পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ১০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
বাংলা ব্যাকরণে সংখ্যা নির্দেশ করার জন্য যেসব বর্ণ ব্যবহার করা হয়, সেগুলোকে কী বলে?
  1. ক) কারবর্ণ
  2. খ) অনুবর্ণ
  3. গ) সংখ্যাবর্ণ
  4. ঘ) যুক্তবর্ণ
সঠিক উত্তর:
গ) সংখ্যাবর্ণ
উত্তর
সঠিক উত্তর:
গ) সংখ্যাবর্ণ
ব্যাখ্যা
• বাংলা ব্যাকরণের সংখ্যা নির্দেশ করার জন্য যেসব বর্ণ ব্যবহার করা হয় তাদেরকে সংখ্যাবর্ণ বলে।
- বাংলা ব্যাকরণে ১০ টি সংখ্যা বর্ণ রয়েছে।

ব্যঞ্জনবর্নের বিকল্প রূপের নাম অনুবর্ন।
অনুবর্নের মধ্যে রয়েছে - ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ।

স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কারবর্ণ বলে।
- বাংলা ব্যাকরণে কারবর্ণ ১০টি।

একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়।
যুক্তবর্ণ দুই ধরনের, 
- স্বচ্ছ,
- অস্বচ্ছ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
'জাদুঘর' শব্দটি কোন কোন ভাষার মিশ্রনে গঠিত?
  1. ক) আরবি + বাংলা
  2. খ) ফারসি + বাংলা
  3. গ) ফরাসি + বাংলা
  4. ঘ) বাংলা + ফরাসি
সঠিক উত্তর:
খ) ফারসি + বাংলা
উত্তর
সঠিক উত্তর:
খ) ফারসি + বাংলা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'জাদুঘর' (বিশেষ্য)
জাদু (ফারসি শব্দ) + ঘর (বাংলা শব্দ)।
অর্থ:
ঐতিহাসিক মূল্য আছে এমন ললিতকলা স্থাপত্য ভাস্কর্য প্রভৃতি পুরাকীর্তির সংগ্রহ সংরক্ষণ ও প্রদর্শনশালা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি জসীমউদ্দীন রচিত নাটক নয়?
  1. ক) বেদের মেয়ে
  2. খ) মাটির কান্না
  3. গ) পদ্মাপার
  4. ঘ) গ্রামের মায়া
সঠিক উত্তর:
খ) মাটির কান্না
উত্তর
সঠিক উত্তর:
খ) মাটির কান্না
ব্যাখ্যা
• জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬)
- ছিলেন একজন কবি ও শিক্ষাবীদ। ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।
- জসীমউদ্দীনকে ‘পল্লিকবি’ বলা হয়। অনেকে মনে করেন, তিনি 'আধুনিক কবি ৷
- জসীমউদ্দীনের কবিত্ব শক্তির প্রকাশ ঘটে ছাত্রজীবনেই। তখন থেকেই তিনি তাঁর কবিতায় পল্লিপ্রকৃতি ও পল্লিজীবনের সহজ-সুন্দর রূপটি তুলে ধরেন। পল্লির মাটি ও মানুষের সঙ্গে তাঁর অস্তিত্ব যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল।

'মাটির কান্না' জসীমউদ্‌দীন রচিত কাব্যগ্রন্থ।

তাঁর প্রধান কাব্যগ্রন্থ হলো:

- নকশী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- ভয়াবহ সেই দিনগুলিতে,
- বালুচর,
- রাখালী, 
- রূপবতী ইত্যাদি।

তাঁর রচিত নাটক:
- পদ্মাপার,
- বেদের মেয়ে,
- পল্লীবধূ,
- মধুমালা,
- গ্রামের মায়া ইত্যাদি।

শিশুতোষ গ্রন্থ:
- এক পয়সার বাঁশী,
- হাসু,
- ডালিম কুমার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ?
  1. ক) পরাজয়
  2. খ) প্রতিবাদ
  3. গ) খাসজমি
  4. ঘ) ভরদুপুর
সঠিক উত্তর:
গ) খাসজমি
উত্তর
সঠিক উত্তর:
গ) খাসজমি
ব্যাখ্যা
‘খাসজমি’ শব্দটি বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ।

বিদেশি উপসর্গ: বাংলা ভাষায় বিদেশি শব্দের অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে বিদেশি উপসর্গেরও আগমন ঘটেছে। বাংলা ভাষার সঙ্গে এসব উপসর্গ ঘনিষ্ঠভাবে মিশে গেছে।
কয়েকটি বিদেশি উপসর্গ:
• ইংরেজি : ফুল, হাফ, হেড, সাব।
• আরবি : আম, খাস, গর, লা, খয়ের, বাজে।
• ফারসি : কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।

অন্যদিকে,
‘পরাজয়’, ‘প্রতিবাদ’ = তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ। এবং
‘ভরদুপুর’ = বাংলাউপসর্গযোগে গঠিত শব্দ।

