পরীক্ষা আর্কাইভ

NTRCA জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাUnlistedতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৬২
সিলেবাস
রিভিশন পরীক্ষা-১৩ সিলেবাস: ৬ষ্ঠ-১৭তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা (কলেজ পর্যায়) এই ৬ষ্ঠ-১৭তম শিক্ষক নিবন্ধন (NTRCA) (কলেজ পর্যায়) পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে। তাই প্রশ্ন ও ব্যাখ্যা আর্কাইভ থেকে ভালো করে পড়ে নিন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA জব সল্যুশন - রিভিশন

Unlisted · তারিখ অনির্ধারিত · ৬২ প্রশ্ন

.
কোনটি অশুদ্ধ বানান?
  1. সান্ত্বনা
  2. শকট 
  3. সন্তোষ
  4. সন্তোষ্ট
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান: সন্তোষ্ট।
• শুদ্ধ বানান: সন্তুষ্ট (বিশেষণ পদ), 
- এটি সংস্কৃত শব্দ।
যার অর্থ: তৃপ্ত, আনন্দিত, প্রসন্নচিত্ত। 

অন্যদিকে,
• সান্ত্বনা (বিশেষ্য),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = সান্ত্বন+আ।
অর্থ: আশ্বাস বা আশা দিয়ে শান্তকরণ, প্রবোধদান। 

• শকট (বিশেষ্য), 
- এটি সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = √শক্‌+অট।
অর্থ: 
- গাড়ি, যান। 
- কংসের অনুচর অসুর

• সন্তোষ (বিশেষ্য), 
- এটি সংস্কৃত শব্দ। 
অর্থ: তুষ্টি, তৃপ্তি, আনন্দ, হর্ষ, খুশি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
মাত্রার উপর ভিত্তি করে বর্ণসমূহকে কয়ভাগে ভাগ করা যায়?
  1. ২ ভাগে
  2. ৩ ভাগে
  3. ৪ ভাগে
  4. ৫ ভাগে
ব্যাখ্যা
• উপযুক্ত বর্ণসমূহকে মাত্রার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়। 

⇒ মাত্রাহীন বর্ণ: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০ টি।
- এর মধ্যে স্বরবর্ণ ৪টি (এ, ঐ, ও, ঔ) এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ,ঁ)। 

⇒অর্ধমাত্রার বর্ণ: বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮টি।
- এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)। 

⇒ পূর্ণমাত্রার বর্ণ: বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ ৩২টি।
- এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
‘ঝড়ো কাক’ বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অনিষ্টকারী
  2. সর্বনাশ
  3. নষ্ট করা
  4. বিপর্যস্ত অবস্থা
ব্যাখ্যা
• ‘ঝড়ো কাক’ বাগধারার অর্থ = বিপর্যস্ত অবস্থা।

অন্যদিকে,
- ‘বিষবৃক্ষ’ বাগধারার অর্থ = অনিষ্টকারী।
- ‘ভরাডুবি’ বাগধারার অর্থ = সর্বনাশ।
- ‘মাথা খাওয়া’ বাগধারার অর্থ = নষ্ট করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পয়োনিধি
  2. তোয়ধর
  3. বারিধি
  4. নীলাম্বু
ব্যাখ্যা
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ: জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি। 

অন্যদিকে,
• সমুদ্র শব্দের সমার্থক শব্দ:
সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
সংস্কৃত-ব্যুৎপত্তি সম্পন্ন মানুষের ভাষাকে 'সাধুভাষা' বলে প্রথম অভিহিত করেন-
  1. রাজা রামমোহন রায়
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. ডক্টর মুহম্মদ এনামুল হক
  4. অক্ষয় কুমার দত্ত
ব্যাখ্যা
• সাধু ভাষারীতি:
যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের এবং আঞ্চলিকতামুক্ত তা-ই সাধু ভাষারীতি।
যেমন: ‘এক ব্যক্তির দুইটি পুত্র ছিল।'

- সাধু ভাষা বাংলা ভাষার একটি প্রাচীন লিখিত রূপ।
- বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগে পদ্যই ছিল ভাব প্রকাশের প্রধান বাহন। মধ্যযুগে কতিপয় ক্ষেত্রে চিঠিপত্র, দলিল-দস্তাবেজে গদ্যের ব্যবহার দেখা গেলেও তা ছিল খুবই সীমিত।
- ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলা গদ্যে গ্রন্থ প্রণয়নের প্রয়ােজন দেখা দেয়। ১৮০০ খ্রিষ্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে গদ্যচর্চা শুরু হয়। সেদিনকার গদ্য লেখকগণ গদ্যগ্রন্থ রচনা করতে গিয়ে তারা মূলত নির্ভর করলেন সাধুজনের মধ্যে ব্যবহৃত সংস্কৃত ভাষার ওপর।
- এভাবে উনিশ শতকে বাংলা গদ্যের যে লিখিত রূপ গড়ে ওঠে, তার নাম দেওয়া হয় সাধু ভাষা।

সংস্কৃত-ব্যুৎপত্তি সম্পন্ন মানুষের ভাষাকে 'সাধুভাষা' বলে প্রথম অভিহিত করেন - রাজা রামমোহন রায়।
⇒ সাধু ভাষা সম্পর্কে ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় লিখেছেন, 'সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি। এর চর্চা সর্বত্র প্রচলিত থাকাতে বাঙালির পক্ষে ইহাতে লেখা সহজ হইয়াছে।'
⇒ 'সাধারণ গদ্য-সাহিত্যে ব্যবহৃত বাঙ্গালা ভাষাকে সাধু ভাষা বলে।'- ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
⇒ 'বাংলা ভাষার সংস্কৃত শব্দ-সম্পদ ক্রিয়া ও সর্বনাম পদের পূর্ণরূপ এবং ব্যাকরণসিদ্ধ উপাদান ব্যবহার করিয়া ইংরেজি গদ্য-সাহিত্যের পদবিন্যাস প্রণালির অনুসরণে পরিকল্পিত যে নতুন সর্বজনীন গদ্যরীতি বাংলা সাহিত্যে প্রবর্তিত হয়, তাহাকে বাংলা সাধু ভাষা বলে।- ডক্টর মুহম্মদ এনামুল হক।

