পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত৬১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ৬২ প্রশ্ন

.
বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
  1. ক) জনশ্রুতি
  2. খ) অনমনীয়
  3. গ) খাসমহল
  4. ঘ) তপোবন
সঠিক উত্তর:
ক) জনশ্রুতি
উত্তর
সঠিক উত্তর:
ক) জনশ্রুতি
ব্যাখ্যা
• বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলাের কোনােটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনাে পদকে বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- দশ আনন যার - দশানন।

[এখানে ‘দশ’ বা ‘আনন’ (অর্থাৎ মুখ) পদের অর্থ বোঝানো হয়নি। লঙ্কার রাজা রাবণের দশটি মাথা থাকায় তার নাম দশানন, এখানে মূলত ‘দশ আনন যার’ বলতে লঙ্কার রাজা রাবণকে বোঝানো হয়েছে।]

এরূপকিছু উদাহরণ হলো:
• জনের মুখ হতে শ্রুত যা - জনশ্রুতি।
• দশহজ পরিমাণ যার - দশগজি।
• ধর্মে বুদ্ধি যার - ধর্মবুদ্ধি।
• নীল কণ্ঠ যার - নীলকণ্ঠ।
• চার পদ আছে যার - চতুষ্পদী।

অন্যদিকে,
• ব্যাসবাক্য অনুসারে ‘অনমনীয়’ শব্দটি নঞ্ বহুব্রীহি ও নঞ্ তৎপুরুষ উভয় সমাসই হয়।
যেমন:
- নয় নমনীয় যা - অনমনীয় (নঞ্ বহুব্রীহি সমাস)।
- নয় নমনীয় - অনমনীয় (নঞ্ তৎপুরুষ) সমাস।

• খাস যে মহল - খাসমহল; কর্মধারয় সমাস।
• তপের নিমিত্ত বন - তপোবন; এটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ।

• ব্যাসবাক্য বিবেচনায় বহুব্রীহি সমাসবদ্ধ পদ হচ্ছে ‘জনশ্রুতি’। সুতরাং সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর অপশন ‘ক’ জনশ্রুতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
  1. ক) ছায়ানট
  2. খ) চক্রবাক
  3. গ) রুদ্রমঙ্গল
  4. ঘ) বালুচর
সঠিক উত্তর:
ঘ) বালুচর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বালুচর
ব্যাখ্যা
ছায়ানট, চক্রবাক ও রুদ্রমঙ্গল - কাজী নজরুল ইসলামের রচনা।
কবি জসিমউদ্‌দীনের কাব্যগ্রন্থ - বালুচর, রাখালী, ধানক্ষেত, রূপবতী, মাটির কান্না, সুচয়নী।

উৎস:  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
মুক্তিযুদ্ধবিষয়ক নাটক ---
  1. ক) সুবচন নির্বাসনে
  2. খ) রক্তাক্ত প্রান্তর
  3. গ) নূরলদীনের সারা জীবন
  4. ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
সঠিক উত্তর:
ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্যঃ
- পায়ের আওয়াজ পাওয়া যায় -- মুক্তিযুদ্ধ বিষয়ক
- নুরুলদীনের সারা জীবন -- রংপুরের কৃষক বিদ্রোহ
.
'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থটির প্রণেতা -----
  1. ক) উইলিয়াম কেরি
  2. খ) গোলকনাথ শর্মা
  3. গ) রামরাম বসু
  4. ঘ) হরপ্রসাদ রায়
সঠিক উত্তর:
গ) রামরাম বসু
উত্তর
সঠিক উত্তর:
গ) রামরাম বসু
ব্যাখ্যা
- রামরাম বসু রচিত গ্রন্থ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১)।
- এটি বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ।
- লিপিমালা - নামে তাঁর আরেকটি গ্রন্থ রয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি ভ্রমণসাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?
  1. ক) চার ইয়ারী কথা
  2. খ) পালামৌ
  3. গ) দৃষ্টিপাত
  4. ঘ) দেশে বিদেশে
সঠিক উত্তর:
ক) চার ইয়ারী কথা
উত্তর
সঠিক উত্তর:
ক) চার ইয়ারী কথা
ব্যাখ্যা
- 'চার ইয়ারী কথা'(১৯১৬) প্রমথ চৌধুরীর গল্পগ্রন্থ।
- পালামৌ বাংলা সাহিত্যের প্রথম ভ্রমন কাহিনী। রচয়িতা - সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। 
- ‘দৃষ্টিপাত’ - বিখ্যাত ভ্রমণকাহিনীর রচয়িতা - বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়। তিনি ‘যাযাবর’ ছদ্মনামে এই বইটি রচনা করেন।
- দেশে বিদেশে সৈয়দ মুজতবা আলী রচিত বিখ্যাত ভ্রমণকাহিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'আমি কিংবদন্তীর কথা বলছি' ----কবিতাটি কার লেখা?
  1. ক) শামসুর রাহমান
  2. খ) আল মাহমুদ
  3. গ) আবুল ফজল
  4. ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
সঠিক উত্তর:
ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যা
আবু জাফর ওবায়দুল্লাহ ১৯৩৪ সালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামে জন্মগ্রহণ করেন।
তার প্রথম কাব্যগ্রন্থ - সাত নরী হার।
এছাড়াও,
- কখনো রং কখনো সুখ, কোমলের চোখ ও আমি কিংবদন্তীর কথা বলছি তাঁর রচিত অন্যতম কাব্যগ্রন্থ।
- আমি কিংবদন্তীর কথা বলছি কাব্যগ্রন্থের অন্যতম কবিতা হল আমি কিংবদন্তির কথা বলছি।

তার অন্যতম কবিতা : মাগো ওরা বলে, কোন এক মাকে।

উৎস: সাহিত্য পাঠ (একাদশ-দ্বাদশ শ্রেণি)
.
কোনটি শওকত ওসমানের রচনা নয়?
  1. ক) চৌরসন্ধি
  2. খ) ক্রীতদাসের হাসি
  3. গ) ভেজাল
  4. ঘ) বনি আদম
সঠিক উত্তর:
গ) ভেজাল
উত্তর
সঠিক উত্তর:
গ) ভেজাল
ব্যাখ্যা
- 'ক্রীতদাসের হাসি'(১৯৬২), 'চৌরসন্ধি' এবং 'বনি আদম' - শওকত ওসমান রচিত উপন্যাস।
- 'ভেজাল' সুকান্ত ভট্টাচার্যের রচিত বিখ্যাত কবিতা।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা কবিতা।
.
Shakespeare's 'Measure for Measure' is a successful-----
  1. ক) tragedy
  2. খ) comedy
  3. গ) tragi-comedy
  4. ঘ) melodrama
সঠিক উত্তর:
খ) comedy
উত্তর
সঠিক উত্তর:
খ) comedy
ব্যাখ্যা
William Shakespeare's comedy:
- Measure for Measure (Dark Comedy)
- As You like It
- The Winter's Tales etc

William Shakespeare famous tragedies are:
- Romeo and Juliet
- Julius Caesar
- Othello
- King Lear
- Macbeth etc

Source: Shakespeare.com
.
He insisted ____ there. (Fill in the gap)
  1. ক) on my going
  2. খ) is to go
  3. গ) over going
  4. ঘ) to go
সঠিক উত্তর:
ক) on my going
উত্তর
সঠিক উত্তর:
ক) on my going
ব্যাখ্যা
Insist on/upon অর্থ কোনো কিছুতে জোর দেয়া। Insist on/upon এর সাথে verb এর ing form বসে।
Example:
- He insisted on my going there.
- She insists on doing everything her own way.
১০.
What would be the right antonym for 'initiative'?
  1. ক) apathy
  2. খ) indolence
  3. গ) enterprise
  4. ঘ) activity
সঠিক উত্তর:
ক) apathy
উত্তর
সঠিক উত্তর:
ক) apathy
ব্যাখ্যা
Initiative (noun):
Meaning:  The ability to assess and initiate things independently.
SYNONYMS:
- enterprise, inventiveness, resourcefulness, capability, imagination, imaginativeness, ingenuity, originality, creativity
ANTONYMS
- unimaginativeness, apathy etc

Source: Oxford Dictionary
১১.
Verb of 'Number' is:
  1. ক) number
  2. খ) enumerate
  3. গ) numbering
  4. ঘ) numerical
সঠিক উত্তর:
ক) number
উত্তর
সঠিক উত্তর:
ক) number
ব্যাখ্যা
According to The Oxford dictionary,
Number (noun) - An arithmetical value, expressed by a word, symbol, or figure, representing a particular quantity and used in counting and making calculations.
Number (Verb): Amount to (a specified figure or quantity); comprise.

So, the verb form of word 'number' is 'number'.
১২.
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী -২০১৫ সালের জুলাই মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভবনা কত?
  1. ক) 1
  2. খ) 5/7
  3. গ) 2/7
  4. ঘ) 1/7
সঠিক উত্তর:
গ) 2/7
উত্তর
সঠিক উত্তর:
গ) 2/7
ব্যাখ্যা
একটি সপ্তাহে দিন আছে 7 টি
বৃষ্টি হয়েছে 5 দিন
∴ যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা 5/7
অর্থাৎ, বুধবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 5/7
∴ বুধবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা= 1 - 5/7 = 2/7
১৩.
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
  1. ক) ১৪ টাকা
  2. খ) ৪২ টাকা
  3. গ) ১২ টাকা
  4. ঘ) ১০৫ টাকা
সঠিক উত্তর:
খ) ৪২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪২ টাকা
ব্যাখ্যা
৩ কেজি মিষ্টির মূল্য ৩ × ৩৫০ = ১০৫০ টাকা
১০০ টাকায় ভ্যাট ৪ টাকা
∴ ১০৫০ টাকায় ভ্যাট ১০৫০× ৪/১০০ = ৪২ টাকা
১৪.
যদি (25)2x+3 = 53x+6 হয় তবে x = কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) -1
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা

(25)2x+3 = 53x+6
⇒ (52)2x+3 = 53x+6
⇒ 54x+6 = 53x+6
∴ 4x + 6 = 3x + 6
⇒ 4x - 3x = 6 - 6
∴ x = 0

১৫.

চিত্র অনুসারে O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∆ABC অন্তর্লিখিত। ∠y = 112° হলে, ∠x = ?
  1. ক) 68°
  2. খ) 34°
  3. গ) 45°
  4. ঘ) 39°
সঠিক উত্তর:
খ) 34°
উত্তর
সঠিক উত্তর:
খ) 34°
ব্যাখ্যা
ΔBOC এর বহিঃস্থ ∠AOB =∠OBC + ∠OCB
এখন, ∠AOB + ∠y = 180°
∠OBC + ∠OCB + ∠y = 180°
∠x + ∠x = 180° - 112°
2∠x = 68°
∠x = 34°
১৬.
একটি বর্গক্ষেত্রের বর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) 24
  2. খ) 8
  3. গ) 16
  4. ঘ) 32
সঠিক উত্তর:
গ) 16
উত্তর
সঠিক উত্তর:
গ) 16
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের দৈর্ঘ্য x হলে, কর্ণের দৈর্ঘ্য x√2
বর্গক্ষেত্রের দৈর্ঘ্য x = 4
ক্ষেত্রফল x2 = 42
১৭.
△ABC - ∠A = 40°, ∠B = 70°, হলে △ABC কি ধরনের ত্রিভুজ?
  1. ক) সমকোণী
  2. খ) স্থুলকোণী
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) সমবাহু
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু
উত্তর
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু
ব্যাখ্যা
যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে C কোণের মান হবে (180 - 40 - 70) = 70 ডিগ্রি।
এখানে B ও C কোণ সমান, আর কোনো ত্রিভুজের দুইটি কোণ সমান ত্রিভুজতির দুইটি বাহুও সমান হবে।
তাই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে।
১৮.
x² + y² = 185, x - y = 3 এর একটি সমাধান হল:
  1. ক) (7,4)
  2. খ) (9,6)
  3. গ) (10,7)
  4. ঘ) (11,8)
সঠিক উত্তর:
ঘ) (11,8)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (11,8)
ব্যাখ্যা

x2 + y2 = 185
(x - y)2 + 2xy = 185 [ x - y = 3]
2xy = 185 - 9
2xy = 176
∴ 4xy = 352
∴ x + y = √{(x - y)2 + 4xy} = √(32 + 352)
∴ x + y = √361 = 19
x + y = 19........(1)
x - y = 3............(2)
(1) ও (2) নং যোগ করে পাই,
2x = 22
x = 11
∴ y = 8

১৯.
  1. ক) 1
  2. খ) -1
  3. গ) a - 1
  4. ঘ) a + 1
সঠিক উত্তর:
গ) a - 1
উত্তর
সঠিক উত্তর:
গ) a - 1
ব্যাখ্যা
a - [a - {a - (a - (a - 1))}]
= a - [a - {a - (a - a + 1)}]
= a - [a - {a - 1}]
= a - [a - a + 1]
= a - 1
২০.
x - 1/x = 1, x³ - 1/x³ = ?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা

x3 - 1/x3 = (x - 1/x)3 + 3x.1/x (x - 1/x)
= 13 + 3. 1
= 4

২১.
১ + ৫ + ৯ + ------------ + ৮১ = ?
  1. ক) ৯৬১
  2. খ) ৮৬১
  3. গ) ৭৬১
  4. ঘ) ৬৬১
সঠিক উত্তর:
খ) ৮৬১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৬১
ব্যাখ্যা
n তম পদ= a + (n-1)d
⇒ 81= 1 + 4n - 4 [As, d= 4]
⇒ 4n = 81 + 3 = 84
∴ n = 21
n পদের সমষ্টি Sn = n/2{2a + (n-1)d}
= 21/2{2×1 + 20×4}
= (21/2) × 82
= 861
২২.
ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
  1. ক) H
  2. খ) S
  3. গ) F
  4. ঘ) J
সঠিক উত্তর:
ক) H
উত্তর
সঠিক উত্তর:
ক) H
ব্যাখ্যা
ইংরেজি বর্ণমালার আঠারোতম অক্ষর R, এর বামদিকের ১০ম অক্ষর হবে H
২৩.
√15.6025 = ?
  1. ক) 3.85
  2. খ) 3.75
  3. গ) 3.95
  4. ঘ) 3.65
সঠিক উত্তর:
গ) 3.95
উত্তর
সঠিক উত্তর:
গ) 3.95
ব্যাখ্যা
√15.6025 = 3.95
২৪.
৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ২৮
  4. ঘ) ২৯
সঠিক উত্তর:
গ) ২৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৮
ব্যাখ্যা
এখানে দুইটি ধারা আছে।
১ম ধারা: ৩, ৪, ৫, ৬
২য় ধারা: ৭, ১৪, ২১

এখানে ৭ টি পদ আছে বিধায় ধারাটির অষ্টম সংখ্যা হবে ২য় ধারার ৪নং পদ অর্থাৎ ৭, ১৪, ২১, ২৮…
২৫.

ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে?
  1. ক) 4 kg
  2. খ) 6 kg
  3. গ) 8 kg
  4. ঘ) 10 kg
সঠিক উত্তর:
গ) 8 kg
উত্তর
সঠিক উত্তর:
গ) 8 kg
ব্যাখ্যা
ক × ৩ = ৪ × ৬
ক = ৮ কেজি
২৬.
২-এর কত শতাংশ ৮ হবে?
  1. ক) ২০০
  2. খ) ৪০০
  3. গ) ৩৪৫
  4. ঘ) ৩০০
সঠিক উত্তর:
খ) ৪০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০০
ব্যাখ্যা
ধরি, ২ এর ক শতাংশ হবে ৮
∴ ২ এর ক/১০০= ৮
বা, ২ক= ৮ × ১০০
∴ ক = ৪০০
২৭.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩, (?)
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ১৫
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা
এখানে দুইটি ধারা পাশাপাশি লিখা হয়েছে।
১ম ধারাটি : ৩, ৯, ২৭, ৮১, ২৪৩, …
২য় ধারাটি : ১০, ৮, ৬, ৪, ২, …
অর্থাৎ, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে ২য় ধারার পরবর্তী সংখ্যা ২ হবে।
২৮.

প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 36
  2. খ) 32
  3. গ) 31
  4. ঘ) 40
সঠিক উত্তর:
গ) 31
উত্তর
সঠিক উত্তর:
গ) 31
ব্যাখ্যা
নিচের সারির ১ম সংখ্যা + দুই সংখ্যার পার্থক্য = উপরের সংখ্যা।
১ম চিত্রে, 30 + (30 - 15) = 45
দ্বিতীয় চিত্রে, 25 + (25 - 19) = 31
তৃতীয় চিত্রে, 28 + (28 - 21) = 35
২৯.
নিচের কোন উক্তিটি সঠিক?
  1. ক) ১ কিলোবাইট = ১০২৪ বাইট
  2. খ) ১ মেগাবাইট = ১০২৪ বাইট
  3. গ) ১ কিলোবাইট = ১০০০ বাইট
  4. ঘ) ১ মেগাবাইট = ১০০০ বাইট
সঠিক উত্তর:
ক) ১ কিলোবাইট = ১০২৪ বাইট
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ কিলোবাইট = ১০২৪ বাইট
ব্যাখ্যা
- ১ বাইট সমান ৮ বিট
- ১ কিলোবিট = ১০২৪ বিট
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট বা ১০,৪৮,৫৭৬ বাইট বা ১০২৪×১০২৪ বাইট।
সুত্রঃ আইসিটি নবম-দশম শ্রেণি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি(মাহবুবুর রহমান)।
৩০.
Wi-fi কোন স্ট্যান্ডর্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
  1. ক) IEEE 802.11
  2. খ) IEEE 804.11
  3. গ) IEEE 803.11
  4. ঘ) IEEE 806.11
সঠিক উত্তর:
ক) IEEE 802.11
উত্তর
সঠিক উত্তর:
ক) IEEE 802.11
ব্যাখ্যা
ওয়াই-ফাই হচ্ছে একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে।
WiFi এর প্রাথমিক স্ট্যান্ডার্ড ছিলো IEEE 802.11B, এরপরের দ্রুততর সংস্করণের নাম ছিলো IEEE 802.11G এবং সর্বশেষ WiFi 6 নামে পরিচিত স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11ax।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান এবং tp-link.com
৩১.
Boolean Algebra - এর নিচের কোনটি সঠিক?
  1. ক) A + Ā = 1
  2. খ) A . A = 1
  3. গ) A + A = 2A
  4. ঘ) উপরের কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) A + Ā = 1
উত্তর
সঠিক উত্তর:
ক) A + Ā = 1
৩২.
Mobile Phone -এর কোনটি input device নয়?
  1. ক) Keypad
  2. খ) Touch Screen
  3. গ) Camera
  4. ঘ) Power Supply
সঠিক উত্তর:
ঘ) Power Supply
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Power Supply
ব্যাখ্যা
Mobile Phone এর input device হলো keypad, touchscreen, camera etc.
Power Supply মূলত output device.
৩৩.
কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়?
  1. ক) বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার কাজে
  2. খ) দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
  3. গ) এটি নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতই কাজ করে
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
উত্তর
সঠিক উত্তর:
খ) দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
ব্যাখ্যা
বিভিন্ন প্রটোকল ব্যবহার করে বিভিন্ন এপ্লিকেশনের মধ্যে যোগাযোগ রক্ষা করে একটি প্রটোকলের সাথে অন্য একটি প্রটোকল যুক্ত করতে গেটওয়ে ব্যবহার করা হয়। গেটওয়ে এর কাজ হচ্ছে একটি নেটওয়ার্কের সাথে আরেকটি নেটওয়ার্ক যুক্ত করা।
৩৪.
বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
  1. ক) দ্রাবিড়
  2. খ) নেগ্রিটো
  3. গ) ভোটচীন
  4. ঘ) অষ্ট্রিক
সঠিক উত্তর:
ঘ) অষ্ট্রিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অষ্ট্রিক
ব্যাখ্যা
জাতিতাত্ত্বিক নৃবিজ্ঞানীদের মতে পৃথিবীর চারটি প্রধান নরগোষ্ঠীর প্রতিটির কোনো না কোনো শাখার আগমন ঘটেছে বাংলায়। নরগোষ্ঠীগুলি হলো নিগ্রীয়, মঙ্গোলীয়, ককেশীয় ও অষ্ট্রেলীয়। মনে করা হয় যে, বাংলার প্রাচীন জনগুলির মধ্যে অষ্ট্রিক ভাষীরাই সবচেয়ে বেশি।
উৎসঃ বাংলাপিডিয়া
৩৫.
বাংলার ' ছিয়াত্তরের মন্বন্তর' - এর সময় কাল:
  1. ক) ১৭৭০ খ্রিস্টাব্দ
  2. খ) ১৭৬০ খ্রিস্টাব্দ
  3. গ) ১৭৬৫ খ্রিস্টাব্দ
  4. ঘ) ১৭৫৬ খ্রিস্টাব্দ
সঠিক উত্তর:
ক) ১৭৭০ খ্রিস্টাব্দ
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭৭০ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা
ছিয়াত্তরের মন্বন্তর নামক দুর্ভিক্ষ ঘটেছিল ১৭৭০ খ্রিস্টাব্দে (বাংলা সন ১১৭৬)। তখন ছিল আঠারো শতকের চরম অর্থনৈতিক মন্দার বছর।
উৎসঃ বাংলাপিডিয়া
৩৬.
৬ দফা দাবি পেশ করা হয় :
  1. ক) ১৯৭০ সালে
  2. খ) ১৯৬৬ সালে
  3. গ) ১৯৬৫ সালে
  4. ঘ) ১৯৬৯ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৬৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৬৬ সালে
ব্যাখ্যা
পশ্চিম পাকিস্তানের বিরোধীদলীয় নেতারা তাসখন্দ-উত্তর রাজনীতির গতিধারা নিরূপণের উদ্দেশ্যে ১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি লাহোরে এক জাতীয় সম্মেলন আহবান করেন। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে শেখ মুজিবুর রহমান সম্মেলনে যোগদানের জন্য ৪ ফেব্রুয়ারি লাহোর পৌঁছেন। পরদিন সাবজেক্ট কমিটির সভায় তিনি পূর্ব পাকিস্তানের জনগণের দাবি হিসেবে ‘ছয়দফা’ প্রস্তাব পেশ করেন এবং তা সম্মেলনের আলোচ্যসূচির অন্তর্ভুক্ত করার দাবি জানান। কিন্তু সম্মেলনের উদ্যোক্তারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং পরদিন পশ্চিম পাকিস্তানি পত্রপত্রিকায় ছয়দফার বিবরণ ছাপিয়ে শেখ মুজিবকে বিচ্ছিন্নতাবাদীরূপে চিত্রিত করা হয়। ফলে শেখ মুজিব ৬ ফেব্রুয়ারির সম্মেলন বর্জন করেন।
উৎসঃ বাংলাপিডিয়া।
৩৭.
বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো :
  1. ক) ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগের আন্দোলন
  2. খ) পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন
  3. গ) প্রেসিডেন্ট ইয়াহহিয়ার পদত্যাগ আন্দোলন
  4. ঘ) মার্শাল 'ল' পদত্যাগের আন্দোলন
সঠিক উত্তর:
খ) পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
খ) পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন
ব্যাখ্যা
আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের আহবানে ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সারাদেশে হরতাল পালিত হয়। ৩ মার্চ পল্টন ময়দানের বিশাল জনসভায় তিনি সারা পূর্ব বাংলায় সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। এই আন্দোলনের পটভূমিতে বঙ্গবন্ধু ৭ মার্চ রেসকোর্স ময়দানে সমবেত উত্তাল জনসমুূদ্রে জাতির উদ্দেশ্যে তাঁর ঐতিহাসিক ভাষণ দান করেন।
উৎসঃ বাংলাপিডিয়া
৩৮.
MDG-এর অন্যতম লক্ষ্য কি?
  1. ক) দেশ থেকে পোলিও নির্মূল
  2. খ) HIV / AIDS নির্মূল করা
  3. গ) যক্ষ্মা নির্মূল করা
  4. ঘ) ক্ষুধা ও দারিদ্র্য দূর করা
সঠিক উত্তর:
ঘ) ক্ষুধা ও দারিদ্র্য দূর করা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্ষুধা ও দারিদ্র্য দূর করা
ব্যাখ্যা
First goal of MDG is to “Eradicate extreme poverty and hunger”. “Combat HIV/AIDS, malaria and other diseases” is sixth among eight goals.
Source: undp.org
৩৯.
মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়?
  1. ক) ২৫ মার্চ ১৯৭১
  2. খ) ২৬ মার্চ ১৯৭১
  3. গ) ১৪ ডিসেম্বর ১৯৭১
  4. ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭১
সঠিক উত্তর:
গ) ১৪ ডিসেম্বর ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪ ডিসেম্বর ১৯৭১
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধকালীন ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়। ১৪ ডিসেম্বর রাতে ঢাকায় দুই শতেরও বেশি বুদ্ধিজীবীকে তাঁদের বাড়ি থেকে তুলে নেয়া হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে বাঙালি বুদ্ধিজীবী নিধন ইতিহাসের নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ।
উৎসঃ বাংলাপিডিয়া
৪০.
বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?
  1. ক) ১৭ টি
  2. খ) ২০ টি
  3. গ) ৬৪ টি
  4. ঘ) ১৯ টি
সঠিক উত্তর:
ঘ) ১৯ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯ টি
ব্যাখ্যা
- ১৯৪৭ সালে ভারত ভাগের সময় পূর্ব বাংলা ভূখন্ডে মোট ১৭টি জেলা ছিলো।
- দেশ ভাগের পূর্বে পূর্ব বাংলা অংশে ১৫ টি জেলা ছিল। ১৯৪৭ সালে দেশভাগের সময় নদীয়া জেলা থেকে বৃহত্তর কুষ্টিয়াকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়। ফলে জেলার সংখ্যা হয় ১৬ টি।
- পরবর্তীতে গণভোটের মাধ্যমে বৃহত্তর সিলেট পাকিস্তানে যোগদান করলে জেলা হয় ১৭ টি।

- পাকিস্তান শাসনাধীন সময়ে ১৯৬৯ সালে ঢাকা জেলা থেকে টাঙ্গাইল ও বরিশাল জেলা থেকে পটুয়াখালী জেলার সৃষ্টি হয়। ফলে স্বাধীনতার পূর্বে বৃহত্তর জেলার সংখ্যা দাঁড়ায় ১৯টি
- বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় বৃহত্তর জেলা ছিলো - ১৯টি।
- পরবর্তীতে বিভিন্ন সময়ে বিশেষত: ১৯৮৪ সালে প্রশাসনিক সংস্কার ও সরকারি সেবা জনগণের জন্য সহজলভ্য করার জন্য বাংলাদেশকে ৬৪ জেলায় ভাগ করা হয়।

এই প্রশ্নের ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ বলা আছে - তাই বাংলাদেশ স্বাধীনের সময় হিসাব ধরে, সঠিক উত্তর হিসাবে ১৯টি ধরা হচ্ছে।
৪১.
বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?
  1. ক) পুটিয়া, রাজশাহী
  2. খ) নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
  3. গ) লালপুর, নাটোর
  4. ঘ) ঈশ্বরদী, পাবনা
সঠিক উত্তর:
গ) লালপুর, নাটোর
উত্তর
সঠিক উত্তর:
গ) লালপুর, নাটোর
ব্যাখ্যা
নাটোরের লালপুর বাংলাদেশের উষ্ণতম স্থান। নাটোর জেলা গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু এলাকায় অবস্থিত। উষ্ণ ও আর্দ্র জলবায়ু হলেও এ জেলা বাংলাদেশের চরমভাবাপন্ন এলাকাগুলোর মধ্যে অন্যতম। এ জেলার লালপুরে গ্রীষ্মকালে মাঝে মাঝে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেন্টিগ্রেড ও শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রী সেন্টিগ্রেড রেকর্ড হয়ে থাকে।
সুত্রঃ natore.gov.bd
৪২.
বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
  1. ক) ১৭ জানুয়ারি ১৯৭২
  2. খ) ২৬ মার্চ ১৯৭১
  3. গ) ১৬ ডিসেম্বর ১৯৭১
  4. ঘ) ২১ ফেব্রুয়ারি ১৯৭২
সঠিক উত্তর:
ক) ১৭ জানুয়ারি ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭ জানুয়ারি ১৯৭২
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়।
সূত্র: prothomalo.com
৪৩.
ECNEC - এর চেয়ারম্যান বা সভাপতি কে?
  1. ক) অর্থমন্ত্রী
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) পরিকল্পনামন্ত্রী
  4. ঘ) স্পীকার
সঠিক উত্তর:
খ) প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কাউন্সিল বা ECNEC-এর সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিকল্প সভাপতি অর্থমন্ত্রী।
অপরদিকে NEC-এর সভাপতি প্রধানমন্ত্রী এবং সহ-সভাপতি পরিকল্পনামন্ত্রী।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম ও দশম শ্রেণী।
৪৪.
(তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমান সময়ে প্রযোজ্য নয়।)
বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি?
  1. ক) যুদ্ধপরাধীদের বিচার
  2. খ) সমুদ্রসীমা বিজয়
  3. গ) বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  4. ঘ) বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি
অনির্ধারিত
৪৫.
লাওসের (Laos) সরকারি নাম কি?
  1. ক) The Lao People's Democratic Republic
  2. খ) Republic of Laos
  3. গ) Kingdom of Laos
  4. ঘ) Democratic Republic of Laos
সঠিক উত্তর:
ক) The Lao People's Democratic Republic
উত্তর
সঠিক উত্তর:
ক) The Lao People's Democratic Republic
ব্যাখ্যা
Laos is officially The Lao People's Democratic Republic.
Source: britannica.com
৪৬.
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
  1. ক) ৮০ বিলিয়ন ডলার
  2. খ) ১০০ বিলিয়ন ডলার
  3. গ) ১৫০ বিলিয়ন ডলার
  4. ঘ) ২০০ বিলিয়ন ডলার
সঠিক উত্তর:
খ) ১০০ বিলিয়ন ডলার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০ বিলিয়ন ডলার
ব্যাখ্যা

UNFCCC এর উদ্যোগে কপ - ১৬ সম্মেলনে ২০১০ সালে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে Green Climate Fund গঠিত হয়।

2009: The general concept for GCF is first proposed at the Conference of the Parties (COP) to the UNFCCC in Copenhagen, Denmark (COP 15).
2010: The COP in Cancun, Mexico (COP 16), decides to establish GCF.
Source:
https://www.greenclimate.fund/about/timeline

এর প্রধান কার্যালয় দক্ষিণ কোরিয়ার ইনচেন শহরে অবস্থিত।
এর আকার হবে - ১০০ বিলিয়ন মার্কিন ডলার যা সরবরাহ করবে বিশ্বের উন্নত দেশ সমূহ এবং এই ফান্ড থেকে জলবায়ু পরিবর্তনের ঝুকিতে থাকা দরিদ্র্য ও উন্নয়শীল দেশ সমূহকে অর্থসংস্থান করা হবে।
এই ফান্ড থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা প্রদান করা হয়।
এছাড়া উন্নয়নশীল বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশের জন্যেও GCF ফান্ড থেকে সহায়তা প্রদান করা হয়।
উন্নত দেশসমূহ এ ফান্ডে অর্থ সহায়তা দিয়ে থাকে।
(সূত্রঃ Green Climate Fund ওয়েবসাইট)

In 2009 at COP 15 in Copenhagen, in decision 2/CP.15, in the context of meaningful mitigation actions and transparency on implementation, developed countries decided to commit to a goal of mobilizing jointly USD 100 billion dollars a year by 2020 to address the needs of developing countries. Parties decided that this funding would come from a wide variety of sources, public and private, bilateral and multilateral, including alternative sources of finance, and that new multilateral funding for adaptation would be delivered through effective and efficient fund arrangements, with a governance structure providing for equal representation of developed and developing countries.
Source: un.org

৪৭.
Yalta Conference--এর একটি লক্ষ্য ছিল:
  1. ক) বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়
  2. খ) জিব্রালটার প্রণালীর সুরক্ষা
  3. গ) জাতিসংঘ প্রতিষ্ঠা
  4. ঘ) যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান
সঠিক উত্তর:
গ) জাতিসংঘ প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
গ) জাতিসংঘ প্রতিষ্ঠা
ব্যাখ্যা
ইয়াল্টা কনফারেন্সঃ 
- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ গঠনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন -
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট - ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
- সোভিয়েত নেতা - জোসেফ স্টালিন
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী - উইনস্টন চার্চিল
এই সম্মেলনে জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যদের 'ভেটো' ক্ষমতা দেওয়া হয়।

উৎসঃ ব্রিটানিকা ও হিস্টরি.কম।
৪৮.
'War and Peace' উপন্যাসের রচয়িতা -----
  1. ক) লিও টলস্টয়
  2. খ) ডেভিড রিকার্ডো
  3. গ) কার্ল মার্কস
  4. ঘ) জেন অস্টিন
সঠিক উত্তর:
ক) লিও টলস্টয়
উত্তর
সঠিক উত্তর:
ক) লিও টলস্টয়
ব্যাখ্যা
Leo Tolstoy:
- Russian author, a master of realistic fiction, and one of the world’s greatest novelists. 
- Tolstoy is best known for his two longest works, War and Peace (1865–69) and Anna Karenina (1875–77), which are commonly regarded as among the finest novels ever written. 

Source: Britannica
৪৯.
আন্তর্জাতিক রেড ক্রস-এর সদর দপ্তর :
  1. ক) ভিয়েনা
  2. খ) জেনেভা
  3. গ) প্যারিস
  4. ঘ) লন্ডন
সঠিক উত্তর:
খ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
খ) জেনেভা
ব্যাখ্যা

রেডক্রসের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
Source: icrc.org

The International Committee of the Red Cross (ICRC) is an international human rights organization. Its purpose is to protect and co-operate with human rights during conflicts and other persecutions.

It is an independent and non-partisan organization founded in 183.
It is headquartered in Geneva, Switzerland.
Its founder is Henry Durant.
The signatories to the Geneva Conventions have mandated the Red Cross to work on human rights.
Source- icrc.org website.

৫০.
IAEA -এর সদর দপ্তর হচ্ছে :
  1. ক) জেনেভা
  2. খ) ভিয়েনা
  3. গ) ওয়াশিংটন
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
খ) ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
খ) ভিয়েনা
ব্যাখ্যা
- IAEA এর সদরদপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA-International Atomic Energy Agency) বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার নাগরিক রাফায়েল মারিয়ানো গ্রসি।
- ২০১৯ সালের ৩ ডিসেম্বর তিনি সংস্থাটির ৭ম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

(তথ্যসূত্রঃ IAEA ওয়েবসাইট)
 
৫১.
২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায় ----
  1. ক) ১০০-২০০ কি.মি
  2. খ) ৩০০-৪০০ কি.মি
  3. গ) ৭০০-৮০০ কি.মি
  4. ঘ) ৯০০-১০০০ কি.মি
সঠিক উত্তর:
গ) ৭০০-৮০০ কি.মি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭০০-৮০০ কি.মি
ব্যাখ্যা
Indian Ocean tsunami waves travelled at speeds of up to 800km/h.
Source: bbc.com
 
৫২.
সমুদ্রপৃষ্ঠ ৪৫ সে.মি বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে climate refugee হবে?
  1. ৩ কোটি
  2. ৩.৫ কোটি
  3. ৪ কোটি
  4. ৪.৫ কোটি
সঠিক উত্তর:
৩.৫ কোটি
উত্তর
সঠিক উত্তর:
৩.৫ কোটি
ব্যাখ্যা

climate refugee:
- মেরু অঞ্চল এবং পর্বতশৃঙ্গের জমে থাকা বরফ দ্রুত গলতে থাকার কারণে জাতিসংঘের আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেল (আইপিসিসি) এর মতে ২০৫০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিটার বাড়তে পারে।
- আর এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ৩.৫ কোটি মানুষ।

অন্যদিকে,
- তাপমাত্রা বৃদ্ধির বর্তমান হার অব্যাহত থাকলে ২১০০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১১ থেকে ৩৮ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
- গ্রিনল্যান্ড ও পশ্চিম অ্যান্টার্কটিকায় বড়সড় কোনো ভাঙন দেখা দিলে এটা আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে।
 - পৃথিবীর দুই-তৃতীয়াংশ মানুষ সমুদ্রোপকূল থেকে ১০০ কিলোমিটারের মধ্যে বসবাস করে।
- তাই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

৫৩.
বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে?
  1. ক) ৩০%
  2. খ) ৪০%
  3. গ) ৫০%
  4. ঘ) ৬০%
সঠিক উত্তর:
ক) ৩০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০%
ব্যাখ্যা
জলবায়ু তহবিল নিয়ে যত কথা - ডয়েচেভেলে
৫৪.
শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি?
  1. ক) স্বীকৃতি
  2. খ) স্নেহ
  3. গ) সাফল্য
  4. ঘ) উল্লেখিত সবকটি
সঠিক উত্তর:
ঘ) উল্লেখিত সবকটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উল্লেখিত সবকটি
ব্যাখ্যা
শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে স্বীকৃতি, স্নেহ, সাফল্য সবগুলোই জরুরি।
শিশুর সাফল্যকে অভিনন্দন জানিয়ে, শিশুকে আদর ও স্নেহ করে এবং শিশুর চাওয়া-পাওয়া কে স্বীকৃতি দিয়ে শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করা যায়।
৫৫.
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
  1. ক) OPT
  2. খ) NOON
  3. গ) SOS
  4. ঘ) OTTO
সঠিক উত্তর:
ঘ) OTTO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) OTTO
ব্যাখ্যা
OTTO এর আয়নায় প্রতিফলনও OTTO.
৫৬.
বায়ুমণ্ডলে শতকরা কতভাগ আর্গন বিদ্যমান?
  1. ক) ৭৮.০
  2. খ) ০.৮
  3. গ) ০.৪১
  4. ঘ) ০.৩
সঠিক উত্তর:
খ) ০.৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.৮
ব্যাখ্যা

আয়তন অনুযায়ী বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানের শতকরা পরিমাণ-
নাইট্রোজেন- ৭৮.০২%
অক্সিজেন- ২০.৭১%
আর্গন - ০.৮০%
কার্বন ডাই অক্সাইড- ০.০৩%
জলীয় বাষ্প- ০.৪১%
অন্যান্য গ্যাসসমূহ- ০.০২%
ধূলিকণা ও কণিকা- ০.০১%

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৫৭.
ভাইরাসজনিত রোগ নয় কোনটি?
  1. ক) জন্ডিস
  2. খ) এইডস
  3. গ) নিউমোনিয়া
  4. ঘ) চোখ ওঠা
সঠিক উত্তর:
গ) নিউমোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) নিউমোনিয়া
ব্যাখ্যা

নিউমোনিয়া হলো ব্যাকটেরিয়া জনিত রোগ। এ রোগের জীবাণুর নাম হলো স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়া।

অন্যদিকে জন্ডিস, এইডস এবং চোখ ওঠা হল ভাইরাস জনিত রোগ।

৫৮.
কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই-অক্সাইড বাতাসে আসে?
  1. ক) ডিজেল
  2. খ) পেট্রোল
  3. গ) অকটেন
  4. ঘ) সিএনজি
সঠিক উত্তর:
ক) ডিজেল
উত্তর
সঠিক উত্তর:
ক) ডিজেল
ব্যাখ্যা

ডিজেল পোড়ালে সালফার ডাই-অক্সাইড বাতাসে আসে।
Source: eia.gov

সালফারযুক্ত ডিজেল জ্বালানি হিসেবে ব্যবহার করলে এর দহন প্রক্রিয়ায় সালফারের জারন থেকে সালফার অক্সাইড উৎপন্ন ও নির্গত হয়।
সালফার ডাই অক্সাইড এর পরিমাণ বেশি হবে না কম হবে তা ডিজেলে উপস্থিত সালফারের উপর নির্ভর করে।
(http://doe.portal.gov.bd)

জেনে রাখা ভাল,
অন্যদিকে ডিজেল একটি হাইড্রোকার্বন হওয়ায় এটির দহনে সবসময়ই কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়। সকল হাইড্রোকার্বনই এমন দহন বিক্রিয়া দেয়।
যুক্ত্রাষ্ট্রের Energy Information Administration (EIA) এর তথ্যমতে, ২০১৮ সালে ডিজেল পোড়ানোর কারণে ৪৬১ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড (CO2) নির্গত হয়েছে। যা ঐ বৎসরে যুক্তরাষ্ট্রের মোট কার্বন ডাই অক্সাইড নিঃসরণের শতকরা ৯ ভাগ।
(https://www.eia.gov)
প্রশ্ন - কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই-অক্সাইড বাতাসে আসে? উত্তরঃ ডিজেল।
সালফার ডাই অক্সাইড বায়ুমন্ডলে যুক্ত হওয়ার পরিমাণ নির্ভর করে ডিজেলের সাথে সালফারের উপস্থিতির উপর।

তবে, মনে রাখতে হবে, ডিজেল পোড়ালে সবচেয়ে বেশি বায়ুমন্ডলে যুক্ত হয়- কার্বন ডাই অক্সাইড।
প্রশ্ন - ডিজেল পোড়ালে সবচেয়ে বেশি কোন গ্যাসটি বায়ুমণ্ডলে যুক্ত হয়?
উত্তর হবে - কার্বন ডাই অক্সাইড

Sources: Bangladesh Govt. & U.S. Energy Information Administration (EIA) Websites.

৫৯.
মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় -
  1. ক) শব্দশক্তি
  2. খ) তড়িৎশক্তি
  3. গ) আলোকশক্তি
  4. ঘ) চৌম্বকশক্তি
সঠিক উত্তর:
খ) তড়িৎশক্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) তড়িৎশক্তি
ব্যাখ্যা
• তড়িৎশক্তি (বা বিদ্যুৎ শক্তি) মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- মোবাইল টেলিফোন সিস্টেমে, আমাদের কথাবার্তা (শব্দ সিগন্যাল) প্রথমে বিদ্যুৎ সিগন্যালে রূপান্তরিত হয় এবং তারপর এই বিদ্যুৎ সিগন্যাল ওয়্যারলেস মাধ্যমে রেডিও তরঙ্গ হিসেবে প্রেরণ করা হয়।
- টেলিফোনের লাইনের মধ্যে (যেমন ল্যান্ডলাইন) সরাসরি বিদ্যুৎ সিগন্যাল প্রবাহিত হয়।

মোবাইল টেলিফোনের সিস্টেমে যে তড়িৎশক্তি প্রবাহিত হয়, তার সম্পূর্ণ প্রক্রিয়া নিম্নরূপ:

১. ভয়েস টু ইলেকট্রিক্যাল সিগন্যাল রূপান্তর:
- যখন আপনি মোবাইল ফোনে কথা বলেন, তখন আপনার কণ্ঠস্বর (শব্দ তরঙ্গ) মোবাইলের মাইক্রোফোনে পড়ে। মাইক্রোফোন এই শব্দ তরঙ্গকে তড়িৎ সিগন্যালে রূপান্তরিত করে।

২. অ্যানালগ থেকে ডিজিটাল রূপান্তর:
- এই তড়িৎ সিগন্যাল প্রথমে অ্যানালগ ফরম্যাটে থাকে। ফোনের ভেতরে ADC (Analog-to-Digital Converter) এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে (বাইনারি কোড - 0 এবং 1 এর সিরিজ) রূপান্তরিত করে।

৩. ডিজিটাল সিগন্যাল প্রসেসিং:
- এই ডিজিটাল সিগন্যাল এরপর প্রসেস হয় - এর মধ্যে কম্প্রেশন (ডাটা সাইজ কমানো), এনক্রিপশন (সুরক্ষার জন্য), এবং সিগন্যাল এনহ্যান্সমেন্ট (শব্দের মান উন্নত করা) অন্তর্ভুক্ত।

৪. রেডিও তরঙ্গে রূপান্তর:
- এই প্রক্রিয়াকৃত ডিজিটাল সিগন্যাল পরে মোবাইলের ট্রান্সমিটার দ্বারা রেডিও তরঙ্গে (বিদ্যুতচুম্বকীয় তরঙ্গ) রূপান্তরিত হয়, যা মোবাইল টাওয়ারে প্রেরিত হয়।

৫. সিগন্যাল ট্রান্সমিশন:
- মোবাইল টাওয়ার এই রেডিও তরঙ্গ গ্রহণ করে এবং তারপর তড়িৎ সিগন্যালে রূপান্তরিত করে।
- এই তড়িৎ সিগন্যাল টেলিকম নেটওয়ার্কের মাধ্যমে প্রবাহিত হয় - যা ফাইবার অপটিক কেবল, কপার কেবল বা মাইক্রোওয়েভ লিংকের মাধ্যমে হতে পারে।
- নেটওয়ার্কের মধ্যে, সিগন্যাল মোবাইল স্যুইচিং সেন্টার (MSC) দ্বারা প্রক্রিয়াকৃত হয়, যেখানে সিগন্যাল রাউটিং ও প্রসেসিং হয়।

৬. প্রাপকের দিকে:
- প্রাপকের নিকটবর্তী মোবাইল টাওয়ার থেকে আবার রেডিও তরঙ্গ হিসেবে সিগন্যাল প্রেরিত হয়।
- প্রাপকের মোবাইল ফোন এই রেডিও তরঙ্গ গ্রহণ করে এবং আবার তড়িৎ সিগন্যালে রূপান্তরিত করে।
- ডিজিটাল থেকে অ্যানালগ রূপান্তরের পর, স্পিকারের মাধ্যমে এই তড়িৎ সিগন্যাল আবার শব্দে পরিণত হয়।
- তাই, সমগ্র প্রক্রিয়াটিতে শব্দ→তড়িৎ→রেডিও তরঙ্গ→তড়িৎ→রেডিও তরঙ্গ→তড়িৎ→শব্দ এই রূপান্তর চক্র চলে।
- যদিও রেডিও তরঙ্গ ওয়্যারলেস মাধ্যমে প্রবাহিত হয়, তবুও নেটওয়ার্কের অভ্যন্তরীণ সিস্টেমে সিগন্যাল তড়িৎশক্তি হিসেবেই প্রবাহিত হয়।
৬০.
কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
  1. ক) সাদা
  2. খ) কালো
  3. গ) হলুদ
  4. ঘ) লাল
সঠিক উত্তর:
ঘ) লাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লাল
ব্যাখ্যা
আলাের বিক্ষেপণ নির্ভর করে এর রং ও তরঙ্গদৈর্ঘ্যের উপর।
আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ তত কম হয়।
লাল রঙের আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি তাই এর বিক্ষেপণ কম। তাই লাল আলো অনেক দূর থেকে দেখা যায়। সে জন্য উঁচু টাওয়ার বা বিল্ডিং এর উপর লাল রঙের বাতি জ্বালানো হয় যাতে বিমান বা হেলিকপ্টার নিচ দিয়ে উড়ে যাবার সময় অনেক দূর থেকে দেখে সতর্ক হতে পারে।
উৎসঃ পদার্থবিজ্ঞান, এইচএসসি প্রােগ্রাম, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
'Power : A New Social Analysis' গ্রন্থটি কার লেখা?
  1. ক) ম্যাকিয়াভেলি
  2. খ) হবস
  3. গ) লক
  4. ঘ) রাসেল
সঠিক উত্তর:
ঘ) রাসেল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাসেল
ব্যাখ্যা

Power : A New Social Analysis গ্রন্থটির রচয়িতা ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল।
বইটি ১৯৩০ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থের মূল বিষয় হচ্ছে মানুষের চূড়ান্ত লক্ষ্য হলো ক্ষমতা অর্জন করা।
সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

তার রচিত অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে:
- The Conquest of Happiness
- Poitical Ideals
- The Analysis of Mind প্রভৃতি।
বার্ট্রান্ড রাসেল দার্শনিক হয়েও সাহিত্যে অবদানের জন্যে ১৯৫০ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

৬২.
সুশাসনের পূর্বশর্ত হচ্ছে -
  1. ক) অর্থনৈতিক উন্নয়ন
  2. খ) অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
  3. গ) সামাজিক উন্নয়ন
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
খ) অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
উত্তর
সঠিক উত্তর:
খ) অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
ব্যাখ্যা

অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ছাড়া সুশাসন অর্জন করা সম্ভব হবে না। তাই এদেরকে সুশাসনের পূর্বশর্ত বিবেচনা করা হয়।

খ অপশনে ক ও গ দুটোই আছে।
তাই, খ ধরলেই সঠিক উত্তর হয়ে যায়। (অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন)

কিন্তু, ঘ) ধরলে উত্তর হয় এরকম - অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক সামাজিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন। (বাহুল্য)