পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয় - বাংলা ভাষা ও ব্যাকরণ টপিক - বাক্য প্রকরণ [প্রয়োগ ও অপপ্রয়োগ; বানান ও বাক্যশুদ্ধি; যতিচিহ্ন ও এর ব্যবহার; পরিভাষা] উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
শুদ্ধ বানান কোনটি?
  1. অত্যান্ত
  2. অকষ্মাৎ
  3. অস্তায়মান
  4. অনুকুল
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: অস্তায়মান।
- সংস্কৃত শব্দ। 
- বিশেষণ পদ। 
অর্থ:
-  অস্তমিত হচ্ছে এমন।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো-
অত্যান্ত - অত্যন্ত। 
অকষ্মাৎ - অকস্মাৎ। 
অনুকুল - অনুকূল। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
বাক্যের সমাপ্তি নির্দেশ করে-
  1. কোলন
  2. দাঁড়ি
  3. কমা
  4. সেমিকোলন
ব্যাখ্যা
• 'দাঁড়ি' যতিচিহ্ন:
- দাঁড়ি অর্থ পূর্ণচ্ছেদ।
- দাঁড়ি সাধারণত বাক্যের সমাপ্তি নির্দেশ করে।
যেমন:
- প্রান্ত ফুটবল খেলা পছন্দ করে।
- যথাযথ অনুসন্ধানের পর বলা যাবে কী ঘটেছিল।


অন্যদিকে, 
--------------------
• কমা:
কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীনে বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
যেমন:
- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত- বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
- সুজন, দেখ তোকে আসছে।

• সেমিকোলন:
- সেমিকোলন অর্থ হচ্ছে 'অর্ধচ্ছেদ'।
- স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে অথবা একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ব্যবহৃত হয়।
যেমন:
- সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছব্দ করি।
- কোনো বইয়ের সমালোচনা করা সহজ; কিন্তু বই লেখা অত সহজ না।

• কোলন:
- বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা এবং উদাহরণ উপস্থানের কাজে কোলন ব্যবহৃত হয়।
যেমন:
- ভাষার দুটি রূপ: কথ্য ও লেখ্য।
- সভার সিন্ধান্ত হলো: প্রতি মাসে সব সদস্যকে দশ টাকা করে চাদা দিতে হবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।
.
অপপ্রয়োগ ঘটেছে নিচের কোন বাক্যে?
  1. এ মামলায় আমি সাক্ষ্য দেব না।
  2. শুধু টাকার জোরে সব কিছু হয় না।
  3. আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
  4. দুর্বলবশত তিনি আসতে পারেননি।
ব্যাখ্যা
• অশুদ্ধ: দুর্বলবশত তিনি আসতে পারেননি।
• শুদ্ধ: দুর্বলতাবশত তিনি আসতে পারেননি।

শুদ্ধ বাক্যগুলো হলো-
• আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
• শুধু টাকার জোরে সব কিছু হয় না।
• এ মামলায় আমি সাক্ষ্য দেব না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'Isolation' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বিচ্ছিন্নতা
  2. সঙ্গরোধ
  3. পর্যবেক্ষণ
  4. প্রতিরোধ
ব্যাখ্যা
• 'Isolation' এর বাংলা পরিভাষা- বিচ্ছিন্নকরণ; পৃথককরণ; বিচ্ছিন্নতা; অন্তরণ।

অন্যদিকে, 
• 'Observe' অর্থ- পর্যবেক্ষণ।  
• 'Quarantine' অর্থ- সঙ্গরোধ।
• 'Obstruction' অর্থ- প্রতিরোধ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।।
.
শুদ্ধ বানান কোনটি?
  1. ইতিঃমধ্যে
  2. ইতমধ্যে
  3. ইতোমধ্যে
  4. ইতিমধ্য
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: ইতোমধ্যে। 
- সঠিক উচ্চারণ - হতোমোদ্‌ধে।
- ক্রিয়া বিশেষণ পদ।

অর্থ:
- ইত্যবসরে,
- এর মধ্যে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'অর্থতত্ত্ব' এর ইংরেজি পরিভাষা কোনটি?
  1. Syntax
  2. Phonology
  3. Morphology
  4. Semantic
ব্যাখ্যা
• 'Semantic' শব্দের বাংলা পরিভাষা- অর্থতত্ত্ব। 

অন্যদিকে, 
• 'Syntax' অর্থ- বাক্যতত্ত্ব। 
• 'Phonology' অর্থ- ধ্বনিতত্ত্ব। 
• 'Morphology' অর্থ- শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। 

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)।
.
কোনটি অপপ্রয়োগ?
  1. এটা লজ্জাকর ব্যাপার।
  2. নতুন নতুন ছেলেগুলো উৎপাত করছে।
  3. সূর্য উদিত হয়েছে।
  4. দশচক্রে ভগবান ভূত।
ব্যাখ্যা
• অশুদ্ধ: নতুন নতুন ছেলেগুলো উৎপাত করছে।
• শুদ্ধ : নতুন ছেলেগুলো উৎপাত করছে।

• বিশ্লেষণ: "নতুন নতুন ছেলেগুলো উৎপাত করছে।" — এখানে "নতুন নতুন" শব্দ দুটি একসঙ্গে বসে অতিরিক্ত পুনরুক্তি বা বহুলতার অপপ্রয়োগ তৈরি করেছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
সেমিকোলন চিহ্ন কোনটি?
  1. (;)
  2. (:)
  3. (;-)
  4. (:-)
ব্যাখ্যা
• যতিচিহ্ন:
মুখের কথা লিখিত রূপ দেওয়ার সময় কম-বেশি থামা বোঝাতে যতিচিহ্ন ব্যবহৃত হয়। বক্তব্যকে স্পষ্ট করতেও যতিচিহ্ন ব্যবহৃত হয়।
যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতি চিহ্নও বলা হয়।

বাক্যের শেষে যে যতিচিহ্নগুলো ব্যবহৃত হয়, এগুলোকে প্রান্তিক যতিচিহ্ন বা অন্ত্যযতি চিহ্ন বলে। অন্ত্যযতি চারটি, এগুলো হলো:
অন্ত্যযতি:
১. দাঁড়ি (1),
২. প্রশ্নচিহ্ন (?),
৩. বিস্ময়চিহ্ন (!),
৪. দুই দাঁড়ি (।।)।

অভ্যন্তর যতি:
৫. কমা (,),
৬. সেমিকোলন (;),
৭. হাইফেন (-),
৮. ড্যাশ (-),
৯. কোলন (:),
১০. কোলন-ড্যাশ (:-),
১১. বিন্দু (.)।

অন্যান্য যতি:
১২. ঊর্ধ্বকমা ('),
১৩. ত্রিবিন্দু (...),
১৪. উদ্ধৃতিচিহ্ন ('...'/"..."),
১৫. বন্ধনীচিহ্ন (({{-]})),
১৬. বিকল্পচিহ্ন (/)।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড)।
.
শুদ্ধ বানান কোনটি?
  1. উপরোক্ত
  2. উল্লিখীত
  3. উল্লেখিত
  4. উপর্যুক্ত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: উপর্যুক্ত।
- এটি সংস্কৃতি শব্দ। 
- বিশেষণ পদ। 
অর্থ:
- পূর্বে কথিত বা উল্লেখ করা হয়েছে এমন।

অন্যদিকে, 
• শুদ্ধ বানান: উল্লিখিত।
- বিশেষণ পদ।
- এটি সংস্কৃতি শব্দ। 
অর্থ: 
- ওপরে বা পূর্বে লিখিত,
- পূর্বোক্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
'Indigenous' এর বাংলা পরিভাষা-
  1. ভিনদেশী
  2. স্বদেশীয়
  3. পরদেশী
  4. প্রবাসী
ব্যাখ্যা
• 'Indigenous' এর বাংলা পরিভাষা- দেশজ; দেশি; দৈশিক; স্বদেশীয়; স্বদেশজাত।

অন্যদিকে, 
• 'Exotic' অর্থ - ভিনদেশী। 
• 'Foreign' অর্থ - পরদেশী। 
• 'Dwelling' অর্থ - প্রবাসী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
১১.
নিচের কোনটি শুদ্ধ?
  1. অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত।
  2. সকল ছাত্রছাত্রীগণ ক্লাসে উপস্থিত ছিল।
  3. নদীর জলে অস্তায়মান সূর্যের ছায়া পড়েছে।
  4. একের বোঝা, দশের লাঠি।
ব্যাখ্যা
• শুদ্ধ প্রয়োগ: নদীর জলে অস্তায়মান সূর্যের ছায়া পড়েছে।

অন্যদিকে, 
• অশুদ্ধ: অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত।
• শুদ্ধ: কারো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত।

• অশুদ্ধ: সকল ছাত্রছাত্রীগণ ক্লাসে উপস্থিত ছিল।
• শুদ্ধ: সকল ছাত্রছাত্রী ক্লাসে উপস্থিত ছিল।

• অশুদ্ধ: একের বোঝা, দশের লাঠি।
• শুদ্ধ: দশের লাঠি, একের বোঝা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
'একক উদ্ধৃতি চিহ্ন' ব্যবহারে বিরতি কাল কত?
  1. ১ বলার দ্বিগুণ সময়
  2. এক উচ্চরণে যে সময় লাগে
  3. থামার প্রয়োজন নেই
  4. এক সেকেন্ড
ব্যাখ্যা
• বিরাম চিহ্ন:
মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে বিরামচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতিচিহ্নও বলা হয়।

যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
• কমা- ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
• সেমিকোলন- ১ বলার দ্বিগুণ সময়।
• দাঁড়ি বা পূর্ণচ্ছেদ- এক সেকেন্ড।
• প্রশ্নবোধক চিহ্ন- এক সেকেন্ড।
• বিস্ময় ও সম্বোধন চিহ্ন- এক সেকেন্ড।
• কোলন- এক সেকেন্ড।
• ড্যাস- এক সেকেন্ড।
• কোলন- ড্যাস এক সেকেন্ড।
• হাইফেন- থামার প্রয়োজন নেই।
• ইলেক বা লোপ চিহ্ন- থামার প্রয়োজন নেই।
একক উদ্ধৃতি চিহ্ন- 'এক' উচ্চরণে যে সময় লাগে।
• যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
• ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) থামার প্রয়োজন নেই।
• ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
'Annex' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. সূচিপত্র
  2. টীকা
  3. ক্রোড়পত্র
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'Annex' এর বাংলা পারিভাষিক শব্দ- ক্রোড়পত্র।

অন্যদিকে:
• 'Annotation' অর্থ - টীকা।
• 'Index' অর্থ - সূচিপত্র। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা
১৪.
সন্ধি বিষয়ক অপপ্রয়োগ ঘটেছে কোন শব্দে?
  1. নির্ধনী
  2. তরুছায়া
  3. শ্রেষ্ঠতম
  4. সুবুদ্ধিমান
ব্যাখ্যা
• 'তরুছায়া' সন্ধি বিষয়ক অপপ্রয়োগ।
- এর শুদ্ধরূপ: তরুচ্ছায়া।

অন্যদিকে,
• 'নির্ধনী' সমাস-ঘটিত অপপ্রয়োেগ।
এর শুদ্ধরূপ: নির্ধন।

• 'শ্রেষ্ঠতম' উৎকর্ষবাচক '-তম' প্রত্যয়জনিত অপপ্রয়োগ।
এর শুদ্ধরূপ: শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ।

• 'সুবুদ্ধিমান' সমাস-ঘটিত অপপ্রয়োগ।
এর শুদ্ধরূপ: সুবুদ্ধি, বুদ্ধিমান।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
তারিখ লিখতে বার ও মাসের পরে কোন যতিচিহ্ন বসে?
  1. হাইফেন
  2. কোলন
  3. কমা
  4. কোলন ড্যাস
ব্যাখ্যা
• কমা:
কমা সামান্য বিরতি নির্দেশ করে। কমা পূর্ণযতি নয়, তাই কমা দিয়ে কোনো বাক্য শেষ হয় না। কমা চিহ্নের বাংলা নাম পাদচ্ছেদ।

কমার ব্যবহারগুলো হলো-
• শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।

• উদ্ধৃতিচিহ্নের আগে কমা বসে।
যেমন:
- আমি বললাম, "আমি ভালো আছি।"

• সম্বোধন পদের পরে সাধারণত কমা বসে।
যেমন:
- স্যার, আমাকে ব্যাপারটি বুঝিয়ে দেবেন?
- রব, এদিকে এসো।

• বাক্যে একাধিক বিশেষ্য কিংবা বিশেষণ পদের বিবৃতি প্রকাশের ক্ষেত্রে কমা বসাতে হয়।
যেমন:
- জনি বুদ্ধিমান, সাহসী ও জ্ঞানী।
- মীম, সানি, হারুন ও রব কক্সবাজার গিয়েছে।

• তারিখ লিখতে বার ও মাসের পরে 'কমা' বসে।
যেমন:
- ১৯শে আশ্বিন, বৃহস্পতিবার, ১৪২৫ সালে মীম বান্দরবান জেলায় জন্মগ্রহণ করে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৬.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. নিরূপণ
  2. তত্ত্বাবধান
  3. দুর্বিষহ
  4. তদানুসারে
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান- তদানুসারে। 

• শুদ্ধ বানান- তদনুসারে। 
- এটি সংস্কৃত শব্দ। 
- ক্রিয়া বিশেষণ পদ। তদোনুশারে।
অর্থ:
- সেই প্রকারে,
- তরূপে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
'Affidavit' এর বাংলা অর্থ-
  1. সত্যায়িত
  2. পরিপত্র
  3. হলফনামা
  4. আলোচ্যসূচি
ব্যাখ্যা
• 'Affidavit' এর বাংলা পারিভাষিক শব্দ - হলফনামা।

অন্যদিকে, 
• 'Attest' অর্থ - সত্যায়িত/প্রত্যায়িত। 
• 'Agenda' অর্থ - কার্যক্রম, আলোচ্যসূচি।
• 'Circular' অর্থ - পরিপত্র।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
১৮.
'তা' প্রত্যয়ের অশুদ্ধ প্রয়োগ ঘটেছে নিচের কোন শব্দে?
  1. বিচিত্রতা
  2. মাধুর্যতা
  3. বিশিষ্টতা
  4. বহুলতা
ব্যাখ্যা
• 'তা' এবং 'ত্ব' প্রত্যয়ের ব্যবহার:
-  'তা' এবং 'ত্ব' হলো বিশেষ্যবাচক প্রত্যয়। যা কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো 'তা' বা 'ত্ব' যুক্ত করলে তা ভুল হবে।
- দৈন্যতা শব্দটি অপপ্রয়োগ বা অশুদ্ধ। কারণ 'দীন' বিশেষণ শব্দের সঙ্গে বিশেষ্যবাচক 'য' প্রত্যয় যোগ করে 'দৈন্য' বিশেষ্য শব্দ গঠিত হয়। ফলে 'দৈন্য' শব্দের সঙ্গে আবারো বিশেষ্যবাচক 'তা' প্রত্যয় যুক্ত হলে তা ভুল বলে গণ্য হয়েছে।

কয়েকটি শুদ্ধ ও অশুদ্ধ প্রয়োগ হলো:
শুদ্ধ - অশুদ্ধ:
বৈচিত্র্য, বিচিত্রতা - বৈচিত্র্যতা;
বাহুল্য, বহুলতা - বাহুল্যতা;
বৈশিষ্ট্য, বিশিষ্টতা - বৈশিষ্ট্যতা;
বৈষম্য, বিষমতা - বৈষম্যতা;
ভারসাম্য, ভারসমতা - ভারসাম্যতা;
মাধুর্য, মধুরতা - মাধুর্যতা;
মৈত্র, মিত্রতা - মৈত্রতা; 
মৌন - মৌনতা;
লাঘব, লঘুতা - লাঘবতা; 
সারল্য, সরলতা - সারল্যতা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
নিচের কোনটি শুদ্ধ?
  1. নৃসংশ
  2. প্রজ্বলন
  3. নিক্কণ
  4. প্রাতঃরাশ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: প্রজ্বলন।
- বিশেষ্য পদ।

অর্থ:
- বিশেষভাবে জ্বলন,
- প্রদীপন।
- প্রখর দীপ্তি।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো-
• নিক্কন - নিক্বণ। 
• প্রাতঃরাশ - প্রাতরাশ। 
• নৃসংশ - নৃশংস। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২০.
'Linguistics' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ভাষাবিদ্যা
  2. ভাষাবিজ্ঞানী
  3. ভাষাতীত
  4. ভাষান্তরিত
ব্যাখ্যা
• 'Linguistics' এর বাংলা পরিভাষা- ভাষাবিদ্যা। 

অন্যদিকে, 
• 'Linguist' অর্থ - ভাষাবিজ্ঞানী। 
• 'Ineffable' অর্থ - ভাষাতীত। 
• 'Translated' অর্থ - ভাষান্তরিত। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
২১.
অশুদ্ধ প্রয়োগ ঘটেছে কোনটিতে?
  1. তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন।
  2. আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো।
  3. আজ আমার কনিষ্ঠা বোনের বাগদান অনুষ্ঠান।
  4. আসছে ২ এপ্রিল, ২০১৯ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।
ব্যাখ্যা
অশুদ্ধ: আসছে ২ এপ্রিল, ২০১৯ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।

• "আসছে" শব্দটি সাধারণত ভবিষ্যৎ সময় নির্দেশ করতে ব্যবহৃত হয়। 
যেমন: আসছে শুক্রবার; আসছে জানুয়ারি; আসছে বছর। 

• কিন্তু "আসছে" শব্দের সঙ্গে পূর্ণ তারিখ ও সাল (২ এপ্রিল ২০১৯) ব্যবহার করলে ভাষাগত অসঙ্গতি হয়। কারণ সাল উল্লেখ থাকায় সময়টি সুস্পষ্ট এবং নির্দিষ্ট, সেখানে "আসছে" শব্দটি অতিরিক্ত ও বিভ্রান্তিকর হয়ে পড়ে।

• শুদ্ধরূপ:
- “আগামী ২ এপ্রিল, ২০১৯ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।”
বা,
- যদি বছর উল্লেখ না করা হয়: “আসছে ২ এপ্রিল আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।”

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২.
অশুদ্ধ বানান কোনটি?
  1. আমন্ত্রণ
  2. আক্রমন
  3. আগমনি
  4. আচরণ
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান- আক্রমন। 

শুদ্ধ বানান: আক্রমণ। 
- বিশেষ্য পদ। 
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে কোনো দেশের ওপর হামলা।
-  অন্যের ওপর হামলা।

অন্যদিকে, 
আমন্ত্রণ, আচরণ ও আগমনি শব্দগুলো শুদ্ধ বানানে লেখা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।