পরীক্ষা আর্কাইভ

বার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ]

পরীক্ষাবার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ]তারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৪৪
সিলেবাস
Exam - 5 The Penal Code, 1860 - 2 Topic: Section 161-377
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ]

বার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ] · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
সরকারি কর্মচারী হিসেবে ছদ্মবেশ ধারণ করার শাস্তি-
  1. ১ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
  2. ২ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
  3. অনধিক ৩ বছরের কারাদণ্ড
  4. শুধুমাত্র অর্থদণ্ড
ব্যাখ্যা
• দণ্ডবিধি- ১৭০ ধারা মতে সরকারি কর্মচারী হিসেবে ছদ্মবেশ ধারণ করার শাস্তি হলো ২ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।
.
কোন একটি আঘাতেই মারা যেতে পারে Z এমন একটি রোগে ভুগছে। এরূপ অবস্থায় A একদিন Z কে আঘাত করে। ফলে Z এর মৃত্যু ঘটে, যদিও এরূপ একটিমাত্র আঘাত স্বাভাবিক প্রক্রিয়ায় সুস্থ সবল দেহের অধিকারী একজন লোককে মেরে ফেলার মতো যথেষ্ট ছিল না। Z এর রোগ বিষয়ে A অবগত ছিলো না। A এর কৃত কাজটি কোন ধরনের অপরাধ?
  1. খুন করেছে
  2. অপরাধমূলক নরহত্যা
  3. কোন অপরাধ করেনি
  4. ক ও খ
ব্যাখ্যা
• ২৯৯ ধারা মতে যদি কোন ব্যক্তির মারাত্মক অসুস্থতা বা দৈহিক বৈকল্যে ভোগার অবস্থা জানার পরেও আঘাত করে উক্ত ব্যক্তির মৃত্যু ত্বরান্বিত করা হয় তাহলে তা খুন হবে কিন্তু এ অসুস্থতার কথা না জেনে যদি তাকে আঘাত দ্বারা হত্যা করা হয় তা নিন্দনীয় নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা হবে।
.
সরকারি কর্মচারী বেআইনিভাবে ব্যবসায় লিপ্ত হওয়ার শাস্তি-
  1. অনধিক ১ বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
  2. অনধিক ২ বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
  3. শুধুমাত্র কারাদণ্ড
  4. শুধুমাত্র জরিমানা
ব্যাখ্যা
• দণ্ডবিধি- ১৬৮ ধারা মতে সরকারি কর্মচারী বেআইনিভাবে ব্যবসায় লিপ্ত হওয়ার শাস্তি হলো অনধিক ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।
.
X, Z কে একটি দেওয়ালে ঘেরা জায়গায় যেতে বাধ্য করে এবং Z কে তালাবদ্ধ করে রাখে। ফলে Z সেখানে দেওয়ালের মধ্যবর্তী নির্দিষ্ট সীমার বাইরে যেতে বাধগ্রস্থ হয় এবং ১২ দিন পর্যন্ত আটকে থাকে। X এর কৃত কাজের জন্য সে দণ্ডবিধির কোন ধারায় শাস্তি পাবে?
  1. ৩৪২ ধারায়
  2. ৩৪৩ ধারায়
  3. ৩৪৪ ধারায়
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• অবৈধ আটক বা অবরোধের শাস্তির ৩ ধরনের বিধান আছে।
(i) ৩৪২ ধারায় শুধু অবৈধ আটক বা অবরোধের শাস্তি- অনধিক ১ বছরের কারাদণ্ড বা ১০০০ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড।
(ii) ৩৪৩ ধারায় ৩ বা ততোধিক দিনের জন্য অবৈধ আটক বা অবরোধের শাস্তি- অনধিক ২ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।
(iii) ৩৪৪ ধারায় ১০ বা ততোধিক দিনের জন্য অবৈধ আটক বা অবরোধের শাস্তি- অনধিক ৩ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড।
.
মিথ্যা সাক্ষ্য (False Evidence) প্রদানের সংজ্ঞা রয়েছে-
  1. ১৯১ ধারা
  2. ১৯২ ধারা
  3. ২৯১ ধারা
  4. ১৯৪ ধারা
ব্যাখ্যা
• ১৯১ ধারা মতে কোন ব্যাক্তি যখন শপথ সহ বা শপথ ছাড়া কোন বিষয়ে আইনগত বাধ্য হয়ে এমন কোন মৌখিক বা লিখিত বিবৃতি দেয় যা তার জ্ঞান ও বিশ্বাস মতে মিথ্যা বা অসত্য, তখন এরূপ বিবৃতিকে মিথ্যা সাক্ষ্যদান বলে।
.
খুন বলে গণ্য হওয়া দণ্ডনীয় নরহত্যা এবং খুন বলে গণ্য না হওয়া দণ্ডনীয় নরহত্যার মধ্যে মুখ্য পার্থক্যকারী উপাদান কোনটি?
