পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
পরীক্ষা - ১৩: বিষয়ের নাম: বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলী: - [৭০ নাম্বার] উৎস: - Live MCQ অ্যাপ বা সাইটের ডায়নামিক প্যেনেল, - সাম্প্রতিক সমাচার পিডিএফ এবং - জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকা রিপোর্ট।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
সম্প্রতি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ঢাকা শহরের - 
  1. একুশের বই মেলা
  2. রিকশা ও রিকশাচিত্র
  3. মঙ্গল শোভাযাত্রা
  4. প্রাচীন স্থাপনা সমূহ
ব্যাখ্যা
ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য:
- আফ্রিকার দেশ বতসোয়ানার কাসানে শহরে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক ২০০৩ কনভেনশনের চলমান ১৮তম আন্তঃরাষ্ট্রীয় পরিষদের সভায় ৬ ডিসেম্বর, ২০২৩ সালে এ স্বীকৃতি প্রদান করা হয়। 
- ফলে রিকশা ও রিকশাচিত্র বৈশ্বিক বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
.
'কিউডেঙ্গা' ভ্যাকসিন কোন দেশে তৈরি হয়েছে?
  1. চীন
  2. জাপান
  3. জার্মান
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
• ডেঙ্গু ভ্যাকসিন:
- ২ অক্টোবর ২০২৩ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) যে ডেঙ্গু টিকা ব্যবহারের অনুমোদন দেয় – কিউডেঙ্গা।
- ডেঙ্গু প্রতিরোধে জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের তৈরি টিকা 'কিউডেঙ্গা'র অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- এই ভ্যাকসিন ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্দোনেশিয়া ও ব্রাজিলে ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ অনুযায়ী, ৬-১৬ বছর বয়সী শিশুদের জন্য এই টিকা চালু করা হয়।

উৎস: বিজনেস স্ট্যান্ডার্ড  পত্রিকা রিপোর্ট।
.
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ‘অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ড’ আউট হন কে?
  1. মুশফিকুর রহিম
  2. মেহেদী মিরাজ
  3. নাজমুল হাসান শান্ত
  4. লিটন দাস
ব্যাখ্যা
অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ড:
- আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যাটের স্পর্শ এবং প্রতিপক্ষ দলের ফিল্ডিংয়ের সম্মতি ছাড়া যদি ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে কোনো বলে স্পর্শ করেন তাহলে সেটি ‘হ্যান্ডেল্ড দ্যা বল’ আউটের জন্য বিবেচিত হবে।
- 'হ্যান্ডল দ্য বল' এর হিসেবে ১৩তম ব্যাটসম্যান এবং প্রথম বাংলাদেশি হিসেবে এই আউটের শিকার হন মুশফিকুর রহিম।

অন্যদিকে,
- ১৯৫১ সালে ইংল্যান্ডের কিংবদন্তি স্যার লেন হাটন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে হাত দিয়ে বল ফিরিয়ে আউট হন।
- ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ এভাবে আউট হন জিম্বাবুয়ের চামু চিবাবা।
- সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টিতে কোনো ব্যাটসম্যান কখনও 'হ্যান্ডল দ্য বল' আউট হননি।
   
উৎস: যুগান্তর ও বিজনেস স্টার্ডান্ড পত্রিকা রিপোর্ট।
.
বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু 'দ্য ব্যাচ লং' কোথায় অবস্থিত?
  1. ভিয়েতনাম
  2. চেক প্রজাতন্ত্র
  3. জাপান
  4. কানাডা
ব্যাখ্যা
কাঁচের সেতু:
 - বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু 'দ্য ব্যাচ লং' অবস্থিত – ভিয়েতনাম।
- একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে ঘন জঙ্গল ও গভীর খাঁড়ির ওপর দিয়ে ১৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি তৈরি করা হয়েছে।
- সেতুর প্যাঁচানো ওই অংশসহ এর মোট দৈর্ঘ্য ৬৩২ মিটার।
- এটি এতটাই শক্তিশালী যে একসঙ্গে ৪৫০ জনের বেশি উঠলেও কিছুই হবে না। 

অন্যদিকে,
- এর আগে কাচের মেঝে যুক্ত সর্বোচ্চ দৈর্ঘ্যের সেতু ছিল চীনের গোয়াংডংয়ে।
- এর দৈর্ঘ্য ৫২৬ মিটার।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
.
বিশ্বের প্রথম হাইড্রোজেন পার্ক কোথায় অবস্থিত?
  1. চীন
  2. জাপান
  3. তুরস্ক
  4. কানাডা
ব্যাখ্যা
•হাইড্রোজেন পার্ক:
- জাপানে যাত্রা শুরু হলো বিশ্বের প্রথম হাইড্রোজেন পার্কের।
- পার্কটির নাম হচ্ছে - তাকাসাগো হাইড্রোজেন পার্ক।
-মিত্সুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের (এমএইচআই) তাকাসাগো হাইড্রোজেন পার্কটি পুরোদমে অপারেশন শুরু করেছে।
- পার্কটি এমএইচআইর পশ্চিম-মধ্য জাপানের হিয়গো প্রিফেকচারের তাকাসাগো মেশিনারি ওয়ার্কসে অবস্থিত।
- সম্প্রতি এখানে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে হাইড্রোজেন উৎপাদন শুরু হয়েছে।

