পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ৮ এপ্রিল, ২০২৩সময়50 minutes৭৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক নিয়োগ পরীক্ষা-২০১১ (শাপলা) পরীক্ষার তারিখ: ০৯.১২.২০১১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ৮ এপ্রিল, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
  1. ক) ব্রাজিল
  2. খ) আর্জেন্টিনা
  3. গ) পেরু
  4. ঘ) পানামা
অনির্ধারিত
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে পানামা সেন্ট্রাল আমেরিকা অঞ্চলে অবস্থিত , তবে ল্যাটিন আমেরিকারও অন্তর্ভুক্ত।
- ল্যাটিন আমেরিকার অন্তর্ভূক্ত রাষ্ট্রসমূহ: আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে, ভেনেজুয়েলা, পানামা, এল সালভাদর, গুয়েতেমালা, হুন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, কিউবা, হাইতি, ডোমিনিকান প্রজাতন্ত্র।
- উল্লেখিত প্রশ্নের বাকি অপশনগুলো ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত।
- সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
.
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর?
  1. ক) সোনা মসজিদ
  2. খ) চট্টগ্রাম
  3. গ) বেনাপোল
  4. ঘ) হিলি
সঠিক উত্তর:
গ) বেনাপোল
উত্তর
সঠিক উত্তর:
গ) বেনাপোল
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো - বেনাপোল।

• স্থলবন্দর:
-  বাংলাদেশের  বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ।
- এটি যশোর জেলায় অবস্থিত।
- ২য় বৃহত্তম স্থলবন্দর হলো দিনাজপুরের হিলি স্থলবন্দর।
- বর্তমানে বাংলাদেশের মোট স্থলবন্দরের সংখ্যা ২৫টি।
- যার মধ্যে চালুকৃত বন্দরের সংখ্যা ১২ টি।
- সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে দেশের ২৫তম স্থলবন্দর হিসেবে মুজিবনগর স্থলবন্দরের নাম গেজেট আকারে প্রকাশ হয়।

উৎস: বাংলাপিডিয়া।
.
ক্ষীয়মানের বিপরীত শব্দ কি?
  1. ক) বৃহৎ
  2. খ) বর্ধিষ্ণু
  3. গ) বর্ধমান
  4. ঘ) বৃদ্ধিপ্রাপ্ত
সঠিক উত্তর:
গ) বর্ধমান
উত্তর
সঠিক উত্তর:
গ) বর্ধমান
ব্যাখ্যা
'ক্ষীয়মান' এর বিপরীত শব্দ- 'বর্ধমান' 

তাছাড়া,
'ক্ষুদ্র' এর বিপরীত শব্দ- 'বৃহৎ'
'ক্ষয়িষ্ণু' এর বিপরীত শব্দ- 'বর্ধিষ্ণু'   

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুন ও ড. মোহাম্মদ আমীন। 
.
ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
  1. ক) এনোফিলিস
  2. খ) এডিস
  3. গ) কিউলেক্স
  4. ঘ) সব ধরণের মশা
সঠিক উত্তর:
খ) এডিস
উত্তর
সঠিক উত্তর:
খ) এডিস
ব্যাখ্যা
• ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা
- Aedes Aegypti (এডিস এজিপটাই) প্রজাতির মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়।
- এছাড়াও এডিস এলবোপিকটাস মশার কামড়েও ডেঙ্গু রোগ ছড়াতে পারে।
- এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। 
- ডেঙ্গু জ্বরের উপসর্গ: জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যাথা এবং চর্মে ফুসকুড়ি। 
- দুই থেকে সাত দিনের মাঝে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে।
- কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষরী রূপ নিতে পারে যাকে ডেঙ্গু রক্তক্ষরী জ্বর বলা হয়। 
- এর ফলে রক্তপাত হয়, রক্ত অনুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত প্লাজমার নিঃসরণ ঘটে। 
- কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গু শক সিনড্রোম দেখা দেয়। ডেঙ্গু শক সিনড্রোমে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়।

উৎস: জীববিজ্ঞান- ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং WHO ওয়েবসাইট।
.
স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার হয়?
  1. ক) সাইট্রিক এসিড
  2. খ) নাইট্রিক এসিড
  3. গ) সালফিউরিক এসিড
  4. ঘ) টারটারিক এসিড
সঠিক উত্তর:
খ) নাইট্রিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
খ) নাইট্রিক এসিড
ব্যাখ্যা
- ১ মোল HNO3 ও ৩ মোল HCL এর মিশ্রণকে রাজঅম্ল বা অ্যাকোয়া রেজিয়া বলে।
- স্বর্ণের খাঁদ বের করতে এই অম্ল ব্যবহৃত হয়। 
- অভিজাত ধাতুসমূহ (যেমন- স্বর্ণ, প্লাটিনাম) যে কোনো গাঢ়তার হাইড্রোক্লোরিক এসিড বা নাইট্রিক এসিডে দ্রবীভূত হয় না, কিন্তু এরা অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্লে দ্রবীভূত হয়।
.
'কাঁচি' কোন ধরণের শব্দ?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) হিন্দি
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে,
'কাঁচি' - তুর্কি শব্দ। 

'কাঁচি' (বিশেষ্য)- শব্দের অর্থ: 

- কাপড় কাগজ প্রভৃতি কাটার জন্য ব্যবহৃত দুটি হাতলযুক্ত ইস্পাতের ফলা একত্রে জুড়ে তৈরি ধারালো অস্ত্রবিশেষ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান। 
.
বাংলাদেশে প্রথম বেসরকারী ব্যাংক কোনটি?
  1. ক) ন্যাশনাল ব্যাংক
  2. খ) আরব বাংলাদেশ ব্যাংক
  3. গ) দি সিটি ব্যাংক
  4. ঘ) আইএফআইসি ব্যাংক
সঠিক উত্তর:
খ) আরব বাংলাদেশ ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
খ) আরব বাংলাদেশ ব্যাংক
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো - আরব বাংলাদেশ ব্যাংক।

• ব্যাংক:
- বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আরব - বাংলাদেশ (এবি) ব্যাংক লিমিটেড।
- প্রতিষ্ঠা লাভ করে ১৯৮১ সালের ৩১শে ডিসেম্বর।
- সেবা ও আর্থিক খাতে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে ১৯৮২ সালের ১২ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে শাখা উদ্বোধনের মাধ্যমে এবি ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম  শুরু হয়।
- প্রতিষ্ঠার পঁচিশ বছর পর ব্যাংকটির পুনরায় নামকরণ হয় এবি ব্যাংক লিমিটেড।
- বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকের সংখ্যা তিনটি। এগুলো হলো:
- বাংলাদেশ কৃষি ব্যাংক
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
- প্রবাসী কল্যাণ ব্যাংক।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
.
বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত?
  1. ক) চুরুলিয়া
  2. খ) দরিরামপুর
  3. গ) শান্তিডাঙ্গা
  4. ঘ) কালীগঞ্জ
সঠিক উত্তর:
খ) দরিরামপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) দরিরামপুর
ব্যাখ্যা
'দরিরামপুর'- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত। 


- আসানসোল রুটির দোকানে কাজ করা অবস্থায় আসানসোল থানার দারোগা
কাজী রফিজউদ্দিন তাঁর গান শুনে মুগ্ধ হয়ে নিজের বাড়ি ময়মনসিংহের
কাজি সিমলা গ্রামে নিয়ে যান এবং দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি করিয়ে দেন ।

- ১৯১৪'র ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষ হলে কাজি সিমলা ত্যাগ করেন।
- পরে নিজের ইচ্ছায় শিয়ারশোল রাজস্কুলে অষ্টম শ্রেণিতে ভর্তি হন এবং
এখান থেকেই প্রি- টেস্ট পরীক্ষার সময় ৪৯ নম্বর বাঙালি পল্টনে যোগ দেন (১৯১৭)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর। 
.
আনন্দ বিহার কোথায়?
  1. ক) রাজশাহীতে
  2. খ) মহাস্থানগড়
  3. গ) ময়নামতি
  4. ঘ) পাহাড়পুর
সঠিক উত্তর:
গ) ময়নামতি
উত্তর
সঠিক উত্তর:
গ) ময়নামতি
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো - ময়নামতি।

• আনন্দ বিহার:

- আনন্দ বিহার কুমিল্লার ময়নামতির লালমাই পাহাড়ে অবস্থিত।
- বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত ভাসু বিহার ও গােকুল মেধ।
- আর নওগাঁর পাহাড়পুরে অবস্থিত সােমপুর বৌদ্ধ বিহার।

