পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৪৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৯
সিলেবাস
পরীক্ষা - ৭৯ ফুল মডেল টেস্ট - ৯
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৯ প্রশ্ন

.
বাংলা উপসর্গ কোনটি?
  1. সম
  2. দুর
  3. ঊন
  4. অভি
সঠিক উত্তর:
ঊন
উত্তর
সঠিক উত্তর:
ঊন
ব্যাখ্যা
• বাংলা উপসর্গ - ঊন

বাংলা উপসর্গ:
- বাংলা উপসর্গ মোট একুশটি।
- যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

তৎসম (সংস্কৃত) উপসর্গ:
- বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে।
- সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে।
- তৎসম উপসর্গ বিশটি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'অসমাপিকা' উপন্যাসের রচয়িতা কে?
  1. অদ্বৈত মল্লবর্মণ
  2. আনোয়ার পাশা
  3. এস ওয়াজেদ আলী
  4. অন্নদাশঙ্কর রায়
সঠিক উত্তর:
অন্নদাশঙ্কর রায়
উত্তর
সঠিক উত্তর:
অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা
অন্নদাশঙ্কর রায়:
- তিনি ১৯০৪ সালের ১৫ মার্চ ভারতের উড়িষ্যা প্রদেশের ঢেঙ্কানলে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, চিন্তাবিদ।
- তিনি উনিশ শতকের বাঙালি রেনেসাঁ ঐতিহ্যের শেষ বুদ্ধিজীবী হিসেবে অভিহিত।
- তাঁর প্রথম প্রকাশিত লেখার নাম 'তিনটি প্রশ্ন' (প্রবাসী', ১৯২০)।
- তাঁর প্রথম উপন্যাসের নাম 'অসমাপিকা' (১৯৩০)।
- তাঁর প্রথম কবিতাগ্রন্থের নাম 'রাখী' (১৯৩২)।
- তিনি ২৮ শে অক্টোবর, ২০০২ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত প্রধান উপন্যাস:
- যার যথা দেশ,
- অজ্ঞাতবাস,
- কঙ্কাবতী,
- দুঃখমোচন,
- মর্তের স্বর্গ,
- অপসরণ।

তাঁর রচিত প্রধান প্রবন্ধগ্রন্থ:
- তারুণ্য,
- ইশারা,
- জীবনশিল্পী,
- বিনুর বই,
- আধুনিকতা,
- জীয়ন কাটি,
- প্রত্যয় ইত্যাদি।

তাঁর রচিত প্রধান কবিতা:
- রাখী,
- কালের শাসন,
- কামনা পঞ্চবিংশতি,
- নূতনা রাধা,
- লিপি,
- জার্নাল,
- ক্রীডো ইত্যাদি।

তাঁর রচিত প্রধান ছোটগল্প:
- প্রকৃতির পরিহাস,
- মন পবন,
- যৌবন জ্বালা,
- কামিনী কাঞ্চন ইত্যাদি।

তাঁর রচিত ভ্রমনকাহিনি:
- পথে প্রবাসে,
- ইউরোপের চিঠি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
‘লাউ’ শব্দের মধ্যে কোন দুটি স্বরধ্বনি আছে?
  1. অ + উ
  2. আ + উ্‌
  3. আ + ঊ
  4. আ + ই্‌
সঠিক উত্তর:
আ + উ্‌
উত্তর
সঠিক উত্তর:
আ + উ্‌
ব্যাখ্যা
অর্ধস্বরধ্বনি:
- যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না, সেগুলোকে অর্ধস্বরধ্বনি বলে।
- বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি চারটি।
যথা- [ই্‌], [উ্‌], [এ্‌] এবং [ও্‌]।

- স্বরধ্বনি উচ্চারণ করার সময়ে টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধস্বরধ্বনিকে কোনোভাবেই দীর্ঘ করা যায় না।
যেমন-
‘চাই” শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [ই্‌]।
এখানে [আ] হলো পূর্ণ স্বরধ্বনি, [ই্‌] হলো অর্ধস্বরধ্বনি।
একইভাবে,
- ‘লাউ’ শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [উ্‌]।
এখানে [আ] হলো পূর্ণ স্বরধ্বনি, [উ্‌] হলো অর্ধস্বরধ্বনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
রূঢ়ি শব্দের উদাহরণ হলো -
  1. পাঞ্জাবী
  2. দৌহিত্র
  3. রাজপুত
  4. পঙ্কজ
সঠিক উত্তর:
পাঞ্জাবী
উত্তর
সঠিক উত্তর:
পাঞ্জাবী
ব্যাখ্যা
রূঢ়ি শব্দ:
- যেসব শব্দ প্রত্যয় ও উপসর্গযোগে মূল শব্দের অনুগামি না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে তাদের রূঢ় বা রূঢ়ি শব্দ বলে।
যেমন:
- বাঁশি, তৈল, সন্দেশ, প্রবীণ, হরিণ, পাঞ্জাবী, হস্তী ইত্যাদি।

অন্যদিকে,
যৌগিক শব্দ:
- যেসব শব্দের ব্যুৎপত্তিগত ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাদের যৌগিক শব্দ বলে।
যেমন:
- গায়ক, দৌহিত্র, চিকামারা, বাবুয়ানা, মধুর, কর্তব্য ইত্যাদি।

যৌগরূঢ় শব্দ:
- সমাসনিষ্পন্ন যেসব শব্দ সমস্যমান পদসমূহের অনুগামি না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকে যৌগরূঢ় শব্দ বলে।
যেমন:
- পঙ্কজ, রাজপুত, জলধি, মহাযাত্রা ইত্যাদি।

উংস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
আঞ্চলিক ভাষার অপর নাম কী?
  1. সাধুভাষা
  2. কথ্য ভাষা
  3. চলিত ভাষা
  4. উপভাষা
সঠিক উত্তর:
উপভাষা
উত্তর
সঠিক উত্তর:
উপভাষা
ব্যাখ্যা
• আঞ্চলিক ভাষার অপর নাম - উপভাষা

উপভাষা:
- প্রমিত ভাষার (Standard Language) পাশাপাশি প্রচলিত অঞ্চল বিশেষের জনগোষ্ঠী কর্তৃক ব্যবহূত আঞ্চলিক ভাষা।
- পৃথিবীর সর্বত্রই প্রমিত ভাষার পাশাপাশি এক বা একাধিক আঞ্চলিক ভাষা বা উপভাষা (Dialect) ব্যবহূত হয়ে থাকে।
- প্রমিত ভাষার সঙ্গে উপভাষার ব্যবধান ধ্বনি, রূপমূল, উচ্চারণ ও ব্যাকরণগত কাঠামোর মধ্যে নিহিত থাকে।
- প্রমিত ভাষা দেশের সর্বস্তরে ব্যবহূত হয়; লিখিত পদ্ধতির ক্ষেত্রেও তা অনুসৃত হয়, কিন্তু উপভাষার ব্যবহার কেবল বিশেষ অঞ্চলের জনসাধারণের মধ্যেই সীমিত থাকে।

