পরীক্ষা আর্কাইভ

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]

পরীক্ষাপেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes১৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৮
সিলেবাস
পরীক্ষা - ২২ বিষয়: বাংলা - ৫ টপিক: এক কথায় প্রকাশ; প্রয়োগ-অপপ্রয়োগ; বানান ও বাক্য শুদ্ধিকরণ; বাচ্য।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. সমৃদ্ধশীল বাংলাদেশ আমাদের লক্ষ্য।
  2. সে দলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম খেলোয়াড়।
  3. তা প্রমাণ হয়েছে।
  4. হস্তীটি অপরিসীম স্থূল।
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
• অপশনের অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ:
অপশন ক)- 
সমৃদ্ধশীল বাংলাদেশ আমাদের লক্ষ্য- সমৃদ্ধ বাংলাদেশ আমাদের লক্ষ্য। 

অপশন খ)- 
সে দলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম খেলোয়াড়- সে দলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খেলোয়াড়। 

অপশন গ)-
তা প্রমাণ হয়েছে- তা প্রমাণিত হয়েছে। 

অপশন ঘ)-  
হস্তীটি অপরিসীম স্থূল- হস্তীটি অত্যন্ত স্থূলকায়। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. অন্তরিক্ষ
  2. দূরবীণ
  3. প্রবহন
  4. কৌতূক
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
অন্তরিক্ষ
উত্তর
সঠিক উত্তর:
অন্তরিক্ষ
ব্যাখ্যা
• অন্তরিক্ষ - শুদ্ধ বানান।

অপশনের অন্য বানান গুলো অশুদ্ধ।
এদের শুদ্ধরূপ- 
অশুদ্ধ বানান- শুদ্ধ বানান:
দূরবীণ- দুরবিন, 
প্রবহন- প্রবহণ,
কৌতূক- কৌতুক। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
'ছন্দে নিপুণ যিনি' এর এক কথায় প্রকাশ কোনটি হবে?
  1. প্রিয়ভাষী
  2. ছান্দসিক
  3. প্রত্যুৎপন্নমতি
  4. বচসা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ছান্দসিক
উত্তর
সঠিক উত্তর:
ছান্দসিক
ব্যাখ্যা
• 'ছন্দে নিপুণ যিনি' এর এক কথায় হবে- 'ছান্দসিক'। 

তাছাড়া,
-'প্রিয় বাক্য বলে যে'এর এক কথায় প্রকাশ হবে- 'প্রিয়ভাষী।'
- 'বাক্যের দ্বারা কৃতকলহ' এর এক কথায় প্রকাশ - 'বচসা'। 
- ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
সমাস সাধিত অশুদ্ধি ঘটেছে নিচের কোন শব্দে?
  1. নিরপরাধ
  2. অহর্নিশ
  3. নিরভিমানী
  4. নির্দোষ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
নিরভিমানী
উত্তর
সঠিক উত্তর:
নিরভিমানী
ব্যাখ্যা
• সমাস সাধিত অশুদ্ধি ঘটেছে ‘নিরভিমানী’ শব্দে।
- শুদ্ধ প্রয়োগ: নিরভিমান।

• কিছু সমাস ঘটিত অশুদ্ধ শব্দের সম্পর্কে সতর্কতা:
সংস্কৃত ইন্‌- প্রত্যয়ান্ত শব্দের প্রথমবার একবচনের রূপ হিসেবে বাংলায় ধনী, গুণী, মানী, পাপী ইত্যাদি হয়। কিন্তু নিঃ উপসর্গযোগে সমাসবদ্ধ হলে শব্দের শেষে ঈ- কার হয় না। সেখানে ধন, গুণ, মান, পাপ ইত্যাদি শব্দের সমান হয়। যেমন- নেই ধন যার= নির্ধন, নেই গুণ যার= নির্গুণ, নেই পাপ যার= নিষ্পাপ। নির্ধনী, নির্গুণী, নিষ্পাপী ইত্যাদি অশুদ্ধ।

