পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৫ আগস্ট, ২০২৩সময়20 minutes২৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৪
সিলেবাস
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৬) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৭.১১.২০২২ --------------------------- [For iPad Mania]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৫ আগস্ট, ২০২৩ · ২৪ প্রশ্ন

.
কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি?
  1. ক) অগ্নিকোণ
  2. খ) মরুশিখা
  3. গ) মরুসূর্য
  4. ঘ) রাঙাজবা
সঠিক উত্তর:
ঘ) রাঙাজবা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাঙাজবা
ব্যাখ্যা
• 'রাঙাজবা' হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত শ্যামাসঙ্গীত বিষয়ক গ্রন্থ
- ১০০টি শ্যামাসঙ্গীতে সমৃদ্ধ রাঙা-জবা গ্রন্থটি প্রকাশ করেন ২৪ পরগনার রাজীবপুরের বেগম মরিয়ম আজিজ।
- গ্রন্থটির প্রথম প্রকাশ ১ বৈশাখ ১৩৭৩ শুক্রবার ( এপ্রিল, ১৯৬৬ )।

• রাঙা-জবা গ্রন্থটিতে যে সকল শ্যামাসঙ্গীত আছে তারমধ্যে :
- বলে রে জবা বল,
- মহাকালের কোলে এসে,
- ভুল করেছি ওমা শ্যামা বনের পশু বলি দিয়ে,
- তোর কালো রূপ লুকাতে মা বৃথাই আয়োজন,
- (ওমা ) দুঃখ অভাব ঋণ যত মো,
- দুর্গতিনাশিনী আমার,
- যে নামে মা ডেকেছিল সুরথ আর শ্রীমন্ত তোরে,
- ওমা নির্গুণেরে প্রসাদ দিতে,
- আমায় যারা দেয় মা ব্যথা, আমায় যারা আঘাত করে।

অন্যদিকে,
- যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত কাব্য- মরুশিখা।
- আ.ন.ম. বজলুর রশীদ রচিত কাব্য- মরুসূর্য।

উৎস: kazinazrulislam, রাঙা-জবা, বাংলাপিডিয়া।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) তিতীক্ষা
  2. খ) তীতিক্ষা
  3. গ) তিতিক্ষা
  4. ঘ) তীতীক্ষা
সঠিক উত্তর:
গ) তিতিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
গ) তিতিক্ষা
ব্যাখ্যা
• তিতিক্ষা (বিশেষ্য):
এর অর্থ: সহনশীলতা; সহিষ্ণুতা; ক্ষমা; অপরাধ মার্জনা; ক্ষমার ভাব।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’- কে বলেছেন?
  1. ক) চণ্ডীদাস
  2. খ) বিদ্যাপতি
  3. গ) রামকৃষ্ণ পরমহংস
  4. ঘ) বিবেকানন্দ
সঠিক উত্তর:
ক) চণ্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
ক) চণ্ডীদাস
ব্যাখ্যা
• সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই' বলেছেন- 'চণ্ডীদাস'

• চন্ডীদাস:
- চন্ডীদাস মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রসিদ্ধ কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছিলেন।
- চণ্ডীদাসকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়।
- এ নামে চারজন কবির পরিচয় পাওয়া যায়; তাঁরা হলেন: বড়ু চন্ডীদাস, দ্বিজ চন্ডীদাস, দীন চন্ডীদাস ও চন্ডীদাস।
- চণ্ডীদাস বৈষ্ণব কবি ছিলেন।
- তিনি চৈতন্যপূর্ব যুগের কবি ছিলেন এবং জাতিতে ছিলেন ব্রাহ্মণ।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) সৌজন্নতা
  2. খ) সৌজন্যতা
  3. গ) সৌজন
  4. ঘ) সৌজন্য
সঠিক উত্তর:
ঘ) সৌজন্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৌজন্য
ব্যাখ্যা
• সৌজন্য (বিশেষ্য):
- এর অর্থ হচ্ছে ভদ্রতা, শিষ্টাচার।
-এর প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে সুজন + য (ভাব অর্থে)। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘যা কোথাও উঁচু, কোথাও নিচু’- এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক) বন্ধুর
  2. খ) বর্ধিষ্ণু
  3. গ) প্রত্যুদগমন
  4. ঘ) মেদুর
সঠিক উত্তর:
ক) বন্ধুর
উত্তর
সঠিক উত্তর:
ক) বন্ধুর
ব্যাখ্যা
• ‘যা কোথাও উঁচু, কোথাও নিচু’ এক কথায় প্রকাশ- বন্ধুর