উৎস: বাংলাপিডিয়া।
.
প্যারীচাঁদ মিত্র রচিত কোন সাহিত্যকর্মটি ‘The Spoiled Child’ নামে ইংরেজীতে অনূদিত হয়েছে?
  1. আলালের ঘরের দুলাল
  2. মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়
  3. কৃষিপাঠ
  4. বামাতোষিণী
সঠিক উত্তর:
আলালের ঘরের দুলাল
উত্তর
সঠিক উত্তর:
আলালের ঘরের দুলাল
ব্যাখ্যা
'আলালের ঘরের দুলাল' উপন্যাস:
- প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর রচিত 'আলালের ঘরের দুলাল' বাংলা উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা।
- এটি ১৮৫৮ সালে প্রকাশিত হয়।
- এতে যে কথ্য ভাষা ব্যবহার করা হয়েছে তা ‘আলালী ভাষা’ নামে পরিচিত।
- এ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: মোকাজান মিঞা বা ঠকচাচা।
- 'ঠকচাচা' চরিত্রটি ধূর্ততা, বৈষয়িক বুদ্ধি, ও প্রাণময়তা নিয়ে এ গ্রন্থের সর্বাপেক্ষা জীবন্ত চরিত্র।
- উপন্যাসটি ‘The Spoiled Child’ নামে ইংরেজীতে অনূদিত হয়েছে।

প্যারীচাঁদ মিত্র:
- প্যারীচাঁদ মিত্র লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী।
- ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় তাঁর জন্ম।
- তিনি দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া এবং বেঙ্গল স্পেক্টেটর পত্রিকার নিয়মিত লেখক ছিলেন।
- তিনি ‘টেকচাঁদ ঠাকুর’ ছদ্মনামে সাহিত্য রচনা করতেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
- আলালের ঘরের দুলাল,
- মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়,
- রামারঞ্জিকা,
- কৃষিপাঠ,
- ডেভিড হেয়ারের জীবনচরিত এবং
- বামাতোষিণী

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘দারোয়ান’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ফারসি
  2. বাংলা
  3. সংস্কৃত
  4. হিন্দি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
• 'দারোয়ান’ শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে।

কিছু ফারসি শব্দ:
- খোয়াব,
- চশমা,
- চেহারা,
- দরদি,
- দরবার ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
অন্তর্হতি'র উদাহরণ কোনটি?
  1. মাছুয়া > মেছাে
  2. আলাহিদা > আলাদা
  3. বড়দাদা > বড়দা
  4. বউদিদি> বউদি
সঠিক উত্তর:
আলাহিদা > আলাদা
উত্তর
সঠিক উত্তর:
আলাহিদা > আলাদা
ব্যাখ্যা
অন্তর্হতি:
- পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি।
যেমন:
- ফাল্গুন > ফাগুন,
- ফলাহার > ফলা,
- আলাহিদা > আলাদা

অন্যদিকে,
- অভিশ্রুতির উদাহরণ - মাছুয়া > মেছাে।
- ব্যঞ্জনচ্যুতির উদাহরণ - বউদিদি> বউদি,  বড়দাদা > বড়দা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘কি’, ‘যে’, ‘বা’ - প্রভৃতি কোন ধরনের ক্রিয়াবিশেষণ?
  1. পদাণু ক্রিয়াবিশেষণ
  2. কালবাচক ক্রিয়াবিশেষণ
  3. ধরনবাচক ক্রিয়াবিশেষণ
  4. স্থানবাচক ক্রিয়াবিশেষণ
সঠিক উত্তর:
পদাণু ক্রিয়াবিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
পদাণু ক্রিয়াবিশেষণ
ব্যাখ্যা
পদাণু ক্রিয়াবিশেষণ:
- বাক্যের মধ্যে বিশেষ কোনাে ভূমিকা পালন না করলেও কি, যে, বা, না, তাে প্রভৃতি পদাণু ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে।
যেমন:
- কি: আমি কি যাব?
- যে: খুব যে বলেছিলেন আসিবেন!

অন্যদিকে,
স্থানবাচক ক্রিয়াবিশেষণ:
- ক্রিয়ার স্থান নির্দেশ করে স্থানবাচক ক্রিয়াবিশেষণ।
যেমন:
- মিছিলটি সামনে এগিয়ে যায়।
- তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

কালবাচক ক্রিয়াবিশেষণ:
- এই ধরনের ক্রিয়াবিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে।
যেমন:
- যথাসময়ে সে হাজির হয়।

ধরনবাচক ক্রিয়াবিশেষণ:
- কোনাে ক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, ধরন বাচক ক্রিয়া বিশেষণ তা নির্দেশ করে।
যেমন:
- টিপ টিপ বৃষ্টি পড়ছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১০.
‘অল্পস্বল্প’ কোন ধরনের শব্দদ্বিত্ব?
  1. পুনরাবৃত্ত দ্বিত্ব
  2. অনুকার দ্বিত্ব
  3. ধ্বন্যাত্মক দ্বিত্ব
  4. বিভক্তহীন দ্বিত্ব
সঠিক উত্তর:
অনুকার দ্বিত্ব
উত্তর
সঠিক উত্তর:
অনুকার দ্বিত্ব
ব্যাখ্যা
অনুকার দ্বিত্ব:
- পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে।
- এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
- এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়।
- তাতে শব্দের খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়।
যেমন:
- ঝাল-টাল,
- মোটাসোটা,
- নরম-সরম,
- ব্যাপার-স্যাপার,
- বুঝে-সুঝে,
- অল্পস্বল্প,
- বুদ্ধিশুদ্ধি,
- গুটিশুটি,
- অঙ্ক-টঙ্ক,
- আম-টাম।

অন্যদিকে,
ধ্বন্যাত্মক দ্বিত্ব:
- কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক দ্বিত্ব বলে।
যেমন:
- টুং টুং,
- ঠুকঠুক,
- শোঁ শোঁ,
- খক খক,
- দুম দুম।

পুনরাবৃত্ত দ্বিত্ব:
- পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে।
যেমন:
- জ্বর জ্বর,
- পর পর,
- কবি কবি,
- কথায় কথায় ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১সংস্করণ)।
১১.
'গঙ্গৌঘ' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ -
  1. গঙ্গো + ওঘ
  2. গঙ্গা + ঔঘ
  3. গঙ্গ + ওঘ
  4. গঙ্গা + ওঘ
সঠিক উত্তর:
গঙ্গা + ওঘ
উত্তর
সঠিক উত্তর:
গঙ্গা + ওঘ
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়। ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- বন + ওষধি = বনৌষধি,
- মহা + ঔষধ = মহৌষধ,
- মহা + ওষধি = মহৌষধি,
- পরম + ঔষধ = পরমৌষধ,
- বন + ঔষধ = বনৌষধ,
- গঙ্গা + ওঘ = গঙ্গৌঘ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
কোনটি শুদ্ধ বানান?
  1. পোষিতভর্তৃকা
  2. প্রোষীতভতৃকা
  3. প্রোশিতভর্তৃকা
  4. প্রোষিতভর্তৃকা
সঠিক উত্তর:
প্রোষিতভর্তৃকা
উত্তর
সঠিক উত্তর:
প্রোষিতভর্তৃকা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'প্রোষিতভর্তৃকা'
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি-প্রত্যয়: প্রোষিত + ভতৃ + কন্‌ + আ।
এর অর্থ:
- যে নারীর স্বামী প্রবাসে থাকে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
Which of the following is synonymous with the word 'Abridge'?
  1. Extend
  2. Prolong
  3. Expand
  4. Trim
সঠিক উত্তর:
Trim
উত্তর
সঠিক উত্তর:
Trim
ব্যাখ্যা
• Abridge (Verb)
English Meaning: shorten (a piece of writing) without losing the sense.
Bangla Meaning: (বিশেষ করে কোনো পুস্তকের শব্দসংখ্যা কমিয়ে) সংক্ষিপ্ত করা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Extend (verb transitive), (verb intransitive)
- প্রসারিত করা বা হওয়া; (স্থান বা সময়) বাড়ানো; সম্প্রসারিত করা বা হওয়া: ছড়িয়ে দেওয়া; বাড়িয়ে দেওয়া।

খ) Prolong (verb transitive)
- প্রলম্বিত/দীর্ঘায়িত/বিস্তৃত/প্রসারিত করা।

গ) Expand verb transitive), (verb intransitive) 
- প্রসারিত করা বা হওয়া। ছড়ানো বা ছড়িয়ে পড়া; প্রস্ফুটিত হওয়া; বিস্তারিত হওয়া।

ঘ) Trim (verb intransitive), (verb transitive)
- ছেঁটে পরিপাটি/সুষম করা; সংক্ষিপ্ত বা ছোট করা।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, the word 'Trim'  is synonymous with the word 'Abridge'.