  1. খুনের অভিপ্রায় বা পূর্ব পরিকল্পনা
  2. আঘাতের গুরুতর প্রকৃতি
  3. ব্যবহৃত অস্ত্রের গুরুতর প্রকৃতি
  4. যে কারণে অপরাধ সংঘটিত হয়েছে
ব্যাখ্যা
• খুন বলে গন্য হওয়া দণ্ডনীয় নরহত্যা এবং খুন বলে গন্য না হওয়া দণ্ডনীয় নরহত্যার মধ্যে মূখ্য পার্থক্যকারী উপাদান হলো: ৩০০ ধারায় উল্লেখিত ৫টি ব্যতিক্রম অনুযায়ী খুনের অভিপ্রায় বা পূর্ব পরিকল্পনার উপস্থিতি ও মৃত্যুর সম্ভাবনা।
.
Unnatural Offences এর সংজ্ঞা রয়েছে-
  1. ৩৭৫ ধারায়
  2. ৩৭৬ ধারায়
  3. ৩৭৭ ধারায়
  4. ৩৭৮ ধারায়
ব্যাখ্যা
• দণ্ডবিধির ৩৭৭ ধারার অধীন সমকামিতা, পায়ুপথে যৌন সংগম এবং জন্তুর সাথে যৌন সংগম অস্বাভাবিক অপরাধ বলে গণ্য হয়।
.
ক একটি অতি অল্প বয়স্ক শিশুকে হত্যা করার উদ্দেশ্যে ময়লার ডাস্টবিনে রেখে আসে। ভাগ্যক্রমে শিশুটি পথচারীদের নজরে আসে এবং বেঁচে যায়। পরে সিসি টিভি ফুটেজ দেখে ক কে আটক করা হয়। ক এর শাস্তি হবে-
  1. ৩০৫ ধারায়
  2. ৩০৬ ধারায়
  3. ৩০৭ ধারায়
  4. ৩০২ ধারায়
ব্যাখ্যা
- খুনের উদ্যোগ বা প্রচেষ্টা যা attempt to murder নামে মানুষের কাছে বহুল আলোচিত দণ্ডবিধির ৩০৭ ধারায় রয়েছে।
- ৩০৭ ধারামতে খুনের উদ্যোগের শান্তি অনধিক ১০ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড।
- তবে উক্ত কার্যের ফলে কোন ব্যক্তি আহত হলে অপরাধকারী যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ১০ বছর কারাদণ্ড এবং অর্থদন্ডে দণ্ডিত হবে।
- অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি খুনের উদ্যোগ গ্রহণ করলে এবং উক্ত কার্যের ফলে কোন বাক্তি আহত হলে অপরাধী মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে।
.
ক একজন সরকারি কর্মচারী। ক এর স্ত্রী খ একজন মক্কেলকে অবৈধ সুবিধা প্রদানের বিষয়ে তার স্বামীকে পরামর্শ দিবে এই উদ্দেশ্যে উক্ত মক্কেলের নিকট হতে একটি উপহার গ্রহণ করে। সরকারি কর্মচারী ক কাজটি সম্পন্ন করে তার স্ত্রীকে সহায়তা করে। পেনাল কোডের অধীনে ক এর সর্বোচ্চ শাস্তি কী?
  1. ৫ বছরের কারাদণ্ড
  2. ৩ বছরের কারাদণ্ড
  3. ৬ মাসের কারাদণ্ড
  4. শুধুমাত্র অর্থদণ্ড
ব্যাখ্যা
- ১৬৪ ধারা মতে সরকারি কর্মচারী দ্বারা ১৬২ বা ১৬৩ ধারার অপরাধ সমূহ সংঘটনে সহায়তা করার শাস্তি অনধিক ৩ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। সুতরাং ক এর সর্বোচ্চ শাস্তি ৩ বছরের কারাদণ্ড হবে।
- ১৬২ ধারায় বলা হয়েছে- অবৈধ উপায়ে সরকারি কর্মচারীকে প্রভাবিত করার জন্য পারিতোষিক গ্রহণ করার শাস্তি অনধিক ৩ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
- ১৬৩ ধারায় বলা হয়েছে- সরকারি কর্মচারীর উপর ব্যক্তিগত প্রভাব প্রয়োগের জন্য পারিতোষিক গ্রহণ করার শাস্তি অনধিক ১ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।
১০.
কোন নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে তাকে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগের সর্বোচ্চ শাস্তি কী?
  1. ২ বছরের কারাদণ্ড
  2. ৬ মাসের কারাদণ্ড
  3. ১ বছরের কারাদণ্ড
  4. ৫০০ টাকা অর্থদণ্ড
ব্যাখ্যা
• ৩৫৪ ধারা মতে কোন নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে তাকে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগের শাস্তি- অনধিক ২ বছরের কারাদণ্ড অর্থদণ্ড বা উভদণ্ড।
১১.
