পরীক্ষা আর্কাইভ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

পরীক্ষাসহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭১
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ৩৫] ফুল মডেল টেস্ট - ২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO) · তারিখ অনির্ধারিত · ৭১ প্রশ্ন

.
কোনটি ফররুখ আহমেদ রচিত কাব্যনাট্য?
  1. নৌফেল ও হাতেম
  2. সাত সাগরের মাঝি
  3. মুহূর্তের কবিতা
  4. হাতেমতায়ী
সঠিক উত্তর:
নৌফেল ও হাতেম
উত্তর
সঠিক উত্তর:
নৌফেল ও হাতেম
ব্যাখ্যা

• ফররুখ আহমদ:
- তিনি ১৯১৮ সালে যশোর জেলার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাকে ইসলামি স্বাতন্ত্রবাদী কবি বলা হয়ে থাকে।
- তাঁর কবিতায় ইসলামি আদর্শ বিশেষত মুসলিম জাগরণ এবং আরব ইরানের ঐতিহ্য উজ্জ্বলভাবে প্রস্ফুটিত হয়েছে।

• তাঁর রচিত কাব্যনাট্য:
- নৌফেল ও হাতেম

• তাঁর রচিত সনেট সংকলন:
- মুহূর্তের কবিতা।

• তাঁর রচিত কাহিনিকাব্য:
- হাতেমতায়ী।

• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থের নাম:
- পাখির বাসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
'সদাশয়' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
  1. সদ + আশয়
  2. সৎ + আশয়
  3. সদা + শয়
  4. সৎ + শয়
সঠিক উত্তর:
সৎ + আশয়
উত্তর
সঠিক উত্তর:
সৎ + আশয়
ব্যাখ্যা
• 'সদাশয়' শব্দের সন্ধি বিচ্ছেদ- 'সৎ + আশয়'।

• কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ:
- বন + পতি = বনস্পতি,
 - আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোস্পদ,
- পর + পর = পরস্পর,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস:  বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৮)।
.
'পদ্মআঁখি' কোন সমাস?
  1. উপমান কর্মধারয়
  2. মধ্যপদলোপী কর্মধারয়
  3. উপমিত কর্মধারয়
  4. রূপক কর্মধারয়
সঠিক উত্তর:
উপমিত কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
উপমিত কর্মধারয়
ব্যাখ্যা

• 'পদ্মআঁখি' উপমিত কর্মধারয় সমাস।

• উপমিত কর্মধারয়:
- যাকে তুলনা করা হয়, তা উপমেয়।
- কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়। এগুলোকে উপমিত কর্মধারয় সমাস বলে।
যেমন –
- পুরুষ সিংহের ন্যায়- সিংহপুরুষ।
- আঁখি পদ্মের ন্যায়- পদ্মআঁখি।
- মুখ চন্দ্রের ন্যায়- চন্দ্রমুখ।

উৎস:  বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৮)।

.
'এ সুতায় কাপড় হয় না।' এই বাক্যে 'সুতায়' কোন কারকে?
  1. অপাদান কারক
  2. কর্ম কারক
  3. অধিকরণ কারক
  4. করণ কারক
সঠিক উত্তর:
করণ কারক
উত্তর
সঠিক উত্তর:
করণ কারক
ব্যাখ্যা

• 'এ সুতায় কাপড় হয় না।' এই বাক্যে 'সুতায়' করণ কারকে ৭মী বিভক্তি।

• করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
• প্রথমা বা শূন্য বা অ বিভক্তি: ছাত্ররা বল খেলে। (অকর্মক ক্রিয়া) ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে। (সকর্মক ক্রিয়া)। 

• তৃতীয়া বা দ্বারা বিভক্তি: লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।
- দিয়া বিভক্তি: মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন।

• সপ্তমী বিভক্তি বা এ বিভক্তি: ফুলে ফুলে ঘর ভরেছে। শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।
- তে বিভক্তি: 'এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা।' নজরুল। লোকটা জাতিতে বৈষ্ণব।
- য় বিভক্তি: চেষ্টায় সব হয়। এ সুতায় কাপড় হয় না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

.
'পাখির কাছে ফুলের কাছে' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. আহসান হাবীব
  2. ফররুখ আহমেদ
  3. আল মাহমুদ
  4. মাহমুদুল হক
সঠিক উত্তর:
আল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
আল মাহমুদ
ব্যাখ্যা
• 'পাখির কাছে ফুলের কাছে' কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ।

• আল মাহমুদ:
- কবি আল মাহমুদ ১৯৩৬ সালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মীর আবদুল শুকুর আল মাহমুদ।
-  তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে 'দৈনিক গণকণ্ঠ' পত্রিকার সম্পাদক ছিলেন।
- 'সোনালি কাবিন' তাঁর রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।

• তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর।
- কালের কলস।
- সোনালী কাবিন।
- বখতিয়ারের ঘোড়া।
- অদৃশ্যবাদীদের রান্নাবান্না।
- পাখির কাছে ফুলের কাছে।
- প্রেমের কবিতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
নিচের কোনটি সঠিক?
  1. ঙ্গ = ঞ্‌ + গ
  2. ঞ্চ = ঞ + ছ
  3. ত্ম = ত্‌ + ন
  4. জ্ঞ = জ্ + ঞ
সঠিক উত্তর:
জ্ঞ = জ্ + ঞ
উত্তর
সঠিক উত্তর:
জ্ঞ = জ্ + ঞ
ব্যাখ্যা
• যুক্তবর্ণ: 
- একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। 
- যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, আবার কখনো সহজে চেনা যায় না। 
- যুক্তবর্ণ দুই রকম। 
যথা- স্বচ্ছ ও অস্বচ্ছ। 

• স্বচ্ছ যুক্তবর্ণ: 
- ক্ট, জ্জ, জ্ব, ড্ড, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, দ্ম, ষ্ঠ, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, ব্দ ইত্যাদি। 

• অস্বচ্ছ যুক্তবর্ণ: 
- ক্ত (ক্+ত), ক্ম (ক্+ম), ক্র (ক্‌+র), ক্ষ (ক্+ষ), ক্ষ্ম (ক্+ষ্+ম), ক্স (ক্‌+স), গু (গ্‌+উ), ন্ধ (গ্‌+ধ), ঙ্ক (ঙ্+ক), ঙ্গ (ঙ্+গ), জ্ঞ (জ্‌+ঞ), ঞ্চ (ঞ্‌+চ), ঞ্ছ (ঞ্‌+ছ), ঞ্জ (ঞ্‌+জ), ট্ট (ট্+ট), ত্ত (ত্+ত), ত্র (ত্+ত্র), দ্ধ (দ্‌+ধ), ন্ধ (ন্+ধ), ব্ধ (ব্‌+ধ), ভ্র (ভ্+র), ভ্রূ (ভ্+র্+উ), রু (র্+উ), রূ (র্‌+ঊ), শু (শ্+উ), ষ্ণ (ষ্+ণ), হু (হ্+উ), হৃ (হ্+ঋ), হ্ন (হ্+ন), হ্ম (হ্+ম) ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।
.
'কোথাও সান্ত্বনা নেই, পৃথিবীতে আজ বহুদিন থেকে শান্তি নেই।' পঙ্‌ক্তিটির রচয়িতা কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. সুকান্ত ভট্টাচার্য
  4. জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
'কোথাও সান্ত্বনা নেই, পৃথিবীতে আজ বহুদিন থেকে শান্তি নেই।' পঙ্‌ক্তিটি জীবনানন্দ দাশ রচিত 'সাতটি তারার তিমির' কাব্যগ্রন্থের 'জনান্তীকে' কবিতা থেকে নেওয়া হয়েছে।

জীবনানন্দ দাশ:  
- তিনি ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রুপসী বাংলার কবি প্রভৃতি বিশেষণে পরিচিত। 
- তিনি ছিলেন বাংলা কাব্যান্দোলনে রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতা নামে খ্যাত কাব্যধারার অন্যতম কবি। 
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
- তিনি ‘দৈনিক স্বরাজ’ পত্রিকার সাহিত্যপাতা সম্পাদনা করেছিলেন।  
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।

- স্কুলে ছাত্রাবস্থায় তাঁর প্রথম কবিতা ‘বর্ষ-আবাহন’ ব্রহ্মবাদী পত্রিকায় (বৈশাখ ১৩২৬/এপ্রিল ১৯১৯) প্রকাশিত হয়। 
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয় ১৯২৭ সালে।  

• তাঁর রচিত কাব্যগ্রন্থগুলি:   
• ঝরাপালক,
• ধূসর পাণ্ডুলিপি,
• বনলতা সেন,
• মহাপৃথিবী,
• সাতটি তারার তিমির,
• রূপসী বাংলা, 
• বেলা অবেলা কালবেলা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া
.
’দেশি > দিশি’ - এরূপ পরিবর্তনকে কী বলা হয়?
  1. অপিনিহিতি
  2. স্বরাগম
  3. স্বরসঙ্গতি
  4. সম্প্রকর্ষ
সঠিক উত্তর:
স্বরসঙ্গতি
উত্তর
সঠিক উত্তর:
স্বরসঙ্গতি
ব্যাখ্যা

• স্বরসঙ্গতি:
 একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।
- যেমন :
- দেশি > দিশি, 
- বিলাতি> বিলিতি,

• প্রগত স্বরসঙ্গতি:
-আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়।
- মুলা > মুলো,
- শিকা > শিকে,
- তুলা > তুলো,

পরাগত স্বরসঙ্গতি:
-  অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয়।
- যেমন -
- বুনা > বোনা;
- দেশি> দিশি,

মধ্যগত স্বরসঙ্গতি: 
- আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়।
যেমন- 
- বিলাতি > বিলিতি,
ভিখারি > ভিখিরি,

অন্যোন্য স্বরসঙ্গতি:
-আদ্য ও অন্ত্য দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্যোন্য স্বরসঙ্গতি হয়।
যেমন-
-মোজা > মুজো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম ও দশম শ্রেণি(২০১৮ সংস্করণ)।

.
'কথা' শব্দটি নিচের কোন বাক্যে প্রকৃত অর্থ প্রকাশ করে?
  1. তোমার সঙ্গে একটি কথা আছে।
  2. বাজে কথা না বলে আসল কথাটি বলো।
  3. গুরুজনের কথা মেনে চলবে।
  4. প্রতিবেশীর সাথে সবসময় কথা কাটাকাটি করবে না।
সঠিক উত্তর:
বাজে কথা না বলে আসল কথাটি বলো।
উত্তর
সঠিক উত্তর:
বাজে কথা না বলে আসল কথাটি বলো।
ব্যাখ্যা

• 'বাজে কথা না বলে আসল কথাটি বলো।' বাক্যে 'কথা' শব্দটি প্রকৃত অর্থ প্রকাশ করে।

অন্যদিকে,
- তোমার সঙ্গে একটি কথা আছে।(পরামর্শ)
- গুরুজনের কথা মেনে চলবে।(মান্য করা)
- প্রতিবেশীর সাথে সবসময় কথা কাটাকাটি করবে না।(ঝগড়া)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১০.
‘বোতল’ কোন ভাষা হতে আগত শব্দ?
  1. তুর্কি
  2. আরবি
  3. ফারসি
  4. পর্তুগিজ
সঠিক উত্তর:
পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজ
ব্যাখ্যা
 • ‘বোতল’ একটি পর্তুগিজ শব্দ।

অর্থ: কাচ বা প্লাস্টিকের স্থূলোদর সরুগলা খাড়া পাত্র।

আরো কিছু পর্তুগিজ শব্দ:
- আনারস,
- আলপিন,
- আলমারি,
- গির্জা,
- গুদাম,
- চাবি,
- পাউরুটি,
- বালতি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মোট কয়টি খণ্ডে রচিত?
  1. ৫ টি
  2. ৭ টি
  3. ৯ টি
  4. ১৩ টি
সঠিক উত্তর:
১৩ টি
উত্তর
সঠিক উত্তর:
১৩ টি
ব্যাখ্যা
 • শ্রীকৃষ্ণকীর্তন:
- বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে 'শ্রীকৃষ্ণকীর্তন' স্বীকৃত।
- এগ্রন্থের লেখক বড়ু চণ্ডীদাস।
- এটি বাংলা ভাষায় কোন লেখকের প্রথম এককগ্রন্থ।
- ১৯০৯ খ্রিষ্টাব্দে (১৩১৬ বঙ্গাব্দে) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে মল্লরাজগুরু বৈষ্ণবমহন্ত শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুথি আবিষ্কার করেন।
- ১৯১৬ খ্রিষ্টাব্দে (১৩২৩ বঙ্গাব্দ) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় পুথিটি 'শ্রীকৃষ্ণকীর্তন' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

• শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট ১৩টি খণ্ড রয়েছে। এগুলো হলো -
- জন্মখণ্ড,
- তাম্বুল খণ্ড,
- দানখণ্ড,
- নৌকাখণ্ড,
- ভারখণ্ড,
- ছত্রখণ্ড,
- বৃন্দাবন খণ্ড,
- কালিয়দমন খণ্ড,
- যমুনা খণ্ড,
- হার খণ্ড,
- বাণ খণ্ড,
- বংশী খণ্ড ও
- বিরহ খণ্ড।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১২.
নিচের কোন বানানটি সঠিক?
  1. ঊর্দ্ধ
  2. কার্ত্তিক
  3. মূর্ছা
  4. কার্য্য
সঠিক উত্তর:
মূর্ছা
উত্তর
সঠিক উত্তর:
মূর্ছা
ব্যাখ্যা
 • প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে,
- মূর্ছা- শুদ্ধ বানান। 

• প্রমিত বাংলা বানানের নিয়ম: 
- রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। 
যেমন:
- অর্জ্জন, ঊর্দ্ধ, কার্ত্তিক,  কর্ম্ম, মূর্চ্ছা, কার্য্য  ইত্যাদির পরিবর্তে যথাক্রমে- অর্জন, ঊর্ধ্ব, কার্তিক, কর্ম, মূর্ছা, কার্য ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।
১৩.
'হালফিল' শব্দের অর্থ-
  1. ভীষণ খারাপ অবস্থা
  2. সম্প্রতি
  3. প্রাণ ফিয়ে পাওয়া
  4. হায় হুতাশ করা
সঠিক উত্তর:
সম্প্রতি
উত্তর
সঠিক উত্তর:
সম্প্রতি
ব্যাখ্যা
• 'হালফিল' শব্দের অর্থ- সম্প্রতি।
• এটি একটি আরবি শব্দ।

সম্প্রতি এর সমার্থক শব্দ:
- হাল,
- ইদানীং,
- আজকাল,
- এখন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৪.
নিচের কোনটি সঠিক?
  1. √গী + ক্তি = গীতি
  2. √শক্ + ক্তি = শক্তি
  3. √ভিক্‌ + ক্তি = ভক্তি
  4. √শম্ + ক্তি = শ্রান্তি
সঠিক উত্তর:
√শক্ + ক্তি = শক্তি
উত্তর
সঠিক উত্তর:
√শক্ + ক্তি = শক্তি
ব্যাখ্যা

 • শুদ্ধ প্রত্যয়- √শিক্ + ক্তি = শক্তি।

• বিশেষ নিয়ম সাধিত কৃৎ-প্রত্যয়:
(ক) ক্তি-প্রত্যয় যোগ করলে কোনো কোনো ধাতুর অন্ত ব্যঞ্জনের লোপ হয়। যথা- √মন্ + ক্তি = মতি, √রম্ + ক্তি = রতি।
(খ) কোনো কোনো ধাতুর উপধা অ-কারের বৃদ্ধি হয়, অর্থাৎ আ-কার হয়। যেমন- √শ্রম্ + ক্তি = শ্রান্তি (সন্ধিসূত্রে ম>ন), √শম্ + ক্তি = শান্তি।
(গ) 'চ' এবং 'জ' স্থলে 'ক' হয়। যেমন- √বিচ্ + ক্তি = উক্তি, √মুচ্ + ক্তি = মুক্তি, √ভিজ্ + ক্তি = ভক্তি।
(ঘ) নিপাতনে সিদ্ধ: √গৈ + ক্তি = গীতি, √সিধ্‌ + ক্তি = সিদ্ধি, √বুধ্‌ + ক্তি = বুদ্ধি, √শক্ + ক্তি = শক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।

১৫.
'ব্যাকরণ মঞ্জুরী' গ্রন্থ কে রচনা করেছেন?
  1. মুহম্মদ এনামুল হক
  2. মুহাম্মদ আবদুল হাই
  3. আহমদ শরীফ
  4. মুনীর চৌধুরী
সঠিক উত্তর:
মুহম্মদ এনামুল হক
উত্তর
সঠিক উত্তর:
মুহম্মদ এনামুল হক
ব্যাখ্যা

• 'ব্যাকরণ মঞ্জুরী' গ্রন্থের রচয়িতা - মুহম্মদ এনামুল হক।

ডক্টর মুহম্মদ এনামুল হক:
- মুহম্মদ এনামুল হক ছিলেন গবেষক, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
- বাংলা ভাষা ও সাহিত্য গবেষণায় তিনি অন্যতম প্রধান পন্ডিত ব্যক্তি।
- ১৯০২ সালের ২০ সেপ্টেম্বর বর্তমান চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বখৎপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে এনামুল হক জন্মগ্রহণ করেন।
- এনামুল হকের সাহিত্যকর্মের বৈশিষ্ট্য হলো সত্যানুসন্ধান ও গবেষণা।
- তিনি প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা সাহিত্যের লুপ্তপ্রায় পাণ্ডুলিপির সন্ধান দেন।
- অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে চেতনা জাগরণই তাঁর সাহিত্যসাধনার মূল প্রেরণা। সাহিত্যের ইতিহাস সন্ধানের ক্ষেত্রে তাঁর অবদান উল্লেখযোগ্য।

তাঁর প্রকাশিত গ্রন্থাবলির মধ্যে উল্লেখযোগ্য হলো:
- আরাকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য (গবেষণামূলক, আব্দুল করিম সাহিত্যবিশারদের সঙ্গে যৌথভাবে রচিত),
- বঙ্গে সূফীপ্রভাব (গবেষণামূলক),
- বাঙলা ভাষার সংস্কার (ভাষাতত্ত্বমূলক),
- মুসলিম বাঙলা সাহিত্য (গবেষণামূলক) ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া।

১৬.
'Consumer goods'-এর সঠিক বাংলা পরিভাষা কী?
  1. ক্রয়কৃত পণ্য
  2. ভোগ্যপণ্য
  3. ভোক্তার কল্যাণ
  4. ভোক্তাপণ্য
সঠিক উত্তর:
ভোগ্যপণ্য
উত্তর
সঠিক উত্তর:
ভোগ্যপণ্য
ব্যাখ্যা
'Consumer goods' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভোগ্যপণ্য।
‘ভোগ্যপণ্য’ অর্থ: যা সরাসরি মানুষের প্রয়োজন মেটায় যেমন খাদ্য, পোশাক ইত্যাদি

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• ‘Manual’ শব্দের বাংলা পরিভাষা - সারগ্রন্থ।
• ‘Manuscript’ শব্দের বাংলা পরিভাষা - পাণ্ডুলিপি।
• ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
• ‘Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট।
• ‘Gazette’ শব্দের বাংলা পরিভাষা - ঘোষণাপত্র।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১৭.
নিচের কোনটি জসীম উদ্‌দীন রচিত উপন্যাস?
  1. কুহেলিকা
  2. বোবাকাহিনী
  3. টুনি মেম
  4. বালুচর
সঠিক উত্তর:
বোবাকাহিনী
উত্তর
সঠিক উত্তর:
বোবাকাহিনী
ব্যাখ্যা
• বোবা কাহিনী:
- জসীম উদ্‌দীন রচিত  উপন্যাস ‘বোবা কাহিনী' (১৯৬৪) ।
- উপন্যাসে মহাজনী শোষণের কারণে গ্রামের প্রান্তিক চাষি আজহারের ভূমিহীন হওয়া, শহরের সুবিধাবাদী উকিল ও ভণ্ড ধার্মিক কর্তৃক মেধাবী বছির নিগ্রহ ইত্যাদি বর্ণিত হয়েছে।
- উপন্যাসের কয়েকটি চরিত্র: বছির, আজহার, আরজান, রহিমুদ্দিন।
- উপন্যাসে কোন জটিলতা নেই। নিছক সরল ও সাদামাটা একটি গল্প আছে উপন্যাসটিতে।

• জসীম উদ্‌দীন: 
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ।
- তিনি পল্লিকবি হিসেবে পরিচিত।
- তাঁর রচিত উপন্যাস 'বোবা কাহিনী'।
- তাঁর রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত গাথাকাব্য। এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
- E.M. Millford গ্রন্থটি 'The Field of the Embroidered Quilt' নামে অনুবাদ করেন।
- তিনি প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (১৯৫৮), বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও স্বাধীনতা দিবস পুরস্কারে (মরণোত্তর, ১৯৭৮) ভূষিত হন। 
- ১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মারা যান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১৮.
If you work hard, you will succeed. (compound)
  1. Work hard and you will succeed.
  2. Working hard or you will succeed.
  3. Worked hard and you will succeed.
  4. Worked hard or you will succeed.
সঠিক উত্তর:
Work hard and you will succeed.
উত্তর
সঠিক উত্তর:
Work hard and you will succeed.
ব্যাখ্যা

The correct answer is - ক) Work hard and you will succeed.

• Complex sentence-এর একটি clause যদি if you-দ্বারা গঠিত হয় বা if-clause হয় তাহলে নিম্নরূপে তাকে compound-এ রূপান্তরিত করতে হয়:
Complex sentence টি যদি affirmative বা হ্যাঁ-বোধক হয় তাহলে if you তুলে দিয়ে verb-এর পরে and বসাতে হয়।

• Examples:
- Complex: If you study, you will pass.
- Compound: Study and you will pass.

- Complex: If you eat a balanced diet, you will remain healthy.
- Compound: Eat a balanced diet and you will remain healthy.

- Complex: If you work hard, you will prosper in life.
- Compound: Work hard and you will prosper in life.

Other options:
খ) Working hard or you will succeed.
- Bangla meaning: কঠোর পরিশ্রম করা অথবা তুমি সফল হবে।
“Working hard” → এটি একটি phrase, পূর্ণ বাক্য নয়।
“or” ব্যবহৃত হলেও দুটি clause নেই।
এটি compound sentence নয় এবং অর্থও অস্পষ্ট।

 গ) Worked hard and you will succeed.
- Bangla meaning: পরিশ্রম করেছিলে এবং তুমি সফল হবে।
- “Worked hard” → একটি past tense phrase.
- এটি যথাযথ clause নয় এবং অর্থও মেলে না।

ঘ) Worked hard or you will succeed.
- Bangla meaning: পরিশ্রম করেছিলে অথবা তুমি সফল হবে।
- "Worked hard" → subject ছাড়া, incomplete clause।
- “or” দ্বারা যুক্ত হলেও মানে অসংগত।
- এটি neither grammatically correct nor meaningful.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

১৯.
"The Old Man and the Sea" is a/an -
  1. Epic poem
  2. Short heroic novel
  3. Short story
  4. Autobiography
সঠিক উত্তর:
Short heroic novel
উত্তর
সঠিক উত্তর:
Short heroic novel
ব্যাখ্যা

"The Old Man and the Sea" is a short heroic novel.

The Old Man and the Sea:
- The Old Man and the Sea হলো Ernest Hemingway রচিত একটি ছোট সাহসিক উপন্যাস।
- এটি ১৯৫২ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসের প্রধান চরিত্র হলো Santiago এবং তার শিক্ষানবিশ Manolin।
- Manolin মাত্র পাঁচ বছর বয়সে Santiago-এর সঙ্গে প্রথম নৌকায় যায়। পারিবারিক বাধা থাকা সত্ত্বেও Manolin সবসময় Santiago-এর সঙ্গে সমুদ্রে যায়।

Ernest Hemingway (1899–1961):
- Ernest Hemingway-এর পূর্ণ নাম Ernest Miller Hemingway।
- তিনি একজন বিখ্যাত আমেরিকান ঔপন্যাসিক এবং ছোটগল্পকার ছিলেন।
- ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তার লেখা সংক্ষিপ্ত, পরিষ্কার এবং শক্তিশালী, যা ২০শ শতাব্দীর আমেরিকান ও ব্রিটিশ সাহিত্যে গভীর প্রভাব ফেলেছে।
- নিজের সাহসী ও দুঃসাহসিক জীবনযাপনের জন্যও তিনি সুপরিচিত।
- The Old Man and the Sea এবং সমকালীন সাহিত্যশৈলীতে তার অবদানের জন্য ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- ১৯৫২ সালে The Old Man and the Sea-এর জন্য তিনি Pulitzer Prize পান।

Notable Works of Ernest Hemingway:
Novels:
- The Sun Also Rises
- A Farewell to Arms
- The Old Man and the Sea
- For Whom the Bell Tolls

Books:
- A Moveable Feast
- Death in the Afternoon

Short Story:
- The Snows of Kilimanjaro

Source: Britannica.

