পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৮৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮৫
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৮৫ প্রশ্ন

.
বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে, কী বলে?
  1. ব্যঞ্জন বিকৃতি
  2. অভিশ্রুতি
  3. ব্যঞ্জনচ্যুতি
  4. ধ্বনি বিপর্যয়
ব্যাখ্যা
অভিশ্রুতি:
- বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি।

যেমন:
করিয়া > কইর‌্যা > করে,
দেখিয়া > দেইখ্যা > দেখে,
গাছুয়া > গাউছা > গেছো।

অন্যদিকে,
ধ্বনি বিপর্যয়: শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
ব্যঞ্জনচ্যুতি: পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লােপ পায়। এরূপ লােপকে বলা হয় ধ্বনি।
ব্যঞ্জন বিকৃতি: শব্দ-মধ্যে কোনাে কোনাে সময় কোনাে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোনটি সন্ধি বিষয়ক অশুদ্ধ?
  1. বিপদোদ্ধার
  2. পৃথগন্ন
  3. প্রাতরাশ
  4. মুখচ্ছবি
ব্যাখ্যা
• সন্ধি বিষয়ক অশুদ্ধ - বিপদোদ্ধার
- এর শুদ্ধরূপ - বিপদুদ্ধার।

অন্যদিকে,
- মুখচ্ছবি,
- প্রাতরাশ,
- পৃথগন্ন।
উপরিউক্ত শব্দে সন্ধি বিষয়ক অশুদ্ধ ঘটেনি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
বাংলা ভাষার আঞ্চলিক কথ্য ভাষাকে আর কী বলা হয়?
  1. চলিত ভাষা
  2. সাধু ভাষা
  3. উপভাষা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
উপভাষা:
- বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে। এগুলো আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা।

পৃথিবীর সব ভাষায়ই উপভাষা আছে। এক অঞ্চলের জনগণের মুখের ভাষার সঙ্গে অপর অঞ্চলের জনগণের মুখের ভাষার যথেষ্ট পার্থক্য দেখা যায়। ফলে এমন হয় যে, এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের লোকের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে। উদাহরণ স্বরূপ বলা যায়, চট্টগ্রাম অঞ্চলের সাধারণের কথ্য ভাষা দিনাজপুর বা রংপুরের লোকের পক্ষে খুব সহজবোধ্য নয়। এ ধরনের আঞ্চলিক ভাষাকে বলার ও লেখার ভাষা হিসেবে সর্বজনীন স্বীকৃতি দেওয়া সুবিধাজনক নয়। কারণ, তাতে বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান-প্রদানে অন্তরায় দেখা দিতে পারে। সে কারণে, দেশের শিক্ষিত ও পণ্ডিতসমাজ একটি আদর্শ ভাষা ব্যবহার করেন

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'পথের দাবী' উপন্যাসের কাহিনির পটভূমি কোথায়?
  1. নেপাল
  2. ব্রহ্মদেশ
  3. শ্রীলংকা
  4. ভারত
ব্যাখ্যা
'পথের দাবী' উপন্যাস:
- পথের দাবী (১৯২৬) একটি রাজনৈতিক উপন্যাস। কাহিনির পটভূমি ব্রহ্মদেশ।
- এক গুপ্ত দলের নায়ক সব্যসাচী উপন্যাসের প্রধান চরিত্র। কারো কারো মতে সব্যসাচী চরিত্রে বিপ্লবী রসবিহারীবসুর ছায়াপাত ঘটেছে।
- উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
- ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ।
- বঙ্গবানী পত্রিকার ১৩২৯-এর ফাল্গুন সংখ্যা থেকে 'পথের দাবি' ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাস:
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'নৈর্ঋত' এর বিপরীতার্থক শব্দ -
  1. ঈদৃশ
  2. ঈশান
  3. ঈর্ষা
  4. ঈপ্সিত
ব্যাখ্যা
• 'নৈর্ঋত' এর বিপরীতার্থক শব্দ - ঈশান

উল্লেখ্য,
'নৈর্ঋত' শব্দের অর্থ - দক্ষিণ ও পশ্চিম দিকের মধ্যবর্তী কোণ।
'ঈশান' শব্দের অর্থ - উত্তর ও পূর্ব দিকের মধ্যবর্তী কোণ।

অন্যদিকে,
ঈর্ষা - প্রীতি,
ঈপ্সিত - অনীপ্সিত,
ঈদৃশ - তাদৃশ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'প্রভঞ্জন' শব্দের সমার্থক শব্দ -
  1. বন
  2. বাতাস
  3. বিদ্যুৎ
  4. চাঁদ
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ - অরণ্য, জঙ্গল, কানন, বনানী।
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ - তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি।
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ - চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
নিম্নলিখিত কোনটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয় নয়?
  1. সমাস
  2. শব্দজোড়
  3. বাগ্‌ধারা
  4. বিপরীত শব্দ
ব্যাখ্যা
অর্থতত্ত্ব:
- মূল আলোচ্য - ব্যকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সে অংশের নাম অর্থতত্ত্ব।
- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্‌ধারা প্রভৃতি এর আলোচ্য বিষয়।
- এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এ অংশে আলোচনা করা হয়ে থাকে।

অন্যদিকে,
রূপতত্ত্ব:
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
- এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া। উপসর্গ, সমাস, প্রত্যয়, পুরুষ রূপতত্ত্বের আলোচ্য বিষয়। 

উৎস: বাংলা ভষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
নিম্নলিখিত কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
  1. মহা + ঋষি = মহর্ষি
  2. সার + অঙ্গ = সারঙ্গ
  3. শুভ + ইচ্ছা = শুভেচ্ছা
  4. সু + অল্প = স্বল্প
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ সন্ধি:
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

যেমন:
- সার + অঙ্গ = সারঙ্গ,
- প্র + এষণ = প্রেষণ,
- কুল + অটা = কুলটা,
- পর + পর = পরস্পর ইত্যাদি।

অন্যদিকে,
স্বরসন্ধির উদাহরণ - সু + অল্প = স্বল্প, শুভ + ইচ্ছা = শুভেচ্ছা, মহা + ঋষি = মহর্ষি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়। - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের ৭মী বিভক্তির উদাহরণ?
  1. কর্ম
  2. অপাদান
  3. অধিকরণ
  4. কর্তৃ
ব্যাখ্যা
কর্মকারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। ক্রিয়ার সঙ্গে 'কী' বা 'কাকে' যোগ করে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়।

কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
প্রথমা বিভক্তি: পুলিশ ডাক।
দ্বিতীয়া বিভক্তি: আমি তাকে চিনি।
ষষ্ঠী বিভক্তি: ছেলেটি বলের সঙ্গে যুদ্ধ করে।
সপ্তমী বিভক্তি: জিজ্ঞাসিব জনে জনেসর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
১০.
শুদ্ধ বানান -
  1. প্রতিদ্বন্দ্বীতা
  2. ততধিক
  3. উশৃঙ্খল
  4. অর্ধাঙ্গী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - অর্ধাঙ্গী

অন্যদিকে,
উশৃঙ্খল – উচ্ছৃঙ্খল, 
ততধিক – ততোধিক, 
প্রতিদ্বন্দ্বীতা – প্রতিদ্বন্দ্বিতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
'পোয়া বারো' বাগ্‌ধারার অর্থ -
  1. অত্যধিক সুবিধে
  2. প্রতিবন্ধক
  3. অহঙ্কার
  4. ভণ্ড
ব্যাখ্যা
• 'পোয়া বারো' বাগ্‌ধারার অর্থ - অত্যধিক সুবিধে

অন্যদিকে,
পায়া ভারী - অহঙ্কার।
পথের কাঁটা - প্রতিবন্ধক।
বকধার্মিক - ভণ্ড।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
'কঙ্কাবতী' কাব্যগ্রন্থের প্রধান বিষয়বস্তু কী?
  1. যুদ্ধ-বিগ্রহ 
  2. প্রেম
  3. সামাজিক কুসংস্কার
  4. দেশভাগ
ব্যাখ্যা
‘কঙ্কাবতী’ কাব্যগ্রন্থ:
- এটি বুদ্ধদেব বসুর তৃতীয় কাব্যগ্রন্থ।
- এই কাব্যের কবিতাগুলির রচনাকাল ১৯২৯-৩৪ এবং প্রধান বিষয় প্রেম
- সংগীতময় ভাষা এবং উচ্চারণের সংক্ষেপের জন্য কাব্যগ্রন্থটি সমকালে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল।

বুদ্ধদেব বসু রচিত নাটক:
- মায়ামালঞ্চ,
- তপস্বী ও তরঙ্গিণী,
- কলকাতার ইলেক্টা ও সত্যসন্ধ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৩.
নিম্নলিখিত কোন স্বরধ্বনিগুলো হ্রস্বস্বরের অন্তর্ভুক্ত?
  1. আ, ই, উ, এ​
  2. এ, ঐ, ও, ঔ
  3. আ, ঈ, ঊ, ঋ
  4. অ, ই, উ, ঋ
ব্যাখ্যা
স্বরধ্বনির শ্রেণিবিভাগ ও উচ্চারণ বৈশিষ্ট্য:
- উচ্চারণের সময়ের তারতম্য অনুসারে স্বরধ্বনিগুলোকে দুটি ভাগে বিভক্ত করা হয়।
যেমন: ক. হ্রস্বস্বর ও খ. দীর্ঘস্বর।

হ্রস্বস্বর:
- যেসব স্বরধ্বনি উচ্চারণে কম সময় লাগে, তাদেরকে হ্রস্বস্বর বলে। অ, ই, উ, ঋ হ্রস্বস্বর।

দীর্ঘস্বর:
- যেসব স্বরধ্বনি উচ্চারণে অপেক্ষাকৃত বেশি সময় লাগে, তাদেরকে দীর্ঘস্বর বলে। আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ দীর্ঘস্বর।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
১৪.
“আহত” শব্দটি কোন পদ?
  1. অব্যয়
  2. ক্রিয়া
  3. বিশেষ্য
  4. বিশেষণ
ব্যাখ্যা
• 'আহত' শব্দটি একটি বিশেষণ পদ
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- আঘাতপ্রাপ্ত,
- প্রহৃত,
- মর্দিত।
 
উল্লেখ্য,
- 'আহত' শব্দের বিশেষ্য পদ - আহতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
"আড়মোড়া" শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
  1. সংস্কৃত উপসর্গ
  2. বাংলা উপসর্গ
  3. ফারসি উপসর্গ
  4. আরবি উপসর্গ
ব্যাখ্যা
• "আড়মোড়া" শব্দটি 'বাংলা উপসর্গ' উপসর্গযোগে গঠিত।
- উপসর্গ 'আড়' যোগে গঠিত কিছু শব্দ: আড়চোখে, আড়নয়নে, আড়ক্ষ্যাপা, আড়মোড়া।

বাংলা উপসর্গ:
- বাংলা উপসর্গ মোট একুশটি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৬.
"দিবানিদ্রা" শব্দটি কোন সমাস?
  1. বহুব্রীহি সমাস
  2. তৎপুরুষ সমাস
  3. দ্বন্দ্ব সমাস
  4. নিত্য সমাস
ব্যাখ্যা
সপ্তমী তৎপুরুষ সমাস:
- পূর্বপদে সপ্তমী বিভক্তি (এ, য়, তে) লোপ হয়ে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে।