নির্বাচনে ঘুষখোরীর শাস্তি কোন ধারায় রয়েছে?
  1. ১৭১ক
  2. ১৭১ঙ
  3. ১৭১জ
  4. ১৭১
ব্যাখ্যা
• ১৭১ঙ ধারা মতে নির্বাচনে ঘুষখোরীর শাস্তি অনধিক ১ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। তবে আপ্যায়ন কর্তৃক ঘুষখোরীর অপরাধ হলে কেবল অর্থদণ্ড দণ্ডিত করা হবে।
১২.
ধর্ষণ সংঘটনের উপাদান হলো-
  1. ৩ টি
  2. ৫ টি
  3. ৭ টি
  4. ২ টি
ব্যাখ্যা
• দন্ডবিধির ৩৭৫ ধারামতে ৫টি ক্ষেত্রে কোন নারীর সাথে যৌন সহবাস করলে তা ধর্ষণ বলে গণ্য হবে। যথা-
(i) ইচ্ছার বিরুদ্ধে
(ii) সম্মতি ব্যতীত
(iii) মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করা হলে
(iv) প্রতারণামূলকভাবে সম্মতিক্রমে (যখন নারীটি পুরুষটিকে নিজের স্বামী বলে বিশ্বাস করে) অথবা
(v) সম্মতিসহ বা ছাড়া ১৪ বছরের কম বয়স্ক নারীর সাথে (নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী ১৬ বছর) অর্থাৎ ১৪ বছরের কম বয়স্ক মেয়ের সাথে যৌন সহবাস করলেই তা ধর্ষণ হবে এ ক্ষেত্রে মেয়েটির সম্মতি থাকা না থাকা অপ্রাসঙ্গিক।

• ধারা-৩৭৫, ব্যাখ্যা (Explanation)- ধর্ষণের অপরাধের জন্য প্রয়োজনীয় যৌনসঙ্গমের জন্য যৌনাঙ্গ প্রবেশ করাই যথেষ্ট বলে বিবেচিত হবে।
১৩.
কোন ধারায় অপরাধমূলক নরহত্যার সংজ্ঞা রয়েছে?
  1. ১৯৯ ধারা
  2. ২৯২ ধারা
  3. ২৯৯ ধারা
  4. ৩০০ ধারা
ব্যাখ্যা
• কোন ব্যক্তিকে প্রত্যক্ষভাবে হত্যা না করে এমন কাজ করা যা তার মৃত্যু ঘটায় তাই হলো নিন্দনীয় নরহত্যা।
• দণ্ডবিধির ২৯৯ ধারা মতে ৩ ক্ষেত্রে কোন কাজ নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে।
(i)  মৃত্যু ঘটানের উদ্দেশ্যে
(ii)  দৈহিক জখমের উদ্দেশ্যে
(iii) মৃত্যু ঘটাতে পারে এরকম জ্ঞান নিয়ে কোন কাজ করার ফলে কোন ব্যক্তির মৃত্যু হলে।
১৪.
আইনানুগ অভিভাবকের নিকট হতে কত বছরের ছেলে বা মেয়েকে তাদের অভিভাবকের সম্মতি ব্যতীত অন্যত্র নিয়ে গেলে তা মনুষ্য হরণ হবে বিবেচিত হবে?
  1. ১৪ ও ১৮ বছর
  2. ১৪ ও ১৬ বছর
  3. ১২ ও ১৬ বছর
  4. ৯ ও ১২ বছর
ব্যাখ্যা
• দন্ডবিধির ৩৬১ ধারায় আইনগত অভিভাবকের নিকট থেকে মনুষ্যহরণের বিধান রয়েছে।
• ১৪ বছরের কম বয়স্ক কোন পুরুষ বা ১৬ বছরের কম বয়স্ক কোন নারী বা কোন অপ্রকৃতিস্থ ব্যক্তিকে আইনগত অভিভাবকের সম্মতি ব্যতীত তার তত্ত্বাবধান থেকে অন্যত্র নিয়ে গেলে তা আইনগত অভিভাবকের নিকট থেকে মনুষ্যহরণ বলে গণ্য হবে।
• বাংলাদেশ থেকে মনুষ্যহরণের ক্ষেত্রে নারী-পুরুষ নির্বিশেষে যে কোন বয়সের ব্যক্তিকে বাংলাদেশের বাহিরে নিয়ে যাওয়া বোঝায়।
১৫.
জীবন রক্ষার ক্ষেত্র ব্যতীত গর্ভবতী নারী ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় গর্ভপাত করলে-
  1. কোন অপরাধ হবে না
  2. নিন্দনীয় নরহত্যা
  3. খুন
  4. অবৈধ গর্ভপাত
ব্যাখ্যা
• ৩১২ ধারা মতে গর্ভবতী নারী স্বামী বা প্রেমিকের সম্মতিতে বা একক সম্মতিতে ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় গর্ভপাত করলে তা অবৈধ গর্ভপাত হিসেবে গণ্য হবে।
১৬.
সরকারি কর্মচারী কর্তৃক আইনে প্রদত্ত ক্ষমতা অতিক্রমের ফলে মৃত্যু হলে তা খুন নয় তা উল্লেখ আছে-
  1. ৩০০ এর ব্যতিক্রম-১
  2. ৩০০ এর ব্যতিক্রম-২
  3. ৩০০ এর ব্যতিক্রম-৩
  4. ৩০০ এর ব্যতিক্রম-৪
ব্যাখ্যা
• অপরাধী সরকারি কর্মচারী হিসাবে বা জনগণের ন্যায়বিচারের উন্নয়নের জন্য কাজ করছে এমন সরকারি কর্মচারীকে সাহায্য করতে গিয়ে সরল বিশ্বাসে আইনে প্রদত্ত ক্ষমতা অতিক্রম করে মৃত্যু ঘটালে নিন্দনীয় নরহত্যা হবে।
• অর্থাৎ সরকারি কর্মচারী আইনসম্মত দায়িত্ব পালন করতে গিয়ে সরল বিশ্বাসে আইনে প্রদত্ত ক্ষমতা অতিক্রম করে কারো মৃত্যু ঘটালে, তা খুন না হয়ে তা নিন্দনীয় নরহত্যা হবে।
১৭.
'চ' আইনসম্মতভাবে 'ক' কে গ্রেফতার করে। গ্রেফতারের ফলে 'ক' আকস্মিকভাবে উত্তেজিত হয়ে 'চ' কে হত্যা করে। 'ক' এর কৃত কাজটি কোন ধরনের অপরাধ?
  1. খুনের অপরাধ
  2. আত্মরক্ষামূলক নরহত্যা
  3. কোন অপরাধ হয়নি
  4. বেআইনি কাজ
ব্যাখ্যা
• দণ্ডবিধির ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমে বলা হয়েছে, সরকারি কর্মচারীর আইনসম্মত কাজের দ্বারা কোন আকস্মিক উত্তেজনা সৃষ্টি করলে এবং উত্তেজনা বশত উক্ত সরকারি কর্মচারীকে হত্যা করা হলে তা খুন বলে গণ্য হবে।
১৮.
কখন অপরাপধমূলক নরহত্যা খুন বলে গণ্য হবে?
  1. মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে মৃত্যু ঘটালে
  2. কোন দৈহিক জখম যা মৃত্যু ঘটাতে পারে জেনেও এমন দৈহিক জখমে মৃত্যু ঘটালে
  3. যে কার্য দ্বারা সম্ভাব্য মৃত্য ঘটবে সেই কার্য দ্বারা মৃত্য ঘটালে
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
• ৩০০ ধারা মতে ৪ ভাবে মৃত্যু ঘটালে অপরাধমূলক নরহত্যা খুন বলে বিবেচিত হবে।
(i) মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে মৃত্যু ঘটালে
(ii) কোন দৈহিক জখম যা মৃত্যু ঘটাতে পারে জেনেও এমন দৈহিক জখমে মৃত্যু ঘটালে
(iii) এমন কোন আঘাত যা স্বাভাবিকভাবে মৃত্যু ঘটায় তা করা যদিও তাতে হত্যা করার উদ্দেশ্য থাকে না
(iv) যে কার্য দ্বারা সম্ভাব্য মৃত্য ঘটবে সেই কার্য দ্বারা মৃত্য ঘটালে
১৯.
রফিক একজন পুলিশ অফিসার। কোন জায়গায় অপহৃত দ্রব্য লুকিয়ে রাখার তথ্য প্রদানে বাধ্য করার জন্য সে সোহেলকে পীড়ন করে। এখানে রফিক দণ্ডবিধির কত ধারায় অপরাধ করেছে?
  1. ৩৩০ ধারা
  2. ৩২৯ ধারা
  3. ৩৩২ ধারা
  4. ৩২৮ ধারা
ব্যাখ্যা
• ৩৩০ ধারা মতে জোরপূর্বক দোষ স্বীকারোক্তি আদায় করা অথবা কোন সম্পত্তি বা মূল্যবান জামানত প্রত্যর্পণ বা প্রত্যর্পণের ব্যাপারে সহায়ক তথ্য সরবরাহ করার জন্য শারীরিক নিপীড়ন বা আঘাতের শাস্তির বিধান রয়েছে।
২০.
'ক' এমনভাবে 'খ' এর দিকে মুষ্টি পাকায় যাতে 'খ' এর বিশ্বাস করার কারণ জন্মায় যে 'ক' তাকে মারতে উদ্যত হয়েছে। 'ক' কোন অপরাধ করেছে বলে গণ্য হবে?
  1. বল প্রয়োগ
  2. আক্রমণ
  3. অপরাধমূলক বলপ্রয়োগ
  4. কোন অপরাধ করেনি
ব্যাখ্যা
• ৩৫২ ধারা মতে যখন কোন অপরাধজনক বল প্রয়োগের সম্ভাবনা তৈরি হয় কিন্তু প্রকৃতপক্ষে অপরাধজনক বল প্রয়োগ করা হয় না তখন তাকে আক্রমণ বলে।
২১.
'ক' কে কুমিল্লার জেলা জজ সাক্ষী হিসেবে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন প্রদান করেছেন। সুতরাং 'ক' সমন অনুযায়ী সাক্ষী হিসেবে উক্ত জেলা জজের আদালতে হাজির হতে আইনতঃ বাধ্য। কিন্তু 'ক' উচ্ছাকৃতভাবে গরহাজির থাকে। এখানে 'ক' দণ্ডবিধির কোন ধারার অধীনে শাস্তি পাবে?
  1. ১৭৩ ধারা
  2. ১৭৪ ধারা
  3. ১৭৯ ধারা
  4. ১৮৮ ধারা
ব্যাখ্যা
• ১৭৪ ধারা মতে সরকারি কর্মচারীর আদেশ অনুসারে সমন বা নোটিশে উল্লেখিত স্থানে হাজির না হওয়ার শাস্তি অনধিক ১ মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক পাঁচশত টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড।
২২.
জাল সরকারি স্ট্যাম্প বিক্রির শাস্তি কত ধারায় রয়েছে?
  1. ২৫৫ ধারা
  2. ২৫৭ ধারা
  3. ২৫৬ ধারা
  4. ২৫৮ ধারা
ব্যাখ্যা
• ২৫৫ ধারা- সরকারি স্ট্যাম্প জাল করার শাস্তি।
• ২৫৬ ধারা- সরকারি স্ট্যাম্প জাল করার যন্ত্রপাতি বা সামগ্রী দখলে রাখার শাস্তি।
• ২৫৭ ধারা- সরকারি স্ট্যাম্প জাল করার যন্ত্রপাতি প্রস্তুত অথবা বিক্রয় করার শাস্তি।
• ২৫৮ ধারা- জাল সরকারি স্ট্যাম্প বিক্রি করার শাস্তির বিধান উল্লেখ আছে।
২৩.
‘‘All murders are culpable homicide but not all-culpable homicide is murder’’ উক্তিটি-
  1. সত্য
  2. মিথ্যা
  3. আংশিক সত্য
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• কোন হত্যা একই সাথে নিন্দনীয় নরহত্যা এবং খুন হতে পারে।
• মূলত নিন্দনীয় নরহত্যা খুনে পরিণত হয়।
• অর্থাৎ কোন হত্যাকাণ্ড প্রথমত নিন্দনীয় নরহত্যার শর্তপূরণ করবে অতপর সেটা ৩০০ ধারায় উল্লেখিত খুনের শর্ত পূরণ করলে, তখন উক্ত হত্যাটি খুন হিসাবে গণ্য হবে।
২৪.
ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কোন কথা বলা, শব্দ করা, অঙ্গভঙ্গি করা অথবা দৃষ্টিগোচরযোগ্য কোন বস্তু স্থাপন করার সর্বোচ্চ শাস্তি কী?
  1. ৬ মাসের কারাদণ্ড
  2. ১ বছরের কারাদণ্ড
  3. ৩ বছরের কারাদণ্ড
  4. ৫ বছরের কারাদণ্ড
ব্যাখ্যা
• ২৯৮ ধারা মতে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কোন কথা বলা, শব্দ করা, অঙ্গভঙ্গি করা অথবা দৃষ্টিগোচরযোগ্য কোন বস্তু স্থাপন করার শাস্তি হিসেবে অনধিক ১ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডের বিধান রয়েছে।
২৫.
দণ্ডবিধির ৩০০ ধারায় খুনের সংজ্ঞায় কয়টি ব্যতিক্রম আছে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
(i) গুরুতর এবং আকস্মিক উত্তেজনা
(ii) ব্যক্তি প্রতিরক্ষার অধিকার অতিক্রম করা
(iii) সরকারি কর্মচারী ক্ষমতা অতিক্রম করে মৃত্যু ঘটালে
(iv) আকস্মিক কলহ
(v) সম্মতিসহকারে মৃত্যু।
২৬.
গর্ভবতী নারীর সম্মতি ব্যতীত গর্ভপাতের ফলে গর্ভবতী নারীর মৃত্যু হলে তার শাস্তি-
  1. যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ১০ বছরের কারাদণ্ড এবং জরিমানা
  2. মৃত্যুদণ্ড
  3. অনধিক ১০ বছরের কারাদণ্ড এবং জরিমানা
  4. শুধু জরিমানা
ব্যাখ্যা
• ৩১৪ ধারা মতে গর্ভবতী নারীর সম্মতি ব্যতীত গর্ভপাতের ফলে গর্ভবতী নারীর মৃত্যু হলে তার শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ১০ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।
২৭.
যদি কোন ব্যক্তি সরল বিশ্বাসে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে কারো মৃত্যু ঘটায় তবে তা খুন না হয়ে নিন্দনীয় নরহত্যা বলে বিবেচিত হবে-
  1. ২৯৯ ধারায়
  2. ৩০০ ধারায়
  3. ৩০১ ধারায়
  4. ৩০২ ধারায়
ব্যাখ্যা
• ৩০০ ধারা ব্যতিক্রম-২: অপরাধী সরল বিশ্বাসে তার শরীর বা সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে আইনে প্রদত্ত ক্ষমতা অতিক্রম করে হত্যা করলে নিন্দনীয় নরহত্যা হবে।
• শর্ত হলো অপরাধীর পূর্ব পরিকল্পনা এবং প্রয়োজনের অধিক ক্ষতিসাধনের ইচ্ছা ছিল না।
২৮.
দণ্ডবিধির কত ধারায় গুরুতর আঘাতের সংজ্ঞা রয়েছে?
  1. ৩১৯ ধারা
  2. ৩২০ ধারা
  3. ৩২১ ধারা
  4. ৩২২ ধারা
ব্যাখ্যা
• ৩২০ ধারা অনুযায়ী ৮ শ্রেণির আঘাতকে গুরুতর আঘাত বলা হয়েছে।
যথা:
(i) পুরুষত্বহীনকরণ
(ii) স্থায়ীভাবে চোখের দৃষ্টি রহিতকরণ
(iii) স্থায়ীভাবে কানের শ্রুতিশক্তি রহিতকরণ
(iv) যে কোন অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন
(v) যে কোন অঙ্গ বা গ্রন্থির স্থায়ী ক্ষতিকরণ
(vi) মাথা বা মুখমন্ডলের স্থায়ী বিকৃতি
(vii) হাড় বা দাঁত ভাঙ্গা
(viii) কোন ব্যক্তিকে ২০ পর্যন্ত তীব্র যন্ত্রণা দেয় এমন আঘাত।
২৯.
অপরাধের প্রচেষ্টার জন্য দণ্ড দেওয়া হয় কিন্তু অপরাধটি সংঘটিত হলে কোন দণ্ড হয় না। অপরাধটি সংঘটনের উদ্যোগ বা প্রচেষ্টার শাস্তি কোন ধারায়?
  1. ৩০৮ ধারায়
  2. ৩০৯ ধারায়
  3. ৩০৭ ধারায়
  4. ৩০৬ ধারায়
ব্যাখ্যা
• অপরাধটি হলো আত্মহত্যার উদ্যোগ বা প্রচেষ্টা।
• ৩০৯ ধারায় যার শাস্তি ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।
• অপরাধটি সংঘটিত হয়ে গেলে মৃত ব্যক্তিকে দণ্ড দেওয়া যায় না।
৩০.
সরকারি কর্মচারীকে ক্ষতিসাধনের হুমকি প্রদানের শাস্তি কী?
  1. অনধিক ৬ মাস কারাদণ্ড
  2. অনধিক ১ বছরের কারাদণ্ড
  3. ৫ বছরের কারাদণ্ড
  4. অনধিক ২ বছরের কারাদণ্ড
ব্যাখ্যা
• ১৮৯ ধারায় সরকারি কর্মচারীকে ক্ষতিসাধনের হুমকি প্রদানে অনধিক ২ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
৩১.
খুন নহে এমন অপরাধমূলক নরহত্যার সর্বোচ্চ শাস্তি কী?
  1. যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা
  2. ১৮ বছর কারাদণ্ড ও জরিমানা
  3. ১০ বছরের কারাদণ্ড ও জরিমানা
  4. ৭ বছরের কারাদণ্ড ও জরিমানা
ব্যাখ্যা
• ৩০৪ ধারায় অপরাধমূলক নরহত্যার ২ ধরনের শাস্তির কথা বলা আছে।
(i) মৃত্যুর অভিপ্রায় ব্যতীত নিন্দনীয় নরহত্যা হলে শাস্তি অনধিক ১০ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
(ii) মৃত্যুর অভিপ্রায় নিয়ে নিন্দনীয় নরহত্যা হলে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ১০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড।
৩২.
অবৈধ আটক বা অবরোধের শাস্তি কী?
  1. অনধিক ১ বছরের কারাদণ্ড বা অনধিক ১০০০ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড
  2. অনধিক ২ বছরের কারাদণ্ড বা অনধিক ১০০০ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড
  3. ৫ বছরের কারাদণ্ড
  4. শুধু অর্থদণ্ড
ব্যাখ্যা
• দণ্ডবিধির ৩৪২ ধারায় অবৈধ আটক বা অবরোধের শাস্তি হিসেবে অনধিক ১ বছরের কারাদণ্ড বা অনধিক ১০০০ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডের বিধান রয়েছে।
• কোন ব্যক্তিকে কোন নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাহিরে গমনে বাধা প্রদান করাকে অবৈধ আটক বা অবরোধ বলে।
৩৩.
দণ্ডবিধির ৩২০ ধারা অনুসারে কোনটি গুরুতর আঘাত?
  1. স্থায়ীভাবে চোখের দৃষ্টি রহিতকরণ
  2. যে কোন অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন
  3. হাড় বা দাঁত ভাঙ্গা
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
• ৩২০ ধারা অনুযায়ী ৮ শ্রেণির আঘাতকে গুরুতর আঘাত বলা হয়েছে। যথা:
(i) পুরুষত্বহীনকরণ
(ii) স্থায়ীভাবে চোখের দৃষ্টি রহিতকরণ
(iii) স্থায়ীভাবে কানের শ্রুতিশক্তি রহিতকরণ
(iv) যে কোন অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন
(v) যে কোন অঙ্গ বা গ্রন্থির স্থায়ী ক্ষতিকরণ
(vi) মাথা বা মুখমন্ডলের স্থায়ী বিকৃতি
(vii) হাড় বা দাঁত ভাঙ্গা
(viii) কোন ব্যক্তিকে ২০ পর্যন্ত তীব্র যন্ত্রণা দেয় এমন আঘাত।
৩৪.
সড়কে বেপরোয়া গাড়ি চালানোর শাস্তি কোথায় উল্লেখ আছে?
  1. ২৭৩ ধারায়
  2. ২৭৫ ধারায়
  3. ২৭৬ ধারায়
  4. ২৭৯ ধারায়
ব্যাখ্যা
• ২৭৯ ধারায় বেপরোয়া গাড়ি চালানোর শাস্তির বিধান রয়েছে- অনধিক ৩ বছরের কারাদণ্ড বা সর্বনিম্ন ১ হাজার থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড।
৩৫.
'ক' ইচ্ছাকৃতভাবে একটি ব্যক্তি মালিকানার গাড়িকে বাধা দেয় যাতে চারজন ভ্রমণ করছিল। 'ক' কোন ধরনের অপরাধ করেছে?
  1. অবৈধ অবরোধ
  2. অবৈধ বাধা
  3. অবৈধ আটক
  4. বৈধ অবরোধ
ব্যাখ্যা
- দণ্ডবিধির ৩৩৯ ধারার অধীনে অবৈধ বাধা দানের অপরাধ করেছে।
- কোন ব্যক্তিকে তার যে দিকে গমনের অধিকার রয়েছে সেই দিকে গমনে বাধা প্রদান করলে তাকে অবৈধ বাধা বলে।
- কিন্তু কোন সংরক্ষিত স্থান বা বেসরকারি স্থান বা জলপথে যেতে বাধা প্রদানের ক্ষেত্রে ৩৩৯ ধারার অবৈধ বাধা প্রযোজ্য হবে না।
৩৬.
ওজনের জন্য মিথ্যা যন্ত্রের ব্যবহারের শাস্তি বিধান কোথায় আছে?
  1. ২৬৪
  2. ২৬৬
  3. ২৬৭
  4. ২৬৮
ব্যাখ্যা
• ২৬৪ ধারায় ওজনের জন্য মিথ্যা যন্ত্রের ব্যবহারের শাস্তি বিধান হিসেবে অনধিক ১ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডের উল্লেখ আছে।
৩৭.
দণ্ডবিধির ৩৫০ ধারায় কী বলা আছে?
  1. অবৈধ আবরোধ
  2. বল প্রয়োগের সংজ্ঞা
  3. অপরাধমূলক বলপ্রয়োগ
  4. আক্রমণ
ব্যাখ্যা
• ৩৫০ ধারা মতে সম্মতি ছাড়া বা অপরাধ করার উদ্দেশ্যে কোন ব্যক্তির উপর বল প্রয়োগের ফলে জখম, ভয় বা বিরক্তি সৃষ্টি করা হলে তাকে অপরাধমূলক বলপ্রয়োগ বলে।
৩৮.
কোন স্ত্রীলোককে বিবাহ বা অবৈধ যৌন সহবাসে বাধ্য করার উদ্দেশ্যে অপহরণ বা অপবাহনের শাস্তি-
  1. মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড
  2. ৭ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড
  3. ১০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড
  4. তিন বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড
ব্যাখ্যা
• দণ্ডবিধির ৩৬৬ ধারামতে কোন স্ত্রীলোককে বিবাহ বা অবৈধ যৌন সহবাসে বাধ্য করার উদ্দেশ্যে অপহরণ বা অপবাহনের শাস্তি অনধিক ১০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড।
৩৯.
সরকারি কর্মচারীকে সরকারি কাজে বাধা প্রদান করার জন্য কত দিনের কারাদণ্ড হতে পারে?
  1. অনধিক ৩ মাস
  2. অনধিক ৬ মাস
  3. অনধিক ১ বছর
  4. অনধিক ৫ বছর
ব্যাখ্যা
• ১৮৬ ধারা মতে সরকারি কর্মচারীকে সরকারি কাজে বাধা প্রদান করার জন্য অনধিক ৩ মাস কারদণ্ড বা অনধিক ৫০০ অর্থদণ্ড বা উভয়দণ্ডের শাস্তির বিধান আছে।
৪০.
প্রতারণামূলকভাবে বা বল প্রয়োগ করে কোন ব্যক্তিকে একস্থান থেকে অন্যস্থানে গমনে বাধ্য করলে তাকে বলে-
  1. অবৈধ অবরোধ
  2. Abduction
  3. মনুষ্যহরণ
  4. Kidnap
ব্যাখ্যা

দণ্ডবিধির ধারা ৩৬২ অনুযায়ী:
"যে কোন ব্যক্তি কোনো ব্যক্তি বা পুরুষকে প্রতারণা বা বল প্রয়োগের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিতে বাধ্য করে, তাকে অপহরণ বা ইংরেজিতে Abduction বলা হয়।"

The Penal Code, Section- 362. Abduction:
- Whoever by force compels, or by any deceitful means induces, any person to go from any place, is said to abduct that person.

৪১.
বাংলাদেশের মুদ্রা জাল করার শাস্তি কী?
  1. যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ১০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড
  2. ১ বছরের কারাদণ্ড
  3. অনধিক ১০ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড
  4. ৬ মাসের কারাদণ্ড
ব্যাখ্যা
- ২৩২ ধারা মতে বাংলাদেশের মুদ্রা জাল করার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ১০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড।
- কড়িসমূহ, স্ট্যাম্পবিহীন তাম্রখন্ড এবং পদকসমূহ মুদ্রা বলে গণ্য হবে না।
৪২.
বেআইনি শ্রমে বাধ্য করা বা জবরদস্তিমূলক শ্রমের শাস্তি-
  1. অনধিক ১ বছরের কারাদণ্ড
  2. ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড
  3. অনধিক ১ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভদণ্ড
  4. ক ও গ উভয়ই
ব্যাখ্যা
• ৩৭৪ ধারা মতে বেআইনি শ্রমে বাধ্য করা বা জবরদস্তিমূলক শ্রমের ২ ধরনের শাস্তির বিধান রয়েছে।
(i) কোন ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে শ্রমদান করতে বাধ্য করার শাস্তি- অনধিক ১ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভদণ্ড।
(ii) কোন যুদ্ধবন্ধী বা অন্য কোন আশ্রিত লোককে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কাজ করতে বাধ্য করার শাস্তি- অনধিক ১ বছরের কারাদণ্ড।
৪৩.
ঔষধে ভেজাল মেশানো ও ভেজাল ঔষধ বিক্রির শাস্তি রয়েছে-
  1. ২৭৪ ধারা
  2. ২৭৫ ধারা
  3. ক ও খ উভয়ই
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• ২৭৪ ধারায় ঔষধে ভেজাল মেশানোর শাস্তি এবং ২৭৫ ধারায় ভেজাল ঔষধ বিক্রয় করার শাস্তি- উভয়ক্ষেত্রে অনধিক ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ১০০০ টাকা অর্তদণ্ড বা উভয়দণ্ড
৪৪.
দণ্ডবিধির ৩৭৫ ধারা অনুযায়ী কোন ক্ষেত্রে কোন নারীর সাথে যৌন সহবাস করলে তা ধর্ষণ বলে গণ্য হবে?
  1. সম্মতি ব্যতিত
  2. ভয় দেখিয়ে সম্মতি আদায়
  3. ইচ্ছার বিরুদ্ধে
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
• দন্ডবিধির ৩৭৫ ধারামতে ৫টি ক্ষেত্রে কোন নারীর সাথে যৌন সহবাস করলে তা ধর্ষণ বলে গণ্য হবে।
যথা
(i) ইচ্ছার বিরুদ্ধে
(ii) সম্মতি ব্যতীত
(iii) মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করা হলে
(iv) প্রতারণামূলকভাবে সম্মতিক্রমে (যখন নারীটি পুরুষটিকে নিজের স্বামী বলে বিশ্বাস করে) অথবা
(v) সম্মতিসহ বা ছাড়া ১৪ বছরের কম বয়স্ক নারীর সাথে (নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী ১৬ বছর) অর্থাৎ ১৪ বছরের কম বয়স্ক মেয়ের সাথে যৌন সহবাস করলেই তা ধর্ষণ হবে এ ক্ষেত্রে মেয়েটির সম্মতি থাকা না থাকা অপ্রাসঙ্গিক। ধারা-৩৭৫, ব্যাখ্যা (Explanation)- ধর্ষণের অপরাধের জন্য প্রয়োজনীয় যৌনসঙ্গমের জন্য যৌনাঙ্গ প্রবেশ করাই যথেষ্ট বলে বিবেচিত হবে।