উৎস: বণিক বার্তা ও  প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
.
সম্প্রতি নিজেদের তৈরি প্রথম সাবমেরিন উন্মোচন করে -
  1. তাইওয়ান
  2. চীন
  3. জাপান
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
সাবমেরিন:
- নিজেদের তৈরি প্রথম সাবমেরিন উন্মোচন করল তাইওয়ান
- বৃহস্পতিবার কায়োহসিয়াং শহরের এক বন্দরে সাবমেরিনটি উন্মোচন করেন তাইওয়ানের প্রেসিডেন্ট।
- সাবমেরিনটির নাম হাই কুন, এর অর্থ হলো পৌরাণিক সামুদ্রিক প্রাণী।
- প্রথম সাবমেরিনটি ২০২৪ সালের শেষ নাগাদ হস্তান্তরের জন্য প্রস্তুত হবে।
- আর দ্বিতীয়টি ২০২৭ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে তাইওয়ানের।

উৎস: প্রথম আলো ও বিডিনিউজ পত্রিকা রিপোর্ট।
.
সম্প্রতি 'এবিপি আনন্দ সেরা বাঙালি-২০২৩' সাহিত্য বিভাগে সম্মাননা পেয়েছেন-
  1. মাসউদ আহমাদ
  2. মুহম্মদ নূরুল হুদা
  3. শীলা মোমেন
  4. ফজলুর রহমান খান
ব্যাখ্যা

পুরস্কার:
-  'এবিপি আনন্দ সেরা বাঙালি-২০২৩' সম্মাননা পেয়েছেন - মাসউদ আহমাদ।
-  ছয় বছর কাজ করে বের করেন ‘কাঞ্চনফুলের কবি’ উপন্যাস।
- ‘কাঞ্চনফুলের কবি’ উপন্যাসটি প্রকাশ করে কলকাতার আনন্দ পাবলিশার্স।
- 'কাঞ্চন ফুলের কবি'-এর জন্য সাহিত্য বিভাগে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার অন্যতম সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন।

অন্যদিকে,
- আইএফআইসি ব্যাংক ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০২২’পেয়েছেন।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

.
২০২৩ সালে আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ডেনমার্ক
  2. নরওয়ে
  3. ফিনল্যান্ড
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
• আইনের শাসন সূচক-২০২৩:
- ২৫ অক্টোবর ২০২৩ যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা World Justice Project (WJP) ১৪২টি দেশকে অন্তর্ভুক্ত করে ‘WJP Rule of Law Index 2023’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুসারে –
- শীর্ষ দেশ – ডেনমার্ক।
- সর্বনিম্ন দেশ - ভেনেজুয়েলা।
- সার্কভুক্ত দেশের অবস্থান: 
- নেপাল - ৭১,
- শ্রীলংকা - ৭৭, 
- ভারত - ৭৯,
- বাংলাদেশ  - ১২৭,
- পাকিস্তান - ১৩০, 
- আফগানিস্তান - ১৪০,

উৎস: WJP Rule of Law Index 2023.
.
সম্প্রতি কোন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কার্যক্রম বন্ধ হয়ে যায়?
  1. মালিতে
  2. সোমালিয়াতে
  3. রুয়ান্ডায়
  4. কঙ্গোতে
ব্যাখ্যা
জাতিসংঘের শান্তিরক্ষা মিশন:
- ২০১২ সালের এক বিদ্রোহের পর থেকে সহিংসতা প্রতিরোধে লড়াই করছে মালি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ২০১৩ সালে মিনুসমা মিশন চালু করেছিল।

- মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ১৩ হাজার কর্মকর্তা ও সেনাসদস্য ‘মিনুসমা’ নামের মিশনটিতে কর্মরত ছিলেন।
- এ মিশনের মূল উদ্দেশ্য ছিল সাধারণ জনগণকে বিদ্রোহী জঙ্গিগোষ্ঠীগুলো থেকে নিরাপত্তা দেয়া।
- আফ্রিকার দেশ মালিতে চালুর এক দশক পর বন্ধ হয়ে গেল জাতিসংঘের শান্তি রক্ষা মিশন। 

উৎস: UN Website এবং বণিক বার্তা পত্রিকা রিপোর্ট।
১০.
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী, কোন সিটি কর্পোরেশনে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি?
  1. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
  2. রংপুর সিটি কর্পোরেশন
  3. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
  4. ময়মনসিংহ সিটি কর্পোরেশন
ব্যাখ্যা
 জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২:
- সর্বশেষ জনশুমারি দেখা যায়, জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ এলাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
- এ এলাকায় প্রতি বর্গকিলোমিটারে ৩৯ হাজার ৪০৬ জন বসবাস করে।

অন্যদিকে,
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম রংপুর সিটি কর্পোরেশন এলাকায়। সেখানে প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে ৩ হাজার ৪৪৫ জন।