Source:
1. Accessible dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
১৪.
The success of the event is contingent _____ the weather.
  1. with
  2. on
  3. in
  4. over
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - on.
- Complete sentence: The success of the event is contingent on the weather.

• Contingent on/upon something
English Meaning: depending on something else in the future in order to happen.
Bangla Meaning: (কোনো কিছু) সাপেক্ষ (ঘটতে পারে আবার না-ও পারে)।

Example:
- Outdoor activities are, as ever, contingent on the weather.

Source:
1. Cambridge Dictionary
2. Accessible Dictionary by Bnagla Academy.
১৫.
What is the antonym of the word 'Sanguine'?
  1. Definite
  2. Unspecific
  3. Vague
  4. Undetermined
অনির্ধারিত
ব্যাখ্যা
• 'Sanguine' - নিশ্চিত, আশাবাদী।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Definite - সুস্পষ্ট; নির্দিষ্ট।
খ) Unspecific - অনির্দিষ্ট।
গ) Vague -অনিশ্চিত; অনিশ্চয়তাসূচক।
ঘ) Undetermined - অনির্ধারিত।

• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, Vague এবং Undetermined শব্দ দুইটিই Sanguine এর প্রায় বিপরীত অর্থ প্রকাশ করছে।
- অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

Source: Live MCQ Lecture. এবং 
১৬.
Identify the correct sentence.
  1. She, they, and he will collaborate on the research paper.
  2. She, I, and he will collaborate on the research paper.
  3. I, she and they will collaborate on the research paper.
  4. I, they and you will collaborate on the research paper.
সঠিক উত্তর:
She, they, and he will collaborate on the research paper.
উত্তর
সঠিক উত্তর:
She, they, and he will collaborate on the research paper.
ব্যাখ্যা
• ইংরেজিতে কোনো বাক্যে একাধিক pronoun থাকলে তা সাধারণত '231' বা '23' বা '21' অথবা '31' নিয়মে বসে।
- অর্থাৎ প্রথমে second person (you), তারপর third person(he, she, they, it, rahim, Karim) এবং শেষে first person (I, we)
- সেই সাথে auxiliary verb এর plural form হবে।
- যেমন: You, he and I are present.

• কিন্তু দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123' নিয়মে বসবে।
- অর্থাৎ first person'+ second person +third person + auxiliary verb এর plural form.
- যেমন: I, you and he are guilty.

ক) She, they, and he will collaborate on the research paper.
- She (third person) → They (third person) → He (third person)
- এই বাক্যের তিনটি pronoun ই third person এ আছে।
- একই ধরনের pronoun থাকলে এগুলো নিজেদের মাঝে যে কোনো ক্রমে বসতে পারে।
- সে অনুযায়ী "She, they, and he will do it" বাক্যটি ব্যাকরণগতভাবে সঠিক। 

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্য - She, they, and he will collaborate on the research paper.

• তাছাড়া বাক্যে একাধিক pronoun থাকলে তা কয়েক ভাবে বসতে পারে।
- যেমন -
- '231' অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
- '23' অর্থাৎ প্রথমে second person, তারপর third person.
- '21' অর্থাৎ, second person এরপর first person.
- '31' নিয়মে অর্থাৎ third person ও এরপরে first person.

Other options,
খ) She, I, and he will collaborate on the research paper.
- She (third person) → I (first person) → He (third person)
- এখানে 231 নিয়ম ভাঙা হয়েছে কারণ I (first person) মাঝখানে বসেছে, যা শুদ্ধ নয়।
- বাক্যটি ভুল।

গ) I, she, and they will collaborate on the research paper.
- I (first person) → She (third person) → They (third person)
- এখানে 231 নিয়ম অনুসরণ করা হয়নি কারণ I (first person) প্রথমে এসেছে।
- যদি এটি '123' নিয়ম অনুযায়ী হতো (যেমন দোষ স্বীকারের ক্ষেত্রে), তবে সঠিক হতে পারত।
- বাক্যটি ভুল।

ঘ) I, they, and you will collaborate on the research paper.
- I (first person) → They (third person) → You (second person)
- 231 নিয়ম অনুসরণ করা হয়নি কারণ You (second person) শুরুতে থাকার কথা।
- বাক্যটি ভুল।
১৭.
Ocean : Island :: Oasis : ?
  1. Forest
  2. Desert
  3. Continent
  4. Isle
সঠিক উত্তর:
Desert
উত্তর
সঠিক উত্তর:
Desert
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - Ocean : Island :: Oasis : Desert.

• Ocean oun)
- মহাসমুদ্র; সমুদ্র। 
Island (noun)
- দ্বীপ।
Oasis (noun)
- মরূদ্যান; (লাক্ষণিক) ঊষরপ্রান্তরে মনোরম স্থান; নিরানন্দ জীবনে আনন্দের স্মৃতি বা অভিজ্ঞতা।
Desert [countable noun, uncountable noun]
- মরু; মরুভূমি।

সম্পর্ক:
An island is a piece of land surrounded by water in an ocean.
Similarly, an oasis is a fertile area surrounded by arid land in a desert.

• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Forest (npun)
- অরণ্য; বন; কানন; জঙ্গল।

গ) Continent (noun)
- মহাদেশ; যেমন এশিয়া, আফ্রিকা ইত্যাদি।

ঘ) Isle (noun)
- ক্ষুদ্রদ্বীপ।

Source: Accessibel Dictionary by Bangla Academy.
১৮.
Ibrahim was born in 2022. (Make it passive)
  1. Ibrahim's mother borns him in 2022.
  2. Ibrahim's mother born him in 2022.
  3. Ibrahim's mother bore him in 2022.
  4. Ibrahim's mother bears him in 2022.
সঠিক উত্তর:
Ibrahim's mother bore him in 2022.
উত্তর
সঠিক উত্তর:
Ibrahim's mother bore him in 2022.
ব্যাখ্যা
• Passive Voice এ যদি by + Object না থাকে এবং verb টি যদি পেশা বা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর সাথে Related কাজ হয় তাহলে ঐ পেশাজীবী বা ঐ নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম Subject হিসেবে বসাতে হবে।
যেমন:
Active: He was born in 1960.
Passive: His mother bore him in 1960.

• Active: Water was irrigated.
- Passive: Farmers irrigated water.

• Active:  Rome was not built in a day.
- Passive: The Romans did not build Rome in a day.

