পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৬ ফেব্রুয়ারি, ২০২২সময়45 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) - ১৭.০৯.২০২১ পদের নাম: ওয়াচ কনস্টেবল (গ্রেড-১৭)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৬ ফেব্রুয়ারি, ২০২২ · ৮০ প্রশ্ন

.
'ঢাকেশ্বরী’ শব্দের প্রকৃত সন্ধি-বিচ্ছেদ হলাে-
  1. ক) ঢাকে + ঈশ্বরী
  2. খ) ঢাকঁ + ঈশ্বরী
  3. গ) ঢাকা +ঈশ্বরী
  4. ঘ) ঢাকাই + নশ্বরী
সঠিক উত্তর:
গ) ঢাকা +ঈশ্বরী
উত্তর
সঠিক উত্তর:
গ) ঢাকা +ঈশ্বরী
ব্যাখ্যা
অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। 
যেমন
অ + ই = এ   শুভ + ইচ্ছা = শুভেচ্ছা।
আ + ই = এ   যথা + ইষ্ট = যথেষ্ট।
অ + ঈ = এ   পরম + ঈশ =পরমেশ।
আ + ঈ = এ   মহা + ঈশ =মহেশ,
এরূপ 
ঢাকা +ঈশ্বরী= ঢাকেশ্বরী
এছাড়া, পূর্ণেন্দু, শ্রবণেন্দ্রিয়, সেচ্ছা, নরেশ, রমেশ, নরেন্দ্র ইত্যাদি।

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০১৯ ]
.
নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?
  1. বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত
  2. সমাসবদ্ধ পদে সন্ধি করা অনুচিত
  3. ধাতুর সঙ্গে প্রযুক্ত উপসর্গে সন্ধি করা অনুচিত।
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

'সন্ধি' শব্দের অর্থ মিলন।

• সন্ধির কতিপয় উদ্দেশ্য :
- সন্ধি মাধ্যমে ধ্বনির মিলন হয়।
- নতুন শব্দ তৈরি করা হয়।
- উচ্চারণে সহজতা আসে।

• সন্ধির ক্ষেত্রে বর্জনীয় :
- বাংলা ক্রিয়াপদের সাথে সন্ধি করা যায় না।
- খাঁটি বাংলা শব্দের সাথে বিসর্গ সন্ধি করা যায় না।
- খাটি বাংলা শব্দের সাথে তৎসম শব্দের সন্ধি করা যায় না। এতে গুরুচণ্ডালী দোষ হয়। 
- সমাসবদ্ধ শব্দে সন্ধি করা যায় না।
- ক্রিয়ারমূল বা ধাতুর সঙ্গে সন্ধি করা অনুচিত।

উৎসঃ ভাষা শিক্ষা-ড. হায়াৎ মাহমুদ

.
সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়?
  1. ক) পূর্বপদ
  2. খ) উত্তরপদ
  3. গ) পরপদ
  4. ঘ) দক্ষিণ পদ
সঠিক উত্তর:
ক) পূর্বপদ
উত্তর
সঠিক উত্তর:
ক) পূর্বপদ
ব্যাখ্যা
- সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ বা সমাস নিকল্পপদ।
- সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে।
- সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশকে বলা হয় উত্তরপদ বা পরপদ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোন বাগধারা দিয়ে 'ভূমিকা' বােঝায়?
  1. ক) গোবরে গণেশ
  2. খ) গৌরচন্দ্রিকা
  3. গ) জলপানি
  4. ঘ) পত্রপাঠ
সঠিক উত্তর:
খ) গৌরচন্দ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) গৌরচন্দ্রিকা
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
জগদ্দল পাথর - গুরুভার
চক্ষু চড়ক গাছ - বিস্ময়
গাছপাথর - হিসাবনিকাশ
গৌড়চন্দ্রিকা - ভুমিকা

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
.
কারক ও বিভক্তি নির্ণয় কর: পাপে বিরত হও।
  1. ক) কর্মে ৭মী
  2. খ) করণে ৫মী
  3. গ) অপাদানে ৭মী
  4. ঘ) অধিকরণে ৫মী
সঠিক উত্তর:
গ) অপাদানে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
গ) অপাদানে ৭মী
ব্যাখ্যা
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমনঃ
- গাছ থেকে পাতা পড়ে,
- পাপে বিরত হও,
- সোমবার থেকে পরীক্ষা শুরু ইত্যাদি।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি]
.
'আকাশে চাঁদ উঠেছে'- কোন কারক?
  1. ক) কর্মকারক
  2. খ) করণ কারক
  3. গ) অপাদান কারক
  4. ঘ) অধিকরণ কারক
সঠিক উত্তর:
ঘ) অধিকরণ কারক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অধিকরণ কারক
ব্যাখ্যা
ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে।
অধিকরণ কারকের উদাহরণঃ
তিলে তৈল আছে। 
নদীতে মাছ আছে। 
বনে বাঘ আছে। 
আকাশে চাঁদ উঠেছে।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
 
.
'Editor' শব্দটির সঠিক পরিভাষা কোনটি?
  1. ক) সম্পাদকীয়
  2. খ) সম্পাদক
  3. গ) নির্বাচক
  4. ঘ) সাংবাদিক
সঠিক উত্তর:
খ) সম্পাদক
উত্তর
সঠিক উত্তর:
খ) সম্পাদক
ব্যাখ্যা
'Editor' শব্দটির সঠিক পরিভাষা- সম্পাদক
'Editorial' শব্দটির সঠিক পরিভাষা - সম্পাদকীয়

[উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি]
.
"Misfortune never comes alone" এর বঙ্গানুবাদ কী?
  1. ক) বিপদ কখনও একা আসে না।
  2. খ) বিপদে পড়লে বুদ্ধি বাড়ে।
  3. গ) দুর্ভাগ্য বিপদ বয়ে আনে।
  4. ঘ) এক মাঘে শীত যায় না।
সঠিক উত্তর:
ক) বিপদ কখনও একা আসে না।
উত্তর
সঠিক উত্তর:
ক) বিপদ কখনও একা আসে না।
ব্যাখ্যা
'Misfortunes never come alone.' এর বঙ্গানুবাদ 'বিপদ কখনও একা আসে না'
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) দন্দ
  2. খ) দ্বন্দ্ব
  3. গ) দন্দ্ব
  4. ঘ) দ্বন্দ
সঠিক উত্তর:
খ) দ্বন্দ্ব
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বন্দ্ব
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হলো: দ্বন্দ্ব
দ্বন্দ্ব এর অর্থ
১. কলহ, বিবাদ 
২. দ্বিধা 
৩. সংঘাত 
৪. মল্লযুদ্ধ 
৫. সমপ্রাধান্যবিশিষ্ট দুটি পদের সমাস
৬. পরস্পর বিরোধী দুটি বিষয় 
৭. যুগল, মিথুন 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
১০.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. ক) ধৈর্য
  2. খ) উল্লিখিত
  3. গ) দারিদ্র
  4. ঘ) ব্যাপ্তি
সঠিক উত্তর:
গ) দারিদ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) দারিদ্র
ব্যাখ্যা
অশুদ্ধ বানান -দারিদ্র
এর শুদ্ধরূপ হলো- দারিদ্র্য 
দারিদ্র্য শব্দের অর্থ-দীনতা 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
১১.
‘অলংকারের ঝংকার’ এর বাক্য সংকোচন কি?
  1. ক) কিন্নর
  2. খ) শিঞ্জন
  3. গ) অজিন
  4. ঘ) অঞ্জন
সঠিক উত্তর:
খ) শিঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
খ) শিঞ্জন
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কিছু বাক্য সংকোচন:
অলংকারের ঝংক -শিঞ্জন
হরিণের চর্ম- অজিন 
বাদ্যযন্ত্রের ধ্বনি- ঝংকার 
শুকনো পাতার শব্দ - মর্মর 