• কিছু সমাস সাধিত অশুদ্ধ শব্দের শুদ্ধ প্রয়োগ:

অশুদ্ধ শব্দ - শুদ্ধ শব্দ:
- নিরপরাধী - নিরপরাধ;
- অহর্নিশি - অহর্নিশ;
- নিরহঙ্কারী - নিরহঙ্কার;
- নির্দোষী - নির্দোষ;
- পিতাহারা - পিতৃহারা;
- অর্ধরাত্রি - অর্ধরাত্র;
- নিরভিমানী - নিরভিমান;
- দিবারাত্রি - দিবারাত্র;
- নীরোগী - নীরোগ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নিশীথীনি
  2. অনুরূপ
  3. বিভীষীকা
  4. নিরীবিলি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
অনুরূপ
উত্তর
সঠিক উত্তর:
অনুরূপ
ব্যাখ্যা
• 'অনুরূপ'- শুদ্ধ বানান। 

অশুদ্ধ বানান- শুদ্ধ বানান:
নিশীথীনি- নিশীথিনী, 
বিভীষীকা- বিভীষিকা,
নিরীবিলি- নিরিবিলি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
কর্তৃবাচ্যের ক্রিয়া কী হলে কর্মবাচ্য হয় না?
  1. সমাপিকা
  2. অসমাপিকা
  3. অকর্মক
  4. সকর্মক
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
অকর্মক
উত্তর
সঠিক উত্তর:
অকর্মক
ব্যাখ্যা
• কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের নিয়ম:
- কর্তৃবাচ্যের বাক্যকে কর্মবাচ্যে পরিবর্তিত করতে হলে- কর্তায় তৃতীয়া, কর্মে প্রথমা বা শূন্য বিভক্তি এবং ক্রিয়া কর্মের অনুসারী হয়।

উল্লেখ্য, 
কর্তৃবাচ্যের ক্রিয়া অকর্মক হলে সেই বাক্যের কর্মবাচ্য হয় না।

উদাহরণ:
• কর্তৃবাচ্য: বিদ্বানকে সকলেই আদর করে। 
• কর্মবাচ্য: বিদ্বান সকলের দ্বারা আদৃত হন।

• কর্তৃবাচ্য: খোদাতায়ালা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন।
• কর্মবাচ্য: বিশ্বজগৎ খোদাতায়ালা কর্তৃক সৃষ্ট হয়েছে।

• কর্তৃবাচ্য: মুবারক পুস্তক পাঠ করছে।
• কর্মবাচ্য: মুবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে।

[লক্ষণীয়: কর্তৃবাচ্যে ব্যবহৃত তৎসম মিশ্রক্রিয়াটি কর্মবাচ্যে যৌগিক ক্রিয়াজাত ক্রিয়াবিশেষণ রূপে ব্যবহৃত হয়।]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
চন্দ্রবিন্দুর শুদ্ধ প্রয়োগ ঘটেছে কোন শব্দটিতে?
  1. সাঁকো
  2. আঁকাবাকা
  3. সাঁতারু
  4. কাঁধ
  5. কাঁক
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি হওয়ার কথা ছিলো [চন্দ্রবিন্দুর অশুদ্ধ প্রয়োগ ঘটেছে কোন শব্দটিতে?]
অপশন সঠিক না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

• 'আঁকাবাকা'- শব্দটিতে চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ঘটেছে। 
- শব্দটির শুদ্ধ রূপ হবে: 'আঁকাবাঁকা'।

• 'আঁকাবাঁকা' শব্দের অর্থ: 
- সোজা নয় এমন। 

• আরো কিছু শুদ্ধ শব্দ:
নীরোগ, চতুষ্পদ, পতঞ্জলি, দ্রবণ, ষষ্ঠ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'অব্যক্ত মধুর ধ্বনি' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ঝনৎকার
  2. কলতান
  3. মর্মর
  4. টঙ্কার
  5. মন্দ্র
সঠিক উত্তর:
কলতান
উত্তর
সঠিক উত্তর:
কলতান
ব্যাখ্যা
• 'অব্যক্ত মধুর ধ্বনি' এর এক কথায় প্রকাশ: 'কলতান'। 

