পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
পরীক্ষা - ৩৯ --------------- সাধারণ জ্ঞান: পরীক্ষা - ১০ টপিক: আন্তর্জাতিক গুরত্বপূর্ণ চুক্তিসমূহ (দ্বিপাক্ষীয়, অর্থনৈতিক, বাণিজ্যিক, পরিবেশ ও নিরাপত্তা সংক্রান্ত)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
কোনটি অস্ত্র সীমিতকরণের সাথে সম্পর্কিত নয়?
  1. SALT
  2. NPT
  3. NATO
  4. CTBT
ব্যাখ্যা
• CTBT-  Comprehensive Nuclear Test Ban Treaty.
• SALT -  Strategic Arms Limitation Talk. 
• NPT -  Non-Proliferation of Nuclear Weapons Treaty. 
সবগুলোই নিরস্ত্রীকরণ বা অস্ত্র সীমিতকরণের সাথে সম্পর্কিত।
অন্যদিকে,
• NATO হলো একটি সামরিক জোট।
পূর্ণরুপ-The North Atlantic Treaty Organization.
NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে। উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
NATOর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশগুলো হলো:
Belgium, Canada, Denmark, France, Iceland, Italy, Luxembourg, the Netherlands, Norway, Portugal, the United Kingdom and the United States.
NATO র বর্তমান সদস্য ৩১ টি।
সর্বশেষ সদস্য দেশ - ফিনল্যান্ড (যোগদান করে ০৪ এপ্রিল, ২০২৩)।
NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।
NATO র বর্তমান সদর দপ্তর ব্রাসেলস। - মহাপরিচালক- Jens Stoltenberg।

উৎস: Brittanica.com.
.
Green Climate Fund এর প্রধান কার্যালয় কোন শহরে অবস্থিত?
  1. জেনেভা
  2. বন
  3. ইনচেন
  4. লুক্সেমবার্গ
ব্যাখ্যা
UNFCCC:
- UNFCCC এর উদ্যোগে ২০১০ সালে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে Green Climate Fund গঠিত হয়।
- এর প্রধান কার্যালয় দক্ষিণ কোরিয়ার ইনচেন শহরে অবস্থিত।
- এই ফান্ড থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা প্রদান করা হয়।
- এছাড়া উন্নয়নশীল বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশের জন্যেও GCF ফান্ড থেকে সহায়তা প্রদান করা হয়।
- উন্নত দেশসমূহ এ ফান্ডে অর্থ সহায়তা দিয়ে থাকে।

সূত্র: Green Climate Fund ওয়েবসাইট। 
.
জেনেভা কনভেনশনে কয়টি প্রটোকল স্বাক্ষরিত হয়?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা
• জেনেভা কনভেনশন - ১৯৪৯ (Geneva Convention)
- ১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় 'জেনেভা কনভেনশন' স্বাক্ষর হয়।
- এর আওতায় স্বাক্ষরিত চুক্তির সংখ্যা - ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল
- যুদ্ধকালীন সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবীদের রক্ষার জন্য এতে চারটি রক্ষাকবচ/চুক্তি থাকায় এই চুক্তিকে "চারটি রেডক্রস কনভেনশন” বলা হয়।

সূত্র: ব্রিটানিকা ও রেডক্রস। 
.
'Convention on Wetlands' চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?
  1. কাতার
  2. ইরাক
  3. ইরান
  4. ব্রাজিল
ব্যাখ্যা
• রামসার কনভেনশন:
- ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- এতে পৃথিবীর বিভিন্ন দেশ সমূহ 'Convention on Wetlands' নামক একটি চুক্তিতে সাক্ষর করেন।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- রামসারের ডকুমেন্ট অনুসারে - Number of Contracting Parties: 171
• বাংলাদেশ ও রামসার:
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
- সুন্দরবন রিজার্ভ ফরেস্ট (২১ মে ১৯৯২) ও  টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।

উৎস: রামসার ওয়েবসাইট। 
.
প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তকারী চূড়ান্ত চুক্তি কোনটি?
  1. লুজান চুক্তি
  2. ডেটন চুক্তি
  3. তাসখন্দ চুক্তি
  4. ম্যাসট্রিচট চুক্তি
ব্যাখ্যা
• লুজান চুক্তি
-  প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির সাথে অটোমান সাম্রাজ্য তথা বর্তমান তুরস্কের প্রথমে সেভার্স চুক্তি (১০ আগস্ট ১৯২০) সম্পাদিত হয়।
- কিন্তু তৎকালীন নব্য প্রতিষ্ঠিত তুর্কি জাতীয়তাবাদী সরকার সেভার্স চুক্তি প্রত্যাখ্যান করে।
- ১৯২৩ সালের ২৪ জুলাই সেভার্স চুক্তির স্থলে লুজান চুক্তি সম্পাদিত হয়।
- লুজান চুক্তিই প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তকারী চূড়ান্ত চুক্তি।
- সুইজারল্যান্ডের লুজান শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