যেমন:
- গাছে পাকা = গাছপাকা,
- দিবায় নিদ্রা = দিবানিদ্রা
এরূপ বাকপটু, গোলাভরা, তালকানা, অকালমৃত্যু, বিশ্ববিখ্যাত, ভোজনপটু, দানবীর, বাক্সবন্দি, বস্তাপচা, রাতকানা, মনমরা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৭.
"ঈশ্বর" শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √ঈশ্ + বর
  2. √ঈশ্ + অর
  3. √ঈশ্ + র
  4. √ঈশ্ + ইষ্ণু
ব্যাখ্যা
কৃদন্ত বিশেষণ গঠনে কতিপয় কৃৎ-প্রত্যয়:

ইষ্ণু-প্রত্যয়:
√চল্ + ইষ্ণু = চলিষ্ণু।

বর-প্রত্যয়:
√ঈশ্ + বর = ঈশ্বর,
√ভাস্ + বর = ভাস্বর।

র-প্রত্যয়:
√হিন + স্ + র = হিংস্র,
√নম্ + র = নম্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৮.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।
  2. কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।
  3. বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ।
  4. তাকে সপরিবার দাওয়াত কর।
ব্যাখ্যা
অশুদ্ধ: বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ।
শুদ্ধ: বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী দেশ।

অন্যদিকে,
- তাকে সপরিবার দাওয়াত কর।
- কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।
- শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।
উপরের বাক্যগুলো শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
Choose the incorrectly spelled word:
  1. Delapidated
  2. Hallucination
  3. Flammable
  4. Gazette
ব্যাখ্যা
• The incorrectly spelled word: ক) Delapidated

• Dilapidated (adjective)
- English Meaning: (of a building or object) in a state of disrepair or ruin as a result of age or neglect.
- Bangla Meaning: জীর্ণ; ধ্বংসপ্রাপ্ত; ক্ষয়িত; ধ্বংসস্তূপে পরিণত।
 
• Other options:
খ) Hallucination - অমূলপ্রত্যক্ষ; অলীক কিছুর অস্তিতে বিশ্বাস।
গ) Flammable - প্রজ্বলনীয়; অগ্নিদাহ্য; সহজদাহ্য।
ঘ) Gazette -  সরকারী সাময়িকপত্র; ইশতেহার; গেজেট।

Source:
1.  Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.
২০.
Choose the correctly spelled word:
  1. Enthousiastic
  2. Enthusiastic
  3. Enthausiestic
  4. Enthosiastic
ব্যাখ্যা
• The correctly spelled word: খ) Enthusiastic

• Enthusiastic (adjective)
- English Meaning: Having or showing intense and eager enjoyment, interest, or approval.
- Bangla Meaning: উৎসাহী; উদ্যমী; অত্যন্ত আগ্রহান্বিত।

• Ex. Sentence:
They were enthusiastic supporters of the president.
- Bangla Meaning: তারা প্রেসিডেন্টের উদ্যমী সমর্থক ছিল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
২১.
(Qs. 31-35): Fill in the blanks with the most appropriate word from the given options to make the sentence meaningfully complete.
Two of the fugitives managed to remain free by adeptly avoiding the ____ of the police.
  1. repression
  2. pursuit
  3. torture
  4. discovery
ব্যাখ্যা
• Complete sentence: Two of the fugitives managed to remain free by adeptly avoiding the pursuit of the police.
- Bangla meaning: পলাতকদের মধ্যে দুজন পুলিশের পিছুধাওয়া নিখুঁতভাবে এড়িয়ে মুক্ত থাকতে সক্ষম হয়েছিল।

• Options
ক) Repression (দমন) → Means suppressing, not chasing.
খ) pursuit (পিছু ধাওয়া; অনুসরণ) → means the act of chasing to catch someone, which fits perfectly.
গ) Torture (নির্যাতন) → (no context of violence).
ঘ) Discovery (আবিষ্কার) → Implies being found accidentally, not actively avoided.

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- খ) pursuit.
- পুলিশের পিছুধাওয়া নিখুঁতভাবে এড়িয়ে যেতে সক্ষম হয়েছিল, তাই "pursuit" শব্দটি এখানে যথাযথ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২২.
The affluent life styles of contemporary politicians are in sharp contrast to the ____ ways of living of the freedom fighters.
  1. agnostic
  2. stingy
  3. extravagant
  4. austere
ব্যাখ্যা
• Complete sentence: The affluent lifestyles of contemporary politicians are in sharp contrast to the austere ways of living of the freedom fighters.
- Bangla meaning: আধুনিক রাজনীতিবিদদের বিলাসবহুল জীবনযাত্রা স্বাধীনতা সংগ্রামীদের সাধাসিধা জীবনের সাথে তীব্রভাবে বিপরীত।

• Options:
ক) agnostic (অজ্ঞেয়বাদী) → Relates to religious doubt (অপ্রাসঙ্গিক).
খ) stingy (কৃপণ) → Means miserly (negative; freedom fighters weren’t stingy).
গ) extravagant (অপচয়ী) → Opposite meaning (implies luxury, like politicians).
ঘ) austere (সাধাসিধা/কঠোর) → Means strictly simple or without luxury, perfectly describing the freedom fighters' way of life.

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ঘ) austere.
- এখানে সাধাসিধা জীবনের কথা বলা হয়েছে তাই "austere" শব্দটি most appropriate.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৩.
The reforms were applauded for being both bold and ____, addressing long-standing issues without alienating stakeholders.
  1. impulsive
  2. authoritarian
  3. pragmatic
  4. superficial
ব্যাখ্যা
• Complete sentence: The reforms were applauded for being both bold and pragmatic, addressing long-standing issues without alienating stakeholders.
- Bangla meaning: সংস্কারগুলো সাহসী ও বাস্তবসম্মত হওয়ায় প্রশংসিত হয়েছিল, যা দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান করেছিল অংশীদারদের বিচ্ছিন্ন না করে।

• Options:
ক) Impulsive (আবেগপ্রবণ) → Implies rashness (contrasts with "addressing long-standing issues").
খ) Authoritarian (স্বৈরাচারী) → Suggests force (opposite of "without alienating").
গ) pragmatic (ব্যবহারিকত; বাস্তবসম্মত) → Means practical and solution-oriented, fitting the context perfectly.
ঘ) Superficial (অগভীর) → Means shallow (negative; contradicts "addressing issues").

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- গ) pragmatic.
- এখানে সাহসী ও বাস্তবসম্মত সংস্কারের কথা বলা হয়েছে, তাই শূন্যস্থানে "pragmatic" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৪.
The idea that plastic waste will vanish without policy changes is ____ on its face.
  1. conceivable
  2. reasonable
  3. uncouth
  4. preposterous
ব্যাখ্যা
• Complete sentence: The idea that plastic waste will vanish without policy changes is preposterous on its face.
- Bangla meaning: নীতি পরিবর্তন ছাড়াই প্লাস্টিক বর্জ্য অদৃশ্য হবে—এই ধারণাটি প্রাথমিকভাবেই অযৌক্তিক।

• Options:
ক) Conceivable (কল্পনাযোগ্য) → Implies plausibility (opposite of the intended meaning).
খ) Reasonable (যুক্তিসঙ্গত) → Suggests the idea is logical (সঠিক নয়).
গ) uncouth (অমার্জিত; অকথ্য): Refers to rudeness/lack of polish (irrelevant to logic).
ঘ) preposterous (হাস্যকৎ; অযৌক্তিক) → Means contrary to reason or common sense, fitting perfectly.

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ঘ) preposterous.
- এই বাক্যটি একটি অবাস্তব ধারণার সমালোচনা করে যে, নীতি পরিবর্তন ছাড়াই প্লাস্টিক বর্জ্য অদৃশ্য হয়ে যাবে - যা স্পষ্টতই অযৌক্তিক বলে বোঝায়।
- তাই এখানে "preposterous" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।

• Note: "On its face" = At first glance (প্রথম দেখায়; প্রাথমিকভাবে).

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৫.
(Qs. 36-40): In each of the following questions, an idiomatic expression/phrase has been given, followed by some alternatives. Choose the one which best expresses the meaning of the given idiom/phrase.
To hold something in leash-
  1. To dismiss
  2. To disappoint
  3. To restrain
  4. To discourage
ব্যাখ্যা
• The idiomatic expression 'To hold something in leash' means - To restrain.

• Hold something in leash/to keep on a leash
- English Meaning: to control, restrain, or curb something or someone.
- Bangla Meaning: কোনো কিছু বা কাউকে নিয়ন্ত্রণ করা, দমন করা, বা দমন করা।

• Ex. Sentence: The manager held his temper in leash during the meeting.
- Bangla Meaning: ম্যানেজার মিটিংয়ের সময় নিজের রাগ নিয়ন্ত্রণে রেখেছিলেন।

• Other options:
- To dismiss - বরখাস্ত করা।
- To disappoint - নিরাশ করা।
- To discourage - নিরুৎসাহিত করা।

Source:
1. Collins Dictionary.
2. Cambridge Dictionary.
২৬.
A chip off the old block-
  1. A person not bound by rigid standards
  2. A child that resembles his or her parent.
  3. Someone who knows trickery and is very cunning
  4. Someone with vast popularity
ব্যাখ্যা
• "A Chip off the old block" means - খ) A child that resembles his or her parent.

• A Chip off the old block
- English Meaning: A child that resembles his or her parent; someone who resembles their parents in character or appearance.
- Bangla Meaning: পিতা বা মাতার মত হওয়া; বাপকা বেটা।

• Ex. Sentence: He really is a chip off the old block.
- Bangla Meaning: সে একদম বাপের মতই হয়েছে।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
২৭.
A lay figure-
  1. A person with a high position or importance within a group.
  2. A person who influences others.
  3. A person considered to be subservient or unimportant.
  4. A business magnate.
ব্যাখ্যা
• 'A lay figure' means - গ) A person considered to be subservient or unimportant.

• A lay figure
- English Meaning: A person considered to be subservient or unimportant; a person who is a mere puppet or a nonentity.
- Bangla Meaning: অখ্যাত/অগুরুত্বপূর্ণ/ব্যক্তিত্বহীন ব্যক্তি।

• Ex. Sentence: He is a lay figure but has made an important comment.
- Bangla Meaning: তিনি একজন অগুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।

• Other options:
- A person with a high position or importance within a group. - একটি দলের মধ্যে উচ্চ পদ বা গুরুত্ব সম্পন্ন ব্যক্তি।
- A person who influences others. - যে ব্যক্তি যিনি অন্যদের প্রভাবিত করেন।
- A business magnate. - একজন প্রভাবশালী ও শক্তিশালী ব্যবসায়ী।

Source:
1. Cambridge Dictionary.
2. Collins Dictionary.
২৮.
To give one a long rope-
  1. To speak ill of others
  2. To allow someone to act freely
  3. To grasp eagerly
  4. To get into trouble
ব্যাখ্যা
• The idiomatic expression 'To give one a long rope' means - To allow someone to act freely.