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - টঙ্কার।
- 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - ঝংকার।
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- শিঞ্জন।
- 'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - নিক্বণ।
- ‘ময়ূরের ডাক’ এর এক কথায় প্রকাশ - কেকা।
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ - মন্দ্র।
- ‘হাতির গর্জন’ এর এক কথায় প্রকাশ - বৃংহিত।
- ‘ঘোড়ার ডাক’ এর এক কথায় প্রকাশ - হ্রেষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'ঈষৎ হাস্য' এক কথায় প্রকাশ -
  1. আধুত
  2. কবোষ্ণ
  3. স্মিত
  4. ঈপ্সিত
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
স্মিত
উত্তর
সঠিক উত্তর:
স্মিত
ব্যাখ্যা
• 'ঈষৎ হাস্য' এক কথায় প্রকাশ - 'স্মিত'।

অন্যদিকে, 
• ঈষৎ কম্পিত এক কথায় প্রকাশ - আধুত।
• 'মনোগত ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -ঈপ্সিত। 
• ঈষৎ উষ্ণ এক কথায় প্রকাশ - কবোষ্ণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
১০.
বাক্যের মধ্যে কিসের ভূমিকা বদলে গিয়ে একই বাক্যের প্রকাশভঙ্গি আলাদা হয়?
  1. অনুসর্গ
  2. যোজক
  3. ক্রিয়া
  4. আবেগ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক্রিয়া
ব্যাখ্যা
• বাচ্য: 
- বাক্যের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে।
- বাক্যের মধ্যে ক্রিয়ার ভূমিকা বদলে গিয়ে একই বক্তব্যের প্রকাশভঙ্গি আলাদা হয়ে যায়।
- ক্রিয়া কখনাে কর্তাকে অনুসরণ করে, ক্রিয়া কখনাে কর্মকে অনুসরণ করে, আবার ক্রিয়াই কখনাে বাক্যের মধ্যে মুখ্য হয়ে ওঠে।
যেমন -
- সে বাজারে যায়।
- সাহসী ছেলেটিকে পুরস্কৃত করা হয়েছে।
- কোথায় যাওয়া হচ্ছে?

উপরের, 
প্রথম বাক্যে যায়' ক্রিয়াটি ‘সে’ কর্তার অনুসারী।
দ্বিতীয় বাক্যে করা হয়েছে ক্রিয়াটি সাহসী ছেলেটিকে কর্মের অনুসারী।
তৃতীয় বাক্যে যাওয়া হচ্ছে ক্রিয়াই মুখ্য।

• প্রকাশভঙ্গির এই ভিন্নতা অনুযায়ী-ই বাচ্য তিন প্রকার: 
- কর্তাবাচ্য, 
- কর্মবাচ্য ও 
- ভাববাচ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১১.
শুদ্ধ বানান কোনটি?
  1. ন্যূনতম
  2. মূর্ধণ্য
  3. অতিথী
  4. নিরীক্ষন
  5. শারীরীক
সঠিক উত্তর:
ন্যূনতম
উত্তর
সঠিক উত্তর:
ন্যূনতম
ব্যাখ্যা
• শুদ্ধ বানান- ন্যূনতম। 

অন্য অপশনে, 

অশুদ্ধ বানান- শুদ্ধ বানান:
মূর্ধণ্য- মূর্ধন্য, 
অতিথী- অতিথি,
নিরীক্ষন- নিরীক্ষণ,
শারিরীক- শারীরিক।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১২.
কোনটি ভুল বাক্য নয়?
  1. অধিক সন্যাসীতে গযন নষ্ট।
  2. দীনতা সবসময় ভালো নয়।
  3. উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
  4. রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য।
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
দীনতা সবসময় ভালো নয়।
উত্তর
সঠিক উত্তর:
দীনতা সবসময় ভালো নয়।
ব্যাখ্যা
• 'দৈন্য/দীনতা সবসময় ভালো নয়।'-  এটি একটি শুদ্ধ বাক্য।

অন্যান্য অপশন,

অশুদ্ধ বাক্য-- শুদ্ধ বাক্য:
অধিক সন্যাসীতে গযন নষ্ট- অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। 
উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়- উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয়। 
রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য- রচনাটির উৎকর্ষ/উৎকৃষ্টতা অনস্বীকার্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
‘শবপোড়া’ শব্দটি কোন কারণে অশুদ্ধ?
  1. দুর্বোধ্যতা
  2. উপমার প্রয়োগে ভুল
  3. আকঙ্খার প্রয়োগে ভুল
  4. গুরুচন্ডালী
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
গুরুচন্ডালী
উত্তর
সঠিক উত্তর:
গুরুচন্ডালী
ব্যাখ্যা
• ‘শবপোড়া’ শব্দটি গুরুচন্ডালী দোষে দুষ্টু। 
- সঠিক শব্দ হবে শবদাহ। 

• গুরুচণ্ডালী দোষ:
- তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়ােগ ঘটলে যে দোষের সৃষ্টি হয়, তাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ।
- তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়ােগ কখনও কখনও গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।
- এ দোষে দুষ্ট শব্দ তার যােগ্যতা হারায়।
যেমন- গরুর গাড়ি, শবদাহ, মড়াপােড়া প্রভৃতি হলাে তৎসম শব্দ। গঠন ও অর্থের দিক থেকে এসব শব্দের কোনাে সমস্যা নেই। কিন্তু যদি বলা হয় যথাক্রমে গরুর শকট, শবপােড়া, মড়াদাহ; তাহলে দেশীয় শব্দের সঙ্গে তৎসম শব্দের মিলন ঘটে এবং তাতে শব্দ গুরুচণ্ডালী দোষে দুষ্ট হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
কোনটি শুদ্ধ বানান?
  1. অনূসূয়া
  2. অনুসুয়
  3. অনসূয়া
  4. অনুসূয়া
  5. অনুসুয়া
সঠিক উত্তর:
অনসূয়া
উত্তর
সঠিক উত্তর:
অনসূয়া
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- 'অনসূয়' শব্দটি শুদ্ধ।  
- 'অনসূয়' এর স্ত্রী লিঙ্গ = 'অনসূয়া'। 

• অনসূয় (বিশেষণ): 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = ন+অসূয়া। 
শব্দের অর্থ: ঈর্ষাশূন্য, বিদ্বেষহীন। 
- 'অনসূয়' এর স্ত্রী লিঙ্গ = 'অনসূয়া'। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
কোনটি শুদ্ধ প্রয়োগের দৃষ্টান্ত?
  1. মনযোগ
  2. ভৌগলিক
  3. ঐক্যতা
  4. যদ্যপি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
যদ্যপি
উত্তর
সঠিক উত্তর:
যদ্যপি
ব্যাখ্যা
• 'যদ্যপি'- শুদ্ধ প্রয়োগের দৃষ্টান্ত। 

অন্যান্য শব্দগুলোর শুদ্ধ প্রয়োগ:

অশুদ্ধ শব্দ-- শুদ্ধ শব্দ:
মনযোগ- মনোযোগ, 
ভৌগলিক - ভৌগোলিক, 
ঐক্যতা- ঐক্য/ একতা। 

উৎস:  বাঙ্গালা ব্যাকরণ- ড. মুহম্মদ শহিদুল্লাহ্‌, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৬.
‘আমাদের কঠোর পরিশ্রম করতে হয়।’- বাক্যটিকে কর্তাবাচ্যে পরিণত করলে হবে-
  1. আমাদের কঠোর পরিশ্রম করা লাগে।
  2. কঠোর পরিশ্রম আমাদের কাজ।
  3. আমার দ্বারা কঠোর পরিশ্রম হয়।
  4. আমরা কঠোর পরিশ্রম করি।
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
আমরা কঠোর পরিশ্রম করি।
উত্তর
সঠিক উত্তর:
আমরা কঠোর পরিশ্রম করি।
ব্যাখ্যা
• ‘আমাদের কঠোর পরিশ্রম করতে হয়’ কর্মবাচ্যের এই বাক্যটির কর্তাবাচ্য - আমরা কঠোর পরিশ্রম করি। 

