পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়19 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
পরীক্ষা - ৯৬ বিগত ৫টি পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা [পরীক্ষা - ৮৩, ৮৬, ৮৯, ৯২, ৯৫]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
Without studying hard, you will not graduate. (Make it compound)
  1. Study hard or so you will not graduate.
  2. Study hard or you will not graduate.
  3. Study hard yet so you will not graduate.
  4. Study hard and you will not graduate.
ব্যাখ্যা
• Simple to compound: 
• Simple Sentence এ without থাকলে Compound করার সময়: 
- Without বাদ যাবে 
- প্রথম clause টির imperetive sentence হিসেবে বসবে অর্থাৎ 'Study hard'
- দুটি clause-এর মাঝে or/otherwise বসবে এবং
- শেষের clause-টি বসবে। 

Simple: Without studying hard, you will not graduate.
Compound: Study hard or you will not graduate.
.
What is the synonym of the word 'Tortuous'?
  1. Sinuous
  2. Straight
  3. Straightforward
  4. Direct
ব্যাখ্যা
• Tortuous (adjective)
English Meaning: Full of twists and turns; not straight or direct.
Bangla Meaning: আঁকাবাঁকা: a tortuous path; (লাক্ষণিক) জটিল, প্যাঁচানো: a tortuous man.

Synonyms: Twisting (মোচড়), Curving (কুঁচন), Sinuous (আঁকাবাঁকা; ঘোরানো; পাকানো), Tangled (জট), Byzantine (অত্যন্ত জটিল এবং প্যাঁচানো।

Antonyms: Straight (সরস; ঋজু; সিধা), Straightforward (সহজবোধ্য; সহজসাধ্য), Direct (সরাসরি), Simple (সহজ), Uncomplicated (জটিলতামুক্ত)।

Example Sentence:
1. His so-called shortcut turned out to be tortuous and slow.
2. After one hour of search, we found a tortuous road up the mountain.

Source: live MCQ Lecture.
.
“জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা কবে”- পঙ্‌ক্তিদ্বয়ের রচয়িতা কে?
  1. জসীম উদ্‌দীন
  2. ফররুখ আহমেদ
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. কায়কোবাদ
ব্যাখ্যা
• “জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে”- পঙ্‌ক্তিদ্বয় মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার অন্তর্গত।

• ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের রচনাবলির ‘নানা-কবিতা’ শিরোনামের সংগৃহ থেকে গৃহীত।
- তিনি কবিতাটি লর্ড বায়রনের “My native Land, Good Night!” কবিতা থেকে উদ্ভূদ্ধ হয়ে রচনা করেন।

কবিতাটি সংক্ষেপে দেয়া হলো:

বঙ্গভূমির প্রতি
- মাইকেল মধুসূদন দত্ত
রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে
সাধিতে মনের সাধ,
ঘটে যদি পরমাদ,
মধুহীন করো না গো তব মনঃকোকনদে।
প্রবাসে দৈবের বশে,
জীব-তারা যদি খসে
এ দেহ-আকাশ হতে, – খেদ নাহি তাহে।
জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা কবে,
চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে? (সংকলিত)

------------------------
• মাইকেল মধুসূদন দত্ত:
- বাংলা কাব্যসাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা- মাইকেল মধুসূদন দত্ত।
- বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো 'তিলোত্তমাসম্ভব'। কাব্যটি প্রকাশিত হয় ১৮৬০ খ্রিষ্টাব্দে।
- তবে অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ ঘটান তার রচিত 'পদ্মাবতী' নাটকে৷
- তাছাড়া বাংলা ভাষায় প্রথম চতুর্দশপদী কবিতা রচনা করেন তিনি।
- তাকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বঙ্গভূমির প্রতি কবিতা।
.
‘করুণা’ উপন্যাসের অন্তর্ভুক্ত চরিত্র কোনটি?
  1. নীরজা
  2. রজনী
  3. শর্মিলা
  4. রাজলক্ষী
ব্যাখ্যা
• ‘করুণা’ উপন্যাস:
• ‘করুণা’ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস, কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাস নয়।
• রবীন্দ্রনাথের গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাস ‘বৌঠাকুরাণীর হাট’।
• মাসিক ‘ভারতী’ পত্রিকায় এক বছর ধরে (আশ্বিন-ভাদ্র ১২৮৪-৮৫) ‘করণা’ উপন্যাসটি ছাপা হয়।
• তবে ‘করুণা’ উপন্যাসটি রবীন্দ্রনাথের জীবৎকালে গ্রন্থাকারে প্রকাশিত হয় নি। রবীন্দ্রনাথের মৃত্যুবরণের (১৯৪১) পর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত ‘রবীন্দ্র রচনাবলি’তে (১৯৬১) ‘করুণা’ প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়।

