পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়43 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
পরীক্ষা - ৩০ গাণিতিক যুক্তি: টপিকসমূহ: জ্যামিতি: i) রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান; ii) ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান। i) পিথাগোরাসের উপপাদ্য এবং অন্যান্য বহুভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান ii) পরিমিতি। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
একটি কোণ তার পূরক কোণের 2/7 অংশ। কোণটির পূরক কোণ কত?
  1. 60°
  2. 70°
  3. 85°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণের 2/7 অংশ। কোণটির পূরক কোণ কত?

সমাধান:
মনে করি, একটি কোণ x সুতরাং তার পূরক কোণ = (90 - x)


প্রশ্নমতে, x = 2(90 - x)/7
⇒ 7x = 180 - 2x
⇒ 9x = 180
⇒ x = 20

সুতরাং, কোণটি 20° কোণটির পূরক কোণ = (90° - 20°)
= 70°
.
একটি সামন্তরিকের ভূমির পরিমাণ ১৭ সে.মি. এবং উচ্চতা ৫ সে.মি.। সামন্তরিকের ক্ষেত্রফল কত?
  1. ৭৪ বর্গ সে.মি.
  2. ৭৭ বর্গ সে.মি.
  3. ৮৫ বর্গ সে.মি.
  4. ৯২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামন্তরিকের ভূমির পরিমাণ ১৭ সে.মি. এবং উচ্চতা ৫ সে.মি.। সামন্তরিকের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সামন্তরিকের ভূমির পরিমাণ = ১৭ সে.মি.
এবং উচ্চতা = ৫ সে.মি.

আমরা জানি,
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (৭ × ৫)
= ৮৫ বর্গ সে.মি.
.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৬৪৮ মিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্যের পরিমাণ কত?
  1. ২৮ মিটার
  2. ৩০ মিটার
  3. ৩২ মিটার
  4. ৩৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৬৪৮ মিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্যের পরিমাণ কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = ক মিটার
তাহলে দৈর্ঘ্য = ২ক মিটার

আমরা জানি,
ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
⇒ ৬৪৮ = ক × ২ক
⇒ ২ক = ৬৪৮
⇒ ক = ৩২৪
∴ ক = ১৮ মিটার

অতএব, প্রস্থ = ১৮ মিটার
এবং দৈর্ঘ্য = (১৮ × ২) মিটার
= ৩৬ মিটার
.
একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান। বস্তুটির আয়তন ৩৪৩ ঘন সে. মি. হলে তার একটি তলের ক্ষেত্রফল কত?
  1. ২৫ বর্গ সে. মি.
  2. ৩৬ বর্গ সে. মি.
  3. ৪৯ বর্গ সে. মি.
  4. ৬৪ বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান। বস্তুটির আয়তন ৩৪৩ ঘন সে. মি. হলে তার একটি তলের ক্ষেত্রফল কত?

সমাধান:
যেহেতু, ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান।

ধরি,
ঘনকের বাহুর দৈর্ঘ্য = ক সে. মি.
ঘনকের আয়তন, a = ৩৪৩
⇒ ক = ৭
⇒ ক = ৭

∴ ঘনকের একটি তলের ক্ষেত্রফল = a
= ৭
= ৪৯ বর্গ সে. মি.
.
৫২° কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?
  1. ২৬°
  2. ৪৫°
  3. ৫২°
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২° কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?

সমাধান:
৫২° কোণের বিপ্রতীপ কোণ হল সেই কোণ যা দুটি সরল রেখার মধ্যে তৈরি হয়, যখন তারা একে অপরকে ছেদ করে। বিপ্রতীপ কোণগুলি সমমান হয়ে থাকে।

অতএব, ৫২° কোণের বিপ্রতীপ কোণও হবে ৫২°।
.
একটি সমবাহু ত্রিভুজের বাহু ৯০ সে.মি. হলে, ত্রিভুজটির অন্তব্যাসার্ধ কত?
  1. ১০√৩
  2. ১৫√৩
  3. ১৮√৩
  4. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহু ৯০ সে.মি. হলে, ত্রিভুজটির অন্তব্যাসার্ধ কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের বাহু = ৯০ সে.মি.

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের অন্তব্যাসার্ধ = বাহু/২√৩
= ৯০/২√৩
= ৪৫/√৩
= (১৫ × √৩ × √৩)/√৩
= ১৫√৩
.
কোনো কুয়ার গভীরতা 32 মিটার এবং ব্যাসার্ধ 2 মিটার হলে ঐ কুয়ার আয়তন কত?
  1. 112π ঘনমিটার
  2. 120π ঘনমিটার
  3. 124π ঘনমিটার
  4. 128π ঘনমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো কুয়ার গভীরতা 32 মিটার এবং ব্যাসার্ধ 2 মিটার হলে ঐ কুয়ার আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
কুয়ার গভীরতা, h = 32 মিটার
কুয়ার ব্যাসার্ধ, r = 2 মিটার

আমরা জানি,
কুয়ার আয়তন = πr2h
= (π · 22 · 32) ঘনমিটার
= 128π ঘনমিটার
.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৩ : ১ হলে, বহুভুজটি হবে-
  1. অষ্টভুজ
  2. সপ্তভুজ
  3. ষড়ভুজ
  4. পঞ্চভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৩ : ১ হলে, বহুভুজটি হবে-

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = ৩ক
বহিঃস্থ কোণ = ক

প্রশ্নমতে,
৩ক + ক = ১৮০°
⇒ ৪ক = ১৮০°

এখানে,
অন্তঃস্থ কোণ = (৩ × ৪৫°) = ১৩৫°
বহিঃস্থ কোণ = ৪৫°

∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৪৫°
= ৮ টি
.
একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 5.0 ইঞ্চি এবং আয়তন 225π ঘন ইঞ্চি হলে সিলিন্ডারের উচ্চতা কত?
  1. 9 ইঞ্চি
  2. 8 ইঞ্চি
  3. 7 ইঞ্চি
  4. 6 ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 5.0 ইঞ্চি এবং আয়তন 225π ঘন ইঞ্চি হলে সিলিন্ডারের উচ্চতা কত?

সমাধান:
আমরা জানি,
সিলিন্ডারের আয়তন = πr2h

প্রশ্নমতে,
πr2h = 225π
⇒ π(52)h = 225π
⇒ 25πh = 225π
⇒ h = 225π/25π
⇒ h = 9
১০.
একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত 9 : 10 : 12 : 14 : 15 হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. 58°
  2. 66°
  3. 72°
  4. 81°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত 9 : 10 : 12 : 14 : 15 হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাতের যোগফল =  (9 + 10 + 12 + 14 + 15)
= 60

পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি = (n - 2) × 180°
= (5 - 2) × 180°
= 540°

সুতরাং, ক্ষুদ্রতম কোণের মান = 540°× (9/60)
= 81°
১১.
92° এর সম্পূরক কোণের অর্ধেক কত?
  1. 35°
  2. 44°
  3. 52°
  4. 57°
ব্যাখ্যা
প্রশ্ন: 92° এর সম্পূরক কোণের অর্ধেক কত?

সমাধান:
আমরা জানি,
দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180° হলে তারা পরস্পরের সম্পূরক কোণ।

এখন,
92° এর সম্পূরক কোণ = (180 - 92)°
= 88°

সুতরাং, তার অর্ধেক = 88°/2
= 44°
১২.
একটি ষড়ভুজের অভ্যন্তরীণ ছয়টি কোণের সমষ্টি-
  1. ৮ সমকোণ
  2. ১০ সমকোণ
  3. ১২ সমকোণ
  4. ১৬ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ষড়ভুজের অভ্যন্তরীণ ছয়টি কোণের সমষ্টি-

সমাধান:
আমরা জানি,
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি = (2n - 4) সমকোণ।

সুতরাং ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = (২ × ৬ - ৪) সমকোণ
= ১২ - ৪ সমকোণ
= ৮ সমকোণ

অতএব, ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = ৮ সমকোণ।
১৩.
একটি সামান্তরিকক্ষেত্রের ক্ষেত্রফল ২৪০ বর্গ সে.মি. এবং একটি কর্ণ ৪০ সে.মি.। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?
  1. ৪ সে.মি.
  2. ৬ সে.মি.
  3. ৮ সে.মি.
  4. ১০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকক্ষেত্রের ক্ষেত্রফল ২৪০ বর্গ সে.মি. এবং একটি কর্ণ ৪০ সে.মি.। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?

সমাধান:

ধরি,
সামান্তরিকক্ষেত্রের একটি কর্ণ = ৪০ সে. মি.
এবং এর বিপরীত কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য = h সে.মি.
∴ সামান্তরিকক্ষেত্রটির ক্ষেত্রফল = (কর্ণ × h) বর্গ সে.মি

প্রশ্নমতে,
৪০ × h = ২৪০
⇒ h = ২৪০/৪০
⇒ h = ৬

∴ নির্ণেয় লম্বের দৈর্ঘ্য ৬ সে.মি.
১৪.
ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়?
  1. ৩, ৪, ৭
  2. ৪, ৬, ৮
  3. ১২, ৬, ১৫
  4. ৬, ৮, ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর।
অপশনে উল্লিখিত প্রত্যেকটি অপশনের ক্ষুদ্রতম দুইটি বাহুর সাথে তৃতীয় বাহুর সাথে তুলনা করে পাই,
৪ + ৬ > ৮
৬ + ৮ > ১০
৩ + ৪ = ৭ [দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর নয়, সুতরাং ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়]
১২ + ৬ > ১৫
১৫.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি ১৬ মিটার এবং উচ্চতা ৯ মিটার হলে বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য কত?
  1. ৮ মি.
  2. ১০ মি.
  3. ১২ মি.
  4. ১৬ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি ১৬ মিটার এবং উচ্চতা ৯ মিটার হলে বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (১৬ × ৯)
= ১৪৪ বর্গমিটার

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক মিটার
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ক বর্গ মিটার

প্রশ্নমতে,
= ১৪৪
⇒ ক = √১৪৪
∴ ক = ১২
১৬.
একটি রম্বসের ক্ষেত্রফল ৩৬০ বর্গ সে.মি. এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য ৩০ সে.মি. হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ১৮ সে.মি.
  2. ২০ সে.মি.
  3. ২৪ সে.মি.
  4. ২৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৩৬০ বর্গ সে.মি. এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য ৩০ সে.মি. হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের ক্ষেত্রফল = ৩৬০ বর্গ সে.মি.
এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য = ৩০ সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × একটি কর্ণ অপর কর্ণ
⇒ ৩৬০ = (১/২) × ৩০ × অপর কর্ণ
⇒ অপর কর্ণ = ৩৬০/১৫
⇒ অপর কর্ণ = ২৪

সুতরাং, অপর কর্ণ = ২৪ সে.মি.
১৭.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬ ডিগ্রি। সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে বৃহত্তম কোণের মান কত?
  1. ৪৬°
  2. ৪৮°
  3. ৫০°
  4. ৫২.২°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬ ডিগ্রি। সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে বৃহত্তম কোণের মান কত?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম কোণ ক সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে বৃহত্তম কোণ = ক + ৬
সমকোণী ত্রিভুজের একটি কোণ = ৯০°

প্রশ্নমতে,
ক + ক + ৬ + ৯০° = ১৮০°
⇒ ২ক + ৯৬° = ১৮০°
⇒ ২ক = ১৮০ - ৯৬°
⇒ ২ক = ৮৪°
⇒ ক = ৪২°

∴ সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে বৃহত্তম কোণ = ৪২° + ৬°
= ৪৮°

১৮.
একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত ৩ : ৪ এবং রম্বসের ক্ষেত্রফল ১৫০ বর্গসে.মি. হলে, ছোট কর্ণটির দৈর্ঘ্য কত?
  1. ১২ সে.মি.
  2. ১৫ সে.মি.
  3. ২০ সে.মি.
  4. ২৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত ৩ : ৪ এবং রম্বসের ক্ষেত্রফল ১৫০ বর্গসে.মি. হলে, ছোট কর্ণটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
কর্ণদ্বয় যথাক্রমে ৩ক এবং ৪ক

প্রশ্নমতে,
(১/২) × ৩ক × ৪ক = ১৫০
⇒ ১২ক/২ = ১৫০
⇒ ৬ক = ১৫০
⇒ ক = ২৫
⇒ ক = ৫

তাহলে,
রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হবে যথাক্রমে ৩ × ৫ = ১৫ সে.মি. এবং ৪ × ৫ = ২০ সে.মি.
∴ ছোট কর্ণটির দৈর্ঘ্য ১৫ সে.মি.।
১৯.
একটি বৃত্তের ব্যাস 56 সে.মি., তার ক্ষেত্রফল কত?
  1. 1230 বর্গ সে.মি.
  2. 2464 বর্গ সে.মি.
  3. 3014 বর্গ সে.মি.
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 56 সে.মি., তার ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের ব্যাস = 56 সে.মি.
∴ বৃত্তের ব্যাসার্ধ, r = 28 সে.মি.

আমরা জানি,
 বৃত্তের ক্ষেত্রফল= πr2 বর্গ একক
= (22/7) × 282 বর্গ সে.মি.
= 2464 বর্গ সে.মি.
২০.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও লম্ব যথাক্রমে ৪১ সে.মি. এবং ৪০ সে.মি হলে ভূমির পরিমাণ কত?
  1. ৬ সে.মি.
  2. ৭ সে.মি.
  3. ৮ সে.মি.
  4. ৯ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও লম্ব যথাক্রমে ৪১ সে.মি. এবং ৪০ সে.মি হলে ভূমির পরিমাণ কত?

সমাধান:

পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি,
অতিভূজ = ভূমি + লম্ব
∴ ৪১= ভূমি + ৪০
⇒ ভূমি = ১৬৮১ - ১৬০০
⇒ ভূমি = √৮১
∴ ভূমি = ৯ সে.মি.
২১.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১৭ মিটার ও ১১ মিটার এবং তাদের উচ্চতা ৭ মিটার। ঐ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত?
  1. ৯৮ বর্গমিটার
  2. ৯২ বর্গমিটার
  3. ৮৪ বর্গমিটার
  4. ৮০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১৭ মিটার ও ১১ মিটার এবং তাদের উচ্চতা ৭ মিটার। ঐ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল) × উচ্চতা
= (১/২) × (১৭ + ১১) × ৭
= (১/২) × ২৮ × ৭
= (১/২) × ১৯৬
= ৯৮ বর্গমিটার
২২.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত?
  1. ২৪ সে.মি.
  2. ২৬ সে.মি.
  3. ৩২ সে.মি.
  4. ৩৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) (বাহু)

প্রশ্নমতে,
(√৩/৪)(বাহু) = ১৬√৩
⇒ (১/৪)(বাহু) = ১৬
⇒ (বাহু) = ১৬ × ৪
⇒ (বাহু) = ৬৪
⇒ বাহু = √৬৪
⇒ বাহু = ৮

সুতরাং, ত্রিভুজের পরিসীমা = (৮ + ৮ + ৮) সে.মি.
= ২৪ সে.মি.
২৩.
10 একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুটি কর্ণের সমষ্টি কত?
  1. 10√3 একক
  2. 20√3 একক
  3. 25√3 একক
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 10 একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুটি কর্ণের সমষ্টি কত?

সমাধান:
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, a = 10
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a
= 10√3

সুতরাং, ঘনকের দুইটি কর্ণের সমষ্টি = (10√3 + 10√3)
= 20√3 একক
২৪.
একটি ত্রিভুজের পরিসীমা ৯০ সে.মি. এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ২ : ৩ : ৫ হলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৪৫ সে.মি.
  2. ৪০ সে.মি.
  3. ৩৫ সে.মি.
  4. ২৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের পরিসীমা ৯০ সে.মি. এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ২ : ৩ : ৫ হলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ২ক সে.মি. ৩ক সে.মি. এবং ৫ক সে.মি.

শর্তমতে,
২ক + ৩ক + ৫ক = ৯০
⇒ ১০ক = ৯০
⇒ ক = ৯

সুতরাং, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য = (৫ × ৯) সে.মি.
= ৪৫ সে.মি.