পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
পরীক্ষা – ৫২: GK – আন্তর্জাতিক বিষয়াবলি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, পরিবেশ বিষয়ক ইস্যু ও সংস্থা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়?
  1. ক) ৬ জুন
  2. খ) ১৯ এপ্রিল
  3. গ) ১১ জুলাই
  4. ঘ) ২৫ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
গ) ১১ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১ জুলাই
ব্যাখ্যা
- জাতিসংঘের জনসংখ্যা তহবিল- UNFPA 
- বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে-UNFPA 
- বিশ্ব জনসংখ্যা দিবস-১১ জুলাই।
- UNFPA এর পূর্ণরুপ- United Nations Population Fund
- UNFPA এর লক্ষ্য হল এমন একটি বিশ্ব সরবরাহ করা যেখানে প্রতিটি গর্ভাবস্থা কাঙ্ক্ষিত, প্রতিটি সন্তানের জন্ম নিরাপদ এবং প্রতিটি যুবকের সম্ভাবনা পূর্ণ হয়।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি  প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে। 
- সদর দপ্তর - নিউইর্য়ক।
- UNFPA নারী ও যুবকদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে ১৫০ টিরও বেশি দেশে।

তথ্যসূত্র: (UNFPA) ওয়েবসাইট
.
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ- ২৭ কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) গ্লাসগো, স্কটল্যান্ড
  2. খ) শারম আল শেখ, মিসর
  3. গ) লিমা, পেরু
  4. ঘ) কোপেনহেগেন, ডেনমার্ক
সঠিক উত্তর:
খ) শারম আল শেখ, মিসর
উত্তর
সঠিক উত্তর:
খ) শারম আল শেখ, মিসর
ব্যাখ্যা
- জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা সম্মেলন কার্যকর হয় ১৯৯৪ সালে।
- COP -এর পূর্ণরূপ Conferences of the Parties।
- প্রথম সম্মেলন কপ-১ অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরেত ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।
- কপ ২৭ অনুষ্ঠিত হয় মিসরের শারম আল শেখ শহরে ৬- ১৮ নভেম্বর ২০২২ সালে।
- কপ ২৮ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর- ৩০ ডিসেম্বর ২০২৩ সালে আরব আমিরাত, দুবাই। 

উৎস : জাতিসংঘ ওয়েবসাইট।
.
বায়ুমন্ডলের কোন স্তরে বায়ুপ্রবাহ, ঝড়, মেঘ, বৃষ্টি সংগঠিত হয়?
  1. ক) ওজোনমন্ডল
  2. খ) স্ট্রাটোমন্ডল
  3. গ) ট্রপোমন্ডল
  4. ঘ) মেসোমন্ডল
সঠিক উত্তর:
গ) ট্রপোমন্ডল
উত্তর
সঠিক উত্তর:
গ) ট্রপোমন্ডল
ব্যাখ্যা
- বায়ুমন্ডলের গঠনকারী উপাদানসমূহের প্রকৃতি, উষ্ণতার পার্থক্য ও অন্যান্য গ্যাসীয় উপাদানের তারতম্যের জন্য বায়ুমন্ডলকে ৫টি স্তরে ভাগ করা যায়।
- ভূ-পৃষ্ঠ হতে উপরের দিকে পর্যায়ক্রমে এই পাঁচটি স্তর হলো- ট্রপোমন্ডল, স্ট্রাটোমন্ডল,মেসোমন্ডল, তাপমন্ডল ও এক্সোমন্ডল।
- ভূ-পৃষ্ঠ হতে ৮০ কিলোমিটারর মধ্যে সমমন্ডল অবস্থিত যা তিনটি স্তর অর্থাৎ ট্রপোমন্ডল, স্ট্রাটোমন্ডল ও মেসোমন্ডল নিয়ে গঠিত।
- বিষমমন্ডল প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা ২টি স্তর নিয়ে গঠিত।
- এগুলো হলো- তাপমন্ডল ও এক্সোমন্ডল।
- বায়ুমন্ডলের যে স্তরটি ভূ-ত্বকের সব থেকে নিচের স্তরে অবস্থিত সেটি হলো ট্রপোমন্ডল।
- এই স্তরে বায়ুপ্রবাহ, ঝড়, মেঘ, বৃষ্টি, কুয়াশা, তুষারপাত, শিশির ইত্যাদির সৃষ্টি হয়।
- ট্রপোমন্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি বা ট্রপোপজ।

উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCC) -এর সদস্য কয়টি?
  1. ক) ১৯০
  2. খ) ১৮৫
  3. গ) ১৭৫
  4. ঘ) ১৯৮
সঠিক উত্তর:
ঘ) ১৯৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৮
ব্যাখ্যা
- UNFCCC -এর পূর্ণরূপ (United Nations Framework Convention on Climate Change)।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCC)।
- UNFCCC স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCC) -এর সদর দপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।
- (UNFCC) এর মোট সদস্য সংখ্যা ১৯৮টি।

উৎস : (UNFCCC) ওয়েবসাইট।
.
সম্প্রতি তুরস্ক ও সিরিয়ার মধ্যবর্তী এলাকায় সংগঠিত হওয়া ভূমিকম্পের মাত্রা কত ছিল?
  1. ক) ৮.৫
  2. খ) ৭.৫
  3. গ) ৭.৬
  4. ঘ) ৭.৮
সঠিক উত্তর:
ঘ) ৭.৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭.৮
ব্যাখ্যা
-  সম্প্রতি তুরস্ক ও সিরিয়ার মধ্যবর্তী এলাকায় সংগঠিত হওয়া ভূমিকম্প আঘাত হানে ৬ ফেব্রুয়ারি, ২০২৩ সালে।
- রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮।
- উৎপত্তিস্থলে এর গভিরতা ছিল ১৭.৯ কিলোমিটার।
-  ভূকম্পনপীড়িত তুরস্কের ১০টি অঞ্চলে ৩ মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে।
- ভূকম্পনপীড়িত এলাকাগুলোয় যথাসময়ে যথেষ্ট ত্রাণ না পৌঁছানোয় খাদ্যসংকট দেখা দিয়েছে।
- সেই সঙ্গে রয়েছে তীব্র শীত।
- ক্ষুধা ও শীতে কষ্ট পাচ্ছে অসংখ্য মানুষ।
- পরিস্থিতি এমন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আশঙ্কা প্রকাশ করে বলেছে, ভূমিকম্পে যারা বেঁচে গেছে, তাদেরও অনেকে মারা যেতে পারে আশ্রয়, খাবার, সুপেয় পানি ও জ্বালানির অভাবে।
- তুরস্কের সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন মানুষের সংখ্যা ১ কোটি ৩০ লাখের বেশি।
- আর সিরিয়ায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এল-মোস্তাফা বেনলামিল জানিয়েছেন, দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এক কোটির বেশি মানুষ।
- সংস্থাটির আশঙ্কা, তুরস্ক ও সিরিয়ার মৃত মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে।

উৎস: প্রথম আলো পত্রিকা।
.
'অগ্ন্যুৎপাত' কোন প্রকারের দুর্যোগ?
  1. ক) ভূ-অভ্যন্তরস্থ প্রতিক্রিয়ার ফলে সৃষ্ট দুর্যোগ
  2. খ) মানব-সৃষ্ট দুর্যোগ
  3. গ) প্রাকৃতিক দুর্যোগ
  4. ঘ) মহাকাশীয় দুর্যোগ
সঠিক উত্তর:
গ) প্রাকৃতিক দুর্যোগ
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রাকৃতিক দুর্যোগ
ব্যাখ্যা
- বিপর্যয় বলতে বিপদ বা আপদের সম্ভাবনাকে বুঝায়। 
- পরিবেশকে ক্ষতিগ্রস্থ করে এমনকি একেবারে ধ্বংস করতে পারে, সে সকল ঘটনাকে বিপর্যয় বলে।
 -পৃথিবীর যে কোনো দেশে দুই ধরনের দুর্যোগ সংঘটিত হয়। যেমন: ক) প্রাকৃতিক দুর্যোগ ও খ) মানব-সৃষ্ট দুর্যোগ।
১. প্রাকৃতিক দুর্যোগ বলতে প্রাকৃতিক শক্তি দ্বারা সংঘটিত দুর্যোগসমূহকে বুঝায়। যেমন: অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদি।
২. মানব-সৃষ্ট দুর্যোগ বলতে মানব কর্মকান্ডের ফলে সংঘটিত দুর্যোগসমূহকে বুঝায়। যেমন: জলাবদ্ধতা, অগ্নিকান্ড, রাসায়নিক দূষণ, যুদ্ধ ইত্যাদি।
- একটি এলাকায় সংঘটিত যে কোনো বিপর্যয় বা আপদ যখন উক্ত এলাকার অধিবাসীগণ তাদের নিজস্ব চেষ্টা ও সম্পদের সাহায্যে মোকাবিলা করতে সক্ষম হয় না, কেবল তখনই সেই আপদটি দুর্যোগে পরিণত হয়।

 উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত  বিশ্ববিদ্যালয়।
.
The International Union for Conservation of Nature (IUCN) -এর কাজ কী?
  1. ক) মানবাধিকার সংরক্ষণ
  2. খ) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
  3. গ) পানি সম্পদ সংরক্ষণ
  4. ঘ) নারী অধিকার সংরক্ষণ
সঠিক উত্তর:
খ) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
ব্যাখ্যা
- বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণ বাদী সংস্থা (IUCN)।
- (IUCN) -এর পূর্ণরূপ (The International Union for Conservation of Nature)।
- The International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে অবস্থিত।
-  বিশ্বব্যাপী প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের কাজ করে থাকে 'বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণ বাদী সংস্থা' (IUCN)।

উৎস : (IUCN) ওয়েবসাইট।
.
'Green peace' কী?
  1. ক) মানবতাবাদী সংগঠন
  2. খ) রাজনৈতিক সংগঠন
  3. গ) পরিবেশবাদী সংগঠন
  4. ঘ) অর্থনৈতিক সংগঠন
সঠিক উত্তর:
গ) পরিবেশবাদী সংগঠন
উত্তর
সঠিক উত্তর:
গ) পরিবেশবাদী সংগঠন
ব্যাখ্যা
- 'Green peace' নেদারল্যান্ডভিত্তিক একটি পরিবেশবাদী সংস্থা।
- নেদারল্যান্ডের আমস্টারডামে সংস্থাটির সদর দপ্তর অবস্থিত।
- 'Green peace' প্রতিষ্ঠা লাভ করে ১৯৭১ সালে।
- 'Green peace International' ২৭ টি সংস্থার একটি কাঠামো।
 
উৎস :  Green peace ওয়েবসাইট।
.
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) -এর সদস্য সংখ্যা কয়টি?
  1. ক) ১৮০
  2. খ) ১৮৫
  3. গ) ১৯০
  4. ঘ) ১৯৩
সঠিক উত্তর:
ঘ) ১৯৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৩
ব্যাখ্যা
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা। 
- (WMO) এর পূর্ণরূপ The World Meteorological Organization (WMO)।
- (WMO) প্রতিষ্ঠা লাভ করে ২৩মার্চ, ১৯৫০ সালে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের  জেনেভায় অবস্থিত।
- বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য সংখ্যা মোট  ১৯৩টি। 
- বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য -১৮৭টি  দেশ এবং ৬টি টেরিটরি নিয়ে গঠিত। 

উৎস : (WMO) ওয়েবসাইট।
১০.
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল (IPCC) গঠিত হয় কোন দুটি সংগঠনের সমন্বয়ে?
  1. ক) WFN এবং WWF
  2. খ) UNDP এবং UNEP
  3. গ) WMO এবং UNEP
  4. ঘ) WMO এবং UNDP
সঠিক উত্তর:
গ) WMO এবং UNEP
উত্তর
সঠিক উত্তর:
গ) WMO এবং UNEP
ব্যাখ্যা
- IPCC -এর পূর্ণরূপ (Intergovernmental Panel on Climate Change)।
- IPCC জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল।
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর সম্মিলিত উদ্যোগে IPCC গঠিত হয়। 
- Intergovernmental Panel on Climate Change গঠিত হয়  ১৯৮৮ সালে। 
- IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

 উতস : IPCC ওয়েবসাইট।
১১.
কোনগুলি জলবায়ুর নিয়ামক?
  1. ক) আহ্নিক গতি, বার্ষিক গতি
  2. খ) বায়ুর মৃদুভাবাপন
  3. গ) বায়ুপ্রবাহ, অক্ষাংশ
  4. ঘ) বায়ুর ঘনত্ব
সঠিক উত্তর:
গ) বায়ুপ্রবাহ, অক্ষাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বায়ুপ্রবাহ, অক্ষাংশ
ব্যাখ্যা
- আবহাওয়া হলো কোনো স্থানের দৈনন্দিন বায়ুর গড় তাপ, চাপ, বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য।
- জলবায়ু হলো কোনো স্থানের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থা।
- আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলো বায়ুর তাপ, চাপ, বারিপাত, আর্দ্রতা এবং বায়ুপ্রবাহ।
- জলবায়ুর প্রধান নিয়ামকগুলো হলো- অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ুপ্রবাহ, বনভূমি, সমুদ্রসস্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল ও মৃত্তিকা প্রভৃতি।

উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।