• কর্মবাচ্য থেকে কর্তাবাচ্য:
কর্মবাচ্যের বাক্যকে কর্তাবাচ্যে রূপান্তরিত করতে হলে কর্তার সঙ্গে যুক্ত দ্বারা, দিয়ে, কর্তৃক প্রভৃতি অনুসর্গ বাদ দিতে হয় এবং ক্রিয়াকে কর্তার অনুসারী করতে হয়।
 যেমন –
কর্মবাচ্য: প্রধান শিক্ষক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে।
কর্তাবাচ্য: প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেছেন।

কর্মবাচ্য: আমাদের কঠোর পরিশ্রম করতে হয়।
কর্তাবাচ্য: আমরা কঠোর পরিশ্রম করি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৭.
‘তা’ প্রত্যয়ের অপপ্রয়োগ ঘটেছে নিচের কোন শব্দে?
  1. বিষমতা
  2. মিত্রতা
  3. লঘুতা
  4. বহুলতা
  5. মৌনতা
সঠিক উত্তর:
মৌনতা
উত্তর
সঠিক উত্তর:
মৌনতা
ব্যাখ্যা
• ‘মৌনতা’ শব্দে ‘তা’ প্রত্যয়ের অপপ্রয়োগ ঘটেছে।
- শুদ্ধ প্রয়োগ: মৌন। 
------------- 
• নিয়ম:
‘তা’ ‘ত্ব’ এবং ‘য’ হলো বিশেষ্যবাচক প্রত্যয়। যা কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো ‘তা’ ‘ত্ব’ বা য যুক্ত করলে তা ভুল হবে।
যেমন:
- দৈন্যতা শব্দটি অপপ্রয়োগ বা অশুদ্ধ। কারণ ‘দীন’ বিশেষণ শব্দের সঙ্গে বিশেষ্যবাচক ‘য’ প্রত্যয় যোগ করে ‘দৈন্য’ বিশেষ্য শব্দ গঠিত হয়। ফলে ‘দৈন্য’ শব্দের সঙ্গে আবারো বিশেষ্যবাচক ‘তা’ প্রত্যয় যুক্ত হলে তা ভুল বলে গণ্য হয়েছে।

এরূপ কিছু অশুদ্ধ শব্দের শুদ্ধরূপ হলো:
• অধৈর্যতা - অধৈর্য, ধীরতা।
• আলস্যতা - আলস্য, অলসতা।
• ঐক্যতা - ঐক্য, একতা।
• দৈন্যতা - দৈন্য, দীনতা।
• মৈত্রতা- মৈত্র/মিত্রতা।
• বৈশিষ্টতা- বৈশিষ্ট্য/বিশিষ্টিতা। 
• কার্পণ্যতা - কার্পন্য, কৃপণতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. গলধকরন
  2. গলাধকরণ
  3. গলাধঃকরণ
  4. গলধঃকরণ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
গলাধঃকরণ
উত্তর
সঠিক উত্তর:
গলাধঃকরণ
ব্যাখ্যা
• প্রমিত বানান হলো: গলাধঃকরণ।

• গলাধঃকরণ :
উচ্চারণ – [গলাধোক্‌করোন্‌] (বিশেষ্য)।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) গল+অধঃ+ √কৃ+অন(ল্যুট্‌)}।

• 'গলাধঃকরণ' শব্দের অর্থ :
১ গিলে ফেলা; গেলা।
২ ভক্ষণ; গ্রাস (প্রত্যেক কদর্য এবং প্রত্যেক কালকূটকে গলাধঃকরণ করিয়া ফেলিল -মাওলানা মুহাম্মদ আকরম খাঁ)।
৩ পান।
৪ পরিপাক; হজম।

উৎস: বাংলা একাডেমি অভিধান।