পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬১
সিলেবাস
Full Model Test – 06 (Full Syllabus)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৬১ প্রশ্ন

.
'আন্বীক্ষিকী' শব্দের অর্থ কী?
  1. ক) দর্শনশাস্ত্র
  2. খ) গণিতশাস্ত্র
  3. গ) নৃত্যকলা
  4. ঘ) ন্যায়শাস্ত্র
ব্যাখ্যা
আন্বীক্ষিকী (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃ্তি প্রত্যয় = আন্বীক্ষা+ইক+ঈ
অর্থ: ন্যায়শাস্ত্র, তর্কবিদ্যা। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'অভিযান' শব্দে 'অভি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) সম্যক অর্থে
  2. খ) আতিশয্য অর্থে
  3. গ) সম্যক অর্থে
  4. ঘ) গমন অর্থে
ব্যাখ্যা
'অভিযান' শব্দে 'অভি' উপসর্গটি একটি সংস্কৃত উপসর্গ। 

বিভিন্ন অর্থে 'অভি' উপসর্গের ব্যবহার।
- সম্যক অর্থে           অভিব্যক্তি, অভিজ্ঞ, অভিসার, অভিনিবেশ  
- বিশেষ অর্থে           অভিধান, অভিনয়, অভিনেতা, অভিভাবক
- গমন অর্থে             অভিযান, অভিকেন্দ্র, অভিবাসী, অভিবাসন 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?
  1. ক) পাগলাগারদ
  2. খ) সত্যভ্রষ্ট
  3. গ) বাগদত্তা
  4. ঘ) দিল্লীশ্বর
ব্যাখ্যা
বাগ দ্বারা দত্তা = বাগদত্তা, তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ। 

তৃতীয়া তৎপুরুষ সমাস:
যে সমাসে পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক, তে ইত্যাদি) লােপ পায়, তাকে বলা হয় তৃতীয়া তৎপুরুষ সমাস।
যেমন-
- মধু দিয়ে মাখা = মধুমাখা,
- শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ,
- লাঠি দ্বারা খেলা = লাঠিখেলা,
- অস্ত্র দ্বারা উপচার = অস্ত্রোপাচার,
- জরা দ্বারা জীর্ণ = জরাজীর্ণ,
- স্বনাম দ্বারা ধন্য = স্বনামধন্য,
- ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য = ইন্দ্রিয়গ্রাহ্য,
- দৃষ্টি দ্বারা হীন = দৃষ্টিহীন,
- মন দ্বারা গড়া = মনগড়া,
- শােক দ্বারা আর্ত = শােকার্ত,
- গুণ দ্বারা মুগ্ধ = গুণমুগ্ধ,
- তৈল দ্বারা আক্ত = তৈলাক্ত,
- শােক দ্বারা আকুল = শােকাকুল,
- মধুতে মাখা = মধুমাখা,
- বিপদ দ্বারা সঙ্কুল = বিপদসঙ্কুল প্রভৃতি।

পাগলের নিমিত্তে গারদ = পাগলাগারদ = চতুর্থী তৎপুরুষ সমাস। 
সত্য থেকে ভ্রষ্ট = সত্যভ্রষ্ট = পঞ্চমী তৎপুরুষ সমাস।
দিল্লীর ঈশ্বর = দিল্লীশ্বর = ষষ্ঠী তৎপুরুষ সমাস।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'উদ্বাহ' শব্দের সমার্থক কোনটি?
  1. ক) বিবাহ
  2. খ) বায়ু
  3. গ) বিচলিত
  4. ঘ) উদ্‌গিরন
ব্যাখ্যা
উদ্বাহ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = উদ্‌+√বহ্‌+আ
অর্থ: বিবাহ, পরিণয়। 

'বিবাহ' শব্দের অন্যান্য সমার্থক শব্দ=  পরিনয়, পাণিগ্রহণ, পাণিপীড়ন, নিকাহ্‌, শাদী। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'সন্তাপ' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) স + তাপ
  2. খ) সহ + তাপ
  3. গ) সন + তাপ
  4. ঘ) সম্ + তাপ
ব্যাখ্যা
'সন্তাপ' এর সঠিক সন্ধিবিচ্ছেদ = সম্ + তাপ।

ম্-এর পরে যে কোনাে বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়।
যেমন
ম্‌ + চ্‌ = ঞ + চ্     সম্ + চয় = সঞ্চয়।
ম্‌ + ক্‌ = ঙ + ক্‌     শম্ + কা = শঙ্কা।
ম্ + ত্ = ন্ + ত্‌      সম্ + তাপ = সন্তাপ
এরূপ- সম্মান, সন্ন্যাস, সন্ধান, কিন্নর, সন্দর্শন, কিম্ভুত ইত্যাদি। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলা ভাষায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থের নাম কী?
  1. ক) ইতিহাসমালা
  2. খ) রাজা প্রদাপাদিত্য চরিত্র
  3. গ) ফুলমণি ও করুনার বিবরণ
  4. ঘ) লিপিমালা
ব্যাখ্যা
রামরাম বসু রচিত গ্রন্থ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১)।
- এটি বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ।
- রামরাম বসু, উইলিয়াম কেরীকে বাংলা ভাষা শেখান ( ১৭৯৩ থেকে ১৭৯৬ পর্যন্ত) 
- তাই তিনি কেরি সাহেবের মুন্‌সি নামে পরিচিত ছিলেন। 

- 'লিপিমালা' (১৮০২) রামরাম বসু রচিত অপর একটি বিখ্যাত গ্রন্থ। 
- উইলিয়াম কেরির 'কথোপকথন' বাংলা ভাষায় প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ। 
- বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের প্রয়াস হেনা ক্যাথারিন ম্যালেন্স রচিত ফুলমণি ও করুণার বিবরণ ( ১৮৫২)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'পাছে লােকে কিছু বলে' - বাক্যে 'পাছে লোকে' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তৃকারকে শূন্য বিভক্তি
  2. খ) কর্তৃকারকে ৭মী বিভক্তর
  3. গ) কর্মকারকে শূণ্য বিভক্তি
  4. ঘ) কর্মকারকে ৭মী বিভক্তি
ব্যাখ্যা
কর্তৃকারকে বিভক্তির প্রয়োগের উদাহরণ- 

