পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৭৬
সিলেবাস
[For iPad Mania: Season - 2] --------------------------- Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৭৬ প্রশ্ন

.
Pope's literary style, characterized by wit, precision, and careful craftsmanship, is often associated with which literary movement?
  1. Romanticism
  2. Realism
  3. Neoclassicism
  4. Modernism
সঠিক উত্তর:
Neoclassicism
উত্তর
সঠিক উত্তর:
Neoclassicism
ব্যাখ্যা
Alexander Pope: 
- তিনি Neo-Classical Period- এর Augustan Age এর কবি। 
- তার নাম অনুসারে Augustan Age এর নামকরণ করা হয় 'Age of Pope'.
- Mock Heroic Poet নামে পরিচিত। 
- তিনি গ্রীক কবি Homer এর কালজয়ী সৃষ্টি 'The Iliad' & 'The Odysse' কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন।

 • His notable works:
- The Rape of the Lock
- An Essay on Criticism,
- The Dunciad,
- The Imitation of Horace,
- An Essay on Man.

Source: Encyclopedia Britannica and British Library.
.
What was Christopher Marlowe's first play?
  1. Tamburlaine the Great
  2. Edward II
  3. The Jew of Malta
  4. Doctor Faustus
সঠিক উত্তর:
Tamburlaine the Great
উত্তর
সঠিক উত্তর:
Tamburlaine the Great
ব্যাখ্যা
Tamburlaine the Great: 
- Christopher Marlowe রচিত প্রথম play হচ্ছে এটি। 
- এই ট্র্যাজিডিটি দুই খন্ডে বিভক্ত এবং প্রতিটি 5 acts বিশিষ্ট।
- এটি ১৫৯০ সালে প্রথম প্রকাশিত হয়।
- মুঘল সম্রাট বাবরের পূর্ব পুরুষ তৈমুর লংয়ের জীবনী নিয়ে লেখা।
- তৈমুর লংয়ের নৃশংসতা, তার ক্ষমতার উত্থান এবং তার ও তার সাম্রাজ্যের রহস্যময় পতনের কাহিনী নিয়ে লেখা হয়েছে 'Tamburlaine the Great'.

• Christopher Marlowe:
- তিনি একজন Elizabethan writer.
- তিনি একজন University Wit ছিলেন।
- Shakespeare এর আগে তিনিই ছিলেন English drama এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক।
- He is noted especially for his establishment of dramatic blank verse.

• Some of Marlowe's literary works:
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great,
- Edward II,
- Dido, Queen of Carthage.

Source: 
1. Encyclopedia Britannica. 
2. Live MCQ Lecture.
.
Choose a word similar to 'Compliant'.
  1. Defiant
  2. Docile
  3. Unruly
  4. Recalcitrant
সঠিক উত্তর:
Docile
উত্তর
সঠিক উত্তর:
Docile
ব্যাখ্যা
Compliant (adjective)
English Meaning: Used to describe someone or something that obeys particular rules or laws.
Bangla Meaning: অন্যের ইচ্ছাপূরণে সম্মত; নমনশীল; ভদ্র।

• Synonyms: Acquiescent (মৌনসম্মতিপূর্ণ, প্রশ্রয়প্রবণ), Biddable (সহজে নিয়ন্ত্রণযোগ্য; মেনে নিতে প্রস্তুত), Obedient (আজ্ঞানুবর্তী; বাধ্য), Manageable (নিয়ন্ত্রণসাধ্য), Docile (অনুগত)।
• Antonyms: Recalcitrant (অবাধ্য; শৃঙ্খলাভঙ্গকারী), Bloody-minded (অসহযোগী), Defiant (অবজ্ঞাপূর্ণ), Disobedient (অবাধ্য), Unruly (উচ্ছৃংখল)।

Other Forms: Compliantly (adverb).
Example Sentence: 
1. You are logical and compliant but only to a degree.
2. Children compliant with the parental will.

Source: Live MCQ Lecture.
.
The meeting, ______ was held yesterday, was presided over by the general secretary of the party.
  1. that
  2. who
  3. which
  4. whose
সঠিক উত্তর:
which
উত্তর
সঠিক উত্তর:
which
ব্যাখ্যা
Relative Pronoun হিসেবে 'Which' এর ব্যবহার: 
- পূর্ববর্তী clause সম্পর্কে extra information দিতে ব্যবহৃত হয়। 
Non-defining বা non-restrictive clause- সমূহে,
- সাধারণত which এর পূর্বে একটি কমা (,) বসে। 
- কোনো পূর্ববর্তী noun-কে নির্দেশ করে। 
- এর বিকল্প হিসেবে that ব্যবহার্য নয়। 
যেমন: 
- He showed me round the town, which was very kind of him.

এছাড়াও, 
- Relative Pronoun হিসেবে Who ব্যবহৃত হয় কোনো ব্যক্তিকে নির্দেশ করতে verb এর subject বা object রূপে। 
- Whose ব্যবহৃত হয় কোন কাজের জন্য কে responsible তা বুঝানোর জন্য। 

তাই Complete Sentence টি হবে - The company launched a new environmentally-friendly product line, which aligns with its commitment to sustainability and reducing its carbon footprint.
- এখানে 'which' দ্বারা পূর্ববর্তী clause সম্পর্কে extra information দিচ্ছে। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
.
Since he studied diligently, he aced the exam.
Here the underlined part is -
  1. Noun clause
  2. Prepositional clause
  3. Adjective clause
  4. Adverbial clause
সঠিক উত্তর:
Adverbial clause
উত্তর
সঠিক উত্তর:
Adverbial clause
ব্যাখ্যা
Adverbial clause: 
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb,বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
 - Adverb এর মত এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।

• Because, as, since- প্রভৃতি দ্বারা কোন clause শুরু হলে তা কারণ নির্দেশ করে। 
এরূপ clause কে Adverbial clause of reason বলে। যেমন: 
- She speaks Spanish fluently because she lived in Spain for years.
- As I was ill, I could not attend the meeting. 
Since he studied diligently, he aced the exam.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
.
She designed a stunning wedding dress for her sister.
Here the word 'dress' is a -
  1. Common Noun
  2. Proper Noun
  3. Material Noun
  4. Collective Noun
সঠিক উত্তর:
Common Noun
উত্তর
সঠিক উত্তর:
Common Noun
ব্যাখ্যা
Noun: 
- Noun হলো কোন ব্যক্তি, বস্তু, স্থান, বা ক্রিয়ার নাম। 
- Noun প্রধানত দুই প্রকার। যথা: 
1) Concrete Noun. 
2) Abstract noun. 
- Concrete Noun কে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা: 
a) Proper Noun. 
b) Common Noun. 
c) Collective Noun. 
d) Material Noun. 

Common Noun:
- Common Noun দ্বারা কোন এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সধারণ নাম বুঝায়।
- যেমন: Flower, River, Dress ইত্যাদি। 
- Dress (পরিধেয় বস্ত্র) দ্বারা সকল পোষাকের সাধারণ নাম বুঝায়। 

Other options. 
Proper Noun - Proper Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বুঝায়। যেমন: Titanic, Dhaka, Moon ইত্যাদি। 
Material Noun - Material Noun দ্বারা কোন পদার্থের সমূদয় অংশকে এককভাবে বুঝায়। যেমন: Water, Gold, Iron ইত্যাদি। 
Collective Noun - যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। যেমন: Crowd, mob, team, flock, herd, army, infantry, fleet, jury, family, nation etc.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
.
Fill in the blank with an appropriate preposition:
They decided to invest in a diversified portfolio to provide _____ market volatility.
  1. for
  2. against
  3. with
  4. so
সঠিক উত্তর:
against
উত্তর
সঠিক উত্তর:
against
ব্যাখ্যা
• Provide against (phrasal verb): 
English Meaning: to make preparations to deal with something bad or unpleasant that might happen in the future
Bangla Meaning: সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া; সংস্থান করা; দুর্দিনের জন্য সঞ্চয় করা। 
Example: We have to provide against rainy days. 

এছাড়াও, 
• Provide with - সরবরাহ করা। 
Example: The students were provided with papers. 
• Provide for -  যথাযথ প্রস্তুতি গ্রহণ করা; প্রতিপালন/ভরণপোষণ করা; সংস্থান/সৎকার করা। 
Example: I have many dependants to provide for.

Complete Sentence: They decided to invest in a diversified portfolio to provide against market volatility.

Source:
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
.
Choose the right form of the verb:
The detective had solved the case before the criminal ______.
  1. confesses
  2. had confessed
  3. confessed
  4. was confessed
সঠিক উত্তর:
confessed
উত্তর
সঠিক উত্তর:
confessed
ব্যাখ্যা
• কোন sentence এ 'before' থাকলে, 
Before এর প্রথম অংশ Past Perfect Tense এর হলে পরের অংশ Past Indefinite Tense হয়। 
যেমন- They had eaten dinner before the movie began.
- She had visited that museum before it closed for renovations. 

• কোন sentence এ 'after' থাকলে, 
After এর প্রথম অংশ Past Indefinite Tense এর হলে পরের অংশ Past Perfect Tense হয়। 
যেমন - He arrived at the airport after the flight had departed.

Complete Sentence - The detective had solved the case before the criminal confessed.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
.
Which of Shakespeare's plays features the characters Rosalind and Orlando?
  1. Othello
  2. As You Like It
  3. Hamlet
  4. The Merchant of Venice
সঠিক উত্তর:
As You Like It
উত্তর
সঠিক উত্তর:
As You Like It
ব্যাখ্যা
As You Like It: 
- Shakespeare এর famous comedy হচ্ছে As You Like It.
- 5 acts বিশিষ্ট এই comedy play টি ১৫৯৮-১৬০০ সালের মধ্যে লেখা।
- ১৬২৩ সালে comedy টি First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়। 
- The Forest of Arden নামক একটি কাল্পনিক বনে অধিকাংশ কাহিনীর অবতারণা। 
- রোমান্টিক কমেডি ধাঁচের এই নাটকে  Orlando এবং Rosalind এর প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে। 

• The significant characters in this play are-
- Rosalind;
- Celia (Cousin of Rosalind);
- Orlando (Male lead);
- Oliver;
- Duke Senior;
- Duke Frederick;
- Touchstone;
- Audrey. 