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]
১২.
‘চক্ষুর সম্মুখে সংঘটিত'- এর বাক্য সংকোচন কি?
  1. ক) প্রত্যক্ষ
  2. খ) পরোক্ষ
  3. গ) চাক্ষুষ
  4. ঘ) চক্ষুষ্মান
সঠিক উত্তর:
গ) চাক্ষুষ
উত্তর
সঠিক উত্তর:
গ) চাক্ষুষ
ব্যাখ্যা
চক্ষুর সম্মুখে সংঘটিত-চাক্ষুষ 
চোখে দেখা যায় যা - প্রত্যক্ষ 
অক্ষির অগোচরে - পরোক্ষ 

[উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।]
১৩.
ঠিক বিপরীতার্থক শব্দজোড় কোনটি?
  1. ক) পার্থিব-ইহলৌকিক
  2. খ) জঙ্গম-সন্ন্যাসী
  3. গ) নিরক্ষর-স্বাক্ষর
  4. ঘ) অনুরাগ-বিরাগ
সঠিক উত্তর:
ঘ) অনুরাগ-বিরাগ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনুরাগ-বিরাগ
ব্যাখ্যা
ঠিক বিপরীতার্থক শব্দজোড় =অনুরাগ-বিরাগ
অন্যদিকে, 
জঙ্গম- স্থাবর 
নিরক্ষর - সাক্ষর 
পার্থিব- অপার্থিব

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।]
১৪.
আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি?
  1. ক) আওয়াজ-নজরানা-ফরমান
  2. খ) কলম-হাকিম-দখল
  3. গ) দরিয়া-আজাদ-সুখ
  4. ঘ) দাম -উর্দি-ভরসা
সঠিক উত্তর:
খ) কলম-হাকিম-দখল
উত্তর
সঠিক উত্তর:
খ) কলম-হাকিম-দখল
ব্যাখ্যা
'কলম' আরবি শব্দ 
'কলম' এর অর্থ- কোনো শক্ত দণ্ডের প্রান্তে বল বা নিব সংযুক্ত করে তৈরি লেখনী। 

'হাকিম' আরবি শব্দ 
'হাকিম' এর অর্থ - বিচারক, ইউনানি চিকিৎসক , শাসনকর্তা 

'দখল' আরবি শব্দ 
'দখল' অর্থ- অধিকার, আয়ত্তে আনয়ন 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।]
১৫.
স্বরধনি নয় কোনটি
  1. ক) ই
  2. খ) ঋ
  3. গ) ও
  4. ঘ) ঔ
সঠিক উত্তর:
খ) ঋ
উত্তর
সঠিক উত্তর:
খ) ঋ
ব্যাখ্যা
স্বরধ্বনি: 
বাংলা ধ্বনি:
- অ,
- আ,
- ই
- উ
- এ
- ও
- অ্যা

অর্ধস্বরধ্বনি: 
- ও্
- ই্
- উ্
- এ্

[উৎস: বাংলা একাডেমি , প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ]
১৬.
'তাকে আসতে বললাম, তবু এলাে না- কীসের উদাহরণ?
  1. ক) অনুসর্গ
  2. খ) নির্দেশক
  3. গ) আবেগ
  4. ঘ) যোজক
সঠিক উত্তর:
ঘ) যোজক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যোজক
ব্যাখ্যা
বিরােধ যােজক: এ ধরনের যােজক বাক্যের দুটি অংশের সংযােগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরােধ তৈরি করে।
যেমন -
- এত পড়লাম, কিন্তু পরীক্ষায় ভালাে করতে পারলাম না।
- তাকে আসতে বললাম, তবু এল না।

বিকল্প যােজক: এ ধরনের যােজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে।
যেমন -
- লাল বা নীল কলমটা আননা।
- চা না-হয় কফি খান।

কারণ যোজক: এ ধরনের যােজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযােগ ঘটায় যার একটি অন্যটির কারণ।
যেমন -
- জিনিসের দাম বেড়েছে, কারণ চাহিদা বেশি।
- বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।

সাপেক্ষ যােজক:এ ধরনের যােজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়।
যেমন -
- যদি রোদ ওঠে, তবে রওনা দেব।
- যত পড়ছি, ততই নতুন করে জানছি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।
১৭.
বাংলা ভাষায় মৌলিক স্বরধনির সংখ্যা কত?
  1. ক) ৭
  2. খ) ৩৭
  3. গ) ৩২
  4. ঘ) ৩৯
সঠিক উত্তর:
ক) ৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭
ব্যাখ্যা
ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- মৌলিক স্বরধ্বনি ৭টি
- মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি
- মৌলিক ব্যঞ্জনধ্বনি:

মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ];
এবং
মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি: [প্‌], [ফ্‌], [ব্‌], [ভ্‌], [ত্‌], [থ্‌], [দ্‌], [ধ্‌], [ট্‌], [ঠ্‌], [ড্‌], [ঢ্‌], [চ্‌], [ছ্‌], [জ্‌], [ঝ্‌], [ক্‌], [খ্‌], [গ্‌], [ঘ্‌], [ম্‌], [ন্‌], [ঙ্‌], [স্], [শ্‌], [হ্‌], [ল্‌], [র্‌], [ড়্‌], [ঢ়্‌]।

এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি সংস্করণ ২০২১]
১৮.
অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি?
  1. ক) চুপচাপ
  2. খ) পটাপট
  3. গ) ঝমঝম
  4. ঘ) সুরে সুরে
সঠিক উত্তর:
ক) চুপচাপ
উত্তর
সঠিক উত্তর:
ক) চুপচাপ
ব্যাখ্যা
- অনুকার দ্বিত্ব পরপর প্রয়ােগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে।
- এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
- এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়।
- তাতে শব্দকে খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়। প্রকাশ পায় এই রকম একটা ভাব।
যেমন -
- অঙ্ক-টঙ্ক, আম-টাম, কেক-টেক, ঘর-টর, গরু-টরু, ছাগল-টাগল, ঝাল-টাল, হেন-তেন, লুচিফুচি, টাট্ট-ফাটু,
- আগড়ম-বাগড়ম, চাকর-বাকর, এলােমেলাে, ঝিকিমিকি, কচর-মচর, ঝিলমিল, শেষমেষ, অল্পসল্প, বুদ্ধিশুদ্ধি,
- গুটিশুটি, মােটাসােটা, নরম-সরম, ব্যাপার-স্যাপার, বুঝেসুঝে ।

