পরীক্ষা আর্কাইভ

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)

পরীক্ষাপ্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
পরীক্ষা - ২১ সাধারণ জ্ঞান পরীক্ষা - ৪ টপিক: জাতিসংঘ, আন্তর্জাতিক ও আঞ্চলিক অর্থনৈতিক জোট - সংগঠন ও সহযোগীতা সংস্থা: যেমন - বিশ্বব্যাংক, IMF, AIIB, NDB, ব্রিকস্‌, ASEAN, BIMSTEC ইত্যাদি, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত ইস্যু, আন্তর্জাতিক রাজনীতি, বিখ্যাত ব্যক্তিত্ব, খেলাধুলা, বিশ্ব বাণিজ্য ও অর্থনীতি, গুরুত্বপূর্ণ সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়াবলি ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ) · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়শীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে ?  
  1. IFC 
  2. IBRD 
  3. MIGA 
  4. IDA
সঠিক উত্তর:
IFC 
উত্তর
সঠিক উত্তর:
IFC 
ব্যাখ্যা

International Finance Corporation (IFC):
- IFC হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। 
- এটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দফতর ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IFC মূলত উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতের জন্য অর্থায়ন, পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে।

মূল লক্ষ্য:
- উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতে বিনিয়োগ।
- অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।
- কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন।

কাজের ক্ষেত্র:
- বেসরকারি প্রতিষ্ঠানকে অর্থায়ন।
- টেকসই উন্নয়নে সহায়তা।
- ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (SME) উন্নয়নে ভূমিকা।

উৎস: IFC Official Website

.
জি-২০ শীর্ষ সম্মেলন-২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়?
  1. টরন্টো
  2. রোম 
  3. প্যারিস 
  4. জোহানেসবার্গ
সঠিক উত্তর:
জোহানেসবার্গ
উত্তর
সঠিক উত্তর:
জোহানেসবার্গ
ব্যাখ্যা

• জি-২০ শীর্ষ সম্মেলন, ২০২৫:
- ২০২৫ সালের জি-২০ শীর্ষ সম্মেলন ২২-২৩ নভেম্বর, ২০২৫ তারিখে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়।
- ইতিহাসে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- এবারের মূল প্রতিপাদ্য ছিল 'সংহতি, সমতা ও স্থায়িত্ব'।
- এতে অংশ নেওয়া বিশ্ব নেতারা ১২২ দফার একটি বিস্তারিত যৌথ ঘোষণাপত্রে একমত হন।
- ঘোষণাপত্রে বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
- দক্ষিণ আফ্রিকায় ‘শ্বেতাঙ্গ গণহত্যা’ চলছে বলে দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্র সম্মেলনটি বর্জন করেছে।

উল্লেখ্য,
- জি-২০ বিশ্বের ধনী দেশগুলোর সংগঠনের নাম।
- প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- বর্তমান সদস্য: ২১টি; ১৯টি স্বাধীন রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, ও আফ্রিকান ইউনিয়ন। 
- এসব দেশ বিশ্বব্যাপী মোট জিডিপি'র প্রায় ৮৫ শতাংশ ও বিশ্বের মোট জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে। 
- প্রথম G-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। 

উৎস: বাসস, জি-২০ ওয়েবসাইট।

.
আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির জন্যে গঠিত প্রতিষ্ঠান-
  1. MIGA
  2. IBRD
  3. ICSID
  4. IFC
সঠিক উত্তর:
ICSID
উত্তর
সঠিক উত্তর:
ICSID
ব্যাখ্যা

ICSID:
- ICSID (International Centre for Settlement of Investment Disputes) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- ICSID ১৯৬৬ সালের ১৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- ICSID এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ১৫৮টি দেশ।
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

উৎস: World Bank ওয়েবসাইট।

.
IMF এর বর্তমান সদস্য সংখ্যা কত? (ডিসেম্বর-২০২৫)
  1. ১৯০টি
  2. ১৯১টি
  3. ১৯৩টি
  4. ১৮৯টি
সঠিক উত্তর:
১৯১টি
উত্তর
সঠিক উত্তর:
১৯১টি
ব্যাখ্যা

