পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
পরীক্ষা - ১০ বিষয়: বাংলাদেশ বিষয়াবলি ------------------- টপিক: i) জনশুমারি, অর্থনৈতিক সমীক্ষা, জাতীয় বাজেট, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, শিল্প উৎপাদন ও আমদানি-রপ্তানি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও উন্নত ফসলের জাত। [নম্বর কাভার - ৩]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য কোন পদ্ধতি অনুসরণ করে সংগ্রহ করা হয়?
  1. GIDA
  2. CAPI
  3. ACSP
  4. BBS
সঠিক উত্তর:
CAPI
উত্তর
সঠিক উত্তর:
CAPI
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনশুমারি পরিচালনা করে: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- CAPI পদ্ধতি অনুসরণ করে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহ করা হয়।
- CAPI এর পূর্ণরূপ Computer Assisted Personal Interviewing.
- গণনায় অনুসরণ করা হয়েছে: মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী নিচের কোন দেশ থেকে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করে?
  1. চীন
  2. ভারত
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
দেশভিত্তিক আমদানি:
- ২০২৩-২৪ (জুলাই - ফেব্রুয়ারি সময়ে) অর্থবছরে মোট আমদানি ব্যয়ের পরিমাণ ছিল ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার।
- যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের মোট আমদানি ব্যয়ের (৫২,১১৯.০ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় ১৫.৫ শতাংশ কম।

⇒ আমদানি ক্ষেত্রে শীর্ষ দেশ: চীন।
- আমদানির পরিমাণ: ২৮.৪৬%।

⇒ আমদানি ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছে: ভারত।
- আমদানির পরিমাণ: ১৩.৪২%।

⇒ আমদানি ক্ষেত্রে তৃতীয় অবস্থানে আছে: যুক্তরাষ্ট্র।
- আমদানির পরিমাণ: ৪.৫১%।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, দেশে মোট সিটি কর্পোরেশন কয়টি?
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- দেশে মোট সিটি কর্পোরেশন আছে - ১২টি।
- দেশে মোট উপজেলা আছে - ৪৯৫টি।
- মেট্রো থানা আছে - ১০৫টি।
- ইউনিয়নের সংখ্যা - ৪৫৯৬টি।
- মোট গ্রামের সংখ্যা - ৯০০৪৯টি।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী নিচের কোন জেলায় সবচেয়ে বেশি আউশ ধান উৎপাদন হয়?
  1. রংপুর
  2. কুমিল্লা
  3. ময়মনসিংহ
  4. বরিশাল
সঠিক উত্তর:
কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
কুমিল্লা
ব্যাখ্যা
ধান উৎপাদন:
- বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ জমিতে ধান চাষ করা হয়।
- ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রংপুর।
- আউশ ধান উৎপাদনে শীর্ষ জেলা: কুমিল্লা।
- আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর।
- বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
.
বর্তমানে দেশে নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য করমুক্ত আয় সীমার পরিমাণ কত?
  1. ৩০০০০০ টাকা
  2. ৩৫০০০০ টাকা
  3. ৩৭৫০০০ টাকা
  4. ৪০০০০০ টাকা
সঠিক উত্তর:
৪০০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০০০০ টাকা
ব্যাখ্যা
করমুক্ত আয় সীমা:
- বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩৫০০০০ টাকা।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪০০০০০ টাকা।
- প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা: ৫০০০০০ টাকা।
- তৃতীয় লিঙ্গের করদাতার জন্য করমুক্ত আয়সীমা: ৪৭৫০০০ টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৪-২৫ অর্থবছর।
.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী নারী সাক্ষরতার শতকরা হার কত?
  1. ৭০.৬৪%
  2. ৭১.৩৫%
  3. ৭২.৯৪%
  4. ৭৩.৭১%
সঠিক উত্তর:
৭২.৯৪%
উত্তর
সঠিক উত্তর:
৭২.৯৪%
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার: ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার: ৭৬.৭১%।
- নারী সাক্ষরতার হার: ৭২.৯৪%।
- সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ: ঢাকা (৭৮.২৪%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন বিভাগ: ময়মনসিংহ (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা: পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা: জামালপুর (৬১.৭০%)।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যার দিক দিয়ে কোন বিভাগ সর্বনিম্ন অবস্থানে আছে?
  1. খুলনা
  2. বরিশাল
  3. ঢাকা
  4. রাজশাহী
সঠিক উত্তর:
বরিশাল
উত্তর
সঠিক উত্তর:
বরিশাল
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা: ১৬,৫০,৪৭৮ জন।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনসংখ্যার দিক দিয়ে শীর্ষ বিভাগ: চট্টগ্রাম (৬০.০৪%)।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যার দিক দিয়ে সর্বনিম্ন বিভাগ: বরিশাল (০.২৫%)।
- বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
• চাকমা: ৪,৮৩,৩৬৫।
• মারমা: ২,২৪,২৯৯।
• ত্রিপুরা: ১,৫৬,৬২০।
• সাঁওতাল: ১,২৯,০৫৬।
• ওরাওঁ: ৮৫,৮৫৮।
• গারো: ৭৬,৮৫৪।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ?
  1. ৬.৮৪%
  2. ৭.৯৬%
  3. ৮.৩৭%
  4. ৯.৬৯%
সঠিক উত্তর:
৭.৯৬%
উত্তর
সঠিক উত্তর:
৭.৯৬%
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। (২১৫৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে। (৬৮৮ জন)।
- সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা (১০০৬৭ জন)।
- সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা- রাঙ্গামাটি (১০৬ জন)।

⇒ ধর্মভিত্তিক জনসংখ্যা,
• মুসলমান - ৯১.০৮%।
• হিন্দু - ৭.৯৬%।
• বৌদ্ধ - ০.৬১%।
• খ্রিষ্টান - ০.৩০%।
• অন্যান্য - ০.০৬%।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ এর রিপোর্ট অনুসারে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় কোন জেলায়?
  1. পাবনা
  2. নীলফামারী
  3. রংপুর
  4. যশোর
সঠিক উত্তর:
রংপুর
উত্তর
সঠিক উত্তর:
রংপুর
ব্যাখ্যা
বিভিন্ন ফসল উৎপাদনে শীর্ষ জেলা:
⇒ তামাক উৎপাদনে শীর্ষ জেলা: কুষ্টিয়া।
⇒ পাট উৎপাদনে শীর্ষ জেলা: ফরিদপুর।
⇒ আলু উৎপাদনে শীর্ষ জেলা: রংপুর।
⇒ ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।
⇒ গম উৎপাদনে শীর্ষ জেলা: ঠাকুরগাঁও।
⇒ ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর।
⇒ তুলা উৎপাদনে শীর্ষ জেলা: ঝিনাইদহ।
⇒ চা উৎপাদনে শীর্ষ জেলা: মৌলভীবাজার।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
১০.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুসারে নিচের কোন জেলায় বনাঞ্চলের পরিমাণ সবচেয়ে বেশি?
  1. বান্দরবান
  2. বাগেরহাট
  3. রাঙ্গামাটি
  4. গাজীপুর
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
উত্তর
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
ব্যাখ্যা
বাংলাদেশের বনাঞ্চল:
- দেশে মোট বনাঞ্চলের পরিমাণ: ৬৩,৬৩,৩০৯.৩৩ একর বা বা ২৫,৭৫,১৯৬.০১ হেক্টর।

সর্বাধিক বনাঞ্চলসম্পন্ন জেলা:
• রাঙ্গামাটি: ১৩,৭৮,৫৫৫.১৩ একর।
• বান্দরবান: ৭,৯৭,৫১৬.৪৯ একর।
• বাগেরহাট: ৫,৬৬,৫১২.৯৫ একর।
• খাগড়াছড়ি: ৫,৫৪,১১৬.২১ একর।
• খুলনা: ৫,৪৬,০৮১.৬১ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
১১.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ ইন্টারনেট ব্যবহার করে?
  1. ৩০.৬৯%
  2. ৩৪.২৪%
  3. ৩৯.৭৬%
  4. ৪৩.৯৭%
সঠিক উত্তর:
৩০.৬৯%
উত্তর
সঠিক উত্তর:
৩০.৬৯%
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- ইন্টারনেট ব্যবহারকারী (৫বছর ও তদূর্ধ্ব),
- মোট ব্যবহারকারী: ৩০.৬৯%।
- পুরুষ ব্যবহারকারী: ৩৮.০৪%।
- নারী ব্যবহারকারী: ২৩.৫২%।
- ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে শীর্ষ বিভাগ: ঢাকা (৪০.৪২%)।
- ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে সর্বনিম্ন বিভাগ: রংপুর (২৩.৫২%)।
• শহর: ৪১.৩০%।
• গ্রাম: ২৫.৭৩%।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
১২.
'বর্ণালি' কোন ফসলের উচ্চ ফলনশীল জাত?
  1. ভুট্টা
  2. পেঁয়াজ
  3. বাঁধাকপি
  4. ধান
সঠিক উত্তর:
ভুট্টা
উত্তর
সঠিক উত্তর:
ভুট্টা
ব্যাখ্যা
⇒ উচ্চ ফলনশীল ভুট্টার জাত:
- বর্ণালি, শুভ্রা, খই, মোহর।

⇒ উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত:
- সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি।

⇒ উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত:
- গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত।

⇒ উচ্চ ফলনশীল ধানের জাত:
- বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।

⇒ উচ্চ ফলনশীল আমের জাত:
- মহানন্দা, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, মোহনভোগ প্রভৃতি।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।