উৎস: ভাষা - শিক্ষা, বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ।
.
তখনকার দিনে মোবাইল ছিল না। বাক্যে 'তখনকার' কোন কারক?
  1. ক) কর্ম কারক
  2. খ) করণ কারক
  3. গ) অপাদান কারক
  4. ঘ) সম্বন্ধ কারক
সঠিক উত্তর:
ঘ) সম্বন্ধ কারক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সম্বন্ধ কারক
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে 'তখনকার' শব্দে সম্বন্ধ কারকের প্রয়োগ ঘটেছে।

• সম্বন্ধ কারক:
- যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে সম্বন্ধ কারক বলে।
-  সম্বন্ধ কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ।
- সম্বন্ধ কারকে শব্দের সঙ্গে ‘-র', -এর', ‘-য়ের', ‘-কার', ‘-কের' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন-
আমার জামার বোতামগুলো একটু অন্য রকম।
তখনকার দিনে মোবাইল ছিল না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০২১)।
.
’চাঁদিনী’-এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) চন্দ্রমা
  2. খ) চন্দ্র
  3. গ) শশী
  4. ঘ) কৌমুদী
সঠিক উত্তর:
ঘ) কৌমুদী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কৌমুদী
ব্যাখ্যা
• 'চাঁদিনী- এর সমার্থক শব্দ: চাঁদিনী, জ্যোৎস্না, কৌমুদী।

• 'চন্দ্র' এর প্রতিশব্দ: 
চাঁদ,
সুধাংশু,
সুধাকর,
শশাংক,
শশধর,
শশী,
হিমাংশু,
নিশাপতি,
নিশাকান্ত,
কুমুদনাথ,
সিতাংশু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
ব্যাপ্তি অর্থে অনুকার শব্দের প্রয়োগ কোনটি?
  1. ক) শীত শীত
  2. খ) পাকা পাকা
  3. গ) পথে পথে
  4. ঘ) বারবার
সঠিক উত্তর:
গ) পথে পথে
উত্তর
সঠিক উত্তর:
গ) পথে পথে
ব্যাখ্যা
• ব্যাপ্তি অর্থে অনুকার শব্দের প্রয়োগ - পথে পথে।

• বিভিন্ন অর্থে শব্দদ্বিত্ব বা অনুকার শব্দের প্রয়োগ: 
- আধিক্য অর্থে: পাকা পাকা ,রাশি রাশি, লাল লাল।
- সামান্য বা ঈষৎ অর্থে: কবি কবি, হাসি হাসি, শীত শীত।
- পরপর অর্থে: বারবার, দিন দিন, বছর বছর।
- ব্যাপ্তি অর্থে: ঘরে ঘরে, দিকে দিকে , পথে পথে

উৎস : প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. ক) দৈন্যদশা
  2. খ) দৈনন্দিন
  3. গ) দৈন্যপিড়ীত
  4. ঘ) দেহাবসান
সঠিক উত্তর:
গ) দৈন্যপিড়ীত
উত্তর
সঠিক উত্তর:
গ) দৈন্যপিড়ীত
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'দৈনপিড়ীত' বানানটি অশুদ্ধ:
এর শুদ্ধ বানান:
দৈন্যপীড়িত (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
অর্থ: আর্থিক অনটনে বিপর্যস্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
স্বভাবতই 'ণ' হয়নি নিচের কোন শব্দে?
  1. ক) লাবণ্য
  2. খ) অর্পণ
  3. গ) কণিকা
  4. ঘ) লবণ
সঠিক উত্তর:
খ) অর্পণ
উত্তর
সঠিক উত্তর:
খ) অর্পণ
ব্যাখ্যা
• ঋ, র, ষ- এর পরে স্বরধ্বনি, ষ, য়, ব, হ, ং, এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়।
যেমন-
কৃপণ, হরিণ, অর্পণ, লক্ষণ, ব্রাহ্মণ, রুক্মিণী ইত্যাদি।

• কতগুলাে শব্দে স্বভাবতই ণ হয়:
যেমন-
চাণক্য , মাণিক্য , গণ , বাণিজ্য , লবণ , বেণু , বীণা , কঙ্কণ , কণিকা, কল্যাণ, নিপুণ, আপণ, লাবণ্য, বাণী, ভণিতা, চিক্কণ, ইত্যাদি। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
The correct positive degree of the sentence: He is the wisest man in the village.
  1. ক) No other man in the village are so wise as he. 
  2. খ) No other man in the village is so wiser as he. 
  3. গ) No other man in the village are so wiser as he. 
  4. ঘ) No other man in the village is so wise as he. 
সঠিক উত্তর:
ঘ) No other man in the village is so wise as he. 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) No other man in the village is so wise as he. 
ব্যাখ্যা
- The correct positive degree: No other man in the village is so wise as he.

