পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৬৫
সিলেবাস
৪৫তম বি.সি.এস. প্রস্তুতি - সাবজেক্ট ফাইনাল ও রিভিশন বিষয়ের নাম: আন্তর্জাতিক বিষয়াবলি সম্পূর্ণ [১০০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৬৫ প্রশ্ন

.
'Memorial' কোন দেশের মানবাধিকার সংস্থা?
  1. ক) ইউক্রেন
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
- Memorial হলো রাশিয়ান মানবাধিকার সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৭ সালে।
- ২০২২ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার পায়।

উৎসঃ সংস্থার ওয়েবসাইট।
.
মার্কিন সিনেটরদের মেয়াদ-
  1. ক) ৪ বছর
  2. খ) ৩ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নাম 'কংগ্রেস'।
- এর উচ্চকক্ষের নাম সিনেট (Senate) এবং নিম্নকক্ষের নাম প্রতিনিধি পরিষদ (House of Representative)।
- উচ্চকক্ষ সিনেটের সদস্য সংখ্যা ১০০, যারা প্রতিটি অঙ্গরাজ্য থেকে ২ জন করে নির্বাচিত হন।
- মার্কিন সিনেটরদের মেয়াদ ৬ বছর।
- ১০০ জন সিনেট সদস্যের মধ্যে প্রতি দুই বছর পর পর এক-তৃতীয়াংশ নির্বাচিত হন (৩৩+৩৩+৩৪)। অর্থাৎ একজন সদস্য ৬ বছরের জন্য নির্বাচিত হন।

উৎসঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
.
আলজিয়ার্স চুক্তি স্বাক্ষর করে-
  1. ক) ইরান ও সিরিয়া
  2. খ) মিশর ও ইরান
  3. গ) ইরাক ও কুয়েত
  4. ঘ) ইরান ও ইরাক
ব্যাখ্যা
- ১৩ জুন, ১৯৭৫ সালে স্বাক্ষরিত হয় আলজিয়ার্স চুক্তি।
- এই চুক্তি স্বাক্ষর করে ইরাক ও ইরান।
- এই চুক্তির বিষয়বস্তু ছিল শাত-ইল-আরবসহ দুই দেশের বিরোধপূর্ণ সীমানা নিয়ে।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
চীন ও রাশিয়ার মধ্যবর্তী দেশ-
  1. ক) তাইওয়ান
  2. খ) জাপান
  3. গ) মঙ্গোলিয়া
  4. ঘ) কোরিয়া
ব্যাখ্যা
- আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া।
- জনসংখ্যায় বিশ্বে প্রথম দেশ চীন।
- রাশিয়া এবং চীন উভয় দেশের সাথে বিশ্বের ১৪টি করে দেশের সীমান্ত রয়েছে।
- চীন ও রাশিয়ার মধ্যবর্তী দেশ মঙ্গোলিয়া।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।
.
জাতিসংঘের কোন সদস্য দেশের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে?
  1. ক) জার্মানি
  2. খ) ফ্রান্স
  3. গ) ব্রাজিল
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫টি। - এর মধ্যে স্থায়ী সদস্য সংখ্যা ৫টি এবং অস্থায়ী সদস্য সংখ্যা ১০টি।
- স্থায়ী সদস্যগুলো হলোঃ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য,  রাশিয়া ও চীন।
- তাদের প্রত্যেকের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে 'ভেটো' প্রদানের ক্ষমতা আছে।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
.
মিরাজ-২০০০ কোন দেশের যুদ্ধ বিমান?
  1. ক) উত্তর কোরিয়া
  2. খ) পাকিস্তান
  3. গ) ইসরায়েল
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
- মিরাজ-২০০০ ভারতের যুদ্ধ বিমান।
- পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর হামলায় যুদ্ধবিমান ‘মিরাজ-২০০০’ ব্যবহার করা হয়েছে।
- কারগিল যুদ্ধে ব্যবহার করা হয়েছিল ‘মিরাজ-২০০০’।
- ভারতীয় বিমানসেনার কাছে সুখোই, মিগ, তেজসের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে।
- ১৯৮৫ সালে ভারতীয় বিমানসেনায় যুক্ত মিরাজ-২০০০ যুদ্ধবিমান। এখনও পর্যন্ত একেই সবচেয়ে ভয়ঙ্কর বলে জানানো হয় ভারতীয় বিমানসেনার তরফে।
- এই যুদ্ধবিমানকে ভারতীয় বিমানসেনার তরফে নাম দেওয়া হয়েছিল বজ্র।
- গতিবেগ ঘণ্টায় ২৩৩৬ কিলোমিটার প্রতি ঘণ্টা।
- এই যুদ্ধবিমান লেজার গাইডেড বোমা ফেলতে সক্ষম।

[ফ্রান্সের নির্মাতা যুদ্ধ বিমান নির্মাতা প্রতিষ্ঠান Dassault Aviation এর তৈরি হচ্ছে মিরাজ-২০০০ যুদ্ধ বিমান। Dassault Aviation এর ওয়েবসাইট অনুসারে এ যুদ্ধ বিমানটি ভারত, ব্রাজিল, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, পেরু ও গ্রীস ব্যবহার করছে।  উল্লিখিত দেশসমূহ ফ্রান্স থেকে এ যুদ্ধবিমানটি ক্রয় করেছে। অর্থাৎ বর্তমানে এ সকল দেশগুলো 'মিরাজ ২০০০' যুদ্ধ বিমানটির মালিক। অপশনের শুধু ভারত থাকায় এখানে সঠিক উত্তর হিসেবে ভারতকে গ্রহণ করতে হবে।] 

উৎসঃ ভারতীয় বিমানবাহিনীর ওয়েবসাইট।
.
'ওয়াটার লু' যুদ্ধের যুদ্ধক্ষেত্র ছিল-
  1. ক) জার্মানি
  2. খ) ফ্রান্স
  3. গ) বেলজিয়াম
  4. ঘ) ইংল্যান্ড
ব্যাখ্যা
- বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় ১৫ জুন, ১৮১৫ সালে।
- ওয়াটার লু যুদ্ধের যুদ্ধক্ষেত্র ছিল বেলজিয়াম।
- এই যুদ্ধে পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট।
- পরাজয়ের ফলে তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছিল।
- তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
.
'সেইভ দ্যা চিলড্রেন' কোন দেশ ভিত্তিক একটি আর্ন্তজাতিক বেসরকারী সংস্থা?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) জাপান
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা
- সেইভ দ্যা চিলড্রেন একটি আর্ন্তজাতিক বেসরকারী সংস্থা।
- যুদ্ধ বিধবস্ত দেশ বা অঞ্চলের শিশুদের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ইংল্যান্ডের বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক এগল্যান্টাইন জেব ১৯১৯ সালে সেভ দ্য চিলড্রেন ফান্ড গঠন করেন।
- সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৫ এপ্রিল, ১৯১৯ সালে।
- সংস্থাটির সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- প্রতিষ্ঠাতা: এগল্যান্টিন জেব, ডরোথি ফ্রান্সেস বাক্সটন
- প্রধান নির্বাহী (CEO) ইনগার অ্যাশিং।
.
'পেরেস্ত্রৈকা' শব্দের উদ্ভাবক-
  1. ক) বরিস ইয়েলৎসিন
  2. খ) যোসেফ ব্রেজনেভ
  3. গ) মিখাইল গর্বাচেভ
  4. ঘ) যোসেফ স্ট্যালিন
ব্যাখ্যা
- 'পেরেস্ত্রৈকা' শব্দের উদ্ভাবক মিখাইল গর্বাচেভ।
- তিনি ছিলেন সর্বশেষ সোভিয়েত সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট।
- তিনি ১৯৮৭ সালে শব্দটি প্রবর্তন করেন।
- এটি হচ্ছে উদারনৈতিক অর্থনৈতিক সংস্কার।
- তিনি এটির মাধ্যমে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে এসে নয়া অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণে  সচেষ্ট হোন।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
১০.
চতুর্থ বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়-
  1. ক) নিউইয়র্ক
  2. খ) ভিয়েনা
  3. গ) নাইরোবি
  4. ঘ) বেইজিং
ব্যাখ্যা
- ১৯ জুন থেকে ২ জুলাই, ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ নারীদের নিয়ে চারটি বিশ্ব সম্মেলনের আয়োজন করেছে।
- প্রথম সম্মেলন ১৯৭৫ সালে মেক্সিকো সিটি,
- দ্বিতীয় সম্মেলন ১৯৮০ সালে কোপেনহেগেন,
- তৃতীয় সম্মেলন ১৯৮৫ সালে নাইরোবি এবং
- চতুর্থ সম্মেলন ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল।
১১.
জিসিসির সদরদপ্তর কোথায়?
  1. ক) দুবাই
  2. খ) রিয়াদ
  3. গ) দোহা
  4. ঘ) জেদ্দা
ব্যাখ্যা
- GCC (Gulf Co-operation Council) হচ্ছে উপসাগরীয় সহযোগিতা সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয় ২৫ মে, ১৯৮১ সালে।
- এর সদস্য দেশ ৬ টি।
- সদস্য দেশগুলো হলো সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
- এর সদরদপ্তর অবস্থিত সৌদি আরবের রাজধানী রিয়াদে।
১২.
চীনে 'এক দেশ দুই নীতি' চালু হয়-
  1. ক) ১৯৯৯ সালে
  2. খ) ১৯৬৬ সালে
  3. গ) ১৯৪৯ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
ব্যাখ্যা
- নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় ১৮৪২ সালে।
- এই চুক্তির মাধ্যমে বৃটিশরা চীন থেকে হংকং দ্বীপ লাভ করে।
- চীনে 'এক দেশ দুই নীতি' চালু হয় ১৯৯৭ সালে এবং এই নীতি চালু থাকবে ২০৪৭ সাল পর্যন্ত।

উৎসঃ চীনের সরকারি ওয়েবসাইট।
১৩.
'তাস' কোন দেশের সংবাদ সংস্থা?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
- 'তাস' রাশিয়ার বার্তা সংস্থা।
- পিটিআই ভারতের বার্তা সংস্থা।
- সিনহুয়া চীনের বার্তা সংস্থা।
- এএফপি ফ্রান্সের বার্তা সংস্থা।

উৎসঃ সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
১৪.
মুসলমান প্রধান না হয়েও ইসলামি সম্মেলন সংস্থার সদস্য-
  1. ক) উরুগুয়ে  
  2. খ) লেবানন
  3. গ) নাইজার     
  4. ঘ) উগান্ডা
ব্যাখ্যা
- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ওআইসির বর্তমান সদস্য ৫৭টি।
- মুসলমান প্রধান না হয়েও ইসলামি সম্মেলন সংস্থার সদস্য উগান্ডা।
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসির সদস্যপদ লাভ করে।
- ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি যথাঃ আরবি, ইংরেজি এবং ফরাসি।  

উৎসঃ ওআইসির ওয়েবসাইট।
১৫.
কাদের মধ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ক) পাকিস্তান ও ইরান
  2. খ) ভারত ও চীন
  3. গ) পাকিস্তান ও ভারত
  4. ঘ) চীন ও জাপান
ব্যাখ্যা
- ১০ই জানুয়ারি ১৯৬৬ সালে স্বাক্ষরিত হয় তাসখন্দ চুক্তি।
- উজবেকিস্তানের তাসখন্দে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কেসিগানের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তির মাধ্যমে পাক-ভারত যুদ্ধ বন্ধ হয়।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৬.
'করনার স্টোন অব পিস' হলো একটি-
  1. ক) জলপ্রপাত
  2. খ) ভ্যাকসিন
  3. গ) স্মৃতিসৌধ
  4. ঘ) যুদ্ধক্ষেত্র
ব্যাখ্যা
- 'করনার স্টোন অব পিস' হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওকিনাওয়ার যুদ্ধে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ।
- ১৯৯৫ সালের ২৩ জুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৫০ তম বার্ষিকী উপলক্ষে স্মৃতিসৌধটি উদ্বোধন করা হয়।

উৎসঃ জাপানের সরকারি ওয়েবসাইট।
১৭.
হর্নস অব আফ্রিকার দেশ নয়-
  1. ক) সোমালিয়া
  2. খ) গাম্বিয়া
  3. গ) ইথিওপিয়া
  4. ঘ) জিবুতি
ব্যাখ্যা
- হর্নস অব আফ্রিকার (Horns of Africa) মূলত একটি অঞ্চল। যাকে মানচিত্রে দেখতে শিংয়ের মতো মনে হয়।
- হর্নস অব আফ্রিকা অঞ্চলে অবস্থিত মোট দেশ ৪টি।
- দেশগুলো হচ্ছে সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া ও জিবুতি।
- সোমালিয়া অবস্থিত এই শিংয়ের শীর্ষে।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
১৮.
বন্যপ্রাণী সংরক্ষণের জন্য স্বাক্ষরিত প্রটোকল-
  1. ক) কিয়োটো প্রটোকল
  2. খ) মন্ট্রিল প্রটোকল
  3. গ) কার্টাগেনা প্রটোকল
  4. ঘ) নাগোয়া প্রটোকল
ব্যাখ্যা
- 'নাগোয়া প্রটোকল' বন্যপ্রাণী সংরক্ষণের জন্য স্বাক্ষরিত প্রটোকল।
- 'কিয়োটো প্রটোকল' বৈশ্বিক উষ্ণায়ন রোধে গ্রীনহাউজ গ্যাসের নিঃসরণ হ্রাসে স্বাক্ষরিত প্রটোকল।
- 'মন্ট্রিল প্রটোকল' ওজোনস্তর ক্ষয়কারী বস্তু-সামগ্রীর উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধ করার লক্ষ্যে স্বাক্ষরিত প্রটোকল।
- 'কার্টাগেনা প্রটোকল' জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
১৯.
'স্টবাক' জলপ্রপাত কোথায় অবস্থিত?
  1. ক) ভেনিজুয়েলা
  2. খ) কানাডা
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) ব্রাজিল
ব্যাখ্যা
- স্টবাক জলপ্রপাত সুইজারল্যান্ডে অবস্থিত। ইউরোপীয় মহাদেশে অবস্থিত এই জলপ্রপাতের উচ্চতা প্রায় ৩০০ ফুট।
- নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থিত। এটি পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত।
- 'গুয়ারিয়া' জলপ্রপাত ব্রাজিলে অবস্থিত।
- এঞ্জেল জলপ্রপাত ভেনিজুয়েলায় অবস্থিত।

উৎসঃ সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
২০.
বর্তমানে বিশ্বে পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক পরিবেশবান্ধব কারখানা রয়েছে-
  1. ক) ভিয়েতনামে
  2. খ) ভারতে
  3. গ) বাংলাদেশে
  4. ঘ) চীনে
ব্যাখ্যা
বর্তমানে বিশ্বে পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক (১৮০টি) পরিবেশবান্ধব কারখানা রয়েছে বাংলাদেশে।

উৎসঃ USGBC।
২১.
ইউনেস্কোর সদরদপ্তর কোথায়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) ভিয়েনা
  3. গ) জেনেভা
  4. ঘ) প্যারিস
ব্যাখ্যা
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো।
- এটি প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৬ সালে।
- এর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ২৭ অক্টোবর, ১৯৭২ সালে।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
- বাংলাদেশের সোমপুর বিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।

উৎসঃ ইউনেস্কোর ওয়েবসাইট।
২২.
কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
  1. ক) ডেনমার্ক
  2. খ) সুইডেন
  3. গ) পোল্যান্ড
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
• উত্তর ইউরোপের বাল্টিক সাগরের তীরবর্তী যে ৯টি দেশকে নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত সে দেশগুলো হলো:
- ডেনমার্ক,
- জার্মানি,
- পোল্যান্ড,
- লিথুনিয়া,
- লাটভিয়া,
- এস্তোনিয়া,
- রাশিয়া,
- ফিনল্যান্ড ও
- সুইডেন।
• অপরদিকে, ইতালির সাথে বাল্টিক সাগরের কোন সংযোগ নেই।
২৩.
শক্তিশালী পাসপোর্ট সূচক-২০২৩ অনুযায়ী শীর্ষ দেশ-
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) জাপান
  3. গ) জার্মানি
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
• শক্তিশালী পাসপোর্ট সূচক-২০২৩ অনুযায়ী,
- শীর্ষ দেশ জাপান
- নিম্নে রয়েছে আফগানিস্তান
- বাংলাদেশের অবস্থান ১০১তম
২৪.
কমনওয়েলথ এর বর্তমান সদস্য-
  1. ক) ৫২টি
  2. খ) ৫৩টি
  3. গ) ৫৪টি
  4. ঘ) ৫৬টি
ব্যাখ্যা
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়। লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- ২৫ জুন ২০২২ তারিখে কমনওয়েলথের ৫৫তম ও ৫৬তম সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করে গ্যাবন ও টোগো।
- ব্রিটিশ শাসনাধীন না হয়েও কমনওয়েলথের সদস্যদেশ চারটি হলোঃ মোজাম্বিক, গ্যাবন, রুয়ান্ডা ও টোগো।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- ২৪ থেকে ২৫ জুন, ২০২২কমনওয়েলথের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হয় কিগালি, রুয়ান্ডা।
- কমনওয়েলথের বর্তমান মহাসচিব প্যাট্রেসিয়া স্কটল্যান্ড।
- ২০২৪ সালে ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সামোয়া।

উৎসঃ কমনওয়েলথের ওয়েবসাইট।
২৫.
জি-৭ এর সদস্য দেশ নয়-
  1. ক) জাপান
  2. খ) ইতালি
  3. গ) কানাডা
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
- G-7 এর পূর্ণরূপ- Group of Seven।
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলোঃ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- ৪৮তম সম্মেলন হবে ২০২২ সালে জার্মানিতে,
- ৪৯তম সম্মেলন হবে ২০২৩ সালে জাপানে,
- ৫০তম হবে ২০২৪ সালে ইতালিতে।

উৎসঃ বিবিসি নিউজ।
২৬.
কয়টি দেশের সাথে রাশিয়ার সীমান্ত রয়েছে?
  1. ক) ১৬টি
  2. খ) ১৫টি
  3. গ) ১৪টি
  4. ঘ) ১৩টি
ব্যাখ্যা
- আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া।
- জনসংখ্যায় বিশ্বে প্রথম দেশ চীন।
- রাশিয়া এবং চীন উভয় দেশের সাথে বিশ্বের ১৪টি করে দেশের সীমান্ত রয়েছে।
- যে দেশগুলির সাথে রাশিয়া তার স্থল সীমানা ভাগ করে তাদের মধ্যে রয়েছেঃ উত্তর কোরিয়া, চীন, নরওয়ে, ফিনল্যান্ড, ইউক্রেন, কাজাখস্তান, পোল্যান্ড, জর্জিয়া, মঙ্গোলিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, আজারবাইজান, বেলারুশ এবং লিথুয়ানিয়া।
- আবখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়া এই দুটি দেশের সার্বভৌমত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, তারাও রাশিয়ার সাথে একটি স্থল সীমানা ভাগ করেছে।

উৎসঃ World Atlas।
২৭.
কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?
  1. ক) সল্ট-১
  2. খ) এবিএম
  3. গ) সল্ট-২
  4. ঘ) স্টার্ট-২
ব্যাখ্যা
- ABM Treaty (Anti Ballistic Missile ) ১৯৭২ সালের ৩ আগস্ট মার্কিন সিনেটে অনুমোদিত হয়।
- SALT-1 (Strategic Arms Limitation Talks) ৩০ সেপ্টেম্বর, ১৯৭২ মার্কিন সিনেটে অনুমোদন লাভ করে।
- ১৮ জুন, ১৯৭৯ মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ও সোভিয়েত প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনভের মধ্যে স্বাক্ষরিত SALT-2 চুক্তিটি মার্কিন সিনেটে অনুমোদন লাভ করেনি।
- START-2 (Strategic Arms Reduction Traty) চুক্তি মার্কিন সিনেটে অনুমোদিত হয় ২৬ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে।

উৎসঃ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
২৮.
কোন শহরকে 'ইউরোপের প্রবেশদ্বার' বলা হয়?
  1. ক) মাদ্রিদ
  2. খ) জেনেভা
  3. গ) রোম
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা
- ভিয়েনা শহরকে 'ইউরোপের প্রবেশদ্বার' বলা হয়।
- বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে।
- ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে।
- পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় করাচিকে।
- ভূমধ্যসাগরের প্রবেশদ্বার বলা হয় জিব্রাল্টারকে।

উৎসঃ সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
২৯.
বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর-
  1. ক) লুসাইল
  2. খ) নিউইয়র্ক
  3. গ) বেইজিং
  4. ঘ) ত্রিপোলি
ব্যাখ্যা
- বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর যৌথভাবে
নিউইয়র্ক ও সিঙ্গাপুর‌।
- সবচেয়ে কম ব্যয়বহুল শহর দামেস্ক ও ত্রিপোলি।

উৎসঃ EIU
৩০.
চীন ও ভিয়েতনামের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ-
  1. ক) ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
  2. খ) সেনকাকু দ্বীপ
  3. গ) স্প্রাটলি দ্বীপপুঞ্জ
  4. ঘ) দিয়াউ দ্বীপ
ব্যাখ্যা
- স্প্রাটলি দ্বীপপুঞ্জ দক্ষিণ চীন সাগরে অবস্থিত।
- এটি নিয়ে চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনের মধ্যে বিরোধ রয়েছে।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।
৩১.
ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সাথে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা-
  1. ক) WTO
  2. খ) IFAD
  3. গ) WFP
  4. ঘ) FAO
ব্যাখ্যা
- ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সাথে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা WFP।
- এর পূর্ণরূপঃ World Food Program.
- এই সংস্থাটি ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯ ডিসেম্বর ১৯৬১ সালে।
- সংস্থাটির সদরদপ্তর ইতালির রোমে অবস্থিত।

উৎসঃ সংস্থার ওয়েবসাইট।
৩২.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা-
  1. ক) পিটার বেনেনসন
  2. খ) হেনরি ডুনান্ট
  3. গ) স্যার জর্জ জ্যাকসন
  4. ঘ) পিটার ইজেন
ব্যাখ্যা
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বার্লিনভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা।
- এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।
- বাংলাদেশ প্রথম ২০০১ সালে টিআই এর দুর্নীতি ধারণা সূচক রিপোর্টে অন্তর্ভুক্ত হয় ।

উৎসঃ টিআই ওয়েবসাইট।
৩৩.
'রুবল' কোন দেশের মুদ্রার নাম?
  1. ক) ইউক্রেন
  2. খ) জর্জিয়া
  3. গ) লেবানন
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
- রাশিয়ার মুদ্রার নাম রুবল।
- ইউক্রেনের মুদ্রার নাম হ্রিবনিয়া।
- জর্জিয়ার মুদ্রার নাম লারি।
লেবাননের মুদ্রার নাম পাউন্ড।

উৎসঃ সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৩৪.
'ব্লাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?
  1. ক) ফিলিপাইন
  2. খ) রাশিয়া
  3. গ) ফিলিস্তিন
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
- 'ব্লাক ক্যাট' হলো ভারতের কমান্ডো বাহিনী।
- এর মূল নাম National Security Guard (NSG)।
- এটি ভারতের কেন্দ্রীয় সরকারের এমন একটি বিশেষ বাহিনী যা সন্ত্রাসীদের মোকাবেলায় সর্বদা প্রস্তুত এবং প্রতি আক্রমণ পারদর্শী।

উৎসঃ ভারতের সরকারি ওয়েবসাইট।
৩৫.
স্থায়ীভাবে বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হয়-
  1. ক) ৩০ অক্টোবর, ২০২২
  2. খ) ১৬ ডিসেম্বর, ২০২২
  3. গ) ৩০ নভেম্বর, ২০২২
  4. ঘ) ৩১ ডিসেম্বর, ২০২২
ব্যাখ্যা
- বিবিসি বাংলার রেডিও সম্প্রচারের যাত্রা শুরু হয়েছিল ১১ অক্টোবর, ১৯৪১ সালে।
- স্থায়ীভাবে বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হয় ৩১ ডিসেম্বর, ২০২২।

উৎসঃ বিবিসি।
৩৬.
৭ দিনে সপ্তাহ গণনা শুরু করে-
  1. ক) অ্যাশেরীয়রা
  2. খ) সুমেরীয়রা
  3. গ) ক্যালেডীয়রা
  4. ঘ) টেরাকোটা
ব্যাখ্যা
- পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় ব্যাবিলনে।
- সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করে ব্যাবিলনীয় সভ্যতায়।
- সভ্যতায় ব্যাবিলনিয়দের অবদান ছিল আইন প্রণয়নে।
- ব্যাবিলনীয়দের আইন হাম্মুরাবির আইন নামে পরিচিত ছিল।
- ৭ দিনে সপ্তাহ গণনা শুরু করে ক্যালেডীয়রা।
- প্রতিদিনকে ১২ জোড়া ঘন্টায় ভাগ করার পদ্ধতি বের করে ক্যালেডীয়রা।
- ক্যালেডীয় সভ্যতা গড়ে তুলেছিলেন রাজা নেবুচাঁদনেজার।
৩৭.
বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদস্য সংখ্যা-
  1. ক) ১৮৭টি
  2. খ) ১৮৯টি
  3. গ) ১৯০টি
  4. ঘ) ১৯৩টি
ব্যাখ্যা
- জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF) যার পূর্ণরূপ International Monetary Fund।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর। কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- বর্তমান আইএমএফের সদস্য দেশ ১৯০টি।
- সর্বশেষ সদস্য দেশ অ্যান্ডোরা।
- বাংলাদেশ সদস্য পদ লাভ করে ১৭ আগস্ট, ১৯৭২ সালে।
- নির্বাহী প্রধানের পদবী ব্যবস্থাপনা পরিচালক।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

উৎসঃ আইএমএফের ওয়েবসাইট।
৩৮.
সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি রাষ্ট্র গঠিত হয়?
  1. ক) ১০টি
  2. খ) ১২টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১৮টি
ব্যাখ্যা
- ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫টি রাষ্ট্র গঠিত হয়।
- USSR (Union of Soviet Socialist Republics) আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় ১৯৯১ সালের ২১ ডিসেম্বর।
- তখন অখণ্ড ইউরোপের প্রবক্তা মিখাইল গর্বাচেভ পদত্যাগ করেন।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।
৩৯.
ভারতের বর্তমান রাষ্ট্রপতি-
  1. ক) রামনাথ কোবিন্দ
  2. খ) দ্রৌপদী মুর্মু
  3. গ) শঙ্কর দয়াল শর্মা
  4. ঘ) জৈল সিং
ব্যাখ্যা
- ১৮ জুলাই, ২০২২ তারিখে ভারতে অনুষ্ঠিত হয় ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন।
- উক্ত নির্বাচনে বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু জয়লাভ করেন।
- তিনি ভারতের ১৫তম রাষ্ট্রপতি (ভি.ভি. গিরি ২ বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন)
- তিনি ২৫ জুলাই দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি ভারতের সবচেয়ে প্রাচীন এবং বৃহৎ আদিবাসী গোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের মেয়ে।
- তিনি ভারতের দ্বিতীয় নারী রাষ্ট্রপতি। প্রথম নারী রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাতিল।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ও ভারতীয় সরকারি ওয়েবসাইট।
৪০.
'আবু সায়েফ' গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর?
  1. ক) ফিলিস্তিন
  2. খ) ভিয়েতনাম
  3. গ) কম্বোডিয়া
  4. ঘ) ফিলিপাইন
ব্যাখ্যা
- 'আবু সায়েফ' গেরিলা গোষ্ঠী ফিলিপাইনে তৎপর।
- ১৯৯১ সালে প্রতিষ্ঠিত স্বাধীনতাকামী আবু সায়েফ গ্রুপ ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে তৎপরতা চালাচ্ছে।
- তারা দীর্ঘদিন ধরে মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে একটি স্বাধীন রাষ্ট্র গড়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

উৎসঃ বিবিসি নিউজ।
৪১.
জীববৈচিত্র্য সংক্রান্ত সনদটি স্বাক্ষরিত হয়-
  1. ক) ১৯৮৫ সালে
  2. খ) ১৯৯৫ সালে
  3. গ) ১৯৯৯ সালে
  4. ঘ) ১৯৯২‌ সালে
ব্যাখ্যা
- জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন হলো জৈববৈচিত্র্য সংরক্ষণ, এর উপাদান সমূহের টেকসই ব্যবহার বৃদ্ধি এবং জেনেটিক রিসোর্স ব্যবহার বিষয়ক কনভেশন।
- জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন স্বাক্ষরিত হয় ৫ জুন, ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে।
- এটি কার্যকর হয় ১৯৯৩ সালে।
৪২.
এভিন কারাগার কোথায় অবস্থিত?
  1. ক) মিয়ানমার
  2. খ) চীন
  3. গ) ভারত
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
- কুখ্যাত 'এভিন কারাগার' অবস্থিত ইরানে।
- রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে তেহরানের এভিন কারাগারের বিশেষ পরিচিতি রয়েছে।
- গতবছর এই কারাগারের আগুন লাগে।

উৎসঃ বিবিসি।
৪৩.
আর্থিক দ্বন্দ্ব সমাধানে কাজ করে-
  1. ক) MIGA
  2. খ) IDA
  3. গ) ICSID
  4. ঘ) IFC
ব্যাখ্যা
- পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID) প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে।
- এটি সরকার ও বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ সালিশির মাধ্যমে মীমাংসা করে।
- আর্থিক দ্বন্দ্ব সমাধানেও কাজ করে থাকে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৫৫টি।

উৎসঃ বিশ্ব ব্যাংকের ওয়েবসাইট।
৪৪.
কোন দেশের সহযোগিতায় আজারবাইজান-আর্মেনিয়া শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
  1. ক) জার্মানি
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
- প্রতিবেশী দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়া‌র মধ্যে দক্ষিণ ককেশাসের বিতর্কিত অঞ্চল নাগার্নো-কারাবাখ নিয়ে দ্বন্দ্ব অনেক পুরনো।
- বিবাদপূর্ণ নাগার্নো-কারাবাখের মালিকানা ঘিরে ২৭ সেপ্টেম্বর ২০২০ সালে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে আজারবাইজান ও আর্মেনিয়া।
- ৯ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
- এই অঞ্চলের প্রধান সম্পদ- দস্তা, কয়লা, স্বর্ণ, মার্বেল, চুনা পাথর ও প্রাকৃতিক ঝরণা।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৪৫.
৮ম T-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়-
  1. ক) ভারত
  2. খ) পাকিস্তান
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) নিউজিল্যান্ড
ব্যাখ্যা
- ৮ম T20 বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হয়: ১৬ অক্টোবর হতে ১৩ নভেম্বর ২০২২ তারিখে।
- আয়োজক দেশ অস্ট্রেলিয়া। এতে অংশগ্রহণকারী দল ১৬টি।
- ফাইনাল ম্যাচ খেলে পাকিস্তান ও ইংল্যান্ড।
- মেলবোর্ন, অস্ট্রেলিয়ায় ফাইনাল ম্যাচে জয়ী দল ইংল্যান্ড।
- ম্যান অব দ্য ম্যাচ এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন স্যাম কারান (ইংল্যান্ড)।
- ইংল্যান্ড ২য় বারের মতো চ্যাম্পিয়ন হয়।
- ২বার টি২০ বিশ্বকাপজয়ী দল ২টি (ওয়েস্ট ইন্ডিজ ২০১২ ও ২০১৬ এবং ইংল্যান্ড ২০১০, ২০২২)
- নবম টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ উদ্যোগে।
৪৬.
কোনটি ভিয়েতনাম যুদ্ধের অবসান সংক্রান্ত চুক্তি?
  1. ক) পিস অব প্যারিস
  2. খ) প্যারিস পিস সেটেলমেন্ট
  3. গ) প্যারিস প্যাক্ট
  4. ঘ) প্যারিস শান্তি চুক্তি
ব্যাখ্যা
• প্যারিস চুক্তিসমূহ:
- পিস অব প্যারিস: ১৭৮৩ সালে মার্কিন স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত চুক্তি।
- প্যারিস পিস সেটেলমেন্ট: ১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পরিকল্পনা বিষয়ক চুক্তি।
- প্যারিস প্যাক্ট: ১৯২৮ সালে আন্তর্জাতিক অনাগ্রসন বিষয়ক চুক্তি।
- প্যারিস শান্তি চুক্তি: ১৯৭৩ সালে ভিয়েতনাম যুদ্ধের অবসান সংক্রান্ত চুক্তি।
- প্যারিস এগ্রিমেন্ট: ২০১৬ সালে পৃথিবীর বৃহত্তম জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়।
৪৭.
উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে বিভক্ত করেছে-
  1. ক) ডোভার প্রণালি
  2. খ) বেরিং প্রণালি
  3. গ) ফ্লোরিডা প্রণালি
  4. ঘ) পানামা প্রণালি
ব্যাখ্যা
- দুটি সমুদ্র বা নদীকে সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহকে প্রণালী বলে। প্রণালি দুটি স্থলভাগকে বিভক্ত করে।
- উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে বিভক্ত করেছে পানামা প্রণালি।
- কিন্তু প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে পানামা প্রণালি।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।
৪৮.
ইন্টারফ্যাক্স কী ধরনের সংস্থা?
  1. ক) ইউক্রেনের বার্তা সংস্থা
  2. খ) অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা
  3. গ) যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
  4. ঘ) রাশিয়ার সরকারি বার্তা সংস্থা
ব্যাখ্যা
- ইন্টারফ্যাক্স রাশিয়ার সরকারি বার্তা সংস্থা।
- মিখাইল কমোসার এর প্রতিষ্ঠাতা।
- এর সদরদপ্তর মস্কোতে অবস্থিত।
- অপরদিকে ফ্যায়ারফক্স যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা।

উৎসঃ রাশিয়ার সরকারি ওয়েবসাইট।
৪৯.
ইউরো মুদ্রা চালু হয়-
  1. ক) ১৯৮৫ সালে
  2. খ) ১৯৯১ সালে
  3. গ) ১৯৯৯ সালে
  4. ঘ) ২০০১ সালে
ব্যাখ্যা
- পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরো মুদ্রা চালু হয় ১৯৯৯ সালে। ১৯৯৯ সালে যখন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কিছু দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছিল তখন ইউরোর পাশাপাশি সেসকল দেশের জাতীয় মুদ্রাও চালু ছিল। কিন্তু ২০০২ সালে এ সকল দেশ জাতীয় মুদ্রার বিলুপ্তি করে একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে। তাহলে এখানে প্রশ্নের ধরণ দুটি একারণে উত্তর হবে ২ ধরনের:
- ইউরো মুদ্রা চালু হয় কত সালে?
উত্তর: ১৯৯৯ সালে।
- একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা চালু হয় কত সালে?
উত্তর: ২০০২ সালে।
৫০.
বর্তমানে শেনজেন চুক্তিতে স্বাক্ষরকারী দেশ-
  1. ক) ১৯টি
  2. খ) ২৩টি
  3. গ) ২৭টি
  4. ঘ) ২৮টি
ব্যাখ্যা
- ক্রোয়েশিয়াতে ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি,২০২৩ সালে।
- ইউরোজোন ২০ টি দেশ নিয়ে গঠিত।
- শেনজেন চুক্তিতে স্বাক্ষরকারী দেশ ২৭ টি।
- শেনজেন চুক্তিতে স্বাক্ষরকারী সর্বশেষ দেশ ক্রোয়েশিয়া ১ জানুয়ারি,২০২৩ সালে।

উৎসঃ বিবিসি নিউজ।
৫১.
ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ-
  1. ক) জর্ডান
  2. খ) মিশর
  3. গ) লেবানন
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হলো তুরস্ক।
- ১৯৪৯ সালের ২৮ মার্চ তুরস্ক ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ মিশর।
- মিশর ২৬ মার্চ ১৯৭৯ সালে ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
- জর্দান দ্বিতীয় আরব দেশ হিসেবে ২৬ অক্টোবর ১৯৯৪ সালে ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
- সর্বপ্রথম যুক্তরাষ্ট্র ১৪ মে ১৯৪৮ সালে ইসরাইল স্বাধীনতা ঘোষণার ১১ মিনিটের মাথায় স্বীকৃতি প্রদান করে।
- তৃতীয় আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
- চতুর্থ আরব দেশ হিসেবে বাহরাইন ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।

উৎসঃ বিবিসি বাংলা নিউজ ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
উৎসঃ বিবিসি।
৫২.
ভলগা নদী কোন দেশে অবস্থিত?
  1. ক) জার্মানি
  2. খ) ইতালি
  3. গ) রাশিয়া
  4. ঘ) জর্ডান
ব্যাখ্যা
- ভলগা নদী রাশিয়ায় অবস্থিত।
- এটি দৈর্ঘ্য, প্রবাহ ও অববাহিকার দিক থেকে ইউরোপের বৃহত্তম নদী।
- মস্কোসহ রাশিয়ার ১১টি শহর নদীটির অববাহিকায় অবস্থিত।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।
৫৩.
জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে কয়টি দেশের ভোটাধিকার ২০২৩ সালের জন্য স্থগিত করেছে?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
• চাঁদা দিতে না পারায় জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে ৬টি দেশের ভোটাধিকার ২০২৩ সালের জন্য স্থগিত করেছে জাতিসংঘ:
১. Lebanon
২. Dominica
৩. Equatorial Guinea
৪. Gabon
৫. South Sudan and
৬. Venezuela

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
৫৪.
সাধারণত কোন দেশ থেকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নিয়োগ দেয়া হয়?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) জাপান
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
- বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড রবার্ট ম্যালপাস।
- তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।
- তিনি বিশ্বব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট।
- সাধারণত যুক্তরাষ্ট্র থেকেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- বিশ্বব্যাংক গোষ্ঠীর প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইগুনে মেয়ার।
- রবার্তো আজেভিদো ছিলেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক।
- ক্রিস্টালিনা জর্জিয়েভা আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক।
- জিম ইয়ং কিম বিশ্ব ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট।

উৎসঃ বিশ্বব্যাংকের ওয়েবসাইট।
৫৫.
কিয়ােটো প্রটোকল স্বাক্ষরিত হয়-
  1. ক) ১৯৮৫ সালে
  2. খ) ১৯৮৮ সালে
  3. গ) ১৯৯৭ সালে
  4. ঘ) ১৯৯২ সালে
ব্যাখ্যা
- কিয়ােটো প্রটোকল ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর স্বাক্ষর হয়।
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।
- ২০১২ সালে এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
- যুক্তরাষ্ট্র ২০০১ সালে প্রত্যাহার করে যদিও ১৯৮৯ সালে স্বাক্ষর করেছিল।
- বাংলাদেশ এটি অনুমােদন করে ২০০১ সালে ।
- এটির বিষয়বস্তু বায়ুমণ্ডলের কার্বন-ডাই-অক্সাইড বা গ্রীনহাউস গ্যাসের নিঃস্বরণ হ্রাস করা অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ণ হ্রাস করা।
৫৬.
পে-পাল কোন দেশ ভিত্তিক সংগঠন?
  1. ক) বেলজিয়াম
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) নেদারল্যান্ড
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- পে-পাল যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ই-কমার্স প্রতিষ্ঠান।
- এটি ইন্টারনেটে অর্থের স্থানান্তর বা হাতবদল করার ক্ষেত্রে সহায়তা দিয়ে থাকে।
-  প্রতিষ্ঠিত হয় Palo Alto, California USA।
- সদরদপ্তর স্যান জোস, ক্যালিফর্নিয়া, যুক্তরাষ্ট্র।

উৎসঃ সংস্থার ওয়েবসাইট।
৫৭.
বসনিয়া সংকট সমাধানে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ক) বসনিয়া চুক্তি
  2. খ) ডেটন চুক্তি
  3. গ) প্যারিস চুক্তি
  4. ঘ) ভার্সাই চুক্তি
ব্যাখ্যা
- বসনিয়া সংকট সমাধানে ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৫ সালে।
- ‌এই চুক্তির মধ্যস্থতাকারী বিল ক্লিনটন।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৫৮.
কোন সম্মেলনে জাতিসংঘের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা প্রদান করা হয়?
  1. ক) সানফ্রান্সিসকো
  2. খ) ভার্জিনিয়া
  3. গ) ডাম্বারটনওকস
  4. ঘ) ইয়াল্টা
ব্যাখ্যা
- জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৪৫ সালে ক্রিমিয়ারে ইয়াল্টাতে।
- এই সম্মেলনে রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন মিলিত হন।
- জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যকে এই সম্মেলনে ভেটো ক্ষমতা প্রদান করা হয়।
- ভেটো ল্যাটিন শব্দ।
- ভেটো অর্থ আমি ইহা মানি না।
৫৯.
'ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' কোথায় অবস্থিত?  
  1. ক) তুরস্ক
  2. খ) কাতর
  3. গ) ইরান
  4. ঘ) ইরাক
ব্যাখ্যা
- 'ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে নির্মিত হয়।
- সম্রাট নেবুচাঁদনেজার সম্রাজ্ঞীর প্রেরণায় এটি নির্মাণ করেন। ৪০০০ শ্রমিক রাতদিন পরিশ্রম করে তৈরি করেছিল এ বাগানটি। বাগান পরিচর্যার কাজে নিয়ােজিত ছিল ১,০৫৪ জন মালী।
- ৫১৪ খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এ সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা।
৬০.
'নরম্যান্ডি' কোন দেশের ভূখণ্ড?
  1. ক) জার্মানি
  2. খ) ইতালি
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
- 'নরম্যান্ডি' ফ্রান্সের ভূখণ্ড।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপারেশন ওভারলর্ড  নরম্যান্ডিতে সংঘটিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনী যে সামরিক অভিযানের মাধ্যমে পশ্চিম ইউরোপে নাৎসি জার্মানি নেতৃত্বাধীন অক্ষবাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করেছিল, অপারেশান ওভারলর্ড সেই অভিযানের সামরিক নাম।
- ১৯৪৪ সালের ৬ জুন ইংলিশ চ্যানেল সংলগ্ন ফ্রান্সের নরম্যান্ডি অবতরণের মাধ্যমে অপারেশান ওভারলর্ডের অধীনে মিত্রবাহিনীর ব্যাপক আক্রমণ শুরু হয়।
- ১৯৪৪ সালের ৬ জুন মিত্রশক্তির পক্ষে পশ্চিম ইউরােপে অবস্থিত ফ্রান্সের নর্মান্ডিতে দ্বিতীয় রণাঙ্গন খােলার দিনটিকে 'ডি-ডে ' ( Day of deliverance ) বলা হয়।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৬১.
জার্মানির বর্তমান চ্যান্সেলর-
  1. ক) অ্যাঞ্জেলা মের্কেল
  2. খ) ন্যান্সি ফেসার
  3. গ) ওলাফ শলৎজ
  4. ঘ) রবার্ট হ্যাবেক
ব্যাখ্যা
- ৮ ডিসেম্বর, ২০২১ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির নবম চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির (SPD) নেতা ওলাফ শলৎজ (Olaf Scholz)।
- ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পান গ্রিন পার্টির নেতা রবার্ট হ্যাবেক।
- জার্মানির ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী গ্রিন পার্টির আনালিনা বেয়ারবক।
- স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করবেন SPD'র ন্যান্সি ফেসার।

উৎসঃ বিবিসি নিউজ।
৬২.
ভিয়েতনাম কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে?
  1. ক) ব্রিটেন
  2. খ) ফ্রান্স
  3. গ) পর্তুগাল
  4. ঘ) স্পেন
ব্যাখ্যা
- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া, ভিয়েতনাম ও লাওস ফ্রান্সের উপনিবেশ ছিল।
- মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাই ব্রিটিশ উপনিবেশ ছিল।
- ফিলিপাইন যুক্তরাষ্ট্রের উপনিবেশ ছিল।
- পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশ ছিল।
- ইন্দোনেশিয়া নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৬৩.
রাশিয়া ক্রিমিয়া দখল করে-
  1. ক) ২০২২ সালে
  2. খ) ২০০৯ সালে
  3. গ) ২০১৪ সালে
  4. ঘ) ২০১১ সালে
ব্যাখ্যা
- ১৬ মার্চ, ২০১৪ সালে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কৃষ্ণ সাগরের উত্তর উপকূলের ছোট দ্বীপ ক্রিমিয়ায় অনুষ্ঠিত এক গণভোটে ক্রিমিয়ার জনগণ রাশিয়ার সাথে একীভূত হওয়ার পক্ষে রায় দেন।
- ১৭ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়ার পার্লামেন্ট নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।
- ১৮ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া।
- ২১ মার্চ, ২০১৪ সালে সকল আইনি প্রক্রিয়া শেষে ইতিহাসের সবচেয়ে স্বল্পায়ু রাষ্ট্র ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয়।
৬৪.
'গ্রীনপিস' কোন দেশভিত্তিক পরিবেশবাদী সংস্থা?
  1. ক) বেলজিয়াম
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) নেদারল্যান্ডস
  4. ঘ) সুইডেন
ব্যাখ্যা
- গ্রীনপিস নেদারল্যান্ডভিত্তিক একটি পরিবেশবাদী সংস্থা।
- এর পূর্ব নাম ছিল Don't make a Wave Committee।
- ১৯৭১ সালে কানাডার ভ্যানকুভারে এটি প্রতিষ্ঠা লাভ করে।
- এর প্রতিষ্ঠাতা প্যাট্রিক মোরে, রবার্ট হান্টার, ডেভিড ম্যাকট্যাগার্ড ও আরো অনেকে।
- এর সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডসের আমস্টারডামে।
- ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরিক্ষার প্রতিবাদে গ্রীনপিস জন্মলাভ করে।
- গ্রিনপিসের জাহাজের নাম রেইনবো ওয়ারিয়র।
- তবে বাংলাদেশে রেনবো ওয়ারিয়রের নাম রংধনু। নিউজিল্যান্ড, হংকং সহ বিশ্বের ৪১ টির অধিক দেশে গ্রীনপিসের আঞ্চলিক দপ্তর রয়েছে।

উৎসঃ গ্রীনপিসের ওয়েবসাইট।
৬৫.
চীন আফ্রিকার কোন দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপন করেছে?
  1. ক) ইথিওপিয়া
  2. খ) জিবুতি
  3. গ) মাদাগাস্কার
  4. ঘ) ফিজি
ব্যাখ্যা
- পূর্ব আফ্রিকার বাব-এল-মান্দেবের তীরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট দেশ জিবুতি।
- চীন ২০১৭ সালে জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপন করে।
- ভূরাজনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আগে থেকেই দেশটিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে।

উৎসঃ বিবিসি নিউজ।