- পাখি সব করে রব = কর্তৃকারকে শূন্য বিভক্তি
- আমার দ্বারা এ কাজ হবে না সাধন = কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি
- পাছে লােকে কিছু বলে = কর্তৃকারকে ৭মী বিভক্তি
- বুলবুলিতে ধান খেয়েছে = কর্তৃকারকে ৭মী বিভক্তি
- ঘােড়ায় গাড়ি টানে = কর্তৃকারকে ৭মী বিভক্তি
- মানুষ ভাবে এক হয় আর এক = কর্তৃকারকে শূন্য বিভক্তি
- সবাইকে একদিন মরতে হবে = কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'পরিবেদন' শব্দটি দ্বারা কী বুঝায়?
  1. ক) ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন।
  2. খ) বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে।
  3. গ) ছেকে পরিস্কার বা শোধন করা হয়েছে এমন।
  4. ঘ) পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ।
ব্যাখ্যা
বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে = পরিবেদন

ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন = পরিব্রাজন 
ছেকে পরিস্কার বা শোধন করা হয়েছে এমন = পরিস্রুত
পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ = অধিবেদন 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
Cary Coal to Newcastle এর সঠিক বঙ্গানুবাদ কোনটি?
  1. ক) ধর্মের ঢাক আপনি বাজে
  2. খ) বানরের গলায় মুক্তোর মালা
  3. গ) চোরে চোরে মাসতুতো ভাই
  4. ঘ) তেলে মাথা তেল দেয়া
ব্যাখ্যা
তেলে মাথা তেল দেয়া = Cary Coal to Newcastle.
ধর্মের ঢাক আপনি বাজে = Virtue proclaims itself.
বানরের গলায় মুক্তোর মালা = Cast Pearls Before Swine. 
চোরে চোরে মাসতুতো ভাই = Birds of a feather flock together. 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
'পায়ের আওয়াজ পাওয়া যায়' কী জাতীয় রচনা?
  1. ক) উপন্যাস
  2. খ) গল্প
  3. গ) কাব্যনাট্য
  4. ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা
পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য |
- এখানে মুক্তিযুদ্ধকে মহাকাব্যিক ব্যঞ্জনায় তুলে ধরা হয়েছে। 
- নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে |
- পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি |

তাঁর রচিত অন্যান্য কাব্যনাট্য
- নুরুলদীনের সারাজীবন,
- এখানে এখন,
- গণনায়ক,
- বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।

তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত উপন্যাস নিষিদ্ধ লোবান। 
- 'নিষিদ্ধ লোবান' উপন্যাস অবলম্বনে 'গেরিলা' চলচ্চিত্র নির্মিত হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
The difference between the square of any two consecutive integers is equal to- 
  1. ক) sum of given two numbers
  2. খ) product of two numbers
  3. গ) an even number
  4. ঘ) none of these
ব্যাখ্যা
Let the two consecutive integers be m and (m + 1).
Then,
(m + 1)2 - m2
= m2 + 1 + 2m - m2
= (2m + 1)
= (m + m + 1) = sum of given integers
১২.
(1000)13 ÷ (10)37 = ?
  1. ক) 1
  2. খ) 100
  3. গ) 10
  4. ঘ) 1/10
ব্যাখ্যা
(1000)13 ÷ (10)37  
(103)13 ÷ (10)37 
1039 ÷ (10)37 
1039 - 37
102
100
১৩.
The average monthly income of P and Q is Tk. 4000 that of Q and R is Tk. 3250 and that P and R is Tk. 3500. what is P's monthly income? 
  1. ক) Tk. 3550
  2. খ) Tk.3250
  3. গ) Tk. 4550
  4. ঘ) Tk. 4250
ব্যাখ্যা
Average monthly income of P and Q = Tk. 4000
Average monthly income of Q and R = Tk. 3250
Average monthly income of P and R = Tk. 3500
Total income of P + Q
= 2 × 4000
= Tk. 8000.....(i)

Total income of Q + R
= 2 × 3250
= Tk. 6500 .....(ii)
Total income of R + P
= 2 × 3500
= Tk. 7000.....(iii)
On adding equation (i) (ii) and (iii), we have
2 (P + Q + R) = 8000 + 6500 + 7000
⇒ P + Q + R = 21500/2
⇒ P + Q + R = Tk. 10750.....(iv)

By equation (iv) - (ii)
P's monthly income
= Tk.(10750 - 6500)
= Tk. 4250
১৪.
A started a business with Tk. 42,000 and is joined afterwards by B with Tk. 72,000. After how many months did B join if the profits at the end of the year are divided equally?
  1. ক) 3 months
  2. খ) 4 months
  3. গ) 5 months
  4. ঘ) 6 months
ব্যাখ্যা
Suppose B joined after x months
then,
42000 × 12 = 72000 × (12 - x)
42 × 12 = 72 × (12 - x)
42 × 12 = 72 × 12 - 72x
72x = 864 - 504
⇒ 72x = 360
⇒ x = 5
১৫.
One side of a rhombus is 37 cm and its area is 840 cm2. Find the sum of the lengths of its diagonals.
  1. ক) 94 cm
  2. খ) 95 cm
  3. গ) 96 cm
  4. ঘ) 98 cm
ব্যাখ্যা
Let X and Y be the lengths of diagonals of the rhombus,
Area of rhombus = Product of both diagonals/ 2,
⇒ 840 = (X × Y)/2,
⇒ X × Y = 1680,

Using Pythagorean Theorem we get,
⇒ (X/2)2 + (Y/2)2 = 372
⇒ X2 + Y2 = 1369 × 4
⇒ X2 + Y2 = 5476

Now
(X + Y)2 = X2 + 2XY + Y2
⇒ (X + Y)2 = 5476 + 2 × 1680
⇒ X + Y = 94
১৬.
A is two years older than B who is twice as old as C. If the total of the ages of A, B and C be 32, then how old is B?
  1. ক) 10 years
  2. খ) 12 years
  3. গ) 14 years
  4. ঘ) 16 years
ব্যাখ্যা
Let
C's age be x years.
Then,
B's age = 2x years.
A's age = (2x + 2) years.