• Superlative degree কে positive degree তে এ রূপান্তর করার নিয়ম: 
- No other + Superlative degree এর পরের অংশ + Verb + So + Superlative degree এর Positive form +as + প্রদত্ত Sentence এর Subject.  
Example:
Superlative degree: He is the wisest man in the village. 
Positive degree: No other man in the village is so wise as he. 

Superlative degree: She is the best house wife. 
Positive degree: No other house wife is so good as she.

Superlative degree: Milk is the most nutritious food. 
Positive degree: No other food is as nutritious as milk.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১১.
What is the meaning of the idiom 'A lame excuse'?
  1. ক) an inappropriate excuse.
  2. খ) a good excuse.
  3. গ) an appropriate excuse.
  4. ঘ) a final excuse.
সঠিক উত্তর:
ক) an inappropriate excuse.
উত্তর
সঠিক উত্তর:
ক) an inappropriate excuse.
ব্যাখ্যা
- 'A lame excuse' এর অর্থ হচ্ছে  an inappropriate excuse/ বাজে অজুহাত।

• A lame excuse:
English Meaning: an excuse of poor quality / an inappropriate excuse.
Bangla Meaning: বাজে অজুহাত।

Ex. Sentence: However, that is no doubt a lame excuse.
Bangla Meaning: যাই হোক এটা যে খুবই বাজে একটা ওজুহাত, এ বিষয়ে কোন সন্দেহ নেই।

Source: Live MCQ Lecture.
১২.
Use articles: ____ English is ____ international language.
  1. ক) an, an
  2. খ) no article, a
  3. গ) the, an
  4. ঘ) no article, an
সঠিক উত্তর:
ঘ) no article, an
উত্তর
সঠিক উত্তর:
ঘ) no article, an
ব্যাখ্যা
- ভাষার নামের পূর্বে the বসে না।
Example: English is an international language.

• কিন্তু ভাষার পরে language শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে the ব্যবহৃত হয়।
Example: The English language is very interesting to learn.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১৩.
Opposite of the word 'Noxious' is-
  1. ক) Corrupting
  2. খ) Curing
  3. গ) Poisonous
  4. ঘ) Harmful
সঠিক উত্তর:
খ) Curing
উত্তর
সঠিক উত্তর:
খ) Curing
ব্যাখ্যা
Noxious (adjective):
English Meaning: Injurious to physical or mental health. 
Bangla Meaning: অনিষ্টকর; ক্ষতিকর; অপকারী।
Synonyms: Harmful (ক্ষতিকর), Unhealthy (অস্বাস্থ্যকর), Poisonous (বিষাক্ত), Baneful (ক্ষতিকর), Corrupting (কলুষিত)।
Antonyms: Pure (খাঁটি), Healthy (স্বাস্থ্যকর), Nontoxic (নিরাপদ), Curing (আরোগ্যকর), Hygienic (স্বাস্থ্যসম্মত)। 

Other Forms:
Noxiously (adverb) অনিষ্টজনকরূপে।
Noxiousness (noun) অনিষ্টকারিতা; অপকারিতা।

Example Sentence: 
1. The response to noxious stimuli can be modulated by their repeated application.
2. Our rivers are being damaged by noxious chemical wastes.

Source: Live MCQ Lecture.
১৪.
What is the verb form of 'Habit'?
  1. ক) Habitable
  2. খ) Habitation
  3. গ) Habitual
  4. ঘ) Habituate
সঠিক উত্তর:
ঘ) Habituate
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Habituate
ব্যাখ্যা
- 'Habit' এর verb form হচ্ছে Habituate.

• Habit (Noun):
English Meaning: A settled tendency or usual manner of behavior.
Bangla Meaning: অভ্যাস, সাধারণ আচরণ।
Others Form:
Habitable (adjective) - বাসযোগ্য।
Sentence: The old house is no longer habitable.

Habituate (verb) - (আনুষ্ঠানিক) (কাউকে/নিজেকে কোনোকিছুতে) অভ্যস্ত করানো।
Sentence: Habituate oneself to a cold climate.

Habitual (adjective)- নিয়মিত; অভ্যস্ত।
Sentence: I take my habitual morning walk in the park.

Source:
1. Oxford Dictionary.
2. Bangla Academy Dictionary.
১৫.
Select the suitable tense of the given sentences. You will have reached the letter.
  1. ক) Future Perfect Tense
  2. খ) Future Indefinite Tense
  3. গ) Future Perfect Continuous Tense
  4. ঘ) Future Continuous Tense
সঠিক উত্তর:
ক) Future Perfect Tense
উত্তর
সঠিক উত্তর:
ক) Future Perfect Tense
ব্যাখ্যা
- 'You will have reached the letter' হচ্ছে Future Perfect Tense.

