পরীক্ষা আর্কাইভ

NTRCA ফুল মডেল টেস্ট

পরীক্ষাNTRCA ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৯২
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ১০, ২০ ও ৩০ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA ফুল মডেল টেস্ট

NTRCA ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯২ প্রশ্ন

.
The plural of 'Nucleus' is -
  1. Nucleusess
  2. Nucleii
  3. Nucleuses
  4. Nucleis
সঠিক উত্তর:
Nucleuses
উত্তর
সঠিক উত্তর:
Nucleuses
ব্যাখ্যা

• The plural of 'Nucleus' is - Nucleuses.

• Nucleus (Noun):
- English Meaning: The central and most important part of an object, movement, or group, forming the basis for its activity and growth; a basic or essential part: core.
- Bangla Meaning: কেন্দ্রীয় বা মূল অংশ, যাকে ঘিরে অন্যান্য অংশ বিন্যস্ত বা সংহত হয়; বিশেষত পরমাণুর প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় অংশ; মূলাধার; পরমাণুকেন্দ্র।

• Nucleus - এর plural form হলো Nuclei, also nucleuses.

Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.

.
"Duchess" is the feminine of -
  1. Duke
  2. Earl
  3. Author
  4. Abbot
সঠিক উত্তর:
Duke
উত্তর
সঠিক উত্তর:
Duke
ব্যাখ্যা

"Duchess" is the feminine of - Duke.

 Duke (Noun, Verb)
- English meaning: A man of very high rank in a country, or the ruler of a small independent country.
- Bangla Meaning: অভিজাত ব্যক্তি বা ভূস্বামী; যুবরাজের অব্যবহিত নিম্নপদ; ক্ষুদ্র রাজ্যের নৃপতি।

• Duke এর feminine gender হচ্ছে - Duchess (ডিউকপত্নী; ডিউকের বিধবা স্ত্রী; ডিউকের সমমর্যাদার্সম্পন্ন মহিলা।)

• Other options,
Earl (Masculine gender)
- Bangla meaning: উচ্চ মর্যাদাসম্পন্ন সম্ভ্রান্ত ইংরেজ ব্যক্তির পদবি।
- এর feminine gender হলো: Countess.

Author (Masculine gender)
- Bangla meaning: লেখক; প্রণেতা; রচয়িতা; গ্রন্থকার; গ্রন্থকর্তা।
- এর feminine gender হলো: Authoress.

Abbot (Masculine gender)
- Bangla meaning: মঠাধ্যক্ষ।
- এর feminine gender হলো: Abbess.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

.
Would that she ______ (know) the truth!
  1. could know
  2. known
  3. knowing
  4. is know
সঠিক উত্তর:
could know
উত্তর
সঠিক উত্তর:
could know
ব্যাখ্যা

Would that দিয়ে sentence শুরু হলে subject এরপর could বসে এবং verb এর present form বসে
- Would that দিয়ে অবাস্তব ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশ করা হয়।

Correct answer: Would that she could know the truth!

Example sentence
- Would that I could go to school.
- Would that he could understand my feelings better.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
Choose the correct sentence.
  1. Any of the students are ready for the test.
  2. Any of the students is ready for the test.
  3. Any of the students were ready for the test.
  4. Any of the students have ready for the test.
সঠিক উত্তর:
Any of the students is ready for the test.
উত্তর
সঠিক উত্তর:
Any of the students is ready for the test.
ব্যাখ্যা

Correct Sentence: Any of the students is ready for the test.

• One of/ Any of/ Each of/ Either of/ Neither of যদি subject হিসেবে ব্যবহার  হয় তাহলে এরপরে সব সময় Plural Noun বসে। যার কারণে এটি 'Any of the students' হয়েছে।
- আর 'Any of the students' phrase এর headword টি 'Any' singular হওয়ায় Verb Singular হবে।
- তাই Verb হিসেবে is ব্যবহার হয়েছে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
- (ক), (গ), (ঘ) অপশনগুলোতে "Any of the students" (plural sub) এরপর verb হিসেবে are, were, have বসেছে, যা plural verb হিসেবে ব্যবহার করা হয়।
- কিন্তু One of/ Any of/ Each of/ Either of/ Neither of subject হিসেবে ব্যবহার হলেও এরপর Verb Singular হবে।
- তাই, এ Sentence গুলো Incorrect Sentence.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

.
The antonym of the word "Nourish" is -
  1. Cultivate 
  2. Plain 
  3. Hinder 
  4. Cede 
সঠিক উত্তর:
Hinder 
উত্তর
সঠিক উত্তর:
Hinder 
ব্যাখ্যা

• Nourish (Verb).
- English meaning: 
01. Nourish somebody/ something to keep a person, an animal or a plant alive and healthy with food, etc.
02. Nourish something (formal) to allow a feeling, an idea, etc. to develop or grow stronger.
- Bangla meaning: পুষ্টিসাধন/ পোষণ করা; পরিপুষ্ট করা; উর্বরতা বাড়ানো।

Synonym: Promote, Cultivate, Encourage, Nurture.
Antonym: Prevent, Hinder, Inhibit, Discourage.

উল্লিখিত অপশনগুলো,
- Cultivate - চাষ করা, বিকাশ সাধন করা;
- Plain - স্পষ্ট, সোজা;
- Prevent - বাধা দেওয়া, নিবারণ করা;
- Cede - ছেড়ে দেওয়া।

Example sentence:
- A balanced diet is essential to nourish a healthy body and mind.
- Farmers nourish the soil with organic fertilizers to improve crop yield.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

.
What is the verb form of "Ability"?
  1. Ability
  2. Abled
  3. Able
  4. Enable
সঠিক উত্তর:
Enable
উত্তর
সঠিক উত্তর:
Enable
ব্যাখ্যা

The verb form of "Ability" is - Enable.

• Enable (Verb)
- English meaning: Enable somebody/ something to do something to make it possible for somebody/ something to do something.
- Bangla meaning: সক্ষম করা; ক্ষমতা দেওয়া।

Other options,
- Ability (Noun) - সামর্থ্য, কর্মদক্ষতা, ক্ষমতা;
- Able (Adjective) - সমর্থ, দক্ষ;
- Enable (Verb) - সক্ষম করা; ক্ষমতা দেওয়া।

• (Abled বলতে কোন word নেই।)

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

.
We talked about going abroad.
Here, the underlined word is a/ an -
  1. Participle
  2. Gerund
  3. Infinitive
  4. Conjunction
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা

Gerund:
- Gerund হলো এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।

Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে বসে।
- Object হিসেবে বসে।
- Preposition এর Object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

• প্রদত্ত Sentence টিতে 'Go' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Preposition (about) এর Object হিসেবে বসে।
- যখন Preposition এর Object হিসেবে বসে Noun এর মতো কাজ করে তখন তাকে Gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

Correct Answer: We talked about going abroad. Here, the underlined word is a/ an - Gerund.

উল্লিখিত বাকি অপশনগুলো,
Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participle may function as Adjectives, describing or modifying Nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

- Example sentence: 
- We saw a burning house. ("burning" describes "house").

Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.

- Example sentence:
- The mayor promised to rebuild the damaged areas.

Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
- A conjunction is a part of speech that connects two or more words, phrases, clauses, or sentences.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain. 

.
________ in the mountains is breathtaking. 
  1. A scenery
  2. Sceneries
  3. Scenery
  4. The sceneries
সঠিক উত্তর:
Scenery
উত্তর
সঠিক উত্তর:
Scenery
ব্যাখ্যা

Correct answer: Scenery in the mountains is breathtaking.

• Scenery (Noun):
- English Meaning: the general appearance of the natural environment, especially when it is beautiful.
- Bangla Meaning: কোনো এলাকার সাধারণ স্বাভাবিক বৈশিষ্ট্য, দৃশ্য, নৈসর্গিক শোভা।

• Scenery একটি uncountable noun তাই এর সাথে s/es যোগ হবে না শুধু Scenery হবে।
- সাধারণত uncountable noun সর্বদাই Singular হবে কখনো plural হয় না।
- এদের পূর্বে সাধারণত Article বা সংখ্যাবাচক শব্দ বসেনা। 

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

.
The synonym of the word "Prolific" is -
  1. Unproductive
  2. Productive
  3. Lazy
  4. Precious
সঠিক উত্তর:
Productive
উত্তর
সঠিক উত্তর:
Productive
ব্যাখ্যা

• Prolific (Adjective).
- English meaning: Producing many works, (Of an artist, a writer, etc.) and producing a lot of fruit, flowers, etc. (Of plants, animals).
- Bangla meaning; প্রচুর পরিমাণে উৎপাদনশীল; অতিপ্রজ।

Synonym: Fertile, Productive, Rich, Creative.
Antonym: Unproductive, Dead, Sterile, Barren.


উল্লিখিত অপশনগুলো,
- Unproductive - অফলপ্রসূ; নিষ্ফলা;
- Productive - উৎপাদনশীল, ফলপ্রসূ;
- Lazy - অলস;
- Precious - অতিমূল্যবান; প্রাণপ্রিয়; মহামূল্য। 

Example sentence:
- Shakespeare was a prolific playwright who wrote many plays.
- This region is prolific in producing rice and vegetables.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

১০.
What is the meaning of the phrase "Weal and woe"?
  1. With a good grace
  2. Watery grave
  3. Take one to task
  4. Joy and Sorrow
সঠিক উত্তর:
Joy and Sorrow
উত্তর
সঠিক উত্তর:
Joy and Sorrow
ব্যাখ্যা

The meaning of the phrase "Weal and woe" is - Joy and Sorrow.

Weal and woe:
- English meaning: Joy and Sorrow.
- Bangla meaning: সুখ-দুঃখ। 

Example sentence:
- Weal and woe come by turns.

উল্লিখিত বাকি অপশনগুলো,
- With a good grace - হাসিমুখে;
- Watery grave - সলিল সমাধি;
- Take one to task - তিরস্কার করা।

Source: Applied English Grammar and Composition by P. C. Das.

১১.
The English translation of: "আমি তাকে দিয়ে ফুলগুলো কিনালাম"
  1. I have him bought the flowers.
  2. I have the flowers bought by him.
  3. I got him buy the flowers.
  4. I made him buy the flowers.
সঠিক উত্তর:
I made him buy the flowers.
উত্তর
সঠিক উত্তর:
I made him buy the flowers.
ব্যাখ্যা

• The English translation of: "আমি তাকে দিয়ে ফুলগুলো কিনালাম": I made him buy the flowers.

• অন্যান্য অপশনগুলোতে ব্যকরণগত ভুল রয়েছে।
- কারণ, এই Translation টি হয়েছে মূলত Causative Verb এর নিয়মানুসারে।

• Causative Verb:
- Subject যখন নিযে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এই অর্থে Causative Verb ব্যবহার করা হয়ে থাকে।
- Have, Get, Help, Let, Make ইত্যাদি প্রচলিত Causative Verb.
- Make, Have, Get ইত্যাদি যোগে verb কে Causative Verb এ পরিনত করা হয়।

• Causative Verb হিসেবে Make এর ব্যবহার:
- Make এরপর ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন এরপর verb এর Base form বস।
- কেউকে কোন কিছু করতে বাধ্য করা অথবা Have, Get এর চেয়ে বেশি জোর প্রদান করতে Make ব্যবহার করা হয়ে থাকে।
- যেমন: He made me laugh with his jokes.
- Bangla meaning: সে তার রসিকতার মাধ্যমে আমাকে হাসালো।

• সুতরাং, নিয়ম অনুসারে সঠিক Translation টি হবে - I made him buy the flowers.

• উল্লিখিত অন্যান্য অপশনগুলো:
ক) I have him bought the flowers.
- ভুল। এখানে structure ভুল হয়েছে। "have" এর পরে "him" ও "bought" একসাথে বসানো grammatically সঠিক নয়।

খ) I have the flowers bought by him.
- আংশিক ঠিক, কিন্তু passive structure এবং কনটেক্সট আলাদা। এটি অনুবাদ হবে: "আমি তার দ্বারা ফুলগুলো কেনানো নিশ্চিত করেছি" বা "আমার হয়ে সে ফুলগুলো কিনেছে"।

গ) I got him buy the flowers.
- ভুল। এখানে "to buy" বসতে হতো। সঠিক হলে হতো: I got him to buy the flowers.

Source: Accessible Dictionary By Bangla Academy, Live MCQ Lecture.

১২.
If I had studied harder, I ________ the exam.
  1. would had passed
  2. have passed
  3. would have passed
  4. would passed
সঠিক উত্তর:
would have passed
উত্তর
সঠিক উত্তর:
would have passed
ব্যাখ্যা

• Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে। 
- দুটি Clause এর যেকোন একটিতে If/ Had দিয়ে Clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত Cause টি Past Perfect Tense হয়। 
- ২য় Clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

Complete Sentence: If I had studied harder, I would have passed the exam.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৩.
'Paradise Lost' is-
  1. An epic
  2. A poem
  3. A play
  4. A novel
সঠিক উত্তর:
An epic
উত্তর
সঠিক উত্তর:
An epic
ব্যাখ্যা

'Paradise Lost' is- An epic.

Paradise Lost:
- এটি Neo-classical period এর অন্যতম সাহিত্যিক John Milton রচিত একটি epic poem.
- The theme of Paradise Lost or 'Paradise Lost' attempted to Justify the ways of God to men.
- এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ) এ রচিত।

- Paradise lost কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
- ১৬৬৭ সালে প্রকাশিত হয়।
- বইটি মোট বারো খণ্ডে বিভক্ত।
- খ্রিষ্টীয় ধর্মীয় মতবাদকে প্রাধান্য দিয়ে আদি মানব এবং মানবী Adam & Eve এর স্বর্গ থেকে মর্ত্যে আগমনের কাহিনী হচ্ছে এই মহাকাব্যটির মূল উপজীব্য বিষয়। 

Characters:
- Adam,
- Eve,
- Satan,
- Beelzebub,
- Raphael,
- Michael,
- Mamoon,
- Belial,
- Gabriel, etc.

সার-সংক্ষেপ:
- খোদার বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি স্বরুপ শয়তান আর তার অনুসারীদের স্বর্গ থেকে বের করে দেওয়া হয়।
- পরাজয় মেনে নিতে না পেরে শয়তান মানবজাতিকে খোদাদ্রোহ করতে প্ররোচনা দেয় এবং এভাবে সে তার প্রতিশোধ নিতে চায়।
- ইডেন গার্ডেনে গিয়ে সে আদি মানবী ইভকে নিষিদ্ধ গাছের ফল খেতে প্ররোচনা দিতে থাকে এক পর্যায়ে ইভ এবং আদম দুইজনই ফল ভক্ষণ করে।
- ফল ভক্ষণের পর তারা তাদের অপরাধ বুঝতে পারে এবং তাদেরকেও স্বর্গ থেকে বহিষ্কার করা হয়।

• Notable quotations of Paradise Lost:
- Of Man's First Disobedience, and the Fruit Of that Forbidden Tree, whose mortal taste Brought Death into the World, and all our woe. (First line)
- Better to reign in Hell than serve in Heaven.
- Death is the golden key that opens the place of eternity.
- Solitude sometimes is the best society.”
- Awake, arise, or be forever fallen.

John Milton (1608-1674):
- He was born in London, England in 1608.
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- মূলত কবি হিসেবে প্রসিদ্ধ হলেও মিল্টন কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও লিখেছিলেন।
- তাকে বলা হয় the Epic Poet. এছাড়া great master of Blank Verse ও বলা হয়।

Some notable works:
- Paradise Lost (Epic),
- Paradise Regained (Epic),
- Of Education (Prose),
- Lycidas (Elegy),
- Comus (masque/ a type of theatre entertaining poetry),
- On Shakespeare (First published poem),
- Samson Agonistes,
- L'Allegro,
- Il Penseroso,
- Of Education,
- Areopagitica.

Source: Live MCQ Lecture and Britannica.

১৪.
He is too afraid to speak the truth. (Make it complex)
  1. He is too afraid that he can not speak the truth.
  2. He is afraid that he can not speak the truth.
  3. He is so afraid and he can not speak the truth.
  4. He is so afraid that he can not speak the truth.
সঠিক উত্তর:
He is so afraid that he can not speak the truth.
উত্তর
সঠিক উত্তর:
He is so afraid that he can not speak the truth.
ব্যাখ্যা

• Too + --- + to যুক্ত Simple sentence- কে Complex sentence এ রূপান্তরের নিয়ম:
- Subject এরপরে প্রথম too এর জায়গায় so বসে।
that বসে।
- প্রথম subject টি আবারো বসে।
- tense অনুযায়ী can not/ could not বসে।
- to উঠে যায় ।
- বাকী অংশ বসে।

• Simple sentence: He is too afraid to speak the truth.
• Complex sentence: He is so afraid that he can not speak the truth.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৫.
No other river in the country is as long as the Padma. (make it comparative)
  1. The Padma is longer than most other river in the country.
  2. Some river in the country are longer than the Padma.
  3. The Padma is longer than other river in the country.
  4. The Padma is longer than any other river in the country.
সঠিক উত্তর:
The Padma is longer than any other river in the country.
উত্তর
সঠিক উত্তর:
The Padma is longer than any other river in the country.
ব্যাখ্যা

No other যুক্ত Positive Degree কে Comparative Degree তে রূপান্তরের নিয়ম:
- প্রদত্ত Sentence এর শেষের Subject টি প্রথমে বসে।
- প্রদত্ত Verb বসে।
- Positive Degree এর Comparative Degree বসে।
- than any other বসে।
- No other এরপর থেকে Verb এর পূর্ব পর্যন্ত বসে।

Positive Degree: No other river in the country is as long as the Padma.
Comparative Degree: The Padma is longer than any other river in the country.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৬.
The fingerprints of the two suspects were identical _____ each other.
  1. at
  2. with
  3. in
  4. on
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা

Complete sentence: The fingerprints of the two suspects were identical with each other.
 
• Identical (Adjective):
- English meaning: 
1. Similar in every detail; exactly alike.
2. Expressing an identity.
- Bangla meaning: অভিন্ন; একরূপ; অনন্য।

• Identical to somebody/ something: Her dress is almost identical to mine.
• Identical with somebody/ something: The name on the ticket should be identical with the one in the passport.

Identical এর পর to অথবা with ব্যবহৃত হয়
- অপশনে to না থাকায় সঠিক উত্তর with হয়েছে।

Source: Oxford Dictionary, English-Bangla Dictionary.

১৭.
He'd written the report before the meeting, __________?
  1. wouldn't he
  2. hadn't he
  3. had he
  4. would he
সঠিক উত্তর:
hadn't he
উত্তর
সঠিক উত্তর:
hadn't he
ব্যাখ্যা

Tag question করার নিয়ম:
- Tag question ব্যবহার করা হয় উক্তিটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
- Statement positive হলে tag question টি negative হবে।
- Subject ও tense অনুসারে auxiliary verb দ্বারা tag question হয়।

Confusing Contraction sentence এর tag question করার নিয়ম:
- যদি subject এরপর 'd থাকে অর্থাৎ, verb টি base form এ আসে, তাহলে এটিকে modal auxiliary হিসেবে would ধরতে হবে।
- Example: If I were a rich man, I'd establish a hospital, wouldn't I?

- তবে 'd এরপরের verb টি যদি past participle form এ থাকে তাহলে তাকে past perfect tense এর had হিসেবে ধরতে হবে
- Example: I'd reached there in time, hadn't I?

Correct answer: He had written the report before the meeting, hadn't he?

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৮.
Choose the correct proverb: A stitch in time saves ________.
  1. none
  2. nine
  3. time
  4. money
সঠিক উত্তর:
nine
উত্তর
সঠিক উত্তর:
nine
ব্যাখ্যা

The correct proverb is - A stitch in time saves nine.
- Bangla Meaning: সময়ের এক ফোঁড় দুঃসময়ের দশ ফোঁড়।

- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Accessible Dictionary by Bangla Academy.

১৯.
Who wrote the famous line: "Nature never did betray the heart that loved her"? 
  1. William Wordsworth
  2. John Keats
  3. Lord Byron 
  4. Percy Bysshe Shelley
সঠিক উত্তর:
William Wordsworth
উত্তর
সঠিক উত্তর:
William Wordsworth
ব্যাখ্যা

The famous line "Nature never did betray the heart that loved her" was written by - William Wordsworth.
- এটি তার কবিতা Tintern Abbey থেকে নেয়া।

Tintern Abbey:
- It is a poem by William Wordsworth.
- কবিতাটির সম্পূর্ণ নাম হচ্ছে Lines Composed a Few Miles Above Tintern Abbey.
- কবিতাটি Lyrical Ballads এ প্রকাশিত Wordsworth এর ১৯টি কবিতার মধ্যে অন্যতম একটি কবিতা। 
- এই কবিতায় নদীর পাড়ে অবস্থিত একটি ভাঙ্গা চার্চের বর্ণ্না খুঁজে পাওয়া যায়, যা কবির ছোটবেলার স্মৃতি বিজড়িত স্থান।
- কবির অন্যান্য কবিতাগুলোর মত এই কবিতটিতেও প্রকৃতির সুনিপুণ বর্ণনা পাওয়া যায়।

এই কবিতার একটি বিখ্যাত লাইন হচ্ছে:
- "Nature never did betray the heart that loved her,it is her privilege.”

William Wordsworth:
- তিনি জন্মগ্রহণ করেন April 7, 1770, Cockermouth, Cumberland, England.
- William Wordsworth তার সাহিত্য জীবনের শুরুতে The French Revolution দ্বারা অনুপ্রাণিত হোন এবং তার কবিতায় এর প্রভাব দেখা যায়।
- Wordsworth, one of them, who greeted the revolution with enthusiasm.
- London 1802 কবিতাটি এবং The Borderers নামক ট্র্যাজিডিটিতে French Revolutions এর গভীর প্রভাব দেখতে পান পাঠকরা।

- তাকে The Father of the Romantic Age বলা হয়।
- William Wordsworth এবং Samuel Taylor Coleridge এর যৌথ প্রকাশনা A Preface To Lyrical Ballads এর প্রথম মুদ্রনের মাধ্যমে ইংরেজি সাহিত্যের Romantic যুগ তথা Romanticism এর সূচনা হয়।
- এছাড়া তাকে Lake Poet বলেও অভিহিত করেন অনেকে।
- এই উপাধির পেছনের কারণ সম্ভবত ইংল্যান্ডের যে অঞ্চলটি Lake District বা হ্রদ এলাকা বলে পরিচিত সেখানেই তার বাল্যকাল কাটে।
- ১৮৪৩ সালে তিনি Poet laureate এর পদ অলংকৃত করেন।

Some Notable Works:
- Lines Composed a Few Miles Above Tintern Abbey,
- Lyrical Ballads,
- Michael,
- Ode: Intimations of Immortality,
- Peter Bell,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- The Ruined Cottage,
-The Solitary Reaper,
- Rainbow (Poem),
- Lucy poems, etc.

তাঁর কয়েকটি উপাধি হচ্ছে:
- Poet of Nature,
- Poet of Childhood,
- Lake Poet.

Source: An ABC of English Literature by M Mofizar Rahman, Britannica.

২০.
We met a teacher who inspired us a lot.
Here, the underlined clause is a/an –
  1. Noun Clause
  2. Prepositional Clause
  3. Adjective Clause
  4. Adverbial Clause
সঠিক উত্তর:
Adjective Clause
উত্তর
সঠিক উত্তর:
Adjective Clause
ব্যাখ্যা

Adjective clause:
- যে Subordinate Clause কোনো Noun বা Pronoun এর পরে বসে ঐ Noun বা Pronoun কে modify করে তাকে Adjective Clause বলে।
- অর্থাৎ Noun এর Post Modifier হিসাবে Adjective clause বসে।

Adjective Clause দুইটি স্থানে বসতে পারে।
01. Noun এর post modifier. (Subject + verb + object + adjective clause).
02. Subject এর post modifier. (Subject + adjective clause + verb + object).

উল্লিখিত Sentence এ 'who inspired us a lot' হচ্ছে Adjective Clause. কারণ প্রশ্নে উল্লিখিত বাক্যে Object (a teacher) এর Post modifier হিসেবে এটি Adjective Clause

Correct Answer: We met a teacher who inspired us a lot. Here, the underlined clause is - Adjective Clause.