⇒ বস্তুত বাংলা গদ্যের প্রাথমিক পর্যায়ে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমােহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয়কুমার দত্ত প্রমুখ পণ্ডিত সংস্কৃত ভাষার অনুসরণে তৎসম শব্দবহুল যে সাহিত্যিক গদ্যরীতি গড়ে তােলেন, তা-ই সাধু ভাষা হিসেবে স্বীকৃত।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
.
ভাব-সম্প্রসারণের অংশ নয় কোনটি?
  1. ভাবের অর্থ
  2. ভাবের তাৎপর্য
  3. ভাবের পার্থক্য
  4. ভাবের ব্যাখ্যা
ব্যাখ্যা
• ভাব-সম্প্রসারণের অংশ নয় - ভাবের পার্থক্য।

⇒ ভাব-সম্প্রসার:

• ভাব-সম্প্রসারণে ভাবের সম্প্রসারণ ঘটে।
• ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই ভাব-সম্প্রসারণ।
• কোনো কবিতা বা গদ্যরচনার অংশকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করাকে ভাব-সম্প্রসারণ বলে। 

 ভাব-সম্প্রসারণ করার সময়ে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখা প্রয়োজন:
- ভাব-সম্প্রসারণকে প্রধানত তিনটি অংশে বিভক্ত করা যায়: প্রথম অংশে ভাবের অর্থ, দ্বিতীয় অংশে ভাবের ব্যাখ্যা এবং তৃতীয় অংশে ভাবের তাৎপর্য।
- ভাব-সম্প্রসারণের এই অংশগুলোকে আলাদা তিনটি অনুচ্ছেদে উপস্থাপন করা যায়।
- ভাবের ব্যাখ্যা করতে গিয়ে যুক্তি দেখাতে হয়, উদাহরণ দিতে হয়, তুলনা করতে হয়।
- ভাব-সম্প্রসারণের বাক্যগুলো যাতে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে, সেদিকে খেয়াল রাখা দরকার।
- প্রয়োজনে সংক্ষিপ্ত উদ্ধৃতি ব্যবহার করা যেতে পারে।
- ভাব-সম্প্রসারণে আলাদা কোনো শিরোনামের দরকার হয় না।
- মূল ভাবটি রূপক বা প্রতীকের আড়ালে থাকলে তাকে স্পষ্ট করতে হয়।
- ভাব-সম্প্রসারণ করার সময়ে প্রদত্ত অংশের রচয়িতার নাম উল্লেখ করতে হয় না।
- কমবেশি ২০০ শব্দ অথবা অনধিক ২০টি বাক্যের মধ্যে ভাব-সম্প্রসারণ সীমিত থাকা উচিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘ছাদ থেকে পানি পড়ে।’- বাক্যে ‘ছাদ’ কোন কারক?
  1. কর্মকারক
  2. অপাদান কারক
  3. অধিকরণ কারক
  4. করণ কারক
ব্যাখ্যা
⇒ 'ছাদ থেকে পানি পড়ে।'-বাক্যে পানি ছাদ থেকে বিচ্যুত হচ্ছে তাই ‘ছাদ’ অপাদান কারক আর পানি নিজে নিজে পড়ছে কেউ তাকে ফেলছে না তাই পানি কর্তৃকারক।

• অপাদান কারক:
যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।

• অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়ােগ -

- এ বনে বাঘের ভয় = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- মেঘ থেকে বৃষ্টি হয় = অপাদান কারকে ৫মী বিভক্তি।
- তিলে তৈল হয় = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- তিথির চেয়ে বিথী বড় = অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি।
- পরাজয়ে ডরে না বীর = অপাদান কারকে ৭মী বিভক্তি। 
- বিপদে মাের রক্ষা কর = অপাদান কারকে ৭মী বিভক্তি। 
- লােভে পাপ পাপে মৃত্যু = অপাদান কারকে ৭মী বিভক্তি। 
- ছাদ থেকে পানি পড়ে = অপাদান কারকে ৫মী বিভক্তি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'উদাসীন পথিক' ছদ্মনামে আত্মজীবনী রচনা করেন-
  1. মীর মশাররফ হোসেন
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. জসীমউদ্দীন
  4. আবু জাফর শামসুদ্দিন
ব্যাখ্যা
⇒ মীর মশাররফ হোসেন:
• গাজী মিয়াঁ এবং 'উদাসীন পথিক' উভয় ছদ্মনামেই মীর মশাররফ হোসেন সাহিত্য রচনা করেছেন। 

• 'উদাসীন পথিক' ছদ্মনামে মশাররফ হোসেন তাঁর ব্যক্তিজীবনের পটভূমিতে রচনা করেছেন 'উদাসীন পথিকের মনের কথা' (১৮৯০)। 
- গ্রন্থটি লেখকের আত্মজীবন নির্ভর কতিপয় বাস্তব ও কাল্পনিক ঘটনা মিশেল উপন্যাসসূলভ সাহিত্যিক উপস্থাপনা। 

• 'গাজী মিয়াঁ' ছদ্মনামে মশাররফ হোসেন তাঁর কর্মজীবন নির্ভর আত্মজীবনী মূলক রচনা 'গাজী মিয়াঁর বস্তানী'।
- এতে লেখক নিজেকে ভেড়াকান্ত নামে উল্লেখ করেন। 
- এতে বঙ্কিমের 'কমলাকান্তের দপ্তর' -এর প্রভাব পাওয়া যায়। 
 
- মীর মশাররফ হোসেনের আরও দুটি আত্মজীবনীমূলক গ্রন্থ- 
- আমার জীবন (১৯১০),
- কুলসুম জীবনী (১৯১০)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
ব্যাসবাক্য থেকে সমাসের মাধ্যমে যে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলে-
  1. ব্যাসবাক্য
  2. উত্তরপদ
  3. সমস্ত পদ
  4. পূর্বপদ
ব্যাখ্যা
সমাসের জন্য প্রয়োজনীয় কয়েকটি সংজ্ঞা:
• ব্যাসবাক্য: যে বাক্যাংশ থেকে সমাসের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলা হয় ব্যাসবাক্য। একে সমাসবাক্য বা বিগ্রহবাক্যও বলা হয়।

• সমস্ত পদ: ব্যাসবাক্য থেকে সমাসের মাধ্যমে যে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলা হয় সমস্ত পদ।

• সমস্যমান পদ: ব্যাসবাক্যের যে সব শব্দ সমস্ত পদে অন্তর্গত থাকে, সমস্ত পদের সেই সব শব্দকে সমস্যমান পদ বলে। অর্থাৎ যেসব পদের সমন্বয়ে সমাস হয় তাকে  সমস্যমান পদ  বলে।

