পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৯৯
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৯ প্রশ্ন

.
নিচের কোনটি সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নয়?
  1. ক) অপুর সংসার
  2. খ) চারুলতা
  3. গ) তিন কন্যা 
  4. ঘ) দিবারাত্রির কাব্য 
ব্যাখ্যা
– সত্যজিৎ রায় (১৯২১-১৯৯২) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার হিসেবে সুপরিচিত।
– পিতা প্রখ্যাত লেখক সুকুমার রায় ও পিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী একজন খ্যাতনামা কবি।
–  পথের পাঁচালী (১৯৫৫) চলচ্চিত্রের জন্য সত্যজিৎ রায় বিশেষ ‘অস্কার’ (১৯৯২) পুরস্কার লাভ করেন।

সত্যজিৎ রায়ের চলচ্চিত্রসমূহের (২৮টি) উল্লেখযোগ্য হলো: 
- পথের পাঁচালী (১৯৫৫), 
- অপরাজিত (১৯৫৬), 
- অপুর সংসার (১৯৫৯)
- দেবী (১৯৬০), 
- তিন কন্যা (১৯৬১), 
- রবীন্দ্রনাথ (১৯৬১), 
- কাঞ্চনজঙ্ঘা (১৯৬২), 
- অভিযান (১৯৬২), 
- চারুলতা (১৯৬৪), 
- নায়ক (১৯৬৬), 
- অশনি সংকেত (১৯৭৩), 
- হীরক রাজার দেশে (১৯৮০), 
- ঘরে বাইরে (১৯৮৪), 
- আগন্তুক (১৯৯১)

দিবারাত্রির কাব্য (১৯৩৫) বিখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬) এর উপন্যাস।
তাঁর বিখ্যাত উপন্যাস সমূহ:
- জননী (১৯৩৫), 
- দিবারাত্রির কাব্য (১৯৩৫), 
- পদ্মানদীর মাঝি (১৯৩৬), 
- পুতুলনাচের ইতিকথা(১৯৩৬)।

ছোটগল্পগুলো:
- অতসী মামী ও অন্যান্য গল্প (১৯৩৫), 
- প্রাগৈতিহাসিক (১৯৩৭), 
- সরীসৃপ (১৯৩৯),
- আজ কাল পরশুর গল্প (১৯৪৬)।

উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর 
২. বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
৩. বাংলাপিডিয়া।
.
‘নলিনী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের নায়িকা?
  1. ক) বনফুল
  2. খ) কবি-কাহিনী
  3. গ) মানসী
  4. ঘ) সোনার তরী
ব্যাখ্যা
• ‘নলিনী’  রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ  ‘কবি-কাহিনী’ এর নায়িকা।
– চার সর্গে বিভক্ত এই নাতিদীর্ঘ কাব্যের নায়ক কবি এবং নায়িকা নলিনী।
– ‘ভারতী’ পত্রিকায় ১২৮৪ বঙ্গাব্দ (১৮৭৮) এ প্রকাশিত হয়।

– ‘বনফুল’ কাব্য (১৮৮০)  রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ।
– ‘মানসী’ (১৮৯০)  রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যকলার পূর্ণপ্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ ।
– ‘শেষলেখা’ (১৯৪১)  রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত তাঁর শেষ কাব্যগ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
"মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।" উক্তিটি কোন প্রবন্ধগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
  1. ক) কালান্তর 
  2. খ) চিরকুমার সভা
  3. গ) সভ্যতার সংকট
  4. ঘ) বিশ্বপরিচয়
ব্যাখ্যা
"মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ" উক্তিটি পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের 'সভ্যতার সংকট' প্রবন্ধে
"সভ্যতার সংকট" প্রবন্ধটি "কালান্তর" প্রবন্ধগ্রন্থের অন্তর্গত ছিলো।
তাই এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর - খ) কালান্তর।
প্রশ্নে প্রবন্ধের কথা উল্লেখ থাকলে উত্তর হবে ‘সভ্যতার সংকট’ আর গ্রন্থের কথা বললে উত্তর হবে ‘কালান্তর’।
---------------------------
রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১-১৯৪১) প্রবন্ধগ্রন্থ সমূহের তালিকায় কালান্তর (১৯৩৭) নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ। এ গ্রন্থে সংকলিত হয়েছে রবীন্দ্রনাথের ১৯১৪ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত লেখা সামাজিক রাজনৈতিক চিন্তাশ্রিত প্রবন্ধাবলি। 
১৩৪৪ সালের বৈশাখ মাসে (১৯৩৭) কালান্তর গ্রন্থ যখন প্রকাশিত হয় তখন এতে সংকলিত হয় পনেরোটি প্রবন্ধ।
গ্রন্থে এগুলোর মুদ্রণক্রম ছিল নিম্নরূপ :
- 'কালান্তর' (১৯৩৩),
- 'বিবেচনা ও অবিবেচনা' (১৯১৪),
- 'লোকহিত' (১৯১৪),
- 'লড়াইয়ের মূল' (১৯১৪),
- 'কর্তার ইচ্ছায় কর্ম' (১৯১৭),
- 'ছোটো ও বড়ো' (১৯১৭),
- 'বাতায়নিকের পত্র' (১৯১৯),
- 'শক্তিপূজা' (১৯১৯),
- 'সত্যের আহ্বান' (১৯২১),
- 'সমস্যা' (১৯২৩),
- 'সমাধান' (১৯২৩),
- 'শূদ্রধর্ম' (১৯২৫),
- 'বৃহত্তর ভারত' (১৯২৭),
- 'হিন্দু-মুসলমান' (১৯৩৩), ও
- 'নারী' (১৯৩৬)।

রবীন্দ্রনাথের মৃত্যুর পর ১৩৫৫ সালের পৌষ মাসে (১৯৪৮) প্রকাশিত কালান্তর-এর নতুন সংস্করণে আরো এগারোটি প্রবন্ধ সংযোজিত হয়।
এগুলোর নাম :
- ‘স্বাধিকারপ্রমত্তঃ' (১৯১৭),
- 'শিক্ষার মিলন' (১৯২১),
- 'চরকা' (১৯২৫),
- 'স্বরাজসাধন' (১৯২৫),
- 'রায়তের কথা' (১৯২৬),
- 'স্বামী শ্রদ্ধানন্দ' (১৯২৬),
- 'রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক মত' (১৯২৯),
- 'হিন্দু-মুসলমান' (১৯৩১),
- 'কন্‌গ্রেস' (১৯৩৯),
- 'আরোগ্য' (১৯৪১), ও
- 'সভ্যতার সংকট' (১৯৪১)। 

- পরবর্তীতে আরো সংযোজন বিয়োজন ঘটে। রবীন্দ্রনাথের ১২৫তম জন্মদিনে বিশ্বভারতী থেকে "কালান্তর" এর যে নতুন সংস্করণ প্রকাশিত হয় এতে ৭টি প্রবন্ধ বাদ দেওয়া হয় যার মধ্যে - সভ্যতার সংকট অন্যতম।
- অর্থাৎ উক্ত প্রবন্ধটি বর্তমান সংস্করণে নেই। তবে নতুন কোনো গ্রন্থে সভ্যতার সংকট প্রবন্ধটি সংযোচিত করা হয় নি। তাই গ্রন্থ নিয়ে প্রশ্ন করা হলে উত্তর - কালান্তর হবে।

---------------------------
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য প্রবন্ধগ্রন্থ - 
- পঞ্চভূত
- বিচিত্রপ্রবন্ধ 
- সাহিত্য
- মানুষের ধর্ম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং কালান্তর প্রবন্ধগ্রন্থের ভূমিকা।
.
নিচের কোন কবির সৃষ্টিকর্মে হিন্দু-মুসলিম মিশ্র ঐতিহ্যে পরিলক্ষিত হয়?
  1. ক) আবুল মনসুর আহমদ
  2. খ) নজরুল ইসলাম
  3. গ) ফররুখ আহমদ
  4. ঘ) শামসুর রাহমান 
ব্যাখ্যা
• কাজী নজরুল তাঁর সৃষ্টিকর্মে হিন্দু-মুসলিম মিশ্র ঐতিহ্যের পরিচর্যা করেন।
– কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
– বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত।

তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা
- বিষের বাঁশী
- ভাঙ্গার গান
- সাম্যবাদী
- সর্বহারা
- ফণি-মণসা

– আবুল মনসুর আহমদ একজন পেশাদার সাংবাদিক ছিলেন এবং ১৯২৩ সালের বেঙ্গল প্যাক্ট এর মাধ্যমে হিন্দু-মুসলমান সম্প্রীতির যে প্রচেষ্টা চলে সে ব্যাপারে উৎসাহী ছিলেন। 
– মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদ (১৯১৮-১৯৭৪) ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি। তাঁর কাব্যের মৌলিক প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ। 
– শামসুর রাহমান (১৯২৯-২০০৬) এর কাব্যগ্রন্থের বিষয়বস্তু সকল সঙ্কীর্ণতামুক্ত উদার মানবিক মূল্যবোধ।

উৎস: বাংলাপিডিয়া
.
আধুনিক বাংলা সাহিত্যে ‘মিরাত-উল-আখবার’ পত্রিকার প্রকাশক কে?
  1. ক) রাজা রামমোহন রায়
  2. খ) শেখ আব্দুর রহিম
  3. গ) মোহাম্মদ আকরম খাঁ
  4. ঘ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
ব্যাখ্যা
• রাজা রামমোহন রায় সম্পাদিত পত্রিকা
- ব্রাহ্মন সেবধি (১৮২১) 
- সম্বাদ কৌমুদী (১৮২১) 
- মিরাৎ-উল-আখবার (১৮২২) 

অন্যান্য প্রকাশক/সম্পাদক কর্তৃক প্রকাশিত
পত্রিকা:
• শেখ আব্দুর রহিম সম্পাদিত পত্রিকা:
- সুধাকর                               
- মিহির                                 
- হাফেজ

• মোহাম্মদ আকরম খাঁ সম্পাদিত পত্রিকা:
- মাসিক মোহাম্মদী               
- দৈনিক সেবক

• গঙ্গাকিশোর ভট্টাচার্য সম্পাদিত পত্রিকা: বাঙ্গাল গেজেট।

উৎস: বাংলাপিডিয়া।
.
নিচের কোন কবি মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী ছিলেন?
  1. ক) অমিয় চক্রবর্তী
  2. খ) অমিতাভ দাসগুপ্ত
  3. গ) সুনীল গঙ্গোপাধ্যায়
  4. ঘ) সুকান্ত ভট্টাচর্য
ব্যাখ্যা
• সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭) মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
– তিনি কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা-র (১৯৪৫) ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করতেন।

তাঁর রচনাবলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য: 
- ছাড়পত্র (১৯৪৭), 
- পূর্বাভাস (১৯৫০), 
- মিঠেকড়া (১৯৫১), 
- অভিযান (১৯৫৩), 
- ঘুম নেই (১৯৫৪), 
- হরতাল (১৯৬২), প্রভৃতি
– সুকান্ত ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পিসঙ্ঘের পক্ষে আকাল (১৯৪৪) নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন।

উৎস:
বাংলাপিডিয়া।
.
বাংলা সাহিত্যে ‘বন্দীর বন্দনা’ কোন ধরনে সাহিত্য রচনা?
  1. ক) প্রবন্ধ
  2. খ) কাব্য
  3. গ) উপন্যাস
  4. ঘ) ছোট গল্প
ব্যাখ্যা
- খ্যাতিমান কবি বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৪) এর বিখ্যাত কাব্য ‘বন্দীর বন্দনা’।

তাঁর কাব্যগ্রন্থ:
- কঙ্ককাতী
- পৃথিবীর পথে
- দয়মন্তী
- স্বাগত বিদায় ইত্যাদি 
– তাঁর বিখ্যাত পত্রিকা ‘কবিতা’।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
.
নিচের কোনটি জসীম উদ্দীন রচিত গীতিনাট্য নয়?
  1. ক) মধুমালা
  2. খ) পদ্মাপার
  3. গ) বেদের মেয়ে
  4. ঘ) বালুচর
ব্যাখ্যা
জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬) এর প্রধান গীতিনাট্য
- মধুমালা
- পদ্মাপার 
- বেদের মেয়ে 
- পল্লীবধূ প্রভৃতি

- বালুচর (১৯৩০) কবি জসীমউদ্দীনের  একটি কাব্যগ্রন্থ।
– তাঁর কবিতায় পল্লিপ্রকৃতি ও পল্লিজীবনের সহজ-সুন্দর রূপটি তুলে ধরেন।
– কলেজজীবনে ‘কবর’ কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন। 
– বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তাঁর এ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়। 
– তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে। 
– ’বোবা কাহিনী’ (১৯৬৪) উপন্যাসটি সুখপাঠ্য।
– ‘জারীগান’ (১৯৬৮) ও ‘মুর্শীদা গান’ (১৯৭৭) নামে লোকসঙ্গীতের দুখানি গ্রন্থ সংকলন ও সম্পাদনা করেন।

উল্লেখ্য, ‘মধুমালা’ নামে একটি নাটক রচনা করেছেন কাজী নজরুল ইসলাম।


উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
নিচের কোনটি বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্যকর্ম নয়?
  1. ক) যাত্রা
  2. খ) আর্তনাদ
  3. গ) স্মৃতিস্মম্ভ
  4. ঘ) কবর
ব্যাখ্যা
•‘যাত্রা’ শওকত আলী রচিত মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস।
– ‘আর্তনাদ’ শওকত ওসমান রচিত ভাষা  আন্দোলনভিত্তিক উপন্যাস।
– ‘স্মৃতিস্তম্ভ' আলাউদ্দিন আল আজাদ রচিত ভাষা  আন্দোলনভিত্তিক কবিতা।
– ‘কবর’ মুনীর চৌধুরী রচিত ভাষা  আন্দোলনভিত্তিক নাটক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
‘লক্ষ প্রাণের বিনিময়ে’ কী জাতীয় রচনা?
  1. ক) স্মৃতিকথা
  2. খ) দিনলিপি
  3. গ) প্রবন্ধ
  4. ঘ) উপন্যাস
ব্যাখ্যা
মেজর রফিকুল ইসলাম রচিত ‘লক্ষ প্রাণের বিনিময়ে’ (১৯৮১) মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রবন্ধগ্রন্থ।
- গ্রন্থটি লেখকের মূল গ্রন্থ 'A Tale of Millions' (১৯৭৪) এর অনুবাদ ।

তাঁর অন্যান্য মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধগ্রন্থ:
১.  শেখ মুজিব ও স্বাধীনতা সংগ্রাম
2. একটি ফুলকে বাঁচাব বলে

উৎস: লক্ষ প্রাণের বিনিময়ে, মেজর রফিকুল ইসলাম
১১.
কোন কবি প্রথম বাংলা ভাষার মাধ্যমে আরবি-ফারসি সাহিত্যের বিষয় এদেশের পাঠকের কাছে তুলে ধরেন?
  1. ক) শাহ মুহম্মদ সগীর
  2. খ) কবি আলাওল
  3. গ) কোরেশী মাগন ঠাকুর
  4. ঘ) দৌলত কাজী
ব্যাখ্যা
- শাহ মুহম্মদ সগীরই প্রথম বাংলা ভাষার মাধ্যমে আরবি-ফারসি সাহিত্যের বিষয় এদেশের পাঠকের কাছে তুলে ধরেন।
- শাহ মুহম্মদ সগীর (আনু. ১৪শ-১৫শ শতক)  মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি।
- তাঁর রচিত  ইউসুফ-জুলেখা কাব্যে গৌড় সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের (১৩৮৯-১৪১০) স্তুতি আছে।
- তিনি সম্ভবত সুলতানের সভাকবি ছিলেন এবং তাঁরই নির্দেশে এ কাব্য রচনা করেন।

উৎস: বাংলাপিডিয়া
১২.
'Cadre' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) পদালী
  2. খ) ক্যাডার
  3. গ) পদস্থ
  4. ঘ) পদ
ব্যাখ্যা
Cadre এর পারিভাষিক অর্থ পদালী।

সাধারন অর্থে, Cadre (noun)
(১) কাঠামো; সংস্থিতি।
(২) (সামরিক) একটি বাহিনীর স্থায়ী সংস্থাপন, যা প্রয়োজনমতো সম্প্রসারিত করা যায়,  গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিকে নিয়ে গঠিত ক্ষুদ্র দল, পরিকাঠামো।

উৎস: বাংলা একাডেমি অভিধান এবং বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
১৩.
নিচের কোনটি 'তনয়' শব্দের সমার্থক নয়?
  1. ক) নন্দন
  2. খ) সুত
  3. গ) দুলাল
  4. ঘ) সুর
ব্যাখ্যা
• 'তনয়' শব্দের সমার্থক: নন্দন, সুত, দুলাল, আত্নজ, ছেলে ইত্যাদি।
অন্যদিকে,
• 'সুর' শব্দের সমার্থক: দেবতা, দেব, ত্রিদশ, অমর, অজর, ঠাকুর, ঈশ্বর ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
'ললাট' শব্দটির অর্থ কোনটি?
  1. ক) কপাল
  2. খ) কোরক
  3. গ) ইতি
  4. ঘ) দিবস
ব্যাখ্যা
ললাট  (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = √লল্‌+আট
অর্থ: 
- কপাল, ভাল। 
- ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, দৈব।

অন্যদিকে, 
- কোরক (বিশেষ্য) অর্থ - মুকুল, কলিকা, কুঁড়ি, অফোটা ফুল।
- ইতি (বিশেষ্য) অর্থ - শেষ; খতম; অবসান; রফা। 
- দিবস (বিশেষ্য) অর্থ - দিন, সারাদিন, দিনমান।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৫.
কোন শব্দযুগল সঠিক বিপরীতার্থক নয়?
  1. ক) ভ্রাতা-বোন
  2. খ) ভ্রাতা-ভগ্নী
  3. গ) সম্মুখে-পশ্চাতে
  4. ঘ) উচ্চ-নীচ
ব্যাখ্যা
- সংস্কৃত অর্থাৎ তৎসম শব্দের বিপরীতে একই শ্রেণির শব্দ তথা তৎসম শব্দ ব্যবহার করা।
- তৎসম শব্দের বিপরীতে কোনো অবস্থাতেই অতৎসম (তদ্ভব, দেশি, বিদেশি) শব্দ ব্যবহার করা যাবে না।
- যেমন: ভ্রাতা-বোন না হয়ে ভ্রাতা-ভগ্নী

তৎসম শব্দের বিপরীতার্থক              
উচ্চ-নীচ
সম্মুখে-পশ্চাতে
জন্ম-মৃত্যু

অতৎসম শব্দের বিপরীতার্থক    
সামনে-পিছনে
উঁচু-নিচু

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
পদ, বর্গ বা বাক্যকে যে সব শব্দ যুক্ত করে, সেগুলোকে বলে-
  1. ক) যোজক
  2. খ) অনুসর্গ
  3. গ) সংযোজক
  4. ঘ) বিভক্তি
ব্যাখ্যা
• পদ, বর্গ বা বাক্যকে যে সব শব্দ যুক্ত করে, সেগুলোকে যোজক বলে। 
- যেমন: এবং, ও, আর, অথবা, তবু, সুতরাং, তবে ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৭.
নিচের কোন বাক্যে অলংকার আবেগের প্রয়োগ ঘটেছে?
  1. ক) হে বন্ধু, তোমাকে অভিনন্দন।
  2. খ) আহা! বেচারার এত কষ্ট!
  3. গ) উহ্‌, কী বিপদে পড়া গেল।
  4. ঘ) দূর পাগল! এ কথা কি বলতে আছে?
ব্যাখ্যা
• "দূর পাগল! এ কথা কি বলতে আছে?" বাক্যটিতে 'দূর' অলংকার আবেগে'র প্রয়োগ ঘটেছে।

• মনের নানা ভাব প্রকাশ করা হয় যে সব শব্দ দিয়ে সেগুলোকে আবেগ শব্দ বলা হয়।
- অলংকার আবেগে এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্যতা ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশ করে।
- এবং সংশয়, অনুরোধ, মিনতি  ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার আবেগ ব্যবহৃত হয়।
- যেমন: যাকগে, ওসব কথা থাক।
অন্যদিকে, 
হে বন্ধু, তোমাকে অভিনন্দন = সম্বোধন আবেগ। 
আহা! বেচারার এত কষ্ট = করূণা আবেগ।
উহ্‌, কী বিপদে পড়া গেল = আতঙ্ক আবেগ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৮.
নিচের কোনটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ?
  1. ক) বাঘ+আ= বাঘা
  2. খ) পেট+উক= পেটুক
  3. গ) √জি+অ = জয়
  4. ঘ) দিন+ইক=দৈনিক
ব্যাখ্যা
'জয়' কৃৎপ্রত্যয় সাধিত শব্দ। 

জয় (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √জি+অ 
অর্থ: 
- যুদ্ধে প্রতিপক্ষকে পরাজিতকরণ। 
- অধিকার প্রতিষ্ঠা। 
- আয়ত্তে আনয়ন। 
- স্তুতি বা শুভেচ্ছাসূচক উক্তি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৯.
পাশাপাশি ধ্বনির মিলনে গঠিত হয়-
  1. ক) ধ্বনি
  2. খ) অক্ষর
  3. গ) সন্ধি
  4. ঘ) যোজক
ব্যাখ্যা
পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- পৃথিবীর বহু ভাষায় পাশাপাশি শব্দের একাধিক ধ্বনি নিয়মিতভাবে সন্ধিবদ্ধ হলেও বাংলা ভাষায় তা বিরল।
- যেমন 'আমি এখন চা আনতে যাই' বাংলা ভাষার এই বাক্যটিকে সন্ধির সূত্র অনুযায়ী ‘আম্যেখন চানতে যাই বলা যায় না।
- তবে বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দগঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
২০.
কোন শব্দটি ইতালি ভাষা থেকে আগত?
  1. ক) কুইনাইন
  2. খ) কেন্দ্র 
  3. গ) লামা
  4. ঘ) ম্যাজেন্টা
ব্যাখ্যা
ম্যাজেন্টা (বিশেষ্য) 
- ইতালি ভাষা থেকে আগত শব্দ। 
অর্থ: ঈষৎ বেগুনি আভাবিশিষ্ট লাল রং। magenta. 

কুইনাইন = স্পেনিশ ভাষা থেকে আগত শব্দ। 
কেন্দ্র = গ্রিক ভাষা থেকে আগত শব্দ। 
লামা = তিব্বতি ভাষা থেকে আগত শব্দ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২১.
A novel that tells the story of a rascal or knave who moves from place to place for adventures and fights his evil antagonists is called -
  1. ক) Picaresque Novel
  2. খ) Regional novel
  3. গ) Gothic Novel
  4. ঘ) Epistolary Novel
ব্যাখ্যা
Picaresque Novel বলতে এমন ধরনের Novel বোঝায় যেখানে Novel এর প্রধান চরিত্র  একজন rascal or knave যে এক স্থান থেকে অন্য স্থানে adventures এর জন্য ঘুরে বেড়ায় এবং তার evil antagonist দের বিরুদ্ধে বিদ্রোহ করে।

এই ধরনের Novel গুলো manner এর দিক থেকে realistic এবং aim এর দিক থেকে satiric. 

এই ধরনের novel এর উদাহরণ - 
Cervantes' Don Quixote and Henry Fielding এর Tom Jones.

অন্যান্য অপশন গুলোর মধ্যে - 
খ) Regional novel - A novel that depicts in its plot the customs, dialects and ways of life of a specific rural region.
Example - Thomas Hardy's 'Wessex'.

গ) Gothic Novel - A form of prose narrative which comprise a medieval setting, wild and horrific incidents and mysterious occurrences. 
Example - Charles Dicken's Great Expectation.

ঘ) Epistolary Novel - A novel in the form of letter.
Example - Richardson's Pamela.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
২২.
'Absalom and Achitophel' is a poem written by -
  1. ক) Alexander Pope
  2. খ) John Dryden
  3. গ) Jonathan Swift
  4. ঘ) Alexandre Dumas
ব্যাখ্যা
'Absalom and Achitophel' is a poem written by John Dryden.
এটি Heroic couplets এ লেখা একটি verse satire, যেটি ১৬৮১ সালে প্রকাশিত হয়।
Absalom and Achitophel poem এর মোট লাইন সংখ্যা ১০৩১।

John Dryden হচ্ছেন  The Neo-Classical period তথা The Restoration Period  এর বিখ্যাত English poet, dramatist, and literary critic, যিনি তাঁর সময়ের সাহিত্যিক প্রেক্ষাপটে এতটাই আধিপত্য বিস্তার করেছিলেন যে তাঁর যুগটিকে The Age of Dryden হিসেবেও ধরা হয়।

তাঁর আরো কিছু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম - 
 - “Absalom and Achitophel”
- “Annus Mirabilis”
- “Astraea Redux”
- “Aureng-Zebe”
- “Fables Ancient and Modern”
- “King Arthur”
- “Mac Flecknoe”
- “Marriage à-la-Mode”
- “Of Dramatic Poesie, ইত্যাদি।

Source: Britannica
২৩.
T.S. Eliot's famous poem 'The Waste Land' is a/an _____ parted poem.
  1. ক) Four
  2. খ) Two
  3. গ) Three
  4. ঘ) Five
ব্যাখ্যা
T.S Eliot এর বিখ্যাত poem 'The Waste Land' is a 433- lines, Five parted Poem.

The Five Parts are - 
1) 'The Burial of the Dead'
2) 'A Game of Chess'
3) 'The Fire Sermon'
4) 'Death by Water' and
5) 'What the Thunder Said'

- ১৯২২ সালে লেখা এই কবিতার জন্য তিনি ১৯৪৮ সালে Noble Prize লাভ করেন।
- এই কবিতায় তিনি The Waste Land দ্বারা পুরো পৃথিবীকে বুঝিয়েছেন।
- তাঁর এই কবিতায় Hindu myth or allusion of philosophy পাওয়া যায়।

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
২৪.
Oscar Wilde was not a/an -
  1. ক) Novelist
  2. খ) Critic
  3. গ) Dramatist
  4. ঘ) Poet
ব্যাখ্যা
• Victorian Period এর বিখ্যাত লেখক Oscar Wilde ছিলেন একাধারে Poet, dramatist, Novelist and Irish Wit.

- Ravenna হচ্ছে তাঁর বিখ্যাত poem.
- His only novel - The Picture of Dorian Gray (1891)

• তাঁর বিখ্যাত plays - 
- An Ideal Husband
- The Importance of Being Earnest

• Critic মানে সমালোচক। কিন্তু Oscar Wilde সাহিত্য সমালোচক ছিলেন না।

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
২৫.
Which of the following is a Semi Autobiographic Novel by D.H Lawrence?
  1. ক) Lady Chattereley's Lover
  2. খ) Sons and Lovers
  3. গ) The White Peacock
  4. ঘ) The Rainbow
ব্যাখ্যা
Sons and Lovers, a semi- autobiographical novel by D.H. Lawrence, published in 1913.
- এটি তাঁর লেখা প্রথম Mature novel.
- এটি একটি শ্রমজীবী ​​ইংরেজ পরিবারের পারিবারিক এবং প্রেমের সম্পর্কের একটি Psychological study.

এই Novel এর চরিত্র সমূহ -
• Paul Morel
• Gertrude
• Miriam and
• Clara

Source: Britannica.
২৬.
Which one is an Uncountable Noun? 
  1. ক) Dhaka 
  2. খ) Man
  3. গ) Sugar
  4. ঘ) Girl 
ব্যাখ্যা

Sugar হচ্ছে Uncountable Noun কারন Uncountable Noun কে গননা করা যায় না কিন্তু পরিমাপ করা সম্ভব।
Sugar গননা করা যায় না কিন্তু এটি পরিমাপ যোগ্য।
আরো কিছু Uncountable Noun এর উদাহরণ হলো: Rice, Milk, Water etc.

যেকোনো কিছুর নির্দিষ্ট নামকে Proper Noun বলে। সুতরাং Dhaka একটি  Proper Noun কারন এর দ্বারা একটি নির্দিষ্ট এলাকার নাম বোঝানো হয়েছে।
Proper noun এর ক্ষেত্রে singular বা plural বলতে কিছু নেই।

Man and Girl হচ্ছে Common Noun.
Common  Noun নির্দিষ্ট কোনকিছুর নামকে নির্দেশ না করে কোনকিছুর সাধারণ নামকে নির্দেশ করে।
Girl, Man দ্বারা নির্দিষ্ট কারো নাম বোঝায় নি বলে এগুলো Common Noun.
২৭.
The word Beautify is a/an -
  1. ক) Verb
  2. খ) Adverb
  3. গ) Adjective
  4. ঘ) Noun
ব্যাখ্যা
Beautify অর্থ কোনো কিছুকে সুন্দর করে তোলা এবং এটি একটি Verb.
শব্দটির Adjective হল Beautiful.
Adverb - Beautifully.
Noun - Beauty.
২৮.
He lives in Dhaka _____ Dhanmondi.
  1. ক) in
  2. খ) at
  3. গ) on
  4. ঘ) of
ব্যাখ্যা
একটি বাক্যে দুইটি স্থানের নাম উল্লেখ থাকলে বড় কোন স্থানের পূর্বে article in বসবে এবং অপেক্ষাকৃত ছোট স্থানটির পূর্বে at বসবে।
২৯.
In English grammar ______ deals with the formation of words.
  1. ক) syntax 
  2. খ) morphology
  3. গ) semantics
  4. ঘ) etymology 
ব্যাখ্যা
Linguistics বা ভাষা বিজ্ঞানে morphology শব্দের গঠন নিয়ে আলোচনা করে।

বাকি syntax, semantics, etymology যথাক্রমে বাক্যের গঠন, শব্দ ও বাক্যের অর্থ এবং শব্দের অর্থ উৎস নিয়ে কাজ করে।
৩০.
The poem 'Daffodils' is written by -
  1. ক) William Wordsworth
  2. খ) Robert Herrick
  3. গ) Ted Hugs
  4. ঘ) William Blake
ব্যাখ্যা
Daffodils নিয়ে ইংরেজি সাহিত্যের বিভিন্ন কবিরা কবিতা লিখেছেন।

তন্মধ্যে প্রশ্নে উল্লেখিত - 
The poem 'Daffodils' is written by - Ted Hugs.
এই কবিতার themes হচ্ছে nature and humanity, memory and imagination.

Robert Herrick - 'To Daffodils'.
William Wordsworth - 'The Daffodils'.
৩১.
They worked with care. Here the underlined phrase is a/an -
  1. ক) Adverbial phrase
  2. খ) Prepositional Phrase
  3. গ) Conjunction Phrase
  4. ঘ) Infinitive Phrase
ব্যাখ্যা
They worked with care. Here the underlined phrase is a/an - Adverbial Phrase. 
যেকোন Intransitive verb এরপর কোন phrase বসলেই তা adverbial Phrase হবে।

আবার  উক্ত বাক্যে phrase with care  তুলে তদোস্থলে adverb, Carefully বসানো যেতে পারে এবং এর কারনে অর্থ ও বদলাবে না।
তাই সঠিক উত্তর হচ্ছে - Adverbial phrase.
৩২.
I am used to _____ coffee in the morning.
  1. ক) drink
  2. খ) drinking
  3. গ) drunk
  4. ঘ) drank
ব্যাখ্যা
সঠিক উত্তর হচ্ছে drinking.
কারন, subject + be verb/get + used to এর পরের verb এর সাথে ing যুক্ত হয়।

তবে subject এর পর শুধু used to থাকলে এরপর verb এর base form বসে।
৩৩.
Scarcely had we reached the station ______.
  1. ক) than the train left.
  2. খ) when the train left.
  3. গ) then the train left.
  4. ঘ) after the train left.
ব্যাখ্যা
Negative word + Auxiliary verb + subject + main verb + Extension.

আবার Scarcely had দ্বারা বাক্য শুরু হলে পরের clause টি when দ্বারা শুরু করতে হয় এবং প্রথম clause টি past perfect + verb এর past participle হয় এবং দ্বিতীয় clause টি past indefinite হয়।

মনে রাখা জরুরি, no sooner had ... than, scarcely had.... when, hardly had ... when এভাবে আসে।
৩৪.
Now-a-days one of the major _____ road accident.
  1. ক) problem is
  2. খ) problems are
  3. গ) problems is
  4. ঘ) problem are
ব্যাখ্যা
One of যুক্ত sentence এ, one of  এর পরে noun টি plural হয় কিন্তু এর পরের verb টি singular হয়।
সুতরাং নিয়মানুযায়ী problems is সঠিক উত্তর।
৩৫.
'Charles Darnay' is character from the novel -
  1. ক) A Tale of Tub
  2. খ) A Tale of Two Cities
  3. গ) Tom Jones
  4. ঘ) Oliver twist
ব্যাখ্যা
'Charles Darnay' is a character from Charles Dickens's famous novel "A Tale of Two Cities'.

গল্পটি 18 শতকের শেষ দিকে French revolution এর পটভূমিতে রচিত।
এই novel টিতে দুইটি শহরের চিত্রগল্প পাওয়া যায় - The sprawling tale of London and revolutionary Paris. 

এই গল্পের গুরুত্বপূর্ন কিছু চরিত্র -
- Charles Darnay
- Sidney Carton
- Doctor Manette
- Monsieur Defarge

Source: Britannica .com
৩৬.
ক, খ ও গ মানের সমষ্টি ১৩৬। যদি ক ও খ এর অনুপাত ২ : ৩ এবং খ ও গ এর অনুপাত ৫ : ৩ হলে, তাহলে খ এর মান কত?
  1. ক) ৪০
  2. খ) ৩৬
  3. গ) ৬০
  4. ঘ) ৪৬
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ মানের সমষ্টি ১৩৬। যদি ক ও খ এর অনুপাত ২ : ৩ এবং খ ও গ এর অনুপাত ৫ : ৩ হলে, তাহলে খ এর মান কত?

সমাধান: 
ক : খ = ২ : ৩ = ১০ : ১৫
খ : গ = ৫ : ৩ = ১৫ : ৯
ক : খ : গ = ১০ : ১৫ : ৯ 

অনুপাতের রাশিগুলোর যোগফল = ১০ + ১৫ + ৯ = ৩৪

খ এর মান = (১৩৬ এর ১৫/৩৪)
                = ৬০
৩৭.
টাকায় ৩টি করে লেবু ক্রয় করে, ৬ টাকায় ১০টি করে লেবু বিক্রয় করলে, একজন ফল বিক্রেতার শতকরা কত লাভ বা ক্ষতি হয়? 
  1. ক) ৬০% ক্ষতি
  2. খ) ৮০% লাভ
  3. গ) ৪০% ক্ষতি
  4. ঘ) ৬০% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে লেবু ক্রয় করে, ৬ টাকায় ১০টি করে লেবু বিক্রয় করলে, একজন ফল বিক্রেতার শতকরা কত লাভ বা ক্ষতি হয়? 

সমাধান:
৩টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা 
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা  

১০টি লেবুর বিক্রয়মূল্য ৬ টাকা 
১টি  লেবুর বিক্রয়মূল্য ৬/১০ টাকা
                                = ৩/৫

লাভ = (৩/৫) - (১/৩) টাকা 
        = (৯ - ৫)/১৫ 
        = ৪/১৫ টাকা 

শতকরা লাভ হয় = [{(৪/১৫)/(১/৩)} × ১০০]% 
                           = [(৪/১৫) × (৩/১) × ১০০]%
                           = ৮০%
৩৮.
কোনো অনুক্রমের n তম পদ = {1 - (- 1)n}/2 হলে, 100 তম পদ কত হবে?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) - 1
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো অনুক্রমের n তম পদ = {1 - (- 1)n}/2 হলে, 100 তম পদ কত হবে? 

সমাধান: 
দেয়া আছে 
n তম পদ = {1 - (- 1)n}/2
100 তম পদ = {1 - (- 1)100}/2
                    = (1 - 1)/2 
                    = 0/2
                    = 0
৩৯.
4x2 - 12x - 4 = 0 হলে, x2 + 1/x2 এর মান কত?
  1. ক) 9
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 11
ব্যাখ্যা
প্রশ্ন: 4x2 - 12x - 4 = 0 হলে, x2 + 1/x2 এর মান কত? 

সমাধান:
দেয়া আছে
4x2 - 12x - 4 = 0
x2 - 3x - 1 = 0
x2 - 1 = 3x
x2/x - 1/x = 3x/x
x - 1/x = 3

x2 + 1/x2 = (x)2 + (1/x)2
                = (x - 1/x)2 + 2.x.1/x
                = 32 + 2
                = 9 + 2
                = 11
৪০.
একটি বাক্সে 2টি সাদা বল, 3টি লাল বল এবং 5টি কালো বল আছে। বাক্সটি থেকে 3টি বল কত উপায়ে নেয়া যাবে, যদি অন্তত একটি লাল বল থাকে?
  1. ক) 63
  2. খ) 85
  3. গ) 120
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে 2টি সাদা বল, 3টি লাল বল এবং 5টি কালো বল আছে। বাক্সটি থেকে 3টি বল কত উপায়ে নেয়া যাবে, যদি অন্তত একটি লাল বল থাকে?

সমাধান: 
সাদা বল = 2টি
লাল বল = 3টি 
কালো বল =  5টি 

3টি লাল বল থেকে 1টি এবং 7 টি ভিন্ন বল থেকে 2টি  নিয়ে উপায় = 3C1 × 7C2
3টি লাল বল থেকে 2টি এবং 7 টি ভিন্ন বল থেকে 1টি  নিয়ে উপায় =3C2 × 7C1
3টি লাল বল থেকে 3টি  = 3C3

মোট উপায়  = (3C1 × 7C2) + (3C2 × 7C1) + (3C3
                   = 3 × 21 + 3  × 7 + 1
                  = (63 + 21 + 1)
                   = 85
৪১.
x এর মান কত হলে logx(1/64) = - 3 হবে?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান কত হলে logx(1/64) = - 3 হবে?

সমাধান: 
logx(1/64) = - 3
⇒ x-3 = 1/64
⇒ 1/x3 = 1/64
⇒ x3 = 64
⇒ x3 = 43
    x = 4
৪২.
স্থির পানিতে একটি নৌকার বেগ ঘন্টায় ৯ কি.মি. এবং স্রোতের বেগ ১.৫কি.মি./ঘণ্টা। ১০৫কি.মি. যেতে এবং ফিরে আসতে একজন ব্যক্তির কতক্ষণ সময় লাগবে?  
  1. ক) ২০ ঘণ্টা
  2. খ) ২২ ঘণ্টা
  3. গ) ২৩ ঘণ্টা
  4. ঘ) ২৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্থির পানিতে একটি নৌকার বেগ ঘন্টায় ৯ কি.মি. এবং স্রোতের বেগ ১.৫কি.মি./ঘণ্টা। ১০৫কি.মি. যেতে এবং ফিরে আসতে একজন ব্যক্তির কতক্ষণ সময় লাগবে?  

সমাধান: 
স্রোতের অনুকূলে গতি = ৯ + ১.৫ = ১০.৫ কি.মি./ঘণ্টা
স্রোতের প্রতিকূলে গতি = ৯ - ১.৫ = ৭.৫ কি.মি./ঘণ্টা

মোট সময় = (১০৫/১০.৫) + (১০৫/৭.৫) ঘণ্টা
                  = (১০ + ১৪) ঘণ্টা
                  = ২৪ ঘণ্টা
৪৩.
x2 + x - 6 = 0 সমীকরণের মূলদ্বয় হলো-
  1. ক) - 2, - 3
  2. খ) 2, - 3
  3. গ) 2, 3
  4. ঘ) - 2, 3
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + x - 6 = 0 সমীকরণের মূলদ্বয় হলো-

সমাধান: 
x2 + x - 6 = 0 সমীকরণকে ax2 + bx + c = 0 এর সহিত তুলনা করে পাই,
a = 1; b = 1; c =- 6

আমরা জানি,
x = {- b ±√(b2 - 4ac)}/2a
x =  [- 1 ±√{12 - 4.1.(- 6)}]/2 .1
x = {- 1 ± √(1 + 24)}/2
x = (- 1 ± 5)/2

এখানে 
x1 = (- 1 + 5)/2,  x2 = (- 1 - 5)/2 
x1 = 2 , x2 = - 3

সমীকরণের মূলদ্বয় হবে = 2, - 3
৪৪.
3x + 4 > 16 এর সমাধান সেট নিচের কোনটি হবে?
  1. ক) {x ∈ R : x > 1}
  2. খ) {x ∈ R : x > 2}
  3. গ) {x ∈ R : x > 4}
  4. ঘ) {x ∈ R : x > 3}
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 4 > 16 এর সমাধান সেট নিচের কোনটি হবে?

সমাধান: 
3x + 4 > 16
বা, 3x + 4 - 4 > 16 - 4
বা, 3x > 12
বা, 3x/3 > 12/3
     x > 4

নির্ণেয় সমাধান সেট = {x ∈ R : x > 4}
৪৫.
প্রদত্ত চিত্রে ∠AEF = কত ডিগ্রি? 
  1. ক) 50°
  2. খ) 100°
  3. গ) 25°
  4. ঘ) 75°
ব্যাখ্যা
সমাধান: 
 
দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক একান্তর কোণ জোড়া সমান হবে।
প্রদত্ত চিত্রে AB ও CD পরস্পর সমান্তরাল 
PQ তাদের ছেদক। 
∠AEF ও ∠EFD পরস্পর একান্তর 
∠AEF = ∠EFD = 50°
৪৬.
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলে কেবল একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 3/8
  2. খ) 1/6
  3. গ) 1/2
  4. ঘ) 2/3
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলে কেবল একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে = {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT}
 = 8 টি

তাহলে কেবল একটি হেড পাওয়ার অনুকূল ঘটনাগুলো = {HTT, THT, TTH}
 = 3টি।

কেবল একটি টেল পাওয়ার সম্ভাবনা = 3/8
৪৭.
পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াসকে বেষ্টনকারী মৌলিক কণিকার নাম কী?
  1. ক) ইলেকট্রন
  2. খ) প্রোটন
  3. গ) নিউট্রন
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াসকে বেষ্টনকারী মৌলিক কণিকার নাম হচ্ছে ইলেকট্রন।

- পরমাণু তিনটি মৌলিক কণা দ্বারা গঠিত। যথা- ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। 

- ইলেকট্রনের ধর্মসমূহ-
১. ইলেকট্রন হল ঋণাত্মক চার্জযুক্ত কণা।
২. ইলেকট্রন হলো একটি ঋণাত্মক আধানবিশিষ্ট উপপারমাণবিক কণা।
৩. একটি ইলেক্ট্রনের চার্জ একটি প্রোটন দ্বারা ধারণ করা চার্জের পরিমাণের সমান (প্রোটন ধনাত্মক আধানবিশিষ্ট কণা এবং ইলেকট্রন ঋণাত্মক আধানবিশিষ্ট কণা) ।
৪. এটি হয় মুক্ত হতে পারে (কোন পরমাণুর সাথে সংযুক্ত নয়), বা একটি পরমাণুর নিউক্লিয়াসে আবদ্ধ হতে পারে।
৫. পরমাণুর ইলেকট্রন বিভিন্ন র‍্যাডিআইয়ের গোলাকার শেলগুলিতে বিদ্যমান, যা শক্তির স্তরের প্রতিনিধিত্ব করে। গোলাকার শেল যত বড়, ইলেকট্রনের মধ্যে শক্তি তত বেশি।
৬. ইলেকট্রন হল নিউক্লিয়াসের বাইরে পাওয়া উপ-পরমাণু কণা, প্রোটন এবং নিউট্রনের বিপরীতে, যা নিউক্লিয়াসের ভিতরে থাকে।

সূত্র- ২ পৃষ্ঠা, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৮.
ডায়া চুম্বক পদার্থের উদাহরণ কোনটি?
  1. ক) অক্সিজেন
  2. খ) সোডিয়াম
  3. গ) অ্যালুমিনিয়াম
  4. ঘ) পানি
ব্যাখ্যা
পানি হচ্ছে ডায়া চুম্বক পদার্থ।

- অপরদিকে, অক্সিজেন, সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম হচ্ছে প্যারা চুম্বক পদার্থ। 
- যেসব চৌম্বক পদার্থ চুম্বক দ্বারা বিকর্ষিত হয় তাদেরকে ডায়াচৌম্বক পদার্থ বলে।  যেমন- তামা, দস্তা, এন্টিমনি ইত্যাদি। 
- ব্যবহারসমূহ- 
১. মাইক্রোফোন ও লাউডস্পিকারে ব্যবহৃত হয়। 
২. দিক নির্ণায়ক কম্পাস তৈরিতে ব্যবহৃত হয়।

- যেসব চৌম্বক পদার্থ চুম্বক দ্বারা কম আকর্ষিত হয় বা পদার্থের উপর চুম্বকের আকর্ষণ প্রভাব দুর্বল, তাদেরকে প্যারাচৌম্বক পদার্থ বলে।
যেমন- সোডিয়াম , অক্সিজেন, অ্যালুমিনিয়াম প্রভৃতি।
ব্যবহারসমূহ- 
১. রাডারে ব্যবহৃত হয়। 
২. ট্রানসফর্মারে ব্যবহৃত হয়। 

সূত্র- ১৬৬ পৃষ্ঠা, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
নিচের কোনটি পরম শূন্য তাপমাত্রা?
  1. ক) - ২৭৩°C
  2. খ) ০.১°K
  3. গ) - ৪°K
  4. ঘ) ৪°C
ব্যাখ্যা
পরম শূন্য তাপমাত্রা:
যে তাপমাত্রায় চার্লস বা গে-লুসাকের সূত্রানুসারে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। 
এ পরম শূন্য তাপমাত্রা হলো -২৭৩°C ।
অর্থাৎ -২৭৩°C তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন তত্বীয়ভাবে শূন্য হয়।
 
তাপমাত্রাকে শুরু বা শূন্য ধরে প্রতি ডিগ্রি তাপমাত্রার ব্যবধানকে এক ডিগ্রি সেলসিয়াসের সমান ধরে যে তাপমাত্রার স্কেল উদ্ভাবন করা হয়েছে তাকে তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেল বলে।

সূত্রঃ রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা করেন কে?
  1. ক) গ্যালিলিও গ্যালিলি
  2. খ) আইনস্টাইন
  3. গ) নিউটন
  4. ঘ) থমাস ইয়াং
ব্যাখ্যা
গ্যালিলিও গ্যালিলির হাতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা হয়। 

- গ্যালিলিও গ্যালিলির (১৫৬৪-১৬৪২) জন্ম ইতালির পিসায়।
- তাঁর বাবা ভিনসেঞ্জো গ্যালিলি ছিলেন গণিতজ্ঞ ও সংগীতশিল্পী।
- দূরবীক্ষণ যন্ত্রের মানোন্নয়ন ও জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতিসহ বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আধুনিক জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় তাঁকে।
- এক ওলন্দাজ চশমা নির্মাতার দূরবীক্ষণ যন্ত্র নির্মাণের কথা শুনে ১৬০৯ সালে গ্যালিলি উন্নতমানের দূরবীক্ষণ যন্ত্র নির্মাণ করেন।
- ১৬২৪ সালে তিনি প্রথম অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেন।  

সূত্র- উচ্চমাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র, ডক্টর শাহাজাহান তপন।
৫১.
কোন ধরণের কোষ বিভাজন সর্বদা জনন মাতৃকোষে ঘটে থাকে?
  1. ক) অ্যামাইটোসিস
  2. খ) মাইটোসিস
  3. গ) মায়োসিস
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
মায়োসিস কোষ বিভাজন সর্বদা জনন মাতৃকোষে ঘটে থাকে। 

যে কোষ বিভাজনের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হ্রাস পায় তাকে মায়োসিস কোষ বিভাজন বলে।

মায়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যসমূহ- 
১. এটি জীবের জনন মাতৃকোষে ঘটে থাকে।
২. মাতৃকোষটি বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়।
৩. অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়।
৪. এ প্রক্রিয়ায় সৃষ্ট অপত্য কোষ জনন কোষ হিসেবে জীবের যৌন জননে অংশ নেয়।
৫. মিয়োসিসে নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোসোম একবার বিভক্ত হয়।

সূত্র- ৬০ পৃষ্ঠা, জীববিজ্ঞান প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
রুবিওলা ভাইরাসের পোষক-
  1. ক) মানুষ
  2. খ) গরু
  3. গ) বাদুড়
  4. ঘ) পাখী
ব্যাখ্যা
রুবিওলা ভাইরাসের পোষক হচ্ছে মানুষ। 

- রুবিওলা ভাইরাস হাম নামক রোগ সৃষ্টি করে। 
- হাম ভাইরাসজনিত একটি রোগ। জার্মান মিজলস নামেও পরিচিত হাম।
- সাধারণত শিশুরা হামে আক্রান্ত হয়।
- হাঁচি-কাশির মাধ্যমে হামের জীবাণু ছড়িয়ে থাকে। 

- লক্ষণসমূহ- 
১. শিশুদের ক্ষেত্রে শুরুতে জ্বর, সর্দিভাব, শুকনো কাশি দেখা দেয়।
২. শিশুর খাদ্যাভ্যাসে পরিবর্তন আসতে পারে।
৩. গালের ভেতরের দিকে লালচে হয়ে যায়।
৪. লালচে ভাবের মধ্যে সাদা দানা জাতীয় ক্ষত দেখা যায়।
৫. শিশুর দেহে হামের বৈশিষ্ট্যপূর্ণ লালচে দাগ বা মর্বিলি ফর্ম র‌্যাশ হয়।
৬. এই দাগ মাথা থেকে শুরু করে শরীরের নিচের দিকে ছড়িয়ে পড়ে।

সূত্র- ৯৭ পৃষ্ঠা, জীববিজ্ঞান প্রথম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং WHO Website [লিঙ্ক]
৫৩.
মহাবিশ্বের সকল পদার্থ কোন কণিকা দ্বারা গঠিত?
  1. ক) ফার্মিওন
  2. খ) বোসন
  3. গ) গ্রাভিটন
  4. ঘ) সাবিট্রন
ব্যাখ্যা
মহাবিশ্বের সকল পদার্থ ফার্মিওন কণিকা দ্বারা গঠিত। 

- এ ধরণের কণা কখনোই একটি পরমাণুতে দুইটি ভিন্ন কণার সকল বৈশিষ্ট্য এক হতে পারে না। 
- এদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন কণা আছে। 
- ফার্মিওন  কণা আবার দুই ধরণের হয়ে থাকে। যথা- Quark, Lepton. 

সূত্র- ৪২২ পৃষ্ঠা, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
পেন্সিলের দাগ শনাক্তকরণে নিচের কোন ডিভাইসটি ব্যবহার করা হয়?
  1. ক) স্ক্যানার
  2. খ) প্লটার
  3. গ) ওএমআর
  4. ঘ) ম্যাগনেটিক টেপ
ব্যাখ্যা
পেন্সিলের দাগ শনাক্তকরণে ওএমআর নামক ডিভাইসটি ব্যবহার করা হয়। 

- ওএমআর (OMR)-এর পুরো অর্থ হলো অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader)।
- অপটিক্যাল মার্ক রিডার এমন একটি যন্ত্র যা পেন্সিল বা কালির দাগ (Mark) বুঝতে পারে।
- পেন্সিলের দাগ বোঝা যায় পেন্সিলের সীসের উপাদান গ্রাফাইটের বিদ্যুৎ-পরিবাহিতা বিচার করে।

OMR- এর ব্যবহার- 
- পরীক্ষার খাতার ফলাফল। 
- স্টুডেন্ট সমীক্ষা। 
- কোর্স অথবা টিচার এভালুয়েশন। 
- কোর্স রেজিস্ট্রেশন।

সূত্র- ৬৩ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫৫.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
  1. ক) Adobe Reader
  2. খ) MS Word
  3. গ) MS Excel
  4. ঘ) Windows 7
ব্যাখ্যা
WINDOWS- 7 হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যার। 

- Adobe Reader, MS Word, MS Excel হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 

- কম্পিউটারকে সচল রেখে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে যে সফটওয়্যার প্রয়োজন হয় তাকে অপারেটিং সিস্টেম (Operating System) বলে। - একটি কম্পিউটার অন হওয়ার সাথে সাথেই অপারেটিং সিস্টেমের কাজ শুরু হয়।
- অপারেটিং সিস্টেম কম্পিউটারের সব যন্ত্রপাতি পরীক্ষা করে দেখে, সব যন্ত্রপাতিকে পরস্পরের সাথে যোগাযোগ করিয়ে দেয়, ইনপুট আউটপুট সচল করে। 
- কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন অপারেটিং সিস্টেমসমূহের নাম- 
- এমএস ডস (MS DOS)
- পিসি ডস (PC DOS)
- এমএস উইন্ডোজ (MS Windows)
- এমএস উইন্ডোজ এনটি (MS Windows NT)
- ইউনিক্স (UNIX)
- লিনাক্স (LINUX)
- ম্যাক ওএস (Mac OS)

সূত্র- Microsoft Website [লিঙ্ক]
৫৬.
যে সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে কী বলে?
  1. ক) দশমিক সংখ্যা পদ্ধতি
  2. খ) বাইনারি সংখ্যা পদ্ধতি
  3. গ) অক্টাল সংখ্যা পদ্ধতি
  4. ঘ) হেক্সা-ডেসিমাল সংখ্যা পদ্ধতি
ব্যাখ্যা
যে সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক বা, চিহ্ন ব্যাবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। 

- বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে ২। 
- এ পদ্ধতিতে ০ এবং ১ দুইটি মৌলিক সংখ্যা আছে। 
- যে পদ্ধতিতে বিভিন্ন সংখ্যা লিখে প্রকাশ করা যায় এবং উক্ত সংখ্যাগুলোর উপর বিভিন্ন অপারেশন প্রয়োগ, যথা- যোগ, বিয়োগ, ভাগ, গুণ, এবং শতকরায়  রুপান্তর করে হিসেব নিকেশ সম্পাদান করা যায়, তাকে সংখ্যা পদ্ধতি বলে। 

সূত্র- ৮ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫৭.
নিচের কোনটি ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান?
  1. ক) Shopify
  2. খ) Glassdoor
  3. গ) Wikipedia
  4. ঘ) Microsoft
ব্যাখ্যা
Shopify একটি জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান।

- ইলেক্ট্রনিক নেটওয়ার্ক, বিশেষ করে, ইন্টারেনট ব্যবহার করে পণ্য ক্রয়-বিক্রয়, অর্থ লেনদেন ও ডাটা আদান-প্রদানই হচ্ছে ই-কমার্স বা ই-বাণিজ্য। 
- ইলেকট্রনিক-কমার্স কে সাধারণত চারটি ভাগে ভাগ করা হয়েছে পণ্য, লেনদেনের প্রকৃতি ও ধরণ অনুযায়ী।
যথা:
১. ব্যবসা থেকে ভোক্তা (Business to Customer – B2C)
২. ব্যবসা থেকে ব্যবসা (Business to Business – B2B)
৩. ভোক্তা থেকে ভোক্তা (Customer to Customer – C2C)
৪. ভোক্তা থেকে ব্যবসা (Customer to Business – C2B)

- ই-কমার্স এর সুবিধাসমূহ- 
১. দ্রুত পণ্য ক্রয় বিক্রয় পদ্ধতি, সহজ পণ্য পাওয়া যায় এবং পণ্যের গুণগত মানোন্নয়ন করে।
২. বিভিন্ন সময়ে লাভজনক অফার পাওয়া যায়, যার ফলে বিভিন্ন জিনিস অনেক কম দামে কিনতে পারবেন ক্রেতারা।
৩. ই-কমার্সের ফলের ব্যবসা পরিচালনা করতে খরচ অনেক কম হয় এবং এক জনরে পক্ষে ব্যবসা পরিচালনা সম্ভব।
৪. সহজে ব্যবসা শুরু করা যায় এবং সহজেই ব্যবস্থাপনা করা বা এগিয়ে নেওয়া যায়।
৫. কম খরচে উন্নত মানের সেবা পাওয়া যায় এবং ক্রেতা সরাসরি না দিয়ে প্রোডাক্ট নির্বাচন করতে পারে।
৬. ভূগোলিক এর সীমাবদ্ধতা অতিক্রম করে সহজেই ক্রেতার কাছে পৌছানো যায় বা পণ্য বিক্রি করা সম্ভব।
৬. প্রডাক্ট রিভিউ এর মাধ্যমে ক্রেতা কে পণ্যের মান সম্পর্কে জানানো এবং খুব কম খরচে ই-কমার্স বিজনেস এর মার্কেটিং করা যায়।

সূত্র- Shopify Website [লিঙ্ক]
৫৮.
5G মোবাইল নেটওয়ার্কে ডেটা স্থানান্তর গতি -
  1. ক) ১ গিগাবিট/সেকেন্ড
  2. খ) ১০ গিগাবিট/সেকেন্ড
  3. গ) ১৫ গিগাবিট/সেকেন্ড
  4. ঘ) ২০ গিগাবিট/সেকেন্ড
ব্যাখ্যা
5G মোবাইল নেটওয়ার্কে ডেটা স্থানান্তর গতি ২০ গিগাবিট/সেকেন্ড । 

- 4G মোবাইল নেটওয়ার্কে ডেটা স্থানান্তর গতি ১ গিগাবিট/সেকেন্ড। 
- মোবাইল ফোনের পঞ্চম জেনারেশন ইন্টারনেটকে সংক্ষেপে বলা হয় ফাইভ জি; যেখানে অনেক দ্রুত গতিতে ইন্টারনেট তথ্য ডাউন লোড এবং আপলোড করা যাবে। 

- 5G এর বৈশিষ্ট্যসমূহ- 
১. 5G নেটওয়ার্ক থেকে পাওয়া গতি 4G এর চেয়ে বহুগুণ বেশি।
২. এই নেটওয়ার্কে লেটেন্সি টাইম খুব কম হবে যা রিয়েল টাইম এক্সপেরিয়েন্সকে আরও ভালো করে তোলে।
৩. 5G থেকে 20 Gbps পর্যন্ত সর্বোচ্চ গতি অর্জন করা যেতে পারে। কিন্তু ডিভাইস অনুযায়ী গতির তারতম্য হতে পারে।
৪. 5G ব্যবহার করে উচ্চ মানের ভিডিও সহজেই স্ট্রিম করা যায়।
৫. 5G ব্যবহার করে মোবাইল ফোন দিয়ে কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায়।
৬. 5G শক্তি সঞ্চয় করতেও সাহায্য করে। কারণ, এতে নেটওয়ার্কের শক্তির ব্যবহার 90% পর্যন্ত কমে যায়।
৭. 4G এর তুলনায়, 5G এর মাধ্যমে প্রতি ইউনিট এলাকায় 100 গুণ বেশি ডিভাইস সংযুক্ত করা যেতে পারে।
৮. 5G 4G এর থেকে বেশি নিরাপদ।
৯. 5G-তে ব্যাটারি খরচ কম।
১০. এটি 100% কভারেজ প্রদান করে।  

সূত্র- CISCO Website [লিঙ্ক]
৫৯.
কোনটির সাহায্যে ওয়েবসাইটকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়?
  1. ক) HTML এর মাধ্যমে
  2. খ) ওয়েব ব্রাউজারের মাধ্যমে
  3. গ) URL এর মাধ্যমে
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ইন্টারনেটে কোন ওয়েবসাইটকে সুনির্দিষ্ট চিহ্নিত করা যায় URL এর মাধ্যমে। 

- URL এর পূর্ণরূপ হচ্ছে- Uniform Resource Locator. 
- ইন্টারনেটে ওয়েবপেজ গুলোকে যে সার্ভারে রাখা হয় তার একটি নির্দিষ্ট ইউনিক অ্যাড্রেস থাকে, যাকে URL (Uniform Resource Locator) বা ওয়েব অ্যাড্রেস বলে। যেমন- amazon.com
- URL অ্যাড্রেস ব্যবহার করে ওয়েবসাইটগুলােকে খুঁজে বের করা সম্ভব। 

সূত্র- Computer Hope [লিঙ্ক]
৬০.
যখন একটি সংখ্যা থেকে 24 বিয়োগ করা হয়, তখন প্রাপ্ত ফলাফল সংখ্যাটির সাত ভাগের চার ভাগ হয়, সংখ্যাটির অংকগুলোর যোগফল কত?
  1. ক) 56
  2. খ) 11
  3. গ) 7
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: যখন একটি সংখ্যা থেকে 24 বিয়োগ করা হয়, তখন প্রাপ্ত ফলাফল সংখ্যাটির সাত ভাগের চার ভাগ হয়, সংখ্যাটির অংকগুলোর যোগফল কত?

সমাধান: 
মনেকরি,
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
x  - 24 = 4x/7
x - 4x/7 = 24
(7x - 4x)/7 = 24
3x/7 = 24
x = (24 × 7)/3
x = 56

সংখ্যাটির অংকগুলোর যোগফল = 5 + 6 = 11
৬১.
যদি '+' অর্থ বিয়োগ, ' - ' অর্থ গুণ , ' × ' অর্থ ভাগ এবং  ' ÷ ' অর্থ যোগ হয়,
তবে ৭ - ৭ + ৭ ÷ ৭ × ৭ = কত?
  1. ক) ৪৯
  2. খ) ৪৩
  3. গ) ৪৫
  4. ঘ) ৪১
ব্যাখ্যা
প্রশ্ন: যদি '+' অর্থ বিয়োগ, ' - ' অর্থ গুণ , ' × ' অর্থ ভাগ এবং  ' ÷ ' অর্থ যোগ হয়,
তবে ৭ - ৭ + ৭ ÷ ৭ × ৭ = কত?

সমাধান: 
দেওয়া আছে,
'+' অর্থ বিয়োগ, ' - ' অর্থ যোগ, ' × ' অর্থ ভাগ এবং  ' ÷ ' অর্থ যোগ 

৭ - ৭ + ৭ ÷ ৭ × ৭ এর শর্তানুযায়ী চিহ্ন পরিবর্তন করে পাই, 
৭  × ৭ - ৭ + ৭ ÷ ৭ 
= ৭  × ৭ - ৭ + ১
= ৪৯ - ৭ + ১
= ৫০ -  ৭
= ৪৩
৬২.
(1000)11 ÷ (10)30 = কত?
  1. ক) 1
  2. খ) 10
  3. গ) 100
  4. ঘ) 1000
ব্যাখ্যা
প্রশ্ন: (1000)11 ÷ (10)30 = কত? 

সমাধান:
(1000)11 ÷ (10)30 
= (103)11 ÷ (10)30 
= 1033 ÷ 1030 
= 1033 - 30
= 103
= 1000
৬৩.
একজন ছাত্রকে একটি সংখ্যার অর্ধেক কে 6 দ্বারা এবং বাকী অর্ধেককে 4 দ্বারা ভাগ করে যোগ করতে বলা হয়। কিন্তু সে তা না করে সংখ্যাটি 5 দ্বারা ভাগ করল এবং ফলাফল সঠিক উত্তরের চেয়ে 3 কম পেল। সংখ্যাটি কত? 
  1. ক) 180
  2. খ) 360
  3. গ) 120
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্রকে একটি সংখ্যার অর্ধেক কে 6 দ্বারা এবং বাকী অর্ধেককে 4 দ্বারা ভাগ করে যোগ করতে বলা হয়। কিন্তু সে তা না করে সংখ্যাটি 5 দ্বারা ভাগ করল এবং ফলাফল সঠিক উত্তরের চেয়ে 3 কম পেল। সংখ্যাটি কত? 

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি 2x
প্রশ্নমতে,
{(x/6) + (x/4)} - (2x/5) = 3
(10x + 15x - 24x)/60 = 3
x/60 = 3
x = 60 × 3
x = 180
2x = 180  × 2 
2x = 360
৬৪.
যদি POSSIBLE দিয়ে 32114657 বোঝায়, তাহলে 6211257 দিয়ে নিচের কোনটি বোঝাবে? 
  1. ক) BOLESSO
  2. খ) SSBOOLE
  3. গ) BSSOOLE
  4. ঘ) BOSSOLE
ব্যাখ্যা
প্রশ্ন: যদি POSSIBLE দিয়ে 32114657 বোঝায়, তাহলে 6211257 দিয়ে নিচের কোনটি বোঝাবে? 

এখানে,
P → 3 
O → 2
S → 1
S → 1
I → 4
B → 6
L → 5
E → 7 

6211257 → BOSSOLE
৬৫.
প্রদত্ত শব্দটি আয়নাতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি আয়নাতে দেখানো প্রতিবিম্ব হবে অপশন খ(2) 
৬৬.
'প্রত্যূহ' শব্দের অর্থ হলো-  
  1. ক) প্রতিজন
  2. খ) বিরুদ্ধ তর্ক 
  3. গ) উদ্দীপন
  4. ঘ) অর্পিত
ব্যাখ্যা
'প্রত্যূহ' সংস্কৃত ভাষার শব্দ। 
 'প্রত্যূহ' শব্দের অর্থ হলো-  
১. বাধা, অন্তরায়, প্রতিবন্ধকতা 
২.বিরুদ্ধ তর্ক 

উৎস: বাংলা একাডেমি আধুনিক আধুনিক বাংলা অভিধান 
৬৭.
বর্তমানে দেশের বৃহত্তম রপ্তানীমুখী শিল্প কোনটি?
  1. ক) পােশাক শিল্প
  2. খ) কৃষিজাত পণ্য
  3. গ) প্রক্রিয়াজাত পণ্য
  4. ঘ) পাট ও পাটজাত পণ্য
ব্যাখ্যা
⇨ বাংলাদেশের তৈরি পােশাক খাত তৈরি পােশাক’ ও ‘নীটওয়্যার’ - ইত্যাদি কয়েক ধরনের রপ্তানি পণ্যের সমন্বয়ে গঠিত।
⇨ ২০২১-২২ অর্থবছরে তৈরি পােশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয় - ২৭,৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বা ২৭.৪৯৬ বিলিয়ন মার্কিন ডলার যা মােট রপ্তানি আয়ের - ৮১.২৫% (নীটওয়্যার- ৪৪.৫৩% ও তৈরি পােশাক - ৩৬.৭২%)।
⇨ অর্থাৎ রপ্তানি আয়ে তৈরি পােশাক খাতের অবদান - ৮১.২৫%
⇨ এই খাতের বাইরে শিল্পজাত পণ্যের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় আসে - পাট ও পাটজাত পণ্য থেকে (৬৫৩ মিলিয়ন মার্কিন ডলার)।
⇨ রপ্তানিতে প্রাথমিক পণ্য’-এর অবদান/রপ্তানির হার ৪.১৫% এবং ‘শিল্পজাত পণ্য’-এর অবদান/রপ্তানির হার - ৯৫.৮৪%।
⇨ প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে - “হিমায়িত খাদ্য’।
⇨ দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে - ‘কৃষিজাত পণ্য।   

তথ্যসূত্র:- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
৬৮.
'অঘ্রাণী' কোন ফসলের উন্নত জাত?
  1. ক) ধান
  2. খ) ভুট্টা
  3. গ) বেগুন
  4. ঘ) গম
ব্যাখ্যা
• গমের উন্নত জাত:- বলাকা, দোয়েল , সোনালিকা, আকবর , আনন্দ, কাঞ্চন, শতাব্দী, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরভ। 
• ধানের উন্নত জাত:- ইরাটম , হীরা , মুক্তা, আশা , মালা , হরি , নারিকা-১।
• ভুট্টার উন্নত জাত:- বর্ণালি ও শুভ্রা ,উত্তরণ।
• বেগুনের উন্নত জাত:- শুকতারা, তারাপুরী,ইওরা ,ইসলামপুর্‌, খটখটিয়া, লাফফা, শিংনাথ, ঝুমকো, মুক্তকেশী, কাজলা, নয়নতারা, বিজয়, চমক এফ১। 

তথ্যসূত্র:- কৃষি তথ্য সার্ভিস।
৬৯.
২০২২-২৩ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়াবে -
  1. ক) ২৮২৪ মার্কিন ডলার
  2. খ) ৩,০০৭ মার্কিন ডলার
  3. গ) ২৫৫৪ মার্কিন ডলার
  4. ঘ) ২,৭২৩ মার্কিন ডলার
ব্যাখ্যা
• বাংলাদেশের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ৫১তম (অন্তবর্তীকালীনসহ ৫২তম)।
• বাজেটের আকার ৬ লক্ষ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
• অনুমিত জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.৫%। 
• মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা (প্রাক্কলিক) - ৩,০০৭ মার্কিন ডলার। 
• মাথাপিছু আয় - ২৮২৪ মার্কিন ডলার। 
• মাথাপিছু বরাদ্দ - ৪১,৯৩৩ টাকা। 
• মাথাপিছু ঘাটতি - ১৫,১৫৫ টাকা।

তথ্যসূত্র:- অর্থ বিভাগ ওয়েবসাইট এবং যুগান্তর।
৭০.
স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসনে জয় লাভ করে?
  1. ক) ২৯৩টি
  2. খ) ২৮৮টি
  3. গ) ২৯৭টি
  4. ঘ) ২৭৮টি
ব্যাখ্যা
স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন
⇨ ১৯৭৩ সালের সংসদ নির্বাচন স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন। ১৯৭৩ সালের ৭ই মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
⇨ বিচারপতি এম ইদ্রিস কে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়।
⇨ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ১৯৭৩ সালের ৭ই মার্চ তারিখেই বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 
⇨ এই নির্বাচনে ৩০০টি আসনে মোট ১৪টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করে।
⇨ স্বতন্ত্র প্রার্থীসহ নির্বাচনে ১০৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে ১৪টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ছিল অজেয়।
⇨ ৩০০টি আসনের মধ্যে ২৯৩ টিতেই আওয়ামী লীগ জয় লাভ করে। বিরোধী দলীয় প্রায় সকল প্রার্থীই পরাজিত হয়।  
⇨ সংরক্ষিত ১৫টি নারী আসনেরও সবকটিতে আওয়ামী লীগ জয়লাভ করে। 
⇨ কেবল প্রবীণ নেতা আতাউর রহমান খান বাংলাদেশ জাতীয় লীগের প্রার্থী হিসেবে জয় লাভ করেন।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১.
‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ শিরোনামে প্রকাশিত পুস্তিকার লেখক নয় -
  1. ক) দেওয়ান মোহাম্মদ আজরফ
  2. খ) আবুল মনসুর আহমদ
  3. গ) কাজী মোতাহার হোসেন
  4. ঘ) অধ্যাপক আবুল কাশেম
ব্যাখ্যা
• পুস্তিকার নাম - ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’। 
• প্রকাশ - ১৯৪৭ সালের ১৬ সেপ্টেম্বর। 
• সম্পাদক -  অধ্যাপক আবুল কাশেম।
• অন্যান্য লেখক - কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর আহমদ।  

অন্যদিকে, 
• ‘তমদ্দুন মজলিশ’ এর প্রথম সভাপতি - দেওয়ান মোহাম্মদ আজরফ। 

বিঃদ্রঃ - যদি কোথাও তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠার তারিখ ২ সেপ্টেম্বর না থেকে ১ সেপ্টেম্বর থাকে তাহলে ১ সেপ্টেম্বর উত্তর করতে হবে। অনুরুপ ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ পুস্তিকাটি কখন প্রকাশিত হয় জানতে চাইলে ১৬ সেপ্টেম্বর উত্তর হবে। আর যদি ১৬ সেপ্টেম্বর না থাকে তাহলে হবে ১৫ সেপ্টেম্বর।  

তথ্যসূত্র:- স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খন্ড), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৭২.
নিম্নোক্ত কোন সংশোধনীটি হাইকোর্ট কর্তৃক বাতিল করা হয়নি?
  1. ক) ষোড়শ সংশোধনী
  2. খ) পঞ্চম সংশোধনী
  3. গ) ত্রয়োদশ সংশোধনী
  4. ঘ) চতুর্থ সংশোধনী
ব্যাখ্যা
• বাংলাদেশের সংবিধানে বর্তমান পর্যন্ত মোট ১৭টি সংশোধনী আনা হয়
• এর মধ্যে চারটি সংশোধনী হাইকোর্ট কর্তৃক বাতিল ঘোষিত হয়েছে।
এগুলো হলো:-
• পঞ্চম সংশোধনী (১৯৭৯) : বাতিল (আগস্ট ২০০৫)
• সপ্তম সংশোধনী (১৯৮৬) : বাতিল (আগস্ট ২০১০)
• ত্রয়োদশ সংশোধনী (১৯৯৬) : বাতিল (২০১১)
• ষোড়শ সংশোধনী (২০১৪) : বাতিল (২০১৭)। 

অন্যদিকে, 
• ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।   

তথ্যসূত্র:- বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৭৩.
কয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল?
  1. ক) ৩টি
  2. খ) ৫টি
  3. গ) ২টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা
• ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে ‘যুক্তফ্রন্ট’ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। 
• যুক্তফ্রন্ট গঠন:- ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর।
• যুক্তফ্রন্টের প্রধান অফিস:- সদরঘাটের ৫৬, সিমসন রােড।
যুক্তফ্রন্টে রাজনৈতিক দল:- ৪ টি । এগুলো হলো - 
১। আওয়ামী মুসলিম লীগ (মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী)
২। কৃষক-শ্রমিক পার্টি (এ. কে. ফজলুল হক) 
৩। নেজামে-ই-ইসলাম (মাওলানা আতাহার আলী) 
৪। গণতন্ত্রী দল (হাজী মোহাম্মদ দানেশ)

• যুক্তফ্রন্টের সভাপতি:- হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
• পার্লামেন্টারি বাের্ডের সদস্য:- এ.কে. ফজলুল হক, হােসেন শহীদ সােহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
• যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক:- নৌকা। 

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোজাম্মেল হক, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৭৪.
রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান না -
  1. ক) ডেপুটি স্পিকারকে
  2. খ) উপমন্ত্রীদের
  3. গ) প্রধান বিচারপতিকে
  4. ঘ) সংসদ সদস্যদের 
ব্যাখ্যা
• তৃতীয় তফসিল (শপথ ও ঘোষণা)
রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান
১। প্রধানমন্ত্রী
২। মন্ত্রীগনকে
৩। উপমন্ত্রীদেরকে
৪। প্রতিমন্ত্রীদের
৫। স্পীকার
৬। ডেপুটি স্পিকার
৭। প্রধান বিচারপতি কে

প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করান
১। সিটি কর্পোরেশনের মেয়র
২। জেলা পরিষদের চেয়ারম্যান

স্পিকার শপথ বাক্য পাঠ করান
১। রাষ্ট্রপতি
২। সকল সংসদ সদস্যদের 

প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান
১। সুপ্রীম কোর্টের কোন বিভাগের কোন বিচারককে
২। প্রধান নির্বাচন কমিশনার বা অন্যান্য নির্বাচন কমিশনারদের 
৩। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রন
৪। সরকারী কর্মকমিশনের সদস্যদেরকে

তথ্যসূত্র:- বাংলাদেশের সংবিধান।
৭৫.
নিচের কোন জেলায় হাজং জনগোষ্ঠীর বসবাস রয়েছে?
  1. ক) চট্রগ্রাম
  2. খ) নেত্রকোনা
  3. গ) রংপুর
  4. ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
হাজং
• হাজং বাংলাদেশের একটি আদিবাসী জনগোষ্ঠী।
• ময়মনসিংহ জেলার পর্বত সংলগ্ন ভূমিতে হাজংদের বসবাস। এদের কিছুসংখ্যক শেরপুর, সিলেট ও নেত্রকোনা অঞ্চলেও বাস করে। তবে প্রধান বসবাস শ্রীবর্দি, ঝিনাইগাতি, হালুয়াঘাট, ধোবাউড়া, নালিতাবাড়ি, সুসং দুর্গাপুর, কলমাকান্দা ও বিরিশিরি এলাকায়। 
• নৃ-বিজ্ঞানীদের মতে, হাজংদের আদিনিবাস উত্তর বার্মায়।
• তারা হিন্দু/সনাতন ধর্মাবলম্বী।
• সমাজ কাঠামো পিতৃতান্ত্রিক। 

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
৭৬.
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু পরবর্তী আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য কতদফা কর্মসূচির ঘোষণা দেন?
  1. ক) ৬ দফা
  2. খ) ৪ দফা
  3. গ) ৭ দফা
  4. ঘ) ১০ দফা
ব্যাখ্যা
৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ
⇨ ১৯৭১ সালের ৭ মার্চ বাঙ্গালির ইতিহাসের এক মহেন্দ্রক্ষণ। সকাল থেকেই ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ছাত্র-জনতা-অবাল-বৃদ্ধ-বণিতা-দলে দলে সমবেত হতে থাকে।
⇨ বিকাল ৩ঃ২০ মিনিট নাগাদ প্রায় ১০ লাখ জনতা ময়দানে সমবেত হয়।
⇨ এই ভাষণের শব্দসংখ্যা ছিল ১১০৫ টি ।
⇨ ভাষণের সময় বঙ্গবন্ধুকে ঘিরে রেখেছিল সিরাজুল আলম খান, আ স ম আবদুর রব, তোফায়েল আহমেদ, মহিউদ্দিন, শেখ ফজলুল হক মনি। 

⇨ বঙ্গবন্ধু তার ১৮ মিনিটের ঐতিহাসিক ভাষণে ৪টি দাবি উত্থাপন করেন। যথা−
(ক) সামরিক আইন প্রত্যাহার করতে হবে।
(খ) সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে।
(৩) গণহত্যার তদন্ত ও বিচার করতে হবে।
(৪) নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

⇨ ৭ মার্চ ভিন্ন এক ঘোষণায় বঙ্গবন্ধু পরবর্তী সাতদিন আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দশদফা কর্মসূচি ঘোষণা করেন। দফাগুলো নিম্নে উল্লেখ করা হলো:-

১. কর না দেওয়ার আন্দোলন অব্যাহত থাকবে,
২. সকল অফিস ও আদালতে ধর্মঘট চলতে থাকবে,
৩. রেল ও বন্দরসমূহ চালু থাকবে। তবে সেনাবাহিনী চলাচলের কাজে শ্রমিক-কর্মচারীরা সহযোগিতা করবে না,
৪. রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রে গণআন্দোলনের সংবাদ গোপন রাখা যাবে না,
৫. কেবল স্থানীয় এবং আন্তঃজেলার মধ্যে ট্রাঙ্ক ও টেলিফোন যোগাযোগ চালু থাকবে,
৬. সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে,
৭. কোন মাধ্যমেই ব্যাংক পশ্চিম পাকিস্তানে টাকা পাঠাবে না,
৮. প্রতিদিন সব ভবনের উপর কালো পতাকা ওড়ানো হবে,
৯. অন্য সব ক্ষেত্রে ধর্মঘট প্রত্যাহার করা হল, কিন্তু পরিস্থিতির কারণে ধর্মঘট আহŸান করা হলে তা পালন করতে হবে,
১০. প্রতিটি মহল্লা, ইউনিয়ন, থানা, মহকুমা এবং জেলায় স্থানীয় আওয়ামী লীগ ইউনিটের নেতৃত্বে একটি করে সংগ্রাম
পরিষদ গঠন করা হবে।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭.
দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনায় বিদ্যুৎ উৎপাদন কত হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
  1. ক) ৪৬ হাজার মেগাওয়াট
  2. খ) ৬২ হাজার মেগাওয়াট
  3. গ) ৫৩ হাজার মেগাওয়াট
  4. ঘ) ৫৮ হাজার মেগাওয়াট
ব্যাখ্যা
• রূপকল্প-২০৪১ বাস্তবায়নের জন্যে বাংলাদেশ সরকার ২০২১-২০৪১ মেয়াদে ২০ বছর মেয়াদী দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছে।
• ২০২১ হতে ২০৪১ অর্থবছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রতি বছর গড়ে ৩১০০ মেগাওয়াট বৃদ্ধির মাধ্যমে ৬২ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
• এই পরিকল্পনায় ২০৩১ সালে দেশের গড় প্রবৃদ্ধি হবে ৯ শতাংশ।
• ২০৪১ সালে গড় প্রবৃদ্ধি হবে ৯.৯ শতাংশ।
• দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মূললক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা।  

তথ্যসূত্র:- পরিকল্পনা কমিশন।
৭৮.
কত বছরের সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচনের অযোগ্য?
  1. ক) ৩ বছর
  2. খ) ২ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৫ বছর
ব্যাখ্যা
⇨ সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী ২৫ বছর বয়স্ক বাংলাদেশী যেকোন নাগরিক সংসদ সদস্য হবার যোগ্যতা রাখে।
⇨ তবে অপ্রকৃতিস্থ, দেউলিয়া, বিদেশী নাগরিকত্ব অর্জন, কোন অপরাধে সর্বনিম্ন ২ বছর পর্যন্ত সাজা পেলে কোন ব্যক্তি সংসদ সদস্য হওয়ার যোগ্য হবেন না।
⇨ তবে সাজা শেষ হওয়ার পর ৫ বছর অতিক্রান্ত হলে আবার সংসদ সদস্য হওয়ার জন্য বিবেচিত হওয়ার যোগ্য হইবেন।
⇨ কোন সংসদ সদস্য নিজের ইচ্ছায় পদত্যাগ দাখিল করলে অথবা একাধারে ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে তাঁর
সদস্যপদ বাতিল হবে।
⇨ তাছাড়া তিনি যে দল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন সেই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে সে দলের বিপক্ষে ভোট দান করলেও তাঁর সদস্যপদ বাতিল হবে। 

তথ্যসূত্র:- বাংলাদেশের সংবিধান।
৭৯.
দেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) শ্রীপুর, গাজীপুর
  2. খ) শিবপুর, নরসিংদী
  3. গ) কাপাসিয়া, গাজীপুর
  4. ঘ) চাষাড়া, নারায়ণগঞ্জ
ব্যাখ্যা
• দেশের প্রথম বেসরকারি পূর্ণাঙ্গ মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে গাজীপুরের শ্রীপুরে
• পুরো জায়গাটি প্রায় ৮০ বিঘা।
• ডমরেটরি, অ্যাস্ট্রো অবজারভেটরি, অ্যাস্ট্রো উঠানসহ এটি হয়ে উঠেছে অনন্য এক স্থাপনা।
• ব্যক্তি উদ্যোগে এটি প্রতিষ্ঠা করেছেন জ্যোতির্বিজ্ঞান চর্চার অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু।  

তথ্যসূত্র:- সমকাল এবং Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২।
৮০.
বাংলাদেশ সরকারের কোন মন্ত্রণালয় ‘একুশে পদক’ প্রদান করে?
  1. ক) তথ্য মন্ত্রণালয়
  2. খ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
  3. গ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  4. ঘ) আইন মন্ত্রণালয়
ব্যাখ্যা

• ৩ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ‘একুশে পদক-২০২২’ এর জন্য ২৪ জন বিশিষ্ট নাগরিকের নাম ঘোষণা করে।
• ‘একুশে পদক’ বাংলাদেশের দ্বিতীয় সম্মানজনক বেসামরিক পুরস্কার।
• ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সালে এই পদকের প্রচলন করা হয়।
• বাংলাদেশ সরকারের ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়’ এই পুরস্কার ঘোষণা করে।

তথ্যসূত্র:- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

৮১.
বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ -
  1. ক) NEC
  2. খ) NICAR
  3. গ) ECNEC
  4. ঘ) BSEC
ব্যাখ্যা

• জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ যার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
• জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জাতীয় নীতি ও উদ্দেশ্য সম্বলিত উন্নয়ন কর্মসূচি অনুমোদনের জন্য দেশের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ।
• বাংলাদেশ পরিকল্পনা কমিশন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনাসহ সরকারের বিভিন্ন মেয়াদী উন্নয়ন বা অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে থাকে।

তথ্যসূত্র:- পরিকল্পনা কমিশন ও বাংলাপিডিয়া।

৮২.
বেসরকারি বিল উত্থাপনের জন্য কত দিনের নোটিশের প্রয়োজন হয়?
  1. ক) ৭ দিন
  2. খ) ২১ দিন
  3. গ) ১৫ দিন
  4. ঘ) ১০ দিন
ব্যাখ্যা

• যে বিল সাধারণ সংসদ সদস্যদের দ্বারা উত্থাপিত হয় তাকে বেসরকারি বিল বলে।
• বেসরকারি বিল উত্থাপনের জন্য ১৫ দিনের নোটিশ প্রয়োজন হয়।
• যে বিল মন্ত্রীদের দ্বারা উত্থাপিত হয় তাকে সরকারি বিল বলে।
• সরকারি বিল উত্থাপনের জন্য ৭ দিনের নোটিশ প্রয়োজন হয়।

তথ্যসূত্র:- জাতীয় সংসদ সচিবালয়।

৮৩.
মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডো বাহিনী নিয়ে গঠিত সেক্টর কোনটি?
  1. ক) ১১ নং
  2. খ) ১০ নং
  3. গ) ৮ নং
  4. ঘ) ৬ নং
ব্যাখ্যা
⇨ ১৯৭১ সালের ১১ই এপ্রিল ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
⇨ এরমধ্যে ১০ নং সেক্টর ছিলো একমাত্র নৌ সেক্টর। দেশের সমুদ্র এলাকা ও নৌপথ নিয়ে এই সেক্টর গঠিত ছিলো।
⇨ ১০ নং সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলো না।
⇨ যখন যে সেক্টর এলাকায় অভিযান পরিচালিত হতো সেই সেক্টরের কমান্ডার ১০ নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করতেন।   
⇨ এই বাহিনী গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর আট জন বাঙালি নৌ-কর্মকর্তা।  এঁরা ছিলেন - 
- গাজী মোহাম্মদ রহমতউল্লাহ (চীফ পেটি অফিসার), 
- সৈয়দ মোশাররফ হোসেন (পেটি অফিসার), 
- আমিন উল্লাহ শেখ (পেটি অফিসার), 
- আহসান উল্লাহ (এম.ই-১), 
- এ.ডব্লিউ.চৌধুরী (আর.ও-১), 
- বদিউল আলম (এম.ই-১), 
- এ.আর মিয়া (ই.এন-১) এবং 
- আবেদুর রহমান (স্টুয়ার্ড-১)। 

তথ্যসূত্র:- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাপিডিয়া এবং পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪.
নিচের কোন প্রস্তাবটি 'ডাম্বারটন ওকস' সম্মেলনে গৃহীত হয়?
  1. ক) নিরাপত্তা পরিষদ গঠন
  2. খ) ভেটো ক্ষমতা নির্ধারণ
  3. গ) আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন
  4. ঘ) আন্তর্জাতিক আদালত গঠন
ব্যাখ্যা
ডাম্বারটন ওকস সম্মেলন
⇨ ২১ সেপ্টেম্বর, ১৯৪৪ - ৭ অক্টোবর, ১৯৪৪ পর্যন্ত ওয়াশিংটনের ডাম্বারটন ওশস ভবনে জাতিসংঘ গঠনের এযাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয় যা “Dumbarton Oaks Conference” নামে পরিচিত। এতে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন সহ মিত্রবাহিনীর গুরুত্বপূর্ণ অনেক দেশ উপস্থিত ছিলো। এ সম্মেলনে কিছু প্রস্তাব গৃহীত হয়। এগুলো হলো- 
▪ জাতিসংঘের গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ
নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র নির্ধারণ   

ইয়াল্টা সম্মেলন
⇨ ১২ ফেব্রুয়ারি, ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে এক সম্মেলন অনুষ্ঠিত হয় যা জাতিসংঘ গঠনের ইতিহাসে “Yalta Conference”  নামে পরিচিত।
⇨ এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের “ভেটো ক্ষমতা” (Veto Power) নির্ধারিত হয়।
▪ এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত। 

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৮৫.
কোন দেশের নেতৃত্বাধীন জোট হুথি বিদ্রোহীদের দমন করতে যুদ্ধ করে যাচ্ছে?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) সৌদি আরব
  4. ঘ) লেবানন
ব্যাখ্যা
• হুথি বিদ্রোহীরা ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধরত।
• হুতিদের আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ।
• এরা মুসলিম শিয়া মতাবলম্বী জনগোষ্ঠী।
• হুথিরা ইরানের সমর্থনপুষ্ট।
• এরা উত্তর ইয়েমেনে বাস করে।
• এদের প্রথম উথান ঘটে ১৯৮০ সালের দিকে।
• ২০১১ সালে আরব বসন্তের পর হুথিরা পুনরায় সক্রিয় হয়ে উঠে এবং রাজধানী সানা সহ দেশের অধিকাংশ এলাকা দখল করে নেয়। এর ফলে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় যা এখনো চলমান। 

তথ্যসূত্র:- ডয়েচেভেলে এবং ডেইলি স্টার।
৮৬.
কোন দেশটির সাথে ভারতের সীমানা রয়েছে?
  1. ক) মালদ্বীপ
  2. খ) শ্রীলংকা
  3. গ) তাইওয়ান
  4. ঘ) আফগানিস্তান 
ব্যাখ্যা
⇨ ভারতের মোট সীমান্তবর্তী এলাকা ১৫১০৬.৭ কি.মি.
⇨ ভারতের সাথে মোট ৭টি দেশের সীমানা রয়েছে। এগুলো হলো:-
১। বাংলাদেশ 
২। চীন 
৩। পাকিস্তান 
৪। নেপাল 
৫। মায়ানমার 
৬। ভুটান 
৭। আফগানিস্তান 

তথ্যসূত্র:- https://www.mha.gov.in/sites/default/files/BMIntro-1011.pdf
৮৭.
ইউক্রেনে নিজেদের দখলে থাকা কয়টি অঞ্চলে গণভোটের আয়োজন করেছে রাশিয়া?
  1. ক) ৩টি
  2. খ) ২টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
▪ রুশ বাহিনী–নিয়ন্ত্রিত ইউক্রেনের চারটি অঞ্চলের গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া গেছে।
▪ লুহানস্ক কর্তৃপক্ষ বলেছে, ৯৮ দশমিক ৪ শতাংশ ভোটার রাশিয়ায় যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন।
▪ জাপোরিঝঝিয়ায় রাশিয়ার নিয়োগ করা প্রশাসন জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ৯৩ দশমিক ১ শতাংশ ভোটার। 
▪ খেরসনে ভোট গ্রহণ কমিটির প্রধান বলেছেন, রাশিয়ায় যুক্ত হওয়ার পক্ষে ভোট পড়েছে প্রায় ৮৭ শতাংশ।
▪ স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, ওই অঞ্চলের ৯৯ দশমিক ২ শতাংশ ভোটারই রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। 
▪ চারটি অঞ্চলের সব ভোট গণনা করা হয়েছে। এসব অঞ্চলের বাস্তুচ্যুত লোকজন রাশিয়ায় ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ প্রাথমিক গণনার বরাত দিয়ে জানিয়েছে, ৯৬ শতাংশের বেশি ভোটার মস্কোর শাসনাধীনে যাওয়ার পক্ষে রায় দিয়েছেন। 

এর আগে, 
▪ ১৬ মার্চ, ২০১৪ সালে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কৃষ্ণ সাগরের উত্তর উপকূলের ছোট দ্বীপ ক্রিমিয়ায় অনুষ্ঠিত এক গণভোটে ক্রিমিয়ার জনগণ রাশিয়ার সাথে একীভূত হওয়ার পক্ষে রায় দেন।
▪ ১৭ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়ার পার্লামেন্ট নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।
▪ ১৮ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া।
▪ ২১ মার্চ, ২০১৪ সালে সকল আইনি প্রক্রিয়া শেষে ইতিহাসের সবচেয়ে স্বল্পায়ু রাষ্ট্র ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয়।

▪ ২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা শুরু করে রাশিয়া।
▪ এর পূর্বে ২১ ফেব্রুয়ারি পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী দুই অঞ্চল 'লুহানস্ক' ও 'দোনেৎস্ক’ কে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

তথ্যসূত্র:- Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২, প্রথম আলো এবং ব্রিটানিকা।
৮৮.
উন্নয়নশীল দেশ সমূহের জন্য 'Generalised System of Preferences' (GSP) সুবিধা নির্ধারন করে -
  1. ক) UNCTAD
  2. খ) WTO
  3. গ) IMF
  4. ঘ) IBRD
ব্যাখ্যা
• UNCTAD - এর পূর্ণরূপ - United Nations Conference on Trade and Development. 
• জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা হচ্ছে UNCTAD এবং এটি জাতিসংঘের একটি আন্তঃরাষ্ট্রীয় স্থায়ী অঙ্গ। জাতিসংঘের দপ্তরের অধীনে থেকে এটি বানিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ে কাজ করে থাকে।
• এটি প্রতিষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর ১৯৬৪ সালে।
• এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।  
UNCTAD উন্নয়নশীল দেশ সমূহের জন্য Generalised System of Preferences (GSP) সুবিধা নির্ধারন করে থাকে।
▪ বর্তমান প্রধান (মহাসচিব) রেবেকা গ্রিন্সপান (কোস্টারিকা)। ১৩ সেপ্টেম্বর ২০২১ সালে ৪ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রথম নারী এবং মধ্য আমেরিকান যিনি UNCTAD-এর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।   

তথ্যসূত্র:- UNCTAD এর ওয়েবসাইট।
৮৯.
'আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস' (ANC) পার্টির সাথে কার নাম জড়িত?
  1. ক) Nnamdi Azikiwe
  2. খ) Kwame Nkrumah
  3. গ) Nelson Mandela
  4. ঘ) Patrice Lumumba
ব্যাখ্যা
• নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত কৃষ্ণাঙ্গনেতা ও সাবেক প্রেসিডেন্ট।
• নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) পার্টির নেতা ছিলেন।
• ১৯৪৪ সালে তিনি ANC তে যোগ দেন।
• ১৯৯১-১৯৯৭ সময়ে তিনি ANC এর সভাপতির দায়িত্ব পালন করেন।

জেনে রাখা ভাল, 
• বর্ণবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদের কারণে তিনি ১৯৬৩-১৯৯০ পর্যন্ত দীর্ঘ প্রায় ২৭ বছর রোবেন দ্বীপে কারান্তরীণ ছিলেন।
• ১৯৯৪ সালের ১০ মে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
• ১৯৯৩ সালে ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
• ২০১৩ সালের ৫ ডিসেম্বর ম্যান্ডেলা মারা যান।
• তার ডাকনাম ছিলো মাদিবা।

তথ্যসূত্র:- নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন ওয়েবসাইট।
৯০.
'নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন' এর মুসলিম দেশ কোনটি?
  1. ক) আলবেনিয়া
  2. খ) সৌদি আরব
  3. গ) ইয়েমেন
  4. ঘ) মিশর
ব্যাখ্যা
• নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হওয়ার সময় এই জোটের ১২টি প্রতিষ্ঠাতা সদস্য ছিল: বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 
• বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা ৩০টি।
• উত্তর মেসিডোনিয়া ন্যটোর সর্বশেষ সদস্য।
তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
• ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
• বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।

তথ্যসূত্র:- NATO ওয়েবসাইট।
৯১.
ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠে?
  1. ক) মিশরীয়
  2. খ) মেসােপটেমীয়
  3. গ) সিন্ধু
  4. ঘ) গ্রীক
ব্যাখ্যা
• বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসােপটেমীয় সভ্যতা গড়ে উঠে ইউফ্রেটিস ও টাইগ্রিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর তীরে।
• মেসোপটেমীয় কথাটি দ্বারা বুঝায় দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
• সুপ্রাচীন মেসোপটেমিয়া বর্তমান সময়ের যে অঞ্চলে ইরাক ও সিরিয়া আছে এই অঞ্চলে অবস্থিত এবং এই এলাকাকে সভ্যতার আঁতুরঘর হিসেবে ধরা হয়।
• মেসােপটেমীয় সভ্যতারই চারটি পর্ব ছিল।
• সেগুলাে হলাে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাশিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা।
• মিশরীয় সভ্যতা গড়ে উঠে নীল নদের তীরে।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
৯২.
সম্প্রতি 'IUCN' এর শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) জেজু, দক্ষিণ কোরিয়া
  2. খ) বালি, ইন্দোনেশিয়া
  3. গ) বার্লিন, জার্মানি
  4. ঘ) গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
▪ IUCN (The International Union for Conservation of Nature) হলো একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা যেটি প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ে কাজ করে।
▪ IUCN ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয়।
▪ এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে অবস্থিত।
▪ বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১,৪০০ এবং বিশেষজ্ঞ সংখ্যা প্রায় ১৫,০০০। এটি বিশ্বের ১৬০টির অধিক দেশে কাজ করছে।
▪ ১৩-১৫ অক্টোবর IUCN এর শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয় জেজু, দক্ষিণ কোরিয়ায়

তথ্যসূত্র:- IUCN ওয়েবসাইট
৯৩.
জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সরবরাহ করে জাতিসংঘের কোন সংস্থাটি?
  1. ক) WMO
  2. খ) IPCC
  3. গ) ICAO
  4. ঘ) UNDP
ব্যাখ্যা
IPCC (The Intergovernmental Panel on Climate Change) হলো জাতিসংঘের একটি সংস্থা যা জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও মূল্যায়ন করে থাকে
▪ গবেষণায় প্রাপ্ত তথ্য-উপাত্ত বিভিন্ন নীতি-নির্ধারকদের সরবরাহ করে থাকে।
▪ ১৯৮৮ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) উদ্যোগে IPCC গঠিত হয়।
▪ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রচেষ্টা ও অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে IPCC এবং সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পরিবেশকর্মী আল গোর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
▪ IPCC এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
▪ সদরদপ্তর অবস্থিত জেনেভায়।

তথ্যসূত্র:- IPCC ওয়েবসাইট।
৯৪.
'বিশ্ব মানসিক স্বাস্থ্য' দিবস কবে পালিত হয়?
  1. ক) ১০ অক্টোবর
  2. খ) ২০ ডিসেম্বর
  3. গ) ১০ ডিসেম্বর
  4. ঘ) ১৬ অক্টোবর
ব্যাখ্যা
▪ সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিবছর ১০ অক্টোবর এই দিবস পালন করা হয়।
▪ ২০১৩ সাল থেকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের জন্য একটি বিশ্বব্যাপী প্রচারণার আয়োজন করে আসছে। 
▪ World Mental Health Day 2022 "Make mental health for all a global priority"

অন্যদিকে, 
▪ ১৬ অক্টোবর : বিশ্ব খাদ্য দিবস
▪ ২০ ডিসেম্বর : আন্তজার্তিক মানব সংহতি দিবস।
▪ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। 

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
৯৫.
ভূমিকম্পের উৎস স্থলকে কী বলা হয়?
  1. ক) উপকেন্দ্র
  2. খ) কম্পকেন্দ্র
  3. গ) ফাঁটল
  4. ঘ) ভূকম্পন তরঙ্গ
ব্যাখ্যা
ভূমিকম্প
• ভূ-আলোড়নের সময়ে অথবা অন্য কোন প্রাকৃতিক কারণে ভূ-পৃষ্ঠের একটি অংশ যখন হঠাৎ কিছুক্ষণের জন্য কেঁপে উঠে, তখন ভূ-ত্বকের এই কম্পনকে ভূমিকম্প বলা হয়।
• ভূ-গর্ভস্থ যে স্থানে এই কম্পনের সৃষ্টি হয়, তাকে ভূমিকম্পের উৎস স্থল বা কম্পকেন্দ্র বলা হয়।
• কম্পকেন্দ্র বরাবর লম্বভাবে ভূ -পৃষ্ঠের যে বিন্দুটি রয়েছে,তাকে উপকেন্দ্র বলা হয়।
• সাধারণত ভূ-ত্বকের ৩২ কি.মি. এর মধ্যে ভূমিকম্পের উৎস স্থান থাকলেও কোনো কোনো ক্ষেত্রে গভীরতা আরও বেশি হতে পারে। • কম্পকেন্দ্র থেকে ভূমিকম্প চারিদিকে ঢেউ এর মত ছড়িয়ে পড়ে।  
• ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়ে থাকে।
• ভূমিকম্প মাপন যন্ত্রের নাম সিসমোমিটার।
• ভূমিকম্পনের রেখা যে কাগজে অংকিত হয়, তাকে সিসমোগ্রাফ বলে। 

তথ্যসূত্র:- ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৬.
দুর্যোগ পূর্ব ঝুঁকি হ্রাস পর্যায়ে কত ধরনের কার্যক্রম চালানো হয়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
• দুর্যোগ পূর্ব ঝুঁকি হ্রাস পর্যায়ে ৩ ধরনের কার্যক্রম চালানো হয়। এগুলো হলো:-
১। পূর্ব প্রস্তুতি,
২। প্রতিরোধ এবং
৩। প্রশমন। 

• দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পর্যায়ে তিন ধরনের কার্যক্রম চালানো হয়। এগুলো হলো:-
১। সাড়া প্রদান,
২। পুনরুদ্ধার এবং
৩।উন্নয়ন।  

তথ্যসূত্র:- ভূগোল ২ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৭.
উপমহাদেশের একমাত্র মিঠা পানির সোয়াম ফরেস্ট কোথায় অবস্থিত?
  1. ক) গোয়াইনঘাট
  2. খ) বালাগঞ্জ
  3. গ) জকিগঞ্জ
  4. ঘ) কানাইঘাট
ব্যাখ্যা
রাতারগুল সোয়াম ফরেস্ট
• প্রকৃতির ব্যতিক্রমী সৃষ্টি রাতারগুল সোয়াম ফরেস্ট একটি আকর্ষণীয় পর্যটন স্পট। পানিতে অর্ধ নিমজ্জিত হিজল, করচ, বরুনা, বেত আর মুর্তার ঘন ঝোপে প্রায় দূর্ভেদ্য উপমহাদেশের একমাত্র মিঠা পানির সোয়াম ফরেস্ট রাতারগুল।
• রাতারগুল সোয়াম ফরেস্ট - গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে অবস্থিত। 
• শীতল বাতাস, পাখির কলতান, নয়নাভিরাম দৃশ্য আর নৌকাযোগে নিঃশব্দে ঘুরে বেড়ানো- এ যেন এক স্বর্গ রাজ্য।  

তথ্যসূত্র:- গোয়াইনঘাট উপজেলা ওয়েবসাইট।
৯৮.
আগ্নেয় শিলার প্রধান উপাদান কী?
  1. ক) খনিজ
  2. খ) আগুন
  3. গ) লবণ
  4. ঘ) ম্যাগমা
ব্যাখ্যা
• আগ্নেয় শিলার প্রধান উপাদান ম্যাগমা
• আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় উত্তপ্ত গলিত পদার্থ ভূ-অভ্যন্তরের গভীর তলদেশ থেকে (প্রায় ২০০ কি.মি.) ভূ-ত্বকের অভ্যন্তরেই জমাটবদ্ধ হয় যা ম্যাগমা নামে পরিচিত।
• এই ম্যাগমা যখন ভূ-ত্বকের গভীর থেকে ফাঁটল বরাবর সজোরে ভূ-পৃষ্ঠে উঠে এসে প্রবাহিত হয় তখন তাকে লাভা বলে।
• শিলার বুনট এই ম্যাগমা বা লাভার বৈশিষ্ট্য দ্বারা নিয়ন্ত্রিত। শিলার বুনট বলতে এর গঠনকারী খনিজ উপাদানের আকার, আকৃতি, বিন্যাস বুঝায়।
• আগ্নেয় শিলায় প্রধানত ৫ ধরনের বুনট দেখা যায়।     

তথ্যসূত্র:- ভূগোল ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯.
ঐশ্বরিক মতবাদের প্রবক্তা বলা হয় কাকে?
  1. ক) সেন্ট টমাস একুইনাস
  2. খ) ডেভিড হিউম
  3. গ) সেন্ট অগাস্টিন
  4. ঘ) সেন্ট গ্রেগরী
ব্যাখ্যা
ঐশ্বরিক মতবা
• ঐশ্বরিক বা বিধাতার সৃষ্টি মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদের মধ্যে সবচেয়ে পুরাতন।
• এ মতবাদের মূল কথা হলো, রাষ্ট্রের উৎপত্তি হয়েছে ঈশ্বর বা বিধাতার ইচ্ছানুযায়ী।
• শাসক বা রাজা হলো ঈশ্বরের প্রতিনিধি।
• মধ্যযুগের রাষ্ট্রচিন্তাবিদ সেন্ট অগাস্টিন মূলত এই চিন্তার প্রবক্তা।
• জন অব সেলিস বেরী, সেন্ট টমাস একুইনাস, সেন্ট গ্রেগরী, ফরাসি সম্রাট চতুর্দশ লুই এই মতবাদ বিশ্বাস করতেন।
• সৃষ্টিকর্তাকে যেমন অমান্য করা যায় না, তদ্রুপ তাঁর প্রতিনিধি রাজাকেও অমান্য করা যায় না।
• শাসন করার ক্ষেত্রে রাজা ঈশ্বর ছাড়া আর কারো কাছে দায়বদ্ধ নয়।
• এ কারণে রাজার স্থায়ীত্ব জনগণের ওপর নির্ভরশীল নয়।
• শাসকগণ একইসঙ্গে রাষ্ট্রপ্রধান এবং ধর্মীয় প্রধান। 

তথ্যসূত্র:- পৌরনীতি , এস এস সি প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।