• তেমনি ভাবে, Ibrahim was born in I994. - এই বাক্যে - by + Object নেই, তাই নিয়মানুসারে একটি subject আনতে হবে।
- তাই এখানে subject হিসেবে Ibrahim's mother আসবে।
- সঠিক উত্তর হবে -
•  Active: Ibrahim was born in 2022.
- Passive: Ibrahim's mother bore him in 2022.
১৯.
Identify the correct sentence.
  1. She cannot help but feel excited about the upcoming trip.
  2. She cannot help but feeling excited about the upcoming trip.
  3. She cannot help but felt excited about the upcoming trip.
  4. She cannot help but to feel excited about the upcoming trip.
সঠিক উত্তর:
She cannot help but feel excited about the upcoming trip.
উত্তর
সঠিক উত্তর:
She cannot help but feel excited about the upcoming trip.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - She cannot help but feel excited about the upcoming trip.

 • Cannot but / can't help but - to be unable to refrain from or avoid; be obliged to.
- এর পরে verb এর base form বসে।

- Example sentence:
- Her parents live nearby, so she can't help but go there on holidays. 
- Bob is a tennis fan and can't help but travel to Wimbledon each year.
- She could not but congratulate him.

• কিন্তু,
- Can't help এরপর verb + ing হয়।
Example: He cannot help telling a lie.
২০.
Identify the correct sentence.
  1. Please open to page 31.
  2. Please open at page 31.
  3. Please open on page 31.
  4. Please open into page 31.
সঠিক উত্তর:
Please open at page 31.
উত্তর
সঠিক উত্তর:
Please open at page 31.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - Please open at page Sixteen.
- কোনো বইয়ের পৃষ্ঠা বের করা বুঝাতে Open at ব্যবহৃত হয়।

• Open at (উন্মুক্ত করা বা খোলা):
- Open at page 31.

• Open to (উন্মুক্ত):
- His plan is open to objection.
২১.
Choose the correctly spelled word.
  1. Phelgematic
  2. Phelgmatic
  3. Pelhegmatic
  4. Phlegmatic
সঠিক উত্তর:
Phlegmatic
উত্তর
সঠিক উত্তর:
Phlegmatic
ব্যাখ্যা
• Phlegmatic (adjective)

English Meaning: Not easily excited or emotional; calm.
Bangla Meaning: স্বভাবত উদাসীন।

• Synonyms: Dispassionate (আবেগমুক্ত; নিরাবেগ), Serene (স্বচ্ছ ও শান্ত), Impassive (নিরাবেগ), Stolid (স্থির স্বভাব, অটল), Cold-eyed (ঠান্ডা, নিরাবেগ, অবিচলিত)।
• Antonyms: Excitable (উত্তেজনসাধ্য), Quick-tempered (বদমেজাজী), Irritable (খিটখিটে স্বভাবের), Emotional (আবেগী), Impassioned (উৎসাহী)। 

Other Forms: 
- Phlegm (noun) [Uncountable noun] (১) কাশির সঙ্গে নির্গত শ্লেষ্মা। (২) কাজ করা/অনুভব করার ক্ষেত্রে ধীরমতি; প্রকৃতিগত ঔদাসীন্য।
- Phlegmatically (adverb)

Example Sentence: 
1. As a football player, his great asset was his calm, phlegmatic manner.

Source: Live MCQ Lecture.
২২.
দুইটি সংখ্যার গ.সা.গু. ১১ এবং ল.সা.গু. ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৩০৮
  2. ৩১৮
  3. ২৮৯
  4. ২৮৩
সঠিক উত্তর:
৩০৮
উত্তর
সঠিক উত্তর:
৩০৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ১১ এবং ল.সা.গু ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
একটি সংখ্যা × অপর সংখ্যা = ল.সা.গু × গ.সা.গু
∴ অপর সংখ্যা = ( ল.সা.গু × গ.সা.গু)/একটি সংখ্যা
= (১১ × ৭৭০০)/২৭৫
= ৮৪৭০০/২৭৫
= ৩০৮

∴ অপর সংখ্যাটি = ৩০৮।
২৩.
x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে?
  1. (2x2 + y2)/xy
  2. (x2 - y2)/xy
  3. (2y2 - x2)/xy
  4. (x2 - 2y2)/xy
সঠিক উত্তর:
(2y2 - x2)/xy
উত্তর
সঠিক উত্তর:
(2y2 - x2)/xy
ব্যাখ্যা
প্রশ্ন: x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে? 

সমাধান: 
ধরি, 
(x/y) এর সাথে a যোগ করলে যোগফল (2y/x) হবে। 

প্রশ্নমতে, 
(x/y) + a = (2y/x) 
বা,  a = (2y/x) - (x/y)
বা, a = (2y.y - x.x)/xy 
∴ a = (2y2 - x2)/xy 
২৪.
৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
  1. ৯ টাকা
  2. ১১ টাকা
  3. ১২ টাকা
  4. ১০ টাকা
সঠিক উত্তর:
১১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে? 

সমাধান: 
৮ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫ টাকা 
∴ ১ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫/৮ টাকা 
∴ ১৬ টি দ্রব্যের ক্রয়মূল্য = (৫ × ১৬)/৮ টাকা 
= ১০ টাকা 
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা 
= ১১০ টাকা 

এখন, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য হবে = ১১০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য হবে = ১১০/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ১০ টাকা হলে বিক্রয়মূল্য হবে = (১১০ × ১০)/১০০ টাকা 
= ১১ টাকা 

∴ ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে।
২৫.
দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?
  1. ১০০ মিটার
  2. ২০০ মিটার
  3. ৩০০ মিটার
  4. কখনোই নয়
সঠিক উত্তর:
কখনোই নয়
উত্তর
সঠিক উত্তর:
কখনোই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? 

সমাধান: 
- দুটি সমান্তরাল লাইন বা রেখা কখনোই মিলিত হয় না। 

সমান্তরাল রেখা (Parallel Line): 
- দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে। 
- দুটি সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত: 
• সরলরেখা দুটি এক সমতলে থাকবে। 
• এদের যে কোনো দিকে যতটা খুশি বাড়ালেও একে অপরকে ছেদ করবে না। 
• দুটি সরলরেখার মাঝখানের লম্ব সবসময়ই সমান থাকবে। 
- দুই বা ততোধিক সরল রেখা একটি সরল রেখার উপর লম্ব হলে তারা পরস্পর সমান্তরাল। 
- একটি সরলরেখা সমান্তরাল রেখাদ্বয়ের একটির উপর লম্ব হলে তা অপরটির উপরও লম্ব হয়।
২৬.
একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3 খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?
  1. 50 জন
  2. 60 জন
  3. 75 জন
  4. 80 জন
সঠিক উত্তর:
60 জন
উত্তর
সঠিক উত্তর:
60 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3 খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত? 

