পরীক্ষা আর্কাইভ

NTRCA ফুল মডেল টেস্ট

পরীক্ষাNTRCA ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৫৪
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ১০, ২০ ও ৩০ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA ফুল মডেল টেস্ট

NTRCA ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৫৪ প্রশ্ন

.
'বিরানব্বই' কোন সমাস?
  1. দ্বন্দ্ব সমাস
  2. বহুব্রীহি সমাস
  3. কর্মধারয় সমাস
  4. নিত্য সমাস
সঠিক উত্তর:
নিত্য সমাস
উত্তর
সঠিক উত্তর:
নিত্য সমাস
ব্যাখ্যা
নিত্য সমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলাে নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্যসমাস বলে।
- তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যােগে এগুলাের অর্থ বিশদ করতে হয়।
যেমন:
- অন্য গ্রাম = গ্রামান্তর,
- কেবল দর্শন = দর্শনমাত্র,
- অন্য গৃহ = গৃহান্তর,
- তুমি আমি ও সে = আমরা,
- দুই এবং নব্বই = বিরানব্বই।
 
অন্যদিকে:
দ্বন্দ্ব সমাস:
- যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন:
- ক্ষুধা ও পিপাসা = ক্ষুৎপিপাসা।
 
বহুব্রীহি সমাস:
- যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত,
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি।
 
কর্মধারয় সমাস:
- যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন:
- নীল যে পদ্ম = নীলপদ্ম।
- শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট।
- কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি  (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
.
'বেদান্তগ্রন্থ' গ্রন্থটি কার রচনা?
  1. রামমোহন রায়
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. রামরাম বসু
  4. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
সঠিক উত্তর:
রামমোহন রায়
উত্তর
সঠিক উত্তর:
রামমোহন রায়
ব্যাখ্যা
বেদান্তগ্রন্থ:
- 'বেদান্তগ্রন্থ' (১৮১৫) রামমোহন রায় কর্তৃক ব্রহ্মসূত্রের অনুবাদ ও টীকা।
- বাংলাগদ্যের ইতিহাসে গ্রন্থটির ঐতিহাসিক মূল্য অসামান্য।
- পৌত্তলিকতা যে হিন্দু ধর্মের মুখ্য ব্যাপার নয়, ব্রহ্মই একমাত্র তত্ত্ব ও উপাস্য তা প্রমাণের উদ্দেশ্যেই এই গ্রন্থ তিনি রচনা করেন।
- এই গ্রন্থ অবলম্বন করে উনবিংশ শতাব্দীর প্রথম দিকে প্রবল বাকবিতর্ক হয়।
 
রাজা রামমোহন রায়:
- বাংলার নবজাগরণের আদি পুরুষ রাজা রামমোহন রায় এর জন্ম ১৭৭২ সালের ২২শে মে হুগলী জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ও ব্রাহ্মণ পরিবারে ।
- ১৮৩০ সালে খেতাবসর্বস্ব মুগল সম্রাট দ্বিতীয় আকবর (১৮০৬-১৮৩৭) রামমোহন রায়কে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন এবং তাঁর পক্ষে ব্রিটিশ রাজ ও পার্লামেন্টে ওকালতি করার জন্য ইংল্যান্ডে পাঠান।
- রামমোহন রায় কলকাতায় ২০ আগস্ট, ১৮২৮ সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় 'ব্রাহ্মসমাজ' স্থাপন করেন।
- রাজা রামমোহন রায় শিব প্রসাদ রায় ছদ্মনামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করতেন। 
- তিনি প্রায় ৩০ টি গ্রন্থ রচনা করেন।
 
তাঁর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- বেদান্তগ্রন্থ,
- বেদান্তসার,
- ভট্টাচার্যের সহিত বিচার,
- গোস্বামীর সহিত বিচার,
- সহমরন বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ,
- গৌড়ীয় ব্যাকরণ ইত্যাদি।
 
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ?
  1. যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।
  2. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
  3. মা ছিলনা বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।
  4. সত্য কথা না বলে বিপদে পড়েছি।
সঠিক উত্তর:
সত্য কথা না বলে বিপদে পড়েছি।
উত্তর
সঠিক উত্তর:
সত্য কথা না বলে বিপদে পড়েছি।
ব্যাখ্যা
সরল বাক্য:
- একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে।
যেমন:
- আঁখি সবার জন্য চা বানিয়েছে।
- সত্য কথা না বলে বিপদে পড়েছি।

অন্যদিকে,
জটিল বাক্য:
- একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
যেমন:
- যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।
- মা ছিলনা বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।

যৌগিক বাক্য:
- এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে।
যেমন:
- সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'মগের মুল্লুক' নামক ব্যঙ্গকাব্যের রচয়িতা কে?
  1. নবীনচন্দ্র সেন
  2. প্রেমেন্দ্র মিত্র
  3. গোবিন্দচন্দ্র দাস
  4. দীনবন্ধু মিত্র
সঠিক উত্তর:
গোবিন্দচন্দ্র দাস
উত্তর
সঠিক উত্তর:
গোবিন্দচন্দ্র দাস
ব্যাখ্যা
- 'মগের মুল্লুক' নামক ব্যঙ্গকাব্যের রচয়িতা গোবিন্দচন্দ্র দাস।
- এটি প্রকাশিত হয় ১৮৯৩ খ্রিষ্টাব্দে। 
 
গোবিন্দচন্দ্র দাস:
-  গোবিন্দ চন্দ্র দাস কে ‘স্বভাব কবি’ বলা হয়।
- গোবিন্দচন্দ্র দাস  ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি  ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুরে জন্মগ্রহণ করেন।
- গোবিন্দচন্দ্র দাস ভাওয়ালের কবি হিসেবেও বিখ্যাত।
- রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করেই গোবিন্দচন্দ্র খ্যাত হন।
- গোবিন্দ চন্দ্র দাস কে ‘স্বভাব কবি’ বলা হয়।
 
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে:
- প্রেম ও ফুল,
- কুঙ্কুম,
- কস্তুরী,
- চন্দন,
- ফুলরেণু্‌,
- বৈজয়ন্তী,
- শোক ও সান্ত্বনা ইত্যাদি।
 
উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘দয়া’ শব্দের অর্থ কী?
  1. টান
  2. অনুকম্পা
  3. দ্বিপ
  4. ক্লেশ
সঠিক উত্তর:
অনুকম্পা
উত্তর
সঠিক উত্তর:
অনুকম্পা
ব্যাখ্যা
'দয়া' শব্দের সমার্থক শব্দ:
- অনুকম্পা, দয়া, করুণা, কৃপা, মায়া, অনুগ্রহ।

