পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
Nothing can makes you smarter than reading. Here 'reading' is a ___________
  1. ক) Participle
  2. খ) Verbal noun
  3. গ) Gerund
  4. ঘ) Verb
সঠিক উত্তর:
গ) Gerund
উত্তর
সঠিক উত্তর:
গ) Gerund
ব্যাখ্যা
Nothing can makes you smarter than reading, বাক্যতে reading হচ্ছে Gerund. 

কারণ, Verb এর সাথে ing যুক্ত হয়ে, বাক্যতে Noun হিসেবে কাজ করেছে। 
যদি কোন Verb এর সাথে ing যুক্ত হয়ে সেইটা Sentence এ Noun হিসেবে কাজ করে, তখন তাকে Gerund বলে। 

Reference: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
In which sentence complex transitive verb is used?
  1. ক) Karim got a job.
  2. খ) I gave him a gift.
  3. গ) We made him leader of our group.
  4. ঘ) Rahim can not swim.
সঠিক উত্তর:
গ) We made him leader of our group.
উত্তর
সঠিক উত্তর:
গ) We made him leader of our group.
ব্যাখ্যা
যে সকল Verb নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করবার জন্য Object এর প্রয়োজন হয়, তাকে Transitive Verb বলে। 

প্রদত্ত বাক্যতে  We made him leader of our group’ - এইখানে Verb নিজে নিজে অর্থ প্রকাশ করেনি, তার জন্য কাউকে দিয়ে verb এর অর্থ প্রকাশ করা হয়েছে, বিধায় ইহা Transitive Verb. 
 

উৎস: A Passage to the English Language, S.M. Zakir Hussain
.
A retired cricketer lives next door. Here 'retired' is an example of -
  1. ক) Gerund
  2. খ) Verb
  3. গ) Participle
  4. ঘ) Perposition
সঠিক উত্তর:
গ) Participle
উত্তর
সঠিক উত্তর:
গ) Participle
ব্যাখ্যা
- যে বাক্যতে Verb একই সাথে Verb এর পাশাপাশি Adjective এর কাজ করে, তখন তাকে Participle বলে। 
- এই বাক্যতে retired শব্দটি verb এর পাশাপাশি adjective হিসেবেও কাজ করেছে বিধায় এটি Participle .
 
Reference: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Which one is the past participle form of 'split'?
  1. ক) splitted
  2. খ) split
  3. গ) spoilt
  4. ঘ) spoiled
সঠিক উত্তর:
খ) split
উত্তর
সঠিক উত্তর:
খ) split
ব্যাখ্যা
যে সকল Verb এর সাথে d,ed যুক্ত কোন form একই সাথে Verb এবং Adjective হিসেবে কাজ করে, তখন তাকে Past Participle বলে। 
Split এর বাংলা অর্থ হচ্ছে বিভক্ত করা এবং এর Past Participle Form হচ্ছে Split. 
 
Reference: A Passage to the English Language, S.M. Zakir Hussain. 
.
My mother arrived while I was _________ for my exam.
  1. ক) study
  2. খ) studied
  3. গ) studying
  4. ঘ) been studied
সঠিক উত্তর:
গ) studying
উত্তর
সঠিক উত্তর:
গ) studying
ব্যাখ্যা
My Mother arrived while I was studying for my exam. 

While এর পরবর্তী Clause টি যদি Past Indefinite হয়, তাহলে এর পরবর্তী Clause টি Past Continuous Tense হবে।

Reference: A Passage to the English Language, S.M. Zakir Hussain।
.
I _____________ a letter to my pen friend now.
  1. ক) am writing
  2. খ) written
  3. গ) had written
  4. ঘ) write
সঠিক উত্তর:
ক) am writing
উত্তর
সঠিক উত্তর:
ক) am writing
ব্যাখ্যা
- যদি কোন বাক্যতে now, at present, at this moment, still এই ধরণের শব্দ যদি থাকে, তখন বাক্যটি Present Continuous হবে। 
- যেহেতু, প্রদত্ত বাক্য এর শেষ অংশে now রয়েছে, অর্থাৎ, কাজটি চলমান, তাই বাক্যটি হবে Present Continuous. 
 
Complete Sentence: I am writing a letter to my pen friend now. 
.
I wish I _________.
  1. ক) was a bird
  2. খ) were a bird
  3. গ) am a bird
  4. ঘ) can be bird
সঠিক উত্তর:
খ) were a bird
উত্তর
সঠিক উত্তর:
খ) were a bird
ব্যাখ্যা
এ বাক্যটিতে অবাস্তব ইচ্ছার প্রকাশ ঘটেছে। 
অবাস্তব অথবা, যে কোন ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে যদি I wish ব্যবহৃত হয়, তখন তার পরবর্তী অংশটি সবসময় Subject + Were হবে। 
এই কারণে, সঠিক উত্তর হবে- were a bird.
 