- অনুকার দ্বিত্বে অনেক সময়ে স্বরের পরিবর্তন ঘটে, যেমন -
- আড়াআড়ি, খোঁজাখুঁজি, ঘােরাঘুরি, চুপচাপ, ঠেকাঠেকি, তাড়াতাড়ি, দলাদলি,
- দামাদামি, পাকাপাকি, বাড়াবাড়ি, মােটামুটি, টুকরাে-টাকরা, ধারধাের, জোগাড়-জাগাড়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী (২০২১ সংস্করণ)
১৯.
'অটবী' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) তরু
  2. খ) অরুণ
  3. গ) নীরদ
  4. ঘ) কুঞ্জ
সঠিক উত্তর:
ঘ) কুঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কুঞ্জ
ব্যাখ্যা
'অটবি' শব্দের সমার্থক শব্দঃ
- অরণ্য,
- বন,
- জঙ্গল,
- কানন,
- বিপিন,
- গহন,
- কুঞ্জ,
- কান্তার,
- উপবন,
- বনানী ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২০.
‘ঝরা পালক' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) মাইকেল মধুসূদন দত্ত
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
ঘ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
জীবননান্দ দাশএকজন কবি, শিক্ষাবিদ।
তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি। 

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দের 'ধূসর পান্ডুলিপি' পড়ে তার কবিতাকে 'চিত্ররূপময় কবিতা' বলে আখ্যায়িত করেছিলেন।
জীবনানন্দের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ -
- ঝরাপালক (১৯২৮) [প্রথম কাব্যগ্রন্থ]
- ধূসর পান্ডুলিপি (১৯৩৬)
- বনলতা সেন (১৯৪২)
- সাতটি তারার তিমির (১৯৪৮)
- রূপসী বাংলা (১৯৫৭)

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর,  বাংলাপিডিয়া ।
২১.
Choose the appropriate preposition:
Abdullah has no appetite.......... food.
  1. ক) at
  2. খ) to
  3. গ) upon
  4. ঘ) for
সঠিক উত্তর:
ঘ) for
উত্তর
সঠিক উত্তর:
ঘ) for
ব্যাখ্যা
appetite for = প্রবল আগ্রহ থাকা
So,  'for' is an appropriate word to fill in the blank.
Complete Sentence: Abdullah has no appetite for food.
অর্থঃ আবদুল্লাহ এর খাবারের প্রতি প্রবল আগ্রহ নেই।
২২.
Choose the appropriate preposition: I condole.......... my friend......... his sister's death.
  1. ক) with, to
  2. খ) on, with
  3. গ) with, on
  4. ঘ) to, with
সঠিক উত্তর:
গ) with, on
উত্তর
সঠিক উত্তর:
গ) with, on
ব্যাখ্যা
Condole এর সাথে with বসে।
Example: The priest came to condole with Madeleine.
অতএব, বাক্যের শূণ্যস্থানে with ও on বসবে।

Complete Sentence: I condole with my friend on his sister's death.
অর্থঃ আমি আমার বন্ধুর বোনের মৃত্যুতে সমবেদনা জানাই।
২৩.
Choose the appropriate preposition:
He hinted me......the matter.
  1. ক) at
  2. খ) to
  3. গ) by
  4. ঘ) with
সঠিক উত্তর:
ক) at
উত্তর
সঠিক উত্তর:
ক) at
ব্যাখ্যা
Hint at (Phrasal Verb)
Meaning: to talk about (something) in an indirect way
Example: He's been hinting at the possibility of running for mayor.

So, 'at' is the appropriate word to fill in the blank.
২৪.
Choose the correct passive form of:
My son bought a new Motor Bike.
  1. ক) My son did buy a new motor bike.
  2. খ) A new motor bike had been bought by my son.
  3. গ) A new motor bike been bought by my son.
  4. ঘ) A new motor bike was bought by my son.
সঠিক উত্তর:
ঘ) A new motor bike was bought by my son.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) A new motor bike was bought by my son.
ব্যাখ্যা
Past indefinite tense এর Active voice থেকে Passive voice করার নিয়ম:
Object টি subjective form + was/were + মূল verb এর past participle + by/to/with/in etc + subject এর objective form.
So, Active Voice: My son bought a new Motor Bike.
Passive Voice: A new motor bike was bought by my son.
২৫.
Fill in the gap:
How long is it since you......... him last?
  1. ক) saw
  2. খ) have seen
  3. গ) had seen
  4. ঘ) see
সঠিক উত্তর:
ক) saw
উত্তর
সঠিক উত্তর:
ক) saw
ব্যাখ্যা
Since-এর আগের অংশ Present Indefinite/Present Perfect Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়।
সুতরাং সঠিক বাক্যঃ How long is it since you saw him last?
২৬.
Fill in the gap:
We are friends. We .......each other for years.
  1. ক) knew
  2. খ) know
  3. গ) have been knowing
  4. ঘ) have known
সঠিক উত্তর:
ঘ) have known
উত্তর
সঠিক উত্তর:
ঘ) have known
ব্যাখ্যা
- The sentence is in the present perfect tense.
- The present perfect tense is used to express those actions which have finished recently.
- Complete sentence: We have known each other for years.
২৭.
Fill in the gap: At 11 am tomorrow, they .... in the factory.
  1. ক) will work
  2. খ) will be working
  3. গ) work
  4. ঘ) will have worked
সঠিক উত্তর:
খ) will be working
উত্তর
সঠিক উত্তর:
খ) will be working
ব্যাখ্যা
ভবিষ্যৎকালে কোন কাজ শুরু হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে এরূপ বুঝালে তাকে Future Continuous Tense বলে। Structure: Subject+shall be/will be+ verb-ing+extension.
So, complete sentence:
At 11 am tomorrow, they will be working in the factory.
২৮.
Fill in the gap: We .......... dinner when the phone rang.
  1. ক) had
  2. খ) have had
  3. গ) have
  4. ঘ) were having
সঠিক উত্তর:
ঘ) were having
উত্তর
সঠিক উত্তর:
ঘ) were having
ব্যাখ্যা
When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে। সুতরাং সঠিক বাক্যটি হবে - We were having dinner when the phone rang.
২৯.
Choose the correct sentence.
  1. ক) Stop to write.
  2. খ) Who is that man waiting outside?
  3. গ) They let us to go outside.
  4. ঘ) He helped me writing the essay.
সঠিক উত্তর:
খ) Who is that man waiting outside?
উত্তর
সঠিক উত্তর:
খ) Who is that man waiting outside?
ব্যাখ্যা
Here only correct sentence is:
Who is that man waiting outside?