লুজান চুক্তির ফলে-
• বর্তমান তুরস্কের সীমানা নির্ধারিত হয়।
• অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণাধীন আরব প্রদেশ, আর্মেনিয়া, সাইপ্রাস, ঈজিয়ান সাগরের দ্বীপসমূহের উপর থেকে তুরস্ক তার অধিকার তুলে নেয়।
• এছাড়া আরো কতিপয় বিধি নিষেধ আরোপিত হয়।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং history.com. 
.
সিমলা চুক্তিতে পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেছেন কে?
  1. ইয়াহিয়া খান
  2. আসিফ আলী জারদারি
  3. জুলফিকার আলী ভুট্রো
  4. বেনজির ভুট্রো
ব্যাখ্যা
সিমলা চুক্তি (Simla Agreement):
- ১৯৭১ সালে ভারত পাকিস্তান সমঝোতার মাধ্যমে যে নিয়ন্ত্রণ সীমা তৈরি হয় তার নাম এল.ও.সি বা লাইন অব কন্ট্রোল।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে পরবর্তী সম্পর্ক স্বাভাবিক করতে এবং যুদ্ধবন্দীদের হস্তান্তরের উদ্দেশ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়।
- এই চুক্তির অধীনেই ভারত সব যুদ্ধবন্দিকে বিনা বিচারে পাকিস্তানে ফেরত পাঠায়।
- স্বাক্ষরিত হয়: ২ জুলাই, ১৯৭২।
- চুক্তি স্বাক্ষরের স্থান: সিমলা, হিমাচল প্রদেশ, ভারত।
- চুক্তি স্বাক্ষরকারী: ভারত ও পাকিস্তান।
- ভারতের পক্ষে: প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
- পাকিস্তানের পক্ষে: প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো।
- চুক্তির লক্ষ্য: ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ বিষয়াবলীর শান্তিপূর্ণ সমাধান, বন্ধুত্বপূর্ণ পারস্পারিক সহাবস্তান, যুদ্ধবন্দী বিনিময়, লাইন অব কন্ট্রোলকে বিরোধপূর্ণ কাশ্মীরের সীমানা হিসাবে পুনঃনির্ধারণ ইত্যাদি।

উৎস: UN Peacemaker.
.
ভূমির বিনিময়ে চুক্তি কোনটি?
  1. নানকিং চুক্তি
  2. উই রিভার চুক্তি
  3. আনজুস চুক্তি
  4. সিটিবিটি চুক্তি
ব্যাখ্যা
• উই রিভার চুক্তি, ১৯৯৮:
- উই রিভার চুক্তিকে বলা হচ্ছে ভূমির বিনিময়ে চুক্তি।
- ১৯৯৮ সালে দীর্ঘ ১৯ মাসের অচলাবস্থার অবসান করে ওয়াশিংটনের অদূরে একটি স্থানে ওই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্দানের প্রয়াত বাদশা হোসেনও ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।

• চুক্তির উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে-
- (১) ইসরাইল অধিকৃত আরব এলাকা পশ্চিম তীরের ১৩ শতাংশ এলাকা ফিলিস্তিনিদের হাতে অর্পণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মাঝে ৩ শতাংশ এলাকা 'সবুজ বেষ্টনী' অথবা সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করবে। ওই সবুজ বেষ্টনীতে বসবাসকারী ইসরাইলিদের নিরাপত্তা ও সন্ত্রাস দমনের বিষয়টি ইসরাইল কর্তৃপক্ষের হাতে ন্যস্ত থাকবে;
- (২) সন্ত্রাস দমনের ব্যাপারে উভয়পক্ষ সম্মত হয়েছে এবং নিজ নিজ বিচারব্যবস্থা অনুযায়ী সন্ত্রাসীদের বিচার করা হবে এবং ইহুদি ও ফিলিস্তিনিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি দুই সপ্তাহ অন্তর সন্ত্রাস দমনে গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা করবে;
- (৩) ফিলিস্তিনি কর্তৃপক্ষ সকল প্রকার সহিংসতা ও সন্ত্রাসী তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করে একটি ডিগ্রি জারি করবে। 

উৎস:- ব্রিটানিকা।
.
Marine Dumping নামে পরিচিত কনভেনশন কোনটি?
  1. লন্ডন কনভেনশন
  2. বন কনভেনশন
  3. বাসেল কনভেনশন
  4. মাদ্রিদ কনভেনশন
ব্যাখ্যা
• লন্ডন কনভেনশন
- লন্ডন কনভেনশন স্বাক্ষরিত হয়-১৯৭২ সালে।
- এটি কার্যকর- ১৯৭৫ সালে।
- এর বিষয়বস্তু বর্জ্য নির্গমন জনিত সাগর দূষণ নিয়ন্ত্রণ।
- অর্থাৎ, সাগরে নির্বিচারে বর্জ্য নির্গমন প্রতিরোধ করা।
- এটি Marine Dumping নামেও পরিচিত। 

উৎস- ব্রিটানিকা।  
.
'আটলান্টিক সনদ' স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ১৯৩৯ সালে
  2. ১৯৪১ সালে
  3. ১৯৪৩ সালে
  4. ১৯৪৬ সালে
ব্যাখ্যা
• আটলান্টিক সনদ:
স্বাক্ষরের স্থান - আটলান্টিক মহাসাগর।
স্বাক্ষরিত হয় -১৯৪১ সালে।
পক্ষসমূহ - যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
উদ্দেশ্য – দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা।
স্বাক্ষরকারী- মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।

উৎস: ব্রিটানিকা।
১০.
'Green Climate fund' গঠনের মূল উদ্যোক্তা নিচের কোনটি?
  1. USA
  2. UNEP
  3. UNFCCC
  4. UNHCR
ব্যাখ্যা
- UNFCCC -এর পূর্ণরূপ United Nations Framework Convention on Climate Change।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCC)।
- UNFCCC স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCC) -এর সদর দপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।
- (UNFCC) এর মোট সদস্য সংখ্যা ১৯৮টি।
- The general concept for GCF is first proposed at the Conference of the Parties (COP) to the UNFCCC in Copenhagen, Denmark (COP 15).

উৎস : (UNFCCC) ওয়েবসাইট।
১১.
কোন চুক্তি অনুযায়ী European Economic Community (EEC) গঠিত হয়?
  1. মাস্ট্রিন্ট চুক্তি
  2. প্যারিস চুক্তি
  3. রোম চুক্তি
  4. জেনেভা চুক্তি
ব্যাখ্যা
EEC:
- EEC এর পূর্ণরূপ European Economic Community.
- আঞ্চলিক সংস্থা যার লক্ষ্য ছিল তার সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক একীকরণ আনা।
- এটি ১৯৫৭ সালে রোম চুক্তি অনুযায়ী তৈরি করা হয়েছিল। 
- ১৯৯৩ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গঠনের পর, ইইসিকে অন্তর্ভুক্ত করা হয়।

তথ্যসূত্র - EEC ওয়েবসাইট।
১২.
মিউনিখ নিরাপত্তা সম্মেলন-২০২৪ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়টি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা
মিউনিখ নিরাপত্তা সম্মেলন-২০২৪ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬টি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
তারা হলেন- 
• জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎস
•  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
• নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে
•  আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ
• কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি
• এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

সূত্র- সমকাল। 
১৩.
'নিউ স্টার্ট চুক্তি' স্থগিতের ঘোষণা দিয়েছেন কে?
  1. শি চিনফিং
  2. জো বাইডেন
  3. ভ্লাদিমির পুতিন
  4. ঋষি সুনাক
ব্যাখ্যা
New START চুক্তি:
- যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নিউ স্টার্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
- স্বাক্ষরিত হয়েছিল: ২০১০ সালে।
- চুক্তি কার্যকর হয়েছিল: ২০১১ সালে।
- স্বাক্ষর করেছিলেন দুই দেশের সে সময়ের প্রেসিডেন্ট বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভ।
- মস্কো ও ওয়াশিংটন মোট কতসংখ্যক কৌশলগত - পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে, তার সর্বোচ্চ সীমা নির্ধারিত করে দিয়েছিল এই চুক্তি।
- চুক্তি অনুযায়ী, উভয় দেশের সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি - পারমাণবিক অস্ত্র মোতায়েনের সুযোগ ছিল।

উল্লেখ্য,
- ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি 'নিউ স্টার্ট চুক্তি' স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

উৎস: ২১ ফেব্রুয়ারি, ২০২৩, প্রথম আলো।