সূত্র: বাংলা পিডিয়া।
১০.
ষাটগম্ভুজ মসজিদ নির্মাণ করেন কে?
  1. ক) হযরত শাহজালাল
  2. খ) পীর খান জাহান আলী
  3. গ) হযরত আমানত শাহ
  4. ঘ) বায়েজিদ বোস্তামী
সঠিক উত্তর:
খ) পীর খান জাহান আলী
উত্তর
সঠিক উত্তর:
খ) পীর খান জাহান আলী
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো - পীর খান জাহান আলী।

• ষাট গম্বুজ মসজিদ:
- ষাটগম্ভুজ মসজিদ নির্মাণ করেন - পীর খান জাহান আলী।
- ষাট গম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত।
- ষাট গম্বুজ মসজিদটি বর্তমানে বাগেরহাট শহর থেকে তিন মাইল পশ্চিমে গড়াদীঘির পূর্ব পাড়ে অবস্থিত। এটি নির্মাণ করেন খান জাহান আলী।
- ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত ষাট গম্বুজ মসজিদ, এটি বৃহত্তম মসজিদটি সুলতানি আমলে নির্মিত হয়।
- খান জাহান আলি (উলুঘ খান) এটি নির্মাণ করেন ১৫০০ শতাব্দীতে।
- মসজিদটির মোট গম্বুজ সংখ্যা ৮১ টি ।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
১১.
মহামুনি বিহার কোথায়?
  1. ক) জামালপুরের দেওয়ানগঞ্জে
  2. খ) সিলেটের হবিগঞ্জে
  3. গ) চট্টগ্রামের রাউজান
  4. ঘ) দিনাজপুরের ফুলবাড়ি
সঠিক উত্তর:
গ) চট্টগ্রামের রাউজান
উত্তর
সঠিক উত্তর:
গ) চট্টগ্রামের রাউজান
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো -চট্টগ্রামের রাউজান।

• বিহার:

- মহামুনি বিহার ও পণ্ডিত বিহার চট্টগ্রামে অবস্থিত।
- সীতাকোট বিহার দিনাজপুর জেলায় অবস্থিত।
- এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার।
- পঞ্চম থেকে ষষ্ঠ শতকে এটি নির্মাণ করা হয়।
- রাজবন বিহার রাঙ্গামাটিতে অবস্থিত।
- এটি বাংলাদেশের বৌদ্ধদের বৃহত্তম তীর্থস্থান।
- ভাসু বিহার দিনাজপুর জেলার শিবগঞ্জে অবস্থিত।

উৎস: সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।
১২.
শাপলা চত্বরের স্থপতি?
  1. ক) আজিজুল জলিল পাশা
  2. খ) নিতুন কুণ্ডু
  3. গ) শামীম শিকদার
  4. ঘ) মোস্তফা মনোয়ার
সঠিক উত্তর:
ক) আজিজুল জলিল পাশা
উত্তর
সঠিক উত্তর:
ক) আজিজুল জলিল পাশা
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো - আজিজুল জলিল পাশা।

• স্থপতি:
- বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থিত 'শাপলা চত্ত্বর'- এর স্থপতি আজিজুল জলিল পাশা।
- বাংলাদেশের জাতীয় ফুল এই শাপলা (জলপদ্ম প্রজাতির শালুক)।
- ভাস্কর্যটি একটি ঝরনা দ্বারা বেষ্টিত।
- আজিজুল জলিল পাশার আরেকটি বিখ্যাত কীর্তি হচ্ছে - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে অবস্থিত - 'দোয়েল চত্বর'।
- এটি ১৯৭৪ সালে নির্মিত হয়েছিল।

এছাড়াও
- ‘সাবাশ বাংলাদেশ’ ভাস্কর্যের স্থপতি নিতুন কুণ্ডু।
- এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমদ সিনেট ভবন চত্বরে অবস্থিত।
- ১৯৯২ সালের ১০ ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম সাবাশ বাংলাদেশ ভাস্কর্যের উদ্বোধন করেন।

উৎস: বাংলাপিডিয়া 
১৩.
পাট কোন দেশের প্রধান শিল্প?
  1. ক) ভারত
  2. খ) মিশর
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো - বাংলাদেশ।

•পাট:
- যেসব ফসল প্রধানত বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করা হয় তাদের অর্থকরী ফসল বলে।
- পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
- পাট বাংলাদেশের দেশের প্রধান শিল্প।
- পাট রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে প্রথম।
- একক দ্রব্য হিসেবে পাট ও পাটজাত পণ্য দেশের তৃতীয় সর্বোচ্চ রপ্তানি খাত।
- গত অর্থবছরে এ খাত থেকে প্রায় ৮২ কোটি মা. ডলার আয় হয়।
- বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে রয়েছে চা, আখ, তামাক, তুলা, রাবার ইত্যাদি৷
- ধান আমাদের প্রধান খাদ্যশস্য।

সূত্র: বাংলাপিডিয়া, গ্লোবাল ট্রেড ও বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্র ওয়েবসাইট।
১৪.
পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলিত হয়?
  1. ক) রাশিয়া
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) কানাডা
অনির্ধারিত
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো -চীন
- সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• স্বর্ণ উৎপাদন:

- বিশ্ব বাজারের ৩০ শতাংশ চাহিদা চীনের।
- ২০০৭ সাল থেকে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ উৎপাদনকারী দেশ চীন।
- ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে এই শীর্ষ স্থানে যায় চীন।
- চীন বছরে প্রায় ৪২৬ টন স্বর্ণ খনি থেকে উত্তোলন করে।
- বৈশ্বিক স্বর্ণ মজুদে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র।
- বৈশ্বিক স্বর্ণ মজুদে দ্বিতীয় দেশ হলো  জার্মানিতে।
- ইউরোপীয় দেশ হিসেবে সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ আছে জার্মানিতে। 
- আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারিত হয় আউন্স এককে।
- ১ আউন্স = ৩১.১০৩ গ্রাম।

উৎস:
সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকি এবং যুগান্তর।
১৫.
উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে?
  1. ক) বেরিং প্রণালী
  2. খ) পানামা যোজক
  3. গ) গ্রেট লেকস্
  4. ঘ) ফ্লোরিডা প্রণালী
সঠিক উত্তর:
খ) পানামা যোজক
উত্তর
সঠিক উত্তর:
খ) পানামা যোজক
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো - পানামা যোজক।

• পানামা খাল:
 - পানামা খালটির নির্মাণ কাজ ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়ে ১৯১৪ সালে শেষ হয়েছিল।
- ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
- ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে।
-  ১৯৯৯ সালের ৩১ শে ডিসেম্বর যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।
- খালটি উত্তর আমেরিকার দেশ পানামাতে অবস্থিত।
- আটালান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে আলাদা করেছে পানামা খাল।
- উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে যুক্ত করেছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১৬.
যমুনা নদী কোথায় পতিত আছে?
  1. ক) পদ্মা
  2. খ) বুড়িগঙ্গা
  3. গ) ব্রহ্মপুত্র
  4. ঘ) মেঘনা
সঠিক উত্তর:
ক) পদ্মা
উত্তর
সঠিক উত্তর:
ক) পদ্মা
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো - পদ্মা

• যমুনা নদী:
- ব্রহ্মপুত্র-যমুনা বাংলাদেশের দ্বিতীয় এবং বিশ্বের দীর্ঘতম নদীসমূহের মধ্যে অন্যতম।
- তিববত, চীন, ভারত এবং বাংলাদেশের ভূখন্ড জুড়ে রয়েছে এর অববাহিকা অঞ্চল।
- প্রকৃতপক্ষে ব্রহ্মপুত্র নদের নিম্ন প্রবাহ যমুনা নামে অভিহিত।
- ১৭৮২ থেকে ১৭৮৭ সালের মধ্যে সংঘটিত ভূমিকম্প ও ভয়াবহ বন্যার ফলে ব্রহ্মপুত্রের তৎকালীন গতিপথ পরিবর্তিত হয়ে বর্তমান কালের যমুনা নদীর সৃষ্টি হয়।
- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নামক স্থানে ব্রহ্মপুত্র নদ তার পুরানো গতিপথ পরিবর্তন করে দক্ষিণাভিমুখী যমুনা নদী নামে প্রবাহিত হয়ে আরিচায় গঙ্গা (পদ্মা) নদীর সঙ্গে মিলিত হয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।
১৭.
নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
  1. ক) ট্রপিক অব ক্যাপিকর্ন
  2. খ) ট্রপিক অব ক্যান্সার
  3. গ) ইকুয়েটর
  4. ঘ) আর্কটিক সার্কেল
সঠিক উত্তর:
খ) ট্রপিক অব ক্যান্সার
উত্তর
সঠিক উত্তর:
খ) ট্রপিক অব ক্যান্সার
ব্যাখ্যা
- বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত।
- সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত।
- এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
- এছাড়া বাংলাদেশের উপর দিয়ে ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।

সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেনি।
১৮.
স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে ভাগ ছিলো?
  1. ক) ১৯টি
  2. খ) ৯টি
  3. গ) ৮টি
  4. ঘ) ১১টি
সঠিক উত্তর:
ঘ) ১১টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১টি
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধ:
- যুদ্ধ পরিচালনার সুবিধার্থে মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১১ এপ্রিল সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এসব সেক্টরকে আবার ৬৪টি সাব সেক্টরে ভাগ করা হয়।
- এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন করা হয়।
- ১০ নং সেক্টর ছিল একমাত্র নৌ সেক্টর যেখানে কোন নিয়মিত কমান্ডার ছিলো না।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেনি।
১৯.
ভূমিকম্পের কম্পনের বেগ সর্বাপেক্ষা বেশি?
  1. ক) কেন্দ্রে
  2. খ) উপকেন্দ্রে
  3. গ) ভূ-অভ্যন্তরে
  4. ঘ) উপকেন্দ্রের চারপাশে
সঠিক উত্তর:
খ) উপকেন্দ্রে
উত্তর
সঠিক উত্তর:
খ) উপকেন্দ্রে
ব্যাখ্যা
• ভূমিকম্পের কম্পনের বেগ সর্বাপেক্ষা বেশি উপকেন্দ্রে
- ভূঅভ্যন্তরে আকস্মিক সৃষ্ট কম্পনের ফলে আকস্মিকভাবে ভূমির যে কম্পন হয় তাকে ভূমিকম্প বলা হয়।
- ভূ-অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কেন্দ্র বলে।
- কেন্দ্র থেকে সোজা উপরের দিকে ভূ-পৃষ্ঠস্থ বিন্দুকে উপকেন্দ্র বলে।
- এই উপকেন্দ্র ভূমিকম্পের তীব্রতা সর্বাধিক হয়ে থাকে।
- ভূমিকম্পের কেন্দ্র ভূ-অভ্যন্তরের প্রায় ১৬-২০ কিলোমিটারের মধ্যে অবস্থিত হয়ে থাকে।
- যে যন্ত্রের সাহাযে ভূমিকম্প পরিমাপ করা হয় তাকে বলা হয় সিসমোগ্রাফ।
- তবে ভূমিকম্পের তীব্রতা নির্ণয় করা হয় রিখটার স্কেলের সাহায্যে।

উৎস: ভূগোল-১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
পৃথিবীর নিকটতম গ্রহ-
  1. ক) শুক্র
  2. খ) মঙ্গল
  3. গ) বৃহস্পতি
  4. ঘ) বুধ
সঠিক উত্তর:
ক) শুক্র
উত্তর
সঠিক উত্তর:
ক) শুক্র
ব্যাখ্যা
• পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র

শুক্র: সূর্যের চারিদিকে ঘুরে আসতে শুক্রের সময় লাগে ২২৫ দিন।
- সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় ১০.৮ কোটি কিলোমিটার।
- পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র।
- ভোর রাতে পূর্ব আকাশে শুক্র গ্রহকে বলা হয় শুকতারা।
- সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে একে বলা হয় সন্ধ্যাতারা।
- শুক্র গ্রহেরও কোনো উপগ্রহ নেই।

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
কচুরীপানা পানিতে ভাসে?
  1. ক) শিকড় লম্বা বলে
  2. খ) কাণ্ড ফাঁপা বলে
  3. গ) পাতাগুলো ছড়ানো বলে
  4. ঘ) সবগুলোই ঠিক
সঠিক উত্তর:
খ) কাণ্ড ফাঁপা বলে
উত্তর
সঠিক উত্তর:
খ) কাণ্ড ফাঁপা বলে
ব্যাখ্যা
• কচুরিপানা পানিতে সহজে ভাসতে পারে, কারণ এদের কাণ্ড ফাঁপা বলে
- কচুরিপানা সহ অধিকাংশ জলজ উদ্ভিদের কান্ড ফাঁপা।
- এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে। তাই এরা পানিতে ভাসতে পারে।
- এই বায়ু কুঠুরী জলজ উদ্ভিদকে পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করে। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২২.
নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
  1. ক) নির্গমন মুখ
  2. খ) যুক্তি বর্তনী
  3. গ) স্মৃতি
  4. ঘ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
সঠিক উত্তর:
ঘ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
ব্যাখ্যা
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।
- কম্পিউটারের সংগঠন বলতে মূলত হার্ডওয়্যারের সংগঠনকেই বোঝানো হয়।
- কম্পিউটার বিভিন্ন প্রকার যন্ত্র বা যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত।
- বিভিন্ন ধরনের কাজের প্রয়োজনে কম্পিউটারের বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশ সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী পরস্পরের সথে সংযুক্ত থাকে।
- কম্পিউটারের বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশকে পারস্পরিক সংযোগ দ্বারা সংযুক্ত করা অবস্থাকেই কম্পিউটার সংগঠন বলা হয়।
- গাণিতিক যুক্তি অংশ, নিয়ন্ত্রণ অংশ ও প্রধান স্মৃতি অংশকে একত্রে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউ (CPU) বলা হয়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩.
“হয় রওনা হও, নয়ত গাড়িতে ওঠ”- এটি কোন ধরণের বাক্য?
  1. ক) সরল বাক্য
  2. খ) যৌগিক বাক্য
  3. গ) জটিল বাক্য
  4. ঘ) মিশ্র বাক্য
সঠিক উত্তর:
খ) যৌগিক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
খ) যৌগিক বাক্য
ব্যাখ্যা
“হয় রওনা হও, নয়ত গাড়িতে ওঠ”- এটি যৌগিক বাক্য

পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
হয় রওনা হও, নতুবা গাড়িতে ওঠো - যৌগিক বাক্যের উদাহরণ।

আরো বিস্তারিত ব্যাখ্যা: 
যৌগিক বাক্য:
- দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
- এবং,  ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু,অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।
- কমা(, ), সেমিকোলন(ঃ), কোলন( ; ), ড্যাশ( -) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।

জটিল বাক্য
- যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-- - তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।
যেমন –
যে ছেলেটি এখানে এসেছিল. সে আমার ভাই ।

সরল বাক্য
- যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।
যেমন - পাখিগুলো নীল আকাশে উড়ছে।
- বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সরল বাক্য হয়। যেমন – তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পায়চারি করতে করতে বাজারের দিকে গেলেন ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, নবম-দশম শ্রেণি, সংস্করণ ২০২২।
২৪.
সূর্যে শক্তি উৎপন্ন হয়-
  1. ক) পরমাণুর ফিশন পদ্ধতিতে
  2. খ) পরমাণুর ফিউশন পদ্ধতিতে
  3. গ) রাসায়নিক বিক্রিয়ার ফলে
  4. ঘ) তেজস্ক্রিয়তার ফলে
সঠিক উত্তর:
খ) পরমাণুর ফিউশন পদ্ধতিতে
উত্তর
সঠিক উত্তর:
খ) পরমাণুর ফিউশন পদ্ধতিতে
ব্যাখ্যা
• সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে
- সূর্য থেকে যে শক্তি পাওয়ার যায় তাকে বলা হয় সৌরশক্তি।
- সূর্য সকল শক্তির উৎস।
- পৃথিবীতে যত শক্তি আছে তার সবই কোনো না কোনোভাবে সূর্যের কিরণ থেকে তৈরি হয়েছে।
- প্রকৃতপক্ষে সূর্যের শক্তির উৎস পারমাণবিক শক্তি, কারণ সূর্যে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়।
- এ শক্তি পৃথিবীতে বিকিরিত হয়।

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
  1. ক) কম হয়
  2. খ) বেশি হয়
  3. গ) একই থাকে
  4. ঘ) খুব কম হয়
সঠিক উত্তর:
গ) একই থাকে
উত্তর
সঠিক উত্তর:
গ) একই থাকে
ব্যাখ্যা
• বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই থাকে
- ইলেকট্রিক রেগুলেটর (Electric Regulator) ব্যবহার করলে ফুল স্পিডে বা আস্তে যেভাবেই ঘুরানো হয় পাওয়ার একই খরচ হয়। কারন ইলেকট্রিক্যাল রেগুলেটর ইন্ডাকটর দ্বারা তৈরি।
- ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের গতি কমে কিন্তু ইন্ডাক্টর উত্তপ্ত হয়। এই উত্তাপের কারনে বৈদ্যুতিক পাওয়ার খরচ হয়। 
- আবার ইলেকট্রনিক রেগুলেটরের (Electronic Regulator) বেলায় ভিন্ন। এটি একটি ভেরিয়েবল রেজিস্টর। এটি তৈরি হয় থাইরিস্টর ইলেকট্রনিক ডিভাইস দিয়ে। ত
- এতে উত্তাপের পরিমাণ অত্যন্ত কম থাকার কারনে রেগুলেটর লসও খুবি নগন্য হয়। ফলে ফ্যানের গতি কমালে পাওয়ার কম খরচ হবে এবং ফ্যানের গতি বাড়ালে পাওয়ার খরচ বাড়বে। 
- তাই ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম হলে বিদ্যুৎ খরচ কম হয়। 

উৎস: সাধারন বিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
মায়ানমার ও বাংলাদেশকে বিভক্তকারী নদীর নাম কী?
  1. ক) কর্ণফুলি
  2. খ) নাফ
  3. গ) মাতামুহুরী
  4. ঘ) সাঙ্গু
সঠিক উত্তর:
খ) নাফ
উত্তর
সঠিক উত্তর:
খ) নাফ
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো -নাফ

• নাফ নদী:

- নাফ নদীর উৎপত্তি স্থল মিয়ানমার।
- এ নদী বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমার সীমানা নির্দেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- নাফ নদীর মোহনা অত্যন্ত প্রশস্ত।
- উৎপত্তিস্থল থেকে বঙ্গোপসাগরে পতিত হওয়া পর্যন্ত এ নদীর দৈর্ঘ্য প্রায় ৫৬ কিলোমিটার।
- মায়ানমার ও বাংলাদেশকে বিভক্তকারী নদী।

উৎস: নবম - দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ বই (উন্মুক্ত)।
২৭.
নাড়ির স্পন্দন প্রবাহিত হয়-
  1. ক) ধমনীর ভেতর দিয়ে
  2. খ) শিরার ভেতর দিয়ে
  3. গ) স্নায়ুর ভেতর দিয়ে
  4. ঘ) ল্যাকটিয়ারের ভেতর দিয়ে
সঠিক উত্তর:
ক) ধমনীর ভেতর দিয়ে
উত্তর
সঠিক উত্তর:
ক) ধমনীর ভেতর দিয়ে
ব্যাখ্যা
• নাড়ির স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভেতর দিয়ে
- যেসব রক্তনালির মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিন্ডে থেকে সারা দেহে বাহিত হয়, তাকে ধমনী বলে।
- ধমনীর প্রাচীরের মধ্যস্তর পেশিবহুল ও পুরু।
- এর রক্তের গতির দিক সাধারণত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন দিকে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৮.
মানুষের ক্রোমেজোমের সংখ্যা কত?
  1. ক) ২০ জোড়া
  2. খ) ২১ জোড়া
  3. গ) ২২ জোড়া
  4. ঘ) ২৩ জোড়া
সঠিক উত্তর:
ঘ) ২৩ জোড়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৩ জোড়া
ব্যাখ্যা
• মানুষের ক্রোমেজোমের সংখ্যা ২৩ জোড়া। 
- এর মধ্যে ২২ জোড়া স্ত্রী ও পুরুষে একই রকম। এদের অটোজোম বলা হয়। 
- বাকি এক জোড়া মানুষের লিঙ্গ নির্ধারণ করে বলে এদের সেক্স ক্রোমোজোম বলে।
- মানবেদেহে সাধারণত ক্রোমোজোমের দুই সেট থাকে। 

উৎস: জীববিজ্ঞান,২য় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
কোনটি অপুষ্পক উদ্ভিদ নয়?
  1. ক) ক্লোরেলা
  2. খ) শিমুল
  3. গ) নষ্টক
  4. ঘ) ব্যাঙের ছাতা
সঠিক উত্তর:
খ) শিমুল
উত্তর
সঠিক উত্তর:
খ) শিমুল
ব্যাখ্যা
শিমুল অপুষ্পক উদ্ভিদ নয়।
- শিমুল সপুষ্পক উদ্ভিদ।

অপুষ্পক উদ্ভিদ: যে সকল উদ্ভিদে কখনো ফুল ও ফল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলা হয়।
যেমন- ক্লোরেলা, নস্টক, শৈবাল, ছত্রাক, মস, ফার্ন ইত্যাদি।

উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণী।
৩০.
ভূমির অবস্থা ও গঠন সময়ের হিসেবে বাংলাদেশের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়?
  1. ক) ২ ভাগ
  2. খ) ৩ ভাগ
  3. গ) ৪ ভাগ
  4. ঘ) ৫ ভাগ
সঠিক উত্তর:
খ) ৩ ভাগ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ ভাগ
ব্যাখ্যা
ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশে তিন ধরনের ভূমিরূপ দেখা যায়।
এগুলো হলো:
- টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী
- প্লাইস্টোসিনকালের চত্বরভূমি
- সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি।
৩১.
কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য-
  1. ভিটামিন- এ
  2. ভিটামিন- সি
  3. লৌহ
  4. ক্যালসিয়াম
সঠিক উত্তর:
ক্যালসিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ক্যালসিয়াম
ব্যাখ্যা
ক্যালসিয়ামের উদ্ভিজ্জ উৎস: ডাল, তিল, গাজর, ফুলকপি, পালংশাক, কচুশাক, লাল শাক, বাধাকপি ইত্যাদি৷ 
লৌহ/আয়রনের উদ্ভিজ্জ উৎস: ফুলকপির পাতা, নটোশাক, নিম পাতা, ডুমুর, কাঁচা কলা, ভুট্টা, গম, বাদাম ইত্যাদি৷

ক্যালসিয়ামের প্রধান উৎসের তালিকায় কচু শাক দেয়া আছে। তবে, কচু শাক লৌহেরও ভাল উৎস।
যেহেতু, প্রধান উৎস হিসেবে জীববিজ্ঞান বইতে ক্যালসিয়াম সরাসরি বলা আছে, 
তাই ক্যালসিয়াম উত্তর নেয়া হয়েছে। 
৩২.
নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
  1. ক) সবুজ সার
  2. খ) পটাশ
  3. গ) টিএসপি
  4. ঘ) ইউরিয়া
সঠিক উত্তর:
ঘ) ইউরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইউরিয়া
ব্যাখ্যা
• নাইট্রোজেন গ্যাস থেকে ইউরিয়া সার প্রস্তুত করা হয়।
- নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রুপান্তরিত করা হয়।
- অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন হয় ।
- এতে নাইট্রোজেনের পরিমাণ ৪৬%।
- ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে।

উৎস: কৃষি বাতায়ন ওইয়েবসাইট।
৩৩.
সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান হলো-
  1. ক) তামা ও লোহা
  2. খ) টিন ও দস্তা
  3. গ) তামা ও টিন
  4. ঘ) লোহা ও দস্তা
সঠিক উত্তর:
গ) তামা ও টিন
উত্তর
সঠিক উত্তর:
গ) তামা ও টিন
ব্যাখ্যা
• সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান হলাে তামা ও টিন
- ২৫ - ১০ % টিন ও ৭৫ - ৯০ % কপার এর সমন্বয়ে এই সংকর ধাতুটি তৈরি।
- ব্রোঞ্জ ধাতু কাঁসা নামেও বহুল পরিচিত।
- সংকর ধাতু হলো একাধিক ধাতু বা একটি ধাতুর সাথে বিভিন্ন উপাদানের মিশ্রণ।

উৎস: বিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।
৩৪.
কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম?
  1. ক) লাল
  2. খ) হলুদ
  3. গ) বেগুনি
  4. ঘ) নীল
সঠিক উত্তর:
ক) লাল
উত্তর
সঠিক উত্তর:
ক) লাল
ব্যাখ্যা
লাল রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম।
- যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম।
- লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।
- বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশী ।

উৎস: পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩৫.
কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
  1. ক) ০° সেলসিয়াস
  2. খ) ৪° সেলসিয়াস
  3. গ) ৬° সেলসিয়াস
  4. ঘ) ৭° সেলসিয়াস
সঠিক উত্তর:
খ) ৪° সেলসিয়াস
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪° সেলসিয়াস
ব্যাখ্যা
৪° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি।
- পানির ঘনত্ব তাপমাত্রার ওপরে নির্ভর করে।
- পানির ঘনত্ব সবচেয়ে বেশি ৪° সেন্টিগ্রেড তাপমাত্রায়। আর সেটি হচ্ছে ১ গ্রাম/ সি.সি বা ১০০০ কেজি/মিটার কিউব।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩৬.
আট বাহুবিশিষ্ট সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে-
  1. ক) ৪৫°
  2. খ) ৬০°
  3. গ) ৮০°
  4. ঘ) ১০০°
সঠিক উত্তর:
ক) ৪৫°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: আট বাহুবিশিষ্ট সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে-

সমাধান:
সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণ সমান।

আমরা জানি,
বহুভুজের বহিঃস্থ কোণসমূহের সমষ্টি = ৩৬০°
∴ একটি বহিঃস্থ কোণ = ৩৬০°/৮ = ৪৫°
৩৭.
ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর-
  1. ক) সমান হবে
  2. খ) দ্বিগুণ হবে
  3. গ) অর্ধেক হবে
  4. ঘ) এক তৃতীয়াংশ হবে
সঠিক উত্তর:
গ) অর্ধেক হবে
উত্তর
সঠিক উত্তর:
গ) অর্ধেক হবে
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর-

সমাধান:
ত্রিভুজের যেকোনাে দুই বাহুর মধ্যবিন্দুর সংযােজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক।
 

ABC একটি ত্রিভুজ। D ও E যথাক্রমে ত্রিভুজটির AB ও AC বাহুর মধ্যবিন্দু।
DE = BC/2
৩৮.
কোন পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী ইংরেজিতে, ২৫% গণিতে এবং ১৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
  1. ক) ৩০
  2. খ) ৩৫
  3. গ) ৪০
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
ঘ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী ইংরেজিতে, ২৫% গণিতে এবং ১৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?

সমাধান: 
শুধু ইংরেজিতে ফেল করে = (৪০ - ১৫)%
= ২৫%
শুধু গণিতে ফেল করে = (২৫ - ১৫)%
= ১০%
ইংরেজি, গণিত এবং উভয় বিষয়ে ফেল করে = (২৫ + ১০ + ১৫)%
= ৫০%

∴ উভয় বিষয়ে পাস করে = (১০০ - ৫০)%
= ৫০%
৩৯.
১, ৪, ১৩, ৪০.......... ধারাটির পরবর্তী পদ কত?
  1. ক) ৩৯
  2. খ) ৮১
  3. গ) ১২১
  4. ঘ) ৩৬৩
সঠিক উত্তর:
গ) ১২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২১
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৪, ১৩, ৪০, ........... ধারাটির পরবর্তী পদ কত? 

সমাধান:
১ম পদ = ১
২য় পদ = ১ + ৩ = ৪
৩য় পদ = ৪ + ৩ × ৩ = ১৩
৪র্থ পদ = ১৩ + ৯ × ৩ =  ৪০
৫ম পদ = ৪০ + ২৭ × ৩ = ১২১
৪০.
২, ৬, ১০, ১৪, ......... ধারাটির ৭ম পদ কত?
  1. ক) ২২
  2. খ) ২৬
  3. গ) ২৮
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
খ) ২৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৬, ১০, ১৪, ......... ধারাটির ৭ম পদ কত?

সমাধান:
এখানে,
১ম পদ = ২
২য় পদ = ১ম পদ + ৪ = ২ + ৪ = ৬
৩য় পদ = ২য় পদ + ৪ = ৬ + ৪ = ১০
৪র্থ পদ = ৩য় পদ + ৪ = ১০ + ৪ = ১৪
৫ম পদ = ৪র্থ পদ + ৪ = ১৪ + ৪ = ১৮
৬ষ্ঠ পদ = ৫ম পদ + ৪ = ১৮ + ৪ = ২২
৭ম পদ = ৬ষ্ঠ পদ + ৪ = ২২ + ৪ = ২৬
৪১.
একটি জিনিস ৫৬০ টাকায় বিক্রয় করায় ১২% লাভ হলো জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৫০০ টাকা
  2. খ) ৫১২ টাকা
  3. গ) ৫২০ টাকা
  4. ঘ) ৫২৫ টাকা
সঠিক উত্তর:
ক) ৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জিনিস ৫৬০ টাকায় বিক্রয় করায় ১২% লাভ হলো জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১২% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ১২) টাকা = ১১২ টাকা

বিক্রয়মূল্য ১১২ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৫৬০)/১১২ টাকা
= ৫০০ টাকা
৪২.
একটি জিনিস ২৫০ টাকায় ক্রয় করে ২৮০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ১০%
  2. খ) ১২%
  3. গ) ১৫%
  4. ঘ) ২০%
সঠিক উত্তর:
খ) ১২%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জিনিস ২৫০ টাকায় ক্রয় করে ২৮০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
লাভ = (২৮০ - ২৫০) টাকা = ৩০ টাকা

২৫০ টাকায় লাভ হয় = ৩০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ৩০/২৫০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৩০ × ১০০)/২৫০ টাকা
= ১২ টাকা
৪৩.
৬৪ কে ৭ : ৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে -
  1. ক) ৫৪
  2. খ) ৫৬
  3. গ) ৫৮
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
খ) ৫৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৪ কে ৭ : ৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে -

সমাধান:
ধরি,
নতুন সংখ্যা = ক 

∴ ক : ৬৪ = ৭ : ৮
বা, ক/৬৪ = ৭/৮
বা, ৭ক = ৬৪ × ৭
বা, ক = ৪৪৮/৮
∴ ক = ৫৬
৪৪.
দুইটি রাশির অনুপাত ৭ : ১২। উত্তর রাশি ৯৬ হলে পূর্ব রাশি কত?
  1. ক) ৪৯
  2. খ) ৫৪
  3. গ) ৫৬
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
গ) ৫৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৭ : ১২। উত্তর রাশি ৯৬ হলে পূর্ব রাশি কত?

সমাধান:
ধরি,
পূর্ব রাশি = ক

আমরা জানি,
দুইটি রাশির অনুপাত = পূর্ব রাশি : উত্তর রাশি
৭ : ১২ = ক : ৯৬
বা, (৭/১২) = (ক/৯৬)
বা, ১২ক = ৯৬ × ৭
বা, ক = ৬৭২/১২
∴ ক = ৫৬

∴ পূর্ব রাশি = ৫৬
৪৫.
পিতা ও দুই পুত্রের বয়সের গড় ২০ বৎসর। ২ বৎসর পূর্বে দুই পুত্রের বয়সের গড় ছিল ১২ বৎসর। পিতার বর্তমান বয়স কত?
  1. ক) ২৬ বৎসর
  2. খ) ২৮ বৎসর
  3. গ) ৩০ বৎসর
  4. ঘ) ৩২ বৎসর
সঠিক উত্তর:
ঘ) ৩২ বৎসর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩২ বৎসর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বয়সের গড় ২০ বৎসর। ২ বৎসর পূর্বে দুই পুত্রের বয়সের গড় ছিল ১২ বৎসর। পিতার বর্তমান বয়স কত?

সমাধান: 
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর
পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = (২০ × ৩) বছর
= ৬০ বছর 

২ বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ১২ বছর 
২ বছর পূর্বে দুই পুত্রের মোট বয়স = ১২ × ২ বছর 
= ২৪ বছর 
বর্তমানে দুই পুত্রের মোট বয়স = ২৪ + (২ + ২) বছর 
= (২৪ + ৪) বছর 
= ২৮ বছর 

∴ পিতার বর্তমান বয়স = (৬০ - ২৮) = ৩২ বছর
৪৬.
৯ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। ৩ জন ছাত্রের বয়সের গড় ১৭ বছর হলে বাকি ৬ জন ছাত্রের বয়সের গড় কত?
  1. ক) ১৪ বছর
  2. খ) ১৫ বছর
  3. গ) ১৬ বছর
  4. ঘ) ১৭ বছর
সঠিক উত্তর:
ক) ১৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। ৩ জন ছাত্রের বয়সের গড় ১৭ বছর হলে বাকি ৬ জন ছাত্রের বয়সের গড় কত?