Corrections of other options:
- Stop writing.
- They let us go outside.
- He helped me write the essay.
৩০.
Choose the correct sentence.
  1. ক) She has got very ling hairs.
  2. খ) Give me some papers to write on.
  3. গ) There were too many noises.
  4. ঘ) The news has made us very happy.
সঠিক উত্তর:
ঘ) The news has made us very happy.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The news has made us very happy.
ব্যাখ্যা
Only correct sentence here is option 4)

Corrections of other options:
- She has long hair.
- There was too much noise.
- Give me some papers to write in.
৩১.
Fill in the gap: I have to go to ......... bank now.
  1. ক) the
  2. খ) a
  3. গ) an
  4. ঘ) no article
সঠিক উত্তর:
ক) the
উত্তর
সঠিক উত্তর:
ক) the
ব্যাখ্যা
School, college, bank, market, bed, hospital, prison, mosque, temple, church, court ইত্যাদি মূখ্য উদ্দেশ্যে (যেটা যেটার জন্য নির্মিত) ব্যবহৃত হলে কোন Article বসে না। যেমন- I go to school. He went to market.
কিন্তু স্থানগুলো অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে এদের আগে Article বসে। যেমন- There is a college in our village. I went to the school to bring my brother.
এখানে bank এ যাওয়া অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। অতএব শূন্যস্থানে Article  হিসেবে 'the' বসবে।
৩২.
Fill in the gap: He had three eggs for.............breakfast.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
সঠিক উত্তর:
ঘ) no article
উত্তর
সঠিক উত্তর:
ঘ) no article
ব্যাখ্যা
When breakfast, brunch, lunch, dinner, and supper are used to refer to our everyday meals, they is no article.
অতএব, এখানে বাক্যের শূন্যস্থানে কোন article বসবে না।
অতএব, সঠিক বাক্যঃ He had three eggs for breakfast.
৩৩.
Which of the following is a noun?
  1. ক) add
  2. খ) abhor
  3. গ) mention
  4. ঘ) attend
সঠিক উত্তর:
গ) mention
উত্তর
সঠিক উত্তর:
গ) mention
ব্যাখ্যা
'mention' can be used as a verb and a noun.
Mention as a noun means: refer to (something) briefly and without going into detail.
Example: Their eyes light up at a mention of Sartre.
৩৪.
Which of the following is a verb?
  1. ক) mansion
  2. খ) bastion
  3. গ) man
  4. ঘ) attention
সঠিক উত্তর:
গ) man
উত্তর
সঠিক উত্তর:
গ) man
ব্যাখ্যা
Man can be used as both verb and noun.
Meaning as a verb: (of personnel) work at, run, or operate (a place or piece of equipment) or defend (a fortification).
Example Sentence: The helpline is manned by trained staff.
৩৫.
Which of the following is an antonym for the word 'COURAGEOUS?
  1. ক) Cowardly
  2. খ) Valiant
  3. গ) Undaunted
  4. ঘ) Indomitable
সঠিক উত্তর:
ক) Cowardly
উত্তর
সঠিক উত্তর:
ক) Cowardly
ব্যাখ্যা
Courageous (Adjective)
Meaning: not deterred by danger or pain; brave.
Antonym: Cowardly, timid
৩৬.
Which of the following is a synonym for the word 'IRRITATE'?
  1. ক) Vex
  2. খ) Ease
  3. গ) Facilitate
  4. ঘ) Reject
সঠিক উত্তর:
ক) Vex
উত্তর
সঠিক উত্তর:
ক) Vex
ব্যাখ্যা
irritate (verb)
Synonym:
- annoy 
- vex 
- make angry
-make cross
- anger 
- exasperate
৩৭.
Find out the correct translation: চিন্তাশীল ও সৎ মানুষ তৈরি করা যে কোন শিক্ষা প্রতিদানের লক্ষ্য হওয়া উচিৎ।
  1. ক) The goal of any educational institution should produce thinking and honest human beings.
  2. খ) The aim of an educational institution is to produce thinking and honest human beings.
  3. গ) The objectives of an educational institution ought to produce thinking and honest human beings.
  4. ঘ) The aim of any educational institution should be to produce thinking and honest human beings.
সঠিক উত্তর:
ক) The goal of any educational institution should produce thinking and honest human beings.
উত্তর
সঠিক উত্তর:
ক) The goal of any educational institution should produce thinking and honest human beings.
ব্যাখ্যা
Goal এর অর্থ লক্ষ্য; উদ্দেশ্য। অতএব সঠিক উত্তর হবে অপশন ক)
চিন্তাশীল ও সৎ মানুষ তৈরি করা যে কোন শিক্ষা প্রতিদানের লক্ষ্য হওয়া উচিৎ। - এর যথার্থ ইংরেজি অনুবাদ;
 The goal of any educational institution should produce thinking and honest human beings.
৩৮.
Choose the correct spelling
  1. ক) Accomodatiom
  2. খ) Acommodation
  3. গ) Accommodations.
  4. ঘ) Acomodation
সঠিক উত্তর:
গ) Accommodations.
উত্তর
সঠিক উত্তর:
গ) Accommodations.
ব্যাখ্যা
According to Oxford Dictionary, "'Accommodations" is the correctly spelt word.
"Accommodations" is the plural form of Accommodation.
৩৯.
Choose the correct spelling.
  1. ক) Acquiescence
  2. খ) Acquiscence
  3. গ) Acquiecence
  4. ঘ) Aquiescence
সঠিক উত্তর:
ক) Acquiescence
উত্তর
সঠিক উত্তর:
ক) Acquiescence
ব্যাখ্যা
According to Oxford Dictionary, "Acquiescence" is the correctly spelt word.
৪০.
He is the black sheep in the family. Here 'black sheep' means....
  1. ক) a clever person
  2. খ) an irritating person
  3. গ) a novel person
  4. ঘ) an unworthy person
সঠিক উত্তর:
ঘ) an unworthy person
উত্তর
সঠিক উত্তর:
ঘ) an unworthy person
ব্যাখ্যা
In the English language, 'Black sheep' is an idiom used to describe an odd or disreputable member of a group, especially within a family.
৪১.
১০ জন শ্রমিক যে কাজ ২৫ দিনে করতে পারে, সেই কাজ ১০ দিনে সম্পন্ন কাতে কতজন শ্রমিক লাগবে?
  1. ক) ১০ জন
  2. খ) ২৫ জন
  3. গ) ৩০ জন
  4. ঘ) ৩৫ জন
সঠিক উত্তর:
খ) ২৫ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫ জন
ব্যাখ্যা
২৫ দিনে প্রয়োজন ১০ জন শ্রমিক
১ দিনে প্রয়োজন ১০ × ২৫ জন শ্রমিক
∴ ১০ দিনে প্রয়োজন ১০ × ২৫/১০ জন শ্রমিক বা ২৫ জন শ্রমিক
৪২.
তিনটি সংখ্যার গড় ১০। একটি সংখ্যা ১২ হলে, নিচের কোনটি একমাত্র প্রচুরক হতে পারে?
  1. ক) ৬
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
খ) ৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯
ব্যাখ্যা
তিনটি সংখ্যার গড় ১০
সংখ্যা তিনটির যোগফল ১০ × ৩ = ৩০
একটি ১২ হলে অপর দুইটির যোগফল ৩০ - ১২ = ১৮
অতএব প্রচুরক ১৮/২ = ৯
৪৩.
একটি শ্রেণিকক্ষের ২৫ জন ছাত্রছাত্রীর গণিতের প্রাপ্ত নম্বর নিচের ছকে দেয়া আছে। গণিতে প্রাপ্ত নম্বরের গড়, মধ্যক ও প্রচুরক কত হবে?
  1. ক) ১২,১০,২০
  2. খ) ১০,১০,১৫
  3. গ) ১২,১৫,১৫
  4. ঘ) ১০,১৫,২০
সঠিক উত্তর:
গ) ১২,১৫,১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২,১৫,১৫
ব্যাখ্যা
গড় নির্ণয়:
গড় = (০ × ১ + ৫ × ৬ + ১০ × ৫ + ১৫ × ৮ + ২০ × ৫)/(১ + ৬ + ৫ + ৮ + ৫)
= (০ + ৩০ + ৫০ + ১২০ + ১০০)/২৫
= ৩০০/২৫
= ১২