- International Monetary Fund (IMF)
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৭ সালের ১ মার্চ থেকে IMF তার কার্যক্রম শুরু করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা- ১৯১টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

উৎস: IMF ওয়েবসাইট।

.
গাজায় মোতায়েনের জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর নাম কী?
  1. ইন্টারন্যাশনাল স্টেটস ফোর্স (ISF)
  2. গ্লোবাল ইউনিফায়েড ফোর্স (GUF)
  3. ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (ISF)
  4. ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোর্স (ISF)
সঠিক উত্তর:
ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (ISF)
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (ISF)
ব্যাখ্যা

ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (ISF):
- ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে ২০ দফা শান্তি প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ১৭ নভেম্বর, ২০২৫ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই পরিকল্পনা অনুমোদন পেয়েছে।
- পরিকল্পনাটিতে একটি ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স(আইএসএফ) গঠনের কথা বলা হয়েছে।
ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, গাজার নিরাপত্তায় সহায়তার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কি না, তার ওপর নজর রাখবে আন্তর্জাতিক এই বাহিনী।
- তবে তাত্ত্বিকভাবে বলতে গেলে, এই বাহিনী কাজ করবে ইসরায়েল ও মিসরের সঙ্গে।
- তাদের লক্ষ্য গাজাকে অস্ত্রমুক্ত করা। একই সঙ্গে একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া।

উৎস প্রথম আলো। 

.
বিমসটেক (BIMSTEC) এর সহযোগিতার ক্ষেত্র কতটি?
  1. ৯াট
  2. ১৩টি
  3. ৬টি
  4. ১৪টি
সঠিক উত্তর:
১৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৪টি
ব্যাখ্যা

• বিমসটেক (BIMSTEC) এর সহযোগিতার ক্ষেত্র- ১৪টি।

• BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।

• সহযোগিতার ক্ষেত্রসমূহ:
⇒ ১৯৯৮ সালের ১৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিমসটেক সহযোগিতার জন্য ছয়টি অগ্রাধিকারমূলক ক্ষেত্র চিহ্নিত করা হয়েছিল: (i) বাণিজ্য ও বিনিয়োগ (ii) পরিবহন ও যোগাযোগ (iii) জ্বালানি (iv) প্রযুক্তি (v) পর্যটন এবং (vi) মৎস্য

⇒ ২০০৫ সালের ১৮-১৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত অষ্টম মন্ত্রী পর্যায়ের বৈঠকে, প্রথম বিমসটেক শীর্ষ সম্মেলন (ব্যাংকক, থাইল্যান্ড, ৩১ জুলাই ২০০৪) দ্বারা চিহ্নিত আরও সাতটি ক্ষেত্রকে সহযোগিতার অগ্রাধিকার খাতের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার ফলে সহযোগিতার মোট ক্ষেত্র তেরোটিতে প্রসারিত হয়েছিল: (vii) দারিদ্র্য বিমোচন (viii) কৃষি (ix) সাংস্কৃতিক সহযোগিতা (x) সন্ত্রাসবাদ দমন এবং আন্তঃজাতিক অপরাধ (xi) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা (xii) জনস্বাস্থ্য (xiii) জনগণের সাথে জনগণের চুক্তি

 ⇒ বিমসটেকের ত্রয়োদশ অধিবেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুপারিশের ভিত্তিতে, ০৩ মার্চ ২০১৪ তারিখে মায়ানমারের নেপিদোতে অনুষ্ঠিত চতুর্দশ বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে সহযোগিতার আরও একটি অগ্রাধিকার ক্ষেত্র অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল:(xiv) জলবায়ু পরিবর্তন

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

.
World Urbanization Prospects-2025 অনুসারে, শীর্ষ মেগাসিটি কোনটি?
  1. ঢাকা
  2. টোকিও
  3. নয়াদিল্লি
  4. জাকার্তা
সঠিক উত্তর:
জাকার্তা
উত্তর
সঠিক উত্তর:
জাকার্তা
ব্যাখ্যা

বৈশ্বিক নগরায়ণ সম্ভাবনা, ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: World Urbanization Prospects 2025.
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫। 
প্রকাশক: জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ। 

