পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক i) বৈশ্বিক দ্বন্দ্ব ও গুরুত্বপূর্ণ অঞ্চল, দ্বন্দ্বপূর্ণ সাগর ও অন্যান্য; ii) NATO, Warsaw Pact, INTERPOL, ANZUS, নিরাপত্তা সম্মেলন সমূহ; iii) নিরাপত্তা সংক্রান্ত চুক্তি; iv) বিভিন্ন গোয়েন্দা, গেরিলা ও জঙ্গী সংস্থা, বিদ্রোহী জোট; [FBI, CIA, FSB, RAW, Fairfax, মোসাদ, আমান, M16, হামাস, হিজবুল্লাহ, আল শাবাব, আইরিস রিপানলিকান আর্মি, টুপাক আমারু, ফার্ক, আবু শায়াফ, শাইনিং পাথ, M-23, উলফা, খেমারুজ, পিকেকে, ব্ল্যাক সেপ্টেম্বর, গডস আর্মি, ইসলামিক স্ট্যাট, হুথি বিদ্রোহী, লস্কর - ই তৈইব্যা, জইশ মোহাম্মদ, হিজবুত তাহরীর, JKLF, নকশাল, তানজিম আল জিহাদ, M19]। ------------------ [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
ANZUS একটি -
  1. সামরিক জোট
  2. অর্থনৈতিক জোট
  3. আঞ্চলিক জোট
  4. বাণিজ্যিক জোট
সঠিক উত্তর:
সামরিক জোট
উত্তর
সঠিক উত্তর:
সামরিক জোট
ব্যাখ্যা
ANZUS:
- ANZUS একটি সামরিক জোট।
- লক্ষ্য: সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে বৈদেশিক আগ্রাসন প্রতিহত করা।
- ANZUS চুক্তি স্বাক্ষরিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
- কার্যকর হয়: ১৯৫২ সালে।
- সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
- এখানে, A =Australia; NZ: New Zealand; US = United States of America.
- স্বাক্ষরের স্থান: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
- সদরদপ্তর : ক্যানবেরা, অস্ট্রেলিয়া।

উৎস: ANZUS ওয়েবসাইট।
.
স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এবং Interpol-এর মধ্যে সমন্বয় করে-
  1. National Central Bureau
  2. National Security Intelligence
  3. National Bureau of Investigation
  4. The Criminal Investigation Department
সঠিক উত্তর:
National Central Bureau
উত্তর
সঠিক উত্তর:
National Central Bureau
ব্যাখ্যা
National Central Bureau(NCB):
- NCB হলো প্রতিটি সদস্য দেশের মধ্যে Interpol-এর অফিসিয়াল লিঙ্ক বা সংযোগ কেন্দ্র।
- Interpol-এর ১৯৬টি সদস্য দেশের প্রত্যেকটির একটি করে NCB থাকে।
• কাজ:
- Interpol-এর মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে অপরাধমূলক তথ্য আদান-প্রদান করা।
- আন্তঃদেশীয় অপরাধ যেমন সন্ত্রাসবাদ, মানব পাচার, মাদক চোরাচালান, সাইবার অপরাধ ইত্যাদির বিষয়ে সমন্বয় করা।
- আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা (Red Notice) জারি এবং তার উপর কাজ করা।
- স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এবং Interpol-এর মধ্যে সমন্বয় রাখা।
- সকল অপরাধ সংক্রান্ত তথ্য Interpol এর কেন্দ্রীয় ডাটাবেসে পাঠানো।

• ইন্টারপোল (Interpol):
- পূর্ণরূপ: The International Criminal Police Organization.
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)। 
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- সদস্য সংখ্যা: ১৯৬টি।(জানুয়ারি, ২০২৫)

