পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৪৪
সিলেবাস
পার্ট-১) বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলী। পার্ট-২) সন্ধি ও সমাস, সমার্থক ও বিপরীতার্থক শব্দ। [পার্ট-১ সোর্সঃ বিগত ১২ মাসের সাম্প্রতিক পত্রিকা (Live MCQ সাম্প্রতিক সমাচার দেখুন)। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
নিচের কোনটি দেশের প্রথম ওয়াই-ফাই সিটি?
  1. ক) রাজশাহী
  2. খ) সিলেট
  3. গ) বরিশাল
  4. ঘ) খুলনা
সঠিক উত্তর:
খ) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
খ) সিলেট
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২০।
.
বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে ই-পাসপোর্ট চালু করে?
  1. ক) ১১৭ তম
  2. খ) ১১৮ তম
  3. গ) ১১৯ তম
  4. ঘ) ১২১ তম
সঠিক উত্তর:
গ) ১১৯ তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১৯ তম
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি ২০২০।
.
'পাজারকুল' সীমান্ত এলাকাটি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
  1. ক) তুরস্ক ও ইরান
  2. খ) সিরিয়া ও মিশর
  3. গ) গ্রিস ও তুরস্ক
  4. ঘ) ইরান ও সিরিয়া
সঠিক উত্তর:
গ) গ্রিস ও তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রিস ও তুরস্ক
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২০।
.
যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের যোগদান করে-
  1. ক) ১৯৫৭ সালে
  2. খ) ১৯৭২ সালে
  3. গ) ১৯৭৩ সালে
  4. ঘ) ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৭৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৩ সালে
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে নিজের মধ্যে পারস্পারিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ইউরোপের ৬টি দেশ‌ বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও পশ্চিম জার্মানি ২৫ মার্চ ১৯৫৭ সালে রোম চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তির মধ্য দিয়ে ১ জানুয়ারি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয় European Economic Community. ১ জানুয়ারি ১৯৭৩ সালে ডেনমার্ক ও আয়ারল্যান্ডসহ European Economic Community'র সদস্য লাভ করে যুক্তরাজ্য। ৩১ জানুয়ারি ২০২০ সালে ব্রেক্সিট কার্যকরের মাধ্যমে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায়। উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ-২০২০।
.
চীনের বাহিরে প্রথম কোন দেশে করোনা ভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া যায়?
  1. ক) ভারত
  2. খ) থাইল্যান্ড
  3. গ) ফ্রান্স
  4. ঘ) উ. কোরিয়া
সঠিক উত্তর:
খ) থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) থাইল্যান্ড
ব্যাখ্যা
চীনের বাহিরে প্রথমবারের মতো করোনা ভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া যায় থাইলেন্ডে। ইউরোপের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের আক্রান্ত রোগী শনাক্ত হয় ফ্রান্সে। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের আক্রান্ত রোগী শনাক্ত হয় সংযুক্ত আরব আমিরাতে। আফ্রিকার প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের আক্রান্ত রোগী শনাক্ত হয় মিশরে। আর দক্ষিণ এশিয়ায় করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় ভারতে। উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ-২০২০।
.
বর্তমানে বাংলাদেশে কয়টি গ্যাস ক্ষেত্র রয়েছে?
  1. ক) ২৭টি
  2. খ) ২৮টি
  3. গ) ২৯টি
  4. ঘ) ৩০টি
সঠিক উত্তর:
খ) ২৮টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৮টি
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২০।
.
'আমার দেখা নয়া চীন' বইটি সম্পাদনা করেন-
  1. ক) অধ্যাপক ফখরুল আলম
  2. খ) শেখ হাসিনা
  3. গ) অধ্যাপক শামসুজ্জামান খান
  4. ঘ) শেখ রেহানা
সঠিক উত্তর:
গ) অধ্যাপক শামসুজ্জামান খান
উত্তর
সঠিক উত্তর:
গ) অধ্যাপক শামসুজ্জামান খান
ব্যাখ্যা
'আমার দেখা নয়া চীন' বইটির লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভূমিকা লিখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সম্পাদনা করেন অধ্যাপক শামসুজ্জামান খান এবং ইংরেজি অনুবাদ করেন অধ্যাপক ফখরুল আলম। উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ-২০২০।
.
চিকিৎসায় একুশে পদক-২০২০ লাভ করেন-
  1. ক) ডালিয়া নওশিন
  2. খ) ফরিদা জামান
  3. গ) সায়েবা আখতার
  4. ঘ) জাফর ওয়াজেদ
সঠিক উত্তর:
গ) সায়েবা আখতার
উত্তর
সঠিক উত্তর:
গ) সায়েবা আখতার
ব্যাখ্যা
একুশে পদক-২০২০ লাভ করেন ২০ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। চিকিৎসায় একুশে পদক-২০২০ লাভ করেন সায়েবা আখতার‌। সংগীতে ডালিয়া নওশিন, চারুকলায় ফরিদা জামান এবং সাংবাদিকতায় জাফর ওয়াজেদ একুশে পদক-২০২০ লাভ করেন। উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ মার্চ-২০২০।
.
সম্প্রতি কোন দেশ ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের বৈধতা দিয়েছে?
  1. ক) জাপান
  2. খ) ফিলিপাইন
  3. গ) ভারত
  4. ঘ) নাইজেরিয়া
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২০।
১০.
শিক্ষায় স্বাধীনতা পুরস্কার-২০২০ লাভ করেন-
  1. ক) ফেরদৌসী মজুমদার
  2. খ) কালীপদ দাস
  3. গ) ভারতেশ্বরী হোমস
  4. ঘ) আনোয়ার পাশা
সঠিক উত্তর:
গ) ভারতেশ্বরী হোমস
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারতেশ্বরী হোমস
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার-২০২০ লাভ করেন ৮ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। শিক্ষায় স্বাধীনতা পুরস্কার-২০২০ লাভ করেন ভারতেশ্বরী হোমস প্রতিষ্ঠানটি। ফেরদৌসী মজুমদার ও কালীপদ দাস সংস্কৃতিতে এবং আনোয়ার পাশা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্বাধীনতা পুরস্কার-২০২০ লাভ করেন। উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ-২০২০।
১১.
কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ক) ৫২টি
  2. খ) ৫৩টি
  3. গ) ৫৪টি
  4. ঘ) ৫৫টি
সঠিক উত্তর:
গ) ৫৪টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৪টি
ব্যাখ্যা
কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ ৫৪টি। ১ ফেব্রুয়ারি ২০২০ সালে মালদ্বীপ কমনওয়েলথে পুনরায় যোগদান করেন। উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ-২০২০।
১২.
শেনজেন চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নের কয়টি দেশ অন্তর্ভুক্ত নয়?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ক) ৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫
ব্যাখ্যা
শেনজেন চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নের ৫টি দেশ অন্তর্ভুক্ত নয়। দেশগুলো হলো- বুলগেরিয়া, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, আয়ারল্যান্ড ও রোমানিয়া। উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ-২০২০।
১৩.
কোনটিকে বাংলাদেশের 'কালো সোনা' বলা হয়?
  1. ক) চিংড়ি
  2. খ) কাঁকড়া
  3. গ) পাট
  4. ঘ) পাথর
সঠিক উত্তর:
খ) কাঁকড়া
উত্তর
সঠিক উত্তর:
খ) কাঁকড়া
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২০।
১৪.
বাংলাদেশের কোন ক্রিকেটার বিশ্বকাপ ক্রিকেটে সর্বাধিক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন?
  1. ক) মুশফিকুর রহিম
  2. খ) সাকিব আল হাসান
  3. গ) মাহমুদুল্লাহ রিয়াদ
  4. ঘ) মুস্তাফিজুর রহমান
সঠিক উত্তর:
খ) সাকিব আল হাসান
উত্তর
সঠিক উত্তর:
খ) সাকিব আল হাসান
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট-২০১৯।
১৫.
৩ নভেম্বর, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের কততম নির্বাচন অনুষ্ঠিত হবে?
  1. ক) ৫৭ তম
  2. খ) ৫৮ তম
  3. গ) ৫৯ তম
  4. ঘ) ৬০ তম
সঠিক উত্তর:
গ) ৫৯ তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৯ তম
ব্যাখ্যা
৩ নভেম্বর, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ৫৯তম নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৬ সালের ৩ নভেম্বর ৫৮ তম নির্বাচনে জয় লাভ করে ডোনাল্ড ট্রাম্প ৪৫ তম আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ-২০২০।
১৬.
রোহিঙ্গা সংকট শুরু হওয়া পর থেকে মিয়ানমারের বিরুদ্ধে এই পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদে কয়টি প্রস্তাব পাস হয়?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
গ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩টি
ব্যাখ্যা
২৫ আগস্ট, ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট শুরু হওয়া পর থেকে মিয়ানমারের বিরুদ্ধে এই পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদে ৩টি প্রস্তাব পাস হয়। উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি-২০২০।
১৭.
সম্প্রতি ইউনিসেফের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন বাংলাদেশের-
  1. ক) কামরুন্নাহার
  2. খ) আনোয়ারুল করিম
  3. গ) রাবাব ফাতিমা
  4. ঘ) আয়েশা আক্তার
সঠিক উত্তর:
গ) রাবাব ফাতিমা
উত্তর
সঠিক উত্তর:
গ) রাবাব ফাতিমা
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি-২০২০।
১৮.
ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল-
  1. ক) ৬টি
  2. খ) ৭টি
  3. গ) ৮টি
  4. ঘ) ৯টি
সঠিক উত্তর:
ক) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬টি
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে নিজের মধ্যে পারস্পারিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ইউরোপের ৬টি দেশ‌ বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও পশ্চিম জার্মানি ২৫ মার্চ ১৯৫৭ সালে রোম চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তির মধ্য দিয়ে ১ জানুয়ারি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয় European Economic Community. উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ-২০২০।
১৯.
কততম আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
খ) ১৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩
ব্যাখ্যা
৯ ফেব্রুয়ারি, ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় ১৩ তম আইসিসি অনুর্ধ্ব বিশ্বকাপে বাংলাদেশ ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই জয়ের মাধ্যমে আইসিসি কোনো ইভেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ-২০২০।
২০.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০১৮-১৯ অর্থবছরের চূড়ান্ত হিসেবে জিডিপি প্রবৃদ্ধির হার-
  1. ক) ৮.১৩%
  2. খ) ৮.১৫%
  3. গ) ৮.২০%
  4. ঘ) ৮.০০%
সঠিক উত্তর:
খ) ৮.১৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮.১৫%
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২০।
২১.
জাহাজভাঙা শিল্পে শীর্ষ দেশ-
  1. ক) ভারত
  2. খ) মিয়ানমার
  3. গ) চীন
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২০।
২২.
১২ তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে-
  1. ক) ব্রাজিল
  2. খ) ভারত
  3. গ) রাশিয়া
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
গ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) রাশিয়া
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ডিসেম্বর ২০১৯।
২৩.
২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন-
  1. ক) ১ জন
  2. খ) ২ জন
  3. গ) ৩ জন
  4. ঘ) ৪ জন
সঠিক উত্তর:
গ) ৩ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ জন
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর-২০১৯।
২৪.
রোহিঙ্গাদের ফিরিয়ে না নেওয়া পর্যন্ত মিয়ানমারে উন্নয়ন সহযোগিতা স্থগিত করেছে কোন দেশ?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) জাপান
  3. গ) ফ্রান্স
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
ঘ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জার্মানি
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২০।
২৫.
ভারতে বর্তমানে রাজ্য সংখ্যা কয়টি?
  1. ক) ২৭টি
  2. খ) ২৮টি
  3. গ) ২৯টি
  4. ঘ) ৩০টি
সঠিক উত্তর:
খ) ২৮টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৮টি
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর-২০১৯।
২৬.
বাংলাদেশের সর্বশেষ স্থলবন্দর-
  1. ক) বিশ্বনাথ
  2. খ) তারাশ
  3. গ) ভোলাগঞ্জ
  4. ঘ) তামাবিল
সঠিক উত্তর:
গ) ভোলাগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) ভোলাগঞ্জ
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর-২০১৯।
২৭.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০১৮-১৯ অর্থবছরের চূড়ান্ত হিসেবে জিডিপি কৃষি খাতের অবদান-
  1. ক) ১৩.৬০%
  2. খ) ১৩.৬৫%
  3. গ) ১৩.৭০%
  4. ঘ) ১৩.৮০%
সঠিক উত্তর:
খ) ১৩.৬৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩.৬৫%
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২০।
২৮.
কোন সংস্থাটির সহযোগিতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে 'বাংলা বন্ড' চালু হয়েছে?
  1. ক) আইএফসি
  2. খ) আইএমএফ
  3. গ) আইবিআরডি
  4. ঘ) আইডিএ
সঠিক উত্তর:
ক) আইএফসি
উত্তর
সঠিক উত্তর:
ক) আইএফসি
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ডিসেম্বর-২০১৯।
২৯.
টি-২০ ক্রিকেটের ১০০০তম ম্যাচটি জয় লাভ করে-
  1. ক) ভারত
  2. খ) পাকিস্তান
  3. গ) শ্রীলঙ্কা
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ডিসেম্বর-২০১৯।
৩০.
বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা-
  1. ক) ৪৭টি
  2. খ) ৪৮টি
  3. গ) ৪৯টি
  4. ঘ) ৫০টি
সঠিক উত্তর:
ঘ) ৫০টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০টি
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর-২০১৯।
৩১.
বর্তমানে মুক্তিযুদ্ধে স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা-
  1. ক) ৩২২
  2. খ) ৩৩৯
  3. গ) ৩১৭
  4. ঘ) ৩২৩
সঠিক উত্তর:
খ) ৩৩৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৩৯
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২০।
৩২.
ইউরোপীয় পার্লামেন্টের প্রধান হলেন-
  1. ক) চার্লস মিশেল
  2. খ) উরসুলা ভন ডার লেন
  3. গ) ডেভিড সালোসি
  4. ঘ) ক্রিস্টিন ল্যাগার্দ
সঠিক উত্তর:
গ) ডেভিড সালোসি
উত্তর
সঠিক উত্তর:
গ) ডেভিড সালোসি
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট-২০১৯।
৩৩.
পশ্চিম আফ্রিকার অভিন্ন মুদ্রার নাম-
  1. ক) তুমান
  2. খ) ইকো
  3. গ) রোবল
  4. ঘ) বাথ
সঠিক উত্তর:
খ) ইকো
উত্তর
সঠিক উত্তর:
খ) ইকো
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট-২০১৯।
৩৪.
বঙ্গবন্ধু মানমন্দির কোথায় নির্মাণ করা হবে?
  1. ক) গোপালগঞ্জ
  2. খ) ফরিদপুর
  3. গ) নারায়ণগঞ্জ
  4. ঘ) গাজীপুর
সঠিক উত্তর:
খ) ফরিদপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) ফরিদপুর
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট-২০১৯।
৩৫.
'অহি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ফনী
  2. খ) সপ
  3. গ) নাগ
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
গ) নাগ
উত্তর
সঠিক উত্তর:
গ) নাগ
ব্যাখ্যা
'অহি' শব্দের সমার্থক শব্দ সর্প, সাপ, আশীবিষ, নাগ, ফণী, ভুজঙ্গ, ফনাধর, বিষধর ইত্যাদি। অপশনে ফনী ও সপ এর শুদ্ধ বানান হবে ফণী ও সর্প। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩৬.
'অর্ণব' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) রত্নাকর
  2. খ) পারাবত
  3. গ) বারিধি
  4. ঘ) পারাবার
সঠিক উত্তর:
খ) পারাবত
উত্তর
সঠিক উত্তর:
খ) পারাবত
ব্যাখ্যা
'অর্ণব' শব্দের সমার্থক শব্দ সমুদ্র, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, সাগর, সিন্ধু ইত্যাদি। অপরদিকে পারাবত শব্দের অর্থ কবুতর, কপোত ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩৭.
'হিতাহিত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) হিতা + আহিত
  2. খ) হিত + আহিত
  3. গ) হিতা + অহিত
  4. ঘ) হিত + অহিত
সঠিক উত্তর:
ঘ) হিত + অহিত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হিত + অহিত
ব্যাখ্যা
অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন- নর + অধম = নরাধম, হিত + অহিত = হিতাহিত, বিদ্যা + আলয় = বিদ্যালয়। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩৮.
'নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) স্রোতস্বিনী
  2. খ) তটিনী
  3. গ) স্রোতস্বতী
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা
'নদী' শব্দের সমার্থক শব্দগুলো হলো- স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩৯.
সন্ধি সম্পর্কে নিচের কোনটি সঠিক?
  1. ক) সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা
  2. খ) তৎসম সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম
  3. গ) সন্ধির উদ্দেশ্য ধ্বনিগত মাধুর্য সম্পাদন
  4. ঘ) উপরের সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই সঠিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই সঠিক
ব্যাখ্যা
সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। আর তৎসম সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৪০.
'বিভব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) বিদ্যুৎ
  2. খ) ধন
  3. গ) দিবস
  4. ঘ) তনু
সঠিক উত্তর:
খ) ধন
উত্তর
সঠিক উত্তর:
খ) ধন
ব্যাখ্যা
'বিভব' শব্দের সমার্থক শব্দ অর্থ, বিত্ত, সম্পদ, ধন ইত্যাদি। দিন শব্দের সমার্থক শব্দ দিবস, তনু মানে শরীর, আর বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ ক্ষণপ্রভা, সৌদামিনী ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৪১.
নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
  1. ক) দর্শনমাত্র
  2. খ) সফল
  3. গ) জীবন্মৃত
  4. ঘ) আমৃত্যু
সঠিক উত্তর:
ঘ) আমৃত্যু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আমৃত্যু
ব্যাখ্যা
দর্শনমাত্র নিত্য সমাস, সফল বহুব্রীহি সমাস, জীবন্মৃত নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস এবং আমৃত্যু অব্যয়ীভাব সমাসের উদাহরণ। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা‌।
৪২.
'অদ্রি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) পর্বত
  2. খ) শৈল
  3. গ) গিরি
  4. ঘ) ব্যোম
সঠিক উত্তর:
ঘ) ব্যোম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যোম
ব্যাখ্যা
'অদ্রি' শব্দের সমার্থক শব্দগুলো হলো- পর্বত, শৈল, গিরি, অচল, পাহাড়, ভূধর, নগ ইত্যাদি। ব্যোম মানে আকাশ। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৪৩.
নিচের কোনটি রূপক কর্মধারয় সমাস?
  1. ক) মিশকালো
  2. খ) চিরসুখী
  3. গ) শোকানল
  4. ঘ) রথদেখা
সঠিক উত্তর:
গ) শোকানল
উত্তর
সঠিক উত্তর:
গ) শোকানল
ব্যাখ্যা
উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। যেমন- ক্রোধানল, বিষাদসিন্ধু, মনমাঝি ইত্যাদি। মিশকালো উপমান কর্মধারয় সমাস, চিরসুখী দ্বিতীয়া তৎপুরুষ সমাস এবং রথদেখা দ্বিতীয়া তৎপুরুষ সমাস। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা‌।
৪৪.
নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
  1. ক) নবযৌবন
  2. খ) আমরা
  3. গ) প্রিয়ংবদা
  4. ঘ) মেঘলুপ্ত
সঠিক উত্তর:
ক) নবযৌবন
উত্তর
সঠিক উত্তর:
ক) নবযৌবন
ব্যাখ্যা
নবযৌবন কর্মধারয় সমাস, আমরা একশেষ দ্বন্দ্ব সমাস, প্রিয়ংবদা উপপদ তৎপুরুষ সমাস এবং মেঘলুপ্ত তৎপুরুষ সমাস। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা‌।