সমাধান: 
৯ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর
∴ ৯ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১৫ × ৯) বছর
= ১৩৫ বছর

আবার,
৩ জন ছাত্রের বয়সের গড় ১৭ বছর
∴ ৩ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১৭ × ৩) বছর
= ৫১ বছর

∴ ৬ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১৩৫ - ৫১) বছর = ৮৪ বছর
∴ ৬ জন ছাত্রের বয়সের গড় = (৮৪/৬) বছর
= ১৪ বছর
৪৭.
একজন কৃষকের ৪০টি গরুর জন্য ৩৫ দিনের খাদ্য মজুদ আছে। তিনি আরো ১০টি গরু ক্রয় করলে ঐ খাদ্যে কত দিন চলবে?
  1. ক) ২০ দিন
  2. খ) ২৪ দিন
  3. গ) ২৬ দিন
  4. ঘ) ২৮ দিন
সঠিক উত্তর:
ঘ) ২৮ দিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কৃষকের ৪০টি গরুর জন্য ৩৫ দিনের খাদ্য মজুদ আছে। তিনি আরো ১০টি গরু ক্রয় করলে ঐ খাদ্যে কত দিন চলবে?

সমাধান: 
মোট গরুর সংখ্যা = (৪০ + ১০) টি = ৫০ টি

৪০টি গরুর জন্য খাদ্য চলে = ৩৫ দিন
∴ ১ টি গরুর জন্য খাদ্য চলে = (৩৫ × ৪০) দিন
∴ ৫০ টি গরুর জন্য খাদ্য চলে = (৩৫ × ৪০)/৫০ দিন
= ২৮ দিন
৪৮.
৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক নিয়োগ করতে হবে?
  1. ক) ২৪ জন
  2. খ) ২৬ জন
  3. গ) ২৮ জন
  4. ঘ) ৩০ জন
সঠিক উত্তর:
গ) ২৮ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক নিয়োগ করতে হবে?

সমাধান:
২১ দিনে একটি কাজ শেষ করতে পারে ৫৬ জন শ্রমিকে 
∴ ১ দিনে একটি কাজ শেষ করতে পারে ৫৬ × ২১ জন শ্রমিকে 
∴ ১৪ দিনে একটি কাজ শেষ করতে পারে (৫৬ × ২১)/১৪ জন শ্রমিকে 
= ৮৪ জন শ্রমিকে 

∴ নতুন শ্রমিক লাগবে = (৮৪ - ৫৬)জন = ২৮ জন 
৪৯.
x - 1/x = 7 হলে x2 + 1/x2 এর মান কত?
  1. ক) 49
  2. খ) 50
  3. গ) 51
  4. ঘ) 52
সঠিক উত্তর:
গ) 51
উত্তর
সঠিক উত্তর:
গ) 51
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 7 হলে x2 + 1/x2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x - 1/x = 7

প্রদত্ত রাশি = x2 + 1/x2
= (x - 1/x)2 + 2 . x . 1/x
= (7)2 + 2
= 49 + 2
= 51
৫০.
(a + b) = 5 এবং ab = 4 হলে (a - b)2 এর মান কত?
  1. ক) 41
  2. খ) 33
  3. গ) 9
  4. ঘ) 17
সঠিক উত্তর:
গ) 9
উত্তর
সঠিক উত্তর:
গ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: (a + b) = 5 এবং ab = 4 হলে (a - b)2 এর মান কত?

সমাধান: 
a + b = 5
ab = 4

আমরা জানি 
(a - b)2 = (a + b)2 - 4ab
বা, (a - b)2 = 52 - (4 × 4)
বা, (a - b)2 = 25 - 16
∴ (a - b)2 = 9
৫১.
'At home' এর অর্থ-
  1. ক) Home made of bricks
  2. খ) One who has lost home
  3. গ) Try to make a home
  4. ঘ) Familiar with
সঠিক উত্তর:
ঘ) Familiar with
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Familiar with
ব্যাখ্যা
• At home
English Meaning: skilled / comfortable.
Bangla Meaning: দক্ষ, ঘরের মত আরামপ্রদ

Ex. Sentence: 1. He is at home in English.
Bangla Meaning: ১. সে ইংরেজিতে দক্ষ।

Ex. Sentence: 2. I never feel at home in Dhaka city.
Bangla Meaning: ২. আমি ঢাকা শহরে কখনো স্বস্তি পাই না।

Familiar with দ্বারা বোঝায় কোন কিছুর সঙ্গে পরিচিত বা ঘনিষ্ঠ এমন। তাই familiar with অনেকটা comfortable এর মত অর্থ প্রকাশ করে বলে এটিকেই সঠিক উত্তর হিসেবে বিবেচনায় ধরা হয়েছে।
৫২.
কোনটি 'Effort' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) Assurance
  2. খ) Attempt
  3. গ) Erect
  4. ঘ) Exclude
সঠিক উত্তর:
খ) Attempt
উত্তর
সঠিক উত্তর:
খ) Attempt
ব্যাখ্যা
•Effort - প্রচেষ্টা; শক্তিপ্রয়োগ।
Assurance - আত্মপ্রত্যয়; আত্মবিশ্বাস
Attempt - চেষ্টা/উপক্রম/যত্ন/উদযোগ করা; প্রবৃত্ত হওয়া।
Erect - খাড়া; সিধা।
Exclude - বাদ দেওয়া।

অর্থাৎ, Effort শব্দটির Synonym হচ্ছে - Attempt.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৫৩.
কোনটি 'Brief' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) Short
  2. খ) Copious
  3. গ) Eloquent
  4. ঘ) Profuse
সঠিক উত্তর:
ক) Short
উত্তর
সঠিক উত্তর:
ক) Short
ব্যাখ্যা
- 'Brief' শব্দের সমার্থক শব্দ হচ্ছে Short.
English Meaning: Short in duration.
Bangla Meaning: সংক্ষিপ্ত; ক্ষণিক।

Others Option:
Copious - প্রাচুর্যপূর্ণ।
Eloquent - বাকপটুতা; বাগ্মিতা।
Profuse - সুপ্রচুর; উচ্ছ্বসিত; আত্যন্তিক।

Source:
1. Accessible Dictionary.
2. Merriam-Webster  Dictionary.
৫৪.
Students should attend_____ their lessons, বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) with
  2. খ) on
  3. গ) at
  4. ঘ) to
সঠিক উত্তর:
ঘ) to
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to
ব্যাখ্যা
• কিছুর প্রতি মনোযোগী হওয়া বুঝাতে attentive to ব্যবহার করতে হয়।
If someone is attentive, they are very helpful and take care of you: He was very attentive to her when she was ill.

Source: Cambridge Dictionary.
৫৫.
I approved _____his action. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) at
  2. খ) on
  3. গ) of
  4. ঘ) with
সঠিক উত্তর:
গ) of
উত্তর
সঠিক উত্তর:
গ) of
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - I approved of his action. 
- Approve এরপর preposition হিসেবে সবসময় of বসে।
- আনুষ্ঠানিকভাবে কিছু গ্রহণ বা অনুমতি দেওয়া বোঝাতে approve এর পর appropriate preposition হিসাবে of বসে।
৫৬.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) I took my tea at 5 p.m.
  2. খ) He refused to help me.
  3. গ) Keep it on the table.
  4. ঘ) I saw him long before.
সঠিক উত্তর:
খ) He refused to help me.
উত্তর
সঠিক উত্তর:
খ) He refused to help me.
ব্যাখ্যা
সঠিক বাক্য - He refused to help me.

• I took my tea at 5 p.m.  এর সঠিক রূপ - I took tea at 5 p.m. 
• Keep it on the table. এর সঠিক রূপ - Put it on the table.
• I saw him long before. এর সঠিক রূপ - I saw him long ago.
৫৭.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) Put the book on the table
  2. খ) The examiner saw my papers
  3. গ) I feel some better
  4. ঘ) He is not in the committee
সঠিক উত্তর:
ক) Put the book on the table
উত্তর
সঠিক উত্তর:
ক) Put the book on the table
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে Put the book on the table বাক্যটি সঠিক।

• Put the book on the table.
- স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শ বুঝাতে on বসে।

অন্যান্য অপশন:
• The examiner saw my papers
- বাক্যে papers বসবে না। কেননা paper দ্বারা singular & Plural উভয়কেই বুঝায়।

• I feel some better
- এখানে some বসায় বাক্যটি ভুল।

• He is not in the committee - বাক্যটি সঠিক নয়। 
কারন - কেউ কোন ধরনের বা কিছুর সদস্য বুঝাতে on বসে।
৫৮.
He said to me, "By God! I shall support you."- বাক্যটির indirect speech হবে-
  1. ক) He swore by God that he will support me.
  2. খ) He swore by God that he will have supported me.
  3. গ) He swear by God that he would have supported me.
  4. ঘ) He swore by God that he would support me.
সঠিক উত্তর:
ঘ) He swore by God that he would support me.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He swore by God that he would support me.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে He swore by God that he would support me.

Explanation:
If the reporting verb is in the past tense, then the modals like will/shall change to would.
অর্থাৎ reporting verb যদি past tense হয় তাহলে reporting speech এ will/shall পরিবর্তে would বসে।
Example:
Direct Speech: He said to me, "By God! I shall support you."
Indirect Speech: He swore by God that he would support me.
৫৯.
He said, "The earth moves round the sun."_______ বাক্যটির indirect speech হবে-
  1. ক) He said that the earth moved round the sun.
  2. খ) He said that the earth moves round the sun.
  3. গ) He said that the earth has moved the round the sun.
  4. ঘ) He said that the earth had moved round the sun.
সঠিক উত্তর:
খ) He said that the earth moves round the sun.
উত্তর
সঠিক উত্তর:
খ) He said that the earth moves round the sun.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে He said that the earth moves round the sun.

১. Reporting verb এর object উল্লেখ থাকলে said পরিবর্তিত হয়ে told হয়, আর object উল্লেখ না থাকলে said অপরিবর্তিত থাকে। 
২. Reported verb যদি universal truth হয়, তাহলে indirect speech করার সময় এর Tense পরিবর্তিত হয় না। 

তাই সঠিক indirect speech হবে - He said that the earth moves round the sun.
৬০.
'Do not hate the poor.' বাক্যটির Passive form হবে-
  1. ক) Let not the poor be hated.
  2. খ) Let the poor not to be hated.
  3. গ) Poor not to be hated.
  4. ঘ) Poor are not be hated.
সঠিক উত্তর:
ক) Let not the poor be hated.
উত্তর
সঠিক উত্তর:
ক) Let not the poor be hated.
ব্যাখ্যা
• Imperative sentence এর voice change করার নিয়ম হচ্ছে :
Let + object + be + past participle. বাক্য negative হলে Let এর পরে not যুক্ত হবে।
সুতরাং,বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে - Let not the poor be hated.
৬১.
How can you do this? বাক্যটির Passive form হবে-
  1. ক) How this can be done by you?
  2. খ) How could this be done by you?
  3. গ) How can this be done by you?
  4. ঘ) How this could be done by you?
সঠিক উত্তর:
গ) How can this be done by you?
উত্তর
সঠিক উত্তর:
গ) How can this be done by you?
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে How can this be done by you?

• How দ্বারা শুরু Interrogative sentence কে Active voice থেকে passive voice করার নিয়ম:
How + auxiliary verb + object + V3 + by + active এর sub + ?.
Example:
Active: How can you do this.
Passive: How can this be done by you.
৬২.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Accesible
  2. খ) Accessible
  3. গ) Acesible
  4. ঘ) Accissable
সঠিক উত্তর:
খ) Accessible
উত্তর
সঠিক উত্তর:
খ) Accessible
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে সঠিক বানান হচ্ছে Accessible.

Accessible (adjective):
English Meaning:  capable of being reached.
Bangla Meaning: অভিগম্য; কোনো কিছুর দ্বারা প্রভাবিত করার উপযোগী।

Source:
1. Accessible Dictionary.
2. Merriam-Webster  Dictionary.
৬৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Accession
  2. খ) Accesion
  3. গ) Acsession
  4. ঘ) Aavesion
সঠিক উত্তর:
ক) Accession
উত্তর
সঠিক উত্তর:
ক) Accession
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে সঠিক বানান হচ্ছে Accession.
Accession (noun):
English Meaning: The act or process by which someone rises to a position of honor or power.
Bangla Meaning: কোনো পদ, পদমর্যাদা বা অবস্থায় আরোহণ।

Source:
1. Accessible Dictionary.
2. Merriam-Webster  Dictionary.
৬৪.
কোনটি Abstract Noun?
  1. ক) Man
  2. খ) Height
  3. গ) Jury
  4. ঘ) Long
সঠিক উত্তর:
খ) Height
উত্তর
সঠিক উত্তর:
খ) Height
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে Height হচ্ছে Abstract Noun.

• Abstract Noun: 
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
Example:  Height, Goodness, Kindness, Whiteness, Hardness, Brightness, honesty, Wisdom, Bravery etc.
৬৫.
কোনটি Collective Noun?
  1. ক) Girl
  2. খ) Books
  3. গ) Library
  4. ঘ) Soldiers
সঠিক উত্তর:
গ) Library
উত্তর
সঠিক উত্তর:
গ) Library
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -  Library হচ্ছে collective noun. 
• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.

অন্য অপশন গুলোর মধ্যে - 
Girl, Books এবং Soldiers হচ্ছে common noun.
৬৬.
'যার কোন উপায় নেই' - এক কথায় কি হবে?
  1. ক) নিরুপায়
  2. খ) নাচার
  3. গ) অনন্যোপায়
  4. ঘ) উপায়হীন
সঠিক উত্তর:
ক) নিরুপায়
উত্তর
সঠিক উত্তর:
ক) নিরুপায়
ব্যাখ্যা
'যার কোন উপায় নেই' - এক কথায়: 'নিরুপায়' 

আরও কিছু এক কথায় প্রকাশ- 
'যার অন্য উপায় নাই' এর এক কথায়-- 'অনন্যোপায়'
'যা আঘাত পায়নি' এর এক কথায়-- 'অনাহত'
'যার কোন অবলম্বন নাই' এর এক কথায়-- 'নিরবলম্বন'
'যার উপস্থিত বুদ্ধি আছে' এর এক কথায়-- 'প্রত্নুৎপন্নমতি'
'যার কোন কিছুতেই ভয় নেই' এর এক কথায়- 'অকুতোভয়'  

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি। 
৬৭.
'যা বলা হয়নি' এক কথায় হবে-
  1. ক) অবহিত
  2. খ) অনুক্ত
  3. গ) অবাচ্য
  4. ঘ) অনুল্লেখ
সঠিক উত্তর:
খ) অনুক্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) অনুক্ত
ব্যাখ্যা
'যা বলা হয়নি' এক কথায় হবে- 'অনুক্ত' 

আরও কিছু এক কথায় প্রকাশ- 
বলা অনুচিত এমন - অবাচ্য' 
'যা বলার যোগ্য নয়' - 'অকথ্য'  
যা বলা হবে' - বক্তব্য' 

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান। 
৬৮.
'অগস্ত্য যাত্রা' বাগধারাটির অর্থ কি?
  1. ক) শুরু করা
  2. খ) তাড়াতাড়ি শেষ করা
  3. গ) বিশ্রাম করা
  4. ঘ) শেষ বিদায়
সঠিক উত্তর:
ঘ) শেষ বিদায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শেষ বিদায়
ব্যাখ্যা
অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ- 'শেষ বিদায়'। 
বাক্য গঠন: সবাইকে ছেড়ে কর্তা মশাই অগস্ত্য যাত্রা করলেন।  

এর সমার্থক বাগধারা হচ্ছে 
- 'পটল তোলা' বাগধারার অর্থ মারা যাওয়া।
- 'অক্কা পাওয়া' বাগধারার অর্থ মারা যাওয়া। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৯.
'আকস্মিক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) হঠাৎ
  2. খ) চিরন্তন
  3. গ) তিরোভাব
  4. ঘ) স্থির
সঠিক উত্তর:
খ) চিরন্তন
উত্তর
সঠিক উত্তর:
খ) চিরন্তন
ব্যাখ্যা
'আকস্মিক' শব্দের বিপরীতার্থক শব্দ- 'চিরন্তন'

তাছাড়া,
'আবির্ভাব' শব্দের বিপরীতার্থক শব্দ- 'তিরোভাব'
'স্থি'র শব্দের বিপরীতার্থক শব্দ- 'চঞ্চল'

আরো কিছু বিপরীতার্থক শব্দ- 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দার্থ - প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ 'বিভক্ত'।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ 'সংকুচিত'।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ 'জীবিত'।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ 'অসংযত'।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মাহমুদ। 
৭০.
'বিচ্ছিন্ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. ক) বিচ + ছিন্ন
  2. খ) বি + ছিন্ন
  3. গ) বিৎ + চ্ছিন্ন
  4. ঘ) বিৎ + ছিন্ন
সঠিক উত্তর:
খ) বি + ছিন্ন
উত্তর
সঠিক উত্তর:
খ) বি + ছিন্ন
ব্যাখ্যা
'বিচ্ছিন্ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ: 'বি + ছিন্ন' 

'বিচ্ছিন্ন' সন্ধির নিয়ম: 
স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব ( চ্ছ ) হয়।
যথা- 
- বি + ছিন্ন = বিচ্ছিন্ন,
- এক + ছত্র = একচ্ছত্র,
- কথা + ছলে = কথাচ্ছলে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)।
৭১.
'ছায়াশীতল' কোন সমাস (ছায়াতে শীতল)?
  1. ক) তৎপুরুষ
  2. খ) বহুব্রীহি
  3. গ) কর্মধারয়
  4. ঘ) দ্বিগু
সঠিক উত্তর:
ক) তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
ক) তৎপুরুষ
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস
সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লােপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস।
এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।
যেমন- 
ছায়া দ্বারা শীতল = ছায়াশীতল;
ছাত্রদের জন্য আবাস = ছাত্রাবাস
মধু দিয়ে মাখা = মধুমাখা ইত্যাদি। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২ সংস্করণ)।
৭২.
'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ঢেউ
  2. খ) সোজা
  3. গ) অসংহত
  4. ঘ) ঋজু
সঠিক উত্তর:
ক) ঢেউ
উত্তর
সঠিক উত্তর:
ক) ঢেউ
ব্যাখ্যা
'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ- 'ঢেউ'

• ‘ঢেউ’ এর আরো কিছু সমর্থক শব্দ:
তরঙ্গ, বীচি, কল্লোল, ঊর্মি, হিল্লোল, লহরী, বীচি, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি, বীচিমালা, লহর, তরঙ্গহিল্লোল, দোলা, তরঙ্গভঙ্গ, ঊর্মিলহরী, তরঙ্গমালা, তরঙ্গলহরী ইত্যাদি। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ। 
৭৩.
'হারামণি' কোন সমাস (হারিয়েছে যে মণি) ?
  1. ক) তৎপুরুষ
  2. খ) কর্মধারয়
  3. গ) বহুবীহি
  4. ঘ) অব্যয়ীভাব
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
ব্যাখ্যা
'হারামণি' (হারিয়েছে যে মণি)- 'কর্মধারয় সমাস'  

কর্মধারয় সমাস
- যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে। বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয়
এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস।
যেমন-
নীল যে পদ্ম = নীলপদ্ম, যে শান্ত সেই শিষ্ট = শান্তশিষ্ট, যা কাঁচা তাই পাকা= কাঁচাপাকা ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
৭৪.
পড়াশোনায় মন দাও- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় ৭মী
  2. খ) কর্মে ৭মী
  3. গ) অপাদানে শূণ্য
  4. ঘ) অধিকরণে ৭মী
সঠিক উত্তর:
ঘ) অধিকরণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অধিকরণে ৭মী
ব্যাখ্যা
'পড়াশোনায়' অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ। 

• অধিকরণ কারক:
- ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
- অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন- আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই। কাল (সময়) সকালে সূর্য উঠবে।
 
•  'পড়াশোনায় মন দাও'  - বাক্যে অধিকরণ কারকে ৭মী বিভক্তির প্রয়োগ ঘটেছে।
বাক্যটি ক্রিয়া নিষ্পন্ন হওয়ার কালকে বোঝাচ্ছে। 
এবং এতে এ বিভক্তি যুক্ত হয়েছে।
তাই বাক্যটি = অধিকরণে ৭মী প্রকাশ করেছে। 
 
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৫.
গাড়ী স্টেশন ছাড়ল- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় শূণ্য
  2. খ) কর্মে শূণ্য
  3. গ) অপাদানে শূণ্য
  4. ঘ) অধিকরণে শূণ্য
সঠিক উত্তর:
গ) অপাদানে শূণ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) অপাদানে শূণ্য
ব্যাখ্যা
অপাদান কারক:
যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।

'গাড়ী <u>স্টেশন</u> ছাড়ল' বাক্যে 'স্টেশন' থেকে গাড়িটি বিচ্যুত হয়েছে। এবং এতে কোনো বিভক্তি যুক্ত হয়নি। 
- তাই 'স্টেশন' শব্দটি অপাদান কারকে শূন্য বিভক্তি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) নিশীথিনী
  2. খ) নিশিথিনি
  3. গ) নিশীথিনী
  4. ঘ) নিশীথীনী
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) নিশীথিনী ও গ) নিশীথিনী
অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় উত্তর তুলে দেয়া হয়েছে।

'নিশীথিনী'- বানানটি শুদ্ধ। 

বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে,
'নিশীথিনী' সংস্কৃত শব্দ। 
'নিশীথিনী' (বিশেষ্য) শব্দের অর্থ- রাত্রি; রজনী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
৭৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) জ্ঞানভুসিত
  2. খ) জ্ঞাণভূষিত
  3. গ) জ্ঞানভূষিত
  4. ঘ) জ্ঞাণভূসিত
সঠিক উত্তর:
গ) জ্ঞানভূষিত
উত্তর
সঠিক উত্তর:
গ) জ্ঞানভূষিত
ব্যাখ্যা
'জ্ঞানভূষিত'- বানানটি শুদ্ধ।

বাংলা একাডেমী আধুনিক বানান অভিধান অনুসারে
কিছু বানানের শুদ্ধরূপ
- ‘শিরশ্ছেদ’ 
- আকাঙ্ক্ষা
- ন্যূনতম
- অপরাহ্ণ

উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান
৭৮.
‘কবর’ নাটকের রচিয়তা কে?
  1. ক) হুমায়ূন আহমেদ
  2. খ) মুনীর চৌধুরী
  3. গ) জিয়া হায়দার
  4. ঘ) মামুনুর রশীদ
সঠিক উত্তর:
খ) মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
'কবর' নাটকের রচয়িতা- অধ্যাপক মুনীর চৌধুরী।

'কবর' নাটক
- 'কবর' নাটকের পটভূমি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
- এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
- জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৩ সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে ২১ ফেব্রুয়ারি উদযাপনের লক্ষে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান।
- এই অনুরোধের ভিত্তিতে তিনি এ নাটকটি রচনা করেন।

মুনীর চৌধুরীর মৌলিক নাটক: 
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দন্ডকারণ্য।

অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭৯.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ‘পথের পাঁচালি’ একটি-
  1. ক) নাটক
  2. খ) ভ্রমণ কাহিনী
  3. গ) গল্প
  4. ঘ) উপন্যাস
সঠিক উত্তর:
ঘ) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপন্যাস
ব্যাখ্যা
• 'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস

'পথের পাঁচালী' উপন্যাস
- ‘পথের পাঁচালী ‘ উপন্যাসটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- লেখকের বর্ণনাগুণে উপন্যাসটিতে পল্লীবাংলার নৈসর্গিক সৌন্দর্য জীবন্ত হয়ে উঠেছে।
- অপরাজিত (১৯৩১) হলো পথের পাঁচালীর দ্বিতীয় খন্ড।
- উপন্যাসের প্রধান চরিত্র গুলো হলো- অপু, দুর্গা, ইন্দির ঠাকরুন, হরিহর, সর্বজয়া প্রমুখ। 

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অন্যান উল্লেখযোগ্য উপন্যাস:
- দৃষ্টি প্রদীপ
- আরণ্যক 
- আদর্শ হিন্দু হােটেল 
- দেবযান 
- ইছামতী 
- অনুবর্তন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৮০.
বাপের বাড়ীতে যাইবার কালে কহিত ধরিয়া পা “আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ।” পংক্তিটির রচিয়তা কে?
  1. ক) জসীম উদ্দীন
  2. খ) আবদুল কাদির
  3. গ) সত্যেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) নবীনচন্দ্র সেন
সঠিক উত্তর:
ক) জসীম উদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
ক) জসীম উদ্দীন
ব্যাখ্যা
'বাপের বাড়িতে যাইবার কাল কহিত ধরিয়া পা
আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ।' ____পঙক্তিটি কবি জসীমউদ্দীনের কবর কবিতা থেকে নেওয়া।
 
'কবর' কবিতা
- 'কবর' কবিতাটি কবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ (১৯২৭) এর অন্তর্ভুক্ত।
- এই কাব্যে মোট ১৯ টি কবিতা সংকলিত হয়েছে।
- কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় 'কল্লোল' পত্রিকায়।
- এটি মত্রাবৃত্ত ছন্দে রচিত যাতে ১১৮ টি পঙক্তি আছে

কবর- কবিতা 
জসীমউদ্দীন
 
এই খানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা!
সোনালি ঊষার সোনামুখ তার আমার নয়নে ভরি
লাঙল লইয়া খেতে ছুটিলাম গাঁয়ের ও-পথ ধরি।
যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত
এ কথা লইয়া ভাবি-সাব মোরে তামাশা করিত শত।
এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে
ছোট-খাট তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে।

বাপের বাড়িতে যাইবার কাল কহিত ধরিয়া পা
আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, কবর- কবিতা: জসীমউদ্দীন।