অন্যদিকে, 
'কষ্ট' শব্দের সমার্থক শব্দ: 
- ক্লেশ, দুঃখ, আয়াস, পরিশ্রম।
 
'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- পিল, হস্তী, দ্বিপ, গজ।
 
'ঝোঁক' শব্দের সমার্থক শব্দ:
- প্রবণতা, টান, আকর্ষন।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. শৌখিন
  2. স্টিমার
  3. শার্ট
  4. ষ্টেশন
সঠিক উত্তর:
ষ্টেশন
উত্তর
সঠিক উত্তর:
ষ্টেশন
ব্যাখ্যা
ষ্টেশন -অশুদ্ধ বানান।
- এর শুদ্ধ বানান হচ্ছে - স্টেশন
 
• বিদেশি শব্দের ক্ষেত্রে 'ষ' ব্যবহারের প্রয়োজন নেই।
যেমন:
- কিশমিশ, নাশতা, পোশাক, স্টিমার, বেহেস্ত, শখ, শয়তান, শরবত, শরম, শহর, শামিয়ানা, শার্ট, শৌখিন।
 
উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা বানানের নিয়ম।
.
'খণ্ড প্রলয়' বাগ্‌ধারাটির অর্থ -
  1. ভূমিকা
  2. অবাস্তব কল্পনা
  3. কাণ্ডজ্ঞানহীন
  4. তুমুল কাণ্ড
সঠিক উত্তর:
তুমুল কাণ্ড
উত্তর
সঠিক উত্তর:
তুমুল কাণ্ড
ব্যাখ্যা
• 'খণ্ড প্রলয়' বাগ্‌ধারাটির অর্থ - তুমুল কাণ্ড / ভীষণ ব্যাপার।
 
অন্যদিকে,
- 'আকাশ কুসুম' বাগ্‌ধারাটির অর্থ - অবাস্তব কল্পনা।
- 'গৌরচন্দ্রিকা' বাগ্‌ধারাটির অর্থ - ভূমিকা।
- 'গোঁয়ার গোবিন্দ' বাগ্‌ধারাটির অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
 
উৎস: 
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'বাচস্পতি' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. বাচসঃ + পতি
  2. বাচস + পতি
  3. বাচঃ + পতি
  4. বাচ + পতি
সঠিক উত্তর:
বাচঃ + পতি
উত্তর
সঠিক উত্তর:
বাচঃ + পতি
ব্যাখ্যা
বিসর্গ সন্ধি:
- সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তস্থিত র্‌ ও স্‌ অনেক ক্ষেত্রে অঘোষ উষ্মধ্বনি অর্থাৎ হ ধ্বনিরূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ (ঃ) রূপে লেখা হয়।
- র্‌ ও স্‌ বিসর্গ ব্যঞ্জনধ্বনিমালার অন্তর্গত। সে কারণে বিসর্গ সন্ধি ব্যঞ্জনসন্ধির অন্তর্গত।
- বস্তুত বিসর্গ র্‌ এবং স্‌ এর সংক্ষিপ্ত রূপ।
- বিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে:
১. র্‌ - জাত বিসর্গ ও 
২. স্‌ - জাত বিসর্গ।
বিসর্গের সাথে অর্থাৎ র্‌ ও স্‌ - এর সাথে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।
 
• কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ:
- বাচঃ + পতি = বাচস্পতি,
- ভাঃ + কর = ভাস্কর,
- অহঃ + নিশা= অহর্নিশ,
- অহঃ + অহ = অহরহ ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘আম আঁটির ভেঁপু' গল্পটি কোন লেখকের উপন্যাস থেকে সংকলিত হয়েছে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
‘আম আঁটির ভেঁপু' গল্প:
- ‘আম আঁটির ভেঁপু' শীর্ষক গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী' উপন্যাস থেকে সংকলন করা হয়েছে।
- গ্রামীণ জীবনে প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের আনন্দিত জীবনের আখ্যান নিয়ে গল্পটি রচিত হয়েছে।
- গল্পের চরিত্রগুলো হলো: অপু, দুর্গা, সর্বজয়া।
 
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়: 
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্ম।
- ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১) মাঘ প্রবাসীতে প্রথম গল্প ‘উপেক্ষিতা’ প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয়। 
- বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিকের মর্যাদা পেয়েছেন।
- হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে তিনি দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেন।
 
- তাঁর সাহিত্যকর্ম: 
উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত, 
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ ইত্যাদি।
 
ছোটগল্প:
- মেঘমল্লার, 
- মৌরীফুল, 
- যাত্রাবদল, 
- কিন্নরদল ইত্যাদি।
 
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১০.
'এক্সিডেন্ট > এস্কিডেন্ট' এটি কিসের উদাহরণ?
  1. ব্যঞ্জন বিকৃতি
  2. অভিশ্রুতি
  3. অন্তর্হতি
  4. ধ্বনি বিপর্যয়
সঠিক উত্তর:
ধ্বনি বিপর্যয়
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনি বিপর্যয়
ব্যাখ্যা
ধ্বনি বিপর্যয়:
- শব্দের মধ্যবর্তী দুটো ব্যঞ্জনধ্বনি পরষ্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
যেমন:
- পিশাচ ˃ পিচাশ,
- লাফ ˃ ফাল,
- বাক্‌স > বাস্‌ক,
- রিকসা্‌ > রিস্‌কা,
- এক্সিডেন্ট > এস্কিডেন্ট ইত্যাদি।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
What is the synonym of the word 'Sterile'?
  1. Prolific
  2. Dusty
  3. Infertile
  4. Luxuriant
সঠিক উত্তর:
Infertile
উত্তর
সঠিক উত্তর:
Infertile
ব্যাখ্যা
• Sterile (adjective)
English Meaning: Not able to produce children or young.
Bangla Meaning: বন্ধ্যা; নিষ্ফলা; উৎপাদনে অক্ষম।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) Prolific - (আনুষ্ঠানিক) প্রচুর পরিমাণে উৎপাদনশীল; অতিপ্রজ।
খ) Dusty -  ধূলিতে আচ্ছাদিত; ধূলির ন্যায়।
গ) Infertile - অনুর্বর; বন্ধ্য।
ঘ) Luxuriant -  ফলবান; ফলন্ত; প্রচুর।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Infertile শব্দটি Sterile শব্দটির সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary, Oxford Learner's Dictionary.
১২.
The software, which was developed by a team of experts, promises innovative features. The underlined part is an example of -
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverb clause
  4. Principal clause
সঠিক উত্তর:
Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
Adjective clause
ব্যাখ্যা
• The software, which was developed by a team of experts, promises innovative features. The underlined part is an example of - Adjective clause.