  (2x + 2) + 2x + x = 32
  5x + 2 = 32
  5x = 32 - 2
  5x = 30
  x = 6.
Hence, B's age = 2x = 12 years.
১৭.
A 1200 m long train crosses a tree in 120 sec, how much time will it take to pass a platform 600 m long?
  1. ক) 180 sec.
  2. খ) 150 sec.
  3. গ) 160 sec.
  4. ঘ) 140 sec.
ব্যাখ্যা
Here
Length of a train is 1200m
Train took 120 sec to cross a tree
Length of a platform is 600m

Speed of the train = 1200/120 = 10 m/sec
Total distance = 1200 +600 = 1800 m

Time = distance/speed
        = 1800/10 = 180 sec

∴ Time required to cross a platform is 180 sec.
১৮.
If one-third of one-fourth of a number is 25, then three-tenth of that number is:
  1. ক) 80
  2. খ) 60
  3. গ) 90
  4. ঘ) 100
ব্যাখ্যা
Let the number be x.

Then,
1/3 of 1/4 of x = 25
x = 25 × 4 × 3 
x = 300
So, required number = (3/10) × 300 = 90 
 
১৯.
If the radius of a circle is doubled, its area is increased by-
  1. ক) 200%
  2. খ) 100%
  3. গ) 300%
  4. ঘ) 50%
ব্যাখ্যা
Let
Radius of the circle = r
then Area of the circle = πr2
if we doubled the radius then radius = 2r
and Area of the circle = π(2r)2 = 4πr2 

Increased Area = 4πr2 - πr2=3πr2 
Increase % = (3πr2/πr2) ×100}% 
                  = 300%
২০.
The factor of 2x2 + x - 3 is -
  1. ক) (3x + 2)(x - 3)
  2. খ) (2x + 3)(2x - 1)
  3. গ) (2x + 3)(x - 1)
  4. ঘ) (3x + 1)(x - 2)
ব্যাখ্যা
2x2 + x - 3 
2x2 + 3x - 2x - 3
x(2x + 3) - 1(2x + 3)
(2x + 3)(x - 1)
২১.
A and B together can complete a work in 12 days, B and C together can complete the same work in 8 days and A and C together can complete it in 16 days. In total, how many days do A, B and C together take to complete the same work? 
  1. ক) 73/7 days
  2. খ) 97/11 days
  3. গ) 75/13 days
  4. ঘ) 96/13 days
ব্যাখ্যা
(A + B)'s 1 day work = 1/12
(B + C)'s 1 day work =1/8
(A + C)'s 1 day work =1/16

2( A+B +C ) one day work =(1/12) + (1/8) + (1/16)
                                           = (4 + 6 + 3)/48
                                           = 13/48


( A+B +C ) one day work =13/96

So (A+B+C) done work = 96/13 days
২২.
The length of two parallel sides of a trapezium are 43 cm and 58 cm respectively, and the distance between the parallel sides is 18 cm. Find the area of the trapezium.
  1. ক) 949 cm2
  2. খ) 939 cm2
  3. গ) 929 cm2
  4. ঘ) 909 cm2
ব্যাখ্যা
Area of the Trapezium = (1/2) × (Sum of the parallel sides) × (Distance between parallel sides)
                                    = (1/2) × (43 + 58) × 18
                                    = (1/2) × 101 × 18
∴ Area of the Trapezium = 909 cm2
২৩.
The ratio of the number of boys to that of girls in a group becomes 2 : 1 when 15 girls leave. But afterwards when 45 boys also leave, the ratio becomes 1 : 5 . Originally the number of girls in the group was 
  1. ক) 30
  2. খ) 35
  3. গ) 40
  4. ঘ) 45
ব্যাখ্যা
Let the number of boys and girls be x and y respectively. 
Now 
x/(y - 15) = 2/1
2y - 30 = x 
x - 2y = - 30
x = 2y - 30...........(1)

Again 
(x - 45)/(y - 15) = 1/5
5(x - 45) = y - 15
5x - 225 = y - 15 
5x - y = 225 - 15 
5(2y - 30) - y = 210
10y - 150 - y = 210 
10y - y = 210 + 150 
9y = 360
y = 360/9 
y = 40
২৪.
Find the area of the circle whose circumference is equal to the perimeter of a square of side 22 cm.
  1. ক) 767 cm2
  2. খ) 156 cm2
  3. গ) 263 cm2
  4. ঘ) 616 cm2
ব্যাখ্যা
Given that
Side of the square = 22 cm
According to the question,
Circumference of the circle = Perimeter of the square
⇒ 2πr = 4a
⇒ 2πr = 4 × 22
⇒ 2 × (22 / 7) × r = 88
⇒ r = 14 cm

Area of the circle = πr2 ⇒ (22/ 7) × 14 × 14 = 616 cm2
∴ Area of circle is 616 cm2.
২৫.
The value of √0.000529 is
  1. ক) 2.03
  2. খ) 0.0023
  3. গ) 0.23
  4. ঘ) 0.023
ব্যাখ্যা
√0.000529 =√{529/1000000} 
                  = √{232/106}
                  = 23/103
                  = 23/1000
                   = 0.023
২৬.
If x : y = 2 : 3 and y : z = 4 : 5, then (x + y) : (y + z) is equal to -
  1. ক) 5 : 9
  2. খ) 20 : 27
  3. গ) 10 : 27
  4. ঘ) 15 : 23
ব্যাখ্যা
Given that 
x : y = 2 : 3 = 8 : 12
y : z = 4 : 5 = 12 : 15 

x : y : z  = 8 : 12 : 15 
Let
x = 8a , y = 12a , z = 15a 

x + y = 8a + 12a = 20a
y + z =12a + 15a = 27a

(x + y) : (y + z)  = 20a : 27a 
                         = 20 : 27

২৭.
An amount of Tk. 83 is divided among A, B and C such that A gets Tk. 7 more than B and B gets Tk. 8 more than C . What is the ratio of their shares? 
  1. ক) 36 : 19 : 21
  2. খ) 28 : 26 : 21
  3. গ) 30 : 27 : 20
  4. ঘ) 35 : 28 : 20
ব্যাখ্যা
Let
C gets =x  Tk..
B gets=x + 8  Tk.
A gets=x + 8 + 7 Tk.