• To give one a long rope/give somebody enough rope
- English Meaning: To allow someone to act freely, even if it might lead to their downfall.
- Bangla Meaning: কাউকে স্বাধীনভাবে চলতে দেওয়া; একজন মানুষকে তার ভুল বা অপরাধ চালিয়ে যেতে দেওয়া।

• Ex. Sentence: The auditor knew something was wrong but decided to give the chief accountant enough rope. 
- Bangla Meaning: নিরীক্ষক জানতেন যে কিছু একটা ভুল আছে, কিন্তু তিনি প্রধান হিসাবরক্ষককে যথেষ্ট সাহায্য করার সিদ্ধান্ত নিলেন।

• Other options:
- To speak ill of others- অন্যদের সম্পর্কে খারাপ কথা বলা।
- To grasp eagerly - অধীর আগ্রহে আঁকড়ে ধরা।
- To get into trouble - সমস্যায় পড়া / বিপদে পড়া।

Source:
1. Collins Dictionary.
2. Longman Dictionary.
২৯.
To cut off a corner-
  1. To take an alternative route
  2. To work hard
  3. To avoid responsibility
  4. To take a short cut
ব্যাখ্যা
• To cut off a corner- ঘ) To take a short cut

• To cut off a corner/Cut the corner
- English Meaning: To take a short cut; to do something in the easiest, cheapest, or quickest way, often at the expense of quality.
- Bangla Meaning: শর্টকাটে কাজ করা; কোনো কাজ সহজভাবে বা কম সময় ও পরিশ্রমে সম্পন্ন করার জন্য স্বাভাবিক বা নিয়মিত পদ্ধতির পরিবর্তে সহজ কোনো পদ্ধতি বেছে নেওয়া।

• Ex. Sentence:
He always tries to cut off a corner when doing assignments.
- Bangla Meaning: সে সবসময় শর্টকাটে অ্যাসাইনমেন্ট শেষ করার চেষ্টা করে।

• Other options:
- To take an alternative route - বিকল্প পথ বেছে নেওয়া।→ (Partially close, but doesn’t imply efficiency/speed.)
- To work hard - কঠোর পরিশ্রম করা।
- To avoid responsibility- দায়িত্ব এড়িয়ে চলা।

Source:
1. Cambridge Dictionary.
2. Collins Dictionary.
৩০.
(A) But for your timely advice (B) we will have invested (C) in that failing company. (D) No error.
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
• The error is (B) we will have invested

• Correct sentence: But for your timely advice we would have invested in that failing company. 
- Bangla Meaning: আপনার সময়োচিত পরামর্শ না পেলে আমরা সেই দেউলিয়া কোম্পানিতে বিনিয়োগ করতাম।

• But for
- (কোনো কিছু) ছাড়া, নইলে, না+ অসমাপিকা ক্রিয়া অর্থে But for ব্যবহৃত হয়।
- আর But for নিম্নোক্ত গঠন অনুসরণ করে:
- But for + noun phrase + ext, subject + would have + verb3 অথবা would be + ext.

- উল্লিখিত বাক্যে প্রথম অংশে But for your timely advice থাকায়, পরবর্তী অংশের গঠন হবে subject + would have + verb এর past participle.
৩১.
(A) She got her brother (B) to paint the fence (C) during the weekend. (D) No error.
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
• There is (D) No error.

• Correct Sentence: She got her brother to paint the fence during the weekend.
- Bangla Meaning: সে তার ভাইকে দিয়ে সপ্তাহান্তে বেড়া রঙ করিয়ে নিল।

• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

• Causative verb হিসাবে get এর structure:
1. Subject + get + ব্যক্তিবাচক object (action doer) + infinitive (to + v1) এই structure টি ব্যবহৃত হয়।
- যেমন: She got her brother to paint the fence during the weekend.

2. Subject + get + বস্তুবাচক object (action receiver)+ verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- যেমন: We got the broken window replaced.

• সুতরাং, Causative Verb হিসাবে 'get' এর নিয়মানুযায়ী উল্লিখিত বাক্যটি সঠিক।
৩২.
(A) During the meeting, (B) she began to dilate to the challenges (C) the company is facing in the current market. (D) No error
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
• The error is (B) she began to dilate to the challenges

• Correct Sentence: During the meeting, she began to dilate on/upon the challenges the company is facing in the current market.

- Bangla Meaning: মিটিংয়ের সময়, তিনি বর্তমান বাজারে কোম্পানির চ্যালেঞ্জগুলি নিয়ে বিশদভাবে আলোচনা শুরু করলেন।

• Dilate on/upon something (phrasal verb with dilate verb)
- English meaning: to write or speak about a subject for a long time; speak or write at length on a subject.
- Bangla meaning: দীর্ঘ সময়ের জন্য একটি বিষয় সম্পর্কে লিখা বা কথা বলা; কোনো বিষয়ে বিস্তারিতভাবে বলা বা আলোচনা করা।

• Other Options:
- (A) During the meeting → No error, কোনো কিছু চলাকালীন অর্থে 'During' ব্যবহৃত হয়।
- (C) the company is facing... → No error, কোম্পানির বর্তমান অবস্থা বোঝাচ্ছে।

• More examples:
- In his book, the author dilates on the various factors contributing to climate change.
- The speaker was eager to dilate upon the benefits of exercise and its impact on mental health.

Source: Cambridge Dictionary.
৩৩.
(A) It is no use of arguing (B) with someone who refuses to listen to reason, (C) no matter how logical your points are. (D) No error
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
• The error is (A) It is no use of arguing

• Correct sentence: It is no use arguing with someone who refuses to listen to reason, no matter how logical your points are.
- Bangla Meaning: যে যুক্তি শুনতে চায় না তার সাথে তর্ক করে কোন লাভ নেই, তা আপনার বক্তব্য যতই যুক্তিসঙ্গত হোক না কেন।

• It is of no use (it’s no use doing something) এর পরে কোনো preposition/ infinitive বা অন্য কিছু বসে না।
- এরপর সরাসরি verb + ing বসে।
- এখানে, it’s no use of এর স্থলে it’s no use + arguing বসলে বাক্যেটি সঠিক হবে।

• More examples: 
- It's no use crying over spilled milk
- It's no use arguing with a drunk.
৩৪.
(Qs. 46-50): Choose the word opposite/similar in meaning to the given word.
Complacent (similar)
  1. Enthusiastic
  2. Arrogant
  3. Modest
  4. Timid
ব্যাখ্যা
• 'Arrogant' is similar in meaning to the word 'Complacent'.

• Complacent (adjective)
- English Meaning: Feeling so satisfied with your own abilities or situation that you feel you do not need to try any harder.
- Bangla Meaning: আত্মতুষ্ট; পরিতৃপ্ত।

• Options:
- Enthusiastic - অত্যুৎসাহী।
- Arrogant - অহংকারী; আত্মজাহির।
- Modest - বিনীয়; নম্র; শিষ্ট।
- Timid - ভীরু; সহজে ভীত হয় এমন।

• সুতরাং, 'Arrogant' is similar in meaning to the word 'Complacent'.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৫.
Perpetual (similar)
  1. Obsolete
  2. Tyrannical
  3. Transitory
  4. Permanent
ব্যাখ্যা
• 'Permanent' is similar in meaning to the word 'Perpetual'.

• Perpetual (Adjective)
- English Meaning: Continuing forever: everlasting; Never ending or changing.
- Bangla Meaning: অনন্ত; অন্তহীন; চিরস্থায়ী; শাশ্বত; বিরতিহীন।

• Given options:
ক) Obsolete -  অপ্রচলিত, সেকেলে।
খ) Tyrannical - অত্যাচারী, নৃশংস।
গ) Transitory - ক্ষণস্থায়ী; নশ্বর।
ঘ) Permanent - দীর্ঘস্থায়ী; অপরিবর্তনীয়; নিরন্তর।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, 'Permanent' is similar in meaning to the word 'Perpetual'.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৬.
Taciturnity (similar)
  1. Alacrity
  2. Hesitancy
  3. Reticency
  4. Willingness
ব্যাখ্যা
• 'Reticency' is similar in meaning to the word 'Taciturnity'.

• Taciturnity (Noun)
- English Meaning: The state or quality of being reserved or reticent in conversation.
- Bangla Meaning: অল্পভাষিতা; কথা বলিতে অনিচ্ছা; স্বল্পভাষিতা; মৌনিতা; মৌন-স্বভাব।

• Given options:
ক) Alacrity - তৎপরতা; সানন্দ আগ্রহ; কর্মচাঞ্চল্য; উদ্দীপনা।
খ) Hesitancy - দ্বিধা; কুণ্ঠা।
গ) Reticency - স্বল্পভাষিতা; চাপা ভাব।
ঘ) Willingness - সম্মতি; সাগ্রহ ইচ্ছা; সাগ্রহ সম্মতি।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, 'Reticency' is similar in meaning to the word 'Taciturnity'.

Source:
1. Collins Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৩৭.
Putrid (opposite)
  1. Fresh
  2. Decayed
  3. Impure
  4. Diversity
ব্যাখ্যা
• 'Fresh' is the opposite in meaning to the word 'Putrid'.

• Putrid (adjective)
- English Meaning: (of organic matter) decaying or rotting and emitting a fetid smell.
- Bangla Meaning: পচা; গলিত; বিকৃত; দুর্গন্ধ।

• Given options:
ক) Fresh - নতুন; টাটকা; তাজা; নির্মল।
খ) Decayed - পচা; জীর্ণ; ক্ষয়প্রাপ্ত।
গ) Impure - অপবিত্র; অবিশুদ্ধ; অপরিষ্কার।
ঘ) Diversity -  বৈচিত্র্য; বিভিন্নতা।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, 'Fresh' is the opposite in meaning to the word 'Putrid'.

Source:
1. English-Bangla Dictionary.
2. Oxford Dictionary.
৩৮.
Impound (opposite)
  1. Imprison
  2. Release
  3. Confiscate
  4. Opulent
ব্যাখ্যা
• 'Release' is the opposite in meaning to the word 'Impound'.

• Impound (verb)
- English Meaning: to shut up in or as if in a pound: confine; to seize and hold in the custody of the law.
- Bangla Meaning: আবদ্ধ রাখা; বাজেয়াপ্ত করা।

• Given options:
ক) Imprison - কারারুদ্ধ করা; অবরুদ্ধ করা।
খ) Release - মুক্তি; খালাস; অব্যাহতি।
গ) Confiscate - বাজেয়াপ্ত করা; জব্দ করা।
ঘ) Opulent - ধনী; ঐশ্বর্যশালী; প্রচুর পর্যাপ্ত।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, 'Release' is the opposite in meaning to the word 'Impound'.

Source:
1. English-Bangla Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৩৯.
An officer was appointed on maximum daily wages on contract money of Tk. 6720. But on being absent for some days, he was paid Tk. 5600. For how many days was he absent?
  1. 5 days
  2. 4 days
  3. 3 days
  4. 1 days
ব্যাখ্যা

Question: An officer was appointed on maximum daily wages on contract money of Tk. 6720. But on being absent for some days, he was paid Tk. 5600. For how many days was he absent?

Solution:
Maximum daily wages of the officers = H.C.F of Tk. 6720 and Tk. 5600

H.C.F of 6720 & 5600 = 1120

Maximum daily wage = Tk. 1120
Total days appointed = 6720 ÷ 1120 = 6 days

Days present = 5600 ÷ 1120 = 5 days
Absent days = 6 − 5 = 1

৪০.
In an examination, a student must score 35% of the total marks to pass. A student scores 189 marks and is declared failed by 7% marks. What is the maximum total marks in the exam?
  1. 650
  2. 675
  3. 710
  4. 750
ব্যাখ্যা
Question: In an examination, a student must score 35% of the total marks to pass. A student scores 189 marks and is declared failed by 7% marks. What is the maximum total marks in the exam?

Solution:
Let
the maximum marks be x.