• Adjective Clause:
- যে sub-ordinate clause কোনো noun/pronoun এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে তাকে Adjective Clause বলে। 
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে - 

- Noun এর post modifier - (subject + verb + noun + adjective clause) 
- Subject এর  post modifier - (Subject + adjective clause + verb + object)

• প্রশ্নে উল্লেখিত - The software, which was developed by a team of experts, promises innovative features. 
- এই বাক্যে which was developed by a team of experts, এই clause টি Subject/noun এর পরে বসে তাকে modify করেছে এবং এরপর verb + object এসেছে তাই এটি adjective clause.
- Adjective clause মূলত clause সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়  এবং এরা relative pronoun (that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা  শুরু হয়।

• তবে, মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি cause or purpose বোঝায় তবে সেটি Adverbial Clause  হিসেবে বিবেচিত হবে।
১৩.
I was ______ by her incredible piano skills during the recital.
  1. blown off
  2. blown away
  3. blown out
  4. blown over
সঠিক উত্তর:
blown away
উত্তর
সঠিক উত্তর:
blown away
ব্যাখ্যা
Blow away
English Meaning: 1. to dissipate or remove as if with a current of air.
Bangla Meaning: ১. বাতাস যেমন উড়িয়ে দেয় তেমনি করে উড়িয়ে দেওয়া

English Meaning: 2. defeat an opponent convincingly.
Bangla Meaning: ২. প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারানো।

English Meaning: 3. impress someone greatly.
Bangla Meaning: ৩. কাউকে ভালোভাবে প্রভাবিত করা।

Example in sentence
I was blown away by her incredible piano skills during the recital.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Blow off (emit) - নির্গত।
- Example Sentence: The engine blows off carbon dioxide.

Blow out (extinguish) - নেভানো, ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া; বায়ু প্রবাহের ফলে নিভে যাওয়া।
- Example Sentence: Blow out the lamp.

Blow over (ঝড়) থেমে যাওয়া,  (বিপদ) কেটে যাওয়া।
- Example Sentence: The storm has blown over.

Source: Live MCQ lecture.
১৪.
She can speak Spanish fluently, ____?
  1. doesn't she
  2. can she
  3. can't she
  4. isn't she
সঠিক উত্তর:
can't she
উত্তর
সঠিক উত্তর:
can't she
ব্যাখ্যা
শূন্যস্থানে সঠিক উত্তর হবে -can't she.
- Complete sentence: She can speak Spanish fluently, can't she?

• Tag question করার নিয়ম - 
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।

•  Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি positive হওয়ায় Tag question Negative হবে।
- বাক্যটি Present indefinite tense হওয়ায়  এবং auxiliary verb can থাকায় Tag question এর ক্ষেত্রে can't she হবে।
১৫.
Mary had only been to Manchester once before. Here 'once' is used as -
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Conjunction
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
• Mary had only been to Manchester once before. Here 'once' is used as - Adverb.

• অর্থভেদে এবং বাক্যে ব্যবহারের ভিত্তিতে once বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে।

Once (Adverb)
• English Meaning: One single time:
• Bangla Meaning: একবারের জন্য; একবারমাত্র।
- অর্থাৎ, Once দ্বারা যদি কোনোকিছু একবার মাত্র ঘটে এমন কিছু নির্দেশ করে তবে তা adverb হিসেবে  বিবেচিত হবে।

- উল্লিখিত বাক্যে - মেরি এর আগে মাত্র একবার ম্যানচেস্টারে গিয়েছিলেন - এই অর্থে once adverb.
- এখানে, once দ্বারা সময় নির্দেশ করছে অর্থাৎ Adverb of time হয়েছে।

Once (Conjunction)
- If once ,as soon as, or from the moment when- ইত্যাদি অর্থে once, conjunction হবে।
0 Once I've found somewhere to live I'll send you my address.(as soon as)
- Once I get the chance, I can prove myself. (If once)

Once (noun)
 - Preposition এর Object হিসেবে once noun হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন: Please help me for once.

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১৬.
What is the verb form of the word 'Extent'?
  1. Extend
  2. Extent
  3. Extensive
  4. Extension
সঠিক উত্তর:
Extend
উত্তর
সঠিক উত্তর:
Extend
ব্যাখ্যা
• Extent [noun] [Uncountable noun]
- এর verb form হচ্ছে - Extend.

• Extent
English Meaning: Area or length; amount.
Bangla Meaning: 
(১) সীমা; আয়তন; চৌহদ্দি; ব্যাপ্তি।
(২) মাত্রা; পরিমাণ: to a certain/to some extent, অংশত; কিছু পরিমাণে; কিছুটা।

• Other Forms: 
- Extend (Verb).
- Extensive (Adjective). 
- Extension (প্রসারণ, প্রসারিত অংশ)

Source: Live MCQ Lecture.
১৭.
A great many students ___________ participated in the annual sports event.
  1. has been
  2. have
  3. has
  4. was been
সঠিক উত্তর:
have
উত্তর
সঠিক উত্তর:
have
ব্যাখ্যা
• Adjective-এর নিয়ম অনুযায়ী,
- Many/ a great many/ a good many এর সাথে Noun/pronoun ও verb- plural হয়।
- Many a/an এর পর noun/pronoun ও verb- singular হয়।

• তাই নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর - have.
- A great many students have participated in the annual sports event.
১৮.
If I had known you were coming, I _________ a cake.
  1. would baked
  2. could bake
  3. might have bake
  4. would have baked
সঠিক উত্তর:
would have baked
উত্তর
সঠিক উত্তর:
would have baked
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - would have baked.
- Complete sentence: If I had known you were coming, I would have baked  a cake.
- বাক্যটি third conditionals এর উদাহরণ।

Third Conditional এর নিয়মানুযায়ী,
- If + Past Perfect (had +V3) = Subject + would have/could have/might have + Verb এর past participle form)
- নিয়মানুযায়ী,  
- এই বাক্যের প্রথম অংশে- If + Past Perfect (had +listened) 
- তাই পরের clause এ would have/could have/might have + Verb এর past participle form (understood) হবে।
--------------------------
- একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত।
- 2. Consequence বা ফলাফল। 

