পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
Exam - 10 Topics: Cytology and Cytogenetics: 1. Chromosome: Physical structures. 2. Karyotype and genome analysis. 3. Chromosomal aberrations. [Source: Class - 08 and Relevant Books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১]

৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১] · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
What is the term for variation in chromosome size and shape? (ক্রোমোসোমের আকারের বৈচিত্র্যকে কী বলা হয়?)
  1. Karyotype (কেরিওটাইপ)
  2. Idiogram (ইডিওগ্রাম)
  3. Heteromorphism (হেটেরোমরফিজম) 
  4. Polyploidy (পলিপ্লয়ডি)
ব্যাখ্যা

- হেটেরোমরফিজম হলো ক্রোমোসোমের আকারগত বৈচিত্র্য। একই জোড়ার ক্রোমোসোমের আকার বা গঠন এক রকম নাও হতে পারে।

- Karyotype (কেরিওটাইপ): জীবের সম্পূর্ণ ক্রোমোসোম সেটের সংখ্যা, আকার ও বিন্যাস।

- Idiogram (ইডিওগ্রাম): ক্রোমোসোমের আকার ও ব্যান্ড প্যাটার্নের চিত্র।

- Polyploidy (পলিপ্লয়ডি): স্বাভাবিক ক্রোমোসোম সেটের অতিরিক্ত কপি
থাকা।

.
How many main types of structural chromosomal aberrations are there? (ক্রোমোসোমের গঠনগত অস্বাভাবিকতার প্রধান ধরন কয়টি?)
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা

Structural aberrations-এর প্রধান চারটি ধরন হলো:

1. Deletion (ডিলিশন): ক্রোমোসোমের অংশ হারানো।
2. Duplication (ডুপ্লিকেশন): ক্রোমোসোমের অংশের অতিরিক্ত অনুলিপি।
3. Inversion (ইনভার্শন): ক্রোমোসোমের অংশ উল্টো হওয়া।
4. Translocation (ট্রান্সলোকেশন): দুটি অযৌগিক ক্রোমোসোমের অংশ বিনিময়।

.
Which chromosomal abnormality involves loss of a chromosome segment? (কোন অস্বাভাবিক ক্রিয়ায় ক্রোমোজোমের অংশ হারায়?)
  1. Duplication (ডুপ্লিকেশন)
  2. Inversion (ইনভার্শন)
  3. Translocation (ট্রান্সলোকেশন)
  4. Deletion (ডিলিশন)
ব্যাখ্যা

- Deletion হলো এমন একটি পরিবর্তন যেখানে ক্রোমোজোমের কোনো অংশ সম্পূর্ণ হারিয়ে যায়।

- Duplication: কোনো অংশের অতিরিক্ত অনুলিপি তৈরি হয়।

- Inversion: ক্রোমোজোমের একটি অংশ উল্টো হয়ে যায়।

- Translocation: এক ক্রোমোজোমের অংশ অন্য ক্রোমোজোমের সাথে বিনিময় হয়।

.
Chromosomal aberration বলতে বোঝায়-
  1. Change in chromosome number (ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন)
  2. Change in nucleotide sequence (নিউক্লিওটাইড পরিবর্তন)
  3. Change in chromosome structure or number (ক্রোমোজোমের গঠন বা সংখ্যা পরিবর্তন)
  4. Only gene mutation (শুধু জিন মিউটেশন)
ব্যাখ্যা

Chromosomal aberration হলো এমন পরিবর্তন যেখানে ক্রোমোজোমের সংখ্যা বা গঠন বদলে যায়। এটি হতে পারে numerical (সংখ্যাগত) অথবা structural (গঠনগত)।

.
The complete set of chromosomes of an organism arranged systematically is called — (কোনো জীবের সব ক্রোমোজোমকে সুশৃঙ্খলভাবে সাজানোকে কী বলা হয়?)
  1. Idiogram
  2. Genome
  3. Chromatid
  4. Karyotype
ব্যাখ্যা

- Karyotype হলো কোনো জীবের পূর্ণ ক্রোমোজোম সেটের বিশ্লেষণ, যেখানে ক্রোমোজোমগুলোকে সংখ্যা, আকার, দৈর্ঘ্য, সেন্ট্রোমিয়ারের অবস্থান ও ব্যান্ডিং প্যাটার্ন অনুসারে সাজানো হয়।

- কেরিওটাইপকে চিত্র আকারে উপস্থাপন করলে সেটিকে Idiogram বলা হয়।

- Karyotype এর বৈশিষ্ট্য

 

1. ক্রোমোজোমের সংখ্যা (haploid বা diploid) বোঝায়।

2. ক্রোমোজোমের আকার ও দৈর্ঘ্য দেখায়।

3. সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী প্রকারভেদ (metacentric, submetacentric, acrocentric, telocentric)।

4. ব্যান্ডিং প্যাটার্ন (G-banding, Q-banding, C-banding ইত্যাদি)।

5. Homologous chromosome গুলো পাশাপাশি রাখা হয়।

- Karyotype Analysis এর উদ্দেশ্য

✔️ প্রজাতির ক্রোমোজোম সংখ্যা নির্ধারণ।

✔️ Sex determination (লিঙ্গ নির্ধারণ)।

✔️ Chromosomal abnormalities (যেমন Down’s, Turner’s, Klinefelter’s) শনাক্ত করা।

✔️ Evolutionary relationship বোঝা।

✔️ Medical genetics ও prenatal diagnosis এ ব্যবহার।

- মানুষের normal karyotype = 46 chromosomes (22 জোড়া autosome + 1 জোড়া sex chromosome)।

পুরুষ: 46, XY

নারী: 46, XX

.
Down syndrome occurs due to which chromosomal abnormality? (Down syndrome কোন কারণে হয়?)
  1. Monosomy of chromosome 21 (২১ নম্বর ক্রোমোজোমের মনোসোমি)
  2. Trisomy of chromosome 21 (২১ নম্বর ক্রোমোজোমের ট্রাইসোমি
  3. Deletion of chromosome 5 (৫ নম্বর ক্রোমোজোমের ডিলিশন)
  4. Translocation of chromosome 13 (১৩ নম্বর ক্রোমোজোমের ট্রান্সলোকেশন)
ব্যাখ্যা