সমাধান: 
ধরি, 
ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা = x জন 
১ম ক্ষেত্রে, 
4 জন বসে 1 টি বেঞ্চে 
∴ x জন বসে x/4 টি বেঞ্চে 
∴ ১ম ক্ষেত্রে, মোট বেঞ্চ সংখ্যা = (x/4) + 3 টি 

২য় ক্ষেত্রে, 
3 জন বসে 1 টি বেঞ্চে 
∴ (x - 6) জন বসে (x - 6)/3 টি বেঞ্চে 

তাহলে, 
(x/4) + 3 = (x - 6)/3 
বা, (x + 12)/4 = (x - 6)/3 
বা, 4x - 24 = 3x + 36 
বা, 4x - 3x = 36 + 24 
∴ x = 60 

∴ ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা = 60 জন।
২৭.
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? 
  1. ২ লিটার
  2. ৪ লিটার
  3. ৬ লিটার
  4. ৮ লিটার
সঠিক উত্তর:
২ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
দুধ : পানি = ৫ : ১ 
ধরি, 
দুধের পরিমাণ = ৫x লিটার 
এবং পানির পরিমাণ = x লিটার 

শর্তমতে, 
৫x - x = ৮ 
বা, ৪x = ৮ 
বা, x = ৮/৪ 
∴ x = ২ 

∴ পানির পরিমাণ = ২ লিটার।
২৮.
log√381 এর মান কত?
  1. 4
  2. 6
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: log√381 এর মান কত?

সমাধান: 
log√381
= log√334
= log√3(√3)2 × 4
= log√3(√3)8
= 8log√3√3
= 8 .1
= 8
২৯.
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল 96 বর্গমিটার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 4√2 মিটার
  2. 4√3 মিটার
  3. 5√2 মিটার
  4. 6√2 মিটার
সঠিক উত্তর:
4√3 মিটার
উত্তর
সঠিক উত্তর:
4√3 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল 96 বর্গমিটার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান:
ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল = 6a2

প্রশ্নমতে,
6a2 = 96
বা, a2 = 96/6
বা, a2 = 16
বা, a = √16
∴ a = 4

ঘনকের কর্ণের দৈর্ঘ্য = a √3 
= 4√3 মিটার
∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য = 4√3 মিটার।
৩০.
(০.১ × ০.০১ × ০.০০১)/(০.২ × ০.০২ × ০.০০২) এর মান কত? 
  1. ১/৮
  2. ১/৮০
  3. ১/৮০০
  4. ১/৮০০০
সঠিক উত্তর:
১/৮
উত্তর
সঠিক উত্তর:
১/৮
ব্যাখ্যা
প্রশ্ন: (০.১ × ০.০১ × ০.০০১)/(০.২ × ০.০২ × ০.০০২) এর মান কত?

সমাধান: 
(০.১ × ০.০১ × ০.০০১)/(০.২ × ০.০২ × ০.০০২)
= ১ × ১০ × ১ × ১০০ × ১× ১০০০/২ × ১০ × ২ × ১০০ × ২ × ১০০০
= ১ × ১ × ১/ ২ × ২ × ২
= ১/৮
৩১.
কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত? 
  1. ৩৬
  2. ৬৩
  3. ৩৫
  4. ৫৩
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে,
(x/২) + ৬ = ২x/৩ 
বা, (২x/৩) - (x/২) = ৬ 
বা, (৪x - ৩x)/৬ = ৬ 
বা, x/৬ = ৬ 
∴ x = ৩৬ 

∴ সংখ্যাটি = ৩৬ ।
৩২.
২, ১০, ২৬, ৫০,.............. ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? 
  1. ৭২
  2. ৭৮
  3. ৮২
  4. ৮৬
সঠিক উত্তর:
৮২
উত্তর
সঠিক উত্তর:
৮২
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ১০, ২৬, ৫০ . . . . . ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? 

সমাধান: 
ধারাটির,
১ম পদ = ১ + ১ = ২ 
২য় পদ = ৩ + ১ = ৯ + ১ = ১০ 
৩য় পদ = ৫ + ১ = ২৫ + ১ = ২৬ 
৪র্থ পদ = ৭ + ১ = ৪৯ + ১ = ৫০ 
৫ম পদ = ৯ + ১ = ৮১ + ১ = ৮২ 

∴ ধারাটির পরবর্তী সংখ্যাটি = ৮২ ।
৩৩.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৬ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত? 
  1. ১০ বর্গ সে.মি.
  2. ১২ বর্গ সে.মি.
  3. ২৪ বর্গ সে.মি.
  4. ৪৮ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
১২ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৬ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৪ × ৬ বর্গ সে.মি.
= ১২ বর্গ সে.মি.

∴ ক্ষেত্রফল = ১২ বর্গ সে.মি.।
৩৪.
১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ৩৬ সেকেন্ড
  2. ৪৮ সেকেন্ড
  3. ৫৪ সেকেন্ড
  4. ৪৫ সেকেন্ড
সঠিক উত্তর:
৫৪ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৫৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 

সমাধান: 
সেতুসহ ট্রেনের মোট দৈর্ঘ্য = (৩৩০ + ১২০) মিটার 
= ৪৫০ মিটার 
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। 

আমরা জানি, 
১ কি.মি = ১০০০ মিটার 
∴ ৩০ কি.মি = ৩০,০০০ মিটার 

৩০,০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে 
∴ ১ মিটার যায় = ৩৬০০/৩০,০০০ সেকেন্ডে 
∴ ৪৫০ মিটার যায় = (৩৬০০ × ৪৫০)/৩০,০০০ সেকেন্ডে 
= ৫৪ সেকেন্ডে 

∴ সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে = ৫৪ সেকেন্ড।
৩৫.
নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? 
  1. ২/৯
  2. ৭/৩৬
  3. ১১/৪৫
  4. ৫/২৭
সঠিক উত্তর:
৫/২৭
উত্তর
সঠিক উত্তর:
৫/২৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? 

সমাধান: 
৭/৩৬ = ০.১৯৪ (বৃহত্তম), 
১১/৪৫ = ০.২৪৪ (বৃহত্তম), 
২/৯ = ০.২২২ (বৃহত্তম) এবং 
৫/২৭ = ০.১৮৫ (ক্ষুদ্রতম) 

∴ ক্ষুদ্রতম সংখ্যা = ৫/২৭ ।
৩৬.
কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ৩৫০জন
  2. ৪০০জন
  3. ৪৫০জন
  4. ৫০০জন
সঠিক উত্তর:
৫০০জন
উত্তর
সঠিক উত্তর:
৫০০জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত? 

সমাধান: 
মোট পরীক্ষার্থী ১০০ জন হলে, 
ফেল করে = (১০০ - ৮৫) জন 
= ১৫ জন 

১৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০ জন 
∴ ১ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০/১৫ জন 
∴ ৭৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = (১০০ × ৭৫)/১৫ জন 
= ৫০০ জন 

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৫০০ জন।
৩৭.
১ হতে ১০০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাসমূহের যোগফল কত? 
  1. ৫০০১
  2. ৫৫০১
  3. ৫০৫০
  4. ৫৫৫০
সঠিক উত্তর:
৫০৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ১০০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাসমূহের যোগফল কত? 

সমাধান:
আমরা জানি, 
1 থেকে n  পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

∴ ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {১০০ × (১০০ + ১)}/২ 
= (১০১ × ১০০)/২ 
= ১০১ × ৫০ 
= ৫০৫০ ।
৩৮.
বাংলাদেশের প্রথম ডাকটিকিটের নকশা করেছিলেন কে?
  1. জয়নুল আবেদীন
  2. বিমান মল্লিক
  3. কাইয়ুম চৌধুরী
  4. কামরুল হাসান
সঠিক উত্তর:
বিমান মল্লিক
উত্তর
সঠিক উত্তর:
বিমান মল্লিক
ব্যাখ্যা
বাংলাদেশে ডাকটিকিট: 
বাংলাদেশের ডাকটিকিট একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক উপাদান, যা স্বাধীনতার পর দেশের পরিচয় ও ঐতিহ্যকে বিশ্বে তুলে ধরার লক্ষ্যে প্রকাশিত হয়েছে।

প্রথম ডাকটিকিটের প্রকাশ:
প্রকাশের তারিখ: ১৯৭১ সালের ২৯ জুলাই।
স্থান: একযোগে মুজিবনগর, কলকাতার বাংলাদেশ মিশন ও লন্ডন থেকে।
সংখ্যা: প্রথমবার প্রকাশিত ডাকটিকিটের সংখ্যা ছিল ৮টি।

নকশা ও ডিজাইন:
নকশা: ডাকটিকিটগুলোর নকশা করেছিলেন প্রবাসী বাঙালি বিমান মল্লিক।
বৈশিষ্ট্য: প্রথম ডাকটিকিটটি স্বাধীন বাংলাদেশের মানচিত্র সম্বলিত ছিল, যার রং গাঢ় লাল, নীল ও বেগুনী।
মূল্যের বার্তা:
মূল্য: ১০ পয়সা।
বার্তা: ডাকটিকিটের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড এবং দেশের পরিচয় বিশ্বকে জানানো হয়।

মুক্তিযুদ্ধ পরবর্তী স্মারক ডাকটিকিট:
মুক্তিযুদ্ধ শেষে প্রথম স্মারক ডাকটিকিট ২১ ফেব্রুয়ারী ১৯৭২ সালে প্রকাশিত হয়, যা ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ধারণ করে।

ডাকটিকিটের সংখ্যা ও সুভ্যেনির:
বাংলাদেশ ডাকবিভাগ বর্তমানে ৭৩২ প্রকার ডাকটিকিট এবং ২৮টি সুভ্যেনির প্রকাশ করেছে।

জাতীয় ডাকটিকিট দিবস:
তারিখ: ২৯ জুলাই।
দিবস: ২০১৫ সালের ২৯ জুলাই থেকে বাংলাদেশে 'জাতীয় ডাকটিকিট দিবস' পালিত হচ্ছে।

এটি বাংলাদেশী সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, যা দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় আবেগকে ধারণ করে।

উৎস:
i) ডাক অধিদপ্তরের ওয়েবসাইট। [link]
ii) জুলাই ২৯, ২০২১, দ্য ডেইলি স্টার বাংলা।
৩৯.
বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি কোন সুরে গাওয়া হয়?
  1. ভাটিয়ালি গান
  2. কাওয়ালি গান
  3. বাউল গান
  4. কবিগান
সঠিক উত্তর:
বাউল গান
উত্তর
সঠিক উত্তর:
বাউল গান
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনার ইতিহাস:
- ১৯০৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ‘আমার সোনার বাংলা’ শীর্ষক সঙ্গীতটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়।
- এই সঙ্গীত বিশ শতকের প্রথম দুই দশকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল।
- বঙ্গভঙ্গ (১৯০৫) বিরোধী রাজনীতিক, স্বদেশী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মাধ্যম হিসেবে এ গান প্রচার করেন।
- গানটি সুর করার ক্ষেত্রে গগন হরকরা রচিত কালজয়ী বাউল গান ‘আমি কোথায় পাবো তারে’ এর প্রভাব রয়েছে।

বাংলাদেশের জাতীয় সঙ্গীতের গগন হরকরার প্রভাব পড়ে যেভাবে:
- তৎকালীন ভারত উপমহাদেশের নদীয়ার (বর্তমান কুষ্টিয়া) একটি ছোট গ্রামে গগনের বাস।
- ভূ-খন্ডের এই অংশে তখন প্রতিনিধিত্ব লালন সাঁই, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃত কাঙাল হরিনাথ, সাহিত্যিক মীর মশাররফ হোসেনের মতো কালজয়ী প্রতিভাদের। শিলাহদহ এস্টেটে ঠাকুরবাড়ির জমিদারি দেখাশোনার জন্য আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর।

- শিলাইদহ পোস্ট অফিসে ডাকহরকরার কাজের ফাঁকে গান রচনা ও গাইতেন গগন। তিনি বাউল সম্রাট ফকির লালনের অনুসারী ছিলেন।
- রবীন্দ্রনাথ শিলাইদহের কুঠিবাড়িতে এলে চিঠিপত্রাদি দিতে জমিদার কাচারিতে যাওয়া হতো গগনের।
- তার রচিত ও সুরারোপিত ‘আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে’ গানটি শুনে মুগ্ধ হন রবীন্দ্রনাথ।

রবীন্দ্রনাথ গগণের নাম ও তার গানের বিষয়ে তার প্রবন্ধ “An Indian Folk Religion” এ উল্লেখ করেন।
- সেখানে ‘আমি কোথায় পাবো তারে’—গানটির উল্লেখ করে রবীন্দ্রনাথ বলেন, “The first Baul song, which I chanced to hear with any attention, profoundly stirred my mind.”

এই গান রবীন্দ্রনাথকে এতোটাই প্রভাবিত করে যে, তিনি এর সুরে রচনা করেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’।
---------------
- রবীন্দ্রনাথ ঠাকুর ডাকঘর নাটকটি গগন হরকরার জীবন থেকে প্রভাবিত হয়ে লিখেছিলেন।
- নাটকের গগেন্দ্রনাথ ঠাকুর চরিত্রটি তা প্রমাণ করে।

উৎস: ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট ও বিডি নিউজ ২৪.কম আর্কাইভ।
৪০.
কোন খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপাদন হয়?
  1. আমিষ
  2. শর্করা
  3. ভিটামিন
  4. খনিজ লবণ
সঠিক উত্তর:
শর্করা
উত্তর
সঠিক উত্তর:
শর্করা
ব্যাখ্যা
খাদ্য উপাদান: 
- খাদ্য অনেকগুলো রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত, এই রাসায়নিক বস্তুগুলোকে খাদ্য উপাদান বলে। 
- এই উপাদানগুলোর মধ্যে পুষ্টি থাকে, তাই খাদ্য উপাদানকে পুষ্টি উপাদানও বলা হয়। 
- উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। 
যথা: 
১। আমিষ: আমিষ দেহের বৃদ্ধিসাধন ও ক্ষয়পূরণ করে। 
২। শর্করা: শর্করা দেহে শক্তি উৎপাদনে সহায়তা করে। 
৩। স্নেহ: স্নেহ বা চর্বিজাতীয় খাদ্য দেহে তাপ ও শক্তি উৎপাদন করে। 

- এছাড়া আরও তিন ধরনের উপাদানও দেহের জন্য প্রয়োজন। 
যেমন: 
৪। ভিটামিন বা খাদ্যপ্রাণ: ভিটামিন বা খাদ্যপ্রাণ দেহে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায়। 
৫। খনিজ লবণ: খনিজ লবণ দেহের বিভিন্ন জৈবিক কাজে অংশ নেয়। 
৬। পানি: দেহে পানি ও তাপের সমতা রক্ষা করে, এছাড়া কোষের কার্যাদি নিয়ন্ত্রণ করে এবং কোষ ও তার অঙ্গাণুগুলোকে ধারণ করে। 
-------------- 
• শর্করা: 

- শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য। 
- কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয়। 
- শর্করা বর্ণহীন, গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত। 
- শর্করা আমাদের শরীরে কর্মদক্ষতা বৃদ্ধি করে এবং তাপশক্তি উৎপাদন করে। 
- কয়েক ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট রয়েছে এবং এদের উৎসও ভিন্ন।

