পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

পরীক্ষাNTRCAতারিখ২৫ মার্চ, ২০২৪সময়55 minutes৯৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
১৬তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৯ (কলেজ পর্যায়)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

NTRCA · ২৫ মার্চ, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে
  1. মুহম্মদ শহীদুল্লাহ
  2. দীনেশচন্দ্র সেন
  3. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  4. সুকুমার সেন
সঠিক উত্তর:
মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা
• ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ।
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
- ১৯৫৯ সালে প্রকাশিত 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' রচনা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ।

• তাঁর ভাষা ও সাহিত্যবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ,
- ভাষা ও সাহিত্য
- বাঙ্গালা ব্যাকরণ
- বাংলা সাহিত্যের কথা
- বাংলা সাহিত্যের ইতিহাস ইত্যাদি।
এছাড়া তিনি বাংলা একাডেমির 'আঞ্চলিক ভাষার অভিধান' সম্পাদনা করেন।

উৎস: বাংলাপিডিয়া।
.
বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?
  1. কোলন
  2. সেমিকোলন
  3. হাইফেন
  4. ড্যাস
সঠিক উত্তর:
হাইফেন
উত্তর
সঠিক উত্তর:
হাইফেন
ব্যাখ্যা
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য বাক্য উচ্চারণের সময় বাক্যের মাঝে ও শেষে বিরতি দিতে হয়।
এই বিরতির পরিমাণ প্রয়োজন অনুযায়ী কম-বেশি হয়ে থাকে। আবার বাক্য উচ্চারণের সময় বিভিন্ন আবেগের জন্য উচ্চারণ বিভিন্ন হয়ে থাকে।

বাক্যটি লেখার সময় এই বিরতি ও আবেগের ভিন্নতা প্রকাশ করার জন্য যেই চিহ্নগুলো ব্যবহার করা হয়, তাদেরকে বিরাম চিহ্ন বা যতি চিহ্ন বা ছেদ চিহ্ন বলে।

হাইফেন এর বিরতিকাল - হাইফেন এর জন্য থামার প্রয়োজন নেই।
- ইলেক বা লোপ চিহ্নের জন্য ও থামার প্রয়োজন নেই।
- কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
- সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
- দাঁড়ি - এক সেকেন্ড
- প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড। ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
  1. কাজী নজরুল ইসলাম
  2. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা
'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা।
- তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন।
- ১৮৩৯ সাল থেকে এটি দৈনিক পত্রিকায় হিসেবে আত্মপ্রকাশ করে।

এছাড়াও তিনি আরও কিছু পত্রিকা সম্পাদনা করেন
- সংবাদ রত্নাবলী,
- পাষণ্ডপীড়ণ,
- সংবাদ সাধুরঞ্জন ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'পানি' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. বারিধি
  2. নলিনী
  3. অপ
  4. পয়ঃ
অনির্ধারিত
ব্যাখ্যা
• পানি শব্দের প্রতিশব্দ: জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু, অম্ভঃ ইত্যাদি।

- 'বারিধি' শব্দের সমার্থক শব্দ 'সাগর'।
- 'নলিনী' শব্দের সমার্থক শব্দ পদ্মফুল।

একাধিক উত্তর থাকায়, বাতিল করা হলো। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. মুমুর্ষু
  2. মুমূর্ষু
  3. মূমুর্ষু
  4. মূমূর্ষু
সঠিক উত্তর:
মুমূর্ষু
উত্তর
সঠিক উত্তর:
মুমূর্ষু
ব্যাখ্যা
সঠিক বানান - গ) মুমূর্ষু

মুমূর্ষু (বিশেষণ):
- এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।
অর্থ -
- মৃত্যুকাল আসন্ন এমন।
- মরণাপন্ন
- মৃতপ্রায়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'ধামাধরা' বাগধারাটির অর্থ কী?
  1. যথেচ্ছাচারী
  2. বক ধার্মিক
  3. তোষামোদকারী
  4. কদরহীন লোক
সঠিক উত্তর:
তোষামোদকারী
উত্তর
সঠিক উত্তর:
তোষামোদকারী
ব্যাখ্যা
'ধামাধরা' বাগধারাটির অর্থ = তোষামোদকারী  
উদাহরণ- তোমার মতো এমন ধামাধরা লোক আর একজনও দেখি নি।

 'বক ধার্মিক' বাগধারার অর্থ = ভণ্ড সাধু। 
'ফেকলু পার্টি' বাগধারাটির অর্থ = কদরহীন লোক 
'ধর্মের ষাঁড়' বাগধারার অর্থ = যথেচ্ছাচারী

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'দর্শনীয়' শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-
  1. √দর্শন + ইয়
  2. √দৃশ্ + অনীয়
  3. √ দৃশ্য + নীয়
  4. √দর্শন + ঈয়
সঠিক উত্তর:
√দৃশ্ + অনীয়
উত্তর
সঠিক উত্তর:
√দৃশ্ + অনীয়
ব্যাখ্যা
দর্শনীয় (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √দৃশ্ + অনীয়
অর্থ:
- দেখার যোগ্য, দেখা উচিত এমন। 
- সুন্দর। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'সাথী' শব্দটি কোন লিঙ্গ?
  1. পুংলিঙ্গ
  2. স্ত্রীলিঙ্গ
  3. ক্লীব লিঙ্গ
  4. উভয় লিঙ্গ
সঠিক উত্তর:
উভয় লিঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
উভয় লিঙ্গ
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। এ চার প্রকার লিঙ্গ হলাে
ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ ও
ঘ) উভয়লিঙ্গ 

যেসব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রী লিঙ্গ উভয়ই বোঝায় তাদেরকে উভয়লিঙ্গ বলে, 
উভয়লিঙ্গের উদাহরণ-  শিল্পী, ডাক্তার, শিশু, কবি ইত্যাদি। 
'সাথী' শব্দটি দ্বারা পুরুষ ও স্ত্রী উভয় বোঝায়, তাই 'সাথী' শব্দটি উভয় লিঙ্গ। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'সাপের খোলস' এক কথায় প্রকাশ-
  1. কৃত্তি
  2. নির্মোক
  3. অজিন
  4. করভ
সঠিক উত্তর:
নির্মোক
উত্তর
সঠিক উত্তর:
নির্মোক
ব্যাখ্যা
'সাপের খোলস' এর এক কথায় প্রকাশ = নির্মোক।

অন্যদিকে, 
বাঘের চামড়া = কৃত্তি।
হরিণের চামড়া - অজিন।
হাতির শাবক- করভ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
"রাজায় রাজায় লড়াই করছে" - এ বাক্যতে 'রাজায় রাজায়' কী?
  1. প্রযোজক কর্তা
  2. মুখ্য কর্তা
  3. ব্যতিহার কর্তা
  4. ণিজন্ত কর্তা
সঠিক উত্তর:
ব্যতিহার কর্তা
উত্তর
সঠিক উত্তর:
ব্যতিহার কর্তা
ব্যাখ্যা
কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী চার প্রকার হয়ে থাকে।
যথা
-মূখ্য কর্তা 
- প্রযোজক কর্তা 
- প্রযোজ্য কর্তা 
- ব্যতিহার কর্তা 

ব্যতিহার কর্তা : কোনো বাক্যে দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে।
যেমন: রাজায়-রাজায় লড়াই, বাঘে-মহিষে একঘাটে জল খায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১১.
'উষ্ণ' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
  1. ষ্‌+ণ
  2. ষ+ন
  3. ষ+ঞ
  4. ষ+ঙ
সঠিক উত্তর:
ষ্‌+ণ
উত্তর
সঠিক উত্তর:
ষ্‌+ণ
ব্যাখ্যা
'উষ্ণ' শব্দটির যুক্তব্যঞ্জনে ষ্ণ আছে।
ষ্ণ যুক্তব্যঞ্জনে ষ্‌ + ণ আছে।
ষ্ণ-সহযােগে গঠিত কয়েকটি শব্দ- কৃষ্ণ, কৃষ্ণচূড়া, তৃষ্ণা, উষ্ণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১২.
কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?
  1. ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক
  2. ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক
  3. ভিক্ষুককে ভিক্ষা দাও
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ভিক্ষুককে ভিক্ষা দাও
উত্তর
সঠিক উত্তর:
ভিক্ষুককে ভিক্ষা দাও
ব্যাখ্যা
সম্প্রদান কারক সংজ্ঞা : যাকে স্বত্ব ত্যাগ করে কে কোনো কিছু দান বা সাহায্য করা হয়, তাকে বলা হয় সম্প্রদান কারক।
- দানের সঙ্গে সম্প্রদানের একটি সম্পর্ক রয়েছে।
- কারণ কোনাে কিছু দিয়ে যদি আবার ফেরত নেয়া হয় তবে তা সম্পদান কারক হয় না।
যেমন
- ভিক্ষারীকে ভিক্ষা দাও।
- সংসারে কল্যাণ দান কর। 
- গুরুজনে কর নতি।
- অন্ধজনে দেহ আলাে।

'ভিক্ষুককে ভিক্ষা দাও' - বাক্যে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির প্রয়োগ ঘটেছে। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
'প্রসারণ' এর বিপরীত শব্দ-
  1. সম্প্রসারণ
  2. বিবর্ধন
  3. আকুঞ্চন
  4. আকর্ণন
সঠিক উত্তর:
আকুঞ্চন
উত্তর
সঠিক উত্তর:
আকুঞ্চন
ব্যাখ্যা
'প্রসারণ' এর বিপরীত শব্দ- 'আকুঞ্চন' 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
প্রসন্ন - বিষণ্ণ 
প্রসারণ - সংকোচন 
ব্যক্ত - প্রচ্ছন্ন 
প্রাচীন - অর্বাচীন 
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
কোনটি ফারসি শব্দ?
  1. চাবি
  2. চাকর
  3. চাহিদা
  4. চশমা
অনির্ধারিত
ব্যাখ্যা
• চশমা (বিশেষ্য) 
- ফারসি শব্দ
অর্থ: ক্ষীণদৃষ্টি শক্তি সংশোধনের উদ্দেশ্যে নাকের ওপর ধারনীয় ফ্রেমে আটা কাচ আ প্লাস্টিকের পরকলাযুক্ত সরঞ্জাম, উপনেত্র। 

• চাকর (বিশেষ্য) 
- ফারসি শব্দ
অর্থ: পরিচারক, কর্মচারী। 

• চাবি = পর্তুগিজ শব্দ
• চাহিদা = বাংলা শব্দ

একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৫.
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
  1. বড় দাদা > বড়দা
  2. কিছু > কিচ্ছু
  3. পিশাচ > পিচাশ
  4. মুক্তা > মুকুতা
সঠিক উত্তর:
পিশাচ > পিচাশ
উত্তর
সঠিক উত্তর:
পিশাচ > পিচাশ
ব্যাখ্যা
ধ্বনি বিপর্যয়: শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
- এতে দুটি বর্ণের মধ্যে জায়গা পরিবর্তন হয়।
যেমন -  পিশাচ ˃ পিচাশ, লাফ˃ ফাল, বাক্‌স > বাস্‌ক, রিকসা্‌ > রিস্‌কা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৬.
'কৃতবিদ্য' শব্দের ব্যাসবাক্য কোনটি?
  1. কৃত যে বিদ্য
  2. কৃত যে বিদ্যা
  3. কৃত বিদ্যা যার
  4. কৃত হয়েছে যার বিদ্যা
সঠিক উত্তর:
কৃত বিদ্যা যার
উত্তর
সঠিক উত্তর:
কৃত বিদ্যা যার
ব্যাখ্যা
• যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বুঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।

কৃতবিদ্য - কৃত বিদ্যা যার
ঘরমুখো - ঘরের দিকে মুখ যার
ঈষদোজ্জ্বল - ঈষৎ উজ্জ্বল যা
বহুব্রীহি - বহু ব্রীহি আছে যার

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?
  1. অব্যয়ীভাব
  2. বহুব্রীহি
  3. দ্বন্দ্ব
  4. কর্মধারয়
সঠিক উত্তর:
কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
কর্মধারয়
ব্যাখ্যা
• কর্মধারয় সমাস- যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন,
গোলাপ নামের ফুল= গোলাপফুল।

• দ্বন্দ্ব সমাস- দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন-
'সোনা-রূপা' সমস্ত পদের ব্যাসবাক্য সোনা ও রূপা। 

• বহুব্রীহি সমাস- যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন,
লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি।

• পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রধান হয়, তবে থাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রধান হয়।
যেমন : উপকূল = কূলের সমীপে, প্রতিদিন = দিন দিন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৮.
'যারা বাইরে ঠাট বজায় রেখে চলে।' - এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
  1. ব্যাঙের আধুলি
  2. লেফাফা দুরস্ত
  3. রাশভারি
  4. ভিজে বেড়াল
সঠিক উত্তর:
লেফাফা দুরস্ত
উত্তর
সঠিক উত্তর:
লেফাফা দুরস্ত
ব্যাখ্যা
লেফাফা দুরস্ত বাগধারাটির অর্থ 'পরিপাটি/যারা বাইরে ঠাট বজায় রেখে চলে।

অন্যদিকে, 
ব্যাঙের আধুলি = সামান্য পুজি হলেও যা গর্বের
রাশভারি = গম্ভীর
ভিজে বিড়াল = কপটচারী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
যোগরূঢ় শব্দ কোনটি?
  1. বাঁশি
  2. তৈল
  3. পঙ্কজ
  4. চিকামারা
সঠিক উত্তর:
পঙ্কজ
উত্তর
সঠিক উত্তর:
পঙ্কজ
ব্যাখ্যা
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন-
- জলধি: 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।
- মহাযাত্রা: 'মহাসমারোহে যাত্রা' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ 'মৃত্যু'।
- রাজপুত: 'রাজার পুত্র' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে 'জাতি বিশেষ'।
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়।

অন্যদিকে,
- সন্দেশ, প্রবীণ, তৈল, বাঁশি, গবেষণা, হস্তী রূঢ়ি শব্দের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২০.
কোনটি সমার্থক শব্দ নয়?
  1. পাবক
  2. পবন
  3. বহ্নি
  4. অনল
সঠিক উত্তর:
পবন
উত্তর
সঠিক উত্তর:
পবন
ব্যাখ্যা
'আগুন' শব্দের সমার্থক শব্দ অগ্নি, অনল, পাবক, বহ্নি, হুতাশন, অনল ইত্যাদি।

'পবন' শব্দের অর্থ অনিল বা বাতাস। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. কারো ফাগুন মাস, কারো সর্বনাশ
  2. সে প্রাণিবিদ্যায় দুর্বল
  3. আগত শনিবার কলেজ বন্ধ থাকবে
  4. বিধি লঙ্ঘিত হয়েছে
অনির্ধারিত
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য:
- বিধি লঙ্ঘিত হয়েছ
- সে প্রাণিবিদ্যায় দুর্বল 

'কারো ফাগুন মাস, কারো সর্বনাশ' এর শুদ্ধ রূপ = কারো পৌষ মাস, কারো সর্বনাশ 
'আগত শনিবার কলেজ বন্ধ থাকবে' এর শুদ্ধ রূপ = আগামী শনিবার কলেজ বন্ধ থাকবে

একাধিক উত্তর থাকায় প্রশ্ন বাতিল করা হলো।
২২.
সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
  1. কে, রে
  2. প্রথমা, শুন্য
  3. র, এর
  4. এ, তে
সঠিক উত্তর:
র, এর
উত্তর
সঠিক উত্তর:
র, এর
ব্যাখ্যা
সম্বন্ধ পদে ‘র’ বা ‘এর’ বিভক্তি যুক্ত হয়ে থাকে।

 -ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তাকে সম্বন্ধ পদ বলে।
যেমন—মতিনের ভাই বাড়ি যাবে।

সম্বন্ধ পদের বিভক্তি:
- সম্বন্ধ পদে ‘র’ বা ‘এর’ বিভক্তি যুক্ত হয়ে থাকে। যথা : আমি + র = আমার (ভাই), খালিদ + এর = খালিদের (বই)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২৩.
কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
  1. শুভেচ্ছা
  2. সংবাদ
  3. প্রত্যেক
  4. অতীত
সঠিক উত্তর:
সংবাদ
উত্তর
সঠিক উত্তর:
সংবাদ
ব্যাখ্যা
সম্+বাদ = সংবাদ; ব্যঞ্জন সন্ধির উদাহরণ।
অন্যদিকে,
শুভ + ইচ্ছা = শুভেচ্ছা = স্বরসন্ধির উদাহরণ।
প্রতি+এক = প্রত্যেক = স্বরসন্ধির উদাহরণ।
অতি + ইত = অতীত = স্বরসন্ধির উদাহরণ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
২৪.
'ইউসুফ জোলেখা' কী জাতীয় রচনা?
  1. নাটক
  2. উপন্যাস
  3. রোমান্টিক প্রণয় কাব্য
  4. রম্যরচনা
সঠিক উত্তর:
রোমান্টিক প্রণয় কাব্য
উত্তর
সঠিক উত্তর:
রোমান্টিক প্রণয় কাব্য
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর।
- তাঁর রচিত একটি রোমান্টিক প্রণয়োপাখ্যান 'ইউসুফ জুলেখা'।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে এ কাব্য রচনা করেন।
- পরবর্তীতে মধ্যযুগের আরো অনেক কবি ইউসুফ জুলেখা নাম দিয়ে কাব্য রচনা করেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
কায়কোবাদের প্রকৃত নাম কী?
  1. কাজেম আল কোরেশী
  2. আবু নাসের কায়কোবাদ
  3. কায়কোবাদ ইসলাম
  4. আবুল হোসেন কায়কোবাদ
সঠিক উত্তর:
কাজেম আল কোরেশী
উত্তর
সঠিক উত্তর:
কাজেম আল কোরেশী
ব্যাখ্যা
• কায়কোবাদ আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। 
- কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহ বিলাপ’
- কবি বলেছেন ‘আমি যখন বার বৎসর বয়স্ক বালক সেই সময় আমার বিরহ- বিলাপ  নামক ক্ষুদ্র কাব্য প্রকাশিত হয়।’ 
-কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ  ‘মহাশ্মশান’ 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড.সৌমিত্র শেখর
২৬.
Choose the correct sentence:
  1. I know what does he want?
  2. I know what does he wants?
  3. I know what does he want.
  4. I know what he wants.
সঠিক উত্তর:
I know what he wants.
উত্তর
সঠিক উত্তর:
I know what he wants.
ব্যাখ্যা
• Embedded question এর নিয়মানুযায়ী  সঠিক উত্তর হবে -I know what he wants. 

• Embedded question:
- বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
- Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি  assertive বাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধক বাক্য সন্নিবেশিত করা হয়।
- এরা প্রশ্নের মত কিন্তু প্রশ্ন নয়। 
- Wh words সমূহ sentence এর মাঝে বসলে প্রশ্ন করার যোগ্যতা হারায়।
- এমন বাক্যের প্রথম অংশে যেকোন এমনকি প্রশ্নবোধক বাক্য ও বসতে পারে।
- প্রশ্ন বোধক বাক্য প্রথম অংশে বসলে সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং না থাকলে full stop হয়।

• Structure:
- ১ম clause +  wh words + subject + সাধারণ বাক্য বসবে + full stop/question mark.

•  উল্লিখিত বাক্যের প্রথমে যেহেতু প্রশ্নবোধক বাক্য বসে নি, তাই শেষে full stop হয়েছে।
২৭.
Which is the correct use of gerund?
  1. I saw the girl dancing
  2. I am dancing on the floor
  3. Dancing is a good exercise
  4. The girl came here dancing 
সঠিক উত্তর:
Dancing is a good exercise
উত্তর
সঠিক উত্তর:
Dancing is a good exercise
ব্যাখ্যা
• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.