মধ্যক নির্ণয়:
০, ৫, ৫, ৫, ৫, ৫, ৫, ১০, ১০, ১০, ১০, ১০, ১৫, ১৫, ১৫, ১৫, ১৫, ১৫, ১৫, ১৫, ২০, ২০, ২০, ২০, ২০
এখানে,
n = ২৫ যা বিজোড়
অতএব, মধ্যক
= (n + ১)/২ তম পদ
= (২৫ + ১)/২ তম পদ
= ১৩ তম পদ
= ১৫

প্রচুরক নির্ণয়:
সর্বাধিক ৮ জন ছাত্রছাত্রী ১৫ নম্বর করে পেয়েছে।
তাই, প্রচুরক ১৫

অতএব, গড়, মধ্যক এবং প্রচুরক যথাক্রমে ১২, ১৫, ১৫.
৪৪.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১০ যােগ করলে যোগফল ১৬,২৪, ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
  1. ক) ৯৬
  2. খ) ৯১
  3. গ) ৮৬
  4. ঘ) ১০৬
সঠিক উত্তর:
গ) ৮৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮৬
ব্যাখ্যা
১৬, ২৪ ও ৩২ সংখ্যাগুলোর ল.সা.গু = ৯৬
সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে = ৯৬ - ১০ = ৮৬
৪৫.
দুইটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা, ১৩। সংখ্যা দুইটির ল,সা,গু নির্ণয় কর?
  1. ক) ৩৩৯৩
  2. খ) ৩৩৬৭
  3. গ) ১৪০
  4. ঘ) ২৬০
সঠিক উত্তর:
ঘ) ২৬০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৬০
ব্যাখ্যা
সংখ্যা দুইটির ল,সা,গু = ৩৩৮০/১৩ = ২৬০
৪৬.
তমা শাড়ির দোকানে গিয়ে ১২০০ টাকায় একটি সিঙ্কের শাড়ি ও ১৮০০ টাকায় একটি থ্রিপিস ক্রয় করল। ভ্যাটের হার ৪ টাকা হলে, সে দােকানিকে কত টাকা দেবে?
  1. ক) ৩১২০ টাকা
  2. খ) ৩০০০ টাকা
  3. গ) ৩১৫০ টাকা
  4. ঘ) ২৮৮০ টাকা
সঠিক উত্তর:
ক) ৩১২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩১২০ টাকা
ব্যাখ্যা
মোট ক্রয়মূল্য = ১২০০ + ১৮০০ = ৩০০০
দােকানিকে টাকা দেবে
= ৩,০০০ + ৩,০০০ এর ৪%
= (৩,০০০ + ১২০) টাকা
= ৩১২০ টাকা
৪৭.
একজন মাছ বিক্রেতা প্রতি হালি রুই মাছ ২৪০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৫৫০ টাকা করে বিক্রয় করলেন। তার শতকরা কত লাভ/ক্ষতি হলো?
  1. ক) ২৫/৮ লাভ
  2. খ) ২৫/২ লাভ
  3. গ) ১১/৮ ক্ষতি
  4. ঘ) ২৫/৩ ক্ষতি
সঠিক উত্তর:
ঘ) ২৫/৩ ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫/৩ ক্ষতি
ব্যাখ্যা
১ হালি মাছের বিক্রয়মূল্য = ৫৫০ × ৪ = ২২০০ টাকা 
ক্ষতি = ২৪০০ - ২২০০ = ২০০ টাকা
২৪০০ টাকায় ক্ষতি হয় ২০০ টাকা 
১০০ টাকায় ক্ষতি হয় = ২০০ × ১০০/২৪০০ = ২৫/৩ টাকা

 
৪৮.
একবাক্স স্ট্রবেরি ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলাে। ঐ স্ট্রবেরি ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ক্ষতি =৭০০ টাকা
  2. খ) লাভ =৪০০ টাকা
  3. গ) ক্ষতি =৪০০ টাকা
  4. ঘ) লাভ = ৭০০ টাকা
সঠিক উত্তর:
খ) লাভ =৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) লাভ =৪০০ টাকা
ব্যাখ্যা
ক্রয়মূল্য = ২৭৫০ + ৪৫০ = ৩২০০ টাকা
বিক্রয়মূল্য = ৩৬০০ টাকা
লাভ = ৩৬০০ - ৩২০০ = ৪০০ টাকা
৩২০০ টাকায় লাভ হয় = ৪০০ টাকা 
 
৪৯.
৫ : ৭, ৪ : ৯, ৩ : ২ এর মিশ্র অনুপাত কত?
  1. ক) ৬০ : ১২৪
  2. খ) ১০ : ২১
  3. গ) ২৫ : ১৩
  4. ঘ) ১৩ : ৫
সঠিক উত্তর:
খ) ১০ : ২১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ : ২১
ব্যাখ্যা
৫ : ৭, ৪ : ৯, ৩ : ২ এর মিশ্র অনুপাত
= ৫ × ৪ × ৩ : ৭ × ৯ × ২
= ৫ × ২ : ৭ × ৩
= ১০ : ২১
৫০.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১৬ হলে, মধ্য সমানুপাত কত হবে?
  1. ক) ৩২
  2. খ) ৬৮
  3. গ) ৪
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ঘ) ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮
ব্যাখ্যা
মধ্য সমানুপাত = √(৪ × ১৬) = ৮