• The important questions of this comedy:
- "All the world's a stage
And all the men and women are merely players."
- "Sweet are the uses of adversity"
- "Love is merely a madness."
- "To the last gasp with truth and loyalty."
- "I'll have no husband, if you be not he."
- "Under the greenwood tree who loves to die with me, and turn his merry note."

• William Shakespeare:
- তিনি জন্মগ্রহণ করেন ২৩ এপ্রিল, ১৫৬৪।
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- He was called 'Bard of Avon' or 'Swan of Avon'.
- He is considered by many to be the greatest dramatist of all time. 
- তিনি ১৫৪ টি সনেট, ৩টি long narrative poem, ৩৭ টি play লিখেন।
- ১৫৯৯ সালে তিনি এবং অন্যরা মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন 'Globe Theatre'.

Source: 
1. Encyclopedia Britannica. 
2. Live MCQ lecture. 
১০.
Fill in the blank with the correct preposition:
'The negotiations between the two countries finally resulted ___ a historic peace treaty.'
  1. from
  2. to
  3. in
  4. by
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
Result in something (Phrasal verb): 
English Meaning - To cause a particular situation to happen.
Bangla Meaning - ডেকে আনা; পর্যবসিত হওয়া; বিশেষভাবে শেষ হওয়া।
Example Sentence - The fire resulted in damage to their property.

এছাড়াও, 
Result from - স্বাভাবিক পরিণতি লাভ করা; ফলে যাওয়া।
Example: His difficulty in walking results from a childhood illness.

তাই, সঠিক উত্তরটি হবে - The negotiations between the two countries finally resulted in a historic peace treaty.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
১১.
We ____ for a walk by the beach under the moonlight last night.
  1. had gone
  2. went
  3. go
  4. would go
সঠিক উত্তর:
went
উত্তর
সঠিক উত্তর:
went
ব্যাখ্যা
• অতীত নির্দেশক কোন শব্দ বা phrase যেমন (yesterday, ago, long since, last night, last week, last month, last year, the day before yesterday ইত্যাদি) Past Indefinite Tense নির্দেশ করে।
- তাই নিয়ম অনুযায়ী এদের পর verb এর past form হয়। 
যেমন: I came home last night.

তাই সঠিক উত্তরটি হচ্ছে - We went for a walk by the beach under the moonlight last night.

Source: Advanced Learner’s English Grammar & Composition by Chowdhury & Hossain.
১২.
Choose an appropriate article:
_____ connection they share is one of a kind.
  1. No article needed
  2. A
  3. An
  4. The
সঠিক উত্তর:
The
উত্তর
সঠিক উত্তর:
The
ব্যাখ্যা
• কোন uncountable noun- কে নির্দিষ্ট করতে 'the' বসে। যেমন: 
- When the context is specific: "The water in this bottle is cold."
- When an adjective modifies the uncountable noun: "The fresh milk is better for cooking."
- When the uncountable noun is used as part of an idiom or fixed expression: "He has a love for the outdoors."
- When the uncountable noun is treated as a specific instance: "The connection they share is one of a kind."

• কিছু কিছু ক্ষেত্রে Definite article 'the' এর ব্যবহার: 
1) নির্দিষ্ট (এক বা বহু) ব্যক্তি বা বস্তু বোঝাতে। যেমন: Look at the boy/boys. 
2) কোন phrase বা clause এর সাহায্যে noun-টি নির্দিষ্ট হলে। যেমন: The girl with the white sari is beautiful. 
3) সমগ্র জাতি বোঝাতে singular noun এর পূর্বে। যেমন: The cow is a useful animal. 
4) প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার নামে পূর্বে 'the' বসে। যেমন: The Sun, The Moon, The Earth etc. 
5) কোন nation বা race (জাতি) বোঝাতে। যেমন: The English are industrious. 
6) Road- এর নামের পূর্বে the বসে, কিন্তু Street বা Avenue-র পূর্বে the বসে না ইত্যাদি। 

Source: Applied English Grammar & Composition by P.C. Das.
১৩.
Select the opposite word of 'Ascetic'.
  1. Austere
  2. Stern
  3. Lavish
  4. Rigorous
সঠিক উত্তর:
Lavish
উত্তর
সঠিক উত্তর:
Lavish
ব্যাখ্যা
Ascetic (adjective): 
English Meaning: Avoiding physical comforts and living a simple life.
Bangla Meaning: কৃচ্ছ্রব্রতী; আত্মনিরোধী; কঠোর; কঠোর তপশ্চর্যাপূর্ণ।

Synonyms: Austere (নিরাভরণ; কঠোর), Rigorous (কঠোর; প্রচণ্ড), Strict (শক্ত; কড়া আনুগত্য), Severe (গুরুতর), Stern (কঠোর)।
Antonyms: Sybaritic (বিলাসী), Hedonistic (আনন্দবাদী/আনন্দ পূজারী), Lavish (বিলাসী), Extravagant (অসংযত), Greedy (লোভী)। 

Other Forms: - (noun) তপস্বী; তাপস; সন্ন্যাসী; কৃচ্ছ্রব্রতী।
- Ascetically [আসেটিক্‌লি] (adverb) কঠোরভাবে; তপস্বীর মতো।
- Asceticism [আসেটিসিজাম্‌] (noun) কৃচ্ছ্রব্রত; কঠোর তপশ্চর্যা; বৈরাগ্য; সন্ন্যাস।
Example Sentence: 
1. They live a very ascetic life.
2. This can’t be an ascetic boot camp — the resort is pure luxury.

Source: Live MCQ lecture. 
১৪.
নিচের কোনটি যােগরূঢ় শব্দ?
  1. বাবুয়ানা
  2. পঙ্কজ
  3. বাঁশি
  4. হস্তী
সঠিক উত্তর:
পঙ্কজ
উত্তর
সঠিক উত্তর:
পঙ্কজ
ব্যাখ্যা
• 'পঙ্কজ'- যােগরূঢ় শব্দ। 

• যোগরূঢ় শব্দ: 
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন- 
- মহাযাত্রা: 'মহাসমারোহে যাত্রা' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ 'মৃত্যু'।
- জলধি: 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।
- রাজপুত: 'রাজার পুত্র' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে 'জাতি বিশেষ'।
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়।

অন্যদিকে,
• 'বাঁশি, হস্তী'- হচ্ছে রূঢ়ি শব্দের উদাহরণ। 
• বাবুয়ানা- হচ্ছে যৌগিক শব্দের উদাহরণ।  
--------------------------------
• রূঢ়ি শব্দ:
যে সব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় রূঢ় বা রূঢ়ী শব্দ।
যেমন : হস্ত + ইন্ = হস্তী, অর্থ— হাত আছে যার;
কিন্তু হস্তী বলতে একটি বিশেষ পশু হাতিকে বােঝায়।
এরকম : বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ ইত্যাদি।

• যৌগিক শব্দ:
যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থানুযায়ী নির্ধারিত হয়ে থাকে তাদের যৌগিক শব্দ বলে।
যেমন: গৈ+ণক= গায়ক, কৃ+তব্য=কর্তব্য, বাবুয়ানা = বাবু + আনা অর্থ বাবুর ভাব। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)। 
১৫.
'কাদম্বিনী' এর প্রতিশব্দ কোনটি?
  1. পর্বত
  2. বাতাস
  3. মেঘমালা
  4. সাগর
সঠিক উত্তর:
মেঘমালা
উত্তর
সঠিক উত্তর:
মেঘমালা
ব্যাখ্যা
• 'কাদম্বিনী' এর প্রতিশব্দ- 'মেঘমালা'। 

• 'মেঘ' শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- কাদম্বিনী,
- অম্বুধর, 
- বারিদ,
- জীমূত,
- অভ্র,
- জলধর,
- জলদ,
- পয়োধর,
- তোয়দ,
- পয়োদ,
- নীরদ ইত্যাদি।

অন্যদিকে, 
• 'পর্বত' শব্দের প্রতিশব্দ- হল: পাহাড়, অচল, গিরি, ভূভৃৎ, ভূধর ইত্যাদি। 
• 'সমুদ্র' এর প্রতিশব্দ: সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পারাবার, বারীশ, উদধি, পয়োনিধি ইত্যাদি।
• বাতাস' এর প্রতিশব্দ: বায়ু, সমীরণ, সমীর, বাত,মরুৎ, গন্ধবহ ইত্যাদি।  

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৬.
সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?
  1. হ্​+ণ = হ্ন
  2. ষ্​+ণ = ষ্ণ
  3. ষ্​+ঞ = ষ্ণ
  4. ক্​+ম = ক্ষ
সঠিক উত্তর:
ষ্​+ণ = ষ্ণ
উত্তর
সঠিক উত্তর:
ষ্​+ণ = ষ্ণ
ব্যাখ্যা
• 'ষ্ণ' যুক্তবর্ণটি গঠিত হয়েছে: (ষ্+ণ = ষ্ণ) বর্ণ যোগে।

ষ্ণ-সহযােগে গঠিত কয়েকটি শব্দ:
- কৃষ্ণ, কৃষ্ণচূড়া, তৃষ্ণা, উষ্ণ ইত্যাদি।
--------------------------------------- 
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ত্ + ত্ = ত্ত
- ভ্ + র = ভ্র
- ত্ + থ = ত্থ
- ষ্ + ণ = ষ্ণ
- হ্ + ম =হ্ম
- ঙ্ + গ = ঙ্গ
- ঙ্ +ক = ঙ্ক
- ক্ + র = ক্র
- ঞ্ + ঝ = ঞ্ঝ
- ক্ + ষ = ক্ষ
- হ + ম = হ্ম
- জ + ঞ = জ্ঞ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১৭.
'আদর' অর্থে প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. বাঘা
  2. চোরা
  3. কানাই
  4. জেঠামি
সঠিক উত্তর:
কানাই
উত্তর
সঠিক উত্তর:
কানাই
ব্যাখ্যা
• 'আদর' অর্থে প্রত্যয় সাধিত শব্দ: 'কানু → কানাই'। 

