পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত৩৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ৪১ প্রশ্ন

.
কোন দুটি অঘোষ ধ্বনি?
  1. চ ছ
  2. ড ঢ
  3. ব ভ
  4. দ ধ
সঠিক উত্তর:
চ ছ
উত্তর
সঠিক উত্তর:
চ ছ
ব্যাখ্যা

ধ্বনির কম্পমাত্রা অনুযায়ী বিভাজন: ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই। ভাগে ভাগ করা যায়: ঘােষ ও অঘােষ।

⇒ঘােষ ব্যঞ্জন
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘােষধ্বনি। যথা: ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ।

⇒অঘােষ ব্যঞ্জন
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অঘােষধ্বনি, যথা: প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি।

.
ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
  1. ক) জিঞ্জির--কাজী নজরুল ইসলাম
  2. খ) সাত সাগরের মাঝি--ফররুখ আহমদ
  3. গ) দিলরুবা--আবদুল কাদির
  4. ঘ) নূরনামা--আবদুল হাকিম
সঠিক উত্তর:
খ) সাত সাগরের মাঝি--ফররুখ আহমদ
উত্তর
সঠিক উত্তর:
খ) সাত সাগরের মাঝি--ফররুখ আহমদ
ব্যাখ্যা
কবি, শিশুসাহিত্যিক ফররুখ আহমদ এর জন্ম ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে । 
- ফররুখ আহমদ ছাত্রাবস্থায়ই এম.এন. রায়ের র‌্যাডিক্যাল মানবতাবাদের প্রতি আকৃষ্ট হয়ে বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন। কিন্তু বিভাগোত্তরকালে তিনি পাকিস্তানি আদর্শ ও মুসলিম রেনেসাঁর একজন সমর্থক হন।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রতি তাঁর অকুণ্ঠ সমর্থন ছিল। তিনি তখন ধর্মীয় কুসংস্কার ও পাকিস্তানের অপরিণামদর্শী রাজনীতিবিদদের বিরুদ্ধে কঠোর হাতে লেখনী পরিচালনা করেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিও তাঁর অনুরূপ সমর্থন ছিল।
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি। তাঁর কাব্যের মৌলিক প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ। পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য তাঁর কবিতায় উজ্জ্বলভাবে ফুটে উঠেছে।

তাঁর উল্লেখযোগ্য কাব্য
- সাত সাগরের মাঝি (১৯৪৪),
- সিরাজাম মুনিরা (১৯৫২),
- নৌফেল ও হাতেম (১৯৬১),
- মুহূর্তের কবিতা (১৯৬৩),
- হাতেমতায়ী (১৯৬৬),
- হাবেদা মরুর কাহিনী (১৯৮১)
- পাখির বাসা (১৯৬৫),
- হরফের ছড়া (১৯৭০),
- ছড়ার আসর (১৯৭০) ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; উচ্চ মাধ্যমিক সাহিত্যপাঠ (২০২০-২১ সংস্করণ); বাংলাপিডিয়া।
.
'অনল প্রবাহ' রচনা করেন-
  1. ক) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
  2. খ) মোজাম্মেল হক
  3. গ) এয়াকুব আলী চৌধুরী
  4. ঘ) মুনিরুজ্জামান ইসলামাবাদী
সঠিক উত্তর:
ক) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
উত্তর
সঠিক উত্তর:
ক) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা
ইসমাইল হোসেন সিরাজী একজন লেখক, বাগ্মী এবং কৃষক নেতা।
- তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন (এ কারণেই তিনি তাঁর নামের সঙ্গে ‘সিরাজী’ উপাধি যুক্ত করেন)। 
- তিনি লেখালেখি করে এবং সভা সমিতিতে বক্তৃতা করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর লেখা ও বক্তৃতার প্রধান বিষয়বস্ত্ত ছিল বাংলার অনগ্রসর মুসলিম সমাজকে জাগিয়ে তোলা। বাগ্মী হিসেবে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। মুসলমানদের স্বার্থের পক্ষে কথা বললেও তিনি সাম্প্রদায়িক ছিলেন না। তিনি মনে করতেন, সম্পদের সুষম বন্টনের মধ্যেই হিন্দু-মুসলমানের সৌহার্দ্য নির্ভর করছে।

তাঁর উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ
অনল প্রবাহ (১৯০০),
আকাঙ্ক্ষা (১৯০৬),
উচ্ছ্বাস (১৯০৭),
উদ্বোধন (১৯০৭),
নব উদ্দীপনা (১৯০৭),
স্পেন বিজয় কাব্য (১৯১৪),
সঙ্গীত সঞ্জীবনী (১৯১৬),
প্রেমাঞ্জলি (১৯১৬)।

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস
রায়নন্দিনী (১৯১৫),
তারাবাঈ (১৯১৬),
ফিরোজা বেগম (১৯১৮) ও
নূরুদ্দীন (১৯১৯)। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
.
জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ-
  1. ক) ধূসর পাণ্ডুলিপি
  2. খ) নাম রেখেছি কোমল গান্ধার
  3. গ) একক সন্ধ্যায় বসন্ত
  4. ঘ) অন্ধকারে একা
সঠিক উত্তর:
ক) ধূসর পাণ্ডুলিপি
উত্তর
সঠিক উত্তর:
ক) ধূসর পাণ্ডুলিপি
ব্যাখ্যা
আধুনিক কবিদের মধ্যে জীবনানন্দ দাস অন্যতম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতাকে বলেছেন ‘চিত্ররূপময়’।
- বুদ্ধদেব বসু তাকে বলেছেন 'নির্জনতম কবি'
- তাঁর জন্ম ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে।

তাঁর রচিত কাব্যগ্রন্থ
- ঝরা পালক
- ধূসর পাণ্ডুলিপি
- বনলতা সেন
- মহাপৃথিবী
- সাতটি তারার তিমির 
- রূপসী বাংলা
- বেলা অবেলা কালবেলা

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ; বাংলাপিডিয়া।
.
কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
  1. ক) ওরা কি করে?
  2. খ) আপনি আসবেন
  3. গ) আমরা যাচ্ছি
  4. ঘ) তোরা খাসনে
সঠিক উত্তর:
ক) ওরা কি করে?
উত্তর
সঠিক উত্তর:
ক) ওরা কি করে?
ব্যাখ্যা

পুরুষ তিন প্রকার। যেমন–
উত্তম পুরুষ
মধ্যম পুরুষ
নাম পুরুষ

⇒উত্তম পুরুষ : ক্রিয়ার কর্তা নিজেকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে উত্তম পুরুষ বলে। যেমন– আমি, আমরা ইত্যাদি।
⇒মধ্যম পুরুষ : বক্তা যার সাথে কথা বলে তাকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে মধ্যম পুরুষ বলে। যেমন– তুমি, তােমরা, আপনি ইত্যাদি।
⇒নাম পুরুষ : বক্তা যার সম্পর্কে কিছু বলে তাকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে নাম পুরুষ বলে। যেমন– সে, তারা, ওরা, করিম, এটা ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)

.
মধ্যপদলোপী কর্মধারয়- এর দৃষ্টান্ত
  1. ক) ঘর থেকে ছাড়া -----ঘরছাড়া
  2. খ) অরুণের মতো রাঙা -----অরুণরাঙা
  3. গ) হাসিমাখা মুখ -----হাসিমুখ
  4. ঘ) ক্ষণ ব্যাপিয়া স্থায়ী -----ক্ষণস্থায়ী
সঠিক উত্তর:
গ) হাসিমাখা মুখ -----হাসিমুখ
উত্তর
সঠিক উত্তর:
গ) হাসিমাখা মুখ -----হাসিমুখ
ব্যাখ্যা
যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন – গােলাপ নামের ফুল = গােলাপফুল, যা কাঁচা তাই মিঠা = কাঁচা-মিঠা।

⇒কিছু কর্মধারয় সমাসের সমস্যমান পদে যে’ যােজক থাকে।
যেমন –
খাস যে জমি = খাসজমি
চিত যে সঁতার = চিতসাঁতার
ভাজা যে বেগুন = বেগুনভাজা

⇒কিছু কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক শব্দ হয়, সেগুলােকে দ্বিগু কর্মধারয় বলে।
যেমন –
তিন ফলের সমাহার = ত্রিফলা
চার রাস্তার মিলন = চৌরাস্তা।

কিছু কর্মধারয় সমাসে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লােপ পায়। এগুলাে মধ্যপদলােপী কর্মধারয় নামে পরিচিত।
যেমন –
ঘি মাখানাে ভাত = ঘিভাত
হাতে পরা হয় যে ঘড়ি = হাতঘড়ি
হাসিমাখা মুখ = হাসিমুখ

⇒যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস
হয়। এগুলােকে উপমান কর্মধারয় বলে। যেমন –
কাজলের মতাে কালাে = কাজলকালাে
শশের মতাে ব্যস্ত = শশব্যস্ত

⇒যাকে তুলনা করা হয়, তা উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়। এগুলােকে উপমিত কর্মধারয় সমাস বলে।
যেমন –
পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ
আঁখি পদ্মের ন্যায় = পদ্মআঁখি

⇒কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়। এগুলােকে রূপক কর্মধারয় সমাস বলে।
যেমন –
বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু
মন রূপ মাঝি = মনমাঝি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
কোনটি ঐতিহাসিক নাটক?
  1. ক) শর্মিষ্ঠা
  2. খ) রাজসিংহ
  3. গ) পলাশীর যুদ্ধ
  4. ঘ) রক্তাক্ত প্রান্তর
সঠিক উত্তর:
ঘ) রক্তাক্ত প্রান্তর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রক্তাক্ত প্রান্তর
ব্যাখ্যা
পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিকায় মুনীর চৌধুরীর লেখা মৌলিক নাটক রক্তাক্ত প্রান্তর-এর (১৯৫৯) মূল চেতনায় আছে যুদ্ধবিরোধী এবং সাম্প্রদায়িক ভেদাভেদের ঊর্ধ্বে নরনারীর প্রেম।

শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্যসমালোচক মুনীর চৌধুরী ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- তাঁর পৈতৃক নিবাস নোয়াখালী জেলায়। 
- মুনীর চৌধুরী ১৯৫৩ সালে কারাবন্দী অবস্থায় কবর নাটকটি রচনা করেন।
- মুনীর চৌধুরী ১৯৬৫ সালে কেন্দ্রীয় বাঙলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাংলা টাইপরাইটারের জন্য উন্নতমানের কী-বোর্ড উদ্ভাবন করেন, যার নাম মুনীর অপ্‌টিমা।

তাঁর রচিত অনুবাদ নাটক
- কেউ কিছু বলতে পারে না (১৯৬৯): জর্জ বার্নার্ড শর You never can tell-এর বাংলা অনুবাদ।
- রূপার কৌটা (১৯৬৯): জন গলজ্‌ওয়র্দির The Silver Box-এর বাংলা অনুবাদ।
- মুখরা রমণী বশীকরণ (১৯৭০): উইলিয়াম শেক্‌স্‌পিয়ারের Taming of the Shrew-এর বাংলা অনুবাদ।

তাঁর রচিত মৌলিক নাটক
- রক্তাক্ত প্রান্তর (১৯৬২): পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য
- চিঠি (১৯৬৬)
- কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন।
- পলাশী ব্যারাক ও অন্যান্য (১৯৬৯):
- মানুষ(১৯৪৭): ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার কাহিনী এর মূল উপজীব্য।
- নষ্ট ছেলে(১৯৫০): রাজনৈতিক চেতনাসমৃদ্ধ নাটক।
- দণ্ডকারণ্য(১৯৬৬): তিনটি নাটকের সমন্বয়।
- রাজার জন্মদিন(১৯৪৬)
- পলাশী ব্যারাক ও অন্যান্য(১৯৬৯)

> তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম একজন শিকার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর, সাহিত্যপাঠ একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২০-২১ সংস্করণ)
.
T. S Eliot was born in-
  1. ক) Ireland
  2. খ) England
  3. গ) Wales
  4. ঘ) USA
সঠিক উত্তর:
ঘ) USA
উত্তর
সঠিক উত্তর:
ঘ) USA
ব্যাখ্যা
T.S. Eliot, in full Thomas Stearns Eliot, (born September 26, 1888, St. Louis, Missouri, U.S.—died January 4, 1965, London, England),
American-English poet, playwright, literary critic, and editor, a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land (1922) and Four Quartets (1943).

Source: www.britannica.com
.
Anything 'Pernicious' tends to injure or destroy. Something which has no such harmful effect is-
  1. ক) innocuous
  2. খ) innocent
  3. গ) immaculate
  4. ঘ) salutary
সঠিক উত্তর:
ক) innocuous
উত্তর
সঠিক উত্তর:
ক) innocuous
ব্যাখ্যা

pernicious /adj/ অপকারী, অনিষ্টকর।
innocuous /adjective/ ক্ষতি করে না এমন; অনপকারী; নির্দোষ।

Pernicious (Adjective):

Meaning: Causing harm or damage
Bengali Meaning: ক্ষতিকর

Synonym: Detrimental, injurious, damaging, inimical, destructive
Antonym: Advantageous, Beneficial

Source: Bangla Academy Dictionary- English to Bangla & oxford languages.

১০.
We have recently entered _____ an agreement with the Island co-operative society.
  1. ক) no preposition
  2. খ) upon
  3. গ) in
  4. ঘ) into
সঠিক উত্তর:
ঘ) into
উত্তর
সঠিক উত্তর:
ঘ) into
ব্যাখ্যা
Enter into something (phrasal verb)
Meaning: enter into an agreement/contract etc to make an official agreement to do something

Example:
- Some local authorities have entered into partnership with private companies.
- We have recently entered into an agreement with the Island co-operative society.

Source: Longman Dictionary
১১.
It is too difficult to 'tolerate' bad temper for long.- Which of the following phrases best replaces 'tolerate' in the above sentence?
  1. ক) cope up with
  2. খ) put up with
  3. গ) stand up for
  4. ঘ) pull on with
সঠিক উত্তর:
খ) put up with
উত্তর
সঠিক উত্তর:
খ) put up with
ব্যাখ্যা
• Put up with - to tolerate, suffer through, or allow, especially something annoying.
Example : I put up with a lot of nonsense, but this is too much.
I absolutely refuse to put up with that sort of conduct.

• Tolerate/put up with: সহ্য করা।

source: oxford dictionary & Bangla Academy Dictionary- English to Bangla
১২.
I have never seen such a slow coach like you, this small work has taken you three full months.-What does the idiom 'a slow coach' mean?
  1. ক) an irresponsible person
  2. খ) a careless person
  3. গ) an unthoughtful person
  4. ঘ) a very lazy person
সঠিক উত্তর:
ঘ) a very lazy person
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a very lazy person
ব্যাখ্যা

A slow coach - অলস ও মন্থর ব্যাক্তি।
a very lazy person - অত্যন্ত অলস ব্যক্তি।

১৩.
উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে ১৯৯০ সালে সর্ববৃহৎ বিক্রেতা-
  1. ক) আইবিএম
  2. খ) জেনারেল মটরস
  3. গ) রয়াল ডাচ/শেল
  4. ঘ) ইক্সন (Ecxon)
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সময়ের সাম্প্রতিক প্রশ্ন ছিল। তাই এর বর্তমান গ্রহণযোগ্যতা নেই।
১৯৯০ সালে উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে সর্ববৃহৎ বিক্রেতা ছিলো - আইবিএম।
১৪.
আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectancy) সবচেয়ে বেশি-
  1. ক) মোনাকো
  2. খ) উত্তর আমেরিকায়
  3. গ) জাপান
  4. ঘ) মধ্য এশিয়ায়
সঠিক উত্তর:
গ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
গ) জাপান
ব্যাখ্যা
২০২০ সালের বিশ্বব্যাংকের তথ্য অনুসারে,
বিশ্বের সবচেয়ে বেশি গড় আয়ুর দেশ -
১. হংকং - ৮৪.৯৩ বছর
২. জাপান - ৮৪.৬৫ বছর
৩. মোনাকো - ৮৪.৩৭ বছর
৪. সুইজারল্যান্ড - ৮৩.৮৪ বছর
৫. সিঙ্গাপুর - ৮৩.৭৩ বছর

অপশনগুলোর মধ্যে জাপানের গড় আয়ু সবচেয়ে বেশি।
১৫.
জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?
  1. ক) ভানুয়াতু
  2. খ) পাকিস্তান
  3. গ) সলোমন দ্বীপপুঞ্জ
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
গ) সলোমন দ্বীপপুঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) সলোমন দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা
জনপ্রতি সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ যে দেশগুলোর:
১. সলোমন দ্বীপপুঞ্জ - ০.৯৯ USD
২. ভানুয়াতু - ০.৬০ USD
৩. ভার্জিন দ্বীপপুঞ্জ - ০.৫২ USD
৪. কুক আইল্যান্ডস্‌ - ০.৫০ USD 
৫. টোঙ্গা - ০.৪৭ USD

উৎস: ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট
১৬.
সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ-
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) পাকিস্তান
  4. ঘ) থাইল্যান্ড
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা
২০২০ সালে বিশ্বের সবচেয়ে চাল রপ্তানিকারক দেশ:
১. ভারত - ৮ বিলিয়ন USD (বিশ্বের চাল রপ্তানির ৩২%)
২. থাইল্যান্ড - ৩.৭ বিলিয়ন USD 
৩. পাকিস্তান - ২.১ বিলিয়ন USD
৪. যুক্তরাষ্ট্র - ১.৯ বিলিয়ন USD
৫. ভিয়েতনাম - ১.৮ বিলিয়ন USD
৬. চীন - ০.৯১৬ বিলিয়ন USD

উৎস: ওয়ার্ল্ড এক্সপোর্টার ওয়েবসাইট
১৭.
'এশিয়া ওয়াচ' কর্তৃক সম্প্রতি উৎঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে?
  1. ক) জুন ১৯৮৯ সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডি
  2. খ) জেলাখানার কয়েদীদের শ্রমে উৎপাদিত দ্রব্য রপ্তানি
  3. গ) পাকিস্তানের কাছে মিসাইল বিক্রি
  4. ঘ) আলজিরিয়ার কাছে পারমাণবিক যুদ্ধাস্ত্রের প্রযুক্তি বিক্রয়
সঠিক উত্তর:
ক) জুন ১৯৮৯ সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডি
উত্তর
সঠিক উত্তর:
ক) জুন ১৯৮৯ সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডি
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সময়ের সাম্প্রতিক প্রশ্ন ছিল। তাই এর বর্তমান গ্রহণযোগ্যতা নেই। তবুও উত্তরটা মনে রাখুন।
১৮.
এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে অ্যাস্কাপ (ESCAP) সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে?
  1. ক) APEC
  2. খ) CREC
  3. গ) EAEG
  4. ঘ) ECO
সঠিক উত্তর:
ক) APEC
উত্তর
সঠিক উত্তর:
ক) APEC
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সময়ের সাম্প্রতিক প্রশ্ন ছিল। তাই এর বর্তমান গ্রহণযোগ্যতা নেই। তবুও উত্তরটা মনে রাখুন। আর অ্যাপেকের পরবর্তী সম্মেলনের আপডেট জেনে রাখুনঃ
Chile will host the 2019 Summit of the Asia-Pacific Economic Cooperation (APEC) on 11-17 November in Santiago de Chile.
Source: APEC website
১৯.
'জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড' (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?
  1. ক) প্রায় ৭৫ শতাংশ
  2. খ) প্রায় ৮০ শতাংশ
  3. গ) প্রায় ৮৫ শতাংশ
  4. ঘ) প্রায় ৯০ শতাংশ
সঠিক উত্তর:
ঘ) প্রায় ৯০ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রায় ৯০ শতাংশ
ব্যাখ্যা
GATT was replaced by the World Trade Organization (WTO) in 1995, 125 nations were signatories to its agreements, which had become a code of conduct governing 90 percent of world trade.
Source: Britannica Encyclopedia
২০.
মিয়ানমারে ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি?
  1. ক) এনডিএল
  2. খ) এলএনডি
  3. গ) এনএলডি
  4. ঘ) বিএসপিপি
সঠিক উত্তর:
গ) এনএলডি
উত্তর
সঠিক উত্তর:
গ) এনএলডি
ব্যাখ্যা
The National League for Democracy (NLD), which Suu Kyi had cofounded in 1988, won more than 80 percent of the parliamentary seats that were contested in 1990, but the results of that election were ignored by the military government (in 2010 the military government formally annulled the results of the 1990 election).
Source: Britannica Encyclopedia
২১.
১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?
  1. ক) ২ অক্টোবর (সকালে)
  2. খ) ২ অক্টোবর (মাঝরাতে)
  3. গ) ১ অক্টোবর (দুপুরে)
  4. ঘ) ৩ অক্টোবর (মাঝরাতে)
সঠিক উত্তর:
ঘ) ৩ অক্টোবর (মাঝরাতে)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩ অক্টোবর (মাঝরাতে)
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে দুভাগে ভাগ করে পশ্চিম জার্মানিতে পুঁজিবাদী ব্যবস্থা এবং পূর্ব জার্মানিতে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৯ থেকে ১৯৬১ সময়ে পূর্ব জার্মানি থেকে ২.৫ মিলিয়ন মানুষ পশ্চিম জার্মানিতে পালিয়ে যায় যার মধ্যে প্রচুর সংখ্যক পেশাজীবী ও দক্ষ জনশক্তি ছিলো।
- এতে করে পূর্ব জার্মানি সরকার শঙ্কিত হয়ে ১৯৬১ সালে বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে।
- ১৯৮৯ সালের ৯ নভেম্বর পূর্ব জার্মানি সরকার তার জনগণকে পশ্চিম জার্মানিতে অবাধে যাওয়ার ঘোষণা প্রদান করলে জার্মানির জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে বার্লিন দেয়াল ভাঙতে শুরু করে।
- বার্লিন দেওয়াল স্নায়ুযুদ্ধের প্রতীক হিসেবে চিহ্নিত।
- ১৯৯০ সালের ৩ অক্টোবর দুই জার্মানি পুনরায় একত্র হয়।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টোর ডটকম)
২২.
পিএলও-এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সনে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) প্যারিস
  3. গ) জেনেভা
  4. ঘ) ভিয়েনা
সঠিক উত্তর:
ক) নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) নিউইয়র্ক
ব্যাখ্যা
১৯৮৮ সনে জাতিসংঘ সদরদপ্তরে (নিউইয়র্কে) পিএলও-এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে রেজুলেশন গ্রহণ করে।
(তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে মনে রাখা জরুরি নয়)
২৩.
'International Institute on Ageing' কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
  1. ক) জেনেভা
  2. খ) রোম
  3. গ) প্যারিস
  4. ঘ) ভ্যালেট্টা
সঠিক উত্তর:
ঘ) ভ্যালেট্টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভ্যালেট্টা
ব্যাখ্যা
ভ্যালেত্তা/ভ্যালেট্টা (Veletta) হলো মাল্টার রাজধানী। ভ্যালেট্টা, মাল্টা তে 15th April, 1988 সালে 'International Institute on Ageing' এর প্রতিষ্ঠা হয়েছিল।
সূত্রঃ International Institute on Ageing এর ওয়েবসাইট।
২৪.
কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
  1. ক) কুয়েত
  2. খ) নাইজেরিয়া
  3. গ) সৌদি আরব
  4. ঘ) ভেনিজুয়েলা
সঠিক উত্তর:
ঘ) ভেনিজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভেনিজুয়েলা
ব্যাখ্যা
The Organization of the Petroleum Exporting Countries (OPEC) is a permanent, intergovernmental Organization, created at the Baghdad Conference on September 10–14, 1960, by Iran, Iraq, Kuwait, Saudi Arabia and Venezuela.
Source: OPEC website
২৫.
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) জাপানের নাগাসাকিতে
  2. খ) অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
  3. গ) রাশিয়ার আশখাবাদে
  4. ঘ) কানাডার ভেঙ্কুবারে
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (IUCN) ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লিউতে প্রতিষ্ঠিত হয়।
- সদরদপ্তর - গ্ল্যান্ড, সুইজারল্যান্ড।

- সংস্থাটির প্রথম অধিবেশ অনুষ্ঠিত হয় ফ্রান্সের ফন্টেব্লিউতে।
- দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় - বেলজিয়ামের ব্রাসেলস্‌ - এ।
- রাশিয়ার আশখাবাদে ১৯৭৮ সালে IUCN এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

সুতরাং প্রশ্নের সাপেক্ষে অপশনে সঠিক উত্তর নেই।
তাই উত্তর বাতিল করা হলো।

উৎস: IUCN ওয়েবসাইট।
২৬.
কোন দেশটি 'আসিয়ান' জোটভুক্ত নয়?
  1. ক) সিঙ্গাপুর
  2. খ) মালয়েশিয়া
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
• দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)।
• এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
• এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
• আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১০টি।
• সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া (সর্বশেষ সদস্য)।
উৎসঃ আসিয়ানের ওয়েবসাইট।
২৭.
পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
  1. ক) ১৯৫০ সালে
  2. খ) ১৯৪৮ সালে
  3. গ) ১৯৪৭ সালে
  4. ঘ) ১৯৫৪ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৫০ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৫০ সালে
ব্যাখ্যা
১৯৩৯ সালে ফ্রান্সিস ফ্লাউড-কে চেয়ারম্যান করে ভূমি রাজস্ব কমিশন নিয়োগ দেওয়া হয়। রাজস্ব আয়কারী সকল সম্পত্তি সরকার কর্তৃক হুকুমদখলের সুপারিশসহ এই কমিশন ১৯৪০ সালে তার প্রতিবেদন পেশ করে। এই কমিশনের সুপারিশমালার ওপর ভিত্তি করেই পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ পাশ হয়। এভাবেই চিরস্থায়ী বন্দোবস্ত আইনের ১৬৩ বছর পর সকল রাজস্ব আয়কারী বিষয়াদিসহ জমিদারি প্রথা বাতিলপূর্বক ভূমি ব্যবস্থা সরাসরি সরকারের নিয়ন্ত্রণাধীন চলে যায়।
Source: Banglapedia
২৮.
আওয়ামী লীগের ছয়-দফা কোন সালে পেশ করা হয়েছিল?
  1. ক) ১৯৬৫ সালে
  2. খ) ১৯৬৬ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ১৯৬৮ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৬৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৬৬ সালে
ব্যাখ্যা
পশ্চিম পাকিস্তানের বিরোধীদলীয় নেতারা তাসখন্দ- উত্তর রাজনীতির গতিধারা নিরূপণের উদ্দেশ্যে ১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি লাহোরে এক জাতীয় সম্মেলন আহবান করেন। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে শেখ মুজিবুর রহমান সম্মেলনে যোগদানের জন্য ৪ ফেব্রুয়ারি লাহোর পৌঁছেন। পরদিন সাবজেক্ট কমিটির সভায় তিনি পূর্ব পাকিস্তানের জনগণের দাবি হিসেবে ‘ছয়দফা’ প্রস্তাব পেশ করেন এবং তা সম্মেলনের আলোচ্যসূচির অন্তর্ভুক্ত করার দাবি জানান। কিন্তু সম্মেলনের উদ্যোক্তারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং পরদিন পশ্চিম পাকিস্তানি পত্রপত্রিকায় ছয়দফার বিবরণ ছাপিয়ে শেখ মুজিবকে বিচ্ছিন্নতাবাদীরূপে চিত্রিত করা হয়। ফলে শেখ মুজিব ৬ ফেব্রুয়ারির সম্মেলন বর্জন করেন।
Source: Banglapedia
২৯.
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
  1. ক) ১৪ ডিসেম্বর
  2. খ) ১৩ ডিসেম্বর
  3. গ) ১২ ডিসেম্বর
  4. ঘ) ১১ ডিসেম্বর
সঠিক উত্তর:
ক) ১৪ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৪ ডিসেম্বর
ব্যাখ্যা
শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশে বাংলাদেশে ১৪ ডিসেম্বর শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। সব শহীদ বুদ্ধিজীবীর প্রকৃত সংখ্যা অদ্যাবধি নিরূপণ করা সম্ভব হয় নি। প্রাপ্ত তথ্যসূত্র থেকে শহীদদের মোটামুটি একটা সংখ্যা দাঁড় করানো যায়। এঁদের মধ্যে ছিলেন ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবী, ৯ জন সাহিত্যিক ও শিল্পী, ৫ জন প্রকৌশলী,এবং অন্যান্য ২ জন।
Source: Banglapedia
৩০.
বাংলাদেশে ডিগ্রি প্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা কত?
  1. ক) প্রায় ২৬২৮ জন
  2. খ) প্রায় ৪৫৭২ জন
  3. গ) প্রায় ১৯০১ জন
  4. ঘ) প্রায় ১৭২৪ জন
সঠিক উত্তর:
ঘ) প্রায় ১৭২৪ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রায় ১৭২৪ জন
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে,
- মোট জনসংখ্যা -- ১৬.৬৫ কোটি।
- জনসংখ্যা বৃদ্ধির হার -- ১.৩৭%।
- পুরুষ-মহিলা অনুপাত -- ১০০.২ : ১০০।
- প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব -- ১১২৫ জন।
- প্রত্যাশিত গড় আয়ুষ্কাল -- ৭২.৬ বছর
- সুপেয় পানি গ্রহণকারী -- ৯৮.১
- স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী -- ৮১.৫
- মহিলা (১৫-৪৯ বছর) প্রতি উর্বরতা হার -- ২.০৪
- শিশু মৃত্যুহার (প্রতি ১০০০ জীবিত জন্মে) -- ২১ জন।
- দারিদ্র্যের হার -- ২০.৫ শতাংশ।
- চরম দারিদ্র্যের হার -- ১০.৫ শতাংশ।
- স্থূল জন্ম হার (প্রতি ১০০০ জনে) -- ১৮.১ জন।
- স্থূল মৃত্যু হার (প্রতি ১০০০ জনে) -- ৪.৯ জন।
- গর্ভ নিরোধক ব্যবহারের হার -- ৬৩.৪।
- ডাক্তার ও জনসংখ্যার অনুপাত-২০১৮ -- ১ : ১৭২৪
৩১.
উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ পর্বত চূড়ায়-
  1. ক) অক্সিজেন কম
  2. খ) ঠাণ্ডা বেশি
  3. গ) বায়ুর চাপ বেশি
  4. ঘ) বায়ুর চাপ কম
সঠিক উত্তর:
ঘ) বায়ুর চাপ কম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বায়ুর চাপ কম
ব্যাখ্যা
পর্বতের চূড়ায় বায়ুর চাপ কম হওয়ার কারণে পর্বতের চূড়ায় আরোহণ করলে নাক দিয়ে রক্তপাত হতে পারে।

উৎসঃ  নবম দশম শ্রেণির জীবজ্ঞান বই।
৩২.
সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?
  1. ক) অর্ধেক হবে
  2. খ) দ্বিগুণ হবে
  3. গ) তিনগুণ হবে
  4. ঘ) চারগুণ হবে
সঠিক উত্তর:
ক) অর্ধেক হবে
উত্তর
সঠিক উত্তর:
ক) অর্ধেক হবে
ব্যাখ্যা
সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্ক অর্ধেক হবে।
সূত্রঃ এইসএসসি পদার্থবিজ্ঞান
৩৩.
পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
  1. ক) আইনস্টাইন
  2. খ) ওপেনহাইমার
  3. গ) অটোহ্যান
  4. ঘ) রোজেনবার্গ
সঠিক উত্তর:
খ) ওপেনহাইমার
উত্তর
সঠিক উত্তর:
খ) ওপেনহাইমার
ব্যাখ্যা
- যুক্তরাজ্যের বৈজ্ঞানিক মাইকেল ফ্যারাডে ডায়নামো আবিষ্কার করেন।
- আলফ্রেড নোবেল আবিষ্কার করেন ডিনামাইট;
- ওপেনহেইমার আবিষ্কার করেন পারমাণবিক বোমা; এবং
- তেজস্ক্রিয়তা আবিষ্কার করে হেনরি বেকেরেল।

সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
৩৪.
y=3x+2, y= -3x+2 এবং y= -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কি?
  1. ক) একটি সমবাহু ত্রিভুজ
  2. খ) একটি সমদ্বিবাহু ত্রিভুজ
  3. গ) একটি বিষমবাহু ত্রিভুজ
  4. ঘ) একটি সমকোণী ত্রিভুজ
সঠিক উত্তর:
খ) একটি সমদ্বিবাহু ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
খ) একটি সমদ্বিবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
y=3x+2……..(i)
y= -3x+2…….(ii)
এবং y= -2……(iii)
এখানে, (i) ও (ii) নং সমীকরণের ঢাল যথাক্রমে 3 ও -3, যাদের পরমমান সমান। সুতরাং এই রেখা দুটি সমান। কিন্তু (iii) নং রেখাটি (i) ও (ii) নং হতে ভিন্ন।
তাই সমীকরণগুলো দ্বারা গঠিত চিত্রটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
৩৫.
৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা

৩২ এর ২ ভিত্তিক লগারিদম = log232
                                          = log225
                                          = 5log22
                                          = 5 .1 
                                          = 5 

৩৬.
একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা
সমআকৃতির বৃত্তের ক্ষেত্রে এখানে 6টি বৃত্ত বা মুদ্রা লাগবে। চিত্র লক্ষ্য করুন।

৩৭.
কোনো পরীক্ষায় একটি ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০ টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলোর এক তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
  1. ক) ২০টি
  2. খ) ৩০টি
  3. গ) ৪০টি
  4. ঘ) ৫০টি
সঠিক উত্তর:
ঘ) ৫০টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০টি
ব্যাখ্যা

ধরি,
প্রশ্নের সংখ্যা = n
সে প্রথম ২০টি থেকে উত্তর করে ১৫ টি
অবশিষ্ট অংশ থেকে উত্তর করে (n-২০) × (১/৩)

প্রশ্নমতে,
১৫ + (n- ২০)× (১/৩) = n এর ৫০%
১৫ + (n- ২০) × (১/৩) = n /২
(৪৫ + n  - ২০)/৩ = n /২
(২৫ + n)/৩  = n /২
৩n = ৫০ + ২n 
৩n - ২n = ৫০ 
∴ n = ৫০

৩৮.
একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?
  1. ক) ৪৫
  2. খ) ৪৮
  3. গ) ৭৫
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
খ) ৪৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৮
ব্যাখ্যা

উত্তরের দিকে ২ মিনিটে যায় = ১ মাইল
∴ ৬০ মিনিটে যায় = ৬০/২ = ৩০ মাইল

আবার
দক্ষিণ দিকে পূর্বস্থানে ২ মাইল ফিরে আসে ১ মিনিটে
১ মাইল ফিরে আসে = ১/২ মিনিটে
∴ ৩০ মাইল ফিরে আসে = ৩০/২ = ১৫ মিনিটে।

সুতরাং মোট সময় = ৬০+১৫ = ৭৫ মিনিট
এবং মোট দূরত্ব = ৩০ + ৩০ = ৬০ মাইল

এখন,
সে ৭৫ মিনিটে যায় = ৬০ মাইল
∴ ৬০ মিনিটে যায় = ৬০×৬০/৭৫ মাইল
                            = ৪৮ মাইল।

৩৯.
[২-৩(২-৩)-১]-১ এর মান কত?
  1. ক) ৫
  2. খ) -৫
  3. গ) ১/৫
  4. ঘ) -১৫
সঠিক উত্তর:
গ) ১/৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/৫
ব্যাখ্যা
[২- ৩(২ - ৩) - ১] - ১
= [২- ৩ × (-১)-১]- ১
= [২- ৩ × (-১)]- ১
= [২ + ৩]-১
= ৫- ১
= ১/৫
৪০.
একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন ১০০π হলে ঐ ষড়ভুজের আয়তন কত?
  1. ক) ২০০
  2. খ) ২০০√২
  3. গ) ২০০√৩
  4. ঘ) ২০০√৫
সঠিক উত্তর:
গ) ২০০√৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০√৩
ব্যাখ্যা
ষড়ভুজ 6টি সমান সমবাহু ত্রিভুজে বিভক্ত।

শর্তানুসারে,
    πr² = 100π 
=> r = 10 

এখন, (√3/4)a² = ½ × a × 10 
=> a = 20/√3 

সুতরাং, ষড়ভুজের আয়তন = 6 × (√3/4) × (20/√3)² = 200√3
৪১.
বালক ও বালিকার একটি দলে নিম্নরুপে খেলা হচ্ছে। প্রথম বালক ৫ জন বালিকার সঙ্গে খেলছে, দ্বিতীয় বালক ৬ জন বালিকার সঙ্গে খেলছে। এভাবে শেষ বালক সবকটি বালিকার সঙ্গে খেলছে। যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে , তবে b এর মান কত?
  1. ক) b=g
  2. খ) b=g5
  3. গ) b=g-4
  4. ঘ) b=g-5
সঠিক উত্তর:
গ) b=g-4
উত্তর
সঠিক উত্তর:
গ) b=g-4
ব্যাখ্যা
বালকের সংখ্যা = b
বালিকার সংখ্যা = g

১ম বালক 5 জন বালিকার সাথে খেলে।
২য় বালক 6 জন  বালিকার সাথে খেলে।
------------------
অতএব, বালক ও বালিকার সংখ্যার পার্থক্য হলো  4

সুতরাং, সমীকরণ হবে b = g - 4