• পূর্বপদ: সমস্ত পদের প্রথম অংশ/ শব্দকে পূর্বপদ বলে। অর্থাৎ, সমস্ত পদের প্রথম সমস্যমান পদই পূর্বপদ।

• পরপদ / উত্তরপদ: সমস্ত পদের শেষ অংশ / শব্দকে পরপদ / উত্তরপদ বলে। অর্থাৎ, সমস্ত পদের শেষ সমস্যমান পদই পরপদ।

যেমন:
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
এখানে ব্যাসবাক্য হলো- ‘সিংহ চিহ্নিত আসন’।
আর সমস্ত পদ হলো ‘সিংহাসন’। সমস্যমান পদ হলো ‘সিংহ’ আর ‘আসন’। এদের মধ্যে ‘সিংহ’ পূর্বপদ, আর ‘আসন’ পরপদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১০.
বাংলা গদ্যকে গতিশীল করে প্রাণদান করেন কে?
  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. রাজা রামমোহন রায়
ব্যাখ্যা
- বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 
- বাংলা গদ্যকে গতিশীল করে প্রাণদান করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর আগে তা ছিল প্রস্তরবৎ। 
- তিনি বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ, ও যতিসন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন।
- বাংলা গদ্যের অন্তর্নিহিত ধ্বনিঝংকার ও সুরবিন্যাস তিনিই প্রথম উপলব্ধি করেন এবং বাংলা গদ্যকে শ্বাসপর্ব ও অর্থপর্ব অনুসারে ভাগ করেসেখানে যতিচিহ্ন স্থাপন করেন।  
- বাংলা গদ্যকে সাহিত্য গুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে বাংলা গদ্যের 'প্রথম শিল্পী' বলে অভিহিত করেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
বাগযন্ত্রের অংশ নয় কোনটি?
  1. ফুসফুস
  2. যন্ত্রস্বর
  3. তালু
  4. নাসিকা
ব্যাখ্যা
• বাগযন্ত্রের অংশ নয় - যন্ত্রস্বর।

• বাগযন্ত্র:

ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগ্‌যন্ত্র বলে।
- মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগ্‌যন্ত্রের অন্তর্ভূক্ত।
বাগ্‌যন্ত্রের অংশ সমূহ:
১. ফুসফুস, 
২. শ্বাসনালী,
৩. স্বরযন্ত্র,
৪. জিভ,
৫. আলজিভ,
৬. তালু,
৭. মূর্ধা,
৮. দন্তমূল ও দন্ত (দাঁত),
৯. ওষ্ঠ,
১০. নাসিকা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১২.
‘কুচ্ছিত‘ কোন শব্দ?
  1. তদ্ভব
  2. তৎসম
  3. অর্ধতৎসম
  4. বিদেশী
ব্যাখ্যা
• অর্ধ-তৎসম শব্দ:
বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে ব্যবহৃত হয়। এগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলা হয়।
- তৎসম মানে সংস্কৃত৷ আর অর্ধ-তৎসম অর্থ আধা সংস্কৃত।
উদাহরণ:
বোষ্টম, জ্যোছনা, গিন্নি, কুচ্ছিত, ছেরাদ্দ- এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত বৈষ্ণব, জ্যোৎস্না, গৃহিণী, কুৎসিত, শ্রাদ্ধ থেকে আগত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

উল্লেখ্য, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ) বইয়ে অর্ধ-তৎসম কে শব্দের শ্রেনিবিভাগ থেকে বাদ দেয়া হয়েছে।
১৩.
Choose the correct sentence.
  1. She decided to avail herself for the chance to study abroad.
  2. She decided to avail herself with the chance to study abroad.
  3. She decided to avail by the chance to study abroad.
  4. She decided to avail herself of the chance to study abroad.
ব্যাখ্যা
• Avail yourself of something (phrasal verb)

English Meaning: to make use of something.
Bangla Meaning: কাজে লাগানো বা (সুযোগের) সদ্ব্যবহার করা।
- Enjoy, Avail, Absent ইত্যাদি verb গুলোর পর subject অনুযায়ী reflexive pronoun বসাতে হয়।

Correct Sentence: She decided to avail herself of the chance to study abroad.

Example Sentence:
1. We should avail ourselves of the resources provided for research purposes.
2. He always strives to avail himself of the latest technological advancements.

Source: Cambridge Dictionary.
১৪.
A thousand years is also known as a ___________.
  1. milennium
  2. milenium
  3. millennium
  4. millinium
ব্যাখ্যা
• Millennium (noun)
English Meaning: a period of 1000 years.
Bangla Meaning: সহস্রাব্দ; বর্ষসহস্রক; সবার জন্য অপরিমিত সুখসমৃদ্ধিপূর্ণ ভাবীকল; অনাগত স্বর্ণযুগ।

Complete Sentence: A thousand years is also known as a millennium.
- So, the correct spelling is Millennium (অপশন 'গ')

Example Sentence:
1. The construction of the ancient monument spanned over a millennium.
2. Advances in technology during the last millennium have transformed human society.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৫.
A lot of important and integral scenes in Air happen _________ the phone.
  1. in
  2. over
  3. by
  4. with
ব্যাখ্যা
• Over/on the phone (idiom)
Meaning: by calling on the telephone.
Example: You can order a pizza over the phone.

• সাধারণত Phone শব্দটির পূর্বে  by বসে।
- কিন্তু 'the phone' এর পূর্বে over/on বসে।

• তাই নিয়মানুযায়ী সঠিক বাক্য হবে -
- Complete Sentence: A lot of important and integral scenes in Air happen over/on  the phone.

• By phone: The company can be reached by phone on this number
• Over the phone: You can arrange a meeting over the phone.
• On the phone: She has spent hours on the phone in recent weeks.


Source:
1. Cambridge Dictionary.
2. merriam-webster.
১৬.
Sarah packed her bags early lest she _________ miss the train to the conference.
  1. can
  2. could
  3. would
  4. should
ব্যাখ্যা
Lest এর ব্যবহার:
→ Lest একটি conjunction & এর অর্থ হল 'পাছে/যাতে না'। 
→ মূলত এটি negative অর্থে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।

Structure: Independent clause + lest যুক্ত Dependent clause.
অর্থাৎ, subject + verb + other words + lest + subject + (should/might) + base form of verb + other words.

Complete Sentence: Sarah packed her bags early lest she should miss the train to the conference.

Example Sentence:
1. Asif double-checked the presentation slides lest he should make a mistake during the meeting.
2. Jerin ran fast lest she should miss the class.
3. Jamil studied diligently lest he should fail the exam.
 
Source: Advanced Learner’s Grammar & Composition by Chowdhury & Hossain.
১৭.
"সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।" Translate it -
  1. As you sow, so you reap.
  2. All that glitters is not gold.
  3. A stitch in time saves nine.
  4. More haste, less speed.
ব্যাখ্যা
• "সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।"
- এটি একটি প্রবাদ।
- প্রবাদটি Translation করলে হয় - "A stitch in time saves nine."

অন্যান্য অপশন আলোচনা:
• As you sow, so you reap.
→ যেমন কর্ম তেমন ফল।
• All that glitters is not gold.
→ চকচক করলেই সোনা হয় না। 
• More haste, less speed.
→ বেশি তাড়াহুড়া করলে বিলম্ব হতে পারে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৮.
He spoke _________ he had been mad.
  1. as though
  2. if
  3. then
  4. None of these
ব্যাখ্যা
• as if/as though (conjunction)
- as if/as though এর পূর্বে present indefinite tense থাকলে as if/as though এর পরে past indefinite হয়।
- be verb থাকলে সবসময় were হয়।
Example: He speaks as if he were mad.

• as if/as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if/as though এর পরে past perfect হয়।
Example: He spoke as though he had been mad.

"We use as if and as though to make comparisons. They have a similar meaning. We use as if and as though to talk about an imaginary situation or a situation that may not be true but that is likely or possible. As if is more common than as though."
- Cambridge Dictionary

অন্যদিকে,
- if (যদি),
- then (তখন),

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৯.
Choose the correct definition for 'Adulteration'.
  1. The process of purifying a substance.
  2. The act of enhancing the quality of a product.
  3. Natural decomposition of organic matter.
  4. Intentional contamination of a product with inferior or harmful substances.
ব্যাখ্যা
• Adulteration (noun)
English Meaning: the act of making food or drugs worse in quality by adding something to them.
Bangla Meaning: ভেজাল দেওয়া/ মেশানো; দূষিত /অপকৃষ্ট/হীনমূল্য করা।

→ The correct definition for 'Adulteration' is - Intentional contamination of a product with inferior or harmful substances.

Example Sentence:
1. The adulteration of poultry is considered a serious problem.
2. The presence of low levels of melamine in milk is not necessarily due to adulteration.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
The verb form of 'able' is-
  1. able
  2. ably
  3. enable
  4. inable
ব্যাখ্যা
• Able (adjective)
English Meaning: having sufficient power, skill, or resources to do something.
Bangla Meaning: কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।

Other forms:
• ably (adverb)
Example: He does his job very ably.

• enable (verb)
Example:
- Only good teamwork will enable us to get the job done on time.
- I'm looking for a job which will enable me to develop my skills.

• ইংরেজি কোন কোন শব্দের পূর্বে 'en' prefix যোগ করে verb করা লাগে। যেমন:
- enlarge,
- encourage,
- enable,
- ensure,
- enforce,
- endanger,
- enlighten,
- enslave etc.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২১.
The school prohibits students __________ bringing pets onto the campus premises.
  1. form
  2. for
  3. to
  4. from
ব্যাখ্যা
• Prohibit (verb)
English Meaning: to prevent from doing something; to forbid by authority.
Bangla Meaning: নিষেধ/ধারণ করা; নিষিদ্ধ করা।

→ Prohibit এর সাথে Preposition 'from' বসে।
Complete Sentence: The school prohibits students from bringing pets onto the campus premises.

Example Sentence:
1. Employees are prohibited from accessing confidential information without proper authorization.
2. Visitors are prohibited from bringing outside food or drinks into the museum.
3. The new policy prohibits students from using mobile phones during class hours.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২২.
Two hours ______ a reasonable amount of time for the task.
  1. are
  2. is
  3. were
  4. have been
ব্যাখ্যা
"Expressions of time and distance" কে "single entities" হিসেবে ধরা হয়।
- এজন্য এদের পরে Plural Verb না হয়ে Singular Verb হয়। যেমন:
- twenty miles,
- six days,
- two minutes,
- four meters etc. - all take singular verbs.
 
Complete Sentence: Two hours is a reasonable amount of time for the task.

Example Sentence:
1. Ten dollars is the cost of admission to the museum.
2. A hundred pages is a substantial length for a novel.
3. Fifty guests is a manageable number for the event.
4. Fifty miles is not a long distance.

Source: Applied English Grammar and Composition by P C Das.
২৩.
Choose the correct sentence.
  1. Students have many works to perform.
  2. Students have much works to perform.
  3. Students have much work to perform.
  4. Students have many work to perform.
ব্যাখ্যা
• Much/Many হচ্ছে Determiner,
- অর্থাৎ, noun/pronoun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশক হচ্ছে Determiner.

→ Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable এর ক্ষেত্রে much ব্যবহৃত হয়। 
→ Work শব্দটি uncountable noun.
→ তাই work - এর পূর্বে Uncountable Determiner 'much' ব্যবহার সঠিক।

The correct sentence is - Students have much work to perform.
২৪.
The teacher answered questions while ____________ the complex topic to the students.
  1. explain
  2. explaining
  3. explained
  4. explanation
ব্যাখ্যা
• While.
Bangla Meaning:  যে সময়টায়; ততক্ষণ-যতক্ষণ; ঠিক এই যা সেই সময়ে, একই সময়ে।

While (as a noun) a period of time especially when short and marked by the occurrence of an action or a condition.
While (as a conjunction) during the time that; as long as.
While (as a preposition) until.
While (as a verb) to cause to pass especially without boredom or in a pleasant manner.

• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে, While এর পূর্বে অংশটি Past Indefinite Tense- এ হলে, এরপরের অংশে Past Continuous Tense হয়।
• While- এর পর অনেক সময় Auxiliary Verb না বসে সরাসরি Continuous form বসে।
• অতএব, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - explaining.

Complete Sentence: The teacher answered questions while explaining the complex topic to the students.