অন্যদিকে, 
 চোর → চোরা = 'অবজ্ঞা' অর্থে। 
 বাঘ → বাঘা = সদৃশ অর্থে। 
জেঠা → জেঠামি = নিন্দা অর্থে। 
ঢাকা → ঢাকাই = জাত অর্থে।
জেঠা → জেঠামি = নিন্দা অর্থে।
বাঘ→ বাঘা = সদৃশ  অর্থে।
মাটি → মেটে = উপকরণ অর্থে।
বাত → বেতো = রোগগ্রস্থ অর্থে।
গাঁ → গেঁয়ো = সংশ্লিষ্ট অর্থে। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৮.
'ভবচন্দ্র' বাগধারাটির অর্থ-
  1. নির্ভীক
  2. দীর্ঘজীবী
  3. নির্বোধ ব্যক্তি
  4. বেহায়া
সঠিক উত্তর:
নির্বোধ ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
নির্বোধ ব্যক্তি
ব্যাখ্যা
• ‘ভবচন্দ্র' বাগধারাটির অর্থ- 'নির্বোধ ব্যক্তি'। 

• অন্যদিকে:
- ‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ = নির্ভীক।
- ‘ভূষন্ডির কাক’ - বিচক্ষণ ব্যক্তি/ দীর্ঘজীবী।
- ‘কানকাটা’ বাগধারাটির অর্থ = বেহায়া।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ = কদাচিৎ। 
- ‘কূপমন্ডূক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
- ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ অর্থের কু-প্রভাব।
- 'কাকভূষণ্ডী’ বাগধারার অর্থ = দীর্ঘজীবী। 
- ‘পায়া ভারি’  বাগধারাটির অর্থ = অহঙ্কার।
- 'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য।
- 'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ = আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৯.
'আনোয়ার পাশা' নাটকটির রচয়িতা-
  1. সৈয়দ ওয়ালিউল্লাহ
  2. ইব্রাহীম খাঁ
  3. কাজী আবদুল ওদুদ
  4. শওকত ওসমান
সঠিক উত্তর:
ইব্রাহীম খাঁ
উত্তর
সঠিক উত্তর:
ইব্রাহীম খাঁ
ব্যাখ্যা
• 'আনোয়ার পাশা' নাটকটির রচয়িতা- 'ইব্রাহীম খাঁ'। 

প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ: 

- প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ ১৮৯৪ সালে জন্মগ্রহণ করেন। 
- তাঁর স্মৃতিকথা বাতায়ন সমকালের মুসলিম সমাজের একটি বিশস্ত দলিল হিসেবে বিবেচিত।
- তিনি ব্রিটিশ আমলে ‘খান সাহেব’ ও ‘খান বাহাদুর’ এবং পাকিস্তান আমলে ‘সিতারা-ই-ইমতিয়াজ’ উপাধি লাভ করেন।
- ১৯৭৮ সালে ঢাকায় তাঁর মৃত্যু হয়। 

• নাটক, গল্প, উপন্যাস, শিশুসাহিত্য, ভ্রমণকাহিনী ও স্মৃতিকথা মিলে তাঁর গ্রন্থসংখ্যা ২১টি।
সেগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: 
- 'কামাল পাশা,
- আনোয়ার পাশা,
- ঋণ পরিশোধ,
- আলু বোখরা,
- ইস্তাম্বুল যাত্রীর পত্র। 

উৎস: বাংলাপিডিয়া।
২০.
প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ কোনটি?
  1. বীরবলের হালখাতা
  2. চার-ইয়ারি কথা
  3. তেল-নুন-লাকড়ি
  4. রায়তের কথা
সঠিক উত্তর:
চার-ইয়ারি কথা
উত্তর
সঠিক উত্তর:
চার-ইয়ারি কথা
ব্যাখ্যা
• 'চার-ইয়ারি কথা'- প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ। 

• প্রমথ চৌধুরী:

- প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা দুর্গাদাস চৌধুরী ছিলেন একজন জমিদার।
- তিনি ব্যক্তিগত জীবনে সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবীকে বিয়ে করেন।
- তাকে বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক বলা হয়।
- ফরাসি সনেটরীতি ট্রিয়লেট,তের্জারিমা ইত্যাদি বাংলা সাহিত্যে তিনিই প্রথম প্রবর্তন করেন।
- সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
- ১৯১৪ সালে মাসিক  সবুজপত্র প্রকাশনা এবং তার মাধ্যমে বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তন তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি।
- পরবর্তীতে  বীরবল’ ছদ্মনামে সবুজপত্র পত্রিকায় ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ ও নানা গল্প প্রকাশ করেন। এ ছদ্মনাম থেকে পরবর্তীতে বাংলা সাহিত্যে বীরবলী ধারা প্রবর্তিত হয়।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ।
- পদচারণ।

• তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ:
- চার-ইয়ারি কথা।
- নীললোহিত ও গল্প সংগ্রহ।
- আহুতি।

• তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ:
- তেল-নুন-লাকড়ি।
- বীরবলের হালখাতা।
- নানাকথা।
- নানা চর্চা।
- রায়তের কথা।
- প্রবন্ধ সংগ্রহ ( ১ম খণ্ড-১৯৫২, ২য় খণ্ড-১৯৫৩)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,বাংলা সাহিত্যের ইতিহাস ও বাংলাপিডিয়া।
২১.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. স্বায়ত্তশাসন
  2. অভ্যন্তর
  3. ঘূর্নিপাক
  4. ঐন্দ্রজালিক
সঠিক উত্তর:
ঘূর্নিপাক
উত্তর
সঠিক উত্তর:
ঘূর্নিপাক
ব্যাখ্যা
• 'ঘূর্নিপাক'-  বানানটি অশুদ্ধ।
এর শুদ্ধ বানান- 'ঘূর্ণিপাক'। 

• 'ঘূর্ণিপাক' শব্দের অর্থ- বায়ু বা জলের প্রচণ্ড আবর্ত। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২২.
'Postage' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. মূলতবি
  2. হলফনামা
  3. ডাকমাশুল
  4. পদবি
সঠিক উত্তর:
ডাকমাশুল
উত্তর
সঠিক উত্তর:
ডাকমাশুল
ব্যাখ্যা
• 'Postage' এর বাংলা পরিভাষা: 'ডাকমাশুল'।  

অন্যদিকে, 
'Adjournment' এর বাংলা পরিভাষা- 'মূলতবি'।  
'Affidavit' এর বাংলা পরিভাষা- 'হলফনামা'।
'Rank' এর বাংলা পরিভাষা- 'পদবি'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২৩.
'Parallel' শব্দটির স্বরবর্ণগুলিকে পৃথক না রেখে অক্ষরগুলিকে কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করুন।
  1. 360
  2. 720
  3. 3360
  4. 120
সঠিক উত্তর:
360
উত্তর
সঠিক উত্তর:
360
ব্যাখ্যা
প্রশ্ন: 'Parallel' শব্দটির স্বরবর্ণগুলিকে পৃথক না রেখে অক্ষরগুলিকে কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করুন।

সমাধান:
'Parallel' শব্দটিতে 3টি স্বরবর্ণ রয়েছে।
স্বরবর্ণ গুলোকে একটি বর্ণ ধরে বর্ণগুলো দাঁড়ায় (aae), P, r, l, l, l অর্থাৎ 3টি l সহ মোট 6টি বর্ণ
∴ স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরে মোট 6টি বর্ণকে সাজানোর উপায় = 6!/3! = 120

কিন্তু 3টি স্বরবর্ণকে নিজেদের মধ্যে সাজানোর উপায় = 3!/2! = 3 [কারণ a আছে 2টি]

∴ নির্ণেয় বিন্যাস সংখ্যা = 120 × 3
= 360 
২৪.
একটি সমান্তর ধারার ১ম পদ 5 এবং সাধারণ অন্তর 3 হলে, ধারাটির n তম পদ কত?
  1. 5n + 3
  2. 5 × 3n
  3. 5n
  4. 2 + 3n
সঠিক উত্তর:
2 + 3n
উত্তর
সঠিক উত্তর:
2 + 3n
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার ১ম পদ 5 এবং সাধারণ অন্তর 3 হলে, ধারাটির n তম পদ কত?

সমাধান:
ধরি,
সমান্তর ধারার প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 3

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
= 5 + (n - 1)3
= 5 + 3n - 3
= 2 + 3n 
২৫.
একটি গাছের গোড়া থেকে আনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60° হয়, তাহলে গাছটির উচ্চতা কত?
  1. 60 মিটার
  2. 20√3 মিটার
  3. 25√3 মিটার
  4. 40√3 মিটার
সঠিক উত্তর:
20√3 মিটার
উত্তর
সঠিক উত্তর:
20√3 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাছের গোড়া থেকে আনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60° হয়, তাহলে গাছটির উচ্চতা কত?

সমাধান:

ধরি,
AB গাছের গোড়া B থেকে 20 মিটার দূরে C বিন্দু থেকে গাছটির অগ্রভাগ অর্থাৎ A বিন্দুর উন্নতি কোণ ∠ACB = 60°

এখন সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে,
tan∠ACB = tan60°= AB/BC =  AB/20
বা, √3 = AB/20
∴ AB = 20√3

∴ গাছটির উচ্চতা 20√3 মিটার 
২৬.
a - b = 5 এবং ab = 36 হলে, a3 - b3 এর মান কত?
  1. - 415
  2. 125
  3. 665
  4. 415
সঠিক উত্তর:
665
উত্তর
সঠিক উত্তর:
665
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 5 এবং ab = 36 হলে, a3 - b3 এর মান কত?

সমাধান:
a3 - b3 
= (a - b)3 + 3.ab.(a - b)
= 53 + 3 × 36 × 5
= 125 + 540
= 665
২৭.
একজন দোকানদার প্রতি হালি ডিম ৫০ টাকা দরে ক্রয় করেন এবং ৩টি ডিম ৪২ টাকা দরে বিক্রয় করলে তাঁর শতকরা কত লাভ হবে?
  1. ৯.৫%
  2. ১০%
  3. ১২.৫%
  4. ১২%
সঠিক উত্তর:
১২%
উত্তর
সঠিক উত্তর:
১২%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার প্রতি হালি ডিম ৫০ টাকা দরে ক্রয় করেন এবং ৩টি ডিম ৪২ টাকা দরে বিক্রয় করলে তাঁর শতকরা কত লাভ হবে?