Then according to the question
x + x + 8 + x + 15=83
3x=83 - 23
3x = 60
x= 20
Then C's share=20 Tk.
B's share=20 + 8= 28 Tk.
A's share=20 + 15= 35 Tk.
Hence the ratio of their share=35 : 28 : 20
২৮.
There is 50% increase in an amount in 5 years at simple interest. What will be the compound interest of Tk.1600 after 2 years at the same rate?
  1. ক) Tk. 363
  2. খ) Tk. 366
  3. গ) Tk. 336
  4. ঘ) Tk. 636
ব্যাখ্যা
Let P = Tk. 100.
Then, S.I. Tk. 50 and T = 5 years
Rate =(100 × 50)/(100 × 5) = 10%

Now, P = Tk.. 1600.
T = 2 years and R = 10% p.a.


C.I. =1600(1 + 10/100)2 - 1600
      = 1600(1.1)2 - 1600
      = 1936 - 1600
       = 336
২৯.
If 25a + 25b = 135, what is the average of a and b? 
  1. ক) 2.2
  2. খ) 2.3
  3. গ) 2.7
  4. ঘ) 2.8
ব্যাখ্যা
25a + 25b = 135
⇒ 25 (a + b) = 135
⇒ a + b = 135/25
⇒ a + b = 27/5

∴ Average of a and b = (a + b)/2
                                  = (27/5) × (1/2)
                                   = 27/10
                                   = 2.7
৩০.
Jishan and Akash can complete a work in 15 days and 10 days respectively. They started doing the work together but after 2 days Akash had to leave and Jishan alone completed the remaining work. The whole work was completed in :
  1. ক) 10 days
  2. খ) 12 days
  3. গ) 14 days
  4. ঘ) 16 days
ব্যাখ্যা
(Jishan + Akash)'s 1 day's work =1/15 + 1/10 
                                                  = (2 + 3)/30
                                                  = 5/30
                                                  = 1/6
(Jishan + Akash)'s 2 day's work = (1/6) ×2 = 1/3


Remaining work = 1 - 1/3 =(3 - 1)/3 = 2/3

1/15 work is done by Jishan in 1 day
2/3 work will be done by a in = 15 × (2/3) = 10 days

The total time taken = (10 + 2) = 12 days.
৩১.
The ____ you worry, The better.
  1. ক) much
  2. খ) more
  3. গ) little
  4. ঘ) less
ব্যাখ্যা
প্রশ্নোক্ত বাক্যে শূন্যস্থানে ‘যত-তত’ অর্থ প্রকাশ করতে less ব্যবহৃত হবে।
কারণ যদি better শব্দটির সাথে মিল রেখে more ব্যবহার করা হয়। তাহলে বাক্যের অর্থ অপ্রাসঙ্গিক ও অযৌক্তিক হবে- The more you worry, The better যার অর্থ যত দুশ্চিন্তা করবে তত ভালো।
আর less use করলে বাক্যের অর্থ ঠিক থাকে যেমন The less you worry, The better অর্থাৎ যত কম দুশ্চিন্তা করবে তত ভালো।
সুতরাং সঠিক উত্তর অপশন (ঘ)।
৩২.
Choose the antonym of the word 'Officious' -
  1. ক) Interfering
  2. খ) Intrusive
  3. গ) Meddling
  4. ঘ) Self-effacing
ব্যাখ্যা
Officious (adjective)

English Meaning: Too eager to tell people what to do and having too high an opinion of your own importance.
Bangla Meaning: গায়েপড়ে সাহায্য করতে বা পরামর্শ দেয় এমন; কর্তৃত্বপরায়ণ।

Synonyms: Interfering (হস্তক্ষেপ), Intrusive (পরাধিকারচর্চাকারী), Meddling (অনধিকারচর্চা).
Antonyms: Self-effacing (নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখে এমন; অত্মবিলোপী).

Source: Live MCQ Lecture
৩৩.
If Patron : Support then -
  1. ক) Spouse : Divorce
  2. খ) Artist : Imitation
  3. গ) Counselor : Advice
  4. ঘ) Restaurant : Customer
ব্যাখ্যা
Patron (পৃষ্ঠপোষক) যেমন কোন কিছুতে support (সহায়তা) প্রদান করে,
তেমনি Counselor (উপদেষ্টা) কোন বিষয়ে advice (উপদেশ) প্রদান করে।
৩৪.
Translate into English: সে একটা চাকরি পাওয়ার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখে নি।
  1. ক) He tried heart and soul to find a job.
  2. খ) He left no stone unturned in search of getting a job.
  3. গ) He leaves a lot to be desired for a job.
  4. ঘ) All
ব্যাখ্যা
Leave no stone unturned
English Meaning: try every possible course of action in order to achieve something.
Bangla Meaning: চেষ্টার ত্রুটি না রাখা

Ex. Sentence: He left no stone unturned in search of getting a job.
Bangla Meaning: সে একটা চাকরি পাওয়ার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখে নি।

----------------------
• Leave a lot to be desired
English Meaning: be highly unsatisfactory / to be much worse than someone would like.
Bangla Meaning: সন্তোষজনক না হওয়া।

