পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
ধ্বনিত্বত্ত্ব: সন্ধি (স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গ সন্ধি)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
সন্ধির ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. ক) সন্নিহিত দুটি শব্দের মিলন
  2. খ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন
  3. গ) স্বাভাবিক লেখনের সহজ প্রবণতা
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
খ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন
উত্তর
সঠিক উত্তর:
খ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন
ব্যাখ্যা
সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন৷
- তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা।

• সন্ধির কতিপয় উদ্দেশ্য:
- সন্ধি মাধ্যমে ধ্বনির মিলন হয়।
- নতুন শব্দ তৈরি করা হয়।
- উচ্চারণে সহজতা আসে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'প্রত্যেক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোন সূত্রযোগে গঠিত?
  1. ক) অ/আ+অন্য স্বর
  2. খ) এ+অন্য স্বর
  3. গ) ই/ঈ+অন্য স্বর
  4. ঘ) এ+অন্য স্বর
সঠিক উত্তর:
গ) ই/ঈ+অন্য স্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ই/ঈ+অন্য স্বর
ব্যাখ্যা
ই/ঈ + অন্য স্বর = য্‌ + স্বর 
যেমন, প্রতি+এক = প্রত্যেক 

ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য-ফলা হয়। 
অতি + অন্ত = অত্যন্ত,
ইতি + আদি = ইত্যাদি,
প্রতি + ঊষ = প্রত্যূষ,
নদী + অম্বু = নদ্যম্বু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
.
নিম্নের কোনটি স্বরসন্ধির উদাহরণ?
  1. ক) শীতার্ত
  2. খ) দিগন্ত
  3. গ) সদুপায়
  4. ঘ) উল্লাস
সঠিক উত্তর:
ক) শীতার্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) শীতার্ত
ব্যাখ্যা
স্বরসন্ধির উদাহরণ – শীতার্ত = শীত + ঋত  
সূত্র: অ/আ + ঋত = আর্।

অন্যদিকে, বাকি গুলো ব্যঞ্জনসন্ধির উদাহরণ- 
দিগন্ত = দিক্‌ + অন্ত = দিগন্ত
সদুপায় = সৎ + উপায়
উল্লাস = উৎ + লাস

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
অ/আ + উ/ঊ = ও; সূত্রযোগে কোন শব্দের সন্ধি বিচ্ছেদ ঘটে?
  1. ক) শুভেচ্ছা
  2. খ) সূর্যোদয়
  3. গ) বনৌষধি
  4. ঘ) আশাতীত
সঠিক উত্তর:
খ) সূর্যোদয়
উত্তর
সঠিক উত্তর:
খ) সূর্যোদয়
ব্যাখ্যা
অ/আ + উ/ঊ = ও; সূত্রযোগে সন্ধি বিচ্ছেদ ঘটেছে 'সূর্যোদয়' শব্দে।
সূর্য + উদয় = সূর্যোদয়

অন্যদিকে, 
সূত্র: অ/আ + অ/আ = আ।
যেমন – উত্তর + অধিকার = উত্তরাধিকার, আশা + অতীত = আশাতীত

সূত্র: অ/আ + ই/ঈ = এ।
যেমন – শুভ + ইচ্ছা = শুভেচ্ছা

সূত্র: অ/আ + ও/ঔ = ঔ।
যেমন – বন + ওষধি = বনৌষধি

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিপাতনে সিদ্ধ স্বরধ্বনি ঘটেছে কোন শব্দে?
  1. ক) উল্লাস
  2. খ) শয়ন
  3. গ) গােষ্পদ
  4. ঘ) গবাক্ষ
সঠিক উত্তর:
ঘ) গবাক্ষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গবাক্ষ
ব্যাখ্যা
• কিছু স্বরসন্ধি নিয়ম ছাড়া হয়, সেগুলােকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।

• নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি -
- কুল+অটা = কুলটা 
- গাে+অক্ষ = গবাক্ষ

• উৎ+লাস = উল্লাস = ব্যঞ্জনসন্ধি
গাে+পদ = গােষ্পদ = নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি
শে+অন = শয়ন = স্বরসন্ধি

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'অক্ষৌহিণী' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) অক্ষ + ঊহিণী
  2. খ) অক্ষ + উহিণী
  3. গ) অক্ষো + উহিণী
  4. ঘ) অক্ষিয় + উহিণী
সঠিক উত্তর:
ক) অক্ষ + ঊহিণী
উত্তর
সঠিক উত্তর:
ক) অক্ষ + ঊহিণী
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
কোন নিয়ম অনুসারে সন্ধি না হয়ে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির যখন পরিবর্তন ঘটে তখন সেই রূপ সন্ধিকে নিপাতন-সিদ্ধ সন্ধি বলে।
 
কুল + অটা = কুলটা
শুদ্ধ + ওদন = শুদ্ধোদন
স্ব + ঈর = স্বৈর।
সীমন্‌ + অন্ত = সীমন্ত
স্ব + ঈরিণী = স্বৈরিণী 
বিম্ব + ওষ্ঠ = বিম্বোষ্ঠ 
অক্ষ + ঊহিণী = অক্ষৌহিণী
মার্ত + অণ্ড = মার্তণ্ড

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন উপায়ে ব্যঞ্জসন্ধি ঘটে না
  1. ক) স্বর+ব্যঞ্জন
  2. খ) ব্যঞ্জন + স্বর
  3. গ) ব্যঞ্জন + ব্যঞ্জন
  4. ঘ) ব্যঞ্জন + বিসর্গ
সঠিক উত্তর:
ঘ) ব্যঞ্জন + বিসর্গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যঞ্জন + বিসর্গ
ব্যাখ্যা
ব্যঞ্জনসন্ধি
- স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।

সাধারণত, ব্যঞ্জনসন্ধি  তিন নিয়মে হয়: 
১. স্বর+ব্যঞ্জন
২. ব্যঞ্জন + স্বর
৩. ব্যঞ্জন + ব্যঞ্জন

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'তন্মধ্যে' শব্দের সন্ধি বিচ্ছেদে কোনটি ঘটেছে?
  1. ক) 'ম' এর প্রভাবে 'ত' হয়েছে 'ম'
  2. খ) 'ত' এর প্রভাবে 'ম' হয়েছে 'ম'
  3. গ) 'ম' এর প্রভাবে 'ত' হয়েছে 'ন'
  4. ঘ) 'ত' এর প্রভাবে 'ত' হয়েছে 'ন'
সঠিক উত্তর:
গ) 'ম' এর প্রভাবে 'ত' হয়েছে 'ন'
উত্তর
সঠিক উত্তর:
গ) 'ম' এর প্রভাবে 'ত' হয়েছে 'ন'
ব্যাখ্যা
'তন্মধ্যে' শব্দের সন্ধি বিচ্ছেদ = তৎ+মধ্যে
- এটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ। 
- এখানে নাসিক্য ধ্বনি 'ম' এর প্রভাবে 'ত' হয়েছে 'ন'

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিম্নের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
  1. ক)  বৃহৎ+পতি = বৃহস্পতি
  2. খ) এক+দশ = একাদশ
  3. গ) গো +পদ = গোষ্পদ
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
• স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জন সন্ধি বলে।
- কিছু ব্যঞ্জন সন্ধি নিয়ম ছাড়া হয়, সেগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলে।
যেমন:
 বৃহৎ+পতি = বৃহস্পতি
এক+দশ = একাদশ
গো +পদ = গোষ্পদ

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১০.
'কথাচ্ছলে' কোন নিয়মে সাধিত সন্ধি?
  1. ক) স্বর+স্বর
  2. খ) স্বর+ব্যঞ্জন
  3. গ) ব্যঞ্জন+স্বর
  4. ঘ) ব্যঞ্জন+ব্যঞ্জন
সঠিক উত্তর:
খ) স্বর+ব্যঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বর+ব্যঞ্জন
ব্যাখ্যা
• স্বর+ব্যঞ্জন 
- স্বর+ছ = চ্ছ
- কথা + ছলে = কথাচ্ছলে
-এখানে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী ছ এর জায়গায় চ্ছ হচ্ছে।
অনুরূপভাবে, 
- পরি + ছেদ = পরিচ্ছেদ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১১.
নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
  1. ক) সম্মান
  2. খ) স্বল্প
  3. গ) সদুপায়
  4. ঘ) নিরাকার
সঠিক উত্তর:
ঘ) নিরাকার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিরাকার
ব্যাখ্যা
নিরাকার = নিঃ + আকার; বিসর্গ সন্ধির উদাহরণ। 
অন্যদিকে
সম্মান = সম্‌+মান; ব্যঞ্জনসন্ধি
স্বল্প = সু+অল্প; স্বরসন্ধি
সদুপায় = সৎ + উপায়; ব্যঞ্জনসন্ধি

বিসর্গসন্ধি
বিসর্গসন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ করা যায়:
বিসর্গ বিদ্যমান থাকে: মনঃ + কষ্ট = মনঃকষ্ট, অধঃ + পতন = অধঃপতন, বয়ঃ + সন্ধি = বয়ঃসন্ধি
বিসর্গ ও হয়ে যায়; মনঃ + যােগ = মনােযােগ, তিরঃ + ধান = তিরােধান, তপঃ + বন = তপোবন
বিসর্গ র’ হয়ে যায়: নিঃ + আকার = নিরাকার, পুনঃ + মিলন = পুনর্মিলন, আশীঃ + বাদ = আশীর্বাদ
বিসর্গ শ/ষ/ হয়: নিঃ + চয় = নিশ্চয়, দুঃ + কর = দুষ্কর, পুরঃ + কার = পুরস্কার
কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়: নিঃ + রব = নীরব, নিঃ + রস = নীরস, নিঃ + রােগ = নীরােগ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১২.
'ভাবুক' শব্দের সন্ধি বিচ্ছেদ--
  1. ক) ভাব + উক
  2. খ) ভূ + অক
  3. গ) ভৌ + উক
  4. ঘ) ভূ + উক
সঠিক উত্তর:
গ) ভৌ + উক
উত্তর
সঠিক উত্তর:
গ) ভৌ + উক
ব্যাখ্যা
'ভাবুক' শব্দের সন্ধি বিচ্ছেদ = ভৌ + উক
এটি স্বরসন্ধির উদাহরণ। 
সূত্র: ঔ+উ = আব্‌+উ 

এ, ঐ, ও, ঔ- কারের পরে এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্‌, আব্‌ হয়। 
যেমন,
পৌ + অক = পাবক
গো + আদি = গবাদি
গো + এষণা = গবেষণা 
পো + ইত্র = পবিত্র 
নৌ + ইক = নাবিক
ভৌ + উক = ভাবুক ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।