সমাধান:
১ হালি বা ৪টি ডিমের ক্রয়মূল্য ৫০ টাকা

৩টি ডিমের বিক্রয়মূল্য ৪২ টাকা
∴ ১টি ডিমের বিক্রয়মূল্য ৪২/৩ টাকা
∴ ৪ টি ডিমের বিক্রয়মূল্য (৪২ × ৪)/৩ টাকা
= ৫৬ টাকা 

যেহেতু ডিমের ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি, সুতরাং লাভ হবে।
∴ লাভ = (৫৬ - ৫০) টাকা
= ৬ টাকা

৫০ টাকায় লাভ ৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ = (৬ × ১০০)/৫০ টাকা 
= ১২ টাকা 

∴ তাঁর শতকরা ১২ টাকা লাভ হবে। 
২৮.
৫২টি তাসের একটি প্যাকেট থেকে নিরপেক্ষভাবে একটি তাস টানলে, তাসটি লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ৭/১৩
  2. ১/২৬
  3. ১৫/২৬
  4. ১/১৩
সঠিক উত্তর:
৭/১৩
উত্তর
সঠিক উত্তর:
৭/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২টি তাসের একটি প্যাকেট থেকে নিরপেক্ষভাবে একটি তাস টানলে, তাসটি লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট লাল তাসের সংখ্যা = ২৬টি
∴ লাল হওয়ার সম্ভাবনা = ২৬/৫২
= ১/২

মোট টেক্কার সংখ্যা = ৪টি
∴ টেক্কার হওয়ার সম্ভাবনা = ৪/৫২
= ১/১৩ 

মোট লাল টেক্কার সংখ্যা = ২টি
∴ লাল টেক্কা হওয়ার সম্ভাবনা = ২/৫২
= ১/২৬

এখন,
লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা =
লাল হওয়ার সম্ভাবনা + টেক্কা হওয়ার সম্ভাবনা - লাল টেক্কা  হওয়ার সম্ভাবনা  [লাল টেক্কার সম্ভাবনা দুইবার হিসেবে আসে তাই একবারের হিসাব বিয়োগ করা হলো ]
= ১/২ + ১/১৩ - ১/২৬
= (১৩ + ২ - ১)/২৬
= ১৪/২৬
= ৭/১৩ 
২৯.
রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে, রম্বসের পরিসীমা কত?
  1. 30 মিটার
  2. 72 মিটার
  3. 52 মিটার
  4. 64 মিটার
সঠিক উত্তর:
52 মিটার
উত্তর
সঠিক উত্তর:
52 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে, রম্বসের পরিসীমা কত?

সমাধান:

মনে করি,
ABCD রম্বসের কর্ণ BD = d1 = 10 মিটার এবং অপর কর্ণ d2 মিটার।
রম্বসটির ক্ষেত্রফল = (1/2)d1d2 বর্গমিটার

প্রশ্নমতে,
(1/2)d1d2 = 120 
বা, d2 = (120 × 2)/10 [যেহেতু, d1 = 10]
∴ d2 = 24 মিটার

আমরা জানি,
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।

∴ OD = OB = (10/2) মিটার = 5 মিটার 
∴ OA = OC = (24/2) মিটার = 12 মিটার

ΔAOD সমকোণী ত্রিভুজে,
AD2 = OA2 + OD2
= 122 + 52
= 144 + 25
= 169

∴ AD = 13

রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য 13 মিটার।
∴ রম্বসের পরিসীমা = 4 × 13 মিটার
= 52 মিটার
৩০.
10 ≥ a + 5, a এর কোন মানের জন্য অসমতাটিকে সঠিক বলা যাবে না?
  1. 5
  2. 6
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: 10 ≥ a + 5, a এর কোন মানের জন্য অসমতাটিকে সঠিক বলা যাবে না?

সমাধান:
10 ≥ a + 5
বা, 10 - 5 ≥ a
বা, 5 ≥ a
∴ a ≤ 5 

a এর মান 5 এর চেয়ে বড় হবে না, কিন্তু 5 এবং 5 এর সকল ছোট মান হতে পারবে।
৩১.
বর্তমানে একটি বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকের সংখ্যার অনুপাত ৩০ : ১। যদি ৫০ জন নতুন ছাত্র এবং ৫ জন নতুন শিক্ষক আসত তাহলে ছাত্র ও শিক্ষকের সংখ্যার অনুপাত ২৫ : ১ হতো। বর্তমানে ঐ বিদ্যালয়ে ছাত্রসংখ্যা কত?
  1. ৫০০ জন
  2. ৫৫০ জন
  3. ৪০০ জন
  4. ৪৫০ জন
সঠিক উত্তর:
৪৫০ জন
উত্তর
সঠিক উত্তর:
৪৫০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: বর্তমানে একটি বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকের সংখ্যার অনুপাত ৩০ : ১। যদি ৫০ জন নতুন ছাত্র এবং ৫ জন নতুন শিক্ষক আসত তাহলে ছাত্র ও শিক্ষকের সংখ্যার অনুপাত ২৫ : ১ হতো। বর্তমানে ঐ বিদ্যালয়ে ছাত্রসংখ্যা কত?

সমাধান:
ধরি,
বর্তমানে ছাত্রসংখ্যা ৩০x জন 
বর্তমানে শিক্ষক সংখ্যা  x জন 

প্রশ্নমতে,
(৩০x + ৫০)/(x + ৫) = ২৫/১
⇒ (৩০x + ৫০) = ২৫ × (x + ৫)
⇒ ৩০x + ৫০ = ২৫x + ১২৫
⇒ ৩০x - ২৫x = ১২৫ - ৫০
⇒ ৫x = ৭৫
∴ x = ১৫ 

∴ বর্তমানে ছাত্রসংখ্যা (৩০ × ১৫) জন = ৪৫০ জন 
৩২.
৩, ৯, এবং ২৭ এর জ্যামিতিক গড় কত?
  1. ১৩
  2. ২১
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৯, এবং ২৭ এর জ্যামিতিক গড় কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় বা জ্যামিতিক গড় 

= (৩ × ৯ × ২৭)১/৩
= (৩ × ৩ × ৩)১/৩
= (৩)১/৩
= ৩
= ৯ 
৩৩.
4x + 1 = 32 হলে 9x এর মান কত?
  1. 3/2
  2. 9/2
  3. 81
  4. 27
সঠিক উত্তর:
27
উত্তর
সঠিক উত্তর:
27
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 1 = 32 হলে 9x এর মান কত?

সমাধান:
4x + 1 = 32
⇒ (22)x + 1 = 25
⇒ 22x + 2 = 25
∴ 2x + 2 = 5
⇒ 2x = 3
∴ x = 3/2 

এখন,
9x
= 93/2
= (32)3/2
= 33
= 27  
৩৪.
৪০ মিটার দৈর্ঘ্য এবং ৩০ মিটার প্রস্থবিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে ১.৫ মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে । রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত?
  1. ১০৫ বর্গমিটার
  2. ১০২.৭৫ বর্গমিটার
  3. ১১২.৭৫ বর্গমিটার
  4. ১০৫.৭৫ বর্গমিটার
সঠিক উত্তর:
১০২.৭৫ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১০২.৭৫ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ মিটার দৈর্ঘ্য এবং ৩০ মিটার প্রস্থবিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে ১.৫ মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে । রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত?

সমাধান:

দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল = ৪০ × ১.৫ বর্গমিটার 
= ৬০ বর্গমিটার

প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল = (৩০ - ১.৫) × ১.৫ বর্গমিটার
= ২৮.৫ × ১.৫ বর্গমিটার
= ৪২.৭৫ বর্গমিটার

∴ রাস্তাদ্বয়ের ক্ষেত্রফল = (৬০ + ৪২.৭৫) বর্গমিটার
= ১০২.৭৫ বর্গমিটার
৩৫.
x3 - 2x2, x2 - 4, xy - 2y এর গ.সা.গু. কত?
  1. 1
  2. x(x - 2)
  3. (x - 2)
  4. (x - 4)
সঠিক উত্তর:
(x - 2)
উত্তর
সঠিক উত্তর:
(x - 2)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 2x2, x2 - 4, xy - 2y এর গ.সা.গু. কত?

সমাধান: 
১ম রাশি = x3 - 2x2
= x2(x - 2)

২য় রাশি = x2 - 4
= x2 - 22
= (x + 2)(x - 2)

৩য় রাশি = xy - 2y
= y(x - 2)

∴ নির্ণেয় গ.সা.গু. (x - 2).

৩৬.
একটি ছাত্রাবাসে ৭৫ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কিছু নতুন ছাত্র আসায় ঐ খাদ্য ২০ দিনে শেষ হয়ে গেল। নতুন ছাত্র সংখ্যা কত?
  1. ৪৫ জন
  2. ১২০ জন
  3. ২৫ জন
  4. ৫৫ জন
সঠিক উত্তর:
৪৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৪৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে ৭৫ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কিছু নতুন ছাত্র আসায় ঐ খাদ্য ২০ দিনে শেষ হয়ে গেল। নতুন ছাত্র সংখ্যা কত?

সমাধান:
৩২ দিন খেতে পারে ৭৫ জন ছাত্র
∴ ১ দিন খেতে পারে (৭৫ × ৩২) জন ছাত্র
∴ ২০ দিন খেতে পারে (৭৫ × ৩২)/২০ জন ছাত্র
= ১২০ জন ছাত্র

∴ নতুন ছাত্রের সংখ্যা = ১২০ - ৭৫ জন ছাত্র
= ৪৫ জন ছাত্র
৩৭.
ইটিপি কোন বর্জ্য পরিশোধন করে?
  1. কঠিন
  2. তরল
  3. বস্তুকণা
  4. গ্যাসীয়
সঠিক উত্তর:
তরল
উত্তর
সঠিক উত্তর:
তরল
ব্যাখ্যা
- রাসায়নিক শিল্প কারখানার তরল বর্জ্যকে effluent বলে। 
- এ সকল বর্জ্যে বিভিন্ন দূষক পদার্থ থাকে যা বাতাস, পানি ও মাটি তথা সমগ্র পরিবেশ দূষিত করে। 
- তাই শিল্প কারখানার এ সব বর্জ্য পদার্থকে পারিপার্শ্বিক পরিবেশে পরিত্যাগের পূর্বে এদের মধ্যে বিদ্যমান ক্ষতিকর পদার্থসমূহকে পৃথক করা প্রয়োজন। 
- শিল্পজাত তরল বর্জ্যের বিশোধনকল্পে প্রতিটি শিল্প কারখানায় তরল বর্জ্য বিশোধন প্লান্ট (Effluent Treatment Plant, ETP) স্থাপন করা আবশ্যক। 

উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
পানির pH এর মান কমে গেলে পানির অম্লত্ব -
  1. বেড়ে যায়
  2. কমে যায়
  3. শূন্য হয়
  4. স্থির থাকে
সঠিক উত্তর:
বেড়ে যায়
উত্তর
সঠিক উত্তর:
বেড়ে যায়
ব্যাখ্যা
পানির অম্লত্ব ও ক্ষারকত্ব: 
- পানির অম্লত্ব এবং ক্ষারকত্বের পরিমাপক হলো pH । 
- সাধারণত লিটমাস পেপারের রঙের পরিবর্তনের মাধ্যমে এই পরীক্ষা করা হয়। 
- পানির অম্লত্ব এবং ক্ষারকত্বের পরিবর্তনের সাথে সাথে লিটমাস পেপারের রঙের পরিবর্তন ঘটে। 
- জলাধারের pH পরিবর্তন হয় মূলত উদ্ভিদের সালোক সংশ্লেষণের কারণে। 
- pH হলো H+ এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। 
অর্থাৎ pH = - log[H+] । 
- পানির pH নিয়ন্ত্রণ থাকা অত্যন্ত জরুরী। 
- পানির pH এর মান কমে গেলে পানির অম্লত্ব বেড়ে যায়। এতে জলজ প্রাণি ও উদ্ভিদ ধ্বংস হয়ে যায়। 
- জলজ জীব ও পান যোগ্য পানির pH এর মান 6.5 থেকে 8.5 হওয়া উচিত। এটি বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক নির্ধারিত মান। 
- বাংলাদেশের আদর্শমান হলো 6.5 থেকে 9.2। 
- মাছসহ বিভিন্ন জলজ প্রাণির বসবাসের উপযোগী পানির pH এর মান 6.5 থেকে 8.5 এর চেয়ে সামান্য কম বা বেশি। 
অর্থাৎ পানির pH এর মান 4.5 থেকে কম এবং 9.5 থেকে বেশি হলে তা জীবের জন্য প্রাণঘাতী হয়। 

উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩৯.
কোনটির ক্ষেত্রে ফ্যারাডের প্রথম সূত্রের প্রয়োগ দেখা যায়?
  1. পেইন্টিং
  2. গ্যালভানাইজিং
  3. ভলকানাইজিং
  4. ইলেকট্রোপ্লেটিং
সঠিক উত্তর:
ইলেকট্রোপ্লেটিং
উত্তর
সঠিক উত্তর:
ইলেকট্রোপ্লেটিং
ব্যাখ্যা
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি: 
- তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে তড়িৎ বিশ্লেষ্য জমা হয় অপরদিকে অ্যানোড ক্ষয় প্রাপ্ত হয়ে দ্রবণে আয়ন হিসাবে দ্রবীভুত হয়। 
- বিজ্ঞানী ফ্যারাডে, ব্রিটিশ রসায়ন ও পদার্থবিদ বিভিন্ন তড়িৎবিশ্লেষ্যের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহিত করে, তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে জমাকৃত বা অ্যানোড হতে ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিমাণের সাথে দ্রবণের মধ্যদিয়ে প্রবাহিত বিদ্যুতের সম্পর্ক স্থাপন করেন। 
- তার এই সূত্র (১৮৩৪) ফ্যারাডের সূত্র নামে পরিচিত। 

ফ্যারাডের ১ম সূত্র: 
- তড়িৎ বিশ্লেষণ এর সময় ক্যাথোডে জমাকৃত অথবা অ্যানোডে ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিমাণ তড়িৎবিশ্লেষ্যের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ এর সমানুপাতিক। 

ফ্যরাডের প্রথম সূত্রের প্রয়োগ: 
- ফ্যারাডের প্রথম সূত্রের সহায্যে আমরা কোন নির্দিষ্ট পরিমান পদার্থ ক্যাথডে জমা হতে কত সময় লাগবে তা গণনা করা যায়। 
- একই ভাবে একটি নির্দিষ্ট সময়ে কতটুকু পদার্থ ক্যাথডে জমা হবে তা হিসাব করতে পারি। 
- ইলেকট্রোপ্লেটিং এর ক্ষেত্রে ফ্যারাডের সূত্রের প্রয়োগ দেখা যায়। 

উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪০.
'FRIEND' যদি 'HUMJTK' হয় তাহলে 'HELLO' কী হবে?
  1. 'HJMMN'
  2. 'JHPQU'
  3. 'IJMNQ'
  4. 'GKNOP'
সঠিক উত্তর:
'JHPQU'
উত্তর
সঠিক উত্তর:
'JHPQU'
ব্যাখ্যা
প্রশ্ন: 'FRIEND' যদি 'HUMJTK' হয় তাহলে 'HELLO' কী হবে?

সমাধান:


'FRIEND' = 'HUMJTK' 
F + 2 = H
R + 3 = U
I + 4 = M
E + 5 = J
N + 6 = T
D + 7 = K

∴ HELLO এ 
H + 2 = J
E + 3 = H
L + 4 = P
L + 5 = Q
O + 6 = U

∴ 'HELLO' = 'JHPQU'
৪১.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. কূসংস্কার
  2. কুশংষ্কার
  3. কুসংস্কার
  4. কুশংস্কার
সঠিক উত্তর:
কুসংস্কার
উত্তর
সঠিক উত্তর:
কুসংস্কার
ব্যাখ্যা
কুসংস্কার শুদ্ধ বানান। এর অর্থ ⇒ চিরাচরিত ভ্রান্ত ধারণা বা বিশ্বাস; সামাজিক প্রথা বা ধর্মাদি বিষয়ে যুক্তিহীন বিশ্বাস।

উৎস: Accessible Dictionary.
৪২.
নিচের ত্রিভুজে x এর মান কত?
  1. 20°
  2. 30°
  3. 40°
  4. 50°
সঠিক উত্তর:
50°
উত্তর
সঠিক উত্তর:
50°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ত্রিভুজে x এর মান কত?

সমাধান: 
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°
∴ 2x° + 30° + x° = 180°
⇒ 3x° = 180° - 30°
⇒ 3x° = 150°
∴ x° = 50°
৪৩.
অর্থনীতি : অ্যাডাম স্মিথ : : পৌরনীতি : ?
  1. এরিস্টটল
  2. সক্রেটিস
  3. থেলিস
  4. অগাস্ট কোঁৎ
সঠিক উত্তর:
এরিস্টটল
উত্তর
সঠিক উত্তর:
এরিস্টটল
ব্যাখ্যা
অর্থনীতির জনক - অ্যাডাম স্মিথ
পৌরনীতির জনক - এরিস্টটল
দর্শনের জনক - থেলিস 
সমাজবিজ্ঞানের জনক - অগাস্ট ক্যোঁৎ 
৪৪.
ব্লাক প্যান্থার কোন দেশের গেরিলা সংগঠন?
  1. যুক্তরাজ্য
  2. নাইজেরিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. ঘানা
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বিভিন্ন দেশের গেরিলা সংগঠন: 

- আবু সায়াফ (ফিলিপাইন)
- আল শাবাব (সোমালিয়া)
- ISIS (ইরাক ও সিরিয়া
- ইউনিটা (অ্যাঙ্গোলা)
- হিজবুল্লাহ (লেবানন)
- বোকো হারাম (নাইজেরিয়া)
- ইনোসিস (সাইপ্রাস)
- কন্ট্রা (নিকারাগুয়া)
- ব্ল্যাক ডিসেম্বর, আল আয়েদা, লস্কর-ই-তৈয়বা (পাকিস্তান)
- আরসা, আরাকান আর্মি (মিয়ানমার)
- নর্দান অ্যালায়েন্স (আফগানিস্তান)
- JKLF (জাম্বু-কাশ্মীর)
- ব্লাক প্যান্থার (যুক্তরাষ্ট্র)

উৎস: ব্রিটানিকা।
৪৫.
1, 3, 6, 10, 15, 21, ... ধারাটির পরবর্তী পদ কত?
  1. 27
  2. 28
  3. 36
  4. 45
সঠিক উত্তর:
28
উত্তর
সঠিক উত্তর:
28
ব্যাখ্যা
প্রশ্ন: 1, 3, 6, 10, 15, 21, ... ধারাটির পরবর্তী পদ কত?

সমাধান: 
এখানে,
1 + 2 = 3
3 + 3 = 6
6 + 4 = 10
10 + 5 = 15
15 + 6 = 21

∴ ধারাটির পরবর্তী পদ 21 + 7 = 28 
৪৬.
ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ-এর কন্যা। সম্পর্কে চ, ক এর কী হয়?
  1. খালা
  2. নানী
  3. দাদী
  4. ফুফু
সঠিক উত্তর:
ফুফু
উত্তর
সঠিক উত্তর:
ফুফু
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ-এর কন্যা। সম্পর্কে চ, ক এর কী হয়? 

সমাধান:
ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। 
∴ গ, ক এর চাচা 

ঘ হচ্ছে গ এর মা
∴ ঘ, ক এর দাদী 

চ, ঘ-এর কন্যা
∴ চ, ক এর ফুফু 
৪৭.
জসিম হচ্ছে জলির থেকে খাঁটো কিন্তু আনিকার থেকে লম্বা। আবার দিনা হচ্ছে জসিমের থেকে খাঁটো। মালেক হচ্ছে জলির থেকে খাঁটো কিন্তু তাসমিনের থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?
  1. তাসমিন
  2. জলি
  3. আনিকা
  4. দিনা
সঠিক উত্তর:
জলি
উত্তর
সঠিক উত্তর:
জলি
ব্যাখ্যা
প্রশ্ন: জসিম হচ্ছে জলির থেকে খাঁটো কিন্তু আনিকার থেকে লম্বা। আবার দিনা হচ্ছে জসিমের থেকে খাঁটো। মালেক হচ্ছে জলির থেকে খাঁটো কিন্তু তাসমিনের থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?