• সাতাশ পরিচ্ছেদ বিশিষ্ট এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- মহেন্দ্র,
- মোহিনী,
- রজনী।

অন্যদিকে,
• 'চোখের বালি' উপন্যাসের চরিত্রগুলো হচ্ছে- বিনোদিনী, মহেন্দ্র, আশালতা, বিহারী, রাজলক্ষী প্রমুখ।
• 'দুইবোন' উপন্যাসের চরিত্রগুলো হচ্ছে- শর্মিলা ও উর্মিলা।
• ‘মালঞ্চ’ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: নীরজা, আদিত্য, সরলা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
CSS এর পূর্ণরূপ হচ্ছে -
  1. Compound Style Sheets
  2. Collaborative Style Sheets
  3. Computed Style Sheets
  4. Cascading Style Sheets
ব্যাখ্যা
CSS:
- CSS এর পূর্ণরূপ হলো Cascading Style Sheets.
- CSS, HTML এর ডকুমেন্টের স্টাইল বর্ণনা করে।
- কীভাবে HTML উপাদানগুলি স্ক্রিন, বা অন্য মিডিয়ায় প্রদর্শিত হবে তা CSS দ্বারা নির্ধারণ করা যায়।

HTML:
- HTMLএর পূর্ণরূপ হচ্ছে Hypertext Markup Language.
- HTML ওয়েবসাইট এবং ওয়েবপেজ তৈরি করার জন্য ব্যবহার হয়।
- এর মাধ্যমে আমরা টেক্সট, ইমেজ, ভিডিও, অডিও ইত্যাদি কনটেন্ট সুন্দরভাবে বিন্যাস করতে পারি।

সূত্র: ব্রিটানিকা।
.
সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে -
  1. কম্পাইলার
  2. ইন্টারপ্রেটর
  3. অ্যাসেম্বলার
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম:
- উৎস প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যারের প্রয়োজন হয়, তাকে বলা হয় অনুবাদক সফটওয়্যার।
- কম্পিউটার কেবল মেশিনের ভাষা বোঝে।
- সেজন্যে কম্পিউটার প্রোগ্রাম যন্ত্র ভাষা ভিন্ন অন্য কোন ভাষায় রচিত হলে তা যান্ত্রিক ভাষা রূপান্তর করতে হয়। এজন্যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়।

• অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার। 
যথা- 
১। কম্পাইলার, 
২। ইন্টারপ্রেটার এবং 
৩। অ্যাসেম্বলার। 

১) কম্পাইলার: সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে সব ভুল এক সাথে দেখায় ডিবাগিং করার জন্য।

২) ইন্টারপ্রেটর: লাইন ধরে ধরে অনুবাদ করে এবং কোথাও বাগ খুঁজে পেলে সাথে সাথে অনুবাদ বন্ধ হয়ে যায়। ডিবাগ করে তারপর পরবর্তী লাইন থেকে অনুবাদ শুরু হয়।

৩) অ্যাসেম্বলার: শুধু মাত্র অ্যাসেম্বলি ভাষার জন্য প্রযোজ্য।

উৎস: উচ্চ মাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম?
  1. Windows 7
  2. MS DOS
  3. Windows 98
  4. Windows XP
ব্যাখ্যা
• MS DOS:
- MS DOS এর পূর্ণরূপ Microsoft Disk Operating System.
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হচ্ছে MS DOS.
- এটি 1980 এর দশক জুড়ে ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) জন্য জনপ্রিয় অপারেটিং সিস্টেম ছিল।

• মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫।
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা। (তথ্য - সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত)
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure.
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing.

উৎস: ব্রিটানিকা।
.
Choose the correct spelling.
  1. Withdrawal
  2. Witdrawal
  3. Withdrowal
  4. Witdrowal
ব্যাখ্যা
• Withdrawal:
English meaning: when you take money out of a bank account.
Bangla meaning: তুলে নেওয়া; প্রত্যাহার; অপসারণ।

Example:
- The bank became suspicious after several large withdrawals were made from his account in a single week.

Source: Cambridge & Accessible Dictionary.
.
Antonym of 'Vivid' -
  1. Apprentice
  2. Intemperate
  3. Hazy
  4. Thwart
ব্যাখ্যা
• Vivid:
English meaning: brightly colored or (of descriptions or memories) producing clear, powerful, and detailed images in the mind/ Vivid descriptions, memories, etc. produce very clear, powerful, and detailed images in the mind.
Bangla meaning: উজ্জ্বল; তীব্র; সুতীব্র।

Options,
- Apprentice (আনাড়ী),
- Intemperate (অসংযত),
- Thwart (ব্যহত করা),
- Hazy (কুয়াশাচ্ছন্ন: hazy weather; (লাক্ষণিক) অস্পষ্ট; কিয়ৎপরিমাণে আচ্ছন্ন বা বিভ্রান্ত; অনিশ্চিত)।

অপশন বিবেচনা করে দেখা যায়, Antonym of 'Vivid' - Hazy.

Source: Cambridge & Accessible Dictionary.
১০.
'Vigilance' means -
  1. Carefulness
  2. Judgement
  3. Adore
  4. Clear
ব্যাখ্যা
• Vigilance:
English meaning: more careful attention, especially in order to notice possible danger.
Bangla meaning: সতর্কতা; পাহারা

Options,
ক) Carefulness: সতর্কতা; সাবধানতা।
খ) Judgement: বিচার; রায়।
গ) Adore: পূজা/উপাসনা/ভজনা করা; গভীরভাবে ভালোবাসা ও শ্রদ্ধা করা; ভক্তি করা।
ঘ) Clear: স্বচ্ছ।

অপশন বিবেচনা করে দেখা যায়, 'Vigilance' means - Carefulness.

Source: Cambridge & Accessible Dictionary.
১১.
She gave her food and clothing. Here the underlined phrase is -
  1. Adjective phrase
  2. Noun phrase
  3. Adverbial phrase
  4. None of these
ব্যাখ্যা
• She gave her food and clothing. Here the underlined phrase is - Noun phrase.
- এখানে এটি 'gave' verb এর object হিসেবে Noun phrase.

• Noun phrases
- A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses and other nouns in the possessive case.
- অধিকাংশ সময়ই, Noun phrase  মূলত: একটি Noun বা Pronoun এর কাজ করে। 
- এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে ।
- যেমন: 
- Subject হিসেবে। 
- Object of a verb হিসেবে। 
- Object of a preposition হিসেবে। 
- Subject complement হিসেবে। 
- Object complement হিসেবে।
১২.
The student who won the scholarship is very talented.- The underlined part is -
  1. Adjective clause
  2. Adjective phrase
  3. Noun clause
  4. Noun phrase
ব্যাখ্যা
The student who won the scholarship is very talented.- The underlined part is - Adjective clause.

• Adjective clause:
- যেসব clause কোনো বাক্যে Adjective এর কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোনো noun বা noun এর সমতুল্য pronoun বা যে কাউকে modify করে থাকে।
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

• The student who won the scholarship is very talented.
- বাক্যে 'who won the scholarship' clause টি 'student' noun টির modifier হিসেবে কাজ করছে।
- তাই এটি হচ্ছে Adjective clause.
------------------------
• Clause ও phrase এর পার্থক্য:
- Clause এর মধ্যে অবশ্যই একটি Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে; কিন্তু Verb Phrase ব্যতিত অন্যান্য Phrase এর মধ্যে কোন Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে না।
- অন্য কথায় Clause এর মধ্যে Verb - Tense এর Structure অনুযায়ী থাকবে, কিন্তু Phrase এর মধ্যে Verb নাও থাকতে পারে, আর যদি থাকে তাহলে Tense এর Structure অনুযায়ী থাকবে না।

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
১৩.
ABC সমবাহু ত্রিভুজ হলে, ∠ACD এর এক-তৃতীয়াংশের মান কত?
  1. 45°
  2. 35°
  3. 40°
  4. 60°
ব্যাখ্যা
প্রশ্ন: ABC সমবাহু ত্রিভুজ হলে, ∠ACD এর এক-তৃতীয়াংশের মান কত?


