পরীক্ষা আর্কাইভ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

পরীক্ষা৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes২০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২১
সিলেবাস
পরীক্ষা - ১৭ পার্ট-১) নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন: 1) Impact of Values Education and Good Governance in national development; 2) How the element of Good Governance and Values Education can be established in society in a given social context; 3) The benefits of Values Education and Good Governance and the cost society pays adversely in their absence. পার্ট-২) বাংলাদেশ বিষয়াবলি: টপিকসমূহ - বাংলাদেশের অর্থনীতি: ১. উন্নয়ন পরিকল্পনা - প্রেক্ষিত পরিকল্পনা, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। ২) অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, আমদানি-রপ্তানি রিপোর্ট। ------------------ পার্ট–১ সোর্স: যেকোনো গাইড বই, SSC & HSC পৌরনীতি বোর্ড বই। পার্ট–২ সোর্স: যেকোনো গাইড বই, NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থগ্রন্থ, EPB -এর আমদানি-রপ্তানি রিপোর্ট। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? [আগস্ট,২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. ভারত
  4. জাপান
ব্যাখ্যা

দেশভিত্তিক আমদানি:
- মোট আমদানি ব্যয়ের পরিমাণ: ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার।
- যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের মোট আমদানি ব্যয়ের (৫২,১১৯.০ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় ১৫.৫ শতাংশ কম।
- বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে: চীন থেকে।
- চীন থেকে আমদানির পরিমাণ: ২৮.৪৬%।
- দ্বিতীয় অবস্থানে: ভারত (১৩.৪২%)।
- তৃতীয় অবস্থানে: যুক্তরাষ্ট্র (৪.৫১%)।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

.
EPB এর পূর্ণরূপ কী?
  1. Export Promotion Bureau
  2. Economic Planning Board
  3. Export Policy Board
  4. External Product Bureau
ব্যাখ্যা

ইপিবি : 
- ​রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
​- EPB এর পূর্ণরূপ  Export Promotion Bureau.
​- মাননীয় বাণিজ্যমন্ত্রী পদাধিকার বলে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। 
​- ইপিবির ভাইস-চেয়ারম্যান (প্রধান নির্বাহী) পরিচালনা পর্ষদেরও ভাইস-চেয়ারম্যান যিনি পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়ন করেন।
​- ১৯৬২ সালে ইপিবি সরকারি সংস্থা হিসেবে যাত্রা শুরু করে। 

​উৎস: EPB ওয়েবসাইট।

.
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) সভাপতি কে?
  1. অর্থমন্ত্রী
  2. প্রধানমন্ত্রী
  3. পরিকল্পনা মন্ত্রী
  4. রাষ্ট্রপতি
ব্যাখ্যা

ECNEC:
- এর পূর্ণরূপ: The Executive Committee of the National Economic Council.
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) সরকারের দ্বিতীয় শক্তিশালী কমিটি।
- এই কমিটির সভাপতি দেশের প্রধানমন্ত্রী।
- অর্থমন্ত্রী এর বিকল্প চেয়ারম্যান বা সভাপতি।
- এ কমিটির সদস্যগণ সরকার প্রধান কর্তৃক মনোনীত হয়ে থাকেন।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, দেশের দ্রুত বর্ধনশীল খাত- 
  1. সেবা খাত
  2. শিল্প খাত
  3. কৃষি খাত
  4. পর্যটন খাত
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের জিডিপিতে উৎপাদন ভিত্তিতে ৩ টি বৃহৎ খাত।
- সার্বিক ভাবে ১৯টি খাত রয়েছে।
- বাংলাদেশের দ্রুত বর্ধনশীল খাত শিল্পখাত।

অন্যদিকে,
- জিডিপিতে সর্ববৃহৎ খাত- সেবা খাত।
- ছোট খাত- কৃষি খাত।
- কিন্তু কর্মসংস্থান দিক থেকে বৃহৎ খাত- কৃষি খাত।

​উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

.
বাংলাদেশ সরকারের অর্থবছরের সময়কাল- 
  1. জুন-জুলাই
  2. জুলাই-জুন
  3. জানুয়ারি- ডিসেম্বর
  4. মার্চ- ফেব্রুয়ারি
ব্যাখ্যা

বাজেট:
- বাংলাদেশের আর্থিক বছর শুরু হয় জুলাই- জুন।
- অর্থবছর শুরু হয় ১ জুলাই থেকে।
- বাংলাদেশের বাজেট ঘাটতি বাজেট।
- সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।
- বাংলাদেশের বাজেট কার্যকর হয় ১ জুলাই থেকে।
- ১৯৭২ সালের ৩০ জুন জাতীয় সংসদে প্রথম বাজেট উপস্থাপন করা হয়।
- এই বাজেটটি ছিল ১৯৭২-৭৩ অর্থবছরের জন্য এবং যুদ্ধবিধ্বস্ত দেশে পেশ করা প্রথম বাজেট ছিল।

​উৎস: অর্থ মন্ত্রণালয় ও প্রথম আলো।

.
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমান কত? [ আগস্ট, ২০২৫]
  1. ২,৭২০ মার্কিন ডলার
  2. ২,৮২০ মার্কিন ডলার
  3. ২,৬৬০ মার্কিন ডলার
  4. ২৯৫০ মার্কিন ডলার
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ২,৬৭১ মার্কিন ডলার।
​অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
​--------------- 

​বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)সর্বশেষ রিপোর্ট:

- মাথাপিছু আয়- ২,৮২০ মার্কিন  ডলার।
- মাথাপিছু জিডিপি- ২,৬৭১ মার্কিন ডলার।
- মোট জনসংখ্যা: ১৭১.৮৫ মিলিয়ন।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

.
বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয় কবে থেকে?
  1. ২ জুলাই, ১৯৯৫ সালে
  2. ১ জুলাই, ১৯৯১ সালে
  3. ৩০ জুন, ১৯৯৬ সালে
  4. ৫ মার্চ, ১৯৯৭ সালে
ব্যাখ্যা

মূল্য সংযোজন কর:
- কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর।
- বাংলাদেশে মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর।
- মূল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই ১৯৯১ সালে।
- সকল পন্য ও সেবার উপর ১৫% মূল্য সংযোজন কর আরোপ হয়।
- আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ১৫%।
- পন্য বা সেবার সর্বশেষ ভোক্তা মূল্য সংযোজন কর দাতা।
- রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর ০%।

উৎস: জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ওয়েবসাইট।

.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, চরম দারিদ্র্যের হার কত?
  1. ৫.৭%
  2. ৬.৫%
  3. ৪.৫%
  4. ৫.৬%
ব্যাখ্যা

- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

​অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- রপ্তানি আয়: ৪০,৮৭৫ মিলিয়ন ডলার।
- সাক্ষরতার হার: ৭৭.৯%।
- জিডিপি'র (উৎপাদন মূল্য) প্রবৃদ্ধির হার: ৪.২২%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

​উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

.
নিচের কোনটি কর বহির্ভূত রাজস্ব?
  1. রেলওয়ের আয়
  2. ভূমি রাজস্ব 
  3. আয়কর
  4. আমদানি শুল্ক
ব্যাখ্যা

বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ: 
- সরকারের আয়ের উৎস: কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব।
​• কর-বহির্ভূত রাজস্ব:
- লভ্যাংশ ও মুনাফা, 
​- রেলওয়ের আয়, ডাক আয় ইত্যাদি।
​- সরকারের অআর্থিক সম্পদ' বিক্রয় লব্ধ আয় সুদ,
​- ভাড়া, বিপননযোগ্য প্রতিষ্ঠান কর্তৃক বিক্রয়,
​- প্রশাসনিক ফি,
​- জরিমানা,
​- দন্ড, বাজেয়াপ্ত,
​- কুয়াসি-কর্পোরেশনের উদ্বৃত্ত আয়।

​অন্যদিকে, 
​- ভূমি রাজস্ব, আয়কর, আমদানি শুল্ক  কর রাজস্ব।

​উৎস: অর্থ বিভাগ ওয়েবসাইট। [লিঙ্ক]

১০.
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এডিপিতে বরাদ্দ কত?
  1. ৩ লাখ ১০ হাজার কোটি টাকা
  2. ২ লাখ ৫০ হাজার কোটি টাকা
  3. ২ লাখ ৩০ হাজার কোটি টাকা
  4. ২লাখ ৭৫ হাজার কোটি টাকা
ব্যাখ্যা

বাজেট ২০২৫-২৬:
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।

উৎস: ২০২৫-২৬ অর্থবছর বাজেট।

১১.
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, সার্বিকভাবে ধান উৎপাদনে শীর্ষ জেলা?
  1. দিনাজপুর
  2. ময়মনসিংহ
  3. রংপুর
  4. ফরিদপুর
ব্যাখ্যা

ধান উৎপাদন:
- সার্বিকভাবে বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: রংপুর বিভাগ।
- সার্বিক ভাবে জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: ময়মনসিংহ জেলা।

উল্লেখ্য,
- আউশ ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: চট্টগ্রাম।
- আউশ ধান উৎপাদনে শীর্ষ জেলা: কুমিল্লা।
- আমন ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রংপুর।
- আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর।
- বোরো ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রাজশাহী।
- বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪।

১২.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয় কোন পণ্য?
  1. তৈলবীজ
  2. ভোজ্য তেল
  3. সুতা
  4. তুলা
ব্যাখ্যা

একক পণ্য আমদানি:
- একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয়- তুলা।
- শিল্পজাত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী।
- শিল্পজাত পণ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয়- সার।
- শিল্পজাত পণ্য হিসেবে তৃতীয় সর্বোচ্চ আমদানি করা হয় - সুতা।

প্রাথমিক পণ্য আমদানি:
- প্রাথমিক পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় তুলা।
- প্রাথমিক পণ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয়- গম।
- প্রাথমিক পণ্য হিসেবে তৃতীয় সর্বোচ্চ আমদানি করা হয় তৈলবীজ।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

১৩.
২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট অনুযায়ী, মহিলা বা ৬৫ তদূর্ধ্ব ব্যক্তির জন্য বার্ষিক করমুক্ত আয়সীমা কত?
  1. ৩,৫০,০০০ টাকা
  2. ৫,০০,০০০ টাকা
  3. ৪,০০,০০০ টাকা
  4. ৪,৭৫,০০০ টাকা
ব্যাখ্যা

করমুক্ত আয় সীমা:
- বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩৫০০০০ টাকা।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪,০০,০০০ টাকা।
- প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা: ৫০০০০০ টাকা।
- তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।

​উল্লেখ্য:
২০২৬-২৭ অর্থবছর ও ২০২৭-২৮ অর্থবছর নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা হবে ৪,২৫,০০০ টাকা।

​ উৎস: ২০২৫-২৬ অর্থবছর বাজেট।

১৪.
বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা কোনটি? 
  1. এডিবি
  2. বিশ্বব্যাংক
  3. জাইকা 
  4. ব্রিকস
ব্যাখ্যা

বাংলাদেশ উন্নয়ন ফোরাম:
- বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাকালীন নাম- বাংলাদেশ এইড গ্রুপ।
- বাংলাদেশ উন্নয়ন ফোরাম করা হয়- ২০০২ সালে।
- বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হয়- ২০০৩ সাল থেকে।
- বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা: বিশ্বব্যাংক।
- বাংলাদেশে বৈদেশিক সাহায্য শীর্ষ- আইডিএ।
- জাইকা (JICA) জাপানের একটি সরকারি সংস্থা,
- যা আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা হিসাবে পরিচিত।
​- ব্রিকস নতুন অর্থনেতিক উদীয়মান দেশের জোট। 

উৎস: ইআরডি ওয়েবসাইট।

১৫.
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ খাত-
  1. বিদ্যুৎ ও জ্বালানি খাত
  2. শিক্ষা খাত
  3. পরিবহণ ও যোগাযোগ
  4. পর্যটন খাত
ব্যাখ্যা

বাজেট: 
- ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ খাত পরিবহণ ও যোগাযোগ।
- পরিবহণ ও যোগাযোগ খাত: ৫৮ হাজার ৯৭৩ কোটি ৩৯ লাখ টাকা।
- বিদ্যুৎ ও জ্বালানি খাত: ৩২ হাজার ৩৯২ কোটি ২৬ লাখ টাকা ।
- শিক্ষা: ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা।
- গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাত: ২২ হাজার ৭৭৬ কোটি ৪০ লাখ টাকা। 
- স্বাস্থ্যে খাত: ১৮ হাজার ১৪৮ কোটি ১৪ লাখ টাকা। 

উৎস: ২০২৫-২৬ অর্থবছরের বাজেট।

১৬.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষ বিভাগ- 
  1. ঢাকা
  2. চট্টগ্রাম
  3. ময়মনসিংহ
  4. রংপুর 
ব্যাখ্যা

মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষবিভাগ ও জেলা:
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষবিভাগ চট্টগ্রাম।
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনে ২য় শীর্ষবিভাগ খুলনা।
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনে ২য় শীর্ষ জেলা:কুমিল্লা।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

১৭.
দেশে প্রতিবন্ধী ভাতা চালু হয় কোন অর্থবছর থেকে?
  1. ২০০৬-২০০৭ অর্থবছর
  2. ২০০৪-২০০৫ অর্থবছর
  3. ২০০৫-২০০৬ অর্থবছর
  4. ২০০৮-২০০৯ অর্থবছর
ব্যাখ্যা

প্রতিবন্ধী ভাতা: 
​- ২০০৫-২০০৬ অর্থ বছরে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা চালু করা হয়।

​​- বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদানে বদ্ধপরিকর।
​- ২০০১ সালে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ প্রণয়ন করা হয়।
​- পরবর্তীতে এ আইনটি বাতিল করে 'প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩' প্রবর্তন করা হয়। 
 
​​উল্লেখ্য, 
- অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নে ১৯৯৭-৯৮ অর্থবছরে বয়স্ক ভাতা চালু হয়।
​- ১৯৯৮-৯৯ অর্থবছরে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা  চালু হয়।

​উৎস: জাতীয় সমাজ সেবা অধিদপ্তর।

১৮.
বাংলাদেশ সরকাররের রাজস্বের প্রধান উৎস- 
  1. রেমিটেন্স
  2. কর রাজস্ব
  3. বৈদেশিক বানিজ্য
  4. চামড়া শিল্প
ব্যাখ্যা

বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ:
- বাংলাদেশ সরকার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য যে সমস্ত উৎস থেকে সম্পদ সংগ্রহ করে তাকে সরকারের আয়ের উৎস বলে।
- যে সমস্ত বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ সরকারে মোট প্রাপ্তি সংগৃহীত হয় তা দু'ভাগে বিভক্ত, যথা-
- কর রাজস্ব এবং
- কর বহির্ভূত রাজস্ব।
- কর রাজস্ব বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস।

​• কর রাজস্বের উৎসগুলো নিম্নরূপ:
- আয় ও মুনাফা কর,
- আমদানি শুল্ক,
- মূল্য সংযোজন কর,
- আবগারি শুল্ক,
- সম্পূরক শুল্ক:,
- যানবাহন কর,
- ভূমি রাজস্ব,

​উৎস: অর্থনীতি, নবম দশম শ্রেণি।

১৯.
একক দেশ হিসেবে, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে  কততম? [ আগস্ট, ২০২৫]
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
ব্যাখ্যা

পোশাক রপ্তানি: 
- একক দেশ হিসেবে বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ।

- বাজার হিস্যা দশমিক ৪৮ শতাংশীয় পয়েন্ট কমে গেছে।
- বাংলাদেশের পর তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনাম।
- আর শীর্ষ অবস্থানে আছে বরাবরের মতো চীন।
- তাদের বাজার হিস্যা ২ শতাংশীয় পয়েন্ট কমে গেছে।

উৎস: প্রথম আলো। [লিঙ্ক]

২০.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, দেশে আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. বগুড়া
  2. দিনাজপুর
  3. মুন্সীগঞ্জ
  4. রংপুর
ব্যাখ্যা

খাদ্য শস্য:
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ:
- প্রথম: রংপুর বিভাগ।
- দ্বিতীয়: রাজশাহী বিভাগ।

​• আলু উৎপাদনে শীর্ষ জেলা:
- প্রথম: রংপুর জেলা।
- দ্বিতীয়: বগুড়া জেলা।

​উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪।

২১.
কোনটিকে সুশাসনের প্রাণ বলা হয়?
  1. ​স্বচ্ছতা
  2. দায়িত্বশীলতা
  3. দক্ষতা
  4. গণতন্ত্র
ব্যাখ্যা

গণতন্ত্র (Democracy):
- গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার প্রাণ। সুশাসনের জন্য গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প নেই।

​স্বচ্ছতা (Transparency):
- স্বচ্ছতার অর্থ পরিস্কার, স্পষ্ট ও নির্ভুল। দ্বৈত অর্থবোধকতার অনুপস্থিতিই হলো স্বচ্ছতা। শাসন ব্যবস্থার আইন কানুন, নীতি বা সিদ্ধান্ত যদি স্পষ্ট, পরিস্কার বা স্বচ্ছ হয়, যদি এর একাধিক অর্থ বা ব্যাখ্যা করার সুযোগ না থাকে তাহলে তা সহজেই জনগণের বোধগম্য হয়। নীতি বা সিদ্ধান্ত স্বচ্ছ হলে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়।

দায়িত্বশীলতা (Responsibility):
- সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো দায়িত্বশীলতা। এর অর্থ হলো সরকার ও রাজনৈতিক প্রক্রিয়ার কর্মকাণ্ডের দায়িত্বশীলতা। সরকারের শাসন বিভাগ তাদের নীতি-সিদ্ধান্ত ও কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে। এভাবে পরোক্ষভাবে শাসন কর্তৃপক্ষ জনগণের নিকটই দায়ী থাকে।

দক্ষতা (Efficiency):
- দক্ষতার অর্থ হলো প্রাপ্ত সম্পদের ও উপকরণের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত সুবিধা অর্জন। অবাধ তথ্য সরবরাহ, প্রশিক্ষণ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সংশ্লিষ্ট বিষয়ে ও তার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে জ্ঞান, দুর্নীতি বিরোধী মনোভাব, কর্তব্যবোধ, নিয়মানুবর্তিতা, কর্তব্যনিষ্ঠা, কাজের আগ্রহ, কাজে ফাঁকি দেয়ার অভ্যাস বা বিলম্বে যোগ দেয়ার বদ্‌অভ্যাস পরিত্যাগ, সততা ইত্যাদি বজায় থাকলে দক্ষতা বৃদ্ধি পায় এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।