• Heart and soul
English Meaning: the whole of one's energy and passion / completely.
Bangla Meaning: সর্বান্তঃকরণে / সম্পূর্ণরূপে / গভীরভাবে।

Source: Live MCQ Lecture
৩৫.
Question (49 - 51): Match words to their dictionary definitions -
Unusual and strange in a way that might be funny or annoying.
  1. ক) Ephemeral
  2. খ) Denigrate
  3. গ) Whimsical
  4. ঘ) Converge
ব্যাখ্যা
Whimsical (adjective)
English Meaning: Unusual and strange in a way that might be funny or annoying.
Bangla Meaning: বাতিকগ্রস্ত; খেয়ালি; অদ্ভুত।

-----------------------
Ephemeral (adjective)
English Meaning: Lasting for only a short time.
Bangla Meaning: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।

Denigrate (verb transitive)
English Meaning: To say that someone or something is not good or important.
Bangla Meaning: মানহানি/কালিমালেপন করা।

Converge 
English Meaning: To move toward the same point and come closer together or meet.
Bangla Meaning: Converge (at/on/upon) একই বিন্দু অভিমুখী হওয়া এবং একই বিন্দুতে এসে মিলিত হওয়া; সমকেন্দ্রাভিমুখী বা সমকেন্দ্রী হওয়া।

Source: Cambridge Dictionary and Accessible Dictionary.
৩৬.
"Understood without being expressed directly."
  1. ক) Obviate
  2. খ) Tacit
  3. গ) Elicit
  4. ঘ) Probity
ব্যাখ্যা
Tacit (adjective)
English Meaning: Understood without being expressed directly.
Bangla Meaning: অনুক্ত; নীরব; মৌন; মানস: tacit consent, মানসানুজ্ঞা: tacit agreement, নীরব/মৌনসম্মতি।

Obviate (verb transitive)
English Meaning: To remove a difficulty, especially so that action to deal with it becomes unnecessary.
Bangla Meaning: ভারমুক্ত হওয়া; দূর করা; আগেই বুঝতে পেরে তদনুযায়ী কাজ করা: obviate difficulties.

Elicit (verb transitive)
English Meaning: Evoke or draw out (a response, answer, or fact) from someone in reaction to one's own actions or questions.
Bangla Meaning: Elicit something (from somebody) কোনো কিছু টেনে বের করা অথবা কাউকে কোনো কিছু প্রকাশে বাধ্য করা: to elicit the fact.

Probity (noun) [Uncountable noun]
English Meaning: The quality of being honest and behaving correctly.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) চারিত্রিক সরলতা; সততা; সাধুতা।

Source: Live MCQ Lecture
৩৭.
A lack of organization and control in a society or group, especially because either there is no government or it has no power.
  1. ক) Anarchy
  2. খ) Volatile
  3. গ) Boorish
  4. ঘ) Rescind
ব্যাখ্যা
Anarchy [Uncountable noun]
English Meaning: A lack of organization and control in a society or group, especially because either there is no government or it has no power.
Bangla Meaning: নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা।

Volatile (adjective)
English Meaning: Likely to change suddenly and unexpectedly, or suddenly violent or angry.
If a substance, especially a liquid, is volatile, it will change easily into a gas.
Bangla Meaning: (১) (তরল) সহজে গ্যাস বা বাষ্পে পরিণত হয় এমন; উদ্বায়ী।
(২) (ব্যক্তি ও তার মেজাজ) প্রাণোচ্ছল; নিয়ত পরিবর্তনশীল; চলচিত্ত।

Boorish (adjective)
English Meaning: Behaving with rough and bad-manner.
Bangla Meaning: চাষাড়ে; গেঁয়ো; বর্বর; অভব্য।

Rescind (verb transitive)
English Meaning: To make a law, order, or decision no longer have any legal effect.
Bangla Meaning: (আইন, চুক্তি ইত্যাদি) বাতিল করা।

Source: Live MCQ Lecture
৩৮.
Think of one word only which can be used appropriately in all three sentence.
i) We must find _____ way out of it.
ii) _____ say one thing and others another.
iii) _____ thirty chiefs were present.
  1. ক) All
  2. খ) The
  3. গ) Some
  4. ঘ) Any
ব্যাখ্যা
অপশনগুলোর মধ্যে একমাত্র 'Some' word টি দ্বারা সকল শূন্যস্থান পূরণ করা সম্ভব।
এক্ষেত্রে Some ভিন্ন ভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হবে।

i) We must find some way out of it.
[Some (Adjective) - কোন একটা]
এর থেকে উত্তরণের কোন একটা উপায় আমাদের অবশ্যই বের করতে হবে।

ii) Some say one thing and others another.
[Some (Pronoun) - কেউ] 
কেউ এক কথা বলে আবার কেউ অন্য কথা।

iii) Some thirty chiefs were present.
[Some (adverb) - প্রায়]
প্রায় ত্রিশ জন প্রধান উপস্থিত ছিলেন।
৩৯.
Change into indirect speech: Fahim said to Shourav, “Let’s rescue the wounded person”.
  1. ক) Fahim proposed to Shourav that he should rescue the wounded person.
  2. খ) Fahim proposed to Shourav that we should rescue the wounded person.
  3. গ) Fahim proposed to Shourav that they should rescue the wounded person. 
  4. ঘ) Fahim requested Shourav to rescue the wounded person.
ব্যাখ্যা
Let’s দিয়ে বক্তা এবং শ্রোতা উভয়কে বুঝাচ্ছে। 
তাই এখানে Fahim ও Shourav দুইজনকে বুঝানোর জন্য they ব্যবহৃত হবে। 

অতএব, সঠিক উত্তর গ) Fahim proposed to Shourav that they should rescue the wounded person.
৪০.
What type of electromagnetic waves does Wi-Fi use?
  1. ক) Microwaves
  2. খ) Infrared waves
  3. গ) Gamma rays
  4. ঘ) Radio waves
ব্যাখ্যা
Wi-Fi is a networking technology that uses radio waves to allow high-speed data transfer over short distances. 
Wi-Fi technology allows local area networks (LANs) to operate without cables and wiring, making it a popular choice for home and business networks.
 
