পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
পরীক্ষা - ৮০ বিগত ৫টি পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা [পরীক্ষা – ৬৭, ৭০, ৭৩, ৭৬, ৭৯]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
”সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত।” উক্তিটি কার?
  1. মোতাহের হোসেন চৌধুরী
  2. বদরুদ্দীন উমর
  3. প্রমথ চৌধুরী
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
প্রমথ চৌধুরী:
- তিনি ছিলেন বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
- ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে তাঁর জন্ম।
- সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন।
- প্রমথ চৌধুরি বাংলা সাহিত্যে বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে পরিচিত।
- ছোটোগল্প ও সনেট রচনাতেও হিসেবেও তার বিশিষ্ট অবদান রয়েছে।
- প্রমথ চৌধুরীর সম্পাদিত পত্রিকা সবুজপত্র।
- প্রমথ চৌধুরীর বিখ্যাত উক্তি: ’সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত’।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ।
- পদচারণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
.
মঙ্গলকাব্যের প্রথম অংশের নাম কী ?
  1. শ্রুতিফল
  2. বন্দনা
  3. মর্ত্যখন্ড
  4. দেবখণ্ড
সঠিক উত্তর:
বন্দনা
উত্তর
সঠিক উত্তর:
বন্দনা
ব্যাখ্যা
• মঙ্গকাব্য:
মানুষের বিশ্বাস মতে, দেবদেবীর মাহাত্ম্য নির্ভর যে কাব্য রচনা, পাঠ ও শ্রবণ করলে নিজের, প্রতিবেশীর ও সমাজের মঙ্গল বা কল্যাণ সাধন হয় তাকে মঙ্গলকাব্য বলে।
পনেরো থেকে আঠারাে শতকের শেষ অবধি এই ধারার কাব্য বাংলায় রচিত হয়।
•মঙ্গলকাব্যের শ্রেষ্ঠ কবি, ঘনরাম চক্রবর্তী।
• মঙ্গলকাব্যের প্রধান শাখা ৩টি।
- মনসামঙ্গল,
- চণ্ডীমঙ্গল,
- অন্নদামঙ্গল।

• একটি সম্পূর্ণ মঙ্গলকাব্যে সাধারণত ৫টি অংশ থাকে।
যথা:
- বন্দনা,
- আত্মপরিচয়,
- দেবখণ্ড,
- মর্ত্যখন্ড,
- শ্রুতিফল ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
’ধূমকেতু’ পত্রিকার সম্পাদক কে?
  1. দীনেশরঞ্জন দাশ
  2. কাজী নজরুল ইসলাম
  3. বুদ্ধদেব বসু
  4. শৈলজানন্দ মুখোপাধ্যায়
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
’ধূমকেতু’ পত্রিকা:
 - ধূমকেতু কাজী নজরুল ইসলাম সম্পাদিত অর্ধ-সাপ্তাহিক পত্রিকা।
- বিপ্লবীদের মুখপত্র এ পত্রিকাটি ১৩২৯ বঙ্গাব্দের ২৬ শ্রাবণ (১১ আগস্ট ১৯২২) আত্মপ্রকাশ করে।
- এর প্রথম সংখ্যায় নজরুলের অনলবর্ষী দীর্ঘ কবিতা ‘ধূমকেতু’ প্রকাশিত হয়।
- ধূমকেতু পত্রিকায় ’আনন্দময়ীর আগমনে’ কবিতা প্রকাশিত হওয়ার পর ব্রিটিশ সরকার পত্রিকা নিষিদ্ধ করে।
- এজন্যে নজরুলকে একবছরের জন্যে কারাবাস ভোগ করতে হয়।
 - রবীন্দ্রনাথ ঠাকুর একটি বাণী দিয়ে ধূমকেতুকে অভিনন্দন জানান, যা প্রতি সংখ্যা পত্রিকার শিরোনামের নিচে ছাপা হতো।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়সহ অনেক দেশবরেণ্য ব্যক্তি এবং অমৃতবাজার পত্রিকা ধূমকেতুর আবির্ভাবকে উষ্ণ অভিনন্দন জানান।
- শরৎচন্দ্রের কিছু নিবন্ধও এতে প্রকাশিত হয়।
- বিপ্লব, কৃষক-মজদুর ও মধ্যবিত্তের জাগৃতি ছিল এর মূল লক্ষ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
.
মরুভাস্কর - কাব্যের উপজীব্য কী?
  1. হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী
  2. যাযাবর সম্প্রদায়ের কথা
  3. মরুভূমির কাহিনি
  4. আরবের গোত্র প্রধানদের বর্ণনা
সঠিক উত্তর:
হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী
উত্তর
সঠিক উত্তর:
হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী
ব্যাখ্যা
• মরুভাস্কর:
- কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ।
- এটি হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী - কাব্য।
- এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৫০ খ্রিষ্টাব্দে।
- হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী নিয়ে চারটি সর্গ।
- এবং ১৮ টি খণ্ড-কবিতা স্থান পেয়েছে।
-------------------------------------
• তাঁর রচিত কাব্যগুলোর মধ্যে রয়েছে:

- অগ্নিবীণা,
- বিষের বাঁশি,
- ছায়ানট,
- প্রলয়শিখা,
- চক্রবাক,
- সিন্ধুহিন্দোল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
.
What type of play is Hamlet?
  1. Comedy
  2. Tragedy
  3. Romantic
  4. Historical
সঠিক উত্তর:
Tragedy
উত্তর
সঠিক উত্তর:
Tragedy
ব্যাখ্যা
Hamlet is a tragedy written by William Shakespeare.

• Hamlet
- Shakespeare এর ‘Hamlet’ (১৫৯৯–১৬০১) হলো এক ট্রাজেডি নাটক।
- যেখানে ডেনমার্কের রাজপুত্র Hamlet তার বাবার মৃত্যু ও মায়ের চাচার সঙ্গে বিয়ে নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত থাকে।
- Hamlet এর বাবার আত্মা এসে জানায়, চাচা Claudius তাকে বিষ দিয়ে হত্যা করেছে, এবং প্রতিশোধ নিতে বলে।
- Hamlet নিশ্চিত হতে পাগল সাজায় ও অভিনেতাদের দিয়ে হত্যার নাটক মঞ্চস্থ করে Claudius এর প্রতিক্রিয়া দেখে।
- Hamlet পলোনিয়াসকে হত্যা করে, Claudius তাকে মৃত্যুর ফাঁদে ফেলার জন্য ইংল্যান্ডে পাঠায় , কিন্তু Hamlet ফাঁদ উল্টে দেয়।
- দেশে ফিরে Hamlet দেখে, Ophelia পাগল হয়ে আত্মহত্যা করেছে, আর তার ভাই Laertes প্রতিশোধ নিচ্ছে।
- বিষাক্ত তলোয়ার ও পানীয়ের দ্বন্দ্বে Hamlet, Laertes, গারট্রুড ও ক্লডিয়াস মারা যায়, আর মৃত্যুর আগে Hamlet ক্লডিয়াসকে হত্যা করে ও হোরাশিওকে নিজের সম্মান রক্ষার দায়িত্ব দিয়ে যায়।
- এভাবেই নাটকটি ট্রাজেডি রূপ ধারণ করে।

• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience does make cowards of us all.
- There is divinity that shapes our end.

• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio (Loyal and Best friend of Hamlet)
- Polonius (Ophelia's Father)
- Laertes (Ophelia's Brother) etc.

• William Shakespeare (1564 - 1616)
- তিনি একজন কবি, নাট্যকার, অভিনেতা;
- তিনি ইংল্যান্ডের “ইংরেজ জাতীয় কবি” নামে পরিচিত।
- পৃথিবীর সর্বকালের সেরা নাট্যকার হিসেবে বিবেচিত।
- তিনি তীক্ষ্ণ বুদ্ধি, দূরদর্শী মানসিকতা, এবং কাব্যিক শক্তি নিয়ে লিখতেন।
- অন্য লেখকরাও এই গুণের অধিকারী, কিন্তু শেক্সপিয়র মানুষের আবেগ ও সংঘাতের পূর্ণ জগতকে স্পর্শ করেছেন।
- ভাষা, শব্দ, এবং ছবির (image) ব্যবহারে তিনি অসাধারণ, যা সহজেই পাঠকের বা দর্শকের মনে গেঁথে যায়।
- তার সৃষ্টিশক্তি বইপত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না; নাট্য মঞ্চের জীবন্ত চরিত্রে প্রকাশ পেত।
- তার নাটক মানুষের সহানুভূতি জাগায় এবং দর্শককে অংশগ্রহণের সুযোগ দেয়।

• Notable Works:
Play
- A Midsummer Night’s Dream,
- All’s Well That Ends Well,
- Antony and Cleopatra,
- As You Like It,
- Hamlet,
- Henry IV, Part 1,
- Henry IV, Part 2,
- Henry V,
- Henry VI, Part 1,
- Henry VI, Part 2,
- Henry VI, Part 3,
- Henry VIII
- Julius Caesar,
- King John,
- King Lear,
- Love’s Labour’s Lost,
- Macbeth,
- Measure for Measure,
- Much Ado About Nothing,
- Othello,
- Richard III,
- The Taming of the Shrew,
- The Tempest.

Source: Britannica.
.
Alfred Tennyson কোন যুগের কবি ছিলেন?
  1. Romantic Period
  2. Elizabethan Period
  3. Victorian Period
  4. Modern Period
সঠিক উত্তর:
Victorian Period
উত্তর
সঠিক উত্তর:
Victorian Period
ব্যাখ্যা
Alfred Tennyson Victorian যুগের কবি ছিলেন।

• Victorian Period (1832-1901):
- রানি ভিক্টোরিয়ার (1837-1901) শাসনকাল হলেও সাহিত্যিক ভিক্টোরিয়ান যুগ 1832 সাল থেকে ধরা হয়।
- মধ্যযুগীয় শিল্প ও সাহিত্যকে অনুসরণ করে।
- ভিক্টোরিয়ান যুগ বৈশিষ্ট্য হলো: প্রতীকবাদ, সংবেদনশীলতা, সরলতা।
- এই যুগকে Decadence এর যুগও বলা হয়, কারণ ভিক্টোরিয়ান আদর্শের পতন ও অবক্ষয় শুরু হয়।

• Alfred Tennyson (1809-1892)
- Alfred Tennyson, 1st Baron Tennyson of Aldworth and Freshwater.
- তিনি একজন Victorian poet.
- Alfred, Lord Tennyson ছিলেন একজন ইংরেজ কবি, যিনি Victorian period এর অন্যতম প্রধান কবি হিসেবে পরিচিত।
- তার কবিতায় প্রকৃতি, প্রেম, মৃত্যু, এবং মানব-মানবী সম্পর্ক বিশালভাবে ফুটে উঠেছে।
- English poet often regarded as the chief representative of the Victorian age in poetry.

• The great poems of Tennyson:
- The Lotos Eaters,
- Morte D'Arthur,
- Ulysses,
- Oenone,
- In Memoriam,
- Tithonus,
- The Princess,
- Crossing the Bar,
- Aurora, etc.

Source: Britannica.
.
W. B. Yeats was a poet of which country?
  1. England
  2. America
  3. Scotland
  4. Ireland
সঠিক উত্তর:
Ireland
উত্তর
সঠিক উত্তর:
Ireland
ব্যাখ্যা
The correct answer is -  ঘ) Ireland

• W. B. Yeats:
- William Butler Yeats (1865-1939) একজন আইরিশ কবি এবং নাট্যকার।
- তিনি ১৯২৩ সালে প্রথম আইরিশ হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- Abbey Theatre হচ্ছে W. B. Yeats প্রতিষ্ঠাকৃত Irish National Theatre Society, মৃত্যুর আগ পর্যন্ত তিনি এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- তিনি Modern period এর এখন লেখক।

• Notable works
Novel
- The Resurrection,
- The Only Jealousy of Emer,
- The Dreaming of the Bones,
- Calvary.

Major Poems:
- The Wild Swans at Coole,
- The Tower,
- The Winding Stair and Other poems,
- The Resurrection,
- The Second Coming,
- The Cat and the Moon,
- Sailing to Byzantium,
- The Lake Isle of Innisfree,
- Among School Children,
- A Prayer for My Daughter,
- When You Are Old.

Source: Britannica.
.
The Old Man and the Sea উপন্যাসের প্রধান চরিত্রের নাম কী?
  1. Manolin
  2. Santiago
  3. Friday
  4. Adam
সঠিক উত্তর:
Santiago
উত্তর
সঠিক উত্তর:
Santiago
ব্যাখ্যা
The Old Man and the Sea উপন্যাসের প্রধান চরিত্রের নাম হচ্ছে Santiago।

• The Old Man and the Sea:
- The Old Man and the Sea হল Ernest Hemingway এর রচিত একটি short heroic novel.
- উপন্যাসটি ১৯৫২ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসটির প্রধাণ চরিত্রের নাম হলো Santiago এবং Manolin হলো Santiago-র শিক্ষানবিশ।
- Manolin এর যখন মাত্র পাঁচ বছর বয়স তখন Santiago তাকে প্রথম নৌকায় তুলে নিয়ে যান।
পারিবরিক বাধা থাকা সত্ত্বেও Manolin সব সময় Santiago এর সাথে সমুদ্রে যায়।

• Ernest Hemingway (1899-1961):
- Ernest Hemingway এর পুরো নাম Ernest Miller Hemingway.
- Ernest Hemingway একজন বিখ্যাত আমেরিকান ঔপন্যাসিক ও ছোটগল্পকার ছিলেন।
- তিনি ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তার লেখার ধরণ ছিল সংক্ষিপ্ত, পরিষ্কার এবং শক্তিশালী, যা ২০শ শতাব্দীর আমেরিকান ও ব্রিটিশ সাহিত্যে গভীর প্রভাব ফেলেছিল।
- তিনি নিজের দুঃসাহসিক জীবনযাপনের জন্যও বিখ্যাত ছিলেন।
- "The Old Man and the Sea" এবং Contemporary style এ তিনি যে প্রভাব ফেলেছেন তার জন্য Ernest Hemingway কে ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়।
- তাছাড়া ১৯৫২ সালে "The Old Man and the Sea" এর জন্য তিনি Pulitzer Prize পেয়েছিলেন।

• Notable Works:
Novels:
- The Sun Also Rises,
- A Farewell to Arms,
- The Old Man and the Sea.
- For Whom the Bell Tolls,

Books
- A Moveable Feast (book),
- Death in the Afternoon.

Short story
- The Snows of Kilimanjaro.

Source: Britannica.
.
What is the main theme of The Gift of the Magi?
  1. Revenge and violence
  2. Love and sacrifice
  3. War and poverty
  4. Politics and non-violence
সঠিক উত্তর:
Love and sacrifice
উত্তর
সঠিক উত্তর:
Love and sacrifice
ব্যাখ্যা
The main theme of The Gift of the Magi is Love and sacrifice.

• The Gift of the Magi
- 'The Gift of the Magi' হচ্ছে ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত ছোটগল্প, যার রচয়িতা William Sidney Porter.
- ১৯০৫ সালে গল্পটি প্রথম প্রকাশিত হয়।
- Jim and Della এই story এর প্রধান চরিত্র সমূহ।
- এর central theme হচ্ছে Love, where Jim and Della (Young married couple) who make sacrifices in order to buy each other meaningful Christmas gifts.
- Della এর ছিল ঈর্ষনীয় লম্বা চুল আর সে এই চুলগুলো বিক্রি করে এর বিনিময়ে Jim এর পকেটঘড়ির জন্য একটা চেইন কেনার সিদ্ধান্ত নেয়।
- এই পকেট ঘড়িটি ছিল জিম এর পারিবারিক সম্পত্তি যা সে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, কিন্তু টাকার অভাবে এর জন্য চেইন কিনতে পারছিল না তাই তাকে ঘড়িটি পকেটে নিয়ে ঘুরতে হতো।
- অপরদিকে Jim তার পকেটঘড়ি বিক্রি করে করে Della এর জন্য স্বর্ণখচিত চিরুনী কেনার সিদ্ধান্ত নেয়।
- এরপর তারা দুজনেই যখন একে অপরের জন্য কেনা উপহার নিয়ে উপস্থিত হয় তখন পরিস্থিতি অনুধাবন করে দুজনেই চমকে উঠে।
- ভালোবাসা, উৎসর্গ, ত্যাগ ইত্যাদি বৈশিষ্ট্যগুলোর কারণে এই ছোটগল্পটি সারা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

• O'Henry:
- তিনি একজন বিখ্যাত আমেরিকান ছোট গল্প লেখক এবং Modern Period এর অন্যতম সাহিত্যিক।
- যদিও তাঁর পুরো নাম বা real name হচ্ছে William Sydney Porter' কিন্তু তিনি O' Henry হিসেবেই সাহিত্য জগতে অধিক পরিচিতি লাভ করেছেন।
- বলা হয়ে থাকে O' Henry is the short-story writer whose tales romanticized the commonplace বিশেষ করে New York City এর সাধারণ মানুষের জীবন।
- তাঁর সাহিত্যে আমেরিকার নিউইর্ক এর সাধারণ মানুষের জীবন ধারনের চিত্র নতুন মাত্রায় স্থান পেয়েছে।

• His famous works:
Short stories:
- Heart of the West,
- The Gift of the Magi,
- Sixes and Sevens,
- Roads of Destiny,
- Cabbage and Kings,
- The Four million,
- The Voice of the City, etc.

Source: Britannica.
১০.
"Five Eyes" কী ধরনের জোট?
  1. অর্থনৈতিক সহযোগিতা জোট
  2. মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা
  3. গোয়েন্দা সহযোগিতা জোট
  4. পরিবেশ রক্ষা জোট
সঠিক উত্তর:
গোয়েন্দা সহযোগিতা জোট
উত্তর
সঠিক উত্তর:
গোয়েন্দা সহযোগিতা জোট
ব্যাখ্যা
• Five Eyes (FVEY): 
- আন্তর্জাতিক গোয়েন্দা ও নিরাপত্তা চুক্তি/সহযোগিতা।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড।
 - প্রতিষ্ঠাকাল: ১৯৪৬-এ “UKUSA Agreement” থেকে শুরু,
- আধুনিক Five Eyes আকারে বিকাশ পায় ১৯৫০-এর দশকেঅ
- সদস্য দেশগুলোর মধ্যে কঠোর তথ্য বিনিময় ও বিশ্বাসের ভিত্তিতে কাজ করে। 
 • প্রধান সংস্থা সমূহ: NSA (USA), GCHQ (UK), CSE (Canada), ASD (Australia), GCSB (New Zealand).

উৎস: Encyclopaedia Britannica – Five Eyes. 
১১.
BIMSTEC- এর বর্তমান সদস্য দেশ কয়টি? [আগস্ট, ২০২৫]
  1. ৭টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১২টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
• BIMSTEC:
- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- এর সদস্য দেশ: ৭টি ।
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (আগস্ট, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- BIMSTEC দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্ত করে।
- এটি একটি আঞ্চলিক সংস্থা যা উভয় অঞ্চলের দেশগুলিকে অন্তর্ভুক্ত করে,
- বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং একীকরণের লক্ষ্যে।

উল্লেখ্য,
- বাংলাদেশ,ভারত,শ্রীলঙ্কা,থাইল্যান্ড অর্থনৈতিক সহযোগিতা (BIST-EC)’ প্রতিষ্ঠার ঘোষণা করা হয়।
- যা ‘ব্যাংকক ঘোষণা’ নামে পরিচিত। 
- ২০০৪ সালের ফেব্রুয়ারিতে, ভুটান ও নেপাল এই সংগঠনে পূর্ণ সদস্য হিসেবে যোগ দেয়।
- ২০০৪ সালের ৩১ জুলাই ব্যাংককে অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনে সংগঠনের নাম পরিবর্তন করে ‘বঙ্গোপসাগর উদ্যোগ: বহুমুখী প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা (BIMSTEC)’ রাখা হয়। 

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
১২.
ব্রিকস এর সদস্য রাষ্ট্র নয় কোনটি?
  1. চীন
  2. ভারত
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. জাপান
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
• BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর পূর্বনাম: ব্রিক (BRIC)।
- এর কোনো সদরদপ্তর নেই।
- BRICS-এর পূর্ণ সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে:
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত (UAE), ইরান, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া। [আগস্ট, ২০২৫]
- জাপান ব্রিকসের সদস্য রাষ্ট্র নয়। 

উৎস: ব্রিকস ওয়েবসাইট।
১৩.
’নাইচো’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. মিশর
  2. ইসরায়েল
  3. ফ্রান্স
  4. জাপান
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
গোয়েন্দা সংস্থা:
- যুক্তরাজ্য- এসআইএস (SIS), এম আই৬, স্কটল্যান্ড ইয়ার্ড, ব্রিটিশ সিক্রেট সার্ভিস।
- ভারত - RAW, CBI.
- মিশর- মুখবরাত।
- ইসরায়েল-মোসাদ, আমান।
- জাপান - নাইচো।
- ইরান- ভিভাক।
- সৌদি আরব- এস পি এ (SPA)।
- চীন- এম এস এস (MSS)।
- পাকিস্তান - আইএসআই (ISI)।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
১৪.
x- 2 - 0.01 = 0 হলে x এর মান কত?
  1. 100
  2. 0.1
  3. 10
  4. 0.01
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
প্রশ্ন: x- 2 - 0.01 = 0 হলে x এর মান কত?

সমাধান:
x- 2 - 0.01 = 0
⇒ x- 2 = 0.01
⇒ x- 2 = 1/100
⇒ x- 2 = 1/102
⇒ x- 2 = 10- 2
⇒ x = 10
১৫.
3 + 9 + 27 + 81 + ........... ধারাটির কততম পদ 2187?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 9 + 27 + 81 + ........... ধারাটির কততম পদ 2187?

সমাধান:
গুণোত্তর ধারার প্রথম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = 9/3 = 3
ধরি,
n-তম পদ = 2187

প্রশ্নমতে,
arn - 1 = 2187
⇒ 3 × 3n - 1= 2187
⇒ 3n - 1 = 2187/3
⇒ 3n - 1 = 729
⇒ 3n - 1 = 36
⇒ n - 1 = 6
⇒ n = 6 + 1
⇒ n = 7
১৬.
কোনো সমান্তর ধারার 20-তম পদ 198 এবং সাধারণ অন্তর 10 হলে ধারাটির প্রথম পদ কত?
  1. 2
  2. 4
  3. 5
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার 20-তম পদ 198 এবং সাধারণ অন্তর 10 হলে ধারাটির প্রথম পদ কত?

সমাধান:
দেওয়া আছে, 
সমান্তর ধারাটির 20 তম পদ = 198
সাধারণ অন্তর, d = 10
প্রথম পদ, a = ? 

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
∴ 20 তম পদ = a + (20 - 1)d
⇒ 198 = a + (19 × 10) 
⇒ 198 = a + 190
⇒ a = 198 - 190 
⇒ a = 8
১৭.
5a = 3125 হলে, 5(a - 3) এর মান কত?
  1. 5
  2. 1/5
  3. 25
  4. 125
সঠিক উত্তর:
25
উত্তর
সঠিক উত্তর:
25
ব্যাখ্যা
প্রশ্ন: 5a = 3125 হলে, 5(a - 3) এর মান কত?

সমাধান:
5a = 3125
⇒ 5a = 55
⇒ a = 5

∴ 5(a - 3)
= 5(5 - 3)
= 52
= 25
১৮.
log(9/14) - log(15/16) + log(35/24) = কত?
  1. 0
  2. 1
  3. 2/3
  4. 1/4
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: log(9/14) - log(15/16) + log(35/24) = কত?

সমাধান:
log(9/14) - log(15/16) + log(35/24)
= log{(9/14) ÷ (15/16) × (35/24)} 
= log{(9/14) × (16/15) × (35/24)}
= log 1
= 0
১৯.
যদি A = {1, 2, 3, 4, 5} হয়, তাহলে এর প্রকৃত উপসেট কয়টি? 
  1. 28
  2. 30
  3. 31
  4. 32
সঠিক উত্তর:
31
উত্তর
সঠিক উত্তর:
31
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {1, 2, 3, 4, 5} হয়, তাহলে এর প্রকৃত উপসেট কয়টি? 

সমাধান: 
দেওয়া আছে, 
A = {1, 2, 3, 4, 5}

আমরা জানি,
কোন সেটের প্রকৃত উপসেট = 2n - 1 
এখানে, 
n = সেটের উপাদান সংখ্যা = 3 

∴ প্রকৃত উপসেট = 2n - 1 
= 25 - 1 
= 32 - 1 
= 31 
২০.
40 থেকে 50 পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 
  1. 1/2
  2. 6/11
  3. 5/11
  4. 4/11
সঠিক উত্তর:
6/11
উত্তর
সঠিক উত্তর:
6/11
ব্যাখ্যা
প্রশ্ন: 40 থেকে 50 পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
মৌলিক সংখ্যা:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ, মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি।
যেমন- ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।

এখন, 
40 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা = 41, 43, 47
আবার,  
40 থেকে 50 পর্যন্ত 5 এর গুণিতক সংখ্যা = 40, 45, 50 

∴ 40 থেকে 50 পর্যন্ত মোট সংখ্যা = 11 টি 
মৌলিক সংখ্যা অথবা 5 এর গুণিতক মোট সংখ্যা = (3 + 3) টি = 6 টি 

∴ নির্ণেয় সম্ভাবনা = 6/11   ।
২১.
5, 6, 7, 8, 9 এই অঙ্কগুলো দ্বারা কতোগুলো 3 অঙ্কের বিজোড় সংখ্যা গঠিত হতে পারে যেখানে, অঙ্কগুলোর পুনরাবৃত্তি হতে পারে? 
  1. 70
  2. 65
  3. 85
  4. 75
সঠিক উত্তর:
75
উত্তর
সঠিক উত্তর:
75
ব্যাখ্যা
প্রশ্ন: 5, 6, 7, 8, 9 এই অঙ্কগুলো দ্বারা কতোগুলো 3 অঙ্কের বিজোড় সংখ্যা গঠিত হতে পারে যেখানে, অঙ্কগুলোর পুনরাবৃত্তি হতে পারে? 

সমাধান: 
ধরি, 
অঙ্ক 3 টি হলো যথাক্রমে H T U (শতক, দশক, একক অঙ্ক) 
3 অঙ্কের বিজোড় সংখ্যা গঠন করতে- 
কেবলমাত্র 5, 7, 9 কে একক অঙ্কের স্থানে ব্যবহার করা সম্ভব। 
শতক এবং দশকের স্থানে 5 টি অঙ্কই ব্যবহার করা সম্ভব। 

একক অঙ্কের জন্য সম্ভাব্য অঙ্ক = 3 
দশক অঙ্কের জন্য সম্ভাব্য অঙ্ক = 5 
শতক অঙ্কের জন্য সম্ভাব্য অঙ্ক = 5 

3 অঙ্কের বিজোড় সংখ্যার সংখ্যা = 3 × 5 × 5 = 75 
∴ 5, 6, 7, 8, 9 এই অঙ্কগুলো দ্বারা 75 টি 3 অঙ্কের বিজোড় সংখ্যা গঠিত হতে পারে, যদি অঙ্কগুলোর পুনরাবৃত্তি সম্ভব হয়।
২২.
2, 2, 3, 5, 7, 7, 7, 8, 9 প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক কত? 
  1. 3
  2. 4
  3. 5
  4. 7
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: 2, 2, 3, 5, 7, 7, 7, 8, 9 প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
প্রদত্ত উপাত্ত = 2, 2, 3, 5, 7, 7, 7, 8, 9 
- একটি সংখ্যার সেটে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার আছে, সেটিই Mode (প্রচুরক)।

এখানে,
7 উপাত্তটি সবচেয়ে বেশি 3 বার আছে। 

∴ নির্ণেয় প্রচুরক = 7 ।
২৩.
BALLOON শব্দটির অক্ষরগুলো কত উপায়ে সাজানো যায় যেন স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করে?
  1. 36 উপায়ে
  2. 144 উপায়ে
  3. 240 উপায়ে
  4. 320 উপায়ে
সঠিক উত্তর:
36 উপায়ে
উত্তর
সঠিক উত্তর:
36 উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: BALLOON শব্দটির অক্ষরগুলো কত উপায়ে সাজানো যায় যেন স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করে? 

সমাধান: 
BALLOON শব্দটিতে 7 টি অক্ষর আছে যার মধ্যে 4 টি ব্যঞ্জনবর্ণ ও 3টি স্বরবর্ণ 
7 টি স্থানের মধ্যে 4 টি বিজোড় স্থান এবং 3 টি জোড় স্থান। 

এখন, 
3 টি স্বরবর্ণকে 3 টি জোড় স্থানে রেখে মোট উপায় = 3!/2! = 3 [ যেখানে, 0 দুইটি]
4 টি ব্যঞ্জনবর্ণ 4 টি বিজোড় স্থানে রেখে মোট উয়ায় = 4!/2! = 12 

∴ নির্ণেয় বিন্যাস সংখ্যা = (3 × 12) উপায়ে
= 36 উপায়ে।
২৪.
A = {x : x ∈ N, x2 < 36} সেটটির শক্তি সেটের সদস্য সংখ্যা কত?
  1. 4
  2. 5
  3. 16
  4. 32
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x ∈ N, x2 < 36} সেটটির শক্তি সেটের সদস্য সংখ্যা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
A = {x : x ∈ N, x2 < 36} 
∴ A = {1, 2, 3, 4, 5} 

এখন, 
A সেটের শক্তি সেট = P(A)
P(A) এর উপাদান সংখ্যা = 2n [ যেখানে, n হলো A সেটের সদস্য সংখ্যা] 
= 25
= 32  
২৫.
৫২ খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হলো। হরতন অথবা রুইতন না হওয়ার সম্ভাবনা কত? 
  1. ১/২
  2. ২/৩
  3. ২/৫
  4. ৩/৪
সঠিক উত্তর:
১/২
উত্তর
সঠিক উত্তর:
১/২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২ খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হলো। তাসটি হরতন অথবা রুইতন না হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = ৫২ টি 
রুইতন, হরতন, ইস্কাপন ও চিরাতন = ১৩টি করে 

∴ তাসটি হরতন অথবা রুইতন হওয়ার সম্ভাবনা = (১৩ × ২)/৫২ = ২৬/৫২ = ১/২
∴ তাসটি হরতন অথবা রুইতন না হওয়ার সম্ভাবনা = ১ - (১/২)
= ১/২ ।