যেমন:
উদ্ভিজ্জ উৎস: 
১। শ্বেতসার বা স্টার্চ: ধান, গম, ভুট্টা এবং অন্যান্য শস্য দানা স্টার্চের প্রধান উৎস। এছাড়া আলু, রাঙা আলু এবং কচুতেও শ্বেতসার বা স্টার্চ পাওয়া যায়। 
২। সেলুলোজ: বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল এবং সব ধরনের শাক-সবজিতে সেলুলোজ থাকে। 
৩। সুক্রোজ: আখের রস, চিনি, গুড় এবং মিছরি এর উৎস। 
৪। ফ্রোক্টোজ: আম, পেঁপে, কলা, কমলালেবু প্রভৃতি মিষ্টি ফলে এবং ফুলের মধুতে ফ্রোক্টোজ থাকে। একে ফল শর্করাও বলা হয়ে থাকে। 
৫। গ্লুকোজ: এটি চিনির তুলনায় মিষ্টি কম। এই শর্করাটি আঙুর, আপেল, গাজর,খেজুর ইত্যাদিতে পাওয়া যায়। 

প্রাণিজ উৎস: 
১। ল্যাকটোজ বা দুধ শর্করা: গরু, ছাগল এবং অন্যান্য প্রাণীর দুধে এই শর্করা থাকে। 
২। গ্লাইকোজেন: পশু ও পাখিজাতীয় (যেমন: মুরগি, কবুতর প্রভৃতি ইত্যাদি) প্রাণীর যকৃৎ এবং মাংসে (পেশি) গ্লাইকোজেন শর্করাটি থাকে।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪১.
বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বিধান করা হয়েছিল?
  1. দ্বাদশ সংশোধনী
  2. ত্রয়োদশ সংশোধনী
  3. ষোড়শ সংশোধনী
  4. পঞ্চদশ সংশোধনী
সঠিক উত্তর:
পঞ্চদশ সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চদশ সংশোধনী
ব্যাখ্যা
সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন, ২০১১: 
২০১১ সালে বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়, যা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে।
এর মূল বিষয়বস্তুগুলো হলো:
 
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল;
দলীয় সরকারের অধীন মেয়াদ শেষ হবার আগের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান।

⇒ সংরক্ষিত মহিলা আসন ৪৫ থেকে ৫০ করা:
৪৭ এর ৩ অনুচ্ছেদে যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের জন্য "অন্য কোন ব্যক্তি, ব্যক্তিসমষ্টি বা সংগঠন" এর বিচার করার বিধান সংযুক্ত করা।

⇒ জরুরি অবস্থার মেয়াদ:
জরুরী অবস্থার মেয়াদ অনধিক ১২০ দিন করা হয়।

⇒ নতুন তফসিল সংযোজন:
সংবিধানে নতুন তিনটি তফসিল যুক্ত করা হয়- যথা পঞ্চম, ষষ্ঠ, ও সপ্তম।

উৎস:
বাংলাদেশের সংবিধান, আরিফ খান। 

৪২.
'কোচ' উপজাতিরা বাংলাদেশের কোথায় বসবাস করে?
  1. সিলেট
  2. রাঙ্গামাটি
  3. শেরপুর
  4. পটুয়াখালী
সঠিক উত্তর:
শেরপুর
উত্তর
সঠিক উত্তর:
শেরপুর
ব্যাখ্যা
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী:
- বাংলাদেশে ৫০টি আদিবাসী বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রয়েছে। 

কোচ সম্প্রদায়:
- বাংলাদেশে বসবাসকারী অন্যতম প্রাচীন ক্ষুদ্র নৃগোষ্ঠী ‘কোচ’।
- কোচরা মাতৃভূমি কোচবিহার পরিত্যাগ করে ময়মনসিংহ জেলায় তাদের আবাস গড়ে তোলে।
- বর্তমানে শেরপুর জেলার ঝিনাইগাতী, নালিতাবাড়ী এবং শ্রীবর্দী উপজেলায় তাদের বসবাস।
- কোচ ও রাজবংশীদের প্রায় সময় একই জাতি মনে করা হয়।
- কোচরা গোত্রকে নিকিনি বলে। কোচ সমাজ পিতৃপ্রধান।
- কৃষিকাজ কোচদের প্রধান জীবিকা।

উৎস:
i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) Britannica.
iii) বাংলাপিডিয়া।
৪৩.
মহাস্থানগড় কোন জেলার অন্তর্গত?
  1. রাজশাহী
  2. বগুড়া
  3. চাঁপাইনবাবগঞ্জ
  4. কুষ্টিয়া
সঠিক উত্তর:
বগুড়া
উত্তর
সঠিক উত্তর:
বগুড়া
ব্যাখ্যা
• মহাস্থানগড়: বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি: 
- পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।
- এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে।
- এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়।
- বগুড়া শহর থেকে প্রায় ১০ কি.মি উত্তরে মহাস্থানগড় অবস্থিত।
- সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেন (১০৮২-১১২৫) যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল।
- মহাস্থানগড়ের বিস্তীর্ণ ধ্বংসাবশেষ প্রাচীর পুণ্ড্রবর্ধনভূক্তির রাজধানী পুন্ড্রনগরেরসুদীর্ঘ প্রায় আড়াই হাজার বছরের গৌরবোজ্জল ইতিহাসের এক নীরব স্বাক্ষী।
- এটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান।
 
উৎস:- বাংলাপিডিয়া।
৪৪.
নিচের কোনটি গমের একটি জাত?
  1. ঝিটকা
  2. ডায়মন্ড
  3. বলাকা
  4. কাবুলী
সঠিক উত্তর:
বলাকা
উত্তর
সঠিক উত্তর:
বলাকা
ব্যাখ্যা
গমের কিছু জাত:
- দোয়েল, 
- বলাকা, 
- কাঞ্চন, 
- সৌরভ, 
- প্রতিভা, 
- গৌরব, 
- অঘ্রাণী,  
- আকবর প্রভৃতি।

উচ্চ ফলনশীল কলার জাত:
- সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী।

উচ্চ ফলনশীল আলুর জাত:
- হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।

উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত:
- সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি।

তথ্যসূত্র:
- জাতীয় কৃষি বাতায়ন।
৪৫.
ইপিজেড (EPZ) কী?
  1. কৃষি উন্নয়ন অঞ্চল
  2. আন্তর্জাতিক বানিজ্য কেন্দ্র
  3. রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা
  4. পরিবহন নেটওয়ার্ক
সঠিক উত্তর:
রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা
উত্তর
সঠিক উত্তর:
রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা
ব্যাখ্যা
• ইপিজেড (Export Processing Zone) - রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা নামে পরিচিত। 

বাংলাদেশে ইপিজেডের সংক্ষিপ্ত বিবরণ:

প্রতিষ্ঠা: বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে।
প্রথম ইপিজেড: প্রথম ইপিজেডটি চট্টগ্রামের পতেঙ্গায় স্থাপন করা হয়, যার যাত্রা শুরু হয় ১৯৮৩ সালে।
মোট ইপিজেডের সংখ্যা:র্তমানে বাংলাদেশে মোট ৯টি ইপিজেড রয়েছে, যার মধ্যে ৮টি সরকারি এবং ১টি বেসরকারি।