Reference: A Passage to the English Language, S.M. Zakir Hussain
.
The past form of the verb 'chatter' is:
  1. ক) Chatered
  2. খ) Chattered
  3. গ) Chatterd
  4. ঘ) Chatter
সঠিক উত্তর:
খ) Chattered
উত্তর
সঠিক উত্তর:
খ) Chattered
ব্যাখ্যা
Chatter এর Past Form হবে Chattered এবং Verb এর Past Participle Form হবে Chattered। 

Chatter এর বাংলা অর্থ হচ্ছে- অনর্থক বকবক করা। 

Reference: A Passage to the English Language, S.M. Zakir Hussain (217 Page).
.
He couldn't stop ________________.
  1. ক) to cry
  2. খ) cried
  3. গ) crying
  4. ঘ) to cried
সঠিক উত্তর:
গ) crying
উত্তর
সঠিক উত্তর:
গ) crying
ব্যাখ্যা
যদি কোন বাক্যতে কোন ক্রিয়া অথবা, কাজ চলমান থাকে, এবং বাক্যতে 'stop' ব্যবহৃত হয়, তখন বাক্য এর পরবর্তী Main Verb এর সাথে Verb + ing যুক্ত হবে। 
এই কারণে, সঠিক উত্তর হবে- Crying. 
 
Complete Sentence: He couldn't stop crying.
১০.
The Mobile Phone which has broken display is mine. Here the underlined part is:
  1. ক) Noun Clause
  2. খ) Adverb Clause
  3. গ) Adjective Clause
  4. ঘ) Adverb Clause of time
সঠিক উত্তর:
গ) Adjective Clause
উত্তর
সঠিক উত্তর:
গ) Adjective Clause
ব্যাখ্যা
- যে সকল Clause  কোন বাক্যতে adjective এর কাজ করে, তাদেরকে adjective clause বলে। 
- এইগুলো বাক্যতে ব্যবহৃত হয়ে কোন Noun অথবা, Noun Equivalent (Noun এর সমতুল্য)- কে qualify করে। 
- প্রদত্ত বাক্যতে Mobile Phone কে Modify করা হয়েছে বিধায়, এটি একটি Adjective Clause. 
- এই কারণে, সঠিক উত্তর হবে- Adjective Clause. 

Reference: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১১.
"To keep one's head" means -
  1. ক) to remember someone
  2. খ) to protect someone
  3. গ) respect others
  4. ঘ) to keep calm
সঠিক উত্তর:
ঘ) to keep calm
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to keep calm
ব্যাখ্যা
To keep one's head
English Meaning: to remain calm
বাংলা অর্থ - মাথা ঠাণ্ডা রাখা।

Example Sentence: She has shown that she can keep her head in a crisis.
বাংলা অনুবাদ: সে দেখিয়ে দিয়েছে কীভাবে জীবনে আসা সঙ্কটাপন্ন অবস্থায় নিজেকে শান্ত রাখতে হয়।
 
Source: Live MCQ Lecture
১২.
ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ 'বাক্যতত্ত্ব' এর রচয়িতা কে?
  1. ক) হুমায়ুন কবির
  2. খ) হুমায়ুন আজাদ
  3. গ) হুমায়ুন আহমেদ
  4. ঘ) হাসান আজিজুল হক
সঠিক উত্তর:
খ) হুমায়ুন আজাদ
উত্তর
সঠিক উত্তর:
খ) হুমায়ুন আজাদ
ব্যাখ্যা
ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ 'বাক্যতত্ত্ব' এর রচয়িতা হুমায়ুন আজাদ। 
- গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮৪ সালে। 

তাঁর রচিত অপর একটি ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ- 
তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান (১৯৮৮)। 
-------------
হুমায়ুন আজাদ ছিলেন মূলত লেখক ও অধ্যাপক।
- তিনি ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের রাড়িখাল এলাকায় জন্মগ্রহণ করেন।

হুমায়ুন আজাদ রচিত উপন্যাস গুলো হলো:
- ছাপ্পান্ন হাজার বর্গমাইল
- সবকিছু ভেঙে পড়ে
- শুভব্রত তার সম্পর্কিত সুসমাচার
- রাজনীতিবিদগণ
- কবি অথবা দন্ডিত পুরুষ
- পাক সার জমিন সাদ বাদ ইত্যাদি
- আব্বুকে মনে পড়ে

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি' প্রকাশিত হয় -
  1. ক) ১৯৫২ সালে
  2. খ) ১৯৫৩ সালে
  3. গ) ১৯৫৪ সালে
  4. ঘ) ১৯৫৫ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৫৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৫৩ সালে
ব্যাখ্যা
একুশের প্রথম সংকলনের নাম ‘একুশে ফেব্রুয়ারি’।
- এটি সম্পাদনা করেছেন হাসান হাফিজুর রহমান।
- ১৯৫৩ সালের মার্চ মাসে 'পুথিপত্র' প্রকাশনী থেকে সংকলনটি প্রকাশিত হয়।
- প্রকাশক ছিলেন বিশিষ্ট রাজনৈতিক কর্মী মোহাম্মদ সুলতান ।
- এই সংকলনের অসাধারণ স্কেচগুলো করেন মুর্তজা বশীর।
- এই সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নক্‌শা, ইতিহাস শিরোনামে ৬টি বিভাগে মোট ২২জন লেখক লিখেছেন। 
- এটি প্রকাশের তিন সপ্তাহের মধ্যে তৎকালীন পাকিস্তান সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
জীবনানন্দ দাশ রচিত উপন্যাস কোনটি?
  1. ক) মাল্যদান
  2. খ) মাল্যবান
  3. গ) শঙ্খমালা
  4. ঘ) শঙ্খচিল
সঠিক উত্তর:
খ) মাল্যবান
উত্তর
সঠিক উত্তর:
খ) মাল্যবান
ব্যাখ্যা
• রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ রচিত উপন্যাস 'মাল্যবান'। 
- উপন্যাসটি রচিত হয়েছিলো ১৯৪৮ সালে। 
- প্রকাশিত হয় কবির মৃত্যুর পর ১৯৭৩ সালে। 

• তিনি মূলত কবি হলেও উপন্যাস এবং প্রবন্ধগ্রন্থ রচনা করেছেন। 
তাঁর দুইটি উপন্যাস- 
- মাল্যবান (১৯৭৩)
- সতীর্থ (১৯৭৪) 

• জীবনানন্দ দাশ রচিত প্রবন্ধগ্রন্থ 'কবিতার কথা'
এর বিখ্যাত উক্তি - 'সকলেই কবি নয়, কেউ কেউ কবি' 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত ঐতিহাসিক উপন্যাস কোনটি?
  1. ক) জোছনা ও জননীর গল্প
  2. খ) বাদশাহ নামদার
  3. গ) দেয়াল
  4. ঘ) প্রথম আলো
সঠিক উত্তর:
খ) বাদশাহ নামদার
উত্তর
সঠিক উত্তর:
খ) বাদশাহ নামদার
ব্যাখ্যা
'বাদশাহ নামদার' হুমায়ূন আহমেদ রচিত বাংলা ইতিহাসভিত্তিক উপন্যাস।
- এটি ২০১১ সালে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়।
- বইটিকে হুমায়ূন আহমেদের অন্যতম সেরা সৃষ্টি বলে গণ্য করা হয়।
- তাঁর রচিত অপর একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত উল্লেখযোগ্য উপন্যাস - মধ্যাহ্ন

- হুমায়ূন আহমেদ রচিত শেষ উপন্যাস 'দেয়াল' (অপ্রকাশিত-পটভূমি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ড ও তৎকালীন রাজনৈতিক ঘটনা)।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা জনপ্রিয় উপন্যাস 'জোছনা ও জননীর গল্প'। 
- সুনীল গঙ্গোপাধ্যায় রচিত  বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস 'প্রথম আলো'। 

উৎস: বাংলাপিডিয়া।
১৬.
নিম্নের কোন সাহিত্যিক মহাকাব্য রচনা করেছেন?
  1. ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  2. খ) কালীপ্রসন্ন সিংহ
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) দ্বীজেন্দ্রলাল রায়
সঠিক উত্তর:
ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
হেমচন্দ্র বন্দোপাধ্যায় মূলত মহাকব্যের কবি ছিলেন।
তার রচিত মহাকাব্য - বৃত্রসংহার।
- কাব্যটি ১৮৭৫-১৮৭৭ সময়ে রচিত হয় যা দুই খন্ডে বিভক্ত। প্রথম খণ্ডে সর্গ রয়েছে, ১-১১ পর্যন্ত। দ্বিতীয় খণ্ডে সর্গ সংখ্যা ১২-১৫।
- মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত এ কাব্যে মূলত সমসাময়িক সমাজের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় ঘোষিত হয়েছে। একসময় বাংলাদেশে কাব্যটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এবং কবি হিসেবে হেমচন্দ্রের যা খ্যাতি তা মূলত এ কাব্যের জন্যই।

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর রচিত কাব্যগ্রন্থ গুলো হলো-
- বীরবাহু
- আশাকানন
- ছায়াময়ী
- দশমহাবিদ্যা
- চিত্তবিকাশ
- চিন্তাতরঙ্গিণী

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৭.
'জোহরা' চরিত্রের দেখা পাওয়া যায় কোন কাব্যগ্রন্থে?
  1. ক) রক্তাক্ত প্রান্তর
  2. খ) কবর
  3. গ) মহাশ্মশান
  4. ঘ) অশ্রুমালা
সঠিক উত্তর:
গ) মহাশ্মশান
উত্তর
সঠিক উত্তর:
গ) মহাশ্মশান
ব্যাখ্যা
• 'মহাশ্মশান' (১৯০৫) কায়কোবাদের শ্রেষ্ঠ রচনা।
- এটি একটি মহাকাব্য।
- এটি ধারাবাহিকভাবে 'কোহিনূর' পত্রিকায় প্রকাশিত হয়। 
- এর উপজীব্য ১৭৬১ সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ।
- মহাশ্মশান কাব্যের মোট তিনটি খন্ড রয়েছে এবং ৬০টি সর্গ আছে।
- এর চরিত্র: ইব্রাহিম কার্দি, জোহরা বেগম, হিরণ বালা, আতা খাঁ, ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম কোনটি?
  1. ক) WINDOWS NT
  2. খ) Mac OS
  3. গ) WINDOWS VISTA
  4. ঘ) UNIX
সঠিক উত্তর:
ঘ) UNIX
উত্তর
সঠিক উত্তর:
ঘ) UNIX
ব্যাখ্যা

Unix একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।

- বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম :- এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়।
- চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম :- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 

১৯.
নিচের কোনটি লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম?
  1. ক) OS X 10.9
  2. খ) PCLinuxOS
  3. গ) Windows Server 2016
  4. ঘ) OS X 10.10
সঠিক উত্তর:
খ) PCLinuxOS
উত্তর
সঠিক উত্তর:
খ) PCLinuxOS
ব্যাখ্যা

PCLinuxOS একটি লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম।

- লিনাক্সভিত্তিক অন্যান্য অপারেটিং সিস্টেমগুলো হল- Ubuntu, Linux Mint, Debian, Manjaro, Arch, Puppy ইত্যাদি।
- অপারেটিং সিস্টেম মূলত এক ধরণের সিস্টেম সফটওয়্যার। 
- যে সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করে কম্পিউটারের সামর্থ্যকে কাজে লাগিয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো পরিচালনা করে থাকে। 
- অপারেটিং সিস্টেম কম্পিউটার প্রোগ্রামের এক্সিকিউশনকে নিয়ন্ত্রণ করে। 
- কিছু অপারেটিং সিস্টেমের উদাহরণ- Windows 7, Windows XP, Linux ইত্যাদি। 

অপারেটিং সিস্টেমের সুবিধাবলী- 
১. কম্পিউটারকে সচল ও ব্যবহার করবার উপযোগী করে তোলে।
২. প্রসেসর পরিচালনা ম্যানেজমেন্ট করে। 
৩. মেমোরি পরিচালনা করে। 
৪. কম্পিউটারের ইনপুট এবং আউটপুট যন্ত্রগুলো পরিচালনা করে। 
৫. ফাইল পরিচালনা করে। 
৬. অপারেটিং সিস্টেমই নির্ধারণ করে কম্পিউটারের কোন কাজটি আগে কার্যকর হবে ইত্যাদি। 

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

২০.
HOLLERITH MACHINE এর অপর নাম কী?
  1. ক) Herman Machine
  2. খ) Hermam Machine
  3. গ) Tabulating Machine
  4. ঘ) Punche Card Machine
সঠিক উত্তর:
গ) Tabulating Machine
উত্তর
সঠিক উত্তর:
গ) Tabulating Machine
ব্যাখ্যা

HOLLERITH MACHINE এর অপর নাম Tabulating Machine.

- ইহা বিদ্যুৎচালিত প্রথম মেশিন।
- আবিষ্কারক হলেন HERMAN HOLLERITH.
- এই মেশিনে প্রথম PuncheDcard ব্যবহার করা হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 

২১.
বাণিজ্যিকভাবে প্রথম সফল কম্পিউটারটির নাম কী?
  1. ক) ENIAC
  2. খ) IBM-650
  3. গ) IBM-704
  4. ঘ) UNIVAC-1
সঠিক উত্তর:
খ) IBM-650
উত্তর
সঠিক উত্তর:
খ) IBM-650
ব্যাখ্যা

IBM-650 বাণিজ্যিকভাবে সফল প্রথম কম্পিউটার।

- IBM কোম্পানি প্রথমে ৫০টি কম্পিউটার তৈরি করলেও পরে ১০০০টির বেশি কম্পিউটার তৈরি করে বাজারে ছাড়ে। 
- ENIAC হচ্ছে বিশ্বের প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার। 
- UNIVAC-1 হচ্ছে প্রথম ডিজিটাল কম্পিউটার। 
- IBM-704 হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটার। 

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 

২২.
নিচের কোনটি কম্পিউটার এন্টিভাইরাস?
  1. ক) Vigillant
  2. খ) Multipurpose
  3. গ) Overwriting
  4. ঘ) Command Purpose
সঠিক উত্তর:
ক) Vigillant
উত্তর
সঠিক উত্তর:
ক) Vigillant
ব্যাখ্যা

Vigillant একটি কম্পিউটার এন্টিভাইরাস সফটওয়্যার যা, ভাইরাস নির্মূল করে কম্পিউটারের ডেটাগুলোকে সুরক্ষিত রাখে।

- এন্টিভাইরাস হলো এমন একটি কম্পিউটার প্রোগ্রাম যা কম্পিউটারে থাকা ভাইরাস প্রতিরোধ করে অথবা কোনো কম্পিউটারে ভাইরাস প্রবেশ করা থেকে বিরত রাখে।
- এসব সফটওয়্যার কম্পিউটারে থাকা ভাইরাস সমূহ সহজেই খুজে বের করতে পারে স্ক্যানিং করার মাধ্যমে। তারপর এক এক করে সকল ফাইল, ফোল্ডার,সফটওয়্যার ভাইরাস মুক্ত করে থাকে।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 

২৩.
রিবন এবং কমান্ড গ্রুপের নিচে দুই অংশে বিভক্ত বারটিকে কী বলে?
  1. ক) Status Bar
  2. খ) Scroll Bar
  3. গ) Formula Bar
  4. ঘ) কোনটিই নয় 
সঠিক উত্তর:
গ) Formula Bar
উত্তর
সঠিক উত্তর:
গ) Formula Bar
ব্যাখ্যা

রিবন এবং কমান্ড গ্রুপের নিচে দুই অংশে বিভক্ত বারটিকে ফর্মুলা বার বলে।

- সাধারণত, হিসাব-নিকাশ ও ডাটা এনালাইসি কাজের জন্য ব্যবহৃত মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের সক্রিয় ঘরের বিষয়বস্তু আনুভূমিকভাবে অর্থাৎ বাম থেকে ডান দিক বরাবর লম্বা যে ঘরে প্রদর্শন করে সে ঘরটিকে ফর্মূলা বার বলা হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 

২৪.
গাণিতিক কাজে কোন ধরনের কমান্ড গ্রুপ ব্যবহার করা হয়?
  1. ক) Alignment 
  2. খ) Styles
  3. গ) Cell
  4. ঘ) Editing
সঠিক উত্তর:
ঘ) Editing
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Editing
ব্যাখ্যা

এডিটিং কমান্ড গ্রুপ ব্যাবহার করে গাণিতিক কাজ করা যায়।

- Data fill, Clear, Sort, Filter, ইত্যাদি কাজে এই কমান্ড গ্রুপ ব্যবহার করা হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 

২৫.
I saw him _____________ I was going out for work.
  1. ক) during
  2. খ) while
  3. গ) when
  4. ঘ) before
সঠিক উত্তর:
খ) while
উত্তর
সঠিক উত্তর:
খ) while
ব্যাখ্যা

When: সময় বর্ণনা করতে subordinate clause এর শুরুতে ব্যবহৃত হয়।
When: অতীতের চলমান কোন ঘটনার সময় বর্ণনা করতে subordinate clause এর শুরুতে ব্যবহৃত হয়।

প্রশ্নে উল্লেখিত বাক্যে স্পষ্ট বুঝা যায় যে শূন্যস্থানের পরের অংশটি আগের অংশের সময় বর্ণনা করছে। আর সময় বর্ণনা করার জন্য when এবং while উভয়টিই বসতে পারে। কিন্তু while এর ক্ষেত্রে তার পরের verb এর tense হবে past continuous tense।
সুতরাং, সঠিক উত্তর হবে while

২৬.
Which one is an example of adversative conjunction?
  1. ক) You will find him.
  2. খ) Rahim has not passed the exam.
  3. গ) He is rich, but unhappy.
  4. ঘ) He has starved for two days, therefore he becomes weak.
সঠিক উত্তর:
গ) He is rich, but unhappy.
উত্তর
সঠিক উত্তর:
গ) He is rich, but unhappy.
ব্যাখ্যা
He is rich, but unhappy- ইহা adversative conjunction.
দুইটি ভাবের মধ্যে তুলনা বোঝাতে এই ধরনের Conjunction ব্যবহার করা হয়। 
অপরদিকে,
You will find him- Cumulative Conjunction
Rahim has not passed the exam- Alternative Conjunction
He has starved for two days, therefore he becomes weak- Illative Conjunction

Reference: A Passage to the English Language, S.M. Zakir Hussain
২৭.
This is the home _________ we stayed last time we visited. 
  1. ক) when
  2. খ) how
  3. গ) where
  4. ঘ) whether
সঠিক উত্তর:
গ) where
উত্তর
সঠিক উত্তর:
গ) where
ব্যাখ্যা

This is the home where we stayed last time we visited.
স্থানের পূর্বে Where বসে, অপরদিকে, When, How and Whether স্থান বোঝাতে বসে না।

Reference: A Passage to the English Language, S.M. Zakir Hussain

২৮.
The musicians delivered a rousing performance _________ they had rehearsed often.
  1. ক) though
  2. খ) as
  3. গ) once
  4. ঘ) when
সঠিক উত্তর:
খ) as
উত্তর
সঠিক উত্তর:
খ) as
ব্যাখ্যা

The musicians delivered a rousing performance as they had rehearsed often.
এই বাক্যটিতে 'as' দ্বারা যেহেতু বোঝানো হয়েছে, যার কারণে শুন্যস্থানে as ব্যবহার করা হয়েছে।

Reference: Live MCQ Lecture

২৯.
Both Salam ____________ Kalam go to school.
  1. ক) and 
  2. খ) as well as
  3. গ) together with
  4. ঘ) also
সঠিক উত্তর:
ক) and 
উত্তর
সঠিক উত্তর:
ক) and 
ব্যাখ্যা

বাক্যটিতে and ব্যাবহার করা হয়েছে। কারণ, both এবং and উভয়ই সমজাতীয় শব্দের আগে বসবে।

Reference: Reference: A Passage to the English Language, S.M. Zakir Hussain

৩০.
Rahim could not pass the exam _____________ his hard work.
  1. ক) in front of
  2. খ) in spite of
  3. গ) instead of
  4. ঘ) because of
সঠিক উত্তর:
খ) in spite of
উত্তর
সঠিক উত্তর:
খ) in spite of
ব্যাখ্যা

Rahim could not pass the exam in spite of his hard work.
in spite of= সত্ত্বেও
in front of= সামনে
instead of = পরিবর্তে
becasue of = কারণে

Reference: A Passage to the English Language, S.M. Zakir Hussain

৩১.
Now it is 11 O'clock- here what kind of preposition is 'O'?
  1. ক) Compound preposition
  2. খ) Phrase Preposition
  3. গ) Double Preposition
  4. ঘ) Disguised Preposition
সঠিক উত্তর:
ঘ) Disguised Preposition
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Disguised Preposition
ব্যাখ্যা

Now it is 11 O'clock- here 'O' is a disguised preposition.

Reference: Reference: A Passage to the English Language, S.M. Zakir Hussain

৩২.
I was present there ______that time.
  1. ক) on
  2. খ) at
  3. গ) to
  4. ঘ) of
সঠিক উত্তর:
খ) at
উত্তর
সঠিক উত্তর:
খ) at
ব্যাখ্যা

I was present there at that time.
বাক্যটিতে স্থান বোঝানো হয়েছে বিধায় এইখানে 'AT' ব্যবহার করা হয়েছে।

৩৩.
Choose the correct sentence:
  1. ক) I owe my success of my parent
  2. খ) I owe my success to my parents
  3. গ) I owe my success toward my parents
  4. ঘ) I owe my success before my parents
সঠিক উত্তর:
খ) I owe my success to my parents
উত্তর
সঠিক উত্তর:
খ) I owe my success to my parents
ব্যাখ্যা

Owe (Verb)
-  owe somebody something; owe something to somebody; owe for something (কারো কাছে কোনো কিছুর জন্য) ঋণী থাকা: I owe him Tk. 100. He owes Tk  50 to me.
- কারো কৃতজ্ঞতাপাশে আবদ্ধ থাকা: I owe a great deal to my teachers
- owe something to something উৎস হিসেবে কোনোকিছুর কাছে ঋণী থাকা: She owes much of her success to the encouragement given by her parents.

So, Correct Sentence: I owe my success to my parents.

Source: Bangla Academy Dictionary

৩৪.
Identify the correct sentence where determiner is used properly-
  1. ক) I have not money to go for travel.
  2. খ) I have not much friends here.
  3. গ) I have few friends here.
  4. ঘ) I have most money to go anywhere.
সঠিক উত্তর:
গ) I have few friends here.
উত্তর
সঠিক উত্তর:
গ) I have few friends here.
ব্যাখ্যা

I have few friends here- বাক্যে 'few' হচ্ছে determiner.

little, a little, a few, few এগুলো হচ্ছে quantifier determiners.
এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।

• Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
• Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বলেই চলে।
• A little, a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।

৩৫.
There are many palm trees on ___________ side of the road.
  1. ক) every
  2. খ) many
  3. গ) either
  4. ঘ) both
সঠিক উত্তর:
গ) either
উত্তর
সঠিক উত্তর:
গ) either
ব্যাখ্যা

There are many palm trees on either side of the road- এই বাক্যটিতে either বসবে determiner হিসেবে। কারণ, এতে রাস্তার একদিকে না হয়ে অন্যদিকে বোঝাতেও either ব্যবহার করা হয়েছে।
অপরদিকে, both and many এর ক্ষেত্রে noun এর pural form বসবে। কিন্তু, every অপশনে উল্লেখ থাকলেও either বেশি গ্রহণযোগ্য।

৩৬.
শিল্প মন্ত্রণালয়ের অধীন বর্তমানে দেশে কয়টি সার কারখানা রয়েছে?
  1. ক) ১০টি
  2. খ) ৮টি
  3. গ) ৯টি
  4. ঘ) ৭টি
সঠিক উত্তর:
ঘ) ৭টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭টি
ব্যাখ্যা
শিল্প মন্ত্রণালয়াধীন বিসিআইসি’র নিয়ন্ত্রণে বর্তমানে দেশে ৭টি সার কারখানা রয়েছে।
এগুলো হলো:
- ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী
- শাহজালাল ফার্টিলাইজার কোঃ লিমিটেড
- চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড
- যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড
- আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ
- টিএসপি কমপ্লেক্স লিমিটিড
- ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিঃ
  
উৎস: বিসিআইসি ওয়েবসাইট।
৩৭.
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৫
  4. ঘ) ১৯৭৪
সঠিক উত্তর:
খ) ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৩
ব্যাখ্যা
- ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) বাংলাদেশের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন। 

- এটি ট্রেড অর্গানাইজেশন অর্ডিন্যান্স ১৯৬১ (১৯৯৪ সালে সংশোধিত) এবং  কোম্পানি আইন ১৯১৩ (১৯৯৪ সালে সংশোধিত)-এর অধীনে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। 
- ফেডারেশনের তিন ধরণের সদস্য রয়েছে "চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এ ও বি শ্রেণীর চেম্বার), শিল্প ও বণিক সমিতিসমূহ (এ ও বি শ্রেণির সমিতি) এবং যৌথ চেম্বার (বিদেশি কোম্পানিসমূহের সাথে গঠিত)। 
 
উৎস: বাংলাপিডিয়া
৩৮.
রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের প্রধান গন্তব্যস্থল -
  1. ক) ভারত
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) চীন
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
দেশ হিসেবে/একক দেশ হিসেবে/রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র। 
- যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক উদ্ধৃত্ত রয়েছে/বাণিজ্য ঘাটতি নেই।
- এছাড়াও জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য - তৈরি পোশাক।
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে। 
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র জার্মানি।
-  ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে; রপ্তানির পরিমাণ – ৮৯৫.০৩ মিলিয়ন মার্কিন ডলার যা মোট - রপ্তানির ২.৬৪%।
 
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৩৯.
বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার 'ইস্টার্ন রিফাইনারি লিমিটেড' কোথায় অবস্থিত?
  1. ক) খুলনা
  2. খ) চট্টগ্রাম
  3. গ) কক্সবাজার
  4. ঘ) পটুয়াখালী
সঠিক উত্তর:
খ) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) চট্টগ্রাম
ব্যাখ্যা
- ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার।
- এটি চট্টগ্রামে অবস্থিত।
- এটি ১৯৬৮ সালের ৭ মে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে।
- এর বার্ষিক পরিশোধন ক্ষমতা ১৫ লক্ষ টন।
- বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এটির শতভাগ শেয়ারের মালিক।
- বাংলাদেশ পেট্রোলিয়াম ও সিঙ্গাপুরে অবস্থিত সেল ইস্টার্ন পেট্রোলিয়াম লিঃ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ চট্টগ্রামস্থ ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এ অপরিশোধিত খনিজ তেল ও পেট্রোলিয়াম শোধন করে। 
- এখানে উপজাত হিসেবে ন্যাপথা ও ফার্নেস তেল উৎপাদিত হয় যা দেশের চাহিদা পূরণের পর রপ্তানি করা হয়।

উৎসঃ বিপিসি ও ইআরএল ওয়েবসাইট; অর্থনীতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
"এসএমই নীতিমালা" কত সালে প্রণীত হয়?
  1. ক) ২০১৭
  2. খ) ২০১৯
  3. গ) ২০১৫
  4. ঘ) ২০২১
সঠিক উত্তর:
খ) ২০১৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১৯
ব্যাখ্যা
- ২০১৯ সালে "এসএমই নীতিমালা ২০১৯" প্রণীত হয়। 
- দেশের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত সুরক্ষার মাধ্যমে সুষম উন্নয়নের লক্ষ্যে সরকার জাতীয় শিল্পনীতি ২০১৬ এ ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শিল্প উন্নয়নের প্রধান মাধ্যম হিসেবে ঘোষণা করেছে। 
- দেশের ও বৈশ্বিক বিভিন্ন নীতি ও পরিকল্পনা দলিল যেমনঃ জাতীয় শিল্পনীতি ২০১৬, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, রূপকল্প ২০২১, ২০২৪ সাল নাগাদ সফলভাবে এলডিসি উত্তরণ, এসডিজি ২০৩০ এবং রূপকল্প ২০৪১-এ প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জনে এসএমই খাতের উন্নয়ন সহায়ক ভূমিকা পালন করবে।
 
এসএমই নীতিমালা ২০১৯ 
রূপকল্প (ভিশন)
এসএমই খাতকে শক্তিশালীকরণ।

অভিলক্ষ্য (মিশন)
দক্ষতা বৃদ্ধি, ব্যবসা পরিবেশ উন্নয়ন, সুলভ অর্থায়ন, বাজার সুবিধা, প্রযুক্তি ও উদ্ভাবনগত সামর্থ্য বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে এসএমই খাতকে শক্তিশালীকরণ।

লক্ষ্য
সরকারের উন্নয়ন রূপকল্পসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ২০২৪ এর মধ্যে জাতীয় আয়ে (জিডিপি) এসএমই খাতের অবদান বিদ্যমান ২৫ শতাংশ থেকে ৩২ শতাংশে উন্নীতকরণ।
 
উৎস: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর ওয়েবসাইট
৪১.
বর্তমানে বাংলাদেশের চালু সমুদ্র বন্দর কয়টি?
  1. ক) দুইটি
  2. খ) তিনটি
  3. গ) চারটি
  4. ঘ) পাঁচটি
সঠিক উত্তর:
খ) তিনটি
উত্তর
সঠিক উত্তর:
খ) তিনটি
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশের চালু সমুদ্র বন্দর ৩টি। এগুলো হলোঃ চট্টগ্রাম সমুদ্রবন্দর, মোংলা সমুদ্রবন্দর, পায়রা সমুদ্রবন্দর।
অপরদিকে মাতারবাড়ি সমুদ্র বন্দর নির্মানাধীন রয়েছে।

- বাংলাদেশের প্রথম সমুদ্রবন্দর - চট্টগ্রাম সমুদ্রবন্দর।
- এটি ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।

- বাংলাদেশের দ্বিতীয় সমুদ্রবন্দর - মোংলা সমুদ্রবন্দর।
- এটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।

- স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্রবন্দর - পায়রা সমুদ্রবন্দর। 
- এটি ২০১৬ সালে যাত্রা শুরু করে।

- স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় সমুদ্রবন্দর - মাতারবাড়ী সমুদ্রবন্দর।
- এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ২০২৫ সালে।

উৎস: পত্রিকা রিপোর্ট ও সংশ্লিষ্ট বন্দর ওয়েবসাইট।
৪২.
BIDA এর পূর্ণরূপ -
  1. ক) Bangladesh Investment and Development Agency
  2. খ) Bangladesh Investment Development Authority
  3. গ) Bangladeshi Investor and Developer Association
  4. ঘ) Bangladesh Investor and Developer Authority
সঠিক উত্তর:
খ) Bangladesh Investment Development Authority
উত্তর
সঠিক উত্তর:
খ) Bangladesh Investment Development Authority
ব্যাখ্যা
- BIDA এর পূর্ণরূপ Bangladesh Investment Development Authority.
- (BIDA) বা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- এটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। 

- BIDA’র চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী।
- এটির কাজ হলো বেসরকারি বিনিয়োগ বিশেষত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধাদি প্রদান করা।

(সূত্রঃ বেপজা ওয়েবসাইট)