Example Sentence:
1. My uncle arrived while I was cooking the dinner.
2. While I was reading, the phone rang.
3. She sang a song while washing the dishes.
4. The children laughed while playing in the park.
২৫.
Select the antonym for 'Invalid'.
  1. Illogical
  2. Null
  3. Void
  4. Acceptable
ব্যাখ্যা
• Invalid (adjective) 
English Meaning: being without foundation or force in fact, truth, or law; logically inconsequent.
Bangla Meaning: অসিদ্ধ; অপ্রমাণ; অকেজো; বলবত্তাহীন; নির্বল; অনিষ্পন্ন।

অন্যদিকে,
→ Illogical  - অযৌক্তিক; ন্যায়বিরুদ্ধ; অন্যায্য।
→ Null - বলবত্তাহীন; অকার্যকর; বাতিল।
→ Void - শূন্য; রিক্ত।
→ Acceptable - রাজি হওয়া; মেনে নেওয়া; সম্মতি জানানো।

The antonym for "Invalid" is - Acceptable.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৬.
___________ we invest in renewable energy sources for a sustainable future?
  1. Which if
  2. Though
  3. What
  4. What if
ব্যাখ্যা
• What if (idiom)
English Meaning: used to ask about something that could happen in the future, especially something bad.
Bangla Meaning: কী হতো যদি।

Complete Sentence: What if we invest in renewable energy sources for a sustainable future?

Example Sentence:
1. What if we decided to take a spontaneous road trip this weekend?
2. What if your dream job is just a phone call away?
3. What if the bus is late?
4. What if you don't pass your exams?

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৭.
In which of the following situations would you most likely use the idiom "In the teeth of"?
  1. Celebrating a victory.
  2. Enjoying a peaceful day.
  3. Facing a tough challenge.
  4. Completing a simple task.
ব্যাখ্যা
• In the teeth of (idiom)
English Meaning: directly against/in direct opposition to.
Bangla Meaning: প্রবল বিরোধিতা/সরাসরি বিরোধিতা।

→ "Facing a tough challenge" is the situation in which we most likely use the idiom "In the teeth of."

Example Sentence:
1. The bill was passed in the teeth of strong opposition.
2. In the teeth of the economic downturn, small businesses struggled to stay afloat.
3. The community came together in the teeth of disaster, providing support and assistance to those affected by the natural calamity.

Source: Live MCQ Lecture.
২৮.
Specify the plural number from the options displayed.
  1. Advice
  2. Politics
  3. Hair
  4. Police
ব্যাখ্যা
• Number:
→ কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে number বলে।
→ Number দুই প্রকার। যেমন:
1. Singular Number,
2. Plural Number.

• কিছু শব্দ আছে যেগুলো সবসময় Singular হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন:
- Information,
- Scenery,
- Machinery,
- Advice,
- Hair,
- Alphabet,
- Luggage,
- Politics,
- Physics,
- Economics,
- The United States of America,
- Gulliver's Travels etc.

• আবার কিছু শব্দ আছে যেগুলো সবসময় Plural হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন:
- People,
- Police,
- Cattle etc.

Source: Applied English Grammar and Composition by P C Das.
২৯.
I could not go in for the examination due _______ rain.
  1. by
  2. to
  3. in
  4. on
ব্যাখ্যা
• Due to (phrase)
English Meaning: because of.
Bangla Meaning: কারণবশত।

Complete Sentence: I could not go in for the examination due to rain.

Example Sentence:
1. A lot of her unhappiness is due to boredom.
2. The bus was delayed due to heavy snow.
3. Regrettably, the service has been dropped due to a lack of funding.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩০.
They would rather struggle _____________.
  1. then accept charity
  2. than accepting charity
  3. to accept charity
  4. than accept charity
ব্যাখ্যা
• Would rather (idiom)
English Meaning: used to indicate what one wants or prefers to do, have, etc.
Bangla Meaning: বরং; বরঞ্চ।

→ Would rather দিয়ে দুটি কাজের মধ্যে দ্বিতীয়টির চেয়ে প্রথমটি শ্রেয়, এ রকম বোঝায়।
→ Would rather এর পরে Verb এর Present form হয়।
→ Structure: Sub + would rather + verb এর present form + than + verb/noun.

Complete Sentence: They would rather struggle than accept charity.

Example Sentence:
1. I would rather fail than compromise my principles.
2. She would rather walk alone than follow the wrong crowd.
3. He would rather be honest than deceive others.
4. We would rather face challenges than take the easy way out.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩১.
It is the students who (be) to blame.
  1. was
  2. has been
  3. is
  4. are
ব্যাখ্যা
→ বাক্যে Relative Pronoun - "who, which, what, whom, when, what, whose, how, that" থাকলে Relative Pronoun এর পূর্বের Noun/ Pronoun অনুযায়ী verb বসে। 
→ প্রদত্ত বাক্যে who এর পূর্বে 'the students' থাকায় 'are' হবে।

Complete Sentence: It is the students who are to blame.

Example Sentence:
1. It is I who am to blame.
2. It is Karim who is to blame.
৩২.
Would you mind ___________ this document for me?
  1. for proofreading
  2. to proofread
  3. proofreading
  4. proofread
ব্যাখ্যা
• Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
• Structure: Would you mind + verb + ing + object + question mark(?)

Complete Sentence: Would you mind proofreading this document for me?

Example Sentence:
1. Would you mind passing me the salt, please?
2. Would you mind turning down the volume a bit? It's a bit loud.
3. Would you mind helping me with this heavy box?
4. Would you mind sharing your thoughts on the matter?
5. Would you mind waiting for a moment? I'll be right back.
6. Would you mind rescheduling our meeting for next week?
৩৩.
Identify the synonym for 'Compulsory'.
  1. Required
  2. Voluntary
  3. Optional
  4. Elective
ব্যাখ্যা
• Compulsory (adjective) 
English Meaning: mandatory, enforced.
Bangla Meaning: বাধ্যতামূলক।

অন্যদিকে,
→ Required  - আবশ্যক।
→ Voluntary- স্বেচ্ছাপ্রণোদিত কাজ ও দানচালিত; স্বেচ্ছাসেবামূলক।
→ Optional -  ইচ্ছানুযায়ী বেছে নেওয়া যায় বা বাদ দেওয়া যায় এমন; ঐচ্ছিক।
→ Elective - নির্বাচনের ক্ষমতাসম্পন্ন; ঐচ্ছিক।

The synonym for 'Compulsory' - Required.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৪.
Which one is the correct passive form of the sentence - "He satisfied his parents."
  1. His parents were satisfied at him.
  2. His parents were satisfied by him.
  3. His parents had been satisfied by him.
  4. His parents were satisfied with him.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত বাক্যটি Past Indefinite Tense এ আছে। 
• Past Indefinite Tense- এ রয়েছে এরূপ বাক্যের Passive from হবে -
• object এর subjective form + be verb + verb এর Past Participle form + by/at/with + subject এর objective form.

→ Passive Voice- এ Satisfied এরপর Object এর পূর্বে 'with' ব্যবহৃত হয়। 

Active Voice: He satisfied his parents.
Passive Voice: His parents were satisfied with him.
৩৫.
পানি ভর্তি একটি বালতির ওজন ১৮ কেজি। বালতির অর্ধেক পানি হলে, তার ওজন দাঁড়ায় ১০ কেজি। খালি বালতির ওজন কত?
  1. ১.৫ কেজি
  2. ২ কেজি
  3. ৩ কেজি
  4. ৪ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: পানি ভর্তি একটি বালতির ওজন ১৮ কেজি। বালতির অর্ধেক পানি হলে, তার ওজন দাঁড়ায় ১০ কেজি। খালি বালতির ওজন কত?

সমাধান: 
বালতির ওজন + পানি = ১৮ কেজি 
বালতির ওজন + অর্ধেক পানিভর্তি বালতির ওজন = ১০ কেজি 

বাকি অর্ধেক পানির ওজন = ১৮ - ১০ = ৮ কেজি 

বালতির ওজন + অর্ধেক পানির ওজন = ১০ কেজি 
                         অর্ধেক পানির ওজন  = ৮ কেজি 

বালতির ওজন = (১০ - ৮) = ২ কেজি
৩৬.
15680 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. 3
  2. 7
  3. 5
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: 15680 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান : 
15680 = (2 × 2) × (2 × 2) × (2 × 2) × (7 × 7) × 5

এখানে, 5 জোড়া বিহীন। 
15680 সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
৩৭.
যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ৫% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ০.১০২৫%
  2. ১.০২৫%
  3. ১০২.৫%
  4. ১০.২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ৫% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ক একক হলে,
ক্ষেত্রফল ক বর্গ একক

৫% বৃদ্ধিতে,
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
= (ক + ক এর ৫%) একক
= ক + ৫ক/১০০
= (১০০ক + ৫ক/১০০
= ১০৫ক/১০০ একক

ক্ষেত্রফল = ১১০২৫ক/১০০০০

ক্ষেত্রফল বৃদ্ধি
= (১১০২৫ক২/১০০০০) - ক = ১০২৫ক/১০০০০

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি
= [{(১০২৫ক/১০০০০)/ক} × ১০০]%
= ১০.২৫%
৩৮.
যদি 3x - 2  = 27 হয়, তবে 5x - 2 = কত?
  1. 1
  2. 0
  3. 125
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3x - 2  = 27 হয়, তবে 5x - 2 = কত?

সমাধান:
দেওয়া আছে,
3x - 2 = 27
বা, 3x - 2 = 33
বা, x - 2 = 3
∴ x = 5

এখন, 
5x - 2 = 55 - 2
= 53
= 125
৩৯.
একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়ার যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 24x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. 400 টাকা
  2. 480 টাকা
  3. 520 টাকা
  4. 600 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়ার যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 24x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
মনে করি,
x = 10
সুতরাং 10% ক্ষতিতে বিক্রয়মূল্য = (100 - 10) = 90 টাকা
এবং 3 x 10 = 30% লাভে বিক্রয় মুল্য = (100 + 30)= 130 টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য = (130 - 90) = 40

বিক্রয়মূল্যের পার্থক্য 40 টাকা হলে ক্রয় মূল্য = 100 টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/40 টাকা
.বিক্রয়মূল্যের পার্থক্য 24 x 10 টাকা হলে ক্রয় মূল্য = (100 x 240)/40
= 600 টাকা
৪০.
3x + 4y = 14, 4x - 3y = 2 হলে x - y এর মান কত?
  1. 0
  2. 4
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 4y = 14, 4x - 3y = 2 হলে x - y এর মান কত?

সমাধান:
 3x + 4x = 14....................(1)
4x - 3y = 2....................(2)

(1) × 3 + (2) × 4 ⇒
9x + 12y + 16x - 12y = 42 + 8
25x = 50
x = 2 

(1) ⇒ 
3x + 4x = 14
3 × 2 + 4x = 14
6 + 4x = 14
4x = 14 - 6
4x = 8
x = 2

x - y = 2 - 2 = 0
৪১.
tanθ = 1/√3 হলে sinθ = কত? 
  1. 1/2
  2. √3/2
  3. 1/√2
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ = 1/√3 হলে sinθ = কত? 

সমাধান :
দেয়া আছে,
tanθ = 1/√3
tanθ = tan30°
θ = 30°

sinθ = sin30°
= 1/2
৪২.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 6 সে. মি. এবং 8 সে. মি. হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?
  1. 24 বর্গ সে.মি.
  2. 48 বর্গ সে.মি.
  3. 12 বর্গ সে.মি.
  4. 96 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 6 সে. মি. এবং 8 সে. মি. হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
= (1/2) × 6 × 8
= 24 বর্গ সে.মি.
৪৩.
1 ঘন সে.মি. কাঠের ওজন 6 ডেসিগ্রাম। কাঠের ওজন সমআয়তন পানির ওজনের শতকরা কতভাগ?
  1. 100 ভাগ 
  2. 10 ভাগ 
  3. 70 ভাগ 
  4. 60 ভাগ 
ব্যাখ্যা
প্রশ্ন: 1 ঘন সে.মি. কাঠের ওজন 6 ডেসিগ্রাম। কাঠের ওজন সমআয়তন পানির ওজনের শতকরা কতভাগ?

সমাধান: 
1 ঘন সে.মি. কাঠের ওজন 6 ডেসিগ্রাম = 6/10 গ্রাম 
1 ঘন সে.মি. পানির ওজন = 1 গ্রাম
কাঠের ওজন সমআয়তন পানির ওজনের শতকরা = (6/10) × 100 ভাগ 
= 60 ভাগ 
৪৪.
সূর্যের উন্নতি কোণ 60° হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 150 মিটার হয়। মিনারটির উচ্চতা কত?
  1. 315 মি.
  2. 240.45 মি.
  3. 50√3 মি.
  4. 150√3 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সূর্যের উন্নতি কোণ 60° হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 150 মিটার হয়। মিনারটির উচ্চতা কত?

সমাধান:

ধরি,
মিনারের উচ্চতা = h

শর্তমতে,
tan60° = h/150
বা, √3 = h/150 
বা, h = 150√3 মি.
৪৫.
একটি ট্রপিজিয়ামের উচ্চতা 12 সে.মি. এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 11 সে.মি. এবং 13 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 288 বর্গ সে.মি.
  2. 72 বর্গ সে.মি.
  3. 124 বর্গ সে.মি.
  4. 144 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রপিজিয়ামের উচ্চতা 12 সে.মি. এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 11 সে.মি. এবং 13 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান: 
মনেকরি 
ট্রপিজিয়ামের উচ্চতা h = 12 সে.মি. 
সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 11 সে.মি. এবং 13 সে.মি.

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 1/2 ×( সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল )× সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দুরত্ব
= (1/2) × (11 + 13) × 12
= 24 × 12/2
= 144
৪৬.
log2√2512 = x হলে, x এর মান কত?
  1. 3
  2. 9
  3. 6
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: log2√2512 = x হলে, x এর মান কত?

সমাধান:                           এখানে 
log2√2512 = x               512
বা, (2√2)x  = 512          = 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2
বা,(2√2)x = (2√2)6          = 26 × 23 
বা, x = 6                         = 26 × (√2)6
                                      = (2√2)6
৪৭.
একটি কাজ ‘ক’ ৬ দিনে ‘খ’ ১২ দিনে করতে পারে। ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারে?
  1. ২ দিনে
  2. ৩ দিনে
  3. ৪ দিনে
  4. ৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ ‘ক’ ৬ দিনে ‘খ’ ১২ দিনে করতে পারে। ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারে?

সমাধান: 
ক ৬ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
ক  ১ দিনে করতে পারে কাজটির ১/৬ অংশ 

খ ১২ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
খ ১ দিনে করতে পারে কাজটির ১/১২ অংশ 

ক ও খ ১ দিনে করতে পারে কাজটির = (১/৬) + (১/১২) অংশ 
 = (২ + ১)/১২
 = ৩/১২ অংশ 
= ১/৪

ক ও খ ১/৪ অংশ কাজ করে ১ দিনে 
ক ও খ ১ অংশ (সম্পূর্ন) কাজ করে (১ × ৪)/১ দিনে 
 = ৪ দিনে
৪৮.
যদি a + b + c = 5 এবং a2 + b2 + c2 = 9 হয়, তবে 4(ab + bc + ca) = কত?
  1. 8
  2. 32
  3. 16
  4. 64
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b + c = 5 এবং a2 + b2 + c2 = 9 হয়, তবে 4(ab + bc + ca) = কত?

সমাধান: 
 a + b + c = 5 
a2 + b2 + c2 = 9

আমরা জানি,
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
52 = 9 + 2(ab + bc + ca)
25 = 9 + 2(ab + bc + ca)
25 - 9 = 2(ab + bc + ca)
16 = 2(ab + bc + ca)
ab + bc + ca = 8
4(ab + bc + ca) = 8 × 4
4(ab + bc + ca) = 32
৪৯.
x + 1/x = 6 হলে x/(x2 - 4x + 1) এর মান কত?
  1. 1
  2. 1/2
  3. 1/4
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 6 হলে x/(x2 - 4x + 1) এর মান কত? 

সমাধান: 
 x + 1/x = 6
(x2 +1)/x = 6
x2 + 1 = 6x

প্রদত্ত রাশি = x/(x2 - 4x + 1)
= x/(x2 + 1 - 4x )
= x/(6x - 4x) [x2 + 1 = 6x বসিয়ে] 
= x/2x
= 1/2 
৫০.
একটি সংখ্যা ৭৫০ থেকে যত বড়ো ৯২০ থেকে তত ছোটো। সংখ্যাটি কত?
  1. ৮৩০
  2. ৮৪০
  3. ৮৩৫
  4. ৮৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৭৫০ থেকে যত বড়ো ৯২০ থেকে তত ছোটো। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৭৫০ = ৯২০ - ক
বা, ২ক = ৯২০ + ৭৫০
বা, ২ক = ১৬৭০
∴ ক = ৮৩৫
৫১.
যদি A = {3, 4}, B = {1, 3} এবং A ও B এর উপাদানগুলো মধ্যে x > y সম্পর্কটি বিবেচনা থাকে, তবে অন্বয়টি-
  1. {(3,1), (3, 3), (4,1)}
  2. {(3,1), (4,1), (4, 3)}
  3. {(3, 3), (4,1), (4, 3)}
  4. {(3, 1), (3,3), (4, 3)}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {3, 4}, B = {1, 3} এবং A ও B এর উপাদানগুলো মধ্যে x > y সম্পর্কটি বিবেচনা থাকে, তবে অন্বয়টি-

সমাধান: 
A = {3, 4}
B = {1, 3}

A × B = {3, 4} × {1, 3}
= {(3,1), (3, 3), (4,1), (4, 3)}

A ও B এর উপাদানগুলো মধ্যে x > y সম্পর্কটি বিবেচনা করে  অন্বয়টি {(3,1), (4,1), (4, 3)}
৫২.
a2 - b2 + 2b - 1 এর একটি উৎপাদক -
  1. (a + b+ 1)
  2. (a - b)
  3. (a - b - 1)
  4. (a - b+ 1)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - b2 + 2b - 1 এর একটি উৎপাদক -

সমাধান: 
a2 - b2 + 2b - 1
= a2 - (b2 - 2b + 1)
= a2 - (b - 1)2
= {a + (b - 1)}{a - (b - 1)}
= (a + b - 1)(a - b+ 1)
৫৩.
(Sinθ + Cosθ)/(Sinθ - Cosθ) = 7 হলে cosθ এর মান কত?
  1. 3/4
  2. 5/3
  3. 12/5
  4. 3/5
ব্যাখ্যা
প্রশ্ন: (Sinθ + Cosθ)/(Sinθ - Cosθ) = 7 হলে cosθ এর মান কত?

সমাধান:
দেয়া আছে,    
(Sinθ + Cosθ)/(Sinθ - Cosθ) = 7 
⇒ (Sinθ + Cosθ) + (Sinθ - Cosθ)/(Sinθ + Cosθ) - (Sinθ - Cosθ) = (7 + 1)/(7 - 1)
⇒ (Sinθ + Cosθ + Sinθ - Cosθ)/(Sinθ + Cosθ - Sinθ + Cosθ) = 8/6
⇒ 2Sinθ/2Cosθ = 4/3
⇒ Sinθ/Cosθ = 4/3
⇒ tanθ = 4/3
⇒ tan2θ = 16/9
⇒ Sec2θ - 1 = 16/9
⇒ Sec2θ = (16/9) + 1
⇒ Sec2θ  = (16 + 9)/9
⇒ Sec2θ  = 25/9
⇒ Sec2θ  = (16 + 9)/9
⇒ Sec2θ  = 25/9
⇒ Secθ = 5/3
⇒ 1/secθ = 3/5
∴ cosθ = 3/5
৫৪.
ABCD  সামান্তরিকের ∠BCD = 134° হলে, ∠ABC = কত? 
  1. 46°
  2. 92°
  3. 134°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD  সামান্তরিকের ∠BCD = 134° হলে, ∠ABC = কত? 

সমাধান: 

সামন্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান
∠BCD = ∠BAD = 134°
∠ABC = ∠ADC 
এখন 
∠BCD + ∠BAD = 134° + 134° =268°

আবার,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = 360°

∠BCD + ∠BAD + ∠ABC + ∠ ADC  = 360°
268° + ∠ABC + ∠ ADC  = 360°
∠ABC + ∠ADC =360° - 268°
∠ABC + ∠ADC = 92°
∠ABC + ∠ABC =92° [∠ABC = ∠ADC]
2∠ABC = 92°
∠ABC = 46°
৫৫.
সুষম অষ্টভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি?
  1. 80°
  2. 75°
  3. 60°
  4. 45°
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম অষ্টভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি?

সমাধান: 
সুষম অষ্টভুজের বহিঃস্থকোণের সমষ্টি =360° 
সুষম অষ্টভুজের প্রতিটি বহিঃস্থকোণ = 360°/8
= 60°
৫৬.
x2 + x - 6 = 0 সমীকরণের মূলদ্বয় কত হবে?
  1. 3, 2
  2. 3,- 2
  3. - 3, 2
  4. - 3, - 2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + x - 6 = 0 সমীকরণের মূলদ্বয় কত হবে?

সমাধান:
x2 + x - 6 = 0 সমীকরণকে ax2 + bx + c = 0 এর সহিত তুলনা করে পাই,
a = 1; b = 1; c =- 6

আমরা জানি,
x = {- b ±√(b2 - 4ac)}/2a
x =  [- (1) ±√{(1)2 - 4.1.(- 6)}]/2 .1
x = { - 1 ± √(1 + 24)}/2
x = ( - 1 ± 5)/2

এখানে 
x1 = (- 1 + 5)/2,  x2 = ( - 1 - 5)/2 
x1 = 2 , x2 = - 3


সমীকরণের মূলদ্বয় হবে = - 3, 2
৫৭.
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ম্যান অব দ্য টুর্নামেন্ট কে নির্বাচিত হয়েছেন?
  1. ট্রাভিস হেড
  2. বিরাট কোহলি
  3. মো. সামি
  4. গ্লেন ম্যাক্সওয়েল
ব্যাখ্যা
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:

- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর মাস্কট এর নাম ব্লেজ ও টঙ্ক।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৫৮.
নিচের কোনটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী?
  1. খাসিয়া
  2. চাকমা
  3. মারমা
  4. ত্রিপুরা
ব্যাখ্যা
খাসিয়া:

- খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়।
- বর্তমানে সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় খাসিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে।
- খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে।
- পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
- বর্তমানে ৮০%-৯০% খাসিয়াই খ্রিস্টান।
- প্রায় প্রতি পুঞ্জিতেই গির্জা আছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫৯.
মুজিব নগর সরকারের ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন কে?
  1. আব্দুস সামাদ
  2. এ.কে খন্দকার
  3. আবদুর রব
  4. এ এইচ এম কামরুজ্জামান
ব্যাখ্যা
মুজিব নগর সরকার:

- ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় মুজিব নগর সরকার। 
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিব নগর সরকার শপথ গ্রহন করেন।
- মুজিবনগর সরকারের তথা প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল কলকাতার ৮নং থিয়েটার রোড।
- রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- শপথ পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী।
- উপ-রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।
- পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ।
- অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম. মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম.এ.জি ওসমানী।
- চিফ অব স্টাফ ছিলেন কর্নেল আবদুর রব।
- ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন এ.কে খন্দকার।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৬০.
OPEC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬০ সালে
  2. ১৯৬১ সালে
  3. ১৯৬২ সালে
  4. ১৯৬৩ সালে
ব্যাখ্যা
OPEC:

- OPEC এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন।
- বাগদাদ সম্মেলনের মাধ্যমে ১৯৬০ সালে OPEC প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।
- OPEC এর বর্তমান সদস্য দেশ ১২টি।
- আলজেরিয়া, কঙ্গো, গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা।

তথ্যসূত্র - OPEC অফিসিয়াল ওয়েবসাইট।
৬১.
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে কত জন মুক্তিযোদ্ধার খেতাব বহাল রয়েছে?
  1. ৬৭২ জন
  2. ৬৭৪ জনে
  3. ৬৭৬ জনে
  4. ৬৭৮ জনে
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য:
- বীরশ্রেষ্ঠ : ৭জন।
- বীর উত্তম: ৬৭ জন।
- বীরবিক্রম: ১৭৪ জন।
- বীরপ্রতীক : ৪২৪ জন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৬২.
অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
  1. ক্লডিয়া গোল্ডিন
  2. ক্যাটালিন কারিকো
  3. লুইস ই ব্রুস
  4. জন ফসে
ব্যাখ্যা
অর্থনীতিতে নোবেল ২০২৩:

- অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 'ক্লডিয়া গোল্ডিন'।
- শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করে নোবেল কমিটি।
- ক্লডিয়া গোল্ডিন ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহন করেন।
- কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে তিনি ১৯৬৭ সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।
-  শিকাগো বিশ্ববিদ্যালয়ে তিনি ১৯৭২ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
- প্রথম নারী হিসেবে ১৯৯০ সালে তিনি হার্ভার্ডে অর্থনীতিতে একটি স্থায়ী অধ্যাপকের পদ লাভ করেন।

তথ্যসূত্র - Britannica.com