পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
পরীক্ষা - ১৪ পার্ট-১) ১) ভাষাগত যৌক্তিক বিচার। ২) সমস্যা সমাধান। ৩) বানান ও ভাষা। পার্ট-২) Noun, Pronoun, Adjective, Adverb. পার্ট–১ সোর্স: যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন। পার্ট–২ সোর্স: (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
কোনটি ভুল বানান?
  1. পরিপক্ক
  2. অঞ্জলি
  3. মরূদ্যান
  4. কটূক্তি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ভুল বানান?

সমাধান:
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পরিপক্ক' বানানটি অশুদ্ধ।
শুদ্ধ বানান- 'পরিপক্ব'

• 'পরিপক্ব' শব্দের অর্থ- 'সম্পূর্ণ থাকা, পরিণত, প্রাজ্ঞ।
• 'অঞ্জলি' শব্দের অর্থ- যুক্তকর, ভজনা, সেবা। 
• 'মরূদ্যান' শব্দের অর্থ- 'মরুভূমিতে অবস্থিত জল ও বৃক্ষাদিপূর্ণ স্থান।
• 'কটূক্তি' শব্দের অর্থ- অশোভন উক্তি, গালিগালাজ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
৪০ এবং ৫০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত?
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ এবং ৫০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত?

সমাধান:
৪০ এবং ৫০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৪৭
৪০ এবং ৫০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪১

∴ মৌলিক সংখ্যা দুটির ব্যবধান = ৪৭ - ৪১ = ৬
.
অঙ্কটার বিসমিল্লায়ই গলদ, এখন _______ করা ছাড়া উপায় কী?
  1. বিদায় করা
  2. কেঁচে গণ্ডুষ
  3. খোদার খাসি
  4. একাদশে বৃহস্পতি
ব্যাখ্যা
প্রশ্ন: অঙ্কটার বিসমিল্লায়ই গলদ, এখন _______ করা ছাড়া উপায় কী?

সমাধান:
বিসমিল্লায় গলদ - শুরুতেই ভুল।
কেঁচে গন্ডুষ বাগধারার অর্থ - নতুন করে/পুনরায় শুরু করা।

অঙ্কটার শুরুতেই ভুল, এখন নতুন করে করা ছাড়া উপায় কী?

অপরদিকে,
'খোদার খাসি' বাগ্‌ধারার অর্থ = ভাবনাচিন্তাহীন।
'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয় বা মহাসৌভাগ্য।
.
নিচের কোনটি Artificial-এর সমার্থক শব্দ নয়?
  1. Echt
  2. Fictitious
  3. Bogus
  4. Feigned
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি Artificial-এর সমার্থক শব্দ নয়?

সমাধান:
Artificial - প্রাকৃতিক বা স্বাভাবিক নয় এমন, কৃত্রিম।
Echt - প্রকৃত, খাঁটি, অকৃত্রিম।
Bogus - মিথ্যা, বাজে, জাল।
Fictitious - বাস্তব নয়, কল্পিত বা আবিষ্কৃত।
Feigned - বাস্তব নয়, কাল্পনিক।

∴ Artificial-এর সমার্থক শব্দ নয় Echt.
.
১৫ গজ কাপড় মামুন ও সুমনের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে মামুন সুমনের অংশের দুই তৃতীয়াংশ পায়। মামুন কত গজ কাপড় পাবে?
  1. ৩ গজ
  2. ৬ গজ
  3. ৫ গজ
  4. ৪ গজ
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ গজ কাপড় মামুন ও সুমনের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে মামুন সুমনের অংশের দুই তৃতীয়াংশ পায়। মামুন কত গজ কাপড় পাবে?

সমাধান:
ধরি,
মামুন পায় = ২x
তাহলে সুমন পায় = ৩x

শর্তমতে,
২x + ৩x = ১৫
বা, ৫x = ১৫
বা, x = ৩

তাহলে মামুন পায় = ২ × ৩ = ৬ গজ।
.
বঙ্গভবনের সাথে বাংলাদেশ যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে ‘রাইসিনা হিলস’ এর সাথে কোন দেশ সম্পর্কিত?
  1. সাউথ আফ্রিকা
  2. স্পেন
  3. ভারত
  4. নেপাল
ব্যাখ্যা
প্রশ্ন: বঙ্গভবনের সাথে বাংলাদেশ যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে ‘রাইসিনা হিলস’ এর সাথে কোন দেশ সম্পর্কিত?

সমাধান:
- বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন।
- ভারতের রাষ্ট্রপতির বাসভবন রাইসিনা হিলস।
.
নিম্নের চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে?

সমাধান:

প্রদত্ত চিত্র হতে, প্রাপ্ত বর্গক্ষেত্রগুলো হলো- AFEB, FGHE, BEDC, EHID, AGIC
মোট বর্গক্ষেত্র ৫টি।
.
‘+’ অর্থ বিয়োগ, ‘-’ অর্থ গুণ, ‘×’ অর্থ ভাগ এবং ‘÷’ অর্থ যোগ হলে,
৫ - ৫ + ৫ ÷ ৫ × ৫ = কত?
  1. ২১
  2. ২৯
ব্যাখ্যা
প্রশ্ন: ‘+’ অর্থ বিয়োগ, ‘-’ অর্থ গুণ, ‘×’ অর্থ ভাগ এবং ‘÷’ অর্থ যোগ হলে,
৫ - ৫ + ৫ ÷ ৫ × ৫ = কত?

সমাধান:
৫ - ৫ + ৫ ÷ ৫ × ৫

প্রদত্ত শর্তমতে,
৫ × ৫ - ৫ + ৫ ÷ ৫
= ২৫ - ৫ + ১
= ২৫ - ৪
= ২১
.
নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? 
  1. দেনাপাওনা
  2. নৌকাডুবি
  3. পল্লীসমাজ
  4. চরিত্রহীন
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? 

সমাধান:
• 'নৌকাডুবি' অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 
- নৌকাডুবি ছাড়া বাকিগুলো (চরিত্রহীন, দেনাপাওনা, পল্লীসমাজ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস।
- নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস।

• রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কিছু উপন্যাস:
- চোখের বালি,
- গোরা,
- যোগাযোগ,
- নৌকাডুবি, 
- চতুরঙ্গ,
- ঘরে-বাইরে,
- চার অধ্যায়,
- মালঞ্চ।

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য কিছু উপন্যাস:
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পন্ডিতমশাই,
- পরিণীতা,
- দেবদাস,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসাবে সাজালে ১২তম সংখাটি কত হবে?
  1. ৪৮
  2. ৪৪
  3. ৪০
  4. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসাবে সাজালে ১২তম সংখাটি কত হবে?

সমাধান:
৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে পাই ,

৮৪, ৮০, ৭৬, ৭২, ৬৮, ৬৪, ৬০, ৫৬, ৫২, ৪৮, ৪৪, ৪০, ৩৬, ৩২, ২৮, ২৪, ২০, ১৬, ১২, ৮, ৪

৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসেবে সাজালে ১২তম সংখ্যাটি হবে = ৪০
১১.
Giant is to dwarf, as ocean is to-
  1. sea
  2. river
  3. pond
  4. lake
ব্যাখ্যা
প্রশ্ন: Giant is to dwarf, as ocean is to-

সমাধান:
Giant -  দৈত্য; দানব।
Dwarf - বামন; ক্ষুদ্রাকৃতির মানব। 

সম্পর্ক: Giant হচ্ছে আকারের দিক দিয়ে সবচেয়ে বৃহৎ মানব এবং Dwarf হচ্ছে আকারের দিক দিয়ে সবচেয়ে ক্ষুদ্র। 

Ocean - মহাসমুদ্র।
Pond - পুকুর; ডোবা; পল্বল।

সম্পর্ক: Ocean হচ্ছে আকারের দিক দিয়ে সবচেয়ে বৃহৎ জলাধার এবং Pond হচ্ছে আকারের দিক দিয়ে সবচেয়ে ক্ষুদ্র। 

তাই,  Giant is to dwarf, as ocean is to pond.
১২.
কোনটি শুদ্ধ বানান?
  1. assignement
  2. asignment
  3. asignement
  4. assignment
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

সমাধান:
শুদ্ধ বানান - assignment.
assignment - নির্দেশ; নিয়োগ; স্বত্বনিয়োগ।
He took kindly to his new assignment.
১৩.
এবং ab = c হলে, a এবং b এর গড় কত?
  1. 1/2
  2. 1
  3. 2
  4. 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: এবং ab = c হলে, a এবং b এর গড় কত?

সমাধান:
দেওয়া আছে,
1/a + 1/b = 1/c
বা, (b + a)/ab = 1/c
বা, (a + b)/c = 1/c
বা, a + b = 1
∴ (a + b)/2 = 1/2
১৪.
'Stammering' এর সাথে 'Speech' এর যে সম্পর্ক, 'Deafness' এর সাথে সেই সম্পর্ক কোনটির?
  1. Ear
  2. Sound
  3. Hearing
  4. Speaking
ব্যাখ্যা
প্রশ্ন: 'Stammering' এর সাথে 'Speech' এর যে সম্পর্ক, 'Deafness' এর সাথে সেই সম্পর্ক কোনটির?

সমাধান:
বিপরীতার্থক শব্দার্থ
Stammering - তোতলামি
Speech - বক্তৃতা/ভাষণ
Deafness - বধিরতা
Hearing - শ্রবণ 

অন্যদিকে,
Ear - কান; কর্ণ; শ্রবণেন্দ্রিয়।
Sound - স্বাস্থ্যকর; স্বাস্থ্যপূর্ণ।
Speaking - কথা বলা; আলাপ করা।
১৫.
যদি গতকালের ৩ দিন আগে রবিবার হয়ে থাকে, তাহলে আগামীকালের ২ দিন পর কি বার হবে?
  1. সোমবার
  2. মঙ্গলবার
  3. রবিবার
  4. বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি গতকালের ৩ দিন আগে রবিবার হয়ে থাকে, তাহলে আগামীকালের ২ দিন পর কি বার হবে?

সমাধান:
৩ দিন আগে ⇒ রবিবার।
২ দিন আগে ⇒ সোমবার।
১ দিন আগে ⇒ মঙ্গলবার।
গতকাল ⇒  বুধবার।
আজ ⇒ বৃহস্পতিবার।
আগামীকাল ⇒ শুক্রবার।
১ দিন পর ⇒ শনিবার।
২ দিন পর ⇒ রবিবার।

অর্থাৎ গতকালের ৩ দিন আগে রবিবার হলে আগামীকালের ২ দিন পর রবিবার হবে।
১৬.
নিচের কোন বৈশিষ্ট্যের উপর সমাজে ব্যক্তির প্রভাব নির্ভর করে?
  1. রাজনৈতিক ক্ষমতা
  2. মর্যাদা
  3. সম্পদ
  4. প্রজ্ঞা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বৈশিষ্ট্যের উপর সমাজে ব্যক্তির প্রভাব নির্ভর করে?

সমাধান:
সমাজে ব্যক্তির প্রভাব নির্ভর করে তার প্রজ্ঞা উপর। সম্পদ, মর্যাদা বা রাজনৈতিক ক্ষমতা সমাজে প্রভাবশালী হওয়ার জন্য পর্যাপ্ত নয়।
যারা জ্ঞান, সততা এবং সমাজ সেবার মাধ্যমে প্রজ্ঞার পরিচয় দেয় তারাই সমাজে সত্যিকারের প্রভাবশালী ব্যক্তিত্ব।
১৭.
Art : Culture : Training : ?
  1. Education
  2. Extension
  3. Expert
  4. Skill
ব্যাখ্যা
প্রশ্ন: Art : Culture : Training : ?

সমাধান:
Art - শিল্প। 
Culture - সংস্কৃতি; কৃষ্টি।
সম্পর্ক: শিল্প চর্চায় সংস্কৃতির উন্নতি সাধিত হয়। 

Training - প্রশিক্ষণ। 
Skill - দক্ষতা।
সম্পর্ক: Training করলে Skill (দক্ষতা) বৃদ্ধি পায়।  
১৮.
'notwithstanding' শব্দের ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না?
  1. wood
  2. nation
  3. twist
  4. south
ব্যাখ্যা
প্রশ্ন: 'notwithstanding' শব্দের ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না?

সমাধান:
'notwithstanding' শব্দের ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে wood, nation, do is শব্দটি তৈরি করা যায়।

কিন্তু, south এর ক্ষেত্রে প্রদত্ত শব্দের বর্ণগুলোর মধ্যে e, l, u অনুপস্থিত। 
'notwithstanding' শব্দের ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করেও south তৈরি করা যায় না।
১৯.
বিশ্বাসঘাতকতার বিপরীত শব্দ কোনটি?
  1. বন্ধুত্ব
  2. আনুগত্য
  3. কাপুরুষোচিত
  4. সাহসী
ব্যাখ্যা
প্রশ্ন: বিশ্বাসঘাতকতার বিপরীত শব্দ কোনটি?

সমাধান:
বিশ্বাসঘাতকতার বিপরীত শব্দ আনুগত্য

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 

- ‘প্রত্যয়’ এর বিপরীত শব্দ- 'সংশয়'
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।
- 'বিরত' এর বিপরীত শব্দ- 'নিরত' 
- ‘ভদ্র’ এর বিপরীত শব্দ- অভদ্র
২০.
The king in him started working when he took charge of difficult situations. Here 'king' is -
  1. Proper Noun
  2. Common Noun
  3. Material Noun
  4. Abstract Noun
ব্যাখ্যা
• The king in him started working when he took charge of difficult situations. Here 'king' is - Abstract Noun.

• এখানে king শব্দটি রাজাসুলভ স্বভাব অর্থে ব্যবহৃত হচ্ছে, তাই এটি Abstract Noun.

• Tips:
• দেখা যায়, গোনা যায়: Common Noun
• দেখা যায়, গোনা যায় না: Material Noun
• দেখা যায় না, গোনা যায় না: Abstract Noun
• দেখা যায়: Concrete noun

• Abstract Noun:
- Abstract Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়। 

• The king in him started working when he took charge of difficult situations.
- এখানে 'king' রাজা অর্থে ব্যবহার হচ্ছে না, বরং king শব্দটি 'রাজাসুলভ স্বভাব' অর্থে ব্যবহৃত হচ্ছে, তাই এটি Abstract Noun.
২১.
Which one is a compound noun?
  1. Sandox
  2. Firefighter
  3. Windmil
  4. All of the above
ব্যাখ্যা
♦ Compound Nouns:
- A compound noun is a noun that is made with two or more words.
- অর্থাৎ দুই বা ততোধিক শব্দ নিয়ে যে noun গঠিত হয় সেগুলোকে compound noun বলা হয়।
- A compound noun is usually [noun + noun] or [adjective + noun], but there are other combinations. Each compound noun acts as a single unit and can be modified by adjectives and other nouns.

• There are three main types of compound nouns:

1. open or spaced - space between words (Fairy tale)
2. hyphenated - hyphen between words (By-product)
3. closed or solid - no space or hyphen between words (Firefighter)

Options,
- Sandox, Windmil: Wrong word.
২২.
Identify the 'Reflexive Pronoun' in the underlined segments of the following sentences.
  1. Most nights she would cry herself to sleep.
  2. This is the one I want.
  3. Which train do you want to take?
  4. They say things will be better in the new year.
ব্যাখ্যা
• Reflexive Pronoun
- যে সকল pronoun, personal pronoun - এর সাথে self / selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- একই ব্যক্তি Subject ও Object হয় এবং Object হিসেবে Reflexive Pronoun ( যেমন – himself, myself, themselves etc. ) বসে।
- কতিপয় reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourself, yourselves, himself, itself etc.

• Most nights she would cry herself to sleep.
- herself এখানে Reflexive Pronoun.

Options,
- This is the one I want: Demonstrative pronouns: (this)
- Which train do you want to take?: Interrogative pronouns (which)
- They say things will be better in the new year: Personal pronouns: (they)

==================================

• Pronoun ৮ প্রকার।
- যথা-
1. Personal pronouns (he, they)
2. Demonstrative pronouns (this, these)
3. Interrogative pronouns (which, who)
4. Indefinite pronouns (none, several)
5. Possessive pronouns (his, your)
6. Reciprocal pronouns (each other, one another)
7. Relative pronouns (which, where)
8. Reflexive pronouns (itself, himself)
২৩.
I rise early in the morning. Here 'early' is a/an-
  1. Noun
  2. Adjective
  3. Pronoun
  4. Adverb
ব্যাখ্যা
• Adverb: 
- যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে। 

• প্রশ্নে উল্লেখিত early হলো Adverb of time.
- এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।
- এটি সাধারণত 'When' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।

Example: I rise early in the morning.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
২৪.
Wisdom is always better than strength. Here the underlined word is -
  1. Common noun
  2. Proper noun
  3. Abstract Noun
  4. Collective Noun
ব্যাখ্যা
Wisdom is always better than strength. Here the underlined word is - Abstract noun.

Abstract noun: 
- এটি হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে।
- এর কোন বাহ্যিক অস্তিত্ব নেই ও ছোঁয়া যায় না।
- গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না।
- এটি শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।

• Wisdom শব্দটি Abstract noun হিসেবে ব্যবহার হয়ে থাকে কারণ তার কোন বাহ্যিক অস্তিত্ব নেই ও ছোঁয়া যায় না।
২৫.
Among the provided choices, which one is an example of a 'Quantitative adjective'?
  1. Whole
  2. My
  3. Intelligent
  4. Strong
ব্যাখ্যা
• Quantitative adjective: 
- যে adjective দ্বারা uncountable noun এর পরিমাণ নির্দেশ করে তাকে Quantitive adjective বলে।
- এই ধরনের adjective কোন কিছুর পরিমাণ নির্দেশ করে।
- Some Quantitive adjective: much, a little, whole, some, enough, all, half, sufficient etc. 

• Whole একটি Quantitive adjective.

• Options
- intelligent, strong: Descriptive adjective (গুণবাচক বিশেষণ)
- My: Pronominal adjective

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
২৬.
He is but a baby. Here 'but' is a/an -
  1. Pronoun
  2. Adverb
  3. Adjective
  4. Noun
ব্যাখ্যা
• He is but a baby. Here 'but' is a/an - Adverb.

• But: ছাড়া: preposition
• But: কিন্তু: Conjunction
• But: কেবল: Adverb.

• সাধারণত But, কিন্তু অর্থে Conjunction হিসেবে ব্যবহৃত হলেও এটি ভিন্ন ভিন্ন parts of speech হিসেবে ব্যবহার হয়ে থাকে।

• বাক্যটির অর্থ দাঁড়ায়, 'সে কেবলই একজন শিশু।'
- এখানে 'but'  ব্যবহার হচ্ছে।
- 'but' কেবল অর্থে ব্যবহার হলে তখন এটি Adverb হবে।
২৭.
"Who's that?" - Here “that” is a/an-
  1. adjective
  2. adverb
  3. pronoun
  4. None of these
ব্যাখ্যা
• That শব্দটি determiner, pronoun, conjunction এবং adverb হিসেবে ব্যবহৃত হতে পারে।

• That শব্দটি adjective হত যদি এটি কোন noun-কে modify করত। যেমন: That house is mine.

• That শব্দটি adverb হতে পারে। যেমন: Do not go that far. এখানে far একটি adverb এবং that শব্দটি এই adverb -কে মডিফাই করছে। তাই, এখানে that adverb

• That শব্দটি conjunction হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন: The weather was so bad that I kept indoors. এখানে, that relative clause কারণ এটি দুটি বাক্যকে যুক্ত করেছে।

• প্রশ্নে উল্লিখিত শব্দটি demonstrative pronoun হিসেবে ব্যবহৃত হয়েছে।
- কারণ demonstrative pronoun কোন বাক্যের Subject, direct object, indirect object এবং object of the preposition হিসেবে ব্যবহৃত হতে পারে।
- এখানে that শব্দটি object হিসেবে ব্যবহৃত হয়েছে।

• Demonstrative Pronoun: ব্যক্তি বা বস্তুকে এটি, ওটি, এগুলি, ওইগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয়, তাই এই শব্দগুলোকে demonstrative pronoun বলে।
- Pronouns that point to specific things (বস্তুর ক্ষেত্রে) : ‘‘This is an apple’’, “That is my computer’’
- We can use this/that to introduce people. (ব্যক্তির ক্ষেত্রে) For example, “Who is that?’’ “That is Mita.’’
তাই, সঠিক উত্তর pronoun.

Source: Oxfordlearnersdictionaries.com and A Passage to the English Language by S M Zakir Hussain
২৮.
Which of the following words is not an Adverb?
  1. Relatively
  2. Especially
  3. Nearly
  4. Homely
ব্যাখ্যা
• Home - (noun)
১) যে স্থানে বিশেষত সপরিবারে কেউ বাস করে।
২) বাসস্থান, বাসা, স্বদেশ।

• Homely - (Adjective)
১) সাদাসিধা,  অনাড়ম্বর।
২)সুশ্রী বা আকর্ষণীয় নয় এমন, সাদামাটা।
- She is a homely looking old lady.

• সাধারণত noun এর সাথে ly যুক্ত হলে তা adjective হয়।
- প্রশ্ন প্রদত্ত Homely শব্দটিতে, noun শব্দ Home এর সাথে ly যুক্ত হয়ে Homely হয়েছে যা একটি adjective.

Options, 
- Relatively, Especially & Nearly: Adverb.

তথ্যসূত্র: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain
২৯.
Which one is Personal pronoun from the given options?
  1. Many
  2. It
  3. One
  4. Both B + C
ব্যাখ্যা
• Personal Pronoun:
কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে Pronoun ব্যবহার হয়, তাকে Personal Pronoun বলে।
যেমন: I, you, they, we, he, she, it etc.

Pronoun ৮ প্রকার। যেমন: 
1. Personal pronoun: (I, we, me, it)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one, some, any, all, many)
6. Distributive pronoun: (each, every)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)
৩০.
What is the verb form of 'Beautiful'?
  1. Beautification
  2. Beautifully
  3. Beauty
  4. Beautify
ব্যাখ্যা
• Beautiful: [adjective]
- English meaning: Very attractive.
- Bangla meaning: সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন।

• options,
Beauty - সৌন্দর্য  (Noun),
beautifully - সুন্দর ভাবে (Adverb),
beautification - সৌন্দর্যায়ন (Noun),
beautify: সুন্দর করা (verb).

Source: Bangla Academy Dictionary.
৩১.
What is the noun form of 'Receive'?
  1. Received
  2. Receipt
  3. Receivable
  4. Both A & B
ব্যাখ্যা
• Receive: [verb]
English meaning: to get or be given something.
Bangla meaning: পাওয়া; গ্রহণ করা।

Options,
- received: generally accepted as being right or correct because it is based on authority: adjective.
- Receipt: the act of receiving something: Noun.
- Receivable: still to be received by the person or company to whom money is owed: adjective.

Source: Cambridge Dictionary.
৩২.
"Who, which, what" are example of -
  1. Relative Pronoun
  2. Interrogative Pronoun
  3. Demonstrative pronoun
  4. Both A & B
ব্যাখ্যা
• Who, which, what are - Relative Pronouns and Interrogative pronouns.

• Relative Pronoun:
এই pronoun দুটি বাক্যের মধ্যে relation বা সমন্ধ বুঝিয়ে দেয়। এগুলো বাক্যের মাঝে বসে।
যেমন - who, whose, whom, which, that ইত্যাদি।

• Interrogative Pronoun:
এই pronoun গুলো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। এগুলো বাক্যের প্রথমে বসে।
যেমন -who, whose, whom, which, what.

===========================

• Pronoun ৮ প্রকার।
- যথা-
1. Personal pronouns (he, they)
2. Demonstrative pronouns (this, these)
3. Interrogative pronouns (which, who)
4. Indefinite pronouns (none, several)
5. Possessive pronouns (his, your)
6. Reciprocal pronouns (each other, one another)
7. Relative pronouns (which, where)
8. Reflexive pronouns (itself, himself)
৩৩.
Some elderly people drive slowly. Here 'slowly' is -
  1. Adverb of order
  2. Adverb of manner
  3. Adverb of frequency
  4. Adverb of time
ব্যাখ্যা
• Adverb of manner.
- যে adverb কোন কিছু কিভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে। 
- এর দ্বারা কোন কাজ কেমনভাবে সংঘটিত হয় তা জানা যায়।

• Some elderly people drive slowly.
- এখানে কিভাবে drive করে তা বোঝাচ্ছে।
- তাই এটি Adverb of manner.

অন্যদিকে,
• Adverb of time: 
- এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।
- এটি সাধারণত 'When' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।

• Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।

• Adverb of order: First, second, third ইত্যাদি দ্বারা order বা ক্রম বুঝায়।
৩৪.
Which 'all' is used as a pronoun?
  1. All were happy with the outcome.
  2. All men will go.
  3. Mr. Herriot lived all alone in the middle of the forest.
  4. Both B & C
ব্যাখ্যা
• কিছু word আছে যেগুলো ভিন্নভিন্ন parts of speech হিসেবে বাক্যে ব্যবহৃত হয়।

• উল্লিখিত বাক্যগুলোর মাঝে 'All were happy with the outcome.' বাক্যটিতে 'all' pronoun হিসেবে বসেছে।

• এখানে 'all' কোন শব্দকে মডিফাই করছে না।
- সে নিজেই subject হিসেবে বসেছে।
- তাই এটি pronoun.

অন্য অপশন,
• All men will go.
- এখানে 'all' Adjective হিসেবে বসেছে।
- এখানে 'all' শব্দটি 'men' কে মডিফাই করছে, যা একটি noun.
- তাই এটি Adjective হিসেবে বসেছে।

• Mr. Herriot lived all alone in the middle of the forest.
- এখানে 'all' শব্দটি 'alone' adjective কে মডিফাই করছে যা দ্বারা বোঝাচ্ছে 'একেবারে' একা।
- তাই এখানে 'all' একটি adverb.
৩৫.
One should be careful about ______ words to avoid hurting others' feelings.
  1. their's
  2. one's
  3. his
  4. their
ব্যাখ্যা
• নিয়মানুযায়ী,
- এখানে one শব্দটি হলো pronoun.
- এর possessive form হচ্ছে one's.
- One এর possessive হিসাবে সবসময়ই One's বসে।
-  বাক্যে Subject হিসাবে One বসলে এর Possessive Adjective হিসাবে one's হবে।
- তাই এখানে one's ই ব্যবহার করতে হবে। 
- His, her বা it বসে না।

• He এর possessive form 'his'.
- She এর possessive form 'her'.

Complete sentence: One should be careful about one's words to avoid hurting others' feelings.
৩৬.
Rima didn't have much money. Here 'much' is -
  1. Descriptive adjective
  2. Quantitative adjective
  3. Pronominal adjective
  4. Numeral adjective
ব্যাখ্যা
• Quantitative adjective: 
- যে adjective দ্বারা uncountable noun এর পরিমাণ নির্দেশ করে তাকে Quantitive adjective বলে।
- এই ধরনের adjective কোন কিছুর পরিমাণ নির্দেশ করে।
- Some Quantitive adjective: much, a little, whole, some, enough, all, half, sufficient etc. 

• উল্লেখিত প্রশ্নের much একটি Quantitive adjective.
যেমন: Rima didn't have much money.
- এখানে much শব্দটি uncountable noun 'money' এর আগে বসে এর পরিমাণ নির্দেশ করছে তাই এটি Quantitative adjective.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩৭.
Which of the following sentences includes an adverb of place?
  1. Really he is an honest man.
  2. Sitting on the branch of the tree, we saw below.
  3. I, therefore, hope that you will do it.
  4. He will never come back
ব্যাখ্যা
• Adverb of place:
- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।
- এ জাতীয় Adverb গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান নির্দেশ করে।
- 'Where' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে Adverb of place বলে। 

• উল্লেখিত বাক্যটি 'Sitting on the branch of the tree, we saw below.' এখানে "below" হলো Adverb of place.
- কারণ একে 'Where' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।

প্রশ্নে উল্লেখিত অন্য বাক্যগুলো,
•"He will never come back": Adverb of time.
- এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।
- এটি সাধারণত 'When' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।

• I, therefore hope that you will do it: Adverb of Cause and Effect .
- কোন কাজ বা কোন কিছু কেন ঘটেছিল,  তা যে word-এর মাধ্যমে জানা যায়, তাকে Adverb of Cause and Effect বলে।

• Really he is an honest man: Adverb of affairmation.
- Adverb of Affirmation and negation is a word that declares that something is true or some equivalent expression or negative statement, judgment, or a logical proposition.
For example- certainly, definitely, obviously, surely, Really.
৩৮.
Choose the adjective form of the word 'Variance'?
  1. Variety
  2. Variation
  3. Variably
  4. Variable
ব্যাখ্যা
• Variance: (noun)
Meaning: অমিল, অনৈক্য, বিরোধ, মতবিরোধ; অবনিবনা।

• Options,
• Variable (adjective): 
English meaning: likely to change often.
Bangla meaning: পরিবর্তনশীল, পরিবর্তনীয়, অনিয়ত, অস্থির। 

• Variably: (adverb) অনিয়তভাবে। 
• Variation: (noun) ভেদ, বিভেদন, ভিন্নতা, বিভিন্নতা, ভিন্নতার মাত্রা।
• Variety: (noun) বৈচিত্র্য; বিচিত্রতা।

Source: Accessible Dictionary.
৩৯.
The word 'Embitter' is a/an -
  1. Adjective
  2. Verb
  3. Noun
  4. Adverb
ব্যাখ্যা
• Embitter: [verb]
English meaning: to make someone feel angry and unhappy for a long time.
Bangla meaning: তিক্ততার অনুভূতি জাগানো; তিক্ত করা।

Source: Cambridge & Accessible Dictionary.
৪০.
The situation is very serious. Here 'very' is -
  1. Adverb of degree
  2. Adverb of manner
  3. Adverb of frequency
  4. Adverb of place
ব্যাখ্যা
• Adverb of degree:
- It tells us about the intensity of something.
- They are usually placed before the adjective, adverb, or verb that they modify, although there are some exceptions.
- The words "too", "enough", "very", “barely” and "extremely" are examples of adverbs of degree.

• The situation is very serious. 
- এখানে 'very' হলো Adverb of degree.
- এই ধরনের adverb কতোখানি, কি পরিমাণ, কি মাত্রায় এসব বোঝায়।

অন্যদিকে,
• Adverb of manner:
- যে adverb কোনোকিছু কিভাবে হয়/হচ্ছে/হবে তা ব্যখ্যা/উল্লেখ করে তাকে Adverb of manner বলে ।
- Most of these adverbs have “ly” at its end such as,clearly, quickly, slowly, happily, badly, etc. Fast, hard, well, etc. are also adverbs of manner.

• Adverb of place:
- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।
- 'Where' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে Adverb of place বলে। 

• Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।
৪১.
The word 'Sand' is -
  1. Common noun
  2. Proper noun
  3. Materiel noun
  4. Abstract noun
ব্যাখ্যা
• Materiel noun: 
- যে noun কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে  বুঝায় এবং তার অন্তর্গত কোন অংশকে বুঝায় না তাকে Materiel noun বলে।
- এগুলো গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়।
- Water হলো Materiel noun কারণ এটি এমন একটি বস্তুবাচক জিনিস যা গণনা করা যায় না তবে পরিমাপ/ওজন করা যায়।
- কিছু উদাহরণ: gold, iron, silver, steel, tea, sand, wood, mutton, oil etc.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৪২.
I've lived here for about two years. Here the underlined word is -
  1. noun
  2. adverb
  3. pronoun
  4. adjective
ব্যাখ্যা
• Adverb: 
- Adverb হলো এমন word যা কোন verb, adjective, বা অন্য কোন adverb কে বিশেষায়িত করে বা তার সাথে নতুন অর্থ যোগ করে। 
- 'How? When? Where?' প্রশ্নগুলোর জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে Adverb. 

• I've lived here for about two years.
- এই বাক্যে 'here' হচ্ছে Adverb of place. 

• Adverb of place: 
- এই জাতীয় adverb-গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান (place) নির্দেশ করে। 
- 'where' বা 'কোথায়?' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে adverb of place. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৪৩.
My car is parked in the driveway. Here the underlined word is -
  1. Pronoun
  2. Adjective
  3. Noun
  4. Adverb
ব্যাখ্যা
My car is parked in the driveway. Here the underlined word is - Adjective.

• My car is parked in the driveway.
- এখানে 'My' একটি adjective হিসেবে কাজ করেছে।
- কারণ My, Our, His, Her, Their, Your এই শব্দ গুলো pronoun থেকে উৎপত্তি হলে এরা বাক্যের মধ্যে adjective হিসেবে কাজ করে।
- এখানে 'My car' এর 'My' দ্বারা আমার সম্পর্কে কিছুই বলছে না, বরং বলা হচ্ছে 'car' সম্পর্কে, 'My' কেবল 'car' কে মডিফাই করছে।