পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলাদেশের সরকার ব্যবস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ কতটি আসন লাভ করে?
  1. ক) ১৭০ টি
  2. খ) ১৪৩ টি
  3. গ) ২৩০ টি
  4. ঘ) ২২৩ টি
সঠিক উত্তর:
খ) ১৪৩ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪৩ টি
ব্যাখ্যা
১৯৫৪ সালের ১০ মার্চ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগ ও অন্য ৩ টি দল যুক্তফ্রন্ট নামে জোটগতভাবে নির্বাচন করে। এতে মুসলিম ২৩৭ টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩ টি আসন লাভ করে যার মধ্যে আওয়ামীলীগ একাই ১৪৩ টি আসন লাভ করে। এছাড়া কৃষক প্রজা পার্টি ৪৮ টি, নেজামে ইসলাম ১৯ টি এবং গণতন্ত্রী দল ১৩ টি আসন লাভ করে। অমুসলিম ৭২ টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট ৭ টি আসন পায়। সর্বমোট আসন পায় ২৩০ টি। (সূত্রঃ দৈনিক সংগ্রাম, ০৩ এপ্রিল ২০১৭)
.
বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ (বাকশাল) সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) তাজউদ্দিন আহমেদ
  3. গ) সৈয়দ নজরুল ইসলাম
  4. ঘ) এম মনসুর আলী
সঠিক উত্তর:
ঘ) এম মনসুর আলী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এম মনসুর আলী
ব্যাখ্যা
১৯৭৫ সালের ২৫ জানুয়ারী সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে বঙ্গবন্ধুর নেতৃত্বে একক জাতীয় দল হিসেবে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ বা বাকশাল গঠিত হয়৷ একইসাথে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু হয়। এতে রাষ্ট্রপতি হন বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী হন ক্যাপ্টেন এম মনসুর আলী। বাকশালের সভাপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী৷ (সূত্রঃ বাংলাপিডিয়া)
.
ফ্লাউড কমিশন কিসের সাথে সম্পর্কৃত?
  1. ক) দুই বাংলার সীমানা নির্ধারণ
  2. খ) জমিদারী প্রথা উচ্ছেদ
  3. গ) শরনার্থী পুনর্বাসন
  4. ঘ) শিক্ষা ব্যবস্থার সংস্কার
সঠিক উত্তর:
খ) জমিদারী প্রথা উচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) জমিদারী প্রথা উচ্ছেদ
ব্যাখ্যা
১৯৩৮ সালে তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক সরকার কর্তৃক ভূমি রাজস্ব সংস্কারের জন্যে স্যার ফ্রান্সিস ফ্লাউড এর নেতৃত্ব একটি কমিশন গঠন করেন। কমিশন ১৯৪০ সালের ২ মার্চ তার রিপোর্ট পেশ করে। এই রিপোর্টের সুপারিশের আলোকেই ১৯৫০ সালে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন পাশ হয় যার মাধ্যমে ১৯৫১ সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা উচ্ছেদ হয়। (সূত্রঃ বাংলাপিডিয়া)
.
কোনটি সিভিল সোসাইটির অংশ নয়?
  1. ক) সিপিবি
  2. খ) টিআইবি
  3. গ) সুজন
  4. ঘ) বেলা
সঠিক উত্তর:
ক) সিপিবি
উত্তর
সঠিক উত্তর:
ক) সিপিবি
ব্যাখ্যা
সিভিল সোসাইটিকে বাংলায় সুশীল সমাজ বলা হয়। এটি সরকারের অংশ নয়, তবে সরকারের কর্মকাণ্ডে প্রভাব রাখতে সক্ষম। সমাজের বিভিন্ন পেশাজীবী, বিশিষ্ট নাগরিক, বিভিন্ন বেসরকারি সংগঠন বা এনজিও’র সমন্বয়ে সিভিল সোসাইটি গঠিত। বাংলাদেশের টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সুজন বা সুশাসনের জন্যে নাগরিক, বেলা বা বাংলাদেশ এনভাযেরনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন প্রভৃতি সিভিল সোসাইটির অন্তর্ভুক্ত। সিপিবি বা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি একটি রাজনৈতিক দল।
.
১৯৭১ সালে কোনটি দলটি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে?
  1. ক) বাংলাদেশ কমিউনিস্ট পার্টি
  2. খ) বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস
  3. গ) পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি
  4. ঘ) ন্যাপ (মোজাফফর)
সঠিক উত্তর:
গ) পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি
উত্তর
সঠিক উত্তর:
গ) পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি
ব্যাখ্যা
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানপন্থী ইসলামী দল যেমন: জামায়াতে ইসলামি, কাউন্সিল মুসলিমলীগ, জামায়াতে উলামায়ে ইসলাম, মুসলিমলীগ প্রভৃতি এবং পিকিংপন্থী মো. তোয়াহার নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (মতিন-আলাউদ্দিন) মুক্তিযুদ্ধের বিরোধিতা করে।(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
জাতীয় সংসদে কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করেন?
  1. ক) ইয়াসির আরাফাত
  2. খ) ভি ভি গিরি
  3. গ) ফিদেল কাস্ত্রো
  4. ঘ) ইন্দিরা গান্ধী
সঠিক উত্তর:
খ) ভি ভি গিরি
উত্তর
সঠিক উত্তর:
খ) ভি ভি গিরি
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংসদে দুজন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করেন। এরা হলেন সাবেক যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট জোসেফ ব্রোজ মার্শাল টিটো (৩১ জানুয়ারী ১৯৭৪) এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি ভি ভি গিরি (১৮ জুন ১৯৭৪)। (সূত্রঃ জাতীয় সংসদ সচিবালয় ওয়েবসাইট)
.
বাংলাদেশ দণ্ডবিধি কবে প্রণীত হয়?
  1. ক) ১৮৬০ সালে
  2. খ) ১৮৯৮ সালে
  3. গ) ১৯৪৮ সালে
  4. ঘ) ১৯৭২ সালে
সঠিক উত্তর:
ক) ১৮৬০ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮৬০ সালে
ব্যাখ্যা
১৮৩৪ সালে স্যার টমাস ব্যাবিংটন মেকলের সভাপতিত্বে প্রথম আইন কমিশন গঠিত হয যার সুপারিশে ১৮৬০ সালে ভারতীয় দণ্ডবিধি প্রণীত হয়। দেশ স্বাধীনের পর এর নামকরণ করা হয় বাংলাদেশ দণ্ডবিধি। এটি বর্তমানে প্রচলিত প্রধান এবং প্রাচীনতম আইন সংকলন।(সূত্র: বাংলাপিডিয়া)