পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
শওকত আলী, শওকত ওসমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শহীদ কাদরী, শহীদুল্লা কায়সার, শামসুজ্জামান খান, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যেন সেন, সত্যেন্দ্রনাথ দত্ত, সমর সেন, সরদার জয়েন উদ্দিন, সানাউল হক, সিকান্দার আবু জাফর, সিরাজুল ইসলাম চৌধুরী, স্বর্ণকুমারী দেবী, সোমেন চন্দ, হরপ্রসাদ শাস্ত্রী, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, সুধীন্দ্রনাথ দত্ত, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সুফিয়া কামাল, সেলিনা হোসেন, সেলিম আল দীন, সৈয়দ আলী আহসান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, সৈয়দ ওয়ালীউল্লাহ, সৈয়দ মুজতবা আলী, সৈয়দ শামসুল হক। [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
নিচের কোন সাহিত্যিক রাজনীতির সাথে জড়িত ছিলেন?
  1. ক) সমর সেন
  2. খ) সরদার জয়েনউদ্দিন
  3. গ) সোমেন চন্দ
  4. ঘ) শহীদ কাদরী
ব্যাখ্যা

সোমেন চন্দঃ ২৪ মে ১৯২০ সালে নরসিংদী জেলার পলাশ উপজেলার বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত সাহিত্যিক ও রাজনীতিবিদ ছিলেন।
সোমেন চন্দের রাজনৈতিক জীবনের সঙ্গে সাহিত্যিক জীবন ওতপ্রোতভাবে জড়িত ছিল। তিনি রাজনৈতিক মতাদর্শের প্রতি দায়বদ্ধ থেকে গল্পগুলিতে গণচেতনা ও অস্তিত্বের সংগ্রামের কথা বলেছেন। তাঁর গল্পের মৌলিক আবেদন ছিল গণসচেতনতা।

• তাঁর রচিত গল্পঃ
- ইঁদুর,
- সংকেত ও অন্যান্য গল্প,
- বনস্পতি ও অন্যান্য গল্প।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

.
'ছিন্নমুকুল' কার রচিত উপন্যাস?
  1. ক) সানাউল হক
  2. খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) সিরাজুল ইসলাম চৌধুরী
  4. ঘ) স্বর্ণকুমারী দেবী
ব্যাখ্যা

- স্বর্ণকুমারী দেবী আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক।
- তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন ছিলেন।
- তাঁর রচিত প্রথম উপন্যাস 'দীপনির্বাণ'।

তাঁর রচিত অন্যান্য উপন্যাস-
- ছিন্নমুকুল,
- মেবার রাজ,
- মালতী,
- বিদ্রোহ,
- কাহাকে,
- বিচিত্রা,
- স্বপ্নবাণী,
- মিলনরাত্রি।

তাঁর রচিত নাটক:
- বিবাহ উৎসব,
- দেব কৌতুক,
- বসন্ত উৎসব।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'নিরাশ্রয়ী গৃহী' প্রবন্ধ গবেষণাটি রচনা করেছেন-
  1. ক) সৈয়দ মুজতবা আলী
  2. খ) সিরাজুল ইসলাম চৌধুরী
  3. গ) সুধীন্দ্রনাথ দত্ত
  4. ঘ) শওকত ওসমান
ব্যাখ্যা

সিরাজুল ইসলাম চৌধুরী রচিত প্রবন্ধ - গবেষণাঃ
- অন্বেষা,
- দ্বিতীয় ভুবন,
- নিরাশ্রয়ী গৃহী,
- আরণ্যক দৃশ্যাবলী,
- ভয় পেয়ো না বেঁচে আছি।

গল্পঃ
- ভালো মানুষের জগৎ।

ছোটদের উপন্যাস:
- বাবুলের বেড়ে উঠা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
সিকান্দার আবু জাফর রচিত নাটক কোনটি?
  1. ক) মহাকবি আলাউল
  2. খ) তরঙ্গভঙ্গ
  3. গ) গণনায়ক
  4. ঘ) জন্ডিস ও বিবিধ বেলুন
ব্যাখ্যা

সিকান্দার আবু জাফর (১৯১৯-১৯৭৫): সাহিত্যিক, সাংবাদিক।

কাব্যগ্রন্থ:
- প্রসন্ন শহর (১৯৬৫),
- তিমিরান্তিক (১৯৬৫),
- বৈরী বৃষ্টিতে (১৯৬৫),
- বৃশ্চিক-লগ্ন (১৯৭১),
- বাংলা ছাড়ো (১৯৭১)।

নাটক:
- সিরাজ-উদ-দৌলা (১৯৬৫),
- মহাকবি আলাউল (১৯৬৬)।

সোর্সঃ বাংলাপিডিয়া।

.
শওকত আলীর উপন্যাস কোনটি?
  1. ক) ওয়ারিশ
  2. খ) অষ্টপ্রহর
  3. গ) খেলারাম খেলে যা
  4. ঘ) নয়ন ঢুলি
ব্যাখ্যা

• কথাসাহিত্যিক শওকত আলীর বিখ্যাত উপন্যাসঃ
- ওয়ারিশ,
- প্রদোষে প্রাকৃতজন,
- দক্ষিণায়নের দিন,
- পিঙ্গল আকাশ,
- কুলায় কালস্রোত,
- যাত্রা (মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস),
- পূর্বরাত্রি পূর্বদিন,
- যেতে চাই,
- বাসর মধুচন্দ্রিমা,
- উত্তরের ক্ষেপ,
- দলিল,
- হিসাবনিকাশ।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
“উদাত্ত পৃথিবী” কার রচিত কাব্যগ্রন্থ?
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) স্বর্ণকুমারী দেবী
  3. গ) শওকত আলী
  4. ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা

সুফিয়া কামাল রচিত কাব্যগ্রন্থঃ
- সাঁঝের মায়া,
- মায়া কাজল,
- শান্তি ও প্রার্থনা,
- মন ও জীবন,
- উদাত্ত পৃথিবী,
- অভিযাত্রিক,
- মৃত্তিকার ঘ্রাণ,
- মোর জাদুদের সমাধি পরে।

গল্পঃ
- কেয়ার কাঁটা।

আত্মজীবনীঃ
- একালে আমাদের কাল।

স্মৃতিকথা/ ডায়েরীঃ
- একাত্তরের ডায়েরী।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
শওকত ওসমানের “পিঁজরাপোল” কী ধরণের রচনা?
  1. ক) উপন্যাস
  2. খ) গল্প গ্রন্থ
  3. গ) প্রবন্ধ
  4. ঘ) নাটক
ব্যাখ্যা

শওকত ওসমান: কথাসাহিত্যিক।

তাঁর রচিত উল্লেখযোগ্য কয়েকটি বিখ্যাত উপন্যাসঃ
- জননী (প্রথম প্রকাশিত)
- চৌরসন্ধি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- জলাঙ্গী ,
- জাহান্নাম হইতে বিদায়।

তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- পিঁজরাপোল,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

.
শামসুর রাহমান ছিলেন পেশায় একজন-
  1. ক) রাজনীতিবিদ
  2. খ) শিক্ষক
  3. গ) সাংবাদিক
  4. ঘ) ডাক্তার
ব্যাখ্যা

• আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান।
তিনি একজন নাগরিক কবি ছিলেন।
পেশায় তিনি সাংবাদিক ছিলেন।
মুক্তিযুদ্ধকালে তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে লিখতেন।

• তাঁর রচিত উপন্যাস-
- অক্টোপাস,
- অদ্ভূত আঁধার এক,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায় ইত্যাদি।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
“জলে ডাঙ্গায়” কী ধরনের সাহিত্যকর্ম?
  1. ক) ভ্রমণকাহিনী
  2. খ) ছোটগল্প
  3. গ) প্রবন্ধ
  4. ঘ) রম্য
ব্যাখ্যা

- সৈয়দ মুজতবা আলী একজন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ।
- তিনি ভ্রমণ কাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয়।
- 'দেশে বিদেশে' ও 'জলে ডাঙ্গায়' তাঁর রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী।

তাঁর রচিত রম্যরচনাঃ
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকণ্ঠী,

তাঁর রচিত ছোটগল্পঃ
- চাচা কাহিনী,
- টুনি মেম। 

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১০.
“উত্তরের ক্ষেপ” উপন্যাসটির ঔপন্যাসিক হলেন-
  1. ক) সমর সেন
  2. খ) শওকত আলী
  3. গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. ঘ) সরদার জয়েন উদ্দিন
ব্যাখ্যা

• কথাসাহিত্যিক শওকত আলীর বিখ্যাত উপন্যাসঃ
- ওয়ারিশ,
- প্রদোষে প্রাকৃতজন,
- দক্ষিণায়নের দিন,
- পিঙ্গল আকাশ,
- কুলায় কালস্রোত,
- যাত্রা (মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস),
- পূর্বরাত্রি পূর্বদিন,
- যেতে চাই,
- বাসর মধুচন্দ্রিমা,
- উত্তরের ক্ষেপ,
- দলিল,
- হিসাবনিকাশ।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
সরদার জয়েনউদ্দীন রচিত উপন্যাস কোনটি?
  1. ক) অনেক সূর্যের আশা
  2. খ) গৃহদাহ
  3. গ) খরস্রোত
  4. ঘ) চাঁদের অমাবস্যা
ব্যাখ্যা

সরদার জয়েনউদ্দীনঃ কথাসাহিত্যিক।

তার রচিত উপন্যাসঃ
- আদিগন্ত,
- অনেক সূর্যের আশা,
- বেগম শেফালী মির্জা,
- রোদের ঢেউ।

তাঁর রচিত ছোটগল্পঃ
- নয়ন ঢুলি,
- খরস্রোত,
- বেলা ব্যানার্জির প্রেম,
- অষ্টপ্রহর।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর

 
১২.
'বৃত্রসংহার' কী ধরনের রচনা?
  1. ক) স্মৃতিকথা
  2. খ) উপন্যাস
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা

- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

তাঁর রচিত গল্পঃ
- রামেশ্বরের অদৃষ্ট,
- দামিনী।

প্রবন্ধঃ
- যাত্রা,
- বৈজিকতত্ত্ব,
- বাল্যবিবাহ,
- সৎকার,
- বৃত্রসংহার।

উপন্যাসঃ
- কণ্ঠমালা,
- মাধবীলতা,
- জালপ্রতাপ চাঁদ ইত্যাদি।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

উল্লেখ্য,
বৃত্রসংহার - নামে হেমচন্দ্রের একটি মহাকাব্যও রয়েছে।

 
১৩.
“নীল দংশন” কার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  1. ক) সৈয়দ ওয়ালীউল্লাহ
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা

• সৈয়দ শামসুল হক একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক।

• তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
- নিষিদ্ধ লোবান ও
- নীল দংশন

• তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- সীমানা ছাড়িয়ে,
- এক মহিলার ছবি,
- অনুমপ দিন,
- ত্রাহী,
- দেয়ালের দেশ,
- খেলারাম খেলে যা,
- তুমি সেই তরবারী।

• তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্যঃ
- পায়ের আওয়াজ পাওয়া যায়।

• তাঁর রচিত অন্যান্য কাব্যনাট্যঃ
- গণনায়ক,
- নুরুলদীনের সারাজীবন (ফকির বিদ্রোহের পটভূমিতে রচিত),
- এখানে এখন,
- বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১৪.
‘লালসালু’ কী ধরনের উপন্যাস?
  1. ক) রাজনৈতিক
  2. খ) সামাজিক
  3. গ) ব্যাঙ্গধর্মী
  4. ঘ) পত্রোপন্যাস
ব্যাখ্যা

- সৈয়দ ওয়ালীউল্লাহ আধুনিক বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক ও নাট্যকার।
- তিনি চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায় জন্মগ্রহণ করেন।
- সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস 'লালসালু'।
- উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালে।
- এটি একটি সামাজিক উপন্যাস।

তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- কাঁদো নদী কাঁদো
- চাঁদের অমাবস্যা।

তাঁর রচিত নাটকঃ
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- সুড়ঙ্গ,
- উজানে মৃত্যু।

তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- নয়নচারা ,
- দুই তীর ও অন্যান্য গল্প।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১৫.
'হুইটম্যানের কবিতা' কার অনুবাদগ্রন্থ?
  1. ক) সৈয়দ আলী আহাসান
  2. খ) সুধীন্দ্রনাথ দত্ত
  3. গ) সুফিয়া কামাল
  4. ঘ) সেলিম আল দীন
ব্যাখ্যা

- সৈয়দ আলী আহাসান বাংলাদেশে একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ছিলেন।
- তিনি বাংলাদেশের জাতীয় অধ্যাপক ছিলেন।
- তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক।
- 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (আধুনিক যুগ) প্রবন্ধগ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান। তিনি মুহম্মদ আবদুল হাইয়ের সাথে একত্রে গ্রন্থটি প্রকাশ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- অনেক আকাশ,
- একক সন্ধ্যায় বসন্ত,
- সহসা সচকিত,
- আমার প্রতিদিনের শব্দ,
- চাহার দরবেশ ও অন্যান্য কবিতা,
- সমুদ্রেই যাব,
- রজনীগন্ধা ইত্যাদি।

অনুবাদগ্রন্থঃ
- হুইটম্যানের কবিতা,
- ইডিপাস।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১৬.
সেলিনা হোসেনের গল্পগ্রন্থ কোনটি?
  1. ক) মতিজানের মেয়েরা
  2. খ) কাঁটাতারের প্রজাপতি
  3. গ) গেরিলা ও বীরাঙ্গনা
  4. ঘ) ভালোবাসা প্রীতিলতা
ব্যাখ্যা

'উৎস থেকে নিরন্তর' সেলিনা হোসেনের প্রথম গল্পগ্রন্থ।

এছাড়াও তাঁর অন্যান্য গল্পগ্রন্থ-
- পরজন্ম,
- মানুষটি,
- মতিজানের মেয়েরা,
- অনূঢ়া পূর্ণিমা,
- একালের পান্তাবুড়ি,
- নারীর রূপকথা,
- মৃত্যুর নীল পদ্ম ইত্যাদি।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার।

১৭.
'কালকেতু ও ফুল্লরা' কার রচিত উপন্যাস?
  1. ক) সেলিনা হোসেন
  2. খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা

• কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জন্ম রাজশাহী শহরে এবং তাঁর পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে।

তাঁর রচিত উপন্যাস-
- জলোচ্ছ্বাস (প্রথম উপন্যাস),
- কাঁটাতারের প্রজাপতি,
- হাঙ্গর নদী গ্রেনেড,
- যাপিত জীবন,
- নীল ময়ূরের যৌবন,
- পোকা মাকড়ের ঘরবসতি,
- নিরন্তর ঘন্টাধ্বনি,
- আগষ্টের একরাত,
- খুন ও ভালোবাসা,
- গায়ত্রী সন্ধ্যা,
- অপেক্ষা,
- গেরিলা ও বীরাঙ্গনা,
- ঘুমকাতুরে ঈশ্বর,
- পূর্ণছবির মগ্নতা,
- ভালোবাসা প্রীতিলতা,
- কালকেতু ও ফুল্লরা ইত্যাদি।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১৮.
সুফিয়া কামাল সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
  1. ক) নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ
  2. খ) তিনি রবীন্দ্র কাব্য ধারার 'গীতিকবিতা' রচনা করতেন
  3. গ) তিনি 'বেগম' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন
  4. ঘ) সবকটি
ব্যাখ্যা

- সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
- তাকে 'জননী সাহসিকা' বলা হয়।
- তিনি রবীন্দ্র কাব্য ধারার 'গীতিকবিতা' রচনা করতেন।
- তিনি 'বেগম' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
- তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'সাঁঝের মায়া'।
- বেগম রোকেয়ার সামাজিক আদর্শ সুফিয়া কামালকে আজীবন প্রভাবিত করেছে। তিনি রোকেয়ার ওপর অনেক কবিতা রচনা করেন এবং তাঁর নামে 'মৃত্তিকার ঘ্রাণ' সংকলনটি উৎসর্গ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- সাঁঝের মায়া,
- মায়া কাজল,
- শান্তি ও প্রার্থনা,
- মন ও জীবন,
- উদাত্ত পৃথিবী,
- অভিযাত্রিক,
- মৃত্তিকার ঘ্রাণ,
- মোর জাদুদের সমাধি পরে।

গল্পঃ
- কেয়ার কাঁটা।

আত্মজীবনীঃ
- একালে আমাদের কাল।

স্মৃতিকথা/ ডায়েরীঃ
- একাত্তুরের ডায়েরী।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১৯.
'বেঙ্গলি ফোনেটিক রিডার' কার রচনা?
  1. ক) সানাউল হক
  2. খ) শহীদুল্লাহ কায়সার
  3. গ) শহীদ কাদরী
  4. ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা

সুনীতিকুমার চট্টোপাধ্যায় (১৮৯০-১৯৭৭): শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী ও সাহিত্যিক।
- সুনীতিকুমার ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে বাংলা ও ইংরেজি ভাষায় ৩৮০টিরও বেশি গ্রন্থ রচনা করেন।
- তাঁর বিখ্যাত রচনা হলো ''অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাংগুয়েজ '' (১৯২৬)।

তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হলো:
- Bengali Phonetic Reader (১৯২৮),
- বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা (১৯২৯),
- পশ্চিমের যাত্রী (১৯৩৮),
- ভারতের ভাষা ও ভাষা সমস্যা (১৯৪৪),
- সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ (১৯৪৫),
- ভারত সংস্কৃতি (১৯৫৭),
- সংস্কৃতি কী (১৯৬১),
- Languages and Literatures of Modern India (১৯৬৩),
- World Literature and Tagore (১৯৭১)।

সোর্সঃ বাংলাপিডিয়া।

২০.
নিচের কে একজন শিশু সাহিত্যিক?
  1. ক) সৈয়দ ওয়ালীউল্লাহ
  2. খ) সৈয়দ মুজতবা আলী
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা

- সুকুমার রায় একজন বাঙালি শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে 'ননসেন্স রাইমের' প্রবর্তক।
- তিনি 'সন্দেশ' পত্রিকা সম্পাদনা করতেন।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

ছড়াগ্রন্থঃ
- আবোলতাবোল,
- খাইখাই।

গল্পঃ
- হ-য-ব-র-ল,
- পাগলা দাশু,
- ব্যাঙের সমুদ্র দেখা।

নাটকঃ
- অবাক জলপান,
- চলচিত্তচঞ্চরী।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

২১.
“মেঘদূত” কার রচিত গ্রন্থ?
  1. ক) হরপ্রসাদ শাস্ত্রী
  2. খ) সোমেন চন্দ
  3. গ) সত্যেন সেন
  4. ঘ) শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা

হরপ্রসাদ শাস্ত্রী (১৮৫৩-১৯৩১):
- প্রাচ্যবিদ্যা বিশারদ এবং সংস্কৃতের পন্ডিত।
- ১৮৯৮ সালে সরকারের দেওয়া সম্মান ‘মহামহোপাধ্যায়’ উপাধি পান।

তার উল্লেখযোগ্য গ্রন্থঃ
- বাল্মীকির জয়,
- মেঘদূত,
- কাঞ্চন মালা,
- হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা,
- বেণের মেয়ে (উপন্যাস),
- প্রাচিন বাংলার গৌরব,
- বৌদ্ধধর্ম।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২২.
সুকান্ত ভট্টাচার্যের জীবিতাবস্থায় প্রকাশিত একমাত্র গ্রন্থ “আকাল” কোন পটভূমিতে রচিত?
  1. ক) ফরাসী বিপ্লব
  2. খ) দেশভাগ
  3. গ) পঞ্চাশের মন্বন্তর
  4. ঘ) পানিপথের তৃতীয় যুদ্ধ
ব্যাখ্যা

- সুকান্ত ভট্টাচার্যের জীবিতাবস্থায় প্রকাশিত একমাত্র গ্রন্থ হচ্ছে ‘আকাল’ (১৯৪৩)।
- তিনি এটি ফ্যাসীবিরোধী শিল্পী সংঘের পক্ষে রচনা করেন।
- পঞ্চাশের মন্বন্তর উপলক্ষ করে এটি রচনা করা হয়।

তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- ছাড়পত্র,
- ঘুম নেই,
- পূর্বাভাস,
- মিঠেকড়া,
- অভিযান,
- হরতাল,
- গীতিগুচ্ছ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৩.
নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে ‘চর্যাপদ’ উদ্ধার করেন কে?
  1. ক) হরপ্রসাদ শাস্ত্রী
  2. খ) শহীদুল্লাহ কায়সার
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা

হরপ্রসাদ শাস্ত্রী (১৮৫৩-১৯৩১):
- প্রাচ্যবিদ্যা বিশারদ এবং সংস্কৃতের পন্ডিত।
- ১৮৯৮ সালে সরকারের দেওয়া সম্মান ‘মহামহোপাধ্যায়’ উপাধি পান।
- তিনি বাংলা ভাষার প্রথম গ্রন্থ 'চর্যাপদ' নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে উদ্ধার করেন।
- তিনি এটি “হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা” নামে সম্পাদনা করেন।
- যা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ (১৩২৩ বঙ্গাব্দ) সালে প্রকাশিত হয়।

সোর্সঃ বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।