- Down syndrome হলো একটি numerical chromosomal aberration, বিশেষভাবে aneuploidy।

- আক্রান্ত ব্যক্তির ২১ নম্বর ক্রোমোজোম ২টির বদলে ৩টি থাকে → একে বলা হয় Trisomy 21। এ কারণে মোট ক্রোমোজোম সংখ্যা হয় 47 (2n+1)।

- Down syndrome-এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে: বুদ্ধিবৃত্তিক বিকাশ ধীরগতি, মুখমণ্ডল চ্যাপ্টা ও চোখ ঢালু, জিহ্বা বড় ও বেরিয়ে আসা, জন্মগত হৃদরোগের ঝুঁকি ইত্যাদি।

.
Where is polyploidy most commonly observed? (Polyploidy কোথায় বেশি দেখা যায়?)
  1. Bacteria (ব্যাকটেরিয়া)
  2. Animals (প্রাণী)
  3. Viruses (ভাইরাস)
  4. Plants (উদ্ভিদ)
ব্যাখ্যা

- Polyploidy হলো numerical aberration এর একটি ধরন, যেখানে সম্পূর্ণ ক্রোমোজোম সেটের সংখ্যা বৃদ্ধি পায় (3n, 4n, 6n ইত্যাদি)।
- উদ্ভিদে polyploidy খুব সাধারণ কারণ এটি তাদের বিবর্তন, অভিযোজন ও বৈচিত্র্য তৈরিতে সহায়ক। উদাহরণ: গম (hexaploid), আলু (tetraploid), তুলা, কলা ইত্যাদি।
- প্রাণীতে polyploidy খুবই বিরল, কারণ এটি সাধারণত অস্বাভাবিক বিকাশ ও ভ্রূণের মৃত্যু ঘটায়। তবে কিছু উভচর (amphibians) ও সরীসৃপ (reptiles)-এ মাঝে মাঝে polyploidy পাওয়া যায়।

.
What is the diagrammatic representation of chromosomes called? (ক্রোমোসোমের চিত্রায়িত রূপকে কী বলা হয়?)
  1. Heteromorphism (হেটেরোমরফিজম)
  2. Polyploidy (পলিপ্লয়ডি)
  3. Karyotype (কেরিওটাইপ)
  4.  Idiogram (ইডিওগ্রাম) 
ব্যাখ্যা

ইডিওগ্রাম হলো ক্রোমোসোমের ছবি বা চিত্র, যা আকার, সেন্ট্রোমিয়ার অবস্থান এবং ব্যান্ড প্যাটার্ন দেখায়। এটি বিশেষ করে ক্রোমোসোম শনাক্তকরণে ব্যবহৃত হয়।

.
Allopolyploidy কোন ধরনের polyploidy?
  1. Polyploidy from single species (এক প্রজাতির থেকে)
  2. Trisomy of chromosome 21 (২১ নম্বর ক্রোমোজোমের ট্রাইসোমি)
  3. Polyploidy from hybridization of two species (দুই প্রজাতির সংকর) 
  4. Loss of chromosomes (ক্রোমোজোম হারানো)
ব্যাখ্যা

Allopolyploidy ঘটে যখন দুই ভিন্ন প্রজাতির ক্রোমোজোম সেট একত্রিত হয়। উদাহরণ: Triticum aestivum (গম), যেখানে তিনটি ভিন্ন প্রজাতির ক্রোমোজোম যুক্ত হয়ে hexaploid গঠন করে। এটি উদ্ভিদে নতুন বৈচিত্র্য ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করে।

১০.
Who discovered the nucleus of cell? (কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন?)
  1. Robert Hooke (রবার্ট হুক)
  2. Robert Brown (রবার্ট ব্রাউন)
  3. Strasburger (স্ট্রাসবার্গার)
  4. Virchow (ভিরখো)
ব্যাখ্যা

১৮৩১ সালে রবার্ট ব্রাউন অর্কিড উদ্ভিদের কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন।

১১.
Seedless banana is which type of ploidy? (বীজবিহীন কলা কোন ধরনের প্লয়েড?)
  1. Monosomy (মনোসোমি)
  2. Diploid (ডিপ্লয়েড)
  3. Tetraploid (টেট্রাপ্লয়েড)
  4. Triploid (ট্রিপ্লয়েড)
ব্যাখ্যা

- Seedless banana হলো triploid (3n)।
-Triploid হলে meiosis ব্যাহত হয় → gamete তৈরি হয় না → বীজ জন্মায় না। 
- উদ্ভিদে triploidy সাধারণত বীজবিহীন ফল উৎপাদনের জন্য ব্যবহৃত হয়।

১২.
Colchicine is used for- (Colchicine কোন কাজে ব্যবহৃত হয়?)
  1. Translocation induction (ট্রান্সলোকেশন ঘটানো)
  2. Deletion induction (ডিলিশন ঘটানো)
  3. Aneuploid creation (অ্যানিউপ্লয়েড তৈরি)
  4. Polyploid creation (পলিপ্লয়েড তৈরি)
ব্যাখ্যা

্- Colchicine cell division-এর spindle fiber গঠন বাধা দেয় → ক্রোমোজোম ভাগ হয় না → diploid থেকে polyploid সৃষ্টি হয়। উদ্ভিদে polyploidity প্রায়ই Colchicine দ্বারা induced করা হয়।

১৩.
Where is the centromere located? (সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থিত?)
  1. At the end of the chromosome (ক্রোমোসোমের প্রান্তে)
  2. In the satellite region (স্যাটেলাইট অঞ্চলে)
  3. At the junction of two chromatids (দুটি ক্রোমাটিডের সংযোগস্থলে)
  4. At the telomere (টেলোমিয়ারে) 
ব্যাখ্যা