Source: Britannica
৪১.
Which country is not a member of BIMSTEC?
  1. ক) Thailand
  2. খ) Myanmar
  3. গ) Cambodia
  4. ঘ) Bangladesh
ব্যাখ্যা
- BIMSTEC (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) ১৯৯৭ সালের ৬ জুন ‘ব্যাংকক ডিক্লারেশন’ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- BIMSTEC সদরদপ্তর ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকায় উদ্বোধন করা হয়।
- BIMSTEC এর বর্তমান চেয়ারম্যান শ্রীলংকা এবং সেক্রেটারি জেনারেল ভুটানের তেনজিন লেকপেল।
- এর সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলোঃ
- ভারত,
- বাংলাদেশ,
- শ্রীলংকা,
- নেপাল, 
- ভুটান, 
- মিয়ানমার,
- থাইল্যান্ড।

সূত্রঃ BIMSTEC ওয়েবসাইট
৪২.
Which of the following countries has the most freshwater?
  1. ক) China
  2. খ) United States
  3. গ) Brazil
  4. ঘ) Canada
ব্যাখ্যা
স্বাদু পানি সংরক্ষণে বিশ্বে শীর্ষে রয়েছে ব্রাজিল 
বাংলাদেশের অবস্থান ১৩তম এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। 
  দেশ  - স্বাদু পানি (ঘন কিলোমিটার)
1. ব্রাজিল - ৮,২৩৩
2. রাশিয়া - ৪,৫০৮
3. মার্কিন যুক্তরাষ্ট্র - ৩,০৬৯
4. কানাডা - ২,৯০২
5. চীন - ২,৮৪০
6. কলম্বিয়া - ২,১৩২
7. ইউরোপীয় ইউনিয়ন - ২,০৫৭
8. ইন্দোনেশিয়া - ২,০১৯
9. পেরু - ১৯১৩
10. ভারত - ১৯১১
11. কঙ্গো - ১২৮৩
12. ভেনিজুয়েলা - ১২৩৩
13. বাংলাদেশ  - ১২২৭
14. মিয়ানমার - ১১৬৮
 
উৎস: ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট 
৪৩.
Which of the following is not a Persian Gulf country?
  1. ক) Oman
  2. খ) Yemen
  3. গ) Iraq
  4. ঘ) Saudi Arabia
ব্যাখ্যা
পারস্য উপসাগর তীরবর্তী রাষ্ট্র ৭টি। যথা:
- সৌদি আরব,
- সংযুক্ত আরব আমিরাত,
- কাতার,
- কুয়েত,
- বাহরাইন,
- ওমান,
- ইরাক,
- ইরান 
 
উৎস: ব্রিটানিকা
৪৪.
What does the acronym VPN stand for?
  1. ক) Visual Protocol Networking
  2. খ) Virtual Protocol Network
  3. গ) Visual Processing Network
  4. ঘ) Virtual Private Network
ব্যাখ্যা
VPN এর পূর্ণরূপ Virtual Private Network.
পাবলিক নেটওয়ার্ক বা ইন্টারনেটে যেহেতু পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। যেহেতু ইন্টারনেট ব্যবহার করে সরাসরি তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, তাই ইন্টারনেট ব্যবহার করে নিজের নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হলো VPN। এ পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরি হয়।

VPN সংযুক্ত কম্পিউটার বা ডিভাইসটির আসল আইপি (Internet Protocol) ঠিকানা গোপন করে এবং ইন্টারনেট ট্রাফিক এবং ডাটা একটি ব্যক্তিগত এবং সুরক্ষিতভাবে এনক্রিপ্ট করা টানেলের মাধ্যমে সর্বজনীন নেটওয়ার্কগুলির মাধ্যমে রাউটিং করে। 
VPN অতি দ্রুত সময়ে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এ নেটওয়ার্ক আপনার ব্যক্তিগত পরিচয়, অবস্থান বা ডাটা না দিয়ে ইন্টারনেট ব্রাউজ করার একটি উপায় তৈরি করে। VPN টানেলের ভেতরে যখন ডাটা এনক্রিপ্ট করা হয় তখন আইএসপি, অনুসন্ধান ইঞ্জিন, বিপণনকারী, হ্যাকার এবং অন্যরা ওয়েবে আপনার ক্রিয়াকলাপ দেখতে বা ট্র্যাক করতে পারে না ।

উৎস: টেলিকমিনিকেশন এবং নেটওয়ার্ক, এমবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৫.
Which of the following is the first country to approve a dual-strain vaccine?
  1. ক) Canada
  2. খ) United Kingdom
  3. গ) Germany
  4. ঘ) United States
ব্যাখ্যা
The UK has become the first country to approve a dual vaccine which tackles both the original Covid virus and the newer Omicron variant.
 
উৎস: বিবিসি ওয়েবসাইট
৪৬.
Millibar is commonly used in -
  1. ক) Mammalogy
  2. খ) Meteorology
  3. গ) Morphology
  4. ঘ) Metapsychology
ব্যাখ্যা
- Millibar is a unit of air pressure in the metric system.
- It is commonly used in meteorology, equal to 100 pascals, 1,000 dynes per square cm (about 0.0145 pounds per square inch), or slightly less than one-thousandth of a standard atmosphere.
 
