পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বিষয়: সাধারণ জ্ঞান টপিক: (আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংগঠন ও অর্থনৈতিক প্রতিষ্ঠান) [যেমন: United Nations, World Bank, IMF, UNESCO, UNICEF, UNFCC, UNEP, UNDP, ILO, WHO, WTO, FAO, EU, BRICS প্রভৃতি।] [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
বাংলাদেশ FAO এর সদস্যপদ লাভ করে কত সালে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৭ সালে
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ FAO এর সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে।

• FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি  ১৬ অক্টোবর,১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর : রোম, ইতালি।
- বর্তমান সদস্য সংখ্যা : ১৯৫টি।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।

উৎস: FAO অফিসিয়াল ওয়েবসাইট।
.
UNFCCC কী নিয়ে কাজ করে?
  1. দারিদ্র্য দূরীকরণ
  2. অর্থনৈতিক উন্নয়ন
  3. জলবায়ু পরিবর্তন
  4. খাদ্য ও কৃষি উন্নয়ন
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা
• UNFCCC: 
- UNFCCC এর পূর্ণরূপ হলো United Nations Framework Convention on Climate Change. 
- UNFCCC হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন।
- ১৯৯২ সালের ৯ মে জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।
- একই বছরের ৪ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়।
- UNFCCC স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে।
- সদর দপ্তর: জার্মানির বন শহরে অবস্থিত।
- মোট সদস্য সংখ্যা: ১৯৮টি। 

উৎস: UNFCCC ওয়েবসাইট
.
UNICEF শান্তিতে নোবেল পুরস্কার পায় কত সালে?
  1. ১৯৬৮ সালে
  2. ১৯৯৮ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ১৯৬৫ সালে
সঠিক উত্তর:
১৯৬৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৫ সালে
ব্যাখ্যা
• UNICEF শান্তিতে নোবেল পুরস্কার পায়- ১৯৬৫ সালে।

UNICEF:
- UNICEF এর পূর্ণরূপ - United Nations Children's Fund।
- ১৯৪৬ সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিলো - United Nations International Children’s Emergency Fund (UNICEF)।
 - UNICEF হল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা এবং সাধারণ কল্যাণের জন্য কাজ করে।।
- UNICEF ১৯০ টিরও বেশি দেশ ও অঞ্চলে কাজ করে। 
- প্রতিষ্ঠাকাল- ১১ ডিসেম্বর, ১৯৪৬ সালে।
- সদর দপ্তর- নিউইর্য়ক।
- শান্তিতে নোবেল পুরস্কার পায়- ১৯৬৫ সালে। 
- বর্তমান নির্বাহী পরিচালক- ক্যাথরিন রাসেল।

উৎস: UNICEF ওয়েবসাইট ও Britannica.com।
.
জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয় কোনটি?
  1. স্প্যানিশ
  2. রুশ
  3. পর্তুগিজ
  4. আরবি
সঠিক উত্তর:
পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজ
ব্যাখ্যা
• পর্তুগিজ ভাষা জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয়।

- জাতিসংঘের অফিসিয়াল ভাষা - ৬টি।
• আরবি   • ইংরেজি   • চাইনিজ    • রুশ,   • স্প্যানিশ  • ফ্রেঞ্চ।

- কোন রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি জাতিসংঘের সাধারন পরিষদে যেকোন অফিসিয়াল ভাষায় ভাষণ দিলে, তা সাথে সাথে অন্য অফিসিয়াল ভাষাগুলোতেও অনুদিত হয়।
- জাতিসংঘের যেকোনো ডকুমেন্ট এই ছয় ভাষায় প্রকাশিত হয়।
- জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা দুইটি। যথা - ইংরেজী ও ফ্রেঞ্চ। 


সূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
.
জাতিসংঘের প্রথম এশীয় মহাসচিব কে ছিলেন?
  1. ট্রিগভেলি
  2. উ থান্ট
  3. বান কি মুন
  4. ড. বুট্রোস ঘালি
সঠিক উত্তর:
উ থান্ট
উত্তর
সঠিক উত্তর:
উ থান্ট
ব্যাখ্যা
• জাতিসংঘের প্রথম এশীয় মহাসচিব ছিলেন উ থান্ট।
উ থান্ট:
- জাতিসংঘের তৃতীয় মহাসচিব ছিলেন।
জন্মস্থান: মিয়ানমার।
- তিনি এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত প্রথম মহাসচিব।
- সময়কাল: ১৯৬১-৭১ সাল পর্যন্ত।
- তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধচলাকালীন জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন।

অন্যদিকে,
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভেলী।
- জাতিসংঘের সপ্তম মহাসচিব ঘানা'র কফি আনান (২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী)।
- জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব মিশরের ড. বুট্রোস ঘালি (প্রথম আফ্রিকান)।

উৎস: জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
.
IMF এর প্রধান লক্ষ্য কী?
  1. অর্থনৈতিক বিরোধ নিষ্পত্তিকরণ
  2. আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা বৃদ্ধি
  3. দেশের বাজেটে হস্তক্ষেপ করা
  4. অবকাঠামোতে বিনিয়োগ করা
সঠিক উত্তর:
আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা বৃদ্ধি
ব্যাখ্যা
IMF এর প্রধান লক্ষ্য তিনটি:
• আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা বৃদ্ধি করা। 
• বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্প্রসারণকে উৎসাহিত করা।
• সমৃদ্ধির ক্ষতি করবে এমন নীতি নিরুৎসাহিত করা।

IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- IMF গঠনের সিদ্ধান্ত: ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭ সাল।
- সদর দপ্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯১টি। 
- সর্বশেষ সদস্য: লিনচেইনস্টাইন।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট।
.
BRICS Summit-2024 কোথায় অনুষ্ঠিত হয়?
  1. রাশিয়া
  2. ব্রাজিল
  3. ভারত
  4. সাউথ আফ্রিকা
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
• BRICS Summit-2024 রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়।

১৬তম (২০২৪) BRICS সম্মেলন:
- এবারের ১৬তম শীর্ষ ব্রিকস সম্মেলন ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়।
- এতে ৩০টিরও বেশি প্রতিনিধি দল, ২২টি রাষ্ট্র বা সরকারের প্রধান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
- সম্মেলনটি রাশিয়ার জন্য একটি কূটনৈতিক সাফল্য ছিল, কারণ এটি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বকে দেখানোর সুযোগ দেয় যে রাশিয়া বিচ্ছিন্ন নয়।
- প্রথমবারের মতো একটি ন্যাটো সদস্য রাষ্ট্র, তুরস্ক, সম্মেলনে অংশ নেয় এবং ব্রিকসে যোগদানের আবেদন করে।
- কাজানের এই বৈঠক গ্লোবাল সাউথের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং বিশেষত বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থায় একটি বিকল্প বহুমেরু বিশ্বব্যবস্থা গঠনের ব্রিকসের আকাঙ্ক্ষা প্রকাশ করে।

• BRICS:
- ১৬ জুন, ২০০৯ সালে গঠিত হয়।
- পূর্বনাম ছিলো ব্রিক (BRIC)।
- পূর্বনাম BRIC ছিলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এর নাম অনুযায়ী।
- ২০১০ সালে সাউথ আফ্রিকা যুক্ত হওয়ার পর এর নতুন নাম হয় ব্রিকস (BRICS)।
- বর্তমানে সদস্য দেশ ১১টি।

উৎস: EU Parliament ওয়েবসাইট ও ব্রিটিনিকা।
.
ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যের সংখ্যা কয়টি?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
• ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যের সংখ্যা তিনটি। 

• তিনটি বিশ্ব ঐতিহ্য:
১) বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ - ১৯৮৫ সালে ৩২১ তম বিশ্ব ঐতিহ্য। 
২) নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার - ১৯৮৫ সালে ঘোষিত ৩২২ তম বিশ্ব ঐতিহ্য।
৩) সুন্দরবন - ১৯৯৭ সালে ইউনেস্কো ঘোষিত ৭৯৮ তম বিশ্ব ঐতিহ্য।

• UNESCO:
- UNESCO এর পূর্ণরুপ-United Nations Educational Scientific and Cultural Organization.
- UNESCO হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।
- প্রধান কাজ: বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা ।
- প্রতিষ্ঠাকাল: ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
- সদস্য দেশ - ১৯৪টি।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে- UNESCO.
- UNESCO- এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা– ১২২৩ টি।
- বাংলাদেশ ইউনেস্কো এর সদস্যপদ লাভ করে ২৭ অক্টোবর, ১৯৭২ সালে।
-  ইউনেস্কো এর ৩০ তম সাধারণ সভায়, ১৭ নভেম্বর ১৯৯৯ সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্ত্ররজাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়।

সূত্র: UNESCO ওয়েবসাইট।