• সুতরাং নিয়মানুযায়ী, Dancing is a good exercise. হচ্ছে gerund এর উদাহরন।
- প্রদত্ত বাক্যে Dancing(Dance + ing) বাক্যে subject হিসেবে বসে যৌথভাবে Verb এবং noun এর কাজ করেছে।

• অন্য অপশন গুলোর মধ্যে - 

ক) I saw the girl dancing ও ঘ) The girl came here dancing অপশনের বাক্যগুলো হচ্ছে participle.
• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 

খ) অপশনে dancing হচ্ছে বাক্যের মূল verb.
২৮.
The correctly spelt word is -
  1. Millennium
  2. Milennium
  3. Milenium
  4. Millinium
সঠিক উত্তর:
Millennium
উত্তর
সঠিক উত্তর:
Millennium
ব্যাখ্যা
• Millennium (noun) (plural millennia)
English meaning: a period of 1,000 years, or the time when a period of 1,000 years ends.
Bangla Meaning:
(১) সহস্রাব্দ; বর্ষসহস্রক।
(২) (লাক্ষণিক) সবার জন্য অপরিমিত সুখসমৃদ্ধিপূর্ণ ভাবীকল; অনাগত স্বর্ণযুগ।
- Millenarian (noun) যে ব্যক্তি অনাগত স্বর্ণযুগের অবশ্যম্ভাবিতায় বিশ্বাস করে; সহস্রাব্দিক; সহস্রবার্ষিক।

• Millennium:
- Millennium (সহস্রাব্দ) ১০০০ বছরের একটি সময়কাল।
- গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যা ১৫৮২সালে উত্থাপিত হয়েছিল এবং পরবর্তীকালে বেশিরভাগ দেশ দ্বারা গৃহীত হয়েছিল।
- খ্রিস্টের জন্মসালকে শূন্য ধরে এই হিসাব করা হয়ে থাকে।
- এইভাবে, ১ম সহস্রাব্দকে ১-১০০০ বছর এবং ২য় সহস্রাব্দকে ১০০১-২০০০বছর হিসাবে সংজ্ঞায়িত করা হয়।

Source: Britannica and Accessible Dictionary by Bangla Dictionary.
২৯.
Which one is a correct sentence?
  1. He is comparativelty better today?
  2. He is a good day than before.
  3. He is better today.
  4. He is best today than yesterday.
সঠিক উত্তর:
He is better today.
উত্তর
সঠিক উত্তর:
He is better today.
ব্যাখ্যা
•  Better হলাে well এবং good - এর comparative form।
 - সুতরাং better - এর পূর্বে more বা  comparatively বসানো যাবে না।

• আর comparative বাক্যে good এবং best এর ব্যবহার ভুল। 
- অতএব, সঠিক বাক্যটি হলাে He is better today.
৩০.
The word 'Homely' is-
  1. Noun
  2. Adverb
  3. Verb
  4. Adjective
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
• সাধারনত Noun এর শেষে ly যুক্ত হয়ে adjective word গঠিত হয়
- এবং Adjective এর শেষে ly যুক্ত হয়ে adverb word গঠিত হয়।

• নিয়মানুযায়ী - The word 'Homely' is an - Adjective. 
- কারন এটি Noun word Home এর শেষে ly যুক্ত হয়ে adjective হয়েছে।

• Homely (adjective):
English meaning: Making you feel comfortable, as if you were in your own home.
Bangla Meaning: ঘরোয়া; সাদাসিধা; সাদামাটা; মামুলি; অনাড়ম্বর।
ex: The restaurant was quite homely, with just a dozen tables.

Source: Oxford Learners Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৩১.
What you (do) at this moment? The correct form of verb is-
  1. do you do
  2. doing
  3. are you doing
  4. have done
সঠিক উত্তর:
are you doing
উত্তর
সঠিক উত্তর:
are you doing
ব্যাখ্যা
• The correct form of verb is - are you doing.
- Complete sentence: What you are you doing at this moment? 

• At this moment, now, right now, gradually, step by step ইত্যাদি হচ্ছে  present continuous tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে At this moment, now, right now নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present continuous tense এ হয়।

• Present Continious Tense:
- বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।

• Present Continuous tense টির WH question যুক্ত interrogative বাক্যের গঠন : 
wh question + am/is/are + sub + verb + ing + extension + question mark.
৩২.
Choose the correct answer:
  1. He gave me good-bye.
  2. He bade me good-bye.
  3. He told me good-bye.
  4. He wished me good-bye.
সঠিক উত্তর:
He bade me good-bye.
উত্তর
সঠিক উত্তর:
He bade me good-bye.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - He bade me good-bye. 
-Bangla Meaning: তিনি আমাকে শুভ বিদায় জানালেন। 

• বিদায়কালীন সম্ভাষন- Good - bye, good night, farewell ইত্যাদির সাথে  Bid/Bade ব্যবহৃত হয়।
- সাক্ষাৎকালীন সম্ভাষন এর ক্ষেত্রে wish ব্যবহৃত হয়।
৩৩.
The word 'adulteration' can be best explained as-
  1. to mix something intensely
  2. to use unusual methods
  3. to make impure by adding inferior ingredients
  4. to mix poison
সঠিক উত্তর:
to make impure by adding inferior ingredients
উত্তর
সঠিক উত্তর:
to make impure by adding inferior ingredients
ব্যাখ্যা
• To make impure by adding inferior ingredients দ্বারা বোঝানো হয়েছে নিম্নমানের উপাদান যোগ করে অবিশুদ্ধ করা।

• Adulteration - (noun)

Bangla meaning: ভেজাল; অপমিশ্রণ; মিশাল।
English meaning: 
(1) The act of adulterating; corruption, or debasement (esp. of food or drink) by foreign mixture.
(2) An adulterated state or product.

• সুতরাং, Adulteration can be best explained as to make impure by adding inferior ingredients.

Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.
৩৪.
It is high time we (change) our food habit. Here the correct form verb is-
  1. changed
  2. have changed
  3. should have changed
  4. should change
সঠিক উত্তর:
changed
উত্তর
সঠিক উত্তর:
changed
ব্যাখ্যা
• It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example: It is high time to stop corruption.

• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
- It is high time we left the place.
 - It is high time we stopped corruption.
- It is high time he changed his bad habits.

• সুতরাং, নিয়মানুযায়ী, 
- It is high time we (change) our food habit এর সঠিক verb হবে changed. 
- কারন it is high time এর পরে subject – we এসেছে এবং তার পরে change verb হিসেবে এসেছে। 
- তাই ঐ verb change এর past form changed হবে।
৩৫.
Five litres of milk is contained _____ the pot.
  1. by
  2. to
  3. in
  4. at
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - in.
- Complete sentence: Five litres of milk is contained in the pot. 

- In যােগে Five liters of milk is contained in the pot - বাক্যটির বাংলা অর্থ পাত্রটির অভ্যন্তরে পাঁচ লিটার দুধ আছে।
- কোন কিছুতে পরিপূর্ণ থাকা অর্থে contain এর পর in বসে।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে by,to,at preposition গুলো ব্যবহার করলে বাক্যের অর্থ ঠিক থাকে না। 
৩৬.
I could not go _____ for the examination due to rain.
  1. in
  2. by
  3. to
  4. on
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - in.
- Complete Sentence: I could not go in for the examination due to rain. 

go in for বা go in for something (Phrasal verb)
English Meaning: to take an exam or enter a competition
Bangla Meaning: পরীক্ষা দেওয়া বা প্রতিযোগিতায় নামা।
- প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে I could not go _____ for the examination due to rain দ্বারা বৃষ্টির কারনে পরীক্ষা দিতে পারিনি এমন বোঝানো হয়েছে। 
- যেহেতু বাক্যে পরীক্ষা বা প্রতিযোগিতার কথা উল্লেখ করা হয়েছে তাই শূন্যস্থানে in বসেছে।

• আবার,
go in for বা go in for something (Phrasal verb) 
English Meaning: to have something as an interest or a hobby
Bangla Meaning: কোনোকিছুতে শখ থাকা; কোনোকিছুকে শখের পেশা হিসেবে গ্রহণ করা।
- She doesn't go in for team sports. 

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৩৭.
The phrase 'at loggerheads' means-
  1. very close
  2. belligerent
  3. quarreling
  4. distant relation
সঠিক উত্তর:
quarreling
উত্তর
সঠিক উত্তর:
quarreling
ব্যাখ্যা
• Be at loggerheads (with someone): 
English Meaning - To strongly disagree (with someone). 
Bangla Meaning - মতানৈক্য অথবা ঝগড়া-বিবাদ।

Example Sentences: 
- The party is at loggerheads with the president over public spending.
- The principal and the teachers were at loggerheads over some of the new school rules.

• অপশনে উল্লিখিত শব্দগুলর অর্থ -
ক) Very close অর্থ খুব নিকটে। 
খ) Belligerent অর্থ যুদ্ধরত বা যুধ্যমান। 
গ) Distant relation বলতে বোঝায় দূর সম্পর্কিত । 
ঘ) Quarreling অর্থ মতানৈক্য বা ঝগরা বিবাদে মত্ত এমন। 

• সুতরাং অর্থগত দিক থেকে the phrase 'at loggerheads' means quarreling. 

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy. 
৩৮.
Hurry spoils ______________.
  1. the work
  2. the curry
  3. to tarry
  4. and scary
সঠিক উত্তর:
the curry
উত্তর
সঠিক উত্তর:
the curry
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - the curry.
- Complete Sentence: Hurry spoils the curry 

• এটি একটি প্রবাদ ।
এর অর্থ তাড়াতাড়ি কোনাে কাজ ভালাে হয় না।

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.
৩৯.
__________ water of this lake is pure.
  1. a
  2. an or the
  3. the
  4. no article
সঠিক উত্তর:
the
উত্তর
সঠিক উত্তর:
the
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে Article এর উপর।
• শূন্যস্থানে সঠিক article হবে - the. 
- Complete Sentence: The water of this lake is pure. 

• Water মূলত একটি material noun. 
- Article এর নিয়মানুযায়ী,
- Material noun এর পুর্বে সাধারনত article the বসে না। 
- কিন্তু নির্দিষ্ট অর্থে material noun ব্যবহৃত হলে এর পূর্বে the বসবে। 
- প্রশ্নে উল্লেখিত বাক্যে নির্দিষ্ট একটি পুকুরের পানির কথা বলা হয়েছে বিধায় water এর পূর্বে the বসবে।

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
৪০.
I wanted the poster ________
  1. hand
  2. to be hanged
  3. to be hunged
  4. to be hung
সঠিক উত্তর:
to be hung
উত্তর
সঠিক উত্তর:
to be hung
ব্যাখ্যা
• Hang (ঝুলানো) - hung (past) - hung(pp)
• Hang (ঝুলানো) - hung (past) - hung(pp)

• Hang ঝুলানো অর্থে ব্যবহৃত হলে এর past and past participle form হয় - hung
• তাই পোস্টারটি ঝুলানো অর্থে সঠিক উত্তর হবে-  I wanted the poster to be hung
- Bangla Meaning: আমি পােস্টারটি ঝুলাতে চেয়েছিলাম। 
- I wanted the poster to be hung বাক্যটি passive হওয়াতে to + be + Past participle এর নিয়মানুযায়ী to be hung হয়েছে।

• Hang' verb টি ফাঁসিতে ঝুলানো অর্থ প্রকাশ করলে এর Past ও Past participle form হবে ' hanged'.
- তাই ফাঁসি দেয়া অর্থে - The criminal was hanged for murder.
৪১.
"Leave no stone unturned" means-
  1. heavy stone
  2. impossible
  3. rare stone
  4. try every possible means
সঠিক উত্তর:
try every possible means
উত্তর
সঠিক উত্তর:
try every possible means
ব্যাখ্যা
• Leave no stone unturned
- English Meaning: try every possible means / try every possible course of action in order to achieve something.
- Bangla Meaning: চেষ্টার ত্রুটি না রাখা।

- Ex. Sentence: He left no stone unturned in search of getting a job.
- Bangla Meaning: সে একটা চাকরি পাওয়ার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখে নি।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Heavy stone অর্থ ভারী পাথর। 
খ) impossible অর্থ অসম্ভব 
গ) rare stone অর্থ দুর্লভ পাথর।
ঘ) try every possible means অর্থ প্রতিটি সম্ভাব্য উপায় চেষ্টা করা।

• সুতরাং, অর্থগত দিক থেকে try every possible means হলো সঠিক উত্তর।

Source: Oxford dictionary
৪২.
Would you mind ____ me a cup of tea?
  1. giving
  2. make
  3. bringing
  4. bring
সঠিক উত্তর:
giving
উত্তর
সঠিক উত্তর:
giving
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - giving.
- Complete sentence: Would you mind giving me a cup of tea? 

•বিনীত অনুরোধ প্রকাশে would you mind বাক্যের শুরুতে বসে এবং এর incomplete sentence কে complete করার নিয়ম:
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb + ing + object.

Example:
- Would you mind coming to my house?
- Would you mind opening the door?
- Would you mind Taking a cup of tea?
- Would you mind giving some money?

তাছাড়া, 
কোনো বাক্যে mind,can not help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদি শব্দসমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে  ing যুক্ত হয়। 
৪৩.
What is the antonym of 'rear'?
  1. Not available
  2. Behind
  3. Front
  4. Available
সঠিক উত্তর:
Front
উত্তর
সঠিক উত্তর:
Front
ব্যাখ্যা
• Rear(noun)
English Meaning: at or near the back of something
Bangla Meaning: পিছনের অংশ/দিক; পশ্চাৎ; পশ্চাদ্ভাগ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Not available অর্থ পাওয়া যায় না বা মেলে না এমন।
খ) Behind অর্থ  পিছনে। 
গ) Front অর্থ সম্মুখ; সম্মুখভাগ; মুখ; সদর।
ঘ) Available  এর অর্থ যথাক্রমে পাওয়া যায় বা মেলে এমন; প্রাপ্তিসাধ্য; লভ্য; গ্রহণযোগ্য।

• যেহেতু প্রশ্নে Rear এর বিপরীত শব্দ চেয়েছে, সেহেতু অর্থগত দিক থেকে সঠিক উত্তর Front.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৪.
ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এল।
  1. The boy came to me crying.
  2. The boy came near me crying.
  3. The boy came to me in crying.
  4. The boy came to me by crying.
সঠিক উত্তর:
The boy came to me crying.
উত্তর
সঠিক উত্তর:
The boy came to me crying.
ব্যাখ্যা
• কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, নাচতে নাচতে ইত্যাদি চলমান প্রকাশ করা অর্থে সব সময় present participle (verb + ing) হয়। 

• The boy came to me crying  এর অর্থ 'ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো'
- বাক্যটিতে কাঁদতে কাঁদতে দ্বারা একটি চলমান কাজ বোঝানো হয়েছে, তাই Verb cry এর সাথে  ing যুক্ত হয়েছে। 
- কারো কাছে আসা বোঝাতে come to somebody ব্যবহার করতে হয়। 
- অতএব, নিয়মানুযায়ী The boy came to me crying এই বাক্যটি সঠিক। 
৪৫.
Had I riches, I _____ (help) you.
  1. would helped
  2. would have helped
  3. had helped
  4. will help
অনির্ধারিত
ব্যাখ্যা
• 'riches' এখানে Noun, যার অর্থ সম্পদ। অর্থাৎ Had I riches অংশটি হলো Past simple.
- Past simple হওয়াতে এটি  second conditional হবে। 

• 2nd Conditional এর নিয়মানুসারে,
- If + Past Simple + Future in Past ( S+would/might/could + Base Form of the Verb)
 
• এখানে, had কে Subject এর আগে বসিয়ে If কে উহ্য করে দেয়া হয়েছে।
- had এর পর যেহেতু কোনো Past Participle নেই, তাই এটাকে 3rd Conditional মনে করা যাবে না।

• 2nd Conditional অনুযায়ী ২য় অংশ হবে -
- Sub+ would/ could/ might + Verb এর Base Form + Ex.
- অতএব, পূর্ণাঙ্গ বাক্যটি হবে Had I riches, I would help you.

যেমন : Had he enough opportunity, He could be a doctor.
 
====================
 
• নিম্নের বাক্যটি 3rd condition অনুসরণ করে
- Had I been rich, I would have helped the poor.
- Conditional sentence এ Had + Sub + V3 + Ext. এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional/ 3rd conditional হয়।
 
• যেহেতু অপশনে সঠিক উত্তর নেই, তাই তা বাতিল করা হল। 
৪৬.
What is the appropriate meaning of "Achilles heel"?
  1. Important issue
  2. Turning Point
  3. Vulnerable Point
  4. Main point
সঠিক উত্তর:
Vulnerable Point
উত্তর
সঠিক উত্তর:
Vulnerable Point
ব্যাখ্যা
• Achilles heel 
English Meaning: a weakness or vulnerable point.
Bangla Meaning: দুর্বল বা ঝুঁকিপূর্ণ স্থান

Ex. Sentence: Maths has always been my Achilles heel.
Bangla Meaning: গণিত সর্বদাই আমার বড় দুর্বলতা ছিল।

Source: Live MCQ Lecture.
৪৭.
'লেবু কচলালে তেতো হয়' - The best translation is-
  1. The lemon becomes bitter if it is rubbed.
  2. A jest driven hard, loses its points.
  3. A hungry fox is an angry fox.
  4. Don't try to do anything again and again.
সঠিক উত্তর:
A jest driven hard, loses its points.
উত্তর
সঠিক উত্তর:
A jest driven hard, loses its points.
ব্যাখ্যা
• লেবু কচলালে তেতো হয় একটি বাংলা প্রবাদ বাক্য
- যার সঠিক ইংরেজি অনুবাদ হল: A jest driven hard, loses its points.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• A hungry fox is an angry fox.
Meaning: ক্ষুধার জ্বালায় মাথা ঠিক থাকে না।

Source: Live MCQ Lecture.
৪৮.
Which one below is a correct sentence?
  1. The have seen me yesterday.
  2. I like his childlike simplicity.
  3. It is I who is to blame.
  4. The girl resembles to her mother.
সঠিক উত্তর:
I like his childlike simplicity.
উত্তর
সঠিক উত্তর:
I like his childlike simplicity.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - I like his childlike simplicity. 
- বাক্যটি grammatically correct.

অন্যদিকে,
ক) They have seen me yesterday - বাক্যটি ভুল।
• বাক্যের শেষে 'yesterday' থাকায় Past Indefinite Tense নির্দেশ করে। 
- Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite Tense নির্দেশক শব্দ অর্থ এরা যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যটি past indefinite tense এ হয়।
- আবার, Past Indefinite Tense যদি interrogative হয় তবে structure হবে: Wh-questions + did + V1 + extension +? 
- সঠিক বাক্য - They saw m yesterday.

খ) It is I who is to blame -বাক্যটি
- কারন, Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।
যেমন:
- It is I who am to blame
- প্রশ্ন প্রদত্ত বাক্যে who এর পূর্বে Antecedent ‘I’ থাকায় শূন্যস্থানে am বসবে।

গ) The girl resembles to her mother - বাক্যটি ভুল কারন,
• Resembles অর্থ সদৃশ হওয়া; (চেহারায়) মিল হওয়া।
• Resembles পরে কোন prepostion ব্যবহার হয় না।
- সঠিক বাক্য - The girl resembles her mother.
৪৯.
At the scene, ___________ mother arose in her.
  1. a
  2. the
  3. a or the
  4. no article
সঠিক উত্তর:
the
উত্তর
সঠিক উত্তর:
the
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - the.
- Complete Sentence: At the scene, the mother arose in her. 

• Mother হচ্ছে common noun.
- Common Noun যখন Abstract Noun হিসেবে ব্যবহৃত হয়, তখন তার পূর্বে the বসে।
- বাক্যটিতে mother এর পর preposition in থাকায় বোঝা যায় যে বাক্যটিতে mother দ্বারা মা না বুঝিয়ে মাতৃস্নেহ বা মাতৃত্ব নির্দেশ করছে।
- সুতরাং, mother দ্বারা মা না বুঝিয়ে মাতৃস্নেহ বা মাতৃত্ব নির্দেশ করলে mother - এর পূর্বে the ব্যবহৃত হবে।

- কিছু কিছু noun আছে যাদের পূর্বে ‘The’ ব্যবহৃত হলে Abstract noun এর অর্থ প্রকাশ করে।
- Control the beast in you - তোমার মধ্যে পশুত্বকে দমন কর।
৫০.
What is the verb form of the word 'friend'?
  1. friend
  2. friended
  3. friending
  4. befriend
সঠিক উত্তর:
befriend
উত্তর
সঠিক উত্তর:
befriend
ব্যাখ্যা
• Friend:
English meaning: a person who you know well and who you like a lot, but who is usually not a member of your family
Bangla meaning: বন্ধু; বান্ধব; সখা; সুহৃদ; মিত্র; বয়স্য।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
- Friending: gerund or present participle
- Friended: Adjective
- Befriend: Verb.

• অপশন বিবেচনা করে দেখা যায়, The verb form of the word 'friend' is- befriend.
- যার অর্থ কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা।
- Be prefix যুক্ত হয়ে এটি noun থেকে verb হয়েছে।

Source: Cambridge, Collins and Accessible Dictionary. by Bangla Academy.
৫১.
৮৮, ৯১, ৯৫ এবং ৯৯ সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটির সর্বোচ্চ সংখ্যক উৎপাদক রয়েছে?
  1. ৮৮
  2. ৯১
  3. ৯৫
  4. ৯৯
সঠিক উত্তর:
৮৮
উত্তর
সঠিক উত্তর:
৮৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৮, ৯১, ৯৫ এবং ৯৯ সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটির সর্বোচ্চ সংখ্যক উৎপাদক রয়েছে? 

সমাধান:
৮৮ = ২ × ২ × ২ × ১১
         = ২ × ১১
∴ ভাজক সংখ্যা = ( ৩ + ১) × (১ + ১) = ৮

৯১ = ৭ × ১৩
∴ ভাজক সংখ্যা = ( ১ + ১) × (১ + ১) = ৪

৯৫ = ৫ × ১৯
∴ ভাজক সংখ্যা = ( ১ + ১) × (১ + ১) = ৪

৯৯ = ৩ × ৩ × ১১
        = ৩ × ১১

∴ ভাজক সংখ্যা = ( ২ + ১) × (১ + ১) = ৬

সুতরাং ৮৮ এর সর্বোচ্চ ভাজক সংখ্যা আছে।
৫২.
পানিভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালতির ওজন কত?
  1. ৫ কেজি
  2. ৭ কেজি
  3. ২ কেজি
  4. ১ কেজি
সঠিক উত্তর:
২ কেজি
উত্তর
সঠিক উত্তর:
২ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: পানিভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালতির ওজন কত? 

সমাধান:
বালতি + পানি = ১২ কেজি 
 অর্ধেক পানিভর্তি বালতির ওজন = ৭ কেজি 

বাকি অর্ধেক পানির ওজন = ১২ - ৭ = ৫ কেজি 

বালতির ওজন + অর্ধেক পানির ওজন = ৭ কেজি 
                         অর্ধেক পানির ওজন  = ৫ কেজি 

বালতির ওজন = (৭ - ৫) = ২ কেজি
৫৩.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এর কতগুণ?
  1. ১৮
  2. ২৭
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এর কতগুণ? 

সমাধান:
ধরি,
সরলরেখাটির দৈর্ঘ্য = x
সরলরেখার উপর অঙ্কিত বর্গ = x2
সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গ = (x/3)2 বা, x2/9

একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের 9 গুণ।
৫৪.
একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার। বাগানের পরিসীমা কত?
  1. ১৬
  2. ২৫
  3. ৪১
  4. ৮২
সঠিক উত্তর:
৮২
উত্তর
সঠিক উত্তর:
৮২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার। বাগানের পরিসীমা কত? 

সমাধান:
আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ৪০০/১৬ = ২৫ মিটার 

আয়তাকার বাগানের পরিসীমা = ২(২৫ + ১৬) মিটার 
= ৮২ মিটার
৫৫.
একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ২৪%
  2. ১২%
  3. ১৮%
  4. ১৪%
সঠিক উত্তর:
১২%
উত্তর
সঠিক উত্তর:
১২%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

সমাধান:
১ হালি ডিমের ক্রয়মূল্য ২৫ টাকা
২ হালি ডিমের ক্রয়মূল্য ৫০ টাকা

২ হালি ডিমের বিক্রয়মূল্য ৫৬ টাকা
লাভ = ৫৬ - ৫০ = ৬ টাকা 

৫০ টাকায় লাভ হয় ৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ৬)/৫০ = ১২ টাকা
৫৬.
১০% সরল মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা হবে?
  1. ২০০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ১০০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০% সরল মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা হবে? 

সমাধান:
১০০ টাকার ১ বছরের মুনাফা ১০ টাকা
১ টাকার ১ বছরের মুনাফা ১০/১০০ টাকা
২০০০ টাকার ১ বছরের মুনাফা (২০০০ × ১ × ১০)/১০০
= ২০০ টাকা।
৫৭.
3 cotA = 4 হলে sinA এর মান কত?
  1. 4/5
  2. 3/5
  3. 3/4
  4. 4/3
সঠিক উত্তর:
3/5
উত্তর
সঠিক উত্তর:
3/5
ব্যাখ্যা
প্রশ্ন: 3 cotA = 4 হলে sinA এর মান কত? 

সমাধান:
দেয়া আছে,
3 cotA = 4 
বা, cot = 4/3
বা, cot2A = 16/9
বা, cosec2A  - 1  = 16/9
বা, cosec2A = (16/9) + 1
বা, cosec2A = (16 + 9)/9
বা, cosec2A = 25/9
বা, cosecA = 5/3
বা, 1/sinA = 5/3
  sinA = 3/5
৫৮.
9p2 + 14p এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. 49/9
  2. 14/9
  3. 7/3
  4. 7
সঠিক উত্তর:
49/9
উত্তর
সঠিক উত্তর:
49/9
ব্যাখ্যা
প্রশ্ন: 9p2 + 14p এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান:
9p2 + 14p
(3p)2 + 2 . 3p (7/3) + (7/3)2 -  (7/3)2 
{3p + (7/3)}2  - 49/9

49/9 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে
৫৯.
m - n = x এবং mn = 6x2 হলে m3 - n3 কত?
  1. 19x2
  2. 19x3
  3. 18x2
  4. 18x3
সঠিক উত্তর:
19x3
উত্তর
সঠিক উত্তর:
19x3
ব্যাখ্যা
প্রশ্ন: m - n = x এবং mn = 6x2 হলে m3 - n3 কত?

সমাধান:
দেয়া আছে 
m - n= x 
mn = 6x2

m3 - n3 = (m - n)3 + 3mn(m - n)
= x3 + 3. 6x2 .x
= x3 + 18x3
= 19x3
৬০.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সে.মি. এবং 8 সে.মি. হলে ক্ষেত্রফল কত হবে?
  1. 24 বর্গ সে.মি.
  2. 42 বর্গ সে.মি.
  3. 44 বর্গ সে.মি.
  4. 45 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
24 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
24 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সে.মি. এবং 8 সে.মি. হলে ক্ষেত্রফল কত হবে? 

সমাধান:
দেয়া আছে 
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সে.মি. এবং 8 সে.মি. 

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)(6 × 8) বর্গ সেমি
= 24 বর্গ সে.মি.
৬১.
ΔABC একটি সমবাহু ত্রিভুজ। উহার AB এবং AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?   
  1. ৩২০°
  2. ২৮০°
  3. ২৪০°
  4. ২৯০°
সঠিক উত্তর:
২৪০°
উত্তর
সঠিক উত্তর:
২৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC একটি সমবাহু ত্রিভুজ। উহার AB এবং AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত? 

সমাধান:

ΔABC এ 
∠A = ∠B = ∠C = 60°
∠CBE = 120°
∠BCD = 120°
∠CBE + ∠BCD = 120° + 120° = 240°
৬২.
x2 - 3x, x2 - 9 এবং x2 - 4x + 3 বীজগাণিতিক রাশির গ.সা.গু কত হবে?
  1. x - 4
  2. x + 3
  3. x - 3
  4. x - 1
সঠিক উত্তর:
x - 3
উত্তর
সঠিক উত্তর:
x - 3
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 3x, x2 - 9 এবং x2 - 4x + 3 বীজগাণিতিক রাশির গ.সা.গু কত হবে?

সমাধান:
১ম রাশি = x2 - 3x
 = x(x - 3)

২য় রাশি = x2 - 9
= x2 - 32 
= (x + 3)(x - 3)

৩য় রাশি = x2 - 4x + 3
= x2 - 3x - x + 3
= x(x - 3) - 1(x - 3)
= (x - 3)(x - 1)

নির্ণেয় গ.সা.গু = x - 3
৬৩.
যদি ax = b, by = c এবং cz = a হয়, তবে xyz এর মান কত হবে?
  1. 2
  2. 1
  3. -2
  4. -1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ax = b, by = c এবং cz = a হয়, তবে xyz এর মান কত হবে?

সমাধান:
cz = a
⇒ (by)z = a
⇒ (ax)yz = a
⇒ axyz = a
∴ xyz = 1
৬৪.
log10x = - 2 হলে, x এর মান কত হবে?
  1. 0.01
  2. 0.001
  3. 0.02
  4. 0.002
সঠিক উত্তর:
0.01
উত্তর
সঠিক উত্তর:
0.01
ব্যাখ্যা
প্রশ্ন: log10x = - 2 হলে, x এর মান কত হবে?

সমাধান:
log10x = - 2
⇒ x = 10- 2
⇒ x = 1/102
⇒ x = 1/100
∴ x = 0.01
৬৫.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে উচ্চতা কত হবে?
  1. ১২ মিটার
  2. ১৫ মিটার
  3. ২৪ মিটার
  4. ২৮ মিটার
সঠিক উত্তর:
২৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে উচ্চতা কত হবে?  

সমাধান:
দেয়া আছে,
ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল = ২৬৪ বর্গমিটার
ভূমি = ২২ মিটার 

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
২৬৪ = (১/২) × ২২ × উচ্চতা 
১১ × উচ্চতা = ২৬৪
উচ্চতা = ২৬৪/১১
উচ্চতা = ২৪ মিটার
৬৬.
x - 1/x = 5 হলে (x + 1/x)2 এর মান কত?
  1. 25
  2. 27
  3. 28
  4. 29
সঠিক উত্তর:
29
উত্তর
সঠিক উত্তর:
29
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 5 হলে (x + 1/x)2 এর মান কত?

সমাধান:
দেয়া আছে 
x - 1/x = 5

আমরা জানি
 (x + 1/x)2
= (x - 1/x)2 + 4.x.1/x
= 52 + 4
= 25 + 4
= 29
৬৭.
x2 - 4, x2 + 4x + 4 , x3 - 8 বীজগাণিতিক রাশির ল.সা.গু কত?
  1. (x + 2)2(x3 - 8)
  2. (x - 2)2(x3 - 8)
  3. (x2 - 2)(x3 - 8)
  4. (x2 + 2)(x3 - 8)
সঠিক উত্তর:
(x + 2)2(x3 - 8)
উত্তর
সঠিক উত্তর:
(x + 2)2(x3 - 8)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 4, x2 + 4x + 4 , x3 - 8 বীজগাণিতিক রাশির ল.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = x2 - 4 
= x2 - 22
= (x + 2)(x - 2)

২য় রাশি = x2 + 4x +4
= x2 + 2.x.2 + 22 
 = (x + 2)2
= (x + 2)(x + 2)

৩য় রাশি = x3 - 8 
= x3 - 23
= (x - 2) (x2 + 2.x + 22)
= (x - 2)(x2 + 2x + 4)

নির্ণেয় ল. সা. গু = (x + 2)(x + 2)(x - 2)(x2 + 2x + 4)
=(x + 2)2(x3 - 8)
৬৮.
x2 + 1/x2 = 3 হলে (x6 + 1)/x3 এর মান কত?
  1. 3√5
  2. 4√5
  3. 2√5
  4. √5
সঠিক উত্তর:
2√5
উত্তর
সঠিক উত্তর:
2√5
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 1/x2 = 3 হলে (x6 + 1)/x3 এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
x2 + 1/x2 = 3
(x + 1/x)2 - 2x(1/x) = 3
(x + 1/x)2  - 2 = 3
(x + 1/x)2 = 5
x + 1/x = √5

(x6 + 1)/x3 = x6/x3 + 1/x3
= x3 + 1/x3
= x3 + (1/x)3
 = (x + 1/x)3 - 3x(1/x)(x + 1/x)
= (√5)3 - 3√5
= 5√5- 3√5
= 2√5
৬৯.
ক : খ= ৪ : ৭, খ : গ = ১০ : ৭ হলে, ক : খ : গ কত হবে?
  1. ৪৯ : ৭০ : ৪০
  2. ৪০ : ৭০ : ৪৯
  3. ৭০ : ৪৯ : ৪০
  4. ৪৯ : ৪০ : ৭০
সঠিক উত্তর:
৪০ : ৭০ : ৪৯
উত্তর
সঠিক উত্তর:
৪০ : ৭০ : ৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: ক : খ= ৪ : ৭, খ : গ = ১০ : ৭ হলে, ক : খ : গ কত হবে? 

সমাধান:
ক : খ= ৪ : ৭ = ৪ × ১০ : ৭ × ১০ = ৪০ : ৭০
খ : গ = ১০ : ৭ = ১০ × ৭ : ৭ × ৭ = ৭০ : ৪৯

ক : খ : গ = ৪০ : ৭০ : ৪৯
৭০.
একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১ কিলোমিটার ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ২০০
  2. ২৫০
  3. ৩০০
  4. ৩৫০
সঠিক উত্তর:
৩০০
উত্তর
সঠিক উত্তর:
৩০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১ কিলোমিটার ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? 

সমাধান:
গাড়ীর চাকার পরিধি = ৫ মিটার

১ কিলোমিটার ৫০০ মিটার = (১০০০ + ৫০০) মিটার = ১৫০০ মিটার 

৫ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১ বার 
১ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১/৫ বার 
১৫০০ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১৫০০/৫ বার 
= ৩০০ বার
৭১.
একক ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত হবে?
  1. 1 বর্গ একক
  2. 2 বর্গ একক
  3. π বর্গ একক
  4. π2 বর্গ একক
সঠিক উত্তর:
π বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
π বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একক ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ r  = 1
বৃত্তের ক্ষেত্রফল = πr2
= π ×12
= π
৭২.
কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ-
  1. সূক্ষ্ম কোণ
  2. স্থূল কোণ
  3. সমকোণ
  4. পূরক কোণ
সঠিক উত্তর:
সূক্ষ্ম কোণ
উত্তর
সঠিক উত্তর:
সূক্ষ্ম কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ-  

সমাধান:
সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক শীর্ষবিন্দুদিয়ে যাবে।
কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ।
কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ।
৭৩.
(Sinθ + Cosθ)/(Sinθ - Cosθ) = 7 হলে Secθ এর মান কত?
  1. 5/3
  2. ±5/3
  3. -5/3
  4. 3/5
সঠিক উত্তর:
±5/3
উত্তর
সঠিক উত্তর:
±5/3
ব্যাখ্যা
প্রশ্ন: (Sinθ + Cosθ)/(Sinθ - Cosθ) = 7 হলে Secθ এর মান কত?

সমাধান:
দেয়া আছে,    
(Sinθ + Cosθ)/(Sinθ - Cosθ) = 7 
⇒ (Sinθ + Cosθ) + (Sinθ - Cosθ)/(Sinθ + Cosθ) - (Sinθ - Cosθ) = (7 + 1)/(7 - 1)
⇒ (Sinθ + Cosθ + Sinθ - Cosθ)/(Sinθ + Cosθ - Sinθ + Cosθ) = 8/6
⇒ 2Sinθ/2Cosθ = 4/3
⇒ Sinθ/Cosθ = 4/3
⇒ tanθ = 4/3
⇒ tan2θ = 16/9
⇒ Sec2θ - 1 = 16/9
⇒ Sec2θ = (16/9) + 1
⇒ Sec2θ  = (16 + 9)/9
⇒ Sec2θ  = 25/9
⇒ Sec2θ  = (16 + 9)/9
⇒ Sec2θ  = 25/9
     Secθ = ±5/3
৭৪.
x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয় কত হবে?
  1. 3, 2
  2. 3, - 2
  3. - 3, 2
  4. - 3, - 2
সঠিক উত্তর:
3, - 2
উত্তর
সঠিক উত্তর:
3, - 2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয় কত হবে?

সমাধান:
x2 - x - 6 = 0 সমীকরণকে ax2 + bx + c = 0 এর সহিত তুলনা করে পাই,
a = 1; b = - 1; c =- 6

আমরা জানি,
x = {- b ±√(b2 - 4ac)}/2a
x =  [- (- 1) ±√{(- 1)2 - 4.1.(- 6)}]/2 .1
x = {1 ± √(1 + 24)}/2
x = (1 ± 5)/2

এখানে 
x1 = (1 + 5)/2,  x2 = (1 - 5)/2 
x1 = 3 , x2 = - 2


সমীকরণের মূলদ্বয় হবে = 3, - 2
৭৫.
রহিম ও করিমের বয়সের গড় ৩৫ বছর। রহিম ও হামজার বয়সের গড় ২০ বছর। হামজার বয়স ১১ বছর হলে করিমের বয়স কত?
  1. ৪০ বছর
  2. ৪১ বছর
  3. ৪২ বছর
  4. ৪৩ বছর
সঠিক উত্তর:
৪১ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম ও করিমের বয়সের গড় ৩৫ বছর। রহিম ও হামজার বয়সের গড় ২০ বছর। হামজার বয়স ১১ বছর হলে করিমের বয়স কত?

সমাধান:
রহিম ও হামজার বয়সের গড় ২০ বছর।
রহিম ও হামজার মোট বয়স = ২০ × ২ = ৪০ বছর।
হামজার বয়স = ১১ বছর
রহিমের বয়স = ৪০ - ১১ = ২৯ বছর 

রহিম ও করিমের বয়সের গড় ৩৫ বছর
 রহিম ও করিমের মোট বয়স  = ৩৫ × ২ = ৭০ বছর

করিমের বয়স = ৭০ - ২৯ = ৪১ বছর
৭৬.
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য 'বীরপ্রতীক' উপাধি লাভ করে কত জন?
  1. ৭ জন
  2. ৬৮ জন
  3. ১৭৫ জন
  4. ৪২৬ জন
সঠিক উত্তর:
৪২৬ জন
উত্তর
সঠিক উত্তর:
৪২৬ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।
এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন
==================
উল্লেখ্য,
- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
এরা হলেন:
- লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম)
- লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
- লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
- নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)।

অর্থ্যাৎ, স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে।
এর মধ্য,
- বীরশ্রেষ্ঠ : ৭জন
- বীর উত্তম: ৬৭ জন
- বীরবিক্রম : ১৭৪ জন
- বীরপ্রতীক : ৪২৪ জন

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং প্রথম আলো)।
৭৭.
বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?
  1. ক্যাপ্টেন সেতারা বেগম
  2. বেগম রাজিয়া বানু
  3. বেগম মতিয়া চৌধুরী
  4. বেগম সুফিয়া কামাল
সঠিক উত্তর:
বেগম রাজিয়া বানু
উত্তর
সঠিক উত্তর:
বেগম রাজিয়া বানু
ব্যাখ্যা
- ১৯৭২ সালের ১১ এপ্রিল বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষ্যে ৩৪ সদস্যবিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
এই কমিটির,
- সভাপতি : তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন
- একমাত্র মহিলা সদস্য : বেগম রাজিয়া বানু
- একমাত্র বিরোধীদলীয় সদস্য : সুরঞ্জিত সেনগুপ্ত (ন্যাপ-মোজাফফর)।
- একমাত্র ডাক্তার সদস্য : ডাঃ ক্ষিতিশ চন্দ্র মণ্ডল।

(তথ্যসূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান)।
৭৮.
বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?
  1. শ্যামনগর
  2. ঘাটাইল
  3. সাভার
  4. বরকল
সঠিক উত্তর:
শ্যামনগর
উত্তর
সঠিক উত্তর:
শ্যামনগর
ব্যাখ্যা
বিভিন্ন সরকারি ওয়েবসাইটে বাগাইছড়ি ও শ্যামনগর উভয়কে বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা হিসেবে দেখানো হয়েছে। 
 
রাঙামাটি জেলা ওয়েবসাইটের তথ্যানুসারে,
- বাঘাইছড়ি উপজেলা বাংলাদেশের পূর্ব দক্ষিণাংশের সর্ব উত্তরে সীমান্তবর্তী একটি উপজেলা। - রাঙামাটি জেলা সদর হতে এর দূরত্ব ১৪৬কি.মি.। 
- এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা, যার আয়তন ৭০৩ বর্গমাইল। 
- এ উপজেলার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে মিজোরাম রাজ্য, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু উপজেলা।
 
========================== 
 
অপরদিকে, সাতক্ষীরা জেলা ওয়েবসাইটের তথ্যানুসারে,
- শ্যামনগর উপজেলাটি বঙ্গোপসাগর তীরবর্তী সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা জেলার অধীন একটি উপজেলা। 
- এর আয়তন ৪৮৩.১১ বর্গ কিঃমিঃ বা ১৮৬.৫২ বর্গমাইল (সুন্দরবন সহ ১৯৬৮.২৪ বর্গ কিঃমিঃ বা ৭৫৯.৯৪ বর্গ মাইল )।
- আবার সুন্দরবনকে যুক্ত করলে শ্যামনগর উপজেলাটি ১৯৬৮.২৪ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট, যার মূল ভূখন্ড ৪৮৩.১১ বর্গ কিলোমিটার এবং সুন্দরবন ১৪৮৫.১৩ বর্গ কিলোমিটার।
 
অর্থাৎ, মূল ভূখণ্ডের ভিত্তিতে বাঘাইছড়ি হলো সর্ববৃহৎ উপজেলা। 
অপশনে যদি বাঘাইছড়ি ও শ্যামনগর থাকে, তবে সঠিক উত্তর হবে বাঘাইছড়ি। আর যদি অপশনে শুধু শ্যামনগর থাকে, তবে সঠিক উত্তর হবে শ্যামনগর। 
 
উৎস: রাঙামাটি জেলা ওয়েবসাইট, সাতক্ষীরা জেলা ওয়েবসাইট।
৭৯.
'মনপুরা-৭০' কী?
  1. একটি উপজেলা
  2. একটি নদী বন্দর
  3. একটি উপন্যাস
  4. একটি চিত্রশিল্প
সঠিক উত্তর:
একটি চিত্রশিল্প
উত্তর
সঠিক উত্তর:
একটি চিত্রশিল্প
ব্যাখ্যা
- ‘মনপুরা-৭০’ হলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি বিখ্যাত চিত্রকর্ম
তার অন্যান্য চিত্রকর্মের মধ্যে রয়েছে:
- ম্যাডোনা-৪৩
- সংগ্রাম
- মইটানা
- পইন্যার মা
- নবান্ন
- দুর্ভিক্ষ
- দ্য রেবেল ক্রো প্রভৃতি।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)।
৮০.
বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত?
  1. একটি
  2. দুইটি
  3. তিনটি
  4. চারটি
সঠিক উত্তর:
দুইটি
উত্তর
সঠিক উত্তর:
দুইটি
ব্যাখ্যা
- বাংলাদেশের সংবিধান ২টি ভাষায় রচিত (বাংলা ও ইংরেজি) । 
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে মোট ১৫৩ অনুচ্ছেদ রয়েছে ।
- সংবিধান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন ।
- বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয়।
- এতে ১১ টি ভাগ বা অধ্যায় রয়েছে।
- বাংলাদেশের সংবিধান প্রস্তাবনা দিয়ে শুরু এবং সাতটি তফসিল দিয়ে শেষ হয়েছে।

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
৮১.
বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমান্ত দ্বারা বেষ্টিত?
  1. খাগড়াছড়ি
  2. বান্দরবান
  3. রাঙামাটি
  4. কুমিল্লা
সঠিক উত্তর:
রাঙামাটি
উত্তর
সঠিক উত্তর:
রাঙামাটি
ব্যাখ্যা
- বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩২টি। তার মধ্যে -
- ভারতের সাথে ৩০টি জেলার এবং
- মিয়ানমারের সাথে ৩টি (কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান) জেলার সীমান্ত রয়েছে।
- রাঙ্গামাটি একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে

তথ্যসূত্র:- জাতীয় তথ্য বাতায়ন।
৮২.
বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড় এর অবস্থান কোথায় ছিল?
  1. মুন্সিগঞ্জে
  2. কুমিল্লায়
  3. বগুড়ায়
  4. ফরিদপুরে
সঠিক উত্তর:
বগুড়ায়
উত্তর
সঠিক উত্তর:
বগুড়ায়
ব্যাখ্যা
- বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে পুন্ড্রবর্ধন অন্যতম।
- এ জনপেদর রাজধানী ছিলো বর্তমান বগুড়া জেলায় অবস্থিত পুন্ড্রনগর বা মহাস্থানগড়।
- পরবর্তীতে মৌর্য এবং গুপ্ত শাসনামলেও বাংলার রাজধানী ছিলো পুন্ড্রনগর।
- বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে পুন্ড্রনগর ছিলো সবচেয়ে সমৃদ্ধ এবং এখানে প্রাপ্ত শিললিপি বাংলাদেশের সবচেয়ে পুরনো বলে স্বীকৃত।

সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৮৩.
বাংলাদেশে কবে থেকে বয়স্কভাতা চালু হয়?
  1. ১৯৯৬ সাল
  2. ১৯৯৭ সাল
  3. ১৯৯৮ সাল
  4. ১৯৯৯ সাল
সঠিক উত্তর:
১৯৯৮ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৮ সাল
ব্যাখ্যা
- সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে সমাজসেবা অধিদফতরের অধীনে ১৯৯৭-৯৮ অর্থবছরে দেশে প্রথম বয়স্কভাতা প্রদান কর্মসূচি চালু হয়।
- শুরুতে এর ভাতা প্রাপ্তদের সংখ্যা ছিলো ৪.০৩ লক্ষ জন এবং ভাতার পরিমাণ ছিলো মাসিক ১০০ টাকা।
- চলতি ২০২১-২০২২ অর্থবছরে এসে বয়স্কভাতা গ্রহণকারীর সংখ্যা দাড়িয়েছে ৫৭ লক্ষ এবং মাসিক ভাতার পরিমাণ ৫০০ টাকা।


তথ্যসূত্র: বাজেট বক্তৃতা : ২০২১-২০২২ অর্থবছর, সমাজসেবা অধিদপ্তর ওয়েবসাইট এবং জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল: বাংলাদেশ, জুলাই ২০১৫।
৮৪.
নদী ছাড়া 'মহানন্দা' কী?
  1. তরমুজ
  2. সরিষা
  3. আম
  4. কলা
সঠিক উত্তর:
আম
উত্তর
সঠিক উত্তর:
আম
ব্যাখ্যা
- মহানন্দা হলো আমের একটি জাত

আমের অন্যান্য জাতের মধ্যে রয়েছে:
- ল্যাংড়া
- ফজলি
- হাড়িভাঙ্গা
- আম্রপালি
- গোপালভোগ
- লক্ষ্মণভোগ
- সুরমা
- সূর্যপুরী
- হিমসাগর
- মোহনভোগ প্রভৃতি।

(তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট)।
৮৫.
বাংলাদেশে প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়?
  1. সাভার
  2. চট্টগ্রাম
  3. মংলা
  4. গাজীপুর
সঠিক উত্তর:
চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম
ব্যাখ্যা
- বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা ৯।
- সরকারি ইপিজেড ৮টি এবং বেসরকারি ১টি।
- বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড
- ১৯৮৩ সালে এটি যাত্রা শুরু করে।
- বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকা ইপিজেড, ঢাকার সাভারে এর অবস্থান।
- বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড। এটি নীলফামারীতে অবস্থিত।
- মংলা ইপিজেড বাগেরহাট জেলায় অবস্থিত।
- আদমজী ইপিজেড নারায়ণগঞ্জে অবস্থিত।
- কর্ণফুলী ইপিজেডের অবস্থান পতেঙ্গা, চট্টগ্রাম।

উৎস: বেজা ওয়েবসাইট।
৮৬.
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের শততম ম্যাচে কোন দেশকে পরাজিত করে?
  1. পাকিস্তান
  2. ভারত
  3. জিম্বাবুয়ে
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
- ২০০৪ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওই ম্যাচে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে ১০০তম ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ দল। 
- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২২৯ রান সংগ্রহ করে সৌরভ গাঙ্গুলীর ভারতের বিপক্ষে ১৫ রানে জয় পায় স্বাগতিকরা।

ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। 
- ১৯৯৮ সালে ভারতের হায়দ্রাবাদে কেনিয়ার বিপক্ষে পাওয়া বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ে অধিনায়ক ছিলেন আকরাম খান। - ৫০তম জয়টা এসেছে সাকিব আল হাসানের নেতৃত্বে ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে।   

- ২০১৭ সালের ১৫ থেকে ১৯ মার্চ শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলংকার টেস্ট ক্রিকেট ম্যাচটি ছিল বাংলাদেশ দলের ১০০তম টেস্ট ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ দল শ্রীলংকাকে চার উইকেটে পরাজিত করে। 
 
উৎস: প্রথম আলো, যুগান্তর ।
৮৭.
মূল্য সংযোজন কর একটি-
  1. প্রত্যক্ষ কর
  2. পরোক্ষ কর
  3. পরিপূরক কর
  4. সমপূরক কর
সঠিক উত্তর:
পরোক্ষ কর
উত্তর
সঠিক উত্তর:
পরোক্ষ কর
ব্যাখ্যা
- মূল্য সংযোজন কর বা Value Added Tax (VAT) হলো এক প্রকার পরোক্ষ কর
- মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর। 
- বাংলাদেশে ১৯৯১-১৯৯২ অর্থবছরে অর্থাৎ ১৯৯১ সালের ১ জুলাই থেকে ভ্যাট চালু হয়।
- এখান থেকেই বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।
- ২০১২ সালে এটি সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ পাশ হয় যা ১ জুলাই ২০১৯ থেকে কার্যকর হয়।

তথ্যসূত্র: জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট।
৮৮.
'কারাগারের রোজনমচা' গ্রন্থটির লেখক কে?
  1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. মাওলানা ভাসানী
  3. জাহানারা ইমাম
  4. ড. কামাল হোসেন
সঠিক উত্তর:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
- কারাগারের রোজনামচা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ।
- বাংলা একাডেমি ২০১৭ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বইটি প্রকাশ করে।
- এটির ভূমিকা লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত বঙ্গবন্ধু কারান্তরীন থাকালীকান তার জেল জীবনের ডায়েরিকে ‘কারাগারের রোজনামচা’ নামে বই আকারে প্রকাশ করা হয়।
 
১৯৬৬ সালে ৬ দফা দেবার পর বাঙালি জাতির অবিসংবাদিত নেতা গ্রেফতার হন । ১৯৬৬ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত বন্দি থাকেন। সেই সময়ে কারাগারে প্রতিদিনের ডায়েরি লেখা শুরু করেন। ১৯৬৮ সাল পর্যন্ত লেখাগুলি এই বইয়ে প্রকাশ করা হয়েছে।বইটির ইংরেজি অনুবাদ করেন অধ্যাপক ড. ফকরুল আলম।

(তথ্যসূত্র: কারাগারের রোজনামচা)।
৮৯.
বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহারকারী দেশ কোনটি?
  1. কিউবা
  2. ফিলিস্তিন
  3. ইরান
  4. চীন
সঠিক উত্তর:
কিউবা
উত্তর
সঠিক উত্তর:
কিউবা
ব্যাখ্যা
- ১৯৬০ সালে বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহার করে কিউবা।  

এক নজরে বিশ্বব্যাংক:
- প্রতিষ্ঠাকাল - গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সাল
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল
- কার্যক্রম শুরু - জুন, ১৯৪৬ সাল
- প্রতিষ্ঠার স্থান - নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
- সদস্য সংখ্যা - ১৮৯টি দেশ
(সর্বশেষ সদস্য - নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল)
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ২৬টি
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন - Bretton Woods Conference
- সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র

উৎস: বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।
৯০.
তুরস্কের মুদ্রার নাম কী?
  1. দিনার
  2. দিরহাম
  3. ডলার
  4. লিরা
সঠিক উত্তর:
লিরা
উত্তর
সঠিক উত্তর:
লিরা
ব্যাখ্যা
-  তুরস্কের মুদ্রার নাম হলো লিরা। 

রিয়াল যেসব দেশের ‍মুদ্রা:
- কাতার
- সৌদি আরব
- ওমান
- ইয়েমেন
- ইরান

পাউন্ড যেসব দেশের ‍মুদ্রা:
- মিশর
- সিরিয়া
- লেবানন
- যু্ক্তরাজ্য (পাউন্ড স্টার্লিং)

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত
- মরক্কো

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক
- কুয়েত
- জর্ডান
- বাহরাইন
- আলজেরিয়া ও
- তিউনেশিয়া

(সূত্র: ব্রিটানিকা)। 
৯১.
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ হচ্ছে-
  1. সৌদি আরব
  2. কুয়েত
  3. ইরাক
  4. বাহরাইন
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা
- ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৮ জুলাই ১৯৭২ সালে।
- এটি মধ্যপ্রাচ্যের স্বীকৃতিদানকারী প্রথম দেশ ছিল।
- অন্যদিকে ইরান ও কাতার বাংলাদেশকে স্বীকৃতি দেয় যথাক্রমে ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি ও ৪ মার্চ।
- সৌদি আরব স্বীকৃতি দেয় ১৯৭৫ সালের ১৬ আগস্ট।

উৎসঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
৯২.
বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি?
  1. পিপীলিকা
  2. দোয়েল
  3. পদ্মা
  4. অনুসন্ধান
সঠিক উত্তর:
পিপীলিকা
উত্তর
সঠিক উত্তর:
পিপীলিকা
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন এর নাম হচ্ছে পিপীলিকা। 

- পিপীলিকা ডটকম (www.pipilika.com) নামের সার্চ ইঞ্জিনটি চালু হয় ২০১৩ সালে। 
- বাংলাদেশের আরেকটি সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে 'চরকি'। 
- পিপীলিকা সার্চ ইঞ্জিনটি সবার জন্যই উন্মুক্ত। 
- বর্তমানে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিনটির নাম হচ্ছে গুগল। 
- সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটে থাকা অনেক ধরনের তথ্য থেকে সহজেই যেকোনো তথ্য খুঁজে বের করা যায়।
- সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি। 

সূত্র- প্রথম আলো পত্রিকা।
৯৩.
নিউজিল্যান্ডের আদিবাসী কারা?
  1. টোডা
  2. আফ্রিদি
  3. জুলু
  4. মাউরি
সঠিক উত্তর:
মাউরি
উত্তর
সঠিক উত্তর:
মাউরি
ব্যাখ্যা
- নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় মাউরি
- জুলু উপজাতি বাস করে দক্ষিণ আফ্রিকায়।
- ভারতের কর্ণাটক রাজ্যের একটি উপজাতি টোডা। 

উৎসঃ সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৯৪.
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে?
  1. ৫ জানুয়ারি
  2. ৮ মার্চ
  3. ৫ জুন
  4. ১০ ডিসেম্বর
সঠিক উত্তর:
৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
৫ জুন
ব্যাখ্যা
 
- ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস
- ৮ মার্চ : বিশ্ব নারী দিবস
- ১০ ডিসেম্বর : বিশ্ব মানবাধিকার দিবস।

(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)। 
৯৫.
জাতিসংঘের কততম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন?
  1. ১৯ তম
  2. ২৯ তম
  3. ৩৬ তম
  4. ৩৯ তম
সঠিক উত্তর:
২৯ তম
উত্তর
সঠিক উত্তর:
২৯ তম
ব্যাখ্যা
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করেন।
- একই বছরের ২৫ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ব্যক্তি হিসেবে বাংলায় ভাষণ প্রদান করেন।
- বঙ্গবন্ধু জাতিসংঘের কেবল ২৯তম অধিবেশনেই অংশগ্রহণ করেন।

(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)।
৯৬.
উরুগুয়ে রাউন্ড কোন সংস্থাটির সাথে জড়িত?
  1. IMF
  2. WTO
  3. NATO
  4. OIC
সঠিক উত্তর:
WTO
উত্তর
সঠিক উত্তর:
WTO
ব্যাখ্যা
WTO প্রতিষ্ঠা:
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।
- সেগুলো হলো:
1. Geneva Round,
2. Annecy Round,
3. Torquay Round,
4. Geneva II Round,
5. Dillon Round,
6. Kennedy Round,
7. Tokyo Round,
8. Uruguay Round.
- এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়।
- যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)-এর।

উৎস: WTO ওয়েবসাইট।
৯৭.
যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা কিরূপ?
  1. রাষ্ট্রপতি শাসিত
  2. সাংবিধানিক রাজতন্ত্র
  3. সংসদীয় সরকার
  4. রাজতন্ত্র
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি শাসিত
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি শাসিত
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত
- জর্জ ওয়াশিংটন (ফেব্রুয়ারি ২২, ১৭৩২ – ডিসেম্বর ১৪, ১৭৯৯) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি।
- হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন।
- এটি ওয়াশিংটন ডি. সির পেনসিলভানিয়া এভিনিউয়ে অবস্থিত।

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং যুক্তরাষ্ট্রের সরকারী ওয়েবসাইট।
৯৮.
SMOG হচ্ছে-
  1. সিগারেটের ধোঁয়া
  2. কুয়াশা
  3. কালধোঁয়া
  4. দূষিত বাতাস
সঠিক উত্তর:
দূষিত বাতাস
উত্তর
সঠিক উত্তর:
দূষিত বাতাস
ব্যাখ্যা
SMOG হচ্ছে এক ধরণের দূষিত বাতাস। 

- ধোঁয়া ও কুয়াশা মিলে SMOG সৃষ্টি হয়।
- ‘SMOG’ শব্দটি SMOKE ও FOG শব্দ দুটো থেকে এসেছে।
- মোটরগাড়ি, কলকারখানার ধোঁয়া, কলকারখানার বর্জ্য, ধূলিকণা ইত্যাদি মিলে SMOG সৃষ্টি হয়।
- SMOG অবস্থায় বেশিক্ষণ বিরাজ করলে ফুসফুসে সমস্যা দেখা দেয়।
- এই ধোঁয়ায় অবস্থিত বিভিন্ন গ্যাস বৃষ্টির পানির সাথে মিশে এসিড বৃষ্টি ঘটায় এবং মাটির অম্লত্ব বৃদ্ধি করে। মাটির অম্লত্ব বৃদ্ধি পেলে তাতে উদ্ভিদ সহজে জন্মে না।
- SMOG শ্বাস-প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করে এবং মানবদেহে ক্যান্সার, হাঁপানি, ব্রঙ্কাইটিস প্রভৃতি মারাত্মক রোগ সৃষ্টি করে।

সূত্র- National Geographic Society [লিঙ্ক]। 
৯৯.
ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?
  1. ব্যারোমিটার
  2. ফ্যাদোমিটার
  3. সিসমোগ্রাফ
  4. কম্পাস
সঠিক উত্তর:
সিসমোগ্রাফ
উত্তর
সঠিক উত্তর:
সিসমোগ্রাফ
ব্যাখ্যা
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র - সিসমোগ্রাফ,
ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র - রিখটার স্কেল,
বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র - ব্যারোমিটার,
সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম - ফ্যাদোমিটার 

উল্লেখ্য,
- রিকটার স্কেল ও সিসমোগ্রাফ দুটাই ভূমিকম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- সিসমােগ্রাফ ভূপৃষ্ঠের আন্দোলন পরিমাপনের এবং ভূমিকম্পের উৎস খুঁজে বের করার যন্ত্র। এর সাহায্যে অন্যান্য বিস্ফোরণ, প্রচণ্ড ঝড় ইত্যাদির খোঁজ পাওয়া যায়। এছাড়া মেরু অঞ্চলের বরফের গভীরতা, খনিজ তেল ভাণ্ডার ইত্যাদিও এর সাহায্যে বের করা সম্ভব।
- অপরদিকে, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিকটার স্কেলের মাধ্যমে।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
১০০.
রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
  1. খাদ্য পরিবহন করা
  2. হরমোন বহন করা
  3. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
  4. অক্সিজেন পরিবহন করা
সঠিক উত্তর:
অক্সিজেন পরিবহন করা
উত্তর
সঠিক উত্তর:
অক্সিজেন পরিবহন করা
ব্যাখ্যা
রক্তে হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহণে সাহায্য করে। 

- হিমোগ্লোবিনের প্রধান কাজ ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে তা শরীরের বিভিন্ন কোষে ছড়িয়ে দেয়া।
- এর ফলে জীবিত কোষগুলো ভালোভাবে কাজ করতে পারে।
- এছাড়া হিমোগ্লোবিন কোষ থেকে কার্বন ডাই-অক্সাইড বের করে দেয়। 
- হিমোগ্লোবিন বর্ণহীন রক্তকে লাল করে থাকে।

সূত্র- National Library of Medicine Website [লিঙ্ক]।