Note:
- Adjective clause কে Relative clause ও বলা হয়ে থাকে।
- Relative clause গুলো সাধারণত Relative pronoun (যেমন: that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি Cause or Purpose বোঝায় তবে সেটি Adverbial Clause হিসেবে বিবেচিত হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২১.
We went home after the movie ended.
Here, the underlined clause is -
  1. Noun Clause
  2. Adverbial Clause
  3. Adjective Clause
  4. None of these
সঠিক উত্তর:
Adverbial Clause
উত্তর
সঠিক উত্তর:
Adverbial Clause
ব্যাখ্যা

Adverbial clause of time:
- Principal clause এর কাজ সম্পন্ন করার সময়কে নির্দেশ করে।
- Adverbial Clause of time টি Conjunctions of time দিয়ে শুরু হয়। যেমন: As soon as, Before, After, Hardly --- when, No sooner --- than, Since, The sooner ইত্যাদি।
- Conjunctions of time বাক্যের শুরুতে বসলে এগুলো দিয়ে শুরু করে কমা পর্যন্ত Adverbial Clause হয় এবং বাকি অংশ Principle Clause হয়। যেমন: After the movie ended, we went home. 
- আবার Conjunctions of time বাক্যের মাঝে বসলে এগুলো থেকে শুরু করে বাক্যের শেষ পর্যন্ত Adverbial Clause হয় এবং বাকি অংশ Principal Clause হয়। যেমন: We went home, after the movie ended.
- Adverbial Clause of time, Principle Clause এর আগে বা পরে বসানো হয়।
- আগে বসলে Clause এ শেষে কমা বসে, পরে বসলে কমা বসে না।  

Correct Answer: We went home after the movie ended. Here, the underlined clause is - Adverbial Clause.

Note
1. Complex Sentence এর time clause এ যখন ভবিষ্যৎ কালেও উল্লেখ থাকে, তখন Principal clause এ Future Tense ব্যবহার হয় কিন্তু subordinate clause এ Future Tense ব্যবহার হয় না। যেমন:
- Mr. Samad will telephone you as soon as he returns.

2. কিন্তু, time clause এ Future Perfect Tense ব্যবহার না হয়ে Present Perfect Tense ব্যবহার হয়। এ ক্ষেত্রে  Principal clause এ Future Tense ব্যবহার হয়। যেমন:
- I will return your book on Monday when I have read it.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২২.
Give me a pen. (make it passive)
  1. Let the pen be given by me.
  2. Let the pen been given to me.
  3. Let the pen been given by me.
  4. Let the pen be given to me.
সঠিক উত্তর:
Let the pen be given to me.
উত্তর
সঠিক উত্তর:
Let the pen be given to me.
ব্যাখ্যা

শুধুমাত্র মূল verb দিয়ে শুরু করা Imparetive sentence এর Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম:
 - Let দিয়ে Passive voice এর বাক্যটি শুরু হবে।
- Active voice এর object টি Passive voice এ subject হিসেবে বসে।
- be বসে।
- মূল verb এর past participle form বসে।
- অনেক ক্ষেত্রে Active voice এর Verb এরপর Passive voice এ by ছাড়া অন্য preparation বসে। যেমন: to, at, on, with, for ইত্যাদি।
- Active voice এর subject টি Passive voice এ object হিসেবে বসে।

Active voice: Give me a pen.
Passive voice: Let the pen be given to me.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৩.
"Government by the representatives of the people" is called - 
  1. Autocracy
  2. Socialism 
  3. Democracy
  4. Anarchy
সঠিক উত্তর:
Democracy
উত্তর
সঠিক উত্তর:
Democracy
ব্যাখ্যা

"Government by the representatives of the people" is called - Democracy.

• Democracy (Noun):
- English meaning: A system of government in which the people of a country can vote to elect their representatives.
- Bangla meaning: গণতন্ত্র; গণতান্ত্রিক দেশ; গণতান্ত্রিক সরকার/সমাজ।

Other options:
- Autocracy: A system of government of a country in which one person has complete power.
- Bangla meaning: সীমাহীন ক্ষমতার অধিকারী শাসকের শাসন; স্বৈরতন্ত্র; স্বৈরাচার; একনায়কতন্ত্র; স্বেচ্ছাতন্ত্র; স্বৈরশাসন।

- Socialism: A set of political and economic theories based on the belief that everyone has an equal right to a share of a country’s wealth and that the government should own and control the main industries.
- Bangla meaning: সমাজতন্ত্র।

- Anarchy: A situation in a country, an organization, etc. in which there is no government, order or control.
- Bangla meaning: নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary. 

২৪.
The engine is damaged.
Here, the word "damaged" is a/ an -
  1. Noun
  2. Verb
  3. Adjective
  4. Adverb
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা

 The required answer is - Adjective.

• "The engine is damaged."
- ইঞ্জিনটি নষ্ট হয়ে গেছে।

- In this sentence, "damaged" শব্দটি The engine এর অবস্থা বোঝাচ্ছে (নষ্ট, ক্ষতি)।

- It comes after the linking verb "is", which connects the subject to a subject complement.
- এখানে "is" হলো linking verb.
তাই "damaged" এখানে adjective হিসেবে ব্যবহৃত হয়েছে

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

২৫.
কোন দুটি তালব্য ব্যঞ্জন?
  1. ঢ, ড়
  2. ত, থ
  3. ছ, জ
  4. দ, ধ
সঠিক উত্তর:
ছ, জ
উত্তর
সঠিক উত্তর:
ছ, জ
ব্যাখ্যা

তালব্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে।
 যেমন:
- চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রর্ভতি শব্দের চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে:
মূর্ধন্য ব্যঞ্জন:
- দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে মূর্ধন্য ব্যঞ্জন বলে।
- ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

দন্ত্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্ত্য ব্যঞ্জন বলে।
- তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি, (২০২১ সংস্করণ)।

২৬.
নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
  1. কাতান
  2. কুর্নিশ
  3. ডেরা
  4. গির্জা
সঠিক উত্তর:
গির্জা
উত্তর
সঠিক উত্তর:
গির্জা
ব্যাখ্যা

• 'গির্জা' পর্তুগিজ শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- খ্রিস্টানদের উপাসনালয় I

অন্যদিকে,
দেশি শব্দ - কাতান।
তুর্কি শব্দ - কুর্নিশ।
হিন্দি শব্দ - ডেরা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৭.
'বন' শব্দের সমার্থক শব্দ কী?
  1. রাজীব
  2. কানন
  3. শিখরী
  4. কুবলয়
সঠিক উত্তর:
কানন
উত্তর
সঠিক উত্তর:
কানন
ব্যাখ্যা

'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৮.
উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
  1. কাজলকালো
  2. মুখচন্দ্র
  3. চরণকমল
  4. সিংহাসন
সঠিক উত্তর:
কাজলকালো
উত্তর
সঠিক উত্তর:
কাজলকালো
ব্যাখ্যা

উপমান কর্মধারয় সমাস:
- যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। এগুলোকে উপমান কর্মধারয় বলে। এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়।
যেমন:
- কাজলের মতো কালো = কাজলকালো
- শশের মতো ব্যস্ত = শশব্যস্ত।

অন্যদিকে,
উপমিত কর্মধারয় সমাস: মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র, চরণ কমলের ন্যায় = চরণকমল।
মধ্যপদলোপী কর্মধারয়: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)।

২৯.
কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?
  1. কাঠামো সাধারণত অপরিবর্তনীয়
  2. সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত
  3. সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী
  4. তৎসম শব্দের প্রয়োগ বেশি
সঠিক উত্তর:
সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত
উত্তর
সঠিক উত্তর:
সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত
ব্যাখ্যা

চলিত ভাষার বৈশিষ্ট্য:
১. চলিত ভাষায় ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত। যেমন: করেছি, গিয়েছি।
২. চলিত ভাষায় সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত। যেমন: তারা, তাদের।
৩. চলিত ভাষায় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেমন: হতে, দিয়ে।
৪. চলিত ভাষায় তদ্ভব, অর্ধ-তৎসম, দেশি ও বিদেশি শব্দের ব্যবহার বেশি। যেমন: হাত, মাথা, ঘি, ধোয়া।
৫. চলিত ভাষার উচ্চারণ হালকা ও গতিশীল।
৬. চলিত ভাষা পরিবর্তনশীল।
৭. চলিত ভাষা চটুল, জীবন্ত ও লোকায়ত।

অন্যদিকে,
সাধু ভাষার বৈশিষ্ট্য:
- সাধু ভাষায় তৎসম শব্দের (সংস্কৃত শব্দ) প্রয়োগ বেশি। যেমন: হস্ত, মস্তক, ঘৃত, ধৌত।
- সাধু ভাষার উচ্চারণ গুরুগম্ভীর।
- সাধু ভাষা সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী
- এর কাঠামো সাধারণত অপরিবর্তনীয়

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।

৩০.
"ধনঞ্জয় বৈরাগী" চরিত্রটি কোন গ্রন্থের অন্তর্গত?
  1. প্রায়শ্চিত্ত
  2. ডাকঘর
  3. বিসর্জন
  4. রক্তকরবী
সঠিক উত্তর:
প্রায়শ্চিত্ত
উত্তর
সঠিক উত্তর:
প্রায়শ্চিত্ত
ব্যাখ্যা

'প্রায়শ্চিত্ত' নাটক:
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'বউ ঠাকুরাণীর হাট' উপন্যাসের কাহিনি অবলম্বনে রচিত নাটক 'প্রায়শ্চিত্ত'। এটি প্রকাশিত হয় ১৯০৯ খ্রিষ্টাব্দে।
- এই নাটকেই ধনঞ্জয় বৈরাগী চরিত্রের আবির্ভাব।
- 'প্রায়শ্চিত্ত' নাটককে বলা হয় রবীন্দ্রনাথের শেষ মানভূমিক নাটক। নাটকটি পঞ্চাঙ্কের।
- টলস্টয়ের নিষ্ক্রিয় প্রতিরোধ নীতির প্রভাব ও গান্ধীর অসহযোগ আন্দোলনের পূর্বাভাস পাওয়া যায় এ নাটকে।
-'প্রায়শ্চিত্ত' নাটকের নতুন ও পরিবর্তিত সংস্করণ 'পরিত্রাণ' নাটক। এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে।

'প্রায়শ্চিত্ত' নাটকের উল্লেখযোগ্য চরিত্র:
- ধনঞ্জয় বৈরাগী,
- সুরমা,
- উদয়াদিত্য,
- বিভা ইত্যাদি।

অন্যদিকে,
- 'ডাকঘর' (১৯১২ খ্রিস্টাব্দ) রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ নাটক। নাটকের উল্লেখযোগ্য চরিত্র হলো- মাধব দত্ত, অমল, সুধা।
- 'বিসর্জন' (১৮৯১) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটক। 'রাজর্ষি' উপন্যাসের প্রথমাংশ অবলম্বনে 'বিসর্জন' নাটকটি রচিত হয়। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র: জয়সিংহ, রঘুপতি, অর্পনা।
- 'রক্তকরবী' রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক। নাটকটি বাংলা ১৩৩০ সনের শিলং-এর শৈলবাসে রচিত। উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: নন্দিনী, রঞ্জন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৩১.
আনী-প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. মাতুলানী
  2. মায়াবিনী
  3. কুহকিনী
  4. মেধাবিনী
সঠিক উত্তর:
মাতুলানী
উত্তর
সঠিক উত্তর:
মাতুলানী
ব্যাখ্যা

আনী-প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
- ইন্দ্র-ইন্দ্রানী,
- মাতুল-মাতুলানী,
- শূদ্র-শূদ্রানী ইত্যাদি।

অন্যদিকে, 
ঈনী এবং নী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
- মায়াবী-মায়াবিনী,
- কুহক-কুহকিনী,
- যোগী-যোগিনী,
- মেধাবী-মেধাবিনী,
- দুঃখী-দুঃখিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

৩২.
'কুহেলিকা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের সাহিত্যকর্ম?
  1. উপন্যাস
  2. প্রবন্ধগ্রন্থ
  3. নাটক
  4. কাব্যগ্রন্থ
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা

'কুহেলিকা' উপন্যাস:
- কাজী নজরুল ইসলাম রচিত 'কুহেলিকা' উপন্যাসটি ১৯৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় প্রকাশ আরম্ভ হয়। 
- এটি কাজী নজরুল ইসলাম রচিত রাজনৈতিক উপন্যাস।
- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে।
- কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর। 
- এই উপন্যাসের বিখ্যাত উক্তি, 'ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।'

এই উপন্যাসের চরিত্র গুলো হচ্ছে:
- কুহেলিকা,
- তাহমিনা,
- ফিরদৌস বেগম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৩৩.
অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
  1. শব্দজোড়
  2. বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া
  3. সর্বনাম
  4. কারক বিশ্লেষণ
সঠিক উত্তর:
শব্দজোড়
উত্তর
সঠিক উত্তর:
শব্দজোড়
ব্যাখ্যা

অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
-ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
- এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।

অন্যদিকে,,
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়:
- বাগ্যন্ত্র, বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি ব্যাকরণের এই অংশে আলোচনা হয়ে থাকে।

রূপতত্ত্বের আলোচ্য বিষয়:
- বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ, শব্দগঠন প্রক্রিয়া ব্যাকরণের এই অংশে আলোচনা হয়ে থাকে।

বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়:
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন ব্যাকরণের এই অংশে আলোচনা হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি, (২০২১ সংস্করণ)।

৩৪.
কোনটি শুদ্ধ বানান?
  1. ন্যুন্যাধিক
  2. ন্যুনধিক
  3. ন্যূনাধিক
  4. নুন্যাধিক
সঠিক উত্তর:
ন্যূনাধিক
উত্তর
সঠিক উত্তর:
ন্যূনাধিক
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - ন্যূনাধিক
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষার শব্দ।

শব্দের অর্থ:
- কমবেশি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৫.
কোনটি অশুদ্ধ যুক্তবর্ণ?
  1. ঞ্‌ + চ = ঞ্চ
  2. হ্ + ম = হ্ম
  3. জ + ঞ = ঞ্জ
  4. ঞ্ + ছ = ঞ্ছ
সঠিক উত্তর:
জ + ঞ = ঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
জ + ঞ = ঞ্জ
ব্যাখ্যা

• অশুদ্ধ যুক্তবর্ণ - জ + ঞ = ঞ্জ। এর শুদ্ধ যুক্তবর্ণ - ঞ্ + জ = ঞ্জ।

অন্যদিকে,
- ঞ্‌ + চ = ঞ্চ,  
- হ্ + ম = হ্ম,
- ঞ্ + ছ = ঞ্ছ।
উপরিউক্ত যুক্তবর্ণগুলো শুদ্ধ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।

৩৬.
কোন শব্দটি বস্তুর ধ্বনির অনুকরণে সৃষ্টি হয়েছে?
  1. মড়মড়
  2. গুনগুন
  3. ভেউ ভেউ
  4.  ঠা ঠা
সঠিক উত্তর:
মড়মড়
উত্তর
সঠিক উত্তর:
মড়মড়
ব্যাখ্যা

ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ:
- কোনোকিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি।

ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ বিভিন্নভাবে হতে পারে:
১। মানুষের বিভিন্ন ধ্বনির অনুকরণের সাহায্যে: ভেউ ভেউ করে কাঁদা, ট্যাট্যা করে কাঁদা, হা হা করে হাসা, ঠা ঠা করে হাসা ইত্যাদি
২। জীব-জন্তুর ধ্বনিকে অনুকরণ করে: মিউ মিউ (বিড়ালের ডাক), ঘেউ ঘেউ (কুকুরের ডাক), গুনগুন (মৌমাছির ডাক) ইত্যাদি।
৩। কোন বস্তুর ধ্বনির অনুকরণে: ঝমঝম (বৃষ্টির শব্দ), চুকচুক (দুধ খাবার শব্দ) মড়মড় (গাছ ভেঙে পড়ার শব্দ) ইত্যাদি।
অনুরূপভাবে, কড়কড় (বিশেষ্য) মেঘগর্জন ধ্বনি; বজ্রপাতের শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৩৭.
"পর্বত" কোন ধরনের বিশেষ্য?
  1. বস্তু-বিশেষ্য
  2. সমষ্টি-বিশেষ্য
  3. গুণ-বিশেষ্য
  4. জাতি-বিশেষ্য
সঠিক উত্তর:
জাতি-বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
জাতি-বিশেষ্য
ব্যাখ্যা

জাতি-বিশেষ্য:
- জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত।
- এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়।
 যেমন:
- মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।


অন্যদিকে,
বস্তু-বিশেষ্য:
- কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে।
 যেমন:
- ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।

সমষ্টি-বিশেষ্য:
- এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়।
যেমন –
- জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি।

গুণ-বিশেষ্য:
- গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে।
 যেমন:
- সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৩৮.
"অনভিজ্ঞ" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. কেতা-দুরস্ত
  2. কেবলা হাকিম
  3. কানকাটা
  4. জগাখিচুড়ি
সঠিক উত্তর:
কেবলা হাকিম
উত্তর
সঠিক উত্তর:
কেবলা হাকিম
ব্যাখ্যা

• 'কেবলা হাকিম' বাগ্‌ধারার অর্থ - অনভিজ্ঞ

অন্যদিকে,
কেতা-দুরস্ত - পরিপাটি।
কানকাটা - নির্লজ্জ।
জগাখিচুড়ি - বিশৃঙ্খল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৯.
কোন গুচ্ছটি তৎসম উপসর্গ?
  1. পাতি, বি, ভর
  2. রাম, স, সা
  3. আব, ইতি, ঊন
  4. অব, নির, দুর
সঠিক উত্তর:
অব, নির, দুর
উত্তর
সঠিক উত্তর:
অব, নির, দুর
ব্যাখ্যা

তৎসম (সংস্কৃত) উপসর্গ:
- তৎসম উপসর্গ বিশটি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

অন্যদিকে,
বাংলা উপসর্গ:
বাংলা উপসর্গ মোট একুশটি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৪০.
'লোক-লোকান্তর' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. মাহমুদুল ইসলাম
  2. ফররুখ আহমদ
  3. আল মাহমুদ
  4. মীর মশাররফ হোসেন
সঠিক উত্তর:
আল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
আল মাহমুদ
ব্যাখ্যা

'লোক-লোকান্তর':
- 'লোক-লোকান্তর' কাব্যগ্রন্থটির রচয়িতা- আল মাহমুদ
- এটি কবির আত্মপরিচয়মূলক কবিতা।
- কবির উল্লেখযোগ্য সনেটের মধ্যে এটি একটি।

আল মাহমুদ:
- আল মাহমুদ একজন প্রথিতযশা কবি। বিশ শতকের বাংলা সাহিত্যে তিনি এক প্রতিনিধিত্বশীল প্রতিভা।
- আধুনিক বাংলা কবিতার নগরকেন্দ্রিক প্রেক্ষাপটে ভাটি বাংলার জনজীবন, গ্রামীণ আবহ, নদীনির্ভর জনপদ, চরাঞ্চলের জীবনপ্রবাহ এবং নরনারীর চিরন্তন প্রেম-বিরহ তাঁর কবিতার বিশেষ উপাদান।
- কবি আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
- কবি আল মাহমুদ তার অনবদ্য গল্প ও উপন্যাসের জন্য খ্যাতি অর্জন করেছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

৪১.
"প্রবীণ" এটি কোন ধরনের শব্দ?
  1. রূঢ়ি
  2. যোগরূঢ়
  3. যৌগিক
  4. মৌলিক
সঠিক উত্তর:
রূঢ়ি
উত্তর
সঠিক উত্তর:
রূঢ়ি
ব্যাখ্যা

রূঢ়ি শব্দ:
- যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন:
- হস্তী: হস্ত + ইন, অর্থ -হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।
- বাঁশি: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়।
- তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়। যেমন - বাদাম তেল।
- প্রবীণ: শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি ‘অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
- সন্দেশ: শব্দ ও প্রত্যয়গত অর্থে ‘সংবাদ’। কিন্তু রূঢ়ি অর্থে ‘মিষ্টান্ন বিশেষ’।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৪২.
"জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র।" - এটি কোন প্রকার বাক্য?
  1. সরল
  2. জটিল
  3. যৌগিক
  4. বিস্ময়সূচক
সঠিক উত্তর:
সরল
উত্তর
সঠিক উত্তর:
সরল
ব্যাখ্যা

সরল বাক্য:
- যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।

যথা:
- পুকুরে পদ্মফুল জন্মে।
- জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র।
- পরিশ্রমী লোকই সাফল্য লাভ করে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৪৩.
বাংলা সাহিত্যের কোন সময়কে 'অন্ধকার যুগ' বলা হয়?
  1. ৯০১-১২০০ খ্রি.
  2. ১২০১-১৮০০ খ্রি.
  3. ১৫০১-১৯০০ খ্রি.
  4. ১২০০-১৩৫০ খ্রি.
সঠিক উত্তর:
১২০০-১৩৫০ খ্রি.
উত্তর
সঠিক উত্তর:
১২০০-১৩৫০ খ্রি.
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের মধ্যযুগ:
- মধ্যযুগ ১২০০ থেকে ১৮০০ সাল পর্যন্ত সম্প্রসারিত।
- অনেকে ১২০০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়টুকুকে যুগসন্ধি বা অন্ধকার যুগ বলে অভিহিত করে থাকেন। 
- মধ্যযুগের প্রথম নিদর্শন বড়ু চণ্ডীদাসের ‘শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য।
- মধ্যযুগের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর পঞ্চদশ শতকে প্রণয়োপাখ্যান জাতীয় কাব্য 'ইউসুফ-জোলেখা' রচনা করেন।
- মধ্যযুগের অন্যতম বিশিষ্ট নিদর্শন অনুবাদ সাহিত্য। 

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৪৪.
অন্ত্যস্বরাগম ধ্বনি পরিবর্তনের উদাহরণ কোনটি?
  1. বেঞ্চ > বেঞ্চি
  2. ধোবা > ধোপা
  3. কবাট > কপাট
  4. সত্য > সইত্য
সঠিক উত্তর:
বেঞ্চ > বেঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
বেঞ্চ > বেঞ্চি
ব্যাখ্যা

অন্ত্যস্বরাগম:
- কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে। এরুপ স্বরাগমকে বলে অন্ত্যস্বরাগম।
যেমন:
- দিস্ > দিশা;
- পোখত্ > পোক্ত;
- বেঞ্চ > বেঞ্চি;
- সত্য > সত্যি ইত্যাদি।

অন্যদিকে,
ব্যঞ্জন বিকৃতি: - ধোবা > ধোপা; কবাট > কপাট।
অপিনিহিতি - সত্য > সইত্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৪৫.
"অদৃষ্টপূর্ব" বলতে কী বোঝায়?
  1. যা উচ্চারণ করা যায় না
  2. যা পূর্বে কখনো হয়নি
  3. যা পূর্বে দেখা যায়নি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
যা পূর্বে দেখা যায়নি
উত্তর
সঠিক উত্তর:
যা পূর্বে দেখা যায়নি
ব্যাখ্যা

• 'যা পূর্বে দেখা যায়নি' এর এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব

অন্যদিকে,
যা উচ্চারণ করা যায় না = অনুচ্চার্য।
যা পূর্বে কখনো হয়নি = অভূতপূর্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪৬.
52x - 1 = 125 হলে, x এর মান কত? 
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: 52x - 1 = 125 হলে, x এর মান কত? 

সমাধান:
52x - 1 = 125
⇒ 52x - 1 = 53
⇒ 2x - 1 = 3
⇒ 2x = 4
⇒ x = 2

৪৭.
একটি ঘনক এর এক বাহু 2 গুণ হলে, তার আয়তন কত গুণ হবে? 
  1. 4
  2. 6
  3. 8
  4. 10
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘনক এর এক বাহু 2 গুণ হলে, তার আয়তন কত গুণ হবে? 

সমাধান:
আমরা জানি,
একটি ঘনকের আয়তন, V = a3
এখানে a = এক বাহুর দৈর্ঘ্য।
যেহেতু এক বাহু 2 গুণ করা হলে, নতুন বাহু a′ = 2a
নতুন আয়াতন, V′ = (a′)3 = (2a)3 = 8a3
V′/V = 8a3/a3 = 8

অতএব, আয়তন 8 গুণ হবে।

৪৮.
৬০ জন শ্রমিক একটি গুদামের খাদ্য ২৫ দিনে শেষ করতে পারে। যদি শ্রমিক সংখ্যা বেড়ে ৭৫ জন হয়, তবে গুদামের খাদ্য কত দিনে শেষ হবে? 
  1. ১৮ দিনে
  2. ২০ দিনে
  3. ২২ দিনে
  4. ২৩ দিনে
সঠিক উত্তর:
২০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
২০ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ জন শ্রমিক একটি গুদামের খাদ্য ২৫ দিনে শেষ করতে পারে। যদি শ্রমিক সংখ্যা বেড়ে ৭৫ জন হয়, তবে গুদামের খাদ্য কত দিনে শেষ হবে? 

সমাধান:
ধরি,
খাদ্য শেষ হবে ক দিনে।
৬০ × ২৫ = ৭৫ × ক
⇒ ৭৫ × ক = ১৫০০
⇒ ক = ১৫০০/৭৫
⇒ ক = ২০

∴ গুদামের খাদ্য ২০ দিনে শেষ হবে।

৪৯.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে? 
  1. 411
  2. 111
  3. 211
  4. 311
সঠিক উত্তর:
311
উত্তর
সঠিক উত্তর:
311
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে? 

সমাধান:
এখানে 12, 15, 20 ও 25 এর ল.সা.গু এর সাথে 11 যোগ করলে সংখ্যাটি পাওয়া যাবে।
12 = 22 × 3
15 = 3 × 5
20 = 22 × 5
25 = 52

2 এর সর্বোচ্চ ঘাত = 22
3 এর সর্বোচ্চ ঘাত = 31
5 এর সর্বোচ্চ ঘাত = 52
ল.সা.গু = 22 × 3 × 52 = 300
∴ সংখ্যাটি = 300 + 11 = 311

৫০.
একটি  ধনাত্মক সংখ্যার তিনগুণের বর্গের সাথে 19 যোগ করলে 100 হয়। সংখ্যাটি কত?
  1. 3
  2. 9
  3. 12
  4. 15
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: একটি  ধনাত্মক সংখ্যার তিনগুণের বর্গের সাথে 19 যোগ করলে 100 হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি x
⇒ (3x)2 + 19 = 100
⇒ 9x2 = 81
⇒ x2 = 9 
⇒ x = 3

৫১.
দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে 5 ও 240. একটি সংখ্যা 15 হলে, অপর সংখ্যা কত?
  1. 70
  2. 72
  3. 80
  4. 82
সঠিক উত্তর:
80
উত্তর
সঠিক উত্তর:
80
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে 5 ও 240. একটি সংখ্যা 15 হলে, অপর সংখ্যা কত?

সমাধান:
ধরি, অপর সংখ্যা = X 
ল.সা.গু × গ.সা.গু = একটি সংখ্যা × অপর সংখ্যা
⇒ 240 × 5 = 15 × X
⇒ X = 80

৫২.
একটি সংখ্যার 60% হতে 48 বিয়োগ করলে, ফলাফল হয় সংখ্যাটির 36%। সংখ্যাটি কত?
  1. 160
  2. 200
  3. 240
  4. 300
সঠিক উত্তর:
200
উত্তর
সঠিক উত্তর:
200
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার 60% হতে 48 বিয়োগ করলে, ফলাফল হয় সংখ্যাটির 36%। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
(60x/100) - 48 = (36x/100)
⇒ (60x/100) - (36x/100) = 48
⇒ 24x = 4800
⇒ x = 4800/24
⇒ x = 200

৫৩.
রুবেল 300 টাকায় কিছু খাতা ক্রয় করে। যদি সে 2টি খাতা বেশি ক্রয় করতো তাহলে প্রতি খাতার দাম 5 টাকা কম হতো। রুবেল কতগুলো খাতা ক্রয় করেছিলো? 
  1. 10 টি
  2. 12 টি
  3. 15 টি
  4. 20 টি
সঠিক উত্তর:
10 টি
উত্তর
সঠিক উত্তর:
10 টি
ব্যাখ্যা

প্রশ্ন: রুবেল 300 টাকায় কিছু খাতা ক্রয় করে। যদি সে 2টি খাতা বেশি ক্রয় করতো তাহলে প্রতি খাতার দাম 5 টাকা কম হতো। রুবেল কতগুলো খাতা ক্রয় করেছিলো? 

সমাধান: 
ধরি, খাতার সংখ্যা = x
⇒ প্রতি খাতার দাম = 300/x
যদি 2টি বেশি খাতা কিনত, তবে প্রতি খাতার দাম = 300/(x + 2)
প্রশ্ন অনুসারে,
300/x – 300/(x + 2) = 5
⇒ 300(2)/(x(x + 2)) = 5
⇒ 600 = 5x(x + 2)
⇒ 5x2 + 10x – 600 = 0
⇒ x2 + 2x – 120 = 0
⇒ (x + 12)(x – 10) = 0
⇒ x = - 12 (গ্রহণযোগ্য নয়), x = 10 (ধনাত্মক সংখ্যা)

∴ রুবেল 10টি খাতা কিনেছিল।

৫৪.
নিচের কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা অসম্ভব? 
  1. 3, 4, 5
  2. 5, 12, 13
  3. 2, 3, 5
  4. 6, 8, 10
সঠিক উত্তর:
2, 3, 5
উত্তর
সঠিক উত্তর:
2, 3, 5
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা অসম্ভব? 

সমাধান: 
সমকোণী ত্রিভুজে, a2 + b2 = c2

32 + 42 = 9 + 16 = 25 = 52 , সমকোণী ত্রিভুজ গঠন সম্ভব।
52 + 122 = 25 + 144 = 169 = 132 , সমকোণী ত্রিভুজ গঠন সম্ভব।
22 + 32 = 4 + 9 = 13 ≠ 25, সমকোণী ত্রিভুজ গঠন করা অসম্ভব।
62 + 82 = 36 + 64 = 100 = 102 , সমকোণী ত্রিভুজ গঠন সম্ভব।

৫৫.
দুটি সংখ্যার অনুপাত 3 : 4. সংখ্যা দুটি থেকে 2 করে কমালে অনুপাত হয় 2 : 3. সংখ্যা দুটির সাথে 4 যোগ করলে তাদের অনুপাত কত হবে?
  1. 5 : 6
  2. 6 : 7
  3. 7 : 9
  4. 7 : 11
সঠিক উত্তর:
5 : 6
উত্তর
সঠিক উত্তর:
5 : 6
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত 3 : 4. সংখ্যা দুটি থেকে 2 করে কমালে অনুপাত হয় 2 : 3. সংখ্যা দুটির সাথে 4 যোগ করলে তাদের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি 3x ও 4x

প্রশ্নমতে,
(3x - 2)/(4x - 2) = 2/3
⇒ 9x - 6 = 8x - 4
⇒ x = 2
সংখ্যা দুটি: 3 × 2 = 6 ও 4 × 2 = 8 
সংখ্যা দুটির সাথে 4 যোগ করলে: 6 + 4 = 10 ও 8 + 4 = 12

∴ সংখ্যা দুটির অনুপাত = 10 : 12 = 5 : 6

৫৬.
একটি পণ্য 10% ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায়, 30% লাভে বিক্রি করলে তার চেয়ে 40 টাকা বেশি পাওয়া যায়। পণ্যের ক্রয়মূল্য কত? 
  1. 80 টাকা
  2. 100 টাকা
  3. 150 টাকা
  4. 200 টাকা
সঠিক উত্তর:
100 টাকা
উত্তর
সঠিক উত্তর:
100 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পণ্য 10% ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায়, 30% লাভে বিক্রি করলে তার চেয়ে 40 টাকা বেশি পাওয়া যায়। পণ্যের ক্রয়মূল্য কত? 

সমাধান:
ধরি, পণ্যের ক্রয়মূল্য x টাকা।
10% ক্ষতিতে বিক্রয়মূল্য =  x এর 90% =  0.9x টাকা।
30% লাভে বিক্রয়মূল্য =  x এর 130% = 1.3x টাকা।
1.3x - 0.9x = 40
⇒ 0.4x = 40
⇒ x = 40/0.4
⇒ x = 100

৫৭.
নিচের কোনটি 1 - a2 - 2ab - b2 এর উৎপাদক ?
  1. (1 + a + b)(1 - a - b)
  2. (1 + a - b)(1 - a + b)
  3. (a + b)(a - b)
  4. (1 - a)(1 - b)
সঠিক উত্তর:
(1 + a + b)(1 - a - b)
উত্তর
সঠিক উত্তর:
(1 + a + b)(1 - a - b)
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি  1 - a2 - 2ab - b2 এর উৎপাদক ?

সমাধান: 
1 - a2 - 2ab - b2
= 1 - (a + b)2
= (1)2 - (a + b)2
= {1 + (a + b)} {1 - (a + b)}
= (1 + a + b) (1 - a - b)

৫৮.
বার্ষিক 5% হার সরল সুদে কত বছরে কোনো নির্দিষ্ট মূলধনের সমান সুদ হবে?
  1. 5 বছরে
  2. 10 বছরে
  3. 15 বছরে
  4. 20 বছরে
সঠিক উত্তর:
20 বছরে
উত্তর
সঠিক উত্তর:
20 বছরে
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক 5% হার সরল সুদে কত বছরে কোনো নির্দিষ্ট মূলধনের সমান সুদ হবে?

সমাধান:
ধরি,
মূলধন = P টাকা
সুদের হার = 5% প্রতি বছর
সুদের সময়কাল = T বছর
আমরা জানি,
SI = P. R. T/100
এখানে বলা হচ্ছে মূলধনের সমান সুদ হবে। অর্থাৎ:
SI = P
⇒ (P. 5. T)/100 = P
⇒ 5. T/100 = 1
⇒ T = 100/5
⇒ T = 20 

∴ 20 বছরে।

৫৯.
একটি বাক্সের দৈর্ঘ্য ৪ ফুট, প্রস্থ ২ ফুট এবং উচ্চতা ১৮ ইঞ্চি। বাক্সটির আয়তন কত?
  1. ৮ ঘনফুট
  2. ১০ ঘনফুট
  3. ১২ ঘনফুট
  4. ১৫ ঘনফুট
সঠিক উত্তর:
১২ ঘনফুট
উত্তর
সঠিক উত্তর:
১২ ঘনফুট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সের দৈর্ঘ্য ৪ ফুট, প্রস্থ ২ ফুট এবং উচ্চতা ১৮ ইঞ্চি। বাক্সটির আয়তন কত?

সমাধান:

১২ ইঞ্চি = ১ ফুট
১৮ ইঞ্চি = ১৮ ÷ ১২ = ১.৫ ফুট

আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= ৪ × ২ × ১.৫
= ১২ ঘনফুট

৬০.
একটি ক্লাসে ৮০ জন ছাত্র আছে। যদি ৬০ জন ফেল করে, তবে পাশের হার কত? 
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৩৫%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৮০ জন ছাত্র আছে। যদি ৬০ জন ফেল করে, তবে পাশের হার কত? 

সমধান:
মোট ছাত্র = ৮০ জন।
পাশ করা ছাত্র = ৮০ − ৬০ = ২০ জন
পাশের হার = (২০ ÷ ৮০) × ১০০ = ২৫%

৬১.
একটি কোণ তার পূরক কোণের ৫ গুণ। কোণটির মান কত?
  1. ৬০°
  2. ৭৫°
  3. ৯০°
  4. ১২০°
সঠিক উত্তর:
৭৫°
উত্তর
সঠিক উত্তর:
৭৫°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণের ৫ গুণ। কোণটির মান কত?

সমাধান:
ধরি, একটি কোণ = ক
তাহলে, পূরক কোণ = ৯০° - ক
শর্তমতে,
ক = ৫(৯০° - ক)
⇒ ক = ৪৫০° - ৫ক
⇒ ক + ৫ক = ৪৫০°
⇒ ৬ক = ৪৫০° 
⇒ ক = ৭৫°

৬২.
log​ 10100 × log5 ​25 এর মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: log​10 100 × log5 ​25 এর মান কত?

সমাধান:
log10 100 = log10 (102) = 2
log5 25 = log(52) = 2

∴ log10 100 × log5 25
= 2 × 2
= 4

৬৩.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। যদি দৈর্ঘ্য ২৪ মিটার হয়, তবে আয়তক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ৬০ মিটার
  2. ৭২ মিটার
  3. ৮৪ মিটার
  4. ৯৬ মিটার
সঠিক উত্তর:
৭২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭২ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। যদি দৈর্ঘ্য ২৪ মিটার হয়, তবে আয়তক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
দৈর্ঘ্য = ২৪ মিটার
দৈর্ঘ্য = প্রস্থের ২ গুণ
⇒ প্রস্থ = ২৪ ÷ ২ = ১২ মিটার

পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ × (২৪ + ১২)
= ২ × ৩৬ = ৭২ মিটার

৬৪.
m এর মান কত হলে x2 - 14x + m একটি পূর্ণবর্গ রাশি হবে?
  1. 36
  2. 49
  3. 25
  4. 16
সঠিক উত্তর:
49
উত্তর
সঠিক উত্তর:
49
ব্যাখ্যা

প্রশ্ন: m এর মান কত হলে x2 - 14x + m একটি পূর্ণবর্গ রাশি হবে?

সমাধান: 
একটি দ্বিঘাত রাশি  ax2+bx+c পূর্ণবর্গ হওয়ার শর্ত হলো, তার নিশ্চায়কের মান শূন্য হতে হবে।
নিশ্চায়কের সূত্রটি হলো, D = b2 - 4ac
এখানে, a = 1, b = - 14, c = m

পূর্ণবর্গ হওয়ার শর্ত অনুযায়ী, নিশ্চায়ক শূন্য হবে: 
b2 − 4ac = 0
⇒ (-14)2 - 4 × m = 0 
⇒ 196 - 4m = 0
⇒ 196 = 4m
⇒ 4m = 196
⇒ m = 196/4
⇒ m = 49

৬৫.
একটি 25 মিটার দীর্ঘ মই একটি উঁচু বইয়ের তাকের পাশে হেলান দিয়ে রাখা হয়েছে। মইটির শীর্ষপ্রান্ত মেঝে থেকে 20 মিটার উচ্চতায় তাককে স্পর্শ করছে। মইটির নিচের প্রান্ত হতে তাকের দূরত্ব নির্ণয় করুন?
  1. 10 মিটার
  2. 12 মিটার
  3. 15 মিটার
  4. 18 মিটার
সঠিক উত্তর:
15 মিটার
উত্তর
সঠিক উত্তর:
15 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি 25 মিটার দীর্ঘ মই একটি উঁচু বইয়ের তাকের পাশে হেলান দিয়ে রাখা হয়েছে। মইটির শীর্ষপ্রান্ত মেঝে থেকে 20 মিটার উচ্চতায় তাককে স্পর্শ করছে। মইটির নিচের প্রান্ত হতে তাকের দূরত্ব নির্ণয় করুন?

সমাধান:
এখানে,
অতিভুজ (AC) = ২৫ মি
লম্ব (AB) = ২০ মি
পিথাগোরাসের সূত্রানুসারে,
AC2 = AB2 + BC2
BC2 = AC2 - AB2
= 252 - 202
= 625 - 400
= 225
∴ BC = √225 = 15 মিটার।

৬৬.
যদি a2 - 2ab + b2 = 9 হয়, তবে (a - b)3 এর মান কত?
  1. 18
  2. 20
  3. 27
  4. 30
সঠিক উত্তর:
27
উত্তর
সঠিক উত্তর:
27
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a2 - 2ab + b2 = 9 হয়, তবে (a - b)3 এর মান কত?

সমাধান:
a2 - 2ab + b2 = (a - b)2 = 9
⇒ a - b = √9 =3
⇒ (a - b)3 = 33 = 27

৬৭.
যদি sinθ = 3/5 এবং θ  সূক্ষ্মকোণ হয়, তবে cosθ এর মান কত?
  1. 4/5
  2. 5/3
  3. 2/5
  4. 2/7
সঠিক উত্তর:
4/5
উত্তর
সঠিক উত্তর:
4/5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি sinθ = 3/5 এবং θ  সূক্ষ্মকোণ হয়, তবে cosθ এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
sinθ = 3/5 

আমরা জানি,
sin2θ + cos2θ = 1
⇒ (3/5)2 + cos2θ = 1
⇒ 9/25 + cos2θ = 1
⇒ cos2θ = 1 - 9/25
⇒ cos2θ = 16/25

∴ cosθ = 4/5 

৬৮.
নিচের কোনটি স্থূলকোণ? 
  1. ৬৫°
  2. ৯০°
  3. ১২৫°
  4. ২১০°
সঠিক উত্তর:
১২৫°
উত্তর
সঠিক উত্তর:
১২৫°
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি স্থূলকোণ? 

সমাধান:
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
- এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে।
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
- ৯০° < কোণ < ১৮০° হলে সেটি স্থূলকোণ।

∴ ১২৫° কোণ স্থূলকোণ।

৬৯.
একটি ট্রেন 60 কিমি/ঘণ্টা বেগে চললে গন্তব্যে পৌঁছাতে 5 ঘণ্টা সময় লাগে। যদি 80 কিমি/ঘণ্টা বেগে চলে, তবে কত ঘণ্টা কম সময় লাগবে? 
  1. 1 ঘণ্টা 
  2. 1.75 ঘণ্টা 
  3. 1.25 ঘণ্টা 
  4. 1.5 ঘণ্টা 
সঠিক উত্তর:
1.25 ঘণ্টা 
উত্তর
সঠিক উত্তর:
1.25 ঘণ্টা 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন 60 কিমি/ঘণ্টা বেগে চললে গন্তব্যে পৌঁছাতে 5 ঘণ্টা সময় লাগে। যদি 80 কিমি/ঘণ্টা বেগে চলে, তবে কত ঘণ্টা কম সময় লাগবে? 

সমাধান:
দেয়া আছে,
প্রথম বেগ = 60 কিমি/ঘণ্টা
সময় = 5 ঘণ্টা
অতএব, দূরত্ব = বেগ × সময়
= 60 × 5
= 300 কিমি
দ্বিতীয় বেগ = 80 কিমি/ঘণ্টা
সময় = দূরত্ব ÷ বেগ
= 300 ÷ 80
= 3.75 ঘণ্টা
সময়ের পার্থক্য = 5 ঘণ্টা - 3.75 ঘণ্টা = 1.25 ঘণ্টা

৭০.
টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৩০%
  2. ৩৩%
  3. ৫০%
  4. ৭৫%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
ধরি,
৩টি আমের ক্রয়মূল্য = ১ টাকা
১টি আমের ক্রয়মূল্য = ১/৩ টাকা
এখন,
২টি আমের বিক্রয়মূল্য = ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য = ১/২ টাকা
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= (১/২) - (১/৩)
= (৩-২)/৬
= ১/৬

শতকরা লাভ = (লাভ/ক্রয়মূল্য) × ১০০
= (১/৬)/(১/৩) × ১০০
= (১/৬) × ৩ × ১০০
= (৩/৬) × ১০০
= ৫০%

৭১.
বিখ্যাত চিত্রকর্ম 'তিনকন্যা’ অঙ্কন করেন কে?
  1. নভেরা আহমেদ
  2. কামরুল হাসান
  3. এসএম সুলতান
  4. জয়নুল আবেদিন
সঠিক উত্তর:
কামরুল হাসান
উত্তর
সঠিক উত্তর:
কামরুল হাসান
ব্যাখ্যা

শিল্পী কামরুল হাসান:
- তাঁর প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান।
- ১৯২১ সালের ২ ডিসেম্বর পিতার কর্মস্থল কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে।
- কামরুল হাসানের শিক্ষাজীবন কাটে কলকাতায়।
- তিনি কলকাতার মডেল এম ই স্কুল (১৯৩০-৩৫) এবং কলকাতা মাদ্রাসায় (১৯৩৬-৩৭) প্রাথমিক শিক্ষা লাভ করেন।
- ১৯৩৮ সালে তিনি কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টস-এ ভর্তি হন এবং ১৯৪৭ সালে চিত্রকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন।
- 'তিনকন্যা' ও 'নাইওর' তাঁর বিখ্যাত চিত্রকর্ম।
- ১৯৮৮ সালের ২ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

অপরদিকে,
- জয়নুল আবেদিন চিত্রকর্ম: ১৯৪৩ সালের দুর্ভিক্ষ চিত্রমালা, 'নবান্ন', 'মনপুরা ৭০', 'মই দেয়া', 'সাঁওতাল রমণী', 'বিদ্রোহী' এবং 'কাক'।
- এসএম সুলতানের বিখ্যাত চিত্রকর্ম:  'প্রথম বৃক্ষরোপণ', 'চরদখল', 'জমি চাষ', 'হত্যাযজ্ঞ', এবং 'মাছ ধরা-৩। 

উৎস: বাংলাপিডিয়া।

৭২.
’চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' পুরস্কার দেওয়া হয় কোন সংস্থা থেকে?
  1. UNESCO
  2. UNICEF
  3. UNEP
  4. IMF
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা

UNEP:
- পূর্ণরূপ- United Nations Environment programme.
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP).
- প্রতিষ্ঠিত হয়:- ৫ জুন, ১৯৭২ সালে।
- UNEP সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি। [নভেম্বর, ২০২৫]
- UNEP এর প্রতিষ্ঠার দিন ৫ জুনকে "বিশ্ব পরিবেশ দিবস" হিসেবে পালন করা হয়।

এছাড়াও,
- ২০০৪ সালে থেকে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার দেয়া হয়।
- ২০১৫ সালে বাংলাদেশ 'পলিসি লিডারশিপ' ক্যাটাগরিতে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার লাভ করে।
​• UNEP-এর কাজ:
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়া,
- জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি সংকট, বন উজাড়, প্লাস্টিক দূষণ ইত্যাদির বিরুদ্ধে কাজ করা,
-বিভিন্ন দেশকে পরিবেশবান্ধব নীতি ও সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
- পরিবেশবিষয়ক গবেষণা, তথ্য ও রিপোর্ট প্রকাশ করা।

উৎস: UNEP অফিসিয়াল ওয়েবসাইট।

৭৩.
নিম্নের কোনটি পাললিক শিলা নয়? 
  1. কাঁদাপাথর
  2. বেলেপাথর
  3. চুনাপাথর
  4. মার্বেল
সঠিক উত্তর:
মার্বেল
উত্তর
সঠিক উত্তর:
মার্বেল
ব্যাখ্যা

• ভুত্বক গঠিনকারী উপাদানসমূহ শিলা নামে পরিচিত। গঠন অনুসারে শিলা তিন প্রকার।
- যথাঃ আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা।

• পাললিক শিলাঃ
- পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে।
- পাললিক শিলায় জীবাশ্ম ও স্তর লক্ষ্য করা যায়।
- পাললিক শিলা নরম, ভঙ্গুর ও সহজেই ক্ষয়প্রাপ্ত হয়।
- বেলেপাথর, চুনাপাথর, কাঁদাপাথর, কয়লা, কেওলিন, শেল প্রভৃতি পাললিক শিলার উদাহরণ।
- আগ্নেয় ও রূপান্তরিত শিলায় জীবাশ্ম দেখা যায় না।

• রূপান্তরিত শিলার উদাহরণ:
- চুনাপাথর পরিবর্তিত হয়ে মার্বেল,
- বেলেপাথর পরিবর্তিত হয়ে কোয়ার্টজাইট,
- কাঁদা পরিবর্তিত হয়ে শ্লেট,
- গ্রানাইট পরিবর্তিত হয়ে নীসে,
- কয়লা পরিবর্তিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।

• অন্তঃজ আগ্নেয় শিলা: 
- গ্রানাইট, গ্যাব্রো, ডলোরাইট, ল্যাকোলিথ, ব্যাথোলিথ, ডাইক ও সিল এ শিলার অন্যতম উদাহরণ।

উৎস: ভূগোল ও পরিবেশ: নবম-দশম শ্রেণী। 

৭৪.
২০২৬ সালে আয়োজিত ফুটবল বিশ্বকাপের মাসকট থাকবে কয়টি?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৩টি
  4. ২টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

• ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬- ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে তিনটি মাসকট থাকবে।
- 'ম্যাপল' (কানাডার মুজ),
- 'জায়ু' (মেক্সিকোর জাগুয়ার) এবং 'ক্লাচ' (মার্কিন যুক্তরাষ্ট্রের টাক ঈগল)।
- এই তিনটি মাসকট যৌথভাবে আয়োজক তিন দেশের প্রতিনিধিত্ব করবে। 

FIFA:

- FIFA (The Fédération Internationale de Football Association) আন্তর্জাতিক ফুটবল সংস্থা।
- এটি আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ২১ মে, ১৯০৪।
- প্রতিষ্ঠার স্থান: প্যারিস, ফ্রান্স।
- সদরদপ্তর: জুরিখ, সুইজারল্যান্ড।
- বর্তমান প্রেসিডেন্ট: জিয়ান্নি ইনফান্তিনো।
- ফিফার বর্তমান সদস্য ২১১টি।

উৎস: FIFA ওয়েবসাইট।

৭৫.
Wi-Fi এর পূর্ণরূপ-
  1. Wireless Frequency
  2. Wide Fidelity
  3. Wireless Fidelity
  4. পূর্ণরূপ নেই
সঠিক উত্তর:
Wireless Fidelity
উত্তর
সঠিক উত্তর:
Wireless Fidelity
ব্যাখ্যা

- Wi-Fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.

• Wi-Fi:
- Wi-Fi এর ওয়্যারলেস একসেস পয়েন্ট হলো রাউটার।
- Wi-Fi এর জনক ভিক্টর ভিক হেরেস।
- Wi-Fi (Wireless Fidelity) হলো এমন একটি জনপ্রিয় তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি, যার মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইসসমূহ রেডিও ওয়েভ ব্যবহার করে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করে।
- সাধারণত ২.৪ গিগাহার্জ (GHz) অথবা ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহৃত হয়।
- Wi-Fi একটি তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা IEEE 802.11 নামে পরিচিত।
- Wi-Fi মূলত Wireless LAN (WLAN) এর জন্য ব্যবহৃত প্রযুক্তি। অর্থাৎ Wi-Fi ব্যবহার করে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায় যা তার ছাড়া কাজ করে।
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- Wi-Fi এর কভারেজ এরিয়া ৫০ থেকে ২০০ মিটার পর্যন্ত বিস্তৃত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।

৭৬.
গ্রিনপিস কোন দেশ  ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন?
  1. রাশিয়া
  2. নেদারল্যান্ড
  3. সুইডেন
  4. গ্রীনল্যান্ড
সঠিক উত্তর:
নেদারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ড
ব্যাখ্যা

গ্রিনপিস:
- গ্রিনপিস নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়:  ১৯৭১ সালে, কানাডায়।
- সদরদপ্তর: নেদারল্যান্ডের আমস্টারডাম।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace এর ওয়েবসাইট।

৭৭.
বিশ্বের প্রথম পূর্নাঙ্গ ইলেকট্রনিক কমপিউটার- 
  1. UNIVAC
  2. PDP
  3. EDSAC
  4. ENIAC
সঠিক উত্তর:
ENIAC
উত্তর
সঠিক উত্তর:
ENIAC
ব্যাখ্যা

ENIAC:
- ENIAC এর পূর্ণরূপ হলো Electronic Numerical Integrator And Computer.
- এটি ছিল প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক, ডিজিটাল, এবং প্রোগ্রামযোগ্য কম্পিউটার।
- ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তার ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC (Electronic Numerical Integrator And Calculator) নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- ENIAC ছিল প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
- ENIAC কম্পিউটারের প্রোগ্রামের জন্য তারযুক্ত প্লাগবোর্ড ব্যবহার করা হতো।

অন্যদিকে,
- এডস্যাক (EDSAC) এটি ছিল প্রথম স্টোরড প্রোগ্রাম কম্পিউটার, যা ১৯৪৯ সালে চালু হয়েছিল। -
- পিডিপি-৮ (PDP-8) এটি ছিল প্রথম মিনি কম্পিউটার, যা ১৯৬৫ সালে বাজারে আসে।
- UNIVAC হল ইলেকট্রনিক ডিজিটাল সঞ্চিত-প্রোগ্রাম কম্পিউটারের একটি লাইনের নাম।

উৎস: ¡) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
       ¡¡)   কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৮.
২০২৮ সালে গ্রীস্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে?  
  1. বেইজিং
  2. টোকিও
  3. লস অ্যাঞ্জেলেস 
  4. বার্লিন
সঠিক উত্তর:
লস অ্যাঞ্জেলেস 
উত্তর
সঠিক উত্তর:
লস অ্যাঞ্জেলেস 
ব্যাখ্যা

২০২৮ সালে গ্রীস্মকালীন অলিম্পিক: 
- বাংলাদেশ প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস।
- প্রতিযোগী ছিল: ১ জন।
- সাইদুর রহমান ডন অ্যাথলেটিকস।
- ২০২৪ সালে সর্বশেষ প্যারিসে অলিম্পিক গেমসের ৩০তম আসর বসে।
- ২০২৪ সালের পূর্বে বাংলাদেশ অলিম্পিকের ১১টি আসরে অংশ নিয়েছে।
- পরবর্তী ২০২৮ লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকের ৩১ তম আসর বসবে।

উৎস: অলিম্পিক ওয়েবসাইট।

৭৯.
রাখাইন সম্প্রদায়ের বসবাস রয়েছে কোন জেলায়? 
  1. চাঁদপুর 
  2. গাজীপুর
  3. বরগুনা 
  4. সিরাজগঞ্জ
সঠিক উত্তর:
বরগুনা 
উত্তর
সঠিক উত্তর:
বরগুনা 
ব্যাখ্যা

রাখাইন:
- রাখাইন বাংলাদেশ ও মায়ানমারের একটি জনগোষ্ঠীর নাম। 
- এরা মগ নামেও পরিচিত।
- আঠারো শতকের শেষে এরা আরাকান থেকে বাংলাদেশে এসে উপকূলীয় জেলা কক্সবাজার ও পটুয়াখালীতে বসতি স্থাপন করে।
- বর্তমানে রাখাইন সম্প্রদায়ের বসবাস মূলত কক্সবাজার, পটুয়াখালি ও বরগুনা জেলায়।
- এ ছাড়া রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও ছড়িয়ে-ছিটিয়ে কিছু রখাইন বসতি দেখা যায়। 
- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়ও রাখাইন সম্প্রদায়ের বসতি রয়েছে।
- রাখাইন শব্দটির উৎস পলি ভাষা। 
- ঐতিহাসিক তথ্যানুসারে, ১৭৮৪ সালে উপকূলীয় জেলা কক্সবাজার ও পটুয়াখালীতে রাখাইনদের আগমন ঘটে।

উৎস: ক্ষুদ্র নৃগোষ্ঠী সনদ।

৮০.
বর্তমানে দেশে কতটি সমুদ্র বন্দর রয়েছে? [নভেম্বর,২০২৫]
  1. ৪টি 
  2. ৫টি 
  3. ৩টি 
  4. ২টি
সঠিক উত্তর:
৩টি 
উত্তর
সঠিক উত্তর:
৩টি 
ব্যাখ্যা

- বর্তমানে বাংলাদেশে ৩টি সমুদ্র বন্দর রয়েছে: চট্টগ্রাম, মংলা এবং পায়রা। 

• পায়রা বন্দর: 
- বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা।
- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের তীরে অবস্থিত।
- ১৩ আগস্ট ২০১৬ সালে সীমিত পরিসরে পায়রা বন্দরের কার্যক্রম শুরু হয়।
- সেপ্টেম্বর ২০১৯ থেকে নিয়মিতভাবে কয়লা ও অন্যান্য পণ্যবাহী জাহাজ এই বন্দরে আগমন করছে।
- নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান রয়েল হাসকনিংডিএইচভি এর মাধ্যমে বন্দরের মাস্টার প্ল্যান প্রস্তুত হয়েছে।
- রাবনাবাদ চ্যানেলে মূল খনন (ক্যাপিটাল ড্রেজিং) চলছে।
- চ্যানেলটি -১০.৫ মিটার চার্ট ডাটাম (CD) পর্যন্ত গভীর করা হবে,
- যাতে প্যানামাক্স (PANAMAX) আকারের জাহাজ ভিড়তে পারে।

• চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর।
- এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- ইংরেজ শাসনের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক এক টাকা সেলামির বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলি নদীতে কাঠের জেটি নির্মাণ করেন।
- ১৮৬০ খ্রিস্টাব্দে প্রথম দুটি অস্থায়ী জেটি নির্মিত হয়।

• মোংলা বন্দর ১৯৫৪ সালের ২০শে জুন মোংলা বন্দর নামকরন করা হয়।
- ১৯৮৭ সালের মার্চ মাসে এটি নাম পরিবর্তনপূর্বক "মোংলা বন্দর কর্তৃপক্ষ” হিসেবে যাত্রা শুরু করে।
- এটি দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর।

- উল্লেখ্য মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণাধীন রয়েছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন

৮১.
মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সাহায্য করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরের দিকে কোন নৌবহর প্রেরণ করে?
  1. ৮ম নৌবহর
  2. ৬ষ্ঠ নৌবহর
  3. ৫ম নৌবহর
  4. ৭ম নৌবহর
সঠিক উত্তর:
৭ম নৌবহর
উত্তর
সঠিক উত্তর:
৭ম নৌবহর
ব্যাখ্যা

- মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সাহায্য করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরের দিকে ৭ম নৌবহর প্রেরণ করে।

মুক্তিযুদ্ধে ভেটো প্রদান:
- মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। 
- বর্তমানে সোভিয়েত ইউনিয়ন নাম রাশিয়া।
- ১৯৭১ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভেটো দেয় রাশিয়া।
- যুক্তরাষ্ট্র জাতিসংঘে পাকিস্তানের পক্ষে মোট তিনবার যুদ্ধবিরতির প্রস্তাব আনে।
- এবং সোভিয়েত ইউনিয়ন তিন বার ই ভেটো দেয়।

উল্লেখ্য, 
- মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে ৭ম নৌবহর প্রেরণ করে।
- তার পাল্টা ভারত মহাসাগরে অবস্থিত সোভিয়েত ইউনিয়নের ২০তম নৌবহর ৭ম নৌবহরের পিছু নেয়।
- চীন ও যুক্তরাষ্ট্র তখন বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম রাষ্ট্র ছিল তখন ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।

উৎস: ¡)বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ¡¡)প্রথম আলো পত্রিকা।[লিঙ্ক]

৮২.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষ বিভাগ- 
  1. ঢাকা 
  2. চট্টগ্রাম 
  3. রাজশাহী
  4. বরিশাল
সঠিক উত্তর:
চট্টগ্রাম 
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম 
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ: 
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষবিভাগ ও জেলা:
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষবিভাগ চট্টগ্রাম।
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনে ২য় শীর্ষবিভাগ খুলনা।
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনে ২য় শীর্ষ জেলা:কুমিল্লা।

এছাড়াও,
- সার্বিকভাবে বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: রংপুর বিভাগ।
- সার্বিক ভাবে জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: ময়মনসিংহ জেলা।
- আউশ ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: চট্টগ্রাম।
- আউশ ধান উৎপাদনে শীর্ষ জেলা: কুমিল্লা।
- বোরো ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রাজশাহী।
- বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৮৩.
‘লয়াজিরগা’ কোন দেশের আইন সভা?
  1. ইরান 
  2. আইসল্যান্ড
  3. আফগানিস্তান 
  4. মালদ্বীপ
সঠিক উত্তর:
আফগানিস্তান 
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান 
ব্যাখ্যা

আফগানিস্তান:
- আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)।
- আফগানিস্তান শব্দটির অর্থ 'আফগান বা পশতুন জাতির দেশ'।
- আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু জাতি।
- রাজধানী: কাবুল।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।
- আফগানিস্তানের আইনসভা: লয়াজিরগা।


অপরদিকে, 
- মালদ্বীপের পার্লামেন্ট নাম পিপলস মজলিস।
- সুইডেনের আইনসভা রিক্সড্যাগ।
- আইসল্যান্ডের আইনসভা আলথিং।
- ফিনল্যান্ডের আইনসভা এডুসকুন্ডা।
- ইরানের আইন সভার মজলিস

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৮৪.
’রাজবন বিহার’ কোন জেলায় অবস্থিত? 
  1. খাগড়াছড়ি
  2. রাঙ্গামাটি
  3. কুমিল্লা 
  4. নওগাঁ
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
উত্তর
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
ব্যাখ্যা

রাজবন বিহার: 
- অবস্থান: রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পাবর্ত্য জেলা।
- রাজবন বিহার শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্যই নয়;
- জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেরই এখানে প্রবেশাধিকার রয়েছে।
- নির্মল প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এ বিহারে দেখা যাবে স্বর্গীয় সিড়ি।
- বৌদ্ধ ভিক্ষুদের ধ্যানের বিশাল গর্ত।
- আরও আছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় মূর্তি।
- যে জিনিসটি বিশেষ দ্রষ্টব্যজনক সেটি হচ্ছে বৌদ্ধ ধর্মগুরু শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্থবির (বনভন্তে)'র মৃতদেহ ভক্তদের দেখার জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে।

এছাড়াও,
• কুমিল্লার কয়েকটি উল্লেখযোগ্য বিহার হলো: শালবন বিহার, কুটিলা মুড়া, চন্দ্রমুড়া, রূপবন মুড়া, ইটাখোলা মুড়া এবং সতের রত্নমুড়া।
• সোমপুর মহাবিহার (বর্তমান নওগাঁ জেলায় অবস্থিত) এবং জগদ্দল বিহার (বর্তমান নওগাঁ জেলায় অবস্থিত)।

উৎস: জাতীয় তথ্যবাতায়ন।

৮৫.
মানুষ কোন কম্পাঙ্কের শব্দ শুনতে পারে? 
  1. ৩০ Hz থেকে ৩০,০০০ Hz 
  2. ২০ Hz থেকে ২০,০০০ Hz 
  3. ৪০ Hz থেকে ৫০,০০০ Hz 
  4. ৬০ Hz থেকে ৫০,০০০ Hz 
সঠিক উত্তর:
২০ Hz থেকে ২০,০০০ Hz 
উত্তর
সঠিক উত্তর:
২০ Hz থেকে ২০,০০০ Hz 
ব্যাখ্যা

রেডিও: 
- রেডিও সম্প্রচার স্টেশনের স্টুডিওতে যখন কেউ মাইক্রোফোনে কথা বলে, তখন সেই শব্দ বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত হয়।
- আমরা ২০ Hz থেকে ২০,০০০ Hz কম্পাঙ্ক পর্যন্ত শুনতে পারি।
- তাই  বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত সিগন্যালটিও এই কম্পাঙ্কের হয়। 
- এটিকে পাঠানোর জন্য উচ্চ কম্পাঙ্কের তরঙ্গের সাথে যুক্ত করা হয়।
- এই উচ্চ কম্পাঙ্কের তরঙ্গকে বাহক তরঙ্গ বলে।
- বাহক তরঙ্গের সাথে যুক্ত করার এই প্রক্রিয়াটিকে মডুলেশন বলা হয়।
- গ্রাহক যন্ত্রের ভেতর যে এন্টেনা থাকে সেটি এই রেডিও তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তর করে নেয়।
- এরপর প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ব্যবহার করে বাহক তরঙ্গ থেকে আলাদা করে নেওয়া হয়- এই প্রক্রিয়াটিকে ডিমডুলেশন বলা হয়।
- ডিমডুলেটেড বৈদ্যুতিক সিগন্যালটিকে এমপ্লিফায়ার দিয়ে বিবর্ধন করে শোনার জন্য স্পিকারে পাঠানো হয়।

উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৮৬.
ICAO- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. বার্সেলোনা, স্পেন
  2. মন্ট্রিল, কানাডা
  3. বন, ইতালি
  4. জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
মন্ট্রিল, কানাডা
উত্তর
সঠিক উত্তর:
মন্ট্রিল, কানাডা
ব্যাখ্যা

ICAO:
- ICAO পূর্নরূপ - International Civil Aviation Organization.
- ১৯৪৪ সালের "Chicago Convention on International Civil Aviation" স্বাক্ষরিত হয়।
- ১৯৪৭ সালে, ICAO হিসাবে যাত্রা শুরু করে।
- এর সদস্য সংখ্যা ১৯৩ টি। (নভেম্বর, ২০২৫)
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।
- বর্তমান মহাসচিব: Juan Carlos Salazar Gómez (কলম্বিয়া)।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।

উৎস: ICAO ওয়েবসাইট

৮৭.
'প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব'  এ মতবাদ প্রদান করেন কে? 
  1. গ্রেগর মেন্ডেল
  2. জর্জ কুভিয়ে
  3. চার্লস ডারউইন
  4. জিন ব্যাপটিস্ট ল্যামার্ক
সঠিক উত্তর:
চার্লস ডারউইন
উত্তর
সঠিক উত্তর:
চার্লস ডারউইন
ব্যাখ্যা

বিবর্তনবাদ: 
- ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী চার্লস ডারউইন বিবর্তনবাদের  একটি বৈপ্লবিক চিন্তাধারার সৃষ্টি করেন।
- বিজ্ঞানী চার্লস ডারউইন ইংল্যান্ডের সাসবেরি শহরে জন্মগ্রহণ করেন।
- প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জ পরিভ্রমণকালে তিনি ঐ অঞ্চলের উদ্ভিদ ও প্রাণিকুলের বিস্ময়কর বৈশিষ্ট্য দেখে বিশেষভাবে আকৃষ্ট হন।
-  ১৮৫৯ খ্রিষ্টাব্দে 'প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব' (Origin of species by means of natural selection) নামে একটি বইয়ে তাঁর মতবাদটি প্রকাশ করেন।

অন্যদিকে,
• মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয় তার কারণ তিনিই প্রথম বিজ্ঞানসম্মতভাবে জিন ও বংশগতি সম্পর্কে গবেষণা করেছিলেন।
- ল্যামার্ক 'বায়োলজি' শব্দটির প্রতিষ্ঠাতা এবং তিনি প্রথম বিবর্তন বা অভিব্যক্তির ওপর বিশ্লেষণী তত্ত্ব প্রতিষ্ঠিত করেছিলেন।
- এ বিষয়টি তিনি ১৮০৯ খ্রিষ্টাব্দে তাঁর লেখা 'ফিলোসোফিক জুওলজিক' (Philosophic Zoologique) নামে একটি বইতে লিপিবদ্ধ করেন।

উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৮৮.
ভারতীয় উপমহাদেশে ’অধীনতামূলক নীতির প্রবর্তক’ কে?
  1. লর্ড বেন্টিংক 
  2. লর্ড ওয়েলেসলী
  3. লর্ড ডালহৌসী
  4. লর্ড ক্যানিং
সঠিক উত্তর:
লর্ড ওয়েলেসলী
উত্তর
সঠিক উত্তর:
লর্ড ওয়েলেসলী
ব্যাখ্যা

•  লর্ড ওয়েলেসলী: 
- ওয়েলেসলী, ১৭৯৮ থেকে ১৮০৫ সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল।
- ১৭৯৮ সালের ১৮ মে ৩৭ বছর বয়সে তাঁকে গভর্নর জেনারেল নিযুক্ত করা হয়।
- ওয়েলেসলীর সাত বছর শাসনভার ভারতে ব্রিটিশ শক্তি সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময়।
- তাঁর নীতি ছিল ভারত থেকে সর্বপ্রকার ফরাসি প্রভাব দূর করা এবং ব্রিটিশদেরকে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ শক্তিতে পরিণত করা।- 
- তিনি হস্তক্ষেপ না করার নীতিকে পরিবর্তন করেন এবং অধীনতামূলক মিত্রতার নীতি গ্রহণ করেন।

• অধীনতামূলক মিত্রতার নীতি: 
- এ নীতি অনুসারে ভারতীয় রাজ্যসমূহ ব্রিটিশ নয় এমন ইউরোপীয় কর্মকর্তাদের সাময়িকভাবে বরখাস্ত,
- তাদের রাজ্যে ব্রিটিশ সেনাবাহিনীর একটি অংশকে ভরণপোষণ ও ব্রিটিশদের নিকট বৈদেশিক বিষয়াবলি সমর্পণ করার মাধ্যমে ব্রিটিশদের নিরাপত্তার অধীনে আসতে বাধ্য হয়। 

অন্যদিকে,
- লর্ড ক্যানিং কাগজি মুদ্রার প্রচলন করেন।
- লর্ড ডালহৌসী বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন।
- লর্ড ডালহৌসী স্বত্ব বিলোপ নীতির প্রবর্তন করেন। রেললাইনের প্রচলন করেন।
- লর্ড বেন্টিংক সতীদাহ প্রথা বিলোপ করেন।
- লর্ড ওয়েলেসলী অধীনতা মুলক নীতির প্রবর্তক।

উৎস: ¡) পৌরনীতি ও সুশাসন এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
          ¡¡) বাংলাপিডিয়া।

৮৯.
পলিনেশিয়া অঞ্চলের দেশ- 
  1. কিরিবাতি
  2. সামোয়া 
  3. নাউরু
  4. মার্শাল দ্বীপপুঞ্জ
সঠিক উত্তর:
সামোয়া 
উত্তর
সঠিক উত্তর:
সামোয়া 
ব্যাখ্যা

• ওশেনিয়া মহাদেশ:
- অঞ্চলভিত্তিক ওশেনিয়ার দেশসমূহ:
- অস্ট্রেলিয়া ১. অস্ট্রেলিয়া।
- নিউজিল্যান্ড- ১. নিউজিল্যান্ড।
- মাইক্রোনেশিয়া ১. মাইক্রোনেশিয়া, ২. কিরিবাতি ৩. নাউরু, ৪. মার্শাল দ্বীপপুঞ্জ, ৫. পালাউ।
- বৃহত্তম দ্বীপ গুয়াম মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত, যার পরিমাপ ৫৬১ বর্গ কিমি।

• পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু ও
- সামোয়া।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৯০.
লিলি ফুলের দেশ বলা হয়- 
  1. সিরিয়া
  2. ইসরায়েল
  3. কানাডা 
  4. মিশর
সঠিক উত্তর:
কানাডা 
উত্তর
সঠিক উত্তর:
কানাডা 
ব্যাখ্যা

ভৌগলিক উপনাম:
- সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার।
- লিলি ফুলের দেশ: কানাডা।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- সিল্ক রুটের দেশ: ইরান।
- মার্বেলের দেশ: ইতালি।
- পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।
- তামার দেশ: জাম্বিয়া।
- পিরামিডের দেশ: মিশর।
- প্রাচীরের দেশ: চীন।
- ভূমিকম্পের দেশ: জাপান।

উৎস: Britannica.com

৯১.
মানুষের লোহিত কণিকার আয়ু কত দিন থাকে? 
  1. ৯০ দিন
  2. ১২০ দিন
  3. ১৫০ দিন
  4. ১৪০ দিন
সঠিক উত্তর:
১২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
১২০ দিন
ব্যাখ্যা

লোহিত রক্তকণিকা: 
- মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকা দ্বি-অবতল এবং চাকতি আকৃতির।
- এতে হিমোগ্লোবিন নামে রঞ্জক পদার্থ থাকার কারণে দেখতে লাল বর্ণের হয়। 
- এজন্য এদেরকে Red Blood Cell বা RBC বলে।
- অন্যভাবে বলা যায়, লোহিত কণিকা প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টা আকৃতির ভাসমান ব্যাগ।
- এ কারণে লোহিত কণিকা অধিক পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে।
- লোহিত কণিকাগুলোর বিভাজন হয় না। এ কণিকাগুলো সর্বক্ষণই অস্থিমজ্জার ভিতরে উৎপন্ন হতে থাকে এবং উৎপন্ন হওয়ার পর রক্তরসে চলে আসে।
- মানুষের লোহিত কণিকার আয়ু প্রায় চার মাস অর্থাৎ ১২০ দিন।
- স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াসবিহীন হয়ে যায়।

উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৯২.
বাংলাদেশ  জাতীয় নারী ফুটবল দলের বর্তমান প্রধান কোচ হলেন-  [নভেম্বর,২০২৫]
  1. সাইফুল বারী টিটু
  2. হাসান আল-মামুন
  3. পিটার বাটলার
  4. হাভিয়ের কাবরেরা
সঠিক উত্তর:
পিটার বাটলার
উত্তর
সঠিক উত্তর:
পিটার বাটলার
ব্যাখ্যা

- বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল হেড কোচ পিটার বাটলার।

• বাংলাদেশ ফুটবল ফেডারেশন:
- সংক্ষেপে বাফুফে নামে পরিচিত।
- এটি হচ্ছে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
- এই সংস্থাটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে।
- এটি ১৯৭৬ সালে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে।
- ১৯৭৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্য পদ লাভকরে।
- এর বর্তমান সভাপতি তাবিথ আউয়াল।

অন্যদিকে,
- বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান হেড কোচ হলেন ফিল সিমন্স।
- বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল হেড কোচ পিটার বাটলার।
- বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ হলেন-হাভিয়ের কাবরেরা।

উৎস: বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।