পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
সমাস, পরিভাষা। সোর্স: যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
'Palaeography' শব্দের পরিভাষা হচ্ছে----
  1. ক) প্রত্ন-উদ্ভিদ্‌বিদ্যা
  2. খ) প্রত্ন-লিপিবিদ্যা
  3. গ) প্রত্নজীববিদ্যা
  4. ঘ) পুরাজীবীয়
ব্যাখ্যা
'Palaeography' শব্দের পরিভাষা হচ্ছে-'প্রত্ন-লিপিবিদ্যা'
'Palaeo-botany' শব্দের পরিভাষা হচ্ছে -'প্রত্ন-উদ্ভিদ্‌বিদ্যা'
'Palaeontology' শব্দের পরিভাষা হচ্ছে-'প্রত্নজীববিদ্যা'
'Palaeo-zonic' শব্দের পরিভাষা হচ্ছে-'পুরাজীবীয়'   

[উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা]
.
'Infectious' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) সংক্রামক
  2. খ) সংক্রামক রোগ
  3. গ) সংক্রমণ
  4. ঘ) আহত
ব্যাখ্যা
'Infectious' শব্দের বাংলা পরিভাষা - 'সংক্রামক' 
'Infection' শব্দের বাংলা পরিভাষা-'সংক্রমণ' 
'Infectious disease' শব্দের বাংলা পরিভাষা -  'সংক্রামক রোগ' 
'injured' শব্দের বাংলা পরিভাষা - ' আহত' 

[উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা]
.
'Granary' শব্দের পরিভাষা কী হবে?
  1. ক) গুদাম
  2. খ) পণ্য
  3. গ) শস্যাগার
  4. ঘ) ভাবী পণ্য
ব্যাখ্যা
- 'Granary' শব্দের পরিভাষা - 'শস্যাগার' 
- 'Future goods' শব্দের পরিভাষা - 'ভাবী পণ্য'
- 'Godown' শব্দের পরিভাষা -'গুদাম' 
- 'Goods' শব্দের পরিভাষা -'পণ্য'  

[উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা]
.
নিচের কোনটি উপমান কর্মধারয় সমাস নয়?
  1. ক) রক্তলাল
  2. খ) কুসুমকোমল
  3. গ) ভবনদী
  4. ঘ) শশব্যস্ত
ব্যাখ্যা
উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে।
এই সমাসে একটা বিশেষণ পদ থাকে। 
যেমনঃ
- কুসুমের ন্যায় কোমল= কুসুমকোমল
- রক্তের ন্যায় লাল= রক্তলাল
- শশের ন্যায় ব্যস্ত = শশব্যস্ত
- মিশির মতো কালো= মিশকালো
অপরদিকে,
- 'ভব রূপ নদী = ভবনদী' হলো রূপক কর্মধারয় সমাস। 


[উৎস:ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
.
'Letters patent' এর পরিভাষা কোনটি ?
  1. ক) পরিচয়পত্র
  2. খ) ক্ষমতাপত্র
  3. গ) নির্দেশপত্র
  4. ঘ) নিদর্শনপত্র
ব্যাখ্যা
'Letters patent' এর পরিভাষা 'ক্ষমতাপত্র' 
'Letter of introduction'  এর পরিভাষা 'পরিচয়পত্র' 
'Letter of indication' এর পরিভাষা 'নিদর্শনপত্র' 
'Letter of instruction' এর পরিভাষা 'নির্দেশপত্র' 

[উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা]
.
কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনটি অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়?
  1. ক) তৎপুরুষ সমাস
  2. খ) দ্বিগু সমাস
  3. গ) বহুব্রীহি সমাস
  4. ঘ) কর্মধারয় সমাস
ব্যাখ্যা
বহুব্রীহি সমাস : যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন -
- বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত,
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি।

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ,সংস্করণ ২০২১]
.
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. ক) বিয়ে পাগলা
  2. খ) মামা বাড়ি
  3. গ) রাজপথ
  4. ঘ) তেলেভাজা
ব্যাখ্যা
সমসমান পদের বিভক্তি ও সন্নিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস।
কিছু তৎপুরুষ সমাসের উদাহরণঃ
- মামার বাড়ি = মামাবাড়ি
- বিয়ের জন্য পাগলা = বিয়ে পাগলা
- পথের রাজা = রাজপথ
অলুক তৎপুরুষ সমাসঃ কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ সমাস।
যেমনঃ
- তেলে ভাজা = তেলেভাজা
- গরুর গাড়ি = গরুরগাড়ি 

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ,সংস্করণ ২০২১]
.
'Ebbullition' শব্দের বাংলা পরিভাষা-
  1. ক) গ্রহণ
  2. খ) স্ফোটন
  3. গ) প্রবর্তন
  4. ঘ) উদ্‌ঘাটন
ব্যাখ্যা
'Ebbullition' শব্দের বাংলা পরিভাষা- 'স্ফোটন' 
'Eclipse' শব্দের বাংলা পরিভাষা - 'গ্রহণ' 
'Enforcement'  শব্দের বাংলা পরিভাষা- 'প্রবর্তন' 
'Exposure'  শব্দের বাংলা পরিভাষা- 'উদ্‌ঘাটন' 


[উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা]
.
'Commence' শব্দের পরিভাষা কোনটি?
  1. ক) মন্তব্য করা
  2. খ) সমন্বয় করা 
  3. গ) আরম্ভ করা
  4. ঘ) প্রতিরোধ করা
ব্যাখ্যা
'Commence' শব্দের পরিভাষা- আরম্ভ করা, শুরুকরা 
'Comment' শব্দের পরিভাষা- মন্তব্য করা 
'Co-ordinate' শব্দের পরিভাষা - সমন্বয় করা 
'Counteract' শব্দের পরিভাষা -  প্রতিরোধ করা 

[উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা]