পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
বিষয়: সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলি) টপিক: জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ; পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংস্থা ও চুক্তি। উৎস: ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস, বাংলাপিডিয়া, বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী- 
  1. মানবাধিকার রক্ষা করা 
  2. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা 
  3. বানিজ্য নিয়ন্ত্রণ করা
  4. সন্ত্রাস দমনে সাহায্য করা
সঠিক উত্তর:
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা 
উত্তর
সঠিক উত্তর:
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা 
ব্যাখ্যা

• IUCN: 
- IUCN এর পূর্ণরূপ হলো:
- International Union for Conservation of Nature.
- প্রকৃতি সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থা।
- IUCN হলো একটি আন্তর্জাতিক সংগঠন,
- যা প্রকৃতি ও পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে।
- এটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়।

• IUCN এর প্রধান কাজ:
- প্রকৃতি সংরক্ষণে গবেষণা ও পরামর্শ দেওয়া,
- বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা তৈরি করা,
- বিভিন্ন দেশের সরকারকে পরিবেশবান্ধব সিদ্ধান্ত নিতে সাহায্য করা,
- জলবায়ু পরিবর্তন, বন রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা।

উৎস: IUCN ওয়েবসাইট।

.
কিয়োটো প্রটোকল কোন আন্তর্জাতিক চুক্তির অংশ হিসেবে গৃহীত হয়?
  1. UNFCCC
  2. Montreal Protocol
  3. Paris Agreement
  4. CDC Agreement
সঠিক উত্তর:
UNFCCC
উত্তর
সঠিক উত্তর:
UNFCCC
ব্যাখ্যা

• কিয়োটো প্রটোকল:
- চুক্তির নাম: কিয়োটো প্রটোকল,
- স্থান: কিয়োটো, জাপান,
- স্বাক্ষরিত হয়েছিল: ১১ ডিসেম্বর, ১৯৯৭ সালে।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে কার্যকর হয়।
- আয়োজক সংস্থা: UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
- জাতিসংঘের ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বহুপাক্ষিক চুক্তি।
- উদ্দেশ্যে: কার্বন ডাইঅক্সাইড ও গ্রিন হাউস গ্যাস উদ্গিরণ কমানো।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র, কানাডা, সাউথ সুদান এ প্রটোকল অনুসমর্থন করে নি।
- ২০১২ সালে কানাডা নিজেকে প্রত্যাহার করে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

.
জার্মানওয়াচ (German Watch) প্রতি বছর কোন সূচক প্রকাশ করে? 
  1. বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক
  2. বৈশ্বিক অর্থনৈতিক সূচক
  3. বৈশ্বিক বন্যপ্রাণী সূচক
  4. বৈশ্বিক বাণিজ্য সূচক
সঠিক উত্তর:
বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক
উত্তর
সঠিক উত্তর:
বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক
ব্যাখ্যা

German Watch:
- পূর্ণ নাম: Germanwatch e.V.
- প্রতিষ্ঠাতা: ক্রিস্টোফ বালস (Christoph Bals)
- সদর দপ্তর: বন, জার্মানি।
- প্রতিষ্ঠা: ১৯৯১ সালে।
- ধরন: অলাভজনক, অ-সরকারি, উত্তর-দক্ষিণ উদ্যোগ (North-South initiative)
- সদর দপ্তর: বন, জার্মানি।
- মোটো: "Observing. Analysing. Acting." (পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং ক্রিয়াকলাপ)
- এটি প্রতি বছর "বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক" প্রকাশ করে।

উৎস: German watch এর ওয়েবসাইট।

.
’ফ্রাইডেস ফর ফিউচার' এই আন্দোলন কোন দেশের স্কুল শিক্ষার্থীদের উদ্যোগে সূত্রপাত ঘটে? 
  1. কানাডা 
  2. সুইডেন
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা

ফ্রাইডেস ফর ফিউচার:
- 'ফ্রাইডেস ফর ফিউচার' একটি জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক আন্দোলন।
- স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুল বর্জন করে জলবায়ু বিষয়ক বিক্ষোভে অংশ নেয়।
- এটি স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
- আন্দোলনটি সংঘটিত হয়: ২০১৮ সালে।
- সুইডেনে স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গের উদ্যোগে এই আন্দোলনের সূত্রপাত ঘটে।

উৎস: ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট ওয়েবসাইট।

.
মন্ট্রিল প্রটোকলের মূল উদ্দেশ্য কী?
  1. জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ 
  2. ওজোনস্তর-ক্ষয়কারী পদার্থের নিয়ন্ত্রণ
  3. জলাভূমি সংরক্ষণ
  4. বন্যপ্রাণী রক্ষা
সঠিক উত্তর:
ওজোনস্তর-ক্ষয়কারী পদার্থের নিয়ন্ত্রণ
উত্তর
সঠিক উত্তর:
ওজোনস্তর-ক্ষয়কারী পদার্থের নিয়ন্ত্রণ
ব্যাখ্যা

মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল একটি আন্তর্জাতিক পরিবেশ সুরক্ষা চুক্তি,
- এটি ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে গৃহীত হয় এবং ১ জানুয়ারি, ১৯৮৯ সালে এর কার্যক্রম শুরু হয়।
- এই চুক্তির মূল লক্ষ্য :পরিবেশ রক্ষা এবং ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিত করা।
- পরবর্তীতে, ২০১৯ সালে মন্ট্রিল প্রটোকলের আওতায় "The Kigali Amendment" কার্যকর হয়।
- ১৯৮৫: ভিয়েনা কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য ওজোন লেয়ার স্বাক্ষরিত (মন্ট্রিল প্রটোকলের ভিত্তি)।
- ১৯৮৭: মন্ট্রিলে ২৪টি দেশ স্বাক্ষর করে; ODS-এর ৫০% হ্রাসের লক্ষ্য।
- ২০১৬: কিগালি সংশোধনী; HFC-এর ৮০-৮৫% হ্রাসের লক্ষ্য (জলবায়ু প্রভাব)।

উৎস: UNEP website & Britannica.com

.
’গ্রিনপিস’ কোন দেশের পরিবেশবাদী সংস্থা?
  1. সুইডেন
  2. নেদারল্যান্ডস
  3. কেনিয়া 
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা

গ্রিনপিস:
- গ্রিনপিস নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়:  ১৯৭১ সালে, কানাডায়।
- সদরদপ্তর: নেদারল্যান্ডের আমস্টারডাম।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace এর ওয়েবসাইট।

.
জাতিসংঘ জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল- 
  1. কিয়োটো প্রটোকল
  2. মন্ট্রিল প্রটোকল
  3. কার্টাগেনা প্রটোকল
  4. বর্ণিত কোনটিই নয় 
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা

কার্টাগেনা প্রটোকল:
- পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
- অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে,
- তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
- গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৭৩টি।

উল্লেখ্য,
- কিয়োটো প্রটোকল: এটি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটি চুক্তি, জৈব নিরাপত্তার সাথে সম্পর্কিত নয়. 
- মন্ট্রিল প্রটোকল: এটি ওজোন স্তরের ক্ষয়কারী পদার্থ নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত. 
- বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল স্বাক্ষর করে ২০০০ সালে।
- অনুমোদন হয় ২০০৪ সালে।

উৎস: UNTC ওয়েবসাইট।

.
IMO- এর অধীনে কোন চুক্তি জাহাজ দূষণ নিয়ন্ত্রণ করে? 
  1. STCW
  2. MARPOL
  3. ISPS
  4. SOLAS
সঠিক উত্তর:
MARPOL
উত্তর
সঠিক উত্তর:
MARPOL
ব্যাখ্যা

IMO:
- পূর্ণ নাম: International Maritime Organization (IMO)।
- প্রতিষ্ঠা সাল: ১৯৪৮ (কনভেনশন গৃহীত); কার্যকর: ১৯৫৮।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘের অধীনে; প্রথমে IMCO (Intergovernmental Maritime Consultative Organization) নামে।
- ধরন: জাতিসংঘের বিশেষায়িত সংস্থা; সরকারী সদস্যদের আন্তর্জাতিক ফোরাম।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য (Albert Embankment, SE1 7SR)।
- সদস্য সংখ্যা: ১৭৬টি সদস্য রাষ্ট্র এবং ৩টি যুক্ত সংস্থা ( নভেম্বর,২০২৫ পর্যন্ত)।
- মোটো: "Safe, secure and efficient shipping on clean oceans" (নিরাপদ, নিরাপত্তাময় এবং দক্ষ শিপিং পরিষ্কার সমুদ্রে)।
- মূল ফোকাস:
- নিরাপত্তা (SOLAS),
- দূষণ নিয়ন্ত্রণ (MARPOL),
- নিরাপত্তা (ISPS Code),
- এবং ডিজিটালাইজেশন (MASS - Maritime Autonomous Surface Ships)।

উৎস: IMO ওয়েবসাইট।

.
রামসার কনভেনশনের অধীনে 'রামসার সাইট' বলতে কী বোঝায়?
  1. জাতীয় উদ্যান
  2. আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি
  3. নদীমাতৃক বন
  4. পাহাড়ি অঞ্চল
সঠিক উত্তর:
আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি
উত্তর
সঠিক উত্তর:
আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি
ব্যাখ্যা

রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি,
-'রামসার সাইট' বলতে বোঝায় এমন জলাভূমি (wetlands) যা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত এবং চুক্তিভুক্ত দেশগুলির দ্বারা সংরক্ষণের জন্য নির্দিষ্ট করা হয়।
- এগুলি জলাভূমির সংরক্ষণ এবং তাদের সম্পদের বুদ্ধিমান ব্যবহারের জন্য একটি ফ্রেমওয়ার্ক প্রদান করে।
- এটি ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
-  এই কনভেনশন ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে কার্যকর হয়।
- স্বাক্ষরকারী দেশ: ১৭২টি।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি সংরক্ষণ করা।
- এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।

১০.
Green Climate Fund (GCF) এর গঠনের প্রাথমিক ধারণা ও প্রস্তাব উঠে আসে কপ (COP) কততম সম্মেলনে? 
  1. কপ-১৫
  2. কপ-১৪
  3. কপ-১০
  4. কপ-১৩
সঠিক উত্তর:
কপ-১৫
উত্তর
সঠিক উত্তর:
কপ-১৫
ব্যাখ্যা

কপ-১৫: 
- ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলন, যা COP-15 নামে পরিচিত,
- জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সম্মেলন ছিল,
- যা ৭ থেকে ১৮ ডিসেম্বর ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে কোপেনহেগেন অ্যাকর্ড নামক একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২° সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ।
- শিল্পোন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানায়
- এরই প্রেক্ষিতে, "Copenhagen Accord"-এ Green Climate Fund (GCF) গঠনের প্রাথমিক ধারণা ও প্রস্তাব উঠে আসে।
- লক্ষ্য ছিল উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অর্থায়ন করা।

অন্যদিকে,
- কানকুন সম্মেলন (COP-16):
- কোপেনহেগেনে তহবিলের ধারণা দেওয়ার পর, পরবর্তী বছর মেক্সিকোর কানকুনে এই তহবিল গঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়।
- এই সম্মেলনে GCF-এর কাঠামো, পরিচালনা এবং অর্থায়নের রূপরেখা চূড়ান্ত হয়।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট।

১১.
IPCC কোন দুটি সংস্থার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত?
  1. UNEP এবং UNESCO 
  2. UNEP এবং WMO 
  3. WHO এবং FAO 
  4. IMF এবং World Bank
সঠিক উত্তর:
UNEP এবং WMO 
উত্তর
সঠিক উত্তর:
UNEP এবং WMO 
ব্যাখ্যা

IPCC:
- IPCC -এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- এটি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের একটি আন্তঃসরকারি প্যানেল।
- এটি ১৯৮৮ সালে গঠিত হয় ।
- জাতিসংঘের দুটি সংস্থা-বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)-এর যৌথ উদ্যোগে।
- এই সংস্থাটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক মূল্যায়ন, এর প্রভাব এবং সম্ভাব্য প্রতিকারমূলক পদক্ষেপ সম্পর্কে গবেষণা করে এবং সরকারগুলোর জন্য নীতিনির্ধারণী সুপারিশ প্রদান করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা ও সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- মোটো: "Assessing climate change science for policymakers" (জলবায়ু পরিবর্তনের বিজ্ঞান মূল্যায়ন করে নীতিনির্ধারকদের সহায়তা)।

উৎস: IPCC ওয়েবসাইট।

১২.
WMO- এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  1. নিউ ইয়র্ক
  2. নাইরোবি
  3. লন্ডন
  4. জেনেভা
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা

WMO: 
- পূর্ণ নাম: World Meteorological Organization (WMO)।
- প্রতিষ্ঠা সাল: ১৯৫০ (জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে);
- পূর্বসূরি International Meteorological Organization (IMO) ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘের অধীনে; IMO থেকে উদ্ভূত।
- ধরন: আন্তর্জাতিক সরকারী সংস্থা; আবহাওয়া এবং জলবায়ু বিজ্ঞানের গ্লোবাল ফোরাম।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য সংখ্যা: ১৯৩টি সদস্য রাষ্ট্র এবং ১১৮টি টেরিটরিয়াল অ্যাথরিটি ( নভেম্বর, ২০২৫ )।
- মোটো: "Earth System Science for Action" (পৃথিবী ব্যবস্থার বিজ্ঞানকে ক্রিয়ায় রূপান্তর)।
- ১৯৪৭: IMO-এর কনভেনশন সংশোধিত; WMO হিসেবে UN-এর সাথে যুক্ত।
- ২০২৫: ৭৫তম বার্ষিকী উদযাপন।

উৎস: WMO ওয়েবসাইট।

১৩.
গ্রিন বেল্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতা কে? 
  1. নেলসন ম্যান্ডেলা
  2. জেনেটিক্স গুডল
  3. ওয়াঙ্গারি মাথাই
  4. মালালা ইউসুফজাই
সঠিক উত্তর:
ওয়াঙ্গারি মাথাই
উত্তর
সঠিক উত্তর:
ওয়াঙ্গারি মাথাই
ব্যাখ্যা

গ্রিন বেল্ট মুভমেন্ট: 
- পূর্ণ নাম: Green Belt Movement (GBM)।
- প্রতিষ্ঠা সাল: ১৯৭৭।
- প্রতিষ্ঠাতা: প্রফেসর ওয়াঙ্গারি মাথাই।
- ওয়াঙ্গারি মাথাই ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী (প্রথম আফ্রিকান নারী পরিবেশবাদী হিসেবে)।
- ধরন: অলাভজনক, গ্রাসরুট-ভিত্তিক পরিবেশ এবং নারী ক্ষমতায়ন সংস্থা।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- মোটো: "When we plant trees, we plant the seeds of peace and hope" (ওয়াঙ্গারি মাথাইয়ের উক্তি)।

• মিশন এবং দৃষ্টিভঙ্গি:
- মিশন: পরিবেশ সংরক্ষণ প্রচার, জলবায়ু স্থিতিস্থাপকতা গড়ে তোলা এবং সম্প্রদায়কে (বিশেষ করে নারী ও মেয়েদের) ক্ষমতায়ন করা; - গ্রাসরুট, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে টেকসই জীবিকা এবং গণতান্ত্রিক স্থান তৈরি।
• দৃষ্টিভঙ্গি:
- একটি সবুজ, শান্তিপূর্ণ এবং ন্যায়সঙ্গত কেনিয়া যেখানে নারীরা পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেয়;
- জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং বন্যপ্রাণী সংরক্ষণ।

উৎস: Green Belt Movement  ওয়েবসাইট।

১৪.
নাগোয়া প্রটোকলটি কোন দেশে গৃহীত হয়?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. ব্রাজিল
  3. জাপান 
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
জাপান 
উত্তর
সঠিক উত্তর:
জাপান 
ব্যাখ্যা

নাগোয়া প্রটোকল:
- পূর্ণ নাম: The Nagoya Protocol on Access and Benefit-sharing.
- নাগোয়া প্রোটোকল হল জৈবিক বৈচিত্র্য কনভেনশনের একটি পরিপূরক চুক্তি।
- গৃহীত হয়: ২৯ অক্টোবর, ২০১০ সাল।
- গৃহীতির স্থান: নাগোয়া, জাপান (COP-10 সম্মেলনে)।
- কার্যকর: ১২ অক্টোবর, ২০১৪ সাল।
- স্বাক্ষরের স্থান: নাগোয়া, জাপান।
- এর উদ্দেশ্য হল জিনগত সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত সুবিধাগুলির ন্যায্য এবং ন্যায়সঙ্গত বন্টন, যার ফলে জীববৈচিত্র্যের  সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে অবদান রাখা যায়।

উৎস: Convention on Biological Diversity ওয়েবসাইট। 

১৫.
UNFCCC-এর পূর্ণ নাম কী? 
  1. United Nations Financial Convention on Climate Control
  2. Universal Network for Forest Conservation and Climate
  3. United Nations Federation for Carbon Credits
  4. United Nations Framework Convention on Climate Change
সঠিক উত্তর:
United Nations Framework Convention on Climate Change
উত্তর
সঠিক উত্তর:
United Nations Framework Convention on Climate Change
ব্যাখ্যা

UNFCCC: 
- পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change.
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামো সনদ।
- প্রতিষ্ঠা: ৯ মে ১৯৯২ সালে।
- কার্যকর হয় ২১ মার্চ ১৯৯৪ সালে।
- সদর দপ্তর: বন, জার্মানি।
-  প্রধান উদ্দেশ্য: জলবায়ু ব্যবস্থায় মানুষের কারণে সৃষ্ট বিপজ্জনক হস্তক্ষেপ প্রতিরোধের জন্য গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব স্থিতিশীল করা।
- সদস্য সংখ্যা: ১৯৮টি পক্ষ (১৯৭টি রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, নভেম্বর, ২০২৫)

• প্রধান কার্যক্রম:
- গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি।
- উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু তহবিল প্রদান।

• গুরুত্বপূর্ণ প্রোগ্রাম:
- Paris Agreement (২০১৫): গ্লোবাল তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করা।
- Kyoto Protocol (১৯৯৭): উন্নত দেশগুলোর জন্য বাধ্যতামূলক নির্গমন হ্রাস লক্ষ্য।
- Nationally Determined Contributions (NDCs): দেশগুলোর জলবায়ু অঙ্গীকার।
- Global Stocktake: জলবায়ু লক্ষ্যের অগ্রগতি পর্যালোচনা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

১৬.
WWF- এর একটি বিখ্যাত ক্যাম্পেইন কী? 
  1. Earth Day
  2. World Water Day 
  3. Earth Hour
  4. Forest Day
সঠিক উত্তর:
Earth Hour
উত্তর
সঠিক উত্তর:
Earth Hour
ব্যাখ্যা

WWF:
পূর্ণ নাম: World Wildlife Fund (WWF);
- আন্তর্জাতিকভাবে World Wide Fund for Nature নামে পরিচিত।
- প্রতিষ্ঠা সাল: ১৯৬১ সালে।
- প্রতিষ্ঠাতা: জুলিয়ান হাক্সলি, ম্যাক্স ডারমস্টেটার, ভিক্টর স্ট্যানফোর্ড এবং অন্যান্য বিজ্ঞানী এবং পরিবেশবাদীদের একটি দল;
- প্রথমে প্রাইভেট ফান্ডিংয়ের জন্য গঠিত।
- ধরন: অলাভজনক, আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংস্থা।
- সদর দপ্তর: গ্ল্যান্ড, সুইজারল্যান্ড।
- মোটো: "Together, possible" (সম্মিলিতভাবে সম্ভব)।
- মূল ফোকাস: বিলুপ্তপ্রায় প্রজাতি (যেমন পান্ডা, টাইগার, ইলিফ্যান্ট), বন, সমুদ্র, জলবায়ু অভিযোজন এবং টেকসই সাপ্লাই চেইন।

• প্রধান প্রকল্পসমূহ: Earth Hour বিশ্বব্যাপী লাইট অফ ক্যাম্পেইন।
- Living Planet Report: বার্ষিক জীববৈচিত্র্য রিপোর্ট।
- ২০২৫-এর প্রকল্প: কাজাখস্তানে টাইগার রিইনট্রোডাকশন; কম্বোডিয়ায় রাবার কৃষকদের জন্য টেকসই ল্যান্ড ম্যানেজমেন্ট।

উৎস: World Wildlife Fund  ওয়েবসাইট।

১৭.
V20 গ্রুপ কোন ফোরামের অংশ? 
  1. UNFCCC 
  2. Climate Vulnerable Forum
  3. G20 
  4. BRICS
সঠিক উত্তর:
Climate Vulnerable Forum
উত্তর
সঠিক উত্তর:
Climate Vulnerable Forum
ব্যাখ্যা

V- 20 বা Vulnerable Twenty Group:
- এটি হলো ২০টি জলবায়ু-সংবেদনশীল (climate-vulnerable) দেশের একটি জোট,
- এই দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
- প্রতিষ্ঠাকাল: ২০১৫ সাল।
- প্রথম সভা: লিমা, পেরুতে।
- উদ্যোক্তা দেশ: ক্লাইমেট ভালনারেবল ফোরাম (CVF) I
- প্রথম সদস্য ২০টি দেশ:
- এই জোটের প্রাথমিক সদস্য দেশ সমূহ:
- আফগানিস্তান, বাংলাদেশ, বার্বাডোস, ভুটান, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মাদাগাস্কার, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, টুভালু, তানজানিয়া, ভিয়েতনাম।
- বর্তমান সদস্য দেশ: ৭০ টি। [নভেম্বর, ২০২৫]

উৎস: V-20 ওয়েবসাইট।

১৮.
'বাসেল কনভেনশন’ চুক্তি কার্যকর হয় কত সালে? 
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা

• বাসেল কনভেনশন: 
- বাসেল কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি ।
- যা বিপজ্জনক বর্জ্য এবং অন্যান্য ধরনের বর্জ্যের এক দেশ থেকে অন্য দেশে, বিশেষ করে উন্নত দেশ থেকে অনুন্নত বা উন্নয়নশীল দেশে, স্থানান্তর ও ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করে।
- সম্পূর্ণ নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal
- চুক্তি তারিখ: ২২ মার্চ ১৯৮৯ সালে।
- কার্যকর হয়: ৫ মে ১৯৯২ সালে।
- স্থান: বাসেল, সুইজারল্যান্ড ।

• উদ্দেশ্য:
- বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক পরিবহন নিয়ন্ত্রণ করা।
- বিপজ্জনক বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করা।
- পরিবেশ ও মানব স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা।

উল্লেখ্য, 
- বাংলাদেশ ১৯৯৩ সালে বাসেল কনভেনশনে যোগ দেয়।
- এর ফলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বর্জ্য ব্যবস্থাপনায় একটি প্রতিশ্রুতিশীল অবস্থান গ্রহণ করে।

উৎস: Basel Convention ওয়েবসাইট।