পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
পরীক্ষা - ২১ [মোট নম্বর - ৩০] সাধারণ জ্ঞান পরীক্ষা - ৪ টপিক: জাতিসংঘ, আন্তর্জাতিক ও আঞ্চলিক অর্থনৈতিক জোট - সংগঠন ও সহযোগীতা সংস্থা: যেমন - বিশ্বব্যাংক, IMF, AIIB, NDB, ব্রিকস্‌, ASEAN, BIMSTEC ইত্যাদি, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত ইস্যু, আন্তর্জাতিক রাজনীতি, বিখ্যাত ব্যক্তিত্ব, খেলাধুলা, বিশ্ব বাণিজ্য ও অর্থনীতি, গুরুত্বপূর্ণ সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়াবলি ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ এর রানার্স আপ হয় কোন দেশ?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. শ্রীলংকা
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
এশিয়া কাপ ক্রিকেট ২০২৩:

- এশিয়া কাপের ১৬তম আসর।
- আয়োজক দেশ: পাকিস্তান, শ্রীলঙ্কা।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: শ্রীলংকা।
- খেলা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ৩০ আগস্ট, ২০২৩- ১৭ সেপ্টেম্বর, ২০২৩।
- এশিয়া কাপে দুটি গ্রুপ।
- ভারত, পাকিস্তান এবং নেপাল এক গ্রুপে ও অন্য গ্রুপে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।

তথ্যসূত্র - Cricbuzz ওয়েবসাইট।
.
ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?
  1. রাম নাথ কোবিন্দ
  2. প্রতিভা পাটিল
  3. দ্রৌপদী মুর্মু
  4. কে. আর. নারায়ণ
ব্যাখ্যা
ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু:

- ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
- সাঁওতাল নারী হিসেবে, সবচেয়ে কম বয়সে ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু।
- ৬৪ বছর বয়সী দ্রৌপদী মুর্মু দেশটির সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া প্রথম আদিবাসী নারী এবং দেশটির সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। 
- দ্রৌপদীর পারিবারিক পদবি ছিল টুডু। স্কুল-কলেজেও তিনি এই পদবি ব্যবহার করতেন। বিয়ের পর পদবি বদলে রাখেন মুর্মু।
- দ্রৌপদী মুর্মুই ভারতের প্রথম রাষ্ট্রপতি, যাঁর জন্ম ভারতের স্বাধীনতার পর।
- ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পেয়েছেন দ্রৌপদী। উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র থেকে সবচেয়ে বেশিসংখ্যক ভোট পেয়েছেন দ্রৌপদী। আশ্চর্যজনকভাবে বিরোধী দলের ১৭ জন এমপি এবং ১২৫ জন এমএলএ বা বিধায়কের ভোট পেয়েছেন তিনি।
- ১৯৫৮ সালের ২০ জুন ভারতের ওডিশার ময়ুরভঞ্জ জেলার উপারবেদা গ্রামে জন্ম নেন দ্রৌপদী মুর্মু। স্থানীয় স্কুলেই প্রাথমিক এবং মাধ্যমিক পড়ালেখা করেন। পরে রাম দেবী মহিলা কলেজ থেকে লেখাপড়ার পাট চুকান। ওডিশার সচিবালয়ে কেরানি হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তার কিছুদিন পরই বিয়ে করেন ব্যাংক কর্মকর্তা শ্যামচরণ মুর্মুকে।

[ভারতের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচনে পঞ্চদশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুমু। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পর পর দু'বার (১৯৫২ ও ১৯৫৭ সালে) প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন। সেকারণে ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন হলেও দ্রৌপদী মুর্মু দেশটির ১৫তম রাষ্ট্রপতি।]

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ জুলাই ২০২২।
.
প্রথম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. অস্ট্রেলিয়া
  2. ইংল্যান্ড
  3. নিউজিল্যান্ড
  4. ভারত
ব্যাখ্যা
প্রথম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ:

- ওয়ানডে ক্রিকেট চালু ১৯৭১ সালে।
- ইতিহাসের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৭৫ সালে।
- প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল ইংল্যান্ড।
- যেখানে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।
- ৮টি দেশের অংশগ্রহণে ৭ই জুন থেকে ২১শে জুন পর্যন্ত ১৫ দিন ধরে চলে ক্রিকেটের প্রথম বিশ্ব আসর।

তথ্যসূত্র - সময় নিউজ, ১ ফেব্রুয়ারি ২০১৫।
.
চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ কোনটি?
  1. বোয়িং-৭৩৭
  2. এ-৩২০
  3. বি-৫৯
  4. সি-৯১৯
ব্যাখ্যা
চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ:

- চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ সি-৯১৯ বাণিজ্যিক যাত্রায় আকাশে উড়ল।
- ২৮ মে, ২০২৩ সালে উড়োজাহাজটি যাত্রী নিয়ে সাংহাই থেকে বেইজিংয়ে পৌঁছে।
- সি-৯১৯ মডেলের মাঝারি আকারের উড়োজাহাজটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ও এয়ারবাস এ ৩২০-এর মতো বিদেশি মডেলের সঙ্গে পাল্লা দেবে।
- সি ৯১৯ উড়োজাহাজটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোমাক)।
- এর বড় অংশ চীনের তৈরি হলেও ইঞ্জিনসহ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পশ্চিমা দেশ থেকে আনা হয়েছে। 
- চায়না ইস্টার্ন এয়ারলাইনসের বহরের উড়োজাহাজটি গতকাল স্থানীয় সময় সকালে ১৩০ জন যাত্রী নিয়ে সাংহাই বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশে ছেড়ে যায়।

তথ্যসূত্র - কালের কন্ঠ, ২৯ মে, ২০২৩।
.
ব্রিকসের সর্বশেষ (২০২৩) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন শহরে?
  1. জোহানেসবার্গে
  2. সাংহাইতে
  3. ব্রাসিলিয়ায়
  4. দিল্লীতে
ব্যাখ্যা
ব্রিকস:

- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ব্রিকসের কোনো সদরদপ্তর নেই।
- ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হলো 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'।
- আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে ব্রিকস জোটের পূর্ণ সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
- এই দেশগুলোর সদস্যপদ ২০২৪ এর জানুয়ারি থেকে কার্যকর হবে।

তথ্যসূত্র - ব্রিকসের অফিসিয়াল ওয়েবসাইট ও ডেইলী স্টার, ২৪ আগস্ট, ২০২৩।
.
ইউরোপীয় ইউনিয়নের কততম দেশ হিসেবে ক্রোয়েশিয়া ইউরো মুদ্রা চালু করে?
  1. ১৭তম
  2. ১৮তম
  3. ১৯তম
  4. ২০তম
ব্যাখ্যা
ইউরো:

- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে।
- লাটভিয়া ১৮তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- লিথুনিয়া ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।

তথ্যসূত্র - ইইউ এর অফিসিয়াল ওয়েবসাইট।
.
কোন দেশটি প্রথম ড্রোনবাহী রণতরী চালু করে?
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. রাশিয়া
  4. তুরস্ক
ব্যাখ্যা
টিসিজি আনাদোলু:

- ১০ এপ্রিল, ২০২৩ প্রথমবারের মতো মানুষবিহীন বিমান বহনে সক্ষম রণতরী চালু করেছে তুরস্ক।
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই প্রথমবারের মতো বিমানবাহী রণতরীটি চালু করল দেশটি।
- নৌ অভিযানে ড্রোনের সক্ষমতা বাড়াতেই তুরস্কের এ উদ্যোগ।
- উভচর রণতরীটির নাম 'টিসিজি আনাদোলু'।
- এটি ছোট রানওয়ে থেকে উড্ডয়নে সক্ষম হেলিকপ্টার ও যুদ্ধবিমান বহন করতে পারবে।
- রণতরীটির দৈর্ঘ্য ২৩২ মিটার এবং প্রস্থ ৩২ মিটার।
- এটি বিভিন্ন ধরনের যুদ্ধযানসহ ১ হাজার ৪০০ সেনা বহন করতে পারবে।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ১১ এপ্রিল ২০২৩।
.
IDA কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৫১ সালে
  3. ১৯৬০ সালে
  4. ১৯৬২ সালে
ব্যাখ্যা
IDA:

- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
.
২০২২ সালের ফুটবল বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন কে?
  1. এনজো ফার্নান্দেজ
  2. কিলিয়ান এমবাপ্পে
  3. রিচার্লিসন
  4. এমিলিয়ানো মার্টিনেজ
ব্যাখ্যা
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২:

- ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার।
- সময়কাল: ২০ নভেম্বর ২০২২ - ১৮ ডিসেম্বর ২০২২।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- মাসকট: লাইব।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস / সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে )।

তথ্যসূত্র - ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ।
১০.
২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয় লাভ করে কোন দেশ?
  1. অস্ট্রেলিয়া
  2. নিউজিল্যান্ড
  3. ভারত
  4. ইংল্যান্ড
ব্যাখ্যা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩:

- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওভালে।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের লক্ষ্যে ভারত থামে ২৩৪ রানে।
- নিউজিল্যান্ডের পর টেস্টের শ্রেষ্ঠত্বের রাজদণ্ড পেয়ে গেল ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফলতম দল।
- প্রথম দল হিসেবে আইসিসির সবগুলো ট্রফি জেতার নজিরও গড়ল অজিরা।

তথ্যসূত্র - দ্যা ডেইলি স্টার, ১১ জুন ২০২৩।
১১.
নিচের কোন সংগঠনটি G20 এর সদস্য?
  1. European Union
  2. Arab League
  3. WTO
  4. NATO
ব্যাখ্যা
G20:

- G20 ১৯৯৯ সালে এশিয়ান আর্থিক সংকটের পরে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ২০০৭ সালের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে G20-কে রাষ্ট্রপ্রধান/সরকার প্রধানদের স্তরে উন্নীত করা হয়। 
- ২০০৯ সালে "আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রধান ফোরাম" মনোনীত করা হয়।
- G20 শীর্ষ সম্মেলন প্রতি বছর একটি ঘূর্ণায়মান প্রেসিডেন্সির নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
- G20 ১৯টি দেশ নিয়ে গঠিত (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুর্কি,যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র। দুটি সংগঠন ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- G20 এর নতুন সদস্য আফ্রিকান ইউনিয়ন।
- G20 সদস্যরা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।

তথ্যসূত্র - G20 অফিসিয়াল ওয়েবসাইট ও ডেইলি স্টার, সেপ্টেম্বর ৯, ২০২৩।
১২.
ফিদেল কাস্ত্রো কত সালে মৃত্যু বরণ করেন?
  1. ২০১৪ সালে
  2. ২০১৫ সালে
  3. ২০১৬ সালে
  4. ২০১৭ সালে
ব্যাখ্যা
ফিদেল কাস্ত্রো:

- তিনি ১৩ আগস্ট ১৯২৬ সালে কিউবায় জন্মগ্রহন করেন।
- তিনি কিউবার রাজনৈতিক নেতা যিনি তার দেশকে প্রথম কমিউনিস্ট রাষ্ট্রে রূপান্তর করেছিলেন।
- ক্যাস্ট্রো লাতিন আমেরিকায় কমিউনিস্ট বিপ্লবের প্রতীক হয়ে ওঠেন।
- তিনি ১৯৭৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন।
- ফেব্রুয়ারি ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদ ত্যাগ করেন।
- তিনি ২৫ নভেম্বর ২০১৬ সালে মৃত্যু বরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
১৩.
নিচের কোন অর্থনৈতিক সংগঠনটির সদরদপ্তর বাংলাদেশে অবস্থিত?
  1. ASEAN
  2. NDB
  3. BIMSTEC
  4. UNEP
ব্যাখ্যা
BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরূপ  Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদরদপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।
১৪.
জাপানে আবিষ্কৃত ডেঙ্গু টিকা নিচের কোনটি?
  1. ইউএস এনআইএইচ
  2. ইউএস এনআই
  3. কিউডেঙ্গা
  4. বি সি জি
ব্যাখ্যা
ডেঙ্গু টিকা:

- ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, যেটি ডেঙ্গু ভাইরাসের সংক্রমণের কারণে হয়।
- এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করে।
- ২০১৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে ১০টি বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করে, ডেঙ্গু সেগুলোর একটি।
- সাম্প্রতিক সময়ে জাপানের বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকেদা কর্তৃক প্রস্তুতকৃত 'কিউডেঙ্গা' এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক কর্তৃক প্রস্তুতকৃত 'ইউএস এনআইএইচ' নামের ডেঙ্গু টিকা আমাদের আশান্বিত করছে।
- হিউম্যান ট্রায়ালে এ দুটি টিকা ডেনভ্যাক্সিয়ার তুলনায় অধিক কার্যকারিতা প্রমাণ করেছে।
- এ দুটি টিকা সব বয়সীকে দেওয়া যাবে এবং টিকা দেওয়ার আগে টিকাগ্রহীতার শরীরে আগে থেকে ডেঙ্গু ভাইরাসের অ্যান্টিবডি আছে কি না, সেটি পরীক্ষা করে নিশ্চিত হওয়ার প্রয়োজন হবে না।
- কিউডেঙ্গা সবচেয়ে বেশি কার্যকর প্রমাণিত হয়েছে ডেন-২ সেরোটাইপের বিরুদ্ধে। সুতরাং এদিক থেকেও টিকাটি অন্য টিকার চাইতে এগিয়ে আছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৭ আগস্ট ২০২৩।