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals

• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
- অথবা - Had + sub+ verb এর past participle + Sub+ would/ could/might + have + pp of verb
১৯.
What is the antonym of the word 'Intrude'?
  1. Interpose
  2. Mess
  3. Ignore
  4. Invade
সঠিক উত্তর:
Ignore
উত্তর
সঠিক উত্তর:
Ignore
ব্যাখ্যা
Intrude (verb)
English Meaning: Put oneself deliberately into a place or situation where one is unwelcome or uninvited.
Bangla Meaning: জোর করে প্রবেশ করা বা করানো; অনাহূত/অবাঞ্ছিতভাবে প্রবেশ করা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ নিম্নরূপ:
ক) interpose - কথার মাঝখানে বাধা দিয়ে কিছু বলা; মধ্যপথে বিঘ্ন সৃষ্টি করা; ব্যাঘাত করা।
খ) Mess - বিশৃঙ্খলা; তালগোল পাকানো অবস্থা; বিভ্রান্তি।
গ) Ignore - উপেক্ষা করা; ভ্রুক্ষেপ/গ্রাহ্য না-করা।
ঘ) Invade - সশস্ত্রবাহিনী নিয়ে প্রবেশ করা; হানা দেওয়া; উপদ্রব করা; অধিক্রম পরিচালনা করা।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Ignore শব্দটি Intrude এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Oxford Learner's Dictionary, Accessible Dictionary by Bangla Academy and Merriam-Webster Dictionary.
২০.
They will start the meeting _______________.
  1. when everyone arrives.
  2. as soon as everyone will arrives.
  3. while everyone arrives.
  4. after everyone will arrive.
সঠিক উত্তর:
when everyone arrives.
উত্তর
সঠিক উত্তর:
when everyone arrives.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - when everyone arrives.
- Complete sentence: They will start the meeting when everyone arrives.

• When দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে -
• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং অন্য clause টি future indefinite tense ব্যবহৃত হয়। 

আবার, 
• যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।
Example: When water freezes it turns into ice. 

• When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে।
Example: When you called, I was busy.
------------------

• অন্য দিকে,
Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
• Past indefinite + as soon as + Past indefinite

- As soon as যুক্ত sentence টি এরপর শুধু comma বসে, than/when ইত্যাদি বসে না।
- Example sentence:
- I shall ring you up as soon as I arrive.
- I opened the door as soon as I heard the bell.

• আবার, 
• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে - 
- While এর পূর্বের অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। 
- while যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।
She played music while she was cleaning her room.

• তাছাড়াও, 
After এর আগের অংশ Present Indefinite বা Future Indefinite হলে পরের অংশ Present Perfect tense হয়।
- আর after এর পূর্বে যদি বাক্য Past indefinite tense হয় তবে after এর পরে past perfect tense হবে৷
- Example sentences:
- I will go there after I have got proper directions.
- I came home after the rain had stopped.
২১.
Creating a peaceful and organized workspace is conducive __________ increased productivity.
  1. to
  2. of
  3. at
  4. for
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete Sentence: Creating a peaceful and organized workspace is conducive to increased productivity.

• Conducive to - হিতকর/ উপকারী।
- Conducive এর পরে appropriate preposition হিসেবে to বসে।
- If one thing is conducive to another thing, it makes the other thing likely to happen.

Example:
- Regular exercise is conducive to good health and overall well-being.
- Open communication among team members is conducive to a collaborative work environment.
- Reading regularly is conducive to improving vocabulary and comprehension skills.
- A balanced diet rich in nutrients is conducive to maintaining optimal physical health.

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
২২.
Which of the following has no masculine form?
  1. Witch
  2. Termagant
  3. Heifer
  4. Nun
সঠিক উত্তর:
Termagant
উত্তর
সঠিক উত্তর:
Termagant
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Termagant এর কোনো masculine gender নাই।
- ইংরেজিতে কতগুলো শব্দ আছে যেগুলো সবসময়ই  feminine হয়।
- এটি সবসময় feminine gender হিসেবে ব্যবহৃত হয়।
- এই রকম আরো কিছু উদাহরণ হচ্ছে : Laundress(ধোপানি), Shrew (ঝগড়াটে মহিলা), Termagant (কলহপ্রিয় রমণী) ইত্যাদি। 

• অন্য অপশনগুলোর মধ্যে - 
• Witch (feminine): ডাইনি, (লাক্ষণিক) মোহিনী নারী।
- এর masculine gender হচ্ছে -Wizard: জাদুকর।

• Heifer (feminine) - বকনা বাছুর
- এর masculine form হচ্ছে Bullock - এঁড়ে বাছুর।

• Nun(feminine) সন্ন্যাসিনী। 
-  এর  masculine gender হচ্ছে - Monk  সন্ন্যাসী।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২৩.
Lake Baikal is the deepest lake on Earth. (Make it comparative)
  1. Lake Baikal is deeper than any other lake on Earth.
  2. Lake Baikal is deeper than many other lakes on Earth.
  3. Lake Baikal is deeper than other lakes on Earth.
  4. Lake Baikal is deeper than most other lakes on Earth.
সঠিক উত্তর:
Lake Baikal is deeper than any other lake on Earth.
উত্তর
সঠিক উত্তর:
Lake Baikal is deeper than any other lake on Earth.
ব্যাখ্যা
• One of the ছাড়া শুধু the + Superlative Degree থাকলে – comparative degree করতে হলে,
-  Superlative sentence এর প্রথম subject টি প্রথমে বসে + verb বসবে +এরপর one of the বাদ যাবে + superlative degree এর comparative form বসে + (than any other + singular noun) / (than all other + plural noun) এবং সবশেষে superlative sentence টির বাকি অংশ বসবে। 
• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - Lake Baikal is deeper than any other lake on Earth.