• Future Perfect Tense:
- ভবিষ্যতে কোন নির্দিষ্ট সময়ে কোন কাজ হয়ে থাকবে বুঝালে অথবা একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পন্ন হবে বুঝালে যে কাজটি অপেক্ষাকৃৎ পূর্বে হবে তার Future Perfect Tense হয়।
- Structure: Subject + shall have/ will have + past participle of verb + Extension.

• Example of Sentences:
- You will have reached the letter.
- I shall have finished reading the book by 4.p.m.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১৬.
Fill in the blank: Jamal and Kamal ______ gone to their native village.
  1. ক) are
  2. খ) have
  3. গ) has
  4. ঘ) was
সঠিক উত্তর:
খ) have
উত্তর
সঠিক উত্তর:
খ) have
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে have.

• দুই বা ততোধিক singular noun বা pronoun and দ্বারা যুক্ত হলে তাদের verb এবং pronoun, plural হয়।
Example:
Jamal and Kamal have gone to their native village.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১৭.
'আমার অল্প সংখ্যক বই আছে।' - এর ইংরেজি কী?
  1. ক) I have a few books.
  2. খ) I have few books.
  3. গ) I have the few books.
  4. ঘ) I have very few books.
সঠিক উত্তর:
ক) I have a few books.
উত্তর
সঠিক উত্তর:
ক) I have a few books.
ব্যাখ্যা
'আমার অল্প সংখ্যক বই আছে। - এর ইংরেজি হবে - I have a few books.

• Few: নেই বললেই চলে অর্থাৎ নেতিবাচক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• A few: অল্প সংখ্যক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• Very few - খুব অল্প সংখ্যক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• The Few: অল্প যে কয়েকজন/যা আছে তার সবগুলো/সবাই।

Example:
I have a few books (অল্প সংখ্যক বই)।
I have few books (বই নাই বললে চলে)।
I have the few books (অল্প সংখ্যক তবে তার সবগুলো)।

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১৮.
Which sentence is grammatically correct?
  1. ক) Ten maunds are a heavy weight.
  2. খ) Ten maunds is a heavy weight.
  3. গ) Ten maunds have a heavy weight.
  4. ঘ) Ten maunds were a heavy weight.
সঠিক উত্তর:
খ) Ten maunds is a heavy weight.
উত্তর
সঠিক উত্তর:
খ) Ten maunds is a heavy weight.
ব্যাখ্যা
- Grammatically correct sentence হচ্ছে Ten maunds is a heavy weight.

• একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বুঝালে subject দেখতে plural হলেও verb singular হয়।
Example:
Ten maunds is a heavy weight.
Forty miles is a long way.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১৯.
'Accommodation' শব্দটি কোন Part of Speech?
  1. ক) Adjective
  2. খ) Verb
  3. গ) Noun
  4. ঘ) Adverb
সঠিক উত্তর:
গ) Noun
উত্তর
সঠিক উত্তর:
গ) Noun
ব্যাখ্যা
• Accommodation (Noun):
English Meaning: The act of fitting or adapting, or the state of being fitted or adapted; adaptation; obligingness.
Bangla Meaning: ফ্ল্যাট, বাড়ি, ছাত্রাবাস, হোটেল ইত্যাদিতে সুসজ্জিত বা শূন্য কক্ষ; নিবাসন।

Example Sentences:
- The accommodations on board the boat are a bit cramped.
- He hoped to reach an accommodation with the new owners.

Source:
1. Merriam-webster Dictionary.
2. Accessible Dictionary.
২০.
What is the antonym of the word 'Banter'?
  1. ক) Chitchat
  2. খ) Gossip
  3. গ) Praise
  4. ঘ) Ridicule
সঠিক উত্তর:
গ) Praise
উত্তর
সঠিক উত্তর:
গ) Praise
ব্যাখ্যা
• Banter (verb):
English Meaning: Friendly remarks and jokes.
Bangla Meaning: ঠাট্টা বা পরিহাস করা।

Synonyms: Gossip (চুটকি, কটুগল্প), Ridicule (বিদ্রুপ), Joking (কৌতুক), Chitchat (খোশ গল্প, অনর্থক কথা), Backbiting (গীবত করা)। 
Antonyms: Flattery, Praise(প্রশংসা), Compliment (স্তুতি গাওয়া), Honor (সম্মান করা), Respect (সম্মান করা)। 
Other Forms: - Banter (Noun), Bantering (adjective) পরিহাসমূলক; পরিহাসরসিক; পরিহাসপ্রিয়।
Banteringly (adverb) পরিহাসচ্ছলে; ঠাট্টাচ্ছলে।

Example of Sentences: 
1. He enjoyed exchanging banter with the customers.
2. He prefers marital banter with his wife on the phone to talking about measurements and ingredients.

Source: Live MCQ Lecture.
২১.
The indirect speech of the sentence: The teacher said to the student, "Do not tell a lie."
  1. ক) The teacher advised the student to tell a lie.
  2. খ) The teacher advised the student not to tell a lie.
  3. গ) The teacher advised the student never tell a lie.
  4. ঘ) The teacher advised the student do not tell a lie.
সঠিক উত্তর:
খ) The teacher advised the student not to tell a lie.
উত্তর
সঠিক উত্তর:
খ) The teacher advised the student not to tell a lie.
ব্যাখ্যা
- The indirect speech of the sentence: The teacher advised the student not to tell a lie.

• Imperative sentenceটি যদি negative হয় তবে reporting verb এর পর not বসে এবং তারপর to বসে।
Example:
Direct: The teacher said to the student, "Do not tell a lie."
Indirect: The teacher advised the student not to tell a lie.

Direct: He said to me, "Don't do this".
Indirect: He told me not to do that.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
২২.
একটি থলিতে 12টি নীল বল, 16টি সাদা বল এবং 20টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি নীল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/4
  2. খ) 3/4 
  3. গ) 2/3
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
খ) 3/4 
উত্তর
সঠিক উত্তর:
খ) 3/4 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলিতে 12টি নীল বল, 16টি সাদা বল এবং 20টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি নীল না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান
বলটি নীল হওয়ার সম্ভাবনা = 12/(12 + 16 + 20) 
= 12/ 48
= 1/4

∴ বলটি নীল না হওয়ার সম্ভাবনা = {1 - (1/4)} 
= (4 - 1)/4
= 3/4
২৩.
একটি বাঁশের ২/৫ অংশ লাল, ১/৪ অংশ কালো ও ১/৩ অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট অংশ ২ ফুট হলে বাঁশটির দৈর্ঘ্য কত? 
  1. ক) ৬০ ফুট
  2. খ) ১২০ ফুট
  3. গ) ১৮০ ফুট
  4. ঘ) ৩৬০ ফুট
সঠিক উত্তর:
খ) ১২০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ২/৫ অংশ লাল, ১/৪ অংশ কালো ও ১/৩ অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট অংশ ২ ফুট হলে বাঁশটির দৈর্ঘ্য কত? 

সমাধান
আবৃত অংশ = (২/৫ + ১/৪ + ১/৩) অংশ 
= (২৪ + ১৫ + ২০)/৬০ অংশ 
= ৫৯/৬০ অংশ 

∴ অনাবৃত অংশ = {১ - (৫৯/৬০)} অংশ 
= (৬০ - ৫৯)/৬০ অংশ 
= ১/৬০ অংশ 

১/৬০ অংশ = ২ ফুট 
∴ ১ অংশ = (৬০ × ২) ফুট
= ১২০ ফুট
২৪.
অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে বৃহত্তম কোণটির পরিমাণ কত? 
  1. ক) ৩০°
  2. খ) ৬০°
  3. গ) ৯০°
  4. ঘ) ১২০°
সঠিক উত্তর:
খ) ৬০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে বৃহত্তম কোণটির পরিমাণ কত? 

সমাধান:
অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হওয়ায় ত্রিভুজটি সমকোণী। 
ত্রিভুজটির সূক্ষ্মকোণদ্বয়ের ক্ষুদ্রতম কোনটি x হলে বৃহত্তম কোণটি হবে ২x

আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০° 
∴ x + ২x + ৯০° = ১৮০° 
বা, ৩x = ১৮০° - ৯০° 
বা, ৩x = ৯০° 
বা, x = ৯০°/৩ 
∴ x = ৩০°
অর্থাৎ ক্ষুদ্রতম কোণ = ৩০° 

∴ বৃহত্তম কোণ= ২x 
= ২ × ৩০° 
= ৬০°
২৫.
a - (1/a) = 3 হলে a2 + (1/a2) এর মান কত?
  1. ক) 11
  2. খ) 12
  3. গ) 14
  4. ঘ) 16
সঠিক উত্তর:
ক) 11
উত্তর
সঠিক উত্তর:
ক) 11
ব্যাখ্যা
প্রশ্ন: a - (1/a) = 3 হলে a2 + (1/a2) এর মান কত? 

সমাধান
দেওয়া আছে, 
a - (1/a) = 3
বা, {a - (1/a)}2 = (3)
বা, a2 + (1/a2) - 2.a.1/a = 9 
বা, a2 + (1/a2) - 2 = 9 
বা, a2 + (1/a2) = 9 + 2 
∴ a2 + (1/a2) = 11 
২৬.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ৫৭৬ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য ৩৬ একক হলে অপরটি কত? 
  1. ক) ২৬ একক
  2. খ) ২৮ একক
  3. গ) ৩২ একক
  4. ঘ) ৩৬ একক
সঠিক উত্তর:
গ) ৩২ একক
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ৫৭৬ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য ৩৬ একক হলে অপরটি কত? 

সমাধান:
আমরা জানি, 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × (সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল) 
বা, ৫৭৬ =  (১/২) × ৩৬ × নির্ণেয় বাহু 
বা, নির্ণেয় বাহু = (৫৭৬ × ২)/৩৬ 
∴ নির্ণেয় বাহু = ৩২ একক 
২৭.
৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১ । কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে? 
  1. ক) ৫০ লিটার
  2. খ) ৬০ লিটার
  3. গ) ৭০ লিটার
  4. ঘ) ৪০ লিটার
সঠিক উত্তর:
খ) ৬০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১ । কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে? 

সমাধান
৬০ লিটার ফলের রসে আমের পরিমাণ = ৬০ এর ২/(২ + ১) লিটার 
= ৪০ লিটার 

আবার, 
৬০ লিটার ফলের রসে কমলার পরিমাণ = ৬০ এর ১/(২ + ১) লিটার 
= ২০ লিটার 

ধরি, 
কমলার রসের পরিমাণ x লিটার বাড়াতে হবে। 
∴ ৪০ : (২০ + x) = ১ : ২ 
বা, ৪০/(২০ + x) = ১/২ 
বা, ২০ + x = ৮০ 
বা, x = ৮০ - ২০ 
∴ x = ৬০ 

∴ কমলার রসের পরিমাণ ৬০ লিটার বাড়াতে হবে।
২৮.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৬৮° হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? 
  1. ক) ২০
  2. খ) ১৫
  3. গ) ৪০
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
ঘ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৬৮° হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? 

সমাধান:
সুষম বহুভুজটির- 
প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাপ = (১৮০° - ১৬৮°) = ১২° 
∴ নির্ণেয় বাহুর সংখ্যা = ৩৬০°/একটি বহিঃস্থ কোণের পরিমাপ
= ৩৬০°/১২°
= ৩০ 

∴ নির্ণেয় বাহুর সংখ্যা = ৩০
২৯.
৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত? 
  1. ক) ১৩ বছর
  2. খ) ১২ বছর
  3. গ) ১৫ বছর
  4. ঘ) ১৪ বছর
সঠিক উত্তর:
ক) ১৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত? 

সমাধান
৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের মোট বয়স = (৩৫ × ১৫) বছর 
= ৫২৫ বছর 
∴ ১৫ জনের বয়সের সমষ্টি = ৫২৫ বছর 

আবার, 
পুরুষদের মোট বয়স = (৪০ × ৬) বছর 
= ২৪০ বছর 
এবং স্ত্রীলোকদের মোট বয়স = (৩৪ × ৮) বছর 
= ২৭২ বছর 

∴ স্ত্রীলোক ও পুরুষদের মোট বয়সের সমষ্টি = (২৪০ + ২৭২) বছর 
= ৫১২ বছর 

∴ বালকের বয়স = (১৫ জনের বয়সের সমষ্টি - ৮ জন স্ত্রীলোক ও ৬ পুরুষের বয়সের সমষ্টি) 
= (৫২৫ - ৫১২) বছর 
= ১৩ বছর। 
৩০.
আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৮ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার? 
  1. ক) ১১২০ বর্গমিটার
  2. খ) ১১৪০ বর্গমিটার
  3. গ) ১২৪০ বর্গমিটার
  4. ঘ) ১২২০ বর্গমিটার
সঠিক উত্তর:
খ) ১১৪০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১৪০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৮ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার? 

সমাধান:
ধরি, 
প্রস্থ = x মিটার 
দৈর্ঘ্য = (x + ৮) মিটার

শর্তমতে, 
২(x + ৮ + x) = ১৩৬
বা, ২x + ৮ = ৬৮ 
বা, ২x = ৬৮ - ৮ 
বা, ২x = ৬০ 
বা, x = ৬০/২ 
∴ x = ৩০ 
অর্থাৎ প্রস্থ = ৩০ মিটার 
এবং দৈর্ঘ্য = (৩০ + ৮) মিটার = ৩৮ মিটার।

∴ ক্ষেত্রটির ক্ষেত্রফল = (দৈর্ঘ × প্রস্থ) বর্গমিটার 
=  (৩৮ × ৩০) বর্গমিটার 
= ১১৪০ বর্গমিটার। 
৩১.
কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে? 
  1. ক) ২০ দিন
  2. খ) ১৫ দিন
  3. গ) ২৫ দিন
  4. ঘ) ২৮ দিন
সঠিক উত্তর:
ক) ২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে? 

