পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৪৫
সিলেবাস
পার্ট-১) বাংলাদেশের জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি, বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। পার্ট-২) Noun, Pronoun, Adjective, Adverb. [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, বিগত ১২ মাসের সাম্প্রতিক পত্রিকা (Live MCQ সাম্প্রতিক সমাচার দেখুন)। এবং সম্ভব হলে সম্পর্কিত বাংলাদেশ সরকারেরে বিভিন্ন ওয়েবসাইট (যেমন, nrigostisanad.gov.bd, bangladesh.gov.bd) থেকে এই টপিকের সাধারণ তথ্যাবলী দেখে নিন। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই এবং Cliff’s TOEFL, High School English Grammar by Wren and Martin.]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪৫ প্রশ্ন

.
মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য ‘বিজয় গাঁথা’ কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা সেনানিবাস
  2. খ) রংপুর সেনানিবাস
  3. গ) কুমিল্লা সেনানিবাস
  4. ঘ) রাজেন্দ্রপুর সেনানিবাস
ব্যাখ্যা

রংপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে রংপুর সেনানিবাসে মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য ‘বিজয় গাঁথা’ নির্মাণ করা হয়।
এছাড়া ‘অনির্বাণ জেড’ কুমিল্লা সেনানিবাসে,
‘রক্তসোপান’ রাজেন্দ্রপুর সেনানিবাসে, ও
মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকা সেনানিবাসে অবস্থিত।
সুত্রঃ দৈনিক পত্রিকা অনুসারে

.
বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?
  1. ক) নারায়ণগঞ্জ
  2. খ) ফরিদপুর
  3. গ) চাঁদপুর
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা

নদী গবেষণা ইনস্টিটিউটঃ
নদী মাতৃক এ বাংলাদেশ একটি অতি জটিল পলিভরণকৃত ব-দ্বীপ।
- অসংখ্য বিনুনি শাখা প্রশাখা সহ গঙ্গা-পদ্মা, ব্রহ্মপুত্র-যমুনা ও মেঘনা এ ৩টি অন্যতম প্রধান ও সুবৃহৎ আন্তর্জাতিক নদীমালা কর্তৃক বাহিত পলিতে গঠিত এ বাংলাদেশ।
- এতদবিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তৎকালীন সরকার ১৯৪৮ সালে ঢাকার গ্রীণরোডে প্রায় ১২ একর জমির উপর ‘‘হাইড্রলিক রিসার্চ ল্যাবরেটরী’’ নামে একটি গবেষণাগার স্থাপন করে।
- স্বাধীনতা উত্তরকালে ব্যাপক বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার প্রয়োজনীয়তা অনুভব করে বাংলাদেশ সরকার ১৯৭৮ সালে নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে এবং ‘‘হাইড্রলিক রিসার্চ ল্যাবরেটরী’’ প্রতিষ্ঠানটি ইহার সহিত একীভূত করে।
- ১৯৮৯ সালে ফরিদপুর শহরের উপকন্ঠে ৮৬ একর জমির উপর এক মনোরম পরিবেশে নদী গবেষণা ইনষ্টিটিউট প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে পানি সম্পদ সেক্টরে বহুমুখী গবেষণা কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৯০ সনের ৫৩নং আইন বলে নদী গবেষণা ইনস্টিটিউট কেএকটি সংবিধিবদ্ধ স্বায়ত্ব-শাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন হতে আলাদা করে সরাসরি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে।

উৎসঃ বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ও ফরিদপুর জেলা ওয়েবসাইট।

.
এফ আর খান একজন বিখ্যাত-
  1. ক) চিত্র শিল্পী
  2. খ) রাজনীতিবিদ
  3. গ) বিজ্ঞানী
  4. ঘ) স্থপতি
ব্যাখ্যা

বিশ্বখ্যাত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং স্থপতি এফ আর খান (ফজলুর রহমান খান)। তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইলস টাওয়ার)-এর নকশা প্রণয়ন করেন। তাকে বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলী বলা হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া)

.
আনন্দ বিহার কোথায়?
  1. ক) মহাস্থানগড়
  2. খ) ময়নামতি
  3. গ) রাজশাহীতে
  4. ঘ) পাহাড়পুর
ব্যাখ্যা

আনন্দ বিহার কুমিল্লার ময়নামতির লালমাই পাহাড়ে অবস্থিত।
বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত ভাসু বিহার ও গােকুল মেধ।
আর নওগাঁর পাহাড়পুরে অবস্থিত সােমপুর বৌদ্ধ বিহার।
সূত্রঃ বাংলা পিডিয়া

.
নজরুল মঞ্চ কোথায় অবস্থিত?
  1. ক) বিশ্ব সাহিত্য কেন্দ্র
  2. খ) ময়মনসিংহে
  3. গ) শিল্পকলা একাডেমী
  4. ঘ) বাংলা একাডেমি
ব্যাখ্যা
নজরুল চত্বর ও নজরুল মঞ্চ অবস্থিত বাংলা একাডেমিতে। (সূত্রঃ বাংলা একাডেমি ওয়েবসাইট)
.
বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে কোন পদকে ভূষিত করে?
  1. ক) জুলিও কুরি পদক
  2. খ) নেহরু পদক
  3. গ) লেনিন পুরস্কার
  4. ঘ) বিশ্ব সংহতি পদক
ব্যাখ্যা

১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের সভায় বঙ্গবন্ধুকে ১৯৫০ সালে প্রবর্তিত জুলিও কুরি শান্তি পদকের জন্যে মনোনীত করা হয়। ১৯৭৩ সালের ২৩শে মে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে এর তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরি শান্তি পদক তুলে দেন।
(সূত্রঃ কারাগারের রোজনামচা)

.
বঙ্গবন্ধু'র জীবনী নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রে ‘বঙ্গবন্ধু’ চরিত্রে অভিনয় করবেন কে?
  1. ক) খায়রুল আলম সবুজ
  2. খ) ইলিয়াস কাঞ্চন
  3. গ) আরিফিন শুভ
  4. ঘ) ফেরদৌস আহমেদ
ব্যাখ্যা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্রে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া (ছোটবেলা চরিত্রে) ও জান্নাতুল সুমাইয়া (বড়বেলার চরিত্রে)। বেগম ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। তাজউদ্দিন আহমেদের চরিত্রে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের চরিত্রে খায়রুল আলম সবুজ। বঙ্গবন্ধুর মা সায়েরা খাতুনের চরিত্রে দিলারা জামান। এছাড়া শেরে বাংলার চরিত্রে শহীদুল আলম সাচ্চু, ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, সোরাওয়ার্দী চরিত্রে তৌকির আহমেদ এবং আইয়ুব খান চরিত্রে মিশা সওদাগর অভিনয় করবেন।
(সূত্রঃ দৈনিক প্রথম আলো)

.
'মুক্ত বাংলা' ভাস্কর্য কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. খ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
  3. গ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  4. ঘ) ইসলামি বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা

'মুক্ত বাংলা' ভাস্কর্য কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এর স্থপতি রশীদ আহমেদ। এটি ১৯৯৬ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়। এতে মোট সাতটি স্তম্ভ রয়েছে যা মুজিবনগর মন্ত্রিসভার সাতজন সদস্যের প্রতীক।
(সূত্রঃ দৈনিক ইনকিলাব)

.
বাংলাদেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) রাঙামাটি
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) বান্দরবান
  4. ঘ) নেত্রকোনা
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র বা উপজাতীয় কালচারাল একাডেমী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি বাংলাদেশের নেত্রকোণা জেলার বিরিশিরিতে অবস্থিত।
১০.
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ সম্মাননা দিয়েছে-
  1. ক) মহাত্মা গান্ধী ফাউন্ডেশন
  2. খ) রোটারি ফাউন্ডেশন
  3. গ) ইউনিসেফ
  4. ঘ) ইউনেস্কো
ব্যাখ্যা

তরুণদের দক্ষতা উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ সম্মাননা দিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা (ইউনিসেফ)।
(সূত্রঃ ইউনিসেফ ওয়েবসাইট)

১১.
রাষ্ট্রপতি পুরস্কার প্রবর্তন করা হয় কেন?
  1. ক) শিল্প উন্নয়নের জন্য
  2. খ) সাহিত্যে অবদানের জন্য
  3. গ) কৃষি উন্নয়নের জন্য
  4. ঘ) শিক্ষায় অবদানের জন্য
ব্যাখ্যা

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার (পূর্বনাম রাষ্ট্রপতি কৃষি উন্নয়ন পদক) বাংলাদেশের একটি পুরস্কার যা কৃষি উন্নয়নে গবেষণা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেয়া হয়। এই পুরস্কার বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের অধীনে ১৯৭৩ সালে দেয়া শুরু হয়েছিল।
(সুত্রঃ দৈনিক পত্রিকা অনুসারে)

১২.
নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমী?
  1. ক) ঢাকার সাভার
  2. খ) নারায়ণগঞ্জে
  3. গ) খুলনায়
  4. ঘ) চট্টগ্রামের জলদিয়ায়
ব্যাখ্যা
বাণিজ্য জাহাজের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে ১৯৬২ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়। এ একাডেমী আন্তর্জাতিক বাণিজ্য জাহাজের ক্যাডেট, ডেক অফিসার এবং মেরিন ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ ও অনুশীলনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। চট্টগ্রামের অদূরে, কর্ণফুলী এবং বঙ্গোপসাগরের মোহনায় গড়ে ওঠে এ মেরিন একাডেমী।
১৩.
বাংলাদেশ জাতিসংঘের মোট কতটি শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছে?
  1. ক) ৫০টি
  2. খ) ৪৪টি
  3. গ) ৫৪টি
  4. ঘ) ৭১টি
ব্যাখ্যা

বাংলাদেশ সর্বপ্রথম ১৯৮৮ সালে United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) মিশনে অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সংযুক্ত হয়। তারপর থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশ জাতিসংঘের মোট ৪০টি দেশে ৫৪ টি মিশনে অংশ নিয়েছে। বর্তমানে জাতিসংঘের চালু ১৩ টি মিশনের মধ্যে ১০টিতে বাংলাদেশি ৬৪১৩ সেনা দায়িত্বরত রয়েছে যা সংখ্যা হিসেবে বর্তমানে দ্বিতীয়। শীর্ষে ইথিওপিয়া (৬৬৩৯ জন)। ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে United Nations Truce Supervision Organisations মোতায়েনের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম শুরু হয়। ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
(সূত্রঃ বিডিনিউজ২৪ ডটকম)

১৪.
বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?
  1. ক) ময়নামতি
  2. খ) সোনারগাঁ
  3. গ) পাহাড়পুর
  4. ঘ) মহাস্থানগড়
ব্যাখ্যা

মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল
( বাংলাপিডিয়ার আলোকে)

১৫.
বাংলাদেশে কত সাল পর্যন্ত ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বজায় থাকবে?
  1. ক) ২০৩০ সাল
  2. খ) ২০৫৭ সাল
  3. গ) ২০৪৫ সাল
  4. ঘ) ২০৫০ সাল
ব্যাখ্যা

একটি দেশের ৬০ শতাংশ বা তার কাছাকাছি জনসংখ্যা যখন ১৫ থেকে ৫৯ বছর বয়সী বা কর্মক্ষম থাকে তখন সেই অবস্থাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলে। একটি দেশ বা জাতির ইতিহাসে সম্ভবত একবার বা হাজার বছরে একবার জনসংখ্যার এরূপ বিন্যাস দেখা যায়। এই অবস্থা সাধারণত ৩০ বছর স্থায়ী হয়। বাংলাদেশ বর্তমানে এই অবস্থা অতিক্রম করছে। অর্থনীতিবিদদের তে ২০৫০ সাল পর্যন্ত বাংলাদেশে জনসংখ্যার এরূপ বিন্যাস বিদ্যমান থাকবে। এই সময়টাকে অর্থনৈতিক উন্নতির টার্নিং পয়েন্ট ধরা হয়। চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই সময়কে কাজে লাগিয়ে নিজেদের উন্নতি করেছে। অন্যদিকে কেনিয়া সহ আফ্রিকান কিছু দেশ এরূপ সুযোগ পেলেওৈ তা কাজে লাগাতে পারেনি।
(সূত্র: ইউএনডিপি)

১৬.
‘আমার বন্ধু রাশেদ’ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চি্ত্রের পরিচালক কে?
  1. ক) চাষী নজরুল ইসলাম
  2. খ) খান আতাউর রহমান
  3. গ) মুহম্মদ জাফর ইকবাল
  4. ঘ) মোরশেদুল ইসলাম
ব্যাখ্যা

‘আমার বন্ধু রাশেদ’ ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। মুহম্মদ জাফর ইকবাল রচিত একই নামের শিশুতোষ উপন্যাস অবলম্বনে বাংলাদেশ সরকারের অনুদানে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। ১৯৭১ সালে মফস্বল শহরের কয়েকজন কিশোর কীভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ে, তারই কিছু চিত্র ফুঁটে উঠেছে গল্পে। মোরশেদুল ইসলাম কিশোর চলচ্চিত্র দীপু নাম্বার টু (১৯৯৬) এবং খেলাঘর (২০০৬) নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রও নির্মাণ করেন।
(সুত্রঃ দৈনিক পত্রিকা অনুসারে)

১৭.
ঢাকা মহানগরীর ৪০০ বছর পূর্তিতে কোন ভাস্কর্যটি নির্মিত হয়?
  1. ক) রাজসিক বিহার
  2. খ) স্মারক ভাস্কর্য
  3. গ) সংশপ্তক
  4. ঘ) জাগ্রত চৌরঙ্গী
ব্যাখ্যা
ঢাকা মহানগরীর ৪০০ বছর পূর্তি উপলক্ষে ২০০৮ সালে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল (সাবেক শেরাটন) এর সম্মুখে 'রাজসিক বিহার' ভাস্কর্য নির্মাণ করা হয়। এটির স্থপতি মৃণাল হক। সংশপ্তক ও স্মারক ভাস্কর্য যথাক্রমে জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য। জাগ্রত চৌরঙ্গী জয়দেবপুর চৌরাস্তায় স্থাপিত দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য। ১৯৭৩ সালে শিল্পী আবদুর রাজ্জাক এটি স্থাপন করে।
১৮.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কিছুদিন কাজ করেন?
  1. ইত্তেফাক
  2. আজাদ
  3. মিল্লাত
  4. মর্নিং নিউজ
ব্যাখ্যা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:
- ১৯৪৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশনারী স্কুল থেকে বি.এ পাশ করেন।
- ১৯৪২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশনারী স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন।
- ১৯৪৪ সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আই.এ পাশ করেন।
- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমান।
- বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সাথে তাদের দাবি আদায়ের পক্ষে আন্দোলন করার জন্যে ১৯৪৯ সালে বঙ্গবন্ধুকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়।
- ১৯৫৩ সালে শেখ মুজিব পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৬৬ সাল পর্যন্ত এ পদে বহাল ছিলেন। ১৯৬৬ সালেই তিনি দলের সভাপতি হন।
- ১৯৬৬ সালে তিনি তাঁর বিখ্যাত ছয়দফা কর্মসূচী ঘোষণা করেন।
- বঙ্গবন্ধু দৈনিক মিল্লাত এবং ইত্তেহাদ পত্রিকায় কাজ করেছেন।

তথ্যসূত্র:
১. বাংলাপিডিয়া।
২. অসমাপ্ত আত্মজীবনী
৩. যুগান্তর [লিংক]

১৯.
বাংলাদেশের কোন জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কমনওয়েলথ যুদ্ধ সমাধি আছে?
  1. ক) কুমিল্লায়
  2. খ) খুলনায়
  3. গ) চট্টগ্রামে
  4. ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা

২য় বিশ্বযুদ্ধে মিয়ানমারে (তৎকালীন বার্মা) সংঘটিত যুদ্ধে যে ৪৫ হাজার কমনওয়েলথ সৈন্য নিহত হন তাদের স্মৃতি রক্ষার্থে মিয়ানমার, আসাম এবং বাংলাদেশে মােট ৯টি সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশে ২টি কমনওয়েলথ সমাধিক্ষেত্র রয়েছে। যার একটি কুমিল্লার ময়নামতিতে অন্যটি চট্টগ্রামে অবস্থিত।
www.comilla.gov.bd

২০.
The Hare can run fast. Here the word ‘Hare’ is -
  1. ক) Collective noun
  2. খ) Proper noun
  3. গ) Common noun
  4. ঘ) Material noun
ব্যাখ্যা
যখন কোন জাতির সাধারণ নাম বুঝায় তখন common noun হয়।
২১.
A herd of cattle is grazing in the field. Here ‘herd’ is -
  1. ক) Abstract
  2. খ) Proper
  3. গ) Collective
  4. ঘ) Common
ব্যাখ্যা
Herd অর্থ পশুর পাল তাই এটি Collective noun.
২২.
All of the people at the AAME conference are ________ .
  1. ক) Mathematics teacher
  2. খ) Mathematic’s teachers
  3. গ) Mathematic teachers
  4. ঘ) Mathematics teachers
ব্যাখ্যা
All শব্দটি plural হওয়ায় teachers (plural) শব্দটি ব্যবহৃত হবে।
২৩.
She welcomed us warmly. Here, the adverb ‘warmly’ means-
  1. ক) Indignantly
  2. খ) in a friendly way
  3. গ) in a cold way
  4. ঘ) in a hot way
ব্যাখ্যা

Warmly: in a way that shows friendliness towards a person or enthusiasm for an idea or project.
Source: Oxford Dictionary

২৪.
What time did he get home last night? Here 'home' is a /an -
  1. ক) Noun
  2. খ) Preposition
  3. গ) Verb
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
এখানে Home হচ্ছে adverb of place.
২৫.
Which word is not an adjective?
  1. ক) Polar
  2. খ) Hammer
  3. গ) Solar
  4. ঘ) Linear
ব্যাখ্যা

Solar (adj) অর্থ সৌর বা সূর্য সংক্রান্ত,
Linear(adj) অর্থ হচ্ছে রৈখিক, রেখা সংক্রান্ত,
Polar(adj) অর্থ মেরু বা মেরুসম্বন্ধীয় এবং
Hammer (noun) অর্থ হাতুড়ি।
তাই এখানে Hammer হলো noun বাকিগুলো হলো adjective।

২৬.
The scene was horrifying. Here, ‘horrifying’ is a/an-
  1. ক) Adverb
  2. খ) Pronoun
  3. গ) Noun
  4. ঘ) Adjective
ব্যাখ্যা

Participle used as adjectives.
Present participle adjectives amusing, boring, tiring etc., are active and mean ‘having this effect’. Past participle adjectives amused, horrified, tired etc,. are passive and ‘affected in this way’.

২৭.
The child cried for ______ mother.
  1. ক) His
  2. খ) Her
  3. গ) It’s
  4. ঘ) None
ব্যাখ্যা
অপ্রাণীবাচক, ইতর প্রাণীবাচক এবং ছোটশিশুর Pronoun হিসেবে its ব্যবহৃত হয়। তাই, সঠিক উত্তর, its হবে it's নয়।
২৮.
What kind of parts of speech is - “Adversity”?
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Pronoun
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
Adversity = দুর্ভাগ্য বা নিদারুণ দুর্দশা (Noun); এর preposition হবে- Adverse (প্রতিকূল)
২৯.
Masud is the second child of his family. Here 'second' is-
  1. ক) Ordinal numeral
  2. খ) Multiplicative numeral
  3. গ) Cardinal numeral
  4. ঘ) Indefinite numeral
ব্যাখ্যা

সাধারণত determiner এবং article এর মাঝে একটি শব্দ থাকলে সেটি noun, দুইটি শব্দ থাকলে শেষের টি noun এবং এর পূর্বেরটি Adjective।
অর্থাৎ গঠনটি এমন হয়- Adverb+Adjective+Noun.
Adjective of number ৩ প্রকার। যথা-
১. Cardinal numeral number- one, two, three etc.
২. Ordinal numeral number- first, second, third etc.
৩. Multiplicative numeral number- single, double, treble etc.

৩০.
Which dress do you want? Here ‘which’ used as-
  1. ক) Adverb
  2. খ) conjunction
  3. গ) Pronoun
  4. ঘ) Adjective
ব্যাখ্যা
কিছু কিছু সময় which/whichever এগুলো noun এর পূর্বে বসে noun কে modify করে তাই তখন তাদেরকে adjective হিসেবে গন্য করা হয়।
৩১.
The word 'Solar' is related to-
  1. ক) Saturn
  2. খ) Mars
  3. গ) Moon
  4. ঘ) Sun
ব্যাখ্যা
Solar অর্থ সৌর, Solar শব্দটি Sun এর Latin adjective.
৩২.
Give me that pen. Here ‘that’ is-
  1. ক) Subjective pronoun
  2. খ) Complement pronoun
  3. গ) Possessive pronoun
  4. ঘ) Demonstrative pronoun
ব্যাখ্যা
Demonstrative pronouns normally indicate the closeness of or distance from the speaker, either literally or symbolically. This, these, that, and those are the demonstrative pronouns.
৩৩.
Adverbs qualify -
  1. ক) Only noun
  2. খ) Noun and pronoun
  3. গ) Verbs, adverbs and adjectives
  4. ঘ) Prepositions and conjunctions
ব্যাখ্যা
An adverb is a word which modifies or qualifies the meaning of a verb, adjective, other adverb or any other word(s) or phrase(s) in a sentence; such as quickly, firmly, lightly, carefully, extremely, etc.
৩৪.
What is the noun of ‘central’-
  1. ক) Centrally
  2. খ) Central
  3. গ) Center
  4. ঘ) Centralize
ব্যাখ্যা

Here,
Center-noun
Centralize-verb
Centrally-adverb
Central-adjective

৩৫.
______ can be grown on arid land.
  1. ক) Only a few crops
  2. খ) Only little crop
  3. গ) Only a little crops
  4. ঘ) Only few crop
ব্যাখ্যা
Countable Noun (Crops) এর পূর্বে some বুঝাতে determiner হিসেবে only a few ব্যবহৃত হবে। কখনই only few or only little হয় না সব সময় only a few বা only a little হয়।
৩৬.
Hazi M. Mohosin was generous. What type of part of speech is generous?
  1. ক) Adverb
  2. খ) Preposition
  3. গ) Adjective
  4. ঘ) Noun
ব্যাখ্যা
generous = উদার; ব্যক্তির গুণ বুঝানোর কারণে Adjective.
৩৭.
The word ‘Bangladeshi’ is -
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Both noun and adjective
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
Bangladeshi দ্বারা জাতিকে বুঝানো হয়। তবে, Bangladeshi দ্বারা কোন জিনিসকেও বুঝায়। তাই, এটা Noun এবং Adjective দুইটাই হতে পারে।
৩৮.
There are _____ dangerous drivers.
  1. ক) a lot of
  2. খ) a very many of
  3. গ) a very lot of
  4. ঘ) very much of
ব্যাখ্যা
বাক্যটিতে drivers যেহেতু plural noun তাই এর পূর্বে a lot of বসবে। সাধারণত few, a few, the few, fewer, many, number of ইত্যাদি plural noun or countable noun এর পূর্বে বসে।
৩৯.
Which one is related to ‘she-ass’?
  1. ক) Him-Ass
  2. খ) He-Ass
  3. গ) Jack-Ass
  4. ঘ) John-Ass
ব্যাখ্যা
She-ass: A female ass, female donkey.
৪০.
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য “স্বোপার্জিত স্বাধীনতা” - এর ভাস্কর কে?
  1. ক) হামিদুর রহমান
  2. খ) মৃণাল হক
  3. গ) শামিম শিকদার
  4. ঘ) নিতুন কুণ্ডু
ব্যাখ্যা

স্বোপার্জিত স্বাধীনতা -
ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি রোডে অবস্থিত।
 ভাস্কর - চারুকলার শিক্ষক অধ্যাপিকা শামিম শিকদার।
ভাস্কর্য কর্মে সহায়তা করেন হিমাংশু রায় ও আনোয়ার চৌধুরী।
১৯৮৮ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ তারিখে, অধ্যাপক আব্দুর রাজ্জাক এ ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ মার্চের রাত প্রায় ১২টার পর থেকে নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি সেনাবাহিনী নিষ্ঠুর হত্যাযজ্ঞ পরিচালিত করে। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় সাধারণ মানুষ এবং বাঙালি সশস্ত্র বাহিনীর সদস্যরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। রক্তক্ষয়ী এই স্বাধীনতা যুদ্ধের স্মরণে এই ভাস্কর্যটি স্থাপিত হয়েছে।

৪১.
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক কে?
  1. ক) মাহমুদুল্লাহ রিয়াদ
  2. খ) তামিম ইকবাল
  3. গ) সাকিব আল হাসান
  4. ঘ) মুশফিকুর রহিম
ব্যাখ্যা

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি-বিন-মর্তুজা অধিনায়কত্ব থেকে সরে দাড়ানোর পর নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন - তামিম ইকবাল।
উৎসঃ সাম্প্রতিক তথ্য। Live MCQ সাম্প্রতিক সমচার PDF এ নজর রাখুন।

৪২.
সম্প্রতি বঙ্গবন্ধুর নামে কোন দেশ তাদের একটি সড়কের নাম “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক” নামকরণ করে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) সুদান
  3. গ) কিউবা
  4. ঘ) ফিলিস্তিন
ব্যাখ্যা

সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরন শহরের একটি সড়কের নামকরণ করা হচ্ছে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক”। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত অষ্টাদশ ন্যাম শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ তথ্য নিশ্চিত করেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালিক।
উৎসঃ সাম্প্রতিক তথ্য। Live MCQ সাম্প্রতিক সমচার PDF এ নজর রাখুন।

৪৩.
মুজিব বর্ষের দিন গণনা শুরু হয় কবে থেকে?
  1. ক) ২০১৯ সালের ১৭ মার্চ
  2. খ) ২০১৯ সালের ১৬ ডিসেম্বর
  3. গ) ২০২০ সালের ১০ জানুয়ারি
  4. ঘ) ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

চলতি বছরের বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিন থেকে মুজিব বর্ষের দিন গণনা শুরু হয়। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে (২০২০-২১) বাংলাদেশ সরকার মুজিব বর্ষ হিসাবে ঘোষনা করে।
উৎসঃ সাম্প্রতিক তথ্য। Live MCQ সাম্প্রতিক সমচার PDF এ নজর রাখুন।

৪৪.
নারী-পুরুষ সমতায় (Gender Equality) দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
ব্যাখ্যা

World Economic Forum (WEF) - এর বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন, ২০২০ অনুসারে - বৈশ্বিক সূচকে ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান - ৫০ যা আগের বছর ছিলো ৪৮। এই সূচকে বাংলাদেশের স্কোর - ৭২.৬%। দক্ষিণ এশিয়ার আর কোন দেশ সূচকে ১০০ এর মধ্যে নেই। বাংলাদেশের পরের অবস্থান - নেপাল (১০১ তম)।
উৎসঃ সাম্প্রতিক তথ্য। Live MCQ সাম্প্রতিক সমচার PDF এ নজর রাখুন।

৪৫.
বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠার সাথে কোন নামটি তাৎপর্যপূর্ণ?
  1. ক) কার্জন হল
  2. খ) আহসান মঞ্জিল
  3. গ) রোজ গার্ডেন
  4. ঘ) রেসকোর্স মাঠ
ব্যাখ্যা

বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহৎ রাজনৈতিক দলের অন্যতম বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আওয়ামী লীগ মুখ্য ভূমিকা পালন করে।
১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে.এম দাস লেনের রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একটি অংশের নেতা-কর্মীদের কনভেনশনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। নতুন এই দলের নামকরণ হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি, আতাউর রহমান খান, শওকত হোসেন ও আলী আহমদ খানকে সহ-সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক, শেখ মুজিবুর রহমান (তখন কারাবন্দি), খোন্দকার মোশতাক আহমদ ও এ.কে রফিকুল হোসেনকে যুগ্ম-সম্পাদক, এবং ইয়ার মোহাম্মদ খানকে কোষাধ্যক্ষ করে আওয়ামী লীগ গঠিত হয়।
জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দল ছিল। ১৯৫৫ সালের ২১-২৩ অক্টোবরের তৃতীয় কাউন্সিল সভায় ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অধিকারী হিসেবে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়া হয়।
উৎসঃ বাংলাপিডিয়া