২০.
He ran fast lest he ____ the train.
  1. missed
  2. will miss
  3. should miss
  4. was missed
সঠিক উত্তর:
should miss
উত্তর
সঠিক উত্তর:
should miss
ব্যাখ্যা

The correct answer is - গ) should miss
​The complete sentence: He ran fast lest he should miss the train.
“Lest” এর পরে subjunctive mood ব্যবহার হয়।
Subjunctive mood সাধারণত should + verb আকারে আসে।
Example: He ran fast so that he would not miss the train.
অর্থ: তিনি দ্রুত দৌড়াল যাতে ট্রেন মিস না করে।

​Lest যুক্ত sentence এর ক্ষেত্রে,
​Lest যুক্ত sentence-এ lest এর পরে যে subject থাকে তার পরে should/might বসে। 
- ​He ran fast lest he (miss) the train. 
- He ran fast lest he should miss the train. 

​Other options
​​ক) missed 
Past tense simple.
“Lest” এর সাথে past tense সাধারণত ব্যবহার হয় না। অর্থের সঙ্গে মিল নেই।

খ) will miss 
Future tense.
“Lest” এর সাথে future tense ব্যবহার হয় না। 

ঘ) was missed 
Passive voice.
এখানে sentence-এর অর্থ এবং structure অনুযায়ী passive দরকার নেই। 

​Source: Advance learner's Communicative English Grammar and Composition by Chowdhury And Hossain.

২১.
Which of the following is an antonym of boisterous?
  1. Mobilize
  2. Quiet
  3. Violent
  4. Scrambled
সঠিক উত্তর:
Quiet
উত্তর
সঠিক উত্তর:
Quiet
ব্যাখ্যা

The correct answer is - খ) Quiet.

Boisterous (adjective):
- English Meaning: Noisy, energetic, and rough.
- Bangla Meaning: (১) (কোনো ব্যক্তি বা তার আচরণ) অমার্জিত; হৈচৈপূর্ণ; উল্লাসময়। (২) (আবহাওয়া) উদ্দাম; ঝড়ো; প্রচণ্ড।

Synonyms:
- Lively (আনন্দোচ্ছল),
- Noisy (হৈচৈপূর্ণ),
- Rollicking (হৈচৈপূর্ণ ও আনন্দোচ্ছল),
- Violent (প্রবল).

Antonyms:
- Orderly (সুবিন্যস্ত),
- Quiet (শান্ত),
- Silent (নীরব).

Other forms:
- boisterously (adverb),
- boisterousness [Uncountable noun].

Other options:
- Mobilize (গতিশীল করা),
- Scrambled (এলোমেলোভাবে গুছানো বা হামাগুড়ি দিয়ে আরোহণ করা),

Source: 1. Cambridge Dictionary. 
​2. Accessible Dictionary by Bangla Academy.

২২.
Choose the correct sentence:
  1. I, you and Rahim are ready.
  2. I, Rahim and you are ready. ​
  3. Rahim, I and you are ready.
  4. You, Rahim and I are ready.
সঠিক উত্তর:
You, Rahim and I are ready.
উত্তর
সঠিক উত্তর:
You, Rahim and I are ready.
ব্যাখ্যা

The correct answer is - ঘ) You, Rahim and I are ready.

​কোন Sentence-এ বিভিন্ন persons-এর Noun ও Pronoun একত্রে লিখবার সময়ে প্রথমে 2nd person, তার পর 3rd person এবং শেষে 1st person (231) বসে।. 
​Inc: I, you and Habib are present. 
​Cor: You, Habib and I are present. 

​কিন্তু দোষ স্বীকার বুঝালে প্রথমে 1st person, তার পর 2nd person এবং সর্বশেষে 3rd person (123) বসে। 
​Inc: You, Habib and I are guilty. 
​Cor: I, you and Habib are guilty.

Other options
ক) I, you and Rahim are ready. 
– এখানে (I)(1st person) শুরুতে বসেছে, যা ভুল।

খ) I, Rahim and you are ready. 
– এখানেও (I) শুরুতে বসেছে, তাই ভুল।

গ) Rahim, I and you are ready. 
– এখানে order হয়েছে: 3rd → 1st → 2nd, যা সঠিক নয়।

​Source: Advance learner's Communicative English Grammar and Composition by Chowdhury And Hossain.

২৩.
Who is the author of The Gift of the Magi?
  1. Ernest Hemingway
  2. O. Henry
  3. Jonathan Swift
  4. Charles Dickens
সঠিক উত্তর:
O. Henry
উত্তর
সঠিক উত্তর:
O. Henry
ব্যাখ্যা

O. Henry is the author of The Gift of the Magi.

The Gift of the Magi:
- The Gift of the Magi ইংরেজি সাহিত্যের একটি প্রসিদ্ধ ছোটগল্প, রচয়িতা William Sydney Porter।
- প্রথম প্রকাশিত হয় ১৯০৫ সালে।
- প্রধান চরিত্র: Jim এবং Della।
- মূল থিম: ভালোবাসা – এই দম্পতি একে অপরকে অর্থবহ ক্রিসমাস উপহার দেওয়ার জন্য ত্যাগ স্বীকার করে।
- Della তার দীর্ঘ ও সুন্দর চুল বিক্রি করে Jim-এর পকেটঘড়ির জন্য চেইন কেনে।
- Jim তার পকেটঘড়ি বিক্রি করে Della-এর জন্য স্বর্ণখচিত চিরুনি কেনে।
- উপহারগুলো পাওয়ার সময় তারা অবাক হয়, কারণ নিজেদের ত্যাগের কারণে উপহার কার্যকরভাবে ব্যবহার করা যায় না।
- ভালোবাসা, উৎসর্গ ও ত্যাগের কারণে গল্পটি বিশ্বজুড়ে জনপ্রিয়।

O. Henry:
- মূল নাম William Sydney Porter।
- বিখ্যাত আমেরিকান ছোটগল্প লেখক এবং Modern Period-এর প্রধান সাহিত্যিক।
- O. Henry নামে অধিক পরিচিতি পেয়েছেন।
- গল্পগুলো সাধারণ জীবনকাহিনীকে রোমান্টিকভাবে তুলে ধরে, বিশেষ করে নিউইয়র্ক শহরের সাধারণ মানুষের জীবনচিত্র।
- তার সাহিত্যে আমেরিকার সাধারণ মানুষের জীবনধারার নতুন মাত্রা ফুটে উঠেছে।

Famous Works of O. Henry (Short Stories):
- Heart of the West,
- The Gift of the Magi,
- Sixes and Sevens,
- Roads of Destiny,
- Cabbage and Kings,
- The Four Million,
- The Voice of the City, etc.

Source: Britannica.

২৪.
Choose the correct spelling:
  1. Repittion
  2. Repetittion
  3. Repetation
  4. Repetition
সঠিক উত্তর:
Repetition
উত্তর
সঠিক উত্তর:
Repetition
ব্যাখ্যা

The correct answer is - ঘ) Repetition.

Repetition:
- English meaning: the act of doing or saying something again.
- Bangla meaning: পুনরাবৃত্তি।

Example:
- His books are full of repetition.
- Repetition of practice is the key to mastering any skill.

Source: Cambridge Dictionary.

২৫.
Which sentence contains a demonstrative pronoun?
  1. The decision is hers.
  2. That is my new bicycle.
  3. He hurt himself while running.
  4. Everyone enjoyed the party.
সঠিক উত্তর:
That is my new bicycle.
উত্তর
সঠিক উত্তর:
That is my new bicycle.
ব্যাখ্যা

The correct answer is - খ) That is my new bicycle.

Demonstrative Pronoun:
- ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এগুলি, ওইগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাহলে এই শব্দগুলোকে বলে demonstrative pronoun।

Example:
- This is my favorite book. 
​- That was an amazing performance. 
​- These are freshly baked cookies. 
​- Those belong to my brother.
​এই this, that, these, those শব্দগুলো যথাক্রমে book, cookies, belongings-এর পরিবর্তে বসে সেগুলোকে নির্দেশ করছে। 
​এগুলো হলো Demonstrative pronoun।

Pronoun:
- Pronoun হলো noun এর পরিবর্তে ব্যবহৃত word। এ কারণে Pronoun কে Substituting word বলা হয়।

Example:
- He, She, We, They, I, ইত্যাদি।

Pronoun ৮ প্রকার:
1. Personal Pronoun (He, I, we, me, you)
2. Demonstrative Pronoun (this, that, such)
3. Interrogative Pronoun (what, who, which)
4. Relative Pronoun (what, who, which, that)
5. Indefinite Pronoun (one, some, any, many)
6. Distributive Pronoun (each, every, either, neither)
7. Reflexive Pronoun (myself, yourself, themselves)
8. Reciprocal Pronoun (each other, one another)

Other options
ক) The decision is hers. 
এখানে hers হলো possessive pronoun, demonstrative নয়।

গ) He hurt himself while running. 
এখানে himself হলো reflexive pronoun।

ঘ) Everyone enjoyed the party. 
এখানে Everyone হলো indefinite pronoun।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

২৬.
What is the meaning of “a man of letters."
  1. A man skilled in public speaking

  2. A man who writes letters regularly
  3. A learned or literary person
  4. A man of wealth and power
সঠিক উত্তর:
A learned or literary person
উত্তর
সঠিক উত্তর:
A learned or literary person
ব্যাখ্যা

The correct answer is -গ) A learned or literary person.

A man of letters:
- English Meaning: a male scholar or author.
- Bangla Meaning: পণ্ডিত / বিদ্বান / লেখক।

Example Sentence:
- Many people admired him as a man of letters.
- Bangla Meaning: অনেকেই তাকে একজন শিক্ষিত সাহিত্যিক হিসেবে প্রশংসা করেছিল।

Source: Live MCQ Lecture.

২৭.
Wordsworth was a great lover of ________ nature.
  1. a
  2. an
  3. the
  4. none
সঠিক উত্তর:
none
উত্তর
সঠিক উত্তর:
none
ব্যাখ্যা

The correct answer is - ঘ) none
​The complete sentence is - Wordsworth was a great lover of nature.

​​"প্রকৃতি" অর্থে nature ব্যবহৃত হলে তার আগে the বসে না।
Inc. Wordsworth was a great lover of the nature. 
​Cor. Wordsworth was a great lover of nature. 

​কিন্তু nature অর্থ "স্বভাব" হলে তখন তার আগে the বসতে পারে: 
​The nature of this man is not good.

Other options
ক) a 
- “a” ব্যবহার হয় singular countable noun এর আগে।
- কিন্তু nature হলো uncountable noun।

খ) an 
- “an” vowel sound দিয়ে শুরু হওয়া singular countable noun এর আগে বসে।
- nature uncountable, তাই “an” বসবে না।

গ) the
- “the” হলো নির্দিষ্ট আর্টিকেল।
- নির্দিষ্ট বা পরিচিত বস্তু/ধারণার আগে ব্যবহার হয়।
- এখানে “nature” সাধারণভাবে প্রকৃতি বোঝাচ্ছে, কোন নির্দিষ্ট প্রকৃতির কথা নয়।
- তাই ভুল।

​Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

২৮.
You must beware ___ false friends.
  1. in
  2. of
  3. to
  4. with
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা

The correct answer is - খ) of.
​Complete sentence: You must beware of false friends.

​Beware of 
- ​English meaning: to be cautious of
- Bangla ​meaning: সতর্ক হওয়া।
- ​Example sentence: 
​1. Beware of dogs when walking in this neighborhood.
​2. Beware of giving your personal information to strangers online.

​​Source: 1. Merriam-Webster Dictionary.
​2. Accessible Dictionary by Bangla Academy.

২৯.
What is the plural of mouse?
  1. mouses
  2. mice
  3. meese
  4. mousen
সঠিক উত্তর:
mice
উত্তর
সঠিক উত্তর:
mice
ব্যাখ্যা

The correct answer is - খ) mice.

​কিছু কিছু noun আছে যাদের মধ্যকার vowel পরিবর্তন করে plural করা হয়, s/es যোগ করা হয় না। 
​Example:
​Singular - Plural

- Man - men,
- Woman - women,
- Foot - feet,
​- Mouse - mice, 
- Louse - lice,
- Tooth -  teeth,
- Goose - geese.
​ ​
​Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

৩০.
The synonym of Gregarious is -
  1. Prevalent
  2. Conceal
  3. Sociable
  4. Reserved
সঠিক উত্তর:
Sociable
উত্তর
সঠিক উত্তর:
Sociable
ব্যাখ্যা

The Complete sentence is - গ) Sociable
- Sociable (adjective) (সঙ্গপ্রিয়; মিশুক)।
​  
​​Gregarious (adjective):

- English Meaning: Liking to be with other people.
- Bangla Meaning: দলবদ্ধভাবে বাস করে এমন।

Synonyms:
- Sociable (সঙ্গপ্রিয়; মিশুক),
- Companionable (সঙ্গী হওয়ার যোগ্য; মিশুক),
- Hospitable (অতিথিপরায়ণ, অতিথিবৎসল, অতিথিপ্রিয়),
- Friendly (বন্ধুবৎসল),
- Amicable (সৌহার্দ্যপূর্ণ)।

Antonyms:
- Unsociable (অসামাজিক),
- Reserved (গুরুগম্ভীর; চাপা স্বভাবের),
- Unfriendly (বন্ধুত্বহীন),
- Introverted (অন্তর্মুখী),
- Introspective (চাপা স্বভাবের)।

Example Sentences:
- He is naturally gregarious, and the work obviously suits him.
- He is a gregarious person who avoids solitude.

​Other options
​- Prevalent (সাধারণ; ব্যাপক),
​- Conceal (গোপন করা)।

Source: Live MCQ Lecture; Accessible Dictionary.

৩১.
Identify the noun phrase in the sentence:
"The reading of newspapers is a good habit."
  1. reading newspapers
  2. The reading of newspapers
  3. is a good habit
  4. none
সঠিক উত্তর:
The reading of newspapers
উত্তর
সঠিক উত্তর:
The reading of newspapers
ব্যাখ্যা

The correct answer is - খ) The reading of newspapers
"The reading of newspapers" বাক্যটির বিষয় (subject) এবং একটি পূর্ণাঙ্গ noun phrase।
এটিতে "The" , "reading" (gerund বা নামবাচক ক্রিয়া), এবং "of newspapers" (prepositional phrase) রয়েছে।

Noun Phrases:
এই সব phrase দ্বারা noun এর কাজ নিষ্পন্ন হয়।
এরা কোন sentence-এ verb এর subject, object, বা complement রূপে অথবা preposition এর object রূপে ব্যবহৃত হয়।

Subject রূপে উদাহরণ:
- To walk in the morning is a good exercise.
- To rise early is a good habit.
- His coming here is uncertain.
​- To take physical exercise in the morning daily is good for health.
- The reading of newspapers is a good habit.
- Swimming in the river is dangerous.
- The news of his having a good neighbor pleases me.

Other options
ক) reading newspapers: অসম্পূর্ণ, কারণ "The" এবং "of"-এর গঠন নেই।
গ) is a good habit: এটি noun phrase নয়, কারণ এতে ক্রিয়া ("is") আছে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩২.
Grasp all, ______ all.
  1. loss
  2. lose
  3. losses
  4. loses
সঠিক উত্তর:
lose
উত্তর
সঠিক উত্তর:
lose
ব্যাখ্যা

​The correct answer is - খ) lose.
​The complete sentence: Grasp all, lose all.

​• Grasp all, lose all. 
​- Bangla meaning: অতি লোভে তাতি নষ্ট।

​- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না। 
​- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

​Source: Live MCQ Lecture.

৩৩.
Choose the correct sentence using “dead beat”:
  1. She wore a deadbeat dress to the party.
  2. He's a real deadbeat and he never had a proper job.
  3. The baby was deadbeat happily.
  4. The sun shone deadbeat in the sky.
সঠিক উত্তর:
He's a real deadbeat and he never had a proper job.
উত্তর
সঠিক উত্তর:
He's a real deadbeat and he never had a proper job.
ব্যাখ্যা

The correct answer is - খ) He's a real deadbeat and he never had a proper job.

Dead beat:
- English Meaning: completely exhausted / a person who is not willing to work, does not behave in a responsible way.
- Bangla Meaning: সম্পূর্ণ ক্লান্ত / দায়িত্বহীন ও কাজ করতে অনিচ্ছুক ব্যক্তি।

Example Sentence:
- After losing his job, he became a deadbeat.
- Bangla Meaning: চাকরি হারানোর পর সে পুরোপুরি দায়িত্বহীন হয়ে পড়েছিল।

Other options
ক) She wore a deadbeat dress to the party: "Deadbeat" ব্যক্তির জন্য ব্যবহৃত হয়, পোশাকের জন্য নয়। এটি অর্থহীন।
গ) The baby was deadbeat happily: "Deadbeat" শিশুর জন্য বা "happily" এর সাথে ব্যবহারের জন্য উপযুক্ত নয়। এটি ভুল।
ঘ) The sun shone deadbeat in the sky: "Deadbeat" সূর্য বা প্রাকৃতিক ঘটনার জন্য ব্যবহৃত হয় না। এটিও ভুল।

Source: Live MCQ Lecture.

৩৪.
"She is fond of singing songs." - Here singing is a/an -
  1. participle
  2. infinitive
  3. gerund
  4. Present participle
সঠিক উত্তর:
gerund
উত্তর
সঠিক উত্তর:
gerund
ব্যাখ্যা

The correct answer is - গ) gerund.
​এখানে singing হলো gerund, কারণ এটি verb + ing আকারে এসেছে এবং noun হিসেবে কাজ করছে।

​Gerund: 
​- Gerund হলো একটি non-finite verb। এটি দেখতে যেমন verb এর মতো, কিন্তু কাজ করে noun-এর মতো।
- যখন “verb + ing” একসাথে sentence-এ noun ও verb-এর মতো কাজ করে, তখন তাকে Gerund বলা হয়।
​Object of a transitive verb: 
​- I like reading poetry.
- Working is praying.

Other options
ক) participle: Participle হলো ক্রিয়ার একটি রূপ যা adjective বা adverb হিসেবে কাজ করে। এখানে "singing" adjective হিসেবে কাজ করছে না, তাই এটি participle নয়।
খ) infinitive: Infinitive হলো ক্রিয়ার মৌলিক রূপ, যেমন "to sing"। এখানে "singing" infinitive নয়।
ঘ) Present participle: Present participle ("-ing" দিয়ে শেষ হওয়া ক্রিয়া) সাধারণত adjective হিসেবে বা continuous tense-এ ব্যবহৃত হয়। এখানে "singing" noun হিসেবে কাজ করছে, তাই এটি present participle নয়।

Source: SSC Programme, Bangladesh Open University.

৩৫.
Shohel said, "Every day I read newspapers." (Indirect speech)
  1. Shohel had said that he reads newspapers.
  2. Shohel said that every day he read newspapers.
  3. Shohel says that he reads newspapers.
  4. Shohel said that every day he reads newspapers.
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।  

ঘ) Shohel said that every day he reads newspapers.
- সঠিক, যদি ধরে নেওয়া হয় যে শোহেলের সংবাদপত্র পড়ার অভ্যাস বর্তমানেও চলমান।
- তবে, যদি প্রেক্ষাপটে অতীতের অভ্যাস বোঝানো হয়, তাহলে খ) Shohel said that every day he read newspapers. ও সঠিক হতে পারে।
- প্রেক্ষাপট না থাকায়, খ) ও ঘ) দুটিই সঠিক হতে পারে। 

Other options
ক) Shohel had said that he reads newspapers
"Had said" past perfect tense ব্যবহার করা হয়েছে, যা এখানে প্রয়োজন নেই, কারণ direct speech-এ "said" ছিল। তাই এটি ভুল।

গ) Shohel says that he reads newspapers
"Says" বর্তমান কালে রূপান্তরিত হয়েছে, কিন্তু direct speech-এ "said" (past tense) ছিল। তাই এটি ভুল।

​Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.

৩৬.
“Please sit down.” — This is an example of which type of sentence?
  1. Assertive
  2. Interrogative
  3. Imperative
  4. Exclamatory
সঠিক উত্তর:
Imperative
উত্তর
সঠিক উত্তর:
Imperative
ব্যাখ্যা

The correct answer is - গ) Imperative.

Sentence: 
​- বাক্য হলো এমন কিছু শব্দের সাজানো গুচ্ছ, যা সম্পূর্ণ একটি ভাব প্রকাশ করে।

অর্থ ভেদে sentence ৫ প্রকার:
১। Assertive sentence (বিবৃতিমূলক)
২। Interrogative sentence (প্রশ্নবোধক)
৩। Imperative sentence (অনুজ্ঞা বাচক)
৪। Optative sentence (ইচ্ছা বা প্রার্থনামূলক)
৫। Exclamatory sentence (বিস্ময়সূচক)

১। Assertive sentence (বিবৃতিমূলক) - যে sentence দ্বারা কোনো তথ্য, মতামত বা ঘটনার বিবরণ দেওয়া হয় তাকে Assertive sentence বলে।
Example: They are playing football in the park.

২। Interrogative sentence (প্রশ্নবোধক) - যে sentence দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে Interrogative sentence বলে।
Example: Is she coming to the party?

৩। Imperative sentence (অনুজ্ঞাবাচক) - যে sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ করা হয় তাকে Imperative sentence বলে।
Example: Please sit down, Don’t make noise.

৪। Optative sentence (ইচ্ছা বা প্রার্থনামূলক) - যে sentence দ্বারা প্রার্থনা, মঙ্গলকামনা বা শুভকামনা প্রকাশ করা হয় তাকে Optative sentence বলে।
Example: May you succeed in your exams.

৫। Exclamatory sentence (বিস্ময়সূচক) - যে sentence দ্বারা বিস্ময়, দুঃখ বা আনন্দের তীব্র অনুভূতি প্রকাশ করা হয় তাকে Exclamatory sentence বলে।
Example: What a lovely surprise!

​Source: Advance Learner’s English Grammar & Composition by Chowdhury & Hossain.

৩৭.
The money he donated will count ___ a lot in helping the poor.
  1. upon
  2. for
  3. in
  4. with
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা

The correct answer is - খ) for
​The complete sentence: ​The money he donated will count for a lot in helping the poor.

​Count for:
- English Meaning: to have a certain value or importance.
- Bangla Meaning: গণ্য হওয়া।
Example Sentence:
-  Hard work and honesty always count for a lot in life. 
- Bangla Meaning: জীবনে কঠোর পরিশ্রম এবং সততা সবসময়ই অনেক মূল্যবান।

​Other Options:
- Count upon (নির্ভর করা) – I count upon your help for this work.

​Source: Applied English Grammar & Composition, P.C. DAS.

৩৮.
Identify the coordinating conjunction:
  1. although
  2. either…or
  3. unless
  4. and
সঠিক উত্তর:
and
উত্তর
সঠিক উত্তর:
and
ব্যাখ্যা

The correct answer is - ঘ) and

​Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
- যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
- অর্থাৎ Coordinating Conjunctions সমান গুরুত্বসম্পন্ন দুটি word, phrase, বা clause যুক্ত করতে ব্যবহৃত হয়।
- যেমন: and, or, but, nor etc.

2. Subordinating Conjunctions:
- যে Conjunction একটি clause এর শুরুতে বা মাঝে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
- অর্থাৎ Subordinating Conjunctions একটি clause অন্য clause-এর ওপর নির্ভরশীল হলে, সেখানে Subordinating Conjunction ব্যবহৃত হয়।
- যেমন: how, If, Lest, after, although, as, because, before, even if, even though, once, since, unless, until, when, where, while, ইত্যাদি।

3. Correlative Conjunctions:
- পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
- অর্থাৎ Correlative Conjunctions এগুলো সবসময় জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় এবং একই ধরনের word বা phrase যুক্ত করে।
- যেমন: either...or, neither...nor, not only...but also, both...and, whether...or, as...as, ইত্যাদি।

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.

৩৯.
Which of the following is the verb form of “Quick”?
  1. Quicker
  2. Quickness
  3. Quicken
  4. Quickly
সঠিক উত্তর:
Quicken
উত্তর
সঠিক উত্তর:
Quicken
ব্যাখ্যা

The correct answer is - গ) Quicken.

​Quicken (verb)
- ​English meaning: to become quicker .
- ​Bangla meaning: ত্বরান্বিত করা।
​Example Sentence:
​1. The medicine will quicken your recovery.
2. Exciting news can quicken the pulse.

​Quick (adjective)
- ​English meaning: ​with great speed.
​- ​Bangla meaning: দ্রুত শীঘ্র, দ্রুতগামী।

​• Other options
Quicker (adjective/comperative) 
​- ​English meaning: ​at a greater speed.
- ​Bangla meaning: দ্রুততর

Quickness (noun)
​- ​English meaning: ​to make stronger
- ​Bangla meaning: ​তৎপরতা, দগুতবেগ.

​Quickly (adverb)
​​- ​English meaning: ​with speed; rapidly; very soon
- ​Bangla meaning: তাড়াতাড়ি, অবিলম্বে

​Source: 1. Merriam-Webster Dictionary. 
​2. Accessible Dictionary by Bangla Academy.
​3. Collins Dictionary

৪০.
শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে? 
  1. ৫% 
  2. ৮% 
  3. ১০% 
  4. ২০% 
সঠিক উত্তর:
১০% 
উত্তর
সঠিক উত্তর:
১০% 
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে? 

সমাধান: 
এখানে, 
আসল, P = ৩০০০ টাকা
মুনাফা, I = ১৫০০ টাকা 
মুনাফার হার, r = r/১০০  
সময়, n = ৫ বছর 

আমরা জানি, 
I = Pnr/১০০
বা, r/১০০ = I/Pn 
বা, r/১০০ = ১৫০০/(৩০০০ × ৫) 
বা, r = (১৫০০ × ১০০)/(৩০০০ × ৫)
বা, r = ১৫০০০০/১৫০০০ 
∴ r = ১০ 

∴ মুনাফার হার = ১০% । 

৪১.
(2n + 4 - 4.2n + 1)/(2n + 2 ÷ 2) = কত? 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: (2n + 4 - 4.2n + 1)/(2n + 2 ÷ 2) = কত? 

সমাধান: 
(2n + 4 - 4.2n + 1)/(2n + 2 ÷ 2) 
= (2n × 24 - 4.2n × 21)/(2n × 22 ÷ 2) 
= (16.2n - 8.2n)/(2n.22/2)
= {8.2n(2 - 1)}/{2n.2}
= 8 × (1/2)
= 4

৪২.
১ বর্গইঞ্চি = কত?
  1. ৫.৪৫ বর্গসেন্টিমিটার (প্রায়)
  2. ৬.৫৪ বর্গসেন্টিমিটার (প্রায়)
  3. ৯.৪৫ বর্গসেন্টিমিটার (প্রায়)
  4. ৬.৪৫ বর্গসেন্টিমিটার (প্রায়)
সঠিক উত্তর:
৬.৪৫ বর্গসেন্টিমিটার (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
৬.৪৫ বর্গসেন্টিমিটার (প্রায়)
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বর্গইঞ্চি = কত? 

সমাধান: 
১২ ইঞ্চি = ১ ফুট, 
৩ ফুট = ১ গজ, 
১৭৬০ গজ = ১ মাইল, 
৬০৮০ ফুট = ১ নটিকেল মাইল, 
২২০ গজ = ১ ফার্লং, 
৮ ফার্লং = ১ মাইল। 

১ ইঞ্চি ২.৫৪ সে. মি. (প্রায়), 
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়), 
১ গজ = ০.৯১৪৪ মি. (প্রায়, 
১ কি. মি. = ০.৬২ মাইল (প্রায়), 
১ মাইল = ১.৬১ কি. মি. (প্রায়)। 

১ বর্গসেন্টিমিটার = ০.১৬ বর্গইঞ্চি (প্রায়), 
১ বর্গমিটার = ১০.৭৬ বর্গফুট (প্রায়), 
১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়), 
১ বর্গইঞ্চি = ৬.৪৫ বর্গসেন্টিমিটার (প্রায়)
১ বর্গফুট = ৯২৯ বর্গসেন্টিমিটার (প্রায়), 
১ বর্গগজ = ০.৮৪ বর্গমিটার (প্রায়), 
১ বর্গমাইল = ৬৪০ একর।
৪৩.
৮৬৫৫ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৬৫৫ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে? 

সমাধান: 

এখানে,
৮৬৫৫ এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে ৬ অবশিষ্ট থাকে।
সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে ৬ বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণ বর্গসংখ্যা হবে। 

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬ ।
৪৪.
m + (1/m) = 3 হলে, m2 + (1/m)2 এর মান কত?  
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: m + (1/m) = 3 হলে, m2 + (1/m)2 এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
m + (1/m) = 3 

প্রদত্ত রাশি = m2 + (1/m)
= {m + {1/m)}2 - 2.m.(1/m)
= (3)2 - 2
= 9 - 2
= 7

৪৫.
দুইটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং ল.সা.গু 144 হলে, সংখ্যা দুইটির গুণফল কত?
  1. 1728
  2. 1644
  3. 1732
  4. 1828
সঠিক উত্তর:
1728
উত্তর
সঠিক উত্তর:
1728
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং ল.সা.গু 144 হলে, সংখ্যা দুইটির গুণফল কত? 

সমাধান: 
দেওয়া আছে,
সংখ্যাদ্বয়ের অনুপাত = 3 : 4 

মনে করি,
একটি সংখ্যা = 3x
এবং অপর সংখ্যা = 4x  [এখানে, অনুপাতের সমাধান রাশি x ধরা হয়েছে]
∴ সংখ্যা দুইটির ল.সা.গু = 3 × 4 × x = 12x 

প্রশ্নমতে, 
12x = 144
বা, x = 144/12
∴ x = 12

∴ সংখ্যা দুইটির একটি 3x = 3 × 12 = 36
এবং অপরটি 4x = 4 × 12 = 48

∴ নির্ণেয় সংখ্যা দুইটির গুণফল = 36 × 48 
= 1728  ।
৪৬.
একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের সীমানার বাহিরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাটি পাকা করতে প্রতি বর্গ মিটারে খরচ হয় 330 টাকা। রাস্তাটি পাকা করতে কত টাকা খরচ হবে?
  1. 70280 টাকা
  2. 71280 টাকা
  3. 74280 টাকা
  4. 75280 টাকা
সঠিক উত্তর:
71280 টাকা
উত্তর
সঠিক উত্তর:
71280 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের সীমানার বাহিরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাটি পাকা করতে প্রতি বর্গ মিটারে খরচ হয় 330 টাকা। রাস্তাটি পাকা করতে কত টাকা খরচ হবে? 

সমাধান: 

দেওয়া আছে, 
আয়তাকার পুকুরের দৈর্ঘ্য = 30 মিটার 
আয়তাকার পুকুরের প্রস্থ = 20 মিটার 
∴ আয়তাকার পুকুরের ক্ষেত্রফল = (30 × 20) বর্গমিটার = 600 বর্গমিটার 

আবার, 
রাস্তাসহ পুকুরের দৈর্ঘ্য= (30 + 2 + 2) মিটার = 34 মিটার
রাস্তাসহ পুকুরের প্রস্থ (20 + 2 + 2) মিটার = 24 মিটার
∴ রাস্তাসহ পুকুরের ক্ষেত্রফল= (34 × 24) বর্গমিটার = 816 বর্গমিটার 

∴ রাস্তার ক্ষেত্রফল = রাস্তাসহ পুকুরের ক্ষেত্রফল - পুকুরের ক্ষেত্রফল
= (816 - 600) বর্গমিটার
= 216 বর্গমিটার 

এখন, 
প্রতি বর্গমিটার রাস্তা পাকা করতে খরচ হয় = 330 টাকা
∴ রাস্তাটি পাকা করতে খরচ হবে = (216 × 330) টাকা
= 71280 টাকা ।
৪৭.
৫ : ৭, ৪ : ৯ এবং ৩ : ২ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত?
  1. ৯ : ২১
  2. ৫ : ২৩
  3. ২০ : ২৩
  4. ১০ : ২১
সঠিক উত্তর:
১০ : ২১
উত্তর
সঠিক উত্তর:
১০ : ২১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ : ৭, ৪ : ৯ এবং ৩ : ২ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত? 

সমাধান: 
অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = ৫ × ৪ × ৩ = ৬০ 
এবং উত্তর রাশিগুলোর গুণফল = ৭ × ৯ × ২ = ১২৬ 

∴ নির্ণেয় মিশ্র অনুপাত = ৬০ : ১২৬ 
= ১০ : ২১ ।
৪৮.
a2 - b2 - c2 - 2bc + a - b - c এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. (a - b + c)(a + b + c - 1)
  2. (a + b - c)(a - b + c + 1)
  3. (a - b - c)(a + b + c + 1)
  4. (a + b + c)(a + b + c - 1)
সঠিক উত্তর:
(a - b - c)(a + b + c + 1)
উত্তর
সঠিক উত্তর:
(a - b - c)(a + b + c + 1)
ব্যাখ্যা

প্রশ্ন: a2 - b2 - c2 - 2bc + a - b - c এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি? 

সমাধান: 
প্রদত্ত রাশি = a2 - b2 - c2 - 2bc + a - b - c 
= a2 - (b2 + c2 + 2bc) + a - b - c
= a2 - (b + c)2 + a - b - c
= {a + (b + c)}{a - (b + c)} + (a - b - c)
= (a + b + c)(a - b - c) + (a - b - c)
= (a - b - c)(a + b + c + 1)

৪৯.
যদি tan A = 1/√3 হয়, তবে (cosec2 A - sec2 A)/(cosec2 A + sec2 A) এর মান কত?
  1. 1/2
  2. 2/3
  3. 3/4
  4. 3/2
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি tan A = 1/√3 হয়, তবে (cosec2 A - sec2 A)/(cosec2 A + sec2 A) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
tan A = 1/√3 
বা, 1/cot A = 1/√3 
∴ cot A = √3 

প্রদত্ত রাশি = (cosec2 A - sec2 A)/(cosec2 A + sec2 A)
= (1 + cot2 A - 1 - tan2 A)/(1 + cot2 A + 1 + tan2 A) 
= {1 + (√3)2 - 1 - (1/√3)2}/{1 + (√3)2 + 1 + (1/√3)2
= {1 + 3 - 1 - (1/3)}/{1 + 3 + 1 + (1/3)} 
= {3 - (1/3)}/{5 + (1/3)} 
= {(9 - 1)/3}/(15 + 1)/3}
= (8/3)/(16/3) 
= (8/3) × (3/16)
= 1/2

৫০.
৪/৫ এর শতকরা কত ২/৫ হবে? 
  1. ৩৫% 
  2. ৫০%
  3. ৪০%
  4. ৬৫%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: ৪/৫ এর শতকরা কত ২/৫ হবে?

সমাধান: 
ধরি, 
৪/৫ এর ক% = ২/৫ 
⇒ (৪/৫) × (ক/১০০) = ২/৫
⇒ ৪ক/৫০০ = ২/৫
⇒ ২০ক = ১০০০
∴ ক = ৫০%

অতএব, ৪/৫ এর ৫০% হলো ২/৫ । 

৫১.
3√3 এর 3 ভিত্তিক লগ কত? 
  1. 2/3 
  2. 3/2 
সঠিক উত্তর:
3/2 
উত্তর
সঠিক উত্তর:
3/2 
ব্যাখ্যা

প্রশ্ন: 3√3 এর 3 ভিত্তিক লগ কত? 

সমাধান: 
3√3 এর 3 ভিত্তিক লগ = log3 (3√3)
= log3 (3.31/2)
= log331 + (1/2)
= log333/2
= (3/2) log33
= 3/2 × 1  [∴ logaa = 1] 
= 3/2

৫২.
যদি P = {x ∈ N : x,9 এর গুণনীয়ক} এবং Q = {x ∈ N : 2 < x < 6} হয়, তাহলে P\Q এর মান কত?
  1. {1, 9}
  2. {1, 5}
  3. {3, 5}
  4. {1, 3, 4, 5, 9}
সঠিক উত্তর:
{1, 9}
উত্তর
সঠিক উত্তর:
{1, 9}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি P = {x ∈ N : x,9 এর গুণনীয়ক} এবং Q = {x ∈ N : 2 < x < 6} হয়, তাহলে P\Q এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে,
P = {x ∈ N : x,9 এর গুণনীয়ক} = {1, 3, 9} 
এবং Q = {x ∈ N : 2 < x < 6} = {3, 4, 5} 

∴ P\Q = {1, 3, 9} \ {3, 4, 5} 
= {1, 9} 

∴ নির্ণেয় সেট: {1, 9} ।
৫৩.
এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে কী কোণ বলা হয়? 
  1. পূরক কোণ 
  2. সূক্ষ্মকোণ 
  3. স্থূলকোণ 
  4. সম্পূরক কোণ 
সঠিক উত্তর:
স্থূলকোণ 
উত্তর
সঠিক উত্তর:
স্থূলকোণ 
ব্যাখ্যা
প্রশ্ন: এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে কী কোণ বলা হয়? 

সমাধান: 
কোণ (Angle): 
- সমতলে দুইটি রশ্মির একই প্রান্তবিন্দু হলে মিলন স্থলে কোণ (Angle) তৈরি হয়। 
- রশ্মি দুইটিকে কোণের বাহু এবং তাদের সাধারণ প্রান্ত বিন্দুকে শীর্ষবিন্দু বলে। 

সরল কোণ (Straight Angle): 
- দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে, তাকে সরল কোণ বলে। 
- সরল কোণের পরিমাপ দুই সমকোণ বা 180°। 

সমকোণ (Right Angle): 
- একটি সরল কোণের সমদ্বিখন্ডককে লম্ব এবং সংশ্লিষ্ট সন্নিহিত কোণের প্রত্যেকটিকে সমকোণ বলে। 

সন্নিহিত কোণ (Adjacent Angle): 
- যদি সমতলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় ও তাদের একটি সাধারণ রশ্মি থাকে এবং কোণদ্বয় সাধারণ রশ্মির বিপরীত পার্শ্বে অবস্থান করে, তবে ঐ কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। এরূপ দুইটি কোণের একটিকে অপরটির সন্নিহিত কোণও বলা হয়। 
- কোনো রশ্মি তার প্রান্তবিন্দুতে একটি সরলরেখার সাথে মিলিত হলে, যে দুইটি কোণ উৎপন্ন হয় তারাও সন্নিহিত কোণ। 

সূক্ষ্মকোণ ও স্থূলকোণ (Acute and Obtuse Angle): 
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ এবং এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। 

প্রবৃদ্ধ কোণ (Reflex Angle): 
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। 

পূরক কোণ (Complementary Angle): 
- দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি এক সমকোণ বা 90° হলে, কোণ দুইটিকে পরস্পরের পূরক কোণ বলা হয়। 

সম্পূরক কোণ (Supplementary Angle): 
- দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180° হলে, কোণ দুইটিকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। 

বিপ্রতীপ কোণ (Vertically Opposite Angles): 
- যদি দুইটি কোণের একটির বাহুদ্বয় অপরটির বাহুদ্বয়ের বিপরীত রশ্মি হয় এবং কোণ দুইটির শীর্ষবিন্দু একই হয়, তবে কোণ দুইটিকে বিপ্রতীপ কোণ বলে। 
- দুইটি সরলরেখা কোনো বিন্দুতে পরস্পরকে ছেদ করলে, ছেদ বিন্দুতে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। 
৫৪.
একটি ঘরের ৩টি দরজা এবং ৬টি জানালা আছে। প্রত্যেকটি দরজা ২ মিটার লম্বা এবং ১.২৫ মিটার চওড়া, প্রত্যেক জানালা ১.২৫ মিটার লম্বা এবং ১ মিটার চওড়া। ঐ ঘরের দরজা জানালা তৈরি করতে ৫ মিটার লম্বা ও ০.৬০ মিটার চওড়া কয়টি তক্তার প্রয়োজন?
  1. ৪ টি
  2. ৫ টি
  3. ৮ টি
  4. ১০ টি
সঠিক উত্তর:
৫ টি
উত্তর
সঠিক উত্তর:
৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘরের ৩টি দরজা এবং ৬টি জানালা আছে। প্রত্যেকটি দরজা ২ মিটার লম্বা এবং ১.২৫ মিটার চওড়া, প্রত্যেক জানালা ১.২৫ মিটার লম্বা এবং ১ মিটার চওড়া। ঐ ঘরের দরজা জানালা তৈরি করতে ৫ মিটার লম্বা ও ০.৬০ মিটার চওড়া কয়টি তক্তার প্রয়োজন? 

সমাধান: 
৩টি দরজার ক্ষেত্রফল = (২ × ১.২৫) × ৩ বর্গমিটার 
= ৭.৫ বর্গমিটার 

আবার, 
৬টি জানালার ক্ষেত্রফল = (১.২৫×১) × ৬ বর্গমিটার 
= ৭.৫ বর্গমিটার 

∴ দরজা ও জানালার মোট ক্ষেত্রফল = (৭.৫ + ৭.৫) বর্গমিটার 
= ১৫ বর্গমিটার 

একটি তক্তার ক্ষেত্রফল = (৫ × ০.৬০) বর্গমিটার 
= ৩ বর্গমিটার 

∴ নির্ণেয় তক্তার সংখ্যা = দরজা ও জানালার মোট ক্ষেত্রফল/তক্তার ক্ষেত্রফল
= ১৫/৩ টি
= ৫ টি ।
৫৫.
একটি ক্লাসের শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর 45, 67, 52, 90, 73, 81 ও 56 হলে, এই নম্বরগুলোর পরিসর কত? 
  1. 45 
  2. 52 
  3. 56 
  4. 90 
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: 46
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
------------------- 

প্রশ্ন:
একটি ক্লাসের শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর 45, 67, 52, 90, 73, 81 ও 56 হলে, এই নম্বরগুলোর পরিসর কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
সর্বোচ্চ প্রাপ্ত নম্বর = 90 
এবং সর্বনিম্ন প্রাপ্ত নম্বর = 45 

আমরা জানি,
- পরিসর (Range) হচ্ছে প্রাপ্ত নম্বরের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের পার্থক্য + 1

∴ প্রাপ্ত নম্বরের পরিসর = 90 − 45 + 1
= 46

৫৬.
নিম্নের কোন উপাদানটি রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে?
  1. চর্বি
  2. শর্করা
  3. আমিষ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
আমিষ
উত্তর
সঠিক উত্তর:
আমিষ
ব্যাখ্যা

রক্তের হিমোগ্লোবিন:
- দেহের অস্থি, পেশি, বিভিন্ন অঙ্গতন্ত্র, রক্তকণিকা ইত্যাদি অধিকাংশই আমিষ দ্বারা তৈরি।
- আমিষ দেহের এন্টিবডি উৎপাদনে মূখ্য ভূমিকা পালন করে।
- আমিষ/ প্রোটিন রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে।

⇒ রক্ত:
- মানবদেহে রক্তের প্রধান উপাদান হলো রক্তরস এবং রক্তকণিকা।
- রক্তে শতকরা ৫৫% হলো রক্তরস আর ৪৫% হলো রক্তকণিকা।
- মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদেহের রক্ত লাল রঙের।
- রক্তের রসে লাল রঙের হিমোগ্লোবিন নামে লৌহ-ঘটিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রঙ লাল হয়।
- হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে।
- তবে কিছু পরিমাণ কার্বন ডাই-অক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়, তবে কার্বন ডাই-অক্সাইডের সিংহভাগ বাইকার্বনেট আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫৭.
৩৩তম প্যারিস অলিম্পিকে কোন দেশ সর্বাধিক স্বর্ণপদক লাভ করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. জাপান
  3. দক্ষিণ কোরিয়া
  4. ভারত
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
৩৩তম অলিম্পিক গেমস:
- ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে।
- ২৬ জুলাই থেকে ১১ আগস্ট ফ্রান্সের প্যারিসে আয়োজিত হয় এই আসর।
- ২০২৪ প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে ড. ইউনূসের সামাজিক ব্যবসায় তত্ত্বের ওপর ভিত্তি করে।
- প্যারিস অলিম্পিকস ২০২৪ - এর সাথে সামাজিক ব্যবসায় মডেল ইন্টিগ্রেট করে একটি ইতিবাচক সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব তৈরি করার চেষ্টা করা হয়েছে।
- এই উদ্দেশ্যে কার্বন নিঃসরণের মাত্রা ন্যুনতম রাখার চেষ্টা করা হয়েছে, পিছিয়ে পরা জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে ও সামাজিক ব্যবসায়ের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর সাথে পার্টনারশিপে কাজ করা হয়েছে।

⇒ ৩৩তম প্যারিস অলিম্পিকে ৪০টি করে সর্বাধিক স্বর্ণপদক লাভ করে যুক্তরাষ্ট্র ও চীন।
- ৪০ স্বর্ণপদকের পাশাপাশি ৪৪টি ব্রোঞ্জপদকসহ যুক্তরাষ্ট্র ১২৬টি পদক জিতেছে।
- অন্যদিকে ৪০ স্বর্ণপদকের সঙ্গে ২৭ ব্রোঞ্জপদকসহ ৯১টি পদক পেয়েছে চীন।
- আর ২০ স্বর্ণপদকসহ ৪৫ পদক নিয়ে তৃতীয় হয়েছে জাপান।

এছাড়াও,
⇒ ২০২৮ সালে ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।
- ২০২৮ সালের ২১ জুলাই - ৬ আগস্ট পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হবে।

উৎস: i) Olympics.
ii) Britannica.
৫৮.
ড. মুহাম্মদ ইউনূসের 'তিন শূন্য' তত্ত্ব অর্জনে নিম্নের কোনটি প্রয়োজন?
  1. সামাজিক ব্যবসা
  2. তারুণ্য
  3. সুশাসন
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
থ্রি জিরো তত্ত্ব:
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।

⇒ ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য বা থ্রি জিরো তত্ত্বের জন্য।
- সেগুলো হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।
- তা অর্জনে প্রয়োজন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা।

⇒ গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক ড. মুহাম্মদ ইউনূস।
- আর এই অবদানের জন্য তিনি শান্তিতে নোবেল পান ২০০৬ সালে।
- এই ক্ষুদ্রঋণ ধারণার মূল লক্ষ্যই ক্ষুধামুক্ত বিশ্ব গড়া।

⇒ বাংলাদেশের এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে শূন্যে নামিয়ে আনতে হবে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ।
- এই তত্ত্বের ব্যাপারে নোবেলজয়ী এই অর্থনীতিবিদের ভাষ্য, ‘বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা নিজেই দারিদ্র্য সৃষ্টি করে এবং এই ব্যবস্থার অধীনে দারিদ্র্য দূর করা সম্ভব নয়।
- এই লক্ষ্য অর্জনে তিনি গুরুত্ব দিচ্ছেন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসায়। তার মতে, ভালো চাকরি না খোঁজে উদ্যোক্তা তৈরিতে জোর দিতে হবে।

উৎস: i) Yunus Centre.
ii) দ্য ডেইলি স্টার।
৫৯.
বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে কতজন বেসামরিক যোদ্ধা ছিলেন?
  1. ৫ জন
  2. ৮ জন
  3. ৯ জন
  4. ১১ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়।
- এই প্রস্তাব উপস্থাপন করেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী।
- মে মাসের প্রথমদিকে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদে তিনি এই প্রস্তাব করেন।
- ১৬ মে মন্ত্রিপরিষদের বৈঠকে বীরত্বসূচক খেতাবের প্রস্তাবটি অনুমোদিত হয়।
- ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।

⇒ মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত।
- মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য ৬৭৬ জনকে খেতাব প্রদান করা হয়।
যথা:
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৮ জন,
• বীর বিক্রম ১৭৫ জন এবং
• বীর প্রতীক ৪২৬ জন।

উল্লেখ্য,
- কোন বেসামরিক মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ খেতাব 'বীর শ্রেষ্ঠ' দেয়া হয়নি।
- বীর উত্তম খেতাব দেয়া হয় ৬৮ জন মুক্তিযোদ্ধাকে, যার মধ্যে ৫ জন ছিলেন বেসামরিক।

উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
ii) ১৬ ডিসেম্বর ২০১৯, BBC.
৬০.
লোহিত সাগর কোন দুইটি দেশকে পৃথক করেছে?
  1. জার্মানি এবং পোল্যান্ড
  2. ফ্রান্স এবং বেলজিয়াম
  3. কানাডা এবং ফ্রান্স
  4. সৌদি আরব এবং মিশর
সঠিক উত্তর:
সৌদি আরব এবং মিশর
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব এবং মিশর
ব্যাখ্যা
লোহিত সাগর:
- লোহিত সাগর (Red sea) ভারত মহাসাগরের একটি বিশেষ অংশ।
- এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে লোহিত সাগর।
- লোহিত সাগর সৌদি আরব (এশিয়া) এবং মিশর (আফ্রিকা) কে পৃথক করেছে।
- এর দক্ষিণে বাব এল মান্দের প্রণালী।
- লোহিত সাগরে জলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যা বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে ট্রিকোডেসামিয়াম রিথ্রিয়াম নামে এক ধরনের অজৈব যৌগ গঠন করে।
- এর রং লাল হওয়ায় এই সাগরের জল লাল দেখায়।

উৎস: World Atlas.
৬১.
মাওলানা ভাসানী কবে লংমার্চ করার ঘোষণা দেন?
  1. ১৯৬৮ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৬ সালে
সঠিক উত্তর:
১৯৭৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৬ সালে
ব্যাখ্যা
ফারাক্কা লং মার্চ:
- মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দীর্ঘ রাজনৈতিক জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 'ফারাক্কা লং মার্চ' সংঘটিত করা।
- মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে 'ফারাক্কা লংমার্চ' সংঘটিত হয়েছিল।
- ১৯৭৬ সালের ১৮ই এপ্রিল হাসপাতাল থেকে ফেরার পর মাওলানা ভাসানী ঘোষণা দেন ভারত যদি বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করে তাহলে তিনি লংমার্চ করবেন।

- এজন্য ১৬ই মে রাজশাহী শহর থেকে লংমার্চ করার ঘোষণা দেন তিনি।
- কর্মসূচী বাস্তবায়নের জন্য ১৯৭৬ সালের ২রা মে মাওলানা ভাসানীকে প্রধান করে ৩১ সদস্যবিশিষ্ট 'ফারাক্কা মিছিল পরিচালনা জাতীয় কমিটি' গঠিত হয়।
- এই লংমার্চের আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে একটি চিঠি লিখেন আব্দুল হামিদ খান ভাসানী।

- সে চিঠিতে মিসেস গান্ধির কাছে লংমার্চের কারণ বর্ণনা করেন ভাসানী।
- লংমার্চের মিছিল রাজশাহী থেকে প্রেমতলী, প্রেমতলী থেকে চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে মনকষা এবং মনকষা থেকে শিবগঞ্জ পর্যন্ত ৬৪ মাইল অতিক্রম করবে।
- মাওলানা ভাসানীর অনুসারীরা তাকে একজন রাজনীতিবিদের চেয়ে 'দার্শনিক' হিসেবেই বেশি বিবেচনা করতেন।

উৎস: বাংলাপিডিয়া।
৬২.
কোন দেশকে রেনেসাঁসের প্রথম পর্ব হিসেবে চিহ্নিত করা যায়?
  1. যুক্তরাজ্য
  2. ইতালি
  3. ফ্রান্স
  4. মিশর
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
রেনেসাঁস:
- ইংরেজি 'রেনেসাঁ' Renaissance) শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম।
- ধর্মভাবনা নিয়ন্ত্রিত ও সামন্ততান্ত্রিক মধ্যযুগীয় দীর্ঘ বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে নতুনভাবে জীবনের সবকিছুকে জানার জন্য মানব মনের যে আগ্রহ তারই পরিণতি স্বরূপ যে নবজীবনবাদের সূচনা, তাকেই সাধারণভাবে রেনেসাঁ বা নবজাগরণ নামে আখ্যায়িত করা হয়।

⇒ মধ্যযুগের জ্ঞান-বিজ্ঞান, বিশ্বাস সব কিছুই আবর্তিত হতো প্রচলিত ধর্ম বিশ্বাসকে কেন্দ্র করে।
- ইউরোপে চতুর্দশ ও পঞ্চদশ শতক থেকে ক্রমেই এই অবস্থার পরিবর্তন ঘটে।
- সাধারণ মানুষ যুক্তিতর্ক দ্বারা সবকিছুকে গ্রহণ বা বর্জন করতে উৎসাহী হয়ে ওঠে।
- রেনেসাঁস মূলত একটি দীর্ঘস্থায়ী সমাজ পরিবর্তন প্রক্রিয়া।
- এই রেনেসাঁসের ভেতর দিয়ে আধুনিক পাশ্চাত্য সভ্যতার উত্থান ঘটেছে।

⇒ মূলত ত্রয়োদশ শতাব্দীর শেষাংশে ইতালিতে রেনেসাঁস এর গোড়াপত্তন ঘটে।
- পরবর্তী সময়ে জার্মানিতে রিফরমেশন, ফ্রান্সে ফরাসি বিপ্লব, ইংল্যান্ডে শিল্পবিপ্লব এবং সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব ও চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে।
- তবে ইতালিকেই রেনেসাঁসের প্রথম পর্ব হিসেবে চিহ্নিত করা যায়।

উৎস: i) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) World History Encyclopedia.
৬৩.
বাষ্পীয় ইঞ্জিনের সাথে কোন শিল্প বিপ্লবের সাথে সম্পর্ক আছে?
  1. ১ম শিল্প বিপ্লব
  2. ২য় শিল্প বিপ্লব
  3. ৩য় শিল্প বিপ্লব
  4. ৪র্থ শিল্প বিপ্লব
সঠিক উত্তর:
১ম শিল্প বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
১ম শিল্প বিপ্লব
ব্যাখ্যা
শিল্প বিপ্লব:
- বর্তমান বিশ্ব টিকে আছে শিল্পভিত্তিক অর্থনীতির ওপর।
- বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে শিল্পবিপ্লবের ফলে।
- এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট তিনটি শিল্পবিপ্লব ঘটেছে।

⇒ ১ম শিল্প বিপ্লব:
- ১৭৮৪ সালে পানি ও বাষ্পীয় ইঞ্জিনের নানামুখী ব্যবহারের কৌশল আবিষ্কারের মাধ্যমে সংঘটিত হয়েছিল প্রথম শিল্পবিপ্লব।
- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৭৬০ সাল।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়।
- তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়।

⇒ ২য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৮৭০ সাল।
- দ্বিতীয় শিল্প বিপ্লবের সময় প্রযুক্তিগত উন্নতি সাধিত হয়।
- এই সময়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন ব্যবস্থা উন্নতকরণ, টেলিগ্রাফ, রেলযোগাযোগ ব্যবস্থা, পানিসরবরাহ ইত্যাদির আবিষ্কার হয়।
- এসবের ফলে দ্রুত যোগাযোগ স্থাপন ও জীবনযাপন এর মান বৃদ্ধি পায়।
- বিভিন্ন অস্ত্রশস্ত্র আবিষ্কার হতে থাকে যা সেনাবাহিনীর আধুনিকায়নে সাহায্য করে।

⇒ ৩য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্পবিপ্লবের ঠিক ১০০ বছরের মাথায় ১৯৬৯ সালে আবিষ্কৃত হয় ইন্টারনেট।
- শুরু হয় ইন্টারনেটভিত্তিক তৃতীয় শিল্পবিপ্লব।
- তৃতীয় শিল্পবিপ্লবের সময় তথ্যপ্রযুক্তির সহজ ও দ্রুত বিনিময় শুরু হলে সারা বিশ্বের গতি কয়েকগুণ বেড়ে যায়।
- ম্যানুয়াল জগৎ ছেড়ে যাত্রা শুরু হয় ভার্চুয়াল জগতের।

⇒ ৪র্থ শিল্প বিপ্লব:
- প্রযুক্তিনির্ভর ডিজিটাল বিপ্লবকেই বলা হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব।
- যেখানে মানুষের আয়ত্তে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অব থিংস বা যন্ত্রের ইন্টারনেট, যা সম্পূর্ণ রূপেই মানবসম্পদের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে।

উৎস: Britannica.
৬৪.
নিম্নের কোন ব্যক্তি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. হান কাং
  2. বার্নার্ড শ
  3. উইনস্টন চার্চিল
  4. বর্ণিত সবাই
সঠিক উত্তর:
বর্ণিত সবাই
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবাই
ব্যাখ্যা
উইনস্টন চার্চিল:
- উইনস্টন চার্চিল একজন রাজনীতিবিদ ও লেখক।
- উইনস্টন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- ১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী হিসাবে তাঁর অবদানের জন্য চিরকাল স্মরণীয়।

হান কাং:
- ২০২৪ সালে নোবেল বিজয়ী একমাত্র নারী হান কাং।
- তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক।
- প্রথম দক্ষিণ কোরিয়ান হিসেবেও সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি।
- নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

বার্নার্ড শ:
- জর্জ বার্নার্ড শ ছিলেন একজন আইরিশ নাট্যকার এবং লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের সহপ্রতিষ্ঠাতা।
- বার্নাড শ’ ছিলেন একাধারে প্রাবন্ধিক, উপন্যাসিক এবং ছোট গল্পকার।
- অধিকাংশ লেখাতেই শ্রমজীবী মানুষের শোষণের বিপক্ষে তার অবস্থান ছিল সুস্পষ্ট।
- একজন কট্টর সমাজতান্ত্রিক হিসেবে ফ্যাবিয়ান সোসাইটির পক্ষে জর্জ বার্নার্ড শ’ অনেক বক্তৃতা দেন ও পুস্তিকা রচনা করেন।
- তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।

উৎস: i) Nobel Prize ওয়েবসাইট।
ii) Britannica.
৬৫.
কোন খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপন্ন হয়?
  1. ভিটামিন
  2. শর্করা
  3. আমিষ
  4. চর্বি
সঠিক উত্তর:
চর্বি
উত্তর
সঠিক উত্তর:
চর্বি
ব্যাখ্যা

খাদ্য উপাদান: 
- খাদ্য অনেকগুলো রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত, এই রাসায়নিক বস্তুগুলোকে খাদ্য উপাদান বলে। 
- এই উপাদানগুলোর মধ্যে পুষ্টি থাকে, তাই খাদ্য উপাদানকে পুষ্টি উপাদানও বলা হয়। 
- উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। 
যথা: 
১। আমিষ: আমিষ দেহের বৃদ্ধিসাধন ও ক্ষয়পূরণ করে। 
২। শর্করা: শর্করা দেহে শক্তি উৎপাদনে সহায়তা করে। 
৩। স্নেহ: স্নেহ বা চর্বিজাতীয় খাদ্য দেহে তাপ ও শক্তি উৎপাদন করে। 

- এছাড়া আরও তিন ধরনের উপাদানও দেহের জন্য প্রয়োজন। যেমন: 
৪। ভিটামিন বা খাদ্যপ্রাণ: ভিটামিন বা খাদ্যপ্রাণ দেহে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায়। 
৫। খনিজ লবণ: খনিজ লবণ দেহের বিভিন্ন জৈবিক কাজে অংশ নেয়। 
৬। পানি: দেহে পানি ও তাপের সমতা রক্ষা করে, এছাড়া কোষের কার্যাদি নিয়ন্ত্রণ করে এবং কোষ ও তার অঙ্গাণুগুলোকে ধারণ করে। 

- খাদ্য উপাদানের বাইরে আরও একটি উপাদান রয়েছে, যেটি কোনো পুষ্টি না জোগালেও একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। 
৭। রাফেজ: রাফেজ বা খাদ্য আঁশ (Fibre) পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে ও বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। 

উল্লেখ্য,
- ১ গ্রাম শর্করা থেকে ৪ কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়।
- ১ গ্রাম আমিষ থেকে ৪ কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়।
- ১ গ্রাম চর্বি থেকে ৯ কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়।
সুতরাং চর্বি থেকে বেশি শক্তি উৎপন্ন হয়।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৬৬.
কোন দেশের সম্রাটদের জার বলা হয়?
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. চীন
  4. রাশিয়া
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
রাশিয়া:
- আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া।
- রাজধানী ও বৃহত্তম নগরী: মস্কো।
- রাশিয়ার রাষ্ট্রীয় ভাষা রুশ।
- দেশটির মুদ্রার নাম রুবল।
- পৃথিবীর মোট আবাসযোগ্য জমির আট ভাগের এক ভাগ পড়েছে রাশিয়ায়।
- রাশিয়ার সাথে ১৪টি দেশের সীমান্ত রয়েছে।
- রাশিয়ার সম্রাটদের বলা হয় জার।
- বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- রাশিয়ার সরকারব্যবস্থা বহুদলীয় গণতন্ত্র।
- দেশটির পার্লামেন্টের নাম ডুমা।
- রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি।
- সাংবিধানিকভাবে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন: ক্রেমলিন।