উৎস: Interpol অফিসিয়াল ওয়েবসাইট।
.
কোনটি হামাসের সামরিক শাখা?
  1. ইজ্জাদিন আল - নাসুম ব্রিগেড
  2. ইজ্জাদিন আল-কাসিম ব্রিগেড
  3. ইজ্জাদিন আল-নাসির ব্রিগেড
  4. ইজ্জাদিন আন-নাসির ব্রিগেড
সঠিক উত্তর:
ইজ্জাদিন আল-কাসিম ব্রিগেড
উত্তর
সঠিক উত্তর:
ইজ্জাদিন আল-কাসিম ব্রিগেড
ব্যাখ্যা
• হামাস:
- হামাস হলো একটি রাজনৈতিক এবং সামরিক সংগঠন, যা ফিলিস্তিনের একটি প্রধান স্বাধীনতাকামী সংগঠন।
- এর সামরিক শাখার নাম ইজ্জাদিন আল-কাসিম ব্রিগেড (Izz ad-Din al-Qassam Brigades)।
- এর নামকরণ করা হয়েছে ফিলিস্তিনের এক ঐতিহাসিক প্রতিরোধ নেতা ইজ্জাদিন আল-কাসাম-এর নামে।
- এই শাখাটি হামাসের সশস্ত্র কার্যক্রম পরিচালনার মূল দায়িত্ব পালন করে, যেমন রকেট হামলা, অপহরণ, এবং অন্যান্য সামরিক কার্যক্রম।

উল্লেখ্য,
- হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- শেখ আহমাদ ইয়াসিন সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

উৎস: ব্রিটানিকা।
.
২০২৩ সালে ইসরাইলের ওপর হামাস কর্তৃক পরিচালিত হামলার নাম কী?
  1. অপারেশন আয়রন সোর্ডস
  2. অপারেশন আল-কুদস স্টর্ম
  3. অপারেশন আল-আকসা ফ্লাড
  4. অপারেশন আল-কাসিম ফ্লাড
সঠিক উত্তর:
অপারেশন আল-আকসা ফ্লাড
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন আল-আকসা ফ্লাড
ব্যাখ্যা
• অপারেশন আল-আকসা ফ্লাড:
- ইসরাইলের ওপর হামাস কর্তৃক পরিচালিত অভিযানের নাম 'অপারেশন আল-আকসা ফ্লাড'।
- ৭ অক্টোবর, ২০২৩ ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। 
- তাঁরা এই অভিযানের নাম দেয় 'অপারেশন আল-আকসা ফ্লাড'।
- ইসরায়েলে হামাস হামলা চালানোর পরপরই গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা চালাতে শুরু করে তেল আবিব।
- এটির প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) 'অপারেশন আয়রন সোর্ডস' শুরু করে এবং গাজায় আক্রমণ করে।

উৎস: ব্রিটানিকা।
.
বসনিয়া সংকট সংক্রান্ত 'ডেটন চুক্তি' স্বাক্ষর হয় কোন দেশে-
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. আলজেরিয়া
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
• ডেটন চুক্তি (Dayton Agreement):
-  পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina.
- মধ্যস্থতায় নেতৃত্ব দেন তৎকালীন প্রধান মার্কিন শান্তি আলোচনাকারী রিচার্ড হলব্রুক।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৯৫।
- পক্ষসমূহ সমাঝোতায় পৌছান:ডেটন শহরের কাছে রাইট-প্যাটারসন বিমান বাহিনী ঘাঁটি, ওহাইও, যুক্তরাষ্ট্র।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ: বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
- স্বাক্ষরকারী: ক্রোয়েশিয়া সার্বিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্টগণ।
- উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সমস্যার সমাধান।