 
৫১.
x + y = 4 এবং x - y = 3 হলে, 8xy এর মান কত?
  1. ক) 3
  2. খ) 7
  3. গ) 14
  4. ঘ) 17
সঠিক উত্তর:
গ) 14
উত্তর
সঠিক উত্তর:
গ) 14
ব্যাখ্যা
8xy
= 2.4xy
= 2{(x + y)2 - (x - y)2}
= 2(42 - 32)
= 2(16 - 9)
= 2 × 7
= 14
৫২.
যদি f(x)=x2 হয় তবে, f(a + b) + f(a - b)  এর মান কত?
  1. ক) a2 + b2
  2. খ) a2 - b2
  3. গ) 2a2 + 2b2
  4. ঘ) 2a2 - 2b2
সঠিক উত্তর:
গ) 2a2 + 2b2
উত্তর
সঠিক উত্তর:
গ) 2a2 + 2b2
ব্যাখ্যা
f(x) = x2
∴ f(a + b) = (a + b)2
এবং, f(a - b) = (a - b)2
এখন, f(a + b) + f(a - b)
= (a + b)2 + (a - b)2
= 2a2 + 2b2
৫৩.
যদি xy =  64 হয়, যেখানে x, y পূর্ণমান, নিচের কোনটি x + y এর মান হবে?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 7
  4. ঘ) 9
সঠিক উত্তর:
গ) 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 7
ব্যাখ্যা
xy = 64 = 43
x = 4 
y = 3
x + y = 4 + 3 = 7
৫৪.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৯ একক ও ক্ষেত্রফল ৫৪ বর্গ একক হলে, তার পরিধি কত হবে?
  1. ক) ২৫ একক
  2. খ) ৩০ একক
  3. গ) ৩৫ একক
  4. ঘ) ৪০ একক
সঠিক উত্তর:
খ) ৩০ একক
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০ একক
ব্যাখ্যা
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৯ একক ও ক্ষেত্রফল ৫৪ বর্গ  একক হলে,
প্রস্থ = ৫৪/৯ = ৬ একক

পরিধি = ২(৯ + ৬) একক = ৩০ একক
৫৫.
যদি P ও Q জোড় সংখ্যা এবং R বিজোড় সংখ্যা হয়,নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না?
  1. ক) PQ
  2. খ) PR
  3. গ) RQ/P
  4. ঘ) R/P
সঠিক উত্তর:
ঘ) R/P
উত্তর
সঠিক উত্তর:
ঘ) R/P
ব্যাখ্যা
বিজোড় সংখ্যাকে জোড় সংখ্যা দ্বারা ভাগ করলে কখনোই জোড় সংখ্যা পাওয়া যায় না।
 
৫৬.
নিচের কোনটি x3 + 6x2 + 11x + 6  এর উৎপাদক হবে না?
  1. ক) x + 1
  2. খ) x + 2
  3. গ) x + 3
  4. ঘ) x + 4
সঠিক উত্তর:
ঘ) x + 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x + 4
ব্যাখ্যা
f(x) = x3 + 6x2 + 11x + 6
f(- 1) = 0
f(- 2) = 0
f(- 3) = 0
f(- 4) ≠ 0
অতএব, (x + 4), x3 + 6x2 + 11x + 6 এর উৎপাদক নয়।
৫৭.
বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল?
  1. ক) ১৭ এপ্রিল, ১৯৭১
  2. খ) ১০ এপ্রিল, ১৯৭১
  3. গ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
  4. ঘ) ১৭ এপ্রিল, ১৯৭৯
সঠিক উত্তর:
ক) ১৭ এপ্রিল, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
• বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ সালে।
• ১৭ এপ্রিল, ১৯৭১ সালে মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্রকাননে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' বা মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক
৫৮.
মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত দু-জন নারী মুক্তিযােদ্ধা হলেন-
  1. ক) কঁকন বিবি ও মতিয়া চৌধুরী
  2. খ) তারামন বিবি ও সুলতানা কামাল
  3. গ) ক্যাপ্টেন সিতারা বেগম ও সৈয়দা সাজেদা চৌধুরী
  4. ঘ) ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি
সঠিক উত্তর:
ঘ) ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি
ব্যাখ্যা
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী ‘বীরপ্রতীক’ খেতাব পেয়েছেন তাঁদের একজন ক্যাপ্টেন ডা. সিতারা রহমান৷ অন্যজন তারামন বিবি৷
Source: dw.com
৫৯.
বাংলাদেশের সংবিধান গৃহীত হয়-
  1. ক) ১৬ ডিসেম্বর, ১৯৭১
  2. খ) ৪ নভেম্বর, ১৯৭২
  3. গ) ২৬ মার্চ, ১৯৭২
  4. ঘ) ৪ নভেম্বর, ১৯৭৩
সঠিক উত্তর:
খ) ৪ নভেম্বর, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ নভেম্বর, ১৯৭২
ব্যাখ্যা
সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং একই বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বলবৎ হয়।
 -গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি,
- তফসিল আছে ৭টি,
- মূলনীতি আছে ৪টি,
- প্রস্তাবনা আছে ১টি।

সূত্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাপিডিয়া।
৬০.
বাংলাদেশের বর্তমান এটর্নি জেনারেলের নাম কি?
  1. ক) মাহবুবে আলম
  2. খ) আবদুল মতিন খসরু
  3. গ) এসএম মুনীর
  4. ঘ) এ এম আমিন উদ্দিন
সঠিক উত্তর:
ঘ) এ এম আমিন উদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এ এম আমিন উদ্দিন
ব্যাখ্যা
বাংলাদেশের বর্তমান এটর্নি জেনারেলের নাম এ এম আমিন উদ্দিন। 
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।
উৎস: পত্রিকা রিপোর্ট।
৬১.
'আমার দেখা নয়াচীন' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কততম প্রকাশিত গ্রন্থ?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
গ) তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
গ) তৃতীয়
ব্যাখ্যা
“আমার দেখা নয়াচীন” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চীন ভ্রমণের উপর লেখা গ্রন্থ।
- এই গ্রন্থটি তার প্রকাশিত তৃতীয় গ্রন্থ।
- ০২ ফেব্রুয়ারী ২০২০ বাংলা একাডেমি এটি প্রকাশ করে।
- ১৯৫২ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দিতে নয়া চীন যান বঙ্গবন্ধু।
- তার এ সফরের অভিজ্ঞতাই এ গ্রন্থে বর্ণনা করা হয়েছে।

(সূত্রঃ আমার দেখা নয়াচীন : বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান)
৬২.
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হওয়া সর্বশেষ দুটি বিমানের নাম হলাে-
  1. ক) আকাশ তৱী ও শ্বেত বলাকা
  2. খ) আকাশ তরী ও হংস বলাকা
  3. গ) আকাশ তরী ও গাংচিল।
  4. ঘ) আকাশ তরী ও শ্বেত কবুতর
সঠিক উত্তর:
ক) আকাশ তৱী ও শ্বেত বলাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) আকাশ তৱী ও শ্বেত বলাকা
ব্যাখ্যা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে মোট উড়োজাহাজের সংখ্যা - ২১টি।
- ৫ মার্চ ২০২১ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বহরে সর্বশেষ যুক্ত হয় 'শ্বেত বলাকা'।
- সম্পূর্ণ নতুন ড্যাশ ৮-কিউ ৪০০ শ্বেতবলাকা বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি টু জি ভিত্তিতে কেনা।
- ১৪ই মার্চ আকাশতরী ও শ্বেতবলাকা বিমানের বাণিজ্যিক যাত্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উৎসঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইট এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মার্চ-এপ্রিল, ২০২১।