সমাধান
অবশিষ্ট দিন = (৩০ - ৫) দিন 
= ২৫ দিন 
মোট লোক = (৪০ + ১০) জন 
= ৫০ জন 

৪০ জন ছাত্রের খাবার আছে = ২৫ দিনের 
∴ ১ জন ছাত্রের খাবার আছে = (৪০ × ২৫) দিনের 
∴ ৫০ জন ছাত্রের খাবার আছে = (৪০ × ২৫)/৫০ দিনের 
= ২০ দিনের 

∴ অবশিষ্ট খাদ্যে তাদের ২০ দিন চলবে। 
৩২.
কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে? 
  1. ক) ৪৮%
  2. খ) ৩৫%
  3. গ) ৬০%
  4. ঘ) ৬৫%
সঠিক উত্তর:
খ) ৩৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে? 

সমাধান
শুধু বিজ্ঞানে ফেল করে = (৫২ - ২৭)% = ২৫% 
আবার, 
শুধু অঙ্কে ফেল করে = (৪০ - ২৭)% = ১৩% 

∴ শুধু বিজ্ঞান অথবা অঙ্ক বা উভয় বিষয়ে মোট ফেল করে = (২৫ + ১৩ + ২৭)%
= ৬৫% 

∴ শতকরা পাস করে = (১০০ - ৬৫)% 
= ৩৫% 
৩৩.
(a/b)2x - 2 = (b/a)2x - 6 হয়, তবে x এর মান কত হবে?
  1. ক) 1
  2. খ) - 1
  3. গ) - 2
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ঘ) 2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: (a/b)2x - 2 = (b/a)2x - 6 হয়, তবে x -এর মান কত হবে?

সমাধান
(a/b)2x - 2 = (b/a)2x - 6
বা, (a/b)2x - 2 = (a/b) - (2x - 6) 
বা, 2x - 2 = - (2x - 6)
বা, 2x - 2 = - 2x + 6
বা, 2x + 2x = 6 + 2 
বা, 4x = 8 
বা, x = 8/4
∴ x = 2
৩৪.
PQRS সামান্তরিকের ∠P = 100° হলে ∠Q এর মান কত?
  1. ক) 80°
  2. খ) 180°
  3. গ) 120°
  4. ঘ) 150°
সঠিক উত্তর:
ক) 80°
উত্তর
সঠিক উত্তর:
ক) 80°
ব্যাখ্যা
প্রশ্ন: PQRS সামান্তরিকের ∠P = 100° হলে ∠Q এর মান কত? 

সমাধান
আমরা জানি,
সামান্তরিকের সন্নিহিত দুই কোণের যোগফল 180° এবং কর্ণ বরাবর বিপরীত কোণগুলো পরস্পর সমান। 

∴ ∠P = ∠R
এবং ∠S = ∠Q 
∴ ∠P + ∠R + ∠S + ∠Q = 360°
বা, 100° + 100° + ∠Q + ∠Q = 360°
বা, 200° + 2∠Q = 360°
বা, 2 ∠Q = 360° - 200°
বা, 2 ∠Q = 160°
∴ ∠Q = 80°
৩৫.
ডাটা ট্রান্সমিশন মিডিয়া কত ধরনের?
  1. ক) ৮
  2. খ) ৬
  3. গ) ৪
  4. ঘ) ২
সঠিক উত্তর:
ঘ) ২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২
ব্যাখ্যা
ডাটা ট্রান্সমিশন মিডিয়া:

- ডাটা ট্রান্সমিশন মিডিয়া দুই ধরনের।
তার মাধ্যম (Guided / Wired Media )
তারবিহীন মাধ্যম ( Unguided / Wireless Media) 

তার মাধ্যম,
- ধাতব পদার্থ দিয়ে তৈরী এই মাধ্যম ডাটাকে গাইড করে প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে নিয়ে যায় বলে এ মাধ্যমকে গাইডেড মাধ্যম বলা হয়।
- এই মাধ্যমকে ৩ ভাগে ভাগ করা যায়-
টুইস্টেড পেয়ার ক্যাবল।
কো-এক্সিয়াল ক্যাবল।
অপটিকাল ফাইবার। 

তারবিহীন মাধ্যম,
- তার বিহীন যোগাযোগ বা ওয়্যারলেস কমিউনিকেশন হলো এমন ধরণের যোগাযোগ যেখানে কোন তার বা ক্যাবলের প্রয়োজন হয় না। ওয়্যারলেস কমিউনিকেশনে সাধারণত রেডিও ওয়েভ ব্যবহার করা হয়।
- ওয়্যারলেস কমিউনিকেশনের মিডিয়াকে কে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
• রেডিও ওয়েভ।
• মাইক্রো ওয়েভ।
• ইনফ্রারেড।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬.
জমিতে নাইট্রোজেনের অভাব দূর করার জন্য কোন সার ব্যবহার করা হয়?
  1. ক) টিএসপি
  2. খ) পটাশ
  3. গ) ইউরিয়া
  4. ঘ) সুপার ফসফেট
সঠিক উত্তর:
গ) ইউরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউরিয়া
ব্যাখ্যা
মাটির উর্বরতা বৃদ্ধিতে রসায়ন:

- জমিতে নাইট্রোজেনের অভাব দূর করার জন্য ইউরিয়া ব্যবহার করা হয়।
• চুনাপাথর,
- এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট (CaCO3)।
- এটি মৃদু এসিডের সাথে বিক্রিয়া করে এসিডকে প্রশমিত করে। এজন্য মাটিতে চুনাপাথর মিশিয়ে মাটির pH মান বৃদ্ধি করা যায়।
- ক্যালসিয়াম কার্বনেট মাটির pH মান বৃদ্ধির সাথে সাথে মাটিতে ক্যালসিয়ামের পরিমাণও বৃদ্ধি করে।
• কলি চুন বা কুইক লাইম,
- মাটিতে কলিচুন বা কুইক লাইম মিশিয়ে মাটির pH বৃদ্ধি করা যায়।
- চুনাপাথরকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে কুইক লাইম বা ক্যালসিয়াম অক্সাইড (CaO) উৎপন্ন হয়।
• ইউরিয়া,
- উদ্ভিদের মৌলিক পুষ্টি উপাদানের মধ্যে নাইট্রোজেন একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।
- মাটিতে নাইট্রোজেনের অভাব দূর করার জন্য ইউরিয়া সার ব্যবহার করা হয়।
-  ইউরিয়েজ নামক এক প্রকার এনজাইম ইউরিয়াকে ধীরে ধীরে বিয়োজিত করে এ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইডে পরিণত করে। উৎপন্ন এ্যামোনিয়া মাটিতে উপস্থিত পানিতে দ্রবীভূত হয়ে এ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে।
• অ্যামোনিয়াম সালফেট,
- মাটির ক্ষারকত্ব যদি বেশি হয় তবে অ্যামোনিয়াম সালফেট প্রয়োগ করে তা নিয়ন্ত্রণ করা হয়।
- অ্যামোনিয়াম সালফেটের জলীয় দ্রবণ এসিড ধর্মী। ফলে জমিতে এই সার প্রয়োগ করলে জমির অম্লত্ব বৃদ্ধি পায়।

তথ্যসূত্র - রসায়ন ১ম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭.
টাকার অঙ্কে বাংলাদেশ সর্বাধিক পণ্য আমদানি করে কোন দেশ থেকে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ভারত
  3. গ) চীন
  4. ঘ) জার্মান
সঠিক উত্তর:
গ) চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন
ব্যাখ্যা
আমদানিকৃত দেশ:

- টাকার অঙ্কে বাংলাদেশ সর্বাধিক পণ্য আমদানি করে চীন থেকে। 
- উল্লিখিত অপশনগুলোর মধ্যে চীন বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে।
- পণ্যের হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে ভারত থেকে।
- বাংলাদেশের সাথে বাণিজ্যিক ঘাটতি সবচেয়ে বেশি চীনের এবং দ্বিতীয় ভারত।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে। তাই বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে।
- বাংলাদেশের জন্য সর্ববৃহৎ দ্বিপাক্ষিক দাতা জাপান।
- জাপান থেকে বাংলাদেশ দেশ হিসেবে বেশি সাহায্য পায়।

তথ্যসূত্র - রপ্তানি উন্নয়ন ব্যুরো।
৩৮.
পৃথিবীর ৮০০ কোটিতম শিশুর জন্ম হয় কোন শহরে?
  1. ক) ব্যাংকক
  2. খ) বালি
  3. গ) ম্যানিলা
  4. ঘ) টরেন্টো
সঠিক উত্তর:
গ) ম্যানিলা
উত্তর
সঠিক উত্তর:
গ) ম্যানিলা
ব্যাখ্যা
৮০০ কোটিতম শিশু:

- ১৫ই নভেম্বর ২০২২ সালে ফিলিপাইনের ম্যানিলার টন্ডোতে পৃথিবীর ৮০০ কোটিতম শিশুর জন্ম হয়। 
- ফিলিপাইনের ম্যানিলার টন্ডোতে ডক্টর হোসে ফ্যাবেলা মেমোরিয়াল হাসপাতালে মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ২৯ মিনিটে জন্ম হয় মেয়ে শিশু ভিনিস ম্যাবানস্যাগের।
- তাকে প্রতীকী হিসেবে বিশ্বের ‘৮০০ কোটিতম’ মানবসন্তান হিসেবে বিবেচনা করা হচ্ছে। 
- ফিলিপাইনের কমিশন অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ শিশুটির জন্মের ঘটনাটি উদযাপন করছে। 

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৬ নভেম্বর ২০২২।
৩৯.
ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয় কোন দেশ?
  1. ক) আর্জেন্টিনা
  2. খ) ব্রাজিল
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ইংল্যান্ড
সঠিক উত্তর:
গ) ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্রান্স
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:

- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি, গোল্ডেন বুট পায় কিলিয়ান এমবাপে, গোল্ডেন গ্লাভস পায় ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।