পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৩১
সিলেবাস
পরীক্ষা - ৪০: রিভিশন পরীক্ষা [টপিক: বিগত তিনটি পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
Antonym of 'Urbane' -
  1. Polite
  2. Civil
  3. Suave
  4. Rustic
সঠিক উত্তর:
Rustic
উত্তর
সঠিক উত্তর:
Rustic
ব্যাখ্যা
• Urbane:
English meaning: (especially of a man) confident, comfortable, and polite in social situations.
Bangla meaning: শিষ্ট; সুসংস্কৃত; মার্জিত; শিষ্টাচারী; শিষ্টাচারপূর্ণ; সুসভ্য।

Options,
ক) Polite: 
English meaning: behaving in a way that is socially correct and shows understanding of and care for other people's feelings.
Bangla meaning: শিষ্টাচারী; শিষ্টাচারসম্পন্ন; বিনয়বান; সুশীল; মার্জিত।

খ) Civil: 
English meaning: not military or religious, but relating to the ordinary people of a country.
Bangla meaning: মানবসমাজবিষয়ক; মানবসম্প্রদায়গত।

গ) Suave: 
English meaning: A suave man is very polite, pleasant, and usually attractive, often in a way that is slightly false.
Bangla meaning: আচরণে মধুর ও বিনয়ী (তবে সম্ভবত আন্তরিকতাহীন); সস্নিগ্ধ; আপাতস্নিগ্ধ।

ঘ) Rustic: 
English meaning: simple and often rough in appearance; typical of the countryside.
Bangla meaning: অমার্জিত; অনিষ্ট।

অপশন বিবেচনা করে দেখা যায়, Antonym of 'Urbane' - rustic.

Source: Cambridge & Accessible Dictionary.
.
Choose the correct spelling.
  1. Surveillance
  2. Survellance
  3. Surveillence
  4. Survelance
সঠিক উত্তর:
Surveillance
উত্তর
সঠিক উত্তর:
Surveillance
ব্যাখ্যা
• Surveillance:
English meaning: the careful watching of a person or place, especially by the police or army, because of a crime that has happened or is expected.
Bangla meaning: সন্দেহভাজন ব্যক্তির উপর কড়ানজর; পাহারা।

Example:
- The police have kept the nightclub under surveillance because of suspected illegal drug activity.
- More banks are now installing surveillance cameras.

Source: Cambridge Dictionary.
.
Having studied hard, she passed the exam. (compound)
  1. She have studied hard and passed the exam.
  2. She had studied hard but passed the exam.
  3. She had studied hard and passed the exam.
  4. She studied hard and passed the exam.
সঠিক উত্তর:
She had studied hard and passed the exam.
উত্তর
সঠিক উত্তর:
She had studied hard and passed the exam.
ব্যাখ্যা
• Perfect Participle যুক্ত Simple Sentence কে Compound Sentence এ পরিবর্তনের নিয়ম:

- Subject বসে,
- Perfect Participle এর Past Perfect form বসে,
- and বসে,
- বাকী অংশ বসে ।

Simple Sentence: Having studied hard, she passed the exam.
Compound Sentence: She had studied hard and passed the exam.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
.
She is the fastest runner in the group. (Comparative)
  1. She is faster then other runner in the group.
  2. She is faster than many other runner in the group.
  3. She is faster than any other runner in the group.
  4. She is faster than all other runner in the group.
সঠিক উত্তর:
She is faster than any other runner in the group.
উত্তর
সঠিক উত্তর:
She is faster than any other runner in the group.
ব্যাখ্যা
• The + superlative degree থেকে comparative degree তে রূপান্তর করার নিয়ম:
(i) Superlative Subject + Verb,
(ii) The উঠে যাবে,
(iii) Superlative এর Comparative form + than any other (singular noun) / than all other (plural noun)
(iv) বাকি অংশ।

Example: 
Superlative: He is the oldest man in the village.
Comparative: He is older than any other man in the village.

Superlative: She is the fastest runner in the group.
Comparative: She is faster than any other runner in the group.
.
Never forget your roots. (Change the voice)
  1. Never your roots be forgotten by you.
  2. Let never your roots be forgotten.
  3. Let never your roots forgotten.
  4. Never lets your roots be forgotten.
সঠিক উত্তর:
Let never your roots be forgotten.
উত্তর
সঠিক উত্তর:
Let never your roots be forgotten.
ব্যাখ্যা
• Voice এর ক্ষেত্রে,

• Never যুক্ত Imperative Sentence কে -
- Active Voice থেকে Passive Voice এ করার নিয়ম:
- Let + never + object + be + past participle.

Active: Never break a promise.
Passive: Let never a promise be broken.

Active: Never forget your roots.
Passive: Let never your roots be forgotten.
.
Since the project was challenging, they worked hard on it. (Compound)
  1. The project was challenging and then they worked hard on it.
  2. The project was challenging but they worked hard on it.
  3. The project was challenging so that they worked hard on it.
  4. The project was challenging and they worked hard on it.
সঠিক উত্তর:
The project was challenging and they worked hard on it.
উত্তর
সঠিক উত্তর:
The project was challenging and they worked hard on it.
ব্যাখ্যা
• Complex to compound:

- Since/as/ when উঠে যায়,
- দুটি clause এর মাঝে and বসে,
- আর সব ঠিক থাকে।

Complex: Since the writer was young, he could not refuse the proposal of the lady guest.
Compound: The writer was young and could not refuse the proposal of the lady guest.

Complex: Since the project was challenging, they worked hard on it.
Compound: The project was challenging and they worked hard on it.

Source: Advanced Learners by Chowdhury & Hossain.
.
Choose the synonym of 'Sporadic'.
  1. Habitual
  2. Steady
  3. Intermittent
  4. Frequent
সঠিক উত্তর:
Intermittent
উত্তর
সঠিক উত্তর:
Intermittent
ব্যাখ্যা
• Sporadic (adjective)
English Meaning: Not happening or appearing in a pattern; not continuous or regular.
Bangla Meaning: এখানে-সেখানে বা মাঝে মাঝে ঘটে কিংবা দেখা যায় এমন; বিক্ষিপ্ত: sporadic firing.

Synonyms: Occasional (আকস্মিক), Irregular (অনিয়মিত), Intermittent (সবিরাম), spasmodic (আকস্মিক), Unsteady (টলায়মান)।
Antonyms: Frequent (প্রায়ই সংঘটিত), Regular (নিয়মিত), Steady (সুষম), Continuous (একটানা), Habitual (স্বভাবসিদ্ধ)।

Example Sentence:
1. Later, our contact became more sporadic but we still had occasion to work together every once in a while.
2. Sporadic cases of the disease were reported.

Source: Live MCQ Lecture.
.
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশ করা ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩–২৪’ অনুযায়ী দক্ষিণ এশিয়ার কোন দেশ মানব উন্নয়ন সূচকে শীর্ষে রয়েছে?
  1. শ্রীলঙ্কা
  2. ভারত
  3. নেপাল
  4. ভূটান
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা
ব্যাখ্যা
‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩–২৪’:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশ করা ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩–২৪’ এ বাংলাদেশের অবস্থান ১২৯ তম।

• মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান:
- শ্রীলঙ্কার অবস্থান ৭৮ তম।
- ভারতের অবস্থান ১৩৪ তম।
- পাকিস্তানের অবস্থান ১৬৪ তম।
- নেপালের অবস্থান ১৪৬ তম।
- ভূটানের অবস্থান ১২৫ তম।

তথ্যসূত্র - জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও প্রথম আলো।
.
ভিয়েনা কনভেনশন অনুমোদনকারী পক্ষ -
  1. ১৯৫টি
  2. ১৯৬টি
  3. ১৯৭টি
  4. ১৯৮টি
সঠিক উত্তর:
১৯৮টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৮টি
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন:
- Vienna Convention for the Protection of the Ozone Layer (ভিয়েনা কনভেনশন)- হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি।
- স্বাক্ষর ও গৃহীত - ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায়।
- কার্যকর ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর।
- স্বাক্ষরকারী পক্ষ - ২৮টি।
- অনুমোদনকারী পক্ষ - ১৯৮টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১০.
মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের দুর্গ বলে পরিচিত রাজ্যগুলোকে বলা হয় -
  1. রেড স্টেট
  2. সুইং স্টেট
  3. ব্লু স্টেট
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ব্লু স্টেট
উত্তর
সঠিক উত্তর:
ব্লু স্টেট
ব্যাখ্যা
• মার্কিন নির্বাচনে ‘সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য’:
- মার্কিন নির্বাচনে রিপাবলিকান দুর্গ বলে পরিচিত রাজ্যগুলোকে বলা হয় - ‘রেড স্টেট বা লাল রাজ্য’।
- ডেমোক্র্যাটদের প্রাধান্য পাওয়া রাজ্যগুলোকে বলা হয় - ‘ব্লু স্টেট বা নীল রাজ্য’।

• ‘সুইং স্টেট:
- ফলে প্রেসিডেন্ট পদপ্রার্থীরা নির্দিষ্ট কিছু ‘সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যে’র এর দিকে নজর দেন।
- এগুলো মার্কিন নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড স্টেট বা নির্বাচনী রণক্ষেত্র হিসেবে পরিচিত।
- এগুলোকে অনেকেই — ‘বেগুনি রাজ্য’ বলে।
- এই রাজ্যগুলোর ভোটই শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় নির্বাচনে জয় পরাজয়ের মূল চাবিকাঠি।

• সুইং স্টেট:
- সাধারণত ৭টি রাজ্যকে সুইং স্টেট হিসেবে উল্লেখ করা হয়। এগুলো হলো–
- পেনসিলভানিয়া, উইসকনসিন, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, মিশিগান, অ্যারিজোনা ও নেভাদা।
এই সাত রাজ্যে মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৯৩টি।

তথ্যসূত্র - বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
১১.
‘হাঙ্গর নদী গ্রেনেড’ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
  1. ১৯৭৬ সালে
  2. ১৯৮০ সালে
  3. ১৯৭৯ সালে
  4. ১৯৭৩ সালে
সঠিক উত্তর:
১৯৭৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৬ সালে
ব্যাখ্যা
'হাঙর নদী গ্রেনেড' উপন্যাস:
- মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে বেশ কিছু উপন্যাস লিখেছেন সেলিনা হোসেন।
- মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
- তার মধ্যে ভীষণ আলোচিত উপন্যাস 'হাঙর নদী গ্রেনেড'।
- মুক্তিযুদ্ধের এক আবেগী ও প্রতিবাদী উপন্যাস এটি।
- হলদী গ্রামের এক বয়স্ক নারীর জীবন এই উপন্যাসে মূর্ত হয়ে ওঠে।
- এই নারী তাঁর নিজের ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নিতে যেমন উদ্বুদ্ধ করেন, তেমনি মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের মানসিক প্রতিবন্ধী ছেলেকে তুলে দেন পাকিস্তানি বাহিনীর হাতে।
- উপন্যাসে এই মায়ের আত্মসংগ্রাম, দেশের জন্য ত্যাগের অপার মহিমা ভাস্বর হয়ে ওঠে।
- আর উপন্যাসে বর্ণিত গ্রামটিও যেন মুক্তিযুদ্ধের প্রতীকী এক বাংলাদেশ।

সেলিনা হোসেন:
- বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখিকা সেলিনা হোসেন।
- তিনি রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে।
- তার রচিত উপন্যাস ‘হাঙ্গর নদী গ্রেনেড’। মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
- পরবর্তীকালে এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম হাঙর নদী গ্রেনেড নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- হাঙ্গর নদী গ্রেনেড,
- নিরন্তর ঘন্টাধ্বনি,
- জলোচ্ছাস,
- পোকামাকড়ের ঘড়বসতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, 'হাঙর নদী গ্রেনেড' উপন্যাস।
১২.
'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. শামসুজ্জামান খান
  3. শামসুর রাহমান
  4. সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
শামসুর রাহমান
ব্যাখ্যা
'বন্দি শিবির থেকে' কাব্যগ্রন্থ:
- 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের রচয়িতা - শামসুর রাহমান
- তার লেখা “বন্দী শিবির থেকে” কাব্যগ্রন্থটি ১৯৭২ সালের জানুয়ারি মাসে কলকাতা থেকে প্রকাশিত হয়।
- এই কাব্যগ্রন্থের কবিতাগুলো মুক্তিযুদ্ধ চলাকালে রচিত।
- কাব্যগ্রন্থের শুরুতে ‘পুর্বলেখ’ শিরোনামে কবি এই কাব্যগ্রন্থটি রচনার প্রেক্ষাপট বর্ণনা করেন।

শামসুর রাহমান:

- তিনি ১৯২৯ সালে পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈত্রিক বাড়ি ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
- তিনি ছিলেন কবি, সাংবাদিক।
- তাঁর ডাক নাম ‘বাচ্চু’।
- মুক্তিযুদ্ধকালে তিনি ‘মজলুম আদিব’ ছদ্মনামে লিখতেন।
- আঠারো বছর বয়সে শামসুর রাহমান প্রথম কবিতা লেখা আরম্ভ করেন।
- ১৯৪৩ সালে তাঁর প্রথম কবিতা ‘উনিশ’শ উনপঞ্চাশ’ প্রকাশিত হয় নলিনীকিশোরগুহ সম্পাদিত ‘সোনার বাংলা’ পত্রিকায়।
- ‘স্বাধীনতা তুমি’ ও ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ তাঁর দুটি বিখ্যাত কবিতা।
- তিনি আদমজি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
- তিনি ২০০৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- বন্দী শিবির থেকে,
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- এক ফোঁটা কেমন অনল,
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,
- নিজ বাসভূমে,
- স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি,
- কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে,
- না বাস্তব না দুঃস্বপ্ন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৩.
‘জননী’ উপন্যাসের রচয়িতা কে?
  1. শওকত আলী
  2. বেগম রোকেয়া
  3. সুফিয়া কামাল
  4. শওকত ওসমান
সঠিক উত্তর:
শওকত ওসমান
উত্তর
সঠিক উত্তর:
শওকত ওসমান
ব্যাখ্যা
‘জননী’ উপন্যাস:
- জননী (১৯৫৮) শওকত ওসমান রচিত প্রথম উপন্যাস এবং প্রথম প্রকাশিত গ্রন্থ।
- সন্তানের মঙ্গলাকাঙ্ক্ষা ও নিরাপত্তার জন্য একজন মা (গোপনে) যে কোনো পথ অবলম্বন করতে পারে শওকত ওসমানের জননী উপন্যাসে সে কথাই ব্যক্ত।
- ‘জননী’তে সামাজিক জীবনে শরিয়তি দ্বন্দ্ব, বিত্তবান ও দরিদ্র মানুষের পারস্পরিক ঝগড়া ও সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন ফুটে উঠেছে।
- উল্লেখযোগ্য চরিত্র: দরিয়া-বিবি, আজহার, মোনদি, ইয়াকুব প্রমুখ।

শওকত ওসমান:
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কথাসাহিত্যিক, প্রাবন্ধিক।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান।
- উপন্যাস ও গল্প রচয়িতা হিসেবেই শওকত ওসমানের মুখ্য পরিচয়; তবে প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও তিনি রচনা করেছেন।
- তাঁর 'জননী' ও 'ক্রীতদাসের হাসি' উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে। জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার, আদমজি সাহিত্য পুরস্কার, একুশে পদক, ফিলিপস পুরস্কার লাভ করেন।
- তিনি ১৯৯৮ সালের ১৪ই মে মৃত্যুবরণ করেন ।

তাঁর রচিত উপন্যাস:
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- চৌরসন্ধি,
- রাজা উপাখ্যান,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- পুরাতন খঞ্জর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৪.
কাজী নজরুল ইসলামের ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’ গ্রন্থের ভূমিকা লিখেন কে?
  1. শওকত আলী
  2. সৈয়দ মুজতবা আলী
  3. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  4. হরপ্রসাদ শাস্ত্রী
সঠিক উত্তর:
সৈয়দ মুজতবা আলী
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা
সৈয়দ মুজতবা আলী:
- ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল মৌলভীবাজারের উত্তরসুর গ্রামে।
- তিনি ছিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক।
- তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৬ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
- সৈয়দ মুজতবা আলী 'দেশে বিদেশে' গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যাঙ্গনে প্রথম প্রবেশ ও প্রতিষ্ঠা লাভ করেন। কাবুলে অবস্থানের বাস্তব অভিজ্ঞতা ও অন্তরঙ্গ উপলব্ধির ফসল এই গ্রন্থখানি।
- তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তাঁর মৃত্যু হয়।

তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য,
- শবনম।

তাঁর রচিত রম্য-রচনা:
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকণ্ঠী।

তাঁর রচিত ছোটগল্পগ্রন্থ:
- চাচা-কাহিনী,
- টুনি মেম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৫.
হোন্ডা কোম্পানির তৈরি রোবট কোনটি?
  1. রোবোরো
  2. মুরাতা বয়
  3. আসিমো
  4. আইবো
সঠিক উত্তর:
আসিমো
উত্তর
সঠিক উত্তর:
আসিমো
ব্যাখ্যা
• হোন্ডা কোম্পানির রোবট 'আসিমো'।

• রোবট:

- কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করে তাকে বলা হয় রোবট।
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রোবোটিক্সের জনক বলা হয়।
- রোবটের মুভমেন্টের জন্য রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়
- জাপানের মুরাতা কোম্পানির রোবট 'মুরাতা বয়'।
- স্যামসাং কোম্পানির রোবট 'রোবোরো'।
- হংকং ভিত্তিক হ্যানসন রোবটিক্স কোম্পানির রোবট 'সোফিয়া'।
- সনি কর্পোরেশন কোম্পানির রোবট 'আইবো'।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
LinkedIn এর বর্তমান সিইও কে? (নভেম্বর, ২০২৪)
  1. Elon Musk
  2. Ryan Roslansky
  3. Mark Zuckerberg
  4. Bill Gates
সঠিক উত্তর:
Ryan Roslansky
উত্তর
সঠিক উত্তর:
Ryan Roslansky
ব্যাখ্যা
Ryan Roslansky হচ্ছে LinkedIn এর বর্তমান সিইও (Jun 1, 2020 - present)।

• LinkedIn:

- LinkedIn সবার কাছেই সুপরিচিত একটি নাম। পেশাদারদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কমিউনিটি হচ্ছে এই লিংকডইন।
- পেশাজীবীদের কাছে কাজের এক সামাজিক যোগাযোগের মাধ্যম হলো লিংকডইন।
- বর্তমানে করপোরেট জগতে নিয়োগকর্তারা চাকরিপ্রার্থীর যোগ্যতা যাচাইয়ে লিংকডইনের সহায়তা নেন।
- এটি ২০০২ সালে রেইড হফম্যান প্রতিষ্ঠা করেন।
- LinkedIn এর সদর দপ্তর সানিভেল, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- Parent organization: Microsoft Corporation

• অন্যান্য অপশন আলোচনা:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা হচ্ছেন বিল গেটস।
- ফেসবুকের বর্তমান নাম ‘মেটা' এর প্রতিষ্ঠাতা।
- সোশ্যাল নেটওয়ার্কিং টুইটারের বর্তমান নাম "X" এর সিইও ইলন মাস্ক।

উৎস: ব্রিটানিকা।
১৭.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর প্রধান সার্ভিস মডেল নয়?
  1. TaaS
  2. PaaS
  3. IaaS
  4. SaaS
সঠিক উত্তর:
TaaS
উত্তর
সঠিক উত্তর:
TaaS
ব্যাখ্যা
• TaaS মডেলটি ক্লাউড কম্পিউটিং- এর প্রধান সার্ভিস মডেল নয়।

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা একটা ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিসেবা।
- অ্যামাজন বাণিজ্যিকভাবে ২০০৬ সালে এর ব্যবহার শুরু করে।

• ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল:
সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. অবকাঠামোগত সেবা (Infrastructure-as-a-Service - IaaS):
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।
- উদাহরণ: আমাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2).

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform-as-a-Service - PaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ ইত্যাদি থাকে।
- অ্যাপলিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।
- উদাহরণ: গুগলের অ্যাপ ইঞ্জিন, Microsoft Azure.

৩. সফটওয়্যার সেবা (Software-as-a-Service - SaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত অ্যাপলিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।
- উদাহরণ: Google Docs.

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী  মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালু হয় কত সালে?
  1. ২০০৩
  2. ২০০৬
  3. ২০০৮
  4. ২০০৪
সঠিক উত্তর:
২০০৮
উত্তর
সঠিক উত্তর:
২০০৮
ব্যাখ্যা
• অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা ২০০৮ সালে চালু হয়।

• অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম:

- এটি গুগল কর্তৃক নির্মিত একটি অপারেটিং সিস্টেম।
- এটি লিনাক্স ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম।
- অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো সাধারনত জাভা প্রোগ্রামিং ভাষায় লিখা হয়।
- অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফাইল এক্সটেনশন হলো .apk
- APK এর পূর্ণরূপ Android Application Package.
- Android গুগলের একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- Android OS ব্যবহৃত প্রথম ফোন T-Mobile G1 (HTC Dream নামে বেশি পরিচিত)।

উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
১৯.
নিচের কোনটি হাই লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ?
  1. BASIC
  2. JAVA
  3. COBOL
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
• উচ্চ স্তরের ভাষা:
- যে প্রোগ্রামিং ভাষার প্রতীক এবং শব্দসমূহ সাধারনত গানিতিক ও ইংরেজি ভাষার মতো এবং যা মানুষের জন্য সহজে বোধগম্য, সে প্রোগ্রামিং ভাষাকে উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা বলে।
- হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা কোন সংকেত বা সাংকেতিক কোড নির্ভর নয়।
- এটি ইংরেজি ভাষার মতোই।
- এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব।
- উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
• উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে-
- BASIC,
- COBOL,
- FORTRAN,
- PASCAL,
- C++,
- JAVA,
- PROLOG ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
বৃক্কে অবস্থিত প্রতিটি নেফ্রনের দৈর্ঘ্য কত?
  1. ৩ সে.মি. (প্রায়)
  2. ৭ সে.মি. (প্রায়)
  3. ৯ সে.মি. (প্রায়)
  4. ১০ সে.মি. (প্রায়)
সঠিক উত্তর:
৩ সে.মি. (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
৩ সে.মি. (প্রায়)
ব্যাখ্যা
• বৃক্কে অবস্থিত প্রতিটি নেফ্রনের দৈর্ঘ্য প্রায় ৩ সে.মি.।

• একটি নেফ্রনের গঠন:
- বৃক্কের লম্বচ্ছেদ অনুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, এর ভেতরে অসংখ্য কুণ্ডলীকৃত সূক্ষ্ম নালিকা দেখা যায়।
- এদেরকে নেফ্রন বলে।
- নেফ্রন হলো বৃক্কের গাঠনিক ও কাজের একক।
- প্রচুর রক্তনালি ও কিছু যোজক কলাসহ প্রতিটি বৃক্কে প্রায় ১০ লক্ষ নেফ্রন থাকে।
- প্রতিটি নেফ্রনের দৈর্ঘ্য প্রায় ৩ সে.মি.।

• প্রতিটি নেফ্রনকে ৬টি অঞ্চলে ভাগ করা যায়। যথা-
১. রেনাল করপাসল,
২. নিকটবর্তী প্যাঁচানো নালিকা,
৩. হেনলির লুপের অবরোহন বাহু,
৪. হেনলির লুপের আরোহন বাহু,
৫. দূরবর্তী প্যাঁচানো নালিকা ও
৬. সংগ্রাহী নালিকা।

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়?
  1. ফার্ণ
  2. মস
  3. সাইকাস
  4. মটরশুটি
সঠিক উত্তর:
সাইকাস
উত্তর
সঠিক উত্তর:
সাইকাস
ব্যাখ্যা
• সাইকাস কে জীবন্ত জীবাশ্ম বলা হয়।

• জীবন্ত জীবাশ্ম:

- বর্তমান কালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীত কালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়।
- সাইকাস কে জীবন্ত জীবাশ্ম বলার কারণ এটি সাইকাডালস বর্গের অন্তর্গত একটি উদ্ভিদ।
- প্রাথমিক মেসোজোয়িক যুগে সাইকাডালস বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল।
- এদের অনেকেই এখন বিলুপ্ত। এদের পাওয়া যায় জীবাশ্ম হিসেবে।
- এ বর্গের সাইকাস সহ ৯টি গণের প্রায় ১০০টি প্রজাতি এখনও পৃথিবীর বুকে টিকে রয়েছে।
- এদের অনেক বৈশিষ্ট্য আদি কালের বিলুপ্ত জীবাশ্ম সাইকাস এর বৈশিষ্ট্যের অনুরূপ এবং আদি প্রকৃতির।
- এজন্যই সাইকাস সহ বর্তমান কালের সকল সাইকাডালস বর্গের উদ্ভিদকে জীবন্ত জীবাশ্ম বলা হয়।

উৎস: জীববিজ্ঞান প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান), এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
কোন রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ ব্যবহৃত হয়?
  1. ব্রেইন ক্যন্সার নিরাময়ে
  2. থাইরয়েড গ্রন্থির চিকিৎসায়
  3. গলগণ্ড রোগ নির্ণয়ে
  4. লিউকোমিয়া চিকিৎসায়
সঠিক উত্তর:
থাইরয়েড গ্রন্থির চিকিৎসায়
উত্তর
সঠিক উত্তর:
থাইরয়েড গ্রন্থির চিকিৎসায়
ব্যাখ্যা
• থাইরয়েড গ্রন্থি বা এর অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের চিকিৎসায় আয়োডিন-131 ব্যবহৃত হয়।

- শরীরের কোন স্থানে কোন ক্ষতিকর ক্যান্সার টিউমার-এর উপস্থিতি তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়।
- আবার নিরাময়ের জন্য কোবাল্ট-60 থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করা হয়।
- রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় তেজষ্ক্রিয় ফসফরাস-32 এর ফসফেট ব্যবহৃত হয়।
- এই রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় গলগণ্ড রোগ নির্ণয়ে।
- ব্রেইন ক্যন্সার নিরাময়ে ইরিডিয়াম আইসোটোপ ব্যবহার করা হয়।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
২৩.
নিচের কোনটিতে প্রধানত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
  1. ল্যাপটপে
  2. TV রিমোট কন্ট্রোলে
  3. ম্যানে
  4. মোবাইল ফোনে
সঠিক উত্তর:
TV রিমোট কন্ট্রোলে
উত্তর
সঠিক উত্তর:
TV রিমোট কন্ট্রোলে
ব্যাখ্যা
• TV রিমোট কন্ট্রোলে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়।

• ইনফ্রারেড:
- ইনফ্রারেড হল এক ধরনের তরঙ্গ যার ফ্রিকুয়েন্সী সীমা 300 GHz থেকে 400 THz পর্যন্ত বিস্তৃত।
- খুব কাছাকাছি অবস্থিত দুইটি ডিভাইসের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ইন্ফ্রারেড ব্যবহার করা হয়।
- এ ধরনের যোগাযোগে দুই প্রান্তে ট্রান্সমিটার ও রিসিভার থাকে।
- টেলিভিশন এবং ভিসিআর এর রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড ব্যবহার করা হয়। এছাড়াও, বিভিন্ন ডিভাইসে যেমন কী-বোর্ড, মাউস এবং প্রিন্টার ওয়্যারলেস কমিউনিকেশনে ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৪.
টাইফইয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোনটি?
  1. Salmonella typhosa
  2. Bacillus dysenteriae
  3. Clostridium tetani
  4. Vibrio cholerae
সঠিক উত্তর:
Salmonella typhosa
উত্তর
সঠিক উত্তর:
Salmonella typhosa
ব্যাখ্যা
• টাইফইয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হচ্ছে Salmonella typhosa.

• কয়েকটি ব্যাকটেরিয়া জনিত রোগ:
- ডিপথেরিয়া,
- গণোরিয়া,
- টাইফয়েড,
- জ্বর,
- কুষ্ঠ,
- টিটেনাস,
- নিউমোনিয়া,
- কলেরা ইত্যাদি।

• অন্যান্য অপশন আলোচনা: 
- ধ্নুষ্টংকার রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া Clostridium tetani.
- আমাশয় রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া Bacillus dysenteriae.
- কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া Vibrio cholerae.

উৎস:
১. উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
২৫.
‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নীরদ
  2. অভ্র
  3. চপলা
  4. বিপিন
সঠিক উত্তর:
চপলা
উত্তর
সঠিক উত্তর:
চপলা
ব্যাখ্যা
‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৬.
'শকল' শব্দের অর্থ কী?
  1. আঁশ
  2. কথিত
  3. সব
  4. সুর
সঠিক উত্তর:
আঁশ
উত্তর
সঠিক উত্তর:
আঁশ
ব্যাখ্যা
• 'শকল' শব্দের অর্থ - আঁশ

শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
• অবিহিত - অন্যায়।
• অভিহিত - কথিত।
• শর - তির।
• স্বর - সুর।
• শকল - আঁশ।
• সকল - সব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২৭.
'Myth' শব্দটির বাংলা পরিভাষা -
  1. মরমি
  2. অতিকথা
  3. রহস্যময়
  4. রহস্য
সঠিক উত্তর:
অতিকথা
উত্তর
সঠিক উত্তর:
অতিকথা
ব্যাখ্যা
• 'Myth' শব্দটির বাংলা পরিভাষা - অতিকথা / পুরাকাহিনী।

অন্যদিকে,
- 'Mysterious' শব্দটির বাংলা পরিভাষা - রহস্যময়।
- 'Mystery' শব্দটির বাংলা পরিভাষা - রহস্য।
- 'Mystic' শব্দটির বাংলা পরিভাষা - অতীন্দ্রিয় / মরমি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২৮.
'আচারে নিষ্ঠা আছে যার' এর এক কথায় প্রকাশ -
  1. নিষ্ঠাবান
  2. সৎ
  3. আচারনিষ্ঠ
  4. ধৈর্যশীল
সঠিক উত্তর:
আচারনিষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
আচারনিষ্ঠ
ব্যাখ্যা
• 'আচারে নিষ্ঠা আছে যার' এর এক কথায় প্রকাশ - আচারনিষ্ঠ

এরূপ কিছু এক কথায় প্রকাশ হলো:
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি।
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয়।
• 'যার আকার কুৎসিত' এর এক কথায় প্রকাশ - কদাকার।
• ‘যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৯.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. অগ্রগণ্য
  2. অঙ্গাঙ্গী
  3. অকারণ
  4. কল্যাণকর
সঠিক উত্তর:
অঙ্গাঙ্গী
উত্তর
সঠিক উত্তর:
অঙ্গাঙ্গী
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - 'অঙ্গাঙ্গী'
- এর শুদ্ধরূপ 'অঙ্গাঙ্গি'।
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- শরীরে এক অঙ্গের সঙ্গে অন্য অঙ্গের সম্বন্ধ।
- অচ্ছেদ্য সম্পর্ক।

অন্যদিকে,
• কল্যাণকর, অকারণ এবং কল্যাণকর - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩০.
'Admittance' শব্দটির বাংলা পরিভাষা -
  1. ভোটাধিকার
  2. উপরিভাগ
  3. প্রবেশাধিকার
  4. মানবাধিকার
সঠিক উত্তর:
প্রবেশাধিকার
উত্তর
সঠিক উত্তর:
প্রবেশাধিকার
ব্যাখ্যা
• 'Admittance' শব্দটির বাংলা পরিভাষা - প্রবেশাধিকার

অন্যদিকে,
- 'Surface' শব্দটির বাংলা পরিভাষা - উপরিভাগ।
- 'Human Right' শব্দটির বাংলা পরিভাষা - মানবাধিকার।
- 'Suffrage' শব্দটির বাংলা পরিভাষা - ভোটাধিকার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৩১.
'সচেষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ কী?
  1. উদ্যমী
  2. তুষ্ট
  3. নিশ্চেষ্ট
  4. সচেতন
সঠিক উত্তর:
নিশ্চেষ্ট
উত্তর
সঠিক উত্তর:
নিশ্চেষ্ট
ব্যাখ্যা
• 'সচেষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ - নিশ্চেষ্ট

তাছাড়া,
- 'সচেষ্ট' শব্দের সমার্থক শব্দ - সচেতন, উদ্যমী।

অন্যদিকে,
- 'রুষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ - তুষ্ট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।