• গুরত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা'- এর এক কথায় প্রকাশ হবে- প্রত্যুদগমন।
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা,
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা,
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা
- 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - ঈপ্সা,
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা,
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা,
- 'মুক্তি লাভে/পেতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ - মুমুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
.
বাংলা সাহিত্যে ‘শামসুর রহমান’ এর পরিচয় কী?
  1. কবি
  2. সাহিত্যিক
  3. উপন্যাস রচয়িতা
  4. প্রবন্ধ রচিয়তা
সঠিক উত্তর:
কবি
উত্তর
সঠিক উত্তর:
কবি
ব্যাখ্যা
• শামসুর রাহমান: 
- তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈত্রিক বাড়ি নরসিংদী (তৎকালীন ঢাকা জেলা) জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
- শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত।

• তাঁর রচিত উপন্যাস:
- অক্টোপাস, 
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

• তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে'
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- আমি অনাহারী,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড়, 
- তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন ইত্যাদি।   

• শামসুর রাহমানের মুক্তিযুদ্ধের কবিতার মধ্যে বহুল প্রচারিত দুটো কবিতা হচ্ছে ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ এবং ‘স্বাধীনতা তুমি’।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
‘পর্যালোচনা’- শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) পর্য + আলোচনা
  2. খ) পরি + আলোচনা
  3. গ) পর্য + লোচনা
  4. ঘ) পর্যা + আলোচনা
সঠিক উত্তর:
খ) পরি + আলোচনা
উত্তর
সঠিক উত্তর:
খ) পরি + আলোচনা
ব্যাখ্যা
• ই-কার কিংবা ঈ-কারের পত ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য-ফলা হয়।
যেমন -
পরি+ আলোচনা = পর্যালোচনা।
ইতি + আদি = ইত্যাদি।
প্রতি + ঊষ = প্রত্যূষ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
‘প্রতিদিন’ শব্দে ‘প্রতি’ কি ধরণের উপসর্গ?
  1. ক) বাংলা
  2. খ) সংস্কৃত
  3. গ) বিদেশী
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
খ) সংস্কৃত
ব্যাখ্যা
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
- খাটি বাংলা উপসর্গ,
- সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
- বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
I prefer tea ____ coffee
  1. ক) from
  2. খ) to
  3. গ) for
  4. ঘ) than
সঠিক উত্তর:
খ) to
উত্তর
সঠিক উত্তর:
খ) to
ব্যাখ্যা
 • শূন্যস্থানে সঠিক উত্তর - to.
- Complete Sentence: I prefer tea to coffee.

• Prefer to অর্থ  হচ্ছে অধিক পছন্দ করা। 
- দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে। 
- যেহেতু প্রশ্নের বাক্যটিতে Coffee অপেক্ষা tea কে অধিক পছন্দ করা বোঝানো হয়েছে, তাই সঠিক উত্তর হবে- prefer tea to Coffee.
১০.
Which one is adjective?
  1. ক) Base
  2. খ) Basis
  3. গ) Basic
  4. ঘ) Basically
অনির্ধারিত
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 

ক) Base (noun) - কোনো বস্তুর নিম্নাংশ; ভিত্তি; পীট; অধোভাগ; তল; মূল; উপান্ত।
- Base (adjective) - নীচ; হীন; কদর্য; কুৎসিত; অপকৃষ্ট।
খ) Basis (noun) -  ভিত্তি; ভিত; বুনিয়াদ।
গ) Basic (Adjective) - ভিত্তিক; মৌলিক; প্রাথমিক; বুনিয়াদি।
ঘ) Basically (Adverb) - মূলত; মৌলিকভাবে।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Base এবং Basic দুটোই হচ্ছে Adjective.
- অপশনে দ্বৈত উত্তর থাকায়, প্রশ্নটি বাতল করা হলো।

Source: Bangla Academy Dictionary and Merriam Webster Dictionary.
১১.
I don't have____
  1. ক) many furnitures
  2. খ) much furniture
  3. গ) much furnitures
  4. ঘ) many furniture
সঠিক উত্তর:
খ) much furniture
উত্তর
সঠিক উত্তর:
খ) much furniture
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - much furniture।
- Complete Sentence: I don’t have much furniture.

• Furniture হচ্ছে uncountable noun এবং এর কোনো plural form নেই।
- সুতরাং এর পূর্বে Countable determiner বসবে না।
- সাধারণত uncountable noun সব সময় Singular হয়।
- এদের সাথে সাধারণত s/es যোগ করা যায় না। 

• uncountable Noun এর পূর্বে অনেক/ প্রচুর বোঝাতে determiner হিসাবে much ব্যবহার করতে হয়।
- countable noun এর পূর্বে অনেক/প্রচুর অর্থ বুঝাতে determiner হিসাবে many বসে।
১২.
Smoking _______ our health.
  1. ক) effect
  2. খ) affect
  3. গ) affects
  4. ঘ) affecting
সঠিক উত্তর:
গ) affects
উত্তর
সঠিক উত্তর:
গ) affects
ব্যাখ্যা
• Effect -  ফলাফল; পরিণতি; প্রভাব।
• Affect -  প্রভাবিত করা; ক্ষতিগ্রস্ত করা।

• সুতরাং, অর্থ অনুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - affects.
- Complete Sentence: Smoking affects our health.
- Bangla Meaning: ধূমপান আমাদের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্থ করে।

Source: Bangla Academy Dictionary.
১৩.
Select the masculine gender.
  1. ক) duck
  2. খ) ewe
  3. গ) ram
  4. ঘ) mare
সঠিক উত্তর:
গ) ram
উত্তর
সঠিক উত্তর:
গ) ram
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
• Duck - স্ত্রী পাতিহাঁস।
- এর masculine gender হচ্ছে - Drake -পুরুষ পাতিহাঁস।

• Ewe (ভেড়ী)
- এর masculine gender হচ্ছে Ram (ভেড়া)

 • Mare (ঘোটকী)- Feminine gender.
- এর masculine gender হচ্ছে Horse (ঘোটক)।

Source: Bangla Academy Dictionary.


 
১৪.
x + 2/x = 3 হলে, x3 + 8/x3 এর মান কত?
  1. ক) 16
  2. খ) 9
  3. গ) 8
  4. ঘ) 0
সঠিক উত্তর:
খ) 9
উত্তর
সঠিক উত্তর:
খ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2/x = 3 হলে, x3 + 8/x3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
x + 2/x = 3

প্রদত্ত রাশি = x3 + 8/x3
= (x)3 + (2/x)3
= (x + 2/x)3 - 3.x.(2/x)(x + 2/x)
= 33 - 3 .2 .3
= 27 - 18
= 9
১৫.
4 : 5 = 12 : x হলে x এর মান কত হবে?
  1. ক) 12
  2. খ) 13
  3. গ) 14
  4. ঘ) 15
সঠিক উত্তর:
ঘ) 15
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15
ব্যাখ্যা
প্রশ্ন: 4 : 5 = 12 : x হলে x এর মান কত হবে?

সমাধান:
4 : 5 = 12 : x
বা, 4/5 = 12/x
বা, 4x = 5 × 12
বা, x = (5 × 12)/4
x = 15
১৬.
৯০ কোন সংখ্যার ৭৫%?
  1. ক) ১২০
  2. খ) ১২৫
  3. গ) ১৩০
  4. ঘ) ১৩৫
সঠিক উত্তর:
ক) ১২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ কোন সংখ্যার ৭৫%?

সমাধান: 
ধরি,
৯০ 'ক' সংখ্যার ৭৫%

প্রশ্নমতে
ক এর ৭৫% = ৯০
⇒ ক × ৭৫/১০০ = ৯০
⇒ ক = (৯০ × ১০০)/৭৫
∴ ক = ১২০
১৭.
√১ + √১ এর বর্গ কত?
  1. ক) √২
  2. খ) ৪
  3. গ) √৩
  4. ঘ) ২√১
সঠিক উত্তর:
খ) ৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪
ব্যাখ্যা
প্রশ্ন: √১ + √১ এর বর্গ কত?

সমাধান:
সমাধান:
√১ + √১ এর বর্গ  = (√১ + √১)
= (২√১)
= ৪ × ১
= ৪
১৮.
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
  1. ক) (১/২)(ভূমি + উচ্চতা)
  2. খ) (১/২)(ভূমি × উচ্চতা)
  3. গ) (১/২)(ভূমি - উচ্চতা)
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) (১/২)(ভূমি × উচ্চতা)
উত্তর
সঠিক উত্তর:
খ) (১/২)(ভূমি × উচ্চতা)
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?

সমাধান:
ত্রিভুজের ক্ষেত্রফল =  (১/২)(ভূমি × উচ্চতা)
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য ×প্রস্থত
১৯.
কোন সংখ্যার ৮ গুণ থেকে ২ গুণ বিয়োগ করলে ৭২ হয়?
  1. ক) ২৭
  2. খ) ১৬
  3. গ) ১২
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৮ গুণ থেকে ২ গুণ বিয়োগ করলে ৭২ হয়?

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
৮ক - ২ক = ৭২
৬ক = ৭২
ক = ১২
২০.
১ + ২ + ৩ +..........+ ১০০ = কত?
  1. ক) ১০১০০
  2. খ) ৫০৫০
  3. গ) ৫০৫৫
  4. ঘ) ৫০১০০
সঠিক উত্তর:
খ) ৫০৫০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ২ + ৩ + ৪ + ............. + ১০০ = কত? 

সমাধান:
আমরা জানি 
1 + 2 + 3 + 4 + ............. + n = n(n + 1)/2

এখন,
১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = ১০০ × (১০০ + ১)/২
= (১০০ × ১০১)/২
= ১০১ × ৫০
= ৫০৫০
২১.
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কী?
  1. ক) ঢাকা
  2. খ) কুষ্টিয়া
  3. গ) মেহেরপুর
  4. ঘ) মুজিবনগর
সঠিক উত্তর:
ঘ) মুজিবনগর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুজিবনগর
ব্যাখ্যা
মুজিবনগর:

- মহান মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার তথা মুজিবনগর সরকার।
- এই সরকার ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় শপথ গ্রহণ করে।
- মুজিবনগর ছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী।
- এই সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নাম অনুসারে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর।
- এই সরকারও পরিচিতি লাভ করে মুজিবনগর সরকার নামে। এ সরকার গঠনের মাত্র ২ ঘণ্টা পর পাকিস্তানি বিমান বাহিনী মুজিবনগরে বোমাবর্ষণ করে মেহেরপুর দখল করে নেয়।
- পরে মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতার ৮ নং থিয়েটার রোডে স্থানান্তর করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
২২.
নিচের যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
  1. ক) ফ্রান্স
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
ঘ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জার্মানি
ব্যাখ্যা
জাতিসংঘ:

- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।
- জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ।
- দেশগুলো নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করে।
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- জাতিসংঘ সনদের ৯৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দিবেন।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।

তথ্যসূত্র - জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
২৩.
কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল?
  1. ক) ইরাক
  2. খ) মিসর
  3. গ) কুয়েত
  4. ঘ) জর্ডান
সঠিক উত্তর:
ক) ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ক) ইরাক
ব্যাখ্যা
সর্বপ্রথম স্বীকৃতি:

- ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৮ জুলাই, ১৯৭২ সালে।
- এটি মধ্যপ্রাচ্যের স্বীকৃতি দানকারী প্রথম দেশ ছিল।
- লেবানন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২৮ মার্চ, ১৯৭৩।
- ইরান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪।
- সৌদি আরব ১৯৭৫ সালের ১৬ আগস্ট বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

তথ্যসূত্র - বঙ্গভবনের শতবর্ষ (বঙ্গভবন) ও বাংলাদেশের তারিখ (বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান)।
২৪.
বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
  1. ক) জাতীয় সংসদ
  2. খ) শাসন বিভাগ
  3. গ) সুপ্রিম কোর্ট
  4. ঘ) আইন মন্ত্রণালয়
সঠিক উত্তর:
গ) সুপ্রিম কোর্ট
উত্তর
সঠিক উত্তর:
গ) সুপ্রিম কোর্ট
ব্যাখ্যা
সংবিধানের রক্ষক:

- বাংলাদেশের সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট। 
- সুপ্রীম কোর্ট সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক।
- তাই এর ক্ষমতা ও কার্যাবলী অপরিসীম।
- সর্বোচ্চ আদালত হিসেবে সুপ্রীম কোর্ট দেশের সকল আদালতের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।
- সংবিধান বহির্ভূত সব কিছুকেই সুপ্রীম কোর্ট অবৈধ ঘোষণা করতে পারে।
- সুপ্রীম কোর্ট জনগণের মৌলিক অধিকারের সংরক্ষক ও সংবিধানের রক্ষক।

তথ্যসূত্র - বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ স্টাডিজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।