সেন্ট্রোমিয়ার হলো ক্রোমোসোমের বিশেষ অংশ যা দুটি সিস্টার ক্রোমাটিডকে সংযুক্ত রাখে। মাইটোসিস ও মায়োসিসের সময় স্পাইন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারে সংযুক্ত হয়ে ক্রোমাটিডকে সঠিকভাবে পৃথক করতে সাহায্য করে।

১৪.
What does a chromosome number of 2n–1 indicate? (2n–1 ক্রোমোজোম সংখ্যা কী বোঝায়?)
  1. Nullisomy (নালিসোমি)
  2. Tetrasomy (টেট্রাসোমি)
  3. Trisomy (ট্রাইসোমি)
  4. Monosomy (মনোসোমি) 
ব্যাখ্যা

- 2n হলো স্বাভাবিক diploid ক্রোমোজোম সংখ্যা।

- 2n–1 মানে diploid সংখ্যার চেয়ে একটি ক্রোমোজোম কম → এটিকে বলা হয় Monosomy। উদাহরণ: Turner’s syndrome (45, XO), যেখানে একজন নারীর একটি X ক্রোমোজোম অনুপস্থিত।

- Monosomy সাধারণত autosomal বা sex chromosome aneuploidy হতে পারে।

১৫.
Human somatic cells contain how many chromosomes? (মানুষের সোমাটিক কোষে কতগুলো ক্রোমোজোম থাকে?)
  1. 22
  2. 23
  3. 44
  4. 46
ব্যাখ্যা

মানুষের সোমাটিক কোষে 46 (2n) ক্রোমোজোম থাকে, যার মধ্যে ২২ জোড়া অটোসোম(৪৪টি) এবং ১ জোড়া(২টি) সেক্স ক্রোমোজোম।

১৬.
In plants, polyploidy usually— (উদ্ভিদে Polyploid সাধারণত—)
  1. Reduces vitality (জীবনীশক্তি কমায়)
  2. Reduces yield (উৎপাদন কমায়)
  3.  Increases size (আকার বড় করে) 
  4. Reduces size (আকার ছোট করে)
ব্যাখ্যা

Polyploid উদ্ভিদে পাতা, ফুল, ফল সাধারণত বড় হয়। এছাড়া polyploidity উৎপাদন ও জীবনীশক্তি বৃদ্ধি করতেও সহায়ক। উদাহরণ: বড় ফলধারী আলু, গম, কলা।

১৭.
নিচের কোনটি Structural aberration নয়?
  1. Duplication (ডুপ্লিকেশন)
  2. Inversion (ইনভার্শন)
  3. Polyploidy (পলিপ্লয়েডি)
  4. Deletion (ডিলিশন)
ব্যাখ্যা

Chromosomal aberration দুই ভাগে বিভক্ত। যথা-

১.  Structural aberration (গঠনগত পরিবর্তন):

ক. Deletion (অংশ হারানো)
খ. Duplication (অংশ দ্বিগুণ হওয়া)
গ. Inversion (অংশ উল্টে যাওয়া)
ঘ. Translocation (অংশ স্থানান্তর হওয়া)

২. Numerical aberration (সংখ্যাগত পরিবর্তন):

১. Aneuploidy (এক বা একাধিক ক্রোমোজোম কম/বেশি)
২. Polyploidy (সম্পূর্ণ ক্রোমোজোম সেট বৃদ্ধি) 

- তাই Polyploidy হলো Numerical aberration, Structural নয়।

১৮.
What is meant by euploidy? (Euploidy বলতে কী বোঝায়?)
  1. Change in structure without change in number (সংখ্যা পরিবর্তন ছাড়া গঠন পরিবর্তন)
  2. Induction of translocation (Translocation ঘটানো)
  3. Change in the complete set of chromosomes (পূর্ণ ক্রোমোজোম সেটের পরিবর্তন)
  4. Loss of a chromosome segment (কোনও অংশ হারানো)
ব্যাখ্যা

- Euploidy হলো একটি numerical aberration যেখানে সম্পূর্ণ ক্রোমোজোম সেটের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পায়। উদাহরণ:
• Diploid (2n) → স্বাভাবিক
• Triploid (3n) → এক পূর্ণ সেট বৃদ্ধি
• Tetraploid (4n) → দুই পূর্ণ সেট বৃদ্ধি

- Euploidy সাধারণত উদ্ভিদে বেশি দেখা যায় এবং আকার, শক্তি ও উৎপাদন বৃদ্ধি করে।

১৯.
Numerical aberration বলতে কী বোঝায়?
  1. Change in chromosome structure (ক্রোমোজোমের গঠন পরিবর্তন)
  2. Change in DNA sequence (ডিএনএ সিকোয়েন্স পরিবর্তন)
  3. Change in chromosome number (ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তন)
  4. Gene mutation (জিন মিউটেশন)
ব্যাখ্যা

- Numerical aberration হলো এমন এক ধরনের chromosomal aberration যেখানে ক্রোমোজোমের সংখ্যা স্বাভাবিক diploid সেট (2n) থেকে বেশি বা কম হয়ে যায়।

- মূল বৈশিষ্ট্য:
১. এতে ক্রোমোজোমের গঠন অপরিবর্তিত থাকে, কিন্তু সংখ্যা পরিবর্তিত হয়।
২. এটি দুই প্রকার—
ক. Aneuploidy (অ্যানিউপ্লয়েডি): এক বা একাধিক ক্রোমোজোম বেশি বা কম হয়। উদাহরণ: 2n+1 → Trisomy, 2n–1 → Monosomy
খ. Polyploidy (পলিপ্লয়েডি): সম্পূর্ণ সেট বৃদ্ধি পায়। উদাহরণ: 3n (triploid), 4n (tetraploid)।