সমাধান:
∠ACD = 180° - 60° = 120°
∠ACD এর এক-তৃতীয়াংশ = 120°/3 = 40°
১৪.
আয়তক্ষেত্রের দুই বাহুর দৈর্ঘ্য ২০% করে বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল পূর্বের কতগুণ হবে?
  1. ১.৪৪ গুণ
  2. ১.৫৬ গুণ
  3. ১.২১ গুণ
  4. ১.৮৯ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তক্ষেত্রের দুই বাহুর দৈর্ঘ্য ২০% করে বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল পূর্বের কতগুণ হবে?

সমাধান:
ধরি, 
আয়তক্ষেত্রের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x ও y.
ক্ষেত্রফল = xy 
দৈর্ঘ্য ২০% বৃদ্ধি পেলে নতুন দৈর্ঘ্য = (x + 20% of x)
= x + x/5
= 6x/5

প্রস্থ ২০% বৃদ্ধি পেলে নতুন প্রস্থ = (y + 20% of y)
= y + y/5
= 6y/5

∴ নতুন ক্ষেত্রফল = (6x/5) × (6y/5)
= 36xy/25 

∴ ক্ষেত্রফল পূর্বের (36xy/25)/xy গুণ 
= 36/25 গুণ
= 1.44 গুণ
১৫.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সে.মি. হলে ক্ষেত্রফল কত?
  1. 28 বর্গ সে.মি.
  2. 25 বর্গ সে.মি.
  3. 36 বর্গ সে.মি.
  4. 49 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সে.মি. হলে ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ, b = 10 সে.মি.
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের 2টি সমান বাহু = ‍a

আমরা জানি,
a2 + a2 = (10)2
বা, 2a2 = 100
বা, a2 = 50
∴ a = √50

∴ ক্ষেত্রফল = (1/2) × √50 × √50
= (1/2) × 50
= 25 বর্গ সে.মি.

∴ ক্ষেত্রফল = 25 বর্গ সে.মি.
১৬.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণ ১৬০°। এর বাহু সংখ্যা -
  1. ১৪টি
  2. ১৬টি
  3. ১৮টি
  4. ২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণ ১৬০°। এর বাহু সংখ্যা -

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৬০°
সুতরাং সুষম বহুভুজের বহিঃকোণ = ১৮০° - ১৬০°
= ২০°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/২০°
= ১৮টি
১৭.
বৃত্তের অন্তর্নিহিত বর্গের পরিসীমা ৮√২ মি. হলে বৃত্তের ক্ষত্রফল কত?
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের অন্তর্নিহিত বর্গের পরিসীমা ৮√২ মি. হলে বৃত্তের ক্ষত্রফল কত?

সমাধান: 

বর্গের একবাহুর দৈর্ঘ্য, a = 8√2/4 = 2√2
∴ বর্গের কর্ণ = √2a = √2 × 2√2 = 4

তাহলে, বৃত্তের ব্যসার্ধ = 4/2 = 2m

∴ ক্ষেত্রফল = π × (ব্যাসার্ধ)2
= π × (2)2
= 4π মি
১৮.
৪৫° এর সম্পূরক কোণের ১/৪ অংশ এবং পূরক কোণের পার্থক্য কত?
  1. ১১.২৫°
  2. ১১.৭৫°
  3. ১২.২৫°
  4. ১১.৫০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫° এর সম্পূরক কোণের ১/৪ অংশ এবং পূরক কোণের পার্থক্য কত?

সমাধান:
কোণটি = ৪৫°
পূরক কোণ = ৯০° - ৪৫° = ৪৫°
সম্পূরক কোণ = ১৮০° - ৪৫° = ১৩৫°
সম্পূরক কোণের ১/৪ = ৩৩.৭৫°

পার্থক্য = ৪৫° - ৩৩.৭৫°
= ১১.২৫°