সমাধান:
জসিম হচ্ছে জলির থেকে খাঁটো কিন্তু আনিকার থেকে লম্বা।
∴ আনিকা < জসিম < জলি

দিনা হচ্ছে জসিমের থেকে খাঁটো। 
∴ দিনা < জসিম 

মালেক হচ্ছে জলির থেকে খাঁটো কিন্তু তাসমিনের এর থেকে লম্বা।
∴ তাসমিন < মালেক < জলি 

∴ সবচেয়ে লম্বা জলি। 
৪৮.
একটি ছক্কা নিক্ষেপ করা হলে ৭ না আসার সম্ভাবনা কত?
  1. ১/৬
  2. ১/২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা নিক্ষেপ করা হলে ৭ না আসার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কা নিক্ষেপ করলে ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ছয়টি সংখ্যা আসতে পারে।
কিন্তু কখনোই ৭ আসবে না।

তাই ৭ আসবে না এটা নিশ্চিত, আর নিশ্চিত ঘটনার সম্ভাবনা ১ 
৪৯.
'পানি' শব্দটির পানিতে প্রতিচ্ছবি কোনটি?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'পানি' শব্দটির পানিতে প্রতিচ্ছবি কোনটি?

    সমাধান:
    ৫০.
    আজ রবিবার হলে গত পরশু দিনের আগের দিন কী বার ছিল?
    1. বুধবার
    2. বৃহস্পতিবার
    3. শুক্রবার
    4. সোমবার
    সঠিক উত্তর:
    বৃহস্পতিবার
    উত্তর
    সঠিক উত্তর:
    বৃহস্পতিবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: আজ রবিবার হলে গত পরশু দিনের আগের দিন কী বার ছিল? 

    সমাধান:
    - গত পরশু দিনের আগের দিন (বৃহস্পতিবার)
    - গত পরশু (শুক্রবার) 
    - গতকাল (শনিবার) 
    - আজ (রবিবার)
    ৫১.
    যদি - দ্বারা +, + দ্বারা ×, × দ্বারা ÷, ÷ দ্বারা - বুঝায়, তাহলে
    ১৫ - ৩ ÷ ২ × ১ + ৮ = ?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি - দ্বারা +, + দ্বারা ×, × দ্বারা ÷, ÷ দ্বারা - বুঝায়, তাহলে
    ১৫ - ৩ ÷ ২ × ১ + ৮ = ? 

    সমাধান: 
    ১৫ - ৩ ÷ ২ × ১ + ৮
    ≅ ১৫ + ৩ - ২ ÷ ১ × ৮
    = ১৫ + ৩ - ২ × ৮
    = ১৫ + ৩ - ১৬
    = ১৮ - ১৬
    = ২
    ৫২.
    নিম্নের কোনটি আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি?
    1. সিগনেচার ভেরিফিকেশন
    2. হ্যান্ড জিওম্যাট্রি
    3. ফেইস রিকগনিশন
    4. ডিএনএ
    সঠিক উত্তর:
    সিগনেচার ভেরিফিকেশন
    উত্তর
    সঠিক উত্তর:
    সিগনেচার ভেরিফিকেশন
    ব্যাখ্যা
    - গ্রীক শব্দ "bio" (life) ও "metric" (to measure) থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্স (Biometrics)।
    - বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা হয়। 

    দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে। যথা-

    দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি:
    ১. ফিংগার প্রিন্ট (Fingerprint),
    ২. হ্যান্ড জিওমিট্রি (Hand geometry),
    ৩. আইরিস এবং রেটিনা স্ক্যান (Iris and retina scan),
    ৪. ফেইস রিকোগনিশন (Face recognition),
    . ডিএনএ (DNA).

    আচরণগত বৈশিষ্ট্যর বায়োমেট্রিক পদ্ধতি:
    ১. ভয়েস রিকগনিশন (Voice recognition),
    ২. সিগনেচার ভেরিফিকেশন (Signature verification ),
    ৩. টাইপিং কীস্ট্রোক (Keystroke verification).

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণী। 
    ৫৩.
    লাইন বোল্ড করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়?
    1. < u >
    2. < ul >
    3. < br >
    4. < b >
    সঠিক উত্তর:
    < b >
    উত্তর
    সঠিক উত্তর:
    < b >
    ব্যাখ্যা
    < b >  - লাইন বোল্ড করার জন্য ব্যবহার করা হয় ,
    < br > - লাইন ব্রেকের জন্য ব্যবহার করা হয়,
    < u > - লেখাকে আন্ডারলাইন করার জন্য ব্যবহৃত হয়,
    < ul >  - কোন তালিকাকে আন অর্ডার লিস্ট আকারে প্রকাশ করে। 

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
    ৫৪.
    নিচের কোনটি স্প্রেডশিট সফটওয়্যার?
    1. Notepad
    2. Lotus 1-2-3
    3. LaTex
    4. Firefox
    সঠিক উত্তর:
    Lotus 1-2-3
    উত্তর
    সঠিক উত্তর:
    Lotus 1-2-3
    ব্যাখ্যা
    স্প্রেডশিট: 
    - অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে স্প্রেডশিট সফটওয়্যার একটি অন্যতম সফটওয়্যার।
    - গ্রাফ কাগজের ন্যায় X অক্ষ এবং Y অক্ষ বরাবর খোপখোপ ঘরের ন্যায় অনেক ঘর সম্বলিত বড় শিটকে স্পেডশিট বলা হয়।
    - যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে।
    - উইন্ডোজভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে জটিল গাণিতিক হিসাব-নিকাশ, অর্থনৈতিক ও পরিসংখ্যানিক হিসাবনিকাশ এবং যুক্তিমূলক কার্যক্রমসহ তথ্য ব্যবস্থাপনার কাজও করা যায়।
    - স্প্রেডশিট সফটওয়্যারকে ইলেকট্রনিক স্প্রেডশিট প্রোগ্রামও বলা হয়।
    - উল্লেখযোগ্য স্প্রেডশিট প্রোগ্রামসমূহ হলো: মাইক্রোসফট এক্সেল, লোটাস ১-২-৩, কোয়াট্রোপ্রো, মাল্টিপ্ল্যান, সুপারক্যাল্ক ইত্যাদি।

    অন্যদিকে, 
    • Firefox- ইন্টারনেট ব্রাউজার।
    • Notepad, LaTex- ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।

    সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
    ৫৫.
    নিচের কোন বুলিয়ান উপপাদ্যটি সঠিক নয়?
    1. A + 0 = A
    2. A + 1 = 1
    3. A + A = A
    4. A . 1 = 0
    সঠিক উত্তর:
    A . 1 = 0
    উত্তর
    সঠিক উত্তর:
    A . 1 = 0
    ব্যাখ্যা
    বুলিয়ান উপপাদ্য:
    - সাধারণত বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান অ্যালজেবরার সকল জটিল সমীকরণসমূহের সরল করা হয়।



    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৫৬.
    C++ কোন প্রজন্মের ভাষা?
    1. প্রথম
    2. তৃতীয়
    3. চতুর্থ
    4. দ্বিতীয়
    সঠিক উত্তর:
    তৃতীয়
    উত্তর
    সঠিক উত্তর:
    তৃতীয়
    ব্যাখ্যা
    বিভিন্ন প্রজন্মের ভাষা:
    ⇒ প্রথম প্রজন্মের ভাষা(১৯৪৫ - ১৯৫০)- machine Language বা, যান্ত্রিক ভাষা।
    ⇒  দ্বিতীয় প্রজন্মের ভাষা(১৯৫০ - ১৯৬০)- assembly language বা, অ্যাসেম্বলি ভাষা।
    ⇒  তৃতীয় প্রজন্মের ভাষা(১৯৬০ - ১৯৭০)- high level language বা, উচ্চস্তরের ভাষা। C++, BASIC, PASCAL, FORTRAN, Java, C, Ruby, Perl.
    ⇒  চতুর্থ প্রজন্মের ভাষা(১৯৭০ - ১৯৮০)- very high level language বা, অতি উচ্চস্তরের ভাষা। SQL, NOMAD, FOCUS.
    ⇒  পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০ - বর্তমান)- natural language বা, স্বাভাবিক ভাষা। Prolog, OPSS, Mercury.

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
    ৫৭.
    হাজং আদিবাসী জনগোষ্ঠী নিচের কোন জেলায় বাস করে?
    1. বান্দরবান
    2. রাঙামাটি
    3. ময়মনসিংহ
    4. মৌলভীবাজার
    সঠিক উত্তর:
    ময়মনসিংহ
    উত্তর
    সঠিক উত্তর:
    ময়মনসিংহ
    ব্যাখ্যা
    হাজং:
    - হাজং বাংলাদেশের একটি আদিবাসী জনগোষ্ঠী।
    - ময়মনসিংহ জেলার পর্বত সংলগ্ন ভূমিতে হাজংদের বসবাস। 
    - এদের কিছুসংখ্যক শেরপুর, সিলেট ও নেত্রকোনা অঞ্চলেও বাস করে।
    - বাংলাদেশে বসবাসকারী হাজংদের প্রধান ভাষা বাংলা।
    - তবে হাজংদের নিজস্ব ভাষা রয়েছে। 
    - হাজং ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নেই।
    - হাজংরা ভাষার লিখিত রূপ দিতে অসমীয়া বর্ণমালা ব্যবহার করে।
    - হাজংরা সনাতন ধর্মাবলম্বী।
    - হাজং সমাজ পিতৃতান্ত্রিক।

    উৎস: বাংলাপিডিয়া।
    ৫৮.
    'ভাটিয়ালি' কোন অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত?
    1. ময়মনসিংহ
    2. হবিগঞ্জ
    3. চাঁপাইনবাবগঞ্জ
    4. বরিশাল
    সঠিক উত্তর:
    ময়মনসিংহ
    উত্তর
    সঠিক উত্তর:
    ময়মনসিংহ
    ব্যাখ্যা
    লোকসঙ্গীত:
    - ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত হলো ভাটিয়ালি।
    - ভাওয়াইয়া বাংলাদেশের রংপুর অঞ্চলের বিখ্যাত লোকসংগীত।
    - রংপুর ও কুচবিহার জেলা এই গানের জন্মস্থান।
    - ভাওয়াইয়া গানের বিখ্যাত শিল্পী হলেন আব্বাসউদ্দীন আহমেদ।
    - গম্ভীরা হলো চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত।
    - ধামাইল গান প্রধানত সিলেটের হাওরাঞ্চলে প্রচলিত মেয়েদের আচার-কেন্দ্রিক নাচ ও গানের নাম।