২০.
Which organelle is known as the protein factory of the cell? (কোন অঙ্গাণুকে কোষের প্রোটিন কারখানা বলা হয়?)
  1. Ribosome (রাইবোজোম)
  2. Lysosome (লাইসোজোম) 
  3. Golgi body (গলজি বডি)
  4. Mitochondria (মাইটোকন্ড্রিয়া)
ব্যাখ্যা

রাইবোজোম হলো প্রোটিন সংশ্লেষণের প্রধান কেন্দ্র। এখানে mRNA (messenger RNA) এর তথ্য অনুযায়ী অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়। এজন্য রাইবোজোমকে বলা হয় Protein Factory। এটি প্রোক্যারিওট ও ইউক্যারিওট উভয় কোষেই থাকে।

২১.
What is the purpose of using karyotype and genome analysis together?(কেরিওটাইপ ও জিনোম বিশ্লেষণের যুগপৎ ব্যবহারের উদ্দেশ্য কী?)
  1. To destroy DNA (DNA ধ্বংস করা)
  2. To alter soil (মাটি পরিবর্তন)
  3. To improve species genetically (প্রজাতির জেনেটিক উন্নয়ন)
  4. To reduce protein (প্রোটিন হ্রাস)
ব্যাখ্যা

- Karyotype বিশ্লেষণ ক্রোমোজোমের সংখ্যা ও গঠন চিহ্নিত করে।
- Genome analysis প্রজাতির সম্পূর্ণ জিনোম তথ্য প্রদান করে।
- যুগপৎ ব্যবহার করলে উদ্ভিদের প্রজনন, সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রমে বড় ভূমিকা রাখে। উদাহরণ: নতুন বৈচিত্র্যময় প্রজাতি সৃষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি।

২২.
In which human cell are chromosomes absent? (মানুষের কোন কোষে ক্রোমোসোম থাকে না?)
  1. Nerve cell (স্নায়ুকোষ)
  2. Skin cell (ত্বক কোষ)
  3.  Red blood cell (RBC) 
  4. Liver cell (লিভার কোষ)
ব্যাখ্যা

- পূর্ণবয়স্ক মানুষের লোহিত রক্ত কণিকায় (RBC) কোনো নিউক্লিয়াস রাখে না। তাই এতে ক্রোমোসোমও থাকে না।

- Nerve cells, liver cells, skin cells এ ক্রোমোসোম থাকে কারণ এরা নিউক্লিয়াসযুক্ত সেল।

- RBC এর মূল কাজ হলো অক্সিজেন পরিবহন, এবং নিউক্লিয়াস না থাকার কারণে এতে বেশি স্থান পাওয়া যায় হিমোগ্লোবিনের জন্য।

২৩.
What does FISH technology stand for in plant genome study? (উদ্ভিদে জিনোম স্টাডিতে FISH প্রযুক্তির পূর্ণরূপ কী?)
  1. Fast Internal Sequencing Hybrid
  2. Full In Silico Hybridization
  3. Fluorescence In Situ Hybridization
  4. Fluorescent Internal Synthesis
ব্যাখ্যা

• FISH হলো একটি molecular cytogenetic technique, যেখানে fluorescent probe ব্যবহার করে নির্দিষ্ট DNA বা RNA sequence সনাক্ত করা হয়।
• উদ্ভিদ গবেষণায় FISH ব্যবহার করা হয়:

- ক্রোমোজোম চিহ্নিত করতে
- জিন বা জিনোমের অবস্থান নির্ধারণ করতে
- Structural aberration বা translocation শনাক্ত করতে

• এটি high-resolution chromosome mapping এবং genome analysis-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২৪.
Which of the following is a form of autosomal aneuploidy? (নিম্নলিখিত কোনটি autosomal aneuploidy?)
  1. Turner’s syndrome
  2. Klinefelter’s syndrome
  3. Down syndrome
  4. All of the above
ব্যাখ্যা

- Autosomal aneuploidy হলো অটোসম ক্রোমোজোমে সংখ্যা পরিবর্তন। উদাহরণ: Down syndrome (Trisomy 21), Patau syndrome (Trisomy 13), Edwards syndrome (Trisomy 18)।

- Turner’s এবং Klinefelter’s হলো sex chromosome aneuploidy।

২৫.
Who discovered chromosomes? (ক্রোমোজোম কে আবিষ্কার করেছিলেন?)
  1. Mendel (মেন্ডেল)
  2. Sutton (সাটন)  
  3. Hofmeister (হফমেইস্টার)
  4. Morgan (মরগান)
ব্যাখ্যা

1848 সালে Wilhelm Hofmeister প্রথম উদ্ভিদের কোষে ক্রোমোজোম লক্ষ্য করেন। তবে “chromosome” শব্দটি প্রথম ব্যবহার করেন Waldeyer (1888)।

২৬.
Numerical aberration এর প্রধান দুই ধরন হলো-
  1. Inversion & Translocation (ইনভার্শন ও ট্রান্সলোকেশন)
  2. Deletion & Duplication (ডিলিশন ও ডুপ্লিকেশন)
  3. Aneuploidy & Polyploidy (অ্যানিউপ্লয়েডি ও পলিপ্লয়েডি)
  4. Mutation & Variation (মিউটেশন ও ভ্যারিয়েশন)
ব্যাখ্যা

- Numerical aberration হলো এমন পরিবর্তন যেখানে ক্রোমোজোম সংখ্যা স্বাভাবিক diploid (2n) সেট থেকে ভিন্ন হয়।

- Numerical aberration দুই প্রকার: Aneuploidy (এক বা একাধিক ক্রোমোজোম কম-বেশি) ও Polyploidy (সম্পূর্ণ সেট বৃদ্ধি)।

1. Aneuploidy (অ্যানিউপ্লয়েডি): এখানে এক বা একাধিক ক্রোমোজোম স্বাভাবিক diploid সংখ্যার তুলনায় বেশি বা কম হয়।
? প্রকারভেদ:

• Monosomy (2n – 1): একটি ক্রোমোজোম কম → যেমন Turner’s syndrome (45, XO)।

• Trisomy (2n + 1): একটি ক্রোমোজোম বেশি → যেমন Down syndrome (trisomy 21)।

• Nullisomy (2n – 2): দুটি homologous ক্রোমোজোম অনুপস্থিত।

• Tetrasomy (2n + 2): অতিরিক্ত দুটি ক্রোমোজোম থাকে।

2. Polyploidy (পলিপ্লয়েডি): এখানে সম্পূর্ণ একটি বা একাধিক সেট (haploid set = n) বৃদ্ধি পায়।  উদাহরণ:

• Triploidy (3n) → ৩ সেট ক্রোমোজোম

• Tetraploidy (4n) → ৪ সেট ক্রোমোজোম

• Hexaploidy (6n) → যেমন গম (Wheat)

- Polyploidy উদ্ভিদে খুব সাধারণ, যেমন আলু, তুলা, গম। কিন্তু প্রাণীতে এটি বিরল।

২৭.
What is the arm length of a metacentric chromosome?(মেটাসেন্ট্রিক ক্রোমোসোমে বাহুর দৈর্ঘ্য কেমন?)
  1. One side longer (একপাশ বড়)
  2. Unequal (অসমান)
  3. One side shorter (একপাশ ছোট)
  4. Equal (সমান) 
ব্যাখ্যা

- মেটাসেন্ট্রিক ক্রোমোসোম হলো এমন একটি ক্রোমোসোম যেখানে সেন্ট্রোমিয়ার অবস্থান প্রায় কেন্দ্রে থাকে। তাই দুটি আর্ম দৈর্ঘ্যে প্রায় সমান হয়।

- Submetacentric: সেন্ট্রোমিয়ার অবস্থান কেন্দ্রের একটু পাশে → বাহুর দৈর্ঘ্য অসমান।

- Acrocentric: সেন্ট্রোমিয়ার একপাশের খুব কাছে → এক বাহু অনেক ছোট।

- Telocentric: সেন্ট্রোমিয়ার প্রান্তে → এক বাহু অনুপস্থিত বা অত্যন্ত ছোট।

২৮.
Which of the following is an example of sex chromosome aneuploidy? (নিম্নলিখিত কোনটি sex chromosome aneuploidy-এর উদাহরণ?)
  1. Edwards syndrome
  2. Down syndrome
  3. Turner’s syndrome
  4. Patau syndrome
ব্যাখ্যা

- Sex chromosome aneuploidy = X বা Y ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তন। উদাহরণ: Turner’s syndrome (45, XO), Klinefelter’s syndrome (47, XXY)।
- Autosomal aneuploidy হলো অটোসম ক্রোমোজোমে সংখ্যা পরিবর্তন। উদাহরণ: Down syndrome (Trisomy 21), Patau syndrome (Trisomy 13), Edwards syndrome (Trisomy 18)।

২৯.
Which technique is commonly used for chromosome banding in karyotype analysis? (কেরিওটাইপ বিশ্লেষণে ক্রোমোজোম ব্যান্ডিংয়ের জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয়?)
  1. Southern blotting
  2. PCR
  3. Northern blotting
  4. G-banding
ব্যাখ্যা

- G-banding (Giemsa banding) পদ্ধতিতে ক্রোমোজোমকে প্রথমে ট্রিপসিন (trypsin) দিয়ে আংশিক হজম করানো হয়, তারপর Giemsa stain ব্যবহার করা হয়। এতে ক্রোমোজোমের উপর হালকা ও গাঢ় ব্যান্ড (light and dark bands) দেখা যায়। প্রতিটি ক্রোমোজোমের একটি নির্দিষ্ট ব্যান্ডিং প্যাটার্ন থাকে, যার সাহায্যে প্রতিটি ক্রোমোজোম চিহ্নিত করা ও কেরিওটাইপ তৈরি করা সম্ভব হয়।
- Q-banding: Quinacrine stain ব্যবহার করে।

- C-banding: সেন্ট্রোমিয়ার অঞ্চলের ব্যান্ডিং।

- R-banding: G-banding এর বিপরীত প্যাটার্ন।
- Giemsa stain দ্বারা G-banding করা হয়, এতে প্রতিটি ক্রোমোজোম আলাদা চিহ্নিত করা যায়।

৩০.
Which chromosomal structure can cause reproductive problems in plants? (কোন ক্রোমোজোম গঠন উদ্ভিদ প্রজননে সমস্যা সৃষ্টি করতে পারে?)
  1. Recombination (রিকম্বিনেশন)
  2. Synthesis (সিন্থেসিস)
  3. Photosynthesis (ফটোসিন্থেসিস)
  4. Inversion (ইনভার্সন)
ব্যাখ্যা

- Inversion হলো একটি structural chromosomal aberration যেখানে ক্রোমোজোমের একটি অংশ উল্টে যায়।

- এতে gene sequence পরিবর্তিত হয়, ফলে meiosis-এ chromosome pairing সমস্যা সৃষ্টি হয়।

- ফলস্বরূপ: gamete formation ব্যাহত হয় → প্রজনন সমস্যা দেখা দিতে পারে।

- উদ্ভিদ প্রজননে inversion বিভিন্ন ধরনের fertility reduction বা hybrid sterility ঘটাতে
পারে।

৩১.
Which plant is most commonly used in polyploid breeding? (কোন উদ্ভিদকে পলিপ্লয়েড ব্রিডিং-এ বেশি ব্যবহার করা হয়?)
  1. Mustard (সরিষা)
  2. Maize (ভুট্টা)
  3.  Wheat (গম) 
  4. Mango (আম)
ব্যাখ্যা

- Wheat (গম)-এ polyploid breeding ব্যবহৃত হয়। Polyploidy গমে ফলন, আকার এবং অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করে। উদাহরণ: hexaploid wheat (6n), যা তিনটি ভিন্ন প্রজাতির ক্রোমোজোম সমন্বয়ে গঠিত।
- Polyploid breeding উদ্ভিদের শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক।

৩২.
What is the internal protein framework of a chromosome called? (ক্রোমোসোমের ভিতরের প্রোটিন কাঠামোকে কী বলা হয়?)
  1. Telomere (টেলোমিয়ার)
  2. Matrix (ম্যাট্রিক্স)
  3. Scaffold (স্ক্যাফোল্ড)
  4. NOR (এনওআর)
ব্যাখ্যা

- স্ক্যাফোল্ড হলো ক্রোমোসোমের অভ্যন্তরীণ প্রোটিন ফ্রেমওয়ার্ক, যার চারপাশে DNA লুপ আকারে সাজানো থাকে। এটি ক্রোমোসোমকে স্থিতিশীল রাখে এবং জিনগত তথ্যকে সংগঠিত করে।

- Matrix সাধারণত নিউক্লিয়াসের অভ্যন্তরীণ ঘন প্রোটিনীয় জালকে বোঝায়, যা ক্রোমোসোমের সাথে সরাসরি যুক্ত নয়।

- Telomere ক্রোমোসোমের প্রান্তীয় অংশ, যা DNA ক্ষয় রোধ করে।

- NOR (Nucleolar Organizer Region) হলো রাইবোসোমাল RNA জিন সমৃদ্ধ অংশ, যা নিউক্লিয়োলাস গঠনে সাহায্য করে।

৩৩.
What is meant by ‘chromosome complement’? (‘Chromosome complement’ বলতে কী বোঝায়?)
  1. Complete set of chromosomes in an organism (একটি জীবের সব ক্রোমোজোমের সেট)
  2. Set of all RNAs (সব RNA-এর সেট)
  3. Set of all enzymes (সব এনজাইমের সেট)
  4. Set of all proteins (সব প্রোটিনের সেট)
ব্যাখ্যা

Chromosome complement হলো একটি জীবের পূর্ণ ক্রোমোজোম সেট, যা তার প্রজাতি ও ধরণ অনুযায়ী নির্ধারিত। উদাহরণ: মানবের chromosome complement = 46 (2n), যার মধ্যে 44 autosomes এবং 2 sex‌ chromosomes। এটি জিন ও ক্রোমোজোম বিশ্লেষণে ব্যবহার করা হয়।

৩৪.
Which plant has the smallest known genome? (কোন উদ্ভিদের জিনোম সবচেয়ে ছোট হিসেবে পরিচিত?)
  1. Arabidopsis thaliana
  2. Zea mays
  3. Solanum tuberosum
  4. Triticum aestivum
ব্যাখ্যা

Arabidopsis thaliana-এর genome প্রায় 135 Mbp, যা খুব ছোট।

- ছোট genome থাকার কারণে এটি model plant হিসেবে ব্যবহার হয়।

- Model plant হিসেবে এটি gene mapping, functional genomics, এবং ক্রস ব্রিডিং গবেষণায় সহজে ব্যবহৃত হয়।

৩৫.
Which chromosome is called 'satellite chromosome'? (কোন ক্রোমোজোমকে স্যাটেলাইট ক্রোমোজোম বলা হয়?)
  1. With secondary constriction
  2. With centromere
  3. With telomere
  4. With chromatids
ব্যাখ্যা

সেকেন্ডারি কন্সট্রিকশন থাকলে ছোট একটি অংশ আলাদা হয়ে satellite তৈরি করে। তাই এ ধরনের ক্রোমোজোমকে sat-chromosome বলা হয়।

৩৬.
On what basis are chromosomes arranged in a karyotype? (কেরিওটাইপে ক্রোমোসোম সাজানোর মানদণ্ড কোনটি?)
  1. According to DNA content (DNA পরিমাণ অনুযায়ী)
  2. Randomly (এলোমেলোভাবে)
  3.  According to length and centromere position (দৈর্ঘ্য ও সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী) 
  4. According to staining color (স্টেইনিং রঙ অনুযায়ী)
ব্যাখ্যা

কেরিওটাইপ (Karyotype) বিশ্লেষণে কোষের মাইটোসিসের মেটাফেজ ধাপে ক্রোমোসোমকে ছবি তোলা হয় এবং পরে সেগুলো সাজানো হয়। প্রধান মানদণ্ড হলো ক্রোমোসোমের দৈর্ঘ্য (longest থেকে shortest) এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান (মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক ইত্যাদি)। এর ফলে প্রতিটি ক্রোমোসোম জোড়া সহজে চিহ্নিত করা যায় এবং সংখ্যাগত (numerical) বা গঠনগত (structural) অস্বাভাবিকতা ধরা পড়ে।

৩৭.
Structural aberration বলতে কী বোঝায়?
  1. Change in chromosome number (সংখ্যার পরিবর্তন)
  2. Change in DNA bases (DNA বেস পরিবর্তন)
  3. Change in chromosome structure (ক্রোমোজোমের গঠন পরিবর্তন)
  4. Only polyploidy (শুধু পলিপ্লয়েডি)
ব্যাখ্যা

Structural aberration হলো deletion, duplication, inversion, translocation ইত্যাদি। এখানে সংখ্যা অপরিবর্তিত থাকে, শুধু গঠন বদলায়।

৩৮.
Which banding method uses fluorescent dye Quinacrine? (কোন ব্যান্ডিং পদ্ধতিতে ফ্লুরোসেন্ট ডাই কুইনাক্রিন ব্যবহৃত হয়?)
  1. G-banding (জি ব্যান্ডিং)
  2. C-banding (সি ব্যান্ডিং)
  3. R-banding (আর ব্যান্ডিং)
  4. Q-banding (কিউ ব্যান্ডিং)
ব্যাখ্যা

Q-ব্যান্ডিংয়ে Quinacrine নামক ফ্লুরোসেন্ট ডাই ব্যবহৃত হয়। UV আলোতে AT-rich অঞ্চল উজ্জ্বলভাবে দেখা যায়। এটি ক্রোমোজোম ব্যান্ডিংয়ের প্রথম দিকের প্রযুক্তি।

৩৯.
Which organelle is called the powerhouse of the cell? (কোন অঙ্গাণুকে কোষের পাওয়ারহাউস বলা হয়?)
  1. Chloroplast (ক্লোরোপ্লাস্ট) 
  2. Mitochondria (মাইটোকন্ড্রিয়া)
  3.  Ribosome (রাইবোজোম) 
  4. Lysosome (লাইসোজোম)
ব্যাখ্যা

মাইটোকন্ড্রিয়া কোষে খাদ্য ভাঙন থেকে ATP উৎপন্ন করে। এজন্য একে পাওয়ারহাউস বলা হয়।

৪০.
Chromosomes are studied in which stage for karyotype analysis? (কেরিওটাইপ বিশ্লেষণে ক্রোমোজোম কোন ধাপে দেখা হয়?)
  1. Anaphase (অ্যানাফেজ)
  2. Prophase (প্রোফেজ)
  3. Metaphase (মেটাফেজ)
  4. Telophase (টেলোফেজ)
ব্যাখ্যা

- Metaphase এ ক্রোমোজোম সবচেয়ে ঘন, ছোট ও স্পষ্ট হয়, এজন্য কেরিওটাইপ বিশ্লেষণে এই ধাপ ব্যবহার করা হয়।
- মাইটোসিসের বিভিন্ন ধাপে ক্রোমোজোম আলাদা অবস্থায় থাকে:

• Prophase: ক্রোমাটিন ঘনীভূত হয়ে ক্রোমোজোম তৈরি হয়, তবে এখনো স্পষ্ট নয়।

• Metaphase: সব ক্রোমোজোম সর্বাধিক ঘনীভূত (condensed) ও সংক্ষিপ্ত (shortest) অবস্থায় থাকে এবং ইকুয়েটোরিয়াল প্লেনে (equatorial plate) সাজানো হয়।

• Anaphase: সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে ক্রোমাটিড আলাদা হয়।

• Telophase: ক্রোমোজোম আবার ক্রোমাটিনে পরিণত হয়।

- তাই Metaphase ধাপে ক্রোমোজোম সবচেয়ে স্পষ্ট দেখা যায় এবং কেরিওটাইপ বিশ্লেষণের জন্য সবসময় এই ধাপ বেছে নেওয়া হয়।

৪১.
কেরিওটাইপ বিশ্লেষণে কোন ধরনের স্টেইন সাধারণত ব্যান্ডিং প্যাটার্ন দেখায়? (In karyotype analysis, which type of stain usually shows banding patterns?)
  1. Crystal violet (ক্রিস্টাল ভায়োলেট)
  2. Safranin (স্যাফ্রানিন)
  3. Methylene blue (মিথাইল ব্লু)
  4.  Giemsa (জিমসা) 
ব্যাখ্যা

সাইটোজেনেটিক্সে জি-ব্যান্ডিং করার জন্য জিমসা স্টেইন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এতে ক্রোমোজোমে গাঢ় ও হালকা ব্যান্ড দেখা যায়, যা প্রতিটি ক্রোমোজোমের জন্য নির্দিষ্ট। এর ফলে ক্রোমোজোম শনাক্তকরণ ও অস্বাভাবিকতা (যেমন ট্রান্সলোকেশন, ডিলিশন, ডুপ্লিকেশন) নির্ণয় করা সহজ হয়। উদাহরণ: জিমসা স্টেইন দ্বারা মানুষের ২১ নম্বর ক্রোমোজোমের অতিরিক্ত উপস্থিতি সহজে চিহ্নিত করা যায়, যা ডাউন সিনড্রোম নির্ণয়ে সহায়ক।

৪২.
Chromosomal aberration এর Inversion মূলত কয় ধরনের?




ব্যাখ্যা

- Inversion হলো ক্রোমোজোমের একটি structural aberration যেখানে ক্রোমোজোমের কোনো অংশ উল্টোদিক দিয়ে ফিরে আসে। এটি ক্রোমোজোমের গঠন পরিবর্তন করে, কিন্তু সংখ্যা অপরিবর্তিত থাকে।
- Inversion মূলত দুই ধরনের — Paracentric এবং Pericentric।

1. Paracentric inversion (প্যারাসেন্ট্রিক ইনভার্শন): সেন্ট্রোমিয়ারকে ছুঁয়েনা। ক্রোমোজোমের এক পাশের অংশই উল্টোদিক হয়।

2. Pericentric inversion (পেরিসেন্ট্রিক ইনভার্শন): সেন্ট্রোমিয়ার অন্তর্ভুক্ত থাকে। ক্রোমোজোমের মধ্যবর্তী অংশ এবং সেন্ট্রোমিয়ার উভয়ই উল্টোদিক হয়।

৪৩.
উদ্ভিদের জিনোম সাইজ সাধারণত কোন এককে প্রকাশ করা হয়? (In plants, genome size is usually expressed in which unit?)
  1. Micrometer (মাইক্রোমিটার)
  2. Millimeter (মিলিমিটার)
  3. Nanometer (ন্যানোমিটার)
  4.  Base pair (bp) 
ব্যাখ্যা

জিনোম সাইজ বলতে একটি জীবের সম্পূর্ণ ক্রোমোজোম সেটে থাকা মোট DNA এর পরিমাণ বোঝায়। এটি মূলত মোট নিউক্লিওটাইড সংখ্যা (A, T, G, C) দ্বারা বেস পেয়ার (bp) এককে প্রকাশ করা হয়। বড় জিনোমের ক্ষেত্রে একে সাধারণত kbp, Mbp বা Gbp এ প্রকাশ করা হয়। উদাহরণ: 
- Arabidopsis thaliana জিনোম ≈ 135 Mbp
- গম (Triticum aestivum) জিনোম ≈ 17 Gbp

৪৪.
Who discovered the cell? (কোষ আবিষ্কার করেন কে?)
  1. Robert Hooke
  2. Schwann
  3. Anton van Leeuwenhoek
  4. Schleiden
ব্যাখ্যা

১৬৬৫ সালে রবার্ট হুক কর্কের টিস্যু মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করে ছোট ছোট ঘরের মতো গঠন দেখেন এবং এগুলোকেই তিনি “Cell” নাম দেন।

৪৫.
Which is the normal human karyotype? (মানুষের স্বাভাবিক কেরিওটাইপ কোনটি?)
  1.  46 + XX 
  2. 44 + X 
  3. 44 + XX/XY
  4.  48 + XY 
ব্যাখ্যা

মানুষের মোট ৪৬টি ক্রোমোজোম থাকে, যার মধ্যে ৪৪টি অটোসোম এবং ২টি সেক্স ক্রোমোজোম।
- নারী = 44 + XX,
- পুরুষ = 44 + XY।

৪৬.
Which of the following can be achieved through genome analysis? (জিনোম বিশ্লেষণের মাধ্যমে কোনটি সম্ভব?)
  1. Determination of flowering time (ফুল ফোটার সময় নির্ধারণ)
  2. Determination of seed color (বীজের রঙ নির্ধারণ)
  3. Development of disease-resistant varieties (রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন) 
  4. Soil testing (মাটি পরীক্ষা)
ব্যাখ্যা

Genome analysis উদ্ভিদের জিন এবং ক্রোমোজোমের তথ্য দেয়।

এটি ব্যবহার করে উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন সম্ভব।

এছাড়া জিনোম বিশ্লেষণ থেকে বৈশিষ্ট্য নির্ধারণ, ক্রস ব্রিডিং ও marker-assisted selection করা যায়।

৪৭.
Reciprocal translocation বলতে কী বোঝায়?
  1. Duplication of a segment (অংশ দ্বিগুণ হওয়া)
  2. One-way transfer (একমুখী স্থানান্তর)
  3. Mutual exchange of segments between chromosomes (দুই ক্রোমোজোমের অংশ বিনিময়)
  4. Loss of a segment (অংশ হারানো)
ব্যাখ্যা

- Reciprocal translocation হলো এক ধরনের structural chromosomal aberration, যেখানে দুটি non-homologous chromosome (অ-সমজাতীয় ক্রোমোজোম) নিজেদের মধ্যে অংশ বিনিময় (exchange) করে।
- মূল বৈশিষ্ট্য:

1. দুটি অ-সমজাতীয় ক্রোমোজোম ভেঙে যায়।
2. ভাঙা অংশগুলো একে অপরের সাথে বিনিময় হয়।
3. এতে জিনের পরিমাণ সাধারণত হারায় না, তবে পজিশন বদলে যায়।
4. এটি balanced বা unbalanced হতে পারে।

প্রকারভেদ বা ধরন:

১. Balanced reciprocal translocation: উভয় ক্রোমোজোম সমানভাবে অংশ বিনিময় করে → কোনো জিন হারায় না।
২. Unbalanced reciprocal translocation: বিনিময় অসম্পূর্ণ হলে কিছু জিন হারিয়ে যায় বা বাড়তি যুক্ত হয়।

৪৮.
Chromosomes are made up of- (ক্রোমোজোম প্রধানত কী দিয়ে তৈরি?)
  1. Carbohydrate (কার্বোহাইড্রেট)
  2.  Lipid (লিপিড)
  3.  DNA and Protein (ডিএনএ ও প্রোটিন) 
  4. RNA only (শুধু আরএনএ) 
ব্যাখ্যা

ক্রোমোজোমে DNA ও Histone protein থাকে। DNA জেনেটিক তথ্য বহন করে এবং প্রোটিন DNA কে সুসংগঠিতভাবে প্যাকেজ করে রাখে।

৪৯.
What does a chromosome number of 2n+1 indicate? (2n+1 ক্রোমোজোম সংখ্যা কী বোঝায়?)
  1. Monosomy (মনোসোমি)
  2. Nullisomy (নালিসোমি)
  3.  Trisomy (ট্রাইসোমি) 
  4. Tetrasomy (টেট্রাসোমি)
ব্যাখ্যা

- 2n হলো স্বাভাবিক diploid ক্রোমোজোম সংখ্যা।
- 2n+1 মানে diploid সংখ্যার চেয়ে একটি অতিরিক্ত ক্রোমোজোম → এটিকে বলা হয় Trisomy। উদাহরণ: Down syndrome (Trisomy 21), যেখানে ২১ নম্বর ক্রোমোজোম ৩টি থাকে।

- Trisomy সাধারণত autosomal numerical aberration হিসেবে দেখা যায় এবং রোগের লক্ষণ প্রকাশ পায় ক্রোমোজোমের অতিরিক্ত উপস্থিতির কারণে।

৫০.
In which branch is karyotype analysis mostly used? (কেরিওটাইপ বিশ্লেষণ কোন শাখায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?)
  1. Plant Pathology (প্লান্ট প্যাথোলজি)
  2. Physiology (ফিজিওলজি)
  3. Cytogenetics (সাইটোজেনেটিক্স)
  4. Ecology (ইকোলজি)
ব্যাখ্যা

কেরিওটাইপ বিশ্লেষণ হলো কোনো জীবের পূর্ণ ক্রোমোজোম সেটের গঠন, সংখ্যা, আকৃতি ও অস্বাভাবিকতা নির্ণয়ের পদ্ধতি। এই বিশ্লেষণ সাইটোজেনেটিক্সে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সাইটোজেনেটিক্স ক্রোমোজোম সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন এনিউপ্লয়েডি, ট্রান্সলোকেশন, ডিলিশন, ইনভার্সন, ডুপ্লিকেশন ইত্যাদি অধ্যয়ন করে। এর মাধ্যমে জেনেটিক রোগ, বিবর্তনীয় সম্পর্ক এবং প্রজাতি নির্ধারণেও সাহায্য করা যায়।