সরকারি ইপিজেডের বিবরণ:
সংখ্যা: বাংলাদেশে সরকারি ইপিজেডের সংখ্যা ৮টি।
অবস্থান: এগুলোর অবস্থান হলো:
• চট্টগ্রাম, 
• সাভার,
• মংলা (খুলনা), 
• উত্তরা (নীলফামারী), 
• ঈশ্বরদী (পাবনা), 
• কুমিল্লা, 
• কর্ণফুলী (চট্টগ্রাম), 
• আদমজী (নারায়ণগঞ্জ)।

প্রতিষ্ঠা: এগুলো ১৯৮০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সংসদে পাশ হওয়া আইনবলে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।
ব্যবস্থাপনা: বাংলাদেশের ইপিজেড সমূহের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করে BEPZA (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ)।
কৃষিভিত্তিক ইপিজেড: দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড হলো উত্তরা, যা নীলফামারীতে অবস্থিত।

তথ্যসূত্র:
• BEPZA ওয়েবসাইট, 
• বাংলাপিডিয়া।
৪৬.
বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত ডা. সেতারা বেগম কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন?
  1. ৪ নম্বর
  2. ২ নম্বর
  3. ১১ নম্বর
  4. ৫ নম্বর
সঠিক উত্তর:
২ নম্বর
উত্তর
সঠিক উত্তর:
২ নম্বর
ব্যাখ্যা
• বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত ডা. সেতারা বেগম ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন।
------------------------------------ 
নারী মুক্তিযোদ্ধা সেতারা বেগম: 

সেতারা বেগম বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বিশিষ্ট নারী মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি আহত বা অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিত্সাসেবা দেওয়ার জন্য বিভিন্ন সেক্টরে হাসপাতাল বা চিকিত্সাকেন্দ্র স্থাপনে সক্রিয় ভূমিকা পালন করেন।

হাসপাতাল প্রতিষ্ঠা:
• ২ নম্বর সেক্টরে 'বাংলাদেশ হাসপাতাল' নামক একটি হাসপাতাল স্থাপন করা হয়েছিল, যা প্রথমে ভারতের সোনামুড়ায় স্থাপিত হয়।
• নিরাপত্তার কারণে এটি পরবর্তীতে আগরতলার কাছে বিশ্রামগঞ্জে স্থানান্তর করা হয়।

চিকিৎসক হিসেবে কার্যক্রম:
• ডা. সিতারা বেগম জুলাইয়ের শেষ দিকে বাংলাদেশ হাসপাতালে যোগ দেন এবং হাসপাতালের সিও (কমান্ডিং অফিসার) হিসেবে কাজ করেন।
• তিনি হাসপাতালের কার্যক্রম পরিচালনা এবং আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অসাধ্য সাধন করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

মুক্তিযোদ্ধাদের প্রতি সহানুভূতি:
• পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের প্রতিদিনই এ হাসপাতালে পাঠানো হতো।
• আহত মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙা রাখতে ডা. সিতারা বেগম ও তাঁর সহযোগীদের অবদান সত্যিই স্মরণীয়।

সেতারা বেগমের এই অসাধারণ অবদান মুক্তিযুদ্ধের ইতিহাসে নারী মুক্তিযোদ্ধাদের সাহসিকতা এবং ত্যাগের একটি উজ্জ্বল উদাহরণ।

উৎস: ১৬ জুন ২০২১, প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৪৭.
লেবানন ও ইসরাইলের মধ্যে সীমানারেখার নাম কী?
  1. ব্লু লাইন
  2. পার্পল লাইন
  3. লাইন অব একচুয়াল কন্ট্রোল
  4. সিগফ্রিড লাইন
সঠিক উত্তর:
ব্লু লাইন
উত্তর
সঠিক উত্তর:
ব্লু লাইন
ব্যাখ্যা
• "ব্লু লাইন" -লেবানন ও ইসরাইল এর মধ্যে সীমানা নির্ধারণকারী সীমারেখা।

অন্যদিকে -
- ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা নির্ধারণকারী সীমারেখা-পার্পল লাইন।
- লাইন অব একচুয়াল কন্ট্রোল-চীন ও ভারতের সীমান্তবর্তী রেখা।
- সিগফ্রিড লাইন ফ্রান্স ও জার্মানির মধ্যে নিরুপিত সীমারেখা।

লেবানন: দেশ পরিচিতি- 
ভূগোল: লেবানন এশিয়ার মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র, যা ভূমধ্যসাগরের পাড়ে অবস্থিত।
রাজধানী: বৈরুত।

গুরুত্বপূর্ণ শহর:
লেবাননের তিনটি গুরুত্বপূর্ণ শহর হলো বৈরুত, বালবেক, এবং ত্রিপোলি।

মুদ্রা:
লেবাননের মুদ্রা হলো পাউন্ড।
ভাষা:
আরবি ভাষা লেবাননের সরকারি ভাষা।

সীমান্ত:
লেবানন ও ইসরাইলের মধ্যে সীমানারেখা 'Blue Line' দ্বারা চিহ্নিত করা হয়েছে।

রাজনৈতিক অবস্থা:
হিজবুল্লাহ লেবাননের শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী।
মিডিয়া:
হিজবুল্লাহ পরিচালিত টিভি চ্যানেল হলো 'আল মানার'।

স্বাধীনতা:
লেবানন ১৯৪৩ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

উৎস: Britannica.
 
৪৮.
'WWW' এর জনক হিসেবে পরিচিত ব্যক্তি কে?
  1. লেরি পেইজ
  2. টিম বার্নাস লি
  3. মার্টিন কুপার
  4. ভন নিউম্যান
সঠিক উত্তর:
টিম বার্নাস লি
উত্তর
সঠিক উত্তর:
টিম বার্নাস লি
ব্যাখ্যা
• WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
- WWW (World Wide Web) হলো পৃথিবীর প্রথম ব্রাউজার।
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়।
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়।
- WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, www foundation.
৪৯.
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বর্তমান অধিনায়ক কে? [২৯ সেপ্টেম্বর, ২০২৪]
  1. মমিনুল হক
  2. সাকিব আল হাসান
  3. মাহমুদুল্লাহ রিয়াদ
  4. নাজমুল হোসেন শান্ত
সঠিক উত্তর:
নাজমুল হোসেন শান্ত
উত্তর
সঠিক উত্তর:
নাজমুল হোসেন শান্ত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• ১২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক নির্বাচিত হন — নাজমুল হোসেন শান্ত।
- অধিনায়ক নির্বাচিত হওয়ার সময়কাল পর্যন্ত ২৫ বছর বয়সী শান্ত বাংলাদেশের হয়ে ২৫টি টেস্ট, ৪২টি ওয়ানডে ও ২৮টি টি২০ ম্যাচ খেলেছেন।

ক্রিকেটে বাংলাদেশ:
- বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় পায় ২০০৫ সালে।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে ১০ নভেম্বর ২০০০ সালে।
- প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে বাংলাদেশ।
- টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় কোন দলের বিপক্ষে  জিম্বাবুয়ে।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।
- ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।

উৎস:
i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) ৬ জানুয়ারি ২০১৭, প্রথম আলো।
iii) ১৬ সেপ্টেম্বর ২০১৮, প্রথম আলো।
iv)  ১৪ জুন ২০২৩, সময় নিউজ।
v) Bangladesh Cricket Board।