উৎস: জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২।
১১.
সম্প্রতি পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করে আইন করেছে - 
  1. ডেনমার্ক
  2. অস্ট্রেলিয়া
  3. নিউজিল্যান্ড
  4. বেলজিয়াম
ব্যাখ্যা
নিষিদ্ধ:
- পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করেছে ডেনমার্ক।
- এই আইন পাসের পর কেউ পবিত্র কোরআন পোড়ালে, সেটি অপরাধ হিসেবে গণ্য হবে।
- আর অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের সাজা ভোগ করতে হবে।
- পাশাপাশি জরিমানাও করা হবে।
- মুসলিম দেশগুলোর ক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটি এই পদক্ষেপ নিয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট পত্রিকা রিপোর্ট।
১২.
পেঁয়াজ আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ - 
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. নেপাল
  4. ভুটান
ব্যাখ্যা

পেঁয়াজ আমদানি:
- পেঁয়াজ আমদানিতে বিশ্বে ১ নম্বরে রয়েছে বাংলাদেশ।
- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, ২০২২ সালে বাংলাদেশ ৭ লাখ ২৭ হাজার টন পেঁয়াজ আমদানি করে।
- ওই বছর আর কোনো দেশ বাংলাদেশের চেয়ে বেশি পেঁয়াজ আমদানি করেনি।

অন্যদিকে,
• পেঁয়াজ আমদানিতে দ্বিতীয় অবস্থানে ছিল - যুক্তরাষ্ট্র।
- তাদের আমদানির পরিমাণ ছিল ৬ লাখ ৬০ হাজার টন।

• পেঁয়াজ আমদানিতে তৃতীয় অবস্থানে ছিল মালয়েশিয়া।
- তাদের আমদানি সোয়া পাঁচ লাখ টন।

•  পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম।
 • চলতি বছরে ১১ মাসে পেঁয়াজের আমদানি ৮ লাখ ৬৪ হাজার টন ছাড়িয়ে গেছে।
- ২০২৩ সাল শেষেও আমদানির শীর্ষ তালিকায় থাকবে বাংলাদেশ।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

১৩.
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে বিশ্বের প্রথম আইনে সম্মত হয়েছে -
  1. ইইউ সদস্য দেশগুলো
  2. জাপান
  3. এইউ সদস্য দেশগুলো
  4. সুইডেন
ব্যাখ্যা
 কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে আইন:
- কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে বিশ্বে প্রথম আইন তৈরির বিষয়ে প্রাথমিক চুক্তিতে একমত হয়েছেন ইইউ সদস্য দেশগুলোর প্রতিনিধি এবং আইনপ্রণেতারা।
- বিশ্বে এটিই হবে এমন প্রথম আইন।
- ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লেয়েন কৃত্রিম বুদ্ধিমত্তা আইনের ঘোষণা দিয়ে বলেছেন, "মানুষ ও ব্যবসার নিরাপত্তা এবং মৌলিক অধিকারের জন্য এটিই বিশ্বব্যাপী প্রথম।

উৎস: ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।
১৪.
২০২৩ সালে ব্যালন ডি’অর জয়ী নারী খেলোয়াড় -
  1. পেরিকা বনমাতি
  2. আলিতো মার্তিনেস
  3. আইতানা বনমাতি
  4. ভিনিসিউস প্রিয়াকা
ব্যাখ্যা
Ballon d'Or 2023:
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বনমাতি।
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি।
- কোপা শিরোপা: জুড বেলিংহাম।

- লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্তিনেস।
- গার্ড মুলার ট্রফি(সেরা স্ট্রাইকার): আরলিং হোলান।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: ভিনিসিউস জুনিয়র।

- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: ম্যানচেস্টার সিটি।

উৎস: FIFA ওযেবসাইট।
১৫.
ন্যাশনাল কার্ড স্কিম 'টাকা পে' উদ্বোধন করা হয় -
  1. ৭ নভেম্বর, ২০২৩
  2. ৫ নভেম্বর, ২০২৩
  3. ৩ নভেম্বর, ২০২৩
  4. ১ নভেম্বর, ২০২৩
ব্যাখ্যা
টাকা পে কার্ড:
- ১ নভেম্বর, ২০২৩ তারিখে এই ডেবিট কার্ডের উদ্বোধন হয়।
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হয়েছে ‘টাকা পে’ কার্ড।
- এটি ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্সের মতো আন্তর্জাতিক কার্ড সেবার একটি স্থানীয় বিকল্প।

- প্রাথমিকভাবে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক, বেসরকারি খাতের দি সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক টাকা পে কার্ড সেবা চালু করেছে।
- টাকা পে কার্ডের লেনদেন নিষ্পত্তি হবে শুধু বাংলাদেশ ব্যাংকের অধীন ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ (এনপিএসবি)–এর মাধ্যমে। 

- ভবিষ্যতে টাকা পে কার্ড ভারতেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
- শুরু থেকেই দেশের সব এটিএম, পয়েন্টস অব সেলস ও অনলাইন প্ল্যাটফর্মে এই কার্ড ব্যবহার করা যাবে।
- এই কার্ডের নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে ম্যাগনেটিক স্ট্রিপ।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১৬.
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ‘Timed out’ হয়েছেন কোন ক্রিকেটার?
  1. অ্যাঞ্জেলো ম্যাথিউস
  2. মুশফিকুর রহিম
  3. গ্ল্যান ম্যাক্সওয়েল
  4. লিটন কুমার দাস
ব্যাখ্যা
Timed out:
- আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো “Timed out’ হন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
- বিশ্বকাপে চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেছে বিরল এই ঘটনা।
- ওয়ানডে ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবারের মত টাইম আউট হলেন কোনো ক্রিকেটার।
- লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্রিজে আসতে দেরি করে হয়েছে টাইম আউট
- ICC Men's Cricket World Cup 2023 Playing Conditions 4 Men's Standard ODI Playing অনুযায়ী এটাকে ২ মিনিট ধরা হয়েছে।

উৎস: ICC ওয়েবসাইট।
১৭.
নিচের কোন শব্দটি ‘কলিনস ওয়ার্ড অব দ্য ইয়ার ২০২৩' নির্বাচিত হয়েছে?
  1. পিআই
  2. এজিআই
  3. এআই
  4. আইএস
ব্যাখ্যা
'কলিনস ওয়ার্ড অব দ্য ইয়ার' ২০২৩:
- কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এআই নামে বিশ্বে সমধিক পরিচিত।
- যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ভাষার অভিধান কলিনস ডিকশনারি।
- অভিধানটির প্রকাশনা কর্তৃপক্ষ এআইকে ২০২৩ সালের জন্য ‘কলিনস ওয়ার্ড অব দ্য ইয়ার’ ঘোষণা করে।
- কলিনস ডিকশনারির অভিধানপ্রণেতারা বলছেন, শব্দটির ব্যবহার অনেক বেড়েছে এবং এই বছর আনুষ্ঠানিক আলোচনা থেকে আড্ডা–বৈঠকে শব্দটির ছিল একক আধিপত্য।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১৮.
মহাশূন্যে কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ পাঠাতে যাচ্ছে - 
  1. জাপান
  2. সুইডেন
  3. চীন
  4. রাশিয়া
ব্যাখ্যা
কৃত্রিম উপগ্রহ:
- মহাশূন্যে কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে জাপান।
- ২০২৪ সালে এ স্যাটেলাইট মহাকাশে পাঠাবে।
- স্যাটেলাইটটি তৈরি করেছেন জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষক কোজি মুরাতা।
- স্যাটেলাইটটির নাম লিংগোস্যাট।

উৎস: যুগান্তর পত্রিকা রিপোর্ট।
১৯.
সম্প্রতি দেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর নামকরণ করে -
  1. মিয়ানমার
  2. শ্রীলঙ্কা
  3. ওমান
  4. ইরান
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’:
- বঙ্গোসাগরে ঘূর্ণিঝড় ‘মিগজাউম-এর তাণ্ডব।
- এ নামটির অর্থ বল, শক্তি বা প্রাণোচ্ছল, সজীব।
- ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ নামকরণ করে মিয়ানমার।
- ৫ ডিসেম্বর ২০২৩ তারিখে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মিগজাউম। 
- উপকূল অতিক্রমের সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার

উল্লেখ্য,
- এরপরের ঘূর্ণিঝড়ে নামকরণ করা হবে ‘রেমাল’, এটা ওমানের দেওয়া।
- তারপর আসবে পাকিস্তানের দেওয়া ‘আসনা’।

উৎস: কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
২০.
কোন দেশে '৩০তম APEC শীর্ষ সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে?
  1. জাপান
  2. অস্ট্রেলিয়া
  3. ভারত
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
APEC:
- APEC এর পূর্ণরূপ: Asia-Pacific Economic Cooperation.
- এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোট।
-  প্রতিষ্ঠিত হয়: ৬ নভেম্বর, ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- সদর দপ্তর: সিঙ্গাপুর।
- ২০২৩ সালে ৩০তম APEC শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে ১১ নভেম্বর, ২০২৩ - ১৭ নভেম্বর, ২০২৩ তারিখে অনুষ্ঠিত  হয়েছে।

উৎস: APEC ওয়েবসাইট।
২১.
বায়ো-স্পেস ক্যাপসুল ব্যবহৃত হয় -
  1. মহাকাশে মানুষ বা জীবন্ত প্রাণী আনা নেয়ার কাজে
  2. মহাকাশে বিভিন্ন যন্ত্রাংশ আনা নেয়ার কাজে
  3. মহাকাশে জরুরি গ্যাস বা মৃত প্রাণী আনা নেয়ার কাজে
  4. কোনটি নয়
ব্যাখ্যা
• মহাকাশে বায়ো-স্পেস ক্যাপসুল:
- মহাকাশে মানুষ বা জীবন্ত প্রাণী আনা-নেয়ার কাজে বায়ো-স্পেস ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে।
- ৬ ডিসেম্বর ২০২৩ তারিখে ইরান সফলভাবে নতুন বায়ো-স্পেস ক্যাপসুল মহাকাশে পাঠিয়েছে।
- নিজেদের তৈরি লঞ্চার 'সালমান' এর সাহায্যে এটি পাঠানো হয়েছে। 
- ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অ্যারোস্পেস রিসার্চ ইনস্টিটিউট ৫০০ কিলোগ্রাম ওজনের এই ক্যাপসুলটি নির্মাণ করেছে।
- ক্যাপসুল ও লঞ্চার উভয়ই তৈরি করেছে ইরানি বিজ্ঞানীরা।
- মহাশূন্যে মানুষ পাঠানোর প্রস্তুতি হিসেবে বায়ো-স্পেস ক্যাপসুল পাঠিয়েছে ইরানের মহাকাশ গবেষণা সংস্থা। 

উল্লেখ্য,
- ২০১০ সালে ইরান একটি 'কাভেশগার' বা এক্সপ্লোরার নামক ক্যারিয়ার ব্যবহার করে মহাকাশে জীবন্ত প্রাণীসহ প্রথম বায়ো-ক্যাপসুল পাঠায়।

উৎস: সমকাল পত্রিকা রিপোর্ট।
২২.
ফিলিস্তিনে চলমান ইসরাইলের আগ্রাসন নিরসনকল্পে জাতিসংঘ সনদের কোন ধারাটি প্রয়োগ করা হয়েছে -
  1. ৯৭ ধারা
  2. ৯৮ ধারা
  3. ৯৯ ধারা
  4. ১০০ ধারা
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

- ফিলিস্তিনে চলমান ইসরাইলের আগ্রাসন নিরসনকল্পে জাতিসংঘ সনদের ৯৯ ধারাটি প্রয়োগ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- ৯৯ ধারা অনুযায়ী, জাতিসংঘের মহাসচিবের বিবেচনায় কোনো বিষয় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হলে তিনি বিষয়টি নিরাপত্তা পরিষদের নজরে এনে বৈঠক আহ্বান করতে পারেন।

উৎস:  জাতিসংঘ ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২৩.
সংস্কৃতিতে 'স্বাধীনতা পুরস্কার ২০২৩' লাভ করেন -
  1. হাসান হাফিজুর রহমান
  2. পবিত্র মোহন দে
  3. সেলিম আল দীন
  4. এম রকিবুল হাসান
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার ২০২৩:
- ২০২৩ সালে স্বাধীনতা পুরস্কার পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করে সরকার। 
- গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় এই বেসামরিক পুরস্কার দেওয়া হচ্ছে।

পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন:
• স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে: বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভূইয়া এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম।
- সাহিত্যে: মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন), 
- সংস্কৃতিতে: পবিত্র মোহন দে, 
- ক্রীড়ায়: এ এস এম রকিবুল হাসান, 
- গবেষণা ও প্রশিক্ষণে: বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) ও ড. ফেরদৌসী কাদরী। 
- প্রতিষ্ঠান: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২৪.
প্রবাসীদের এমআরপি রি-ইস্যু ______ পর্যন্ত চলবে।
  1. ২০২৫ সাল
  2. ২০২৬ সাল
  3. ২০২৭ সাল
  4. ২০২৮ সাল
ব্যাখ্যা
এমআরপি পাসপোর্ট
- ২০১০ সালে রে একটি বৈপ্লবিক পরিবর্তন আসে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি (আইসিএও) এর গাইডলাইন এর সঙ্গে সঙ্গতি রেখে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রদান কার্যক্রম শুরু হয়।
- অত্যাধুনিক ই-পাসপোটের্র যুগে প্রবেশ করে ২০২০ সালের ২২ জানুয়ারি। 
- পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) রি-ইস্যু কার্যক্রম ২০২৫ সাল পর্যন্ত চলবে।
- সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এমআরপি রি-ইস্যু কার্যক্রমের মেয়াদ বৃদ্ধি-সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

উৎস: ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট এবং  চ্যানেল ২৪ পত্রিকা রিপোর্ট।
২৫.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী কোন বিভাগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সবচেয়ে বেশি বাস করে?
  1. চট্টগ্রাম
  2. রাজশাহী
  3. সিলেট
  4. বরিশাল
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা ১৬,৫০,৪৭৮ জন।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসংখ্যা সবচেয়ে বেশি বাস করে চট্টগ্রাম বিভাগে (এ জনগোষ্ঠীর ৬০.০৪%)।
- উপজাতির সংখ্যা সবচেয়ে কম বরিশাল বিভাগে (০.২৫%)।

উৎস: জনশুমারি ও গৃহগণনা-২০২২ চূড়ান্ত রিপোর্ট।
২৬.
সম্প্রতি কোন আন্তর্জাতিক পুরস্কারের অর্থ মূল্য বৃদ্ধি করা হয়েছে?
  1. পুলিৎজার পুরস্কার
  2. অ্যাবেল পুরস্কার
  3. বুকার পুরস্কার
  4. নোবেল পুরস্কার
ব্যাখ্যা
নোবেল পুরস্কার
- ২০২৩ সালের নোবেল পুরস্কারের অর্থমূল্য ৮৯ হাজার মার্কিন ডলার (১০ লাখ ক্রোনা) বাড়ানো হয়েছে।
- চলতি বছরের নোবেল পুরস্কারের অর্থমূল্য হবে ৯ লাখ ৮৬ হাজার ডলার।
- নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ঘোষণায় এ কথা জানানো হয়।
- নোবেল ফাউন্ডেশন বলছে, আর্থিক অবস্থান অনেক ভালো হওয়ায় পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হয়।
- এই অর্থমূল্য বাড়ানো হয়েছে সুইডেনের মুদ্রা ক্রোনায়।

 উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২৭.
বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানার নাম কী?
  1. ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা
  2. শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড
  3. চট্রগ্রাম ইউরিয়া সার কারখানা
  4. যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড
ব্যাখ্যা
সার কারখানা:
- বর্তমানে দেশের সবচেয়ে বড় সার কারখানার নাম - ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা।
- দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ নরসিংদীর ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা’।
- এটি ১২ নভেম্বর, ২০২৩ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
- এই সার কারখানা থেকে বছরে উৎপাদন হবে প্রায় ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া সার।

উৎস: ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।
২৮.
মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হবে - 
  1. ২০২৭ সালে
  2. ২০২৬ সালে
  3. ২০২৫ সালে
  4. ২০২৪ সালে
ব্যাখ্যা
মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর:
- ২০২৬ সালে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হবে।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ নভেম্বর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন ও প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- চট্টগ্রাম বন্দর অর্থনীতির লাইফ লাইন, মাতারবাড়ি বন্দরও হবে প্যারালাল অর্থনীতির লাইফ লাইন।
- এই বন্দর ঘিরে যে ব্যাপক অর্থনৈতিক কর্মযজ্ঞ হবে তা দেশের অর্থনীতি তথা জিডিপিতে ২-৩ শতাংশ অবদান রাখবে বলে আশা করা যায়।

উৎস:- ঢাকা পোস্ট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২৯.
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে 'সর্বাধিক উইকেট' নেন  -
  1. মোহাম্মদ শামি
  2. দিলশান মাদুশাঙ্কা
  3. শাহিন শাহ আফ্রিদি
  4. মার্কো ইয়ানসেন
ব্যাখ্যা
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।

অন্যদিকে,
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল। 
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৩০.
WHO- এর মতে, সময়ের আগে জন্মানো শিশুর হার সবচেয়ে বেশি -
  1. বাংলাদেশে
  2. ভারতে
  3. শ্রীলঙ্কায়
  4. পাকিস্তানে
ব্যাখ্যা
 শিশুর জন্মহার:
- সারা বিশ্বে অকালিক বা সময়ের আগে জন্মানো শিশুর হার বাংলাদেশে সবচেয়ে বেশি।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বাংলাদেশে ১০০ এর মধ্যে ১৬টি শিশুর জন্ম হচ্ছে মায়ের গর্ভে পূর্ণ ৩৭ সপ্তাহ থাকার আগেই।
- বাংলাদেশে এই ধরনের শিশু জন্মের হার বৈশ্বিক গড় হারের চেয়ে বেশি।
- প্রতিবেশী দেশ ভারতে ১৩ শতাংশ,
- পাকিস্তানে ১৪ দশমিক ৪ শতাংশ,
- নেপালে ১১ দশমিক ২ শতাংশ,
- মালদ্বীপে ৯ দশমিক ৮ শতাংশ,
- শ্রীলঙ্কায় ৭ দশমিক ৮ শতাংশ।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
৩১.
বর্তমানে দেশের নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি -
  1. ১১৫ দিন
  2. ১২০ দিন
  3. ১২৫ দিন
  4. ১৩০ দিন
ব্যাখ্যা
মাতৃত্বকালীন ছুটি:
- নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৮ দিন বাড়িয়ে ১২০ দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার
- আর এই ছুটি নারী শ্রমিক তাঁর ইচ্ছা অনুযায়ী প্রসবের আগে বা পরে  সুবিধামতো সময়ে নিতে পারবেন।
- এমন বিধান রেখে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন–২০২৩-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়াও,
- বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন–২০২৩–এর খসড়া অনুযায়ী, মাতৃত্বকালীন ছুটি ছাড়াও ট্রেড ইউনিয়ন করাসহ আরও কিছু ক্ষেত্রে নমনীয়তা আনা হয়েছে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৩২.
বাংলাদেশে ব্যাট তৈরির ব্র্যান্ড হিসেবে আইসিসির স্বীকৃতি লাভ করে -
  1. এমকেএস
  2. কেএসপি
  3. এমকেপিউ
  4. সিএসকে
ব্যাখ্যা
ব্যাট
- রাজশাহীতে  তৈরি হবে আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্যাট।
- ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এমকেএস স্পোর্টস’।
- এখন থেকে দেশ-বিদেশের ক্রিকেটারদের ব্যাটে শোভা পাবে কোম্পানিটির লোগো।
- জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে রাজশাহীর যুবক আফতাব শাহীন তৈরি করেছেন এই প্রতিষ্ঠান।
- তিনজনের নামের অদ্যাক্ষর দিয়ে তৈরি এই ব্র্যান্ড।

উৎস: ঢাকা পোস্ট পত্রিকা রিপোর্ট।
৩৩.
সম্প্রতি ‘অপারেশন প্রস্প্যারিটি গার্ডিয়ান’ নামের নিরাপত্তা উদ্যোগ কোন সাগরকে কেন্দ্র করে গঠিত হয়েছে?
  1. লোহিত সাগর
  2. আরব সাগর
  3. চীন সাগর
  4. কাস্পিয়ান সাগর
ব্যাখ্যা
অপারেশন প্রস্প্যারিটি গার্ডিয়ান:
- লোহিতসাগরে যুক্তরাষ্ট্রের ইতোমধেই একটি টাস্ক ফোর্স আছে। যার কারণে গুরুত্বপূর্ণ সাগরপথগুলোতে যুক্তরাষ্ট্রের জোরাল উপস্থিতি আছে। ‘অপারেশন প্রস্প্যারিটি গার্ডিয়ান’ নিরাপত্তা উদ্দেশ্য  লোহিতসাগরকে কেন্দ্র করে গঠিত হয়েছে।
- বহুদেশীয় এ নিরাপত্তা উদ্যোগে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাহরাইন, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস ও স্পেন যোগ দিচ্ছে।
- এই গ্রুপ লোহিত সাগরের দক্ষিণাঞ্চল এবং এডেন উপসাগরীয় অঞ্চলে যৌথ টহল অভিযান পরিচালনা করবে।
- হুতিরা ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থন দিচ্ছে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৩৪.
'মৎস্য ৬০০০' কোন দেশের গভীর সমুদ্রযান?
  1. চীন
  2. পাকিস্তান
  3. ভারত
  4. তুরস্ক
ব্যাখ্যা
• মৎস্য ৬০০০:
- 'মৎস্য ৬০০০' ভারতের গভীর সমুদ্রযান
- চেন্নাইয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেন টেকনোলজিতে তৈরি হচ্ছে ভারতের সমুদ্রযান ‘মৎস্য ৬০০০’।
- সমুদ্রের ৬০০০ মিটার গভীরে মানুষ পাঠানোর লক্ষ্যেই যানটি তৈরি করা হচ্ছে।
- গভীর সমুদ্রাভিযানের ক্ষেত্রে পানির চাপ মোকাবেলা করতে সক্ষম যানটি।

উৎস: কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
৩৫.
দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে অনুমোদন পায় -
  1. নগদ ডিজিটাল ব্যাংক
  2. জিটেন ডিজিটাল ব্যাংক
  3. কড়ি ডিজিটাল ব্যাংক
  4. ক +গ
ব্যাখ্যা
ডিজিটাল ব্যাংক:
- দেশে প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংক গঠনের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
- তিন প্রতিষ্ঠানকে ডিজিটাল উইং চালুর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
- বাকি তিন প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকের অনুমতি পাবে।
- নগদ ডিজিটাল ব্যাংক ও কড়ি ডিজিটাল ব্যাংককে পূর্ণাঙ্গ ব্যাংক দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
- পাশাপাশি ১০ ব্যাংকের উদ্যোগে গঠিত ডিজিটেন ডিজিটাল ব্যাংক, বিকাশ ডিজিটাল ব্যাংক ও ব্যাংক এশিয়ার ডিজিটাল ব্যাংককে ডিজিটাল উইং চালুর অনুমোদন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৩৬.
সাগরতলে মসজিদ নির্মাণের কাজ চলমান রয়েছে -
  1. সৌদিআরবে
  2. সংযুক্ত আরব আমিরাতে
  3. মালদ্বীপে
  4. তুরস্কে
ব্যাখ্যা
সাগরতলে মসজিদ:
- ধর্মীয় পর্যটনকে আকর্ষণীয় করে তুলতে সাগরতলে মসজিদ নির্মাণের কাজ চলমান রয়েছে - সংযুক্ত আরব আমিরাতে।
- ৫ কোটি ৫০ লাখ আমিরাতি দিরহাম ব্যয়ে দুবাইয়ের সমুদ্র উপকূলে এ মসজিদ নির্মিত হবে, যা বাংলাদেশি টাকায় ১৬৪ কোটির বেশি।
- ২০২৪ সালের মধ্যেই মসজিদটি উদ্বোধন হতে পারে।
- নির্মাণ সম্পন্ন হলে বিশ্বে এটিই হবে সাগরতলে নির্মিত প্রথম মসজিদ।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৩৭.
বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর -
  1. ঢাকা
  2. কলকাতা
  3. তাইপে
  4. কাটোউইস
ব্যাখ্যা
• ধীরগতির শহর:
- বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর - ঢাকা।
-
ধীরগতির শহরের তালিকায় ঢাকা ছাড়াও বাংলাদেশের দুই শহর—ময়মনসিংহ (৯ম) ও চট্টগ্রাম (১২তম) রয়েছে।
- ভারতের কলকাতা, মুম্বাইসহ আটটি শহর রয়েছে এই তালিকায়।

- বিশ্বের সবচেয়ে বেশি গতির ১০০ শহরের মধ্যে ৮৬টিই যুক্তরাষ্ট্রের।
- প্রতিবেদনে সবচেয়ে দ্রুতগতির যে ২০টি শহরের নাম এসেছে, তার মধ্যে ১৯টি যুক্তরাষ্ট্রের। একটি কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের উইন্ডসর।
- সবচেয়ে ধীরগতির ২০টি শহরের তালিকায় ঢাকার পরে রয়েছে নাইজেরিয়ার দুই শহর—লাগোস ও ইকোরোদু। এরপরে রয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৩৮.
বাংলাদেশ পুলিশের যে ইউনিট মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্ব পালন করে -
  1. এমআরটি পুলিশ
  2. মেট্রোপলিটন পুুলিশ
  3. রেলওয়ে পুলিশ
  4. মেট্রোট্রেন পুলিশ
ব্যাখ্যা
• মেট্রোরেলের জন্য গঠিত পুলিশ:
- মেট্রোরেলের (মাস র‌্যাপিড ট্রানজিট–এমআরটি) নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত মেট্রোরেল পুলিশ গঠনের করেছে সরকার।
- মেট্রোরেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম - এমআরটি পুলিশ।
- পুলিশের একজন উপমহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে ২৩১ জনবল থাকবে এই ইউনিটে।
- এ ছাড়া মেট্রোরেল পুলিশের জন্য ১০টি মোটরসাইকেল, চারটি পিকআপ ও একটি জিপ থাকবে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৩৯.
'উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২৩' এর চ্যাম্পিয়ন কে?
  1. মার্কেতা ভন্দ্রোসোভা
  2. নোভাক জোকোভিচ
  3. কার্লোস আলকারাজ
  4. রাফায়েল নাদাল
ব্যাখ্যা
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২৩:
- উইম্বলডন চ্যাম্পিয়নশিপ বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতা।
- ১৮৭৭ সাল থেকে এটি যুক্তরাজ্যের লন্ডনের উইম্বলডনের এলাকায় নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
- ১৯১৩ সালে মিশ্র দ্বৈত এবং প্রমিলা দ্বৈতের প্রচলন ঘটানো হয়।

- ২০২৩ উইম্বলডন আসরের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।
- ফাইনালে সেন্টার কোর্টে ৩-২ সেটে জেতেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আলকারাজ।

উৎস:The Daily Star পত্রিকা রিপোর্ট।
৪০.
'টু প্লাস টু সংলাপ’ কোন দেশের মধ্যে অনুষ্ঠেয় দ্বিপাক্ষীক সংলাপ?
  1. ভারত-রাশিয়া
  2. যুক্তরাজ্য-ভারত
  3. ভারত-যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
ব্যাখ্যা
‘টু প্লাস টু সংলাপ’:
- ‘টু প্লাস টু সংলাপ’ ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠেয় দ্বিপাক্ষীক সংলাপ।
- ১০ নভেম্বর ২০২৩ সালে ভারতের রাজধানীতে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
- এই বৈঠকের আগে আমেরিকা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ‘ইন্দো-প্যাসিফিক’ অর্থাৎ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কীভাবে আরও ‘মুক্ত, অবাধ, নিরাপদ ও সমৃদ্ধশালী’ করে তোলা যায়, সংলাপের একটা বড় অংশে তা নিয়ে আলোচনা হয়েছে।

উৎস: - বিবিসি নিউজ বাংলা পত্রিকা রিপোর্ট।
৪১.
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেন -
  1. নাদির শাহ
  2. শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
  3. এনামুল হক মনি
  4. সৈকত মজুমদার
ব্যাখ্যা
বাংলাদেশি আম্পায়ার:
- ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
- দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন সৈকত।
- নারী বিশ্বকাপ এবং বয়সভিত্তিক বিভিন্ন বিশ্বকাপে আম্পায়ারিং করলেও পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে এই প্রথমবার আম্পায়ারিংয়ের সুযোগ পেলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
- ভারতের মাটিতে চলতি ওয়ানডে বিশ্বকাপে মোট ৫টি ম্যাচে ফিল্ড আম্পায়ারের ভূমিকা পালন করবেন তিনি।

উৎস: সময় নিউজ পত্রিকা রিপোর্ট।
৪২.
নারীদের শ্রম বাজার সম্পর্কে ধারণার উন্নতির জন্য ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন -
  1. ক্লডিয়া গোল্ডিন
  2. আলেক্সি ইয়াকিমভ
  3. ফেরেন্স ক্রাউস
  4. অ্যান হুইলেয়ার
ব্যাখ্যা
• ২০২৩ অর্থনীতিতে নোবেল পুরস্কার:
- ২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ক্লডিয়া গোল্ডিন।
- নারীদের শ্রম বাজার সম্পর্কে ধারণার উন্নতির জন্য তাকে এ পুরস্কারটি দেওয়া হয়। 
- তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
- অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে ক্লডিয়ার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

• এক নজরে নোবেল পুরস্কার ২০২৩: 
- ২০২৩ সালে যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন ক্যাটালিন কারিকো ও ড্রু উইসম্যান।
- পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেন্স ক্রাউস, অ্যান হুইলেয়ার।
- রসায়নশাস্ত্রে ২০২৩ সালের নোবেল পুরস্কার পেলেন মুঙ্গি বাওয়েন্ডি (ফ্রান্স), লুই ব্রুস (যুক্তরাষ্ট্র) ও আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন)।
- ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েজীয় লেখক জন ফসি। 
- শান্তিতে নোবেলে পেয়েছেন ইরানে কারাবন্দী নার্গিস মোহাম্মদী।
- এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন  হার্ভার্ড  বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লদিয়া গোলডিন। 

উৎস: নোবেল পুরস্কার ওয়েবসাইট।