পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
ইংরেজি গ্রামার সম্পূর্ণ [৭০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
Which one is a collective noun?
  1. ক) Fleet
  2. খ) Player
  3. গ) Man
  4. ঘ) Agency
সঠিক উত্তর:
ক) Fleet
উত্তর
সঠিক উত্তর:
ক) Fleet
ব্যাখ্যা

Fleet - a collection of ships or vessels.
Bengali Meaning: নৌবহর।
A Collective noun (সমষ্টিবাচক বিশেষ্য) is the name of a number (or collection) of persons or things taken together and spoken of a one whole; as crowd, mob, team, flock, herd, army, fleet, jury, family, nation, parliament, committee.
Source: Wren and Martin

.
What kind of parts of speech are ‘a’ ‘an’ and ‘the’?
  1. ক) Article
  2. খ) Noun
  3. গ) Pronoun
  4. ঘ) Adjective
সঠিক উত্তর:
ঘ) Adjective
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Adjective
ব্যাখ্যা
‘a’ ‘an’ and ‘the’ কে Article বলা হয়। কিন্তু Article কোন Parts of speech নয়। Parts of speech হিসেবে ‘a’ ‘an’ and ‘the’ হলো Adjective.
.
Which sentence is the correct one?
  1. ক) The number of his mistakes are immeasurable.
  2. খ) Every year a lot of children dies of cholera.
  3. গ) Many a men dies by accident every day.
  4. ঘ) A number of students were present in the class.
সঠিক উত্তর:
ঘ) A number of students were present in the class.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) A number of students were present in the class.
ব্যাখ্যা

A number of = কিছু সংখ্যক, এর পর Noun ও Verb plural হয়।
তবে The number of এর পর Noun plural হয়, কিন্তু Verb Singular হয়।
Many এর পর Noun ও Verb plural হয়, কিন্তু many a এর পর Noun ও Verb Singular হয়।

সে অনুযায়ী অন্যান্য sentence এর correct form হবে -
- The number of his mistakes is immeasurable.
- Every year a lot of children die of cholera.
- Many a man dies by accident every day.

.
Which one is the determiner in the sentence ‘Give me a little milk.’?
  1. ক) give
  2. খ) milk
  3. গ) a little
  4. ঘ) me
সঠিক উত্তর:
গ) a little
উত্তর
সঠিক উত্তর:
গ) a little
ব্যাখ্যা

Determiner হচ্ছে noun/pronoun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাপ নির্দেশক।
অল্প কয়েকটি অর্থে countable noun এর পূর্বে a few বসে কিন্তু অল্প একটু বা সামান্য পরিমাণ অর্থে uncountable noun এর পূর্বে a little বসে। a few বা a little উভয়ের অর্থই হচ্ছে অল্প কয়েকটি বা অল্প পরিমাণ।
বাক্যটিতে milk uncountable noun তাই এর পূর্বে determiner হিসেবে a little বসবে।

.
What is the antonym of the word ‘dilate’?
  1. ক) Early
  2. খ) Narrow
  3. গ) Abjure
  4. ঘ) Delight
সঠিক উত্তর:
খ) Narrow
উত্তর
সঠিক উত্তর:
খ) Narrow
ব্যাখ্যা

Dilate (verb intransitive), (verb transitive) - প্রসারিত হওয়া; বৃহত্তর হওয়া; প্রসারিত বা বড় করা।
Early (adjective), (adverb) - কোনো সময়ের প্রারম্ভে; নির্ধারিত বা যথাসময়ের পূর্বে।
Narrow (adjective) - সংকীর্ণ; অপ্রশস্ত; সরু; চাপা; অনায়ত।
Abjure (verb transitive) - (আনুষ্ঠানিক) (বিশ্বাস, অধিকার, পাপাচার ইত্যাদি) পরিহার করার জন্য শপথপূর্বক বা প্রকাশ্যে প্রতিশ্রুতি দেওয়া।
Delight (uncountable noun) - (পরম) আনন্দ; হর্ষ; উল্লাস; পুলক।
Source: বাংলা একাডেমি অভিধান।

.
Tarek gave me __ one-taka note.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
সঠিক উত্তর:
ক) a
উত্তর
সঠিক উত্তর:
ক) a
ব্যাখ্যা

সাধারণত কোন word এর শুরুতে Vowel থাকলে তার পূর্বে article হিসাবে an বসে। কিন্তু vowel এর উচ্চারণ যদি ওয়া বা ইউ এর মত হয় তাহলে এর পূর্বে a বসে।
তাই one এর পূর্বে a বসবে।
a one-taka note অর্থ একটি এক টাকার নােট।

.
The officers assured me __ safety.
  1. ক) About
  2. খ) With
  3. গ) Of
  4. ঘ) To
সঠিক উত্তর:
গ) Of
উত্তর
সঠিক উত্তর:
গ) Of
ব্যাখ্যা

assure someone of something:
to guarantee something to someone; to promise someone that something will happen or that a particular state exists.
Example: I want to assure you of our good intentions.

.
Emperor Akbar __, was a son of Humayun.
  1. ক) who is a great ruler
  2. খ) who was a great ruler
  3. গ) a great ruler
  4. ঘ) whom we all know
সঠিক উত্তর:
খ) who was a great ruler
উত্তর
সঠিক উত্তর:
খ) who was a great ruler
ব্যাখ্যা

বাক্যের ২য় অংশ Past Tense হওয়ায় ১ম অংশও Past Tense এ হবে।
Emperor Akbar এর relative pronoun হিসেবে who ব্যবহার হবে এবং ঘটনা past tense এর হওয়ায় was হবে।

.
They __ at least two hour ago.
  1. ক) might have left
  2. খ) ought to left
  3. গ) should left
  4. ঘ) must have left
সঠিক উত্তর:
ক) might have left
উত্তর
সঠিক উত্তর:
ক) might have left
ব্যাখ্যা

প্রদত্ত বাক্যে ‘ago' (আগে) শব্দটি verb এর past form নির্দেশ করছে। সে হিসেবে শূন্যস্থানে Might have left বসবে।

১০.
Surely a diplomatic solution is __ war.
  1. ক) More preferred to
  2. খ) Preferred to
  3. গ) Preferable to
  4. ঘ) Preferable than
সঠিক উত্তর:
গ) Preferable to
উত্তর
সঠিক উত্তর:
গ) Preferable to
ব্যাখ্যা

Preferable এর সাথে to হয় এবং preferable একটি comparative quantifier বলে এর আগে more ব্যবহার করতে হয় না।
যেমনঃ
- Surely a diplomatic solution is preferable to war.
- Death is preferable to dishonour.

১১.
Which word is an adjective?
  1. ক) Compulsive
  2. খ) Scholar
  3. গ) Excitement
  4. ঘ) Miser
সঠিক উত্তর:
ক) Compulsive
উত্তর
সঠিক উত্তর:
ক) Compulsive
ব্যাখ্যা

Compulsive (adjective): বাধ্য করতে পারে এমন ক্ষমতাসম্পন্ন; পীড়ন করা; এমন মানসিক অবস্থাসম্পন্ন যাতে নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ বাধ্যতামূলকভাবে করতে হয়।

scholar (noun):
(১) (প্রাচীন প্রয়োগ) পাঠশালার পড়ুয়া; বিদ্যার্থী; শিক্ষার্থী।
(২) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী।
(৩) বিদ্বান; পণ্ডিত; বিদ্বজ্জন।

excitement (noun):
(১) [Uncountable noun] উত্তেজনা।
(২) [Countable noun] উত্তেজক বস্তু, ঘটনা, বিষয় ইত্যাদি।

miser (noun): কৃপণ; অর্থপিশাচ; বখিল।

Source: Accessible Dictionary by Bangla Academy

১২.
‘Equivocation’ means -
  1. ক) A true statement
  2. খ) Equal opportunity to get a job
  3. গ) Free expression of opinion
  4. ঘ) Two contrary things in the same statements
সঠিক উত্তর:
ঘ) Two contrary things in the same statements
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Two contrary things in the same statements
ব্যাখ্যা

Equivocation: a way of speaking that is intentionally not clear and is confusing to other people, especially to hide the truth, or something said in this way.

equivocation [ইকোয়িভাকেইশ্‌ন্‌] (noun) কথার দুটি অর্থ হয় এমন ভাব; বাকচাতুরী।

Source: Cambridge Dictionary and Accessible Dictionary

১৩.
Mr. Anis lives __ honest means.
  1. ক) on
  2. খ) with
  3. গ) in
  4. ঘ) by
সঠিক উত্তর:
ঘ) by
উত্তর
সঠিক উত্তর:
ঘ) by
ব্যাখ্যা

Live (verb intransitive), (verb transitive)
(১) জীবনধারণ করা; জীবনযাপন করা।
(২) বেঁচে থাকা; জীবিত থাকা; বাঁচা।
live by কোন উপায়ে বেঁচে থাকা।
live on বাঁচতে থাকা।
live through অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বেঁচে থাকা বা টিকে থাকা।
You/We live and learn তােমাকে আমাকে আরাে কত অভিনব বিষয় দেখতে হবে শুনতে হবে।
live and let live সহ্য করা; অন্যের ক্রটি/ব্যর্থতা অগ্রাহ্য করা অথবা এড়িয়ে যাওয়া।
(৩) live by one's wits নিয়মবহির্ভুত উপায়ে অথবা অসদুপায়ে অর্থোপার্জন।
live off the land খাদ্যের প্রয়ােজনে কৃষিজাত দ্রব্য ব্যবহার করা।
live on something খাদ্য হিসেবে ব্যবহার করা।
liveon one's name/reputation পদমর্যাদা অক্ষুন্ন রাখা; পূর্বের মতােই সফলভাবে অর্থোপার্জন করা।
(৪) live (in/at) বাস করা: He lives in Bangladesh.
live in/out (বাসার চাকর: দোকানের কর্মচারীদের ক্ষেত্রে প্রযােজ্য) কর্মস্থলের ভিতরে/বাইরে বসবাস করা।
live together একই ঘরে বসবাস করা; (বিপরীত লিঙ্গের দুজনের ক্ষেত্রে) বিবাহিত দম্পতির মতো বসবাস করা।
(৫) (cognate object) (সহ) অতিবাহিত করা: live an honest life.
(৬) সুনির্দিষ্ট পথে জীবন অতিক্রম করা।
(৭) live something down অতীতের কলঙ্ক কালিমা ভুলে বাস করা।
live up to something প্রত্যাশা অনুসারে জীবন যাপন করা: she succeeded in living up to her extraordinary reputation.
live with something মেনে নেওয়া।
(৮) (প্রাণহীন কোনো কিছুর ক্ষেত্রে) অস্তিত্ব থাকা; টিকে থাকা।
(৯) জীবন উপভোগ করা; বেঁচে থাকার মতাে বেঁচে থাকা।
live it up আনন্দে জীবনযাপন করা।

১৪.
Which one is the correct phrase to fill in the gap?
He refused __ to help me.
  1. ক) Point blank
  2. খ) Out and out
  3. গ) In good faith
  4. ঘ) By no means
সঠিক উত্তর:
ক) Point blank
উত্তর
সঠিক উত্তর:
ক) Point blank
ব্যাখ্যা

point-blank: adverb [before noun], adjective (NOT POLITE).
saying something very clearly in very few words, without trying to be polite or pleasant.
e.g. He asked me to work at the weekend, but I refused point-blank.
Source: Cambridge Dictionary

১৫.
Choose the correct sentence.
  1. ক) I forbid him to go.
  2. খ) I forbid him from go.
  3. গ) I forbid him from going.
  4. ঘ) Both A and C
সঠিক উত্তর:
ঘ) Both A and C
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Both A and C
ব্যাখ্যা

Forbid এর পরে from এবং to দুইটাই বসতে পারে।

Forbid + to infinitive

- You can't forbid me to go.
- Her mother forbids her to go.
- I forbid you to go.

Forbid + from + verb+ing
- He is forbidden from leaving the country.
- I forbid him from going.

Source: Oxford Dictionary, Cambridge Dictionary and Merriam-webster Dictionary.

১৬.
I am looking forward __ you.
  1. ক) See
  2. খ) To See
  3. গ) To seeing
  4. ঘ) To saw
সঠিক উত্তর:
গ) To seeing
উত্তর
সঠিক উত্তর:
গ) To seeing
ব্যাখ্যা

বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়।
যেমনঃ
- She is looking forward to going Europe.
- Would you mind closing the door.

১৭.
Complete the sentence.
Hardly had the train stopped __.
  1. ক) Then we get down
  2. খ) Then we got down
  3. গ) When we got down
  4. ঘ) When we get down
সঠিক উত্তর:
গ) When we got down
উত্তর
সঠিক উত্তর:
গ) When we got down
ব্যাখ্যা

Hardly had / scarcely had থাকলে sentence এর পরবর্তী clause 'when' দিয়ে শুরু হয়, এবং when এর পূর্বের অংশ past perfect tense এবং পরবর্তী অংশ past indefinite tense এ হয়।
কিন্তু No sooner had থাকলে পরের clause টি 'than' দিয়ে শুরু হয়।

১৮.
Which one is the correct sentence?
  1. ক) Either I or they was present.
  2. খ) Neither I nor they were present.
  3. গ) Either they or I was present.
  4. ঘ) Neither they nor I were present.
সঠিক উত্তর:
গ) Either they or I was present.
উত্তর
সঠিক উত্তর:
গ) Either they or I was present.
ব্যাখ্যা

Either ..... Or / Neither nor এর ক্ষেত্রে verb টি সবসময় নিকটবর্তী subject অর্থাৎ or/nor এর পরের subject অনুসারে বসে।
এবং subject দুটির মধ্যে যদি একটি singular এবং একটি plural হয়, তাহলে plural টি প্রথমে এবং singular টি পরে বসে।
সে অনুযায়ী 'Either they or I was present' সঠিক।

১৯.
Which is the correct spelling?
  1. ক) Ciggaret
  2. খ) Cigarrete
  3. গ) Cigarette
  4. ঘ) Cigerrete
সঠিক উত্তর:
গ) Cigarette
উত্তর
সঠিক উত্তর:
গ) Cigarette
ব্যাখ্যা
The correct spelling is ‘Cigarette’.
Source: Cambridge Dictionary
২০.
The correct sentence is -
  1. ক) Two-thirds of the mango is rotten.
  2. খ) Two-third of the mango is rotten.
  3. গ) Two-thirds of the mangoes is rotten.
  4. ঘ) Two-third of the mangoes are rotten.
সঠিক উত্তর:
ক) Two-thirds of the mango is rotten.
উত্তর
সঠিক উত্তর:
ক) Two-thirds of the mango is rotten.
ব্যাখ্যা

সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি one এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে ‘s' যােগ হয়।
যেমন- two-thirds.
কিন্তু প্রথমটি one হলে দ্বিতীয়টির সঙ্গে ‘s' যােগ হয় না।
যেমন- one-third.
আবার এই ভগ্নাংশের পরে singular noun হলে singular verb এবং plural noun হলে plural verb হয়।
সে অনুসারে correct sentence হবে - Two-thirds of the mango is rotten.

২১.
__ there any vehicles on the road?
  1. ক) Is
  2. খ) Are
  3. গ) does
  4. ঘ) do
সঠিক উত্তর:
খ) Are
উত্তর
সঠিক উত্তর:
খ) Are
ব্যাখ্যা

Countabe noun এবং uncountable noun উভয়ের সাথেই Any ব্যবহার করা যায়।

যদি Countable noun টি singular হয় তবে এর Auxiliary verb টি singular হবে।
যেমনঃ Is there any car on the street?

Countable noun টি Plural হলে Auxiliary verb টিও Plural হবে।
যেমনঃ Are there any cars on the street?

২২.
No animal is so big __ the blue whale.
  1. ক) than
  2. খ) as
  3. গ) but
  4. ঘ) from
সঠিক উত্তর:
খ) as
উত্তর
সঠিক উত্তর:
খ) as
ব্যাখ্যা

বৈসাদৃশ্য বােঝাতে না বােধক বাক্যে so.....as ব্যবহৃত হয়ে থাকে।
তবে so......as না থাকলে as.....as উত্তর হবে।
সুতরাং সঠিক বাক্যটি হবে - No animal is so big as the blue whale.

২৩.
The elaboration of ‘e.g.’ is -
  1. ক) Note
  2. খ) Example
  3. গ) Important
  4. ঘ) Namely
সঠিক উত্তর:
খ) Example
উত্তর
সঠিক উত্তর:
খ) Example
ব্যাখ্যা
‘e.g.’ means - for example (from Latin ‘exempli gratia’)
Source: Oxford Dictionary
২৪.
The men walked about with the sober dignity of kings. What is the synonym of the underlined word?
  1. ক) Restrained
  2. খ) Frantic
  3. গ) Generous
  4. ঘ) Unruly
সঠিক উত্তর:
ক) Restrained
উত্তর
সঠিক উত্তর:
ক) Restrained
ব্যাখ্যা

Sober - আত্মনিয়ন্ত্রিত; সংযমী; মিত্যাচারী; ঐকান্তিক; ধীর স্থির; শান্ত; পরিমিত।
Restrained - showing calm control rather than emotion।
Frantic - আনন্দ, বেদনা, উদ্বেগ ইত্যাদিতে চরম উত্তেজিত; ক্ষিপ্ত; আত্মহারা।
Generous - উদার; সহৃদয়।
Unruly - উচ্ছৃঙ্খল; দুরন্ত; অবাধ্য; দুর্দান্ত; দুর্দম্য।
সুতরাং Sober এর synonym হচ্ছে Restrained.
Source: Oxford Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

২৫.
In which sentence the word ‘needs’ is used as a verb?
  1. ক) It needs to be done with care.
  2. খ) My needs are few.
  3. গ) You need not go there.
  4. ঘ) He needs must come.
সঠিক উত্তর:
ক) It needs to be done with care.
উত্তর
সঠিক উত্তর:
ক) It needs to be done with care.
ব্যাখ্যা

The word ‘needs’ can be used as different parts of speech.
Noun. -- My needs are few.
Verb. -- It needs to be done with care.
Modal Auxiliary Verb. -- You need not go there.
Adverb. -- He needs must come.

২৬.
The man, if works hard, __ to prosper in life. Fill in the gaps with the appropriate form of verb.
  1. ক) is supposed
  2. খ) supposed
  3. গ) was supposed
  4. ঘ) has supposed
সঠিক উত্তর:
ক) is supposed
উত্তর
সঠিক উত্তর:
ক) is supposed
ব্যাখ্যা

Be supposed to (do) = করার কথা, এ রকম অর্থে Modal Auxiliary এর মত ব্যবহৃত হয়।
If Clause- Present tense এ হওয়ায় এটা is supposed to হবে।