পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহ (বিশ্বব্যাংক ও IMF বাদে): FAO, UNESCO, ICAO, IFAD, ILO, IMO, UNIDO, ITU, UNWTO, UPU, WHO, WIPO, WMO. জাতিসংঘের তহবিল ও প্রোগ্রাম: UNDP, UNEP, UNFPA, UNICEF, WFP, UN-HABITAT. জাতিসংঘ সম্পর্কিত অন্যান্য সংস্থা: IAEA, IOM, CTBTO, UNAIDS, UNHCR, UNRWA, UNIDIR, UNITAR, UN WOMEN, UNSSC, UNU, UNOPS, OPCW, ITC. সোর্স: যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা, সুইজারল্যান্ড
  2. খ) ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  3. গ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. ঘ) রোম, ইতালি
ব্যাখ্যা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)
▪ UNDP এর পূর্ণরূপ United Nations Development Programme বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী।
▪ উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
▪ UNDP - এর সদস্য দেশ সমূহের সকল প্রকার দারিদ্র্য দূর করা, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ প্রতিরোধ ইত্যাদি লক্ষ্য নিয়ে এটি কাজ করে যাচ্ছে।
▪ প্রতিষ্ঠাকাল - ২২ নভেম্বর, ১৯৬৫ সাল। 
▪ কর্মক্ষেত্র - ১৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
▪ সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
▪ বর্তমান প্রধান (প্রশাসক) - Achim Steiner (১৯ এপ্রিল, ২০১৭ - বর্তমান)। 
▪ প্রতিবছর সংস্থাটি Human Development Report বা মানব উন্নয়ন সূচক প্রকাশ করে।

তথ্যসূত্র: ইউএনডিপি ওয়েবসাইট।
.
International Maritime Organization বা IMO এর পূর্ব নাম কী?
  1. ক) International Maritime Consultative Organization
  2. খ) Inter-Governmental Maritime Consultative Organization
  3. গ) Inter-Governmental Maritime Conservative Organization
  4. ঘ) Inter-Governmental Marine Consultative Organization
ব্যাখ্যা
আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন (IMO)
▪ IMO এর পূর্ণরূপ ‘International Maritime Organization’ বা আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন।
▪ এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সমুদ্রে জাহাজ চলাচলের নিরাপত্তা ও এর দ্বারা উপকূলীয় অঞ্চলের পরিবেশের ক্ষয়ক্ষতি প্রতিরোধের জন্য বিভিন্ন দায়িত্ব পালন করে।
▪ ১৯৪৮ সালে সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলনের মাধ্যমে Inter-Governmental Maritime Consultative Organization বা IMCO গঠিত হয়; যা ১৯৮২ সালে নাম পরিবর্তন করে বর্তমান International Maritime Organization বা IMO নাম ধারন করে।
▪ সদস্য সংখ্যা - ১৭৫টি দেশ (পূর্ণাঙ্গ সদস্য) ও ৩টি সহযোগী সদস্য।
▪ সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য।

তথ্যসূত্র: IMO ওয়েবসাইট।
.
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO) এর সদস্য নয় -
  1. ক) আর্জেন্টিনা
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ইসরাইল
  4. ঘ) খ ও গ
ব্যাখ্যা
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO)
▪ UNESCO এর পূর্ণরূপ ‘United Nations Educational, Scientific and Cultural Organization’ বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা। এর অন্যতম কাজ হল বিশ্ব ঐতিহ্য (World Heritage) সংরক্ষণ করা।
▪ এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা ECOSOC - এর তত্ত্বাবধানে গঠিত হয়।
▪ প্রতিষ্ঠাকাল - ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর।
▪ প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য। 
▪ চুক্তি কার্যকর - ৪ নভেম্বর, ১৯৪৬ সালে UNESCO চুক্তি কার্যকর। কার্যকরের সময় থেকেই সংস্থাটি জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
▪ সদরদপ্তর - প্যারিস, ফ্রান্স।
▪ সদস্য সংখ্যা - ১৯৩টি পূর্ণাঙ্গ সদস্য দেশ এবং ১২টি সহযোগী সদস্য দেশ।
▪ ফিলিস্তিনের ইউনেস্কোর পূর্ণাঙ্গ সদস্য হওয়াকে কেন্দ্র করে ২০১৯ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রইসরাইল ইউনেস্কো ত্যাগ করে।
▪ যুক্তরাষ্ট্র এর আগে ১৯৮৪ সালে ইউনেস্কোর সদস্যপদ ত্যাগ করে ২০০৩ সালে পুনরায় সদস্যপদ গ্রহণ করে।
▪ আর্জেন্টিনা ১৯৪৮ সালে UNESCO - এর সদস্যপদ লাভ করে।  

তথ্যসূত্র: UNESCO ওয়েবসাইট।
.
জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা কয়টি?
  1. ক) ৬টি
  2. খ) ১২টি
  3. গ) ৫টি
  4. ঘ) ১৫টি
ব্যাখ্যা
▪ জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা মোট ৬টি। যথা -
১. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা United Nations Development Programme (UNDP)
২. জাতিসংঘ পরিবেশ কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP)
৩. জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা United Nations Population Fund (UNFPA)
৪. জাতিসংঘ মানব নিষ্পত্তি কর্মসূচী বা United Nations Human Settlements Programme (UN - Habitat)
৫. জাতিসংঘ শিশু তহবিল বা United Nations Children’s Fund (UNICEF) এবং
৬. বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme (WFP)।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
.
'আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল' এর সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৮৫টি দেশ
  2. খ) ১৭৫টি দেশ
  3. গ) ১৭৭টি দেশ
  4. ঘ) ১৮৭টি দেশ
ব্যাখ্যা
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
▪ IFAD এর পূর্ণরূপ International Fund for Agricultural Development বা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল।
▪ প্রতিষ্ঠাকাল - ১৫ ডিসেম্বর, ১৯৭৭ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান - রোম, ইতালি।
সদস্য সংখ্যা - ১৭৭টি দেশ।
▪ সদরদপ্তর - রোম, ইতালি।
▪ জাতিসংঘের কৃষি উন্নয়ন বিষয়ক তহবিল বা IFAD এর বর্তমান প্রেসিডেন্ট Alvaro Lario/আলভারো লারিও (স্পেন)। ১ অক্টোবর, ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন ৪ বছরের জন্য।

তথ্যসূত্র: IFAD ওয়েবসাইট।
.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধানের পদবী কী?
  1. ক) মহাসচিব
  2. খ) মহাব্যবস্থাপক
  3. গ) ব্যবস্থাপক
  4. ঘ) মহাপরিচালক
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
▪ WHO এর পূর্ণরূপ World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
▪ বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ।
▪ এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সদস্য দেশ সমূহের জনস্বাস্থের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য।
▪ সদস্য সংখ্যা - ১৯৪টি পূর্ণাঙ্গ সদস্য দেশ ও ২টি সহযোগী সদস্য দেশ।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
▪ বর্তমান প্রধান (মহাপরিচালক বা Director-General) : Dr Tedros Adhanom Ghebreyesus (১ জুলাই, ২০১৭ - বর্তমান)। তিনি ইথিওপিয়ার নাগরিক।

তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট।
.
'জাতিসংঘ শিশু তহবিল' এর বর্তমান প্রধান নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন -
  1. ক) চু ডংইয়ো
  2. খ) ক্যাথরিন রাসেল
  3. গ) মাইমনা মোহম্মদ শরীফ
  4. ঘ) ক্রিস্টালিনা জর্জিয়েভা
ব্যাখ্যা
জাতিসংঘ শিশু তহবিল (UNICEF)
▪ UNICEF এর পূর্ণরূপ United Nations Children’s Fund। ১৯৪৬ সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিলো - The United Nations International Children’s Emergency Fund (UNICEF)।
▪ প্রতিষ্ঠাকাল - ১১ ডিসেম্বর, ১৯৪৬ সাল
▪ কার্যক্ষেত্র - ১৯০টি দেশে কার্যক্রম পরিচালনা করে
▪ সদরদপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
▪ জাতিসংঘ সাধারণ পরিষদ ও ECOSOC - এর তত্ত্ববধানে UNICEF প্রতিষ্ঠিত হয়।
▪ বর্তমান প্রধান (নির্বাহী পরিচালক) - ক্যাথরিন রাসেল (১ ফেব্রুয়ারি, ২০২২ - বর্তমান)। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।

তথ্যসূত্র: UNICEF ওয়েবসাইট।
.
World Food Programme বা বিশ্ব খাদ্য কর্মসূচি প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৭৩ সালে
  2. খ) ১৯৭১ সালে
  3. গ) ১৯৬১ সালে
  4. ঘ) ১৯৬৩ সালে
ব্যাখ্যা

▪ বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
▪ এর সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
▪ বর্তমান নির্বাহী পরিচালক ডেভিড এম বিসলি।
▪ ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
▪ বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

তথ্যসূত্র: WFP এর অফিসিয়াল ওয়েবসাইট।

.
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর বর্তমান মহাপরিচালক কে?
  1. ক) আলভারো লারিও
  2. খ) গিলবার্ট এফ হাউংবো
  3. গ) ডেভিড ম্যালপাস
  4. ঘ) গাই রাইডার
ব্যাখ্যা
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)
▪ ILO এর পূর্ণরূপ International Labour Organization বা আন্তর্জাতিক শ্রম সংস্থা।
▪ ILO এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো সারা বিশ্বে শ্রম ও শ্রমিকদের অবস্থার উন্নয়ন করা, তাদের কাজ সংক্রান্ত সুবিধা বৃদ্ধি করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা।
▪ প্রতিষ্ঠাকাল - ১৯ এপ্রিল, ১৯১৯ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান - প্যারিস, ফ্রান্স।
▪ সদস্য সংখ্যা - ১৮৭টি দেশ। 
▪ ১৯৪৬ সালে ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
▪ ILO এর বর্তমান ও ১১তম মহাপরিচালক Gilbert F. Houngbo/গিলবার্ট এফ হাউংবো (টোগো)। ১ অক্টোবর, ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।  
▪ বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন  আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: ILO ওয়েবসাইট।
১০.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৭১
  2. খ) ১৯৭২
  3. গ) ১৯৬৫
  4. ঘ) ১৯৮৬
ব্যাখ্যা
- ১৯৭২ সালের ডিসেম্বর মাসে United Nations University প্রতিষ্ঠিত হয়।
- অবস্থান: টোকিও, জাপান।
- বর্তমানে শুধুমাত্র স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা এবং গবেষণা কর্মকান্ড পরিচালিত হয়।
- ১৯৬৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশেনে তৎকালীন জাতিসংঘ মহাসচিব উ থান্ট সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব উত্থাপন করেন।
- বিশ্বের প্রায় ১২টি দেশে UNU ক্যাম্পাসের কার্যক্রম চলমান আছে।

তথ্যসূত্র: UNU এর অফিসিয়াল ওয়েবসাইট।
১১.
নিচের কোনটি জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রাম নয়?
  1. ক) ICAO
  2. খ) WFP
  3. গ) UNDP
  4. ঘ) UNEP
ব্যাখ্যা
▪ জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা মোট ৬টি। যথা -
১. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা United Nations Development Programme (UNDP)
২. জাতিসংঘ পরিবেশ কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP)
৩. জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা United Nations Population Fund (UNFPA)
৪. জাতিসংঘ মানব নিষ্পত্তি কর্মসূচী বা United Nations Human Settlements Programme (UN - Habitat)
৫. জাতিসংঘ শিশু তহবিল বা United Nations Children’s Fund (UNICEF) এবং
৬. বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme (WFP)।

অন্যদিকে,
▪ ICAO এর পূর্ণরূপ International Civil Aviation Organization বা আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা। এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা সিভিল এভিয়েশন সংক্রান্ত আন্তর্জাতিক মান ও পলিসি নির্ধারণ করে এবং সদস্য দেশ সমূহকে তাদের এই ক্ষেত্রে সক্ষমতা অর্জনের জন্য সহায়তা প্রদান করে থাকে।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
১২.
বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে?
  1. ক) ১২৭তম
  2. খ) ১২৯তম
  3. গ) ১২০তম
  4. ঘ) ১৩৯তম
ব্যাখ্যা
CTBTO
- পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization (CTBTO) - জাতিসংঘের অধীনে পরিচালিত একটি সংস্থা।
- সংস্থাটি ভূপৃষ্ঠ, বায়ুমন্ডল বা সমুদ্রের নিচে যে কোন ধরনের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো বন্ধের জন্য গৃহীত চুক্তি Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT) নিয়ে কাজ করে এবং বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণের নিমিত্তে কার্যক্রম পরিচালনা করে আসছে। যদিও পারমাণবিক বেশ কয়েকটি প্রভাবশালী দেশের অসহযোগীতার কারনে চুক্তিটি এখনও কার্যকর করা সম্ভব হয় নি।
- বাংলাদেশ বিশ্বের ১২৯তম দেশ হিসেবে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করেন ২৪ অক্টোবর ১৯৯৬ সালে ও অনুমোদন করে ২০০০ সালের ৮ মার্চ ৫৪তম দেশ হিসেবে।

তথ্যসূত্র: CTBT ওয়েবসাইট।
১৩.
UNFCCC - এর অনুমোদনকারী দেশ কয়টি?
  1. ক) ১৯৭টি
  2. খ) ১৯৮টি
  3. গ) ১৮৮টি
  4. ঘ) ১৮৯টি
ব্যাখ্যা
UNFCCC
- UNFCCC - এর পূর্ণরূপ - United Nations Framework Convention on Climate Change
- চুক্তি স্বাক্ষর - ৪ জুন, ১৯৯২ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান - রিও ডি জেনেরিও, ব্রাজিল।
- কার্যকর - ২১ মার্চ, ১৯৯৪ সাল।
- অনুমোদনকারী দেশ - ১৯৮টি। 
- সদরদপ্তর - বন, জার্মানি। 

তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট। 
১৪.
আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (ITC) এর পূর্বনাম কী?
  1. ক) International Trade Centre
  2. খ) International Trade Care
  3. গ) International Trade Information Centre
  4. ঘ) International Trade Information Committee
ব্যাখ্যা
আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (ITC)
- ITC - এর পূর্ণরূপ ‘International Trade Centre’ বা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র।
- এর পূর্বনাম - International Trade Information Centre.
- প্রতিষ্ঠার পর থেকেই এটি জাতিসংঘের বাণিজ্য বিষয়ক সংস্থা ‘আঙ্কটাড (UNCTAD) ও বিশ্ব বাণিজ্য সংস্থা ‘WTO’ - এর সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।
- ITC - গবেষণা, বাণিজ্য কৌশল নির্ধারণ, বাণিজ্য বিষয়ক নিয়ম-কানুন প্রণয়ন ও আন্তঃদেশীয় বাণিজ্য সহজতর করার উদ্দেশ্যে বাণিজ্যবিষয়ক উল্লেখিত অন্য সংস্থা দুটিকে (UNCTAD ও WTO) সহায়তা দিয়ে আসছে।

তথ্যসূত্র: ITC ওয়েবসাইট। 
১৫.
জাতিসংঘ প্রকল্প সেবা সম্পর্কিত অফিস (UNOPS) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) রোম, ইতালি
  2. খ) বন, জার্মানি
  3. গ) কোপেনহেগেন, ডেনমার্ক
  4. ঘ) লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা
জাতিসংঘ প্রকল্প সেবা সম্পর্কিত অফিস (UNOPS)
▪ UNOPS - এর পূর্ণরূপ United Nations Office for Project Services বা জাতিসংঘ প্রকল্প সেবা সম্পর্কিত অফিস।
▪ সংস্থাটি সদস্য দেশ সমূহের জনসাধারণকে উন্নত জীবন গড়ে তোলার জন্য ও দেশ সমূহকে শান্তি ও টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের জন্য সহোযোগীতা প্রদান করে থাকে। বর্তমানে ৮০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে থাকে।
▪ প্রতিষ্ঠাকাল - ডিসেম্বর, ১৯৭৩ সাল। 
সদরদপ্তর - কোপেনহেগেন, ডেনমার্ক
▪ UNOPS - এর বর্তমান নির্বাহী প্রধান Jens Wandel। তিনি ৯ মে, ২০২২ সালে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ডেনমার্কের নাগরিক।

তথ্যসূত্র: UNOPS ওয়েবসাইট।
১৬.
বিশ্ব ডাক ইউনিয়ন এর সদরদপ্তর -
  1. ক) বন, জার্মানি
  2. খ) রোম, ইতালি
  3. গ) বার্ন, সুইজারল্যান্ড
  4. ঘ) জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
▪ ১৮৭৪ সালের ৯ অক্টোবর বার্ন চুক্তির মাধ্যমে বিশ্ব ডাক ইউনিয়ন বা Universal Postal Union (UPU) গঠিত হয়।
▪ শুরুতে এর নাম ছিলো General Postal Union. ১৮৭৮ সালে Universal Postal Union নাম ধারণ করে। ১ জুলাই ১৯৪৮ এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
▪ বাংলাদেশ ১৯৭৩ সালের ৭ ফেব্রুয়ারি UPU এর সদস্যপদ লাভ করে।
▪ এর সদরদপ্তর সুইজারল্যান্ডের বার্ন শহরে অবস্থিত।
▪ বর্তমান সদস্য সংখ্যা ১৯২টি।
▪ এটি প্রতিষ্ঠার তারিখ ৯ অক্টোবর প্রতিবছর বিশ্ব ডাক দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র: UPU ওয়েবসাইট।
১৭.
UNIDO কোন ধরনের সংস্থা?
  1. ক) শিল্পোন্নয়ন বিষয়ক সংস্থা
  2. খ) বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক
  3. গ) উন্নয়ন বিষয়ক সংস্থা
  4. ঘ) পর্যটন বিষয়ক সংস্থা
ব্যাখ্যা

জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO)
▪ UNIDO এর পূর্ণরূপ ‘United Nations Industrial Development Organization’ বা জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা
▪ এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা শিল্পের উন্নয়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ, সর্বব্যাপী বিশ্বায়ন ও পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করে থাকে।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।
▪ প্রতিষ্ঠাকাল - ১৭ নভেম্বর, ১৯৬৬ সাল।
▪ সদস্য সংখ্যা - ১৭০টি দেশ।
▪ সদরদপ্তর - ভিয়েনা, অস্ট্রিয়া।  

 অন্যদিকে,
 ▪ UNCTAD জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন।
 ▪ UNWTO জাতিসংঘ পর্যটন সংস্থা।
 ▪ UNDP হলো উন্নয়ন বিষয়ক সংস্থা।

তথ্যসূত্র: UNIDO এর অফিসিয়াল ওয়েবসাইট।

১৮.
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW) এর সদরদপ্তর -
  1. ক) হেগ, নেদারল্যান্ডস
  2. খ) জেনেভা, সুইজারল্যান্ড
  3. গ) নাইরোবি, কেনিয়া
  4. ঘ) বার্ন, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW)
- OPCW - এর পূর্ণরূপ Organisation for the Prohibition of Chemical Weapons বা রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা।
- রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি - অনুসারে এসব অস্ত্রের উৎপাদন ও ব্যবহার রোধ করে রাসায়নিক দ্রব্যাদি শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করার লক্ষে সংস্থাটি কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল - ২৯ এপ্রিল, ১৯৯৭ সাল।
- সদস্য সংখ্যা - ১৯৩টি।
- সদরদপ্তর - হেগ, নেদারল্যান্ডস

তথ্যসূত্র: OPCW ওয়েবসাইট। 
১৯.
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (IOM) এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৭৪টি
  2. খ) ১৭৫টি
  3. গ) ১৮৫টি
  4. ঘ) ১৬৫টি
ব্যাখ্যা
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (IOM)
▪ IOM - এর পূর্ণরূপ - The International Organization for Migration বা আন্তর্জাতিক মাইগ্রেশন (অভিপ্রয়ান) বিষয়ক সংস্থা।
▪ প্রতিষ্ঠাকাল - ১৯৫১ সাল।
▪ সদস্য সংখ্যা - ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক সদস্য দেশ - ৮টি।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড। 

তথ্যসূত্র: IOM ওয়েবসাইট। 
২০.
আন্তর্জাতিক আণবিক সংস্থা (IAEA) এর প্রতিষ্ঠাকালীন সদস্য -
  1. ক) ১৭৫টি
  2. খ) ৫৮ টি
  3. গ) ৫৬ টি
  4. ঘ) ৫৩ টি
ব্যাখ্যা
আন্তর্জাতিক আণবিক সংস্থা (IAEA)
▪ IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency বা আন্তর্জাতিক আণবিক সংস্থা। এটি পারমাণবিক ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক ও কারিগরি সহায়তা প্রদানের জন্য গঠিত একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা।
▪ এই সংস্থাটি আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।
▪ প্রতিষ্ঠাকাল - ২৯ জুলাই, ১৯৫৭ সাল।
▪ সদস্য সংখ্যা - ১৭৫টি দেশ (সর্বশেষ সদস্য - Saint Kitts and Nevis; Tonga)।
প্রতিষ্ঠাকালীন সদস্য - ৫৬ টি
▪ সদরদপ্তর - ভিয়েনা, অস্ট্রিয়া।

তথ্যসূত্র: IAEA ওয়েবসাইট। 
২১.
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা/UN Specialized Agencies কয়টি?
  1. ক) ৬টি
  2. খ) ১৫টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা/UN Specialized Agencies
▪ জাতিসংঘের ১৫টি বিশেষায়িত সংস্থা রয়েছে। জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলি স্বায়ত্তশাসিত আন্তর্জাতিক সংস্থা যা জাতিসংঘের সাথে কাজ করে।
▪ সকলে আলোচনা এবং চুক্তির মাধ্যমে জাতিসংঘের সাথে সম্পর্ক স্থাপন করেছে। কিছু সংস্থা প্রথম বিশ্বযুদ্ধের আগে বিদ্যমান ছিল। কেউ কেউ লিগ অফ নেশনস এর সাথে যুক্ত ছিল। অন্যগুলো জাতিসংঘের সাথে প্রায় একযোগে তৈরি করা হয়েছিল। অন্যগুলো উদীয়মান চাহিদা মেটাতে জাতিসংঘ তৈরি করেছে।
▪ জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সংখ্যা গুলো হলো:
- ILO (প্রথম বিশেষায়িত সংস্থা)
- FAO
- UNIDO
- ICAO
- UNWTO
- IFAD
- UPU
- WHO
- WIPO
- IMO
- WMO
- ITU
- UNESCO
- IMF
- WB

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।  
২২.
আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন (IMO) এর সদরদপ্তর -
  1. ক) লন্ডন, যুক্তরাজ্য
  2. খ) জেনেভা, সুইজারল্যান্ড
  3. গ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. ঘ) কোপেনহেগেন, ডেনমার্ক
ব্যাখ্যা
আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন (IMO)
▪ IMO এর পূর্ণরূপ ‘International Maritime Organization’ বা আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন।
▪ এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সমুদ্রে জাহাজ চলাচলের নিরাপত্তা ও এর দ্বারা উপকূলীয় অঞ্চলের পরিবেশের ক্ষয়ক্ষতি প্রতিরোধের জন্য বিভিন্ন দায়িত্ব পালন করে।
▪ ১৯৪৮ সালে সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলনের মাধ্যমে Inter-Governmental Maritime Consultative Organization বা IMCO গঠিত হয়; যা ১৯৮২ সালে নাম পরিবর্তন করে বর্তমান International Maritime Organization বা IMO নাম ধারন করে।
▪ সদস্য সংখ্যা - ১৭৫টি দেশ (পূর্ণাঙ্গ সদস্য) ও ৩টি সহযোগী সদস্য।
সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য

তথ্যসূত্র: IMO ওয়েবসাইট।
২৩.
জাতিসংঘের কৃষি উন্নয়ন বিষয়ক তহবিল বা IFAD এর বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ক) আলভারো লারিও
  2. খ) গিলবার্ট এফ হাউংবো
  3. গ) মির্জানা স্পোলজারিক এগার
  4. ঘ) ইসিয়াকা আবদুল কাদির ইমাম
ব্যাখ্যা
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
▪ IFAD এর পূর্ণরূপ International Fund for Agricultural Development বা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল।
▪ প্রতিষ্ঠাকাল - ১৫ ডিসেম্বর, ১৯৭৭ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান - রোম, ইতালি।
▪ সদস্য সংখ্যা - ১৭৭টি দেশ।
▪ সদরদপ্তর - রোম, ইতালি।
▪ জাতিসংঘের কৃষি উন্নয়ন বিষয়ক তহবিল বা IFAD এর বর্তমান প্রেসিডেন্ট Alvaro Lario/আলভারো লারিও (স্পেন)। ১ অক্টোবর, ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন ৪ বছরের জন্য।

অন্যদিকে,
• ILO এর বর্তমান ও ১১তম মহাপরিচালক Gilbert F. Houngbo/গিলবার্ট এফ হাউংবো (টোগো)। ১ অক্টোবর, ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।  
• D-8 এর বর্তমান মহাসচিব Isiaka Abdulqadir Imam/ইসিয়াকা আবদুল কাদির ইমাম (নাইজেরিয়া)। ১ জানুয়ারি,  ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।  
• IFRC/ICRC এর বর্তমান প্রেসিডেন্ট Mirjana Spoljaric Egger (সুইজারল্যান্ড)। প্রথম নারী প্রেসিডেন্ট এবং  ১ অক্টোবর, ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।

তথ্যসূত্র: IFAD এর ওয়েবসাইট।
২৪.
কোন দিনটিকে 'International Civil Aviation Day' হিসাবে পালন করা হয়?
  1. ক) ৯ আগস্ট
  2. খ) ৭ ডিসেম্বর
  3. গ) ৭ জুন
  4. ঘ) ১৬ অক্টোবর
ব্যাখ্যা
আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা (ICAO)
▪ ICAO এর পূর্ণরূপ International Civil Aviation Organization বা আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা।
▪ এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা সিভিল এভিয়েশন সংক্রান্ত আন্তর্জাতিক মান ও পলিসি নির্ধারণ করে এবং সদস্য দেশ সমূহকে তাদের এই ক্ষেত্রে সক্ষমতা অর্জনের জন্য সহায়তা প্রদান করে থাকে।
▪ প্রতিষ্ঠাকাল - ৭ ডিসেম্বর, ১৯৪৪ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান - শিকাগো, যুক্তরাষ্ট্র।
▪ এই সংস্থা প্রতিষ্ঠার দিন ৭ ডিসেম্বরকেInternational Civil Aviation Day” হিসাবে পালন করা হয়।
▪ সদস্য সংখ্যা - ১৯৩টি দেশ।
▪ বর্তমান প্রধান (মহাপরিচালক) - হুয়ান কার্লোস সালাজার/Juan Carlos Salazar (১ আগস্ট, ২০২১ - বর্তমান)। তিনি কলম্বিয়ার নাগরিক।

অন্যদিকে, 
▪ ৭ জুন : বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস।
▪ ৯ আগস্ট : বিশ্ব আদিবাসী দিবস
▪ ১৬ অক্টোবর : বিশ্ব খাদ্য দিবস।

তথ্যসূত্র: ICAO এর অফিসিয়াল ওয়েবসাইট।
২৫.
জাতিসংঘ শিশু তহবিল (UNICEF) এর প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে -
  1. ক) ECOSOC ও ILO
  2. খ) ECOSOC ও UNDP
  3. গ) জাতিসংঘ সাধারণ পরিষদ ও UNDP
  4. ঘ) জাতিসংঘ সাধারণ পরিষদ ও ECOSOC
ব্যাখ্যা
জাতিসংঘ শিশু তহবিল (UNICEF)
▪ UNICEF এর পূর্ণরূপ United Nations Children’s Fund। ১৯৪৬ সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিলো - The United Nations International Children’s Emergency Fund (UNICEF)।
▪ প্রতিষ্ঠাকাল - ১১ ডিসেম্বর, ১৯৪৬ সাল
▪ কার্যক্ষেত্র - ১৯০টি দেশে কার্যক্রম পরিচালনা করে
▪ সদরদপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
জাতিসংঘ সাধারণ পরিষদ ও ECOSOC - এর তত্ত্ববধানে UNICEF প্রতিষ্ঠিত হয়।
▪ বর্তমান প্রধান (নির্বাহী পরিচালক) - ক্যাথরিন রাসেল (১ ফেব্রুয়ারি, ২০২২ - বর্তমান)। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।

তথ্যসূত্র: UNICEF ওয়েবসাইট।
২৬.
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) এর সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৮৫টি
  2. খ) ১৯১টি
  3. গ) ১৮৩টি
  4. ঘ) ১৯৩টি
ব্যাখ্যা
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU)
▪ ITU এর পূর্ণরূপ ‘International Telecommunication Union’ বা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন।
▪ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এটি বিশ্বের সবচেয়ে পুরাতন সংস্থা গুলোর একটি।
▪ প্রতিষ্ঠাকাল - ১৭ মে, ১৮৬৫ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান - প্যারিস, ফ্রান্স।
সদস্য সংখ্যা - ১৯৩টি দেশ। 
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড। 

তথ্যসূত্র: ITU ওয়েবসাইট।