উৎস: OSCE.org. ও Britannica.
.
ন্যাটোর ১ম মুসলিম সদস্য দেশ কোনটি?
  1. আলবেনিয়া
  2. আলজেরিয়া
  3. তুরস্ক
  4. মরোক্ক
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা
NATO:
- পূর্ণরূপ: North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থ।
-  এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২।(জানুয়ারি, ২০২৫)।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- তুরস্ক ন্যাটোর মুসলিম ১ম সদস্য দেশ।
- দেশটি ১৯৫২ সালে ন্যাটোতে যোগদান করছে।
- অন্যদিকে, আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোতে যোগদান করেছে।
- সর্বশেষ সদস্য: সুইডেন।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন।
- বর্তমান সদরদপ্তর: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস।
- বর্তমান মহাসচিব : মার্ক রুট (জানুয়ারি, ২০২৫)।

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
.
'ব্ল্যাক সেপ্টেম্বর' কী?
  1. ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন
  2. ফিলিস্তিনের একটি রাজনৈতিক সংগঠন
  3. ইসরাইলের গুপ্ত বাহিনী
  4. হিটলারের গুপ্ত বাহিনী
সঠিক উত্তর:
ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন
ব্যাখ্যা
ব্ল্যাক সেপ্টেম্বর:
- ব্ল্যাক সেপ্টেম্বর ছিল একটি ফিলিস্তিনি গেরিলা সংগঠন, যা মূলত ফাতাহ সংগঠন থেকে বিচ্ছিন্ন একটি অংশ হিসেবে গঠিত হয়।
- ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সঙ্গে জড়িত ছিল।
- যদিও এর কার্যক্রম মাত্র কয়েক বছরের জন্য সক্রিয় ছিল, ১৯৭৪ সালে এটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।
-  সংগঠনটি সবচেয়ে বেশি পরিচিত হয় ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে অংশগ্রহণকারী ১১ জন ইসরাইলি অ্যাথলেটকে অপহরণ করে।
- এই ঘটনার ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্ল্যাক সেপ্টেম্বর ব্যাপক আলোচনার কেন্দ্রে আসে এবং সংগঠনটি বিশ্বব্যাপী নিন্দার পাত্র হয়।

উৎস: ব্রিটানিকা।
.
পারমানবিক অস্ত্র পরীক্ষা বন্ধের কথা বলা হয়েছে কোন চুক্তিতে?
  1. NPT
  2. CTBT
  3. START 2
  4. TPNW
সঠিক উত্তর:
CTBT
উত্তর
সঠিক উত্তর:
CTBT
ব্যাখ্যা
• CTBT:
- CTBT এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty.
- পারমাণবিক পরীক্ষা-নিষেধাজ্ঞা চুক্তি।
- আনুষ্ঠানিকভাবে বায়ুমণ্ডলে, মহাকাশে এবং পানির নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করার চুক্তি।

- জাতিসংঘের সাধারণ পরিষদ CTBT চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত দেশ: ১৮৭টি।

অন্যদিকে,
- NPT পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- START 2 কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি।
- TPNW পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি।

উৎস: ব্রিটানিকা।
.
JKLF কী?
  1. শ্রীলংকান গেরিলা সংগঠন
  2. মিয়ানমারভিত্তিক গেরিলা সংগঠন
  3. কাশ্মিরভিত্তিক গেরিলা সংগঠন
  4. শিখ ধর্মাবলম্বীদের উগ্রপন্থি সংগঠন
সঠিক উত্তর:
কাশ্মিরভিত্তিক গেরিলা সংগঠন
উত্তর
সঠিক উত্তর:
কাশ্মিরভিত্তিক গেরিলা সংগঠন
ব্যাখ্যা
• JKLF:
- পূর্ণরূপ: Jammu-Kashmir Liberation Front।
- কাশ্মীর উপত্যকায় সবচেয়ে বৃহৎ স্বাধীনতাকামী কাশ্মীরী সংগঠন।
- প্রতিষ্ঠাতা: আমানুল্লাহ খান এবং মকবুল ভাট।
- এটি ১৯৭৭ সালে যুক্তরাজ্যের বার্মিংহামে প্রতিষ্ঠিত হয়।

উৎস: library of Congress Website.