পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]তারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১০০
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১] · তারিখ অনির্ধারিত · ১০০ প্রশ্ন

.
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
  1. পাঁচটি
  2. ছয়টি
  3. সাতটি
  4. আটটি
ব্যাখ্যা

স্বরধ্বনি:
- যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে।
- বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭টি
যথা: অ, আ, ই, উ, এ, ও, অ্যা।

উল্লেখ্য,
ব্যঞ্জনধ্বনি:
- যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও না কোথাও বাধা পায় এবং যা স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জনধ্বনি বলে।
যেমন:
ক্,খ্, গ্‌,ঘ, প্, স্ ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি অষ্টম শ্রেণি (২০২৫ সালের সংস্করণ)।

.

  1. - 3
  2. - 1
  3. 3
  4. 1
ব্যাখ্যা

প্রশ্ন:


সমাধান:

.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

  1. 112
  2. 104
  3. 84
  4. 92
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
(২য় কলাম × ৩য় কলাম) - ১ম কলাম = ৪র্থ কলাম

(6 × 10) - 2 = 60 - 2 = 58
(7 × 11) - 3 = 77 - 3 = 74
(8 × 12) - 4 = 96 - 4 = 92

সুতরাং, প্রশ্নবোধক স্থানে 92 সংখ্যাটি বসবে।

.
কাহেরে ঘিনি মেলি অচ্ছহু কীস।
বেঢ়িল হাক পড়অ চৌদীস।।
‘অপণা মাংসেঁ হরিণা বৈরী।
খনহ ন ছাড়অ ভুসুকু অহেরি।। কাহেরে অর্থ কী?
  1. কীসে
  2. কাকে
  3. কীরূপে
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা

কাহেরে অর্থ কীরূপে।

উৎসঃ চর্যাপদ, অতীন্দ্র মজুমদার।

.
অভিসময়বিভঙ্গ' কার রচনা?
  1. কাহ্নপা
  2. হাড়িপা
  3. ভাদেপা
  4. লুইপা
ব্যাখ্যা

ব্যাখ্যা : লুইপা বাঙালি কবি। তার রচিত ৫টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়- অভিসময়বিভঙ্গ, বজ্রস্বত্ব সাধন, বুদ্ধোদয়,
ভগবদাভসার, তত্ত্ব স্বভাব ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
“শনিতে সাত মঙ্গলে তিন, আর সব দিন দিন'। এটি-
  1. বচন
  2. ছড়া
  3. ধাঁধা
  4. প্রবাদ
ব্যাখ্যা

ব্যাখ্যা : “পৌষের কুয়া, বৈশাখে ফল। য দিন কুয়া ত দিন জল। শনির সাত মঙ্গলের তিন। আর সব দিন দিন।” এটি একটি খনার
বচন। এর অর্থ- পৌষ মাসে যে কদিন কুয়াশা হবে। বৈশাখ মাসে ঠিক ততদিন বৃষ্টি হবে। শনিবারে যদি বৃষ্টি আরম্ভ হয় তবে তা এক
সপ্তাহ কাল স্থায়ী হয়। মঙ্গলে আরম্ভ হলে তিন দিন থাকে। অন্যবারে হলে সেই দিন মাত্র থাকে।

.
অভয়ামঙ্গলের রচয়িতা-
  1. দ্বিজ মাধব
  2. দ্বিজ বংশীদাস
  3. দ্বিজ রামদেব
  4. মানিকদত্ত
ব্যাখ্যা

ব্যাখ্যা : চট্টগ্রামের কবি দ্বিজ রামদেব' অভয়ামঙ্গল' রচনা করেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
মুহম্মদ কবীরের কাব্য
  1. চন্দ্রাবতী
  2. পদ্মাবতী
  3. মধুমালতী
  4. লাইলী মজনু
ব্যাখ্যা

মুহম্মদ কবির (১৬শ শতক) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি। প্রণয়োপাখ্যান রচয়িতা হিসেবেই তিনি সমধিক পরিচিত। মধুমালতী (১৫৮৮) নামে একখানি রোম্যান্টিক প্রণয়কাব্য তাঁর রচনা। চট্টগ্রামের জোরওয়ারগঞ্জে এর পুথি পাওয়া গেছে বলে কবিকে ওই অঞ্চলের অধিবাসী মনে করা হয়।

মুহম্মদ কবির হিন্দি কবি মনঝনের মধুমালত্ বা সাধনের মৈনাসত্ কাব্যের অনুসরণে তাঁর মধুমালতী রচনা করেন। রাজপুত্র মনোহর ও রাজকন্যা মধুমালতীর রূপকথাসুলভ রোম্যান্টিক প্রেম এতে বর্ণিত হয়েছে। মূল কাব্য অধ্যাত্ম রসাত্মক হলেও অনুবাদে তা আদি রসাত্মক কাব্যে পরিণত হয়েছে। কাব্যটি তৎকালে এতই জনপ্রিয়তা অর্জন করেছিল যে, কবিরের পরবর্তী আরও ছয়জন কবি একই নামে কাব্য রচনা করেন। তবে একমাত্র সৈয়দ হামজা ব্যতীত অন্য কারও কাব্য শিল্পসফল হয়নি; আবার সৈয়দ হামজার কাব্যও কবিরের কাব্যের মতো সার্থক নয়। [ওয়াকিল আহমদ]

.
কুরুক্ষেত্রের যুদ্ধ কত সময় ব্যাপি চলেছিল?
  1. ৯ দিন
  2. ৯ সপ্তাহ
  3. ১৮ দিন
  4. ১৮ সপ্তাহ
ব্যাখ্যা

ব্যাখ্যা : প্রাচীন মহাভারতের মূল উপজীব্য কুরুক্ষেত্রের যুদ্ধ। হস্তিনাপুরের সিংহাসন দখল নিয়ে কৌরব এবং পাণ্ডবদের মধে যে টানাপোড়েন শুরু হয়, তার পরিণাম ১৮ দিনব্যাপী প্রলয়ঙ্করী যুদ্ধ।

১০.
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন রসের প্রভাব দেখা যায়?
  1. বীর রস
  2. করুণ রস
  3. শৃঙ্গার রস
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

ব্যাখ্যা: শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে শৃঙ্গার রস এর প্রভাব দেখা যায়। এই কাব্যের মূল বিষয়বস্তু হলো রাধা ও কৃষ্ণের প্রণয়লীলা, যা
শৃঙ্গার বা আদিরসের প্রধান উপাদান। তাই এই কাব্যে শৃঙ্গার রসের প্রভাবই প্রধান।

১১.
মধ্যযুগের কবি শুকুর মাহমুদ কোন জেলার অধিবাসী ছিলেন?
  1. নোয়াখালী
  2. শ্রীহট্ট
  3. বগুড়া
  4. রাজশাহী
ব্যাখ্যা

শুকুর মাহমুদ (আনু. ১৬৬৫-১৭৩৫) মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন সাধক কবি। রাজশাহী জেলার সিন্দুরকুসুমি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আবদুল শুকুর মাহমুদ, কিন্তু শুকুর মাহ্মুদ নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন। তাঁর পিতা শেখ আনার ছিলেন ফকিরি মতের একজন সাধক।

শুকুর মাহমুদ রচিত কাব্যের নাম গুপিচন্দ্রের সন্ন্যাস (১৭০৫)।

উৎসঃ বাংলাপিডিয়া।

১২.
নাথ গীতিকা ‘ময়নামতির গান' এর রচয়িতার নাম কি?
  1. ভবানী দাস
  2. শুকুর মহম্মদ
  3. নারায়ণ দাস
  4. নয়ানচাঁদ ঘোষ
ব্যাখ্যা

নলিনীকান্ত ভট্টশালীর সম্পাদনায় ভবানী দাসের ময়নামতীর গান এবং সুকুর মহম্মদের গোপীচাঁদের সন্ন্যাস কাব্যদুটি ঢাকা সাহিত্য পরিষৎ থেকে প্রকাশিত হয়।

-বাংলাপিডিয়া

১৩.
‘রূপবতী' কোন কাব্যের অন্তর্গত?
  1. মধ্যযুগের গীতিকবিতা
  2. পূর্ববঙ্গ গীতিকা
  3. নাথ গীতিকা
  4. মৈমনসিংহ গীতিকা
ব্যাখ্যা

ব্যাখ্যা : মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা রয়েছে। এর মধ্যে দেওয়ানা মদীনা (মনসুর বয়াতি), মহুয়া (দ্বিজ কানাই), মলুয়া
(চন্দ্রাবতী), চন্দ্রাবতী (নয়ানচাঁদ ঘোষ), কমলা (দ্বিজ ঈশান), দেওয়ান ভাবনা, দস্যু কেনারামের পালা (চন্দ্রাবতী), রূপবতী,
কাজলরেখা, কঙ্ক ও লীলা উল্লখযোগ্য।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৪.
বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কী?
  1. কথোপকথন
  2. রাজা প্রতাপাদিত্য চরিত্র
  3. ইতিহাসমালা
  4. হিতোপদেশ
ব্যাখ্যা

ব্যাখ্যা : বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র (১৮০১)। এর রচয়িতা রামরাম বসু। গ্রন্থটি
জুলাই ১৮০১ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত হয়।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম,

১৫.
‘‘বহুদিন পরে বঁধুয়া আইলে। দেখা না হইত মরণ হ’লে।’’ উক্তিটি
  1. জ্ঞানদাসের
  2. চণ্ডীদাসের
  3. গোবিন্দদাসের
  4. বিদ্যাপতির
ব্যাখ্যা

‘বহুদিন পরে বঁধুয়া আইলে। দেখা না হইত মরণ হ’লে।’’ উক্তিটি চণ্ডীদাসের।

১৬.
‘মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায় গ্রন্থের লেখক কে?
  1. প্যারীচাঁদ মিত্র
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. দামোদর বন্দ্যোপাধ্যায়
  4. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা

ব্যাখ্যা : আধ্যাত্মিকা (১৮৮০) উপন্যাসের লেখক প্যারীচাঁদ মিত্র। তার অন্যান্য গ্রন্থ- মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায় (১৮৫৯), রামারঞ্জিকা (১৮৬০), গীতাঙ্কুর (১৮৬১), যৎকিঞ্চিৎ (১৮৬৫), অভেদী (১৮৭১), বামাতোষিণী (১৮৮১)।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৭.
আলালের ঘরের দুলাল' উপন্যাসটি কত সাল থেকে ধারাবাহিকভাবে ' মাসিক পত্রিকায় ' প্রকাশিত হতে থাকে?
  1. ১৮৫৪
  2. ১৮৫৫
  3. ১৮৫৭
  4. ১৮৫৮
ব্যাখ্যা

ব্যাখ্যা : বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্র রচিত 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮)। উপন্যাসটি ১৮৫৪ সাল থেকে 'মাসিক পত্রিকায়' ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৮৫৮ সালে। নব্যশিক্ষিত ইয়ংবেঙ্গলদের কার্যকলাপ ও পরিণতি এ গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ।

১৮.
বিদ্যাসাগর সম্পাদিত পত্রিকা?
  1. বাঙ্গাল গেজেট
  2. বেঙ্গল গেজেট
  3. তত্ত্ববোধিনী
  4. দিগদর্শন
ব্যাখ্যা

তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত। অক্ষয়কুমার দত্ত অবসর নেয়ার পর বিদ্যাসাগর এ-ই পত্রিকার দায়িত্ব নেন।

অন্যদিকে,
ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র জেমস অগাস্টাট হিকি সম্পাদিত 'বেঙ্গল গেজট'।
'বাঙ্গাল গেজেট' পত্রিকার সম্পাদক গঙ্গাকিশোর ভাট্টাচার্য।
জন ক্লার্ক মার্শম্যান সম্পাদনা করতেন প্রথম বাংলা সাময়িক পত্র ' দিকদর্শন'।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১৯.
ইন্দ্রনাথ ' নিচের কোন সাহিত্যকর্মের চরিত্র?
  1. নষ্টনীড়
  2. মালঞ্চ
  3. চতুরঙ্গ
  4. চারঅধ্যায়
ব্যাখ্যা

মালঞ্চ' উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র 'নীরজা' ।

​ নষ্টনীড়' উপন্যাসধর্মী ছোটগল্প। চারু, অমল এই গল্পের চরিত্র ।

​চার-অধ্যায়' উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র 'অতীন, ইন্দ্রনাথ ।​

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২০.
'ধনঞ্জয় বৈরাগী 'চরিত্রটি রবীন্দ্রনাথের কোন নাটকের?
  1. মুক্তধারা
  2. ডাকঘর
  3. রক্তকরবী
  4. বিসর্জন
ব্যাখ্যা

নন্দিনী, রঞ্জন 'রক্তকরবী' নাটকের উল্লেখযোগ্য চরিত্র।

'বিসর্জন 'নাটকের চরিত্র অপর্ণা, জয়সিংহ, রঘুপতি, গুণবতী, গোবিন্দমাণিক্য।

মুক্তধারা নাটকের উল্লেখযোগ্য চরিত্র 'ধনঞ্জয় বৈরাগী'।

ডাকঘর নাটকের উল্লেখযোগ্য চরিত্র' অমল'।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২১.
রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প—
  1. ‘জীবিত ও মৃত
  2. 'মানভঞ্জন
  3. দুরাশা
  4. অধ্যাপক
ব্যাখ্যা

রবীন্দ্রনাথের কতকগুলো গল্পের মধ্যে অতিপ্রাকৃতের স্পর্শ রয়েছে। 'গুপ্তধন', ‘জীবিত ও মৃত’, 'নিশীথে', 'মণিহারা', 'ক্ষুধিত পাষাণ' প্রভৃতি গল্পের নাম এই প্রসঙ্গে উল্লেখযোগ্য ।

​প্রেমের গল্প হিসেবে ‘একরাত্রি', 'মহামায়া', 'সমাপ্তি', 'দৃষ্টিদান', 'মাল্যদান', ‘মধ্যবর্তিনী', 'শাস্তি', ‘প্রায়শ্চিত্ত', 'মানভঞ্জন', 'দুরাশা', 'অধ্যাপক', 'নষ্টনীড়', 'স্ত্রীর পত্র', ‘পাত্র ও পাত্রী', 'রবিবার', ‘শেষকথা', 'ল্যাবরেটরি' প্রভৃতি গল্পের নাম উল্লেখযোগ্য।

​উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

২২.
বঙ্কিমচন্দ্রের রাজনৈতিক উপন্যাস হিসেবে শ্রেণিভুক্ত করা যায় কোনটিকে ?
  1. সীতারামকে
  2. চন্দ্রশেখর'
  3. ‘রাজসিংহ'
  4. দুর্গেশনন্দিনী'
ব্যাখ্যা

আনন্দমঠ', 'দেবী চৌধুরাণী' ও 'সীতারামকে' রাজনৈতিক উপন্যাসের পর্যায়ে স্থান দেওয়া হয়।

বঙ্কিমচন্দ্র এই ত্রয়ী উপন্যাসে দেশাত্মবোধ স্বাজাত্যবোধ এবং গীতায় উক্ত নিষ্কাম ধর্মমতের প্রচারক।

হিন্দুজাতিকেন্দ্রিক হয়ে এই পর্যায়ের উপন্যাসের বৈশিষ্ট্য প্রকাশমান।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

২৩.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রহসন নয় কোনটি?
  1. সরদার জয়েনউদ্দিন
  2. ‘শোধবোধ'
  3. ‘শেষরক্ষা'
  4. 'চিরকুমার সভা'
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রহসন নয় ‘শোধবোধ' ।
সামাজিক নাটক হিসেবে ‘শোধবোধ' ও 'বাঁশরী' উল্লেখযোগ্য।

রবীন্দ্রনাথের প্রহসনগুলোর নাম :
‘বৈকুণ্ঠের খাতা' (১৮৯৭),
‘চিরকুমার সভা’(১৯২৬),
‘শেষরক্ষা' (১৯২৮),
'ব্যঙ্গকৌতুক' (১৯০৭),
'হাস্যকৌতুক' (১৯০৭) ইত্যাদি।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

২৪.
বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি ‘দেশপ্রীতিমূলক উপদেশাত্মক’?
  1. ইন্দিরা
  2. রাজসিংহ
  3. চন্দ্রশেখর
  4. সীতারাম
ব্যাখ্যা

বঙ্কিমচন্দ্রের কতকগুলো উপন্যাস ‘দেশপ্রীতিমূলক উপদেশাত্মক’—'আনন্দমঠ', 'দেবী চৌধুরাণী' ও 'সীতারাম' এই শ্রেণির অন্তর্গত ।

গীতার নিষ্কাম কর্ম ও দেশাত্মবোধ এই সব উপন্যাসে প্রচারিত হয়েছে।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

২৫.
'আজ সৃষ্টি সুখের উল্লাসে' কোন কাব্যের প্রথম কবিতা ?
  1. সাম্যবাদী
  2. বিষের বাঁশি'
  3. দোলনচাঁপা'
  4. ঝিঙেফুল
ব্যাখ্যা

দোলনচাঁপা' - এটি প্রেমের কাব্য। তাঁর স্ত্রী দুলির নামানুসারে এ কাব্যের নামকরণ করেন।
-'দোলনচাঁপা কাব্যের প্রথম কবিতা 'আজ সৃষ্টি সুখের উল্লাসে'।
-পূজারিণী এ কাব্যের অন্যতম কবিতা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৬.
‘সঙ্গীত সঞ্জীবনী ' রচনা করেন কে?
  1. আলমাহমুদ
  2. ইসমাইল হোসেন সিরাজী
  3. ফররুখ আহমেদ
  4. কায়কোবাদ
ব্যাখ্যা

ইসমাইল হোসেন সিরাজীর কাব্য গ্রন্থগুলি হচ্ছে অনল প্রবাহ (১৯০০), আকাঙ্ক্ষা (১৯০৬), উচ্ছ্বাস (১৯০৭), উদ্বোধন (১৯০৭), নব উদ্দীপনা (১৯০৭), স্পেন বিজয় কাব্য (১৯১৪), সঙ্গীত সঞ্জীবনী (১৯১৬), প্রেমাঞ্জলি (১৯১৬)। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে রায়নন্দিনী (১৯১৫), তারাবাঈ (১৯১৬), ফিরোজা বেগম (১৯১৮) ও নূরুদ্দীন (১৯১৯)।

-বাংলাপিডিয়া

২৭.
কাজী নজরুলের গানের বই কোনটি?
  1. জুলফিকার
  2. ঝিঙেফুল
  3. সাত ভাই চম্পা
  4. জিঞ্জীর'
ব্যাখ্যা

তাঁর গানের বই : 'বুলবুল', 'চোখের চাতক', 'চন্দ্রবিন্দু', 'সুরসাকী', 'জুলফিকার’, ‘বনগীতি’, ‘গুলবাগিচা’, ‘গানের মালা', 'গীতি শতদল'।

কাজী নজরুল ইসলামের কাব্যসমূহের নাম : 'অগ্নিবীণা', 'দোলনচাঁপা', 'বিষেরবাঁশী', 'ভাঙার গান', 'প্রলয় শিখা', 'ছায়ানট', ‘পূবের হাওয়া', ‘সাম্যবাদী', 'চিত্তনামা', 'সর্বহারা', 'ফণিমনসা', 'সিন্ধু হিন্দোল', 'ঝিঙেফুল', 'সাত ভাই চম্পা', 'জিঞ্জীর', 'চক্রবাক', 'সন্ধ্যা', 'নতুন চাঁদ', 'মরু ভাস্কর' ইত্যাদি।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

২৮.
'বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়।' কোন কাব্যের কবিতার অংশবিশেষ?
  1. নৈবেদ্য
  2. খেয়া
  3. গীতাঞ্জলি
  4. গীতালি
ব্যাখ্যা

রবীন্দ্রনাথের মুক্তি সংসার পরিত্যাগ করে নয় বলে 'নৈবেদ্য' কাব্যের 'মুক্তি' কবিতায় কবি বলেছেন, 'বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়।' নৈবেদ্য কাব্যের কবিতার মধ্যে অধ্যাত্ম-জীবনের জন্য কবির প্রবল আকাঙ্ক্ষা জেগে উঠেছিল। তিনি ভগবদুপলব্ধির জন্য আগ্রহী হয়ে উঠেছিলেন। কবিকে সত্যে দৃঢ়প্রতিষ্ঠ, দুঃখে-দৈন্যে অবিচলিত, ন্যায়ে কর্তব্যে কঠোর করার জন্য কবি স্রষ্টার উদ্দেশ্যে নিজেকে নিবেদন করেছেন।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

২৯.
গদ্যছন্দে' লেখা রবীন্দ্রনাথের কাব্য নয় কোনটি?
  1. পুনশ্চ
  2. শ্যামলী
  3. মহুয়া
  4. পত্রপুট
ব্যাখ্যা

পঞ্চম পর্ব কবির গদ্যছন্দে রচিত কাব্যগুলোর সমন্বয়ে গঠিত। কবি এই পর্যায়ে কাব্যের অন্ত্যমিলের চিরন্তন বৈশিষ্ট্য উপেক্ষা করে গদ্যছন্দে কবি কাব্য রচনা করেছেন। রবীন্দ্রনাথ 'লিপিকা' গদ্যগ্রন্থে এই জাতীয় নতুন ছন্দের পরীক্ষাকার্য চালিয়েছিলেন এবং পরবর্তী কাব্য 'পুনশ্চ', ‘শেষ সপ্তক', 'পত্রপুট' ও 'শ্যামলী'—এই চারটি গ্রন্থে এই ছন্দে রচিত কবিতা বিধৃত। বাংলা ছন্দের মুক্তি সাধনার্থে রবীন্দ্রনাথ যে সব ছন্দের সৃষ্টি করেছিলেন তার মধ্যে এই শ্রেণির গদ্যছন্দ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে ।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৩০.
বুদ্ধদেব বসুর গ্রন্থ কোনটি?
  1. অর্কেস্ট্রা
  2. প্রথম পার্থ
  3. উর্বশী ও আর্টেমিস
  4. মহাপৃথিবী
ব্যাখ্যা

ব্যাখ্যা : জীবনানন্দ দাশের কাব্য- মহাপৃথিবী (১৯৪৪)। সুধীন্দ্রনাথ দত্তের কাব্য 'অর্কেস্ট্রা, বুদ্ধদেব বসুর কাব্যনাট্য 'প্রথম পার্থ',
বিষ্ণু দের কাব্য ‘উর্বশী ও আর্টেমিস ।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

৩১.
‘১৪০০ সাল', - এ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. পুনশ্চ
  2. ক্ষণিকা
  3. বলাকা
  4. চিত্রা
ব্যাখ্যা

ব্যাখ্যা : রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ 'চিত্রা' (১৮৯৬)। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত।
এতে সর্বমোট ৩৬টি কবিতা রয়েছে। এর উল্লেখযোগ্য কবিতা- ১৪০০ সাল, উৰ্ব্বশী, স্বর্গ হইতে বিদায়, দুই বিঘা জমি, শেষ উপহার ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩২.
কোনটি কামিনী রায় রচিত কাব্যগ্রন্থ?
  1. বঙ্গসুন্দরী
  2. সোনার তরী
  3. প্রেম ও ফুল
  4. দীপ ও ধূপ
ব্যাখ্যা

ব্যাখ্যা : রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ 'সোনার তরী' (১৮৯৪)। বিহারীলাল চক্রবর্তীর কাব্য 'বঙ্গসুন্দরী' (১৮৭০), গোবিন্দচন্দ্র দাসের
কাব্য 'প্রেম ও ফুল' (১৮৮৮), কামিনী রায়ের কাব্য 'দীপ ও ধূপ (১৯২৯)।

৩৩.
বিহারীলালের প্রথম সার্থক গীতিকবিতার গ্রন্থ কোনটি?
  1. সারদা মঙ্গল
  2. সাধের আসন
  3. স্বপ্নদর্শন
  4. বঙ্গসুন্দরী
ব্যাখ্যা

বিহারীলালের প্রথম সার্থক গীতিকবিতার গ্রন্থ ‘বঙ্গসুন্দরী' (১৮৭০)। এ কাব্যে কবি বলেছেন : ‘সর্বদাই হুহু করে মন / বিশ্ব যেন মরুর মতন / চারিদিকে ঝালাপালা / উঃ কি জ্বলন্ত জ্বালা / অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন।'

রবীন্দ্রনাথ এ-প্রসঙ্গে বলেছেন : ‘আধুনিক বঙ্গসাহিত্যে এই প্রথম বোধ হয় কবির নিজের কথা প্রকাশ পাইয়াছে।'

গ্রন্থটির প্রথম সর্গ উপহার, দ্বিতীয় সর্গ নারীবন্দনা, তৃতীয় সর্গ সুরবালা, চতুর্থ সর্গ চিরপরাধীনা, পঞ্চম সর্গ করুণাসুন্দরী, ষষ্ঠ সর্গ বিষাদিনী, সপ্তম সর্গ প্রিয়সখী, অষ্টম সর্গ বিরহিণী, নবম সর্গ প্রিয়তমা ও দশম সর্গ অভাগিনী নামকরণ করা হয়েছে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩৪.
বিহারীলালের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি?
  1. সারদা মঙ্গল
  2. সাধের আসন
  3. স্বপ্নদর্শন
  4. বঙ্গসুন্দরী
ব্যাখ্যা

বিহারীলালের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সারদামঙ্গল’১৮৭৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত। এটি পাঁচ সর্গে ত্রিপদী দীর্ঘ স্তবকময় লালিত্যপূর্ণ ভাষায় রচিত। কাব্যের প্রথম সর্গে কবির মনোজগতে এক কাব্যলক্ষ্মীর আবির্ভাব, দ্বিতীয় সর্গে হারানো আনন্দ লক্ষ্মীর উদ্দেশ্যে কবির মানসভ্রমণ, তৃতীয় সর্গে কবিচিত্তের দ্বন্দ্ব, চতুর্থ সর্গে হিমালয়ের উদার প্রশান্তির মধ্যে কবিচিত্তের আশ্বাস লাভ, পঞ্চম সর্গে হিমালয়ের পুণ্যভূমিতে কবির আনন্দ উপলব্ধির চিত্র পাওয়া যায়। 'সারদামঙ্গল' কাব্য সম্পূর্ণরূপে জীবনরহিত, বিশেষ সৌন্দর্যধ্যান। শেলির মতো বিহরীলাল তাঁর প্রিয়তমার মধ্যে সারদাকে অন্বেষণ করেছেন এবং দীর্ঘ বিরহের পর হিমাদ্রিশিখরে ভাব-সম্মিলনের চিত্র অংকন করে কবি কাব্যের পরিসমাপ্তি টেনেছেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩৫.
মুসলিম বীর তারেক বিন যিয়াদের স্পেন বিজয়ের কাহিনী নিয়ে কাব্য রচনা করেছেন কে?
  1. অক্ষয়কুমার বড়াল
  2. ইসমাইল হোসেন সিরাজী
  3. নবীনচন্দ্র সেন
  4. মুহম্মদ বরকতুল্লাহ
ব্যাখ্যা

ব্যাখ্যা : স্পেন বিজয় কাব্যে'র (১৯১৪) রচয়িতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। এতে মুসলিম বীর তারেক বিন যিয়াদের স্পেন
বিজয়ের কাহিনী বর্ণনা করা হয়েছে। তাঁর অন্যান্য কাব্য- আকাঙ্ক্ষা (১৯০৬), উচ্ছ্বাস (১৯০৭), উদ্বোধন (১৯০৭), নব উদ্দীপনা
(১৯০৭), মহাশিক্ষা।

-বাংলাপিডিয়া

৩৬.
কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
  1. অশ্রুমালা
  2. বিরহ বিলাপ
  3. গঙ্গামনি
  4. লাজুকলতা
ব্যাখ্যা

ব্যাখ্যা : কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ- বিরহ বিলাপ (১৮৭০)। মাত্র ১৩ বছর বয়সে প্রকাশিত হয়। ‘গাজী কালু ও চম্পাবতী'
মধ্যযুগের পাঁচালি কাব্যের আদর্শে রচিত পীরসাহিত্য।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩৭.
কবর' কবিতাটি প্রথম কোন পত্রিকায় ছাপা হয়?
  1. কবিতা
  2. কালি ও কলম
  3. প্রবাসী
  4. কল্লোল
ব্যাখ্যা

কবর কবিতাটি প্রথম ‘কল্লোল' পত্রিকায় পত্রিকায় ছাপা হয়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩৮.
‘প্রতিদান' কবিতা কোন কাব্যভুক্ত ?
  1. রাখালী
  2. বালুচর
  3. ধানক্ষেত
  4. মাটির কান্না
ব্যাখ্যা

‘‘প্রতিদান' ' তাঁর কাব্যগ্রন্থ বালুচর' (১৯৩০) কাব্যভুক্ত কবিতা ।

তাঁর রচিত জনপ্রিয় খণ্ড কবিতার সংকলনগুলো ‘রাখালী' (১৯২৭), ‘বালুচর' (১৯৩০),‘ধানক্ষেত’(১৯৩৩), রূপবতী' (১৯৪৬), 'মাটির কান্না' (১৯৫৮) ও সুচয়নী' (১৯৬১)।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩৯.
শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন ?
  1. আধুনিক যুগের
  2. অন্ত্য-মধ্যযুগের
  3. আদি-মধ্যযুগের
  4. প্রাচীন যুগের
ব্যাখ্যা

ব্যাখ্যা: শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি বাংলা সাহিত্যের আদি-মধ্যযুগের নিদর্শন। এটি মধ্যযুগের প্রথম নিদর্শন হিসেবে বিবেচিত হয়, যা আনুমানিক চতুর্দশ শতকের শেষার্ধ বা পঞ্চদশ শতকের প্রথমার্ধে বডু চণ্ডীদাস রচিত একটি আখ্যানকাব্য।

৪০.
জসীমউদ্দীন রচিত গানের সংকলন কোনটি?
  1. ডালিম কুমার
  2. গাঙ্গের পাড়
  3. পল্লীবধু
  4. বোবা কাহিনি
ব্যাখ্যা

জসীমউদ্দীন রচিত গানের সংকলনের নাম ‘রঙ্গিলা নায়ের মাঝি' (১৯৩৫), ‘গাঙ্গের পাড়' (১৯৬৪), ‘জারিগান' (১৯৬৮)ইত্যাদি।

তাঁর রচিত শিশুতোষ গ্রন্থগুলো 'হাসু' (১৯৩৮), 'এক পয়সার বাঁশী' (১৩৫৬), 'ডালিমকুমার' (১৯৫১) ।

তাঁর রচিত নাটকগুলো 'পদ্মাপাড়' (১৯৫০), 'বেদের মেয়ে'(১৯৫১), 'মধুমালা' (১৯৫১), 'পল্লীবধু’(১৯৫৬), ‘গ্রামের মায়া' ইত্যাদি।

তাঁর রচিত একমাত্র উপন্যাসের নাম 'বোবা কাহিনী' (১৯৬৪)

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪১.
জসীমউদ্দীন রচিত শিশুতোষ গ্রন্থ-
  1. এক পয়সার বাঁশী
  2. রঙ্গিলা নায়ের মাঝি
  3. পল্লীবধু
  4. পদ্মাপাড়
ব্যাখ্যা

জসীমউদ্দীন রচিত গানের সংকলনের নাম ‘রঙ্গিলা নায়ের মাঝি' (১৯৩৫), ‘গাঙ্গের পাড়' (১৯৬৪), ‘জারিগান' (১৯৬৮)ইত্যাদি।

তাঁর রচিত শিশুতোষ গ্রন্থগুলো 'হাসু' (১৯৩৮), 'এক পয়সার বাঁশী' (১৩৫৬), 'ডালিমকুমার' (১৯৫১) ।

তাঁর রচিত নাটকগুলো 'পদ্মাপাড়' (১৯৫০), 'বেদের মেয়ে'(১৯৫১), 'মধুমালা' (১৯৫১), 'পল্লীবধু’(১৯৫৬), ‘গ্রামের মায়া' ইত্যাদি।

তাঁর রচিত একমাত্র উপন্যাসের নাম 'বোবা কাহিনী' (১৯৬৪)

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪২.
সই কেবা শুনাইল শ্যামনাম” পদটি কোন বৈষ্ণব কবির রচনা?
  1. জ্ঞানদাস
  2. চন্ডিদাস
  3. গোবিন্দদাস
  4. বিদ্যাপতি
ব্যাখ্যা

সই কেবা শুনাইল শ্যামনাম” পদটি বৈষ্ণব কবির চন্ডিদাস এর রচনা।

সই কেবা শুনাইল শুাম-নাম । কাণের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ ॥ না জানি কতেক মধু শুম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাইব সই তারে। নাম পরতাপে (১) যার ঐছন করল গো অঙ্গের পরশে কিবা হয়। যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতী ধরম কৈছে রয়। (২) পাশরিতে করি মনে পাশরা না যায় গো কি করিব কি হবে উপায়। কহে দ্বিজ চণ্ডিদাসে কুলবতী-কুল নাশে আপনার যৌবন যাচায় ॥

বঙ্গ-সাহিত্য-পরিচয় । দীনেশ্চন্দ্র সেন।

৪৩.
'বিজয়া' নাটকটির রচয়িতা কে?
  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. দ্বিজেন্দ্রলাল রায়
  4. মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা

ব্যাখ্যা : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাটক- ষোড়শী (১৯২৮), রমা (১৯২৮), বিজয়া (১৯৩৫)। উল্লেখ্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দত্তা'
উপন্যাসের নাট্যরূপ 'বিজয়া'।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪৪.
রবীন্দ্রনাথের কত বছর বয়সে তার হিন্দুমেলার উপহার প্রকাশিত হয়
  1. ১২
  2. ১৩
  3. ১৪

ব্যাখ্যা

রবীন্দ্রনাথের প্রথম কবিতা প্রকাশিত হয় ১৩ বছর বয়সে । কবিতাটির নাম হিন্দুমেলার উপহার ।

​আট বছর বছর বয়সে কবিতা রচনা আরম্ভ করেন ।

​উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪৫.
‘বইপড়া' প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
  1. তেল নুন লকড়ি
  2. বীরবলের হালখাতা'
  3. আমাদের শিক্ষা'
  4. প্রবন্ধ সংগ্রহ
ব্যাখ্যা

বইপড়া' প্রবন্ধটি ': প্রবন্ধ সংগ্রহ' থেকে সংকলিত।

প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থগুলোর নাম ‘তেল নুন লকড়ি' (১৯০৬), ‘বীরবলের হালখাতা' (১৯১৬), ‘নানাকথা' (১৯১৯), ‘আমাদের শিক্ষা' (১৯২০), ‘রায়তের কথা' (১৯২৬), 'নানাচর্চা' (১৯৩২), ‘প্রবন্ধ সংগ্রহ' (১ম খণ্ড-১৯৫২, ও ২য় খণ্ড-১৯৫৩)।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪৬.
কবি আল মাহমুদের জন্মস্থান কোথায়?
  1. জয়পুরহাট জেলায়
  2. চট্টগ্রাম জেলায়
  3. খুলনা জেলায়
  4. ব্রাহ্মণবাড়ীয়া জেলায়
ব্যাখ্যা

ব্যাখ্যা : আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন। মোড়াইল গ্রামেই তাকে সমাহিত করা হয়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪৭.
কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
  1. অগ্নিকোণ
  2. মরুশিখা
  3. মরুসূর্য
  4. সুর সাকী
ব্যাখ্যা

ব্যাখ্যা : কাজী নজরুল ইসলাম রচিত সঙ্গীত বিষয়ক গ্রন্থ- সুর সাকী। যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত কাব্য- মরুশিখা। আ.ন.ম. বজলুর রশীদ রচিত কাব্য- মরুসূর্য। অগ্নিকোণ এর রচয়িতা প্রফুল্ল রায়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪৮.
কাজী নজরুল ইসলামকে ভারত সরকার নিন্মোক্ত জাতীয় পদক প্রদান করে
  1. পদ্মশ্ৰী
  2. পদ্মভূষণ
  3. জগত্তারিণী স্বর্ণপদক
  4. ডি-লিট
ব্যাখ্যা

ব্যাখ্যা : কাজী নজরুল ইসলামকে ভারত সরকার 'পদ্মভূষণ' পদক (১৯৬০) প্রদান করেন ।

জগত্তারিণী স্বর্ণপদক দেয় কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯৪৫ সালে।

ডি-লিট দেয় রবীন্দ্রভারতী, ও ঢাকা বিশ্ববিদ্যালয় ।


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪৯.
কাজী নজরুল অভিনীত চলচ্চিত্র-
  1. পাতালপুরী
  2. গ্রহের ফের
  3. গোরা
  4. ধ্রুব
ব্যাখ্যা

ব্যাখ্যা : কাজী নজরুল 'ধ্রুব' (১৯৩৪) চলচ্চিত্রে অভিনয় করেছেন। এতে তিনি নারদের চরিত্রে অভিনয় করেন। পাতালপুরী, গোরা ও
গ্রহের ফের চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালনা করেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৫০.
‘ রঙ্গিলা নায়ের মাঝি ”-এর লেখক কে? 
  1. জসীমউদ্দীন
  2. ফররুখ আহমেদ
  3. মুহাম্মদ শহীদুল্লাহ
  4. অতুল প্রসাদ সেন
ব্যাখ্যা

ব্যাখ্যা : জসীমউদ্দীনের গানের সংকলন- রঙ্গিলা নায়ের মাঝি (১৯৩৫), গাঙ্গের পাড় (১৯৬৪), জারিগান (১৯৬৮)

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

৫১.
'নিষ্কাম ধর্মের' ব্যাখ্যা উপস্থাপিত আছে কোন উপন্যাসে
  1. রাজসিংহ
  2. বিষবৃক্ষ
  3. রজনী
  4. দেবী চৌধুরাণী
ব্যাখ্যা

নিষ্কাম ধর্মের' ব্যাখ্যা উপস্থাপিত আছে 'দেবী চৌধুরাণী' উপন্যাসে ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৫২.
মীর মশাররফ হোসেনের জীবনকাল কোনটি?
  1. ১৮৬৮-১৯৪৪
  2. ১৮২০-১৮৯১
  3. ১৮৪৭-১৯১১
  4. ১৮৪৭-১৯১২
ব্যাখ্যা

ব্যাখ্যা : মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন। মৃত্যু ১৯১২ সালের ১৯ ডিসেম্বর ।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৫৩.
'জয়নালের চৌতিশা' গ্রন্থটির রচয়িতা-
  1. ফকির গরীবুল্লাহ
  2. শেখ ফয়জুল্লাহ
  3. মুক্তল হোসেন
  4. সৈয়দ হামজা
ব্যাখ্যা

ব্যাখ্যা : মর্সিয়া সাহিত্যের আদি কবি শেখ  ফয়জুল্লাহ, তার কাব্যের নাম জয়নালের চৌতিশা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৫৪.
কোনটি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনকাল?
  1. ১৮৬৮-১৯৪১
  2. ১৮৮১-১৯৪৬
  3. ১৮৭২-১৯৩৯
  4. ১৮৭৬-১৯৩৮
ব্যাখ্যা

ব্যাখ্যা : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলীর দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৫৫.
“সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।” চরণ দুটি কার লেখা?
  1. কাজী নজরুল ইসলামের
  2. রবীন্দ্রনাথ ঠাকুরের
  3. গোলাম মোস্তফার
  4. শেখ ফজলল করিমের
ব্যাখ্যা

ব্যাখ্যা: সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন
– কাজী নজরুল ইসলাম
সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।
এ প্রাণ প্রভাতি-তারার প্রায়
ফুটুক উদয়-গগন-গায়,
দুঃখ-নিশায় আনো পূর্ণ চাঁদের স্বপন॥
সকল বিরস হৃদয় মন সরস করো হে,
আশায় সূর্যে মৃত্যু-গহন বিষাদ হরো হে!
কাঁটার ঊর্ধ্বে ফোটাও ফুল,
ভোলাও পথের দুঃখ ভুল,
এ বিশ্ব হোক পূজা-দেউল
পবিত্র-মোহন॥

উল্লেখ্য, কবিতাটি ‘চন্দ্রবিন্দু’ কাব্যের অন্তর্গত।

৫৬.
'হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে ধীরে- এই ভারতের মহামানবের সাগর তীরে।'- চরণগুলি কার রচিত?
  1. কাজী নজরুল ইসলাম
  2. বিহারীলাল
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. কামিনী রায়
ব্যাখ্যা

ব্যাখ্যা : 'হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে ধীরে- এই ভারতের মহামানবের সাগরতীরে।' চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতানের অংশ।

৫৭.
‘আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি' চরণটি কোন কবিতার?
  1. রক্তাম্বরধারিনী মা
  2. আগমনী
  3. ধূমকেতু
  4. বিদ্রোহী
ব্যাখ্যা

ব্যাখ্যা : কাজী নজরুল ইসলামের অগ্নি-বীণা কাব্যের 'বিদ্রোহী' কবিতার চরণ- 'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি! আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি আজব, আমি অক্ষয়, আমি অব্যয়।

৫৮.
“হিন্দু না ওরা মুসলিম?”- ওই জিজ্ঞাসে কোন জন?'- পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অন্তর্গত?
  1. বিদ্রোহী
  2. সৃষ্টিসুখের উল্লাসে
  3. কাণ্ডারী হুঁশিয়ার
  4. আনন্দময়ীর আগমনে
ব্যাখ্যা

ব্যাখ্যা : হিন্দু না ওরা মুসলিম?”- ওই জিজ্ঞাসে কোন জন?'- পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলামের কাণ্ডারী হুঁশিয়ার' কবিতার চরণ ।

উৎসঃ কাণ্ডারী হুঁশিয়ার - কাজী নজরুল ইসলাম।

৫৯.
‘ঊর্ধ্বশির যদি তুমি কুল মান ধনে; করিও না ঘৃণা তবু নিচ-শির জনে!' কবিতাংশটি কার রচনা?
  1. কৃষ্ণচন্দ্র মজুমদার
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. নজীবর রহমান সাহিত্যরত্ন
  4. ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা

ব্যাখ্যা : মাইকেল মধুসূদন দত্তের 'রসাল স্বর্ণলতিকা' কবিতার লাইন। এ দুটো লাইনে কবি সমাজের উঁচু শ্রেণির মানুষকে নীচু শ্রেণির প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণের আহ্বান জানিয়েছেন।

৬০.
কোনটি নজিবর রহমান এর উপন্যাস নয়?
  1. আনোয়ারা
  2. প্রেমের সমাধি
  3. গরিবের মেয়ে
  4. দুনিয়া আর চাই না
ব্যাখ্যা

নজিবর রহমান রচিত উপন্যাসসমূহ:
‘আনোয়ারা' (১৯১৪),
'প্রেমের সমাধি' (১৯১৫),
‘চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমণি' (১৯১৭),
‘পরিণাম' (১৯১৮),
‘গরিবের মেয়ে' (১৯২৩),
'মেহেরুন্নিসা'।

তাঁর রচিত গদ্যগ্রন্থসমূহ: ‘দুনিয়া আর চাই না' (১৯২৪), 'সাহিত্য প্রসঙ্গ' (১৯০৪)।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৬১.
‘অলীক কুনাট্য রঙ্গে, মজে লোক রাঢ়ে ও বঙ্গে' কার উক্তি?
  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরব
  2. রামনারায়ন তর্করত্ন
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. উপরের কেউই নয়
ব্যাখ্যা

ব্যাখ্যা : মধুসূদন দত্ত 'শর্মিষ্ঠা' নাটকের প্রস্তাবনায় লিখেছেন- 'অলীক কুনাট্য রঙ্গে মজে লোকে রাঢ়ে ও বঙ্গে, নিরখিয়া প্রাণে নাহি
সয়।' উল্লেখ্য উক্তিটি রামনারায়ণ তর্করত্নের উদ্দেশ্যে লেখা।

৬২.
এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী'- চরণটি কোন কবির রচিত?
  1. আবদুল হাকিম
  2. ডি. এল. রায়
  3. রবীন্দনাথ ঠাকুর
  4. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

ব্যাখ্যা : কাজী নজরুল ইসলামের গান 'এ কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী-জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল
করে লাবনি৷'

৬৩.
'জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন-নদে।।' উদ্ধৃত পংক্তিটির কবির
নাম চিহ্নিত করুন-
  1. কায়কোবাদ
  2. বিহারীলাল চক্রবর্তী
  3. ইসমাইল হোসেন সিরাজী
  4. মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা

ব্যাখ্যা : মাইকেল মধুসূদন দত্ত রচিত 'বঙ্গভূমির প্রতি' কবিতার চরণ- “জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির কবে
নীর, হায়রে জীবন-নদে!'।

৬৪.
‘যাহা লিখিবেন, তাহা হঠাৎ ছাপাইবেন না' উক্তিটি কার?
  1. রবীন্দ্রনাথ
  2. বেনেদেত্তো ক্রোচে
  3. বঙ্কিমচন্দ্ৰ
  4. প্রমথ চৌধুরী
ব্যাখ্যা

ব্যাখ্যা : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে বলেছেন- ‘‘যাহা লিখিবেন, তাহা হঠাৎ ছাপাইবেন না' ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬৫.
‘পুষ্প আপনার জন্য ফুটে না, পরের জন্য তোমার হৃদয়-কুসুমকে প্রস্ফুটিত করিও'- উক্তিটি কার?
  1. বঙ্কিমচন্দ্ৰ
  2. কৃষ্ণচন্দ্র
  3. মীর মশাররফ হোসেন
  4. কায়কোবাদ
ব্যাখ্যা

‘পুষ্প আপনার জন্য ফুটে না, পরের জন্য তোমার হৃদয়-কুসুমকে প্রস্ফুটিত করিও'- উক্তিটি বঙ্কিমচন্দ্ৰ চট্টোপাধ্যায় এর।

উতসঃ কমলাকান্তের দপ্তর, বঙ্কিমচন্দ্ৰ চট্টোপাধ্যায়

৬৬.
‘আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুধিতে হইবে ঋণ।'- কোন কবিতার চরণ?
  1.  মানুষ
  2. ঈশ্বর
  3. পাপ
  4. কুলিমজুর
ব্যাখ্যা

ব্যাখ্যা : কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ- সাম্যবাদী (১৯২৫)। এর 'কুলি-মজুর' কবিতার লাইন- 'আসিতেছে শুভদিন, দিনে দিনে
বহু বাড়িয়াছে দেনা সুধিতে হইবে ঋণ! ।

উৎসঃ সাম্যবাদী ,  কাজী নজরুল ইসলাম।

৬৭.
বাক্যের উপাদান কী?
  1. শব্দ
  2. ধ্বনি
  3. বর্ণ
  4. ভাষা
ব্যাখ্যা

ভাষার উপাদান-ধ্বনি
বাক্যের উপাদান-শব্দ
শব্দের উপাদান-ধ্বনি।

৬৮.
‘ইন্দির ঠাকরুন' বাংলা কোন উপন্যাসের চরিত্র?
  1. দুর্গেশনন্দিনী
  2. পথের পাঁচালী
  3. কৰি
  4. পুতুলনাচের ইতিকথা
ব্যাখ্যা

ব্যাখ্যা : 'পথের পাঁচালী' উপন্যাসের চরিত্র ‘ইন্দির ঠাকরুন' ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬৯.
রবীন্দ্রনাথের ‘ক্ষুধিত পাষাণ' এর একটি চরিত্র-
  1. প্রত্যুষ
  2. মহিম
  3. মেহের আলি
  4. নন্দ কিশোর
ব্যাখ্যা

ব্যাখ্যা : রবীন্দ্রনাথ ঠাকুরের 'ক্ষুধিত পাষাণ' গল্পের একটি চরিত্র- পাগলা মেহের আলি। তার উক্তি- ‘তফাত যাও, তফাত যাও । সব
ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। গল্পের পটভূমিতে রয়েছে একটি পরিত্যক্ত পাষাণ প্রাসাদ ।

৭০.
আব্দুল হাকিম কোন শতকের কবি-
  1. পনেরো
  2. ষোল
  3. সতেরো
  4. আঠারো
ব্যাখ্যা

আব্দুল হাকিম সতেরো শতকের কবি। তিনি ১৬২০ সালে জন্ম গ্রহন করেন ।


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৭১.
‘নন্দকিশোর’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের চরিত্র
  1. ভিখারিণী
  2. ল্যাবরেটরী
  3. রবিবার
  4. সাধনা
ব্যাখ্যা

ব্যাখ্যা : রবীন্দ্রনাথ ঠাকুরের 'একরাত্রি' গল্পের চরিত্র সুরবালা। 'ভিখারিনী' গল্পের প্রধান চরিত্র কমল দেবী ও অমর সিংহ। ল্যাবরেটরী
গল্পের প্রধান চরিত্র নন্দকিশোর মল্লিক ও সোহিনী।

৭২.
আমি বিপ্লবী, ভারতের স্বাধীনতাই আমার একমাত্র কাম্য আমার একটি মাত্র সাধনা' উক্তিটি রয়েছে কোন গ্রন্থে
  1. ঘরে বাইরে
  2. কুহেলিকাতে
  3. পথের দাবীতে
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা

আমি বিপ্লবী, ভারতের স্বাধীনতাই আমার একমাত্র কাম্য আমার একটি মাত্র সাধনা' উক্তিটি রয়েছে পথের দাবী' উপয়াসে।


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৭৩.
‘পথিক তুমি পথ হারাইছ' ,' প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
  1. যুগবাণী
  2. রুদ্র-মঙ্গল
  3. দুর্দিনের যাত্রী
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা

ব্যাখ্যা : কাজী নজরুল ইসলামের 'দুর্দিনের যাত্রী'' প্রবন্ধগ্রন্থের একটি প্রবন্ধ ‘পথিক তুমি পথ হারাইছ'' ।

উৎসঃ দুর্দিনের যাত্রী', কাজী নজরুল ইসলাম।

৭৪.
অটলবিহারী নিচের কোন গ্রন্থের চরিত্র?
  1. জামাই বারিক
  2. কমলে কামিনী
  3. সধবার একাদশী
  4. বিয়ে পাগলা বুড়ো
ব্যাখ্যা

নীলদর্পণ' এর নায়ক নিমে দত্ত বাংলা সাহিত্যের অবিস্মরণীয় চরিত্র। বলা হয়, কেনারাম চরিত্রের মধ্য দিয়ে
তৎকালীন শিক্ষিত শ্রেণির নৈতিক অবস্থানএবং বিচার ব্যবস্থার হাস্যকর পরিচয় ফুটে উঠেছে।

উল্লেখযোগ্য চরিত্র : জীবনচন্দ্র, অটলবিহারী, নিমচাঁদ, কেনারাম, সৌদামিনী, গিন্নী, কাঞ্চন ইত্যাদি ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৭৫.
চলিত রীতির কোন রূপটি ভুল-
  1. আমিষ>আঁশ
  2. কঙ্ক>কাক
  3. অদ্যাপি> আজও
  4. অঞ্জলি>আজলা
ব্যাখ্যা

সাধুভাষার শব্দের নাসিক্য বর্ণ ঙ, ং, ঞ, ণ, ন, ম ) চলিত ভাষার শব্দে চন্দ্রবিন্দু হয়।

শুদ্ধ রূপঃ অঞ্জলি>আঁজলা।

৭৬.
'সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা' গ্রন্থটি রচনা করেন?
  1. বদরুদ্দীন উমর
  2. আল মাহমুদ
  3. মোতাহের হোসেন চৌধুরী
  4. ফররুখ আহমেদ
ব্যাখ্যা

ব্যাখ্যা : ‘সংস্কৃতির সংকট' (১৯৬৭) বদরুদ্দীন উমর রচিত প্রবন্ধ গ্রন্থ । তিনি মূলত একজন মার্কসবাদী তাত্ত্বিক। তার রচিত অন্যান্য
প্রবন্ধ- সাম্প্রদায়িকতা (১৯৬৬), সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা (১৯৬৮), চিরস্থায়ী বন্দোবস্তে বাঙলাদেশের কৃষক (১৯৭২), ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ (১৯৮০)।


৭৭.
কমলা' পালার রচয়িতা-
  1. দ্বিজ মাধব
  2. দ্বিজ ঈশান
  3. দ্বিজ কানাই
  4. দ্বিজ বংশী
ব্যাখ্যা

⇒ মহুয়া' পালার রচয়িতা দ্বিজ কানাই।
- কমলা' পালার রচয়িতা দ্বিজ ঈশান।

অন্যদিকে দ্বিজ মাধব এবং দ্বিজ বংশীদাস মঙ্গলকাব্যের রচয়িতা।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৭৮.
'সপ্তপয়কর' গ্রন্থের মূল লেখক কে?
  1. অজ্ঞাত
  2. নিজামী গঞ্জবী
  3. ইউসুফ গদা
  4. মৌলিক রচনা
ব্যাখ্যা

⇒ আলাওল 'সপ্তপয়কর' গ্রন্থটি অনুবাদ করেছেন নিজামী গঞ্জবী এর 'হপ্তপয়কর' গ্রন্থ থেকে।
- ইউসুফ গদা এর ' তোহফা তুন নেসায়েহ' থেকে আলাওল অনুবাদ করেন ' তোহফা' কাব্যটি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৭৯.
কোন গ্রন্থ অবলম্বনে রবীন্দ্রনাথ ‘প্রায়শ্চিত্ত” (১৯০৯) নামে নাটক রচনা করেন?
  1. করুণা
  2. পৃথ্বীরাজের পরাজয়
  3. বাল্মীকি প্রতিভা
  4. বৌঠাকুরাণীর হাট
ব্যাখ্যা

শিশুকালে ভৃত্যলালিত রবীন্দ্রনাথ মাতৃবিয়োগ হবার পর জ্যেষ্ঠ ভগ্নী সৌদামিনী দেবীর স্নেহে লালিত-পালিত হন। ‘বৌঠাকুরাণীর হাটে' সেই স্নেহের সুষমা আছে। গ্রন্থটি উৎসর্গ করা হয় সৌদামিনী দেবীকে। এই উপন্যাসের কাহিনি অবলম্বনে পরে রবীন্দ্রনাথ ‘প্রায়শ্চিত্ত” (১৯০৯) নামে নাটক রচনা করেন ।

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৮০.
আরাকান রাজসভার কবি নন কে?
  1. আলাওল
  2. দৌলত কাজী
  3. দৌলত উজির
  4. কোরেশি মাগন
ব্যাখ্যা

⇒ দৌলত উজির বাহরাম খান আরাকান রাজসভার কবি নন। তবে তিনি রোমান্টিক প্রণয়োপাখ্যান রচনা করেছেন।
আরাকান রাজসভার কবি হলেন, আলাওল, মাগন ঠাকুর, দৌলত কাজী, মরদন প্রমুখ।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৮১.
‘খিদে' কোন শ্রেণির শব্দ?
  1. যৌগিক
  2. তৎসম
  3. দেশী
  4. অর্ধ-তৎসম
ব্যাখ্যা

ব্যাখ্যা : অর্ধতৎসম অর্থ আধা সংস্কৃত বা ভাঙ্গা সংস্কৃত। সেসব সংস্কৃত শব্দ কিছুটা বিকৃত বা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেগুলোকে অর্ধ-তৎসম বা ভগ্ন সংস্কৃত শব্দ বলে। যেমন : গিন্নী, আদ্যি, উচ্ছন্ন, কায়েত, কুচ্ছিত, কেত্তন, কেষ্ট, গাধা, ঘেন্না, চিকিচ্ছে, জ্যোছনা, দরশন, দস্যি, নেমন্তন্ন, পুন্নিমে, পেন্নাম, বাতি, বোষ্টম, বিষ্টু, মন্তর, মোচ্ছব, মিত্তির, ছেরাদ্দ, সত্যি, সাধ্যি, সুরুজ, আস্পর্ধা, হাঁস ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ।

৮২.
কোন শব্দটি ফারসি?
  1. এজলাস
  2. নালিশ
  3. খারিজ
  4. কার্তুজ
ব্যাখ্যা

ব্যাখ্যা : নালিশ ফারসি শব্দ। এজলাস, খারিজ আরবি শব্দ। কার্তুজ ফরাসি শব্দ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৮৩.
'দিনেমার' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. পর্তুগিজ
  2. চীনা
  3. ফরাসি
  4. তুর্কি
ব্যাখ্যা

দিনেমার' শব্দটি ফরাসি ভাষা থেকে আগত।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৮৪.
‘পোলাও’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. গ্রিক
  2. তুর্কি
  3. আরবি
  4. ফারসি
ব্যাখ্যা

পোলাও’ শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৮৫.
'লোকসান' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. আরবি
  2. ফারসি
  3. তুর্কি
  4. পর্তুগিজ
ব্যাখ্যা

লোকসান'’ শব্দটি আরবি ভাষা থেকে এসেছে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৮৬.
'পাথার'র প্রতিশব্দ নয় কোনটি?
  1. বারিধি
  2. তরঙ্গ
  3. বারীশ
  4. সিন্ধু
ব্যাখ্যা

ব্যাখ্যা : পাথার/সমুদ্র এর প্রতিশব্দ অর্ণব, পারাবার, সিন্ধু, বারিধি, বারীশ। তরঙ্গ-এর সমাথক ঢেউ, কল্লোল।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৮৭.
‘শুদ্ধ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. শান্ত
  2. ভদ্ৰ
  3. শুশীল
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

ব্যাখ্যা : 'শুদ্ধ' শব্দের সমার্থক শব্দ নির্ভুল, নির্মল।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৮৮.
শম' শব্দের অর্থ কি?
  1. সমান
  2. মৃত্যু
  3. শান্তি
  4. বন্ধন
ব্যাখ্যা

ব্যাখ্যা : শম অর্থ লোভ, ক্রোধ প্রভৃতি মানসিক উত্তেজনা থেকে শান্তি। সম অর্থ সমান, তুল্য।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৮৯.
'জলধর' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. পারাবার
  2. মহিধর
  3. রত্নাকর
  4. অর্ণব
ব্যাখ্যা

ব্যাখ্যা : মহীধর অর্থ পর্বত। বাকীগুলো সমুদ্র এর প্রতিশব্দ।


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৯০.
‘ছার’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক্ষার
  2. পোকা বিশেষ
  3. ত্যাগ
  4. প্রহর
ব্যাখ্যা

ব্যাখ্যা :‘ছার' শব্দের সমার্থক- নগণ্য লোক, ছাই, ক্ষার, ভস্ম ইত্যাদি।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯১.
কোনটি শুদ্ধ বানান?
  1. আশির্বাদ
  2. বিপনী
  3. পসারিণী
  4. তিথীক্ষয়
ব্যাখ্যা

ব্যাখ্যা : শুদ্ধ বানান বিপণি, আশীর্বাদ, পসারিণী, তিথিক্ষয়।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯২.
ভুল কোনটি?
  1. পদবি
  2. লহরী
  3. উষা
  4. উর্ণা
ব্যাখ্যা

তৎসম শব্দগুলো সংস্কৃতের যথাযথ বানানে লিখতে হবে। তবে, যে-সব বানানে মূল সংস্কৃত ই-কার ও ঈ- কার এবং উ-কার ও উ-কার উভয়ই শুদ্ধ হিসেবে গ্রহণ করেছে, সে বানানগুলোতে শুধু ই-কার এবং উ- কার ব্যবহৃত হবে । যেমন : সংস্কৃতে পদবী ও পদবি দুটোই শুদ্ধ বানান । এক্ষেত্রে বাংলায় ‘পদবি' গৃহীত হবে। সংস্কৃতে ঊষা ও উষা দুটোই শুদ্ধ বানান। এক্ষেত্রে ‘উষা” গৃহীত হবে।

এ-রকম আরো উদাহরণ: কিংবদন্তি, শ্রেণি, খঞ্জনি, চিৎকার, ধমনি, ধূলি, পঞ্জি, ভঙ্গি, মঞ্জুরি, মসি, লহরি, সরণি, সূচি, উর্ণা ইত্যাদি ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৯৩.
কোন বানানটি সঠিক?
  1. মুহুর্ত
  2. দারিদ্রতা
  3. উচ্ছৃঙ্খলতা
  4. নুপূর
ব্যাখ্যা

শুদ্ধ বানানগুচ্ছ- মুহূর্ত, দারিদ্র্য/দরিদ্রতা, উচ্ছৃঙ্খলতা, নূপুর।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯৪.
সঠিক বানান নির্ণয় করুন -
  1. বয়সন্ধি
  2. অসমিচীন
  3. মনন্ত্রর
  4. ইন্দ্রজালিক
ব্যাখ্যা

শুদ্ধ বানান- অসমীচীন, বয়ঃসন্ধি, মন্বন্তর, ইন্দ্রজালিক, ঐন্দ্রজালিক।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯৫.
কোন বানানটি অশুদ্ধ?
  1. উপর্যুক্ত
  2. উপরোদ
  3. উপকর্ত্রী
  4. উপর্যুপরি
ব্যাখ্যা

অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ- উপরোধ।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯৬.
কোনটিতে স্বভাবতই 'ষ' হয়নি?
  1. ষটচক্র
  2. প্রদোষ
  3. বিষাণ
  4. জিনিষ
ব্যাখ্যা

কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়। যেমন-
অভিলাষ
আভাষ
আষাঢ়
ঈষৎ
উষা
ঊষর
ঔষধ
কলুষ
কোষ
ঘুষ
ঘোষণা
তোষণ
দোষ
দ্বেষ
পাষণ্ড
পাষাণ
পোষণ
পৌষ
প্রদোষ
বিশেষ
বিষয়
বিষাণ
ভাষণ
ভাষা
ভূষণ
মহিষ
মানুষ
রোষ
শোষণ
ষটচক্র
ষড়ঋতু
ষড়যন্ত্র
ষোড়শ
সরিষা
ইত্যাদি।

বিদেশি ভাষা থেকে আগত শব্দে 'ষ' হয় না। যেমন-
অফিস, আগস্ট, ইশারা, কমিশন, খানসামা চশমা জিনিস তোশক নকশা পোশাক পোস্ট বুরুশ মাস্টার মুনশী মুশকিল শয়তান শৌখিন সুপারিশ স্টেশন স্টেশনারি স্টীমার হোস্টেল ইত্যাদি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৭.
ভুল কোনটি?
  1. জিনিস
  2. প্রদোশ
  3. মুনশী
  4. ইশারা
ব্যাখ্যা

কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়। যেমন-
অভিলাষ
আভাষ
আষাঢ়
ঈষৎ
উষা
ঊষর
ঔষধ
কলুষ
কোষ
ঘুষ
ঘোষণা
তোষণ
দোষ
দ্বেষ
পাষণ্ড
পাষাণ
পোষণ
পৌষ
প্রদোষ
বিশেষ
বিষয়
বিষাণ
ভাষণ
ভাষা
ভূষণ
মহিষ
মানুষ
রোষ
শোষণ
ষটচক্র
ষড়ঋতু
ষড়যন্ত্র
ষোড়শ
সরিষা
ইত্যাদি।

বিদেশি ভাষা থেকে আগত শব্দে 'ষ' হয় না। যেমন-
অফিস আগস্ট ইশারা কমিশন খানসামা চশমা জিনিস তোশক নকশা পোশাক পোস্ট বুরুশ মাস্টার মুনশী মুশকিল শয়তান শৌখিন সুপারিশ স্টেশন স্টেশনারি স্টীমার হোস্টেল ইত্যাদি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৮.
ভুল কোনটি?
  1. দর্পণ
  2. অগ্রহায়ণ
  3. বর্ষীয়াণ
  4. গরীয়ান্
ব্যাখ্যা

র, ঋ, রেফ ( ), ঋ-কার (ৃ), র-ফলা অথবা 'য'-এর পরে যদি স্বরবর্ণ, ক-বর্গের ৫টি (ক খ গ ঘ ঙ) এবং প-বর্গের ৫টি (প ফ ব ভ ম) এবং য য় হ ং এই বর্ণগুলোর ব্যবধান থাকে তবে তার পরেও মূর্ধন্য ণ হবে। যেমন :
উপক্রমণিকা
তর্পণ
অর্পণ
পরিহরণ
রুক্ষিণী
শ্রাবণ
অকর্মণ্য
কৃপণ
দর্পণ
পূর্বাহ্ণ
রঙ্গিণী
সন্তৰ্পণ
আক্রমণ
ক্ষেপণাস্ত্র
দ্রবণ
প্রাণ
রমণী
সমৰ্পণ
অগ্রহায়ণ
গৃহিণী
দ্রবণ
বর্ষা
সর্বাঙ্গীণ
আরোহণ
গ্রহণ
নিরূপণ
রোপণ
অপরাহ্ণ
গ্রামীণ
নিষ্কমণ
ভ্রমণ
উৎক্ষেপণ
চর্বণ
পাৰ্বণ
ভ্রাম্যমাণ
শ্রবণ

তবে ওপরের নিয়মের কিছু ব্যতিক্রমও আছে। যেমন : আয়ুষ্মান্, গরীয়ান্, চক্ষুষ্মান, নির্গমন, পূষা, বহির্গমন, বর্ষীয়ান, রঙ্গন, শ্রীমা ইত্যাদি।

লক্ষণীয় একই পদের মধ্যে প্রথমে ঋ ষ্ র্ -এর পরে যদি স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, য-ব-হ এবং অনুষারের ব্যবধান থাকে তা হলেও 'ন' পরিবর্তিত হয়ে'ণ' হবে।
রণ (রঅণ- এখানে 'অ' ব্যবধান)
এই নিয়মেই অপেক্ষমাণ, ম্রিয়মাণ।

তবে অন্য বর্ণ ব্যবধান থাকলে 'ণ' হবে না। অর্চনা, অর্জন, দর্শন, কীৰ্ত্তন
[এইসব শব্দে যথাক্রমে র-এর পর চ, জ, শ ও ত ব্যবধান আছে।

মনে রাখতে হবে, এ দুটি নিয়ম এক পদেই প্রযোজ্য। যেখানে দুটি পদ নিয়ে শব্দটি সেখানে এ দুটি নিয়ম খাটবে না। তাই দুর্ণাম নয়, দুর্নাম। হরিণাম নয়, হরিনাম। ত্রিণয়ন নয়, ত্রিনয়ন। বীরাঙ্গণা নয়, বীরাঙ্গনা। শিক্ষাঙ্গণ নয়, শিক্ষাঙ্গন। চিত্রাঙ্কণ নয়, চিত্রাঙ্কন।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৯.
ভুল কোনটি?
  1. রঙ্গণ
  2. বর্ষীয়ান
  3. গ্রামীণ
  4. ম্রিয়মাণ
ব্যাখ্যা

র, ঋ, রেফ ( ), ঋ-কার (ৃ), র-ফলা অথবা 'য'-এর পরে যদি স্বরবর্ণ, ক-বর্গের ৫টি (ক খ গ ঘ ঙ) এবং প-বর্গের ৫টি (প ফ ব ভ ম) এবং য য় হ ং এই বর্ণগুলোর ব্যবধান থাকে তবে তার পরেও মূর্ধন্য ণ হবে। যেমন :
উপক্রমণিকা
তর্পণ
অর্পণ
পরিহরণ
রুক্ষিণী
শ্রাবণ
অকর্মণ্য
কৃপণ
দর্পণ
পূর্বাহ্ণ
রঙ্গিণী
সন্তৰ্পণ
আক্রমণ
ক্ষেপণাস্ত্র
দ্রবণ
প্রাণ
রমণী
সমৰ্পণ
অগ্রহায়ণ
গৃহিণী
দ্রবণ
বর্ষা
সর্বাঙ্গীণ
আরোহণ
গ্রহণ
নিরূপণ
রোপণ
অপরাহ্ণ
গ্রামীণ
নিষ্কমণ
ভ্রমণ
উৎক্ষেপণ
চর্বণ
পাৰ্বণ
ভ্রাম্যমাণ
শ্রবণ

তবে ওপরের নিয়মের কিছু ব্যতিক্রমও আছে। যেমন : আয়ুষ্মান্, গরীয়ান্, চক্ষুষ্মান, নির্গমন, পূষা, বহির্গমন, বর্ষীয়ান, রঙ্গন, শ্রীমা ইত্যাদি।

লক্ষণীয় একই পদের মধ্যে প্রথমে ঋ ষ্ র্ -এর পরে যদি স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, য-ব-হ এবং অনুষারের ব্যবধান থাকে তা হলেও 'ন' পরিবর্তিত হয়ে'ণ' হবে।
রণ (রঅণ- এখানে 'অ' ব্যবধান)
এই নিয়মেই অপেক্ষমাণ, ম্রিয়মাণ

তবে অন্য বর্ণ ব্যবধান থাকলে 'ণ' হবে না। অর্চনা, অর্জন, দর্শন, কীৰ্ত্তন
[এইসব শব্দে যথাক্রমে র-এর পর চ, জ, শ ও ত ব্যবধান আছে।

মনে রাখতে হবে, এ দুটি নিয়ম এক পদেই প্রযোজ্য। যেখানে দুটি পদ নিয়ে শব্দটি সেখানে এ দুটি নিয়ম খাটবে না। তাই দুর্ণাম নয়, দুর্নাম। হরিণাম নয়, হরিনাম। ত্রিণয়ন নয়, ত্রিনয়ন। বীরাঙ্গণা নয়, বীরাঙ্গনা। শিক্ষাঙ্গণ নয়, শিক্ষাঙ্গন। চিত্রাঙ্কণ নয়, চিত্রাঙ্কন।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১০০.
কোনটি ভুল?
  1. কার উদ্দেশে একথা বলা হলো কেউ বুঝতে পারল না।
  2. তাঁর পবিত্র স্মৃতির উদ্দেশে এই গ্রন্থ উৎসর্গিত হয়েছে।
  3. নদী ধায় সাগর উদ্দেশে।
  4. আমার কাছে এসব কেন বল? তোমার উদ্দ্যেশ্য কী খুলে বল।
ব্যাখ্যা

উদ্দেশ/উদ্দেশ্য : উদ্দেশ শব্দে বোঝায় : হদিস, খোঁজ, লক্ষ্য। যেমন :
ক. কার উদ্দেশে একথা বলা হলো কেউ বুঝতে পারল না।
খ. নদী ধায় সাগর উদ্দেশে'।
গ. তাঁর পবিত্র স্মৃতির উদ্দেশে এই গ্রন্থ উৎসর্গিত হয়েছে।

উদ্দেশ্য শব্দের অর্থ : অভিপ্রায় বা মতলব, তাৎপর্য, প্রয়োজন। যেমন :
ক. আমার কাছে এসব কেন বল? তোমার উদ্দেশ্য কী খুলে বল।
খ. সাবধানে থেকো। লোকটা সুবিধের নয়, উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না।
গ. ভদ্রলোক ফালতু কথা একেবারেই বলেন না। তিনি যখন এ-কথা বলেছেন, তখন বুঝতে হবে-এর কোনো উদ্দেশ্য আছে।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।