 
৬৩.
২৭ মার্চ, ২০২১ সালে কোন দুটি দেশ ২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করে?
  1. ক) ইরান ও চীন
  2. খ) পাকিস্তান ও চীন
  3. গ) বাংলাদেশ ও চীন
  4. ঘ) রাশিয়া ও চীন
সঠিক উত্তর:
ক) ইরান ও চীন
উত্তর
সঠিক উত্তর:
ক) ইরান ও চীন
ব্যাখ্যা
২৭ মার্চ, ২০২১ সালে ইরান ও চীন  ২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করে। 
উৎস: পত্রিকা রিপোর্ট। 

 
৬৪.
সেভেন সিস্টার্স বলা হয় কোন অঞ্চলকে
  1. ক) উত্তর ভারতের ৭টি রাজ্যকে।
  2. খ) দক্ষিণ ভারতের ৭টি রাজ্যকে।
  3. গ) উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যকে।
  4. ঘ) দক্ষিণ-পূর্ব ভারতের এটি রাজ্যকে।
সঠিক উত্তর:
গ) উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যকে।
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যকে।
ব্যাখ্যা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়। এগুলো নেপাল ও বাংলাদেশের মাঝে অবস্থিত অত্যন্ত সরু চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত। রাজ্যগুলো হলোঃ আসাম, মেঘালয়, অরুণাচল, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মিজোরাম। হিমাচল সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়।

(সূত্রঃ গ্লোবাল সিকিউরিটি সংস্থা ওয়েবসাইট)
৬৫.
কোভিড-১৯ এর অক্সফোর্ড অ্যাস্ট্রজেনিক টিকা সর্বপ্রথম কোন দেশ বাবহারের অনুমতি প্রদান করে? 
  1. ক) ইংল্যান্ড
  2. খ) ভারত
  3. গ) জার্মানি
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ক) ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ইংল্যান্ড
ব্যাখ্যা
গত ৪ জানুয়ারি ২০২১ সালে, সর্বপ্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও এ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হয়।
উৎস: পত্রিকা রিপোর্ট। 

 
৬৬.
কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম-
  1. ক) চীন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) চিলি
  4. ঘ) ব্রাজিল
সঠিক উত্তর:
ক) চীন
উত্তর
সঠিক উত্তর:
ক) চীন
ব্যাখ্যা
কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম চীন। 
দ্বিতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়া, তৃতীয় অবস্থানে আছে ভারত।
উৎস: statista.com
৬৭.
অনূর্ধব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২০ এর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে ছিল?
  1. ক) পাকিস্তান
  2. খ) শ্রীলংকা
  3. গ) ভারত
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
৯ ফেব্রুয়ারী ২০২০ ১৩তম আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে পরাজিত করে বাংলাদেশ (অনূর্ধ্ব-১৯) জাতীয় ক্রিকেট দল প্রথম বারের মতো কোন বৈশ্বিক শিরোপা লাভ করে।
এতে ম্যান অব দ্য ফাইনাল হন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী। ১৭ জানুয়ারী থেকে ৯ ফেব্রুয়ারী ২০২০ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় ১৩তম আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ-২০২০। ১৮ জানুয়ারী ২০২০ বাংলাদেশ বিশ্বকাপের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মোকাবেলা করে।
(সূত্রঃ ইএসপিএন ক্রিকইনফো)

 
৬৮.
'বিশ্ব পরিবেশ দিবস' কবে পালিত হয়?
  1. ক) ৩ মে
  2. খ) ৪ মে
  3. গ) ৫ জুন
  4. ঘ) ৬ জুন
সঠিক উত্তর:
গ) ৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ জুন
ব্যাখ্যা
'বিশ্ব বাঘ দিবস' পালিত হয় ২৯ জুলাই।
- 'বিশ্ব পর্যটন দিবস' পালিত হয় ২৭ সেপ্টেম্বর।
- 'বিশ্ব পানি দিবস' পালিত হয় ২২ মার্চ।
- 'বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস' পালিত হয় ১৭ জুন।
- 'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয় ৫ জুন।
- 'বিশ্ব ধরিত্রী দিবস' পালিত হয় ২২ এপ্রিল।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট
৬৯.
'আগুন ও বরফের ভূমি’ বলা হয় কোন দেশকে?
  1. ক) আইসল্যান্ড
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) স্কটল্যান্ড
  4. ঘ) মালম্বীপ 
সঠিক উত্তর:
ক) আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) আইসল্যান্ড
ব্যাখ্যা
আগ্নেয়গিরি আর বরফের দেশ আইসল্যান্ড৷
উৎস: পত্রিকা রিপোর্ট।
৭০.
ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা বিদ্যমান?
  1. ক) পশ্চিমবঙ্গ
  2. খ) ত্রিপুরা
  3. গ) আসাম
  4. ঘ) মিজোরাম
সঠিক উত্তর:
ক) পশ্চিমবঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ক) পশ্চিমবঙ্গ
ব্যাখ্যা
বাংলাদেশের সাথে ভারতের ৫ টি রাজ্যের সীমানা রয়েছে।
যথা- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ।
এর মধ্যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা বিদ্যমান।
৭১.
কি বাের্ডের কোন দুটি কি এর সমন্বয়ে সেন্টার এলাইনমেন্ট করা যাবে?
  1. ক) CTRL+E
  2. খ) CTRL+L
  3. গ) CTRL+J
  4. ঘ) CTRL+R
সঠিক উত্তর:
ক) CTRL+E
উত্তর
সঠিক উত্তর:
ক) CTRL+E
ব্যাখ্যা
কোন ডকুমেন্টের মাঝখানে বা সেন্ট্রাল এলাইন করার জন্যে Ctrl + E শর্টকার্ট কী ব্যবহার করতে হয়।
বাম ও ডান দিকে এলাইন করার জন্যে যথাক্রমে Ctrl + L ও Ctrl + R চাপতে হয়।
জাস্টিফাইড এলাইনের জন্যে Ctrl + J চাপতে হয়।
Ctrl + C দ্বারা কোন ডকুমেন্ট কপি করা বুঝায়।

(সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : সপ্তম শ্রেণী)
৭২.
ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
  1. ক) অগ্ন্যাশয়
  2. খ) মূত্রনালি
  3. গ) ফুসফুস
  4. ঘ) ডিম্বাশয়
সঠিক উত্তর:
ক) অগ্ন্যাশয়
উত্তর
সঠিক উত্তর:
ক) অগ্ন্যাশয়
ব্যাখ্যা
ইনসুলিন হলো অগ্ন্যাশয়ের প্রধান হরমোন,এক ধরনের পলিপ্যাপটাইড, যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো থেকে নিঃসৃত হয়।
৭৩.
ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোক্তা কে?
  1. ক) মহাত্মা গান্ধী
  2. খ) নেতাজী সুভাস চন্দ্র
  3. গ) লর্ড বেন্টিংক
  4. ঘ) স্যার অ্যালান অক্টাভিয়ান হিউম
সঠিক উত্তর:
ঘ) স্যার অ্যালান অক্টাভিয়ান হিউম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্যার অ্যালান অক্টাভিয়ান হিউম
ব্যাখ্যা
সর্বভারতীয় প্রথম রাজনৈতিক সংগঠন হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন ইংরেজ সিভিলিয়ান অ্যালান অক্টোভিয়ান হিউম
ব্রিটিশ সরকারের নিকট শান্তিপূর্ণ উপায়ে ভারতীয়দের দাবী-দাওয়া পেশের মাধ্যম হিসেবে কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়।
১৮৮৫ সালের ডিসেম্বরে কংগ্রেসের প্রথম অধিবেশন বসে মুম্বাইয়ে। এতে সভাপতিত্ব করেন বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৭৪.
'বরেন্দ্র রিসার্চ সােসাইটি' কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? 
  1. ক) দিনাজপুর জেলায় ১৯৩৫ সালে
  2. খ) রংপুর জেলায় ১৮৭২ সালে
  3. গ) রাজশাহী জেলায় ১৯১০ সালে
  4. ঘ) রাজশাহী জেলায় ১৯৬৫ সালে
সঠিক উত্তর:
গ) রাজশাহী জেলায় ১৯১০ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজশাহী জেলায় ১৯১০ সালে
ব্যাখ্যা
- বাংলাদেশ এর প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর।
- এটি বরেন্দ্র রিসার্চ সোসাইটির একটি বড় অর্জন।
- এটি ১৯১০ সালে রাজশাহী তে প্রতিষ্ঠিত হয়।
- ১৮৬০ সালের ভারতীয় সমিতি আইন অনুযায়ী ১৯১৪ সালে বরেন্দ্র গবেষণা জাদুঘর নিবন্ধন লাভ করে।

উৎসঃ রাজশাহী জেলা ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
 
৭৫.
“A Brief History of Seven Killings" বইটির লেখক কে?
  1. ক) মারলন জেমস
  2. খ) বর মার্লি
  3. গ) জুলিয়ান বার্নেস
  4. ঘ) কিরণ দেশাই
সঠিক উত্তর:
ক) মারলন জেমস
উত্তর
সঠিক উত্তর:
ক) মারলন জেমস
ব্যাখ্যা
- 'A Brief History of Seven Killings' is a novel written by Marlon James.
- This is Marlon James's epic and dizzying third novel.
- In a dazzling display of masterful storytelling, Marlon James explores the extraordinary backstory to the attempted assassination of Bob Marley.
৭৬.
নাগাসাকি নগরীতে বিস্ফোরিত পারমাণবিক বােমার নাম কী ছিল?
  1. ক) Little Boy
  2. খ) Fat Man
  3. গ) Agni
  4. ঘ) Tomahawk
সঠিক উত্তর:
খ) Fat Man
উত্তর
সঠিক উত্তর:
খ) Fat Man
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে এবং ৯ আগস্ট নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে।
হিরোশিমায় নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয় এবং নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো ফ্যাটম্যান
৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ১৯৪৫ সালের আগস্টে জাপানে পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

(সূত্র: হিস্টোরি ডটকম)
৭৭.
“Long Walk To Freedom” গ্রন্থটির লেখক কে?
  1. ক) এডলফ হিটলার
  2. খ) জওহরলাল নেহেরু
  3. গ) নেলসন ম্যান্ডেলা
  4. ঘ) ফিদেল কাস্ত্রো
সঠিক উত্তর:
গ) নেলসন ম্যান্ডেলা
উত্তর
সঠিক উত্তর:
গ) নেলসন ম্যান্ডেলা
ব্যাখ্যা
Long Walk to Freedom : নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী
The autobiography Long Walk to Freedom, which chronicles Nelson Mandela's early life and years in prison, was published in 1994.
উৎসঃ britannica.com

খেয়াল করুন,
'The Roads to Freedom' novel series is written by Jean-Paul Sartre.
'Proposed Roads to Freedom' is by Bertrand Russell.
India Wins Freedom is a book by Maulana Abul Kalam Azad.
৭৮.
কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৩৬ সাল
  2. খ) ১৯০৫ সাল
  3. গ) ১৯১১ সাল
  4. ঘ) ১৯৪৭ সাল 
সঠিক উত্তর:
ক) ১৯৩৬ সাল
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৩৬ সাল
ব্যাখ্যা
ফজলুল হক ১৯৩৬ সালের জুলাই মাসে ঢাকায় কৃষক প্রজা পার্টি (কে.পি.পি) প্রতিষ্ঠা করেন। আর্থ-সামাজিক কর্মসূচি সম্বলিত এ রাজনৈতিক দলটি ১৯৩৬ থেকে ১৯৪৩ পর্যন্ত বাংলার রাজনীতিতে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল।
১৯৩৭ সালের নির্বাচনে কে.পি.পি-র প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ছিল বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস ও মুসলিম লীগ। কৃষক ভোটাররা হকের প্রতি বিশাল সমর্থন জানায়। কে.পি.পি-র টিকেটে নির্বাচিত ৩৬ আসনের ৩৩টি আসে পূর্ব বঙ্গ থেকে। এর ফলে কে.পি.পি পূর্ব বঙ্গের একটি দল হিসেবে আত্মপ্রকাশ করে।

[সূত্রঃ বাংলাপিডিয়া]
৭৯.
বাের্ডের ওপর তেলরঙের ‘চর দখল’ ছবিটি কার আঁকা? 
  1. ক) এস,এম, সুলতান
  2. খ) জয়নুল আবেদীন
  3. গ) মর্তুজা বশীর
  4. ঘ) হাশেম খান
সঠিক উত্তর:
ক) এস,এম, সুলতান
উত্তর
সঠিক উত্তর:
ক) এস,এম, সুলতান
ব্যাখ্যা

এস এম সুলতানের চিত্রকর্ম:
- 'সভ্যতার ক্রমবিকাশ' 
- 'পাট কাটা',
- 'ধান কাটা',
- 'ধান ঝাড়া',
- 'জলকে চলা',
- 'চর দখল',
- 'গ্রামের খাল',
- 'মৎস্য শিকার'

উৎস: সমকাল রিপোর্ট।

৮০.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
  1. ক) এম এ জি ওসমানী
  2. খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  3. গ) এ কে খন্দকার
  4. ঘ) মেজর খালেদ মােশাররফ
সঠিক উত্তর:
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তিনি অস্থায়ী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ছিলেন। তার নেতৃত্বেই বাংলাদেশর মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। তিনিই স্বাধীনতার ঘোষণা করেন।
অন্যদিকে,
- সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন।
- তাজউদ্দীন আহমদ ছিলেন অস্থায়ী প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম এ জি ওসমানী।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি