উত্তর
ব্যাখ্যা
• 'ঈষৎ কম্পিত' এর এক কথায় প্রকাশ - আধুত।
অন্যদিকে,
ঈষৎ উষ্ণ - কবোষ্ণ।
ঈষৎ হাস্য - স্মিত।
যে রব শুনে এসেছে - রবাহুত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন
• 'ঈষৎ কম্পিত' এর এক কথায় প্রকাশ - আধুত।
অন্যদিকে,
ঈষৎ উষ্ণ - কবোষ্ণ।
ঈষৎ হাস্য - স্মিত।
যে রব শুনে এসেছে - রবাহুত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'জ্যোতীন্দ্র' শব্দটি 'সন্ধিজনিত' কারণে অশুদ্ধ।
- 'জ্যোতীন্দ্র' শব্দের শুদ্ধরূপ 'জ্যোতিরিন্দ্র'।
- এটি একটি বিসর্গ সন্ধি।
- এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে - জ্যোতিঃ + ইন্দ্র = জ্যোতিরিন্দ্র।
উৎস:
১) ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
২) বাংলা ২য় পত্র, নবম-দশম শ্রেণি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• অশুদ্ধ বানান - কৃচ্ছ্বসাধন।
- শুদ্ধ বানান 'কৃচ্ছ্রসাধন'
- এটি একটি বিশেষ্য পদ।
অর্থ:
- কৃচ্ছ্রসাধনা।
অন্যদিকে,
- কূপমণ্ডূক, বিভূতিভূষণ এবং নিরুপম - শব্দগুলোর বানান শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• সঠিক উত্তর - কোনটিই নয়। কারণ অপশনে সবগুলো বাক্যই শুদ্ধ।
উল্লেখ্য,
- আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
- এ মামলায় আমি সাক্ষ্য দেব না।
- সভায় অনেক ছাত্র এসেছিল।
- অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
উপরিউক্ত বাক্যগুলো শুদ্ধ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• Complete sentence: You need not spend a lot of money on presents.
• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য সাথে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
• Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এর সাধারণ নাম semi-modal.
- We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:
Example:
- You needn’t take off your shoes.
- You need not worry about the details; I'll take care of everything.
• Maverick (Noun):
- English Meaning: A person who thinks and acts independently of and differently from others.
- Bangla Meaning:
(১) মালিকের ছাপবিহীন অবস্থায় পথে পথে ঘুরে বেড়ায় এমন গোবৎস; (লাক্ষণিক) পথে পথে ঘুরে বেড়ায় এমন লোক।
(২) গোঁড়া নয় এমন লোক।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Conformist - যে ব্যক্তি প্রতিষ্ঠিত আচার বা রীতি মেনে চলে; গতানুগতিক ব্যক্তি; প্রথানুসারী।
খ) Disrespect - অসম্মান করা।
গ) Individualist - স্বতন্ত্র ব্যক্তি।
ঘ) Criticism - খুঁতসন্ধান।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Maverick" is - Individualist.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
• "A person who admires and is very enthusiastic about somebody/ something." is called - Devotee.
• Devotee (Noun):
- English meaning: A person who admires and is very enthusiastic about somebody/ something.
- Bangla meaning: যে ব্যক্তি কোনো কিছুতে নিজেকে নিয়োজিত করে।
• Other options:
- Ascetic: Practicing strict self-denial as a measure of personal and especially spiritual discipline.
- Bangla meaning: কৃচ্ছ্রব্রতী; আত্মনিরোধী; কঠোর; কঠোর তপশ্চর্যাপূর্ণ।
- Sceptic: A person who usually doubts that claims or statements are true, especially those that other people believe in.
- Bangla meaning: সংশয়বাদী লোক; নাস্তিক।
- Antiquarian: Connected with the study, collection or sale of valuable old objects, especially books.
- Bangla meaning: প্রাচীন নিদর্শনের পাঠ, সংগ্রহ বা বিক্রির সঙ্গে সম্পর্কযুক্ত।
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
• The correct spelling is 'Parsimonious' (Adjective).
• Parsimonious:
- English meaning: Extremely unwilling to spend money.
- Bangla meaning: ব্যয়কুণ্ঠ; কৃপণ।
• Example sentence:
- He is so parsimonious that he never spends money on unnecessary things.
- The parsimonious old man saved every coin he earned.
Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
• প্রদত্ত প্রশ্নে "After sweetmeat comes the sour sauce." প্রবাদটির অর্থ হচ্ছে - যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
• After clouds come fair weather.
- Bangla meaning: দুঃখের পরেই সুখ আসে।
• After meat comes mustard.
- Bangla meaning: নুন আনতে পান্তা ফুরায়।
• After death comes the doctor.
- Bangla meaning: চোর পালালে বুদ্ধি বাড়ে।
Source: Live MCQ Lecture.
Question: Hasan rides his bike at a speed of 24 km/h and arrives at his office 5 minutes late. If he had traveled 25% faster, he would have arrived 4 minutes before the scheduled time. What is the distance between his house and his office (in km)?
Solution:
দেওয়া আছে, হাসানের প্রাথমিক গতিবেগ = 24 কিমি/ঘন্টা
25% গতিবেগ বৃদ্ধি পেলে নতুন গতিবেগ হবে = 24 + (24 × 25%)
= 24 + 6 = 30 কিমি/ঘন্টা
মনে করি, বাড়ি থেকে অফিসের দূরত্ব x কিমি।
∴ প্রথম ক্ষেত্রে সময় লাগে = x/24 ঘন্টা
দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগে = x/30 ঘন্টা
সময়ের পার্থক্য = 5 মিনিট (দেরি) + 4 মিনিট (আগে) = 9 মিনিট
= 9/60 ঘণ্টা
প্রশ্নমতে,
(x/24) - (x/30) = 9/60
⇒ (5x - 4x) /120 = 3/20
⇒ x/120 = 3/20
⇒ x = (3 × 120)/20
⇒ x = 3 × 6
∴ x = 18
সুতরাং, তার বাড়ি থেকে অফিসের দূরত্ব 18 কিমি।
Question: A pipe can fill an empty tank in 15 minutes. Another pipe drains water at a rate of 10 liters per minute. If both pipes are opened simultaneously, the tank gets filled in 60 minutes. What is the capacity of the tank (in liters)?
Solution:
মনে করি, ট্যাঙ্কটির মোট ধারণক্ষমতা V লিটার।
প্রথম পাইপটি 15 মিনিটে খালি ট্যাঙ্কটি পূর্ণ করে।
∴ প্রথম পাইপ দিয়ে প্রতি মিনিটে পানি পূর্ণ হয় = V/15 লিটার।
দ্বিতীয় পাইপ দিয়ে প্রতি মিনিটে পানি বের হয়ে যায় = 10 লিটার।
দুটি পাইপ একসাথে খোলা থাকলে ট্যাঙ্কটি 60 মিনিটে পূর্ণ হয়।
∴ প্রতি মিনিটে ট্যাঙ্কটি কার্যকরভাবে পূর্ণ হয় = V/60 লিটার।
প্রশ্নমতে,
(V/15) - 10 = V/60
⇒ (V/15) - (V/60) = 10
⇒ (4V - V)/60 = 10
⇒ 3V/60 = 10
⇒ 3V = 10 × 60
⇒ 3V = 600
⇒ V = 600/3
∴ V = 200
সুতরাং, ট্যাঙ্কটিতে 200 লিটার পানি ধরে।
Question: A 300-meter-long train passes a person in 15 seconds. The person was running at 6 km/hr in the opposite direction of the train. What is the speed of the train in km/hr?
Solution:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = 300 মিটার
অতিক্রম করার সময় = 15 সেকেন্ড
ব্যক্তির গতিবেগ = 6 কিমি/ঘন্টা
আমরা জানি, আপেক্ষিক গতিবেগ = দূরত্ব/সময়
আপেক্ষিক গতিবেগ = 300/15 মিটার/সেকেন্ড
= 20 মিটার/সেকেন্ড
= 20 × (18/5) কিমি/ঘন্টা
= 72 কিমি/ঘন্টা
যেহেতু ট্রেন এবং ব্যক্তি বিপরীত অভিমুখে গতিশীল,
তাই আপেক্ষিক গতিবেগ = ট্রেনের গতিবেগ + ব্যক্তির গতিবেগ।
মনে করি, ট্রেনের গতিবেগ = v কিমি/ঘন্টা
প্রশ্নমতে,
v + 6 = 72
⇒ v = 72 - 6
∴ v = 66
সুতরাং, ট্রেনের গতিবেগ 66 কিমি/ঘন্টা।
Question: A boat takes 8 hours to travel 32 km upstream (against the current). If it were traveling downstream (with the current), it would take only 4 hours to cover the same distance. What is the speed of the current?
Solution:
দেওয়া আছে,
স্রোতের প্রতিকূলে 32 কিমি যেতে সময় লাগে 8 ঘণ্টা।
∴ প্রতিকূলে নৌকার গতিবেগ = 32/8 = 4 কিমি/ঘণ্টা।
আবার, স্রোতের অনুকূলে 32 কিমি যেতে সময় লাগে 4 ঘণ্টা।
∴ অনুকূলে নৌকার গতিবেগ = 32/4 = 8 কিমি/ঘণ্টা।
আমরা জানি,
স্রোতের গতিবেগ = (অনুকূলে গতিবেগ - প্রতিকূলে গতিবেগ) / 2
= (8 - 4)/2 কিমি/ঘণ্টা
= 4/2 কিমি/ঘণ্টা
= 2 কিমি/ঘণ্টা
সুতরাং, স্রোতের গতিবেগ 2 কিমি/ঘণ্টা।
Question: An aeroplane covers a certain distance at a speed of 400 kmph in 3 hours. To cover the same distance in 3/2 hours, it must travel at a speed of:
Solution:
দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে গতিবেগ = 400 kmph এবং সময় = 3 hours
আমরা জানি, দূরত্ব = গতিবেগ × সময়
∴ দূরত্ব = 400 × 3 = 1200 km
আবার, দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব একই থাকবে।
দূরত্ব = 1200 km এবং সময় = 3/2 hours
আমরা জানি, গতিবেগ = দূরত্ব/সময়
= 1200/(3/2)
= (1200 × 2)/3
= 400 × 2
= 800 kmph
∴ উড়োজাহাজটিকে 800 kmph গতিবেগে চলতে হবে।
• ROM একটি ননভোলাটাইল মেমোরি, অর্থাৎ এতে সংরক্ষিত তথ্য বিদ্যুৎ থাকুক বা না থাকুক স্থায়ী থাকে। তাই সিস্টেম চালু থাকলেও, বন্ধ থাকলেও, বা CPU নিষ্ক্রিয় থাকলেও এর ডেটা মুছে যায় না। RAM ক্লিয়ার করা বা ক্যাশ ফ্লাশ করা সাময়িক মেমোরির উপর প্রভাব ফেলে, কিন্তু ROM অপরিবর্তিত থাকে, কারণ এটি বিশেষভাবে স্থায়ী নির্দেশনা সংরক্ষণের জন্য তৈরি। সাধারণত ফার্মওয়্যার, বুট নির্দেশ, ও হার্ডওয়্যার নিয়ন্ত্রণের মূল কোড এতে থাকে। ফলে যেকোনো পরিস্থিতিতেই ROM নির্ভরযোগ্যভাবে তথ্য ধরে রাখে এবং কম্পিউটার পুনরায় চালু হলে প্রয়োজনীয় নির্দেশনা সরবরাহ করে। এ কারণেই এটি স্থায়ী মেমোরি হিসেবে পরিচিত এবং গুরুত্বপূর্ণ সিস্টেম তথ্য নিরাপদভাবে সংরক্ষণে ব্যবহৃত হয় সবসময় নিরবচ্ছিন্নভাবে সর্বদা।
ROM:
- ROM এর পূর্ণরূপ Read only memory.
- রমে যে তথ্য থাকে তাকে পরিবর্তন করা যায় না।
- ROM ভিত্তিক প্রোগ্রামের নাম Firmware.
- সাধারণত কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তা কে ফার্মওয়্যার বলে।
- এ জাতীয় প্রোগ্রাম কেবলমাত্র কম্পিউটারের পর্দায় দেখা যায়।
- কম্পিউটার ব্যবহারকারী কর্তৃক এ জাতীয় প্রোগ্রামকে কোন পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকে না।
যেমন: কম্পিউটার রান করালে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের মনিটরে বেশ কিছু তথ্য দেখা যায়। এগুলো ফার্মওয়্যারের আউটপুট।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১সংস্করণ)।
• ডিবাগিংয়ের প্রধান উদ্দেশ্য হলো কোডের ভেতরে থাকা ত্রুটি বা বাগ খুঁজে বের করা এবং সেগুলো ঠিক করা। প্রোগ্রাম লেখার সময় লজিক্যাল ভুল, সিনট্যাক্স সমস্যা বা অপ্রত্যাশিত আউটপুট তৈরি হতে পারে, যা সফটওয়্যারকে সঠিকভাবে কাজ করতে বাধা দেয়। ডিবাগিং প্রক্রিয়ায় প্রোগ্রামার ধাপে ধাপে কোড পরীক্ষা করে সমস্যার উৎস শনাক্ত করেন এবং প্রয়োজনীয় সংশোধন করেন। এর ফলে সফটওয়্যার আরও নির্ভরযোগ্য, স্থিতিশীল ও কার্যকর হয়। তাই সঠিক উত্তর হলো: ঙ) Finding and fixing errors in code.
• প্রোগ্রাম ডিবাগিং:
- প্রোগ্রাম তৈরির সময় বিভিন্ন কারণে ত্রুটি (Bug) দেখা দিতে পারে, যা প্রোগ্রামের সঠিক কার্যকারিতাকে বাধাগ্রস্ত করে।
- ডিবাগিং (Debugging) হলো প্রোগ্রামের ভুল-ত্রুটি চিহ্নিত করা এবং সেগুলো সংশোধন করার প্রক্রিয়া।
- যতক্ষণ পর্যন্ত সব ত্রুটি দূর না হয়, ততক্ষণ কোনো প্রোগ্রাম নির্ভরযোগ্যভাবে ব্যবহার করা যায় না।
- প্রোগ্রামে সাধারণত তিন ধরনের ভুল দেখা যায়:
• ডেটা-সংক্রান্ত ভুল (Data Error) – ভুল ডাটা ইনপুট বা প্রসেসিংজনিত ত্রুটি।
• যুক্তিগত ভুল (Logical Error) – ভুল লজিক বা অ্যালগরিদম ব্যবহারের কারণে ফলাফল ভুল আসা।
• সিনট্যাক্স ভুল (Syntax Error) – প্রোগ্রামিং ভাষার নিয়ম লঙ্ঘনের ফলে প্রোগ্রাম কম্পাইল না হওয়া।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
• ভার্চুয়াল রিয়েলিটি অভিজ্ঞতা নেওয়ার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ডিভাইস হলো VR headset. এটি চোখের সামনে পরা হয় এবং বিশেষ লেন্স ও স্ক্রিনের মাধ্যমে ব্যবহারকারীকে ত্রিমাত্রিক কৃত্রিম জগতে উপস্থিত থাকার অনুভূতি দেয়। হেডসেটের সঙ্গে সেন্সর ও মোশন ট্র্যাকিং প্রযুক্তি যুক্ত থাকে, যা মাথা নাড়ানো বা দৃষ্টির দিক পরিবর্তনের সাথে সাথে দৃশ্য বদলে দেয়। ফলে ব্যবহারকারী বাস্তব পরিবেশ ভুলে ভার্চুয়াল পরিবেশে ডুবে যেতে পারেন। অন্য ডিভাইসগুলো যেমন প্রজেক্টর, স্মার্টওয়াচ, প্রিন্টার বা কিবোর্ড VR অনুভূতি সরাসরি প্রদান করতে পারে না, কারণ এগুলো ভার্চুয়াল দৃশ্য প্রদর্শন বা ইমারসিভ অভিজ্ঞতা তৈরির জন্য তৈরি নয়। তাই সঠিক উত্তর VR হেডসেট ডিভাইসটিই সবচেয়ে উপযুক্ত হিসেবে ধরা হয়।
• ভার্চুয়াল রিয়েলিটি (VR):
- ভার্চুয়াল রিয়েলিটি (VR) হলো কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর ভিত্তি করে নির্মিত একটি কল্পনাপ্রসূত পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব মনে হয়।
- কম্পিউটার প্রযুক্তি হলো সেই হার্ডওয়্যার ও সফটওয়্যার অবকাঠামো যা জটিল গ্রাফিক্স রেন্ডারিং, রিয়েল-টাইম ডেটা প্রসেসিং, এবং ইন্টারঅ্যাক্টিভ ইন্টারফেস পরিচালনা করে।
- সিমুলেশন তত্ত্ব হলো গাণিতিক ও বৈজ্ঞানিক নীতি যা পদার্থবিদ্যার সূত্র, আলোর আচরণ, শব্দের প্রসারণ, এবং স্থানিক সম্পর্কের মডেল তৈরি করে।
- এই দুইয়ের সমন্বয়েই একটি বিশ্বাসযোগ্য ও নিমজ্জনশীল কৃত্রিম পরিবেশ তৈরি হয় যেখানে ব্যবহারকারী বাস্তবের মতো অভিজ্ঞতা লাভ করতে পারে।
• প্রযুক্তির ব্যবহার:
- ত্রিমাত্রিক (3D) ইমেজ তৈরি করে।
- ব্যবহারকারী যেন সেই পরিবেশে আছেন এমন অনুভূতি দেয়।
• ব্যবহৃত সফটওয়্যার:
- Vizard,
- VRToolKit,
- 3D Studio Max,
- Maya.
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
• CUI (Character User Interface) হলো এমন একটি ইন্টারফেস যেখানে ব্যবহারকারী কম্পিউটারের সাথে যোগাযোগ করে মূলত লেখা বা টেক্সটের মাধ্যমে। এতে গ্রাফিক্স, আইকন বা টাচ জেসচার ব্যবহৃত হয় না; বরং ব্যবহারকারীকে নির্দিষ্ট কমান্ড টাইপ করতে হয় এবং সিস্টেম সেই কমান্ড অনুযায়ী কাজ করে। তাই ক) ভয়েস কমান্ড, খ) টাচ জেসচার, গ) মাউসের প্রয়োজন, এবং ঙ) গ্রাফিক্যাল আইকন- এসব CUI-এর বৈশিষ্ট্য নয়। সঠিক উত্তর হলো ঘ) Text-based interface, কারণ CUI সম্পূর্ণরূপে টেক্সটনির্ভর পরিবেশে পরিচালিত হয় এবং সাধারণত কীবোর্ডই প্রধান ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
• বর্ণ-ভিত্তিক (Text based/Character User Interface-CUI) অপারেটিং সিস্টেম:
- বর্ণ-ভিত্তিক অপারেটিং সিস্টেমে কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে।
• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- MS-DOS,
- PC DOS,
- CP/M, ইত্যাদি।
• অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলা হয়।
• ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
- অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করার পরিবেশ এবং ইন্টারফেসের উপর ভিত্তি করে এদেরকে আবার দুইভাগে ভাগ করা যায়।
• চিত্র-ভিত্তিক (Graphical User Interface-GUI) অপারেটিং সিস্টেম:
- চিত্র-ভিত্তিক অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় বিভিন্ন প্রকার আইকন (Icon) এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে।
- আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড নির্বাচন, ব্যবহার এবং কার্যকর করা হয় মাউসের সাহায্যে।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর পর্দার উপরে বা ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতিকী চিত্র থাকে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের উপর মাউস পয়েন্টার দিয়ে ডাবল-ক্লিক করলেই প্রোগ্রামটি চালু হয়ে যায়।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড মুখস্থ করে রাখার প্রয়োজন হয় না।
• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Mac OS, ইত্যাদি।
উৎস: ১। বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
২। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।
• ট্রি টপোলজিতে নেটওয়ার্কের কাঠামো গাছের মতো স্তরভিত্তিক হয়, যেখানে সর্বোচ্চ স্তরের ডিভাইসটি রুট হিসেবে কাজ করে এবং সেখান থেকে অন্যান্য ডিভাইস শাখার মতো সংযুক্ত থাকে। সাধারণত এই রুট ডিভাইসটি হয় উপরের স্তরের সুইচ বা হাব, কারণ এটি কেন্দ্রীয়ভাবে ডাটা ট্রাফিক নিয়ন্ত্রণ করে এবং নিচের স্তরের নোডগুলোর মধ্যে যোগাযোগ পরিচালনা করে। ক্লায়েন্ট কম্পিউটার, প্রিন্টার বা অন্যান্য ডিভাইস সাধারণত শেষ প্রান্তে থাকে, রুট নয়। তাই সঠিক উত্তর হলো খ) Switch or hub at the top level. এটি নেটওয়ার্ক ব্যবস্থাপনাকে সহজ করে এবং ত্রুটি শনাক্ত করাও দ্রুত সম্ভব হয়। এই কারণেই ট্রি টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
• ট্রি টপোলজি:
- ট্রি টপোলজিতে মূল হোস্ট কম্পিউটার থেকে হায়ারার্কিক্যাল গঠনে বাকি কম্পিউটার গুলোর সংযোগ থাকে তাই একে হায়ারার্কিক্যাল টপোলজি বলে।
- ট্রি টপোলজি সংগঠনে ওয়ার্ক স্টেশন বা কম্পিউটারগুলো বিভিন্ন স্তরে সংযুক্ত থাকে।
- বিভিন্ন স্তরের কম্পিউটারগুলোকে হাবের মাধ্যমে একটির সঙ্গে অন্যটি সংযুক্ত থাকে।
প্রথম স্তরের কম্পিউটারকে দ্বিতীয় স্তরের কম্পিউটারের হোস্ট বলে।
- আবার দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোকে তৃতীয় স্তরের কম্পিউটারের হোস্ট বলে।
মুল হোস্ট অবশ্যই শক্তিশালী কম্পিউটার হতে হয়।
- স্টার টপোলজির সম্প্রসারিত রূপই হলো ট্রি টপোলজি।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।