Source: Britannica
৪৭.
In what form does the Internet move information between users’ computers?
  1. ক) Encrypted letters
  2. খ) Data packets
  3. গ) Complete digital files
  4. ঘ) Encrypted Key
ব্যাখ্যা
- ডেটা প্যাকেট নামক ছোট ছোট গ্রুপে বিভক্ত যেখানে প্রাপকের ঠিকানা থাকে এবং এই ডেটা পৌছানোর পর পুনরায় একত্রিত হয়।
 
Data is broken into small groups called packets that contain the recipient’s address so that they can travel over available lines and be reassembled in order on arrival

উৎসঃ ব্রিটানিকা।
৪৮.
The contribution of the industry sector to the GDP of Bangladesh is-
  1. ক) 34.08%
  2. খ) 37.07%
  3. গ) 36.09%
  4. ঘ) 39.08%
ব্যাখ্যা
অর্থনীতি/জিডিপিতে,
   - কৃষিখাতের অবদান - ১১.৫০%
   - কৃষিখাতে শ্রমশক্তি নিয়োজিত - ৪০.৬%
   - কৃষিখাতে প্রবৃদ্ধির হার - ২.২০%
 
   - শিল্পখাতের অবদান - ৩৭.০৭%
   - শিল্পখাতে শ্রমশক্তি নিয়োজিত - ২০.৪%
   - শিল্পখাতে প্রবৃদ্ধির হার - ১০.৪৪%
 
   - সেবাখাতের অবদান - ৫১.৪৪%
   - সেবাখাতে শ্রমশক্তি নিয়োজিত - ৩৯.০%
   - সেবাখাতে প্রবৃদ্ধির হার - ৬.৩১%
 
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৪৯.
Which of the following shortcut key is used to go to the top of an MS Word document?
  1. ক) Ctrl + HOME
  2. খ) Ctrl + End
  3. গ) Alt + End
  4. ঘ) Alt + Home
ব্যাখ্যা
- In Microsoft Word and other word processor programs, pressing Ctrl + Home moves to the beginning of the document, if not already there. 
- If you pressed Ctrl + Shift + Home, everything from the text cursor's current position to the start of the document would be highlighted.
 
Source: computerhope.com
৫০.
The capital of Lithuania is -
  1. ক) Tallinn
  2. খ) Vilnius
  3. গ) Riga
  4. ঘ) Warsaw
ব্যাখ্যা
- Vilnius is the capital of Lithuania.
- Tallinn is the capital of Estonia.
- Riga is the capital of Latvia.
- Warsaw is the capital of Poland.
 
Source: Britannica
 
৫১.
In 2023, G20 summit will be held in -
  1. ক) Bali
  2. খ) Rome
  3. গ) Berlin
  4. ঘ) New Delhi
ব্যাখ্যা
- In 2021, the - In 2021, the G20 summit was held in Rome, Italy.
- In 2022 the G20 summit will be held in Bali, Indonesia.
- In 2023 it will be held in New Delhi, India.

Source: g20.org
৫২.
Which of these computer languages was developed by Niklaus Wirth?
  1. ক) Logo
  2. খ) Pascal
  3. গ) HyperTalk
  4. ঘ) Basic
ব্যাখ্যা
- Niklaus Wirth developed Pascal, a computer programming language, about 1970. 
- It emphasizes the orderly use of conditional and loop control structures without GOTO statements. 
- During the late 1970s and ’80s, Pascal was one of the most widely used languages for programming instruction.

Source: Britannica
৫৩.
1 word = ?
  1. ক) 8 bit
  2. খ) 16 bit
  3. গ) 4 bit
  4. ঘ) 2 bit
ব্যাখ্যা
বিট (Bit) :
বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক ০ (শূন্য) এবং ১ (এক) কে বিট বলে। ইংরেজি Binary শব্দের Bi এবং Digit শব্দের নিয়ে Bit শব্দটি গঠিত হয়।
ডিজিটাল কম্পিউটারের মেশিন ভাষা হলাে বিট (০ ও ১)। এক্ষেত্রে (0) বিট দিয়ে নিম্ন ভােল্টেজ (Low Voltage) এবং (১) বিট দিয়ে উচ্চ ভােল্টেজ (High Voltage) নির্দেশ করা হয়।

বাইট (Byte) :
৮টি বিট মিলে ১ বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোনাে বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। এরূপ ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয়।

৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
অপরদিকে,
- কম্পিউটার ওয়ার্ড (Computer Word) পর পর সংলগ্ন কতকগুলাে বিট বা বাইটের সমষ্টিকে একটি কম্পিউটার ওয়ার্ড বলে।
- সাধারণত ১৬ বা ৩২ বিটে ১ ওয়ার্ড ধরা হয়।


কম্পিউটার মেমােরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক:
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ইট্রাবাইট (YB)

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৫৪.
Which country has the most investment in Bangladesh?
  1. ক) India
  2. খ) United States
  3. গ) China
  4. ঘ) Japan
ব্যাখ্যা
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন:
৯ জুন ২০২২ জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) “World Investment Report 2022” শিরোনমে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালে -
• বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ - চীন।
• বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র। 
• বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) হয় - ২,৮৯৬.৫৬ মিলিয়ন মার্কিন ডলার।
• বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ ৫টি দেশ (মিলিয়ন মার্কিন ডলার):
   ১. যুক্তরাষ্ট্র (৫৮৫.৮৮); 
   ২. চীন (৪০৭.৮৮); 
   ৩. সিঙ্গাপুর (২৯৮.৬৯); 
   ৪. যুক্তরাজ্য (২৯৬.০১) ও 
   ৫. দক্ষিণ কোরিয়া (১৫৪.৪৭)।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৫৫.
In Client-server architecture, a centralized server is also called -
  1. ক) Remote processors
  2. খ) Workstation
  3. গ) Host computer
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
- Client-server architecture is a computer network in which many clients (remote processors) request and receive service from a centralized server (host computer). 
- Client computers provide an interface to allow a computer user to request services of the server and to display the results the server returns. 
- Clients are often situated at workstations or on personal computers, while servers are located elsewhere on the network, usually on more powerful machines.