প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পাঁচ মেগাসিটি-
১. জাকার্তা, ইন্দোনেশিয়া- ৪,১৯,১৪,০০০;
২. ঢাকা, বাংলাদেশ- ৩,৬৫,৮৫,০০০;
৩. টোকিও, জাপান- ৩,৩৪,১৩,০০০;
৪. নয়াদিল্লি, ভারত- ৩,০২,২২,০০০;
৫. সাংহাই, চীন- ২,৯৫,৫৯,০০০।

উল্লেখ্য,
- এক কোটি বা ১০ মিলিয়নের অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলা হয়।
- বিশ্বের বর্তমানে মহানগর বা মেগা সিটির সংখ্যা ৩৩টি।

উৎস:- World Urbanization Prospects 2025।

.
ঐতিহাসিক গেটিসবার্গের ভাষণ (Gettysburg Address) কে দিয়েছিলেন?
  1. উড্রো উইলসন
  2. জর্জ ওয়াশিংটন
  3. আব্রাহাম লিংকন
  4. জন এফ কেনেডি
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
ব্যাখ্যা

• গেটিসবার্গের ভাষণ (Gettysburg Address) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি বিখ্যাত ভাষণ।
• আব্রাহাম লিংকন আমেরিকার গৃহযুদ্ধের সময় পেনসিলভানিয়ার গেটিসবার্গে এই ভাষণ দেন।
• ১৮৬৩ সালের ১৯ নভেম্বর ভাষণটি দিতে তাঁর লেগেছিল তিন মিনিটেরও কম সময়। শব্দ ছিল মাত্র ২৭২টি। অথচ তার শিহরণ লেগেছিল গোটা বিশ্বে। 
• আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট। ১৮৬১ সালের ৪ মার্চ থেকে ১৮৬৫ সালের ১৫ এপ্রিল পর্যন্ত তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন।
• ১৮৬৩ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথার অবসান ঘটান এবং দাসত্ব মোচন ঘোষণার মাধ্যমে দাসদের মুক্ত করে দেন দাসপ্রথাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে এ সময় গৃহযুদ্ধ হয়।

উৎস: কার্নেল ইউনিভার্সিটি ওয়েবসাইট ও কালেরকণ্ঠ রিপোর্ট।

.
বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলন ২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. নিউইয়র্ক
  2. জেনেভা
  3. দোহা
  4. লন্ডন
সঠিক উত্তর:
দোহা
উত্তর
সঠিক উত্তর:
দোহা
ব্যাখ্যা

- দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ৪–৬ নভেম্বর ২০২৫, দোহা, কাতারে।
- জাতিসংঘ সাধারণ পরিষদ (রেজুলেশন ৭৮/২৬১ ও ৭৮/৩১৮) এটি আহ্বান করেছে।
- ১৯৯৫ সালের কোপেনহেগেন শীর্ষ সম্মেলনের ৩০ বছর পর অনুষ্ঠিত হচ্ছে।
- লক্ষ্য: দারিদ্র্য বিমোচন, পূর্ণ কর্মসংস্থান, উপযুক্ত কাজ ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
- অংশগ্রহণকারী: সরকার, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ, শিক্ষাবিদ, বেসরকারি খাত ও বিশেষজ্ঞরা।
- উদ্দেশ্য: সামাজিক অগ্রগতির কৌশল পুনর্নির্ধারণ, বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করা ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রচার করা।
- লক্ষ্য: স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজ গঠন।

উৎস: জাতিসংঘ ওয়েব সাইট।

১০.
মারিয়া কোরিনা মাচাদো কোন দেশের রাজনীতিবিদ?
  1. কলম্বিয়া
  2. চিলি
  3. পেরু
  4. ভেনেজুয়েলা
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
ব্যাখ্যা

• মারিয়া কোরিনা মাচাদো:
- ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো ।
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি।
- ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার সমুন্নত এবং দেশটির গণতান্ত্রিক লড়াইয়ে অবদান রাখার জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

- মারিয়া কোরিনা মাচাদো ১৯৬৭ সালের ৭ অক্টোবর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্মগ্রহণ করেন। 
- তাঁর বাবা ছিলেন ভেনেজুয়েলার ইস্পাতশিল্পের একজন প্রভাবশালী ব্যবসায়ী।

- মারিয়া কারাকাসের আন্দ্রেস বেলো ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশলে স্নাতক ডিগ্রি এবং একই শহরের ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ অব অ্যাডমিনিস্ট্রেশন (আইইএসএ) থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

- ২০১০ সালে বিরোধীদলীয় জোট থেকে তিনি ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
- ২০১২ সালে ‘ভেন্তে ভেনেজুয়েলা’ নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন মারিয়া।
- ২০১৪ সালে তিনি নিকোলা মাদুরোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেন এবং রাজনৈতিক নিপীড়নের শিকার হন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট এবং প্রথম আলো।

১১.
২০২৭ সালের নারী ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. স্পেন
  2. ব্রাজিল
  3. রাশিয়া
  4. ইতালি
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা

 নারী ফুটবল বিশ্বকাপ ২০২৭:
- থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ৭৪তম ফিফা কংগ্রেসে ঘোষণা করা হয় যে, ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হবে ব্রাজিল।
- দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে ফিফা নারী বিশ্বকাপ আয়োজন করবে ব্রাজিল।
- এ সিদ্ধান্ত ফিফার ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নারী বিশ্বকাপ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত হয়, যেখানে প্রথমবারের মতো উন্মুক্ত ভোটের মাধ্যমে আয়োজক নির্ধারিত হয়।
- ভোটে ব্রাজিল পায় ১১৯ ভোট, আর বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানির যৌথ প্রার্থিতা পায় ৭৮ ভোট।
- ১৯৯১ সালে নারী বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে ২০২৩ পর্যন্ত হয়েছে ৯টি আসর।
- এর মধ্যে তিনটি করে হয়েছে ইউরোপ ও উত্তর আমেরিকায়, এশিয়ায় দুটি, ওশেনিয়ায় ১টি।
- ব্রাজিল ২০১৪ সালে ছেলেদের ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল। 

উৎস: ফিফা ওয়েবসাইট।

১২.
“Sunflowers” নামক বিখ্যাত চিত্রকর্মটি কোন শিল্পীর?
  1. পাবলো পিকাসো
  2. ক্লড মনেট
  3. লিওনার্দো দা ভিঞ্চি
  4. ভিনসেন্ট ভ্যান গঘ
সঠিক উত্তর:
ভিনসেন্ট ভ্যান গঘ
উত্তর
সঠিক উত্তর:
ভিনসেন্ট ভ্যান গঘ
ব্যাখ্যা

- ভিনসেন্ট ভ্যান গঘ—চিত্রকলার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী শিল্পী।
- আর তাঁর সবচেয়ে বিখ্যাত চিত্রশিল্পগুলোর একটি হল ‘Sunflowers’ বা সূর্যমুখী ফুল। 
- ১৮৮৭ থেকে ১৮৮৯ সালের মধ্যে তিনি এই সূর্যমুখী নিয়ে মোট ১১টি ছবি এঁকেছিলেন। 
- তিনি এই চিত্রগুলো তিন ধাপে আঁকেন—প্রথমে প্যারিসে, পরে দক্ষিণ ফ্রান্সের আর্ল শহরে এবং এরপর আগের কিছু ছবির কপি তৈরি করেন।
- ভ্যান গঘের সূর্যমুখী শুধুই একটি ফুলের ছবি নয়। এটি প্রেম, বিশ্বাস, ক্ষয় মিলিয়ে সবকিছুর এক বিস্ময়কর প্রতীক।

উৎস: ব্রিটানিকা এবং দৈনিক জনকণ্ঠ।

১৩.
বিশ্বব্যাংক কতটি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৩টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা

• বিশ্বব্যাংক গ্রুপ:
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুটি।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস জমজ বলা হয়।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডি,সি. তে।

- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5. International Development Association (IDA).

উৎস: World Bank ওয়েবসাইট।

১৪.
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল বলের নাম কী?
  1. আলফা 
  2. ট্রাইওন্ডা 
  3. কুইকফায়ার
  4. পুলকো
সঠিক উত্তর:
ট্রাইওন্ডা 
উত্তর
সঠিক উত্তর:
ট্রাইওন্ডা 
ব্যাখ্যা

• ফুটবল বিশ্বকাপ, ২০২৬:
- ২০২৬ বিশ্বকাপের বল উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম 'ট্রাইওন্ডা' (Trionda)।
- 'ট্রাইওন্ডা' বানিয়েছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
- ট্রাইওন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে- ট্রাই ও ওন্ডা। ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল- এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে।
- যেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে, তাই বলটিতে এই তিন দেশের ঐক্য তুলে ধরা হয়েছে।
- বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীক- যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার ম্যাপল পাতা এবং মেক্সিকোর ইগলও আছে।] সূত্র- প্রথম আলো।

ফিফা বিশ্বকাপ, ২০২৬:
- আসর ২৩তম।
- আয়োজক দেশ- মোট ৩টি [কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র]।
- অংশগ্রহণকারী দল-৪৮টি দেশ।
- উদ্বোধনী ম্যাচ- ১১ জুন, ২০২৬।
- ফাইনাল ম্যাচ- ১৯ জুলাই, ২০২৬।

উৎস: ফিফা ওয়েবসাইট।

১৫.
The Idea Of Justice-গ্রন্থটির রচয়িতা কে?
  1. জন রলস
  2. জাস্টিন মডার্ন
  3. অমর্ত্য সেন 
  4. জ্যাক ডরসি
সঠিক উত্তর:
অমর্ত্য সেন 
উত্তর
সঠিক উত্তর:
অমর্ত্য সেন 
ব্যাখ্যা

অমর্ত্য সেন:
- অমর্ত্য সেন একজন নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালী অর্থনীতিবিদ ও দার্শনিক।
- ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন অমর্ত্য সেন।
- দারিদ্র এবং দুর্ভিক্ষ নিয়ে গবেষণার জন্য পৃথিবী জুড়েই তিনি শ্রদ্ধা অর্জন করেছেন।
- তিনি হার্ভার্ড সোসাইটি অফ ফেলোস, ট্রিনিট্রি কলেজ, অক্সব্রিজ এবং ক্যামব্রিজের একজন সিনিয়র ফেলো।
- এছাড়াও তিনি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ক্যামব্রিজের ট্রিনিটি কলেজের মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
- তিনি ইকোনমিস্ট ফর পিস অ্যান্ড সিকিউরিটির একজন ট্রাষ্টি।
- তিনিই প্রথম ভারতীয় শিক্ষাবিদ যিনি একটি অক্সব্রিজ কলেজের প্রধান হন।
- এছাড়াও তিনি প্রস্তাবিত নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবেও কাজ করেছেন।
- ২০০৬ সালে টাইম ম্যাগাজিন তাকে অনূর্ধ্ব ষাট বছর বয়সী ভারতীয় বীর হিসেবে চিহ্নিত করেছে।
- ২০১০ সালে তাকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেওয়া হয়।

উল্লেখ্য,
- অমর্ত্য সেনের লেখা গ্রন্থাবলি ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।
- The Idea Of Justice-গ্রন্থটির রচয়িতা অমর্ত্য সেন।
- বইটি মূলত জন রলসের 'A Theory of Justice' (1971)-এর মৌলিক ধারণাগুলির একটি সমালোচনা এবং সংশোধন।

উৎস: Britannica.

১৬.
‘অপারেশন প্যাসিফিক ভাইপার’ কোন দেশের মাদকবিরোধী অভিযান?
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র 
  3. রাশিয়া
  4. ভারত
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র 
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র 
ব্যাখ্যা

• অপারেশন প্যাসিফিক ভাইপার :
- মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত অপারেশন প্যাসিফিক ভাইপার পূর্ব প্রশান্ত মহাসাগরে চলছে।
- এর উদ্দেশ্য হলো অবৈধ মাদক পরিবহন রোধ করা।
- এছাড়া ল্যাটিন আমেরিকার মাদক কার্টেল ও ট্রান্সন্যাশনাল ক্রিমিনাল অর্গানাইজেশন প্রতিহত করা।
- কোস্টগার্ড জাহাজ, বিমান এবং বিশেষ কৌশলগত দল মোতায়েন করা হয়েছে।
- এই দলগুলি মাদক শনাক্ত, আটক এবং ধ্বংস করছে।
- অভিযানে আন্তর্জাতিক ও আন্তঃসংস্থা সমন্বয় অন্তর্ভুক্ত, উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য: জয়েন্ট ইন্টারএজেন্সি টাস্ক ফোর্স-সাউথ।
- অপারেশন প্যাসিফিক ভাইপার মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক-সন্ত্রাস প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করছে।
- সমুদ্রপথে মাদক পরিবহন রোধ করে অসংখ্য জীবন বাঁচাচ্ছে।

উৎস: মার্কিন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।

১৭.
BIMSTEC কোন ধরনের প্রতিষ্ঠান?
  1. সামরিক
  2. অর্থনৈতিক
  3. কূটনৈতিক
  4. মানবিক
সঠিক উত্তর:
অর্থনৈতিক
উত্তর
সঠিক উত্তর:
অর্থনৈতিক
ব্যাখ্যা

• BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।

• এগুলো হলো:
→ বাংলাদেশ,
→ ভারত,
→ শ্রীলঙ্কা,
→ থাইল্যান্ড,
→ মিয়ানমার,
→ নেপাল ও
→ ভুটান।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

১৮.
'ডেভিস কাপ' কোন খেলায় দেওয়া হয়?
  1. কবাডি
  2. টেনিস 
  3. ক্রিকেট
  4. দাবা
সঠিক উত্তর:
টেনিস 
উত্তর
সঠিক উত্তর:
টেনিস 
ব্যাখ্যা

টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।
-  ডেভিস কাপ হল টেনিসের বিশ্বকাপ।

উল্লেখ্য,
- 'গ্র্যান্ড স্ল্যাম' শব্দটি টেনিস খেলার সাথে সম্পর্কিত।
- গ্র্যান্ড স্ল্যাম একই বছরে চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ- অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন (উইম্বলডন) এবং মার্কিন যুক্তরাষ্ট্র- জেতাকে বোঝায়।
- প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়।
- গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি)
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে)
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে)
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)
- গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয়।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট।

১৯.
'পিংপং' শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত?
  1. ব্যাডমিন্টন
  2. টেবিল টেনিস 
  3. ফুটবল
  4. লন টেনিস
সঠিক উত্তর:
টেবিল টেনিস 
উত্তর
সঠিক উত্তর:
টেবিল টেনিস 
ব্যাখ্যা

'পিংপং' শব্দটি ’টেবিল টেনিস’ খেলার সাথে সম্পর্কিত

জাতীয় খেলা:

- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা।
- চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত। 
- টেবিল টেনিস ২০ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয়েছিল।

উৎস: ব্রিটানিকা।

২০.
New Development Bank-এর বর্তমান সদস্য সংখ্যা কত? (ডিসেম্বর-২০২৫)
  1. ১১
  2. ১৯
সঠিক উত্তর:
১১
উত্তর
সঠিক উত্তর:
১১
ব্যাখ্যা

• NDB (New Development Bank):
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- ব্রিকস দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান সদস্য: ১১টি। 
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ( জানুয়ারি, ২০২৫ থেকে)।

উৎস: New Development Bank ওয়েবসাইট।

২১.
কমনওয়েলথ গেমস কত সালে শুরু হয়?
  1. ১৯২৮ সালে
  2. ১৯৩০ সালে
  3. ১৯২৯ সালে
  4. ১৯৩৪ সালে
সঠিক উত্তর:
১৯৩০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৩০ সালে
ব্যাখ্যা

 কমনওয়েলথ গেমস:
- কমনওয়েলথ গেমস একটি আন্তর্জাতিক প্রতিযোগিতাবিশেষ।
- এটি কমনওয়েলথভুক্ত দেশসমূহের অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের প্রতিযোগিতাবিশেষ।
- প্রতি চার বছর পরপর এ গেমস অনুষ্ঠিত হয়।
- কমনওয়েলথ গেমস ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত কমনওয়েলথ গেমস ফেডারেশন দ্বারা পরিচালিত হয়।
- সর্বপ্রথম ১৯৩০ সালে এই গেমস  প্রবর্তিত হয়।
- শুরুর দিকে এটি ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল।
- ১৯৫৪ সালে ব্রিটিশ এম্পায়ার ও কমনওয়েলথ গেমস নামধারণ করে।
- পুনরায় ১৯৭০ সালে ব্রিটিশ কমনওয়েলথ গেমস নাম পরিবর্তন করে অবশেষে ১৯৭৮ সালে এর স্থায়ী নাম হিসেবে কমনওয়েলথ গেমস ধারণ করে।
- কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ) কমনওয়েলথ ক্রীড়া পরিচালনা করে থাকে।

উৎস: Britannica.

২২.
IDA কি নামে পরিচিত?
  1. Crisis Response Window
  2. Soft loan window
  3. Help Window
  4. Investment Window
সঠিক উত্তর:
Soft loan window
উত্তর
সঠিক উত্তর:
Soft loan window
ব্যাখ্যা

• IDA:
- IDA-এর পূর্ণরূপ: International Development Association.
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে।
- এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।
- সর্বশেষ সদস্য বুলগেরিয়া।
- IDA সদস্য দেশগুলোর যথাক্রমে বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ IDA থেকে সবচেয়ে বেশি সাহায্য পায়।

উৎস: World Bank ওয়েবসাইট।

২৩.
টি–টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. পাকিস্তান
  2. ভারত 
  3. ইংল্যান্ড
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ভারত 
উত্তর
সঠিক উত্তর:
ভারত 
ব্যাখ্যা

টি–টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৬:
- ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে টি–টোয়েন্টি বিশ্বকাপ।
- ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।
- টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল।
- এরই মধ্যে ১৫টি দল নিশ্চিত।
- বাকি ৫টি দল আসবে বাছাইপর্ব থেকে- আফ্রিকা থেকে ২টি এবং এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগর থেকে ৩টি। 
- ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল।
- প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সুপার এইট পর্বে যাবে।
- সেখানে আবারও আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে।
- সুপার এইটে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে।

উৎস: প্রথম আলো।

২৪.
ব্রেটন উডস সম্মেলনের ফলস্বরূপ কোন দুটি প্রতিষ্ঠান গঠিত হয়েছিল?
  1. IMF এবং UN
  2. World Bank এবং WTO
  3. IMF এবং World Bank 
  4. UN এবং WTO
সঠিক উত্তর:
IMF এবং World Bank 
উত্তর
সঠিক উত্তর:
IMF এবং World Bank 
ব্যাখ্যা

• ব্রেটনের উডস সম্মেলন:
⇒ ১৯৪৪ সালের জুলাই মাসে - দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার এক বছর আগে - নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলনে ৪৪টি দেশের প্রতিনিধিরা মিলিত হন । 
- এই সম্মেলনের লক্ষ্য ছিল যুদ্ধোত্তর আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা এবং পুনর্গঠনের কাঠামো তৈরি করা।
- সম্মেলনে বুদ্ধিজীবী নেতারা ছিলেন জন মেনার্ড কেইনস (যুক্তরাজ্যে ট্রেজারি উপদেষ্টা) এবং হ্যারি ডেক্সটার হোয়াইট (মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেজারি সহকারী সচিব)।
⇒ যদিও সম্মেলনের ফলে দুটি প্রতিষ্ঠান গঠিত হয়েছিল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (World Bank)।

- হ্যারি ডেক্সটার হোয়াইটের নেতৃত্বে IMF কমিশনের উপর বেশিরভাগ সময় এবং প্রচেষ্টা ব্যয় করা হয়েছিল। 
- অন্যদিকে, বিশ্বব্যাংক কমিশনের কাজ কেবল সম্মেলনের শেষ কয়েক দিনেই হয়েছিল।

 ⇒  এর চুক্তির ধারাগুলি - মূলত জন মেনার্ড কেইনস দ্বারা খসড়া করা হয়েছিল - যুদ্ধে বিধ্বস্ত দেশগুলির অর্থনীতি পুনর্গঠন এবং উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি করা অন্তর্ভুক্ত ছিল।

উৎস: বিশ্বব্যাংক ওয়েব সাইট।