উৎস: Britannica.
৬৭.
নিম্নের কোন রাজনীতিবিদ 'গ্লাসনস্ত নীতি' গ্রহণ করেছিলেন?
  1. উইনস্টোন চার্চিল
  2. মিখাইল গর্বাচেভ
  3. এডলফ হিটলার
  4. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
সঠিক উত্তর:
মিখাইল গর্বাচেভ
উত্তর
সঠিক উত্তর:
মিখাইল গর্বাচেভ
ব্যাখ্যা
মিখাইল গর্বাচেভ:
- মিখাইল গর্বাচেভ ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট।
- তিনি ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর গ্লাসনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন।
- স্নায়ুযুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়নের মধ্যকার দীর্ঘ শীতল সম্পর্ক উষ্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মিখাইল গর্বাচেভ।

⇒ গ্লাসনস্ত নীতি:
- গ্লাসনস্ত শব্দের অর্থ হচ্ছে মুক্তবস্থা বা খোলা হাওয়া।
- ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ মানবধিকার ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে স্বীকৃতি দেয়ার জন্য যে নীতি গ্রহণ করেছিলেন তাই হচ্ছে গ্লাসনস্ত।

⇒ পেরেস্ত্রইকা নীতি:
- পেরেস্ত্রইকা শব্দের অর্থ হচ্ছে পুনর্গঠন।
- আর্থিক ও সামাজিক সংস্কার করতে ১৯৯০ সালে এই নীতি প্রবর্তন করেন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ।
- ওই সময় দেশকে নতুন দিশায় নিয়ে যেতে যে পুনর্গঠন প্রকৃত শুরু করেছিলেন তিনি, সেটাই পেরেস্ত্রইকা।
- এই নীতির মূল উদ্দেশ্য ছিল সমাজতন্ত্রের আধারে এমন এক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে থাকবে একটি দক্ষ অর্থনীতি এবং সর্বোপরি একটি উন্নত বিজ্ঞান প্রযুক্তি নির্ভর ও গণতান্ত্রিক সমাজ কাঠামো।
- শীতলযুদ্ধের প্রয়োজনে সোভিয়েত ইউনিয়ন মূলত ভারী শিল্প বিশেষত সামরিক শিল্পের ওপর বেশি গুরুত্ব দিয়েছিল।
- ফলে তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক বা এই ধরনের বিলাস দ্রব্যের উৎপাদন পরিকাঠামো গড়ে ওঠেনি।
- একই সাথে বিশ্ববাণিজ্যে সোভিয়েত ইউনিয়ন পিছিয়ে পড়েছিল।
- বাণিজ্য কেবল পূর্ব ইউরোপ এবং সমাজতান্ত্রিক শিবিরের অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গেই সীমাবদ্ধ ছিল।
- এই অবস্থার পরিবর্তন ঘটানোর উদ্দেশ্যে অর্থনৈতিক উদারীকরণ এর নীতি গৃহীত হয়।

উৎস: Britannica.
৬৮.
পদ্মা নদীর উপনদী কোনটি?
  1. ধরলা
  2. তিস্তা
  3. পুনর্ভবা
  4. ডাকাতিয়া
সঠিক উত্তর:
পুনর্ভবা
উত্তর
সঠিক উত্তর:
পুনর্ভবা
ব্যাখ্যা
পদ্মা নদী:
- পদ্মার অপর নাম কীর্তিনাশা।
- ভারতের মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি।
- রাজশাহীর কাছে কুষ্টিয়ার উত্তর প্রান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- তারপর গোয়ালন্দে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে।
- এই মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়েছে।
- অতঃপর তিন নদীর মিলিত স্রোত বঙ্গোপসাগরে ঢুকেছে।
- শাখা নদী: মধুমতি, আড়িয়াল খাঁ, ভৈরব, মাথাভাঙ্গা, কুমার, কপোতাক্ষ, শিবসাত, পশুর, বড়াল, গড়াই, ইছামতি ইত্যাদি।
- উপনদী: মহানন্দা, ট্যাঙ্গন, পুনর্ভবা, নগর, কুলিক।

উল্লেখ্য,
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৬৯.
গ্রেট লেকস (Great Lakes) কোন দেশে অবস্থিত?
  1. ইতালি
  2. সুইজারল্যান্ড
  3. ফিনল্যান্ড
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

গ্রেট লেকস (Great Lakes):
- গ্রেট লেক উত্তর আমেরিকায় অবস্থিত।
- এটি মিঠা পানির হ্রদ।
- এটি সেন্ট লরেন্স নদীর মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত।
- গ্রেট লেকের আয়তন প্রায় ৯৪,২৫০ বর্গ মাইল (২৪৪,১০৬ বর্গ কিলোমিটার)।
- এটি কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আন্তর্জাতিক সীমানায় বিস্তৃত।

⇒ যুক্তরাষ্ট্রের গ্রেট লেক (Great Lakes) বলতে ৫টি লেক বুঝানো হয়।
⇒ ৫টি লেক বা হ্রদ হলো:
- সুপিরিয়র, মিশিগান, হুরন, এরি এবং অন্টারিও।

⇒ সুপিরিয়র লেক হুরনের সাথে সল্ট সেন্ট মেরি (সেন্ট মেরিস নদী) এবং মিশিগান লেক ম্যাকিনাক প্রণালী হয়ে হুরনের সাথে যুক্ত হয়েছে।
- হুরন লেকের উত্তরে একটি প্রধান খাঁড়ি হল জর্জিয়ান বে, যা সম্পূর্ণ কানাডার মধ্যে অবস্থিত।
- তিনটি উপরের গ্রেট লেক (সুপিরিয়র, মিশিগান এবং হুরন) থেকে জল সেন্ট ক্লেয়ার নদী, লেক সেন্ট ক্লেয়ার এবং ডেট্রয়েট নদীর মধ্য দিয়ে এরি হ্রদে প্রবাহিত হয়, যা নায়াগ্রা নদী এবং নায়াগ্রার মাধ্যমে অন্টারিও হ্রদের সাথে যুক্ত হয়।
- জলপ্রপাত ​পাঁচটি হ্রদ তারপর উত্তর-পূর্ব দিকে সেন্ট লরেন্স নদীর মাধ্যমে আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়।

উৎস: Britannica.

৭০.
কিয়েটো প্রটোকলের প্রথম চুক্তির মেয়াদ শেষ হয় -
  1. ২০০৮ সালে
  2. ২০১০ সালে
  3. ২০১২ সালে
  4. ২০১৪ সালে
সঠিক উত্তর:
২০১২ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১২ সালে
ব্যাখ্যা
কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।

উল্লেখ্য,
- এই সম্মেলনে ইউরোপিয়ান ইউনিয়নসহ ১৯২টি দেশের মধ্যে কানাডা, দক্ষিণ সুদান ও যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘের অন্তর্ভুক্ত ১৯১টি দেশ উপস্থিত ছিল।
- কিয়োটো চুক্তির ভিত্তিতে গ্রিনহাউস গ্যাস নির্গমন ২০১২ সালের মধ্যে ৫.২ শতাংশ কমানোর বিষয় অন্তর্ভুক্ত করা হয়।
- চুক্তি বাস্তবায়নের শর্ত অনুযায়ী বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাসের ৫৫ শতাংশ উৎপাদনকারী দেশগুলোর স্বাক্ষরের প্রয়োজন ছিল।
- প্রাথমিক পর্যায়ে নিজ নিজ দেশে উৎপন্ন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
- চুক্তিভুক্ত দেশগুলো যে ছয়টি গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগ নেয় সেগুলো হলো কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লোরোকার্বন ও সালফার।

⇒ কিয়োটো প্রটোকলের অংশ হিসেবে অনেক উন্নত দেশ গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসকরণের জন্য নৈতিকভাবে দুটি পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়।
- প্রথম প্রতিশ্রুতির সময় ২০০৮-২০১২ এবং দ্বিতীয়টি ২০১৩-২০২০ সাল পর্যন্ত।
- প্রথম চুক্তির মেয়াদ ২০১২ সালে শেষ হলে দ্বিতীয় দফায় সেই চুক্তি সংশোধন করে ২০২০ সাল নাগাদ বর্ধিত করা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন কাজ শুরু হয়নি।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৭১.
মাঙ্কিপক্স একটি ________ রোগ।
  1. ভাইরাসজনিত
  2. ব্যাকটেরিয়াজনিত
  3. ছত্রাকজনিত
  4. খ ও গ
সঠিক উত্তর:
ভাইরাসজনিত
উত্তর
সঠিক উত্তর:
ভাইরাসজনিত
ব্যাখ্যা
Monkeypox:
- মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত প্রাণীজাত (জুনোটিক) রোগ।
- মাঙ্কিপক্স ভাইরাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে অর্থোপক্স ভাইরাস।
- এ জাতির ভাইরাসের মধ্যে রয়েছে গুটিবসন্ত ও কাউপক্স।
- এ জন্য মাঙ্কিপক্সের সাথে গুটিবসন্ত বা স্মলপক্সের মিল দেখা যায়।
- আবার মাঙ্কিপক্স ভাইরাসের রয়েছে দু’টো ক্লেড বা উপজাতি।
- দুটি ভিন্ন ক্লেড বিদ্যমান: ক্লেড-১ এবং ক্লেড-২।
- একটি হচ্ছে মধ্য আফ্রিকা ক্লেড-এ উপজাতির মাঙ্কিপক্সে মৃত্যুহার ১০% পর্যন্ত হতে পারে।
- আরেকটি হচ্ছে পশ্চিম আফ্রিকা ক্লেড-এ উপজাতির মাঙ্কিপক্সে মৃত্যু তেমন হয়নি।

উল্লেখ্য,
- ১৯৫৮ সালে ডেনমার্কের একটি বিজ্ঞানাগারে এক বানরের দেহে সর্বপ্রথম এ রোগ শনাক্ত হয় বলে একে মাঙ্কিপক্স বলা হয়।
- এ নামটি বদল করে নতুন বৈজ্ঞানিক নাম দেওয়ার জন্য বিশ্বস্বাস্থ্যসংস্থা উদ্যোগ নিয়েছে।
- কারণ এ নাম থেকে মনে হতে পারে বানরই এ রোগের জন্য দায়ী, যা সঠিক নয়।
- এ রোগটির প্রাদুর্ভাব ১৯৭০ সাল থেকে প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকার ১১টি দেশে দেখা যায়।
- ২০২২-২৩ সালে ক্লেড IIb নামে পরিচিত একটি স্ট্রেন দ্বারা mpox-এর একটি বিশ্বব্যাপী প্রাদুর্ভাব ঘটেছিল।
- আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে ২০২৪ সালের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সাড়ে ১৪ হাজারেরও বেশি মানুষ এমপক্সে আক্রান্ত হয়েছে আর এতে ৪৫০’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

⇒ লক্ষণ:
- এর সাধারণ লক্ষণগুলি হলো ত্বকের ফুসকুড়ি বা মিউকোসাল ক্ষত যা জ্বর, মাথাব্যথা, পেশী ব্যথা, পিঠে ব্যথা, কম শক্তি এবং ফোলা লিম্ফ নোড সহ ২-৪ সপ্তাহ স্থায়ী হতে পারে।
- Mpox সংক্রামক, দূষিত পদার্থ বা সংক্রামিত প্রাণীর সাথে শারীরিক যোগাযোগের মাধ্যমে মানুষের মধ্যে সংক্রমণ হতে পারে।

⇒ প্রতিকার:
- গুটিবসন্তের জন্য উদ্ভাবিত ভ্যাকসিন এবং থেরাপিউটিকস এবং কিছু দেশে ব্যবহারের জন্য অনুমোদিত কিছু পরিস্থিতিতে mpox- এর জন্য ব্যবহার করা যেতে পারে।
- Mpox আছে এমন কারো সাথে শারীরিক যোগাযোগ এড়িয়ে Mpox প্রতিরোধ করা যেতে পারে।
- টিকা ঝুঁকিপূর্ণ লোকেদের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে।

উৎস: World Health Organization.