Then,
(35 - 7)% of x = 189
⇒ 28% of x = 189
⇒ 28x/100 = 189
⇒ 28x = (189 × 100)
⇒ x = (189 × 100)/28
∴ x = 675
৪১.
If A and B together can complete a work in 15 days, A and C together in 10 days, and B and C together in 6 days, then B alone can do the whole work in-
  1. 15 days
  2. 16 days
  3. 18 days
  4. 20 days
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নে লজিকে ত্রুটি থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
-------------------------- 

Question: If A and B together can complete a work in 15 days, A and C together in 10 days, and B and C together in 6 days, then B alone can do the whole work in-

Solution:
In one day,
(A + B) do = 1/15
(A + C) do = 1/10
(B + C) do = 1/6

∴ (A + B) + (A + C) + (B + C) = 1/15 + 1/10 + 1/6
⇒ 2(A + B + C) = 10/30
⇒ 2(A + B + C) = 1/3
∴ A + B + C = 1/6

So B alone can do in one day = (A + B + C) - (A + C)
= 1/6 - 1/10
= 2/30
= 1/15

Hence, it will take B to do the whole work in ​15 days

৪২.
The salaries of X and Y are in the ratio 3 : 7. If the salary of each is increased by 4,800, then the new ratio becomes 5 : 9. What is X's salary?
  1. 8750 Tk
  2. 7900 Tk
  3. 7200 Tk
  4. 6850 Tk
ব্যাখ্যা
Question: The salaries of X and Y are in the ratio 3 : 7. If the salary of each is increased by 4,800, then the new ratio becomes 5 : 9. What is X's salary?

Solution:
Let,
The salaries of X and Y are 3x and 7x respectively.

After increasing each salary by 4800, the new salaries become: 3x + 4800 and 7x + 4800

ATQ,
(3x + 4800) : (7x + 4800) = 5 : 9
⇒ (3x + 4800)/(7x + 4800) = 5/9
⇒ 9(3x + 4800) = 5(7x + 4800)
⇒ 27x + 43200  = 35x + 24000
⇒ 43200 - 24000 = 35x - 27x
⇒ 19200 = 8x
∴ x = 2400

So the salary of "X" = 3 × 2400
= 7200 Tk
৪৩.
If a + b = 8 and a - b = 2 then, a2 + b2 = ?
  1. 34
  2. 48
  3. 56
  4. 64
ব্যাখ্যা
Question: If a + b = 8 and a - b = 2 then, a2 + b2 = ?

Solution:
Given,
a + b = 8
a - b = 2

We know,
a2 + b2 = {(a + b)2 + (a - b)2}/2
= {(8)2 + (2)2}/2
= (64 + 4)/2
= 68/2
= 34
৪৪.
The complement of an angle exceeds the angle by 40° Then the angle is equal to-
  1. 40°
  2. 35°
  3. 30°
  4. 25°
ব্যাখ্যা
Question: The complement of an angle exceeds the angle by 40° Then the angle is equal to-

Solution:
Let, the angle be x
complement of the angle 90 - x

ATQ,
90 - x = x + 40°
⇒ 2x = 90 - 40°
⇒ x = 50°/2
∴ x = 25°
৪৫.
The present age of Amir and his mother are in the ratio 2 : 5 respectively. Four years hence, the ratio of their ages become 5 : 11 respectively. What was Amir's present age in years?
  1. 18 years
  2. 16 years
  3. 15 years
  4. 12 years
ব্যাখ্যা
Question: The present age of Amir and his mother are in the ratio 2 : 5 respectively. Four years hence, the ratio of their ages become 5 : 11 respectively. What was Amir's present age in years?

Solution: 
Let
the present ages of Amir and his mother be 2x and 5x respectively.

ATQ,
(2x + 4) : (5x + 4) = 5 : 11
(2x + 4)/(5x + 4) = 5/11
⇒ 22x + 44 = 25x + 20
⇒ 25x - 22x = 44 - 20
⇒ 3x = 24
∴ x = 8

Amir's present age = (2 × 8) = 16 years
৪৬.
A trader purchases an item for Tk. 540 and sets it marked price at 30% above the cost price. He then sells it at a discount of 20% on the marked price. What is his profit percentage?
  1. 8%
  2. 16%
  3. 4%
  4. 12%
ব্যাখ্যা
Question: A trader purchases an item for Tk. 540 and sets it marked price at 30% above the cost price. He then sells it at a discount of 20% on the marked price. What is his profit percentage?

Solution:
Let
the cost price be Tk. 100
Therefore the marked price is Tk. 130 (30% above CP)
Discount is Tk. 26 (20% of marked price)
Selling price is = (Tk. 130 - Tk. 26) = Tk. 104

Therefore, profit percentage is 4%.

The given cost price of Tk. 540 is unnecessary and is only for creating confusion.
৪৭.
The average speed of a train is 20% less on the return journey than on the onward journey. The train halts for half an hour at the destination before starting the return trip. If the total time taken for the entire round trip (including the halt) is 23 hours, covering a distance of 1000km, the speed of the train on the return journey is-
  1. 40 km/h
  2. 45 km/h
  3. 50 km/h
  4. 60 km/h
ব্যাখ্যা
Question: The average speed of a train is 20% less on the return journey than on the onward journey. The train halts for half an hour at the destination before starting the return trip. If the total time taken for the entire round trip (including the halt) is 23 hours, covering a distance of 1000km, the speed of the train on the return journey is-

Solution:
Let,
the average speed on the onward journey be x km/h

Then,
the average speed on return journey = (80% of x) = 4x/5 km/h

ATQ,
500/x + 500/(4x/5) = 23 - (1/2)
⇒ 500/x + 625/x = 45/2
⇒ (500+ 625)/x = 45/2
⇒ 1125/x = 45/2
⇒ 45x = 1125 × 2
⇒ x = (1125 × 2)/45
∴ x = 50

∴ speed of return journey = (4× 50)/5 = 40 km/h
৪৮.
If the word CLEAR is written as 90847 and SEARP is written as 58476. Find the code for RESALE-
  1. 586048
  2. 450875
  3. 587490
  4. 785408
ব্যাখ্যা
Question: If the word CLEAR is written as 90847 and SEARP is written as 58476. Find the code for RESALE-

Solution:
Given,
C = 9 
L = 0
E = 8
A = 4
R = 7

and,
S = 5
E = 8
A = 4
R = 7
P = 6

Similarly,
R = 7
E = 8
S = 5
A = 4
L = 0
E = 8
৪৯.
A group of men decided to do a job in 6 days. But since 5 men dropped out every day, the job completed at the end of the 8th day. How many men were there at the beginning?
  1. 90
  2. 85
  3. 70
  4. 65
ব্যাখ্যা
Question: A group of men decided to do a job in 6 days. But since 5 men dropped out every day, the job completed at the end of the 8th day. How many men were there at the beginning?

Solution:
Let
x be the initial number of men then

ATQ,
6x = x + (x - 5) + (x - 10) + (x - 15) + (x - 20) + (x - 25) + (x - 30) + (x - 35)
⇒ 6x = 8x - 140
⇒ 2x = 140
⇒ x = 140/2
∴ x = 70
৫০.
In how many different ways can the letters of the word "OFFICES" be arranged?
  1. 5040
  2. 2520
  3. 2050
  4. 1880
ব্যাখ্যা
Question: In how many different ways can the letters of the word "OFFICES" be arranged?

Solution:
Here,
OFFICES word has 7 letters

Where,
F appears 2 times
All other letters appear once

∴ Total arrangements = 7!/2! = 5040/2 = 2520
৫১.
In the figure, AD and BC are lines intersecting at O. What is the value of a?
  1. 18
  2. 15
  3. 12
  4. None of the above
ব্যাখ্যা
Question: In the figure, AD and BC are lines intersecting at O. What is the value of a?

Solution:
Here,
y = 3x + 30 ..........(1)

5y/3 = 5x + 5a
⇒ y/3 = x + a
⇒ y = 3x + 3a ...........(2)

From (1) and (2) we get,
3x + 3a = 3x + 30
⇒ 3a = 30
∴ a = 10
৫২.
A man can row 9 km/h in still water. It takes him twice as long to row up as to row down the river. Find the rate of stream?
  1. 6 km/h
  2. 5 km/h
  3. 3 km/h
  4. 2 km/h
ব্যাখ্যা
Question: A man can row 9 km/h in still water. It takes him twice as long to row up as to row down the river. Find the rate of stream?

Solution: 
Let,
the rate of stream = x km/h

∴ Downstream speed = 9 + x
∴ Upstream speed = 9 - x

ATQ,
9 + x = 2(9 - x)
⇒ 9 + x = 18 - 2x
⇒ x + 2x = 18 - 9
⇒ 3x = 9
∴ x = 3

∴ the rate of stream 3 km/h
৫৩.
5 mat-weavers can weave 5 mats in 5 days. At the same rate, how many mats would be woven by 10 mat-wevers in 10 days?
  1. 18 mats
  2. 20 mats
  3. 22 mats
  4. 24 mats
ব্যাখ্যা
Question: 5 mat-weavers can weave 5 mats in 5 days. At the same rate, how many mats would be woven by 10 mat-wevers in 10 days?

Solution:
5 mat-weavers in 5 days weave = 5 mats
∴ 1 mat-weavers in 1 days weave = 5/(5 × 5) mats
∴ 10 mat-weavers in 10 days weave = (5 × 10 × 10)/(5 × 5) mats
= 20 mats
৫৪.
The ratio 5 : 4 expressed as a percent equals-
  1. 12.5%
  2. 100%
  3. 80%
  4. 125%
ব্যাখ্যা
Question: The ratio 5 : 4 expressed as a percent equals-

Solution:
Given,
The ratio = 5 : 4
= (5/4) × 100%
= 125%
৫৫.
Tania is taller than Rima but shorter than Sumon. Lina is shorter than both Tania and Rima. Amit is taller than Sumon. Who is the tallest among them?
  1. Sumon
  2. Rima
  3. Lina
  4. Amit
ব্যাখ্যা
Question: Tania is taller than Rima but shorter than Sumon. Lina is shorter than both Tania and Rima. Amit is taller than Sumon. Who is the tallest among them?

Solution:
Tania is taller than Rima but shorter than Sumon
∴ Rima < Tania < Sumon

Lina is shorter than both Tania and Rima
∴ Lina < Rima < Tania < Sumon

Amit is taller than Sumon
∴ Lina < Rima < Tania < Sumon < Amit

From all of these relational statement we can say that, Amit is the tallest in terms of height.
৫৬.
If 2(n + 3) - 2(n + 1) = 12. What is the value of n?
  1. 0
  2. 1
  3. 2
  4. 4
ব্যাখ্যা
Question: If 2(n + 3) - 2(n + 1) = 12. What is the value of n?

Solution: 
Given,
2(n + 3) - 2(n + 1) = 12
⇒ (2n × 23) - (2n + 2) = 12
⇒ 2n(23 - 2) = 12
⇒ 2n(8 - 2) = 12
⇒ 2n × 6 = 12
⇒ 2n = 12/6
⇒ 2n = 2
∴ n = 1
৫৭.
According to the final GDP estimate for 2023-24, what is the per capita GDP?
  1. 2,625 USD
  2. 2,643 USD
  3. 2,738 USD
  4. 2,784 USD
ব্যাখ্যা
জিডিপি'র চূড়ান্ত হিসাব:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থ-সামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে। 
- ১০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৩-২৪ অর্থবছরের জিডিপি'র চূড়ান্ত হিসাবের প্রতিবেদন প্রকাশ করেছে।

⇒ চূড়ান্ত হিসাব অনুসারে,
- বর্তমান মাথাপিছু আয় ২,৭৩৮ মার্কিন ডলার (সাময়িক হিসাবে যা ছিলো ২,৭৮৪ মার্কিন ডলার)।
- বর্তমান মাথাপিছু জিডিপি ২,৬২৫ মার্কিন ডলার (সাময়িক হিসাবে যা ছিলো ২,৬৪৩ মার্কিন ডলার)।
- চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.২২% (সাময়িক হিসাবে যা ছিলো ৫.৮২%)।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার: ৩.৩০% (সাময়িক হিসাবে যা ছিলো ৩.২১%)।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার: ৩.৫১% (সাময়িক হিসাবে যা ছিলো ৬.৬৬%)।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার: ৫.০৯% (সাময়িক হিসাবে যা ছিলো ৫.৮০%)।

অন্যদিকে,
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরের মাথাপিছু জিডিপি (সাময়িক) ছিল ২৬৭৫মার্কিন ডলার।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ওয়েবসাইট। [link]
৫৮.
Which of the following is not included in the indicators set by the United Nations for transitioning from LDCs?
  1. Income
  2. Human Assets
  3. Economic and Environmental Vulnerability
  4. Gross domestic product
ব্যাখ্যা
LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে, এর মধ্যে এশিয়া মহাদেশের ৮টি দেশ হয়েছে।

⇒ স্বল্পোন্নত দেশ (LDC - Least Developed Countries) থেকে উত্তরণের জন্য জাতিসংঘ তিনটি প্রধান সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে একটি দেশের উন্নয়ন ও উত্তরণের যোগ্যতা। এই সূচকগুলো হলো:
- মাথাপিছু জাতীয় আয় (Income),
- মামানবসম্পদ (Income),
- জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা (Economic and Environmental Vulnerability)।

উৎস: UN ওয়েবসাইট।
৫৯.
The village of ‘Schengen’ belongs to which country?
  1. Luxembourg
  2. Switzerland
  3. Singapore 
  4. Denmark 
ব্যাখ্যা
‘শেনজেন’ গ্রাম:
- শেনজেন হলো লুক্সেমবার্গের ছোট্ট একটি গ্রাম যা ফ্রান্স, জার্মানি ও লুক্সেমবার্গের সীমান্তে অবস্থিত।
- এই গ্রামে ১৯৮৫ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত পাঁচটি দেশ একত্রে বসে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সীমান্ত তুলে দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।

উৎস: European Union ওয়েবসাইট।
৬০.
In which category Abrar Fahad has been nominated for Independence Award 2025?
  1. Culture
  2. Social Service
  3. Education and Research
  4. Rebel Youth
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।
- পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

⇒ স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রাপ্ত:
- বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),
- সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর),
- সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর),
- সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),
- শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর,
- প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

উল্লেখ্য,
- প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। এ পুরস্কার গ্রহণ করেছেন তার মা রোকেয়া খাতুন।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৬১.
Who is the main founder of Studio Ghibli?
  1. Hayao Miyazaki
  2. Naruto Uzumaki
  3. Akira Toriyama
  4. Satoshi Kon
ব্যাখ্যা
স্টুডিও ঘিবলি:
- ঘিবলি আসলে একটি অ্যানিমেশন স্টুডিওর নাম। যার জন্ম হয় ১৯৮৫ সালে, জাপানের টোকিওতে। উজ্জ্বল জলরং অথবা অ্যাক্রেলিক রং দিয়ে হাতে আঁকা হত ওই স্টুডিওের সমস্ত অ্যানিমেশন। খামখেয়ালি কল্পনায় আঁকা সেই সমস্ত ছবি থেকে ফুটে বের হতো অজানা সুখানুভূতি। সম্ভবত সেই বিষয়টিই দর্শকদের মন টানে। জাপানের ওই অ্যানিমেশনের জনপ্রিয়তা জাপানের গণ্ডি পেরিয়ে পৌঁছোয় অ্যানিমেশনের আন্তর্জাতিক দুনিয়ায়। ওয়াল্ট ডিজনি অংশীদারির প্রস্তাব দেয় ঘিবলি স্টুডিওকে। 
- স্টুডিও ঘিবলি প্রধান প্রতিষ্ঠাতা হায়াও মিয়াজাকি।

⇒ ২০২১ সালে ঘিবলির জনপ্রিয়তা দেখে টোকিওতে ঘিবলি মিউজিয়ামও তৈরি হয়। ঘিবলির দৌলতে মিয়াজাকি ২০২৪ সালে এশিয়ার ‘নোবেল প্রাইজ’ র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কারও পান।

উৎস: The Studio Ghibli Collection ওয়েবসাইট।
৬২.
World Meteorological Day is celebrated on -
  1. 1 March
  2. 3 March
  3. 21 March
  4. 23 March
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া দিবস (World Meteorological Day):
- ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস।
- আবহাওয়া ও জলবায়ুর গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯৩টি সদস্য দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলে পালিত হচ্ছে ‘বিশ্ব আবহাওয়া দিবস’।
- দিবসটির ২০২৫ সালের প্রতিপাদ্য বিষয় ‘সম্মিলিতভাবে আবহাওয়ার সতর্কবার্তার বাধা দূরীকরণ’।

উল্লেখ্য,
- ১৯৫০ সালের ২৩ মার্চ জাতিসংঘের একটি সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার পরিবর্তে গঠিত হয়।
- ১৯৬১ সালের ২৩ মার্চ প্রথম বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়।
- এই দিনটি আবহাওয়াবিদদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেয় এবং আবহাওয়া, জলবায়ু এবং পানি ব্যবস্থাপনায় বিশ্বব্যাপী সহযোগিতার গুরুত্বকে তুলে ধরে।
- এটি বিশ্বব্যাপী আবহাওয়া পূর্বাভাস এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ডব্লিউএমও-এর প্রচেষ্টাকেও তুলে ধরে।

উৎস: WMO ওয়েবসাইট।
৬৩.
The Association of Southeast Asian Nations (ASEAN) was established in -
  1. In 1961
  2. In 1963
  3. In 1966
  4. In 1967
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৬৪.
The Andaman and Nicobar Islands is a union territory of which country?
  1. India
  2. New Zealand
  3. Iceland
  4. Trinidad and Tobago
ব্যাখ্যা
আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ:
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরে অন্তর্গত ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। 
- দ্বীপপুঞ্জটি “এমেরাল্ড আইলস” নামেও জনপ্রিয়।
- রাজধানী: শ্রী বিজয় পুরম।
- মুদ্রা: রুপি।

উল্লেখ্য,
- জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি দখল করেছিলো।
- বর্তমানে এটি ভারতের কেন্দ্রশাসিত।

⇒ ৫৭২টি দ্বীপ নিয়ে গঠিত, যেগুলির মধ্যে মাত্র ৩৮টি জনবসতিপূর্ণ।
- অঞ্চলটি ইন্দোনেশিয়ার আচেহ থেকে ১৫০ কিমি উত্তরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান সাগর দ্বারা থাইল্যান্ড ও মায়ানমারের থেকে বিচ্ছিন্ন।
- এই কেন্দ্রশাসিত অঞ্চলটি দু'টি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত।
- এগুলি হল: আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জ।
- ১৪৫ কিলোমিটার প্রশস্ত তিন ডিগ্রি চ্যানেল (১০° উত্তর অক্ষরেখার সঙ্গে সমান্তরাল) এই দুই দ্বীপপুঞ্জকে পৃথক করেছে।
- আন্দামান সাগর উভয় দ্বীপপুঞ্জেরই পূর্ব দিকে এবং বঙ্গোপসাগর পশ্চিম দিকে অবস্থিত।

উৎস: Britannica.
৬৫.
Where is Tamabil located in?
  1. Sunamganj
  2. Pabna
  3. Sylhet
  4. Moulvibazar
ব্যাখ্যা
তামাবিল:
- তামাবিল সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত।
- গোয়াইনঘাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকা তামাবিল। 
- তামাবিল স্থল শুল্ক বন্দর দিয়েই ভারত থেকে কয়লা আমদানি করা হয়।
- তামাবিলের অপর প্রান্তে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি বাজার।
- তামাবিল থেকে মেঘালয় রাজ্যের শিলং পাহাড়ের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়।
- শীতের সময় শিলং পাহাড়ের পাদদেশে অবস্থিত বলে প্রচন্ড ঠান্ডা অনুভূত হয়।
- তাপমাত্রা সিলেট শহর বা জেলার অন্যান্য অঞ্চল থেকে অনেক কম।
- আশেপাশে রয়েছে অনেক চা বাগান।
- সিলেট থেকে তামাবিলের দূরত্ব ৫৫ কি.মি.।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬৬.
PKK is a armed guerrilla group of which country?
  1. Turkiye
  2. Iran
  3. Pakistan
  4. Afghanistan
ব্যাখ্যা
পিকেকে (PKK):
- তুরস্কের জঙ্গি রাজনৈতিক সংগঠন এবং সশস্ত্র গেরিলা গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।

উল্লেখ্য,
- পিকেকে ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে।
- তাদের মূল লক্ষ্য কুর্দিদের জন্য একটি স্বতন্ত্র মাতৃভূমি প্রতিষ্ঠা করা।
- পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন।
- পিকেকে'র আদর্শ বিপ্লবী মার্কসবাদ-লেনিনবাদ এবং বিচ্ছিন্নতাবাদী জাতিগত-জাতীয়তাবাদের উপর প্রতিষ্ঠিত।
- ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো অন্যান্য দেশ সহ অনেক দেশ পিকেকেকে আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
- ইউরোপীয় ইউনিয়ন ২০০৪ সালে পিকেকেকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবেও মনোনীত করে।
- পিকেকে'র প্রাথমিক লক্ষ্যবস্তু হল তুরস্কের পুলিশ, সামরিক, অর্থনৈতিক এবং সামাজিক সম্পদ। 
- সম্প্রতি (১ মার্চ, ২০২৫) কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) দেশটির সরকারের সঙ্গে চলমান ৪০ বছরের সংঘাতের অবসান ঘটানোর জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে।

উৎস: i) BBC.
ii) Republic of Türkiye Ministry of Foreign Affairs.
৬৭.
What does "Seven Sisters" refer to in India?
  1. Northeastern states of India
  2. Southern states of India
  3. Western states of India
  4. Central states of India
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।
- এই সাত রাজ্যের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ।

⇒ ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানী -
১. আসাম - দিসপুর,
২. মিজোরাম - আইজল,
৩. অরুনাচল - ইটানগর,
৪. মেঘালয় - শীলং,
৫. ত্রিপুরা - আগরতলা,
৬. মণিপুর - ইম্ফল,
৭. নাগাল্যান্ড - কোহিমা।

উৎস: Ministry of Home Affairs ওয়েবসাইট।
৬৮.
Desmond Tutu was best known for his fight against which system?
  1. Colonialism
  2. Slavery
  3. Apartheid
  4. Feudalism
ব্যাখ্যা
আর্চবিশপ ডেসমন্ড টুটু:
- আর্চবিশপ ডেসমন্ড টুটু দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী (Apartheid) শাসনবিরোধী আন্দোলনের নেতা ছিলেন।

উল্লেখ্য,
- দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ছিলেন তিনি।
- ১৯৪৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দেশটিতে যে বর্ণবাদবিরোধী আন্দোলন চলেছে, তাতে অন্যতম চালকের আসনে ছিলেন তিনি।
- বর্ণবাদবিরোধী আন্দোলনে বিশেষ অবদানের জন্য ১৯৮৪ সালে শান্তির নোবেল পুরস্কারও পান এই ধর্মযাজক।

⇒ ১৯৬০ সালে ধর্মযাজক হিসেবে স্বীকৃতি পান ডেসমন্ড টুটু।
- ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশ লেসোথোর যাজক (বিশপ) হিসেবে কর্মরত ছিলেন।
- তারপর জোহানেসবার্গে ফিরে আসেন তিনি।
- ১৯৮৫ সালে উচ্চতর যাজক (আর্চবিশপ) পদ লাভ করেন ডেসমন্ড টুটু।
- তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ আর্চবিশপ।

⇒ ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হওয়ার পর দেশটিতে শেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে সুসম্পর্ক জোরদার করতে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করেছিলেন, তার প্রধান ছিলেন ডেসমন্ড টুটু।

উৎস: Britannica.
৬৯.
What does "utility" mean in economics?
  1. Cost of production
  2. Size of product
  3. Amount of tax
  4. Satisfaction received by the consumer
ব্যাখ্যা
Economic utility:
- Economic utility can be defined as the total amount of satisfaction that someone experiences when they consume a particular product or service.
- It helps measure how much fulfillment someone requires in order to satisfy a particular need or want.

উল্লেখ্য,
- উপযোগ বলতে সাধারণত কোনো দ্রব্য থেকে প্রাপ্ত তৃপ্তির পরিমাণকে বোঝায়।
- অর্থনীতিতে উপযোগ বলতে অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। যে বস্তুর মধ্যে অভাব পূরণের ক্ষমতা রয়েছে তার উপযোগীতা রয়েছে বলা যাবে।
- উপযোগ একটি মানসিক ধারণা। একটি নির্দিষ্ট দ্রব্যের উপযোগ এক এক ব্যক্তির নিকট এক এক রকম হতে পারে। 
- অর্থনীতিবিদ মেয়ার্স বলেছেন, " উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে।"

⇒ উপযোগের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন-
- উপযোগ একটি মানসিক ধারণা। একজন ভোক্তা কোনো দ্রব্য থেকে যে পরিমাণ তৃপ্তি পেয়ে থাকে তা কোনো কিছু দিয়ে পরিমাপ করা অসম্ভব। কারণ এটি অনুভব এবং উপলব্ধির বিষয়।
- একই দ্রব্যের উপযোগ স্থান, কাল, পাত্রভেদে ভিন্ন হয়ে থাকে। যেমন, গ্রীষ্মকালে আইসক্রীম এর উপযোগ যতটা হয় শীতকালে তা হয় না।
- উপযোগ ব্যক্তির রুচি, অভ্যাস ও আয়ের উপর নির্ভরশীল।
- কোনো দ্রব্যের ভোগ ক্রমাগত বাড়তে থাকলে তার উপযোগ হ্রাস পায়।

উৎস: i) ব্যষ্টিক অর্থনীতি, বিবিএ প্রোগ্রাম।
ii) Investopedia.
৭০.
What type of mosquito primarily transmits the Zika virus?
  1. Anopheles
  2. Culex
  3. Aedes aegypti
  4. Above all 
ব্যাখ্যা
জিকা ভাইরাস:
- জিকা ভাইরাস ছড়ায় এডিস মশকীর (Aedes aegypti) মাধ্যমে।
- এই মশা দিনে বেশি কামড়ায়। আর এই মশা দিয়েই ডেঙ্গু, চিকুনগুনিয়া ও পীতজ্বরও ছড়ায়।
- রক্ত পরিসঞ্চালন এবং অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়ায়।

⇒ জিকা ভাইরাস প্রথম শনাক্ত হয় উগান্ডায় ১৯৪৭ সালে।
- ভাইরাসটি পাওয়া গিয়েছিল রেসাস ম্যাকাও বানরের শরীরে।
- পরবর্তী সময়ে পঞ্চাশের দশকে আফ্রিকান দেশগুলোয় মানুষের শরীরেও এই জীবাণু পাওয়া যায়। ভয়াবহ ব্যাপার হলো, ১৯৬০-১৯৮০ সালের মধ্যে আফ্রিকা ও এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে এটি ছড়িয়ে পড়ে।
- বাংলাদেশে প্রথম ধরা পড়ে ২০১৪ সালে।

⇒ জিকা ভাইরাস সংক্রমণে সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না। তবে ৩–১৪ দিনের মধ্যে শরীরে লালচে দানার মতো ছোপ বা র‍্যাশ, হালকা জ্বর, চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে পানি পড়া, মাংসপেশি এবং গিঁটে গিঁটে ব্যথা, অবসাদ এবং মাথাব্যথা হতে পারে। এসব লক্ষণ সর্বোচ্চ ২-৭ দিন থাকতে পারে।

উৎস: i) WHO ওয়েবসাইট।
ii) Centers for Disease Control and Prevention (.gov) ওয়েবসাইট।
৭১.
At present, Which country is the chairman of G-7? [April, 2025]
  1. Italy
  2. Canada
  3. Japan
  4. Germany
ব্যাখ্যা
G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

⇒ ১ জানুয়ারি, ২০২৫ থেকে, কানাডা G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মার্ক কার্নি ২০২৫ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করবে।
- G-7-এর সভাপতিত্ব তার সদস্য দেশগুলির মধ্যে প্রতি বছর আবর্তিত হয়।
- এটি প্রতিটি সদস্যের এজেন্ডা এবং অগ্রাধিকারগুলিকে প্রভাবিত করার সুযোগ নিশ্চিত করে।

উৎস: G-7 ওয়েবসাইট।
৭২.
The spelling of Dacca was officially changed to Dhaka in -
  1. 1982
  2. 1985
  3. 1987
  4. 1988
ব্যাখ্যা
ঢাকার ইতিহাস:
- ১৯৮২ সালে ঢাকার 'Dacca বানান Dhaka' হয়।

⇒ বাংলাদেশ সংবিধানের দশম ভাগে ১৪২ নং অনুচ্ছেদে এ সংক্রান্ত সুনির্দিষ্ট নিয়ম ও পদ্ধতির কথা উল্লেখ রয়েছে।
- বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত ১৭ বার সংশোধিত হয়েছে।
- অষ্টম সংশোধনীর শিরোনাম ছিল সংবিধান [অষ্টম সংশোধন আইন, ১৯৮৮]
- বিলটি সংসদে পাশ হয় ৭ জুন, ১৯৮৮।
- অষ্টম সংশোধনীর মূল বিষয়বস্তু ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা।
- এছাড়া ঢাকার ইংরেজি বানান Dacca থেকে Dhaka এবং Bengali এর নাম Bangla করা হয়।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
Who won the ICC Champions Trophy, 2025?
  1. New Zealand
  2. India
  3. Australia
  4. Afghanistan
ব্যাখ্যা
ICC Champions Trophy-2025:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির ৯ম আসর।
- অনুষ্ঠিত হয়: ১৯ ফেব্রুয়ারি - ৯ মার্চ, ২০২৫।
- আয়োজক: পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত।
- অংশগ্রহণকারী দল: ৮টি (যথা: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান)।
- অনুষ্ঠিত ম্যাচ: ১৫টি।

উল্লেখ্য,
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রচিন রবীন্দ্র।
- সর্বাধিক রান সংগ্রহকারী: রচিন রবীন্দ্র।
- সর্বাধিক উইকেট সংগ্রহকারী: ম্যাট হেনরি।

উৎস: ICC ওয়েবসাইট।
৭৪.
'Virtue is knowledge'- who said this?
  1. Aristotle
  2. Socrates
  3. Plato
  4. Confucius
ব্যাখ্যা
Virtue is knowledge:
- সক্রেটিস বলেছেন, 'সৎ গুণই জ্ঞান' (Virtue is knowledge) I
- তিনি বিশ্বাস করতেন যে, জ্ঞানী-গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারেন না।
- ন্যায় বোধের উৎস হচ্ছে 'জ্ঞান' (knowledge) এবং অন্যায়বোধের উৎস হচ্ছে 'অজ্ঞতা' (ignorance)।

উল্লেখ্য,
- ৪৬৯ খ্রিস্টপূর্বে প্রাচীন গ্রিসের এথেন্সে সক্রেটিস জন্মগ্রহণ করেন।
- "Know thyself" (নিজেকে জানো) – এটি সক্রেটিসের বিখ্যাত শিক্ষা।

উৎস: i) Britannica.
ii) Gargi College.
৭৫.
Who is the current president of International Court of Justice (ICJ)? [April, 2025]
  1. Muhammad Zafrulla Khan
  2. Iwasawa Yuji
  3. Hilary Charlesworth
  4. None
ব্যাখ্যা
International Court of Justice (ICJ):
- জাতিসংঘের সর্বোচ্চ আদালত হলো আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- বর্তমান প্রেসিডেন্ট: প্রফেসর ইউজি ইওয়াসাওয়া (Iwasawa Yuji)।
- এর প্রধান কাজ বিভিন্ন দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করা।

⇒ জাতিসংঘ সাধারণ পরিষদের শরৎকালীন অধিবেশনের সময় ICJ-এর বিচারক নির্বাচন অনুষ্ঠিত হয়।
- আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক নির্বাচনের জন্য নিউইয়র্কে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
- নির্বাচিত একজন সভাপতি ও একজন উপ-সভাপতি ৬ ফেব্রুয়ারি থেকে তাদের কার্যকাল শুরু করেন।

উল্লেখ্য,
- আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রফেসর ইউজি ইওয়াসাওয়া। তিনি একজন জাপানিজ আইনবিদ। তিনি ২০১৮ থেকে আইসিজের একজন সদস্য। এছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির সভাপতি। ইউজি ইওয়াসাওয়া ৩ মার্চ, ২০২৫ তিনি সাবেক প্রেসিডেন্ট নাওয়াফ সালামের স্থলাভিষিক্ত হন।
- ৬ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে নাওয়াফ সালাম ICJ-এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। জানুয়ারি, ২০২৫-এ নাওয়াফ সালাম লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি পদত্যাগ করেন।

উৎস: International Court of Justice ওয়েবসাইট। [link]
৭৬.
Which of the following best describes SRAM?
  1. Volatile memory that doesn’t need to be refreshed
  2. Volatile memory that needs to be refreshed
  3. Non-volatile memory
  4. Optical memory
ব্যাখ্যা
⚪ SRAM (Static Random Access Memory) একটি ভোলাটাইল (volatile) মেমোরি, অর্থাৎ যখন বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, তখন এর মধ্যে থাকা ডেটা হারিয়ে যায়। তবে, SRAM-এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি ডেটা সংরক্ষণ করতে কোনও রিফ্রেশ (refresh) প্রক্রিয়ার প্রয়োজন হয় না, যতক্ষণ না পর্যন্ত এটি পাওয়ার পাচ্ছে।

অন্যদিকে, DRAM (Dynamic RAM) হচ্ছে আরেক ধরনের ভোলাটাইল মেমোরি, যেটাকে নিয়মিত রিফ্রেশ করতে হয়, কারণ এর প্রতিটি বিট ডেটা ক্যাপাসিটরে রাখা হয় এবং সেটা সময়ের সাথে সাথে লিক হয়ে যায়।

⚪ সাধারণত RAM দুই ধরনের হয়ে থাকে। যথা-
১। স্ট্যাটিক র‍্যাম (SRAM) ও
২। ডাইনামিক র‍্যাম (DRAM)।

• স্ট্যাটিক র‍্যাম:
- SRAM-এর পূর্ণরূপ Static Random Access Memory.
- এ ধরনের মেমরি ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত, যা বাইনারি বিট (0 বা 1) ধারণ করে এবং ধারণকৃত ডেটা ততক্ষণ পর্যন্ত মেমোরিতে থাকে, যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।
- SRAM অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন হওয়ায় ভিডিও র‍্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭.
What is the CIH virus also commonly known as?
  1. Zeus
  2. ILOVEYOU
  3. Melissa
  4. Chernobyl
ব্যাখ্যা
CIH ভাইরাস, যেটিকে Chernobyl virus নামেও ডাকা হয়, এটি ১৯৯৮ সালে একটি মারাত্মক কম্পিউটার ভাইরাস হিসেবে পরিচিতি পায়। এই ভাইরাসটি Windows 95, 98 এবং ME সিস্টেমকে লক্ষ্য করে তৈরি করা হয়েছিল। এটি এতটাই ক্ষতিকর ছিল যে এটি কম্পিউটারের হার্ডড্রাইভ ডেটা নষ্ট করে দিতে পারত এবং এমনকি BIOS-ও (যেটি কম্পিউটার স্টার্ট হতে সাহায্য করে) ধ্বংস করতে পারত, ফলে কম্পিউটার একেবারেই চালু হতো না।

এই ভাইরাসটি প্রতি বছর ২৬ এপ্রিল সক্রিয় হতো, যা ছিল Chernobyl নিউক্লিয়ার দুর্ঘটনার বার্ষিকী — এখান থেকেই এর নামকরণ করা হয় "Chernobyl virus"।

⚪ অপশন আলোচনা:

ক) Zeus – এটি একটি ট্রোজান ভাইরাস, যেটি ব্যাঙ্কিং তথ্য চুরির জন্য ব্যবহৃত হয়।

খ) ILOVEYOU – এটি একটি ইমেল ওয়ার্ম, যা ২০০০ সালে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

গ) Melissa – এটি একটি ম্যাক্রো ভাইরাস, যা Microsoft Word ডকুমেন্টের মাধ্যমে ছড়ায়।

তাই, CIH ভাইরাস = Chernobyl virus.

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮.
Which part of the operating system stays in memory at all times?
  1. Process Scheduler
  2. File System
  3. Shell
  4. Kernel
ব্যাখ্যা
⚪ কোনো কম্পিউটার চালু হলে অপারেটিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ সর্বদা মেমোরিতে লোড হয়ে থাকে, যেটিকে বলা হয় Kernel (কার্নেল)।

⚪ কার্নেল কী?
কার্নেল হলো অপারেটিং সিস্টেমের মূল অংশ। এটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ রক্ষা করে। অর্থাৎ, ইউজার বা প্রোগ্রাম যখন কোনো কাজ করতে চায় (যেমন: ফাইল পড়া, মেমোরি বরাদ্দ, ইনপুট/আউটপুট, প্রসেস চালানো), তখন সেটা সরাসরি হার্ডওয়্যারের সাথে না গিয়ে প্রথমে কার্নেলের কাছে যায়। তারপর কার্নেল সেই কাজটি করে দেয়।

⚪ কেন কার্নেল সবসময় মেমোরিতে থাকে?
কার্নেলকে সবসময় মেমোরিতে রাখা হয় যেন এটি যেকোনো সময় কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাঝে যোগাযোগ করতে পারে। যদি কার্নেল মেমোরিতে না থাকে, তাহলে অপারেটিং সিস্টেম কার্যকর হতো না।

⚪ অপশন আলোচনা:

A) Shell – শেল ইউজারের কমান্ড নেয়, তবে এটি সবসময় মেমোরিতে থাকে না।

C) File System – এটি ডিস্কে সংরক্ষিত থাকে এবং প্রয়োজনে লোড হয়।

D) Process Scheduler – এটি কার্নেলের একটি অংশ হলেও নিজে আলাদা কোনো স্বাধীন সিস্টেম নয়।

- Kernel সবসময় RAM-এ থাকে কারণ এটি পুরো সিস্টেম চালানোর জন্য দায়ী।
- তাই উত্তর: B) Kernel.

উৎস: Techtarget website.
৭৯.
What was the name of the first digital computer installed in Bangladesh?
  1. Apple I
  2. IBM 1620
  3. UNIVAC I
  4. ENIAC
ব্যাখ্যা
⚪ IBM 1620 ছিল একটি ছোট আকারের বৈজ্ঞানিক কম্পিউটার, যেটি ১৯৬৪ সালে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) ইনস্টল করা হয়েছিল। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম ডিজিটাল কম্পিউটার। তখন এটি ব্যবহার করা হতো গবেষণা ও পরিসংখ্যানগত বিশ্লেষণের কাজে।

⚪ অপশন আলোচনা:

- UNIVAC I – এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত কম্পিউটার, তবে এটি বাংলাদেশে ইনস্টল হয়নি।

- ENIAC – এটি ছিল বিশ্বের প্রথম ইলেকট্রনিক জেনারেল পারপাস কম্পিউটার, তবে এটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই ব্যবহৃত হয়েছিল।

- Apple I – এটি অ্যাপলের প্রথম পার্সোনাল কম্পিউটার, অনেক পরে এসেছে (১৯৭৬ সালে) এবং বাংলাদেশের প্রথম কম্পিউটার হিসেবে এর কোনো সংশ্লিষ্টতা নেই।

⚪ বাংলাদেশে কম্পিউটারের ইতিহাস:
- ১৯৬৪ সালে দ্বিতীয় প্রজন্মের IBM 1620 কম্পিউটার দিয়ে বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার শুরু হয়।
- এটি ছিল আইবিএম কোম্পানির একটি মেইনফ্রেইম কম্পিউটার
- IBM 1620 সিরিজের কম্পিউটারটি স্থাপিত হয় তৎকালীন পাকিস্থান পরমাণু গবেষণা কেন্দ্রে যার বর্তমান নাম বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র।
- যন্ত্রটির প্রধান ব্যবহার ছিল জটিল গবেষণা কাজে গাণিতিক হিসাব সম্পন্ন-করণ।
- কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত আছে।
- ষাটের দশকের শেষ দিকে হাবিব ব্যাংক ও ইউনাইটেড ব্যাংক কম্পিউটার স্থাপন করে।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 1969 সালের দিকে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার শুরু করে।
- কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত আছে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।
৮০.
In case of a 4-line decoder, the number of output lines is:
  1. 4
  2. 8
  3. 16
  4. 12
ব্যাখ্যা
⚪ ডিকোডার:
- ডিকোডার হলো এমন এক ধরনের ইলেকট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে।
- ডিকোডার হলো এমন একটি সমবায় সার্কিট যার সাহায্যে n টি ইনপুট থেকে সর্বাধিক 2n
টি আউটপুট লাইনের একটিতে 1 ও বাকিগুলোতে ০ আউটপুট পাওয়া যায়।
- কখন কোন আউটপুট লাইনে 1 পাওয়া যাবে তা নির্ভর করে ইনপুটগুলোর মানের উপর।

এখন,
 4 লাইন ডিকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন = 24
= 16 টি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮১.
On older PCs, which key combination was traditionally used to force a reboot?
  1. Ctrl + Alt + Delete
  2. Alt + Shift + F1
  3. Ctrl + Shift + Delete
  4. Ctrl + Alt + Esc
ব্যাখ্যা
⚪ পুরনো কম্পিউটারগুলোতে, Ctrl + Alt + Delete কী কম্বিনেশনটি ব্যবহার করা হতো একটি ফোর্স রিবুট বা জোরপূর্বক রিবুট করার জন্য।
যখন কম্পিউটার হ্যাং করে যেত বা কোনো কারণে সাড়া দিত না, তখন ব্যবহারকারীরা Ctrl + Alt + Delete চেপে কম্পিউটারকে রিস্টার্ট করত। এই কম্বিনেশনটি BIOS লেভেলে কাজ করত, মানে অপারেটিং সিস্টেম চালু হবার আগেও এটি কাজ করত। বিশেষ করে পুরনো MS-DOS বা Windows 95/98 সিস্টেমে এটি খুবই প্রচলিত ছিল।

এই কম্বিনেশনটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেন ব্যবহারকারী ভুলবশত চেপে না ফেলে — কারণ তিনটি কী একসাথে চাপা সহজ নয়। এতে করে রিস্টার্ট দেওয়ার সিদ্ধান্তটা ইচ্ছাকৃতভাবে নেওয়া হয়।

⚪ অপশন আলোচনা:
-  Ctrl + Alt + Esc
এই কম্বিনেশনটি কিছু সিস্টেমে Task Manager খোলার জন্য ব্যবহৃত হত (বিশেষ করে Windows এর কিছু সংস্করণে)।

তবে এটি ফোর্স রিবুট বা রিস্টার্ট করার জন্য ব্যবহৃত হত না।

- Ctrl + Shift + Delete
এটি সাধারণত ইন্টারনেট ব্রাউজারে (যেমন Chrome, Firefox) ব্যবহৃত হয় Browsing Data মুছতে (Clear Cache, Cookies ইত্যাদি)।

সিস্টেম রিস্টার্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

- Alt + Shift + F1
এটি একটি সাধারণ কী কম্বিনেশন নয় এবং বেশিরভাগ অপারেটিং সিস্টেমে এর নির্দিষ্ট কোনো কাজ নেই।

কিছু বিশেষ সফটওয়্যার বা কাস্টম কনফিগারেশনে এটি কিছু কাজ করতে পারে, তবে রিস্টার্ট বা রিবুট করার জন্য এটি প্রচলিত নয়।

- সঠিক উত্তর: C) Ctrl + Alt + Delete
এই কম্বিনেশনটি পুরনো এবং নতুন উভয় ধরনের Windows অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয় বিশেষ করে সিস্টেম হ্যাং করলে রিস্টার্ট বা Task Manager অ্যাক্সেস করতে।

উৎস: Microsoft website.
৮২.
What is a qubit in quantum computing?
  1. A quantum bit that can exist in a superposition of 0 and 1
  2. A binary bit that can be either 0 or 1
  3. A unit of classical information
  4. A part of a classical computer that stores data
ব্যাখ্যা
⚪ Quantum computing এ qubit হল একটি বিশেষ ধরনের বিট যা ক্লাসিক্যাল কম্পিউটিং এর বিটের থেকে আলাদা। ক্লাসিক্যাল বিট শুধুমাত্র ০ অথবা ১ মানে নিতে পারে, কিন্তু একটি qubit superposition (অতিসূক্ষ্ম অবস্থান) এর মাধ্যমে ০ এবং ১ উভয় অবস্থাতেই থাকতে পারে একসাথে। এর মানে হলো, qubit একসাথে অনেকগুলো সম্ভাব্য অবস্থায় থাকতে পারে, যা কম্পিউটারকে আরও দ্রুত এবং শক্তিশালীভাবে গণনা করতে সাহায্য করে।

তাহলে, সঠিক উত্তর হবে:
C) A quantum bit that can exist in a superposition of 0 and 1

⚪ Qubit:
Quantum computing এ কিউবিট (Qubit) হলো কুয়ান্টাম কম্পিউটিংয়ের মৌলিক একক। এটি ক্লাসিক্যাল বিটের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং নতুন ধরনের গণনা ক্ষমতা প্রদান করে। এখানে কিউবিটের কিছু মূল ধারণা ব্যাখ্যা করা হলো:

1. ক্লাসিক্যাল বিট vs কিউবিট:

ক্লাসিক্যাল বিট: সাধারণ কম্পিউটিংয়ে যে বিট ব্যবহৃত হয়, তা বা ০ (শূন্য) বা ১ (এক) হতে পারে।

কিউবিট: কিউবিট দুইটি অবস্থানে (০ এবং ১) একসাথে থাকতে পারে। এই ক্ষমতাকে বলা হয় superposition (Superposition)। এতে একে বলা হয় কোয়ান্টাম সুপারপজিশন। একটি কিউবিট ০ এবং ১ এর মধ্যে কোন এক মিশ্র অবস্থানে থাকতে পারে যতক্ষণ না সেটি পরিমাপ করা হয়।

2. সুপারপজিশন (Superposition):

কিউবিটে সুপারপজিশন এর মাধ্যমে, কিউবিট ০ এবং ১ দুটো অবস্থানে একসাথে থাকতে পারে। এর ফলে, কিউবিট একসাথে অনেক তথ্য প্রসেস করতে সক্ষম।

উদাহরণস্বরূপ, কিউবিট যদি ৫০% ০ এবং ৫০% ১ হতে পারে, তখন এটি এক সাথে দুটো কাজ করতে সক্ষম।

3. এন্ট্যাঙ্গলমেন্ট (Entanglement):

কিউবিটের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এন্ট্যাঙ্গলমেন্ট। এর মাধ্যমে, দুইটি কিউবিট একে অপরের সাথে সম্পর্কিত হয়ে যেতে পারে, এমনকি তারা যদি একে অপর থেকে অনেক দূরে থাকে। এক কিউবিটের অবস্থা পরিবর্তন করলে, অন্য কিউবিটের অবস্থা সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে। এন্ট্যাঙ্গলমেন্ট কুয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয় এবং এটি জটিল গণনার জন্য কাজে আসে।

4. কিউবিটের পরিমাপ (Measurement):

কিউবিটের অবস্থান সুপারপজিশন অবস্থায় থাকলে, সেটি বিভিন্ন সম্ভাবনাতে থাকে। কিন্তু যখন কিউবিট পরিমাপ করা হয়, তখন এটি একটি নির্দিষ্ট অবস্থা (০ অথবা ১) নেবে। এই পরিমাপের ফলে, কিউবিট একটি নির্দিষ্ট মানে চলে আসে এবং এটি ক্লাসিক্যাল বিটের মতো কাজ করতে শুরু করে।

5. কিউবিটের গুনাবলী:

- সুপারপজিশন: কিউবিট ০ এবং ১ উভয় অবস্থানে একসাথে থাকতে পারে।

- এন্ট্যাঙ্গলমেন্ট: কুইটগুলোর মধ্যে এক ধরনের গভীর সম্পর্ক থাকে, যা দূরত্ব সত্ত্বেও কাজ করে।

- ইন্টারফেয়ারেন্স: কুয়ান্টাম অবস্থাগুলি একে অপরকে প্রভাবিত করে, যা কম্পিউটিংয়ের ফলাফলকে পরিবর্তন করে।

6. কিউবিটের ব্যবহার:

- কুয়ান্টাম কম্পিউটিংয়ের কিউবিটস ব্যবহার করে বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব। উদাহরণস্বরূপ:

- কুয়ান্টাম অ্যালগরিদম: শর্টফট অ্যালগরিদম (Shor's algorithm) যা বড় সংখ্যাকে দ্রুত গুণনীয়ক (factor) করতে সাহায্য করে।

- সিমুলেশন: কুয়ান্টাম কম্পিউটার সিমুলেশন (যেমন, কেমিক্যাল রিঅ্যাকশন বা নিউক্লিয়ার ফিজিক্স) করতে আরও দ্রুত এবং নির্ভুল কাজ করতে সক্ষম।

7. চ্যালেঞ্জ:

যদিও কুয়ান্টাম কম্পিউটার অনেক শক্তিশালী, তবে এর ব্যবহার বাস্তবায়ন করা এখনও চ্যালেঞ্জিং। কারণ কিউবিটগুলি অত্যন্ত সূক্ষ্ম এবং বাইরের পরিবেশের প্রভাবে তাদের অবস্থা পরিবর্তিত হতে পারে। এই কারণে, কুয়ান্টাম কম্পিউটার নির্মাণ এবং পরিচালনা করা এখনও অনেক গবেষণার বিষয়।

সারসংক্ষেপ:
কিউবিট হল কুয়ান্টাম কম্পিউটিংয়ের মৌলিক উপাদান, যা ক্লাসিক্যাল বিটের তুলনায় অনেক বেশি শক্তিশালী। কিউবিটের সুপারপজিশন এবং এন্ট্যাঙ্গলমেন্ট তাকে একসাথে অনেক কাজ করতে সক্ষম করে, যা ভবিষ্যতে প্রযুক্তির উন্নয়ন ও সমস্যার সমাধানে বড় ভূমিকা পালন করবে।

সূত্র: ibm [লিংক]

৮৩.
Which research institution is credited with the invention of the World Wide Web?
  1. Microsoft
  2. IBM
  3. Google
  4. CERN
ব্যাখ্যা
বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান CERN বিশ্বব্যাপী ওয়েব (World Wide Web) এর উদ্ভাবনের জন্য পরিচিত। CERN হলো সুইজারল্যান্ডে অবস্থিত একটি বৃহৎ বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান যা মূলত উচ্চ শক্তির পদার্থবিজ্ঞানে কাজ করে। ১৯৮৯ সালে টিম বার্নার্স-লি নামক একজন ব্রিটিশ বিজ্ঞানী এখানে কাজ করছিলেন এবং তিনি বিশ্বব্যাপী ওয়েবের ধারণা প্রদান করেন। এর মাধ্যমে তিনি একটি সিস্টেম তৈরি করেন যাতে মানুষ সহজে তথ্য ও ডকুমেন্ট একে অপরের সাথে শেয়ার করতে পারে।
তিনিই এই উদ্ভাবনটির মূল উদ্ভাবক এবং CERN এর মাধ্যমে এটি প্রথম ব্যবহার হতে শুরু করে।

⚪ WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়।
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়।
- WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে।

এছাড়া,
- The European Center for Nuclear Research এর বর্তমান নাম CERN (European Organization for Nuclear Research)।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, www foundation.
৮৪.
Which network topology uses a single central cable to which all devices are connected, and if the cable fails, the entire network is impacted?
  1. Star Topology
  2. Ring Topology
  3. Bus Topology
  4. Mesh Topology
ব্যাখ্যা
⚪ Bus Topology হলো এমন একটি নেটওয়ার্ক টপোলজি যেখানে একটি একক কেন্দ্রীয় কেবল (বস) থাকে, যেটির সাথে সমস্ত ডিভাইস সংযুক্ত থাকে। এই কেবলের মাধ্যমে সমস্ত ডেটা ট্রান্সফার হয়। যদি এই কেন্দ্রীয় কেবলটি কোনও কারণে ক্ষতিগ্রস্ত হয়, তবে পুরো নেটওয়ার্কের কার্যক্রম থেমে যাবে, কারণ সমস্ত ডিভাইস ঐ কেবলের উপর নির্ভরশীল।

এটি একটি সহজ এবং কম খরচে নেটওয়ার্ক ডিজাইন হলেও, এর অন্যতম দুর্বলতা হলো কেবলের ত্রুটি নেটওয়ার্কের পুরো কাজকে প্রভাবিত করতে পারে।

⚪ নেটওয়ার্ক টপোলজি:
- দুই বা ততোধিক কম্পিউটারকে ক্যাবল, হাব বা সুইচ ইত্যাদি দ্বারা নেটওয়ার্কের আওতাভুক্ত করার জন্য যুক্তি নির্ভর পথের ডিজাইন এবং ব্যবস্থাপনাকে নেটওয়ার্ক টপোলজি বলা হয়।
- অর্থাৎ যে ব্যবস্থায় কম্পিউটারসমূহ বা নোডসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক টপোলজি বলে।
- ব্যবহারের ক্ষেত্র, তথ্য আদান প্রদানের গতি ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটারগুলি বিভিন্ন ভাবে সংযুক্ত থাকে।

⚪ নেটওয়ার্কে ব্যবহৃত উল্লেখযোগ্য কয়েকটি টপোলজি:
১. বাস টপোলজি
২. রিং টপোলজি
৩. স্টার টপোলজি 
৪. ট্রি টপোলজি 
৫. মেস টপোলজি এবং
৬. হাইব্রিড টপোলজি।

• বাস টপোলজি:
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে।
- একে অনেক সময় লিনিয়ার টপোলজিও বলা হয়।
- এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন।
- এখানে কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না।
- প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে।

• ট্রি টপোলজি:
- যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা-প্রশাখার মতো বিন্যস্ত থাকে, তাকে ট্রি টপোলজি বলা হয়।
- ট্রি টপোলজি প্রকৃতপক্ষে স্টার টপোলজিরই একটি সম্প্রসারিত রূপ।
- এ টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে।

• স্টার টপোলজি:
- যে টপোলজিতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট বা হাব বা সুইচের সাথে অন্যান্য কম্পিউটার বা পেরিফেরালসমূহকে সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে, তাকে স্টার টপোলজি বলে।

• মেশ টপোলজি:
মেশ টপোলজির প্রত্যেকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটারের একাধিক সংযোগ ব্যবস্থা থাকে এবং প্রতিটি কম্পিউটার আলাদা লিংক ব্যবস্থাধীন থাকে।
- এ ধরনের নেটওয়ার্কভূক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট লিংক বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৫.
Where is the headquarters of SpaceX located?
  1. Hawthorne, California
  2. San Francisco, California
  3. Los Angeles, California
  4. San Diego, California
ব্যাখ্যা
⚪ SpaceX-এর সদর দপ্তর হওথর্ন, ক্যালিফোর্নিয়া-তে অবস্থিত।
SpaceX (Space Exploration Technologies Corp.) একটি প্রাইভেট মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা এলন মাস্ক। 2002 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, প্রতিষ্ঠানটি বিভিন্ন মহাকাশ সম্পর্কিত প্রকল্পের মাধ্যমে বৈপ্লবিক উন্নতি করেছে।
তাদের সদর দপ্তর হওথর্ন শহরে, ক্যালিফোর্নিয়ায়, যা লস অ্যাঞ্জেলেস শহরের কাছাকাছি। এই স্থানটি তাদের মূল উৎপাদন এবং গবেষণার জন্য ব্যবহৃত হয়।

⚪ SpaceX:
- ২০০২ সালে ইলন মাস্ক SpaceX প্রতিষ্ঠা করেন।
- স্পেস এক্সের প্রধান কার্যালয় রয়েছে ক্যালিফোর্নিয়ার হোথর্নে।
- SpaceX এর পূর্ণরূপ Space Exploration Technologies Corporation.
- এটি একটি আমেরিকান এয়ার স্পেস কোম্পানি যা বাণিজ্যিক মহাকাশ ভ্রমণের যুগের উদ্বোধনে সহায়তা করেছিল।
- এটি প্রথম বেসরকারি কোম্পানি যা সফলভাবে একটি মহাকাশ যানবাহন উৎক্ষেপণ নিয়ে কাজ করে।

উৎস: ব্রিটানিকা।