পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
Exam-06 [Video Section এ ভিডিয়ো লেকচার ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ (মোট - ১২টি ভিডিয়ো) দেখুন।] Exam Topics: - Kinds of Adjective, Adverb, Preposition & Conjunction [বিসিএস প্রিলি সিলেবাসের Part A] - Uses of Articles & Other Determiners [Part A+D] - Uses of Conjunctions [Part A] - Synonyms & Antonyms (A-I) [Part F]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
Shabnam is inexperienced but eager to learn. Here what type of conjunction is 'but'?
  1. ক) Coordinating conjunction
  2. খ) Subordinating Conjunction
  3. গ) Correlative Conjunction
  4. ঘ) Possessive Conjunction
সঠিক উত্তর:
ক) Coordinating conjunction
উত্তর
সঠিক উত্তর:
ক) Coordinating conjunction
ব্যাখ্যা
• Shabnam is inexperienced but eager to learn. Here 'but' is a Coordinating conjunction.

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
- যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমনঃ and, or, but, etc…

2. Subordinating Conjunctions:
যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমনঃ when, how, if, lest, etc…

3. Correlative Conjunctions: পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমনঃ as ….. as; either ….. or; not only …. but also; etc.

• Possessive Conjunction বলে কোনো conjunction নেই।
.
___________ Alzheimer disease currently has no cure.
  1. ক) A
  2. খ) An
  3. গ) The
  4. ঘ) Zero article
সঠিক উত্তর:
ঘ) Zero article
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Zero article
ব্যাখ্যা
• অর্থানুসারে, শূন্যস্থানে কোনো article বসবে না ।
- উত্তর হবে - zero article.

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An - এগুলো Indefinite Article. (এগুলো নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হলো Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• সাধারণত proper noun (যেকোন কিছুর নির্দিষ্ট নাম) এর পূর্বে কোনো article বসে না।
- যেমন: Alzheimer disease currently has no cure. 
- এখানে, Alzheimer দ্বারা নির্দিষ্ট একটি রোগের নামকে নির্দেশ করায় এর পূর্বে কোনো article বসবে না।
.
The balloon floated up into the sky. Here, into is an example of
  1. ক) Compound Preposition
  2. খ) Participle Preposition
  3. গ) Double Preposition
  4. ঘ) Disguised Preposition
সঠিক উত্তর:
গ) Double Preposition
উত্তর
সঠিক উত্তর:
গ) Double Preposition
ব্যাখ্যা
• The balloon floated up into the sky. Here, into is an example of - Double Preposition.

Double Preposition:
 - এই ধরনের preposition গুলো দুইটি অন্য  preposition এর সমষ্টি।
- কিন্তু তারা ঠিক একটি preposition এর মতো কাজ করে।
- যেমন: The cow lives upon grass. এখানে up + on ‍দুটি preposition আছে।

- ঠিক তেমনি, অপশনের into হচ্ছে, মূলত: in+to এই দুটি Preposition এর সমন্বিত রূপ।
- এর অর্থ, in the direction of.

অপর দিকে,
Compound Preposition: Compound Prepositions: Compound prepositions are those prepositions that are made by prefixing the preposition to a noun, an adjective or an adverb.
- Example: amongst, amidst, above, around, along, across

Disguised Preposition:
- কিছু কিছু ক্ষেত্রে on, in ও of -এর পরিবর্তে a এবং o ব্যবহৃত হয় এবং word - এর শুরুতে বসে।
- এরূপ preposition হল Disguised preposition বা ছদ্মবেশী
- যেমন: a hunting, ashore, ahead = a = on অর্থাৎ এখানে on পরিবর্তে a ব্যবহৃত হয়েছে।
.
"Which route should we take to get there?" What kind of adjective is the word 'Which'?
  1. ক) Quantifier adjective
  2. খ) Numeral adjective
  3. গ) Pronominal adjective
  4. ঘ) Adjective of Quantity
সঠিক উত্তর:
গ) Pronominal adjective
উত্তর
সঠিক উত্তর:
গ) Pronominal adjective
ব্যাখ্যা
• "Which route should we take to get there?"- এখানে my হচ্ছে Pronominal Adjective.

• কোনো Pronoun যখন Noun এর আগে বসে adjective এর কাজ করে তখন তাকে Pronominal adjective বলে।
- Pronoun থেকে এসেছে বলে এসব adjective এর নাম Pronominal adjective.
- যেমন: 
- What news have you brought?
- Any girl is beautiful. 
- Which pen do you want?
• What, any, which হলো Pronominal adjective.
.
He eagerly greeted his long-lost friend. Here 'eagerly' is the example of -
  1. ক) Adverb of time
  2. খ) Adverb of frequency
  3. গ) Adverb of manner
  4. ঘ) Adverb of cause and effect
সঠিক উত্তর:
গ) Adverb of manner
উত্তর
সঠিক উত্তর:
গ) Adverb of manner
ব্যাখ্যা
• He eagerly greeted his long-lost friend. Here 'eagerly' is the example of - Adverb of manner.

• Adverb:
- যেসব word noun বা pronoun ব্যতীত অন্য যেকোনো parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে Adverb বলে।

• Adverb of manner:
- An adverb of manner is an adverb (such as quickly or slowly) that describes how and in what way an action, denoted by a verb, is carried out.
- অর্থাৎ, Verb "কেমনভাবে" বা, 'কিভাবে' সংঘটিত হল তা যে word থেকে জানা যায়, তাকে বলা হয় Adverb of Manner. 
- Manner মানেই হল কায়দা অথবা, ধরণ। 
- These adverbs are also called manner adverbs or manner adverbials.

- প্রদত্ত প্রশ্নে, বলা হচ্ছে, তিনি তার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া বন্ধুকে সাগ্রহে অভিবাদন জানালেন।
- অর্থাৎ, তিনি কিভাবে অভিবাদন জানালেন এটা বর্ণিত হচ্ছে। 

• অন্য অপশন গুলোর মধ্যে - 

Adverb of frequency:
- যে adverb কোনকিছু কতবার বা কত সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে ।
- An adverb which tells us how often something is done is called Adverb of frequency.
- Weekly, twice, sometimes, never, always, generally, usually, nearly, again, ever, hardly ever, etc.
-যেমন - 
- I have never been to that place.
- Always wear a smile on your face.

• Adverb of time:
যে adverb কোনকিছু কখন/কোন সময়ে ঘটেছে তা বর্ণনা/উল্লেখ করে তাকে Adverb of time বলে।
- এটা sentence এর শুরুতে অথবা শেষে ব্যবহৃত হয় ।
- Adverbs of time: Yesterday, today, afterward, always, immediately, last month, now, soon, etc. are common.
যেমন -
- I will go to the varsity today.
- Akash came here yesterday.

Adverb of clause and effect: 
- কোন কাজ বা কোন কিছু কেন ঘটেছিল,  তা যে word-এর মাধ্যমে জানা যায়, তাকে Adverb of Cause and Effect বলে।
- যেমন: We will not have school today because it snowed last night.
-  প্রদত্ত বাক্যে বৃষ্টির কারনে স্কুলে যেতে পারেনি অর্থাৎ Cause and effect বোঝানো হয়েছে।
.
In front of the museum, a group of tourists gathered, waiting for the doors to open. Here the phrase preposition is -
  1. ক) In front of
  2. খ) of the
  3. গ) a group of
  4. ঘ) to open
সঠিক উত্তর:
ক) In front of
উত্তর
সঠিক উত্তর:
ক) In front of
ব্যাখ্যা
• In front of the museum, a group of tourists gathered, waiting for the doors to open. Here the phrase preposition is - In front of.

• Phrase preposition

- Phrase Preposition: কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
- যেমন - in front of, because of, according to ইত্যাদি।
.
Everyone including Akash has arrived. Here 'including' is a/an -
  1. ক) Adverb
  2. খ) Adjective
  3. গ) Preposition
  4. ঘ) Conjunction
সঠিক উত্তর:
গ) Preposition
উত্তর
সঠিক উত্তর:
গ) Preposition
ব্যাখ্যা
• Everyone including Akash has arrived. Here 'including' is a - Preposition.
• Preposition একটি noun বা pronoun বা noun-equivalent - এর পূর্বে ব্যবহৃত হয়ে তার সঙ্গে বাক্যের অন্য word - এর সম্পর্ক বুঝিয়ে দেয়। 
- এখানে 'including' শব্দটি preposition. 
- Present বা Past participle (verb + ing) মাঝে মাঝে preposition হিসেবে ব্যবহৃত হয়, তখন  এদেরকে participle preposition বলে।
- যেমন: including. excluding, regarding.
.
In which of the following sentences correlative conjunction is used?
  1. ক) I want to go to the beach, and my friend wants to go hiking.
  2. খ) Either we go to the movies or we stay at home and watch a movie on Netflix
  3. গ) They won't come unless you invite them.
  4. ঘ) As he is ill, he cannot walk.
সঠিক উত্তর:
খ) Either we go to the movies or we stay at home and watch a movie on Netflix
উত্তর
সঠিক উত্তর:
খ) Either we go to the movies or we stay at home and watch a movie on Netflix
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলর মধ্যে - In the sentence 'Either we go to the movies or we stay at home and watch a movie on Netflix' correlative conjunction is used.

• There are three basic types of conjunctions:

1. Coordinating conjunctions:
- যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমন: and, or, but, etc…
- I want to go to the beach, and my friend wants to go hiking.


2. Subordinating Conjunctions:
- যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
- যেমন: when, as how, if, lest, unless etc…
- They won't come unless you invite them.
- As he is ill, he cannot walk.

3. Correlative Conjunctions:
- পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
- যেমনঃ as ….. as ; either ….. or ; not only ….. but also ; etc.
- Either we go to the movies or we stay at home and watch a movie on Netflix.
- He not only plays the piano but also sings beautifully.
.
Fill in the gap with appropriate conjunction. You must pay the tax ___________ you are bankrupt.
  1. ক) as if
  2. খ) what if
  3. গ) whether
  4. ঘ) even though
সঠিক উত্তর:
ঘ) even though
উত্তর
সঠিক উত্তর:
ঘ) even though
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত conjunction গুলোর অর্থ -
ক) as if - যেন মনে হয়;
খ) what if - কী হবে যদি/ কী হত যদি;
গ) whether - কি না;
ঘ) even though - এমনকি যদিও।

• সুতরাং, অর্থ বিবেচনা করে দেখা যাচ্ছে শূন্যস্থানে even though বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: You must pay the tax even though you are bankrupt.
- Bangla Meaning: আপনি দেউলিয়া হওয়া সত্ত্বেও আপনাকে ট্যাক্স দিতে হবে।
১০.
The bright sun warmed the sandy beach. Adjectives used in these underlined parts are -
  1. ক) Qualitative, Qualitative
  2. খ) Quantitative, Numeral
  3. গ) Pronominal, Pronominal
  4. ঘ) Pronominal, Qualitative
সঠিক উত্তর:
ক) Qualitative, Qualitative
উত্তর
সঠিক উত্তর:
ক) Qualitative, Qualitative
ব্যাখ্যা
• The bright sun warmed the sandy beach. Adjectives used in these underlined parts are - Qualitative adjectives.

Qualitative adjective:
- যে Adjective দ্বারা noun/pronoun এর দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে সেটাকে Qualitative Adjective বলে। 
- যেমন - Some water, A little oil, Cold winds, horrible storm ইত্যাদি।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে bright and sandy এই দুটি adjective দ্বারা যথাক্রমে noun words sun and beach এর  দোষ, গুণ, অবস্থা প্রকাশ করেছে।
১১.
___________ remaining seats were quickly filled by eager concertgoers. Fill in the gap with appropriate determiner.
  1. ক) Few
  2. খ) A few
  3. গ) Very few
  4. ঘ) The few
সঠিক উত্তর:
ঘ) The few
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The few
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - The few.
- Complete sentence: The few remaining seats were quickly filled by eager concertgoers.
 
• Few: নেই বললেই চলে অর্থাৎ নেতি বাচক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• A few: অল্প সংখ্যক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• Very few - খুব অল্প সংখ্যক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• The Few: অল্প যে কয়েকজন/যা আছে তার সবগুলো/সবাই।

• প্রশ্ন প্রদত্ত বাক্যে অল্প যে কয়েকটি আসন ছিল, তার সবকয়টিই পূর্ণ হয়েছে এমন ভাব প্রকাশ করতে শূন্যস্থানে The Few বসেছে।
১২.
She provided clear instructions, lest they __________ confused about what to do.
  1. ক) should
  2. খ) be
  3. গ) should not be
  4. ঘ) might
সঠিক উত্তর:
খ) be
উত্তর
সঠিক উত্তর:
খ) be
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - be.
Complete sentence: She provided clear instructions, lest they be confused about what to do.

• Lest এর পরের Clause এ Should/ might/ be বসে। 
- Lest নিজেই Negative হওয়ায় এর পর আর কোনো negative শব্দ no/not/never বসে না।

• Structures:
- Lest + 1st subject + should/might + base form + complement.
- Lest + 1st subject + should be /might be +be+ V3 + complement.

• Few Examples:
- Work hard lest you should fail.
- He walked fast lest he should miss the train.
- He fled the country lest he be captured.
- Hesitant to speak out lest he be fired.

• option ক) এবং ঘ) উত্তর হবে না কারণ,
- should এবং might এরপর be নেই, কিন্তু প্রশ্নে verb টি past participle form এ আছে।
• গ) option হবে না কারণ, should এরপরে not ব্যবহৃত হয়েছে।
১৩.
The restaurant uses __________ rice of Dinajpur in their signature dishes for its fine taste.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) zero article
সঠিক উত্তর:
গ) the
উত্তর
সঠিক উত্তর:
গ) the
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- Rice হচ্ছে Material Noun.
- Material Noun এর পূর্বে সাধারণত article হিসাবে the বসবে না। 
- তবে নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বোঝালে এর পূর্বে the বসে।
- প্রদত্ত বাক্যের নির্দিষ্ট স্থানের অর্থাৎ দিনাজপুরের চালের কথা বলা হয়েছে।

• সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হচ্ছে - the.
- Complete sentence: The restaurant uses the rice of Dinajpur in their signature dishes for its fine taste.
১৪.
Those clouds in the sky look like fluffy cotton balls. Here 'Those' is used as -
  1. ক) Distributive adjective
  2. খ) Demonstrative adjective
  3. গ) Possessive adjective
  4. ঘ) Indefinite adjective
সঠিক উত্তর:
খ) Demonstrative adjective
উত্তর
সঠিক উত্তর:
খ) Demonstrative adjective
ব্যাখ্যা
• This, that, these, those ইত্যাদি সাধারণত pronoun এবং adjective হিসেবে ব্যবহৃত হওয়া parts of speech. 
- কিন্তু pronoun কখনো noun কে modify করে না, Pronoun গুলো যদি noun কে modify করে তবে তা adjective এ পরিণত হয়।

Adjective
- সাধারণত noun বা pronoun এর পূর্বে বসে noun বা pronoun কে modify করে। 
- যেমন : A red dress. এখানে ‘red’ হচ্ছে adjective.

• Demonstrative Adjective
- যে সকল শব্দ Noun-এর পূর্বে বসে ঐ Noun-কে সরাসরি নির্দেশ করে, তাকেই Demonstrative Adjective বলে।
- Noun-কে Which one (কোনটি) দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায়, সেটাই Demonstrative Adjective.
- এক্ষেত্রে, Adjective ও Noun পাশাপাশি বসবে।
- অর্থাৎ একটি বাক্যে Demonstrative Adjective সব সময় কোন Noun-এর আগে বসে। 

• Those clouds in the sky look like fluffy cotton balls.
- এই বাক্যে 'Those' হচ্ছে Adjective কারণ এখানে those তার পরে অবস্থিত noun 'clouds' কে modify করেছে। 

• Different types of adjectives: 
- Demonstrative adjective (this, that, these, those), 
- Indefinite adjectives (all, another, any, both, each, every, either, neither, enough, few etc), 
- Interrogative adjectives (what, which, whose), 
- Possessive adjectives (my, our, his, her, their,your, its) etc.
১৫.
When will you go for vacation? Here, 'When' is a/an -
  1. ক) Adverb
  2. খ) Adjective
  3. গ) Conjunction
  4. ঘ) Preposition
সঠিক উত্তর:
ক) Adverb
উত্তর
সঠিক উত্তর:
ক) Adverb
ব্যাখ্যা
• When will you go for vacation? Here, 'when' is an - Adverb.

• Adverb
- যেসব word noun বা pronoun ব্যতীত অন্য যেকোনো parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে Adverb বলে।
- কখন, কোথায়, কীভাবে, কেন এইগুলো দ্বারা প্রশ্ন করলে যা উত্তর যা আসে তাই adverb হয়।
- Verb এর স্থান, কাল, ধরণ, ইত্যাদি জানতে প্রশ্ন করার জন্য interrogative adverb হিসাবে where, when, where, how ইত্যাদি ব্যবহৃত হয়।

• Note: 
• What/ which + Noun - এভাবে ব্যবহৃত হলে এদেরকে বলা হয় Interrogative adjective.
- What colour do you like most?
- Which man is your uncle?

• প্রশ্ন বাক্যে When শব্দটি দ্বারা ‘go’ ক্রিয়া সংঘটনের সময় জানতে চাওয়া হয়েছে; অর্থাৎ When এখানে verb কে modify করেছে ।
- অতএব, এটি adverb (interrogative adverb) হিসেবে গণ্য হবে।
১৬.
Perhaps we can find a solution if we work together. Here which parts of speech is 'perhaps'?
  1. ক) Conjunction
  2. খ) Adverb
  3. গ) Adjective
  4. ঘ) Preposition
সঠিক উত্তর:
খ) Adverb
উত্তর
সঠিক উত্তর:
খ) Adverb
ব্যাখ্যা
• Perhaps এর অর্থ সম্ভবত।
- এটি হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করে।

Adverb of Affirmation and negation - is a word that declares that something is true or some equivalent expression or negative statement, judgment, or a logical proposition.
- অর্থাৎ, এর দ্বারা হ্যাঁ/না বোধক ধারনা বোঝায়।
- For example- certainly, definitely, obviously, surely

• যেহেতু, Perhaps we can find a solution if we work together - perhaps দ্বারা হ্যাঁ বোধক অর্থ প্রকাশ পাচ্ছে, এই বাক্যে তাই Perhaps শব্দটি Adverb of Affirmation and Negation/ Adverb.
১৭.
Identify the part of speech with the underlined word.
You have to follow certain steps and you can complete the task easily.
  1. ক) Preposition
  2. খ) Conjunction
  3. গ) Adjective
  4. ঘ) Determiner
সঠিক উত্তর:
গ) Adjective
উত্তর
সঠিক উত্তর:
গ) Adjective
ব্যাখ্যা
• You have to follow certain steps and you can complete the task easily. The underlined part here is used as - Adjective.
- Certain - কোন একটা নির্দিষ্ট কিছু।
-  এখানে 'certain' Determiner এবং Adjective উভয়ই। 
- এই বাক্যে noun, steps এর পূর্বে ‘certain’ শব্দটি noun কে নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাই এটি determiner.
- আবার 'certain', noun কে modify করায় এটি adjective ও। 

• যেহেতু প্রশ্নে certain কোন parts of speech তা জানতে চাওয়া হয়েছে, সে হিসেবে উত্তর adjective হবে।
- Determiner কোনো parts of speech নয়।