পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
"[৯ম - ১৩তম গ্রেড নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ১৪] বাংলা পরীক্ষা - ৪ (ব্যাকরণ) পরীক্ষার টপিক: ১. বাংলা বর্ণমালা ও যুক্তবর্ণ, ২. সন্ধি, ৩. শব্দের উৎস ও পারিভাষিক শব্দ, ৪. শব্দার্থ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ। উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
'অহংকার' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. অহম্‌ + কার
  2. অহঃ + কার
  3. অহং + কার
  4. অহোং + কার
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- ম্‌ এর পর যে কোন বর্গীয় ধ্বনি থাকলে ম্‌ ধ্বনি টি সেই বর্গের নাসক্য ধ্বনি হয়।
যেমন-
- শম্‌ + কা = শঙ্কা,
- সম্‌ + তাপ = সম্‌ + তাপ,
- সম্‌ + তাপ = সন্তাপ (ম্‌ + ত্‌ = ন্‌ + ত্‌),
- সম্‌ + চয় = সঞ্চয়,
- অহম্‌ + কার = অহংকার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'রদ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. বাতিল
  2. চালু
  3. বিলুপ্ত
  4. রহিত
ব্যাখ্যা
• 'রদ' শব্দের বিপরীত শব্দ - চালু

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'বিধি' শব্দের বিপরীত শব্দ - নিষেধ।
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - করাল।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ - নির্ভীক।
- 'মহাজান' শব্দের বিপরীত শব্দ - খাতক।
- 'ভাটি' শব্দের বিপরীত শব্দ - উজান।
- 'বিষ' শব্দের বিপরীত শব্দ - অমৃত।
- 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'ফকির' শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. ফারসি
  2. আরবি
  3. বাংলা
  4. সংস্কৃত
ব্যাখ্যা
• 'ফকির'
- শব্দটি 'আরবি' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- সংসারত্যাগী সাধুপুরুষ,
- মরমি সাধক,
- সন্ন্যাসী।

আরো কিছু আরবি শব্দ:
- এলাহি,
- কয়েদ,
- কসাই,
- খারাবি,
- খারাপ,
- খারিজ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'Catalogue' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. দূষিত
  2. সংকলন
  3. গ্রন্থতালিকা
  4. প্রচারাভিযান
ব্যাখ্যা
• 'Catalogue' এর বাংলা পরিভাষা - গ্রন্থতালিকা

অন্যদিকে,
- 'Compilation' এর বাংলা পরিভাষা - সংকলন।
- 'Campaign' এর বাংলা পরিভাষা - প্রচারাভিযান।
- 'Polluted' এর বাংলা পরিভাষা - দূষিত।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
.
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পয়োধি
  2. অভ্র
  3. মার্তণ্ড
  4. ভূধর
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে:
- 'ভূধর' শব্দের সমার্থক শব্দ - পর্বত।
- ‘পয়োধি’ শব্দের সমার্থক শব্দ - সমুদ্র।
- ‘অভ্র’ শব্দের সমার্থক শব্দ - মেঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'তাত' শব্দের অর্থ কী
  1. পিতৃব্য
  2. সুতা
  3. তন্তু
  4. লতাগুল্ম
ব্যাখ্যা
'তাত' শব্দের অর্থ:
- পিতা, বাবা, চাচা, কাকা, খুড়া, পিতৃব্য

অন্যদিকে,
'গাছালি' শব্দের অর্থ:
- বৃক্ষলতাদি, বুনো লতাগুল্ম

'তন্তু' শব্দের অর্থ:
- সুতা, আঁশ, তাঁত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'সুশ্রী' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. অমৃত
  2. বিশ্রী
  3. সুদর্শন
  4. শ্রীযুক্ত
ব্যাখ্যা
• 'সুশ্রী' শব্দের বিপরীত শব্দ - বিশ্রী

কিছু গুরত্বপূর্ণ বিপরীত শব্দ:
সাচ্চা - ভুয়া,
শীঘ্র - বিলম্ব,
সদয় - নির্দয়,
সরব - নীরব,
সার্থক - ব্যর্থ।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
কোনটি মৌলিক স্বরধ্বনি নয়?
  1. অ্যা
ব্যাখ্যা
• মৌলিক স্বরধ্বনি নয় - ঈ।

• ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- এই ধ্বনিগুলোকে দুইভাগে ভাগ করা যায়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
- বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি।
যেমন-
- ই, এ, অ্যা, আ, অ, ও, উ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২২)।
.
‘বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কানন
  2. বিপিন
  3. কুঞ্জ
  4. মহীরুহ
ব্যাখ্যা
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, মহীরুহ

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১০.
নিচের কোনটি তৎসম শব্দ?
  1. গৃহিণী
  2. তোশক
  3. চাহিদা
  4. কসাই
ব্যাখ্যা
• 'গৃহিণী'
-এটি একটি তৎসম/সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: গৃহ + ইন্‌ + ঈ।
অর্থ:
- গৃহকর্মী,
- পত্নী।

অন্যদিকে,
- 'কসাই' হচ্ছে আরবি শব্দ।
- 'চাহিদা' বাংলা ভাষার শব্দ।
- 'তোশক' ফারসি শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
অনুনাসিক স্বরধ্বনি কয়টি?
  1. ৭ টি
  2. ৫ টি
  3. ৮টি
  4. ৬ টি
ব্যাখ্যা
• অনুনাসিক স্বরধ্বনি - ৭টি।

অনুনাসিক স্বরধ্বনি:
- মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময়ে বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে।
- এ সময়ে কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে।
- কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময়ে কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়েও বের হয়।
- এর ফলে ধ্বনিগুলো অনুনাসিক হয়ে যায়।
- স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু (ঁ) ব্যবহৃত হয়ে থাকে।

• মৌলিক স্বরধ্বনি: [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]।
• অনুনাসিক স্বরধ্বনি: [ইঁ], [এ], [অ্যা], [অঁ], [অঁ], [ওঁ], [উঁ] (৭টি)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১২.
'Dictation' এর বাংলা পরিভাষা-
  1. শ্রুতলিপি
  2. কৌশল
  3. বন্ধকী
  4. যবনিকা-পতন
ব্যাখ্যা
• 'Dictation' এর বাংলা পরিভাষা - শ্রুতলিপি

অন্যদিকে,
- 'Drop-scene' এর বাংলা পরিভাষা - যবনিকা-পতন।
- 'Mechanize' এর বাংলা পরিভাষা - কৌশল।
- 'Pledged' এর বাংলা পরিভাষা - বন্ধকী।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১৩.
‘বিভা’ শব্দের অর্থ -
  1. দীপ্তি
  2. শুদ্ধ
  3. পিঙ্গল
  4. অনল
ব্যাখ্যা
‘বিভা’ শব্দের অর্থ:
- আলোক, কিরণ, প্রভা, দীপ্তি

অন্যদিকে,
‘কৃশানু’ শব্দের অর্থ:
- আগুন, অনল

পিঙ্গল’ শব্দের অর্থ:
- হলুদ আভা-যুক্ত নীলবর্ণ, কপিশবর্ণ।

‘শুচি’ শব্দের অর্থ:
- পবিত্র, নির্মল, শুদ্ধ, পরিচ্ছন্ন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ -
  1. অরুণ
  2. তপন
  3. সোম
  4. মহী
ব্যাখ্যা
‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ:
- ভুবন, বিশ্ব, ধরণী, ধরিত্রী, বসুমতী,বসুন্ধরা, মর্ত্য, বসুধা, মহী, অবনী, মেদিনী, ক্ষিতি।

অন্যদিকে,
‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক, শশী।

‘সবিতা’ শব্দের সমার্থক শব্দ:
- সূর্য, রবি, দিবাকর, দিনমণি, বিভাবসু, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, প্রভাকর, অরুণ ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৫.
'ডিপো' শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. পর্তুগিজ
  2. ফরাসি
  3. ইংরেজি
  4. ওলন্দাজ
ব্যাখ্যা
• 'ডিপো,
- এটি একটি ফরাসি শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ:
- পণ্যদ্রব্য রাখার স্থান,
- গুদাম,
- আড়ত।

কিছু ফরাসি শব্দ:
- কার্নিশ,
- কার্ট্রিজ,
- কার্পেট,
- কার্বুরেটর,
- কুপন,
- ফসিল,
- লিস্ট,
- রেস্টুরেন্ট,
- রেস্তোরাঁ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬.
‘পয়োধি’ শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. বারি
  2. সমুদ্র
  3. বারিদ
  4. লহরী
ব্যাখ্যা
‘সমুদ্র’ শব্দের প্রতিশব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

অন্যদিকে,
‘অম্বু’ শব্দের প্রতিশব্দ:
- জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, পানি।

‘অম্বুবাহ’ শব্দের প্রতিশব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, মেঘ।

‘ঊর্মি’ শব্দের প্রতিশব্দ:
- তরঙ্গ, কল্লোল, ঢেউ, বীচি, হিল্লোল, লহরী

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৭.
'নমস্কার' এর সন্ধি বিচ্ছেদ -
  1. নবঃ + কার
  2. নমসঃ + কার
  3. নম + কার
  4. নমঃ + কার
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স্) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশ্‌ ধ্বনি (ষ) হয়।
যেমন:
- নমঃ + কার = নমস্কার,  
- পদঃ + খলন = পদস্খলন, 
- নিঃ + কর = নিষ্কর,  
- দুঃ + কর = দুষ্কর ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।