    উৎস: বাংলাপিডিয়া।
    ৫৯.
    যমুনা কোন ফসলের উন্নত জাত?
    1. গম
    2. তামাক
    3. ভুট্টা
    4. মরিচ
    সঠিক উত্তর:
    মরিচ
    উত্তর
    সঠিক উত্তর:
    মরিচ
    ব্যাখ্যা
    বিভিন্ন ফসলের উন্নত জাত:
    • ইরাটম, চান্দিনা, মালা, বিপ্লব, দুলাভোগ, সুফলা: উন্নত জাতের ধানের নাম।
    • সোনালিকা ও আকবর: উন্নত জাতের গম।
    • সুমাত্রা ও ম্যানিলা: উন্নত জাতের তামাক।
    • বর্ণালী, শুভ্রা ও উত্তরণ উন্নত জাতের ভুট্টা।
    • মহানন্দা, ল্যাংড়া ও মােহনভােগ: উন্নত জাতের আম।
    • বাহার: উন্নত জাতের টমেটো।
    • যমুনা: উন্নত জাতের মরিচ।

    উৎস: কৃষি তথ্য সার্ভিস।
    ৬০.
    কত সালে 'বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ' বা 'বাকশাল' গঠন করা হয়?
    1. ১৯৭২ সালে
    2. ১৯৭৩ সালে
    3. ১৯৭৪ সালে
    4. ১৯৭৫ সালে
    সঠিক উত্তর:
    ১৯৭৫ সালে
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৯৭৫ সালে
    ব্যাখ্যা
    বাকশাল:
    - বাকশাল ব্যবস্থা ছিল রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা।
    - ১৯৭৪ সালের জুন মাসে জাসদ 'বিপ্লবী গণবাহিনী' নামে একটি সশস্ত্র অঙ্গসংগঠন ও সশস্ত্র বাহিনীর মধ্যে 'বিপ্লবী সৈনিক সংস্থা' নামে একটি সেল গঠন করে।
    - এসকল কারণে ক্ষমতাসীন ও বিরোধীদল সমূহের মধ্যে শান্তিপূর্ণ সহ অবস্থান বিঘ্নিত হয়।
    - ১৯৭৪ সালে সরকার দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে।
    - ১৯৭৫ সালে ২৫ জানুয়ারি জাতীয় সংসদে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।
    - ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি দেশের সকল রাজনৈতিক দল ভেঙে দিয়ে 'বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ' বা 'বাকশাল' গঠন করা হয়।
    - বাকশাল গঠনের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা চালু হয়।

    উৎস: ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৬১.
    নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) কোথায় অবস্থিত?
    1. আগারগাঁও, ঢাকা
    2. মতিঝিল, ঢাকা
    3. খিলগাঁও, ঢাকা
    4. মিরপুর, ঢাকা
    সঠিক উত্তর:
    আগারগাঁও, ঢাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    আগারগাঁও, ঢাকা
    ব্যাখ্যা
    নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট (ইটিআই):
    - নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট।
    - এর যাত্রা শুরু ১৯৯৫ সালে।
    - এ প্রতিষ্ঠানটি নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনি কর্মকান্ডের সাথে সংশিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা, ভোটার রেজিস্ট্রেশন কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে আসছে।
    - নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের সচেতনতা বৃদ্ধি ও নির্বাচনি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ইটিআই শুরু থেকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
    - নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ঢাকার আগারগাঁও-এ অবস্থিত।

    উৎস: নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ওয়েবসাইট।
    ৬২.
    'আসাদ গেট' কোন আন্দোলনের প্রতীক?
    1. ভাষা আন্দোলন
    2. ছয় দফা আন্দোলন
    3. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
    4. মুক্তিযুদ্ধ
    সঠিক উত্তর:
    ঊনসত্তরের গণঅভ্যুত্থান
    উত্তর
    সঠিক উত্তর:
    ঊনসত্তরের গণঅভ্যুত্থান
    ব্যাখ্যা
    আসাদ গেট:
    - শহীদ আসাদ ঊনসত্তরের গণঅভ্যুত্থান এর শহীদ ছাত্রনেতা।
    - আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
    - তিনি ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ছাত্র সংগ্রাম কমিটির ১১ দফা আদায়ের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন।
    - তাঁর মৃত্যু ঊনসত্তরের ছাত্র-গণআন্দোলনের গোটা অবয়বকেই পাল্টে দেয় এবং তা আইয়ুব খানের শাসন ও নিপীড়নমূলক ব্যবস্থার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে পরিণত হয়।
    - অনেক জায়গায় জনতা স্বতঃস্ফূর্তভাবে আইয়ুবের নামফলক নামিয়ে আসাদের নাম উৎকীর্ণ করে।
    - এভাবে ‘আইয়ুব গেট’ হয়ে যায় ‘আসাদ গেট’, ‘আইয়ুব এভিনিউ’ নামান্তরিত হয়ে হয় ‘আসাদ এভিনিউ’।
    - তখন থেকে আসাদের নাম হয়ে ওঠে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের মূর্ত প্রতীক। 

    উৎস: বাংলাপিডিয়া।
    ৬৩.
    জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, নারী সাক্ষরতার হার -
    1. ৭২.৮২%
    2. ৭৪.৬৬%
    3. ৭২.২২%
    4. ৭৬.৫৬%
    সঠিক উত্তর:
    ৭২.৮২%
    উত্তর
    সঠিক উত্তর:
    ৭২.৮২%
    ব্যাখ্যা
    জনশুমারি ও গৃহগণনা ২০২২:
    - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
    - ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২।
    - এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি। 
    - চুড়ান্ত প্রতিবেদন প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৩।
    - গণনা পদ্ধতি: Modified Defacto। 
    - মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।    
    - জনসংখ্যা বৃদ্ধির হার: ১.২২%। 
    - জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।  
    - সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭৪.৬৬%।
    - পুরুষ সাক্ষরতার হার: ৭৬.৫৬%।
    - নারী সাক্ষরতার হার: ৭২.৮২%।

    উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
    ৬৪.
    নিচের কোন দেশটি জি-৭ ভুক্ত নয়?
    1. জাপান
    2. যুক্তরাজ্য
    3. ফ্রান্স
    4. সুইডেন
    সঠিক উত্তর:
    সুইডেন
    উত্তর
    সঠিক উত্তর:
    সুইডেন
    ব্যাখ্যা
    জি-৭ ভুক্ত নয় সুইডেন।

    • G-7:

    - এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
    - এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে।
    - G-7 এর পূর্ণরূপ- Group of Seven।
    - পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
    - জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
    - এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
    - ৪৯তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৯-২১ মে জাপানের হিরোশিমা শহরে।

    তথ্যসূত্র: জি-৭ ওয়েবসাইট।
    ৬৫.
    বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
    1. জেনেভা
    2. প্যারিস
    3. নিউইয়র্ক
    4. রোম
    সঠিক উত্তর:
    জেনেভা
    উত্তর
    সঠিক উত্তর:
    জেনেভা
    ব্যাখ্যা
    • WMO:
    –  বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)।
    – WMO-এর পূর্ণরুপ World Meteorological Organization.
    – প্রতিষ্ঠা লাভ করে– ২৩ মার্চ, ১৯৫০ সালে।
    – বিশ্ব আবহাওয়া দিবস - ২৩ মার্চ।
    – সদর দপ্তর– জেনেভা।
    – সদস্য – ১৯৩টি (দেশ ১৮৭টি আর অঞ্চল ৬টি)।
    –  প্রথম মহিলা মহাসচিব - আর্জেন্টিনার প্রফেসর সেলেস্তে সাওলো (১ জুন, ২০২৩)।
    – বাংলাদেশ (WMO) এর সদস্যপদ লাভ করে– ২৪ আগস্ট, ১৯৭৩ সাল।

    তথ্যসূত্র: Official Website (WMO)
    ৬৬.
    কোন আরব দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক আছে?
    1. কাতার
    2. সৌদি আরব
    3. ওমান
    4. জর্ডান
    সঠিক উত্তর:
    জর্ডান
    উত্তর
    সঠিক উত্তর:
    জর্ডান
    ব্যাখ্যা
    • ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক:
    - কূটনীতি (Diplomacy) হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিদ্যার একটি শাখা যেখানে রাষ্ট্র ও রাষ্ট্র সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক চুক্তি বা আলোচনা সর্ম্পকিত কলা কৌশল অধ্যয়ন করা হয়।
    - সাধারন অর্থে কূটনীতি হচ্ছে কোন রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত সরকারি কার্যক্রম।

    - ৫টি আরব দেশের সাথে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে তার মধ্যে দুটি আফ্রিকান দেশ এবং তিনটি মধ্যপ্রাচ্যের দেশ। 
    - দেশ গুলো হলো: সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, বাহরাইন, মরক্কো।

    • এছাড়াও যে সকল দেশের সাথে ইসরাইলের সাথে কূটনৈতিক সর্ম্পক নেই সেগুলো হলো:

    - ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, আলজেরিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ব্রুনাই, জিবুতি, মালদ্বীপ, ভেনিজুয়েলা, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মালি, মালেশিয়া, নাইজার, সুদান, সোমালিয়া, সিরিয়া, সৌদি আরব, ওমান, পাকিস্তান, উত্তর কোরিয়া, কিউবা, কোমোরোস, কাতার, তিউনিশিয়া, ইয়েমেন। 

    তথ্যসূত্র: ইসরাইলের সরকারী ওয়েবসাইট। 
    ৬৭.
    সার্কের কোন আঞ্চলিক কেন্দ্রটি শ্রীলংকায় অবস্থিত?
    1. সার্ক জ্বালানি কেন্দ্র
    2. সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র
    3. সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র
    4. সার্ক কৃষি কেন্দ্র
    সঠিক উত্তর:
    সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র
    উত্তর
    সঠিক উত্তর:
    সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র
    ব্যাখ্যা
    • SAARC:
    - SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Co-operation
    - প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
    - ১৭ জানুয়ারী, ১৯৮৭ সালে কাঠমান্ডুতে SAARC এর সচিবালয় স্থাপিত হয়।
    - সার্ক আটটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
    - সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
    - সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
    - সর্বশেষ সদস্য - আফগানিস্তান।
    - সার্কের প্রথম মহাসচিব ছিলেন - আবুল আহসান।

    • সার্কের আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
    - সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
    - সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
    - সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
    - সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

    তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট
    ৬৮.
    জাতিসংঘ সনদ কার্যকর হয় -
    1. ২৬ জুন, ১৯৪৫
    2. ২৩ আগস্ট, ১৯৪৫
    3. ২৪ অক্টোবর, ১৯৪৫
    4. ২৮ অক্টোবর, ১৯৪৫
    সঠিক উত্তর:
    ২৪ অক্টোবর, ১৯৪৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৪ অক্টোবর, ১৯৪৫
    ব্যাখ্যা
    • জাতিসংঘ:
    - জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় - ২৬ জুন, ১৯৪৫ সালে (সানফ্রানসিস্কো শহরে)।
    - জাতিসংঘ সনদ কার্যকর হয় - ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
    - প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল - ৫১ টি
    - জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয় - পোল্যান্ড (৫১ তম দেশ)।

    - বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ ১৯৩ টি।
    - জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫ টি (স্থায়ী ৫ টি এবং অস্থায়ী ১০ টি)।
    – অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য। 
    - স্থায়ী সদস্য দেশ - যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন (এই ৫টি দেশের ভেটো প্রদান করার ক্ষমতা রয়েছে)।
    - অস্থায়ী সদস্য দেশ - ১০ টি।
    - সর্বশেষ সদস্য - দক্ষিণ সুদান।
    - সদর দপ্তর - নিউইর্য়ক, যুক্তরাষ্ট্র।

    তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
    ৬৯.
    আয়তনে দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি
    1. চিলি
    2. ভেনেজুয়েলা
    3. ব্রাজিল
    4. পেরু
    সঠিক উত্তর:
    ব্রাজিল
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্রাজিল
    ব্যাখ্যা
    দক্ষিণ আমেরিকা মহাদেশ:
    - দক্ষিণ আমেরিকার মহাদেশ ১২ টি দেশ নিয়ে গঠিত।
    - দেশগুলো হচ্ছে - ব্রাজিল, কলম্বিয়া, আর্জেন্টিনা, পেরু, ভেনেজুয়েলা, চিলি, ইকুয়েডর, বলিভিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে, গায়ানা, সুরিনাম
    - স্বাধীন দেশ - ১২ টি।
    - জাতিসংঘভুক্ত দেশ  - ১২ টি
    - আয়তনে বৃহত্তম দেশ - ব্রাজিল।
    - জনসংখ্যায় বৃহত্তম দেশ - ব্রাজিল।
    - ব্রাজিল, গায়ানা এবং সুরিনাম ছাড়া সবকটিতেই স্প্যানিশ সরকারি ভাষা।
    - ব্রাজিলের সরকারী ভাষা পর্তুগিজ ।
     
    তথ্যসূত্র: ওয়াল্ড এটলাস।
    ৭০.
    সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে কোন দেশ?
    1. সোভিয়েত ইউনিয়ন
    2. যুক্তরাজ্য
    3. চীন
    4. যুক্তরাষ্ট্র
    সঠিক উত্তর:
    সোভিয়েত ইউনিয়ন
    উত্তর
    সঠিক উত্তর:
    সোভিয়েত ইউনিয়ন
    ব্যাখ্যা
    • রাশিয়া: 
    - আয়তনে বিশ্বের বিশ্বের বৃহত্তম দেশ - রাশিয়া।
    - বর্তমান প্রেসিডেন্ট - ভ্লাদিমির পুতিন।
    - তার রাজনৈতিক দলের নাম - ইউনাইটেড রাশিয়া।
    - রাশিয়ার সাথে ১৪ টি দেশের সীমান্ত রয়েছে।
    - রাশিয়ার মুদ্রার নাম - রুবল।
    - রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে - ১৯১৭ সালে।
    - সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় - ১৯২২ সালে।
    - রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন  - ক্রেমলিন।
    - রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদ - ৬ বছর।
    - সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় - ১৯২২ সালে।
    - সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে - সোভিয়েত ইউনিয়ন।

    তথ্যসূত্র: ব্রিটানিকা।
    ৭১.
    পৃথিবীর সবচেয়ে খর্বকার উপজাতি -
    1. পিগমি
    2. টোডা
    3. গুর্খা
    4. কারেন
    সঠিক উত্তর:
    পিগমি
    উত্তর
    সঠিক উত্তর:
    পিগমি
    ব্যাখ্যা
    উপজাতি:
    → টোডা - বহুস্বামী বিবাহ ভিত্তিক পরিবার দক্ষিণ ভারতীয় এই উপজাতিদের।
    → পশতুন – আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী।
    → এক্সিমো – সাইবেরিয়া রাশিয়া অঞ্চলে বসবাস। কুকুর চালিত স্লেজ গাড়ি - ব্যবহার করে।
    → পিগমি – পৃথিবীর সবচেয়ে খর্বকার উপজাতি।
    → জুলু – দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
    → রেড ইন্ডিয়ান - আমেরিকার আদিবাসী।
    → মাওরী – নিউজিল্যান্ডের আদিবাসী।

    তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি.কম।
    ৭২.
    ২০২৩ সালে ১৮তম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
    1. ভারত
    2. ইন্দোনেশিয়া
    3. দক্ষিণ আফ্রিকা
    4. মিশর
    সঠিক উত্তর:
    ভারত
    উত্তর
    সঠিক উত্তর:
    ভারত
    ব্যাখ্যা
    • জি-২০:
    - ১৮-তম জি-২০ সম্মেলন ৯-১০ সেপ্টেম্বর, ২০২৩; ভারতের রাজধানী নয়া-দিল্লীতে অনুষ্ঠিত হয়।
    - এই সম্মেলনে নতুন স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকা ইউনিয়নকে আমন্ত্রণ জানানো হয়।
    - ১৯-তম জি-২০ সম্মেলন ২০২৪সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হব। 

    তথ্যসূত্র: প্রথম আলো (১০ সেপ্টেম্বর, ২০২৩)।
    ৭৩.
    পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য -
    1. ১০ মিনিট
    2. ৮ মিনিট
    3. ৬ মিনিট
    4. ৪ মিনিট
    সঠিক উত্তর:
    ৪ মিনিট
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪ মিনিট
    ব্যাখ্যা
    • গ্রিনিচ মান:
    - বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের সময়ের পার্থক্য +৬ ঘন্টা। অর্থাৎ, ৬ ঘন্টা আগে
    - পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
    - সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
    - গ্রীনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রীনিচের থেকে এগিয়ে থাকে।

    অন্যদিকে,
    - গ্রীনিচ মানমন্দির যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত। 
    - এর উপর দিয়ে মূল মধ্যরেখা বা শূন্য ডিগ্রী দ্রাঘিমারেখা গেছে।
    - ১৮৮৪ সালের ১ নভেম্বর জিএমটি আন্তর্জাতিকভাবে প্রমাণ সময় হিসেবে গৃহিত হয়।
    - তবে ১৯৭২ সালে GMT এর পরিবর্তে আন্তর্জাতিক প্রমাণ সময় হিসেবে UTC (Coordinated Universal Time) গৃহিত হয়।
    - গ্রীনিচ মানমন্দির অফিসিয়াল টাইম জোন হিসেবে ব্যবহৃত হয়। 

    উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
    ৭৪.
    মহীসোপান কত ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে?
    1. ৮°
    2. ৫°
    3. ৩°
    4. ১°
    সঠিক উত্তর:
    ১°
    উত্তর
    সঠিক উত্তর:
    ১°
    ব্যাখ্যা
    মহীসোপান:
    - পৃথিবীর মহাদেশসমূহের স্থলভাগের যে অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে তাকে মহীসোপান বলে।
    - মহীসোপান ১° কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে।
    - মহীসোপানের গড় প্রশস্ততা ৭০ কিলোমিটার।
    - ইউরোপের উত্তর-পশ্চিম উপকূলে পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত। উত্তর আমেরিকার পূর্ব উপকূলে দ্বিতীয় বৃহত্তম মহীসোপান অবস্থিত।
    - বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে মহীসোপানের বিস্তৃতি প্রায় ৩৫০ নটিক্যাল মাইল।

    উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি এবং   ভূগোল ১ম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৭৫.
    বাংলাদেশে 'অপারেশন সি-এঞ্জেল-২' সাংকেতিক নামে ত্রাণ তৎপরতা পরিচালনা করেছিল - 
    1. যুক্তরাজ্য
    2. রাশিয়া
    3. ভারত
    4. যুক্তরাষ্ট্র
    সঠিক উত্তর:
    যুক্তরাষ্ট্র
    উত্তর
    সঠিক উত্তর:
    যুক্তরাষ্ট্র
    ব্যাখ্যা
    - ২৯ এপ্রিল, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের সময় ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী 'অপারেশন মান্না' সাংকেতিক নামে ত্রাণ তৎপরতা পরিচালনা করে এবং এসময় বাংলাদেশে মার্কিন টাস্কফোর্স 'অপারেশন সি-এঞ্জেল' ত্রাণ তৎপরতা পরিচালনা করে।
    - ১৫ নভেম্বর, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রচন্ড ভাবে আঘাত হানে।
    - এই ঘূর্ণিঝড় সিডরের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পরিচালিত ত্রাণ কার্যক্রমের সাংকেতিক নাম 'অপারেশন সি-এঞ্জেল-২'।

    উৎস: ডেইলি স্টার পত্রিকা।
    ৭৬.
    কোনটি দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান?
    1. দুর্যোগ প্রশমন
    2. দুর্যোগ পূর্বপ্রস্তুতি
    3. দুর্যোগ প্রতিরোধ
    4. উপরের সবগুলো
    সঠিক উত্তর:
    উপরের সবগুলো
    উত্তর
    সঠিক উত্তর:
    উপরের সবগুলো
    ব্যাখ্যা
    • দুর্যোগ ব্যবস্থাপনা:
     - দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রশমন এবং দুর্যোগের পূর্বপ্রস্তুতি - দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান।
    - সুতরাং দুর্যোগকে কার্যত মোকাবেলার লক্ষ্যে দুর্যোগপূর্ব সময়েই এর ব্যবস্থাপনার বেশি কাজ সম্পন্ন করতে হয়।
    - দুর্যোগ সংগঠনের পরপরই এর ব্যবস্থাপনার অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে সাড়াদান, পুনরুদ্ধার ও উন্নয়ন।
    - অতীতে দুর্যোগে সাড়াদানকেই সম্পূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনা বলে ধরে নেওয়া হতো।

    উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।