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক
কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন এ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী। এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে।

যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটিকে সার্ভার বলে আর যেসব কম্পিউটার রিসোর্স ব্যবহার করে তাদেরকে ক্লায়েন্ট বলে । নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় রিসোস ম্যানেজম্যান্ট অনেক সহজ হয়।

উৎস: ব্রিটানিকা; এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
"UNCLOS" was established in -
  1. ক) 1985
  2. খ) 1982
  3. গ) 1987
  4. ঘ) 1989
ব্যাখ্যা
- জাতিসংঘের সমুদ্রবিষয়ক আইন বা United Nations Convention on the Law of the Sea (UNCLOS) ১৯৮২ সালে সমুদ্রবিষয়ক তৃতীয় জাতিসংঘ সম্মেলনে স্বাক্ষরিত একটি চুক্তির নাম।
- সমুদ্রবিষয়ক তৃতীয় জাতিসংঘ সম্মেলনে এটি স্বাক্ষরিত হয়।
- সম্মেলনটি ১৯৭৩ থেকে ১৯৮২ সাল পর্যন্ত চলেছিল। এ আইনটি UNCLOS-III নামেও পরিচিত।
- মৎস্য শিকার, নৌচলাচল, মহীসােপান, গভীর সমুদ্রতল, বৈজ্ঞানিক গবেষণা ও সমুদ্র দূষণের মত বিষয়গুলাে এ চুক্তির মূল বিষয়।

উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট
৫৭.
According to the Global Gender Inequality Report, the position of Bangladesh is -
  1. ক) 71
  2. খ) 63
  3. গ) 89
  4. ঘ) 93
ব্যাখ্যা
বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন:
১৩ জুলাই ২০২২ বিশ্ব অর্থনৈতিক ফোরাম ১৪৬টি দেশকে অন্তর্ভুক্ত করে বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন প্রকাশ করে। 

প্রতিবেদন অনুসারে -
শীর্ষ দেশ – আইসল্যান্ড।
সর্বনিম্ন দেশ - আফগানিস্তান।
বাংলাদেশের অবস্থান - ৭১তম।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
৫৮.
The number of official languages recognized by the UNO is -
  1. 4
  2. 6
  3. 5
  4. 8
ব্যাখ্যা
- জাতিসংঘের অফিসিয়াল ভাষা - ৬টি।
- ১৯৪৬ সালে আরবি, ইংরেজি, চাইনিজ/ম্যান্ডারিন, রুশ, স্প্যানিশ ও ফ্রেঞ্চ - এই ছয়টি ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষার মর্যাদা দেওয়া হয়।
- কোন রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি জাতিসংঘের সাধারন পরিষদে যেকোন অফিসিয়াল ভাষায় ভাষণ দিলে, তা সাথে সাথে অন্য অফিসিয়াল ভাষাগুলোতেও অনুদিত হয়।
- জাতিসংঘের যেকোন ডকুমেন্ট এই ছয় ভাষায় প্রকাশিত হয়।
- জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা দুইটি। যথা - ইংরেজী ও ফ্রেঞ্চ।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
৫৯.
Which of these was the world's first business computer?
  1. ক) LEO
  2. খ) Apple II
  3. গ) IBM 1401
  4. ঘ) HP-85
ব্যাখ্যা
British computer software engineer David Caminer developed (with hardware designer John Pinkerton) the world’s first business computer, LEO (Lyons Electronic Office). 
LEO revolutionized the speed and accuracy with which routine business data could be processed.

Source: Britannica
৬০.
The branch of science that studies the classification of living and extinct organisms is called -
  1. ক) Physiology
  2. খ) Pathology
  3. গ) Ethnobiology
  4. ঘ) Taxonomy
ব্যাখ্যা
Taxonomy : 
বোঝার সুবিধার জন্য এ বিশাল জীবজগৎকে বিভিন্ন দল-উপদলে ভাগ করা হয়। প্রতিটি জীব প্রজাতি পর্যায়ক্রমে একটি গণ, একটি গোত্র, একটি বর্গ এবং একটি শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। জীববিজ্ঞানের যে শাখায় এ নিয়ে আলোচনা করা হয় তা হলো শ্রেণিবিন্যাসতত্ত্ব বা শ্রেণিবিন্যাসবিজ্ঞান (Taxonomy)।
 
taxonomy, in a broad sense the science of classification, but more strictly the classification of living and extinct organisms—i.e., biological classification. The term is derived from the Greek taxis (“arrangement”) and nomos (“law”).

উৎসঃ ব্রিটানিকা; জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬১.
Generalized System of Preferences (GSP) is a trade preference program initiated by -
  1. ক) RCEP
  2. খ) European Union
  3. গ) APEC
  4. ঘ) United States
ব্যাখ্যা
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) এর উদ্যোগে উন্নয়নশীল দেশগুলিকে বিশ্ব অর্থনীতিতে একীভূত করার প্রস্তাবের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন GSP সুবিধা প্রদান করে আসছে। 

Generalized System of Preferences (GSP) হলো উন্নয়নশীল দেশগুলোর জন্য বৈদেশিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের নেওয়া এক ধরণের শুল্কমুক্ত বা শুল্ক হ্রাস সংক্রান্ত বিশেষ বাণিজ্যিক সুবিধা (Trade Preference Program)। 
- যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রথম জিএসপি সুবিধা দেয় ১ জানুয়ারি, ১৯৭৬ সালে।
- যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ জিএসপি সুবিধা হারায় ২৭ জুন, ২০১৩ সালে।

অপরদিকে,
Generalised Scheme of Preferences (GSP) হলো  উন্নয়নশীল দেশগুলোর জন্য ইউরোপীয় ইউনিয়নের নেওয়া এক ধরণের শুল্কমুক্ত বা শুল্ক হ্রাস সংক্রান্ত বিশেষ বাণিজ্যিক সুবিধা (Trade Preference Program)। 
ইউরোপীয় ইউনিয়ন প্রদত্ত GSP সুবিধা মূলত নিম্নোক্ত তিনটির সমন্বয়ে গঠিত। যথা:
-  Standard GSP
- GSP+
- EBA 

উৎস: ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইট, যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট।