পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি অধ্যায়: আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান টপিকসমূহ: i) Bretton Woods - সংস্থাসমূহ [বিশ্বব্যাংক ও বিশ্বব্যাংক গ্রুপ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও GATT/WTO)। উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] -------------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
 IMF এর পূর্ণ রূপ কী?
  1. International Money Fund
  2. International Monetary Fund
  3. International Management Forum
  4. International Monetary Federation
সঠিক উত্তর:
International Monetary Fund
উত্তর
সঠিক উত্তর:
International Monetary Fund
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ International Monetary Fund.
- প্রতিষ্ঠাকাল: ১৯৩০-এর দশকের মহামন্দার পরবর্তী সময়ে, ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটনউডস কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য দেশ: ১৯১টি ( আগস্ট, ২০২৫)।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল নামে পরিচিত।
- আইএমএফ বিশ্বব্যাপী মুদ্রানীতি সহযোগিতা জোরদার করা, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা, উচ্চমাত্রার কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নীত করা এবং সারা বিশ্বে দারিদ্র্য হ্রাস করার জন্য কাজ করছে।

তথ্যসূত্র: IMF ওয়েবসাইট।

.
ব্রেটন উডস সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 
  1. মে, ১৯৪৬ 
  2. আগস্ট, ১৯৪৩
  3. জুলাই, ১৯৪৪ 
  4. জুন, ১৯৪৫
সঠিক উত্তর:
জুলাই, ১৯৪৪ 
উত্তর
সঠিক উত্তর:
জুলাই, ১৯৪৪ 
ব্যাখ্যা

ব্রেটন উডস সম্মেলন:
- ১৯৪৪ সালের ১ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ৪৪টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে  যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- এর উদ্দেশ্য ছিল জার্মানি ও জাপানের সম্ভাব্য পরাজয়ের পরবর্তী বিশ্বে আর্থিক ব্যবস্থা গড়ে তোলা।
- ১৯৪৪ সালে ব্রিটনউডস কনফারেন্সের মাধ্যমে IMF ও বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র: Britannica ও IMF অফিশিয়াল ওয়েবসাইট।

.
বিশ্বব্যাংকের কোন সংস্থা উন্নয়নশীল দেশের বেসরকারি খাতের উন্নয়নে বিনিয়োগ করে?
  1. MIGA
  2. IFC 
  3. IDA
  4. IBRD
সঠিক উত্তর:
IFC 
উত্তর
সঠিক উত্তর:
IFC 
ব্যাখ্যা

International Finance Corporation (IFC): 
- প্রতিষ্ঠাকাল: ২০ জুলাই, ১৯৫৬ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪৫ টি।
- সদস্য: ১৮৬ টি দেশ।
- সর্বশেষ সদস্য: ব্রুনাই।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি।
- কাজ: উন্নয়নশীল দেশের বেসরকারি খাতের উন্নয়নকে সহায়তা করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎসাহিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, মানুষের জীবনমান উন্নত করা।

তথ্যসূত্র: IFC এর অফিশিয়াল ওয়েবসাইট।

.
কয়টি সংস্থা নিয়ে বিশ্বব্যাংক গঠিত হয়েছে?
  1. ৬টি
  2. ৫টি
  3. ৪টি
  4. ৩টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা

বিশ্বব্যাংক: 
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রিটনউডসে প্রতিষ্ঠিত হয়।
- কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬ সাল।
- সদস্য দেশ: ১৮৯টি । ( আগস্ট, ২০২৫)
- সর্বশেষ সংযুক্ত সদস্য: নাউরু । ( আগস্ট, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থা  নিয়ে গঠিত :আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD),আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA),আন্তর্জাতিক অর্থ কর্পোরেশন (IFC),বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি এজেন্সি (MIGA), এবংআন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র (ICSID)

তথ্যসূত্র: বিশ্বব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট ও Britannica।

.
IMF প্রতিষ্ঠা  কোন সম্মেলনের সাথে জড়িত?
  1. সান ফ্রান্সিসকো সম্মেলন
  2. প্যারিস সম্মেলন
  3. ব্রেটনউডস সম্মেলন
  4. জেনেভা সম্মেলন
সঠিক উত্তর:
ব্রেটনউডস সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
ব্রেটনউডস সম্মেলন
ব্যাখ্যা

IMF প্রতিষ্ঠা:
- IMF এর পূর্ণরূপ International Monetary Fund
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ব্রেটনউডস কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর বিশ্বের আর্থিক ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে এটি  আয়োজন করা হয়।
- সদস্য দেশ: ১৯১টি ( আগস্ট, ২০২৫)
- সর্বশেষ সংযুক্ত সদস্য: লিচেনস্টাইন । ( সেপ্টেম্বর, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল নামে পরিচিত।

তথ্যসূত্র: IMF অফিশিয়াল ওয়েবসাইট।

.
WTO-এর কোন প্রতিবেদন বৈশ্বিক বাণিজ্যের প্রবণতা, সমস্যা ও নীতিগত বিশ্লেষণ প্রকাশ করে? 
  1. World Trade Report
  2. Trade and Development Report
  3. Asian Development Outlook
  4. World Development Report
সঠিক উত্তর:
World Trade Report
উত্তর
সঠিক উত্তর:
World Trade Report
ব্যাখ্যা

World Trade Report:
- World Trade Report প্রকাশনাটি বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রকাশ করে
- ওয়ার্ল্ড ট্রেড রিপোর্ট হলো একটি বার্ষিক প্রকাশনা, যার উদ্দেশ্য বাণিজ্যের প্রবণতা, বাণিজ্য নীতি বিষয়ক সমস্যা এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা সম্পর্কে গভীরতর ধারণা প্রদান।
- WTO এর পূর্ণরূপ-  World Trade Organization
- WTO এর পূর্বসূরি সংস্থা: GATT ( General Agreement on Tariffs and Trade)
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ১ জানুয়ারি, ১৯৯৫
- সদস্য দেশ: ১৬৬টি । ( আগস্ট, ২০২৫)
- সর্বশেষ সংযুক্ত সদস্য: তিমুর লাস্তে । ( আগস্ট, ২০২৫)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

অন্যদিকে,
- World Development Report হলো বিশ্বব্যাংকের উন্নয়ন প্রতিবেদন।
- Asian Development Outlook হলো এশিয়ান উন্নয়ন ব্যাংক (ADB) এর প্রতিবেদন যা এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি ও উন্নয়ন বিষয়ক সমস্যাগুলো বিশ্লেষণ করে।
- Trade and Development Report হলো UNCTAD কর্তৃক প্রকাশিত প্রতিবেদন যা বর্তমান অর্থনৈতিক প্রবণতা এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ প্রধান নীতি বিষয়ক সমস্যাগুলো বিশ্লেষণ করে এবং বিভিন্ন পর্যায়ে এসব সমস্যার সমাধানের জন্য পরামর্শ প্রদান করে

তথ্যসূত্র: WTO, ADB ও UNCTAD এর ওয়েবসাইট। (Link1)(Link 2)  (Link 3)

.
আন্তর্জাতিক বিনিময় হারের স্থিতিশীলতা রক্ষার প্রধান সমন্বয়কারী সংস্থা কোনটি?
  1. ADB
  2. IBRD
  3. IMF
  4. None
সঠিক উত্তর:
IMF
উত্তর
সঠিক উত্তর:
IMF
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ International Monetary Fund
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটনউডস কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল নামে পরিচিত।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
- সদস্য দেশ: ১৯১টি । ( আগস্ট, ২০২৫ পর্যন্ত)
- সর্বশেষ সংযুক্ত সদস্য: লিচেনস্টাইন । ( আগস্ট, ২০২৫)
-  IMF-এর প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মুদ্রা বিনিময় হার স্থিতিশীল করা, সদস্য দেশগুলির স্বল্পমেয়াদী অর্থায়নের ভারসাম্য ঘাটতি পূরণ করা এবং ঋণগ্রহীতা দেশগুলিকে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা।

তথ্যসূত্র: IMF অফিশিয়াল ওয়েবসাইট ও Britannica

.
WTO-এর কোন প্রতিবেদন প্রতি বছরের বাণিজ্য পরিসংখ্যান তুলে ধরে?
  1. World Trade Statistical Review 
  2. Trade and Development Report
  3. Handbook of Statistics
  4. World Development Report 
সঠিক উত্তর:
World Trade Statistical Review 
উত্তর
সঠিক উত্তর:
World Trade Statistical Review 
ব্যাখ্যা

World Trade Statistical Review:
- World Trade Statistical Review প্রতিবেদনটি বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রকাশ করে।
- World Trade Statistical Review বিশ্ব বাণিজ্যের সাম্প্রতিক অগ্রগতির একটি বিস্তারিত বিশ্লেষণ প্রদান করে। 
- এটি প্রতি বছর প্রকাশিত হয় এবং এটি International Trade Statistics কে প্রতিস্থাপন করেছে, যা ছিল WTO-র পূর্বের বার্ষিক পরিসংখ্যান প্রকাশনা।

অন্যদিকে,
- World Development Report হলো বিশ্বব্যাংকের উন্নয়ন প্রতিবেদন।
- Handbook of Statistics হলো UNCTAD  এর প্রতিবেদন যা আন্তর্জাতিক বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক পরিসংখ্যান প্রকাশ করে।
- Trade and Development Report হলো UNCTAD কর্তৃক প্রকাশিত প্রতিবেদন যা র্তমান অর্থনৈতিক প্রবণতা এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ প্রধান নীতি বিষয়ক সমস্যাগুলো বিশ্লেষণ করে এবং বিভিন্ন পর্যায়ে এসব সমস্যার সমাধানের জন্য পরামর্শ প্রদান করে।

তথ্যসূত্র: বিশ্বব্যাংক, WTO ও UNCTAD এর ওয়েবসাইট। 

.
ব্রেটন উডস কোথায় অবস্থিত?
  1. ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
  2. নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র 
  3. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র 
উত্তর
সঠিক উত্তর:
নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র 
ব্যাখ্যা

ব্রেটন উডস সম্মেলন: 
- ১৯৪৪ সালের ১ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর বিশ্বের আর্থিক ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে এটি  আয়োজন করা হয়।
- অংশগ্রহনকারী দেশ: ৪৪টি।
- ১৯৪৪ সালে ব্রিটনউডস কনফারেন্সের মাধ্যমে IMF ও World Bank প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র: Britannica ও IMF অফিশিয়াল ওয়েবসাইট।

১০.
আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র -এর মূল কাজ কোনটি?
  1. বিশ্বব্যাপী আর্থিক সহায়তা প্রদান করা
  2. বৈদেশিক মুদ্রার হার নিয়ন্ত্রণ করা
  3. রাষ্ট্র ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা
  4. আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা
সঠিক উত্তর:
রাষ্ট্র ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্র ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা
ব্যাখ্যা

International Centre for Settlement of Investment Disputes (ICSID): 
- প্রতিষ্ঠা: ১৯৬৬ সালে “রাষ্ট্রসমূহ ও অন্যান্য রাষ্ট্রের নাগরিকদের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সম্পর্কিত কনভেনশন (ICSID Convention)” এর মাধ্যমে গঠিত হয়।
- কার্যকর: ১৪ অক্টোবর, ১৯৬৬ সালে।
- ১৫৮ টি দেশ চুক্তি অনুমোদন করে।
- আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি করে।
- সমঝোতা (Conciliation), মধ্যস্থতা (Mediation), সালিশি (Arbitration) ও তথ্য-উপাত্ত যাচাই (Fact-finding) এর মাধ্যমে বিরোধ মেটায়।
- বিদেশি বিনিয়োগ বিষয়ক আন্তর্জাতিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।
- ICSID প্রক্রিয়া সম্পর্কে আরও সচেতনতা তৈরি করে।
তথ্যসূত্র: বিশ্বব্যাংকের  অফিশিয়াল ওয়েবসাইট।

১১.
বিশ্বব্যাংকের কোন সংস্থা উন্নয়নশীল দেশে স্বল্প সুদে ও সুদমুক্ত ঋণ প্রদান করে?
  1. IBRD
  2. IFC
  3. IDA 
  4. MIGA
সঠিক উত্তর:
IDA 
উত্তর
সঠিক উত্তর:
IDA 
ব্যাখ্যা

The International Development Association (IDA): 
- প্রতিষ্ঠাকাল:  ১৯৬০ সাল।
- সদস্য: ১৭৫ টি দেশ।
- সর্বশেষ সদস্য: সুরিনাম ( আগস্ট, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি।
-  IDA নিম্ন-আয়ের দেশগুলোকে সহজ শর্তে, স্বল্প সুদে বা সুদমুক্ত ঋণ প্রদান করে। \
- IDA-এর ঋণের সুদের হার শূন্য বা খুবই কম থাকে এবং ঋণ শোধের মেয়াদ ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত বাড়ানো হয়।

তথ্যসূত্র: বিশ্বব্যাংকের  অফিশিয়াল ওয়েবসাইট।

১২.
বিশ্বব্যাংক প্রথম কোন দেশকে ঋণ প্রদান করে?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. জাপান
  4. জার্মানি
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

বিশ্বব্যাংক: 
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রিটনউডসে প্রতিষ্ঠিত হয়।
- কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬ সাল।
- সদস্য দেশ: ১৮৯টি । ( আগস্ট, ২০২৫)
- সর্বশেষ সংযুক্ত সদস্য: নাউরু । ( আগস্ট, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
-  বিশ্বব্যাংক থেকে প্রথম ঋণ দেওয়া হয়েছিল ফ্রান্সকে, এবং পরবর্তীতে অন্যান্য ইউরোপীয় দেশকেও ঋণ প্রদান করা হয়।

তথ্যসূত্র: বিশ্বব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট।

১৩.
বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. প্যারিস
  2. ওয়াশিংটন ডিসি
  3. লন্ডন
  4. নিউ ইয়র্ক
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি
উত্তর
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা

বিশ্বব্যাংক: 
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রিটনউডসে প্রতিষ্ঠিত হয়।
- কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬ সাল।
- সদস্য দেশ: ১৮৯টি । ( আগস্ট, ২০২৫)
- সর্বশেষ সংযুক্ত সদস্য: নাউরু । ( আগস্ট, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র
- কাজ: এটি উন্নয়নশীল দেশগুলিতে রাস্তাঘাট , জলবিদ্যুৎ বাঁধ , জল ও পয়ঃনিষ্কাশন সুবিধা, সামুদ্রিক বন্দর এবং বিমানবন্দর সহ অবকাঠামোগত প্রকল্পগুলিতে বিনিয়োগের অর্থায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তথ্যসূত্র: বিশ্বব্যাংকের  অফিশিয়াল ওয়েবসাইট ও Britannica.

১৪.
উরুগুয়ে রাউন্ড ছিল GATT-এর কততম রাউন্ড?
  1. ৬ষ্ঠ
  2. ৮ম
  3. ৫ম
  4. ৭ম
সঠিক উত্তর:
৮ম
উত্তর
সঠিক উত্তর:
৮ম
ব্যাখ্যা

উরুগুয়ে রাউন্ড: 
- উরুগুয়ে রাউন্ড ছিল GATT-এর অষ্টম ও শেষ বাণিজ্য আলোচনার রাউন্ড।
-  যা ১৯৮৬ থেকে ১৯৯৪ সালের মধ্যে অনুষ্ঠিত হয়।
- উরুগুয়ে রাউন্ডের আলোচনা শেষে ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে GATT ( General Agreement on Tariffs and Trade) চুক্তি সংশোধন করা হয়।
- GATT ১ জানুয়ারি, ১৯৯৫ সালে WTO তে রূপান্তরিত হয়।
-  এই রাউন্ড বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার আনে - শুল্ক কমানো, সেবা খাত ও মেধাস্বত্ব (TRIPS) অন্তর্ভুক্ত করে বাণিজ্য বিধি সম্প্রসারণ, এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রতিষ্ঠা করে।

তথ্যসূত্র: WTO এর ওয়েবসাইট। (Link)

১৫.
বিশ্বব্যাংক প্রথম কোন অ-ইউরোপীয় দেশকে ঋণ প্রদান করে?
  1. মিশর
  2. চিলি 
  3. ব্রাজিল
  4. ভারত
সঠিক উত্তর:
চিলি 
উত্তর
সঠিক উত্তর:
চিলি 
ব্যাখ্যা

বিশ্বব্যাংক: 
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রিটনউডসে প্রতিষ্ঠিত হয়।
- কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬ সাল।
- সদস্য দেশ: ১৮৯টি । ( আগস্ট, ২০২৫)
- সর্বশেষ সংযুক্ত সদস্য: নাউরু । ( আগস্ট, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
-  বিশ্বব্যাংক থেকে প্রথম ঋণ দেওয়া হয়েছিল ফ্রান্সকে, এবং পরবর্তীতে অন্যান্য ইউরোপীয় দেশকেও ঋণ প্রদান করা হয়।
- প্রথম অ-ইউরোপীয় দেশ হিসেবে বিশ্বব্যাংক ১৯৪৮ সালে চিলিকে ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার ঋণ প্রদান করা হয়েছিল জলবিদ্যুৎ উৎপাদনের জন্য।

তথ্যসূত্র: বিশ্বব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট।

১৬.
কতটি দেশের সমন্বয়ে IMF প্রতিষ্ঠিত হয়?
  1. ৫০টি
  2. ৪৪টি 
  3. ৩৮টি
  4. ৩০টি
সঠিক উত্তর:
৪৪টি 
উত্তর
সঠিক উত্তর:
৪৪টি 
ব্যাখ্যা

 IMF প্রতিষ্ঠা:
- IMF এর পূর্ণরূপ International Monetary Fund
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটনউডস কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪৪টি।
- সদস্য দেশ: ১৯১টি । ( আগস্ট, ২০২৫ পর্যন্ত)
- সর্বশেষ সংযুক্ত সদস্য: লিচেনস্টেইন । ( আগস্ট, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: IMF অফিশিয়াল ওয়েবসাইট।

১৭.
বর্তমানে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ (Chief Economist) কে?
  1. এনগোজি ওকোনজো-ইওয়ালা
  2. ইন্ডারমিত গিল 
  3. গীতা গোপীনাথ
  4. ডেভিড মালপাস
সঠিক উত্তর:
ইন্ডারমিত গিল 
উত্তর
সঠিক উত্তর:
ইন্ডারমিত গিল 
ব্যাখ্যা

ইন্ডারমিত গিল (Indermit Gill):
-  ইন্ডারমিত গিল বর্তমানে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও ডেভেলপমেন্ট ইকোনমিকস-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি প্রবৃদ্ধি, দারিদ্র্য, প্রতিষ্ঠান, সংঘাত এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকারগুলোর সঙ্গে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।
- ২০২২ সালের ১ সেপ্টেম্বর এ পদে যোগদানের আগে তিনি Vice President for Equitable Growth, Finance, and Institutions হিসেবে দায়িত্বে ছিলেন।
- তার অন্যতম অবদান হলো “মধ্যম আয়ের ফাঁদ” (middle-income trap) ধারণাটি প্রবর্তন, যা অর্থনৈতিক গবেষণায় ব্যাপক স্বীকৃতি পেয়েছে।
- তিনি ঋণ সংকট, সবুজ প্রবৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের ব্যবহার, শ্রমবাজার, দারিদ্র্য ও বৈষম্য নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশ করেছেন।

তথ্যসূত্র: বিশ্বব্যাংকের ওয়েবসাইট।

১৮.
IMF-এর বর্তমানে সর্বশেষ সংযুক্ত সদস্য দেশ কোনটি?
  1. এন্ডোরা
  2. মোনাকো
  3. নাউরু
  4. লিচেনস্টাইন
সঠিক উত্তর:
লিচেনস্টাইন
উত্তর
সঠিক উত্তর:
লিচেনস্টাইন
ব্যাখ্যা

বর্তমানে সর্বশেষ সংযুক্ত সদস্য দেশ:
- IMF এর পূর্ণরূপ International Monetary Fund
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটনউডস কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য দেশ: ১৯১টি । ( আগস্ট, ২০২৫ পর্যন্ত)
- সর্বশেষ সংযুক্ত সদস্য: লিচেনস্টাইন । ( আগস্ট, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল নামে পরিচিত।

তথ্যসূত্র: IMF অফিশিয়াল ওয়েবসাইট।