• অন্যদিকে,
- One of the যুক্ত superlative কে Comparative করতে -
- Superlative sentence এর প্রথম subject টি প্রথমে বসে + verb বসবে +এরপর one of the বাদ যাবে + superlative degree এর comparative form বসে + than most other বসবে এবং সবশেষে superlative sentence টির বাকি অংশ বসবে। 
- যেমন -
Superlative: Lake Baikal is one of the deepest lakes on Earth. 
Comparative: Lake Baikal is deeper than most lakes on Earth.
২৪.
' White-collar' এর সঠিক বাংলা অর্থ :
  1. নিরাপদ বিনিয়োগ।
  2. অবন্ধুসুলভ আচরণ।
  3. দামী কিন্তু তেমন কাজের নয় এমন।
  4. শারীরিক পরিশ্রম বিহীন কাজ
সঠিক উত্তর:
শারীরিক পরিশ্রম বিহীন কাজ
উত্তর
সঠিক উত্তর:
শারীরিক পরিশ্রম বিহীন কাজ
ব্যাখ্যা
• White-collar
English Meaning: relating to people who work in offices, doing work that needs mental rather than physical effort.
Bangla Meaning: শারীরিক পরিশ্রম বিহীন কাজ / যেসব কাজে মানসিক শ্রম প্রয়োজন হয়।

• অন্য অপশনগুলোর মধ্যে -
• White elephant
English Meaning: something that has cost a lot of money but has no useful purpose.
Bangla Meaning: দামী কিন্তু তেমন কাজের নয় এমন।

• Cold shoulder
English Meaning: a show of intentional unfriendliness / an unfriendly attitude shown.
Bangla Meaning: অবন্ধুসুলভ আচরণ।

• Blue chip
English Meaning: A blue-chip company or investment is one that can be trusted and is not likely to fail.
Bangla Meaning: নিরাপদ বিনিয়োগ।

Source: Live MCQ Lecture.
২৫.
Which of the following sentences is correct?
  1. Monir died of cholera.
  2. Monir died from cholera.
  3. Monir died in cholera.
  4. Monir died by cholera.
সঠিক উত্তর:
Monir died of cholera.
উত্তর
সঠিক উত্তর:
Monir died of cholera.
ব্যাখ্যা
• রোগে ভুগে মারা যাওয়া বোঝাতে die এর পর সবসময় of ব্যবহৃত হয়। 
- die of (disease): He died of cholera/ Karim died of cancer ইত্যাদি। 
- সুতরাং, সঠিক উত্তর হবে - of.
-----------------------------
• Uses of various prepositions with 'Die'

• die from (effect ): He died from snake bite/ over eating.
• die for (shake / cause): He died for his country .
• die in (accident): He died in an accident.
• die in (place / month / year): He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.
• die in (accident): He died in a train accident.
• die on (name of day /spot death): He died on the spot./ He died on Monday.
• die at (time): He died at 9–30 am.
• die between (time): He died between 9 a m to 9–30 am.
• die within (time): He died within five minutes.
২৬.
There seem to be ______ students present in the class today.
  1. less
  2. least
  3. few
  4. fewer
সঠিক উত্তর:
fewer
উত্তর
সঠিক উত্তর:
fewer
ব্যাখ্যা
• less, few, fewer, least ইত্যাদি হচ্ছে determiner.
- Determiner হচ্ছে noun/pronoun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাপ নির্দেশক।
- Countable noun এর ক্ষেত্রে few/fewer বসে এবং uncountable noun এর ক্ষেত্রে little/less বসে।
- Fewer এবং less হচ্ছে যথাক্রমে few এবং little এর comparative degree.
- তুলনামূলক কম সংখ্যক অর্থে countable noun এর পূর্বে fewer এবং তুলনামূলক কম পরিমাণ অর্থে uncountable noun এর পূর্বে less বসে।

- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটি তুলনামূলক অর্থ প্রকাশ করছে এবং students হচ্ছে countable noun -
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - fewer
- Complete sentence: There seem to be fewer students present in the class today.
২৭.
Inaaya's mother had her (drink) milk every day.
  1. drink
  2. to drink
  3. drunk
  4. drinking
সঠিক উত্তর:
drink
উত্তর
সঠিক উত্তর:
drink
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - drink.
- Complete Sentence: My mother had me drink milk every day.
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে 'Have' এর ব্যবহার - 
- Have এরপর কোনো ব্যক্তি থাকলে verb এর base form বসে।
- Subject + have/has/had+ ব্যাক্তিবাচক object + verb এর base form.
- Subject + have/has/had+বস্তুবাচক object + verb এর past participle form.

• প্রদত্ত বাক্যে Had এরপর her ব্যক্তি বাচক তাই এরপর verb drink বসবে।
- Complete sentence: Inaaya's mother had her drink milk every day.
২৮.
নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ২/৫
  2. ৪/৯
  3. ১৪/২৭
  4. ৩৩/৬৭
সঠিক উত্তর:
১৪/২৭
উত্তর
সঠিক উত্তর:
১৪/২৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
২/৫ = ০.৪
৪/৯ = ০.৪৪৪
১৪/২৭ = ০.৫১৮
৩৩/৬৭ = ০.৪৯২

সুতরাং, ১৪/২৭ সংখ্যাটি বৃহত্তম।
২৯.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের গ.সা.গু ৯ হলে তাদের ল.সা.গু কত?
  1. ৪০৪
  2. ৬৭২
  3. ৩৪৪
  4. ৫০৪
সঠিক উত্তর:
৫০৪
উত্তর
সঠিক উত্তর:
৫০৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের গ.সা.গু ৯ হলে তাদের ল.সা.গু কত?

সমাধান: 
দেওয়া আছে, 
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮

মনে করি,
একটি সংখ্যা ৭ক  এবং
অপর সংখ্যাটি ৮ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক এবং ল.সা.গু = ৫৬ক

শর্তমতে, 
ক = ৯

∴ সংখ্যা দুটির ল.সা.গু = ৫৬ক = ৫৬ × ৯ = ৫০৪
৩০.
p2 - 1 - y(y - 2) এর উৎপাদক কত?
  1. (p + y - 1) (p - y + 1)
  2. (p + y - 1) (p - y + 2)
  3. (p + y - 2) (p - y + 1)
  4. (p + y - 3) (p - y + 1)
সঠিক উত্তর:
(p + y - 1) (p - y + 1)
উত্তর
সঠিক উত্তর:
(p + y - 1) (p - y + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: p2 - 1 - y(y - 2) এর উৎপাদক কত?
 
সমাধান: 
p2 - 1 - y (y - 2)
= p2 - 1 - y2 + 2y 
= p2 - (y2 - 2y + 1) 
= p2 - (y - 1)2
= (p + y - 1) (p - y + 1)
৩১.
১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে?
  1. ২ দিনে
  2. ৪ দিনে
  3. ৮ দিনে
  4. ১২ দিনে
সঠিক উত্তর:
৪ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে?

সমাধান:
১২ জন শ্রমিক  ৭২০ টাকা আয় করে ৩ দিনে
১ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে  (১২ × ৩) দিনে = ৩৬ দিনে
∴ ৯ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে = ৩৬/৯ দিনে = ৪ দিনে
৩২.
দুটি সম্পূরক কোণের অনুপাত 13 : 17 হলে, বড় কোণের মান কত?
  1. 78°
  2. 112°
  3. 102°
  4. 118°
সঠিক উত্তর:
102°
উত্তর
সঠিক উত্তর:
102°
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সম্পূরক কোণের অনুপাত 13 : 17 হলে, বড় কোণের মান কত? 
 
সমাধান: 
ধরি,
কোণ দুইটি যথাক্রমে 13x ও 17x
 
প্রশ্নমতে,
13x + 17x = 180°
বা, 30x = 180°
বা, x = 6°
 
বড় কোণের মান =  17 × 6° = 102°
৩৩.
P = {3, 5, 7} হলে এর প্রকৃত উপসেট কয়টি?
  1. ৮ টি
  2. ৭ টি
  3. ৬ টি
  4. ৩ টি
সঠিক উত্তর:
৭ টি
উত্তর
সঠিক উত্তর:
৭ টি
ব্যাখ্যা
প্রশ্ন: P = {3, 5, 7} হলে এর প্রকৃত উপসেট কয়টি?
 
সমাধান:
P সেটের উপাদান = ৩ টি
P এর উপসেট = ২
= ৮ টি
 
∴ প্রকৃত উপসেট = ৮ - ১
= ৭ টি
৩৪.
২ মাইল = কত ফুট?
  1. ৫২৮০ ফুট
  2. ৮৫৬০ ফুট
  3. ১০৫৬০ ফুট
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
১০৫৬০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১০৫৬০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ২ মাইল = কত ফুট? 

সমাধান:
আমরা জানি,
১ মাইল = ১৭৬০ গজ
= ১৭৬০ × ৩ ফুট [১ গজ = ৩ ফুট]
= ৫২৮০ ফুট

∴ ২ মাইল = (৫২৮০ × ২) ফুট = ১০৫৬০ ফুট  
৩৫.
কোনো বৃত্তের ব্যাসার্ধ 15 সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি?
  1. 15 সে.মি.
  2. 20 সে.মি.
  3. 25 সে.মি.
  4. 30 সে.মি.
সঠিক উত্তর:
30 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
30 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ 15 সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি?
 
সমাধান: 
আমরা জানি,
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস।
 
∴ ব্যাস = 2 × ব্যাসার্ধ
= (2 × 15) সে.মি.
= 30 সে.মি.
 
৩৬.
কোনো চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত?
  1. ৪৫°
  2. ৬০°
  3. ৮৫°
  4. ১২০°
সঠিক উত্তর:
৪৫°
উত্তর
সঠিক উত্তর:
৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত? 

সমাধান:
অনুপাতগুলোর যোগফল = ১ + ২ + ২ + ৩ = ৮

আমরা জানি,
চতুর্ভুজের চারকোণের সমষ্টি = ৩৬০°

∴ ক্ষুদ্রতম কোণ = ৩৬০° × (১/৮)
= ৪৫°
৩৭.
(2p - 6, 5) = (4, 2q - 5) হলে, (p, q) এর মান কোনটি?
  1. (4, 5)
  2. (5, 6)
  3. (5, 5)
  4. (4, 4)
সঠিক উত্তর:
(5, 5)
উত্তর
সঠিক উত্তর:
(5, 5)
ব্যাখ্যা
প্রশ্ন: (2p - 6, 5) = (4, 2q - 5) হলে, (p, q) এর মান কোনটি?
 
সমাধান:
2p - 6 = 4
বা, 2p = 4 + 6 
বা, 2p = 10 
বা, p = 10/2 
∴ p = 5
 
আবার, 
2q - 5 = 5
বা, 2q = 5 + 5
বা, 2q = 10 
বা, q = 10/2
∴ q = 5 
 
∴ নির্ণেয় মান (p, q) = (5, 5)
৩৮.
আসলামের নিকট ৮০০ টাকা আছে। তিনি তার কিছু সংখ্যক বন্ধুর প্রত্যেককে ৬ টাকা করে দিলে ১০০ টাকা কম পড়ে। আসলামের বন্ধুর সংখ্যা কত?
  1. ৭০ জন
  2. ২৫০ জন
  3. ১০০ জন
  4. ১৫০ জন
সঠিক উত্তর:
১৫০ জন
উত্তর
সঠিক উত্তর:
১৫০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: আসলামের নিকট  ৮০০ টাকা আছে। তিনি তার কিছু সংখ্যক বন্ধুর প্রত্যেককে ৬ টাকা করে দিলে ১০০ টাকা কম পড়ে। আসলামের বন্ধুর সংখ্যা কত?
 
সমাধান: 
মনে করি, 
আসলামের বন্ধুর সংখ্যা = x জন 
 
প্রশ্নমতে, 
৬x − ১০০ = ৮০০ 
বা, ৬x = ৮০০ + ১০০
বা, ৬x = ৯০০
বা, x = ৯০০/৬ 
∴ x = ১৫০ 
 
∴ আসলামের বন্ধুর সংখ্যা = ১৫০ জন।
৩৯.
a + b = 2 এবং a2 + b2 = 4 হলে, a3 + b3 এর মান কত?
  1. 8
  2. 6
  3. 4
  4. 2
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 2 এবং a2 + b2 = 4 হলে, a3 + b3 এর মান কত?
 
সমাধান: 
দেওয়া আছে, 
 a2 + b2 = 4
বা, (a + b)2 - 2ab = 4
বা, (2)2 - 2ab = 4
বা, 2ab = 0 
∴ ab = 0
 
এখন,
a3 + b3
= (a + b)3 - 3ab(a + b) 
= (2)3 - 3.0.2 
= 8 - 0 
= 8
৪০.
১ থেকে ১২ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?
  1. ১/২
  2. ৭/১২
  3. ৫/১২
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
৫/১২
উত্তর
সঠিক উত্তর:
৫/১২
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১২ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?
 
সমাধান:
১ থেকে ১২ পর্যন্ত মোট সংখ্যা ১২ টি।
১ থেকে ১২ পর্যন্ত মৌলিক সংখ্যা ৫ টি।
যথা- ২, ৩, ৫, ৭, ১১
 
মৌলিক সংখ্যা হওয়ার সম্ভব্যতা = মৌলিক সংখ্যা/সর্বমোট সংখ্যা
= ৫/১২
৪১.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ১৪৪ বর্গমিটার। এর ভূমির দৈর্ঘ্য ১২ মি. হলে উচ্চতা কত?
  1. ৪৪ মি.
  2. ৩৬ মি.
  3. ২৮ মি.
  4. ২৪ মি.
সঠিক উত্তর:
২৪ মি.
উত্তর
সঠিক উত্তর:
২৪ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ১৪৪ বর্গমিটার। এর ভূমির দৈর্ঘ্য ১২ মি. হলে উচ্চতা কত?
 
সমাধান:
ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ১৪৪ বর্গমিটার
ত্রিভুজাকৃতি ভূমির দৈর্ঘ্য ১২ মি.
 
আমরা জানি 
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
⇒ ১৪৪ = (১/২) × ১২ × উচ্চতা
⇒  ৬ × উচ্চতা = ১৪৪
⇒  উচ্চতা = ১৪৪/৬
⇒  উচ্চতা = ২৪ মি.
৪২.
g(x) = x3 + 2x2 - 4x - 8 হয়, তাহলে g(-2) =?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: g(x) = x3 + 2x2 - 4x - 8 হয়, তাহলে g(-2) =?

সমাধান: 
দেওয়া আছে, 
g(x) = x3 + 2x2 - 4x - 8
⇒ g(-2) = (-2)3 + 2(-2)2 - 4(-2) - 8 
⇒ g(-2) = - 8 + 8 + 8 - 8 
∴ g(-2) = 0
৪৩.
যদি log2Z = 3 হয়, তবে Z এর মান কত?
  1. 1
  2. 4
  3. 6
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি log2Z = 3 হয়, তবে Z এর মান কত? 

সমাধান: 
 log2Z = 3
⇒ Z = 23 [logbZ = c, Z = bc]
∴ Z = 8
৪৪.
a + c = √3 এবং a - c = √2 হলে, ac = কত?
  1. 1/2
  2. 1
  3. 0
  4. 1/4
সঠিক উত্তর:
1/4
উত্তর
সঠিক উত্তর:
1/4
ব্যাখ্যা
প্রশ্ন: a + c = √3 এবং a - c = √2 হলে, ac = কত?
 
সমাধান:
a + c = √3 
a - c = √2
 
আমরা জানি
4ac = (a + c)2 - (a - c)2
বা, 4ac = (√3)2 - (√2)2
বা, 4ac = 3 - 2
বা, 4ac = 1
বা, ac = 1/4
৪৫.
দুইটি রাশির অনুপাত ৫ : ১১। পূর্বরাশি ২০ হলে, উত্তর রাশি কত?
  1. ৫৬
  2. ৪৮
  3. ৫২
  4. ৪৪
সঠিক উত্তর:
৪৪
উত্তর
সঠিক উত্তর:
৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৫ : ১১। পূর্বরাশি ২০ হলে, উত্তর রাশি কত?

সমাধান:
দেওয়া আছে, 
দুইটি রাশির অনুপাত ৫ : ১১

ধরি,
রাশি দুটি যথাক্রমে ৫ক ও ১১ক

প্রশ্নমতে,
৫ক = ২০
∴ ক = ৪

∴ উত্তর রাশি = ৪ × ১১
= ৪৪
৪৬.
IDA এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ১৭৪টি
  2. ১৭৭টি
  3. ১৮১টি
  4. ১৮৯টি
সঠিক উত্তর:
১৭৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৭৪টি
ব্যাখ্যা
IDA:
 
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।
 
তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
৪৭.
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে কত জনের খেতাব বহাল রয়েছে?
  1. ৬৭২ জন
  2. ৬৭৩ জন
  3. ৬৭৪ জন
  4. ৬৭৫ জন
সঠিক উত্তর:
৬৭২ জন
উত্তর
সঠিক উত্তর:
৬৭২ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।
 
- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য:
- বীরশ্রেষ্ঠ : ৭জন।
- বীর উত্তম: ৬৭ জন।
- বীর বিক্রম: ১৭৪ জন।
- বীর প্রতীক : ৪২৪ জন।
 
তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৪৮.
আলফা কণিকার ধর্ম নয় কোনটি?
  1. আয়নিত করার ক্ষমতা কম
  2. ভর 6.6×10-27 kg
  3. ফটোগ্রাফিক প্লেটের উপর বিক্রিয়া করে
  4. ভেদন ক্ষমতা খুব কম
সঠিক উত্তর:
আয়নিত করার ক্ষমতা কম
উত্তর
সঠিক উত্তর:
আয়নিত করার ক্ষমতা কম
ব্যাখ্যা
আলফা কণিকার ধর্ম ও প্রকৃতি:
 
- আলফা কণিকা দুটি প্রোটন ও দুটি নিউট্রন নিয়ে গঠিত অর্থাৎ এটি আয়নিত হিলিয়াম নিউক্লিয়াস।
- এর ভর 6.6×10-27 kg.
- ইহা ধণাত্বক চার্জ বহন করে। এর পরিমাণ 3.2×10-19 C.
- এর শক্তি 1MeV বা 1.6x10-13J হতে 9MeV বা 1.44×10-12J পর্যন্ত হয়।
- এই রশ্মি তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়।
- এর আয়নিত করার ক্ষমতা খুব বেশী।
- এটি ফটোগ্রাফিক প্লেটের উপর বিক্রিয়া করে।
- ইহা সহজেই বস্তু দ্বারা শোষিত হয়।
- এর ভেদন ক্ষমতা খুব কম।
- জিংক সালফাইডে আলফা কণিকা প্রতিপ্রভা সৃষ্টি করে।
- ধাতব প্লেটের মধ্য দিয়ে যাবার সময় আলফা কণিকার কণাগুলো চারিদিকে বিক্ষিপ্ত হয়।
 
তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
আগরতলা মামলার রাজসাক্ষী কতজন ছিল?
  1. ০৯ জন
  2. ১১ জন
  3. ১৭ জন
  4. ২৭ জন
সঠিক উত্তর:
১১ জন
উত্তর
সঠিক উত্তর:
১১ জন
ব্যাখ্যা
আগরতলা মামলার বিচারকার্য:

- আগরতলা মামলার বিচারকার্য পরিচালনার জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়।
- ১৯৬৮ সালের ১৯ জুন বেলা এগারটায় কুর্মিটোলা ক্যান্টনমেন্টের একটি বিশেষ কক্ষে মামলার শুনানি শুরু হয়।
- মামলাটি ছিল পাকিস্তান দণ্ডবিধির ১২ ক এবং ১৩১ ধারা অনুসারে।
- মামলায় সাক্ষীর সংখ্যা ছিল ১১ জন রাজসাক্ষীসহ মোট ২২৭ জন।
- প্রখ্যাত আইনজীবী আবদুস সালাম খানের নেতৃত্বে অভিযুক্তদের আইনজীবীদের নিয়ে একটি আত্মপক্ষ সমর্থকদল গঠন করা হয়।
- যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা ব্রিটেনের প্রখ্যাত আইনজীবী স্যার টমাস উইলিয়াম এমপিকে বিশেষ ট্রাইবুনালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আইনজীবী হিসেবে প্রেরণ করেন।
- তাঁকে সহযোগিতা করেন আবদুস সালাম খান, আতাউর রহমান খান প্রমুখ।
- পাকিস্তান সরকারের পক্ষে প্রধান কৌসুলী ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মনজুর কাদের ও অ্যাডভোকেট জেনারেল টি.এইচ.খান।
- ট্রাইবুনালের প্রধান বিচারপতি ছিলেন এস.এ.রহমান।
- অপর দুই বিচারপতি ছিলেন এম.আর.খান ও মকসুমুল হাকিম।
- ২৯ জুলাই ১৯৬৮ মামলার শুনানি শুরু হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি?
  1. নরওয়ে
  2. কানাডা
  3. সুইডেন
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা - নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।
 
• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।
 
• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।
 
তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com.
৫১.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার?
  1. Sybase
  2. Informix
  3. Norton
  4. MySQL
সঠিক উত্তর:
Norton
উত্তর
সঠিক উত্তর:
Norton
ব্যাখ্যা
এন্টিভাইরাস:
 
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফ্টওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে। অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে।
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
- বর্তমান সময়ের এন্টিভাইরাসগুলো ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে কিংবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। ফলে এগুলো ভাইরাস প্রতিকারে অনেক বেশি কার্যকর।
- এন্টিভাইরাস সফ্টওয়্যার সবসময় হালনাগাদ বা আপডেট করে নিতে হয়।
- ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য আজকাল বিনামুল্যে ইন্টারনেট থেকে কিছু কিছু এন্টিভাইরাস সফ্টওয়্যার ডাউনলোড এবং ইন্সটল কারা যায়। নিচে এ ধরনের কিছু প্রোগ্রাম এর নাম দেয়া হলোঃ
• এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার।
• এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার।
• অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার।
• নরটন এন্টিভাইরাস সফটওয়্যার।
 
তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট মর্যাদা লাভ করে কত সালে?
  1. ২০১৯ সালে
  2. ২০২০ সালে
  3. ২০২১ সালে
  4. ২০২২ সালে
সঠিক উত্তর:
২০২১ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০২১ সালে
ব্যাখ্যা
নারী ক্রিকেট দল:
 
- ২০১১ সালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
- ২০১৮ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপের শিরোপা জয় করে।
- ২০১৮ সালে মালয়েশিয়ায় টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ।
- বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২১ সালে টেস্ট মর্যাদা পায়।
 
তথ্যসূত্র - ঢাকা টাইমস, ০২ এপ্রিল ২০২১।
৫৩.
মস্তিষ্কের কোন অংশটি স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে?
  1. সেরেবেলাম
  2. মেডুলা অবলংগাটা
  3. পনস
  4. হাইপোথ্যালামাস
সঠিক উত্তর:
পনস
উত্তর
সঠিক উত্তর:
পনস
ব্যাখ্যা
পশ্চাৎ মস্তিষ্ক:
- এটি মস্তিষ্কের পিছনের অংশ এবং ৩টি প্রধান অংশ নিয়ে গঠিত। যথা-
(ক) সেরেবেলাম,
(খ) মেডুলা অবলংগাটা এবং
(গ) পনস।
 
• সেরেবেলাম:
-  পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সেরেবেলাম যা সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে অবস্থিত।
- দুটি কুণ্ডলীকৃত সমগোলার্ধ নিয়ে গঠিত যারা ভার্নিস নামে একটি ক্ষুদ্র যোজকের সাহায্যে যুক্ত।
- এটি বাইরের দিকে কর্টেক্স এবং ভেতরের দিকে মেডুলা নিয়ে গঠিত।
- দেহের ভারসাম্য রক্ষা করে।
- ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করে।
- পেশির টান ও দেহভঙ্গি নিয়ন্ত্রণ করে।
 
• মেডুলা অবলংগাটা:
- এটি পনস ও সুষুম্মাকাণ্ডের মধ্যবর্তী অনেকটা ত্রিকোণাকার পুরু গঠন বিশেষ।
- এটি সুষুম্মাকাণ্ড ও মস্তিষ্কের মধ্যে যোগসূত্র সৃষ্টি করে।
- এটি পৌষ্টিক নালির পেরিস্টালসিস, রক্তনালির সংকোচন- শ্লথন, হৃদস্পন্দন, ফুসফুসের সংকোচন-প্রসারণ, লালাগ্রন্থির ক্ষরণ, মলমূত্র ত্যাগ, বমি ইত্যাদি শরীরবৃত্তীয় কার্যাবলি নিয়ন্ত্রণ করে।
 
• পনস:
- এটি সেরেবেলামের অঙ্কভাগে মেডুলার সামনের দিকে আড়াআড়িভাবে অবস্থিত একটি পিণ্ডাকার গঠন।
- এটি সেরেবেলাম ও মেডুলাকে মস্তিষ্কের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করে।
- স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে।
 
তথ্যসূত্র - প্রাণি বিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
মোট কতজন ব্যক্তিকে ২০২৩ সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ৮ জন
  2. ৯ জন
  3. ১০ জন
  4. ১১ জন
সঠিক উত্তর:
১১ জন
উত্তর
সঠিক উত্তর:
১১ জন
ব্যাখ্যা
নোবেল পুরস্কার (২০২৩):

- মোট ১১ জন ব্যক্তিকে ২০২৩ সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
- ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
- ২০২৩ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন। তারা হলেন 'ক্যাটালিন কারিকো' এবং 'ড্রু ওয়েইসম্যান'।
- ২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী 'পিয়েরে অ্যাগোস্টিনি', 'গাঙ্গেরির ফেরেন্স ক্রাউজ' এবং ফ্রান্সের 'অ্যান হুইলেয়ার'।
- ২০২৩ সালে রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ 'মুঙ্গি জি বাওয়েন্দি', মার্কিন গবেষক 'লুইস ই ব্রুস' ও 'অ্যালেক্সি আই একিমোভ'।
- অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 'ক্লডিয়া গোল্ডিন'।
- ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়ের লেখক 'জন ফসে'।
 
তথ্যসূত্র - নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট ও সময় নিউজ, ৬ অক্টোবর ২০২৩।